Secondary Assistant Teacher Recruitment Exam MCQs
Showing 50 questions (Total: 866)
পৃথিবীর বহিরাবরণকে কি বলে?
Correct Answer:
খ: ভূ-ত্বক
Explanation:
পৃথিবীর বহিরাবরণকে কি বলে? সঠিক উত্তর ভূ-ত্বক পৃথিবীর বিভিন্ন স্তরকে বলে মণ্ডল। ভূগর্ভের রয়েছে তিনটি স্তর—অশ্মমণ্ডল, গুরুমণ্ডল ও কেন্দ্রমণ্ডল। এগুলোর মধ্যে সবচেয়ে ওপরের স্তরটি হলো অশ্মমণ্ডল। আর অশ্মমণ্ডলের ওপরের অংশই ভূত্বক। এই স্তর শিলা দিয়ে গঠিত। ভূপৃষ্ঠে শিলার যে কঠিন বহিরাবরণ দেখা যায় তাই ভূত্বক।
চুনাপাথর পরিবর্তন হয়ে কি হয়?
Correct Answer:
গ: মার্বেল
Explanation:
চুনাপাথর পরিবর্তন হয়ে কি হয়? সঠিক উত্তর মার্বেল চুনাপাথর এক ধরনের পাললিক শিলা, যা প্রধানত ক্যালসিয়াম কার্বনেট (CaCO3) দ্বারা গঠিত। ক্যালসিয়াম কার্বনেটে প্রধানত তিনটি উপাদান—কার্বন, অক্সিজেন ও ক্যালসিয়াম থাকে। পাথর বা শিলার মধ্যে এটি একটি সাধারণ উপাদান এবং মুক্তা, সামুদ্রিক প্রাণীর খোলস, শামুক, ডিমের খোসা ইত্যাদির প্রধান উপাদান। প্রকৃতিতে বিশুদ্ধ চুনাপাথর খুবই কম পাওয়া যায়। বালি, কাদা প্রভৃতি মিশ্রণ এবং লোহা, অ্যালুমিনিয়াম, ম্যাগনেসিয়াম, সিলিকন, ফসফরাস, সালফার প্রভৃতি মৌলে চুনাপাথর অপদ্রব্য হিসেবে মিশ্রিত থাকে
কোন গ্রহের উপগ্রহ সবচেয়ে বেশি?
Correct Answer:
খ: বৃহস্পতি
Explanation:
কোন গ্রহের উপগ্রহ সবচেয়ে বেশি? সঠিক উত্তর বৃহস্পতি সূর্য থেকে দূরত্বের দিক দিয়ে পঞ্চম এবং আকার আয়তনের দিক দিয়ে সৌরজগতের বৃহত্তম গ্রহ। বৃহষ্পতির ৭৯ টি নামকরণকৃত উপগ্রহ রয়েছে। এদের মধ্যে ৪৭টির ব্যাস ১০কিলোমিটারের চেয়েও কম এবং ১৯৭৫ সালের পর আবিষ্কৃত। বৃহষ্পতির সবচেয়ে বড় চারটি উপগ্রহ হলো আইয়ো, ইউরোপা, গ্যানিমেড এবং ক্যালিস্টো, এদেরকে গ্যালিলীয় উপগ্রহ বলা হয়ে থাকে আবিষ্কারকের নামানুসারে।
পলি দ্বারা গঠিত কোন শিলা?
Correct Answer:
খ: পাললিক শিলা
Explanation:
পলি দ্বারা গঠিত কোন শিলা? সঠিক উত্তর পাললিক শিলা পাললিক শিলা হ'ল এক প্রকারের শিলা যা ছোট ছোট কণা জমে বা জমা করে এবং পরবর্তীকালে পৃথিবীর পৃষ্ঠে সমুদ্রের তলে বা জলের অন্যান্য দেহের খনিজ বা জৈব কণার সিমেন্টেশন দ্বারা গঠিত হয়। পৃথিবীর ভূত্বকের মহাদেশগুলির পলল শৈল আবরণ বিস্তৃত তবে পলির শিলাগুলির মোট ভূত্বকে ৮% হিসাবে অনুমান করা হয়। আগ্নেয় শিলা বহুদিন ধরে বিভিন্ন প্রাকৃতিক ক্ষয়কারী শক্তি যেমন নদী, হিমবাহ, বায়ু, সমুদ্রতরঙ্গ প্রভৃতির প্রভাবে উৎস স্থান থেকে ধীরে ধীরে ক্ষয়প্রাপ্ত ও পরিবাহিত হয়ে কোনো সমুদ্র, হ্রদ বা নদীর তলদেশে জমা হতে থাকে। এভাবে বছরের পর বছর ক্ষয়প্রাপ্ত পদার্থগুলো স্তরে স্তরে সঞ্চিত হয় এবং চাপের ফলে জমাট বেঁধে শক্ত হয়ে যে শিলার সৃষ্টি করে তাকে পাললিক শিলা বলে। এই শিলার মধ্যে বালি, পলি ও কাদার ভাগ বেশি থাকে। পলি জমাট বেঁধে সৃষ্টি হওয়ায় এর নাম পাললিক শিলা।
নিচের কোন দুটি জেলায় সুন্দরবন অবস্থিত?
Correct Answer:
ঘ: সাতক্ষীরা ও বাগেরহাট
Explanation:
নিচের কোন দুটি জেলায় সুন্দরবন অবস্থিত? সঠিক উত্তর সাতক্ষীরা ও বাগেরহাট সুন্দরবন পৃথিবীর সবচেয়ে বড় ম্যানগ্রোভ বন বা লবণাক্ত বনাঞ্চল। সুন্দরবনের মোট আয়তন প্রায় ১০ হাজার বর্গ কিলোমিটার, যা যৌথভাবে বাংলাদেশ ও ভারতের মধ্যে অবস্থিত। সুন্দরবনের বাংলাদেশ অংশের আয়তন ৬, ০১৭ বর্গ কিলোমিটার। খুলনা , সাতক্ষীরা, বাগেরহাট, পটুয়াখালি ও বরগুনা জেলার অংশ নিয়েই বাংলাদেশের সুন্দরবন। ভারতের সুন্দরবন পশ্চিমবঙ্গের দক্ষিণ ২৪ পরগণা জেলা ও উত্তর ২৪ পরগণা জেলা নিয়ে গঠিত।বাগ সাতারে খুব পটু= বাগেরহাট, সাতক্ষীরা,খুলনা, বরগুনা, পটুয়াখালী।
সোভিয়েত ইউনিয়ন ভেঙ্গে কয়টি প্রজাতন্ত্র গঠিত হয়েছে?
Correct Answer:
ঘ: ১৫টি
Explanation:
সোভিয়েত ইউনিয়ন ভেঙ্গে কয়টি প্রজাতন্ত্র গঠিত হয়েছে? সঠিক উত্তর ১৫টি সোভিয়েত ইউনিয়ন ছিল একটি একদলীয় যুক্তরাষ্ট্রীয় সমাজতান্ত্রিক দেশ, যার অস্তিত্ব ছিল ১৯২২ সাল থেকে ১৯৯১ সাল পর্যন্ত। ১৯৪৫ সাল থেকে ১৯৯১ সালে ভেঙে যাবার আগে পর্যন্ত সোভিয়েত ঐক্য মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে একমাত্র প্রতিদ্বন্দ্বী পরাশক্তি হিসেবে স্নায়ুযুদ্ধে লিপ্ত ছিল। ১৯৯১ সালে সোভিয়েত ইউনিয়নের পতনে ১৫টি নতুন প্রজাতন্ত্র গঠিত হয়।
রংপুর জেলার রানীপুকুর ও পীরগঞ্জ কোন খনিজ আবিষ্কৃত হয়েছে?
Correct Answer:
খ: কয়লা
Explanation:
রংপুর জেলার রানীপুকুর ও পীরগঞ্জ কোন খনিজ আবিষ্কৃত হয়েছে? সঠিক উত্তর কয়লা বাংলাদেশে এ যাবৎকাল পর্যন্ত পাঁচটি প্রধান অন্তর্ভূপৃষ্ঠীয় কয়লার খনি আবিষ্কৃত হয়েছে। সেগুলোর মধ্যে দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লাক্ষেত্র, জয়পুরহাটের জামালগঞ্জ কয়লাক্ষেত্র, রংপুর জেলার খালাশপীর কয়লাক্ষেত্র এবং দিনাজপুরের দীঘিপাড়ায় অবস্থিত কয়লাক্ষেত্র উল্লেখযোগ্য।
সবচেয়ে বড় উপগ্রহ কোনটি?
Correct Answer:
ক: টাইটান
Explanation:
সবচেয়ে বড় উপগ্রহ কোনটি? সঠিক উত্তর টাইটান টাইটান হচ্ছে শনি গ্রহের বৃহত্তম উপগ্রহ। এটি সৌর জগতের একমাত্র প্রাকৃতিক উপগ্রহ যাতে ঘন বায়ুমণ্ডলের অস্তিত্ব পাওয়া গেছে। আবার পৃথিবী ছাড়া সৌরজগতের একমাত্র এই বস্তুর পৃষ্ঠেই তরল পদার্থের সন্ধান মিলেছে। টাইটানের আকৃতি এলিপসয়ডাল, অর্থাৎ অনেকটা উপবৃত্তীয় গোলক। গ্রহের সাথে অনেক সামঞ্জস্য থাকার কারণে অনেক সময়ই একে গ্রহ - সদৃশ উপগ্রহ বলা হয়।
কোনটি পৃথিবীর বৃহত্তম সমভূমি?
Correct Answer:
ক: মধ্য ইউরোপের সমভূমি
Explanation:
কোনটি পৃথিবীর বৃহত্তম সমভূমি? সঠিক উত্তর মধ্য ইউরোপের সমভূমি ইউরোপ মহাদেশের আয়তন - ৯৯ লাখ ৩৮ হাজার বর্গ কিলোমিটার। পৃথীবির মোট আয়তনের ৬.৮ শতাংশ ইউরোপ। ইউরোপ মহাদেশের বৃহত্তম হ্রুদ - লাডোগা হ্রুদ। ইউরোপ মহাদেশের দীর্ঘতম নদীর নাম - ভলগা। ইউরোপ মহাদেশের বৃহত্তম সমভূমি - মধ্য ইউরোপের বিস্তীর্ণ সমভূমি। আয়তনে ইউরোপ মহাদেশের বৃহত্তম দেশের নাম - রাশিয়া। ইউরোপের দ্বার বলা হয় ভিয়েনা শহরকে । ইউরোপের ককপিট বলা হয় - বেলজিয়াম।
কতগুলো রাষ্ট্র নিয়ে মধ্যপ্রাচ্য গঠিত?
Correct Answer:
গ: ১৮ টি
Explanation:
কতগুলো রাষ্ট্র নিয়ে মধ্যপ্রাচ্য গঠিত? সঠিক উত্তর ১৮ টি মধ্যপ্রাচ্য হল এশিয়া ও আফ্রিকার মধ্যবর্তী একটি অঞ্চল। ১৮ টি রাষ্ট্র নিয়ে মধ্যপ্রাচ্য গঠিত। মধ্যপ্রাচ্যের ইতিহাস আদিকাল থেকেই প্রসিদ্ধ ছিল এবং এর ইতিহাস থেকেই এটি সারা বিশ্বের এক আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিনত হয়েছে। ইতিহাসের আদিকাল কাল থেকে এই অঞ্চল নানান কারণে বিখ্যাত ছিল। ধর্মীয় কারণে এই অঞ্চল যুগে যুগে বিখ্যাত ও শ্রদ্ধেয় হয়ে রয়েছে পৃথিবীর বুকে যেমন ইহুদি ধর্ম, খ্রিস্ট ধর্ম, ইসলাম ইত্যাদি ধর্মের আবির্ভাব প্রচার ও প্রসার এই অঞ্চলে হয়েছে। সাধারণত মধ্যপ্রাচ্যে শুস্ক ও গরম জলবায়ু বিদ্যমান। এর চারপাশে প্রধান কিছু নদী রয়েছে যা সীমিত এলাকায় কৃষি ব্যবস্থায় সহায়তা করে।
ইউরোপের সর্বোচ্চ পর্বতশৃঙ্গের নাম কি?
Correct Answer:
খ: মাউন্ট ব্ল্যাঙ্ক
Explanation:
ইউরোপের সর্বোচ্চ পর্বতশৃঙ্গের নাম কি? সঠিক উত্তর মাউন্ট ব্ল্যাঙ্ক ইউরোপের উচ্চতম পর্বতশৃঙ্গ মাউন্ট ব্ল্যাঙ্ক। মাউন্ট ব্ল্যাঙ্ক এর উচ্চতা ৪৮০৭ মিটার।
স্ক্যান্ডিনেভিয়া উপদ্বীপ কোন দুটি দেশ নিয়ে গঠিত?
Correct Answer:
ক: নরওয়ে ও সুইডেন
Explanation:
স্ক্যান্ডিনেভিয়া উপদ্বীপ কোন দুটি দেশ নিয়ে গঠিত? সঠিক উত্তর নরওয়ে ও সুইডেন স্ক্যান্ডিনেভিয়ান অঞ্চলের - পাঁচটি স্বাধীন দেশ। পাঁচটি স্বাধীন দেশের নাম যথাক্রমে - আইসল্যান্ড, সুইডেন, ডেনমার্ক, ফিনল্যান্ড, নরওয়ে। ফিডে আসুন - ফিনল্যান্ড, ডেনমার্ক, আইসল্যান্ড, সুইডেন, নরওয়ে
ইউরোপ মাহদেশের দক্ষিণে কোন মহাদেশ অবস্থিত?
Correct Answer:
গ: আফ্রিকা
Explanation:
ইউরোপ মাহদেশের দক্ষিণে কোন মহাদেশ অবস্থিত? সঠিক উত্তর আফ্রিকা ইউরোপের উত্তরে উত্তর মহাসাগর, পশ্চিমে আটলান্টিক মহাসাগর দক্ষিণে ভূমধ্যসাগর এবং দক্ষিণ - পূর্বে কৃষ্ণ সাগর ও সংযুক্ত জলপথ রয়েছে। ইউরোপ ভূপৃষ্ঠের দ্বারা বিশ্বের দ্বিতীয় ক্ষুদ্রতম মহাদেশ; ১, ০১, ৮০, ০০০ বর্গকিলোমিটার (৩৯, ৩০, ০০০ মা২) বা ভূপৃষ্ঠের ২% এবং তার স্থলভাগের ৬.৮% জুড়ে রয়েছে। ইউরোপের প্রায় ৫০টি দেশের মধ্যে, রাশিয়া মহাদেশের মোট আয়তনের ৪০% ভাগ নিয়ে এ পর্যন্ত আয়তন এবং জনসংখ্যা উভয়দিক থেকেই বৃহত্তম (যদিও দেশটির ভূভাগ ইউরোপ এবং এশিয়া উভয় অঞ্চলে আছে), অন্যদিকে ভ্যাটিকান সিটি আয়তনে ক্ষুদ্রতম। ৭৩৯–৭৪৩ মিলিয়ন জনসংখ্যা বা বিশ্বের মোট জনসংখ্যার প্রায় ১১% নিয়ে ইউরোপ এশিয়া এবং আফ্রিকার তৃতীয় সবচেয়ে জনবহুল মহাদেশ। সবচেয়ে বেশি ব্যবহৃত মুদ্রা ইউরো।
হিমালয় ,আল্পস, ইউরাল কোন ধরনের পর্বত?
Correct Answer:
খ: ভঙ্গিল পর্বত
Explanation:
হিমালয় ,আল্পস, ইউরাল কোন ধরনের পর্বত? সঠিক উত্তর ভঙ্গিল পর্বত 'ভঙ্গিল পর্বত' মূলতঃ উঁচু - নিচু ভাজ বিশিষ্ট পর্বত। [ভূ - পৃষ্ঠ|ভূ - পৃষ্ঠের] কোনো অংশে প্রবল পার্শ্ব চাপের ফলে ভু - ভাগে ক্রমোন্নতি - অবনতির সৃষ্টি হলে সেই স্থানটিতে ভঙ্গিল পর্বত সৃষ্টি হয়। এধরনের পর্বতগুলো কখনো কখনো ৫০০০ মিটারেরও অধিক উচ্চতা সম্পন্ন হয়ে থাকে। পৃথিবীর প্রধান প্রধান পার্বত্য অঞ্চলগুলোতে এই ধরনের পর্বতের আধিক্য দৃষ্টিগোচর হয়। হিমালয়, আল্পস, আটলাস প্রভৃতি ভঙ্গিল পর্বতের প্রকৃষ্ট উদাহরণ।
কান্ট কোন দেশের দার্শনিক ছিলেন?
Correct Answer:
গ: জার্মানি
Explanation:
কান্ট কোন দেশের দার্শনিক ছিলেন? সঠিক উত্তর জার্মানি ইমানুয়েল কান্ট অষ্টাদশ শতকের একজন বিখ্যাত প্রাশিয়ান জার্মান দার্শনিক। কান্টের জন্ম পূর্ব প্রাশিয়ার কোনিগ্সবার্গে, যা বর্তমানে রাশিয়ার অন্তর্গত ও কালিনিনগ্রাদ নামে পরিচিত। কান্টকে আধুনিক ইউরোপের অন্যতম প্রভাবশালী চিন্তাবিদ হিসাবে গণ্য করা হয়, এবং ইউরোপের Age of Enlightenment বা আলোকিত যুগের শেষ গুরুত্বপূর্ণ দার্শনিক বলে অভিহিত করা হয়। তিনি তার "Critique of Pure Reason" (1781) বইটির জন্য স্বনামধন্য।
অর্থনীতিতে উৎপাদান বলতে কি বোঝায়?
Correct Answer:
ক: উপযোগ সৃষ্টি
Explanation:
অর্থনীতিতে উৎপাদান বলতে কি বোঝায়? সঠিক উত্তর উপযোগ সৃষ্টি যে প্রক্রিয়ার মাধ্যমে প্রাকৃতিক সম্পদকে তার রূপ পরিবর্তন করে ব্যবহার উপযোগী করে গড়ে তোলা হয় তাকে অর্থনীতিতে উৎপাদন বলে। উৎপাদনের উপকরণ ৪ টি। যথা - ভূমি, শ্রম, মূলধন ও সংগঠন।
কার নেতৃত্বে সংসদে দেশের আইন তৈরি হয়?
Correct Answer:
গ: প্রধানমন্ত্রী
Explanation:
কার নেতৃত্বে সংসদে দেশের আইন তৈরি হয়? সঠিক উত্তর প্রধানমন্ত্রী গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের প্রধানমন্ত্রী বাংলাদেশের সরকার প্রধান হিসেবে রয়েছেন। মন্ত্রিপরিষদ শাসিত বা সংসদীয় সরকার ব্যবস্থায় বাংলাদেশের সরকার প্রধান হলেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী ও তার মন্ত্রিসভা সম্মিলিতভাবে মহান জাতীয় সংসদে তাদের নীতি - নির্ধারণ ও কর্মপন্থা উপস্থাপন করেন। তার নেতৃত্বে সংসদে দেশের আইন তৈরি হয়।
সরকারে কয়টি বিভাগ আছে?
Correct Answer:
খ: ৩টি
Explanation:
সরকারে কয়টি বিভাগ আছে? সঠিক উত্তর ৩টি সরকারের বিভাগ তিনটি। আইন, শাসন ও বিচার বিভাগ।
বুখারী শরীফ কে সংকলন করেন?
Correct Answer:
ক: ইমাম মোহাম্মদ ইবনে ইসমাইল
Explanation:
বুখারী শরীফ কে সংকলন করেন? সঠিক উত্তর ইমাম মোহাম্মদ ইবনে ইসমাইল বুখারী শরীফ সংকলন করেন ইমাম মোহাম্মদ ইবনে ইসমাইল। ইমাম বুখারী (জন্মঃ ১৯৪ হিঃ - মৃত্যুঃ ২৫৬ হিঃ ), আরব রীতি অনুযায়ী বংশধারাসহ পুরো নাম হলো মুহাম্মদ বিন ইসমাইল বিন ইবরাহীম বিন মুগীরাহ বিন বারদিযবাহ, একজন বিখ্যাত হাদীসবেত্তা ছিলেন। তিনি "বুখারী শরীফ" নামে একটি হাদীসের সংকলন রচনা করেন, যা মুসলমানদের নিকট হাদীসের সবোর্ত্তম গ্রন্থ বিবেচিত হয়। তার নাম মুহাম্মদ। উপনাম হলো আবু আবদুল্লাহ। আমিরুল মুমিনীন ফিল হাদীস তার উপাধি। বুখারা তার জন্মস্থান বলে তাকে বুখারী বলা হয়।
কোন কোন গোত্রের মধ্যে ফিজারের যুদ্ধ সংঘটিত হয়েছিল?
Correct Answer:
খ: কুরাইশ ও কাইস
Explanation:
কোন কোন গোত্রের মধ্যে ফিজারের যুদ্ধ সংঘটিত হয়েছিল? সঠিক উত্তর কুরাইশ ও কাইস তৎকালীন আরবের প্রধান দুইটি শহর মক্কা ও তায়েফের মধ্য ফিজার যুদ্ধ সংঘটিত হয়। এই যুদ্ধে একপক্ষ গাতাফান গোত্র ছাড়াও কায়েস আয়লান গোত্র এবং অন্য পক্ষ কুরাইশ ও বনু কিনানা গোত্র ছিল। যুদ্ধের প্রদান কারণ কি ছিল তা এখনও বিতর্কিত, কারণ হিসেবে নজদ এলাকার বাণিজ্যপথ এবং রাজস্ব আদায় সংক্রান্ত নিয়ন্ত্রণকে দায়ী করা হয়ে থাকে।
নির্বাচনের উদ্দেশ্য কি?
Correct Answer:
ঘ: জনগণের প্রতিনিধি বাছাই করা
Explanation:
নির্বাচনের উদ্দেশ্য কি? সঠিক উত্তর জনগণের প্রতিনিধি বাছাই করা নির্বাচন হলো সিদ্ধান্ত গ্রহণের এমন একটি আনুষ্ঠানিক প্রক্রিয়া, যার মাধ্যমে জনগণ প্রশাসনিক কাজের জন্য একজন প্রতিনিধিকে বেছে নেয়। সপ্তদশ শতক থেকে আধুনিক প্রতিনিধিত্বমূলক গণতন্ত্রে নির্বাচন একটি আবশ্যিক প্রক্রিয়া হয়ে দাঁড়িয়েছে। নির্বাচনের মাধ্যমে আইনসভার পদগুলি পূরণ করা হতে পারে, কখনও আবার কার্যনির্বাহী ও বিচারব্যবস্থা ছাড়াও আঞ্চলিক এবং স্থানীয় সরকারে প্রতিনিধি বাছাইও নির্বাচনের মাধ্যমে করা হয়ে থাকে। এই নির্বাচন প্রক্রিয়া আবার প্রয়োগ হয় বহু বেসরকারী সংস্থা, বাণিজ্যিক প্রতিষ্ঠানেও। ক্লাব বা সমিতি থেকে আরম্ভ করে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন ও কর্পোরেশন বা নিগমেও এই প্রক্রিয়ার ব্যবহার করা হয়।
কিসে জীবনের সার্বিক কল্যাণ নিহিত?
Correct Answer:
ক: শরীয়তের বিধি-বিধান পালনে
Explanation:
কিসে জীবনের সার্বিক কল্যাণ নিহিত? সঠিক উত্তর শরীয়তের বিধি-বিধান পালনে শরীয়তের জীবন বিধান হিসাবে চলা প্রত্যেম মানুষের দায়ীত্ব । ধর্মীয় জ্ঞান কখোনো মানুষকে ক্ষতির দিকে নিযে যায় না । তাই সকলের দায়ীত্ব হলো শরীয়ত নিয়ম কানুন মেনে চলা।
নাগরিক কাকে বলে?
Correct Answer:
ঘ: ওপরের সবগুলোই
Explanation:
নাগরিক কাকে বলে? সঠিক উত্তর ওপরের সবগুলোই যে ব্যক্তি কোনো রাষ্ট্রে স্থায়ীভাবে বসবাস করে, রাষ্ট্রের প্রতি আনুগত্য স্বীকার করে, রাষ্ট্র প্রদত্ত অধিকার ভোগ করে ও রাষ্ট্রের প্রতি কর্তব্য পালন করে, তাকে ওই রাষ্ট্রের নাগরিক বলে।
আল্লাহর পরিজন কারা?
Correct Answer:
গ: সমগ্র সৃষ্টি
Explanation:
আল্লাহর পরিজন কারা? সঠিক উত্তর সমগ্র সৃষ্টি মা-বাবা, ভাই-বোন, স্ত্রী-সন্তান, আত্মীয়-স্বজন, পোষ্য, পরিচারক সবাই মিলে পরিজন।একটি পরিবার হল মানুষের কাছে দয়া ও ভালবাসার মতো মানবিক গুণাবলী বিকাশের সর্বোত্তম জায়গা।দায়িত্ব পালন কিংবা তাদের জন্য ব্যয়ভার বহন, ভরণ-পোষণ ইসলামে বাধ্যতামূলক করা হয়েছে পরিজনের প্রতি।পৃথিবীতে আল্লাহ তাআলার কিছু পরিজন রয়েছে বলে জানিয়েছেন রাসুলুল্লাহ (স.)। আনাস বিন মালিক (রা.) থেকে বর্ণিত, রাসুল (স.) বলেছেন, কিছু মানুষ আল্লাহর পরিজন। সাহাবিরা জিজ্ঞেস করেন, হে আল্লাহর রাসুল, তারা কারা? তিনি বলেন, কোরআন তেলাওয়াতকারীরা আল্লাহর পরিজন এবং তাঁর বিশেষ বান্দা।’ (ইবনে মাজাহ: ২১৫)
নিচের কোনটি ঈমানের অঙ্গ?
Correct Answer:
ক: স্বদেশপ্রেম
Explanation:
নিচের কোনটি ঈমানের অঙ্গ? সঠিক উত্তর স্বদেশপ্রেম ইসলাম স্বাধীনতাকে যেমন গুরুত্ব দিয়েছে, তেমনি দেশপ্রেম ও দেশাত্মবোধকেও গুরুত্ব দেয়া হয়েছে। ইসলামে দেশপ্রেমকে ঈমানের অংশ হিসেবে আখ্যায়িত করা হয়েছে।দেশের স্বাধীনতা অর্জন ও বিজয় উদযাপন উপলক্ষে আল্লাহর পবিত্রতা ঘোষণা করা এবং ক্ষমা প্রার্থনা করার নির্দেশও দিয়েছে ইসলাম। তাছাড়া বিশ্বনবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, ‘হুব্বুল ওয়াত্বানে মিনাল ঈমান অর্থাৎ দেশপ্রেম ঈমানের অঙ্গ।’নিজ জন্মভূমির প্রতি রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের যে ভালোবাসা ছিল, তা অসাধারণ। শুধু তাই নয়, ইসলামের নবি মুহাম্মাদুর রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের হৃদয়ে যেমন ছিল স্বদেশ প্রেম তেমনি তার সাহাবায়েকেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাঈনের মাঝেও বিদ্যমান ছিল এ দেশপ্রেম।
'সাওম' -এর সময়কাল--
Correct Answer:
গ: সুবহে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত
Explanation:
'সাওম' -এর সময়কাল-- সঠিক উত্তর সুবহে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত রোযা বা রোজা , বা সিয়াম ইসলাম ধর্মের পাঁচটি মূল ভিত্তির তৃতীয়। সুবহে সাদেক থেকে সূর্যাস্ত পর্যন্ত সকল প্রকার পানাহার,পাপাচার, কামাচার এবং সেই সাথে যাবতীয় ভোগ - বিলাস থেকেও বিরত থাকার নাম রোযা। ইসলামী বিধান অনুসারে, প্রতিটি প্রাপ্তবয়স্ক মুসলমানের জন্য রমযান মাসের প্রতি দিন রোজা রাখা ফরজ, যার অর্থ অবশ্য পালনীয়।
কোনটি আখলাকে হাসীদাহ নয়?
Correct Answer:
গ: পরনিন্দা
Explanation:
কোনটি আখলাকে হাসীদাহ নয়? সঠিক উত্তর পরনিন্দা আখলাকে হামিদাহ বলতে মানুষের দৈনন্দিন কাজ কর্মের মাধ্যমে যেসব উত্তম আচার-ব্যবহার, চালচলন এবং স্বভাবের প্রকাশ পায় সেসবের সমষ্টিকে বোঝায়। যেমন-পরোপকারিতা,শালীনতাবোধ,সৃষ্টির সেবা,আমানত রক্ষা,শ্রমের মর্যাদা,ক্ষমা ইত্যাদি।এখানে পরনিন্দা একটি অনুত্তম আচরন যা আখালাকে হামীদার বিপরীত।
শান্তি প্রতিষ্ঠার ভিত্তিমূল কি?
Correct Answer:
গ: আদল
Explanation:
শান্তি প্রতিষ্ঠার ভিত্তিমূল কি? সঠিক উত্তর আদল আদল (আরবি: عدل, আদল) একটি আরবি শব্দ যার অর্থ ন্যায়বিচার, এবং এটি ইসলামে আল্লাহর অন্যতম নাম। এটি বাহাই ধর্মের ইনসাফ নামক ধারণার সমার্থক। আদেল এবং আদিল, আদল শব্দটি থেকে প্রাপ্ত পুরুষবাচক নাম এবং এগুলো মুসলিম ও আরব বিশ্বে নাম হিসেবে প্রচলিত।
ইয়ামামার যুদ্ধে কতজন হাফিযে কুরআন শহীদ হয়েছিলেন?
Correct Answer:
খ: ৭০ জন
Explanation:
ইয়ামামার যুদ্ধে কতজন হাফিযে কুরআন শহীদ হয়েছিলেন? সঠিক উত্তর ৭০ জন ইয়মামার যুদ্ধে 70 জন কোরআনের হাফিজ শাহাদাত বরণ করেন । আর তখন কোরআন বিলুপ্ত হওয়ার আসংখ্যায় কোরআন সংকলণ বোর্ড গঠন করা হয়।
'আল্লাহর উদ্দেশ্যে বায়তুল্লাহর হাজ্জ পালন করা অবশ্য।' কোন সুরার অন্তর্গত?
Correct Answer:
ক: সুরা আল-ইমরান
Explanation:
'আল্লাহর উদ্দেশ্যে বায়তুল্লাহর হাজ্জ পালন করা অবশ্য।' কোন সুরার অন্তর্গত? সঠিক উত্তর সুরা আল-ইমরান 'আল্লাহর উদ্দেশ্যে বায়তুল্লাহর হাজ্জ পালন করা অবশ্য। ' সুরা আল - ইমরান এর অন্তর্গত। আল ইমরান মুসলমানদের ধর্মীয় গ্রন্থ কুরআনের তৃতীয় সূরা, এর আয়াত সংখ্যা ২০০টি এবং এর রূকুর সংখ্যা ২০টি। আল ইমরান সূরাটি মদিনায় অবতীর্ণ হয়েছে। এই সূরার এক জায়গায় ‘‘আলি - ইমরান’’ বা 'ইমরানের বংশধরদের' কথা বলা হয়েছে । একেই আলামত হিসেবে এর নাম গণ্য করা হয়েছে। (এই সূরাটির নামের শুদ্ধ উচ্চারণ হলো 'আলি ইমরান')।
কোন মুসলিম মনীষী অঙ্কশাস্ত্রে বিশ্ববিখ্যাত ছিলেন?
Correct Answer:
গ: আল-খারিযমী
Explanation:
কোন মুসলিম মনীষী অঙ্কশাস্ত্রে বিশ্ববিখ্যাত ছিলেন? সঠিক উত্তর আল-খারিযমী মুসলিম মনীষী অঙ্কশাস্ত্রে বিশ্ববিখ্যাত ছিলেন আল - খারিযমী। আল খারিজমি (৭৮০ - ৮৫০) মধ্যযুগীয় মুসলিম বিজ্ঞানীদের মধ্যে শ্রেষ্ঠত্বের দাবীদার। তিনি ছিলেন একাধারে গণিতজ্ঞ, ভূগোলবিদ ও জ্যোতির্বিজ্ঞানী। তার পুরো নাম আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে মূসা আল খারিজমি। খোয়ারিজমি রচিত কিতাব আল জাবর ওয়াল মুকাবলাতে তিনি রৈখিক এবং দ্বিঘাত সমীকরণ এর প্রথম পদ্ধতিগত সমাধান উপস্থাপন করেন। বীজগণিতে তার প্রধান সাফল্য ছিল বর্গের সাহায্যে দ্বিঘাত সমীকরণের সমধান, এর জন্য তিনি জ্যামিতিক প্রমাণ প্রদান করেন। সর্বপ্রথম তিনিই বীজগণিতকে স্বাধীন শাখা হিসেবে তুলে ধরেন এবং সমীকরণ সমাধানের পদ্ধতি নিয়ে আলোচনা করেন, তাই খোয়ারিজমিকে বীজগণিতের জনক বা প্রতিষ্ঠাতা বলা হয়।
মাধ্যাকর্ষণ শক্তির প্রথম আবিষ্কারক--
Correct Answer:
খ: স্যার আইজ্যাক নিউটন
Explanation:
মাধ্যাকর্ষণ শক্তির প্রথম আবিষ্কারক-- সঠিক উত্তর স্যার আইজ্যাক নিউটন মাধ্যাকর্ষণ শক্তির প্রথম আবিষ্কারক - - স্যার আইজ্যাক নিউটন। স্যার আইজ্যাক নিউটন (ইংরেজি: Sir Isaac Newton; ৪ জানুয়ারি ১৬৪৩ - ৩১ মার্চ ১৭২৭) প্রখ্যাত ইংরেজ পদার্থবিজ্ঞানী, গণিতবিদ, জ্যোতির্বিজ্ঞানী, প্রাকৃতিক দার্শনিক এবং আলকেমিস্ট। অনেকের মতে, নিউটন সর্বকালের সর্বশ্রেষ্ঠ এবং সবচেয়ে প্রভাবশালী বিজ্ঞানী। ১৬৮৭ খ্রিস্টাব্দে তার বিশ্ব নন্দিত গ্রন্থ ফিলসফিয়া ন্যাচারালিস প্রিন্সিপিয়া ম্যাথামেটিকা প্রকাশিত হয় যাতে তিনি সর্বজনীন মহাকর্ষ এবং গতির তিনটি সূত্র বিধৃত করেছিলেন। এই সূত্র ও মৌল নীতিগুলোই চিরায়ত বলবিজ্ঞানের ভিত্তি হিসেবে কাজ করেছে, আর তার গবেষণার ফলে উদ্ভূত এই চিরায়ত বলবিজ্ঞান পরবর্তী তিন শতক জুড়ে বৈজ্ঞানিক চিন্তাধারার জগতে একক আধিপত্য করেছে।
পৃথিবীর নিকটতম আসমানের নাম--
Correct Answer:
গ: বায়তুল ইযযাহ
Explanation:
পৃথিবীর নিকটতম আসমানের নাম-- সঠিক উত্তর বায়তুল ইযযাহ মহান আল্লাহ তায়ালা তৈরি করেছেন ৭ আসমান জমিন এবং পৃথিবীকে করেছেন সুসজ্জিত। আর তার আরশে আজিম হলো ৭তম আসমানে কিন্তু তিনি সকল জায়গায় বিরাজমান। তিনি ১তম আসমানে আসেন বান্দার তাহাজ্জুদ নামাজের সময়।
ভূগোল শাস্ত্রের প্রামাণ্য গ্রন্থের নাম--
Correct Answer:
গ: কিতাবুল জিবার
Explanation:
ভূগোল শাস্ত্রের প্রামাণ্য গ্রন্থের নাম-- সঠিক উত্তর কিতাবুল জিবার ভূগোল শাস্ত্রের প্রামাণ্য গ্রন্থের নাম - - কিতাবুল জিবার।
সালাত (নামাজ) মানুষকে কি করে?
Correct Answer:
ঘ: সৎপথে পরিচালিত করে
Explanation:
সালাত (নামাজ) মানুষকে কি করে? সঠিক উত্তর সৎপথে পরিচালিত করে নিশ্চয়ই সালাত অন্যায় ও অশ্লীল কাজ থেকে বিরত রাখে। -সূরা আনকাবূত (২৯) : ৪৫ইমাম তবারী, ইবনে কাসীর, কুরতুবী, আলূসীসহ সংখ্যাগরিষ্ঠ তাফসীরকারের মত অনুসারে আয়াতের মর্ম হল, তাকবীর, তাসবীহ, কেরাত, আল্লাহর সামনে কিয়াম ও রুকু-সিজদাহসহ অনেক আমলের সমষ্টি হচ্ছে সালাত। এ কারণে সালাত যেন মুসল্লিকে বলে, তুমি কোনো অশ্লীল বা অন্যায় কাজ করো না। তুমি এমন প্রভুর নাফরমানী করো না, যিনি তোমার কৃত ইবাদতসমূহের প্রকৃত হকদার। তুমি এখন কীভাবে তাঁর অবাধ্য হবে, অথচ তুমি এমন আমল করেছ, যা তাঁর বড়ত্ব ও মহত্ত্বকে প্রকাশ করে। এরপরও যদি তাঁর অবাধ্য হও তবে এর মাধ্যমে তুমি স্ববিরোধী কাজে লিপ্ত হলে। (আর স্ববিরোধী কাজের মাধ্যমে ব্যক্তি কোন্ স্তরে নেমে আসে সেটা তোমার ভালোই জানা আছে।) -রুহুল মাআনী, ১০/৪৮২
সুফীবাদকে ইসলাম ধর্মে সুপ্রতিষ্ঠিত করেছিলেন কে?
Correct Answer:
ঘ: ইমাম গাযযালী (র)
Explanation:
সুফীবাদকে ইসলাম ধর্মে সুপ্রতিষ্ঠিত করেছিলেন কে? সঠিক উত্তর ইমাম গাযযালী (র) সুফীবাদকে ইসলাম ধর্মে সুপ্রতিষ্ঠিত করেছিলেন ইমাম গাযযালী (র)। আবু হামিদ মোহাম্মদ ইবনে মোহাম্মদ আল - গাজ্জালি (১০৫৮ - ১১১১) বাংলাদেশ সহ বিশ্বের অনেক অঞ্চলেই ইমাম গাজ্জালী হিসেবে বেশি পরিচিত, মুসলিম বিশ্বের অন্যতম শিক্ষাবিদ ইমাম আল - গাজ্জালির ১০৫৮ সালে ইরানের খোরাসানের তুশ নগরীতে জন্মগ্রহণ এবং মৃত্যুবরণ করেন। তার পিতার নামটিও ছিল তার নামের অনুরূপ, মুহাম্মদ। মুহাম্মদের পিতা অর্থাৎ ইমাম গাজ্জালী - এর দাদার নাম ছিল আহমদ। তার পিতা মুহাম্মদ তখনকার সময়ে একজন স্বনামধন্য সূতা ব্যাবসায়ী ছিলেন। গাজল অর্থ সূতা, নামকরনের এই সামঞ্জস্যতা তাই তার বংশকে গাজ্জালী নামে পরিচিত করেছে। আবার কারো মতে তিনি হরিণের চক্ষু বিশিষ্ট অপরূপ সুদর্শন ছিলেন, আর গাজাল অর্থ হরিণ, তাই পিতা মাতা তাকে শৈশবে আদর করে গাজ্জালী বলে ডাকতেন। উভয় বর্ণনানুসারে তাকে গাজ্জালী বা গাজালীও বলা হয়। তিনি সে সময়ে ইরানের শিক্ষা নিয়ে বেশ কিছু কাজ করেন। জ্ঞান অন্বেষণের জন্য তিনি দেশভ্রমণেও বেরিয়েছিলেন। ১১১১ সালে তিনি মারা যান।
চলতি পুঁজির উৎস কি?
Correct Answer:
গ: সঞ্চিতি তহবিল
Explanation:
চলতি পুঁজির উৎস কি? সঠিক উত্তর সঞ্চিতি তহবিল চলতি পুঁজির অন্যতম উৎস সঞ্চিতি তহবিল কারণ সঞ্চিতি তহবিল থেকে যেকোনো সময় নগদ অর্থ পাওয়া যায় আর নগদ অর্থ সর্বাধিক তরল সম্পদ।
প্রকল্পের যথার্থতা নিরুপণের ধাপ কয়টি?
Correct Answer:
ঘ: চারটি
Explanation:
প্রকল্পের যথার্থতা নিরুপণের ধাপ কয়টি? সঠিক উত্তর চারটি প্রকল্পের যথার্থতা নিরূপণের ধাপ চারটি যথা১. উদ্দেশ্য বা লক্ষ্য নির্ধারণ করা ২. বিকল্প কর্মপন্থা নির্ধারণ ৩. সর্বোত্তম কর্মপন্থা বাছাই ৪. লক্ষ্য অর্জন।
বেতনভিত্তিক চাকরির বিকল্প পেশার অন্যতম উপায় কোনটি?
Correct Answer:
ঘ: আত্মকর্মসংস্থান
Explanation:
বেতনভিত্তিক চাকরির বিকল্প পেশার অন্যতম উপায় কোনটি? সঠিক উত্তর আত্মকর্মসংস্থান বেতনভিত্তিক চাকরির অন্যতম বিকল্প হলো আত্মকর্মসংস্থান। এতে কোন বসের অধীনে কাজ না করে নিজেই নিজের বস হওয়া যায়৷
বিক্রয় সংক্রান্ত ব্যয় কি ধরনের খরচ?
Correct Answer:
গ: পরোক্ষ খরচ
Explanation:
বিক্রয় সংক্রান্ত ব্যয় কি ধরনের খরচ? সঠিক উত্তর পরোক্ষ খরচ বিক্রয় সংক্রান্ত ব্যয় পরোক্ষ খরচ কারণ এটি উৎপাদনের সাথে সরাসরি জড়িত নয়।
উদ্যোগের ক্ষেত্রগুলোকে মূলত কয় ভাগে ভাগ করা যায়?
Correct Answer:
ক: তিন ভাগে
Explanation:
উদ্যোগের ক্ষেত্রগুলোকে মূলত কয় ভাগে ভাগ করা যায়? সঠিক উত্তর তিন ভাগে উদ্যোগের ক্ষেত্রগুলোকে মূলত ৩ ভাগে ভাগ করতে পারি। ১. ক্রয় - বিক্রয়: এ ধরণের উদ্যোক্তা উৎপাদিত পণ্য কিনে এনে ক্রেতার কাছে বিক্রি করে। এক্ষেত্রে পণ্যের গুণ বা রুপ পরিবর্তন করা হয় না। স্টেশনারী শপ,বিভিন্ন কম্পানীর ডিলার এ ধরণের উদ্যোক্তা। ২. সেবামূলক: যে উদ্যোগে পণ্য বা সেবার গুণ পরিবর্তন করে বা সেবা প্রদানের মাধ্যমে উপার্জন করে সেটা হল সেবামূলক উদ্যোগ। হোটেল , রেস্টুরেন্ট, পরিবহন ,ট্রাভেল এজেন্সি,প্রাইভেট মেডিকেল বা ক্লিনিক এ ধরণের উদ্যোগ। ৩. উৎপাদনমূলক:এ ধরণের উদ্যোগে কাঁচামালকে উৎপাদন প্রক্রিয়ার মাধ্যমে রূপ পরিবর্তন করে উৎপাদিত পণ্য হিসাবে বিক্রি করা হয়। প্রতিটি ব্যবসায় প্রতিষ্টানের আকার ছোট মাঝারি ও বৃহদাকার হতে পারে। আকার ও প্রকৃতি ভেদে ব্যবসায় সংক্রান্ত বিভিন্ন কার্যাবলীর বিসতিৃতি ও প্রকৃতি বিভিন্ন হতে পারে।
পাওনাদারকে দেয় মোট টাকা মওকুফ পাওয়া গেলে তাকে বলে--
Correct Answer:
খ: প্রাপ্ত বাট্রা
Explanation:
পাওনাদারকে দেয় মোট টাকা মওকুফ পাওয়া গেলে তাকে বলে-- সঠিক উত্তর প্রাপ্ত বাট্রা পাওনাদার থেকে প্রাপ্ত ছাড় কে বাট্টা বলা হয়। পাওনাদার টাকা মাফ করলে তাও বাটার অন্তর্ভুক্ত।
বিক্রয় বইতে মোট কয়টি ঘর থাকে?
Correct Answer:
গ: ৬টি
Explanation:
বিক্রয় বইতে মোট কয়টি ঘর থাকে? সঠিক উত্তর ৬টি ঘরগুলো হলঃ ১) তাং ২) ডেবিট হিসাব খাত ৩) চালান নং ৪) সূত্র ৫) দেনাদার হিঃ ডেঃ বিক্রয় হিঃ ক্রেঃ
চূড়ান্ত হিসাবে নিট লাভ কোথায় স্থানান্তর করা হয়?
Correct Answer:
খ: কারবারের আর্থিক অবস্থা নির্ণয় করা
Explanation:
চূড়ান্ত হিসাবে নিট লাভ কোথায় স্থানান্তর করা হয়? সঠিক উত্তর কারবারের আর্থিক অবস্থা নির্ণয় করা নিট লাভ মালিকের অংশ নিট লাভ হলে মালিকানা স্বত্ব বাড়ে আর মালিকানা স্বত্ব হল আর্থিক অবস্থার বিবরণী এর একটি অংশ।
কোন সালের আইন অনুসারে অংশীদারী কারবার গঠিত হয়?
Correct Answer:
গ: ১৯৩২ সালের অংশীদারী আইন অনুসারে
Explanation:
কোন সালের আইন অনুসারে অংশীদারী কারবার গঠিত হয়? সঠিক উত্তর ১৯৩২ সালের অংশীদারী আইন অনুসারে অংশীদারি আইন - ১৯৩২ অংশীদারি আইন মোতাবেক ২ বা ততোধিক ব্যক্তি এবং সর্বোচ্চ - ২০জন (ব্যাংকিং ব্যবসার ক্ষেত্রে সর্বোচ্চ - ১০জন) দেশের প্রচলিত আইন অনুসারে চুক্তির ভিত্তিতে যখন মুনাফা অর্জনের উদ্দেশ্যে কোন বৈধ ব্যবসা গঠন করে তাকে অংশীদারি ব্যবসায় বলে৷ চুক্তি অংশীদারি ব্যবসায়ের মুল ভিত্তি৷ চুক্তি ছাড়া কোন অংশীদারি ব্যবসায় হতে পারে না৷
ব্যবসায়ী কেন তথ্যানুসন্ধানপত্র লেখে?
Correct Answer:
গ: ব্যবসা সম্পর্কে নিশ্চয়তা বিধানকল্পে
Explanation:
ব্যবসায়ী কেন তথ্যানুসন্ধানপত্র লেখে? সঠিক উত্তর ব্যবসা সম্পর্কে নিশ্চয়তা বিধানকল্পে অনুসন্ধান পত্র=letter of enquiryবর্তমান ব্যবসা-বাণিজ্যের জগতে ব্যবসায়ীদের মধ্যে নতুন ক্রেতা ভিড়ানোর প্রতিযোগিতা বিশেষভাবে লক্ষণীয়। এ জন্য ধারে বিক্রয় একটি অন্যতম উপায়। কিন্তু ধারে বিক্রয়ের পূর্বে পাওনা অর্থ ফেরৎ পাওয়ার বিষয়ে ব্যবসায়ীরা নিশ্চয়তা পেতে চায়।
কোনটি বাজারজাতকরণের অন্যতম প্রধান কাজ?
Correct Answer:
ক: ক্রয়
Explanation:
কোনটি বাজারজাতকরণের অন্যতম প্রধান কাজ? সঠিক উত্তর ক্রয় বাজারজাতকরণের অন্যতম কাজ ক্রয় কারণ উত্তম ক্রয় পণ্যের মূল্য কম করতে সাহায্য করে এতে পণ্যের চাহিদা বৃদ্ধি পায়।
দু'ঘরা নগদান বইয়ের ব্যাংক কলামের ক্রেডিট ব্যালেন্স দ্বারা বোঝায়---
Correct Answer:
গ: ব্যাংক জমাতিরিক্ত
Explanation:
দু'ঘরা নগদান বইয়ের ব্যাংক কলামের ক্রেডিট ব্যালেন্স দ্বারা বোঝায়--- সঠিক উত্তর ব্যাংক জমাতিরিক্ত নগদান বইয়ে ব্যাংক জমা ডেবিট পাশে হলে সেটা ব্যাংক জমাকে নির্দেশ করে, আর ক্রেডিট পাশে হলে ব্যাংক জমাতিরিক্ত বুঝায়।
খুচরা ব্যবসায়ী কোন কাজটি করে না?
Correct Answer:
ঘ: পণ্যের মান
Explanation:
খুচরা ব্যবসায়ী কোন কাজটি করে না? সঠিক উত্তর পণ্যের মান খুচরা ব্যবসায়ীর কাজ হল পণ্য ক্রয় করে সেই পণ্যের খরচের সাথে পত্যাশিত মুনাফা যোগ করে বিক্রয়মূল্য নির্ণয় করা। এবং সেই পণ্য ভোক্তাদের নিকট বিক্রয় করা। অন্যদিকে উৎপাদনকারী পণ্যের মান নিয়ন্ত্রণ করে