Bengali literature MCQs
Showing 50 questions (Total: 1027)
'যতই পরিশ্রম করবে ততই ফল পাবে'---
Correct Answer:
ঘ: জটিল বাক্য
Explanation:
'যতই পরিশ্রম করবে ততই ফল পাবে'--- সঠিক উত্তর জটিল বাক্য যে বাক্যে একটি প্রধান খণ্ডবাক্য এবং এক বা একাধিক আশ্রিত বাক্য পরস্পর সাপেক্ষভাবে ব্যবহৃত হয় তাকে জটিল বা মিশ্রবাক্য বলেঃ 'যতই করিবে দান, তত যাবে বেড়ে'
বাংলাদেশের রণ সংগীতের রচয়িতা কে ?
Correct Answer:
খ: কাজী নজরুল ইসলাম
Explanation:
বাংলাদেশের রণ সংগীতের রচয়িতা কে ? সঠিক উত্তর কাজী নজরুল ইসলাম বাংলাদেশের রণ সংগীতের রচয়িতা কাজী নজরুল ইসলাম। নতুনের গান বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম কর্তৃক ১৯২৯ খ্রিস্টাব্দে রচিত এবং সুরারোপিত সন্ধ্যা কাব্যগ্রন্থের অন্তর্গত একটি গান। দাদরা তালের এই সঙ্গীতটি ১৯৭২ সালের ১৩ই জানুয়ারি অনুষ্ঠিত বাংলাদেশের তৎকালীন মন্ত্রীসভার প্রথম বৈঠকে বাংলাদেশের রণ - সঙ্গীত হিসেবে নির্বাচন করা হয়। বাংলাদেশের যে কোনো সামরিক অনুষ্ঠানে এই গানটির ২১ লাইন যন্ত্রসঙ্গীতে বাজানো হয়। গানটি ২০০৬ সালে বিবিসি বাংলার করা জরিপে সর্বকালের শ্রেষ্ঠ বিশটি বাংলা গানের ১৮তম স্থান অধিকার করে।
একটি পত্রের বাইরের অংশের উপর যেটা থাকে তাকে বলা হয়--
Correct Answer:
খ: শিরোনাম
Explanation:
একটি পত্রের বাইরের অংশের উপর যেটা থাকে তাকে বলা হয়-- সঠিক উত্তর শিরোনাম পত্রের প্রধানত দুটি অংশ। যথা: (১) শিরোনাম বা বাইরের অংশ (২) গর্ভ বা অন্তর্ভাগ। গর্ভ বা অন্তর্ভাগকে আবার পাঁচ ভাগে ভাগ করা যায়। মোট কথা ছয়টি অংশ থাকে একটি পত্রে।যথাঃ মঙ্গলসূচক শব্দ, পত্রগর্ভ, স্থান ও তারিখ, সম্বোধন, লেখকের স্বাক্ষর, শিরোনাম।
"He was taken to task"-এর বাংলা হলো-
Correct Answer:
খ: তাকে তিরস্কার করা হয়েছিল
Explanation:
"He was taken to task"-এর বাংলা হলো- সঠিক উত্তর তাকে তিরস্কার করা হয়েছিল "He was taken to task" - এর বাংলা হলো - তাকে তিরস্কার করা হয়েছিল। Take one to task একটি idiom যার অর্থ কাউকে তীব্রভাবে তিরস্কার করা। বাক্যটি passive sentence এ রয়েছে যার অর্থ তাকে তিরস্কার করা হয়েছিল।
শেষ মোগল সম্রাট বাহাদুর শাহের কবর কোথায়?
Correct Answer:
ঘ: ইয়াংগুন
Explanation:
শেষ মোগল সম্রাট বাহাদুর শাহের কবর কোথায়? সঠিক উত্তর ইয়াংগুন শেষ মোগল সম্রাট বাহাদুর শাহের কবর ইয়াংগণে অবস্থিত। বাহাদুর শাহ জাফর (২৪ অক্টোবর ১৭৭৫–৭ নভেম্বর ১৮৬২) ছিলেন মুঘল সাম্রাজ্যের ১৯তম এবং শেষ সম্রাট। তিনি পূর্বসূরি ও তার বাবা মুঘল সম্রাট দ্বিতীয় আকবরের ২য় সন্তান। সিপাহী বিপ্লবের শেষে ১৮৫৮ খ্রিষ্টাব্দে ব্রিটিশ শাসকেরা তাকে ক্ষমতাচ্যুত করে ও রেঙ্গুনে নির্বাসনে পাঠায়, এবং সেখানেই তার মৃত্যু হয়।
Which Banglai poet was awarded the title 'Knight' ?
Correct Answer:
C: Rabindra Nath Tagore
Explanation:
Which Banglai poet was awarded the title 'Knight' ? Correct Answer Rabindra Nath Tagore ১৯১৫ সালে ব্রিটিশ সরকার রবীন্দ্রনাথ ঠাকুরকে 'নাইট' উপাধিতে ভূষিত করেন। কিন্তু ১৯১৯ সালে জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের প্রতিবাদে তিনি সেই উপাধি ত্যাগ করেন।
উয়ারী-বটেশ্বর কোথায় অবস্থিত?
Correct Answer:
ক: নরসিংদী
Explanation:
উয়ারী-বটেশ্বর কোথায় অবস্থিত? সঠিক উত্তর নরসিংদী উয়ারী - বটেশ্বর অবস্থিত নরসিংদীতে। উয়ারী - বটেশ্বর ঢাকা শহর থেকে ৭০ কিমি উত্তরে পূর্বে নরসিংদী জেলার বেলাব উপজেলার উয়ারী বটেশ্বর গ্রামে অবস্থিত একটি ঐতিহাসিক ধ্বংসাবশেষ। ধারণা করা হয় এ দুর্গ শহরটি খ্রিস্টপূর্ব ৪৫০ থেকে ৩০০ অব্দের মধ্যে নির্মিত।
'Nothing succeeds like success.' এর বঙ্গানুবাদ হলো ------
Correct Answer:
গ: জলেই জল বাঁধে
Explanation:
'Nothing succeeds like success.' এর বঙ্গানুবাদ হলো ------ সঠিক উত্তর জলেই জল বাঁধে 'Nothing succeeds like success.' এর সঠিক বঙ্গানুবাদ হলো - - - - - - জলেই জল বাঁধে।
সাধারণত পাত্রের দুইটি অংশ থাকে -এগুলো কী ?
Correct Answer:
খ: শিরোনাম ও পত্রগর্ভ
Explanation:
সাধারণত পাত্রের দুইটি অংশ থাকে -এগুলো কী ? সঠিক উত্তর শিরোনাম ও পত্রগর্ভ সাধারণত পত্রের দুইটি অংশ থাকে। যেমন: ১/শিরোনাম: শিরোনামের দুইটি অংশ থাকে। শিরোনামের মূল অংশ হচ্ছে প্রাপকের ঠিকানা। ২/পত্রগর্ভ:পত্রগর্ভকে পত্রের মূল অংশ বলা হয়।
‘পোষ্টাল কোড’ কী নির্দেশ করে ?
Correct Answer:
ক: প্রাপকের এলাকা
Explanation:
‘পোষ্টাল কোড’ কী নির্দেশ করে ? সঠিক উত্তর প্রাপকের এলাকা পোস্টাল কোড একটি গুরুত্বপূর্ণ অনুষঙ্গ। নিজেরে এলাকার ঠিকানা কে পূর্ণ করতে পোস্টাল কোডের কোন বিকল্প নেই। এছাড়া শেয়ার বাজারের স্টক হোল্ডার দের এনুয়েল রিপোর্ট, প্রোসপেক্টাস পোস্টাল কোড অনুসারে ডাকবক্সে এসে থাকে। আবার অনেক সময় চাকুরীর ইন্টারভিউ কার্ড, এপয়েন্টমেন্ট লেটার ইত্যাদি ডাক যোগে প্রেরণ করা হয়। তাই পোস্টাল কোড বা প্রাপকের এলাকা বিষয়টি গুরুত্বপূর্ণ।
মধ্যে যুগের বাংলা সাহিত্যের শ্রেষ্ট নিদর্শন কোনটি ?
Correct Answer:
ক: শ্রীকৃষ্ণকীর্তন
Explanation:
মধ্যে যুগের বাংলা সাহিত্যের শ্রেষ্ট নিদর্শন কোনটি ? সঠিক উত্তর শ্রীকৃষ্ণকীর্তন মধ্যযুগে বাংলা সাহিত্যের শ্রেষ্ঠ নিদর্শন শ্রীকৃষ্ণকীর্তন কাব্য। এটি রাধাকৃষ্ণের প্রনয়কথা বিষয়ক একটি আখ্যান কাব্য। এটি রচনা করেন বড়ু চন্ডীদাস। ১৯০৯ সালে বসন্তরঞ্জন রায় বিদ্বদ্বল্লভ পশ্চিম বঙ্গের বাঁকুড়া জেলার বিষ্ণুপুরের নিকটটবর্তী কাকিল্যা গ্রামের দেবেন্দ্রনাথ মুখোপাধ্যায় নামক এক ব্রাহ্মণের বাড়ির গোয়ালঘর এর মাচার উপর থেকে এর পুঁথি আবিষ্কার করেন।
কোন শাসনামলে বাংলা লিপির স্থীয়ীরুপ তৈরি করে করে অক্ষর গঠনের কাজ শুরু করা হয় ?
Correct Answer:
ক: সেন আমলে
Explanation:
কোন শাসনামলে বাংলা লিপির স্থীয়ীরুপ তৈরি করে করে অক্ষর গঠনের কাজ শুরু করা হয় ? সঠিক উত্তর সেন আমলে পাল শাসনামলে বাংলার বাংলা লিপির প্রাধান্য পরিলক্ষিত হয় এবং কালক্রমে তা একচ্ছত্র প্রভাব বিস্তার করে সেন বংশের শাসনামলে বাংলা লিপির স্থায়ী রূপ তৈরি করে অক্ষর গঠনের কাজ শুরু হয়। পরবর্তী দুইশত বছর ধরে অক্ষর গঠনের ধারাবাহিকতা রক্ষিত হলেও পনের শতকে এসে তা মোটামুটি স্থায়ী রূপ লাভ করে।
মীর মশাররফ হোসেনের বিষাদসিন্ধু একটি ?
Correct Answer:
গ: উপন্যাস
Explanation:
মীর মশাররফ হোসেনের বিষাদসিন্ধু একটি ? সঠিক উত্তর উপন্যাস ‘বিষাদ - সিন্ধু’ মীর মশাররফ হোসেনের শ্রেষ্ঠ উপন্যাস। উপন্যাসটিতে তিনটি পর্ব আছে। ‘মহরম পর্ব’ (১৮৯৫), ‘উদ্ধার পর্ব’ (১৮৮৭), ‘এজিদবধ পর্ব’ (১৮৯১)। উপন্যাসটি কারবালার বিষাদময় কাহিনী অবলম্বনে রচিত। মহানবী হযরত মুহম্মদ (স) – এর দৌহিত্র ইমাম হোসেনের সঙ্গে দামেস্ক অধিপতি মুয়াবিয়ার একমাত্র পুত্র এজিদের বিরোধ ও যুদ্ধ এই উপন্যাসের মূল কাহিনী।
মধ্যযুগে বাংলা সাহিত্যে মুসলমান কবিগণের সর্বাপেক্ষ উল্লেখযোগ্য অবদান কোনটি ?
Correct Answer:
ঘ: রোমান্টিক প্রণয়োপাখ্যান
Explanation:
মধ্যযুগে বাংলা সাহিত্যে মুসলমান কবিগণের সর্বাপেক্ষ উল্লেখযোগ্য অবদান কোনটি ? সঠিক উত্তর রোমান্টিক প্রণয়োপাখ্যান মধ্যযুগের বাংলা সাহিত্যের মুসলমান কবিগণের সবচেয়ে উল্লেখযোগ্য অবদান রোমান্টিক প্রণয়োপাখ্যান। প্রাচীন ও মধ্যযুগের ধর্মকেন্দ্রিক ও দেবতাকেন্দ্রিক সাহিত্য ছেড়ে এই কাব্যগুলোতে প্রথমবারের মতো মানবীয় বৈশিষ্ট্য প্রতিফলিত হয়। চতুর্দশ শতকের শেষ দিকে বা পঞ্চাদশ শতকের প্রথম দিকে বাংলা সাহিত্যে মুসলমান কবিদের প্রথম আবির্ভাব ঘটে। বাংলা ভাষায় প্রথম মুসলমান কবির নাম শাহ্ মুহম্মদ সগীর।
কষ্টে অতিক্রম করা যায় না যা
Correct Answer:
ঘ: দুরতিক্রম্য
Explanation:
কষ্টে অতিক্রম করা যায় না যা সঠিক উত্তর দুরতিক্রম্য কোথাও উঁচু কোথাও নিচু - বন্ধুর যা কষ্টে নিবারণ করা যায় - দুর্নিবার যা কষ্টে লাভ করা যায় - দুর্লভ যা সহজে অতিক্রম করা যায় না - দুরতিক্রম্য
কোন অংশকে পত্রের গর্ভাংশ বলা হয় ?
Correct Answer:
গ: মূল বিষয় অংশকে
Explanation:
কোন অংশকে পত্রের গর্ভাংশ বলা হয় ? সঠিক উত্তর মূল বিষয় অংশকে Ø সাধারণত পত্রের দুটি অংশ থাকে - পত্রগর্ভ ও শিরোনাম। Ø ব্যক্তিগত পত্রের অংশ - ছয়টি। Ø পত্রের শিরোনামের দুটি অংশ। Ø পত্রের শিরোনামের প্রধান অংশ - প্রাপকের ঠিকানা। Ø পত্রের গর্ভাংশ বলে - মূল বিষয় অংশ। Ø প্রাপকের ঠিকানা - পত্রের শিরোনাম অংশ।
'আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি' এর রচয়িতা কে ?
Correct Answer:
খ: আঃ গাফফার চৌধুরী
Explanation:
'আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি' এর রচয়িতা কে ? সঠিক উত্তর আঃ গাফফার চৌধুরী আবদুল গাফফার চৌধুরী একজন সুপরিচিত বাংলাদেশী গ্রন্থকার, কলাম লেখক। তিনি ভাষা আন্দোলনের স্মরণীয় গান "আমার ভাইয়ের রক্তে রাঙানো" এর রচয়িতা। স্বাধীনতা যুদ্ধে মুজিবনগর সরকারে মাধ্যমে নিবন্ধিত স্বাধীন বাংলার প্রথম পত্রিকা সাপ্তাহিক জয় বাংলার প্রতিষ্ঠাতা ও সম্পাদক ছিলেন। তিনি বরিশাল জেলার এক জলবেষ্টিত গ্রাম উলানিয়ার চৌধুরী বাড়িতে জন্মগ্রহণ করেন।
'সতী ময়না-লোর চন্দ্রানী'র রচয়িতা-
Correct Answer:
ঘ: দৌলত কাজী
Explanation:
'সতী ময়না-লোর চন্দ্রানী'র রচয়িতা- সঠিক উত্তর দৌলত কাজী 'সতী ময়না - লোর চন্দ্রানী'র রচয়িতা - দৌলত কাজী। মিয়া সাধন নামক একজন হিন্দি ভাষী মুসলিম কবি রচিত "মৈনাসত" (কাব্যটি আসলে 'ঠেট গোহারি' বা একধরনের গ্রাম্য হিন্দি ভাষায় লেখা) নামক কাব্যই ছিল কবি দৌলত কাজীর “সতী ময়না ও লোর চন্দ্রানী" কাব্য রচনায় আদর্শ। এই কাব্যের সঠিক রচনাকাল জানা যায়নি। তবে অনুমান করা হয় ১৬২২ থেকে ১৬৩৮ সালের মধ্যে এই কাব্য রচনা করা হয়েছিল। দুর্ভাগ্যজনকভাবে এই মহাকাব্য সমাপ্ত হওয়ার আগেই তিনি মৃত্যুবরন করেন। কবির মৃত্যুর ২০ বছর পরে ১৬৫৯ সালে কবি আলাওল(আনুমানিক ১৫৯৭ - ১৬৭৩) কাব্যের শেষাংশ রচনা করেন।
'আরোহণ'
Correct Answer:
খ: অবরোহণ
Explanation:
'আরোহণ' সঠিক উত্তর অবরোহণ বিসর্জন - আবহন। অবরোহণ - আরোহণ। নিম্নগমন - উর্ধগমন।
বাংলা সাহিত্যের ইতিহাস রচনায় অগ্রযাত্রীর ভূমিকা পালন করেছেন?
Correct Answer:
গ: দীনেশচন্দ্র সেন
Explanation:
বাংলা সাহিত্যের ইতিহাস রচনায় অগ্রযাত্রীর ভূমিকা পালন করেছেন? সঠিক উত্তর দীনেশচন্দ্র সেন বাংলা সাহিত্যের ইতিহাস রচনায় অগ্রযাত্রীর ভূমিকা পালন করেছেন দীনেশচন্দ্র সেন। দীনেশচন্দ্র সেন (রায়বাহাদুর) (৩ নভেম্বর, ১৮৬৬ - ২০ নভেম্বর, ১৯৩৯) শিক্ষাবিদ, গবেষক, লোক - সাহিত্যবিশারদ, বাংলা সাহিত্যের ইতিহাসকার। ১৮৯৬ - এ "বঙ্গভাষা ও সাহিত্য" শিরোনামে বাংলা সাহিত্যের ইতিহাস রচনা করেন।
'যা প্রমাণ করা যায় না'-
Correct Answer:
খ: অপ্রমেয়
Explanation:
'যা প্রমাণ করা যায় না'- সঠিক উত্তর অপ্রমেয় যা পূর্বে কখনো হয়নি = অভূতপূর্ব প্রমান করা যায়না = অপ্রমেয় যা তর্কের দ্বারা মীমাংসা করা যায় না = অপ্রতর্ক্র যা ক্রমশ দূরে সরে যাচ্ছে = অপসৃয়মান
রোকেয়া সাখাওয়াত হোসেনের 'সুলতানার স্বপ্ন'-
Correct Answer:
খ: উপন্যাস
Explanation:
রোকেয়া সাখাওয়াত হোসেনের 'সুলতানার স্বপ্ন'- সঠিক উত্তর উপন্যাস রোকেয়া সাখাওয়াত হোসেনের 'সুলতানার স্বপ্ন' - একটি উপন্যাস। সুলতানার স্বপ্ন ভারতবর্ষের অগ্রণী নারীবাদী লেখিকা রোকেয়া সাখাওয়াত হোসেন রচিত একটি উপন্যাসিকা। গ্রন্থটি ১৯০৫ সালে মাদ্রাজের দ্য ইন্ডিয়ান লেডিজ ম্যাগাজিন (The Indian Ladies' Magazine) - এ সুলতানা'স ড্রিম (Sultana's Dream) শিরোনামে প্রথম প্রকাশিত হয়। ১৯০৮ সালে উপন্যাসিকাটি পুস্তিকা আকারে প্রকাশিত হয়। উপন্যাসিকাটি বাংলায় প্রথম প্রকাশিত হয় ১৯২২ সালে মতিচূর ২য় খণ্ডে সুলতানার স্বপ্ন নামে।
'সিংহল সমুদ্র থেকে নিশীথের অন্ধকারে মালয় সাগরে' - কে ঘুরেছেন?
Correct Answer:
গ: জীবনানন্দ দাশ
Explanation:
'সিংহল সমুদ্র থেকে নিশীথের অন্ধকারে মালয় সাগরে' - কে ঘুরেছেন? সঠিক উত্তর জীবনানন্দ দাশ সিংহল সমুদ্র থেকে নিশীথের অন্ধকারে মালয় সাগরে' - জীবনানন্দ দাশ ঘুরেছেন। জীবনানন্দ দাশ (১৭ ফেব্রুয়ারি, ১৮৯৯ - ২২ অক্টোবর, ১৯৫৪; ৬ ফাল্গুন, ১৩০৫ - ৫ কার্তিক, ১৩৬১ বঙ্গাব্দ)[২] ছিলেন বিংশ শতাব্দীর অন্যতম প্রধান আধুনিক বাঙালি কবি, লেখক ও প্রাবন্ধিক। তিনি বাংলা কাব্যে আধুনিকতার পথিকৃতদের মধ্যে অন্যতম। গ্রামবাংলার ঐতিহ্যময় নিসর্গ ও রূপকথা - পুরাণের জগৎ জীবনানন্দের কাব্যে হয়ে উঠেছে চিত্ররূপময়, তাতে তিনি ‘রূপসী বাংলার কবি’ অভিধায় খ্যাত হয়েছেন।
কোন সাময়িক পত্রটি বেশি প্রভাবশালী হয়েছিল?
Correct Answer:
ঘ: সমকাল
Explanation:
কোন সাময়িক পত্রটি বেশি প্রভাবশালী হয়েছিল? সঠিক উত্তর সমকাল সমকাল সাময়িক পত্রটি বেশি প্রভাবশালী হয়েছিল। দৈনিক সমকাল বাংলাদেশের ঢাকা থেকে প্রকাশিত একটি বাংলা দৈনিক পত্রিকা। এটি ২০০৫ সালের ৩১ মে থেকে প্রকাশিত হয়ে আসছে। বিশিষ্ট সাংবাদিক গোলাম সারওয়ার এই পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক। ২০১৮ সালের ১৩ আগস্ট বরেণ্য এই সাংবাদিকের মৃত্যুর পর সমকালের নির্বাহী সম্পাদক মুস্তাফিজ শফি ভারপ্রাপ্ত সম্পাদকের দায়িত্ব পান। পত্রিকাটির প্রকাশক এ.কে. আজাদ।
নন্দিত ঔপন্যাসিক হূমায়ূন আহমেদ- এর 'দেয়াল'-
Correct Answer:
ক: একটি রাজনৈতিক উপন্যাস
Explanation:
নন্দিত ঔপন্যাসিক হূমায়ূন আহমেদ- এর 'দেয়াল'- সঠিক উত্তর একটি রাজনৈতিক উপন্যাস নন্দিত ঔপন্যাসিক হূমায়ূন আহমেদ - এর 'দেয়াল' - একটি রাজনৈতিক উপন্যাস। 'দেয়াল' উপন্যাসটি লেখক হুমায়ুন আহমেদের মুক্তিযুদ্ধ পরবর্তী বাংলাদেশের রাজনৈতিক ও সামাজিক প্রেক্ষাপট ভিত্তিক উপন্যাস। এটি তার রচিত সর্বশেষ উপন্যাস যা তার মৃত্যুর ১ বছর পর গ্রন্থাকারে প্রকাশিত হয়। গ্রন্থাকারে প্রকাশিত হবার পূর্বেই এই উপন্যাস নিয়ে বিতর্ক দেখা দেয় এবং তা আদালত পর্যন্তও গড়ায়। হাইকোর্টের পরামর্শানুযায়ী লেখক উপন্যাসটির প্রথম প্রকাশিত রূপের পরিবর্তন সাধন করেন। এই উপন্যাসে মুক্তিযুদ্ধ পরবর্তী তৎকালীন বাংলাদেশের প্রধানতম রাজনৈতিক চরিত্র এবং ঘটনাবলি লেখক নিজ ভাষা ও কল্পনাপ্রসূত ঢঙে চিত্রায়িত করেছেন।
কোন গ্রস্থটি ব্রিটিশ সরকার কর্তৃক বাজেয়াপ্ত হয়েছিল?
Correct Answer:
ক: পথের দাবী
Explanation:
কোন গ্রস্থটি ব্রিটিশ সরকার কর্তৃক বাজেয়াপ্ত হয়েছিল? সঠিক উত্তর পথের দাবী পথের দাবী গ্রস্থটি ব্রিটিশ সরকার কর্তৃক বাজেয়াপ্ত হয়েছিল। পথের দাবী বিংশ শতাব্দীর প্রথমভাগের অন্যতম বাঙ্গালী কথাসাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কর্তৃক বিরচিত একটি জনপ্রিয় উপন্যাস। এ উপন্যাসটি ১৯২৬ খ্রিষ্টাব্দের আগস্ট মাসে সর্বপ্রথম প্রকাশিত হয়েছিল। ভারতে ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের বিরুদ্ধে এক অসাধারণ বিপ্লবী সব্যসাচী ও তার সাথীদের সংগ্রামের কাহিনী নিয়ে ব্রিটিশ শাসনামলে লিখিত একটি সাহসী উপন্যাস। যেটি ব্রিটিশ শাসিত ভারতে নিষিদ্ধ হয়েছিল।
বাংলা সাহিত্যে পঞ্চপান্ডব কাকে বলে?
Correct Answer:
খ: ৫জন কবিকে
Explanation:
বাংলা সাহিত্যে পঞ্চপান্ডব কাকে বলে? সঠিক উত্তর ৫জন কবিকে বাংলা ভাষার যারা আধুনিক কবিতা সৃষ্টি করেছিলেন, তাদের মধ্যে প্রধান পাঁচজনকে পঞ্চপান্ডব বলা হয়। রবীন্দ্রনাথের পর তারাই বাংলা ভাষার প্রধান কবি। তারা হচ্ছেন বুদ্ধদেব বসু (১৯০৮ - ১৯৭৪), জীবনান্দ দাশ (১৮৯৯ - ১৯৫৪), সুধীন্দ্রনাথ দত্ত (১৯০১ - ১৯৬০), বিষ্ণু দে (১৯০৯ - ১৯৮২) ও অমিয় চক্রাবরতী (১৯০১ - ১৯৮৭) এ পাঁচজন কবি মিলে সৃষ্টি করেন বাংলা ভাষায় আধুনিক কবিতা।
প্রত্যক্ষ কোনো বস্তুর সাথে পরোক্ষ কোনো বস্তুর তুলনা করলে প্রত্যক্ষ বস্তুটিকে বলা হয়---
Correct Answer:
গ: উপমেয়
Explanation:
প্রত্যক্ষ কোনো বস্তুর সাথে পরোক্ষ কোনো বস্তুর তুলনা করলে প্রত্যক্ষ বস্তুটিকে বলা হয়--- সঠিক উত্তর উপমেয় প্রত্যক্ষ কোনো বস্তুর সাথে পরোক্ষ কোনো বস্তুর তুলনা করলে প্রত্যক্ষ বস্তুটিকে বলা হয় উপমেয়। যেমন : ভ্রমরের ন্যায় কৃষ্ণকেশ = ভ্রমরকৃষ্ণ কেশ, এখানে 'কেশ' উপমেয়।
আরজ আলী মাতাব্বর কী হিসেবে পরিচিত?
Correct Answer:
গ: দার্শনিক
Explanation:
আরজ আলী মাতাব্বর কী হিসেবে পরিচিত? সঠিক উত্তর দার্শনিক লৌকিক দার্শনিক আরজ আলী মাতুব্বর ৩ পৌষ ১৩০৭ বঙ্গাব্দে বরিশালের লামচারি গ্রামের এক দরিদ্র কৃষক পরিবারে জন্মগ্রহণ করেন। সমস্ত জীবন সংগ্রাম করেছেন দারিদ্র এবং অন্ধ ধর্মবিশ্বাসের বিরুদ্ধে। তিনি আনুষ্ঠানিক বিদ্যাশিক্ষার সুযোগ পাননি। কিন্তু কঠিন পরিশ্রমে বিদ্যা অর্জন এবং ধর্মীয় মুঢ়তার বিরুদ্ধে দাঁড়ানোর শক্তি অর্জন করেছেন। ‘সত্যের সন্ধান’ (১৯৭৩), ‘সৃষ্টি - রহস্য’ (১৯৭৮) ও ‘স্মরণিকা’ (১৯৮২) তার তিনটি মূল্যবান দার্শনিক গ্রন্থ।
'ধনধান্য পুষ্পভরা আমাদের এই বসুন্ধরা, তাহার মাঝে আছে দেশ এক সকল দেশের সেরা'-- গানটির রচয়িতা কে?
Correct Answer:
খ: দিজেন্দ্রলাল রায়
Explanation:
'ধনধান্য পুষ্পভরা আমাদের এই বসুন্ধরা, তাহার মাঝে আছে দেশ এক সকল দেশের সেরা'-- গানটির রচয়িতা কে? সঠিক উত্তর দিজেন্দ্রলাল রায় দ্বিজেন্দ্রলাল রায় ছিলেন একজন বিশিষ্ট বাঙালি কবি, নাট্যকার ও সংগীতস্রষ্টা। তিনি ডি. এল. রায় নামেও পরিচিত ছিলেন। তিনি প্রায় ৫০০ গান রচনা করেন। এই গানগুলি বাংলা সংগীত জগতে দ্বিজেন্দ্রগীতি নামে পরিচিত। তাঁর বিখ্যাত গান "ধনধান্যে পুষ্পে ভরা", "বঙ্গ আমার! জননী আমার! ধাত্রী আমার! আমার দেশ" ইত্যাদি আজও সমান জনপ্রিয়।
কোথায় স্বর্গ? কোথায় নরক? কে বলে তা বহুদূর? মানুষেরই মাঝে স্বর্গ-নরক মানুষেতে সুরাসুর পংক্তিটির রচয়িতা কে?
Correct Answer:
ক: শেখ ফজলুল করিম
Explanation:
কোথায় স্বর্গ? কোথায় নরক? কে বলে তা বহুদূর? মানুষেরই মাঝে স্বর্গ-নরক মানুষেতে সুরাসুর পংক্তিটির রচয়িতা কে? সঠিক উত্তর শেখ ফজলুল করিম কোথায় স্বর্গ? কোথায় নরক? কে বলে তা বহুদূর? মানুষেরই মাঝে স্বর্গ - নরক মানুষেতে সুরাসুর পংক্তিটির রচয়িতা - শেখ ফজলুল করিম। তার স্বর্গ নরক কবিতার চরণ এটি। তার কয়েকটি কাব্যগ্রন্থ : সরল পদ্য বিকাশ, তৃষ্ণা ভক্তি পুষ্পাঞ্জলি, গাঁথা প্রভৃতি।
বাংলা সনের কোন মাসটি নক্ষত্রের নাম অনুসারে নয় ?
Correct Answer:
খ: অগ্রহায়ণ
Explanation:
বাংলা সনের কোন মাসটি নক্ষত্রের নাম অনুসারে নয় ? সঠিক উত্তর অগ্রহায়ণ বাংলা সনের অগ্রহায়ণ মাসটি নক্ষত্রের নাম অনুসারে নয়। অগ্রহায়ণ বাংলা শব্দের অষ্টম এবং শকাব্দের নবম মাস। এই মাসের অপর নাম মার্গশীর্ষ। মৃগশিরা নামক তারা থেকে মার্গশীর্ষ নামটি এসেছে। তবে আমাদের কাছে এই মাসের নাম অগ্রহায়ণ। একসময় অগ্রহায়ণ ছিল বছরের প্রথম মাস। অগ্র মানে আগে আর হায়ণ মানে বছর। এখান থেকেই অগ্রহায়ণ মাসের নামকরণ করা হয়।
”মরণ রে, তুঁহুঁ মম শ্যাম সমান।”-- পঙ্ক্তিটির রচয়িতা কে?
Correct Answer:
গ: রবীন্দ্রনাথ ঠাকুর
Explanation:
”মরণ রে, তুঁহুঁ মম শ্যাম সমান।”-- পঙ্ক্তিটির রচয়িতা কে? সঠিক উত্তর রবীন্দ্রনাথ ঠাকুর ”মরণ রে, তুঁহুঁ মম শ্যাম সমান।” - - পঙ্ক্তিটির রচয়িতা রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুর (৭ মে ১৮৬১ - ৭ আগস্ট ১৯৪১; ২৫ বৈশাখ ১২৬৮ - ২২ শ্রাবণ ১৩৪৮ বঙ্গাব্দ) ছিলেন অগ্রণী বাঙালি কবি, ঔপন্যাসিক, সংগীতস্রষ্টা, নাট্যকার, চিত্রকর, ছোটগল্পকার, প্রাবন্ধিক, অভিনেতা, কণ্ঠশিল্পী ও দার্শনিক। তাকে বাংলা ভাষার সর্বশ্রেষ্ঠ সাহিত্যিক মনে করা হয়। রবীন্দ্রনাথকে “গুরুদেব”, “কবিগুরু” ও “বিশ্বকবি” অভিধায় ভূষিত করা হয়।
কোনো পত্রে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বলতে কাকে বোঝায়?
Correct Answer:
গ: দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা
Explanation:
কোনো পত্রে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বলতে কাকে বোঝায়? সঠিক উত্তর দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা কোন পত্রে সংশ্লিষ্ট কর্মকর্তা বলতে বোঝায় দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা। জেলা প্রশাসক এর কাছে পত্র লিখলে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা হবেন জেলা প্রশাসক, স্কুলে /কলেজে কোন বিষয়ে পত্র লিখলে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা হবেন অধ্যক্ষ।
টি, টা খানা, খানি কোন বচনে ব্যবহৃত হয়?
Correct Answer:
ক: একবচনে ব্যবহৃত হয়
Explanation:
টি, টা খানা, খানি কোন বচনে ব্যবহৃত হয়? সঠিক উত্তর একবচনে ব্যবহৃত হয় টি, টা, খানা, খানি - একবচনে ব্যবহৃত হয়।
যে বিষয়ে কোনো বিতর্ক নেই-
Correct Answer:
ঘ: অবিসংবাদী
Explanation:
যে বিষয়ে কোনো বিতর্ক নেই- সঠিক উত্তর অবিসংবাদী যে বিষয়ে কোনো বিতর্ক নেই - অবিসংবাদী। যে অগ্রপশ্চাৎ চিন্তা না করে কাজ করে তাকে অবিমৃষ্যকারী বলে। এবং যে বিষয়ে কোন বিতর্ক নেই তাকে অবিসংবাদী বলে।
খেয়াপার করে যে তাকে বলা হয়--
Correct Answer:
গ: পাটনী
Explanation:
খেয়াপার করে যে তাকে বলা হয়-- সঠিক উত্তর পাটনী মাঝি হচ্ছে নৌচালক, কর্ণধার, নৌকার চালনাকারী। ঘাটাল বলতে এবড়ো থেবড়ো বা অসমতল জায়গাকে বুঝায়। পাটনি হলো খেয়া ঘাটের মাঝি। অপরদিকে কর্ণধার বলতে নৌকার প্রধান মাঝি বা কান্ডারী কে বোঝায়।
বাংলা সাহিত্যে “ভোরের পাখি” বলা হয কাকে?
Correct Answer:
ঘ: বিহারীলাল চক্রবর্তী
Explanation:
বাংলা সাহিত্যে “ভোরের পাখি” বলা হয কাকে? সঠিক উত্তর বিহারীলাল চক্রবর্তী বাংলা সাহিত্যে “ভোরের পাখি” বলা হয় বিহারীলাল চক্রবর্তীকে। বাংলা সাহিত্যের আধুনিক গীতি কবিতার স্রষ্টা হলেন বিহারীলাল চক্রবর্তী। তিনিই প্রথম বাংলায় ব্যক্তির আত্মলীনা ব্যক্তিগত অনুভূতি ও গীতোচ্ছাস সহযোগে কবিতা রচনা করেন বাংলা কবিতাকে নতুন এক প্রেরণা দান করেন। তাই তাকে ভোরের পাখি বলা হয়। তাকে এই উপাধি দিয়েছেন রবীন্দ্রনাথ ঠাকুর।
'ইয়ং বেঙ্গল' আন্দোলনের প্রবক্তা কে ছিলেন?
Correct Answer:
খ: ডিরোজিও
Explanation:
'ইয়ং বেঙ্গল' আন্দোলনের প্রবক্তা কে ছিলেন? সঠিক উত্তর ডিরোজিও ইংয়বেঙ্গল বলতে বোঝায় ইংরেজি ভাবধারাপুষ্ট বাঙালি যুবক। ইয়ংবেঙ্গল প্রবর্তক হেনরি লুই ভিভিয়ান ডিরোজিও। ইয়ংবেঙ্গল আত্মপ্রকাশ করে ১৮৩১ সালে।
দেশ, কাল ও পরিবেশ ভেদে কিসের পার্থক্য হয় ?
Correct Answer:
গ: ভাষার
Explanation:
দেশ, কাল ও পরিবেশ ভেদে কিসের পার্থক্য হয় ? সঠিক উত্তর ভাষার মানুষের কণ্ঠনিঃসৃত বাক সংকেতের সংগঠন কে ভাষা বলা হয়। অর্থাৎ বাগযন্ত্রের দ্বারা সৃষ্ট অর্থবোধক ধ্বনির সংকেতের সাহায্যে মানুষের ভাব প্রকাশের মাধ্যমই হলো ভাষা। দেশ, কাল ও পরিবেশভেদে ভাষার পরিবর্তন ঘটে। এইজন্য বিভিন্ন দেশের মানুষ বিভিন্ন ভাষায় কথা বলে। কোন দেশের ভাষা বাংলা, কোন দেশের ইংরেজি ইত্যাদি।
'BY AIR MAIL' - এ কথাটি খামের ওপর কখন লিখতে হয়?
Correct Answer:
খ: বিদেশে চিঠি পাঠাতে
Explanation:
'BY AIR MAIL' - এ কথাটি খামের ওপর কখন লিখতে হয়? সঠিক উত্তর বিদেশে চিঠি পাঠাতে BY AIR MAIL - কথাটি চিঠির উপর লিখতে হয় যখন চিঠি বাইরের দেশে পাঠানো হয়। বিদেশে চিঠি পাঠাতে হলে দুইটি বিষয় খেয়াল রাখতে হয়, নইলে চিঠি পাঠানো সম্ভব নয়। তন্মধ্যে একটি হলো - খামের উপর নাম ঠিকানা ইংরেজিতে লিখতে হয় এবং আরেকটি হলো খামের উপর BY AIR MAIL লিখতে হয়।
নারী জাগরণে কে অগ্রণী ভূমিকা পালন করেন?
Correct Answer:
খ: বেগম রোকেয়া
Explanation:
নারী জাগরণে কে অগ্রণী ভূমিকা পালন করেন? সঠিক উত্তর বেগম রোকেয়া নারী জাগরণে অগ্রণী ভূমিকা পালন করেন বেগম রোকেয়া। রোকেয়া সাখাওয়াত হোসেন (সাধারণত বেগম রোকেয়া নামে অধিক পরিচিত; ৯ ডিসেম্বর ১৮৮০ - ৯ ডিসেম্বর ১৯৩২) হলেন একজন বাঙালি চিন্তাবিদ, প্রাবন্ধিক, ঔপন্যাসিক, সাহিত্যিক ও সমাজ সংস্কারক। তিনি বাঙালি মুসলিম নারী জাগরণের অগ্রদূত এবং প্রথম বাঙালি নারীবাদী। ২০০৪ খ্রিষ্টাব্দে বিবিসি বাংলার 'সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি' জরিপে ষষ্ঠ নির্বাচিত হয়েছিলেন বেগম রোকেয়া। ছোটগল্প, কবিতা, প্রবন্ধ, উপন্যাস, বিজ্ঞান কল্পকাহিনী ও শ্লেষাত্মক রচনায় রোকেয়ার স্টাইল ছিল স্বকীয় বৈশিষ্ট্যমন্ডিত। মতিচূর (১৯০৪) প্রবন্ধগ্রন্থে রোকেয়া নারী - পুরুষের সমকক্ষতার যুক্তি দিয়ে নারীদের অর্থনৈতিক, সামাজিক ও রাজনৈতিক স্বাবলম্বিতা অর্জন করে সম - অধিকার প্রতিষ্ঠায় আহ্বান জানিয়েছেন এবং শিক্ষার অভাবকে নারীপশ্চাৎপদতার কারণ বলেছেন। তার সুলতানার স্বপ্ন (১৯০৫) নারীবাদী ইউটোপিয়ান সাহিত্যের ক্লাসিক নিদর্শন বলে বিবেচিত। পদ্মরাগ (১৯২৪) তার রচিত উপন্যাস। অবরোধ - বাসিনীতে (১৯৩১) তিনি অবরোধপ্রথাকে বিদ্রূপবাণে জর্জরিত করেছেন।
প্রাচীন বাংলা সাহিত্যের একমাত্র নিদর্শনের নাম কি?
Correct Answer:
ক: চর্যাপদ
Explanation:
প্রাচীন বাংলা সাহিত্যের একমাত্র নিদর্শনের নাম কি? সঠিক উত্তর চর্যাপদ প্রাচীন বাংলা সাহিত্যের একমাত্র নিদর্শনের নাম চর্যাপদ। চর্যাপদ বাংলা ভাষার প্রাচীনতম পদ সংকলন তথা সাহিত্য নিদর্শন। নব্য ভারতীয় আর্যভাষারও প্রাচীনতর রচনা এটি। খ্রিষ্টীয় অষ্টম থেকে দ্বাদশ শতাব্দীর মধ্যবর্তী সময়ে রচিত এই গীতিপদাবলির রচয়িতারা ছিলেন সহজিয়া বৌদ্ধ সিদ্ধাচার্যগণ। ১৯০৭ খ্রিস্টাব্দে মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী, নেপালের রাজদরবারের গ্রন্থশালা থেকে চর্যার একটি খণ্ডিত পুঁথি উদ্ধার করেন। পরবর্তীতে আচার্য সুনীতিকুমার চট্টোপাধ্যায় ভাষাতাত্ত্বিক বিশ্লেষণের মাধ্যমে চর্যাপদের সঙ্গে বাংলা ভাষার অনস্বীকার্য যোগসূত্র বৈজ্ঞানিক যুক্তিসহ প্রতিষ্ঠিত করেন। চর্যাপদের প্রধান কবিগণ হলেন লুইপাদ, কাহ্নপাদ, ভুসুকুপাদ, শবরপাদ প্রমুখ।
'ময়নামতির চর'--- এর রচয়িতা---
Correct Answer:
খ: বন্দে আলী মিয়া
Explanation:
'ময়নামতির চর'--- এর রচয়িতা--- সঠিক উত্তর বন্দে আলী মিয়া 'ময়নামতির চর' - - - এর রচয়িতা - - - বন্দে আলী মিয়া। বন্দে আলী মিয়া (১৫ ডিসেম্বর ১৯০৬ - ১৭ জুন ১৯৭৯) ছিলেন একজন স্বনামধন্য বাংলাদেশি কবি, ঔপন্যাসিক, শিশু - সাহিত্যিক, সাংবাদিক ও চিত্রকর। তার উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ সম্পাদনা: ময়নামতির চর (১৯৩২) অনুরাগ (১৯৩২)। অনুরাগ (১৯৩২), পদ্মানদীর চর (১৯৫৩), মধুমতীর চর (১৯৫৩), ধরিত্রী (১৯৭৫)।
'ঠোঁট -কাটা ' বলতে কি বোঝায় ?
Correct Answer:
খ: স্পষ্টভাষী
Explanation:
'ঠোঁট -কাটা ' বলতে কি বোঝায় ? সঠিক উত্তর স্পষ্টভাষী ঠোঁট - কাটা একটি বাগধারা। প্রদত্ত বাগধারাটির অর্থ - স্পষ্টভাষী, বেহায়া। যেমন: তোমার মত ঠোঁট - কাটা ছেলে আর দেখিনি, মুখের উপর এ কথা বললে।
”দেখিনু সেদিন রেলে, কুলি ব’লে এক বাবু সা’ব তারে ঠেলে দিল নীচে ফেলে!” পংক্তিটির রচয়িতা কে?
Correct Answer:
ক: কাজী নজরুল ইসলাম
Explanation:
”দেখিনু সেদিন রেলে, কুলি ব’লে এক বাবু সা’ব তারে ঠেলে দিল নীচে ফেলে!” পংক্তিটির রচয়িতা কে? সঠিক উত্তর কাজী নজরুল ইসলাম ”দেখিনু সেদিন রেলে, কুলি ব’লে এক বাবু সা’ব তারে ঠেলে দিল নীচে ফেলে!” পংক্তিটির রচয়িতা কাজী নজরুল ইসলাম। পংক্তি দুটি সাম্যবাদী কাব্যগ্রন্থের কুলি মজুর কবিতার অন্তর্গত। সাম্যবাদী কাব্যগ্রন্থ ১১ টি কবিতা রয়েছে। যথা - সাম্যবাদী, ঈশ্বর, মানুষ, পাপ, চোর ডকাত, বীরাঙ্গনা, মিথ্যাবাদী, নারী, রাজা প্রজা, সাম্য এবং কুলি মজুর।
বাংলা সাহিত্যের প্রাচীনতম নিদর্শন পাওয়া যায়-
Correct Answer:
ঘ: নেপালে
Explanation:
বাংলা সাহিত্যের প্রাচীনতম নিদর্শন পাওয়া যায়- সঠিক উত্তর নেপালে বাংলা সাহিত্যের প্রাচীনতম নিদর্শন চর্যাপদ। যা নেপালের রাজদরবার থেকে ১৯০৭ সালে আবিষ্কৃত হয়। চর্যাপদের প্রথম পদটি রচনা করেন লুইপা এবং সবচেয়ে বেশি পদ রচনা করেন কাহ্নপা ১৩ টি।
সংবাদপত্রে একটি আবেদন প্রকাশের জন্য কার বরাবর পাঠাতে হবে ?
Correct Answer:
ঘ: সম্পাদকের বরাবর
Explanation:
সংবাদপত্রে একটি আবেদন প্রকাশের জন্য কার বরাবর পাঠাতে হবে ? সঠিক উত্তর সম্পাদকের বরাবর সংবাদপত্রে একটি আবেদন প্রকাশের জন্য কার বরাবর পাঠাতে হবে - সম্পাদকের বরাবর।
To err is human_____
Correct Answer:
A: মানুষ মাত্রই ভুল করে
Explanation:
To err is human_____ Correct Answer মানুষ মাত্রই ভুল করে To err is human. = মানুষ মাত্রই ভুল করে। কথাটির মূল বক্তব্য হচ্ছে - মানুষ ভুল করবে, কিন্তু তাই বলে তাকে দূরে ঠেলে দেয়া যাবে না, তার ভুলের জন্য তাকে মাফ করে দেয়া উচিত। কারণ মাফ করা একটি মহৎ গুণ।
তার বয়স বেড়েছে , কিন্তু বুদ্ধি বাড়েনি_____
Correct Answer:
ক: যৌগিক বাক্য
Explanation:
তার বয়স বেড়েছে , কিন্তু বুদ্ধি বাড়েনি_____ সঠিক উত্তর যৌগিক বাক্য পরস্পর নিরপেক্ষ দুই বা ততোধিক সরল বা মিশ্র বাক্য মিলিত হয়ে একটি সম্পূর্ণ বাক্য গঠন করলে তাকে যৌগিক বাক্য বলে। যৌগিক বাক্যের অন্তর্গত নিরপেক্ষ বাক্যগুলো এবং, ও, কিন্তু, অথবা, অথচ প্রভৃতি অব্যয় দিয়ে যুক্ত থাকে। যেমন:তার বয়স বাড়লেও বুদ্ধি বাড়েনি।