Bangla MCQs
Showing 50 questions (Total: 14833)
'সংবিধান" শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি?
Correct Answer:
গ: সম্ + বিধান
Explanation:
'সংবিধান" শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি? সঠিক উত্তর সম্ + বিধান সংবিধান শব্দটি ব্যঞ্জনসন্ধির অন্তর্গত। ব্যঞ্জন সন্ধির নিয়ম অনুসারে, ম্ এরপর অন্তঃস্থ ধ্বনি য, র, ল, ব কিংবা শ, ষ, স, হ থাকলে, ম্ - স্থলে অনুস্বার (ং) হয়। যেমন - সন্ধি বিচ্ছেদ শব্দ সম্ + বিধান সংবিধান সম্ + সার সংসার সম্ + যম সংযম
"চারটা বাজলে স্কুল ছুটি হবে"- বাক্যে 'বাজলে' কি অর্থে ব্যবহৃত হয়েছে?
Correct Answer:
খ: সম্ভাব্যতা
Explanation:
"চারটা বাজলে স্কুল ছুটি হবে"- বাক্যে 'বাজলে' কি অর্থে ব্যবহৃত হয়েছে? সঠিক উত্তর সম্ভাব্যতা প্রদত্ত 'চারটা বাজলে ছুটি হবে' বাক্যে 'বাজলে' শব্দটির দ্বারা কার্য পরম্পরা বুঝানো হয়েছে । সূত্র: বাংলা ভাষার ব্যাকরণ নবম - দশম শ্রেণি
"সূর্য উঠলে আঁধার দূরীভূত হয়"- এখানে "উঠলে" কোন ক্রিয়া পদ?
Correct Answer:
খ: অসমাপিকা
Explanation:
"সূর্য উঠলে আঁধার দূরীভূত হয়"- এখানে "উঠলে" কোন ক্রিয়া পদ? সঠিক উত্তর অসমাপিকা যে ক্রিয়া দ্বারা বাক্যের পরিসমাপ্তি ঘটে না, বক্তার কথা অসম্পূর্ণ থেকে যায়, তাকে অসমাপিকা ক্রিয়া বলে। যেমন: সূর্য উঠলে........ । বিকালে খেলতে ...... ।
"রাতুল" শব্দের অর্থ কি?
Correct Answer:
খ: লাল
Explanation:
"রাতুল" শব্দের অর্থ কি? সঠিক উত্তর লাল রাতুল শব্দের অর্থ লাল
'অসমাপ্ত আত্মজীবনী'গ্রন্থের রচয়িতা কে?
Correct Answer:
ঘ: শেখ মুজিবুর রহমান
Explanation:
'অসমাপ্ত আত্মজীবনী'গ্রন্থের রচয়িতা কে? সঠিক উত্তর শেখ মুজিবুর রহমান হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মজীবনীমূলক গ্রন্থ 'অসমাপ্ত আত্মজীবনী' (২০১২) । তিনি এটি ১৯৬৭ সালের মাঝামাঝি সময়ে ঢাকা কেন্দ্রীয় কারাগারে অভ্যন্তরীণ থাকাকালীন লেখা শুরু করেন । 'অসমাপ্ত আত্মজীবনী' প্রথম প্রকাশিত হয় ২০১২ সালের ১৮ জুন 'ইউনিভার্সিটি প্রেস লিমিটেড' থেকে একই সাথে বাংলা ও ইংরেজি ভাষায় ।
'দিন যায় কথা থাকে'- এখানে 'যায়' কী অর্থে ব্যবহৃত হয়েছে?
Correct Answer:
খ: অতিবাহিত
Explanation:
'দিন যায় কথা থাকে'- এখানে 'যায়' কী অর্থে ব্যবহৃত হয়েছে? সঠিক উত্তর অতিবাহিত এখানো ‘যায়’ ‘অতিবাহিত’ অর্থে ব্যবহৃত হয়েছে। কারন দিন এখানে পার হয়ে যাচ্ছে এমনটা বুঝায়। তবে অনেকে ‘ধারাবাহিকতা’ উত্তর হবে বলে দাবী করেন।
'উগ্র" শব্দের বিপরীতার্থক কোনটি?
Correct Answer:
খ: সৌম্য
Explanation:
'উগ্র" শব্দের বিপরীতার্থক কোনটি? সঠিক উত্তর সৌম্য শব্দ বিপরীতার্থক শব্দ উগ্র সৌম্য বিজ্ঞ অজ্ঞ চপল গম্ভীর
"পরাজয়ের " - শব্দটিতে কোনটি উপসর্গ?
Correct Answer:
ঘ: পরা
Explanation:
"পরাজয়ের " - শব্দটিতে কোনটি উপসর্গ? সঠিক উত্তর পরা এখানে 'জয়' শব্দের সাথে সংস্কৃত উপসর্গ 'পরা' যুক্ত হয় পরাজয় শব্দটি গঠিত হয়েছে এবং জয় শব্দের বিপরীত অর্থ প্রকাশ পেয়েছে। সংস্কৃত উপসর্গ ২০ টি। যথা - প্র, পরা, অপ, সম, নি, অব, অনু, নির, দুর, বি, সু, উৎ, অধি, পরি, প্রতি, উপ, অপি, অভি, অতি, আ ।
বাক্যে একের পর অন্য পদ শোনার ইচ্ছাকে কি বলে?
Correct Answer:
ক: আকাঙ্ক্ষা
Explanation:
বাক্যে একের পর অন্য পদ শোনার ইচ্ছাকে কি বলে? সঠিক উত্তর আকাঙ্ক্ষা একটি সার্থক বাক্যের তিনটি গুণ থাকা আবশ্যক। যথা - ১. আকাঙ্ক্ষা ২. আসত্তি এবং ৩. যোগ্যতা । বাক্যে এক পদের পর অন্য পদ শোনার ইচ্ছা তাকে আকাঙ্ক্ষা বলে। যেমন - চন্দ্র পৃথিবীর চারদিকে ....., বললে সম্পূর্ণ মনোভাব প্রকাশ করে না । আরো কিছু শোনার ইচ্ছা হয়। কিন্তু চন্দ্র পৃথিবীর চারদিকে ঘোরে বললে আকাঙ্ক্ষার নিবৃত্তি হয়।
'পক্ষী " শব্দের সংযুক্ত বর্ণ কোন কোন বর্ণ নিয়ে গঠিত?
Correct Answer:
ক: ক +ষ
Explanation:
'পক্ষী " শব্দের সংযুক্ত বর্ণ কোন কোন বর্ণ নিয়ে গঠিত? সঠিক উত্তর ক +ষ প্রদত্ত বাক্যের পক্ষী শব্দের 'ক্ষ' বর্ণটি সংযুক্ত ব্যঞ্জন বর্ণের নিয়ম অনুযায়ী ক + ষ = ক্ষ যোগে গঠিত হয়েছে। আরো কিছু সংযুক্ত ব্যঞ্জন বর্ণ হলো - ক্ষ্ম = ক + ষ + ম, হ্ম = হ + ম, ঞ্জ = ঞ + জ, হ্ন = হ + ন ।
"বর্ণ" হচ্ছেঃ -
Correct Answer:
খ: ধ্বনি নির্দেশক প্রতীক
Explanation:
"বর্ণ" হচ্ছেঃ - সঠিক উত্তর ধ্বনি নির্দেশক প্রতীক বর্ণকে ধ্বনি নির্দেশক প্রতিক বলা হয়।
"সুন্দর মাত্রেরই একটা আকর্ষণ শক্তি আছে।" বাক্যে 'সুন্দর' শব্দটি কোন পদ?
Correct Answer:
ক: বিশেষ্য
Explanation:
"সুন্দর মাত্রেরই একটা আকর্ষণ শক্তি আছে।" বাক্যে 'সুন্দর' শব্দটি কোন পদ? সঠিক উত্তর বিশেষ্য এখানে 'সুন্দর' একটি বিশেষ্য
আমি , তুমি ও সে -
Correct Answer:
খ: আমরা
Explanation:
আমি , তুমি ও সে - সঠিক উত্তর আমরা তুমি, আমি ও সে = আমরা
শুদ্ধ বানান কোনটি লেখা হয়েছে?
Correct Answer:
খ: ত্রিভুজ
Explanation:
শুদ্ধ বানান কোনটি লেখা হয়েছে? সঠিক উত্তর ত্রিভুজ প্রদত্ত অপশন গুলোতে দেয়া শুদ্ধ বানানের শব্দটি হল ত্রিভুজ। এ ছাড়া পূন্য - পূণ্য, শূণ্য - শূন্য, ভূবন - ভুবন সঠিক হবে।
'তুমি না বলেছিলো এখানে আসবে"- এখানে 'না' এর ব্যবহার কি অর্থে ?
Correct Answer:
ঘ: 'হ্যা' বোধক
Explanation:
'তুমি না বলেছিলো এখানে আসবে"- এখানে 'না' এর ব্যবহার কি অর্থে ? সঠিক উত্তর 'হ্যা' বোধক এানে 'না' এর অর্থ 'হ্যা' অর্থে ব্যবহার হয়েছে।
"আ মরি বাংলা ভাষা"-এ "আ" দ্বারা কী প্রকাশ করা হয়েছে?
Correct Answer:
ক: আনন্দ
Explanation:
"আ মরি বাংলা ভাষা"-এ "আ" দ্বারা কী প্রকাশ করা হয়েছে? সঠিক উত্তর আনন্দ ‘আ’ মনোভাববাচক অব্যয় দ্বারা আনন্দ, বিস্ময়, খেদ প্রভৃতি মনোভাব প্রকাশিত হয়। যেমন: ‘আ’ মরি বাংলা ভাষা’ এখানে ‘আ’ দ্বারা আনন্দ প্রকাশ করা হয়েছে।
"মেঘলা" কি ধরনের শব্দ ?
Correct Answer:
খ: বিশেষণ
Explanation:
"মেঘলা" কি ধরনের শব্দ ? সঠিক উত্তর বিশেষণ বিশেষণ হচ্ছে বাংলা ব্যাকরণের একটি পদ যা বাক্যের অন্য কোন পদের (বিশেষ্য, সর্বনাম ও ক্রিয়াপদের) দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ ইত্যাদি প্রকাশ করে। মেঘলা - বিশেষণ শব্দ।
"বুঝে শুনে উত্তর দাও নতুবা ভুল হবে ' বাক্যটি কোন শ্রেণির?
Correct Answer:
গ: যৌগিক
Explanation:
"বুঝে শুনে উত্তর দাও নতুবা ভুল হবে ' বাক্যটি কোন শ্রেণির? সঠিক উত্তর যৌগিক এবং, কিন্তু, নতুবা ইত্যাদি থাকলে যৌগিক বাক্য হয়
"শাহনামা" গ্রন্থটি কার রচিত?
Correct Answer:
গ: ফেরদৌসী
Explanation:
"শাহনামা" গ্রন্থটি কার রচিত? সঠিক উত্তর ফেরদৌসী "শাহনামা" গ্রন্থটি ফেরদৌসী কর্তৃক রচিত।
"আমি যাব তবে কাল যাব"- এটি কি ধরনের বাক্য?
Correct Answer:
ক: যৌগিক বাক্য
Explanation:
"আমি যাব তবে কাল যাব"- এটি কি ধরনের বাক্য? সঠিক উত্তর যৌগিক বাক্য পরস্পর নিরপেক্ষ দুই বা ততোধিক সরল বা মিশ্র বাক্য মিলিত হয় একটি সম্পূর্ণ বাক্য গঠন করলে তাকে যৌগিক বাক্য বলে । যৌগিক বাক্যের অন্তর্গত নিরপেক্ষ বাক্যগুলো এবং, ও, কিন্তু, অথবা, অথচ, বরং, তবে, তথাপি প্রভৃতি অব্যয় সংযুক্ত বা সম্মিলিত থাকে । যেমন: আমি যাব তবে কাল ।
"সকল শিক্ষকগণ আজ উপস্থিত' বাক্যটি কোন দোষে দুষ্ট?
Correct Answer:
ঘ: বাহুল্য দোষ
Explanation:
"সকল শিক্ষকগণ আজ উপস্থিত' বাক্যটি কোন দোষে দুষ্ট? সঠিক উত্তর বাহুল্য দোষ এটি একটি বাহুল্য দোষ
"অতিকায়" শব্দের বিপরীত শব্দ কোনটি?
Correct Answer:
গ: ক্ষুদ্রকায়
Explanation:
"অতিকায়" শব্দের বিপরীত শব্দ কোনটি? সঠিক উত্তর ক্ষুদ্রকায় মূলশব্দ বিপরীত শব্দ অতিকায় ক্ষুদ্রকায় অল্প অধিক অণু বৃহৎ
"সিত" শব্দের সমার্থক শব্দ কোনটি?
Correct Answer:
খ: শুক্ল
Explanation:
"সিত" শব্দের সমার্থক শব্দ কোনটি? সঠিক উত্তর শুক্ল 'সিত' শব্দের সমার্থক শব্দগুলো হলো শুষ্ক, শুভ্র, শ্বেত, বিশদ, গৌর, ধবল, সফেদ ।
"গায়ক" এর সন্ধি বিচ্ছেদ কোনটি?
Correct Answer:
ঘ: গৈ + অক
Explanation:
"গায়ক" এর সন্ধি বিচ্ছেদ কোনটি? সঠিক উত্তর গৈ + অক তৎসম স্বরসন্ধির ক্ষেত্রে এ, ঐ, ও, ঔ কারের পর এ, ঐ স্থানে যথাক্রমে অয়, আয় এবং ও, ঔ স্থানে যথাক্রমে অব্ ও আব্ হয় । যেমন: এ + অ = অয়্ + অ নে + অন = নয়ন ঐ + অ = আয়্ + অ গৈ + অক = গায়ক ।
"এ বিশ্বকে এ শিশুর বাসযোগ্য করে যাব আমি" পংক্তির রচয়িতা কে?
Correct Answer:
ঘ: সুকান্ত ভট্রাচার্য
Explanation:
"এ বিশ্বকে এ শিশুর বাসযোগ্য করে যাব আমি" পংক্তির রচয়িতা কে? সঠিক উত্তর সুকান্ত ভট্রাচার্য সুকান্ত কমিউনিস্ট পার্টির পত্রিকা দৈনিক স্বাধীনতা - র (১৯৪৫) ‘কিশোর সভা’ বিভাগ সম্পাদনা করতেন। মার্কসবাদী চেতনায় আস্থাশীল কবি হিসেবে সুকান্ত কবিতা লিখে বাংলা সাহিত্যে স্বতন্ত্র স্থান করে নেন। তাঁর রচনাবলির মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য: ছাড়পত্র (১৯৪৭), পূর্বাভাস (১৯৫০), মিঠেকড়া (১৯৫১), অভিযান (১৯৫৩), ঘুম নেই (১৯৫৪), হরতাল (১৯৬২), গীতিগুচ্ছ (১৯৬৫) প্রভৃতি।
"অদিতি" শব্দের সমার্থক শব্দ কোনটি?
Correct Answer:
খ: পৃথিবী
Explanation:
"অদিতি" শব্দের সমার্থক শব্দ কোনটি? সঠিক উত্তর পৃথিবী পৃথিবীর অন্যান্য সমার্থক শব্দ হলো - ধরা, ধরিত্রী, ধরণী, অবনী, মেদিনী, পৃ, পৃথ্বী, ভূ, বসুধা, বসুন্ধরা, জাহান, জগৎ, দুনিয়া, ভূবন, বিশ্ব, ভূ - মণ্ডল।
'আট কপালে' অর্থ কী?
Correct Answer:
ক: হতভাগ্য
Explanation:
'আট কপালে' অর্থ কী? সঠিক উত্তর হতভাগ্য আট কপালে বাগধারার অর্থ হলো - হতভাগ্য।
পাখির ডাক -
Correct Answer:
গ: কুজন
Explanation:
পাখির ডাক - সঠিক উত্তর কুজন ’কুজন' শব্দের অর্থ পাখির ডাক।
যিনি বক্তৃতা দনে পটু
Correct Answer:
ক: বাগ্মী
Explanation:
যিনি বক্তৃতা দনে পটু সঠিক উত্তর বাগ্মী যিনি বক্তৃতা দানে পটু - বাগ্মী।
'জোক' গল্পের রচয়িতা:
Correct Answer:
ক: আবু ইসহাক
Explanation:
'জোক' গল্পের রচয়িতা: সঠিক উত্তর আবু ইসহাক আবু ইসহাক আবু ইসহাক (জন্ম: ১ নভেম্বর, ১৯২৬ (১৫ কার্তিক, ১৩৩৩ বাংলা) তৎকালীন মাদারিপুর (বর্তমান শরিয়তপুর জেলা) নড়িয়া থানাধীন শিরঙ্গল গ্রামে। তিনি ১৯৪৬ সালে, মাত্র বিশ বছর বয়সে রচনা করেন বিখ্যাত উপন্যাস 'সূর্য দীঘল বাড়ী' এবং এটি প্রকাশ করা হয় ১৯৫৫ সালে কলকাতা থেকে, এটি একটি সামাজিক উপন্যাস।
দুবার জন্মে যা -
Correct Answer:
ঘ: দ্বিজ
Explanation:
দুবার জন্মে যা - সঠিক উত্তর দ্বিজ দ্বিজ, দ্বিজন্মা - [বিশেষ্য পদ] দুইবার জন্মায় যে প্রাণী; ব্রহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য এবং তাবৎ অন্ত্যজপ্রাণী। [বিশেষ্য পদ] (স্ত্রীলিঙ্গ) দ্বিজা।
'চাঁদের হাট' কথাটির অর্থ কী?
Correct Answer:
ক: আনন্দের প্রাচুর্য
Explanation:
'চাঁদের হাট' কথাটির অর্থ কী? সঠিক উত্তর আনন্দের প্রাচুর্য ‘চাঁদের হার্ট’ বাগধারাটির অর্থ হল - সুখের সংসার/আনন্দের প্রাচুর্য। কতিপয় বাগধারা: চাঁদ - কপালে (ভাগ্যবান), চোরাবালি (প্রচ্ছন্ন বিপদ); ছা - পোষা (পোষ্য ভারাক্রান্ত); ছ কড়া ন কড়া করা (তুচ্ছ - তাচ্ছিল্য বা অবহেলা করা); জিলাপির প্যাচ (কুটিল)।
'অপমান' শব্দের 'অপ' উপসর্গটি কোন অর্থে ব্যবহৃত ?
Correct Answer:
ক: বিপরীত
Explanation:
'অপমান' শব্দের 'অপ' উপসর্গটি কোন অর্থে ব্যবহৃত ? সঠিক উত্তর বিপরীত 'অপ' সংস্কৃত উপসর্গ । অপমান, অপকার, অপচয় ইত্যাদি শব্দে অপ বিপরীত অর্থে ব্যবহৃত হয় । অপসংস্কৃতি, অপকর্ম প্রভৃতি শব্দে 'অপ' নিকৃষ্ট অর্থে ব্যবহৃত হয় ।
'জিলাপীর প্যাঁচ' বাগধারাটির অর্থ কী?
Correct Answer:
ঘ: কুটিল
Explanation:
'জিলাপীর প্যাঁচ' বাগধারাটির অর্থ কী? সঠিক উত্তর কুটিল 'জিলাপির প্যাচ' বাগধারার অর্থ কুটিল বুদ্ধি বা কুটিলতা। আরো কয়েকটি গুরুত্বপূর্ণ বাগধারা : নেই আঁকড়া - একগুঁয়ে পটল তোলা - আক্কা পাওয়া দুধের মাছি - সুসময়ের বন্ধু তামার বিষ - অর্থের কু প্রভাব ।
তত্ত্ববোধিনী পত্রিকার সম্পাদক কে ছিলেন?
Correct Answer:
খ: অক্ষয়কুমার দত্ত
Explanation:
তত্ত্ববোধিনী পত্রিকার সম্পাদক কে ছিলেন? সঠিক উত্তর অক্ষয়কুমার দত্ত 'তত্ত্ববোধিনী' পত্রিকার প্রকাশকাল 1843 সাল । এ পত্রিকার সম্পাদক ছিলেন অক্ষয় কুমার দত্ত । বাংলা ভাষায় প্রকাশিত প্রথম দৈনিক সংবাদপত্র 'সংবাদ প্রভাকর' (দৈনিক) এর সম্পাদক ছিলেন ঈশ্বরচন্দ্র গুপ্ত । 'বঙ্গদর্শন' পত্রিকার সম্পাদক ছিলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ।
'চানাচুর' শব্দটি কোন ভাষা থেকে বাংলা ভাষায় এসেছে?
Correct Answer:
খ: হিন্দি
Explanation:
'চানাচুর' শব্দটি কোন ভাষা থেকে বাংলা ভাষায় এসেছে? সঠিক উত্তর হিন্দি চানাচুর শব্দটি হিন্দি ভাষা থেকে এসেছে
'লোকটি দরিদ্র কিন্তু সৎ' এ বাক্যে কিন্তু হলো -
Correct Answer:
খ: সংকোচক অব্যয়
Explanation:
'লোকটি দরিদ্র কিন্তু সৎ' এ বাক্যে কিন্তু হলো - সঠিক উত্তর সংকোচক অব্যয় ‘লোকটি দরিদ্র কিন্তু সৎ’ - এ বাক্যে কিন্তু অব্যয়টি দুটি বাক্যের মধ্যে ভাবের সংকোচক সাধন করেছে । কিন্তু, বরং, অথচ শব্দগুলো সংকোচক অব্যয়।
বেগম রোকেয়া কখন এবং কোথায় জন্মগ্রহণ করেন?
Correct Answer:
গ: ১৮৮০ সালে রংপুর জেলায়
Explanation:
বেগম রোকেয়া কখন এবং কোথায় জন্মগ্রহণ করেন? সঠিক উত্তর ১৮৮০ সালে রংপুর জেলায় রোকেয়া সাখাওয়াত হোসেন (সাধারণত বেগম রোকেয়া নামে অধিক পরিচিত; ৯ ডিসেম্বর ১৮৮০ - ৯ ডিসেম্বর ১৯৩২) হলেন একজন বাঙালি চিন্তাবিদ, প্রাবন্ধিক, ঔপন্যাসিক, সাহিত্যিক ও সমাজ সংস্কারক। তিনি বাঙালি নারী জাগরণের অগ্রদূত এবং প্রথম বাঙালি নারীবাদী। ২০০৪ খ্রিষ্টাব্দে বিবিসি বাংলার 'সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি' জরিপে ষষ্ঠ নির্বাচিত হয়েছিলেন বেগম রোকেয়া।
কোনটি অনুজ্ঞা প্রকাশক?
Correct Answer:
গ: তুমি যাও
Explanation:
কোনটি অনুজ্ঞা প্রকাশক? সঠিক উত্তর তুমি যাও আদেশ, আনুরোধ, অনুমতি, প্রার্থনা, অনুনয় প্রভৃতি অর্থে বর্তমান ও ভবিষ্যৎ কালে মধ্যম পুরুষের ক্রিয়াপদের রূপ হয় তাকে অনুজ্ঞা পদ বলে । যেমন : তুমি যাও ।
শব্দের সংক্ষিপ্ত ব্যবহারের ক্ষেত্রে কোন বিরামচিহ্ন বসে?
Correct Answer:
খ: বিন্দু
Explanation:
শব্দের সংক্ষিপ্ত ব্যবহারের ক্ষেত্রে কোন বিরামচিহ্ন বসে? সঠিক উত্তর বিন্দু শব্দের সংক্ষিপ্ত ব্যবহারের ক্ষেত্রে বসে - বিন্দু.
'পাঠক' শব্দটি কোন শ্রেণির ধাতু দ্বারা গঠিত ?
Correct Answer:
খ: সংস্কৃত
Explanation:
'পাঠক' শব্দটি কোন শ্রেণির ধাতু দ্বারা গঠিত ? সঠিক উত্তর সংস্কৃত পাঠক এর প্রকৃতি ও প্রত্যয় হলো - পঠ্ + অক।
'ওষ্ঠ্য' বর্ণ কোণগুলি?
Correct Answer:
খ: প,ফ, ব,ভ,ম
Explanation:
'ওষ্ঠ্য' বর্ণ কোণগুলি? সঠিক উত্তর প,ফ, ব,ভ,ম যেসব ব্যঞ্জনধ্বনির উচ্চারণের সময়ে নিচের ঠোঁট কোনও উচ্চারণস্থান স্পর্শ করে সেসব ব্যঞ্জনধ্বনি ওষ্ঠ্য ব্যঞ্জনধ্বনি বলা হয়। বাংলা ভাষার "প", "ফ", "ব", "ভ", ও "ম" বর্ণগুলোর উচ্চারণ ওষ্ঠ্য বলা হয়। যেসব ব্যঞ্জনধ্বনির উচ্চারণে উভয় ঠোঁট স্পর্শ করা হয় সেগুলোকে বিশুদ্ধ ওষ্ঠ্য বলা হয়।
'দীর্ঘস্থায়ী' দুঃখ ' কে কোন বাগধারা দিয়ে প্রকাশ করা হয়?
Correct Answer:
ক: রাবণের চিতা
Explanation:
'দীর্ঘস্থায়ী' দুঃখ ' কে কোন বাগধারা দিয়ে প্রকাশ করা হয়? সঠিক উত্তর রাবণের চিতা 'রাবণের চিতা' বাগধারাটির অর্থ - চির অশান্তি.
'বিছিন্ন' শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি?
Correct Answer:
ক: বি +ছিন্ন
Explanation:
'বিছিন্ন' শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি? সঠিক উত্তর বি +ছিন্ন চ্ছ' যুক্ত ব্যঞ্জনের পূর্বে যদি কোন স্বরধ্বনি থাকে তাহলে চ্ছ – এর চ লোপ পায় । কথাচ্ছলে = কথা + ছলে , (এখানে 'কথা' শব্দের সঙ্গে 'আ'হচ্ছে স্বরধ্বনি এবং 'চ্ছ' ব্যঞ্জনধ্বনি ). পরিচ্ছেদ = পরি + ছেদ. ( অন্যভাবে ছ – এর পূর্বে কোন স্বরবর্ণ থাকলে ছ আগে চ হয় , অর্থাৎ চ্ছ ). যেমনঃ বিচ্ছিন্ন = বি + ছিন্ন. অনুচ্ছেদ = অনু + ছেদ.
'একটু আগে যিনি এখানে এসছিলেন তিনি আমার আত্মীয় নন'- কোন ধরনের বাক্য ?
Correct Answer:
ঘ: জটিল
Explanation:
'একটু আগে যিনি এখানে এসছিলেন তিনি আমার আত্মীয় নন'- কোন ধরনের বাক্য ? সঠিক উত্তর জটিল জটিল বা মিশ্র বাক্য হল, যে বাক্যে একটি স্বাধীন বাক্য এবং এক বা একাধিক অধীন বাক্য পরস্পর সাপেক্ষভাবে ব্যবহূত হয়, তাকে জটিল বাক্য বা মিশ্র বাক্য বলে। যেমন – * যে পরিশ্রম করে, সে - ই সুখ লাভ করে। (প্রথম অংশটি আশ্রিত খণ্ডবাক্য, দ্বিতীয়টি প্রধান খণ্ডবাক্য) * যিনি পরের উপকার করেন, তাঁকে সবাই শ্রদ্ধা করে। * কোথাও পথ না পেয়ে তোমার কাছে এসেছি।
'শুদ্ধ' শব্দের সমার্থক শব্দ কোনটি?
Correct Answer:
ঘ: কোনটিই নয়
Explanation:
'শুদ্ধ' শব্দের সমার্থক শব্দ কোনটি? সঠিক উত্তর কোনটিই নয় শুদ্ধ - [বিশেষণ পদ] শোধন বা নির্মল করা হয়েছে এমন; নির্দোষ, শোধিত, পবিত্র, নির্ভুল; শুধু। [বিশেষণ পদ] (স্ত্রীলিঙ্গ) শুদ্ধা। [বিশেষ্য পদ] শুদ্ধতা, শুদ্ধত্ব।
'যা আঘাত পায়নি' - এর বাক্য সংকোচন কী?
Correct Answer:
ঘ: অনাহত
Explanation:
'যা আঘাত পায়নি' - এর বাক্য সংকোচন কী? সঠিক উত্তর অনাহত `যা আঘাত পায়নি' - এর বাক্য সংকোচন – অনাহত
'মহেঞ্জোদারো ' কথার অর্থ কি?
Correct Answer:
ক: মরা মানুষের ঢিবি
Explanation:
'মহেঞ্জোদারো ' কথার অর্থ কি? সঠিক উত্তর মরা মানুষের ঢিবি বর্তমান পাকিস্তান রাষ্ট্রের অন্তর্গত সিন্ধু নদের উপকূলে মহেঞ্জোদারো ('মহেঞ্জোদারো' – কথার অর্থ 'মৃত স্তূপ') ও পশ্চিম পাঞ্জাবে হরপ্পার ধ্বংসাবশেষ আবিষ্কার হলে এশিয়া মহাদেশের প্রাগৈতিহাসিক যুগের এক মহান নিদর্শন পাওয়া যায়। মিশর বা সুমেরীয় সভ্যতার তুলনায় সিন্ধু সভ্যতা ছিল অধিক পরিব্যপ্ত।
'নামাজ,রোজ' কোন দেশী শব্দ?
Correct Answer:
ঘ: ফারসি
Explanation:
'নামাজ,রোজ' কোন দেশী শব্দ? সঠিক উত্তর ফারসি নামাজ, রোজা ফার্সি ভাষার শব্দ।
বক্তার প্রত্যক্ষ উক্তিকে অন্তর্ভুক্ত করার জন্য কোন বিরাম চিহ্ন বসে ?
Correct Answer:
খ: উদ্ধরণ চিহ্ন
Explanation:
বক্তার প্রত্যক্ষ উক্তিকে অন্তর্ভুক্ত করার জন্য কোন বিরাম চিহ্ন বসে ? সঠিক উত্তর উদ্ধরণ চিহ্ন উদ্ধরণ চিহ্ন (“ ”) - এর প্রয়োগ : কারও কোনো বক্তব্য অবিকল উদ্ধৃত করার জন্য উদ্ধরণ চিহ্ন প্রয়োজন হয়। যেমন - প্রধানমন্ত্রী জনগণের উদ্দেশে বললেন, “ভাই সব, আল্লাহর মেহেরবানিতে আপনাদের সব দুঃখ - দুর্দশা আমরা একত্রে সমাধান করব।”