Bengali literary and literary works MCQs
Showing 50 questions (Total: 296)
’স্টপ জেনোসাইড’ কার লেখা?
Correct Answer:
ক: জহির রায়হান
’কাঁটা হেরি ক্ষান্ত কেন ............. তুলিতে’
Correct Answer:
গ: কমল
Explanation:
’কাঁটা হেরি ক্ষান্ত কেন ............. তুলিতে’ সঠিক উত্তর কমল কাটা হেরি ক্ষান্ত কেন কমল তুলিতে দুঃখ বিনা সুখ লাভ হয় কি মহীতে? উপরোক্ত লাইন দুটির রচয়িতা কৃষ্ণচন্দ্র মজুমদার। উল্লেখিত লাইন দুটির মূল কথা হচ্ছে - অনায়াসে লব্ধ জিনিসের চেয়ে কষ্টে লাভ করা জিনিসের মূল্য অনেক। কঠিন বাস্তবতার পথা পাড়ি দিয়ে সাফল্যের স্বর্ণশিখরে যে আরোহণ করতে পারে, সেই পায় প্রকৃত জীবনের আস্বাদ।
আমি ..........., আমি এলোকেশে ঝড় অকাল বৈশাখীর। আমি বিদ্রোহী, আমি বিদ্রোহী-সুত বিশ্ব-বিধাত্রীর।
Correct Answer:
ঘ: ধূর্জটি
Explanation:
আমি ..........., আমি এলোকেশে ঝড় অকাল বৈশাখীর। আমি বিদ্রোহী, আমি বিদ্রোহী-সুত বিশ্ব-বিধাত্রীর। সঠিক উত্তর ধূর্জটি আমি ধূর্জটী, আমি এলোকেশে ঝড় অকাল - বৈশাখীর আমি বিদ্রোহী, আমি বিদ্রোহী - সুত বিশ্ব - বিধাতৃর ! বল বীর - চির - উন্নত মম শির! " বিদ্রোহী " কাজী নজরুল ইসলাম
’ফুল ফুটুক আর না ফুটুক আজ বসন্ত’-এই স্মরণীয় চরণটি লিখেছেন-
Correct Answer:
গ: সুভাষ মুখোপাধ্যায়
Explanation:
’ফুল ফুটুক আর না ফুটুক আজ বসন্ত’-এই স্মরণীয় চরণটি লিখেছেন- সঠিক উত্তর সুভাষ মুখোপাধ্যায় Hints: কবি সুভাষ মুখোপাধ্যায়ের "ফুল ফুটুক" কাব্যগ্রন্থের "ফুল ফুটুক" কবিতার চরণ হলো "ফুল ফুটুক আর না ফুটুক আজ বসন্ত"। তিনি ১৯১৯ সালে জন্মগ্রহন করেন এবং ২০০৩ সালে মারা যান।
মা শিশুকে ভাত খাওয়াচ্ছেন। এখানে ‘শিশু’ কে-
Correct Answer:
ঘ: প্রযোজ্য কর্তা
ঈশ্বরচন্দ্র গুপ্ত সম্পর্কে কোন বক্তব্যটি সর্বাধিক গ্রহনযোগ্য
Correct Answer:
ঘ: দুই যুগের মিলনকারী
Explanation:
ঈশ্বরচন্দ্র গুপ্ত সম্পর্কে কোন বক্তব্যটি সর্বাধিক গ্রহনযোগ্য সঠিক উত্তর দুই যুগের মিলনকারী ঈশ্বরচন্দ্র গুপ্ত বাংলা সাহিত্যের যুগসন্ধিক্ষনের কবি। ১৮০১ সালে বাংলা সাহিত্যে আধুনিক যুগের সূচনা হলেও ১৮৬১ সালে মেঘানাদবধ কাব্য রচনার পূর্ব পর্যন্ত আধুনিকতা আরম্ভ হয়নি। মধ্যযুগের শেষ কবি ভারতচন্দ্র ও আধুনিক যুগের প্রথম কবি মাইকেল মধুসূদন। সঠিক উত্তর - দুই যুগের মিলনকারী।
কে ফোর্ট উইলিয়াম কলেজের শিক্ষক ছিলেন?
Correct Answer:
খ: রামরাম বসু
Explanation:
কে ফোর্ট উইলিয়াম কলেজের শিক্ষক ছিলেন? সঠিক উত্তর রামরাম বসু তৎকালীন ইংরেজশাসিত ভারতের গভর্নর জেনারেল লর্ড ওয়েলেসলি কর্তৃক ১৮০০ সালের ৪ মে ফাের্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠিত হয়। ১৮০১ সালে এ কলেজে বাংলা বিভাগ খোলা হয়। এ কলেজের শিক্ষকদের মধ্যে অন্যতম ছিলেন রামরাম বসু, উইলিয়াম কেরি, মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার। রামরাম বসু রচিত দুটি গ্রন্থ: রাজা প্রতাপাদিত্য চরিত্র', 'লিপিমালা'। উইলিয়াম কেরি রচিত দুটি গ্রন্থ 'কথোপকথন' ও 'ইতিহাসমালা'। মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কারের উল্লেখযোগ্য গ্রন্থ: 'বত্রিশ সিংহাসন', 'হিতোপদেশ', 'রাজাবলি'। অন্যদিকে বাংলা সাহিত্যের প্রাচীন নিদর্শন চর্যাপদের আবিষ্কারক ড. হরপ্রসাদ শাস্ত্রী। দেবেন্দ্রনাথ ঠাকুর রবীন্দ্রনাথ ঠাকুরের পিতা। তার আর্থিক সহযোগিতায় ও অক্ষয়কুমার দত্তের সম্পাদনায় ১৮৪৩ সালে 'তত্ত্ববোধিনী' পত্রিকা প্রকশিত হয়।
’চন্দরা’ চরিত্রের স্রষ্টা কে?
Correct Answer:
খ: রবীন্দ্রনাথ ঠাকুর
Explanation:
’চন্দরা’ চরিত্রের স্রষ্টা কে? সঠিক উত্তর রবীন্দ্রনাথ ঠাকুর বাংলা ছোটগল্পের জনক রবীন্দ্রনাথ ঠাকুরের 'শাস্তি' গল্পের প্রধান চরিত্র 'চন্দরা' । তার ছোটগল্পের বিখ্যাত আরো কয়েকটি চরিত্র: ফটিক (ছুটি) , রতন (পোস্টমাস্টার) মৃন্ময়ী (সমাপ্তি) চারু (নষ্টনীড়) , সুরবালা (একরাত্রি) , কাদম্বিনী (জীবিত ও মৃত) , রহমত ও খুকী (কাবুলিওয়ালা) , কল্যাণী (অপরিচিতা) , অপু (হৈমন্তী) ।
’দুঃসময়ের মুখোমুখি’ কার লেখা?
Correct Answer:
খ: শামসুর রাহমান
Explanation:
’দুঃসময়ের মুখোমুখি’ কার লেখা? সঠিক উত্তর শামসুর রাহমান ’দুঃসময়ের মুখোমুখি’ শামসুর রাহমানের লেখা। শামসুর রাহমান (২৩ অক্টোবর ১৯২৯ - ১৭ আগস্ট ২০০৬) বাংলাদেশ ও আধুনিক বাংলা সাহিত্যের অন্যতম প্রধান কবি। জীবদ্দশাতেই তিনি বাংলাদেশের প্রধান কবি হিসেবে মর্যাদালাভ করেছিলেন। বিংশ শতাব্দীর দ্বিতীয় ভাগ, তথা পঞ্চাশের দশকে তিনি আধুনিক কবি হিসেবে বাংলা কবিতায় আবির্ভূত হন। তার উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ সম্পাদনা: প্রথম গান, দ্বিতীয় মৃত্যুর আগে (১৯৬০), রৌদ্র করোটিতে (১৯৬৩), বিধ্বস্ত নিলীমা (১৯৬৭), নিরালোকে দিব্যরথ (১৯৬৮), নিজ বাসভূমে (১৯৭০), বন্দী শিবির থেকে (১৯৭২), দুঃসময়ে মুখোমুখি (১৯৭৩), ফিরিয়ে নাও ঘাতক কাটা (১৯৭৪)।
পত্র লেখার সময় কোনটির গুরুত্ব সর্বাধিক?
Correct Answer:
ক: পত্রের বক্তব্য ও বিষয়
'বিষাদ-সিন্ধু' লিখেছেন----
Correct Answer:
গ: মীর মশাররফ হোসেন
Explanation:
'বিষাদ-সিন্ধু' লিখেছেন---- সঠিক উত্তর মীর মশাররফ হোসেন বাংলা সাহিত্যের প্রথম মুসলিম উপন্যাসিক মীর মশাররফ হোসেন। তার বিখ্যাত উপন্যাস 'বিষাদ সিন্ধু'(১৮৩৫ - ১৮৯১)। উপন্যাসটিতে তিনটি পর্ব আছে। মহরম পর্ব, উদ্ধার পর্ব, এজিবধ পর্ব। উপন্যাসটি কার বলার বিষাদময় কাহিনী অবলম্বনে রচিত।
পবিত্র কুরআন প্রথম কে বাংলায় অনুবাদ করেন?
Correct Answer:
গ: গিরিশচন্দ্র সেন
'গৃহদাহ' কার লেখা?
Correct Answer:
ক: শরৎচন্দ্র
'শৈবাল দীঘিরে বলে উচ্চ করে শির,লিখ রেখ,একফোঁটা দিলেম শিশির'- এই অংশটুকুর মূল প্রতিপাদ্য কি?
Correct Answer:
ঘ: অকৃতজ্ঞতা
বাংলাদেশের মুক্তিযুদ্ধের দলিল সংকলন ও সম্পাদনা কে করেছেন ?
Correct Answer:
ক: হাসান হাফিজুর রহমান
Explanation:
বাংলাদেশের মুক্তিযুদ্ধের দলিল সংকলন ও সম্পাদনা কে করেছেন ? সঠিক উত্তর হাসান হাফিজুর রহমান হাসান হাফিজুর রহমান বাংলাদেশের মুক্তিযুদ্ধের দলিল সংকলন ও সম্পাদনা করেছেন। তার আরেকটি মুক্তিযুদ্ধ বিষয়ক বিখ্যাত গ্রন্থ মুক্তিযুদ্ধের ইতিহাস সংকলন।
'সূর্যদীঘল বাড়ী' কার লেখা?
Correct Answer:
গ: আবু ইসহাক
Explanation:
'সূর্যদীঘল বাড়ী' কার লেখা? সঠিক উত্তর আবু ইসহাক ঔপন্যাসিক আবু ইসহাকের উল্লেখযোগ্য উপন্যাস ‘সূর্যদীঘল বাড়ী’ (১৯৫৫)। বাংলার গ্রাম জীবনের বিশ্বস্ত দলিল এই উপন্যাস।
কোন লিপি ডানদিক থেকে লেখা হতো?
Correct Answer:
খ: খরোষ্ঠীলিপি
'বুড়ো শালিকের ঘাড়ে রোঁ' প্রবচনটি বোঝায়-
Correct Answer:
গ: বুড়োর ভীমরতি
"শৈবাল দীঘিরে বলে উচ্চ করে শির ,লিখে রেখ এক ফোটা দিলেম শিশির"- এই অংশটুকুর মূল প্রতিপাদ্য-
Correct Answer:
গ: অকৃতজ্ঞতা
Explanation:
"শৈবাল দীঘিরে বলে উচ্চ করে শির ,লিখে রেখ এক ফোটা দিলেম শিশির"- এই অংশটুকুর মূল প্রতিপাদ্য- সঠিক উত্তর অকৃতজ্ঞতা শৈবাল দীঘিরে বলে উচ্চ করে শির ,লিখে রেখ এক ফোটা দিলেম শিশির - এই অংশটুকুর মূল প্রতিপাদ্য - অকৃতজ্ঞতা
শৈবাল দীঘিরে কহে উচ্চ করি শির; লিখে রেখ এক বিন্দু দিলেম শিশির।' এ অংশটুকুর মূল প্রতিপাদ্য --
Correct Answer:
গ: অকৃতজ্ঞতা
Explanation:
শৈবাল দীঘিরে কহে উচ্চ করি শির; লিখে রেখ এক বিন্দু দিলেম শিশির।' এ অংশটুকুর মূল প্রতিপাদ্য -- সঠিক উত্তর অকৃতজ্ঞতা মানবসমাজ সত্যিই বিচিত্র। এখানে এমন কিছু লোক বাস করে যারা যত না উপকার করে তার চাইতেও বেশি তার প্রকাশ কামনা করে। উপকৃত ব্যক্তির কাছ থেকে নিত্য প্রশংসার জন্যই যেনতার তথাকথিত উপকার। এখানে অকৃতজ্ঞতা প্রকাশের কথা বোঝায়েছেন।
বুকে ভর দিয়ে চলে যে প্রাণী
Correct Answer:
খ: উরগ
'মৈমনসিংহ গীতিকা' কে সম্পাদনা করেছেন?
Correct Answer:
ক: ড. দীনেশচন্দ্র সেন
Explanation:
'মৈমনসিংহ গীতিকা' কে সম্পাদনা করেছেন? সঠিক উত্তর ড. দীনেশচন্দ্র সেন ‘মৈমনসিংহ গীতিকা’ সম্পাদনা করেন ড. দীনেশচন্দ্র সেন। বৃহত্তর ময়মনসিংহের ব্রক্ষপুত্রনদের পূর্বাংশে নেত্রকোনা, কিশোরগঞ্জ জেলার হাওর, বিল, নদ - নদী প্লাবিত ভাটি অঞ্চলে যে গীতিকা বিকশিত হয়েছিল তা ‘মৈমনসিংহ গীতিকা’ নামে পরিচিত।
বাংলাদেশে 'গ্রাম-থিয়েটারের' প্রবর্তক-
Correct Answer:
গ: সেলিম আদ দীন
Explanation:
বাংলাদেশে 'গ্রাম-থিয়েটারের' প্রবর্তক- সঠিক উত্তর সেলিম আদ দীন সেলিম আল দীন (১৯৪৮ - ২০০৮) একজন নাট্যাচার্য। তিনি ঢাকা থিয়েটারের সঙ্গে যুক্ত ছিলেন। এছাড়া তিনি বাংলাদেশে ‘গ্রাম থিয়েটার’ - এর প্রবর্তক।
'মুক্তিযুদ্ধের ইতিহাস:দলিল' কে সম্পাদনা করেন?
Correct Answer:
গ: হাসান হাফিজুর রহমান
Explanation:
'মুক্তিযুদ্ধের ইতিহাস:দলিল' কে সম্পাদনা করেন? সঠিক উত্তর হাসান হাফিজুর রহমান 'মুক্তিযুদ্ধের ইতিহাস:দলিল' হাসান হাফিজুর রহমান সম্পাদনা করেন । হাসান হাফিজুর রহমান (জুন ১৪, ১৯৩২ – এপ্রিল ১, ১৯৮৩) বাংলাদেশের একজন প্রথিতযশা কবি, সাংবাদিক ও সমালোচক ছিলেন। তার পূর্বপুরুষ জামালপুর জেলার অন্তর্গত কুলকান্দি গ্রামে বাস করতেন। তিনি মুক্তিযুদ্ধের দলিল সম্পাদনার জন্য বিখ্যাত ।
কোনটি রবীন্দ্রনাথের লেখা ---
Correct Answer:
ক: সেঁজুতি
নারীকে সম্বোধনের ক্ষেত্রে প্রযোজ্য হবে ---
Correct Answer:
ক: কল্যাণীয়াসু
'আবোল-তাবোল'-কার লেখা :
Correct Answer:
ক: সুকুমার রায়
'শিউলি মালা' কে লিখেছেন?
Correct Answer:
গ: কাজী নজরুল ইসলাম
Explanation:
'শিউলি মালা' কে লিখেছেন? সঠিক উত্তর কাজী নজরুল ইসলাম শিউলি মালা কাজী নজরুল ইসলাম রচিত গল্পগ্রন্থ এতে ৪ টি গল্প আছে প্রকাশিত হয় ১৯৩১ সালে
অবীরা বলতে কোন নারীকে বুঝায়?
Correct Answer:
গ: যার স্বামী, পুত্র নেই
Explanation:
অবীরা বলতে কোন নারীকে বুঝায়? সঠিক উত্তর যার স্বামী, পুত্র নেই ※ যে নারী প্রিয় কথা বলে = প্রিয়ংবদা। ※ যে নারী প্রিয় বাক্য বলে = প্রিয়ভাষী। ※ যে নারী নিজে বর বরণ করে নেয় = স্বয়ংবরা। ※ যে নারী (মেয়ের) বিয়ে হয়নি = কুমারী। ※ যে নারীর বিয়ে হয় না = অনূঢ়া। ※ যে নারীর সম্প্রতি বিয়ে হয়েছে = নবোঢ়া। ※ যে নারীর কোন সন্তান হয় না = বন্ধ্যা। ※ যে নারী জীবনে একমাত্র সন্তান প্রসব করেছে = কাকবন্ধ্যা। ※ যে নারীর সন্তান বাঁচে না = মৃতবৎসা। ※ যে নারীর স্বামী ও পুত্র মৃত = অবীরা। ※ যে নারীর স্বামী ও পুত্র জীবিত = বীরা বা পুরন্ধ্রী। ※ যে নারী বীর সন্তান প্রসব করে = বীরপ্রসূ। ※ যে নারী বীর = বীরাঙ্গনা। ※ যে নারী পূর্বে অন্যের স্ত্রী ছিল = অন্য পূর্বা। ※ যে নারী অন্য কারও প্রতি আসক্ত হয়না = অনন্যা। ※ যে নারী কখনো সূর্যকে দেখে নাই = অসূর্যম্পশ্যা। ※ নারীর অসূয়া (হিংসা) নেই = অনসূয়া। ※ যে নারীর হাসি সুন্দর = সুস্মিতা। ※ যে নারীর হাসি কুটিলতাবর্জিত = শুচিস্মিতা। ※ যে নারীর স্বামী বিদেশে থাকে = প্রোষিতভর্তৃকা।
অস্ট্রেলিয়ার প্রথম নারী প্রধানমন্ত্রী নির্বাচিত হন কে ?
Correct Answer:
গ: জুলিয়া গিলার্ড
বরেন্দ্র অঞ্চল বলতে বর্তমানে কোন অঞ্চলকে বোঝায়?
Correct Answer:
খ: রাজশাহী
Explanation:
বরেন্দ্র অঞ্চল বলতে বর্তমানে কোন অঞ্চলকে বোঝায়? সঠিক উত্তর রাজশাহী বাংলাদেশে করতোয়া নদীর পশ্চিম তীরের ধূসর ও লালমাটি সমৃদ্ধ অঞ্চলকে বরেন্দ্র ভূমি বলা হয়। এ বরেন্দ্রভূমি দেশের উত্তর - পশ্চিমাঞ্চলের প্রায় ৯, ৩২০ বর্গকিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত। প্লাবন সমভূমি হতে এর উচ্চতা ৬ থেকে ১২ মিটার। এটি দ্বারা বর্তমানে রাজশাহী অঞ্চলকে বুঝায়।
বাংলা বর্নমালাকে মোট কয়টি ভাগে ভাগ করা যায়?
Correct Answer:
ক: ২ ভাগে
Explanation:
বাংলা বর্নমালাকে মোট কয়টি ভাগে ভাগ করা যায়? সঠিক উত্তর ২ ভাগে বাংলা বর্ণমালা দু প্রকার । যথা - স্বরবর্ণ ও ব্যাঞ্জণবর্ণ।
বাংলা গদ্যের আদি নিদর্শন কোনটি?
Correct Answer:
খ: কোচবিহার রাজ্যের লেখা চিঠি
Explanation:
বাংলা গদ্যের আদি নিদর্শন কোনটি? সঠিক উত্তর কোচবিহার রাজ্যের লেখা চিঠি ১৮৫৫ সালে আসামরাজকে লেখা কোচবিহারের রাজার একটি চিঠিকে বাংলা গদ্যের আদি নিদর্শন বলা হয়। বাংলা সাহিত্যের আদি নিদর্শন চর্যাপদ। এটি ১৯০৭সালে প্রকাশিত হয়।
বাংলা সন প্রবর্তন করেন কে?
Correct Answer:
গ: সম্রাট আকবর
Explanation:
বাংলা সন প্রবর্তন করেন কে? সঠিক উত্তর সম্রাট আকবর কৃষি কাজের সুবিধার্থে মোগল সম্রাট আকবার ১৫৮৪ খ্রিষ্টাব্দের ১০/১১ মার্চ বাংলা সন প্রবর্তন করেন এবং তা ১৫৫৬ সালের ৫ নভেম্বর তার সিংহাসনে আরোহনের সময় থেকে কার্যকর হয়।
মুক্তিযুদ্ধে বাংলাদেশকে কয়টি সেক্টিরে ভাগ করে হয়েছিল?
Correct Answer:
খ: ১১ টি
Explanation:
মুক্তিযুদ্ধে বাংলাদেশকে কয়টি সেক্টিরে ভাগ করে হয়েছিল? সঠিক উত্তর ১১ টি জেনারেল এম.এ.জি ওসমানী আনুষ্ঠানিকভাবে সশস্ত্র বাহিনী এবং মুক্তিবাহিনীর প্রধান সেনাপতির দায়িত্ব গ্রহন করে মুক্তিযুদ্ধ পরিচালনার সামরিক কৌশল হিসেবে তৎকালীন পূর্ব পাকিস্তানের সমগ্র ভৌগোলিক এলাকাকে ১১ টি সেক্টরে ভাগ করেন।
মৌমাছিতে কোন এসিড থাকে?
Correct Answer:
খ: ফরমিক এসিড
Explanation:
মৌমাছিতে কোন এসিড থাকে? সঠিক উত্তর ফরমিক এসিড মৌমাছিতে ফরমিক এসিড থাকে। তেঁতুল, আঙুরে টারটারিক এসিড থাকে।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কর্তৃক রচিত 'বায়ান্নর দিনগুলো' তে কারাগারে অনশনরত বঙ্গবন্ধুর সঙ্গী কে ছিলেন?
Correct Answer:
খ: মহিউদ্দিন আহমদ
Explanation:
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কর্তৃক রচিত 'বায়ান্নর দিনগুলো' তে কারাগারে অনশনরত বঙ্গবন্ধুর সঙ্গী কে ছিলেন? সঠিক উত্তর মহিউদ্দিন আহমদ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের " বায়ান্নর দিনগুলো" তার অসমাপ্ত আত্মজীবনী (২০১২) গ্রন্থ থেকে সংকলিত হয়েছে। তিনি ১৯৬৭ সালের মাঝামাঝি সময়ে ঢাকা সেন্ট্রাল জেলে রাজবন্দী থাকা অবস্থায় এ আত্মজীবনী লেখা আরম্ভ করেন। এ সময় কারাগারে অনশনরত বঙ্গবন্ধুর সঙ্গী ছিলেন মহিউদ্দীন আহমদ।
বাংলার মুখ আমি দেখিয়াছি, পৃথিবীর মুখ দেখিতে চাই না আর - কার লেখা?
Correct Answer:
গ: জীবনানন্দ দাস
Explanation:
বাংলার মুখ আমি দেখিয়াছি, পৃথিবীর মুখ দেখিতে চাই না আর - কার লেখা? সঠিক উত্তর জীবনানন্দ দাস আলোচ্য লাইনটি জীবনানন্দ দাশের লেখা। চরণটি তাঁর বিখ্যাত কাব্যগ্রন্থ 'রূপসী বাংলা' থেকে নেয়া হয়েছে তার কয়েকটি উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ: রূপসী বাংলা, বনলতা সেন, মহাপৃথিবী, বেলা অবেলা কালবেলা প্রভৃতি।
নোবের পুরষ্কার প্রবর্তকের মূল আবিষ্কার প্রধানত কী কাজে ব্যবহৃত হয়?
Correct Answer:
খ: ধ্বংসের জন্য
Explanation:
নোবের পুরষ্কার প্রবর্তকের মূল আবিষ্কার প্রধানত কী কাজে ব্যবহৃত হয়? সঠিক উত্তর ধ্বংসের জন্য আলফ্রেড নোবেল ডিনামাইট আবিষ্কার করেছিলেন। ১৯০১ সাল থেকে ৫টি বিষয়ে নোবেল পুরস্কার প্রদান করা হয়। বর্তমানে ৬ টি বিষয়ে নোবেল পুরস্কার দেওয়া হয়।
পঞ্চভূত কার লেখা?
Correct Answer:
ক: রবীন্দ্রনাথ ঠাকুর
Explanation:
পঞ্চভূত কার লেখা? সঠিক উত্তর রবীন্দ্রনাথ ঠাকুর রবীন্দ্রনাথ ঠাকুর রচিত প্রবন্ধ গ্রন্থ হলো - পঞ্চভূত। তার রচিত উল্লেখযোগ্য প্রবন্ধ গ্রন্থ হলো - কালান্তর, সভ্যতার, সংকট, বিচিত্র প্রবন্ধ, মানুষের পরিচয়, মানুষের ধর্ম, সাহিত্য ইত্যাদি।
জয় বাংলা বাংলার জয় - গানটির রচয়িতা কে ?
Correct Answer:
গ: গাজী মাযহারুল আনোয়ার
Explanation:
জয় বাংলা বাংলার জয় - গানটির রচয়িতা কে ? সঠিক উত্তর গাজী মাযহারুল আনোয়ার 'জয় বাংলা বাংলার জয়' গানটির গীতিকার গাজী মাজহারুল আনোয়ার। জনপ্রিয় এই গানটির সুরকার আনোয়ার পারভেজ।
বাংলা সাহিত্যে চলিত রীতির রীতির প্রবর্তক কে?
Correct Answer:
ক: প্রথম চেীধুরী
Explanation:
বাংলা সাহিত্যে চলিত রীতির রীতির প্রবর্তক কে? সঠিক উত্তর প্রথম চেীধুরী প্রমথ চৌধুরী বিংশ শতাব্দীর অন্যতম প্রাবন্ধিক, কবি ও লেখক। তার পৈতৃক নিবাস ছিল বর্তমান বাংলাদেশের পাবনা জেলার চাটমোহর উপজেলার হরিপুর গ্রামে। তিনি বাংলা গদ্যে চলিতরীতির প্রবর্তক; এছাড়া বাংলা সাহিত্যে প্রথম বিদ্রূপাত্মক প্রবন্ধ রচনা করেন। সবুজপত্র পত্রিকা সম্পাদনার মাধ্যমে বাংলা সাহিত্যে চলিতরীতি প্রবর্তন করেন।
বাংলাপিডিয়া প্রকাশের উদ্যোক্তা কে ?
Correct Answer:
ক: বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি
Explanation:
বাংলাপিডিয়া প্রকাশের উদ্যোক্তা কে ? সঠিক উত্তর বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি বাংলাপিডিয়া বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি কর্তৃক প্রকাশিত বাংলাদেশের প্রথম জাতীয় জ্ঞানকোষ। বাংলা পিডিয়া ২০০৩ সালের জানুয়ারিতে ১০ খন্ডে প্রথম সংস্করণ প্রকাশিত হয়। এ বিশ্বকোষের প্রধান সম্পাদক সিরাজুল ইসলাম।
"ফুল ফুটুক আর না ফুটুক আজ বসন্ত"- এ স্মরনীয় চরণটি কে লিখেছেন ?
Correct Answer:
ঘ: সুভাষ মুখোপাধ্যায়
Explanation:
"ফুল ফুটুক আর না ফুটুক আজ বসন্ত"- এ স্মরনীয় চরণটি কে লিখেছেন ? সঠিক উত্তর সুভাষ মুখোপাধ্যায় সুভাষ মুখোপাধ্যায় (১২ ফেব্রুয়ারি ১৯১৯ – ৮ জুলাই ২০০৩) ছিলেন বিংশ শতাব্দীর উল্লেখযোগ্য বাঙালি কবি ও গদ্যকার। কবিতা তার প্রধান সাহিত্যক্ষেত্র হলেও ছড়া, রিপোর্টাজ, ভ্রমণসাহিত্য, অর্থনীতিমূলক রচনা, বিদেশি গ্রন্থের অনুবাদ, কবিতা সম্পর্কিত আলোচনা, উপন্যাস, জীবনী, শিশু ও কিশোর সাহিত্য সকল প্রকার রচনাতেই তিনি ছিলেন সিদ্ধহস্ত। সম্পাদনা করেছেন একাধিক গ্রন্থ এবং বহু দেশি - বিদেশি কবিতা বাংলায় অনুবাদও করেছেন। “প্রিয়, ফুল খেলবার দিন নয় অদ্য় এসে গেছে ধ্বংসের বার্তা” বা “ফুল ফুটুক না ফুটুক/আজ বসন্ত” প্রভৃতি তার অমর পঙক্তি বাংলায় আজ প্রবাদতুল্য। পরিণত বয়সে গায়ে খদ্দরের পাঞ্জাবি, পরনে সাদা পায়জামা, মাথাভর্তি ঘন কোঁকড়ানো চুল, বুদ্ধিদীপ্ত ঝকঝকে চোখ, চোখে চশমা, বামে চশমার নিচে বড় একটা আঁচিল - কলকাতার প্রতিবেশে এরকম একটি প্রতিচ্ছবি হয়ে উঠেছিলেন তিনি।
বাংলা গদ্যের আদি নিদর্শন কোনটি ?
Correct Answer:
খ: কোচবিহার রাজ্যের লেখা চিঠি
বাংলাদেশ গ্রাম থিয়েটারের প্রবর্তক কে
Correct Answer:
গ: সেলিম আল দীন
Explanation:
বাংলাদেশ গ্রাম থিয়েটারের প্রবর্তক কে সঠিক উত্তর সেলিম আল দীন নাট্যকার সেলিম আল দীন, নাসির উদ্দীন ইউসুফের সাথে ১৯৮১ - ৮২ সালে বাংলাদেশ গ্রাম থিয়েটার গড়ে তোলেন। ঢাকা থিয়েটার প্রতিষ্ঠাতা সেলিম আল দীন।
পূর্ববঙ্গ গীতিকার লোকপাল সমূহের সংগ্রাহক কে?
Correct Answer:
খ: চন্দ্রকুমার দে
Explanation:
পূর্ববঙ্গ গীতিকার লোকপাল সমূহের সংগ্রাহক কে? সঠিক উত্তর চন্দ্রকুমার দে ড. দীনেশচন্দ্র সেনের আগ্রহে এবং স্যার আশুতোষ মুখোপাধ্যায় এর পৃষ্ঠপোষকতায় পূর্ববঙ্গ গীতিকাগুলো চন্দ্রকুমার দে সংগ্রহ করেন।
'পঞ্চভূত' কার লেখা?
Correct Answer:
ক: রবীন্দ্রনাথ ঠাকুর
' A Search for Identity ' বইটি কার লেখা?
Correct Answer:
ঘ: মেজর আব্দুল জলিল
বাংলা গদ্যের জনক বলা হয়__
Correct Answer:
গ: ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে
Explanation:
বাংলা গদ্যের জনক বলা হয়__ সঠিক উত্তর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে বাংলা গদ্যের জনক বলা হয়__ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর (২৬ সেপ্টেম্বর ১৮২০ – ২৯ জুলাই ১৮৯১) উনবিংশ শতকের একজন বিশিষ্ট বাঙালি শিক্ষাবিদ, সমাজ সংস্কারক ও গদ্যকার। তাঁর প্রকৃত নাম ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়। সংস্কৃত ভাষা ও সাহিত্যে অগাধ পাণ্ডিত্যের জন্য প্রথম জীবনেই তিনি বিদ্যাসাগর উপাধি লাভ করেন। সংস্কৃত ছাড়াও বাংলা ও ইংরেজি ভাষায় বিশেষ ব্যুৎপত্তি ছিল তাঁর। তিনিই প্রথম বাংলা লিপি সংস্কার করে তাকে যুক্তিবহ ও অপরবোধ্য করে তোলেন। বাংলা গদ্যের প্রথম সার্থক রূপকার তিনিই। তাঁকে বাংলা গদ্যের প্রথম শিল্পী বলে অভিহিত করেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। তিনি রচনা করেছেন যুগান্তকারী শিশুপাঠ্য বর্ণপরিচয় সহ একাধিক পাঠ্যপুস্তক, সংস্কৃত ব্যাকরণ গ্রন্থ।