Bengali poetry MCQs
Showing 50 questions (Total: 421)
নজরুলের 'বিদ্রোহী' কবিতা প্রথম কোন পত্রিকায় প্রকাশ পায়?
Correct Answer:
খ: বিজলী
Explanation:
নজরুলের 'বিদ্রোহী' কবিতা প্রথম কোন পত্রিকায় প্রকাশ পায়? সঠিক উত্তর বিজলী নজরুলের বিদ্রোহী কবিতা প্রথম বিজলী পত্রিকায় প্রকাশ পায়। নজরুলের বিদ্রোহী কবিতা প্রথম প্রকাশিত হয় বিজলী পত্রিকায়। সাপ্তাহিক বিজলির ২২ পৌষ (১৩২৮) সংখ্যায় এ কবিতাটি প্রথম প্রকাশিত হয়। এছাড়াও তার আনন্দময়ীর আগমনে কবিতা টি ধূমকেতুর পূজা সংখ্যায় (২৬ সেপ্টেম্বর, ১৯২২) প্রকাশিত হলে তিনি গ্রেফতার হন।
' আমাদের দেশে হবে সেই ছেলে কবে, কথায় না বড় হয়ে কাজে বড় হবে।' --কোন কবির লেখা?
Correct Answer:
গ: কুসুমকুমারী দাশ
Explanation:
' আমাদের দেশে হবে সেই ছেলে কবে, কথায় না বড় হয়ে কাজে বড় হবে।' --কোন কবির লেখা? সঠিক উত্তর কুসুমকুমারী দাশ আমাদের দেশে হবে সেই ছেলে কবে, কথায় না বড় হয়ে কাজে বড় হবে। ' - - কুসুমকুমারী দাশের লেখা। কুসুমকুমারী দাশ একজন বাঙালি মহিলা কবি। তার রচিত "আদর্শ ছেলে", যার প্রথম চরণ "আমাদের দেশে হবে সেই ছেলে কবে", বিভিন্ন পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করার জন্য সর্বাধিক পরিচিত। কবির জ্যেষ্ঠ পুত্র জীবনানন্দ দাশ বিংশ শতাব্দীর বাংলা সাহিত্যের অন্যতম প্রধান এবং জনপ্রিয় কবি।
'শেষের কবিতা' কোন জাতীয় রচনা?
Correct Answer:
খ: উপন্যাস
Explanation:
'শেষের কবিতা' কোন জাতীয় রচনা? সঠিক উত্তর উপন্যাস বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুর রচিত ' শেষের কবিতা' উপন্যাস জাতীয় রচনা। উপন্যাসটি ১৯২৮ সালে ' প্রবাসী' পত্রিকায় ছাপা হয় এবং ১৯২৯ সালে গ্রন্থাগারে প্রকাশিত হয়। উত্তর - উপন্যাস।
নারী 'কবিতাটি নজরুলের কোন কাব্য গ্রন্থের অন্তর্ভুক্ত ?
Correct Answer:
গ: সাম্যবাদী '
Explanation:
নারী 'কবিতাটি নজরুলের কোন কাব্য গ্রন্থের অন্তর্ভুক্ত ? সঠিক উত্তর সাম্যবাদী ' ' নারী' কবিতাটি নজরুলের ' সাম্যবাদী' কাব্যগ্রন্থে অন্তর্ভুক্ত। নারী ছাড়া ও এ গ্রন্থে রয়েছে - - সাম্যবাদী, মানুষ, কুলি - মজুর এর মতো বিখ্যাত কবিতা উত্তর - সাম্যবাদী।
'বঙ্গভাষা' কবিতার রচয়িতা কে?
Correct Answer:
গ: মাইকেল মধুসূদন দত্ত
Explanation:
'বঙ্গভাষা' কবিতার রচয়িতা কে? সঠিক উত্তর মাইকেল মধুসূদন দত্ত বাংলা সাহিত্যের শ্রেষ্ঠ কবি - - নাট্যকার, বাংলা সনেটের এবং অমিত্রাক্ষর ছন্দের প্রবর্তক, মাইকেল মধুসূদন দত্ত রচনা করেন ' বঙ্গভাষা ' কবিতাটি। উত্তর - মাইকেল মধুসূদন দত্ত।
'আমার সন্তান যেন থাকে দুধে - ভাতে।' -কবিতার পংক্তিটি কোন কবির রচনা?
Correct Answer:
গ: ভারতচন্দ্র রায় গুণাকর
Explanation:
'আমার সন্তান যেন থাকে দুধে - ভাতে।' -কবিতার পংক্তিটি কোন কবির রচনা? সঠিক উত্তর ভারতচন্দ্র রায় গুণাকর আমার সন্তান যেন থাকে দুধে - ভাতে। ' - কবিতার পংক্তিটি ভারতচন্দ্র রায় গুণাকরের রচনা। ‘আমার সন্তান যেন থাকে দুধে ভাতে’ উক্তিটি করেছিলেন ঈশ্বরী পাটনি। ইক্তিটি পাওয়া যায় ভারতচন্দ্র রায়গুণাকরের ‘অন্নদামঙ্গল’ কাব্যে। ‘ভাডু দত্ত’ চন্ডীমঙ্গলের এবং ‘চাঁদ সওদাগর’ পদ্মপুরাণের বিখ্যাত চরিত্র।
ছাত্র অবস্থায় রচিত কোন কবির কবিতা কলিকাতার পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত হয়েছিল?
Correct Answer:
খ: জসীমউদ্দীন
Explanation:
ছাত্র অবস্থায় রচিত কোন কবির কবিতা কলিকাতার পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত হয়েছিল? সঠিক উত্তর জসীমউদ্দীন ছাত্র অবস্থায় রচিত জসীমউদ্দীন কবিতা কলিকাতার পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত হয়েছিল। জসীম উদ্ দীন একদম অল্প বয়স থেকেই লেখালেখি শুরু করেন। কলেজে অধ্যয়নরত থাকা অবস্থায়, পরিবার এবং বিয়োগান্ত দৃশ্যে, একদম সাবলীল ভাষায় তিনি বিশেষ আলোচিত কবিতা কবর লিখেন। তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ের ছাত্র থাকাবস্থায় এই কবিতাটি প্রবেশিকার বাংলা পাঠ্যবইয়ে স্থান পায়।
'কবর' কবিতা কোন কব্যগ্রন্থের অন্তর্গত?
Correct Answer:
গ: রাখালী
Explanation:
'কবর' কবিতা কোন কব্যগ্রন্থের অন্তর্গত? সঠিক উত্তর রাখালী 'কবর' কবিতা রাখালী কব্যগ্রন্থের অন্তর্গত। কবর কবিতাটি বাংলা সাহিত্যে জসীমউদ্দিনের এক অবিস্মরণীয় অবদান। ১ জানুয়ারি ১৯০৩ সালে ফরিদপুর জেলার তাম্বুলখানা গ্রামে কবির জন্ম। কবি যে ঘরে থাকতেন সে বাড়ির সামনে সিঁড়ি, সিঁড়ির দু’দিকে লেবু গাছ, মাঝখানে ডালিম গাছ। এই জায়গাটিই তাঁর কবিতার সৃষ্টির উৎসভূমি। তাঁর লেখনীতে উঠে এসেছে পল্লীমানুষের জীবনের হালচাল নিয়ে। ১৯২৫ সালে কবি জসীমউদ্দীন রচিত ‘কবর’ কাবিতাটি প্রথম কল্লোল পত্রিকায় প্রকাশিত হয়। কল্লোল পত্রিকার তৃতীয় বর্ষ তৃতীয় সংখ্যায় ‘গ্রাম্য কবিতা’ পরিচয়ে মুদ্রিত ‘কবর’ প্রকাশের সঙ্গে সঙ্গেই বিপুল সাড়া জাগিয়েছিল।
রুপসী বাংলার কবি বলতে কাকে বোঝায়?
Correct Answer:
খ: কবি জীবনানন্দ দাশ
Explanation:
রুপসী বাংলার কবি বলতে কাকে বোঝায়? সঠিক উত্তর কবি জীবনানন্দ দাশ রুপসী বাংলার কবি বলতে কবি জীবনানন্দ দাশকে বোঝায়। গ্রামবাংলার ঐতিহ্যময় নিসর্গ ও রূপকথা - পুরাণের জগৎ জীবনানন্দের কাব্যে হয়ে উঠেছে চিত্ররূপময়, তাতে তিনি ‘রূপসী বাংলার কবি’ অভিধায় খ্যাত হয়েছেন। বুদ্ধদেব বসু তাঁকে 'নির্জনতম কবি' বলে আখ্যায়িত করেছেন। অন্যদিকে, অন্নদাশঙ্কর রায় তাঁকে ‘শুদ্ধতম কবি’ অভিধায় আখ্যায়িত করেছেন। সমালোচকদের অনেকে তাঁকে রবীন্দ্রনাথ ও নজরুল - পরবর্তী বাংলা সাহিত্যের প্রধান কবি বলে মনে করেন। জীবনানন্দের বনলতা সেন কাব্যগ্রন্থ নিখিলবঙ্গ রবীন্দ্রসাহিত্য সম্মেলনে পুরস্কৃত (১৯৫৩) হয়। ১৯৫৫ সালে শ্রেষ্ঠ কবিতা গ্রন্থটি ভারত সরকারের সাহিত্য আকাদেমি পুরস্কার লাভ করে। জীবনানন্দ দাশের বিখ্যাত কাব্যগ্রন্থগুলোর মাঝে রয়েছে রূপসী বাংলা, বনলতা সেন, মহাপৃথিবী, বেলা অবেলা কালবেলা, শ্রেষ্ঠ কবিতা ইত্যাদি।
'সুরঞ্জনা ওইখানে যেয়োনাকো তুমি'-- কোন কবি এ কথা বলেছিলেন?
Correct Answer:
গ: জীবনানন্দ দাশ
Explanation:
'সুরঞ্জনা ওইখানে যেয়োনাকো তুমি'-- কোন কবি এ কথা বলেছিলেন? সঠিক উত্তর জীবনানন্দ দাশ "সুরঞ্জনা অইখানে যেয়ো নাকো তুমি" - কথাটি বলেছেন জীবনান্দ দাস। কথাটা জীবনান্দ দাসের শ্রেষ্ঠ কবিতা থেকে নেওয়া। কবিতাটির নাম আকাশলীলা। কবির অসাধারণ রচনাগুলির মধ্যে এই কবিতাটি অন্যতম। এটি মূলত প্রেমের কবিতা।
'September on Jessore Road'---কবিতাটির রচয়িতা কে?
Correct Answer:
খ: Allen Ginsberg
Explanation:
'September on Jessore Road'---কবিতাটির রচয়িতা কে? সঠিক উত্তর Allen Ginsberg সেপ্টেম্বর অন যশোর রোড (ইংরেজি ভাষায়: September on Jessore Road) বিখ্যাত মার্কিন কবি অ্যালেন গিন্সবার্গ রচিত একটি কবিতা যা থেকে পরে গান করা হয়েছিল। অ্যালেন গিন্সবার্গ ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের শেষ দিকে ভারতের কলকাতায় এসেছিলেন। কলকাতার বেশ কয়েকজন সাহিত্যিকের সাথে তার বন্ধুত্ব ছিল যার মধ্যে একজন সুনীল গঙ্গোপাধ্যায়। তিনি সুনীলের বাড়িতেই উঠেছিলেন। তখন বাংলাদেশ থেকে অনেক শরণার্থী পশ্চিমবঙ্গ ও সীমান্তবর্তী অন্যান্য শহরে আশ্রয় নিয়েছিল। ব্রিটিশ রাজের সময় পূর্ব বাংলা ও পশ্চিমবঙ্গের সংযোগকারী সড়ক হিসেবে কাজ করতো "যশোর রোড"।
মনসামঙ্গল কাবব্যের আদি কবি-
Correct Answer:
ক: কানাহরি দত্ত
Explanation:
মনসামঙ্গল কাবব্যের আদি কবি- সঠিক উত্তর কানাহরি দত্ত মনসামঙ্গল কাব্যের আদি কবি - কানাহরি দত্ত। কানাহরি দত্ত চতুর্দশ শতকের প্রথম দিকের কবি। তিনি পূর্ব বঙ্গের অধিবাসী। । সঠিক উত্তর - - কানাহরি দত্ত।
কোন কবিতাটি চতুর্দশপদী ?
Correct Answer:
গ: বঙ্গভাষা
Explanation:
কোন কবিতাটি চতুর্দশপদী ? সঠিক উত্তর বঙ্গভাষা ' বঙ্গভাষা ' কবিতাটি চতুর্দশপদী কবিতা। চতুর্দশপদী কবিতার হলো চৌদ্দ অক্ষর বিশিষ্ট ছত্রের একপ্রকার কবিতা। সঠিক উত্তর - বঙ্গভাষা।
'ঈশ্বর' কবিতাটি কাজী নজরুল ইসলামের কোন কাব্যের অন্তর্গত?
Correct Answer:
গ: সাম্যবাদী
Explanation:
'ঈশ্বর' কবিতাটি কাজী নজরুল ইসলামের কোন কাব্যের অন্তর্গত? সঠিক উত্তর সাম্যবাদী ' ঈশ্বর, কবিতাটি কাজী নজরুল ইসলামের 'সাম্যবাদী(১৯২৫) কাব্যগ্রন্থের অন্তগর্ত। এই গ্রন্থের বিখ্যাত কবিতা - - সাম্যবাদী, মানুষ, কুলি - মজুর। সঠিক উত্তর - সাম্যবাদী
'মরিতে চাহিনা আমি সুন্দর ভুবনে, মানবের মাঝে আমি বাঁচিবারে চাই,'--চরণ দুটি রবীন্দ্রনাথ ঠাকুরের কোন কবিতায় উল্লেখ আছে?
Correct Answer:
গ: প্রাণ
Explanation:
'মরিতে চাহিনা আমি সুন্দর ভুবনে, মানবের মাঝে আমি বাঁচিবারে চাই,'--চরণ দুটি রবীন্দ্রনাথ ঠাকুরের কোন কবিতায় উল্লেখ আছে? সঠিক উত্তর প্রাণ "মরিতে চাহিনা আমি সুন্দর ভুবনে, মানবের মাঝে আমি বাঁচিবার চাই, " - চরণ দুটি রবীন্দ্রনাথ ঠাকুরের "প্রাণ" কবিতায় উল্লেখ আছে। "প্রাণ " কবিতাটি রবীন্দ্রনাথ ঠাকুর রচিত কড়ি ও কোমল কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে।
কোন দুজন আরাকান রাজসভার কবি?
Correct Answer:
খ: মহাকবি আলাওল ও দৌলত কাজী
Explanation:
কোন দুজন আরাকান রাজসভার কবি? সঠিক উত্তর মহাকবি আলাওল ও দৌলত কাজী মহাকবি আলাওল ও দৌলত কাজী আরাকান রাজসভার কবি। আরাকানের অধিবাসী না সাধারণভাবে বাংলাদেশ মগ নামে পরিচিত। আরাকান রাজসভার পৃষ্ঠপোষকতায় যেসকল প্রতিভাবান কবি সাহিত্যিক এর আবির্ভাব ঘটেছিল তাদের মধ্যে দৌলত কাজী, আলাওল, কোরেশী মাগন ঠাকুর, আব্দুল করিম খন্দকার বিশেষভাবে উল্লেখযোগ্য।
রুপসী বাংলার কবি কে ?
Correct Answer:
খ: জীবনানন্দ দাশ
Explanation:
রুপসী বাংলার কবি কে ? সঠিক উত্তর জীবনানন্দ দাশ রূপসী বাংলার কবি জীবনানন্দ। এছাড়াও বাংলা সাহিত্যে নির্জনতার, তিমির হননের ও ধূসরতার কবি হিসেবে তিনি পরিচিত। জসীউদ্দীনকে পল্লী কবি বলা হয়। শামসুর রাহমানকে বলা হয় নাগরিক কবি।
কোন কবিতার জন্য কাজী নজরুল ইসলাম কারাবরণ করেন?
Correct Answer:
ঘ: আনন্দময়ীর আগমনে
Explanation:
কোন কবিতার জন্য কাজী নজরুল ইসলাম কারাবরণ করেন? সঠিক উত্তর আনন্দময়ীর আগমনে কবি কাজী নজরুল ইসলাম তার "আনন্দময়ীর আগমনে " কবিতাটি রচনার জন্য কারারুদ্ধ হন। এবং এক বছরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত হন। প্রলয়শিখা - গ্রন্থের জন্য তিনি ৬ মাস কারাদণ্ডে দণ্ডিত হন।
মরমী কবি কাকে বলা হয় ?
Correct Answer:
ক: হাসন রাজা
Explanation:
মরমী কবি কাকে বলা হয় ? সঠিক উত্তর হাসন রাজা মরমী কবি বলা হয় হাসন রাজাকে। অহিদুর রেজা বা দেওয়ান হাসন রাজা চৌধুরী (ছদ্মনাম) (২১ ডিসেম্বর ১৮৫৪ - ৬ ডিসেম্বর ১৯২২; ৭ পৌষ ১২৬১ - ২২ অগ্রহায়ণ ১৩২৯ বঙ্গাব্দ) বাংলাদেশের একজন মরমী কবি এবং বাউল শিল্পী। তার প্রকৃত নাম দেওয়ান হাসন রাজা। মরমী সাধনা বাংলাদেশে দর্শনচেতনার সাথে সঙ্গীতের এক অসামান্য সংযোগ ঘটিয়েছে। অধিকাংশ বিশেষজ্ঞের মতে লালন শাহ্ এর প্রধান পথিকৃৎ।
কোন কবিতা রচনার কারণে কাজী নজরুল ইসলামের কারাদন্ড হয়েছিল?
Correct Answer:
খ: আনন্দময়ীর আগমনে
Explanation:
কোন কবিতা রচনার কারণে কাজী নজরুল ইসলামের কারাদন্ড হয়েছিল? সঠিক উত্তর আনন্দময়ীর আগমনে আনন্দময়ীর আগমনে কবিতা রচনার কারণে কাজী নজরুল ইসলামের কারাদন্ড হয়েছিল। কাজী নজরুল ইসলাম তাঁর প্রথম গ্রন্থ অগ্নিবীণা প্রকাশের ঠিক চার সপ্তাহ পর ঔপনিবেশিক পুলিশ কর্তৃক গ্রেফতার হন। অগ্নিবীণা প্রকাশিত হয় ২৪ অক্টোবর ১৯২২। কবি গ্রেফতার হন ২৩ নভেম্বর ১৯২২। তাঁর বিরুদ্ধে সবচেয়ে বড় অভিযোগ ছিল, তিনি ‘আনন্দময়ীর আগমনে’ কবিতা লিখেছিলেন যা ধূমকেতুতে প্রকাশিত হয়েছিল। ১৬ জানুয়ারি ১৯২৩ খ্রিস্টাব্দে কবির ১ বছরের জেল হয়।
'গগনে গরজে মেঘ, ঘন বরষা' --------- রাশি রাশি ভারা ভারা ধান কাটা হলো সারা । কবিতার দ্বিতীয় লাইনটি হবে -----
Correct Answer:
ঘ: কূলে একা বসে আছি , নাহি ভরসা ।
Explanation:
'গগনে গরজে মেঘ, ঘন বরষা' --------- রাশি রাশি ভারা ভারা ধান কাটা হলো সারা । কবিতার দ্বিতীয় লাইনটি হবে ----- সঠিক উত্তর কূলে একা বসে আছি , নাহি ভরসা । 'গগনে গরজে মেঘ, ঘন বরষা' - - - - - - - - - রাশি রাশি ভারা ভারা ধান কাটা হলো সারা । কবিতার দ্বিতীয় লাইনটি হবে - - - - - কূলে একা বসে আছি , নাহি ভরসা ।
রবীন্দ্রনাথের শেষের কবিতা কোন ধরনের গ্রন্থ?
Correct Answer:
গ: উপন্যাস
Explanation:
রবীন্দ্রনাথের শেষের কবিতা কোন ধরনের গ্রন্থ? সঠিক উত্তর উপন্যাস রবীন্দ্রনাথ ঠাকুরের উপন্যাস হলো - শেষের কবিতা। তার উল্লেখযোগ্য উপন্যাস হলো - ঘরে বাইরে, গোরা, চতুরঙ্গ, চোখের বালি, নৌকাডুবি, দুইবোন, যোগাযোগ ইত্যাদি।
বাংলা ভাষার প্রথম কবিতা সংকলন-
Correct Answer:
ক: চর্যাপদ
Explanation:
বাংলা ভাষার প্রথম কবিতা সংকলন- সঠিক উত্তর চর্যাপদ বাংলা ভাষার প্রথম কবিতা সংকলন - চর্যাপদ। বাংলা ভাষার প্রথম কবিতা সংকলন চর্যাপদ। হরপ্রসাদ শাস্ত্রী নেপালের রাজ দরবারের গ্রন্থাগার হতে ১৯০৭ সালে 'চর্যাচর্যবিনিশ্চয়' নামক পুঁথি টি আবিষ্কার করেন। ১৯১৬ সালে বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে চর্যাপদ আধুনিক লিপিতে প্রকাশিত হয়।
"আঠারো বছর বয়স" কবিতাটি নিম্নের কোন ছন্দে রচিত?
Correct Answer:
ক: মাত্রাবৃত্ত
Explanation:
"আঠারো বছর বয়স" কবিতাটি নিম্নের কোন ছন্দে রচিত? সঠিক উত্তর মাত্রাবৃত্ত ব্রিটেনের একমাত্র নারী প্রধানমন্ত্রী কনজারভেটিভ পার্টির মারগারেট থ্যাচার ১৯৭৯ সাল থেকে ১৯৯০ সাল পর্যন্ত মোট ১১ বছর ক্ষমতায় ছিলেন। তিনি ইউরোপের লৌহমানবী হিসেবে খ্যাত।
গান গেয়ে তরী বেয়ে কে আসে পারে? দেখে যেন মনে হয় চিনি উহারে।-রবীন্দ্রনাথ ঠাকুরের কোন কবিতার অংশ?
Correct Answer:
গ: সোনারতরী
Explanation:
গান গেয়ে তরী বেয়ে কে আসে পারে? দেখে যেন মনে হয় চিনি উহারে।-রবীন্দ্রনাথ ঠাকুরের কোন কবিতার অংশ? সঠিক উত্তর সোনারতরী পঙক্তিটি রবীন্দ্রনাথ ঠাকুর রচিত বিখ্যাত রুপক কবিতা ' সোনার তরী কবিতার অংশ।
'বিদ্রোহী' কবিতাটি কবি নজরুল ইসলামের কোন কাব্যগ্রন্থের অন্তর্গত ?
Correct Answer:
ক: অগ্নিবীণা
Explanation:
'বিদ্রোহী' কবিতাটি কবি নজরুল ইসলামের কোন কাব্যগ্রন্থের অন্তর্গত ? সঠিক উত্তর অগ্নিবীণা 'বিদ্রোহী' কবিতাটি কবি নজরুল ইসলামের অগ্নিবীণা কাব্যগ্রন্থের অন্তর্গত। অগ্নিবীণা বিংশ শতাব্দীর প্রথমার্ধের অন্যতম জনপ্রিয় বাঙালি কবি কাজী নজরুল ইসলামের প্রথম কাব্যগ্রন্থ। এটি ১৩২৯ বঙ্গাব্দের কার্তিক মাসে (অক্টোবর, ১৯২২ খ্রিষ্টাব্দ) প্রকাশিত হয়। এই গ্রন্থে মোট বারোটি কবিতা আছে। কবিতাগুলি হচ্ছে - ‘প্রলয়োল্লাস (কবিতা)’, ‘বিদ্রোহী’, ‘রক্তাম্বর - ধারিণী মা’, ‘আগমণী’, ‘ধূমকেতু’, কামাল পাশা’, ‘আনোয়ার ‘রণভেরী’, ‘শাত - ইল - আরব’, খেয়াপারের তরণী’, কোরবানী’ ও মোহররম’।
'শেষের কবিতা' রবীন্দ্রনাথের একটি--
Correct Answer:
গ: উপন্যাসের নাম
Explanation:
'শেষের কবিতা' রবীন্দ্রনাথের একটি-- সঠিক উত্তর উপন্যাসের নাম 'শেষের কবিতা' রবীন্দ্রনাথের একটি - - উপন্যাসের নাম। শেষের কবিতা রবীন্দ্রনাথ ঠাকুর রচিত একটি উপন্যাস। রবীন্দ্রনাথের চিত্রসৃষ্টি পর্যায়ের দ্বিতীয় উপন্যাস (প্রথমটি যোগাযোগ) এটি। ১৯২৭ সাল (১৩৩৪ বঙ্গাব্দের ভাদ্র) থেকে ১৯২৮ সাল (১৩৩৪ বঙ্গাব্দের চৈত্র) অবধি প্রবাসীতে ধারাবাহিকভাবে রচনাটি প্রকাশিত হয়।
'আমার পূর্ব বাংলা' কবিতার রচয়িতা কে?
Correct Answer:
ঘ: সৈয়দ আলী আহসান
Explanation:
'আমার পূর্ব বাংলা' কবিতার রচয়িতা কে? সঠিক উত্তর সৈয়দ আলী আহসান "আমার পূর্ব বাংলা" - কবিতাটির রচয়িতা - সৈয়দ আলী আহসান। কবিতাটি " একক সন্ধায় বসন্ত" কাব্যগ্রন্থ থেকে নেওয়া। কবিতাটি গদ্যছন্দে রচিত, এতে সুনির্দিষ্ট পর্ব বা মাত্রাসাম্য নেই। সৈয়দ আলী আহসান ১৯২২ সালের মাগুরা জেলার আলোকদিয়ায় জন্মগ্রহণ করেন এবং ২০০২ সালে মৃত্যুবরণ করেন।
'কবর' কবিতাটি কোন কাব্য গ্রন্থের অন্তর্গত ?
Correct Answer:
খ: রাখালী
Explanation:
'কবর' কবিতাটি কোন কাব্য গ্রন্থের অন্তর্গত ? সঠিক উত্তর রাখালী 'কবর' কবিতাটি রাখালী কাব্য গ্রন্থের অন্তর্গত। কবর কবিতাটি বাংলা সাহিত্যে জসীমউদ্দিনের এক অবিস্মরণীয় অবদান। ১ জানুয়ারি ১৯০৩ সালে ফরিদপুর জেলার তাম্বুলখানা গ্রামে কবির জন্ম। কবি যে ঘরে থাকতেন সে বাড়ির সামনে সিঁড়ি, সিঁড়ির দু’দিকে লেবু গাছ, মাঝখানে ডালিম গাছ। এই জায়গাটিই তাঁর কবিতার সৃষ্টির উৎসভূমি। তাঁর লেখনীতে উঠে এসেছে পল্লীমানুষের জীবনের হালচাল নিয়ে। ১৯২৫ সালে কবি জসীমউদ্দীন রচিত ‘কবর’ কাবিতাটি প্রথম কল্লোল পত্রিকায় প্রকাশিত হয়। কল্লোল পত্রিকার তৃতীয় বর্ষ তৃতীয় সংখ্যায় ‘গ্রাম্য কবিতা’ পরিচয়ে মুদ্রিত ‘কবর’ প্রকাশের সঙ্গে সঙ্গেই বিপুল সাড়া জাগিয়েছিল।
'দেখিয়া শুনিয়া ক্ষেপিয়া গিয়াছি তাই যাহা আসে কই মুখে'--- এই কবিতাংশটি কোন কবিতার অন্তর্গত?
Correct Answer:
ঘ: আমার কৈফিয়ৎ
Explanation:
'দেখিয়া শুনিয়া ক্ষেপিয়া গিয়াছি তাই যাহা আসে কই মুখে'--- এই কবিতাংশটি কোন কবিতার অন্তর্গত? সঠিক উত্তর আমার কৈফিয়ৎ "আমার কৈফিয়ৎ" নামে নজরুলের প্রথম কবিতা ছাপার অক্ষরে প্রকাশিত হয় ১৯১৯ সালে। আমার কৈফিয়ৎ অনেক গতিশীল কবিতা। প্রথমেই কবি নিজেকে বর্তমানের কবি বলে আখ্যায়িত করেছেন। ‘প্রার্থনা করো যারা কেড়ে খায় তেত্রিশ কোটি মুখের গ্রাস, যেন লেখা হয় আমার রক্তে তাদের সর্বনাশ;’ কবিতার স্তবকে বর্তমানের কবি কথাটার বিশদ বিবরণ লক্ষণীয়। অন্যায়, অবিচার, অসাম্য, শোষণ ও নিপীড়নের বিরুদ্ধে চির বিদ্রোহী কবি নজরুলের সমগ্র সাহিত্যে ধ্বনিত প্রতিধ্বনিত হয়ে উঠেছে। এর মধ্য দিয়ে প্রবাহিত হয়েছেন মানবপ্রেমিক নজরুল। মানুষের অফুরন্ত ভালোবাসা, মানুষের বেদনা, যাতনা, পীড়নের বিরুদ্ধে প্রতিবাদ। এক কথায় মানবপ্রেম।
'সঞ্চিতা' কোন কবির কবিতার সংকলন?
Correct Answer:
ঘ: কাজী নজরুল ইসলাম
Explanation:
'সঞ্চিতা' কোন কবির কবিতার সংকলন? সঠিক উত্তর কাজী নজরুল ইসলাম সঞ্চিতা কবিতাটি কবি কাজী নজরুল ইসলাম রচিত কবিতার সংকলন। সঞ্চিতা বাংলা সাহিত্যের অন্যতম জনপ্রিয় এবং বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কাব্য - সংকলন। এই গ্রন্থে ৭৯ টি কবিতা এবং ১৭টি গান রয়েছে। এর মধ্যে - বিদ্রোহী, সাম্যহারা, মানুষ, সর্বহারা, জীবন - বন্দনা ইত্যাদি।
কবি রবিঠাকুরের স্মৃতিবিজড়িত শিলাইদহ কোন জেলায়?
Correct Answer:
খ: কুষ্টিয়া
Explanation:
কবি রবিঠাকুরের স্মৃতিবিজড়িত শিলাইদহ কোন জেলায়? সঠিক উত্তর কুষ্টিয়া বাংলা সাহিত্যে কবি সত্যেন্দ্রনাথ দত্তের উপাধি হলো - ছন্দের যাদুকর। তাকে 'ছন্দের রাজা'ও বলা হয়। অন্যদিকে শরৎচন্দ্র চট্রোপাধ্যায় ও রবীন্দ্রনাথ ঠাকুরের উপাধি হলো যথাক্রমে অপরাজেয় কথাশিল্পী ও বিশ্বকবি। বাংলা গদ্যে চলিতরীতির প্রবর্তক প্রমথ চৌধুরীর ছদ্মনাম হলো - বীরবল।
ঢাকা বিশ্ববিদ্যালয় শাহী মসজিদ প্রাঙ্গণে যে কবি চিরনিদ্রায় শায়িত তার নাম --
Correct Answer:
ঘ: কবি কাজী নজরুল ইসলাম
Explanation:
ঢাকা বিশ্ববিদ্যালয় শাহী মসজিদ প্রাঙ্গণে যে কবি চিরনিদ্রায় শায়িত তার নাম -- সঠিক উত্তর কবি কাজী নজরুল ইসলাম কাজী নজরুল ইসলাম রাঢ় বাংলায় জন্ম নেওয়া একজন বাঙালি কবি এবং পরবর্তীকালে বাংলাদেশের জাতীয় কবি। তিনি ছিলেন বিংশ শতাব্দীর অন্যতম অগ্রণী বাঙালি কবি, ঔপন্যাসিক, নাট্যকার, সঙ্গীতঙ্গ এবং দার্শনিক। তিনি ২৫ মে, ১৮৯৯ সালে জন্মগ্রহণ করেন এবং ১৯৭৬ সালের ২৭ আগস্ট ৭৭ বছর বয়সে পিক্স ডিজিজে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণে তাকে সমাহিত করা হয়।
“কালিদাস” কার সভাকবি ছিলেন?
Correct Answer:
খ: দ্বিতীয় চন্দ্রগুপ্ত
Explanation:
“কালিদাস” কার সভাকবি ছিলেন? সঠিক উত্তর দ্বিতীয় চন্দ্রগুপ্ত 'কালিদাস ' দ্বিতীয় চন্দ্রগুপ্তের সভাকবি ছিলেন । কালিদাস (আনু.খ্রি.পূর্ব ১ম /খ্রি. ৪র্থ শতক ) ছিলেন বাল্মীকিব্যাসের পরে সর্বাধিক খ্যাতিসম্পূর্ণ সংস্কৃত কবি ও নাট্যকার।
'আমি যে দেখেছি গোপন হিংসা কপট রাত্রিছায়ে' -- উদ্ধতাংশটি কোন কবির কোন কবিতার অংশ?
Correct Answer:
ক: প্রশ্ন - রবীন্দ্রনাথ ঠাকুর
Explanation:
'আমি যে দেখেছি গোপন হিংসা কপট রাত্রিছায়ে' -- উদ্ধতাংশটি কোন কবির কোন কবিতার অংশ? সঠিক উত্তর প্রশ্ন - রবীন্দ্রনাথ ঠাকুর "আমি যে দেখেছি গোপন হিংসা কপট রাত্রিছায়ে " - পঙ্কতিটি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রশ্ন কবিতার। রবীন্দ্রনাথ ঠাকুর ছিলেন অনন্য প্রতিভার অধিকারী। তিনি ভানুসিংহ নামে পরিচিত ছিলেন। প্রশ্ন কবিতাটির রচনাকাল ১৯৩৮ সাল। তার অন্যঅন্যান্য কবিতাগুলো হচ্ছে - কঙ্কাল, কল্যাণী, অকালে, অচেনা ইত্যাদি।
'হে বঙ্গ ভান্ডারে তব বিবিধ রতন, তা সবে অবোধ আমি অবহেলা করি পরধব লোভে মত্ত' --- কোন কবির কবিতা থেকে নেয়া হয়েছে ?
Correct Answer:
গ: মাইকেল মধুসূধন দত্ত
Explanation:
'হে বঙ্গ ভান্ডারে তব বিবিধ রতন, তা সবে অবোধ আমি অবহেলা করি পরধব লোভে মত্ত' --- কোন কবির কবিতা থেকে নেয়া হয়েছে ? সঠিক উত্তর মাইকেল মধুসূধন দত্ত "হে বঙ্গ ভান্ডারে তব বিবিধ রতন, তা সবে অবোধ আমি অবহেলা করি, পরধন লোভে মত্ত" - উক্তিটি মাইকেল মধুসূদন দত্তের। পঙ্কতিটি মাইকেল মধুসূদন দত্তের "বঙ্গভাষা" কবিতার। "বঙ্গভাষা " মাইকেল মধুসূদন দত্ত রচিত একটি সনেট। ধারণা করা হয় প্রবাসের ফ্রান্সের ভার্সাই নগরীতে থাকাকালীন তিনি এই সনেট লিখেন।
”বিধ্বস্ত নীলিমা”র কবি--
Correct Answer:
ক: শামসুর রাহমান
Explanation:
”বিধ্বস্ত নীলিমা”র কবি-- সঠিক উত্তর শামসুর রাহমান বাংলাদেশের কবিগণের মধ্যে শ্রেষ্ঠস্থান লাভের অধিকারী আধুনিক কবি শামসুর রাহমানের মৃত্যুর পূর্ব পর্যন্ত তার ৬৫ টি কাব্যগ্রন্থ। এ কাব্যগ্রন্থটি প্রকাশিত হয় ১৯৬৭ সালে।
”খেয়া পারের তরণী” কবিতার কবি হচ্ছেন---
Correct Answer:
খ: কাজী নজরুল ইসলাম
Explanation:
”খেয়া পারের তরণী” কবিতার কবি হচ্ছেন--- সঠিক উত্তর কাজী নজরুল ইসলাম "খেয়া পারের তরণি" কবিতাটির কবি কাজী নজরুল ইসলাম। কবিতাটি কবি কাজী নজরুল ইসলামের "অগ্নিবীণা " কাব্যগ্রন্থের অন্তর্গত। এটি কবির প্রথম কাব্যগ্রন্থ। এটি প্রকাশিত হয় ১৩২৯ বঙ্গাব্দে। এতে মোট ১২ টি কবিতা আছে। তন্মধ্যে উল্লেখযোগ্য হলো - খেয়া পারের টরণী, মোহররম, কামাল পাশা ইত্যাদি।
রোমান্টিক প্রণয়োপাখ্যান ধারার প্রথম কবি-
Correct Answer:
ঘ: শাহ মুহম্মদ সগীর
Explanation:
রোমান্টিক প্রণয়োপাখ্যান ধারার প্রথম কবি- সঠিক উত্তর শাহ মুহম্মদ সগীর মধ্যযুগের প্রথম মুসলমান কবি শাহ মুহাম্মদ সগীর রোমান্টিক প্রণয়োপখ্যান ধারার প্রথম কবি কবি। তাঁর রচিত ইউসুফ - জুলেখা কাব্যটি বাংলা সাহিত্যের প্রথম রোমান্টিক প্রণয়োপখ্যান।
'আমার পূর্ব বাংলা ' কবিতার রচয়িতা কে?
Correct Answer:
ঘ: সৈয়দ আলী আহসান
Explanation:
'আমার পূর্ব বাংলা ' কবিতার রচয়িতা কে? সঠিক উত্তর সৈয়দ আলী আহসান সৈয়দ আলী আহসান বাংলাদেশের একজন খ্যাতনামা সাহিত্যিক, কবি, সাহিত্য সমালোচক, অনুবাদক, প্রাবন্ধিক ও শিক্ষাবিদ। ১৯৮৯ খ্রিষ্টাব্দে বাংলাদেশ সরকার তাঁকে জাতীয় অধ্যাপক হিসেবে স্বীকৃতি প্রদান করে। তিনি তাঁর পাণ্ডিত্যের জন্য প্রসিদ্ধ ছিলেন। সৈয়দ আলী আহসানকৃত বাংলাদেশের জাতীয় সংগীতের ইংরেজি অনুবাদ সরকারি ভাষান্তর হিসাবে স্বীকৃত।
বাংলা কবিতায় ছন্দ রচনায় এবং ছন্দ উদ্ভাবনে অপ্রতিদ্বন্দ্বী ছিলেন-
Correct Answer:
ক: সত্যেন্দ্রনাথ দত্ত
Explanation:
বাংলা কবিতায় ছন্দ রচনায় এবং ছন্দ উদ্ভাবনে অপ্রতিদ্বন্দ্বী ছিলেন- সঠিক উত্তর সত্যেন্দ্রনাথ দত্ত বাংলা কবিতায় ছন্দ রচনায় এবং ছন্দ উদ্ভাবনে অপ্রতিদ্বন্দ্বী ছিলেন - সত্যেন্দ্রনাথ দত্ত। তিনি একজন বাঙালি কবি ও ছড়াকার । তার কবিতায় ছন্দের কারুকাজ, শব্দ ও ভাষার যথোপযুক্ত ব্যবহারের কৃতিত্ব এর জন্য তাকে ছন্দের যাদুকর বলা হয়।
'শেষের কবিতা' গ্রন্থটি একটি-
Correct Answer:
ঘ: উপন্যাস
Explanation:
'শেষের কবিতা' গ্রন্থটি একটি- সঠিক উত্তর উপন্যাস বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর রচিত "শেষের কবিতা" একটি উপন্যাস। রোমান্টিক কাব্যধারারর এ উপন্যাসের প্রধান চরিত্র হলো - অমিত, লাবণ্য, কেতকী, শোভনলাল।
'শেষের কবিতা' বইটি কোন ধরনের গ্রন্থ?
Correct Answer:
খ: উপন্যাস
Explanation:
'শেষের কবিতা' বইটি কোন ধরনের গ্রন্থ? সঠিক উত্তর উপন্যাস শেষের কবিতা রবীন্দ্রনাথ ঠাকুর রচিত উপন্যাস। অমিত, লাবণ্য, কেতকী, শোভনলাল এই উপন্যাসের উল্লেখযোগ্য উপন্যাস।
আমদের জাতীয় সংগীতের ইংরেজি অনুবাদ করেছেন কোন কবি?
Correct Answer:
খ: সৈয়দ আলী আহসান
Explanation:
আমদের জাতীয় সংগীতের ইংরেজি অনুবাদ করেছেন কোন কবি? সঠিক উত্তর সৈয়দ আলী আহসান আমাদের জাতীয় সঙ্গীতের ইংরেজি অনুবাদ করেছে সৈয়দ আলী আহসান।
" হে বঙ্গ ভান্ডারে তব বিবিধ রতন ........... পরধন লোভে " কোন কবির কবিতা থেকে নেয়া হয়েছে ?
Correct Answer:
গ: মাইকেল মধুসূদন দত্ত
Explanation:
" হে বঙ্গ ভান্ডারে তব বিবিধ রতন ........... পরধন লোভে " কোন কবির কবিতা থেকে নেয়া হয়েছে ? সঠিক উত্তর মাইকেল মধুসূদন দত্ত " হে বঙ্গ ভান্ডারে তব বিবিধ রতন, , , , , , , , , , , , " - পঙ্কতিটি মাইকেল মধুসূদন দত্তের "বঙ্গভাষা " কবিতা থেকে নেওয়া হয়েছে। "বঙ্গভাষা " কবিতাটি মাইকেল মধুসূদন দত্ত রচিত একটি সনেট। ধারণা করা হয় প্রবাসের ফ্রান্সের ভার্সাই নগরীতে বসে সনেটটি লেখা হয়।
' যে সবে বঙ্গেতে জন্মি হিংসে বঙ্গবানী। সে সব কাহার জন্ম নির্ণয় ন জানি। কোন কবির লেখা?
Correct Answer:
ক: কবি আব্দুল হাকিম
Explanation:
' যে সবে বঙ্গেতে জন্মি হিংসে বঙ্গবানী। সে সব কাহার জন্ম নির্ণয় ন জানি। কোন কবির লেখা? সঠিক উত্তর কবি আব্দুল হাকিম কবিতাংশটি কবি আব্দুল হাকিমের নূরনামা কাব্যগ্রন্থ এর বঙ্গবানী কবিতা থেকে নেওয়া হয়েছে। মধ্যযুগীয় সময়ে বাংলা ভাষার প্রতি এক অসীম প্রেম প্রকাশ পেয়েছে এই কবিতার মাধ্যমে।
সত্তরের দশকের একজন কবির নাম ?
Correct Answer:
খ: রুদ্র মুহম্মদ শহিদুল্লাহ
Explanation:
সত্তরের দশকের একজন কবির নাম ? সঠিক উত্তর রুদ্র মুহম্মদ শহিদুল্লাহ সত্তরের দশকের একজন কবির নাম - রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহ। আবুল হাসান, আবু কায়সার, মোহাম্মদ রফিক, রফিক আজাদ, আবদুল মান্নান সৈয়দ, মহাদেব সাহা এরা সব ষাটের দশকের কবি। প্রদত্ত চারজনের মধ্যে একজন রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহ সত্তর দশকের কবি ।
বাংলার কোন সুলতানের সঙ্গে ইরানের কবি হাফিজের পত্রালাপ হয়েছিল?
Correct Answer:
ক: গিয়াস উদ্দীন আযম শাহ
Explanation:
বাংলার কোন সুলতানের সঙ্গে ইরানের কবি হাফিজের পত্রালাপ হয়েছিল? সঠিক উত্তর গিয়াস উদ্দীন আযম শাহ গিয়াসউদ্দিন আজম শাহের সঙ্গে ইরানের কবি হাফিজের পত্রালাপ হয়েছিল। সুলতান গিয়াস উদ্দিন আজম শাহ নিজে বিদ্বান ও কবি ছিলেন। তিনি বিদ্বান লোকদের খুব সমাদর করতেন। মাঝে মাঝে তিনি আরবি ও ফারসি ভাষায় কবিতা লিখতেন। পারস্যের বিখ্যাত কবি হাফিজের সঙ্গে তার পত্রালাপ ছিল। একবার তিনি হাফিজের কবিতার একটি লিখে পাঠান এবং কবিতাটিকে পূর্ণ করার জন্য অনুরোধ জানান। তিনি তাকে বাংলায় আসার আমন্ত্রণ ও জানান। হাফিজ দ্বিতীয় চরণটি রচনা করে কবিতাটি পূর্ণ করে পাঠান। তিনি সুলতান এর নিকট একটি গজলও লিখে পাঠান।
কার কবিতাকে 'চিত্ররূপময় ' বলা হয়েছে?
Correct Answer:
ক: জীবনানন্দ দাশ
Explanation:
কার কবিতাকে 'চিত্ররূপময় ' বলা হয়েছে? সঠিক উত্তর জীবনানন্দ দাশ 'জীবনানন্দ দাশ' এর কবিতাকে 'চিত্ররূপময়' বলা হয়েছে। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর জীবনানন্দ দাশের কবিতাকে চিত্ররূপময় কবিতা বলেছেন।
'শেষের কবিতা' একটি ---
Correct Answer:
খ: উপন্যাস
Explanation:
'শেষের কবিতা' একটি --- সঠিক উত্তর উপন্যাস 'শেষের কবিতা' (১৯২৯) রবীন্দ্রনাথ ঠাকুর রচিত উপন্যাস। অমিত, লাবণ্য, কেতকী, শোভনলাল প্রমুখ এই উপন্যাসের চরিত্র। 'কালের যাত্রার ধ্বনি শুনিতে কি পাও' - এই কবিতা দিয়ে উপন্যাসটির শেষ হয়েছে।