Bangla MCQs
Showing 50 questions (Total: 14833)
'গরু ঘাস খায়' - এখানে 'খায়' কোন কালের উদাহরণ?
Correct Answer:
খ: সাধারণ বর্তমান
Explanation:
'গরু ঘাস খায়' - এখানে 'খায়' কোন কালের উদাহরণ? সঠিক উত্তর সাধারণ বর্তমান 'গরু ঘাস খায়' - এখানে 'খায়' সাধারণ বর্তমান কালের উদাহরণ।
দন্ত্য বর্ণ কোনগুলি?
Correct Answer:
ঘ: ত,থ,দ,ধ
Explanation:
দন্ত্য বর্ণ কোনগুলি? সঠিক উত্তর ত,থ,দ,ধ দন্ত্য বর্ণ: যেসব বর্ণ উচ্চারণের সময় জিহ্বার ডগা উপরের পাটির দাঁতের পেছনের অংশকে স্পর্শ করে বায়ুপথে বাঁধা সৃষ্টি করে তাদেরকে দন্ত্য বর্ণ বলে। ত, থ, দ, ধ এই ৪টি দন্ত্য বর্ণ।
'মেধাবী ছেলেকে তামার বিষে ধরায় সে এবার পরীক্ষায় ফেল করেছে' -এ বাক্যে 'তামার বিষ' কোন অর্থে ব্যবহৃত হয়েছে?
Correct Answer:
খ: অর্থের কু প্রভাব
Explanation:
'মেধাবী ছেলেকে তামার বিষে ধরায় সে এবার পরীক্ষায় ফেল করেছে' -এ বাক্যে 'তামার বিষ' কোন অর্থে ব্যবহৃত হয়েছে? সঠিক উত্তর অর্থের কু প্রভাব তামার বিষ - অর্থের কু - প্রভাব.
'লোকটি যদিও ধনী, তবুও সে কৃপন' কোন ধরনের বাক্য?
Correct Answer:
গ: জটিল
Explanation:
'লোকটি যদিও ধনী, তবুও সে কৃপন' কোন ধরনের বাক্য? সঠিক উত্তর জটিল জটিল বা মিশ্র বাক্য : যে বাক্যে একটি প্রধান খণ্ডবাক্য ও তাকে আশ্রয় বা অবলম্বন করে একাধিক খণ্ডবাক্য থাকে, তাকে জটিল বা মিশ্র বাক্য বলে। জটিল বা মিশ্র বাক্য চেনার সহজ উপায় হল অর্থ প্রকাশের জন্য পরস্পরের উপর নির্ভর করে, আবার যদি - তবু, অথচ - তথাপি - এ রকম কিছু শব্দ থাকে তখন তাকে জটিল বাক্য বলা যেতে পারে। উদাহরণঃ ১। যত পড়বে তত শিখবে । ২। যদি সে আসে তবে আমি যাব।
'গবাদি পশুর পাল' এর সংক্ষেপ হলো-
Correct Answer:
ক: বাথান
Explanation:
'গবাদি পশুর পাল' এর সংক্ষেপ হলো- সঠিক উত্তর বাথান গবাদি পশুর পাল'র সংক্ষেপ হল – বাথান।
'মৃন্ময়' শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি?
Correct Answer:
ঘ: মৃৎ + ময়
Explanation:
'মৃন্ময়' শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি? সঠিক উত্তর মৃৎ + ময় গুরুত্বপূর্ণ কিছু সন্ধি বিচ্ছেদ - পুনর্জন্ম = পুনঃ + জন্ম মৃম্ময় = মৃৎ + ময় সন্নিহিত = সম্ + নিহিত বহির্গত = বহিঃ + গত মন্বন্তর = মনু + অন্তর পর্যবেক্ষন = পরি + অবেক্ষন দুরন্ত = দুরঃ + অন্ত আদ্যোপান্ত = আদি + উপান্ত নিরাকার = নিঃ + আকার প্রাতরুথান = প্রাতঃ + উথান ষষ্ঠ = ষষ্ + থ মাত্রাধিক্য = মাত্রা + আধিক্য পুনরপি = পুনঃ + অপি উজ্জ্বল = উৎ + জ্বল
কোনটি 'মেঘ' শব্দের প্রতিশব্দ নয়?
Correct Answer:
ক: অন্তরীক্ষ
Explanation:
কোনটি 'মেঘ' শব্দের প্রতিশব্দ নয়? সঠিক উত্তর অন্তরীক্ষ অন্তরীক্ষ - [বিশেষ্য পদ] আকাশ। [অর্ন্ত + ঈক্ষ্ + অ]
কোনটি অর্থ-তৎসম শব্দ?
Correct Answer:
খ: গিন্নী
Explanation:
কোনটি অর্থ-তৎসম শব্দ? সঠিক উত্তর গিন্নী গিন্নি [ ginni ] বি. 1 গৃহিণী, গৃহকর্ত্রী; 2 পত্নী। [সং. গৃহিণী]।
"আবার আসিব ফিরে" কবিতাটি জীবনানন্দ দাশ এর কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে?
Correct Answer:
ক: রুপসী বাংলা
Explanation:
"আবার আসিব ফিরে" কবিতাটি জীবনানন্দ দাশ এর কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে? সঠিক উত্তর রুপসী বাংলা রূপসী বাংলা বাংলা ভাষার অন্যতম প্রধান কবি জীবনানন্দ দাশের সর্বাধিক জনপ্রিয় কাব্যগ্রন্থ। কবি জীবদ্দশায় এ গ্রন্থটি বা এর অন্তর্ভুক্ত কোন কবিতা প্রকাশ করেন নি। ১৯৫৪ খ্রিষ্টাব্দে দুঘর্টনায় অকালমৃত্যুর পর এর পাণ্ডুলিপির খাতাটি আবিষ্কৃত হয়। কবি এ গ্রন্থটির প্রচ্ছদনাম নির্বাচন করেছিলেন বাংলার ত্রস্ত নীলিমা। জীবনানন্দ কেন স্বীয় জীবদ্দশায় এ কাব্যগন্থটি প্রকাশ করেননি তা অদ্যাবধি এক পরম বিস্ময় হয়ে আছে। বাংলাদেশের মুক্তিযুদ্ধে এর কবিতাগুলি বাঙালিদের বিশেষভাবে অনুপ্রেরণা যুগিয়েছিল।
সমজাতীয় একাধিক পদ পরপর থাকলে কোন বিরামচিহ্ন বসে?
Correct Answer:
গ: কমা
Explanation:
সমজাতীয় একাধিক পদ পরপর থাকলে কোন বিরামচিহ্ন বসে? সঠিক উত্তর কমা সমজাতীয় একাধিক পদ পর পর থাকলে কমা বসে। যেমনঃ - মা,বাবা,ভাই,বোন মিলে আমাদের পরিবার।
'সংলাপ' শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি?
Correct Answer:
খ: সম্ + লাপ
Explanation:
'সংলাপ' শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি? সঠিক উত্তর সম্ + লাপ ম + অন্তঃস্থ বর্ণ (য, র, ল, ব)/ উষ্মবর্ণ (শ, ষ, স, হ) = ম বদলে ং হয়।
'কাজলকালো' - এর সঠিক ব্যাসবাক্য কোনটি?
Correct Answer:
ক: কাজলের ন্যায় কালো
Explanation:
'কাজলকালো' - এর সঠিক ব্যাসবাক্য কোনটি? সঠিক উত্তর কাজলের ন্যায় কালো কাজলকালো একটি উপমান কর্মধারয় সমাসের উদাহরণ। এখানে বিশেষণ পদ উপস্থিত।
তালব্য বর্ণ কোনগুলি ?
Correct Answer:
খ: ই, জ, ঞ, য়
Explanation:
তালব্য বর্ণ কোনগুলি ? সঠিক উত্তর ই, জ, ঞ, য় জিহ্বার তালু থেকে যে বর্ণ উচ্চারিত হয় তাকে তালব্য বর্ণ বলে। এগুলো হলো চ বর্গের বর্ণ। ই, ঈ এই দুটি স্বরবর্ণ তালব্য বর্ণ
'তাঁর টাকা আছে কিন্তু তিনি দান করনে না' কোন ধরনের বাক্য?
Correct Answer:
ক: যৌগিক
Explanation:
'তাঁর টাকা আছে কিন্তু তিনি দান করনে না' কোন ধরনের বাক্য? সঠিক উত্তর যৌগিক যৌগিক বাক্য চিনার উপায় হলো - দুটি খন্ড বাক্যের মাঝে এবং, কিন্তু বা অন্য কোন অব্যয় থাকবে।
'ঢেউ' এর প্রতিশব্দ কোনটি?
Correct Answer:
খ: বীচি
Explanation:
'ঢেউ' এর প্রতিশব্দ কোনটি? সঠিক উত্তর বীচি বারিধর, বারিধি, বারিনিধি - [বিশেষ্য পদ] সমুদ্র। তটিনী - নদী। ঢেউ - বীচি, ঊর্মি।
'বিনা যত্নে উৎপন্ন হয় যা' - এর বাক্য সংকোচন কী?
Correct Answer:
গ: অযত্নসম্ভূত
Explanation:
'বিনা যত্নে উৎপন্ন হয় যা' - এর বাক্য সংকোচন কী? সঠিক উত্তর অযত্নসম্ভূত বিনা যত্নে উৎপন্ন হয় যা - অযত্নসম্ভূত।
'গরিবের জন্য বড়লোকের দরজাটা মাছের মায়ের পুত্রশোকের মতোই'- এ বাক্যে 'মাছের মায়ের পুত্রশোক' কোন অর্থে ব্যবহৃত হয়েছে?
Correct Answer:
গ: মিথ্যা শোক
Explanation:
'গরিবের জন্য বড়লোকের দরজাটা মাছের মায়ের পুত্রশোকের মতোই'- এ বাক্যে 'মাছের মায়ের পুত্রশোক' কোন অর্থে ব্যবহৃত হয়েছে? সঠিক উত্তর মিথ্যা শোক মাছের মায়ের পুত্রশোক অর্থ হলো - মিথ্যা শোক।
রবীন্দ্রনাথ ঠাকুর কত বছর বয়সে সাহিত্যে নোবেল পুরস্কার পান ?
Correct Answer:
ঘ: ৫২
Explanation:
রবীন্দ্রনাথ ঠাকুর কত বছর বয়সে সাহিত্যে নোবেল পুরস্কার পান ? সঠিক উত্তর ৫২ রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম ১৮৬১ সালের ৭ মে। নোবেল পুরস্কার লাভ করেন ১৯১৩ সালে। অতএব তখন তার বয়স ১৯১৩ - ১৮৬১ = ৫২ বছর।
কোন শব্দটিতে বিদেশি প্রত্যয় ব্যবহৃত হয়েছে?
Correct Answer:
ক: চালবাজ
Explanation:
কোন শব্দটিতে বিদেশি প্রত্যয় ব্যবহৃত হয়েছে? সঠিক উত্তর চালবাজ বাজ (দক্ষ অর্থে - ফারসি) - কলমবাজ, ধড়িবাজ, ধোঁকাবাজ, গলাবাজ + ই = গলাবাজি (বিশেষ্য)
'মা খোকাকে চাঁদ দেখাচ্ছে' এ বাক্যে দেখাচ্ছে কোন ক্রিয়া?
Correct Answer:
ঘ: প্রযোজক
Explanation:
'মা খোকাকে চাঁদ দেখাচ্ছে' এ বাক্যে দেখাচ্ছে কোন ক্রিয়া? সঠিক উত্তর প্রযোজক দুইজন কর্তা যখন একজন অন্যজনকে কাজ করায় তখন তাকে প্রযোজক ক্রিয়া বলে।
"একেই কি বলে সভ্যতা' গ্রন্থটির রচয়িতা কে?
Correct Answer:
গ: মাইকেল মধুসূদন দত্ত
Explanation:
"একেই কি বলে সভ্যতা' গ্রন্থটির রচয়িতা কে? সঠিক উত্তর মাইকেল মধুসূদন দত্ত একেই কি বলে সভ্যতা মাইকেল মধুসূদন এর একটি প্রহসন। এছাড়া তিনি রচনা করেন প্রথম বাংলা মহাকাব্য মেঘনাদবধ কাব্য। এছাড়া বাংলা সনেটের জনক এবং প্রথম সার্থক নাটক রচয়িতা।
বাংলা ভাষার উদ্ভব হয়েছে নিচের কোন ভাষা থেকে ?
Correct Answer:
খ: প্রাকৃত
Explanation:
বাংলা ভাষার উদ্ভব হয়েছে নিচের কোন ভাষা থেকে ? সঠিক উত্তর প্রাকৃত বাংলা ভাষার উদ্ভব সম্পর্কে আধুনিক মত, ভারতীয় গৌরি প্রকৃতি থেকে প্রাচীন বাংলা ভাষার উদ্ভব হয়েছে।মুহম্মদ শহীদুল্লাহর মতে, সপ্তম শতাব্দীতে গৌড়ীয় প্রাকৃত বা এর পরিবর্তিত রূপ গৌড়ীয় অপভ্রংশ থেকে বাংলা ভাষার সৃষ্টি হয়েছে।
'তিনি ধনী কিন্তু কৃপণ'- কোন জাতীয় বাক্যের উদাহরণ ?
Correct Answer:
খ: যৌগিক
Explanation:
'তিনি ধনী কিন্তু কৃপণ'- কোন জাতীয় বাক্যের উদাহরণ ? সঠিক উত্তর যৌগিক মাঝখানে অব্যয় সূচক শব্দাংশ দ্বারা বাক্যকে যুক্ত করা হলে তাকে যৌগিক বাক্য বলা হয়।
নিচের যেটি সমার্থক শব্দের জুটি নয় -
Correct Answer:
ঘ: অনিকেত : অপবিত্র
Explanation:
নিচের যেটি সমার্থক শব্দের জুটি নয় - সঠিক উত্তর অনিকেত : অপবিত্র অনিকেত অর্থ - গৃহহীন, উন্মূল
ভূষিণ্ডির কাক অর্থ কী?
Correct Answer:
গ: দীর্ঘায়ু ব্যক্তি
Explanation:
ভূষিণ্ডির কাক অর্থ কী? সঠিক উত্তর দীর্ঘায়ু ব্যক্তি কাকভূখন্ডী (দীর্ঘজীবী ব্যক্তি): কবি কায়কোবাদ প্রায় একশ বছর বেঁচে কাকভূখন্ডী হতে চেয়েছিলেন।
নিচের যে উত্তরটি বেমানান -
Correct Answer:
খ: চৌরসন্ধি : ক্রান্তিকাল
Explanation:
নিচের যে উত্তরটি বেমানান - সঠিক উত্তর চৌরসন্ধি : ক্রান্তিকাল 'বহিপীর , 'সুড়ঙ্গ' নাটকের রচয়িতা সৈয়দ ওয়ালীউল্লাহ ' 'চিঠি' ,'দণ্ডকারণ্য' নাটকের রচয়িতা মুনীর চৌধুরী; 'বিসর্জন' 'রথের রশি' নাটকের রচয়িতা রবীন্দ্রনাথ ঠাকুর।' 'চৌরসন্ধি' উপন্যাসের লেখক শওকত ওসমান , কিন্তু 'ক্রান্তিকাল' নামে আবদুল হক এর একটি প্রবন্ধগ্রন্থ রয়েছে।
'ভূত' এর বিপরীতার্থক শব্দ কোনটি ?
Correct Answer:
ঘ: ভবিষ্যৎ
Explanation:
'ভূত' এর বিপরীতার্থক শব্দ কোনটি ? সঠিক উত্তর ভবিষ্যৎ সঠিক উত্তরহবে ভবিষ্যৎ
এক কথায় প্রকাশ করুন : 'অনেক অভিজ্ঞতা আছে যার'।
Correct Answer:
গ: বহুদর্শী
Explanation:
এক কথায় প্রকাশ করুন : 'অনেক অভিজ্ঞতা আছে যার'। সঠিক উত্তর বহুদর্শী অনেক অভিজ্ঞতা আছে যার - বহুদর্শী বা ভূয়োো
বেগম শব্দটির উৎস কোন ভাষা?
Correct Answer:
খ: তুর্কি
‘আবির আসিব ফিরে’ কবিতাটি কার লেখা?
Correct Answer:
ক: জসীম উদ্দিন
Explanation:
‘আবির আসিব ফিরে’ কবিতাটি কার লেখা? সঠিক উত্তর জসীম উদ্দিন 'আবার আসিব ফিরে' কবিতাটি জীবনানন্দ দাশের 'রূপসী বাংলা' (১৯৫৭) কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত। তাঁর রচিত অন্যান্য কাব্যগ্রন্থগুলো হলোঃ ঝরাপালক (১৯২৮), ধূসর পাণ্ডুলিপি (১৯৩৬), বনলতা সেন (১৯৪২), মহাপৃথিবী (১৯৪৪), সাতটি তারার তিমির (১৯৪৮)।
'বিচিত্র চিন্তা' কী জাতীয় রচনা?
Correct Answer:
খ: প্রবন্ধ
নিচের কোনটি যৌগিক শব্দ?
Correct Answer:
ক: হস্তী
১৯৭১ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রমৃত্যুর প্রতিবাদে কোন উপাচার্য পদত্যাগ করেছিলেন?
Correct Answer:
ঘ: বিচারপতি আবু সাঈদ চৌধুরী
Explanation:
১৯৭১ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রমৃত্যুর প্রতিবাদে কোন উপাচার্য পদত্যাগ করেছিলেন? সঠিক উত্তর বিচারপতি আবু সাঈদ চৌধুরী ঊনসত্তরের গণ - অভ্যুত্থানের পর ইয়াহিয়া খানের সামরিক সরকার বিচারপতি আবু সাঈদ চৌধুরীকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিয়োগ দেয়। একাত্তরের ২৫ মার্চ যখন পাকিস্তানি সামরিক বাহিনী বাংলাদেশে গণহত্যা শুরু করে, তখন তিনি জাতিসংঘের মানবাধিকার কমিশনের অধিবেশনে যোগদানের জন্য। জেনেভায় ছিলেন। সেখানে থাকা অবস্থায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিচারপতি আবু সাঈদ চৌধুরী পদত্যাগ করেন। দুজন ছাত্রের মৃত্যুর খবর
“সবকিছু নষ্টদের অধিকারে যাবে” গ্রন্থটির রচয়িতা কে?
Correct Answer:
গ: হুমায়ুন আজাদ
Explanation:
“সবকিছু নষ্টদের অধিকারে যাবে” গ্রন্থটির রচয়িতা কে? সঠিক উত্তর হুমায়ুন আজাদ ‘সবকিছু নষ্টদের অধিকারে যাবে' গ্রন্থটির রচয়িতা হলেন হুমায়ুন আজাদ। এই কাব্যগ্রন্থটি ১৯৮৫ সালে ঢাকার আগামী প্রকাশনী থেকে গ্রন্থাকারে প্রকাশিত হয়।
বাংলা ভাষায় প্রথম অভিধান সংকলন করেন কে?
Correct Answer:
ক: রামচন্দ্র বিদ্যাবাগীশ
Explanation:
বাংলা ভাষায় প্রথম অভিধান সংকলন করেন কে? সঠিক উত্তর রামচন্দ্র বিদ্যাবাগীশ বাংলা ভাষায় (বাংলা থেকে বাংলা) প্রথম অভিধান সংকলন করেন রামচন্দ্র বিদ্যাবাগীশ। তিনি ১৮১৭ সালে এটি সংকলন করেন। বাংলা একাডেমি ১৯৯২ সালে অখণ্ড পূর্ণাঙ্গ সংস্করণে 'বাংলা একাডেমি ব্যবহারিক বাংলা অভিধান' নামে অভিধান প্রকাশ করে।
মুজিববর্ষের সময়কাল হলো
Correct Answer:
ক: ১৭ মার্চ ২০২০ থেকে ৩১ মার্চ ২০২২
Explanation:
মুজিববর্ষের সময়কাল হলো সঠিক উত্তর ১৭ মার্চ ২০২০ থেকে ৩১ মার্চ ২০২২ জাতির পিতা শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে মুজিব বর্ষ ঘোষণা করা হয়েছিল। বাংলাদেশ সরকার ২০২০-২১ সালকে মুজিববর্ষ হিসেবে ঘোষণা করেছে। এই বর্ষ ১৭ মার্চ, ২০২০ থেকে ৩১ মার্চ, ২০২২ পর্যন্ত পালিত হয়েছিল।(বিঃদ্রঃ ২০২০ সালের ১৭ মার্চ থেকে ২০২১ সালের ২৬ মার্চ পর্যন্ত মুজিব বর্ষ পালনের ঘোষণা থাকলেও কোভিড এর কারণে প্রথম ধাপে ২০২১ সালের ১৬ ডিসেম্বর এবং পরবর্তীতে ২০২২ সালের ৩১ মার্চ পর্যন্ত মুজিব বর্ষ পালনের এই সময়কাল বৃদ্ধি করা হয়েছিল।)তারিখ : ১৭ মার্চ, ২০২০ – ৩১ মার্চ, ২০২২শেষ : ৩১ মার্চ, ২০২২শুরু : ১৭ মার্চ, ২০২০সুত্রঃ Wikipedia
সবচেয়ে কম বয়সে কোন লেখক বাংলা একাডেমি পুরস্কার পান?
Correct Answer:
ক: সৈয়দ শামসুল হক
Explanation:
সবচেয়ে কম বয়সে কোন লেখক বাংলা একাডেমি পুরস্কার পান? সঠিক উত্তর সৈয়দ শামসুল হক সৈয়দ শামসুল হক একজন বিখ্যাত সাহিত্যিক যিনি ১৯৩৫ সালের ২৭ ডিসেম্বর কুড়িগ্রামে জন্মগ্রহণ করেন। কবিতা, উপন্যাস, নাটক, ছোটগল্প তথা সাহিত্যের সকল শাখায় সাবলীল পদচারণার জন্য তাঁকে সব্যসাচী লেখক বলা হয়। তিনি মাত্র ২৯ বছর বয়সে ১৯৬৬ সালে তিনি বাংলা একাডেমি পুরস্কার পান। বাংলা একাডেমি পুরস্কার পাওয়া সাহিত্যিকদের মধ্যে তিনিই সবচেয়ে কম বয়সে এ পুরস্কার লাভ করেছেন। উল্লেখ্য, ছোটগল্পে অবদান রাখার জন্য ১৯৬৮ সালে শওকত আলী বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার লাভ করেন। উপন্যাসে অবদান রাখার জন্য ১৯৮০ সালে সেলিনা হোসেন বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার লাভ করেন। অবদান জন্য ১৯৮২ আখতারুজ্জামান ইলিয়াস বাংলা একাডেমি সাহিত্য ছোটগল্পে পুরস্কার লাভ করেন।
ইংরেজি ভাষায় জীবনানন্দ দাশের ওপর গ্রন্থ লিখেছেন কে?
Correct Answer:
খ: ক্লিনটন বি সিলি
Explanation:
ইংরেজি ভাষায় জীবনানন্দ দাশের ওপর গ্রন্থ লিখেছেন কে? সঠিক উত্তর ক্লিনটন বি সিলি ইংরেজি ভাষায় জীবনানন্দ দাশের ওপর গ্রন্থ লিখেছেন ক্লিনটন বি সিলি। আর গ্রন্থটির নাম হলো 'অ্যা পোয়েট অ্যাপার্ট'। উল্লেখ্য, ক্লিনটন বি সিলি হলেন একজন আমেরিকান একাডেমিক অনুবাদক এবং বাংলা ভাষা ও সাহিত্যের একজন পণ্ডিত।
নিচের কোন ক্ষেত্রে সন্ধি করা অনুচিত?
Correct Answer:
ক: বংলা শব্দের সঙ্গে সংস্কৃত শব্দের সন্ধি করা অনুচিত
Explanation:
নিচের কোন ক্ষেত্রে সন্ধি করা অনুচিত? সঠিক উত্তর বংলা শব্দের সঙ্গে সংস্কৃত শব্দের সন্ধি করা অনুচিত বাংলা শব্দের সাথে সংস্কৃত শব্দের সন্ধি করা অনুচিত। কারণ. সন্ধির ক্ষেত্রে যেহেতু বাংলা ও তৎসম শব্দের সন্ধির পৃথক পৃথক নিয়ম বিদ্যমান, সেহেতু বাংলা ও তৎসম শব্দর মিশ্র সন্ধি এড়িয়ে যাওয়াই শ্রেয়। সমাসবদ্ধ শব্দের সন্ধি করা যায়। যেমন: সিংহ চিহ্নিত আসন = সিংহাাসন। ধাতুর সাথে প্রযুক্ত উপসর্গে সন্ধি করা যায়। যেমন: অ - √ধৃ + আ = আধোয়া ; বি - √বহ্ + আ = বিবাহ।
'খোদা' কোন ভাষার শব্দ?
Correct Answer:
গ: ফারসি শব্দ
Explanation:
'খোদা' কোন ভাষার শব্দ? সঠিক উত্তর ফারসি শব্দ বাংলা ভাষায় আগ ফারসি শব্দসমূহ; খোদা, পালিচা, গুনাহ, দোযখ, নামায, পয়গম্বর, ফেরেশতা, বেহেশত, রোযা, হাদিস, কারখানা, চশমা, জবাববন্দি, তোশক, দফতর,, দরবার, দোকান, দস্তখত, দৌলত, নলিশ, বাদশা, বান্দা, মেথর, রসদ, হাঙ্গা, আমদানি, জানোয়ার, জিন্দা, নমুনা, বদমাশ, রফতানি, বারান্দা, ফিরিঙ্গি।
কোন বর্ণের নিজস্ব কোন ধ্বনি নেই?
Correct Answer:
গ: ঞ
Explanation:
কোন বর্ণের নিজস্ব কোন ধ্বনি নেই? সঠিক উত্তর ঞ ভাষার ক্ষুদ্রতম একককে ধ্বনি বলে। বাংলা ভাষায় ৩৭টি মৌলিক ধ্বনি রয়েছে। এ ধ্বনিগুলোকে দুই ভাগে ভাগ করা হয়। যথা: স্বরধ্বনি ও ব্যঞ্জনধ্বনি। মৌলিক স্বরধ্বনি ৭টি। যথা: অ, আ, অ্যা, ই, উ, এ, ও। মৌলিক ব্যঞ্জনধ্বনি ৩০টি। যথা: ক, খ, গ, ঘ, ঙ, চ, হু, জ, ঝ, ট, ঠ, ড, ঢ, ত, থ, দ, ধ, ন, প, ফ, ব, ভ, ম, র, ল, শ, স, হ, ড়, ঢ়। ঞ' ও 'ণ' এর নিজস্ব কোনো ধ্বনি নেই।
বাংলাপ্রত্যেয়ে প্রকৃতির আগে কোন চিহ্ন ব্যবহৃত হয়?
Correct Answer:
Correct Answer:
”প্রিয়জনে যাহ দিতে চাই তাই দিই দেবতার। “ কারক ও বিভক্তি নির্ণয় করুন-
Correct Answer:
গ: সম্প্রদানে দ্বিতীয়া
Explanation:
”প্রিয়জনে যাহ দিতে চাই তাই দিই দেবতার। “ কারক ও বিভক্তি নির্ণয় করুন- সঠিক উত্তর সম্প্রদানে দ্বিতীয়া যাকে স্বত্ব ত্যাগ করে দান, অৰ্চনা, সাহায্য ইত্যাদি করা হয়, তাকে সম্প্রদান কারক বলে। বস্তু নয়, ব্যক্তিই সম্প্রদান কারক। যেমন: প্রিয়জনে যাহা দিতে চাই তাই দেই দেবতারে। প্রদত্ত উদাহরণে দেবতাকে স্বত্ব ত্যাগ করে কোনো কিছু প্রদান করার কথা বলা হয়েছে। এখানে ‘দেবতারে সম্প্রদান কারক এবং এর সাথে ২য়া ‘রে' বিভক্তি (দেবতা + রে = দেবতারে) যুক্ত হয়েছে। সুতরাং, এটি সম্প্রদান কারকে ২য়া বিভক্তি।
বিপরীতর্থাক শব্দের ক্ষেত্রে নিচের কোনটি ভুল?
Correct Answer:
ঘ: অর্বাচীন= আধুনিক
Explanation:
বিপরীতর্থাক শব্দের ক্ষেত্রে নিচের কোনটি ভুল? সঠিক উত্তর অর্বাচীন= আধুনিক সঠিক বিপরীতার্থক শব্দ: প্রাচীন অর্বাচীন, প্রাচীন - আধুনিক।
এক কথায় প্রকাশ করুন। অক্ষির অভিমুখে-
Correct Answer:
ক: প্রত্যক্ষ
Explanation:
এক কথায় প্রকাশ করুন। অক্ষির অভিমুখে- সঠিক উত্তর প্রত্যক্ষ অক্ষির অভিমুখে - প্রত্যক্ষ; অক্ষির অগোচরে - পরোক্ষ; অক্ষির সমীপে - সমক্ষ; চক্ষুর সম্মুখে সংঘটিত - চাক্ষুষ।
'সম্পূর্ণরূপে বিবেচনা করা হয় নাই এমন' এটিকে এক শব্দে প্রকাশ করা যায় কোন শব্দ?
Correct Answer:
গ: অসমীক্ষিত
Explanation:
'সম্পূর্ণরূপে বিবেচনা করা হয় নাই এমন' এটিকে এক শব্দে প্রকাশ করা যায় কোন শব্দ? সঠিক উত্তর অসমীক্ষিত সম্পূর্ণরূপে বিবেচনা করা হয় নাই এমন অসমীক্ষিত; এখনও সঠিক বলে বিবেচিত হয়নি এমন অসমর্থিত; শেষ হয়নি বা শেষ করা হয়নি এমন - অসমাপ্ত সম্পূর্ণ করা হয়নি এমন - অসম্পূর্ণ।
'পটল তোলা' এর সমার্থক বাগধারা কোনটি?
Correct Answer:
ঘ: কোনোটিই নয়
'হাসান বই পড়ছে'- এটি কোন বর্তমান কালের উদাহরণ?
Correct Answer:
গ: ঘটমান
'সদ্যজাত' শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি?
Correct Answer:
খ: সদ্য:+ জাত
Explanation:
'সদ্যজাত' শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি? সঠিক উত্তর সদ্য:+ জাত বিসর্গ সন্ধির নিয়মানুসারে, অ - কারের পরস্থিত স জাত বিসর্গের পর ঘোষ অল্পপ্রাণ ও ঘোষ মহাপ্রাণ ব্যঞ্জনধ্বনি, নাসিক্য ধ্বনি কিংবা অন্তস্থ য, অন্তস্থ ব, র, ল, হ থাকলে অ - কার ও 9 স জাত বিসর্গ উভয় স্থলে ও - কার হয়। যেমন: সদ্যঃ + জাত সদ্যোজাত; তিরঃ + ধান তিরোধান; মনঃ + রম = মনোরম।
তখন রতন ধূলাই করিয়া তাহার পা জড়াইয়া ধরিয়া কহিল, "দাদাবাবু তোমার দুটি পায়ে পরি তোমার দুটি পায়ে পরি আমাকে কিছু দিতে হবে না তোমার দুটি পায়ে পরি আমার জন্য কাউকে কিছু ভাবতে হবে না"। - বলিয়া একদৌড়ে শেখান হইতে পালাইয়া গেল।- উদৃতি তে অনুপস্থিত সেমিকোলন ও দেশের সংখ্যা যথাক্রমে-
Correct Answer:
ক: ১টি: ১টি