air humidity MCQs
Showing 30 questions (Total: 30)
পালতোলা নৌকা সম্পূর্ণ অন্য দিকের বাতাসকেও এর সম্মুখ গতিতে ব্যবহার করতে পারে। কারণ -----
Correct Answer:
খ: সম্মুখ অভিমুখে বলের উপাংশটিকে কার্যকর রাখা হয়
Explanation:
পালতোলা নৌকা সম্পূর্ণ অন্য দিকের বাতাসকেও এর সম্মুখ গতিতে ব্যবহার করতে পারে। কারণ ----- সঠিক উত্তর সম্মুখ অভিমুখে বলের উপাংশটিকে কার্যকর রাখা হয় বল (ইংরেজি: Force) হলো এমন একটি বাহ্যিক প্রভাব যা কোনো বস্তুর গতির, দিকের বা আকৃতিগত পরিবর্তন সাধন করতে সক্ষম। বল সম্পর্কে একটি সহজাত ধারণা হলো— টানা বা ঠেলা, যা কোনো ভরযুক্ত বস্তুর বেগের পরিবর্তন ঘটায়। এর মাধ্যমে স্থির বস্তু গতি লাভ করতে পারে বা গতিশীল বস্তুর বেগের পরিবর্তন ঘটতে পারে এমনকি স্থিতিশীলও হতে পারে। উদাহরণস্বরূপ বলা যায়, বড় বস্তুতে ত্বরণ সৃষ্টি করে বা নমনীয় বস্তুকে বিকৃত করতে পারে। বল প্রকাশ করতে এর মান ও দিক উভয়েরই প্রয়োজন , তাই এটি একটি ভেক্টর রাশি। পদার্থবিজ্ঞানী নিউটনের দ্বিতীয় সূত্রানুসারে , {\displaystyle F = ma}, অর্থাৎ কোনো বস্তুর ত্বরণের ওপর প্রযুক্ত নিট বল এর সমানুপাতিক এবং ভর এর ব্যস্তানুপাতিক। ধারণা করা হয় এই নীতি আলোর বেগ এর কাছাকাছি গেলে ভেস্তে যায়। নিউটনের আসল সূত্র অবশ্য সর্বদা সত্য। যা বলে,বস্তুর ভর বেগের পরিবর্তনের হার এর ওপর প্রযুক্ত বলের সমানুপাতিক।
আবহাওয়ায় ৯০% আর্দ্রতা মানে----
Correct Answer:
গ: বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ সম্পৃক্ত অবস্থায় ৯০%
Explanation:
আবহাওয়ায় ৯০% আর্দ্রতা মানে---- সঠিক উত্তর বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ সম্পৃক্ত অবস্থায় ৯০% আবহাওয়াআবহাওয়া হলো কোনো স্থানের স্বল্প সময়ের বায়ুমণ্ডলীয় অবস্থা। সাধারণত এক দিনের এমন রেকর্ডকেই আবহাওয়া বলে। আবার কখনও কখনও কোনো নির্দিষ্ট এলাকার স্বল্প সময়ের বায়ুমণ্ডলীয় অবস্থাকেও আবহাওয়া বলা হয়। আবার কোনো স্থানের দীর্ঘ সময়ের আবহাওয়া বা ২৫ থেকে ৩০ বছরের আবহাওয়ার উৎপত্তি ভিত্তিতে তৈরি হয় সে স্থানের জলবায়ু। আবহাওয়া নিয়ত পরিবর্তনশীল একটি চলক। আবহাওয়া ও জলবায়ু নিয়ে বিজ্ঞানের যে শাখা আলোচনা করে তাকে আবহাওয়া বিজ্ঞান বলা হয়।
শীতকালে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ-
Correct Answer:
ক: কম থাকে
Explanation:
শীতকালে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ- সঠিক উত্তর কম থাকে শীতকালে তাপমাত্রা গরমকালের তুলনায় অনেক কম। তবু গরমকালের চেয়ে শীতকালে ভেজা কাপড় দ্রুত শুকায়। শীতকালে বাতাসের আর্দ্রতা অনেক কম। বাতাসের আর্দ্রতা নির্ভর করে বাতাসে কতটুকু জলীয় বাষ্প আছে তার ওপর। বাতাস কতটুকু ভেজা বা শুষ্ক তা বোঝা যায় আর্দ্রতার পরিমাপ দিয়ে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি হলে আর্দ্রতাও বেশি হয়, কম হলে আর্দ্রতাও কম হয়। বাতাসে জলীয় বাষ্প ধারণ করার একটা নির্দিষ্ট সীমা। একে বাতাসের সম্পৃক্ত অবস্থা বলে। বাতাস সম্পৃক্ত অবস্থায় পৌঁছে গেলে আর জলীয় বাষ্প শোষণ করতে পারে না। বাতাসের আর্দ্রতা সম্পৃক্ত অবস্থার খুব কাছকাছি হলে অন্যবস্তু থেকে জলীয় বাষ্প শুষে নেওয়ার ক্ষমতা কমে যায়। অর্থাৎ বাতাস বেশি ভেজা হলে তার জলীয় বাষ্প শোষণ করার ক্ষমতা কম হয়। অন্যদিকে বাতাসের আর্দ্রতা যত কম হয় তার জলীয় বাষ্প শোষণ করার ক্ষমতা তত বেশি হয়। শীতকালে বাতাসের আর্দ্রতা গরমকালের তুলনায় অনেক কম। এ কারণে শীতের বাতাস বেশি শুষ্ক। তাই শীতের বাতাসের জলীয় বাষ্প শোষণ করার ক্ষমতাও অনেক বেশি। ফলে ভেজা কাপড় বা যেকোনো ভেজা বস্তু থেকে শীতের বাতাস খুব সহজেই পানি শোষণ করে নিতে পারে। এ কারণে শীতকালে কাপড় তাড়াতাড়ি শুকায়।
ঘর্মাক্ত দেহে পাখার বাতাস আরাম দেয় কেন?
Correct Answer:
খ: বাষ্পায়ন শীতলতার সৃষ্টি করে
Explanation:
ঘর্মাক্ত দেহে পাখার বাতাস আরাম দেয় কেন? সঠিক উত্তর বাষ্পায়ন শীতলতার সৃষ্টি করে ত্বকের অজস্র ছিদ্র দিয়ে বেরিয়ে আসা ঘামের বাষ্পীভবন (প্রয়োজনীয় উত্তাপ ঘাম থেকে সরবরাহ করে তাপ হারোনোই ঘামের উষ্ণতা কমে যাওয়ার মাধ্যমে ) ঘটে বলে ঘর্মাক্ত দেহে পাখার বাতাস আরাম দেয়।
পানির জীব হয়েও বাতাসে নিঃশ্বাস নেয় -----
Correct Answer:
গ: শুশুক
দূষিত বাতাসের কোন গ্যাস ওজন স্তরের সবচেয়ে বেশি ক্ষতি করে?
Correct Answer:
ক: ক্লোরো ফ্লোরো কার্বন
Explanation:
দূষিত বাতাসের কোন গ্যাস ওজন স্তরের সবচেয়ে বেশি ক্ষতি করে? সঠিক উত্তর ক্লোরো ফ্লোরো কার্বন দূষিত বাতাসের কোন গ্যাস ওজন স্তরের সবচেয়ে বেশি ক্ষতি করে ক্লোরো ফ্লোরো কার্বন। বায়ুমন্ডলের যে সকল গ্যাস তাপীয় অবলোহিত সীমার মধ্যে বিকিরিত শক্তি শোষণ ও নির্গত করে সে সকল গ্যাসকে গ্রীন হাউস গ্যাস বলে। এটি গ্রীনহাউস প্রভাবের মৌলিক কারণ। যেসকল গ্রীন হাউস গ্যাস পৃথিবীর বায়ুমন্ডলে প্রচুর পরিমানে পাওয়া যায়ঃ জলীয় বাষ্প (H2O) কার্বন ডাই অক্সাইড (CO2) মিথেন (CH4) নাইট্রাস অক্সাইড (N2O) ওজোন (O3) ক্লোরো ফ্লোরো কার্বন সমূহ(CFCs) হাইড্রোফ্লুরো কার্বন সমূহ( HCFCs and HFCs সহ)
শীতকালে পায়ের চামড়া ও ঠোঁট ফাটে কেন?
Correct Answer:
খ: বায়ুর আপেক্ষিক আদ্রতা কম থাকে বলে
Explanation:
শীতকালে পায়ের চামড়া ও ঠোঁট ফাটে কেন? সঠিক উত্তর বায়ুর আপেক্ষিক আদ্রতা কম থাকে বলে শীতকালে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ কমে যাবার ফলে আমাদের ঘাম কম হয়। যার কারনে সিবেসিয়াস গ্রন্থি থেকে বেরিয়ে আসা তেলতেলে পদার্থ শরীরের চামড়ায় ঠিকমতো ছড়িয়ে পড়তে পারে না। শরীরের শুকনো জায়গাগুলো তখন কুঁচকে গিয়ে ফেটে যায়। শরীরের অন্য জায়গার তুলনায় আমাদের ঠোঁটের চামড়া পাতলা। তাছাড়া ঠোঁটের অবস্থান নাকের ঠিক নিচে থাকার জন্য নিশ্বাসের সাথে বেরিয়ে আসা গরম বাতাস ঠোঁট দুটোকে আরও শুকিয়ে দেয়। যার কারনে শরীরের অন্য জায়গার তুলনায় ঠোঁট বেশী ফাটে।
বাতাসে কার্বন ডাই-অক্সাইড এর পরিমান কত?
Correct Answer:
ক: ০.০৩%
Explanation:
বাতাসে কার্বন ডাই-অক্সাইড এর পরিমান কত? সঠিক উত্তর ০.০৩% বায়ুতে কার্বন - ডাই - অক্সাইড এর পরিমাণ কত ? উত্তর: ০.০৩% আরো জেনে নিই শুষ্ক বাতাসে ৭৮.০৯% নাইট্রোজেন, ২০.৭১% অক্সিজেন, ০.৯৩% অথবা ০.৮% আর্গন, ০.০৩% কার্বন ডাইঅক্সাইড , বাতাসে মিথেনের পরিমাণ ০.০০০০২% , বায়ুমণ্ডলে ওজোনের পরিমাণ ০.০০০০০৪%
পানির জীব হয়েও বাতাসে নিঃশ্বাস নেয় ---
Correct Answer:
খ: শুশুক মাছ
Explanation:
পানির জীব হয়েও বাতাসে নিঃশ্বাস নেয় --- সঠিক উত্তর শুশুক মাছ তিমি, সীল, শুশু, জলসিংহ, ডুগং, মানাটি প্রভৃতি, এরা জলে বাস করলেও, বাতাসে নিঃশ্বাস নেয়।
বাতাসে অক্সিজেনের পরিমাণ কত ?
Correct Answer:
খ: ২০.৭১%
Explanation:
বাতাসে অক্সিজেনের পরিমাণ কত ? সঠিক উত্তর ২০.৭১% পরিমাণের দিক থেকে শুষ্ক বাতাসে ৭৮.০৯% নাইট্রোজেন,২০.৯৫% অক্সিজেন, ০.৯৩% আর্গন, ০.০৩% কার্বন ডাইঅক্সাইড এবং সামান্য পরিমাণে অন্যান্য গ্যাস থাকে। বাতাসে এছাড়াও পরিবর্তনশীল পরিমাণ জলীয় বাষ্প রয়েছে যার গড় প্রায় ১%।
বাতাসের আর্দ্রতা নির্ণায়ক যন্ত্র ----
Correct Answer:
খ: হাইগ্রোমিটার
Explanation:
বাতাসের আর্দ্রতা নির্ণায়ক যন্ত্র ---- সঠিক উত্তর হাইগ্রোমিটার বাতাসের আদ্রতা পরিমাপক যন্ত্র হাইগ্রোমিটার
বাতাসে অক্সিজেনের শতকরা হার কত?
Correct Answer:
ঘ: ২১%
Explanation:
বাতাসে অক্সিজেনের শতকরা হার কত? সঠিক উত্তর ২১% বাতাসে ৭৮.০২% নাইট্রোজেন , ২০.৭১% অক্সিজেন ০.৮০% আর্গন, ০.৪১% জলীয়বাষ্প , ০.০৩% কার্বন ডাই - অক্সাইড এবং আরো নানাবিধ উপাদান বিদ্যমান।
বাতাসের উষ্ণতা বাড়লে শব্দের গতি--
Correct Answer:
ক: বাড়ে
Explanation:
বাতাসের উষ্ণতা বাড়লে শব্দের গতি-- সঠিক উত্তর বাড়ে শব্দ এক ধরনের তরঙ্গ। এই শক্তি সঞ্চালিত হয় শব্দ তরঙ্গের মাধ্যমে। শব্দ তরঙ্গ হলো অনুদৈর্ঘ্য তরঙ্গ। বাতাসের গতি বাড়লে শব্দের গতি ও বাড়ে।
বাতাসে অক্সিজেনের পরিমাণ শতকরা কত ভাগ ?
Correct Answer:
ক: ২১%
Explanation:
বাতাসে অক্সিজেনের পরিমাণ শতকরা কত ভাগ ? সঠিক উত্তর ২১% বায়ুতে নাইট্রোজেনের পরিমাণ সবচেয়ে বেশি ৭৮.০২%। অক্সিজেনে পরিমাণ ২০.৭১%।
বাতাসে শব্দের গতি ঘন্টায় কত মাইল?
Correct Answer:
ক: ৭৫৭ মাইল
Explanation:
বাতাসে শব্দের গতি ঘন্টায় কত মাইল? সঠিক উত্তর ৭৫৭ মাইল শূন্য মাধ্যমে শব্দ গতিহীন। বাতাসে শব্দের গতি ঘণ্টায় ৭৫৭ মাইল।
বাতাসে নাইট্টোজেনের পরিমান কত ভাগ?
Correct Answer:
খ: ৭৮.০২ ভাগ
Explanation:
বাতাসে নাইট্টোজেনের পরিমান কত ভাগ? সঠিক উত্তর ৭৮.০২ ভাগ বাতাসে নাইট্রোজেনের পরিমাণ ৭৮.০২ ভাগ। বায়ুর উপাদান গুলোর শতকরা পরিমাণের মধ্যে N = ৭৮.০২%, O2 = ২০.৭১%, Ar = ০.৮০%, CO2 = ০.০৩% ইত্যাদি।
শীতকালে আমাদের দেশে ভিজা কাপড় দ্রুত শুকায় এবং গায়ের চামড়া বা ঠোঁট ফেটে যায় কারণ-
Correct Answer:
ক: আপেক্ষিক আর্দ্রাতা কম থাকে বলে
ফ্যান চালালে আমরা ঠান্ডা অনুভব করি, কারণ ফ্যান-
Correct Answer:
ঘ: শরীর থেকে বাস্পীভবনের হার বাড়িয়ে দেয়
Explanation:
ফ্যান চালালে আমরা ঠান্ডা অনুভব করি, কারণ ফ্যান- সঠিক উত্তর শরীর থেকে বাস্পীভবনের হার বাড়িয়ে দেয় প্রশ্ন: ফ্যান চালালে আমরা ঠান্ডা অনুভব করি কারণ - - - - - উত্তর: শরীর থেকে বাষ্পীভবনের হার বাড়িয়ে দেয় ব্যাখ্যা: পাখার সাহায্যে বাতাসে শরীর থেকে ঘাম বাষ্পে পরিণত হওয়ার সময় শরীর থেকে প্রয়োজনীয় সুপ্ততাপ গ্রহণ করে শরীরকে শীতল করে। এজন্য ফ্যান চালালে আমরা ঠান্ডা অনুভব করি।
শীতকালে ঠোঁট ও গায়ের চামড়া ফেটে যায়, কারণ-
Correct Answer:
গ: বাতাসের আপেক্ষিক আদ্রতা কম বলে?
পানির জীব হয়েও বাতাসে নিঃশ্বাস নেয়-
Correct Answer:
গ: শুশুক
Explanation:
পানির জীব হয়েও বাতাসে নিঃশ্বাস নেয়- সঠিক উত্তর শুশুক প্রশ্নঃ পানির জীব হয়েও বাতাসে নিঃশ্বাস নেয় - - - - উত্তরঃ শুশুক ব্যাখ্যাঃ পটকা, হাঙ্গর, জেলি ফিসের ফুলকা আছে যার সাহায্যে এরা পানির নিচে শ্বাসকার্য চালায়। শুশুক প্রয়োজনীয় অক্সিজেন এর জন্য পানি থেকে লাফিয়ে উঠে এবং শ্বাস গ্রহণ করে।
শীতকালে গায়ের চামড়া ও ঠোঁট -
Correct Answer:
খ: নিম্ন আপেক্ষিক আর্দ্রতার জন্য
Explanation:
শীতকালে গায়ের চামড়া ও ঠোঁট - সঠিক উত্তর নিম্ন আপেক্ষিক আর্দ্রতার জন্য শীতের শুষ্ক ও ঠাণ্ডা আবহাওয়ার প্রভাব শুধু শরীরের ওপরই পড়ে না,ঠোঁটের ওপরও পড়ে ভীষণভাবে। এতে এ সময় নারী - পুরুষ নির্বিশেষে সবারই ঠোঁট শুষ্ক থাকে এবং ঠোঁট ফাটতে দেখা যায়। অনেকের আবার শুধু শীতকালই নয়, সারা বছরে ঠোঁট শুষ্ক থাকে ও ফাটে। সঠিক উত্তর - আপেক্ষিক আর্দ্রতার জন্য।
শীতকালে ঠোঁট ও গায়ের চামড়া ফেটে যায়, কারণ__
Correct Answer:
গ: বাতাসের আপেক্ষিক আর্দ্রতা কম বলে
বাতাসের আর্দ্রতা বাড়লে শব্দের বেগ কেমন হয়?
Correct Answer:
ক: বাড়ে
Explanation:
বাতাসের আর্দ্রতা বাড়লে শব্দের বেগ কেমন হয়? সঠিক উত্তর বাড়ে বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ কে বাতাসের আর্দ্রতা বলে। বায়ুর আর্দ্রতার উপরে শব্দের বেগ নির্ভর করে। তাপমাত্রা বৃদ্ধি পেলে বায়ুতে শব্দের বেগ বৃদ্ধি পায় এবং একইভাবে বায়ুর আর্দ্রতা বৃদ্ধি পেলেও শব্দের বেগ বৃদ্ধি পায়।
বাতাসের আর্দ্রতা মাপার যন্ত্রের নাম কি?
Correct Answer:
খ: হাইগ্রোমিটার
Explanation:
বাতাসের আর্দ্রতা মাপার যন্ত্রের নাম কি? সঠিক উত্তর হাইগ্রোমিটার ১। হাইগ্রোমিটার - - বায়ুতে আর্দ্রতা পরিমাপক যন্ত্র ২। হাইড্রোমিটার - - তরলের আপেক্ষিক গুরুত্ব বা ঘনত্ব নির্ণায়ক। ৩। ল্যাক্টোমিটার - - দুধের বিশুদ্ধতা নির্ণায়ক যন্ত্র ৪। ব্যারোমিটার - বায়ুমন্ডলের চাপ নির্ণায়ক যন্ত্র
‘মাইটস ‘ কত শতাংশ আপেক্ষিক আর্দ্রতার নিচে বাঁচে না?
Correct Answer:
গ: ৫০
Explanation:
‘মাইটস ‘ কত শতাংশ আপেক্ষিক আর্দ্রতার নিচে বাঁচে না? সঠিক উত্তর ৫০ মাইটস(পরজীবী/রক্ত খেকো পোকা) এভিয়ারির যেকোন পাখির হতে পারে। ‘মাইটস‘ 50 শতাংশ আপেক্ষিক আর্দ্রতার(সম্পৃক্ত বায়ুর আপেক্ষিক আদ্রতা ১০০%) নিচে বাঁচে না।
বাতাসে নাইট্রোজেনের পরিমান কত?
Correct Answer:
গ: ৭৮.০৯%
Explanation:
বাতাসে নাইট্রোজেনের পরিমান কত? সঠিক উত্তর ৭৮.০৯% বায়ুতে নাইট্রোজেন (৭৮.০২%) ,অক্সিজেন (২০.৭১%) ,আর্গন (০.৮০%) , কার্বন ডাই - অক্সাইড হিসেবে কার্বন (০.০৩%) ,নিয়ন (০.০০১৮%), হিলিয়াম (০.০০০৫%),ক্রিপটন (০.০০০১২%) , জেনন (০.০০০০৯%) , হাইড্রোজেন (০.০০০০৫%) , মিথেন (০.০০০০২%) এবং আরো নানাবিধ গ্যাসীয় উপাদান বিদ্যমান ।
বাতাসের আদ্রতা মাপার যন্ত্রের নাম কী?
Correct Answer:
খ: হাইগ্রোমিটার
বাতাসে কার্বন ডাই অক্সাইডের পরিমান প্রায়-
Correct Answer:
খ: ০.০৩ %
Explanation:
বাতাসে কার্বন ডাই অক্সাইডের পরিমান প্রায়- সঠিক উত্তর ০.০৩ % পরিমাণের দিক থেকে শুষ্ক বাতাসে ৭৮.০৯% নাইট্রোজেন, ২০.৯৫% অক্সিজেন, ০.৯৩% আর্গন, ০.০৩% কার্বন ডাইঅক্সাইড এবং সামান্য পরিমাণে অন্যান্য গ্যাস থাকে।
বাতাসের উষ্ণতা বাড়লে শব্দের গতি-
Correct Answer:
গ: বাড়ে
এসিড বৃষ্টি হয় বাতাসে-
Correct Answer:
খ: সালফার ডাই-অক্সাইডের আধিক্যে
Explanation:
এসিড বৃষ্টি হয় বাতাসে- সঠিক উত্তর সালফার ডাই-অক্সাইডের আধিক্যে প্রশ্ন : এসিড বৃষ্টি হয় বাতাসে - - - - - উত্তর: 'ক' ও 'খ ' কার্বন ডাই অক্সাইড এর আধিক্য এবং সালফার ডাই অক্সাইড এর আধিক্য ব্যাখ্যা: পৃথিবীর শিল্প কারখানা থেকে প্রতিনিয়ত দূষিত গ্যাস বাতাসে ছড়িয়ে পড়ছে। এই দূষিত গ্যাসের কার্বন ডাই অক্সাইড , সালফার ডাই অক্সাইড ও নাইট্রোজেন পারঅক্সাইড বৃষ্টির পানির সাথে মিশে এসিডে পরিণত হয়ে ভূপৃষ্ঠে পতিত হয় । সাধারণত শিল্প এলাকায় এ ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা বেশি।