Secondary Assistant Teacher Recruitment Exam MCQs
Showing 50 questions (Total: 866)
ভলিবলের সঠিক পরিধি কি?
Correct Answer:
খ: ৬০ থেকে ৬৫ সে.মি.
Explanation:
ভলিবলের সঠিক পরিধি কি? সঠিক উত্তর ৬০ থেকে ৬৫ সে.মি. ভলিবল খেলার বল হবে গোলাকার নরম ও চামড়ার তৈরি, ভিতরে থাকবে নরম ব্লাডার। বলের পরিধি ৬৫ সে.মি; থেকে ৬৭ সে.মি এবং ওজন ২৬০ থেকে ২৮০ গ্রামের মধ্যে হবে।
ক্রিকেট খেলায় একজন ব্যাটসম্যান কয়টি কারণে আউট হয়?
Correct Answer:
গ: ১০টি
Explanation:
ক্রিকেট খেলায় একজন ব্যাটসম্যান কয়টি কারণে আউট হয়? সঠিক উত্তর ১০টি একজন ব্যাটসম্যান ১০ টি উপায়ে আউট হয়ে ব্যাটিং পিচ থেকে তার দলের শিবিরে ফিরে আসতে পারেন । সেগুলো হল - ক্যাচ আউট , . বোল্ড আউট , এল. বি. ডব্লিউ ( লেগ বিফোর উইকেট ) , রান আউট , স্টাম্পিং , টাইম'ড আউট , হিট উইকেট , দ্য বল টুয়াইস , হ্যান্ডেল্ড দ্য বল.ও অবস্ট্রাক্টিং দ্য বল
আন্তর্জাতিক মানের ফুটবলের মাঠের মাপ কত?
Correct Answer:
ঘ: ১১৫*৭৫ গজ
Explanation:
আন্তর্জাতিক মানের ফুটবলের মাঠের মাপ কত? সঠিক উত্তর ১১৫*৭৫ গজ ফুটবল আইনের প্রথমটি হলো মাঠ। আন্তর্জাতিক পর্যায়ে মাঠের মাপ হবে - ক. দৈর্ঘ্য - ১২০ গজ, প্রস্থ - ৮০ গজ। খ. দৈর্ঘ্য - ১১৫ গজ, প্রস্থ - ৭৫ গজ। গ. দৈর্ঘ্য - ১১০ গজ, প্রস্থ - ৭০ গজ। এই তিনটি মাপের মাঠের যে কোন একটি মাঠ আন্তর্জাতিক, জাতীয় প্রতিযোগিতার জন্য প্রযোজ্য তবে স্কুলের ছোট ছেলেদের জন্য দৈর্ঘ্য ১০০ গজ ও প্রস্থ ৫০ গজ নেওয়া যেতে পারে।
ফুটবল খেলার কখন বিপক্ষ দলকে ইনডাইরেক্ট ফ্রি কিক দেয়া হয়?
Correct Answer:
ঘ: ওপরের সবগুলোর যে কোনো একটি ঘটলে
Explanation:
ফুটবল খেলার কখন বিপক্ষ দলকে ইনডাইরেক্ট ফ্রি কিক দেয়া হয়? সঠিক উত্তর ওপরের সবগুলোর যে কোনো একটি ঘটলে নিম্ন অপরাধগুলোর জন্য পরোক্ষ ফ্রি কিক দেওয়া হয় - ক. এমনভাবে খেলা যা রেফারির নিকট বিপজ্জনক বলে মনে হয়। খ. বল আয়ত্তে না থাকা অবস্থায় কাঁধ দিয়ে ধাক্কা দেওয়া। গ. গোল রক্ষক বল ছুড়ে দেওয়ার সময় তাকে বাধা দেওয়া। ঘ. বল নিজে খেলছে না অহেতুক অপরকে বাধা দেওয়া। ঙ. গোলরক্ষককে আক্রমণ করা, গোলরক্ষক যখন তার সীমানার মধ্যে থাকে। চ. গোলরক্ষক বল ছেড়ে দেওয়ার পর অন্য খেলোয়াড় টাচ করার পূর্বেই টাচ করা। ছ. গোলরক্ষক ইচ্ছাকৃতভাবে সময় নষ্ট করলে।
জিমন্যাস্টিক কত প্রকার?
Correct Answer:
গ: ৩ প্রকার
Explanation:
জিমন্যাস্টিক কত প্রকার? সঠিক উত্তর ৩ প্রকার জিমন্যাস্টিক্স (ইংরেজি: Gymnastics) শারীরিক কলা - কৌশল প্রদর্শনের ক্রীড়াবিশেষ; যাতে দৌঁড়, লাফ, ডিগবাজী, সমারসল্টিং এবং ভারসাম্য রক্ষা করার বিষয়গুলো সংশ্লিষ্ট থাকে। মেয়েদের ক্ষেত্রে চার ধরনের - ফ্লোর, বার (ক্রীড়া), বীম এবং ভল্ট উপকরণাদি ব্যবহার করা হয়। অন্যদিকে ছেলেদের ক্ষেত্রে ফ্লোর, প্যারালেল বার, হাই বার, পমেল হর্স, ভল্ট এবং রিং - এ ছয় ধরনের উপকরণ ব্যবহার করা হয়ে থাকে। এ ক্রীড়ায় যে প্রতিযোগী অংশগ্রহণ করে থাকেন, তিনি জিমন্যাস্ট নামে সর্বসমক্ষে পরিচিতি লাভ করেন। জিম্যানস্টিক্সে একজন প্রতিযোগী অন্য প্রতিযোগীর মোকাবেলা করে থাকে। সেখানে সবচেয়ে ভালো ক্রীড়াশৈলীর প্রদর্শনের মাধ্যমে যোগ্যতা ও বিজয়ী নির্ধারণ করা হয়। ফলাফল হিসেবে বিজয়ী প্রতিযোগী ট্রফি, ফিতা কিংবা পদক লাভ করেন। অলিম্পিক ক্রীড়ায় জিমন্যাস্টিক্স অন্যতম প্রধান ক্রীড়া বিষয় হিসেবে বিবেচিত।
বাস্কেট বল খেলায় আইন ভঙ্গ কখন হয়?
Correct Answer:
ঘ: ওপরের সবগুলো কারণ সঠিক
Explanation:
বাস্কেট বল খেলায় আইন ভঙ্গ কখন হয়? সঠিক উত্তর ওপরের সবগুলো কারণ সঠিক বাস্কেটবল খেলার নিয়মাবলি: - টসের মাধ্যমে কোনো দল কোন বাস্কেটে গোল করবে তা নির্ধারণ করতে হবে। পরে কোর্টের মাঝে বৃত্তের দুই দলের দুই জন খেলোয়াড় দাঁড়িয়ে থাকবে। রেফারি মাঝে দাঁড়িয়ে বল শূন্যে ছুঁড়ে দিয়ে খেলা শুরু করবেন। - যে দলের খেলোয়াড় বল নিয়ন্ত্রণ করছে সেই দলের কোনো খেলোয়াড় সংরক্ষিত এলাকায় বল ছাড়া ৩ সেকেন্ডের বেশি সময থাকতে পারে না। এমনকি দাগও স্পর্শ করতে পারে না। - রেফারির সংকেতের পর ৫ সেকেন্ডের ভেতর বল থ্রো করতে হবে। - নিজেদের কোর্টে বল ৮ সেকেন্ড পর্যন্ত আয়ত্ত্বে রাখা যায়। ৮ সেকেন্ডের ভেতর বিপক্ষের কোর্টে বল নিতে হবে। - একটি দলের সমস্ত খেলোয়াড় মিলে ২৪ সেকেন্ড পর্যন্ত বল আয়ত্ত্বে রাখতে পারবে। - খেলার নিয়ম ভঙ্গ করা যেমন ব্যক্তিগত ফাউলের সময় হাত না তোলা, ৩, ৫, ৮ সেকেন্ডে রুল ভঙ্গ করা ইত্যাদি। - অফিসিয়ালদের বিরুদ্ধে অবজ্ঞা প্রদর্শন করলে ইচ্ছাকৃতভাবে বারবার নিয়মভঙ্গ করে অখেলোয়াড়সুলভ আচরণ করলে। - কোনো খেলোয়াড় ইচ্ছাকৃতভাবে বিপক্ষের কোনো খেলোয়াড়কে ফাউল কররে ইচ্ছাকৃত ফাউল হয়।
কাব্যমৃতে যে আমাদের অরুচি ধরেছে তার দোষ কার?
Correct Answer:
খ: আমাদের শিক্ষিত ব্যক্তিদের
Explanation:
কাব্যমৃতে যে আমাদের অরুচি ধরেছে তার দোষ কার? সঠিক উত্তর আমাদের শিক্ষিত ব্যক্তিদের আলোচ্য উক্তিটি প্রমথ চৌধুরীর "বই পড়া" প্রবন্ধ থেকে সংগৃহীত যা প্রমথ চৌধুরীর "প্রবন্ধ সংগ্রহ" এর অন্তর্গত। "বই পড়া" প্রবন্ধে লেখক বলেছেন, "কাব্যামৃতে যে আমাদের অরুচি ধরেছে সে অবশ্য আমাদের দোষ নয়, আমাদের শিক্ষার দোষ। "
পল্লী সাহিত্যের কোন বিষয় নৃতত্ত্বের মূল্যবান উপকরণ বলে পন্ডিত সমাজ মনে করছেন?
Correct Answer:
গ: বিলেতে সাড়ে সাতশ দিন
Explanation:
পল্লী সাহিত্যের কোন বিষয় নৃতত্ত্বের মূল্যবান উপকরণ বলে পন্ডিত সমাজ মনে করছেন? সঠিক উত্তর বিলেতে সাড়ে সাতশ দিন মুহম্মদ আবদুল হাই রচিত ভ্রমণকাহিনী বিলেতে সাড়ে সাতশ দিন ১৯৫৮ সালে প্রকাশিত হয়। তার রম্যরচনা তোষামোদ ও রাজনীতির ভাষা।
কোনটি অধাতব খনিজ পদার্থ?
Correct Answer:
খ: চীনামাটি
Explanation:
কোনটি অধাতব খনিজ পদার্থ? সঠিক উত্তর চীনামাটি চীনামাটি (White Clay or China Clay) কেওলিন কর্দম মণিক দ্বারা গঠিত উন্নতমানের কর্দম; প্রধানত সিরামিক শিল্পে ব্যবহূত হয়ে থাকে। বাংলাদেশে গৃহস্থালি সামগ্রী হিসেবে চীনামাটির তৈরী তৈজসপত্রের ব্যাপক ব্যবহার রয়েছে। বাংলাদেশের বিভিন্ন স্থানে ভূ - পৃষ্ঠে অথবা অন্তর্ভূ - পৃষ্ঠে (subsurface) চীনামাটির সন্ধান পাওয়া গিয়েছে। নেত্রকোনা জেলার বিজয়পুর ও গোপালপুরে, শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলায়, চট্টগ্রাম জেলার হাইটগাঁও ও সাতকানিয়া উপজেলার বাইতুল ইজ্জতে চীনামাটির মজুত রয়েছে। এ ছাড়া দিনাজপুর জেলার মধ্যপাড়া, বড়পুকুরিয়া ও দীঘিপাড়া এবং নওগাঁ জেলার পত্নীতলাতে ভূ - পৃষ্ঠের নিকটে চীনামাটি মজুতের সন্ধান পাওয়া গিয়েছে।
'বাদলের জলে নাহিয়া সে মেয়ে হেসে কুটি কুটি হয় ' -- মেয়েটি কে?
Correct Answer:
ক: কদম্ব ফুল
Explanation:
'বাদলের জলে নাহিয়া সে মেয়ে হেসে কুটি কুটি হয় ' -- মেয়েটি কে? সঠিক উত্তর কদম্ব ফুল 'বাদলের জলে নাহিয়া সে মেয়ে হেসে কুটি কুটি হয়'_ জসীমউদ্দীন রচিত'পল্লী বর্ষা' কবিতার পঙ্ক্তিটিতে 'মেয়ে' বলতে বোঝানো হয়েছে কদম ফুল
যাদের জমির পরিমাণ ৩ থেকে ৭ একরের মধ্যে তাদের কি বলা হয়?
Correct Answer:
গ: মধ্যম কৃষক
Explanation:
যাদের জমির পরিমাণ ৩ থেকে ৭ একরের মধ্যে তাদের কি বলা হয়? সঠিক উত্তর মধ্যম কৃষক যাদের ৫ শতক থেকে ৪৯ শতক জমি আছে তারা প্রান্তিক চাষী, যাদের ৫০ শতক থেকে আড়াই একর জমি আছে তারা ক্ষুদ্র চাষী এবং যাদের আড়াই একর থেকে সাড়ে সাত একর জমি আছে তারা মাঝারী চাষী।
'জয়যাত্রা' কবিতায় কবি আব্দুল কাদির কিসের বন্ধনের কথা বলেছেন?
Correct Answer:
গ: হৃদয়ের বন্ধন
Explanation:
'জয়যাত্রা' কবিতায় কবি আব্দুল কাদির কিসের বন্ধনের কথা বলেছেন? সঠিক উত্তর হৃদয়ের বন্ধন 'জয়যাত্রা' কবিতায় কবি আব্দুল কাদির হৃদয়ের বন্ধনের কথা বলেছেন। আবদুল কাদির (জন্ম : ১৯০৬ - মৃত্যু : ডিসেম্বর ১৯, ১৯৮৪) বাঙালি কবি, সাহিত্য - সমালোচক ও ছান্দসিক হিসেবে খ্যাত। তার জন্ম বর্তমান ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ উপজেলার আড়াইসিধা গ্রামে, ১ জুন ১৯০৬ খ্রিষ্টাব্দে। অতি শৈশবে তিনি মাতৃহারা হন। ১৯২৩ খ্রিষ্টাব্দে ব্রাহ্মণবাড়িয়া অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয় থেকে পাঁচটি বিষয়ে লেটারসহ ম্যাট্রিক পাস করেন। ১৯২৫ এ তিনি ঢাকা ইন্টারমিডিয়েট কলেজ থেকে আইএসসি পাস করেন। অতঃপর তিনি বি.এ. পর্যন্ত অধ্যয়ন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে।
জাতীয় আয় কাকে বলে?
Correct Answer:
ক: দ্রব্য ও সেবাসামগ্রীর বিক্রয়লব্ধ অর্থ
Explanation:
জাতীয় আয় কাকে বলে? সঠিক উত্তর দ্রব্য ও সেবাসামগ্রীর বিক্রয়লব্ধ অর্থ কোনো নির্দিষ্ট সময়ে কোনো দেশের জনগণের অর্থনৈতিক কার্যক্রমের ফলে মোট যে পরিমাণ বস্তুগত ও অবস্তুগত দ্রব্যসামগ্রী এবং সেবাকর্ম উৎপাদিত হয়, তার আর্থিক মূল্যকে জাতীয় আয় বলে।
'আমার গানের মালা আমি করবো "কারে" দান'--- নিম্নরেখ শব্দটির কারক ও বিভক্তি কোনটি?
Correct Answer:
খ: কর্মে সপ্তমী
Explanation:
'আমার গানের মালা আমি করবো "কারে" দান'--- নিম্নরেখ শব্দটির কারক ও বিভক্তি কোনটি? সঠিক উত্তর কর্মে সপ্তমী যাকে আশ্রয় করে কর্তা ক্রিয়া সম্পন্ন করে, তাকেই কর্ম কারক বলে। ক্রিয়ার সাথে কি বা কাকে যোগ করে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায়, তাই কর্মকারক হয়।
আমার হৃদয় মন্দিরে আশার বীজ উপ্ত হলো -- বাক্যটিতে কোন দোষ আছে?
Correct Answer:
গ: উপমার ভুল প্রয়োগ
Explanation:
আমার হৃদয় মন্দিরে আশার বীজ উপ্ত হলো -- বাক্যটিতে কোন দোষ আছে? সঠিক উত্তর উপমার ভুল প্রয়োগ এখানে উপমার প্রয়োগ ভুল হয়েছে হ্রদয় মন্দিরে বীজ বপন করা যায় না
কোনটি বিশেষণের বিশেষণ?
Correct Answer:
গ: "অতিশয় " মন্দ কথা
Explanation:
কোনটি বিশেষণের বিশেষণ? সঠিক উত্তর "অতিশয় " মন্দ কথা মন্দ নিজেই একটি বিশেষন। আবার অতিশয় তাকে আরও বিশেষায়িত করেছে। তাই এটি বিশেষনের বিশেষন
কোনটি মিশ্র শব্দ?
Correct Answer:
খ: চৌহদ্দী
Explanation:
কোনটি মিশ্র শব্দ? সঠিক উত্তর চৌহদ্দী চৌ + হদ্দি শব্দটি ফারসি + আরবি ভাষার শব্দের সমন্বয়ে গঠিত হয়েছে।
সুযোগ-সুবিধা প্রার্থনা করে কর্তৃপক্ষের নিকট লিখিত পত্রের নাম--
Correct Answer:
ঘ: আবেদনপত্র
Explanation:
সুযোগ-সুবিধা প্রার্থনা করে কর্তৃপক্ষের নিকট লিখিত পত্রের নাম-- সঠিক উত্তর আবেদনপত্র সুযোগ সুবিধা প্রার্থনা করে কর্তৃপক্ষের নিকট লিখিতত পত্রের নাম দরখাস্ত বা আবেদন পত্র।আবেদন পত্র লেখার সময় যার কাছে আবেদন পত্র দেয়া হয় তা সঠিক ভাবে লিখতে হয়।যেমন: বিদ্যালয় নিয়ে লেখার সময় প্রধান শিক্ষক,অফিস এ কারো কাছে আবেদন লিখলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নাম উল্লেখ করতে হয়।
নিত্য স্ত্রীবাচক শব্দ কোনটি?
Correct Answer:
ঘ: সৎমা
Explanation:
নিত্য স্ত্রীবাচক শব্দ কোনটি? সঠিক উত্তর সৎমা সাধারণত, বাবা এর বিপরীত লিঙ্গ মা স্বামী এর বিপরীত স্ত্রী কিন্ত, সত মা এর বিপরীতে কেউ থাকে না। কারণ তার বিপরীতে হয় (বাবা)। । কিন্তু বাবা হচ্ছে মা এর বিপরীত লিঙ্গ তাই এই "সত মা" ও এই জাতীয় শব্দের বিপরীত হয় না। তাই এটি নিত্য
'কবর' নাটকটিতে কয়টি চরিত্রের বিকাশ লক্ষ্য করা যায়?
Correct Answer:
গ: চারটি
Explanation:
'কবর' নাটকটিতে কয়টি চরিত্রের বিকাশ লক্ষ্য করা যায়? সঠিক উত্তর চারটি ১৯৫২ সালের ২১ শে ফেব্রুয়ারির পটভূমিতে রচিত 'কবর' নাটকের রচয়িতা মুনীর চৌধুর। তিনি নাটকটি ১৯৫২ সালের পটভূমিতে ১৯৫৩ সালের ১৭ ই জানুয়ারী রচনা করেন। ১৯৫৩ সালে কারাগারেই এটি প্রথম মঞ্চায়ন করা হয়।
He is out of luck - এর সঠিক অনুবাদ কোনটি?
Correct Answer:
গ: তার পোড়া কপাল
Explanation:
He is out of luck - এর সঠিক অনুবাদ কোনটি? সঠিক উত্তর তার পোড়া কপাল এটি একটি প্রবাদ বাক্য৷ আউট অফ লাক এর বাংলা প্রবাদ বাক্য - তার কপাল পোড়া
চন্দ্রপৃষ্ঠে অবতরণকারী প্রথম মানব কে?
Correct Answer:
ক: নীল আর্মস্ট্রং
Explanation:
চন্দ্রপৃষ্ঠে অবতরণকারী প্রথম মানব কে? সঠিক উত্তর নীল আর্মস্ট্রং চন্দ্রপৃষ্ঠে অবতরণকারী প্রথম মানব। নীল আর্মস্ট্রং। নিল আর্মস্ট্রং (জন্ম: ৫ আগস্ট ১৯৩০ - মৃত্যু: ২৫ আগস্ট ২০১২) হচ্ছেন একজন মার্কিন নভোচারী ও বৈমানিক। তিনি চাঁদে অবতরণকারী প্রথম মানুষ হিসাবে পৃথিবীর ইতিহাসে স্মরণীয় হয়ে আছেন। তার প্রথম মহাকাশ অভিযান হয় ১৯৬৬ খ্রীস্টাব্দে, জেমিনি ৮ নভোযানের চালক হিসাবে। এই অভিযানে তিনি ও ডেভিড স্কট মিলে সর্বপ্রথম দুইটি ভিন্ন নভোযানকে মহাকাশে একত্রে যুক্ত করেন।
কে লাহোর প্রস্তাব উথ্থাপন করেন?
Correct Answer:
খ: এ.কে. ফজলুল হক
Explanation:
কে লাহোর প্রস্তাব উথ্থাপন করেন? সঠিক উত্তর এ.কে. ফজলুল হক এ.কে. ফজলুল হক লাহোর প্রস্তাব উথ্থাপন করেন। ২৩ মার্চ সাধারণ অধিবেশনে মুসলিম লীগের পক্ষ হতে বাংলার মুখ্যমন্ত্রী আবুল কাশেম ফজলুল হক সেটি উপস্থাপন করেন এবং চৌধুরী খালিকুজ্জামান ও অন্যান্য মুসলিম নেতৃবৃন্দ তা সমর্থন করেন। মূল প্রস্তাবটি ছিল উর্দু ভাষায়। এই সম্মেলনে ফজলুল হককে "শেরে বাংলা" উপাধি দেয়া হয়। এটি কখনো কখনো পাকিস্তান প্রস্তাব হিসেবেও অভিহিত হয়।
বায়ুমন্ডল গঠনের প্রধান উপাদান কোনটি?
Correct Answer:
খ: নাইট্রোজেন
Explanation:
বায়ুমন্ডল গঠনের প্রধান উপাদান কোনটি? সঠিক উত্তর নাইট্রোজেন পরিমাণের দিক থেকে শুষ্ক বাতাসে ৭৮.০৯% নাইট্রোজেন,২০.৯৫% অক্সিজেন, ০.৯৩% আর্গন, ০.০৩% কার্বন ডাইঅক্সাইড এবং সামান্য পরিমাণে অন্যান্য গ্যাস থাকে। বাতাসে এছাড়াও পরিবর্তনশীল পরিমাণ জলীয় বাষ্প রয়েছে যার গড় প্রায় ১%।
বিচার বিভাগের কাজ কি?
Correct Answer:
গ: দন্ড বিধান
Explanation:
বিচার বিভাগের কাজ কি? সঠিক উত্তর দন্ড বিধান নাগরিকের মৌলিক অধিকার রক্ষা, ন্যায়বিচার নিশ্চিত করা, অপরাধীর শাস্তিবিধান এবং দুর... বলকে সবলের হাত থেকে রক্ষার জন্য দরকার স্বাধীন বিচার বিভাগ । নিরপেক্ষ বিচার বিভাগ আইনের অনুশাসন ও দেশের সংবিধানকে অক্ষুন্ন রাখে। সংবিধানের ৯৫ নং অনুচ্ছেদ অনুযায়ী প্রধান বিচারপতিকে নিয়োগ দেন রাষ্ট্রপতি ।
বাংলাদেশের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ হলো-
Correct Answer:
খ: তাজিং ডং
Explanation:
বাংলাদেশের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ হলো- সঠিক উত্তর তাজিং ডং বাংলাদেশের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ হলো - তাজিং ডং। তাজিংডং (বিজয় নামেও পরিচিত) বাংলাদেশের একটি পর্বতশৃঙ্গ। সরকারিভাবে এটি বাংলাদেশের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ হিসেবে স্বীকৃত। এটি বাংলাদেশের দক্ষিণ - পূর্বাঞ্চলীয় বান্দরবন জেলার রুমা উপজেলার সাইচল পর্বতসারিতে অবস্থিত। সরকারি হিসেবে তাজিংডং পর্বতের উচ্চতা ১, ২৮০ মিটার (৪১৯৮.৪ ফুট) হলেও এর প্রকৃত উচ্চতা ৭৯০ মিটার । পূর্বে কেওক্রাডংকে দেশের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ মনে করা হত, আধুনিক গবেষণায় এই তথ্য ভুল প্রমাণিত হয়েছে। বর্তমানে বেসরকারী গবেষণায় সাকা হাফং পর্বতকে বাংলাদেশের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ দাবী করা হয়, তবে এটি এখনও সরকারিভাবে স্বীকৃত নয়।
সকল নির্বাচককে সমষ্টিগতভাবে বলা হয়--
Correct Answer:
ঘ: নির্বাচকমন্ডলী
Explanation:
সকল নির্বাচককে সমষ্টিগতভাবে বলা হয়-- সঠিক উত্তর নির্বাচকমন্ডলী সকল নির্বাচককে সমষ্টিগতভাবে বলা হয় - - নির্বাচকমন্ডলী।
কিসের ভিত্তিতে রাজনৈতিক দল কর্মসূচি প্রণয়ন করে ?
Correct Answer:
গ: নীতিমালার
Explanation:
কিসের ভিত্তিতে রাজনৈতিক দল কর্মসূচি প্রণয়ন করে ? সঠিক উত্তর নীতিমালার নীতিমালার ভিত্তিতে রাজনৈতিক দল কর্মসূচি প্রণয়ন করে।
প্রধানমন্ত্রীকে কে নিয়োগ করেন?
Correct Answer:
গ: রাষ্ট্রপতি
Explanation:
প্রধানমন্ত্রীকে কে নিয়োগ করেন? সঠিক উত্তর রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীকে রাষ্ট্রপতি নিয়োগ করেন। বাংলাদেশ সংবিধানের ৫৬(৩) ধারা মতে, যে সংসদ - সদস্য সংসদের সংখ্যাগরিষ্ঠ সদস্যের আস্থাভাজন বলিয়া রাষ্ট্রপতির নিকট প্রতীয়মান হইবেন, রাষ্ট্রপতি তাঁহাকে প্রধানমন্ত্রী নিয়োগ করিবেন।
অপত্যকোষে ক্রোমোজোাম সংখ্যা মাতৃকোষের অর্ধেক হয় কোন কোষ-বিভাজনে?
Correct Answer:
খ: মিয়োসিস
Explanation:
অপত্যকোষে ক্রোমোজোাম সংখ্যা মাতৃকোষের অর্ধেক হয় কোন কোষ-বিভাজনে? সঠিক উত্তর মিয়োসিস মিয়োসিস বা মায়োসিস ( ইংরেজি-meiosis) এক বিশেষ ধরনের কোষ বিভাজন প্রক্রিয়া যাতে মাতৃকোষের নিউক্লিয়াসটি পরপর দুবার বিভাজিত হলেও ক্রোমোজোমের বিভাজন ঘটে মাত্র একবার, ফলে অপত্য কোষের ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যার অর্ধেক হয়ে যায়।
সৌরজগতের ক্ষুদ্রতম গ্রহ কোনটি?
Correct Answer:
গ: বুধ
Explanation:
সৌরজগতের ক্ষুদ্রতম গ্রহ কোনটি? সঠিক উত্তর বুধ সৌরজগতের ক্ষুদ্রতম গ্রহ বুধ। বুধ সৌরজগতের প্রথম এবং ক্ষুদ্রতম গ্রহ। এটি সূর্যের সর্বাপেক্ষা নিকটতম গ্রহ। এর কোনও উপগ্রহ নাই। এটি সূর্যকে প্রতি ৮৮ দিনে একবার প্রদক্ষিণ করে। এর উজ্জ্বলতার আপাত মান - ২.৬ থেকে + ৫.৭ পর্যন্ত হয়ে থাকে। কিন্তু একে পৃথিবী থেকে সহজে দেখা যায় না, কারণ সূর্যের সাথে এর বৃহত্তম কৌণিক পার্থক্য হচ্ছে মাত্র ২৮.৩ ডিগ্রী। কেবল সকাল ও সন্ধ্যার ক্ষীণ আলোয় এটি দৃশ্যমান হয়। বুধ গ্রহ সম্বন্ধে সংগৃহীত তথ্যের পরিমাণ তুলনামূলক কম। বুধ অভিমুখী নভোযান মেরিনার ১০ ১৯৭৪ - ১৯৭৫ সালে অনুসন্ধানী অভিযান চালিয়েছিল এবং মেসেঞ্জার ২০০৪ - ২০১৫ সালে ৪০০০ বার অনুসন্ধানী অভিযান চালিয়েছিল।
'সর্বদলীয় ছাত্র সংগ্রাম পরিষদ' গণঅভ্যুথ্থানে কত দফা কর্মসূচি ঘোষণা করে?
Correct Answer:
ক: এগার দফা
Explanation:
'সর্বদলীয় ছাত্র সংগ্রাম পরিষদ' গণঅভ্যুথ্থানে কত দফা কর্মসূচি ঘোষণা করে? সঠিক উত্তর এগার দফা 'সর্বদলীয় ছাত্র সংগ্রাম পরিষদ' গণঅভ্যুথ্থানে এগার দফা কর্মসূচি ঘোষণা করে। ১৯৬৯ সালে স্বায়ত্তশাসনের দাবিতে পূর্ব পাকিস্তানে সরকারবিরোধী বিক্ষোভ প্রবল রূপ ধারণ করে। ১৯৬৯ সালের ৪ঠা জানুয়ারি সর্বদলীয় ছাত্র সংগ্রাম পরিষদ তাদের ঐতিহাসিক ১১ দফা কর্মসূচী পেশ করেন। পাকিস্তান রাষ্ট্র সৃষ্টি হওয়ার পর থেকে এ দেশের ছাত্রসমাজ রাজনীতিতে গুরুত্বপূর্ন ভূমিকা পালন করে। ১৯৫২ সালের ভাষা আন্দোলনের মধ্য দিয়ে এ দেশের ছাত্র আন্দোলনের ভূমিকা শুরু হয় যা ছিল অত্যন্ত প্রশংসনীয়। পরবর্তীতে ১৯৬২ সালের হামিদুর রহমান শিক্ষা কমিশনের বিরুদ্ধে আন্দোলনে তাদের ভূমিকা ছিল অত্যন্ত সক্রিয়। অতঃপর তারা ১৯৬৮ সালের ডিসেম্বর হতে ১৯৬৯ সালের ফেব্রুয়ারি পর্যন্ত ছাত্ররা যে এক সুসংবদ্ধ ও সফল আন্দোলন গড়ে তুলেছিল তা ইতিহাসে বিরল যা তারা ঐতিহাসিক ১১ দফা দাবি পেশ করে তার সূচনা করেছিল।
পাঁচটি গর্ভপত্র রয়েছে কোন ফুলের স্ত্রী স্তবকে ?
Correct Answer:
খ: জবা
Explanation:
পাঁচটি গর্ভপত্র রয়েছে কোন ফুলের স্ত্রী স্তবকে ? সঠিক উত্তর জবা স্ত্রীস্তবক একটি ফুলের সবচেয়ে ভেতরের স্তবক ; এটি (এক বা একাধিক) গর্ভপত্র নিয়ে গঠিত এবং এটি সাধারণত পরাগ- উৎপাদনকারী প্রজনন অঙ্গ, পুংকেশর যা সম্মিলিতভাবে পুংস্তবক নামে পরিচিত দ্বারা চারপাশ থেকে ঘিরে থাকে ।জবা ফুলের গর্ভপত্রের সংখ্যা ৫টি।
মানুষের দেহকোষে যে একই ধরনের ২২ জোড়া ক্রোমোজোম আছে তাদের কি বলে?
Correct Answer:
খ: অটোসোম
Explanation:
মানুষের দেহকোষে যে একই ধরনের ২২ জোড়া ক্রোমোজোম আছে তাদের কি বলে? সঠিক উত্তর অটোসোম দেহের জনন কোষকে গ্যামেট বলা হয়। মানুষের দেহকোষে অটোজমের সংখ্যা ৪৪টি বা ২২ জোড়া এবং যৌন বা লিঙ্গ নির্ধারক ক্রোমোজোমের সংখ্যা ২টি বা ১ জোড়া এবং জনন কোষে বা শুক্রাণু বা ডিম্বাণুতে অটোজমের সংখ্যা ২২ জোড়া এবং যৌন বা লিঙ্গ নির্ধারক ক্রোমোজোমের সংখ্যা ১ জোড়া। সেগুলো হলো X এবং Y।
'সর্বদলীয় ছাত্র সংগ্রাম পরিষদ' গণ অভ্যুথ্থানে কত দফা কর্মসূচি ঘোষণা করে ?
Correct Answer:
ক: এগার দফা
Explanation:
'সর্বদলীয় ছাত্র সংগ্রাম পরিষদ' গণ অভ্যুথ্থানে কত দফা কর্মসূচি ঘোষণা করে ? সঠিক উত্তর এগার দফা 'সর্বদলীয় ছাত্র সংগ্রাম পরিষদ' গণ অভ্যুথ্থানে এগার দফা কর্মসূচি ঘোষণা করে। ১৯৬৯ সালে স্বায়ত্তশাসনের দাবিতে পূর্ব পাকিস্তানে সরকারবিরোধী বিক্ষোভ প্রবল রূপ ধারণ করে। ১৯৬৯ সালের ৪ঠা জানুয়ারি সর্বদলীয় ছাত্র সংগ্রাম পরিষদ তাদের ঐতিহাসিক ১১ দফা কর্মসূচী পেশ করেন। পাকিস্তান রাষ্ট্র সৃষ্টি হওয়ার পর থেকে এ দেশের ছাত্রসমাজ রাজনীতিতে গুরুত্বপূর্ন ভূমিকা পালন করে। ১৯৫২ সালের ভাষা আন্দোলনের মধ্য দিয়ে এ দেশের ছাত্র আন্দোলনের ভূমিকা শুরু হয় যা ছিল অত্যন্ত প্রশংসনীয়।
রাষ্ট্র গঠনে কোনটি অপরিহার্য উপাদান?
Correct Answer:
ক: সরকার
Explanation:
রাষ্ট্র গঠনে কোনটি অপরিহার্য উপাদান? সঠিক উত্তর সরকার রাষ্ট্র গঠনের চারটি মৌলিক উপাদান (ভূমি, জনসংখ্যা, সরকার ও সার্বভৌমত্ব) বাদে এর বাড়তি আরো একটি যোগ্যতা আছে। সেটি হলো, স্বীকৃতি। অর্থাৎ অন্যান্য আইনত স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি। স্বাধীন-সার্বভৌম রাষ্ট্র বলতে সাধারণত আইনত স্বাধীন রাষ্ট্রই বোঝায়।
লিপিড, প্রোট্রিন ও পলিমার দিয়ে তৈরি কোষ প্রাচীর কোনটির?
Correct Answer:
গ: ব্যাকটেরিয়া
Explanation:
লিপিড, প্রোট্রিন ও পলিমার দিয়ে তৈরি কোষ প্রাচীর কোনটির? সঠিক উত্তর ব্যাকটেরিয়া ব্যাকটেরিয়া অত্যন্ত ছোট আকারের জীব, সাধারণত ০.২ - ৫ মাইক্রোমিটার পর্যন্ত হয়ে থাকে, অর্থাৎ এরা আণুবীক্ষণিক (microscopic) । এরা এককোষী জীব, তবে একসাথে অনেকগুলো কলোনি করে বা দল বেঁধে থাকতে পারে । লিপিড, প্রোট্রিন ও পলিমার দিয়ে ব্যাকটেরিয়ার কোষ প্রাচীর তৈরি। ব্যাকটেরিয়া আদিকেন্দ্রিক (প্রাককেন্দ্রিক = Prokarytic) । কোষে 70s রাইবোজোম থাকে; কোনো ঝিল্লিবদ্ধ অঙ্গাণু থাকে না ।
উদ্ভিদ বিজ্ঞানের জনক কে ?
Correct Answer:
গ: থিওফ্রাসটাস
Explanation:
উদ্ভিদ বিজ্ঞানের জনক কে ? সঠিক উত্তর থিওফ্রাসটাস বিবর্তনবাদের জনক (চার্লস ডারউইন)জেনেটিক্সের জনক (জোহান্স মেন্ডেল) উদ্ভিদবিদ্যার জনক (থিওফ্রাস্টাস)ট্যাক্সোনমির জনক (ক্যারোলাস লিনিয়াস)
কোনটি ম্যানগ্রোভ উদ্ভিদ নয় ?
Correct Answer:
ক: শাল
Explanation:
কোনটি ম্যানগ্রোভ উদ্ভিদ নয় ? সঠিক উত্তর শাল মাটি থেকে প্রচুর পরিমাণে জল পাওয়া যায় বলে গাছে সারা বছর পাতা থাকে অর্থাৎ গাছগুলি চিরসবুজ হয় । এজন্য এই অরণ্যের অপর এক নাম চিরসবুজ উপকূলীয় বনভূমি । ম্যানগ্রোভ অরণ্যে সুন্দরী , গরান , গেওয়া , হেঁতাল , কেয়া , গােলপাতা প্রভৃতি গাছ বেশি দেখা যায় । শাল, (ইংরেজি: śāl, sakhua or shala tree), (দ্বিপদ নাম:Shorea robusta) ডিপ্টেরোকার্পাসিয়া গোত্রের অন্তর্গত একটি উদ্ভিদ। শালের আদি নিবাস দক্ষিণ এশিয়ার দেশগুলো। বাংলাদেশ, ভারত, নেপাল থেকে শুরু করে মায়ানমারেও শাল গাছ জন্মায়। শালের বৃদ্ধি স্বল্প থেকে মাঝারি হারের হয়ে থাকে। এটি ৩০-৩৫ মিটার উচুঁ হতে পারে এবং এর কান্ডের ব্যাস ২-২.৫ মিটার পর্যন্ত হতে পারে। ফাল্গুন মাস ছাড়া এই গা্ছে পাতা সব সময়ই দেখা যায়। মার্চ মাসে এর ফুল ফোটে। হিন্দু ধর্মমতে গাছটি বিষ্ণুর আশীর্বাদপ্রাপ্ত। ভারতীয় প্রাচীন সাহিত্যে শালকে প্রায়ই অশোক হিসেবে উল্লেখ করা হয়েছে। শাল কাঠ শক্ত হওয়ায় এর অনেক ব্যবহার রয়েছে।
ছত্রাকের কোষ প্রাচীর কি দিয়ে তৈরি?
Correct Answer:
ঘ: কাইটিন
Explanation:
ছত্রাকের কোষ প্রাচীর কি দিয়ে তৈরি? সঠিক উত্তর কাইটিন কোষ প্রাচীর হল ছত্রাকের একটি বৈশিষ্ট্যপূর্ণ গঠন এবং এটি প্রধানত গ্লুকান, কাইটিন এবং গ্লাইকোপ্রোটিন দ্বারা গঠিত। কাইটিন হলো বহিঃত্বকের উপর একধরনের গ্লকোজ পলিমার যা অনেক প্রাণীর দেহে আবরন হিসেবে থাকে । আর দেহত্বকের উপর কিউটিন দ্বারা তৈরি যে অভেদ্য রাসায়নিক আবরন থাকে তাকে কিউটিকল বলে । এটি প্রাণীদেহকে শুষ্কতা থেকে রক্ষা করে ।
গোলকৃমির কোন অংশ স্ফীত হয়ে সেমিনাল রিসেপ্ট্যাকলে পরিণত হয়?
Correct Answer:
ঘ: ডিম্বনালী
Explanation:
গোলকৃমির কোন অংশ স্ফীত হয়ে সেমিনাল রিসেপ্ট্যাকলে পরিণত হয়? সঠিক উত্তর ডিম্বনালী গোলকৃমি (Roundworm) এটি Nematoda পর্বের সদস্যদের সাধারণ নাম হলেও মানুষের অন্ত্রবাসী Ascaris lumbricoides কৃমিকেই বোঝায়। তবে মানুষের গোলকৃমির মধ্যে আছে চাবুককৃমি Trichuris trichura, কুচোকৃমি Enterobius vermicularis, হুককৃমি Ancylostoma duodenale, সুতাকৃমি Strongyloides stercoralis ইত্যাদি। দেখা গেছে, গোলকৃমির প্রকোপ পুষ্টির অভাব, কম ওজন ও কম হিমোগ্লোবিনের সাথে সংশ্লিষ্ট। A. lumbricoides কৃমির সংক্রমণের হার সর্বোচ্চ ৯২% ও সর্বনিম্ন ২৫% হতে পারে। গোলকৃমির ডিম্বনালী অংশ স্ফীত হয়ে সেমিনাল রিসেপ্ট্যাকলে পরিণত হয় । ডিম উদরস্থ হলেও সংক্রমণ ঘটে। মলের সঙ্গে ডিম নির্গত ও পানিতে পরিবাহিত হয়। বাংলাদেশের গ্রামাঞ্চলে খোলা পায়খানা থেকেই প্রধানত সংক্রমণ ছড়ায়। এদের ডিম মাটি ও শাকসবজিতে লেগে থাকে। কাঁচা সবজি, পানি ও না-ধোয়া হাত সংক্রমণের উৎস হতে পারে। প্রতিটি স্ত্রী A. lumbricoides প্রতিদিন ২ লক্ষ ৫০ হাজার পর্যন্ত ডিম পাড়ে এবং ডিমগুলি মাটিতে কয়েক মাস জীবন্ত থাকে। চাবুক কৃমির লেজের দিক চওড়া ও মাথার দিকের দুই-তৃতীয়াংশ সুতার মতো হওয়ার জন্যই এ নাম। এগুলি ৩০-৫০ মিমি লম্বা, পুরুষ কৃমি স্ত্রী কৃমির চেয়ে সামান্য খাটো। এ জাতের স্ত্রী কৃমি প্রতিদিন ৩০০০-৫০,০০০ ডিম পাড়ে। খাবার বা পানির সঙ্গে ডিম উদরস্থ হলে সংক্রমণ ঘটে।
খাদ্য-র্শঙ্খলে কোনটি তৃতীয় স্তরের খাদক?
Correct Answer:
ঘ: পাখি
Explanation:
খাদ্য-র্শঙ্খলে কোনটি তৃতীয় স্তরের খাদক? সঠিক উত্তর পাখি দ্বিতীয় স্তরের খাদকদেরকে যারা খাদ্য হিসেবে গ্রহণ করে তাদেরকে তৃতীয় স্তরের খাদক বলা হয়। তৃতীয় স্তরের খাদক হিসেবে বাজপাখি, পাখি, শকুন, হাঙ্গর, কুমির, বাঘ, সিংহ প্রভৃতি প্রাণির নাম উল্লেখযোগ্য। অনেক সময় কোনো কোনো প্রাণি একাধিক স্তরের খাদক হিসেবে ব্যবহৃত হয়।
সিএফসি কি ক্ষতি করে?
Correct Answer:
ঘ: ওজোন স্তর ধ্বংস করে
Explanation:
সিএফসি কি ক্ষতি করে? সঠিক উত্তর ওজোন স্তর ধ্বংস করে ক্লোরোফ্লোরো কার্বন (সিএফসি) নামের এই রাসায়নিক ফ্রেয়ন নামে বেশি পরিচিত হয়ে ওঠে। এই রাসায়নিক বাতাসে ছড়িয়ে ওজোন স্তরের ক্ষতি করে। ১৯৮৭ সালের একটি আন্তর্জাতিক চুক্তিতে সিএফসি গ্যাস উৎপাদন নিষিদ্ধ করা হয়। তবে এরপরও প্রতিবছর অক্টোবরে অ্যান্টার্কটিকার ওপরে ওজোন স্তরে ক্ষত দেখা যায়।
Flora বলা হয় কোনটিকে?
Correct Answer:
ক: উদ্ভিদকুলকে
Explanation:
Flora বলা হয় কোনটিকে? সঠিক উত্তর উদ্ভিদকুলকে Flora - কোনো বিশেষ এলাকা বা যুগের সব গাছগাছড়া অথবা উদ্ভিদ সম্পদ। the plants of a particular area বলতেও একটি বিশেষ এলাকার উদ্ভিদকে বুঝায়।
পাতার স্পঞ্জি প্যারেনকাইমা স্তরে উদ্ভিদ কোন বস্তু গ্রহণ করে?
Correct Answer:
খ: পানি
Explanation:
পাতার স্পঞ্জি প্যারেনকাইমা স্তরে উদ্ভিদ কোন বস্তু গ্রহণ করে? সঠিক উত্তর পানি স্পঞ্জি প্যারেনকাইমা কোষসমূহের বহিঃপৃষ্ঠ সালোকসংশ্লেষণের প্রয়োজনীয় কার্বন ডাই-অক্সাইড শোষণের জন্য সব সময় ভেজা থাকে। বায়ুকুঠুরির বাতাস স্পঞ্জি প্যারেনকাইমার পানির সংস্পর্শে এসে পানি বাষ্প গ্রহণ করে এবং পত্ররন্ধ্রের পশ্চাতের বায়ুকুঠুরিতে জমা হয়। বাষ্প পরবর্তী সময়ে খোলা পত্ররন্ধ্র দিয়ে বায়ুমণ্ডলে বের হয়ে আসে।
লেন্টিকুলার প্রস্বেদন উদ্ভিদের কোন অংশে হয়?
Correct Answer:
গ: কান্ড
Explanation:
লেন্টিকুলার প্রস্বেদন উদ্ভিদের কোন অংশে হয়? সঠিক উত্তর কান্ড উদ্ভিদে গৌণ বৃদ্ধি হলে কাণ্ডের বাকল ফেটে লেন্টিসেল নামক ছিদ্রের সৃষ্টি হয়। লেন্টিসেলের ভেতরের কোষগুলো আলাদাভাবে সজ্জিত থাকে এবং এর মাধ্যমে কিছু পানি বাইরে বেরিয়ে যায়। একে লেন্টিকুলার প্রস্বেদন বলে।
উদ্ভিদ কোন প্রক্রিয়ায় শর্করা উৎপাদন করে?
Correct Answer:
ঘ: সালোক সংশ্লেষণ
Explanation:
উদ্ভিদ কোন প্রক্রিয়ায় শর্করা উৎপাদন করে? সঠিক উত্তর সালোক সংশ্লেষণ যে জৈব রাসায়নিক প্রক্রিয়ার মাধ্যমে সবুজ উদ্ভিদ তার জালেম কোষ সূর্যালোকের উপস্থিতিতে, পরিবেশের বায়ুমণ্ডল থেকে গৃহীত কার্বন ডাইঅক্সাইড (CO2) ও মূল দ্বারা শোষিত জলের বিক্রিয়ায় শর্করা জাতীয় খাদ্যের সংশ্লেষ ঘটে এবং গৃহীত কার্বন ডাইঅক্সাইডের সমপরিমাণ অক্সিজেন (O₂)প্রকৃতিতে নির্গত হয়, তাকে সালোকসংশ্লেষণ বলে।
কোন উদ্ভিদে স্ব-পরাগায়ন ঘটে?
Correct Answer:
গ: শিম
Explanation:
কোন উদ্ভিদে স্ব-পরাগায়ন ঘটে? সঠিক উত্তর শিম কোন ফুলের পরাগরেণু সেই একই ফুলের অথবা সেই একই উদ্ভিদের অন্য ফুলের গর্ভমুণ্ডে স্থানান্তরিত হলে তাকে স্ব-পরাগায়ন বলে। উদাহরণ- সরিষা,ধুতুরা,সন্ধ্যামালতী, শিম, টমেটো ইত্যাদি।
হ্যালির ধূমকেতু কত বছর পর পর দেখা যায়?
Correct Answer:
গ: ৭৫ বছর
Explanation:
হ্যালির ধূমকেতু কত বছর পর পর দেখা যায়? সঠিক উত্তর ৭৫ বছর হ্যালির ধূমকেতু প্রতি ৭৫ - ৭৬ বছর পরপর পৃথিবীর আকাশে দৃশ্যমান হয়ে উঠা একটি ধূমকেতু। বিখ্যাত ইংরেজি জ্যোতির্বিজ্ঞানী এডমান্ড হ্যালির নামানুসারে এর নামকরণ করা হয়েছে। মাঝে মাঝে একে "কমেট হ্যালি" তথা "ধূমকেতু হ্যালি" নামে ডাকতে দেখা যায়। প্রতি শতাব্দীতেই আকাশে কোন কোন তারা অনেক উজ্জ্বলভাবে দৃশ্যমান হয়ে উঠে। এর অনেকগুলোই আবার দীর্ঘ সময় ধরে দৃশ্যমান থাকে। কিন্তু হ্যালির ধূমকেতু একমাত্র স্বল্পমেয়াদী ধূমকেতু যা খালি চোখেও স্পষ্ট দেখা যায়। সে হিসেবে এটি খালি চোখে দৃশ্যমান একমাত্র ধূমকেতু যা একজন মানুষের জীবদ্দশায় দুইবার দেখা দিতে পারে।
কোন রেখা অতিক্রম করলে দিন ও তারিখের পরিবর্তন হয়?
Correct Answer:
ঘ: আন্তর্জাতিক তারিখ রেখা
Explanation:
কোন রেখা অতিক্রম করলে দিন ও তারিখের পরিবর্তন হয়? সঠিক উত্তর আন্তর্জাতিক তারিখ রেখা ১ ডিগ্রী দ্রাঘিমা প্রার্থকে সময়ের ব্যবধান হয় ৪ মিনিট । ফলে ১৮০ ডিগ্রী দ্রাঘিমান্তরে সময়ের প্রার্থক্য হয় ১২ ঘন্টার চেয়েও বেশি । তাই কোন নির্দিষ্ট স্থান থেকে পূর্ব বা পশ্চিম দিকে ১৮০ ডিগ্রী দ্রাঘিমারেখা অতিক্রম করলে দিন বা বারের গরমিল দেখা দেয় । এই সমস্যা সমাধানের জন্য ১৮০ ডিগ্রী দ্রাঘিমা রেখাকে অবলম্বন করে সম্পূর্ণভাবে জলভাগের উপর দিয়ে উত্তর দক্ষিণে প্রসারিত একটি রেখা কল্পনা করা হয়েছে । এ কল্পিত রেখাটিকে আন্তর্জাতিক তারিখ রেখা বলে ।