Bengali poetry MCQs
Showing 50 questions (Total: 421)
'বিদ্রোহী' কবিতা কোন কাব্যের অন্তর্গত?
Correct Answer:
ঘ: অগ্নিবীণা
Explanation:
'বিদ্রোহী' কবিতা কোন কাব্যের অন্তর্গত? সঠিক উত্তর অগ্নিবীণা 'অগ্নিবীণা' কাব্যের দ্বিতীয় কবিতা 'বিদ্রোহী' এবং প্রথম কবিতা 'প্রলয়োল্লাস' । এটি কাজী নজরুল ইসলামের প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ।
তাম্বুলখানা গ্রামে জন্মেছিলেন কোন কবি?
Correct Answer:
ক: জসীমউদ্দীন
Explanation:
তাম্বুলখানা গ্রামে জন্মেছিলেন কোন কবি? সঠিক উত্তর জসীমউদ্দীন পল্লীকবি জসীমউদ্দীনের জন্ম ১৯০৩ সালের ১ জানুয়ারি ফরিদপুর জেলার তাম্বুলখানা গ্রামে ( মাতুলালয়ে) । তার পৈতৃক নিবাস ফরিদপুর জেলার গোবিন্দপুর গ্রামে।
কোন কবি নিজেকে বাঙালি বলে পরিচয় দিয়েছেন?
Correct Answer:
ঘ: ভুসুকু পা
Explanation:
কোন কবি নিজেকে বাঙালি বলে পরিচয় দিয়েছেন? সঠিক উত্তর ভুসুকু পা চর্যাগীতি রচনার সংখ্যাধিক্যে দ্বিতীয় স্থানের অধিকারী হলেন ভুসুক পা। তাঁর রচিত আটটি পদ চর্যাপদ গ্রন্থে সংগৃহীত হয়েছে। তাঁর প্রকৃত নাম শান্তিদেব। তিনি সৌরাষ্ট্রের রাজপুত্র ছিলেন এবং শেষ জীবনে নালন্দায় বৌদ্ধ ভিক্ষু হিসেবে নিঃসঙ্গ ভাবে অবস্থান করেন। সেজন্য ভুক্তির ভু, সুপ্তির সু এবং কুটিরের কু - এই তিন আদ্যাক্ষর যোগে তাঁকে ভুসুকু বলে পরিহাস করা হত। ডঃ মুহাম্মদ শহীদুল্লাহ্র মতে শান্তিদেব ভুসুকু সাত শতকের দ্বিতীয়ার্ধে বর্তমান ছিলেন। রাহুল সাংকৃত্যায়নের মতে ভুসুকুর জীবিৎকালের শেষ সীমা ৮০০ খ্রিস্টাব্দ। ধর্ম পালের রাজত্বকালে (৭৭০ - ৮০৬ খ্রিস্টাব্দ) ভুসুকু জীবিত ছিলেন। তিনি রাউত বা অশ্বারোহী সৈনিক ছিলেন। পরে ভিক্ষু ও সিদ্ধ হন। 'আজি ভুসুকু বঙ্গালী ভইলী। নিঅ ঘরিণী চন্ডালে লেলী। ' - ভুসুকুর এই উক্তিকে প্রমাণ স্বরূপ মনে করে তাঁকে বাঙালি অনুমান করা হয়। সূত্রঃ উইকিপিডিয়া
রবীন্দ্রনাথের 'সোনার তরী' কবিতা কোন ছন্দে রচিত?
Correct Answer:
ঘ: মাত্রাবৃত্ত
Explanation:
রবীন্দ্রনাথের 'সোনার তরী' কবিতা কোন ছন্দে রচিত? সঠিক উত্তর মাত্রাবৃত্ত মাত্রাবৃত্ত ছন্দ (কলাবৃত্ত বা ধ্বনিপ্রধান ছন্দ) বাংলা সাহিত্যে প্রচলিত প্রধান তিনটি ছন্দের একটি। অন্য দুটি হলো স্বরবৃত্ত ছন্দ এবং অক্ষরবৃত্ত ছন্দ। মাত্রাবৃত্ত ছন্দে লেখা কবিতাগুলোর মূলপর্ব ৪, ৫, ৬, ৭ মাত্রার হতে পারে। পরিচ্ছেদসমূহ. ১ বৈশিষ্ট্য; ২ নামকরণ; ৩ ছন্দ বিশ্লেষণ; ৪ তথ্যসূত্র. বৈশিষ্ট্যঃ • মূল পর্ব ৪, ৫, ৬ বা ৭ মাত্রার হয়।
কবিওয়ালা ও শায়েরের উদ্ভব ঘটে কখন?
Correct Answer:
ক: আঠারো শতকের শেষার্ধে ও উনিশ শতকের প্রথমার্ধে
Explanation:
কবিওয়ালা ও শায়েরের উদ্ভব ঘটে কখন? সঠিক উত্তর আঠারো শতকের শেষার্ধে ও উনিশ শতকের প্রথমার্ধে আঠারো শতকের শেষার্ধে ও উনিশ শতকের প্রথমার্ধে সামাজিক ও সাংস্কৃতিক বিপর্যয়ের মুখে কলকাতার হিন্দু সমাজে কবিওয়ালা ও মুসলিম সমাজে শায়েরদের উদ্ভব ঘটে। কবিওয়ালারা তৎকালীন বিশৃঙ্খল সমাজব্যবস্থায় যথেষ্ট খ্যাতি লাভ করেছিলেন। কবিওয়ালাদের মধ্যে উল্লেখ্যযোগ্য হলেন: গোঁজলা গুই, হরু ঠাকুর , ভবানী বেনে, নিতাই বৈরাগী।
' আমি কিংবদন্তীর কথা বলছি' ----কবিতাটি কার লেখা?
Correct Answer:
ঘ: আবু জাফর ওবায়দুল্লাহ
Explanation:
' আমি কিংবদন্তীর কথা বলছি' ----কবিতাটি কার লেখা? সঠিক উত্তর আবু জাফর ওবায়দুল্লাহ 'আমি কিংবদন্তীর কথা বলছি' কবিতাটি আবু জাফর ওবায়দুল্লাহ রচিত 'আমি কিংবদন্তীর কথা বলছি কাব্যগ্রন্থের নামকবিতা। এ কবিতায় কবির ইতিহাস ও ঐতিহ্যবোধ, কবিতা, দেশ মাটি মানুষ এবং স্বজাতিপ্রেম আর মানবধারার ধারাবাহিকতার প্রতি, সুন্দরের প্রতি, শুভ ও কল্যাণের প্রতি, সংগ্রাম ও সাধনার প্রতি সর্বোপরি জীবনে প্রতি গভীর আকর্ষণ প্রকাশ পেয়েছে। শামসুর রাহমান রচিত বিখ্যাত কবিতা 'স্বাধীনতা তুমি' তুমি আসবে বলে হে স্বাধীনতা' । আল মাহমুদ রচিত বিখ্যাত কবিতা ও কাব্যগ্রন্থ 'সোনালী কাবিন।' আবুল ফজল কথাশিল্পী হিসেবে প্রসিদ্ধি লাভ করেন। তার রচিত উল্লেখযোগ্য উপন্যাস : চৌচির , গল্প, মাটির পৃথিবী।
'তুমি আসবে বলে হে স্বাধীনতা ' ----- কার কবিতা?
Correct Answer:
ঘ: শামসুর রাহমান
Explanation:
'তুমি আসবে বলে হে স্বাধীনতা ' ----- কার কবিতা? সঠিক উত্তর শামসুর রাহমান শামসুর রাহমান বাংলাদেশের আধুনিক কবি। 'তুমি আসবে বলে হে স্বাধীনতা' কবিতাটি তাঁর 'শামসুর রাহমানের শ্রেষ্ঠ কবিতা' সংকলনের অন্তর্ভুক্ত। তাঁর রচিত অন্যান্য উল্লেখযোগ্য কবিতা - 'স্বাধীনতা তুমি' 'পণ্ডশ্রম' মধুস্মৃতি' 'রক্তাক্ত প্রান্তরে।
কাজী নজরুলের "মহররম" কবিতাটি কোন কাব্যের অন্তর্গত?
Correct Answer:
ক: অগ্নিবীণা
Explanation:
কাজী নজরুলের "মহররম" কবিতাটি কোন কাব্যের অন্তর্গত? সঠিক উত্তর অগ্নিবীণা অগ্নিবীণা বিংশ শতাব্দীর প্রথমার্ধের অন্যতম জনপ্রিয় বাঙালি কবি কাজী নজরুল ইসলামের প্রথম কাব্যগ্রন্থ। এটি ১৩২৯ বঙ্গাব্দের কার্তিক মাসে (অক্টোবর, ১৯২২ খ্রিষ্টাব্দ) প্রকাশিত হয়। এই গ্রন্থে মোট বারোটি কবিতা আছে। কবিতাগুলি হচ্ছে - ‘প্রলয়োল্লাস (কবিতা)’, ‘বিদ্রোহী’, ‘রক্তাম্বর - ধারিণী মা’, ‘আগমণী’, ‘ধূমকেতু’, কামাল পাশা’, ‘আনোয়ার ‘রণভেরী’, ‘শাত - ইল - আরব’, খেয়াপারের তরণী’, কোরবানী’ ও মোহররম’।
' হুলিয়া' কবিতা কার রচনা?
Correct Answer:
ঘ: নির্মলেন্দু গুণ
Explanation:
' হুলিয়া' কবিতা কার রচনা? সঠিক উত্তর নির্মলেন্দু গুণ 'হুলিয়া' কবিতাটি নির্মলেন্দু গুণের প্রথম কাব্যগ্রন্থ 'প্রেমাংশুর রক্ত চাই' - এর অন্তর্ভুক্ত । এ বিখ্যাত কবিতাটিতে তৎকালীন রাজনৈতিক অবস্থার পরিচয় ফুটে উঠেছে।
'দারিদ্র্য' কবিতাটি নজরুল ইসলামের কোন কাব্যের অন্তর্ভুক্ত
Correct Answer:
গ: সিন্দু হিন্দোল
Explanation:
'দারিদ্র্য' কবিতাটি নজরুল ইসলামের কোন কাব্যের অন্তর্ভুক্ত সঠিক উত্তর সিন্দু হিন্দোল সিন্ধু হিন্দোল কবি কাজী নজরুল ইসলাম রচিত একটি কাব্যগ্রন্থ। ১৯২৭ খৃষ্টাব্দে এই গ্রন্থটি প্রথম প্রকাশিত হয়। ১৯টি কবিতা নিয়ে এই কাব্যগ্রন্থ। ১. সিন্ধুঃ প্রথম তরঙ্গ*২. সিন্ধুঃ দ্বিতীয় তরঙ্গ*৩. সিন্ধুঃ তৃতীয় তরঙ্গ*৪. গোপন প্রিয়া*৫. অনামিকা*৬. বিদায় স্মরণে*৭. পথের স্মৃতি৮. উন্মনা৯. অতল পথের যাত্রী১০. দারিদ্র্য*১১. বাসন্তি১২. ফাল্গুনী*১৩. মঙ্গলাচরণ১৪. বধু - বরণ১৫. অভিযান১৬. রাখী - বন্ধন১৭. চাঁদনী - রাতে১৮. মাধবী - প্রলাপ১৯. দ্বারে বাজে ঝঞ্জার জিঞ্জির
"কাঁচা ধানের পাতার মত কচি মুখের মায়া" -কবি কার প্রসঙ্গে বলেছেন?
Correct Answer:
গ: রূপাই
Explanation:
"কাঁচা ধানের পাতার মত কচি মুখের মায়া" -কবি কার প্রসঙ্গে বলেছেন? সঠিক উত্তর রূপাই নকশী কাঁথার মাঠ ১৯২৯ খ্রিষ্টাব্দে প্রকাশিত বাংলা সাহিত্যের একটি অনবদ্য আখ্যানকাব্য। বাংলা ভাষায় রচিত এই আখ্যানকাব্যের লেখক বাংলাদেশের পল্লীকবি জসীম উদ্দীন। বাংলা কবিতার জগতে যখন ইউরোপীয় ধাঁচের আধুনিকতার আন্দোলন চলছিল তখন প্রকাশিত এই কাব্যকাহিনী ঐতিহ্যগত ধারার শক্তিমত্তাকে পুনঃপ্রতিপন্ন করে। এটি জসীমউদদীনের একটি অমর সৃষ্টি হিসাবে বিবেচিত। কাব্যগ্রন্থটি ইংরেজিতে অনুবাদিত হয়ে বিশ্বপাঠকের দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হয়েছিল। নকশী কাঁথার মাঠ কাব্যোপন্যাসটি রূপাই ও সাজু নামক দুই গ্রামীণ যুবক - যুবতীর অবিনশ্বর প্রেমের করুণ কাহিনী। এই দুজনই ছিলেন বাস্তব চরিত্র।
আলাওল কোন রাজসভার কবি ছিলেন?
Correct Answer:
খ: আরাকান রাজসভা
Explanation:
আলাওল কোন রাজসভার কবি ছিলেন? সঠিক উত্তর আরাকান রাজসভা মধ্যযুগের বাংলা সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ কবি আলাওল আরাকান রাজসভার কবি ছিলেন। জলপথে কবি চট্টগ্রাম যাওয়ার পথে পিতাসহ পর্তুগিজ জলদস্যুদের দ্বারা আক্রান্ত হলে ঘটনাস্থলেই তার পিতা মারা যান। কিন্তু তিনি কোনোক্রমে বেঁচে গিয়ে আরাকানে উপস্থিত হন এবং পরবর্তীতে তিনি আরাকান রাজসভার কবি হন।
' আসাদের শার্ট' কবিতার লেখক কে?
Correct Answer:
ঘ: শামসুর রাহমান
Explanation:
' আসাদের শার্ট' কবিতার লেখক কে? সঠিক উত্তর শামসুর রাহমান 'আসাদের শার্ট' কবিতার লেখক শামসুর রাহমান । 'নিজ বাসভূমে' (১৯৭০) কাব্যগ্রন্থে কবিতাটি অন্তর্ভুক্ত। উনসত্তরের গণঅভ্যুত্থানে শহিদ আসাদের রক্তাক্ত শার্টকে উপলক্ষ করেই কবি কবিতাটি রচনা করেন।
রূপসীর বাংলা কবি-
Correct Answer:
গ: জীবনানন্দ দাশ
Explanation:
রূপসীর বাংলা কবি- সঠিক উত্তর জীবনানন্দ দাশ জীবনানন্দ দাশ (১৭ ফেব্রুয়ারি, ১৮৯৯ - ২২ অক্টোবর, ১৯৫৪; ৬ ফাল্গুন, ১৩০৫ - ৫ কার্তিক, ১৩৬১ বঙ্গাব্দ) ছিলেন বিংশ শতাব্দীর অন্যতম প্রধান আধুনিক বাঙালি কবি, লেখক ও প্রাবন্ধিক। তিনি বাংলা কাব্যে আধুনিকতার পথিকৃতদের মধ্যে অন্যতম। জীবনানন্দের প্রথম কাব্যে নজরুল ইসলামের প্রভাব থাকলেও দ্বিতীয় কাব্য থেকেই তিনি হয়ে ওঠেন মৌলিক ও ভিন্ন পথের অনুসন্ধানী। মৃত্যুর পর থেকে শুরু করে বিংশ শতাব্দীর শেষ ভাগে তিনি জনপ্রিয়তা পেতে শুরু করেন এবং ১৯৯৯ খ্রিষ্টাব্দে যখন তাঁর জন্মশতবার্ষিকী পালিত হচ্ছিল, ততদিনে তিনি বাংলা সাহিত্যের অন্যতম জনপ্রিয় কবিতে পরিণত হয়েছেন। গ্রামবাংলার ঐতিহ্যময় নিসর্গ ও রূপকথা - পুরাণের জগৎ জীবনানন্দের কাব্যে হয়ে উঠেছে চিত্ররূপময়, তাতে তিনি ‘রূপসী বাংলার কবি’ অভিধায় খ্যাত হয়েছেন।
”শেষের কবিতা” কোন ধরনের রচনা?
Correct Answer:
ঘ: উপন্যাস
Explanation:
”শেষের কবিতা” কোন ধরনের রচনা? সঠিক উত্তর উপন্যাস "শেষের কবিতা" রবীন্দ্রনাথ ঠাকুর রচিত উপন্যাস৷‘শেষের কবিতা’ রবীন্দ্রনাথ ঠাকুরের এক রোমান্টিক উপন্যাস। এই উপন্যাসে ভাষাবিদ হরপ্রসাদ শাস্ত্রীর নাম পাওয়া যায়।
'শেষের কবিতা' কোন ধরনের রচনা?
Correct Answer:
খ: উপন্যাস
Explanation:
'শেষের কবিতা' কোন ধরনের রচনা? সঠিক উত্তর উপন্যাস রচীন্দ্রনাথ ঠাকুর মোট ১২টি উপন্যাস রচনা করেন। ‘শেষের করিতা’ রচীন্দ্রনাথের কাব্যধর্মী উপন্যাস, যা ১৯২৯ সালে প্রকাশিত হয়। অমিত ও লাবণ্য এ উপন্য্যাসের প্রধান চরিত্র।
নজরুলের 'বিদ্রোহী' কবিতা প্রথম কোথায় প্রকাশিত হয়?
Correct Answer:
ক: সাপ্তাহিক বিজলীতে
Explanation:
নজরুলের 'বিদ্রোহী' কবিতা প্রথম কোথায় প্রকাশিত হয়? সঠিক উত্তর সাপ্তাহিক বিজলীতে নজরুলের ‘বিদ্রোহী’ কবিতাটি প্রথম প্রকাশিত হয় ‘সাপ্তাহিক বিজলীতে’। ‘অগ্নিবীণা’ কাজী নজরুল ইসলামের প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ। এটি প্রকাশিত হয় ১৯২২ সালের অক্টোবর মাসে। এ কাব্যের দ্বিতীয় ‘বিদ্রোহী’ এবং প্রথম কবিতা ‘প্রলয়োল্লাস’। ১২ টি কবিতার সমাহারে কলকাতার আর্য পাবলিশিং হাউস থেকে প্রকাশিত এ কাব্যগ্রন্থের অন্য কবিতাগুলো হলো ‘রক্তাম্বরধারিণী মা’, আগমনী’, ধুমকেতু’, ‘কামাল পাশা’, ‘আনোয়ারা’, ‘রনভেরী’, ‘সাত - ইল - আরব’, ‘খেয়াপারের তরণী’, ‘কীরবানী’ ও ‘মোহররম’।
একুশের কবিতা “কাঁদতে আসিনি ফাঁসির দাবি নিয়ে এসেছি” এর রচয়িতা কে?
Correct Answer:
খ: মাহাবুবুল আলম
Explanation:
একুশের কবিতা “কাঁদতে আসিনি ফাঁসির দাবি নিয়ে এসেছি” এর রচয়িতা কে? সঠিক উত্তর মাহাবুবুল আলম একুশের প্রথম কবিতা ‘কাঁদতে আসিনি ফাঁসির দাবি নিয়ে এসেছি' - এর রচয়িতা মাহবুব - উল - আলম চৌধুরী (৭ নভেষকর ১৯২৭ - ২৩ ডিসেম্বর ২০০৭)। চট্টগ্রাম সর্বলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম কামিটির আহবায়ক ছিলেন তিনি। ৫২‘র ২১ ফেব্রুয়ারিতে ঢাকায় ছাত্রদের ওপর গুলিবর্ষণের খবর শোনার পর ভিনি এ কবিতাটি রচনা করেন। এর কয়েকদিন পরই সেনানায়ক মুসলিম লীগ সরকার কবিতাটি বাজেয়াপ্ত করেন।
”মরমী কবি” বলা হয় কাকে?
Correct Answer:
খ: হাচন রাজা
Explanation:
”মরমী কবি” বলা হয় কাকে? সঠিক উত্তর হাচন রাজা মরমী সাধক ও জমিদার হাসন রাজা ষাট বছর বয়সে সকল বিষয় - সম্পত্তি বিলি বন্টন করে দরবেশী জীবনযাপন শুরু করেন। তিনি বহু আধ্যাত্নিক গানে রচয়িতা। সিলেটের আঞ্চলিক ভাষায় রচিত এ গানগুলো তার ‘হাসান উদাস’ গ্রন্থে মুদ্রিত আছে।
প্রাচীনতম বাঙালী মুসলমান কবি কে?
Correct Answer:
গ: শাহ মুহম্মদ সগীর
Explanation:
প্রাচীনতম বাঙালী মুসলমান কবি কে? সঠিক উত্তর শাহ মুহম্মদ সগীর শাহ মুহাম্মদ সগীর আনুমানিক ১৩ - ১৪ শতকের কবি। বাঙালি মুসলিম কবিদের মধ্যে তিনিই প্রাচীনতম। তিনি গৌড়ের সুলতান গিয়াসউদ্দিন আজম শাহ এর রাজত্বকালে (১৩৮৯ - ১৪১১ খ্রিষ্টাব্দে) ইউসুফ - জোলেখা কাব্য রচনা করেন। কবি ছিলেন গিয়াসউদ্দিন আজম শাহের রাজকর্মচারী
'হিং টিং ছট' কবিতাটি রবীন্দ্রনাথ ঠাকুর এর কোন কাব্যগ্রন্থ হতে নেয়া হয়েছে?
Correct Answer:
ঘ: সোনার তরী
Explanation:
'হিং টিং ছট' কবিতাটি রবীন্দ্রনাথ ঠাকুর এর কোন কাব্যগ্রন্থ হতে নেয়া হয়েছে? সঠিক উত্তর সোনার তরী সোনার তরী কাব্যগ্রন্থের প্রকাশকাল ১৮৯৪ খ্রিষ্টাব্দ (১৩০০ বঙ্গাব্দ)। কাব্যগ্রন্থটি কবি দেবেন্দ্রনাথ সেনের প্রতি উৎসর্গিত। এই কাব্যের অনেকগুলি কবিতার সঙ্গে পদ্মাপাড়ের পল্লিপ্রকৃতির গভীর যোগ বিদ্যমান। সমগ্র গ্রন্থটি বাংলা কাব্যের অন্যতম শ্রেষ্ঠ রোম্যান্টিক কাব্য সংকলন।
কোন তারিখে ভারত সরকারের অনুমতিক্রমে বাংলাদেশ সরকার কবি কাজী নজ্রুল ইসলামকে স্বপরিবারে বাংলাদেশে নিয়ে আসেন?
Correct Answer:
খ: ১৯৭২ সালের ২৪ মে
Explanation:
কোন তারিখে ভারত সরকারের অনুমতিক্রমে বাংলাদেশ সরকার কবি কাজী নজ্রুল ইসলামকে স্বপরিবারে বাংলাদেশে নিয়ে আসেন? সঠিক উত্তর ১৯৭২ সালের ২৪ মে বাংলা সাহিত্য এবং সংস্কৃতিতে কাজী নজরুল ইসলামের বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ১৯৭৪ খ্রিষ্টাব্দের ৯ ডিসেম্বর তারিখে ঢাকা বিশ্ববিদ্যালয় তাকে সম্মানসূচক ডি.লিট উপাধিতে ভূষিত করে। বিশ্ববিদ্যালয়ের এক সমাবর্তনে তাকে এই উপাধি প্রদান করা হয়। ১৯৭৬ খ্রিষ্টাব্দের জানুয়ারি মাসে বাংলাদেশ সরকার কবিকে বাংলাদেশের নাগরিকত্ব প্রদান করে। একই বছরের ২১ ফেব্রুয়ারিতে তাকে একুশে পদকে ভূষিত করা হয়। একুশে পদক বাংলাদেশের সবচেয়ে সম্মানসূচক পদক হিসেবে বিবেচিত হয়ে থাকে।
বাংলা কবিতার ছন্দ প্রধানত কত প্রকার?
Correct Answer:
ক: তিন প্রকার
Explanation:
বাংলা কবিতার ছন্দ প্রধানত কত প্রকার? সঠিক উত্তর তিন প্রকার বাংলা কবিতার ছন্দ প্রধানত তিন প্রকার। ১. স্বরবৃত্ত ছন্দ ২. মাত্রাবৃত্ত ছন্দ ৩. অক্ষরবৃত্ত ছন্দ.
কবর কবিতার দাদু কোন হাটে তরমুজ বিক্রী করতেন?
Correct Answer:
খ: শাপলার হাটে
Explanation:
কবর কবিতার দাদু কোন হাটে তরমুজ বিক্রী করতেন? সঠিক উত্তর শাপলার হাটে বাপের বাড়িতে যাইবার কালে কহিত ধরিয়া পা ''আমারে দেখিতে যাইও কিন্তু, উজান - তলীর গাঁ। '' শাপলার হাটে তরমুজ বেচি দু - পয়সা করি দেড়ী, পুঁতির মালার একছড়া নিতে কখনও হত না দেরি।
”স্বাধীনতা তুমি, রবি ঠাকুরের অজর কবিতা” - কথাটি করা রচনা ?
Correct Answer:
ঘ: শামসুর রাহমান
Explanation:
”স্বাধীনতা তুমি, রবি ঠাকুরের অজর কবিতা” - কথাটি করা রচনা ? সঠিক উত্তর শামসুর রাহমান কৰি শামসুর রাহমান ১৯২৯ সালের ২৪ অক্টোবর মাহুত্টুলী, ঢাকায় জন্মগ্রহণ করেন । তার ডাক নাম বাচ্চু। তার পৈতৃক নিবাস বতর্মান নরসিংদী জেলার রায়পুরার পাড়াতলি গ্রামে । মুক্তিযুদ্ধকালে তিনি লিখতেন 'মজলুম আদিব' ছদ্মনামে । তার রচিত বিখ্যাত দুটি কাবিতার নাম 'স্বাধীনতা তুমি'ও ‘তিমি আসবে বলে হে স্বাধীনতা।
”শেষের কবিতা” হল
Correct Answer:
গ: উপন্যাস
Explanation:
”শেষের কবিতা” হল সঠিক উত্তর উপন্যাস বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর রচিত 'শেষের কবিতা' একটি উপন্যাস। এটি ১৯২৮ সালে 'প্রবাসী' পত্রিকায় ধারাবাহিকভাবে প্রকাশিত হয়।
রবীন্দ্রনাথের শেষের কবিতা
Correct Answer:
খ: উপন্যাস
Explanation:
রবীন্দ্রনাথের শেষের কবিতা সঠিক উত্তর উপন্যাস কবি রবীন্দ্রনাথ ঠাকুরের একটি কাব্যধর্মী উপন্যাস 'শেষের কবিতা'।
”বাংলার মাটি, বাংলার জল” কবিতা কার রচনা
Correct Answer:
গ: রবীন্দ্রনাথ ঠাকুর
Explanation:
”বাংলার মাটি, বাংলার জল” কবিতা কার রচনা সঠিক উত্তর রবীন্দ্রনাথ ঠাকুর বাংলার মাটি বাংলার জল কবিতাটি কবিদের কবি নির্মলেন্দু গুণ রচিত
সুকান্ত ভট্রাচার্যের কবিতার প্রধান বিষয় কি?
Correct Answer:
ঘ: অনাচার ও বৈষম্যের প্রতিবাদ
Explanation:
সুকান্ত ভট্রাচার্যের কবিতার প্রধান বিষয় কি? সঠিক উত্তর অনাচার ও বৈষম্যের প্রতিবাদ কিশোর কবি সুকান্ত ভট্টাচার্য (১৯২৬ - ১৯৪৭) এর কবিতায় অন্যায় - অবিচার, শোষণ - বঞ্চনার বিরুদ্ধে বিদ্রোহ প্রাধান্য পেয়েছে।
'রূপাসী বাংলা' র কবি কে?
Correct Answer:
ঘ: জীবনানন্দ দাশ
Explanation:
'রূপাসী বাংলা' র কবি কে? সঠিক উত্তর জীবনানন্দ দাশ গ্রামবাংলার ঐতিহ্যময় নিসর্গ ও রূপকথা - পুরাণের জগৎ জীবনানন্দের কাব্যে হয়ে উঠেছে চিত্ররূপময়, তাতে তিনি ‘রূপসী বাংলার কবি’ অভিধায় খ্যাত হয়েছেন। বুদ্ধদেব বসু তাঁকে 'নির্জনতম কবি' বলে আখ্যায়িত করেছেন। অন্যদিকে, অন্নদাশঙ্কর রায় তাঁকে ‘শুদ্ধতম কবি’ অভিধায় আখ্যায়িত করেছেন। সমালোচকদের অনেকে তাঁকে রবীন্দ্রনাথ ও নজরুল - পরবর্তী বাংলা সাহিত্যের প্রধান কবি বলে মনে করেন। জীবনানন্দের বনলতা সেন কাব্যগ্রন্থ নিখিলবঙ্গ রবীন্দ্রসাহিত্য সম্মেলনে পুরস্কৃত (১৯৫৩) হয়। ১৯৫৫ সালে শ্রেষ্ঠ কবিতা গ্রন্থটি ভারত সরকারের সাহিত্য আকাদেমি পুরস্কার লাভ করে। জীবনানন্দ দাশের বিখ্যাত কাব্যগ্রন্থগুলোর মাঝে রয়েছে রূপসী বাংলাা বনলতা সেন, মহাপৃথিবী, বেলা অবেলা কালবেলা, শ্রেষ্ঠ কবিতা ইত্যাদি।
'জয়যাত্রা' কবিতায় কবি আব্দুল কাদির কিসের বন্ধনের কথা বলেছেন?
Correct Answer:
গ: হৃদয়ের বন্ধন
Explanation:
'জয়যাত্রা' কবিতায় কবি আব্দুল কাদির কিসের বন্ধনের কথা বলেছেন? সঠিক উত্তর হৃদয়ের বন্ধন 'জয়যাত্রা' কবিতায় কবি আব্দুল কাদির হৃদয়ের বন্ধনের কথা বলেছেন। আবদুল কাদির (জন্ম : ১৯০৬ - মৃত্যু : ডিসেম্বর ১৯, ১৯৮৪) বাঙালি কবি, সাহিত্য - সমালোচক ও ছান্দসিক হিসেবে খ্যাত। তার জন্ম বর্তমান ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ উপজেলার আড়াইসিধা গ্রামে, ১ জুন ১৯০৬ খ্রিষ্টাব্দে। অতি শৈশবে তিনি মাতৃহারা হন। ১৯২৩ খ্রিষ্টাব্দে ব্রাহ্মণবাড়িয়া অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয় থেকে পাঁচটি বিষয়ে লেটারসহ ম্যাট্রিক পাস করেন। ১৯২৫ এ তিনি ঢাকা ইন্টারমিডিয়েট কলেজ থেকে আইএসসি পাস করেন। অতঃপর তিনি বি.এ. পর্যন্ত অধ্যয়ন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে।
'অগ্নিবীণা' কাব্যের কবিতা সংখ্যা-
Correct Answer:
ক: ১২
Explanation:
'অগ্নিবীণা' কাব্যের কবিতা সংখ্যা- সঠিক উত্তর ১২ অগ্নিবীণা বিংশ শতাব্দীর প্রথমার্ধের অন্যতম জনপ্রিয় বাঙালি কবি কাজী নজরুল ইসলামের প্রথম কাব্যগ্রন্থ। এটি ১৩২৯ বঙ্গাব্দের কার্তিক মাসে (অক্টোবর, ১৯২২ খ্রিষ্টাব্দ) প্রকাশিত হয়। এই গ্রন্থে মোট বারোটি কবিতা আছে। কবিতাগুলি হচ্ছে - ‘প্রলয়োল্লাস (কবিতা)’, ‘বিদ্রোহী’, ‘রক্তাম্বর - ধারিণী মা’, ‘আগমণী’, ‘ধূমকেতু’, কামাল পাশা’, ‘আনোয়ার ‘রণভেরী’, ‘শাত - ইল - আরব’, খেয়াপারের তরণী’, কোরবানী’ ও মোহররম’।
”মোদের গরব, মোদের আশা, আ মরি বাংলা ভাষা“ কবিতাংশটির রচয়িতা কে?
Correct Answer:
গ: অতুল প্রসাদ সেন
Explanation:
”মোদের গরব, মোদের আশা, আ মরি বাংলা ভাষা“ কবিতাংশটির রচয়িতা কে? সঠিক উত্তর অতুল প্রসাদ সেন অতুলপ্রসাদের গানের সংখ্যা ২০৮। অতুলপ্রসাদ সেনের কয়েকটি বিখ্যাত গান হল মিছে তুই ভাবিস মন, সবারে বাস রে ভালো, বঁধুয়া, নিঁদ নাহি আঁখিপাতে, একা মোর গানের তরী, কে আবার বাজায় বাঁশি, ক্রন্দসী পথচারিণী ইত্যাদি। তার রচিত দেশাত্মবোধক গানগুলির মধ্যে প্রসিদ্ধ উঠ গো ভারত - লক্ষ্মী, বলো বলো বলো সবে, হও ধরমেতে ধীর। তার মোদের গরব, মোদের আশা, আ মরি বাংলা ভাষা! গানটি বাংলাদেশ মুক্তিযুদ্ধে বিশেষ অণুপ্রেরণা জুগিয়েছিল। অতুলপ্রসাদের গানগুলি দেবতা, প্রকৃতি, স্বদেশ, মানব ও বিবিধ নামে পাঁচটি পর্যায়ে বিভক্ত। রবীন্দ্রনাথ ঠাকুর এই গানের বিশেষ গুণগ্রাহী ছিলেন। অতুলপ্রসাদী গান নামে পরিচিত এই ধারার একজন বিশিষ্ট সঙ্গীতশিল্পী হলেন কৃষ্ণা চট্টোপাধ্যায়।
বাংলা গীতি কবিতায় “ভোরের পাখি” কে
Correct Answer:
খ: বিহারী লাল চক্রবর্তী
Explanation:
বাংলা গীতি কবিতায় “ভোরের পাখি” কে সঠিক উত্তর বিহারী লাল চক্রবর্তী বিহারীলাল চক্রবর্তী (২১ মে, ১৮৩৫ - ২৪ মে, ১৮৯৪) বাংলা ভাষার কবি। বাংলা সাহিত্যের প্রথম গীতি - কবি হিসেবে তিনি সুপরিচিত। রবীন্দ্রনাথ তাকে বাঙলা গীতি কাব্য - ধারার 'ভোরের পাখি' বলে আখ্যায়িত করেন।
পল্লীকবি বলা হয় কাকে ?
Correct Answer:
ক: জসিমউদদীন
Explanation:
পল্লীকবি বলা হয় কাকে ? সঠিক উত্তর জসিমউদদীন জসীমউদদীন যুগের বিক্ষোভ ও আলোড়ন থেকে নিজেকে সরিয়ে রেখে গ্রামীণ প্রকৃতির অনাবিল সৌন্দর্যের মধ্যে নিজেকে বিলীন করেছিলেন। সেখান থেকেই তিনি সংগ্রহ করেছেন তার কাব্যের উপকরণ। পল্লী এবং পল্লীর মানুষকেই তিনি তার কবিতায় ফুটিয়ে তুলেছেন। এ কারণে তাকে পল্লীকবি বলা হয়। রবীন্দ্রনাথ ঠাকুরকে বিশ্বকবি এবং জীবনান্দ দাশকে রুপসী বাংলার কবি বলে অভিহিত করা হয়।
শেষের কবিতা কোন ধরনের গ্রন্থ?
Correct Answer:
গ: উপন্যাস
Explanation:
শেষের কবিতা কোন ধরনের গ্রন্থ? সঠিক উত্তর উপন্যাস ‘শেষের কবিতা’ রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্যধর্মী উপন্যাস। এটি ১৯২৮ খ্রিষ্টাব্দে প্রবাসী পত্রিকায় ছাপা হয়। অমিত, লাবণ্য, কেতকী, শোভনলাল প্রমুখ এ উপন্যাসের চরিত্র। ‘কালের যাত্রার ধ্বনি শুনিতে কি পাও’ এ কবিতাটি দিয়ে উপন্যাস শেষ হয়েছে।
"স্বাধীনতা তুমি" কবিতাটি কার লেখা ?
Correct Answer:
খ: শামসুর রাহমান
Explanation:
"স্বাধীনতা তুমি" কবিতাটি কার লেখা ? সঠিক উত্তর শামসুর রাহমান ‘স্বাধীনতা তুমি’ কবিতাটি রচনা করেছেন শামসুর রাহমান। তার পৈতৃক নিবাস নরসংদী জেয়ার পাড়াতলি গ্রামে। তার ডাক নাম বাচ্চু। মুক্তিযুদ্ধকালে তিনি ‘মজলুম আদিব’ ছদ্মনামে লিখতেন। তার অন্যান্য বিখ্যাত কাব্যগ্রন্থ হচ্ছে - ‘প্রথম গান দ্বিতীয় মৃত্যুর আগে’ (১৯৬০), ‘রৌদ্র করোটিতে’ (১৯৬৩), ‘বিধ্বস্ত নীলিমা’ (১৯৬৭), ‘নিজ বাসভূমে’ ইত্যাদি।
'আবার আসিব ফিরে এই ধান সিঁড়িটির তীরে এই বাংলায়'-- এ লাইনটি কোন কবির কবিতায় পাওয়া যাবে?
Correct Answer:
ঘ: জীবনানন্দ দাশ
Explanation:
'আবার আসিব ফিরে এই ধান সিঁড়িটির তীরে এই বাংলায়'-- এ লাইনটি কোন কবির কবিতায় পাওয়া যাবে? সঠিক উত্তর জীবনানন্দ দাশ আবার আসিব ফিরে - জীবনানন্দ দাশ by nabiul আবার আসিব ফিরে ধানসিঁড়িটির তীরে - এই বাংলায়হয়তো মানুষ নয় - হয়তো বা শংখচিল শালিখের বেশে, হয়তো ভোরের কাক হয়ে এই কার্তিকের নবান্নের দেশেকুয়াশার বুকে ভেসে একদিন আসিব এ কাঁঠাল ছায়ায়। হয়তো বা হাঁস হব - কিশোরীর - ঘুঙুর রহিবে লাল পায়সারাদিন কেটে যাবে কলমীর গন্ধভরা জলে ভেসে ভেসে। আবার আসিব আমি বাংলার নদী মাঠ ক্ষেত ভালোবেসেজলাঙ্গীর ঢেউয়ে ভেজা বাংলার এই সবুজ করুণ ডাঙ্গায়। হয়তো দেখিবে চেয়ে সুদর্শন উড়িতেছে সন্ধ্যার বাতাসে। হয়তো শুনিবে এক লক্ষ্মীপেঁচা ডাকিতেছে শিমূলের ডালে। হয়তো খইয়ের ধান ছড়াতেছে শিশু এক উঠানের ঘাসে। রূপসার ঘোলা জলে হয়তো কিশোর এক সাদা ছেঁড়া পালেডিঙ্গা বায়; রাঙ্গা মেঘ সাঁতরায়ে অন্ধকারে আসিতেছে নীড়েদেখিবে ধবল বক; আমারেই পাবে তুমি ইহাদের ভীড়ে।
কোন কবির স্মৃতিবিজড়িত ত্রিশাল থানাটি?
Correct Answer:
ক: কাজী নজরুল ইসলাম
Explanation:
কোন কবির স্মৃতিবিজড়িত ত্রিশাল থানাটি? সঠিক উত্তর কাজী নজরুল ইসলাম কাজী নজরুল ইসলামের স্মৃতিবিজড়িত ত্রিশাল থানাটি। ১৮৯৯ খ্রিষ্টাব্দের ২৪ মে (জ্যৈষ্ঠ ১১, ১৩০৬ বঙ্গাব্দ) ভারতের পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার আসানসোল মহকুমার চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন কাজী নজরুল ইসলাম। চুরুলিয়া গ্রামটি আসানসোল মহকুমার জামুরিয়া ব্লকে অবস্থিত। পিতামহ কাজী আমিন উল্লাহর পুত্র কাজী ফকির আহমদের দ্বিতীয় স্ত্রী জাহেদা খাতুনের ষষ্ঠ সন্তান তিনি। তার বাবা ফকির আহমদ ছিলেন স্থানীয় মসজিদের ইমাম এবং মাযারের খাদেম। নজরুলের তিন ভাইয়ের মধ্যে কনিষ্ঠ কাজী আলী হোসেন এবং দুই বোনের মধ্যে সবার বড় কাজী সাহেবজান ও কনিষ্ঠ উম্মে কুলসুম। কাজী নজরুল ইসলামের ডাক নাম ছিল "দুখু মিয়া"। নজরুল গ্রামের স্থানীয় মসজিদে মুয়াজ্জিনের কাজ করেন। নজরুল ইসলাম ১৯১৪ খ্রিষ্টাব্দে ময়মনসিংহ জেলার ত্রিশালের দরিরামপুর স্কুলে সপ্তম শ্রেণীতে ভর্তি করে দেন। ১৯১৫ খ্রিষ্টাব্দে তিনি আবার রানীগঞ্জের সিয়ারসোল রাজ স্কুলে ফিরে যান এবং সেখানে অষ্টম শ্রেণী থেকে পড়াশোনা শুরু করেন।
"শেষের কবিতা"রবীন্দ্রনাথের -
Correct Answer:
গ: উপন্যাসের নাম
Explanation:
"শেষের কবিতা"রবীন্দ্রনাথের - সঠিক উত্তর উপন্যাসের নাম "শেষের কবিতা"রবীন্দ্রনাথের - উপন্যাসের নাম। শেষের কবিতা রবীন্দ্রনাথ ঠাকুর রচিত একটি উপন্যাস। রবীন্দ্রনাথের চিত্রসৃষ্টি পর্যায়ের দ্বিতীয় উপন্যাস (প্রথমটি যোগাযোগ) এটি। ১৯২৭ সাল (১৩৩৪ বঙ্গাব্দের ভাদ্র) থেকে ১৯২৮ সাল (১৩৩৪ বঙ্গাব্দের চৈত্র) অবধি প্রবাসীতে ধারাবাহিকভাবে রচনাটি প্রকাশিত হয়।
নজরুলের 'বিদ্রোহী' কবিতাটি কোন কাব্যের অন্তর্গত?
Correct Answer:
গ: আগ্নিবীণা
Explanation:
নজরুলের 'বিদ্রোহী' কবিতাটি কোন কাব্যের অন্তর্গত? সঠিক উত্তর আগ্নিবীণা বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ 'অগ্নিবীণা'। এ কাব্যের অন্যতম কবিতা 'বিদ্রোহী', যা ১৯২২ সালে সাপ্তাহিক বিজলী প্রএিকায় প্রকাশিত হয়।
কাজী নজরুল ইসলামের প্রথম প্রকাশিত কবিতার নাম কি ?
Correct Answer:
খ: মুক্তি
Explanation:
কাজী নজরুল ইসলামের প্রথম প্রকাশিত কবিতার নাম কি ? সঠিক উত্তর মুক্তি কাজী নজরুল ইসলামের প্রথম প্রকাশিত কবিতার নাম মুক্তি। ‘মুক্তি’ কবিতাটি কাজী নজরুল ইসলাম রচনা করেন। এ কবিতায় হাত বাঁধা ফকির অর্থাৎ ফকির দরবেশের প্রতি নজরুলের আকর্ষণের পরিচয় বহন করে। প্রথম প্রকাশিত এই ‘মুক্তি’ কবিতাটি নির্ঝর কাব্যগ্রন্থে সন্নিবেশিত হয়েছে। এটি নজরুলের দ্বিতীয় প্রকাশিত রচনা ও প্রথম প্রকাশিত কবিতা।
'মানুষের মাঝে স্বর্গ- নরক, মানুষেতে সূরাসূর' - কোন কবির রচিত কবিতার অংশ?
Correct Answer:
ঘ: শেখ ফজলল করিম
Explanation:
'মানুষের মাঝে স্বর্গ- নরক, মানুষেতে সূরাসূর' - কোন কবির রচিত কবিতার অংশ? সঠিক উত্তর শেখ ফজলল করিম 'মানুষের মাঝে স্বর্গ - নরক, মানুষেতে সূরাসূর' - শেখ ফজলল করিমের রচিত কবিতার অংশ। শেখ ফজলুল করিম (৯ এপ্রিল ১৮৮২/বাংলা ৩০শে চৈত্র ১২৮৯ - ২৮ সেপ্টেম্বর, ১৯৩৬) একজন স্বনামধন্য বাঙালি সাহিত্যিক। তার লেখা কবিতার কয়েকটি লাইন, কোথায় স্বর্গ? কোথায় নরক? কে বলে তা বহুদূর? মানুষের মাঝেই স্বর্গ - নরক মানুষেতে সুরাসুর। শেখ ফজলুল করিম রচিত উল্লেখযোগ্য পদ্য সরল পদ্য বিকাশ পরিত্রান কাব্য চিন্তার চাষ পাথ পাথেয় গাঁথা ভক্তিপুষ্পাঞ্জলি
মুক্তিযুদ্ধের উপর রচিত কবিতা " সেপ্টেম্বর অন যশোর রোড" এর রচয়িতা কে?
Correct Answer:
ঘ: এলেন গিন্সবার্গ
Explanation:
মুক্তিযুদ্ধের উপর রচিত কবিতা " সেপ্টেম্বর অন যশোর রোড" এর রচয়িতা কে? সঠিক উত্তর এলেন গিন্সবার্গ সেপ্টেম্বর অন যশোর রোড (ইংরেজি ভাষায়: September on Jessore Road) বিখ্যাত মার্কিন কবি অ্যালেন গিন্সবার্গ রচিত একটি কবিতা যা থেকে পরে গান করা হয়েছিল
'অন্ধবধু' কবিতায় কোন পাখির চেঁচিয়ি সারা হওয়ার কথাা উ ল্লেখ আছে?
Correct Answer:
খ: চোখ গেল
Explanation:
'অন্ধবধু' কবিতায় কোন পাখির চেঁচিয়ি সারা হওয়ার কথাা উ ল্লেখ আছে? সঠিক উত্তর চোখ গেল রবীন্দ্র পরবর্তী যুগের কবিদের অন্যতম যতীন্দ্রমোহন বাগচী পল্লিপ্রকৃতির সৌন্দর্য ও পল্লিজীবনের সুখ - দুঃখের কথা অত্যন্ত দক্ষতার সাথে সাবলীল ভাষা ও ছন্দে প্রকাশ করেছেন, যা সাধারণ পাঠকের হৃদয়ে স্থায়ী দাগ কাটে। তাঁর ‘কাজলা দিদি’ ও ‘অন্ধবধূ’ কবিতা দুটি সর্বাধিক জননন্দিত।
বিদ্রোহী কবিতাটি কোন কাব্য গ্রন্থে সন্নিবেশিত ?
Correct Answer:
গ: অগ্নিবীণা
Explanation:
বিদ্রোহী কবিতাটি কোন কাব্য গ্রন্থে সন্নিবেশিত ? সঠিক উত্তর অগ্নিবীণা বিদ্রোহী কবিতাটি অগ্নিবীণা কাব্য গ্রন্থে সন্নিবেশিত। অগ্নিবীণা বিংশ শতাব্দীর প্রথমার্ধের অন্যতম জনপ্রিয় বাঙালি কবি কাজী নজরুল ইসলামের প্রথম কাব্যগ্রন্থ। এটি ১৩২৯ বঙ্গাব্দের কার্তিক মাসে (অক্টোবর, ১৯২২ খ্রিষ্টাব্দ) প্রকাশিত হয়। এই গ্রন্থে মোট বারোটি কবিতা আছে। কবিতাগুলি হচ্ছে - ‘প্রলয়োল্লাস (কবিতা)’, ‘বিদ্রোহী’, ‘রক্তাম্বর - ধারিণী মা’, ‘আগমণী’, ‘ধূমকেতু’, কামাল পাশা’, ‘আনোয়ার ‘রণভেরী’, ‘শাত - ইল - আরব’, খেয়াপারের তরণী’, কোরবানী’ ও মোহররম’।
”সুরঞ্জনা ওইখানে যেয়নাকো তুমি” -কোন কবি এ কথা বলেছিলেন?
Correct Answer:
ঘ: জীবনানন্দ দাশ
Explanation:
”সুরঞ্জনা ওইখানে যেয়নাকো তুমি” -কোন কবি এ কথা বলেছিলেন? সঠিক উত্তর জীবনানন্দ দাশ কবি জীবনানন্দ দাশ
'আবার আসিব ফিরে ধান সিঁড়িটির তীরে' - কোন কবির কবিতা থেকে নেয়া ?
Correct Answer:
গ: জীবনানন্দ দাশ
Explanation:
'আবার আসিব ফিরে ধান সিঁড়িটির তীরে' - কোন কবির কবিতা থেকে নেয়া ? সঠিক উত্তর জীবনানন্দ দাশ 'আবার আসিব ফিরে ধান সিঁড়িটির তীরে' - জীবনানন্দ দাশ কবির কবিতা থেকে নেয়া। জীবনানন্দ দাশ (১৭ ফেব্রুয়ারি, ১৮৯৯ - ২২ অক্টোবর, ১৯৫৪; ৬ ফাল্গুন, ১৩০৫ - ৫ কার্তিক, ১৩৬১ বঙ্গাব্দ) ছিলেন বিংশ শতাব্দীর অন্যতম প্রধান আধুনিক বাঙালি কবি, লেখক ও প্রাবন্ধিক। তিনি বাংলা কাব্যে আধুনিকতার পথিকৃতদের মধ্যে অন্যতম। জীবনানন্দের প্রথম কাব্যে নজরুল ইসলামের প্রভাব থাকলেও দ্বিতীয় কাব্য থেকেই তিনি হয়ে ওঠেন মৌলিক ও ভিন্ন পথের অনুসন্ধানী। মৃত্যুর পর থেকে শুরু করে বিংশ শতাব্দীর শেষ ভাগে তিনি জনপ্রিয়তা পেতে শুরু করেন এবং ১৯৯৯ খ্রিষ্টাব্দে যখন তাঁর জন্মশতবার্ষিকী পালিত হচ্ছিল, ততদিনে তিনি বাংলা সাহিত্যের অন্যতম জনপ্রিয় কবিতে পরিণত হয়েছেন। গ্রামবাংলার ঐতিহ্যময় নিসর্গ ও রূপকথা - পুরাণের জগৎ জীবনানন্দের কাব্যে হয়ে উঠেছে চিত্ররূপময়, তাতে তিনি ‘রূপসী বাংলার কবি’ অভিধায় খ্যাত হয়েছেন।
সিকান্দর আবু জাফরের কবিতার প্রধান বৈশিষ্ট্য কি
Correct Answer:
খ: প্রকৃতি ও মানুষ
Explanation:
সিকান্দর আবু জাফরের কবিতার প্রধান বৈশিষ্ট্য কি সঠিক উত্তর প্রকৃতি ও মানুষ সিকান্দর আবু জাফরের কবিতার প্রধান বৈশিষ্ট্য প্রকৃতি ও মানুষ। সিকান্দার আবু জাফর (১৯ মার্চ ১৯১৮/১৯১৯ - ৫ আগস্ট ১৯৭৫) একজন বাঙালি কবি, সঙ্গীত রচয়িতা, নাট্যকার ও সাংবাদিক। তিনি ভারত বিভাগোত্তর কালে প্রকাশিত সাহিত্য পত্রিকা সমকাল সম্পাদনার জন্য বিশেষভাবে খ্যাত। তার একটি বিখ্যাত কবিতা হলো জনতার সংগ্রাম চলবেই, আমাদের সংগ্রাম চলবেই হতমানে অপমানে নয়, সুখ সম্মানে বাঁচবার অধিকার কাড়তে দাস্যের নির্মোক ছাড়তে অগণিত মানুষের প্রাণপণ যুদ্ধ চলবেই চলবেই, আমাদের সংগ্রাম চলবেই।
”কবর” কবিতায় কতটি পংক্তি রয়েছে?
Correct Answer:
ঘ: ১১৮টি
Explanation:
”কবর” কবিতায় কতটি পংক্তি রয়েছে? সঠিক উত্তর ১১৮টি ”কবর” কবিতায় ১১৮টি পংক্তি রয়েছে। এটি জসিম উদ্দিনের বিখ্যাত কবিতা। প্রথম 'কল্লোল' পত্রিকায় প্রকাশিত হয়। এবং পরবর্তীতে 'রাখালী' কাব্য গ্রন্থে সংকলিত হয়।