Bangla MCQs
Showing 50 questions (Total: 14833)
'চৌরাস্তা' - কোন সমাস ?
Correct Answer:
ঘ: দ্বিগু
Explanation:
'চৌরাস্তা' - কোন সমাস ? সঠিক উত্তর দ্বিগু সমাহার বা মিলন অর্থে সংখ্যাবাচক শব্দের সঙ্গে বিশেষ্য পদে সমাস হয় তাকে দ্বিগু সমাস বলে। যেমন - চৌরাস্তা = চার রাস্তার সমাহার, এটি দ্বিগু সমাস।
'গাড়ি স্টেশন" ছাড়ল' -বাক্যে স্টেশন শব্দটি কোন কারকে কোন বিভক্তি?
Correct Answer:
ক: অপাদানে শুন্য
Explanation:
'গাড়ি স্টেশন" ছাড়ল' -বাক্যে স্টেশন শব্দটি কোন কারকে কোন বিভক্তি? সঠিক উত্তর অপাদানে শুন্য যা থেকে কিছু বিচ্যুত, গৃহীত, জাত, বিরত, আরম্ভ ও রক্ষিত হয় এবং যা দেখে কেউ ভীত হয় তাকেই অপাদান কারক বলে। যেমন - পাপী বিরত হও। গাড়ি স্টেশন ছাড়লো।
উড়নচণ্ডী - বাগধারটির অর্থ:
Correct Answer:
খ: অমিতব্যয়ী
Explanation:
উড়নচণ্ডী - বাগধারটির অর্থ: সঠিক উত্তর অমিতব্যয়ী উড়নচন্ডী বাগধারার অর্থ অমিতব্যয়ী। গোঁফ খেজুরে ও হাতভারী বাগধারার অর্থ যথাক্রমে - অত্যন্ত অলস ও ব্যয় কুণ্ঠ।
ধ্বন্যাত্মক দ্বিরুক্তি শব্দের উদাহরণ কোনটি?
Correct Answer:
ক: ধরাধরি
Explanation:
ধ্বন্যাত্মক দ্বিরুক্তি শব্দের উদাহরণ কোনটি? সঠিক উত্তর ধরাধরি দ্বিতীয় শব্দটির শেষে ই যোগ করে ধ্বন্যাত্মক দ্বিরুক্তি গঠনঃ ধরাধরি, ঝমঝমি, ঝনঝনি।
'সুকঠিন' শব্দে 'সু' উপসর্গ কোন অর্থে ব্যবহৃত হয়েছে?
Correct Answer:
ঘ: আতিশয্য
Explanation:
'সুকঠিন' শব্দে 'সু' উপসর্গ কোন অর্থে ব্যবহৃত হয়েছে? সঠিক উত্তর আতিশয্য তৎসম উপসর্গ 'সু' উত্তম, সহজ, অতিশয্য অর্থে ব্যবহৃত হয়। সুকঠিন শব্দের সু অতিশয্য অর্থে ব্যবহৃত হয়েছে।
পাদচ্ছেদ বলা হয় কোন যতিচিহ্নকে?
Correct Answer:
খ: কমা
Explanation:
পাদচ্ছেদ বলা হয় কোন যতিচিহ্নকে? সঠিক উত্তর কমা কমা এর বাংলা অর্থ পাদচ্ছেদ। সেমিকোলন এর বাংলা অর্থ অর্ধচ্ছেদ। দাড়ি এর বাংলা অর্থ পূর্ণচ্ছেদ। বিন্দু চিহ্ন এর বাংলা অর্থ বিন্দু।
পর্বত -এর সমার্থক নয় কোনটি?
Correct Answer:
গ: মার্তণ্ড
Explanation:
পর্বত -এর সমার্থক নয় কোনটি? সঠিক উত্তর মার্তণ্ড পর্বত এর সমার্থক শব্দ অদ্রি, অচল, শৈল, পাহাড়, গিরি, ভূধর, মহীধর, ক্ষিতিকর। অগ্নি এর্থ আগুন এবং মার্তন্ড অর্থ সূর্য।
দেনা পাওনা - গল্পটির রচয়িতা কে?
Correct Answer:
ক: রবীন্দ্রনাথ ঠাকুর
Explanation:
দেনা পাওনা - গল্পটির রচয়িতা কে? সঠিক উত্তর রবীন্দ্রনাথ ঠাকুর শরৎচন্দ্রের উপন্যাস দেনা পাওনা। বাংলা সাহিত্যের প্রথম সার্থক ছোটগল্প দেনা পাওনা এর রচয়িতা রবীন্দ্রনাথ ঠাকুর।
প্রথম বাঙালী সনেট কার লেখা?
Correct Answer:
খ: মাইকেল মধুসূদন দত্ত
Explanation:
প্রথম বাঙালী সনেট কার লেখা? সঠিক উত্তর মাইকেল মধুসূদন দত্ত বাংলা সাহিত্যের প্রথম সনেট সংকলন মাইকেল রচিত চতুর্দশপদী কবিতাবলী। এতে ১২০ টি কবিতা সংকলিত হয়েছে।
অনুগ্রহ -এর বিপরীতার্থক শব্দ :
Correct Answer:
গ: নিগ্রহ
Explanation:
অনুগ্রহ -এর বিপরীতার্থক শব্দ : সঠিক উত্তর নিগ্রহ বিপরীতার্থক শব্দ : অনুগ্রহ - নিগ্রহ, দয়া - নির্দয়তা, বর্জন - গ্রহণ, সন্ধি - বিগ্রহ।
ঠকচাচা চরিত্রটি কোন উপন্যাসের ?
Correct Answer:
খ: আলালের ঘরের দুলাল
Explanation:
ঠকচাচা চরিত্রটি কোন উপন্যাসের ? সঠিক উত্তর আলালের ঘরের দুলাল বাংলা ভাষার প্রথম উপন্যাস প্যারীচাঁদ মিত্র রচিত আলালের ঘরের দুলাল। এ হিসাবে প্যারীচাঁদ মিত্র বাংলা ভাষার প্রথম ঔপন্যাসিক। আলালের ঘরের দুলাল উপন্যাসের চরিত্র ঠকচকা, মতিলাল, রামলাল।
'ভবিষ্যতের বাঙালি' -গ্রন্থের রচয়িতা কে?
Correct Answer:
খ: এস ওয়াজেদ আলি
Explanation:
'ভবিষ্যতের বাঙালি' -গ্রন্থের রচয়িতা কে? সঠিক উত্তর এস ওয়াজেদ আলি শেখ ওয়াজেদ আলি (৪ সেপ্টেম্বর ১৮৯০ - ১০ জুন ১৯৫১) ছিলেন একজন প্রখ্যাত বাঙালি প্রাবন্ধিক। তিনি মূলত 'এস ওয়াজেদ আলি' নামেই অধিক পরিচিত। তিনি বঙ্গীয় মুসলমান সাহিত্য সমিতির সভাপতি হিসাবে দায়িত্ব পালন করেন। ভবিষ্যতের বাঙালি - এস ওয়াজেদ আলীর লেখা।
'Barking dogs seldom bite' - এর বাংলা প্রবাদ কি?
Correct Answer:
ঘ: a,c উভয়ই
Explanation:
'Barking dogs seldom bite' - এর বাংলা প্রবাদ কি? সঠিক উত্তর a,c উভয়ই যত গর্জে তত বর্ষে না/ পচা আদার ঝাল বেশি ।Barking dogs seldom bite .Angry words and threats lead to nothing worse; much cry and little wool.
'নিজের ভালো সবাই চায়' -এ বাক্যে ভালো কোন পদ?
Correct Answer:
ক: বিশেষ্য
Explanation:
'নিজের ভালো সবাই চায়' -এ বাক্যে ভালো কোন পদ? সঠিক উত্তর বিশেষ্য গুণবাচক বিশেষ্য : যে বিশেষ্য দ্বারা কোন বস্তুর দোষ বা গুণের নাম বোঝায়, তাকে গুণবাচক বিশেষ্য বলে। যেমন: আপন ভালো সবাই চায়। এখানে "ভালো" গুণবাচক বিশেষ্য।
'বহু যুবককে দেখিয়াছি যাহাদের যৌবনের উর্দির নিচে বার্ধক্যের কংকাল মূর্তি'- উক্তিটি কোন রচনার অংশ ?
Correct Answer:
গ: যৌবনের গান
Explanation:
'বহু যুবককে দেখিয়াছি যাহাদের যৌবনের উর্দির নিচে বার্ধক্যের কংকাল মূর্তি'- উক্তিটি কোন রচনার অংশ ? সঠিক উত্তর যৌবনের গান ১৯৩২ সালে সিরাজগঞ্জে মুসলিম যুব সমাজ কাজী নজরুল ইসলামকে অভিনন্দন জানাতে গেলে তাদের উদ্দেশ্যে তিনি যে ভাষণ দিয়েছিলেন, তারই পরিমার্জিত ও লিখিত রূপ 'যৌবনের গান'। উক্তিটি তাঁর 'যৌবনের গান' প্রবন্ধের অন্তর্ভুক্ত। 'রাজবন্দীর জবানবন্দী' প্রবন্ধটি কাজী নজরুল ইসলাম জেলে বসে লেখেন। 'দুরন্ত পথিক' ও 'জীবন বন্দনা' কাজী নজরুল ইসলামের বিখ্যাত কবিতা।
'অধিকিার '- শব্দে 'অধি' উপসর্গটি কি অর্থ নির্দেশ করে?
Correct Answer:
ঘ: আধিপত্য
Explanation:
'অধিকিার '- শব্দে 'অধি' উপসর্গটি কি অর্থ নির্দেশ করে? সঠিক উত্তর আধিপত্য তৎসম (সংস্কৃত) উপসর্গ বিশটি। যথা: প্র, পরা, অপ, সম, নি, অণু, অব, নির, দুর, বি, অধি, সু, উৎ, পরি, প্রতি, অতি, অপি, অভি, উপ, আ । তৎসম উপসর্গ 'অধি' এবং 'কার' শব্দ মিলে অধিকার হয়েছে। অধিকার শব্দটি আধিপত্য অর্থে ব্যবহৃত হয়েছে।
'দুইয়ের মধ্যে একটি' - এর এক কথায় প্রকাশ কি হবে ?
Correct Answer:
ক: অন্যতর
Explanation:
'দুইয়ের মধ্যে একটি' - এর এক কথায় প্রকাশ কি হবে ? সঠিক উত্তর অন্যতর অন্যতর - দুইয়ের মধ্যে একজন বা একটি। অন্যতম - বহুর মধ্যে একটি বা একজন।
'ভোরবেলা সজীবের ঘুম ভেঙ্গে গেল'- এখানে ভোরবেলা কোন কারকে কোন বিভক্তি ?
Correct Answer:
গ: অধিকরণে ৭মী
Explanation:
'ভোরবেলা সজীবের ঘুম ভেঙ্গে গেল'- এখানে ভোরবেলা কোন কারকে কোন বিভক্তি ? সঠিক উত্তর অধিকরণে ৭মী ক্রিয়া সম্পাদনের কাল (সময়) এবং আধারকে অধিকরণ কারক বলে। অধিকরণ কারকে সপ্তমী অর্থাৎ 'এ' 'য়' 'তে' ইত্যাদি বিভক্তি যুক্ত হয়। যেমন - আধার (স্থান): আমরা রোজ স্কুলে যাই। এ বাড়িতে কেউ নেই। ভোরবেলা - অধিকরণে সপ্তমী বিভক্তি।
'রেলগাড়ি ' - কোন সমাসের উদাহরণ?
Correct Answer:
খ: মধ্যপদলোপী কর্মধারয়
Explanation:
'রেলগাড়ি ' - কোন সমাসের উদাহরণ? সঠিক উত্তর মধ্যপদলোপী কর্মধারয় যে কর্মধারয় সমাসে ব্যাসবাক্যের মধ্যপদের লোপ হয়, তাকে মধ্যপদলোপী কর্মধারয় সমাস বলে। যেমন: সিংহ চিহ্নিত আসন = সিংহাসন, সাহিত্য বিষয়ক সভা = সাহিত্যসভা, স্মৃতি রক্ষার্থে সৌধ = স্মৃতিসৌধ, ব্রাহ্মণ ধর্মীয় প্রধান পুরোহিত = ব্রাহ্মণ পুরোহিত, জগতের রক্ষাকারী ঈশ্বর = জগদীশ্বর, সূর্য উদয়কালীন মন্ত্র = সূর্যমন্ত্র, মৌ ভর্তি চাক = মৌচাক, গাছকদম = গাছে ফুটিত কদম, সন্ধিগীত = সন্ধি যোগঘটানো গীত, কাঁচকলা = কাঁচা অবস্থায় কলা, চিকিৎসাশাস্ত্র = চিকিৎসা বিষয়ক শাস্ত্র, ঘরজামাই = ঘর আশ্ৰিত জামাই।
'বাঁশী বাজে ঐ মধুর লগনে' --- এটি কোন বাচ্য?
Correct Answer:
ক: কর্মকর্তৃবাচ্য
Explanation:
'বাঁশী বাজে ঐ মধুর লগনে' --- এটি কোন বাচ্য? সঠিক উত্তর কর্মকর্তৃবাচ্য যে বাক্যে কর্মপদ কতৃস্থানীয় হয়ে বাক্য গঠন করে , তাকে কর্মকতৃবাচ্যের বাক্য বলা হয়।
নিপাতনে সিদ্ধ কোনটি?
Correct Answer:
গ: একাদশ
Explanation:
নিপাতনে সিদ্ধ কোনটি? সঠিক উত্তর একাদশ কতগুলো নিপাতনে সিদ্ধ হয়। যেমন: একাদশ = এক্ + দশ, পরষ্পর = পর্ + পর, বনষ্পতি = বন্ + পতি ইত্যাদি।
'হংসডিম্ব' এর সঠিক ব্যাসবাক্য কোনটি?
Correct Answer:
খ: হংসীর ডিম
Explanation:
'হংসডিম্ব' এর সঠিক ব্যাসবাক্য কোনটি? সঠিক উত্তর হংসীর ডিম ষষ্ঠী তৎপুরুষ সমাসের শিশু, দুগ্ধ ইত্যাদি শব্দ পড়ে থাকলে তার আগে স্ত্রীবাচক শব্দ থাকাই স্বাভাবিক। কিন্তু সমস্ত পদে ওই স্ত্রীবাচক শব্দ গুলোর স্ত্রী - প্রত্যয় 'ঈ' লুপ্ত হয়ে সেগুলো পুরুষবাচক হয়ে যায়। যেমন - হংসীর ডিম = হংসডিম্ব, কুকুরীর ছানা = কুকুরছানা ইত্যাদি।
'শান্তি' শব্দের প্রকৃতি ও প্রত্যয় কোনটি?
Correct Answer:
ঘ: শম্ + ক্তি
Explanation:
'শান্তি' শব্দের প্রকৃতি ও প্রত্যয় কোনটি? সঠিক উত্তর শম্ + ক্তি কোন কোন ধাতুর উপধা অ - কারের বৃদ্ধি হয় অর্থাৎ আ - কার হয়। যেমন - শ্রম্ + ক্তি = শ্রান্তি, শম্ + ক্তি = শান্তি।
"Prothesis " - এর বাংলা প্রতিশব্দ কী?
Correct Answer:
গ: আদি স্বরাগম
Explanation:
"Prothesis " - এর বাংলা প্রতিশব্দ কী? সঠিক উত্তর আদি স্বরাগম 'Prothesis' এর বাংলা প্রতিশব্দ হচ্ছে আদি স্বরাগম।
যে নারীর স্বামী ও পুত্র নেই --- এক কথায় কী হবে ?
Correct Answer:
ঘ: অবীরা
Explanation:
যে নারীর স্বামী ও পুত্র নেই --- এক কথায় কী হবে ? সঠিক উত্তর অবীরা এক কথায় প্রকাশ যে নারীর স্বামী ও পুত্র নেই = অবীরা, যে মেয়ের বিয়ে হয় না = অনূঢ়া, যে নারীর বিয়ে হয়নি = কুমারী, যে নারীর সম্প্রতি বিয়ে হয়েছে = নবোঢ়া।
কোন বাগধারাটি ভিন্নার্ধক ?
Correct Answer:
খ: সুসময়ের বন্ধু বা ক্ষণস্থায়ী
Explanation:
কোন বাগধারাটি ভিন্নার্ধক ? সঠিক উত্তর সুসময়ের বন্ধু বা ক্ষণস্থায়ী দুধের মাছি, শরতের শিশির, সুখের পায়রা এবং লক্ষীর বরযাত্রী প্রতটি বাগধারার অর্থ সুসময়ের বন্ধু।
নিচের কোনটি 'ইমন' প্রত্যয় যোগে গঠিত ?
Correct Answer:
ঘ: নীলিমা
Explanation:
নিচের কোনটি 'ইমন' প্রত্যয় যোগে গঠিত ? সঠিক উত্তর নীলিমা ১৯.ইমন প্রত্যয়যোগে গঠিত শব্দ ; নীলিমা = নীল + ইমন, মহিমা = মহৎ + ইমন ইত্যাদি ।
'নিদাঘ ' শব্দের 'নি' উপসর্গটি কোন অর্থ দ্যোতনা বুঝিয়েছে?
Correct Answer:
ক: আতিশয্য
Explanation:
'নিদাঘ ' শব্দের 'নি' উপসর্গটি কোন অর্থ দ্যোতনা বুঝিয়েছে? সঠিক উত্তর আতিশয্য নিদাঘ শব্দের 'নি' সংস্কৃত উপসর্গটি অতিশয্য অর্থে ব্যবহৃত হয়েছে। এছাড়াও নিষেধ, নিশ্চয়, অভাব অর্থেও 'নি' উপসর্গটি ব্যবহৃত হয়।
"yellow dog"- এর সঠিক বাংলা কোনটি?
Correct Answer:
গ: হীন ব্যক্তি
Explanation:
"yellow dog"- এর সঠিক বাংলা কোনটি? সঠিক উত্তর হীন ব্যক্তি 'Yellow dog' এর সঠিক বাংলা অর্থ হচ্ছে হীন ব্যক্তি।
'Manuscript' এর বাংলা পরিশব্দ ।
Correct Answer:
খ: পাণ্ডুলিপি
Explanation:
'Manuscript' এর বাংলা পরিশব্দ । সঠিক উত্তর পাণ্ডুলিপি Manuscript শব্দের বাংলা প্ররিশব্দ পান্ডুলিপি।
'গন্ধবহ' শব্দের সমার্থক কোনটি?
Correct Answer:
ঘ: বাতাস
Explanation:
'গন্ধবহ' শব্দের সমার্থক কোনটি? সঠিক উত্তর বাতাস গন্ধবহ সম্র্থক শব্দ বাতাস, অনিল, পবন, হাওয়া,সমীর,মারুত ইত্যাদি।
'Put out the lamp' - এর সঠিক বঙ্গানুবাদ কোনটি?
Correct Answer:
ঘ: প্রদীপটি নিভাও
Explanation:
'Put out the lamp' - এর সঠিক বঙ্গানুবাদ কোনটি? সঠিক উত্তর প্রদীপটি নিভাও put out অর্থ নেভানো।
কোন দুটি বর্ণের পর ণ ও ষ হয় ?
Correct Answer:
খ: ঋ, র
Explanation:
কোন দুটি বর্ণের পর ণ ও ষ হয় ? সঠিক উত্তর ঋ, র ঋ,র বর্ণ দুটির পর ণ ও ষ হয়।
'শর্বরী' এর বিপরীত শব্দ কোনটি?
Correct Answer:
ঘ: দিবস
Explanation:
'শর্বরী' এর বিপরীত শব্দ কোনটি? সঠিক উত্তর দিবস শর্বরী হলো রাতের প্রতিশব্দ। এর বিপরীত শব্দ হলো দিবস।
'দেশে বিদেশে'র লেখক কে?
Correct Answer:
ক: সৈয়দ মুজতবা আলী
Explanation:
'দেশে বিদেশে'র লেখক কে? সঠিক উত্তর সৈয়দ মুজতবা আলী 'দেশে বিদেশে' ভ্রমণকাহিনীর লেখক সৈয়দ মুজতাবা আলী। তাঁর ছদ্মনাম "সত্যপীর"। সৈয়দ মুজতবা আলীর বিখ্যাত উক্তি " বই কিনে কেউ দেউলিয়া হয় না"। 'দেশে বিদেশে' ভ্রমণকাহিনী সৈয়দ মুজতবা আলীর প্রথম গ্রন্থ। এ গ্রন্থে তিনি কাবুলের অবস্থান এবং ভ্রমণের অভিজ্ঞতা তুলে ধরেছেন। তার রচিত আরও কয়েকটি গ্রন্থ - চাচা কাহিনী, পঞ্চতন্ত্র, অবিশ্বাস্য, শবনম।
'সুনাম' শব্দের 'সু' কোন উপসর্গ ?
Correct Answer:
ক: বাংলা
Explanation:
'সুনাম' শব্দের 'সু' কোন উপসর্গ ? সঠিক উত্তর বাংলা বাংলা উপসর্গ মোট ২১ টি। এগুলো হল - অ, অনা, অঘা, অজ, আ, আন, আব, আড়, ঊন, ইতি, পাতি, নি, বি, ভর, রাম, স, সা, সু, হা। ২১ টি খাটি বাংলা উপসর্গ : (পাতি, অজ, অঘা, রাম, সা, হা, অনা, স, কু, উন, আ, কদ, আড়, আন, আব, ভর, ইতি, আ, সু, নি, বি) ★মনে রাখার চিঠি: প্রিয় (সু)(হা)(স) (আ)দর (নি) (বি)। তুই আমাদের (অজ)পাড়া গাঁয়ের আশা (ভর)(সা) । অন্যদের (অনা)চার (কু)কথা এবং (আ)ড় চোখে তাকানোকে একেবারেই পাত্তা দিবি না। তোর জন্য গাছের (আব) ডালের (উন)পঞ্চাশটি (পাতি)লেবু ও (কদ)বেল পাঠালাম। (অ)চেনা জায়গায় মন (আন)চান করলে এগুলো খাবি । ইতি (অঘা)(রাম)।
'গাছপাথর' বাগধারাটির অর্থ কী?
Correct Answer:
গ: হিসাব নিকাশ
Explanation:
'গাছপাথর' বাগধারাটির অর্থ কী? সঠিক উত্তর হিসাব নিকাশ বর্ণনাঃ গাছ পাথর বাগধারাটির অর্থ 'হিসাব - নিকাশ'।
'উলুখাগড়া' শব্দটির অর্থ কী?
Correct Answer:
ঘ: গুরুত্বহীন লোক
Explanation:
'উলুখাগড়া' শব্দটির অর্থ কী? সঠিক উত্তর গুরুত্বহীন লোক উলুখাগড়া - গুরুত্বহীন লোক।
জন্মহীন মৃত্যুহীন -
Correct Answer:
খ: অজ
Explanation:
জন্মহীন মৃত্যুহীন - সঠিক উত্তর অজ অজ - (১)[বিশেষণ পদ] হীনজন্ম। (২) [বিশেষ্য পদ] ঈশ্বর, ব্রহ্মা, সূর্য বংশীয় নৃপতি, জীবাত্মা।
কষ্টে লাভ হয় যা-
Correct Answer:
ক: দুর্লভ
Explanation:
কষ্টে লাভ হয় যা- সঠিক উত্তর দুর্লভ দুর্লভ - [বিশেষণ পদ] যা সহজে পাওয়া যায় না এমন, দুষ্প্রাপ্য।
যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে-
Correct Answer:
গ: মিশ্র বাক্য
Explanation:
যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে- সঠিক উত্তর মিশ্র বাক্য জটিল বা মিশ্র বাক্য : যে বাক্যে একটি প্রধান খণ্ডবাক্য ও তাকে আশ্রয় বা অবলম্বন করে একাধিক খণ্ডবাক্য থাকে, তাকে জটিল বা মিশ্র বাক্য বলে।
'পথ' শব্দের সমার্থক শব্দ হচ্ছে -
Correct Answer:
গ: সরণি
Explanation:
'পথ' শব্দের সমার্থক শব্দ হচ্ছে - সঠিক উত্তর সরণি সরণি, সরণী - [বিশেষ্য পদ] পথ, বর্ত্ম, রাস্তা (বিধান সরণি); সারি; পঙ্ক্তি, শ্রেণী; প্রণালী, রীতি; গলরোধবিশেষ।
'অলীক' এর বিপরীত শব্দ -
Correct Answer:
ক: সত্য
Explanation:
'অলীক' এর বিপরীত শব্দ - সঠিক উত্তর সত্য অলীক' এর বিপরীত শব্দ সত্য।
ইতিহাস রচনা করেন যিনি-
Correct Answer:
খ: ঐতিহাসিক
Explanation:
ইতিহাস রচনা করেন যিনি- সঠিক উত্তর ঐতিহাসিক ইতিহাস রচনা করেন যিনি তাকে ঐতিহাসিক বলা হয়।
বিরাম চিহ্নের অপর নাম কী?
Correct Answer:
ক: ছেদ চিহ্ন
Explanation:
বিরাম চিহ্নের অপর নাম কী? সঠিক উত্তর ছেদ চিহ্ন যতিচিহ্ন, বিরামচিহ্ন বা ছেদচিহ্ন হল সেইসব সাংকেতিক চিহ্ন যেগুলো লেখ্যমাধ্যমে ব্যবহার করে বাক্যের বিভিন্ন ভাব, যেমন: জিজ্ঞাসা, বিস্ময়, সমাপ্তি ইত্যাদি সার্থকভাবে প্রকাশের মাধ্যমে বাক্যের অর্থ সুস্পষ্ট করা হয়। বাংলা ভাষায় ২০টির মতো যতিচিহ্ন রয়েছে। এদের মধ্যে বাক্যশেষে ব্যবহার্য যতিচিহ্ন ৪টি; বাক্যের ভিতরে ব্যবহার্য ১০টি এবং বাক্যের আগে পরে ব্যবহার্য ৬টি
'অক্ষির' সমীপে'র সংক্ষেপ হলো -
Correct Answer:
গ: সমক্ষ
Explanation:
'অক্ষির' সমীপে'র সংক্ষেপ হলো - সঠিক উত্তর সমক্ষ অক্ষির সমীপে - সমক্ষ। অক্ষির সমক্ষে - প্রত্যক্ষ। অক্ষির অগোচরে - পরোক্ষ।
'বেলা অবেলা কালবেলা'র লেখক কে?
Correct Answer:
খ: জীবনানন্দ দাশ
Explanation:
'বেলা অবেলা কালবেলা'র লেখক কে? সঠিক উত্তর জীবনানন্দ দাশ "বেলা অবেলা কালবেলা" জীবনানন্দ দাশের সপ্তম কাব্যগ্রন্থ। কবির মৃত্যুর পর তাঁর কনিষ্ঠ ভ্রাতা অশোকানন্দ দাশ ১৯৬১ খ্রিষ্টাব্দে কাব্যগ্রন্থটি প্রকাশ করেন। এর আগে ১৯৫৪ সালের ২২ অক্টোবর কবি এক ট্রাম দুর্ঘটনায় মৃত্যু বরণ করেন। জীবদ্দশায় প্রকাশিত সর্বশেষ কাব্যগ্রন্থ হলো ১৯৪৮ সালে প্রকাশিত "সাতটি তারার তিমির "
'কিরণ' এর সমার্থক নয়-
Correct Answer:
ঘ: রবি
Explanation:
'কিরণ' এর সমার্থক নয়- সঠিক উত্তর রবি এখানে রবি এর সমার্থক শব্দ হলো সূর্য। রবি শব্দটি বাদে বাকি সকল শব্দই কিরণ এর সমার্থক শব্দ।
'তাসের ঘর' - অর্থ কী?
Correct Answer:
খ: ক্ষণস্থায়ী
Explanation:
'তাসের ঘর' - অর্থ কী? সঠিক উত্তর ক্ষণস্থায়ী বাগধারা অর্থ তাসের ঘর ক্ষণস্থায়ী/ যা অল্পকাল থাকে
'অঘারাম বাস করে অজপাড়া গায়ে' 'অঘা' ও 'অজ' কোন ধরনের উপসর্গ ?
Correct Answer:
ক: খাঁটি বাংলা
Explanation:
'অঘারাম বাস করে অজপাড়া গায়ে' 'অঘা' ও 'অজ' কোন ধরনের উপসর্গ ? সঠিক উত্তর খাঁটি বাংলা বাংলা ভাষায় এমন কতগুলো অব্যয়সূচক সূচক শব্দাংশ রয়েছে, যেগুলো স্বাধীন পথ হিসেবে বাক্যে ব্যবহৃত হতে পারে না, এগুলো অন্য শব্দের আগে বসে নতুন নতুন শব্দ গঠন করে, এসব শব্দকে উপসর্গ বলে। বাংলা ভাষায় ২১ টি খাঁটি বাংলা উপসর্গ রয়েছে। যথা: অ, অঘা, অজ, অনা, আ, আন, আব, আড়, ইতি, উন, কদ, ক, নি, পাতি, বি, ভর, রাম, স, সা, সু, হা। উল্লেখ্য আ, সু, বি, নি এ চারটি উপসর্গ বাংলা ও তৎসম শব্দে ব্যবহৃত হয়।