Factors and division MCQs
Showing 50 questions (Total: 387)
'গাড়ি স্টেশন ছাড়লো' --কোন কারক?
Correct Answer:
গ: অপাদান কারক
Explanation:
'গাড়ি স্টেশন ছাড়লো' --কোন কারক? সঠিক উত্তর অপাদান কারক স্থান ত্যাগ করা বুঝাতে অপাদান কারক হয়।
গুরুজনে ভক্তি কর - বাক্যটিতে "গুরুজনে" কোন কারক
Correct Answer:
খ: কর্মকারক
Explanation:
গুরুজনে ভক্তি কর - বাক্যটিতে "গুরুজনে" কোন কারক সঠিক উত্তর কর্মকারক গুরুজনে ভক্তি করো। এখানে গুরুজনে - কর্মকারক। কারণ, যাকে আশ্রয় করে কর্তা ক্রিয়া সম্পন্ন করে, তাকে কর্ম কারক বলে। সাধারণত "কাকে" দিয়ে প্রশ্ন করলে কর্মকারক পাওয়া যায়। প্রদত্ত বাক্যে "কাকে" দিয়ে প্রশ্ন করলে গুরুজন পাওয়া যায়। তাই সঠিক উত্তর: কর্মকারক।
"হাতের" কাজ দেখাও ---বাক্যে নিম্নরেখ শব্দটি কোন কারকে কোন বিভক্তি?
Correct Answer:
গ: করণে ষষ্ঠী
Explanation:
"হাতের" কাজ দেখাও ---বাক্যে নিম্নরেখ শব্দটি কোন কারকে কোন বিভক্তি? সঠিক উত্তর করণে ষষ্ঠী বাক্যের ক্রিয়াকে কি উপায় বা কিসের দ্বারা প্রশ্ন করলে উত্তর যা পাওয়া যায় তাকে করণ কারক বলে। এখানে প্রশ্নটিই হচ্ছে - কি দ্বারা কাজ? উত্তরে হাতের দ্বারা কাজ। তাই 'হাতের' করণ কারক এবং শব্দের শেষে 'র' থাকায় তা ষষ্ঠী বিভক্তি।
"বুলবুলিতে" ধান খেয়েছে ---বাক্যে নিম্নরেখ শব্দটি কোন কারকে কোন বিভক্তি?
Correct Answer:
খ: কর্তায় ৭মী
Explanation:
"বুলবুলিতে" ধান খেয়েছে ---বাক্যে নিম্নরেখ শব্দটি কোন কারকে কোন বিভক্তি? সঠিক উত্তর কর্তায় ৭মী ক্রিয়ার সঙ্গে 'কে' বা 'কারা' যোগ করে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায়, তাই কর্তৃকারক। বাক্যটিতে 'বুলবুলি' কর্তা হিসেবে খাওয়া কাজটি সম্পাদন করা তা কর্তৃকারক এবং শব্দের শেষে 'তে' থাকায় তা সপ্তমী বিভক্তি।
ভাইয়ে ভাইয়ে বেশ মিল - বাক্যে ”ভাইয়ে ভাইয়ে” শব্দটি কোন কারকে কোন বিভক্তি?
Correct Answer:
গ: কর্তায় ৭মী
Explanation:
ভাইয়ে ভাইয়ে বেশ মিল - বাক্যে ”ভাইয়ে ভাইয়ে” শব্দটি কোন কারকে কোন বিভক্তি? সঠিক উত্তর কর্তায় ৭মী বাক্যের কর্তাকেই বলা হয় কর্তৃকারক। বাক্যে ক্রিয়াটি যার দ্বারা সম্পাদিত হয় তাকে কর্তৃকারক বলে। এ বাক্যে নিন্মরেখ শব্দটি কর্তৃকারকে সপ্তমী বিভক্তি।
"প্রভাতে"উদিল রবি লোহিত বরণ ---বাক্য নিম্নরেখ শব্দটি কোন কারকে কোন বিভক্তি?
Correct Answer:
ক: অধিকরণে ৭মী
Explanation:
"প্রভাতে"উদিল রবি লোহিত বরণ ---বাক্য নিম্নরেখ শব্দটি কোন কারকে কোন বিভক্তি? সঠিক উত্তর অধিকরণে ৭মী কোথায় কোন স্থানে কখন কোন সময়ে কবে কোন বিষয়ে প্রশ্ন করলে তার উত্তরে অধিকরণ কারক পাওয়া যায়। বাক্যটিতে 'প্রভাতে' দ্বারা ক্রিয়া সময় উল্লেখ করা হয়েছে তাই এটি অধিকরণ কারক এবং শব্দটিতে 'তে' থাকায় সপ্তমী বিভক্তি হয়েছে।
"অহঙ্কার" পতনের মূল ---বাক্যে নিম্নরেখ শব্দটি কোন কারকে কোন বিভক্তি?
Correct Answer:
খ: করণে শূন্য
Explanation:
"অহঙ্কার" পতনের মূল ---বাক্যে নিম্নরেখ শব্দটি কোন কারকে কোন বিভক্তি? সঠিক উত্তর করণে শূন্য করণ শব্দটির অর্থ - যন্ত্র, সহায়ক বা উপায়। কর্তা যা দিয়ে ক্রিয়া সম্পাদিত করে তাকে করণ কারক বলে। বাক্যে অহংকার পতনের মূল। এক্ষেত্রে যদি প্রশ্ন করা হয় কি উপায়ে পতনের মূল। তাহলে উত্তর আসে অহংকার দ্বারা। তাই এক্ষেত্রে অহংকার করণ কারক।
কি "সাহসে" ওখানে গেলে? ---বাক্যে নিম্নরেখ শব্দটি কোন কারকে কোন বিভক্তি?
Correct Answer:
খ: কর্মে ৭মী
Explanation:
কি "সাহসে" ওখানে গেলে? ---বাক্যে নিম্নরেখ শব্দটি কোন কারকে কোন বিভক্তি? সঠিক উত্তর কর্মে ৭মী কর্তা যা করে, অর্থাৎ যাকে আশ্রয় করেই কর্তা ক্রিয়া সম্পাদন করে তাকে কর্মকারক বলে। বাক্যে সাহস কর্মকারক এবং 'এ' বিভক্তি যোগ হওয়ায় সপ্তমী বিভক্তি চিহ্ন। কাজেই সঠিক উত্তর কর্মের সপ্তমী।
কাননে কুসুম কলি সকলি ফুটিল -এই বাক্যে 'কাননে' কোন কারক ও বিভক্তি?
Correct Answer:
গ: অধিকরণে সপ্তমী
Explanation:
কাননে কুসুম কলি সকলি ফুটিল -এই বাক্যে 'কাননে' কোন কারক ও বিভক্তি? সঠিক উত্তর অধিকরণে সপ্তমী ক্রিয়া সম্পাদনের কাল (সময়) এবং আধারকে অধিকরণ কারক বলে। অধিকরণ কারকে সপ্তমী অর্থাৎ 'এ' 'য়' 'তে' ইত্যাদি বিভক্তি যুক্ত হয়। যেমন - কাননে(স্থান) কুসুম কলি সকলি ফুটিল। আধার (স্থান): আমরা রোজ স্কুলে যাই। এ বাড়িতে কেউ নেই। কাল (সময়): প্রভাতে সূর্য ওঠে। বসন্তে কোকিল ডাকে।
"আষাঢ়ে" বৃষ্টি নামে ---বাক্যে নিম্নরেখ শব্দটি কোন কারকে কোন বিভক্তি?
Correct Answer:
ঘ: অধিকরণে ৭মী
Explanation:
"আষাঢ়ে" বৃষ্টি নামে ---বাক্যে নিম্নরেখ শব্দটি কোন কারকে কোন বিভক্তি? সঠিক উত্তর অধিকরণে ৭মী ক্রিয়া সম্পাদনের কাল বা সময় এবং আঁধারকে অধিকরণ কারক বলে। বাক্যে 'আষাঢ়' বলতে একটি নির্দিষ্ট কাল বা সময়কে বোঝানো হয়েছে। মূলশব্দ আষাঢ় এর সাথে বিভক্তি যুক্ত হওয়ায় সপ্তমী বিভক্তি হয়েছে। সুতরাং সঠিক উত্তর অধিকরণে সপ্তমী।
শুক্রবার "স্কুল" বন্ধ ---বাক্যে নিম্নরেখ শব্দটি কোন কারকে কোন বিভক্তি?
Correct Answer:
খ: কর্মে শূন্য
Explanation:
শুক্রবার "স্কুল" বন্ধ ---বাক্যে নিম্নরেখ শব্দটি কোন কারকে কোন বিভক্তি? সঠিক উত্তর কর্মে শূন্য যাকে আশ্রয় করে কর্তা ক্রিয়া সম্পাদন করে তাকে কর্মকারক বলে। বাক্যে শুক্রবার কে কেন্দ্র করে স্কুল বন্ধ থাকছে। কাজেই স্কুল কর্মকারক এবং মূল শব্দ স্কুলের সাথে কোন বিভক্তি যোগ না হওয়ায় শূন্য বিভক্তি। সুতরাং সঠিক উত্তর কর্মে শূন্য।
"বাড়ী" ঘুরে এস---বাক্য নিম্নরেখ শব্দটি কোন কারকে কোন বিভক্তি?
Correct Answer:
ঘ: অধিকরণে ১মা
Explanation:
"বাড়ী" ঘুরে এস---বাক্য নিম্নরেখ শব্দটি কোন কারকে কোন বিভক্তি? সঠিক উত্তর অধিকরণে ১মা বাড়ি ঘুরে এসো। এখানে বাড়ি অধিকরণে ১মা কারক। কারণ, ক্রিয়া সম্পাদনের কাল বা সময় এবং আধারকে অধিকরণ কারক বলে। অধিকরণ কারকে বিভিন্ন ধরনের বিভক্তি যুক্ত হয়। যেমন: আধার( স্থান) : বাড়ি ঘুরে এসো। আর বাড়ি শব্দের সাথে কোন বিভক্তি নেই বলে এটি শূণ্য বিভক্তি বা ১মা বিভক্তি।
"আমাদের" একটি গল্প বলুন---বাক্য নিম্নরেখ শব্দটি কোন কারকে কোন বিভক্তি?
Correct Answer:
ক: কর্মে ষষ্ঠী
Explanation:
"আমাদের" একটি গল্প বলুন---বাক্য নিম্নরেখ শব্দটি কোন কারকে কোন বিভক্তি? সঠিক উত্তর কর্মে ষষ্ঠী আমাদের একটি গল্প বলুন। এখানে "আমাদের" কর্মকারকে ৬ষ্ঠী বিভক্তি। যাকে আশ্রয় করে কর্তা ক্রিয়া সম্পন্ন করে, তাকে কর্মকারক বলে। বাক্যের ক্রিয়াকে " কাকে" দ্বারা প্রশ্ন করলে কর্মকারক পাওয়া যায়। এখানে, কাকে দিয়ে প্রশ্ন করলে আমাদের পাওয়া যায়। তাই "আমাদের" কর্মকারক। আমি থেকে আমাদের এর ক্ষেত্রে র, এর ৬ষ্ঠী বিভক্তি। তাই সঠিক উত্তর : কর্মকারকে ৬ষ্ঠী।
"আজকে" নগদ কালকে ধার ---বাক্য নিম্নরেখ শব্দটি কোন কারকে কোন বিভক্তি?
Correct Answer:
খ: অধিকরণে ২য়া
Explanation:
"আজকে" নগদ কালকে ধার ---বাক্য নিম্নরেখ শব্দটি কোন কারকে কোন বিভক্তি? সঠিক উত্তর অধিকরণে ২য়া কোথায় কোন স্থানে কখন কোন সময়ে কবে কোন বিষয় বা ব্যাপারে এসব প্রশ্ন করলে তার উত্তরে অধিকরণ কারক পাওয়া যায়। বাক্যটিতে 'আজকে' দ্বারা ক্রিয়ার সময় উল্লেখ করা হয়েছে তাই এটি কালাধিকরণ এবং শব্দটির সাথে 'কে' থাকায় তা দ্বিতীয়া বিভক্তি।
”পাপে বিরত থাকো” কোন কারকে কোন বিভক্তি?
Correct Answer:
খ: অপাদান কারকে ৭মী
Explanation:
”পাপে বিরত থাকো” কোন কারকে কোন বিভক্তি? সঠিক উত্তর অপাদান কারকে ৭মী যা থেকে কিছু বিচ্যুত, গৃহীত, জাত, বিরত, আরম্ভ ও রক্ষিত এবং যা দেখে কেউ বীত হয় তাকে অপাদান কারক বলে। যেমন - পাপে বিরত হও। অপাদান কারকে সপ্তমী বিভক্তি।
”পড়ায় আমার মন বসে না” এখানে “পড়ায়” কোন কারকে কোন বিভক্তি?
Correct Answer:
ক: কর্ম কারকে ৭মী
Explanation:
”পড়ায় আমার মন বসে না” এখানে “পড়ায়” কোন কারকে কোন বিভক্তি? সঠিক উত্তর কর্ম কারকে ৭মী যাকে আশ্রয় করে কর্তা ক্রিয়া সম্পন্ন হয় তাকে কর্মকারক বলে। যেমন - ডাক্তার ডাক।
"আমাকে"যেতে হবে। ---বাক্যে উদ্ধৃত শব্দটি কোন কারকে কোন বিভক্তি?
Correct Answer:
ক: কর্তায় ২য়া
Explanation:
"আমাকে"যেতে হবে। ---বাক্যে উদ্ধৃত শব্দটি কোন কারকে কোন বিভক্তি? সঠিক উত্তর কর্তায় ২য়া কাজটি যে করে সেই কর্তৃকারক। অপরের অধীনে না হয়ে নিচে ক্রিয়া সম্পাদন করলে সেই হয় কর্তা। কর্তৃ কারক নির্ণয়ের জন্য প্রশ্ন হচ্ছে 'কে বা কারা'? যেমন: আমাকে যেতে হবে। কাকে যেতে হবে? 'আমাকে'। এখানে আমাকে কর্তৃকারক। দ্বিতীয় বিভক্তি চিহ্ন কে, রে, । কাজেই কর্তায় ২য়া বিভক্তি।
একজন বাঁধাইকারক একদিনে ১২০টি বই এবং তার সহকর্মী একদিনে ১/৪ অংশ বই বাঁধাই করতে পারে। যদি তারা পালাক্রমে একজন দিনে একা কাজ করে তবে ৭৫০টি বই বাঁধাই করতে তাদের কতদিন লাগবে?
Correct Answer:
গ: ১০দিন
Explanation:
একজন বাঁধাইকারক একদিনে ১২০টি বই এবং তার সহকর্মী একদিনে ১/৪ অংশ বই বাঁধাই করতে পারে। যদি তারা পালাক্রমে একজন দিনে একা কাজ করে তবে ৭৫০টি বই বাঁধাই করতে তাদের কতদিন লাগবে? সঠিক উত্তর ১০দিন সহকর্মী একদিনে ( ১২ × ১/৪) টি বা ৩০ টি বই বাঁধাই করতে পারে। পালাক্রমে কাজ করলে তারা ২ দিনে ( ১২০ + ৩০) টি বা ১৫০ টি বাঁধাই করতে পারে। ১৫০ টি বই বাধাই করতে সময় লাগে ২ দিন ১ টি বই বাধাই করতে সময় লাগে = ২/১৫০ দিন ৭৫০ টি বই বাঁধাই করতে সময় লাগে = ২ × ৭৫০ /১৫০ দিন = ১০ দিন।
"চোখ দিয়ে"জল পড়ে। ---বাক্যে উদ্ধৃত শব্দটি কোন কারকে কোন বিভক্তি?
Correct Answer:
গ: অপাদানে ৩য়া
Explanation:
"চোখ দিয়ে"জল পড়ে। ---বাক্যে উদ্ধৃত শব্দটি কোন কারকে কোন বিভক্তি? সঠিক উত্তর অপাদানে ৩য়া অপাদান কারক নির্ণয়ের জন্য ক্রিয়াপদ ধরে কোথা থেকে কি থেকে কিসের থেকে এসব প্রশ্ন করতে হয় এবং তার উত্তরে অপাদান কারক জানতে পারা যায়। যেমন - চোখ দিয়ে জল পড়ে। কোথা থেকে বা দিয়ে - চোখ দিয়ে। কাজেই এটি অপাদান কারক এবং দ্বারা, দিয়া, কর্তৃক বিভক্তি চিহ্ন থাকায় এটি তৃতীয় বিভক্তি।
'বিপদে মোরে রক্ষা করো'- 'বিপদে' শব্দে কোন কারকে কোন বিভক্তি ?
Correct Answer:
গ: অপাদানে সপ্তমী
Explanation:
'বিপদে মোরে রক্ষা করো'- 'বিপদে' শব্দে কোন কারকে কোন বিভক্তি ? সঠিক উত্তর অপাদানে সপ্তমী ‘বিপদ হতে মোরে রক্ষা করো’ এভাবে কারক চিহ্নিত করতে হবে।
"ডাক্তার" ডাক ---বাক্য নিম্নরেখ শব্দটি কোন কারকে কোন বিভক্তি?
Correct Answer:
গ: কর্মকারকে শূন্য
Explanation:
"ডাক্তার" ডাক ---বাক্য নিম্নরেখ শব্দটি কোন কারকে কোন বিভক্তি? সঠিক উত্তর কর্মকারকে শূন্য ডাক্তার ডাকো। প্রদত্ত বাক্যে ডাক্তার কর্মকারকে শূণ্য। কারণ, যাকে আশ্রয় করে কর্তা ক্রিয়া সম্পন্ন করে, তাকে কর্মকারক বলে। বাক্যের ক্রিয়াকে "কী/ কাকে" দিয়ে প্রশ্ন করলে কর্মকারক পাওয়া যায়। এখানে কী বা কাকে দিয়ে প্রশ্ন করলে উত্তর পাওয়া যায় ডাক্তার। তাই কর্মকারক - ডাক্তার এবং কোন বিভক্তি যুক্ত নাই বলে শূণ্য বিভক্তি। তাই সঠিক উত্তর : কর্মকারকে শূণ্য।
"বুলবুলিতে" ধান খেয়েছে ---বাক্য নিম্নরেখ শব্দটি কোন কারকে কোন বিভক্তি?
Correct Answer:
খ: কর্তৃকারকে সপ্তমী
Explanation:
"বুলবুলিতে" ধান খেয়েছে ---বাক্য নিম্নরেখ শব্দটি কোন কারকে কোন বিভক্তি? সঠিক উত্তর কর্তৃকারকে সপ্তমী বাক্যস্থিত যে বিশেষ্য বা সর্বনাম পদ ক্রিয়া সম্পন্ন করে তা, ক্রিয়ার কর্তা বা কর্তৃকারক। ক্রিয়ার সঙ্গে 'কে' বা 'কারা' যোগ করে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায়, তা - ই কর্তৃকারক। যেমন: - খোকা বই পড়ে। (কে পড়ে? খোকা - কর্তৃকারক)। মেয়েরা ফুল তোলে। (কে তোলে? মেয়েরা - কর্তৃকারক)। সপ্তমী বা এ বিভক্তি: গাঁয়ে মানে না, আপনি মোড়ল। দশে মিলে করি কাজ। বাপে না জিজ্ঞাসে, মায়ে না সম্ভাষে। পাগলে কিনা বলে, ছাগলে কিনা খায়। বাঘে - মহিষে খানা একঘাটে খাবে না। দশে মিলে করি কাজ।
"পড়াশোনায়" মন দাও ---বাক্য নিম্নরেখ শব্দটি কোন কারকে কোন বিভক্তি?
Correct Answer:
গ: অধিকরণ কারকে সপ্তমী
Explanation:
"পড়াশোনায়" মন দাও ---বাক্য নিম্নরেখ শব্দটি কোন কারকে কোন বিভক্তি? সঠিক উত্তর অধিকরণ কারকে সপ্তমী ক্রিয়াপদকে ধরে কোথায় কোন স্থানে কখন কোন সময় কবে, কোন বিষয়ে বা ব্যাপারে এই প্রকার প্রশ্ন করলে তার উত্তরে অধিকরণ কারক পাওয়া যায়। এখানে 'পড়াশোনায় মন দাও' বাক্যে 'কোথায় বা কোন বিষয়ে মন দাও? এর উত্তরে পাওয়া যাবে 'পড়াশোনায়'। সুতরাং এটি অধিকরণ কারক। আবার এটির সাথে 'য়' থাকায় এটি সপ্তমী বিভক্তি।
"টাকায়" অসাধ্য সাধন হয় ---বাক্য নিম্নরেখ শব্দটি কোন কারকে কোন বিভক্তি?
Correct Answer:
খ: করণ কারকে সপ্তমী
Explanation:
"টাকায়" অসাধ্য সাধন হয় ---বাক্য নিম্নরেখ শব্দটি কোন কারকে কোন বিভক্তি? সঠিক উত্তর করণ কারকে সপ্তমী বাক্যস্থিত ক্রিয়াপদের সঙ্গে 'কি দিয়ে' 'কিসের দ্বারা' বা 'কি উপায়ে' প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় তাই করণ কারক। সুতরাং নিম্নরেখ শব্দটি করণ কারক। আবার এটির সঙ্গে 'য়' থাকায় এটি সপ্তমী বিভক্তি।
"আকাশে "তো আমি রাখি নাই মোর উড়িবার ইতিহাস"- এ বাক্যে 'আকাশ 'শব্দটি কোন কারকে কোন বিভক্তি
Correct Answer:
ঘ: অধিকরণে ৭মী
Explanation:
"আকাশে "তো আমি রাখি নাই মোর উড়িবার ইতিহাস"- এ বাক্যে 'আকাশ 'শব্দটি কোন কারকে কোন বিভক্তি সঠিক উত্তর অধিকরণে ৭মী ক্রিয়া সম্পাদনের কাল এবং আধারকে অধিকরণ কারক বলে। বিরাট স্থানের যে কোনো অংশে ক্রিয়া সংঘটিত হলে তাকে ঐকদেশিক আধারাধিকরণ বলে। এটি ঐকদেশিক অধিকরণ কারক।
"আষাঢ়ে" বৃষ্টি নামে---- বাক্যে উদ্ধৃত শব্দটি কোন কারকে কোন বিভক্তি?
Correct Answer:
ঘ: অধিকরণে ৭মী
Explanation:
"আষাঢ়ে" বৃষ্টি নামে---- বাক্যে উদ্ধৃত শব্দটি কোন কারকে কোন বিভক্তি? সঠিক উত্তর অধিকরণে ৭মী আষাঢ়ে বৃষ্টি নামে। প্রদত্ত বাক্যে আষাঢ়ে শব্দটি অধিকরণ কারকে ৭মী। কারণ, ক্রিয়া সম্পাদনের কাল বা সময় এবং আধারকে অধিকরণ কারক বলে। অধিকরণ কারকে ৭মী অর্থাৎ এ, য়, তে ইত্যাদি বিভক্তি যুক্ত হয়। প্রদত্ত বাক্যে আষাঢ় শব্দটি দ্বারা কাল বুঝায় আর "এ" হচ্ছে ৭মী বিভক্তি। তাই সঠিক উত্তর: অধিকরণ কারকে ৭মী।
অল্প "শোকে" কাতর---বাক্যে উদ্ধৃত শব্দটি কোন কারকে কোন বিভক্তি?
Correct Answer:
খ: করণ কারকে ৭মী
Explanation:
অল্প "শোকে" কাতর---বাক্যে উদ্ধৃত শব্দটি কোন কারকে কোন বিভক্তি? সঠিক উত্তর করণ কারকে ৭মী অল্প শোকে কাতর। বাক্যটিতে শোকে শব্দটি করণ কারকে ৭মী। কারণ, করণ শব্দটির অর্থ - যন্ত্র, সহায়ক বা উপায়। ক্রিয়া সম্পাদনেরর যন্ত্র, সহায়ক বা উপকরণকেই করণ কারক বলা হয়। বাক্যের ক্রিয়াপদকে "কীসের দ্বারা" বা " কী উপায়ে" প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায়, তাই করণ কারক। প্রদত্ত বাক্যে "কিসের দ্বারা" কাতর প্রশ্ন করলে উত্তর পাওয়া যায় শোক । আর "য়" ৭মী বিভক্তি। তাই সঠিক উত্তর: করণ কারকে ৭মী।
"নৌকায়" নদী পার হলাম---বাক্যে উদ্ধত শব্দটি কোন কারকে কোন বিভক্তি?
Correct Answer:
ক: করণে ৭মী
Explanation:
"নৌকায়" নদী পার হলাম---বাক্যে উদ্ধত শব্দটি কোন কারকে কোন বিভক্তি? সঠিক উত্তর করণে ৭মী করণ' শব্দের অর্থ: যন্ত্র, সহায়ক বা উপায়। ক্রিয়া সম্পাদনের যন্ত্র, উপকরণ বা সহায়ককেই করণ কারক বলা হয়। বাক্যস্থিত ক্রিয়াপদের সঙ্গে 'কিসের দ্বারা' বা 'কী উপায়ে' প্রশ্ন করলে যে উত্তরটি পাওয়া যায়, তা - ই করণ কারক। যেমন - নীরা কলম দিয়ে লেখে। (উপকরণ - কলম)'জগতে কীর্তিমান হয় সাধনায়। ' (উপায় - সাধনা) প্রথমা বা শূণ্য বা অ বিভক্তি: ছাত্ররা বল খেলে। (অকর্মক ক্রিয়া) ডাকাতেরা গৃহস্বামীর মাথায় লাঠি মেরেছে। কৃষক লাঙ্গল চষছে।
নীল আকাশের নিচে আমি "রাস্তা " চলেছি একা---বাক্যে উদ্ধত শব্দটি কোন কারকে কোন বিভক্তি?
Correct Answer:
খ: করণে শূন্য
Explanation:
নীল আকাশের নিচে আমি "রাস্তা " চলেছি একা---বাক্যে উদ্ধত শব্দটি কোন কারকে কোন বিভক্তি? সঠিক উত্তর করণে শূন্য করণ' শব্দের অর্থ: যন্ত্র, সহায়ক বা উপায়। ক্রিয়া সম্পাদনের যন্ত্র, উপকরণ বা সহায়ককেই করণ কারক বলা হয়। বাক্যস্থিত ক্রিয়াপদের সঙ্গে 'কিসের দ্বারা' বা 'কী উপায়ে' প্রশ্ন করলে যে উত্তরটি পাওয়া যায়, তা - ই করণ কারক। যেমন - নীরা কলম দিয়ে লেখে। (উপকরণ - কলম)'জগতে কীর্তিমান হয় সাধনায়। ' (উপায় - সাধনা) প্রথমা বা শূণ্য বা অ বিভক্তি: ছাত্ররা বল খেলে। (অকর্মক ক্রিয়া) ডাকাতেরা গৃহস্বামীর মাথায় লাঠি মেরেছে। কৃষক লাঙ্গল চষছে।
”বুলবুলিতে ধান খেয়েছে”-এই বাক্যে “বুলবুলিতে” কোন কারকে কোন বিভক্তি?
Correct Answer:
ঘ: কর্তায় সপ্তমী
Explanation:
”বুলবুলিতে ধান খেয়েছে”-এই বাক্যে “বুলবুলিতে” কোন কারকে কোন বিভক্তি? সঠিক উত্তর কর্তায় সপ্তমী বাক্যের কর্তাকেই বলা হয় কর্তৃকারক। অর্থাৎ বাক্যে ক্রিয়াটি যার দ্বারা সম্পাদিত হয় তাকে কর্তৃকারক বলে। এ, য়, তে এতে সপ্তমী বিভক্তির উদাহরণ।
"আলোয়" আঁধার কাটে ---বাক্যে উদ্ধৃত শব্দটি কোন কারকে কোন বিভক্তি?
Correct Answer:
গ: করণে ৭মী
Explanation:
"আলোয়" আঁধার কাটে ---বাক্যে উদ্ধৃত শব্দটি কোন কারকে কোন বিভক্তি? সঠিক উত্তর করণে ৭মী "আলোয়" আঁধার কাটে - - - বাক্যে উদ্ধৃত শব্দটি করণ কারকে ৭মী বিভক্তি। 'করণ' শব্দের অর্থ: যন্ত্র, সহায়ক বা উপায়। ক্রিয়া সম্পাদনের যন্ত্র, উপকরণ বা সহায়ককেই করণ কারক বলা হয়। বাক্যস্থিত ক্রিয়াপদের সঙ্গে 'কিসের দ্বারা' বা 'কী উপায়ে' প্রশ্ন করলে যে উত্তরটি পাওয়া যায়, তা - ই করণ কারক। যেমন - নীরা কলম দিয়ে লেখে।
ছেলেরা "ক্রিকেট" খেলে ---বাক্যে উদ্ধৃত শব্দটি কোন কারকে কোন বিভক্তি?
Correct Answer:
ক: কর্মে শূন্য
Explanation:
ছেলেরা "ক্রিকেট" খেলে ---বাক্যে উদ্ধৃত শব্দটি কোন কারকে কোন বিভক্তি? সঠিক উত্তর কর্মে শূন্য ছেলেরা "ক্রিকেট" খেলে - - - বাক্যে উদ্ধৃত শব্দটি কর্ম কারকে শূন্য বিভক্তি। যাকে আশ্রয় করে কর্তা ক্রিয়া সম্পন্ন করে, তাকে কর্মকারক বলে। কর্ম দুই প্রকার: মুখ্য কর্ম ও গৌণ কর্ম। যেমন: বাবা আমাকে (গৌণ কর্ম) একটি কলম (মুখ্য কর্ম) কিনে দিয়েছেন। সাধারণত মুখ্য কর্ম বস্তুবাচক ও গৌণ কর্ম প্রাণিবাচক হয়ে থাকে। এছাড়াও সাধারণত কর্মকারকের গৌণ কর্মে বিভক্তি যুক্ত হয়, মুখ্য কর্মে হয় না।
'দশে মিলে করি কাজ' বাক্যে 'দশে' কোন কারকে কোন বিভক্তি?
Correct Answer:
গ: কর্তৃকারকে ৭মী
Explanation:
'দশে মিলে করি কাজ' বাক্যে 'দশে' কোন কারকে কোন বিভক্তি? সঠিক উত্তর কর্তৃকারকে ৭মী দশে মিলে করি কাজ - বাক্যে দশে শব্দটি কর্তৃকারকে ৭মী। কারন, বাক্যস্থিত যে বিশেষ্য বা সর্বনাম পদ ক্রিয়া সম্পাদন করে তা ক্রিয়ার কর্তা বা কর্তৃকারক। ক্রিয়ার সঙ্গে "কে" বা "কারা" যোগ করে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায়, তা - ই। কর্তৃকারক। যেমন: প্রদত্ত বাক্যে কে বা কারা দিয়ে প্রশ্ন করলে "দশে " উত্তর পাওয়া যায়। আর "এ" হচ্ছে সপ্তমী বিভক্তি। তাই সঠিক উত্তর:কর্তৃকারকে ৭মী।
'পাতায় পাতায় পড়ে নিশির শিশির'--বাক্যে 'পাতায় পাতায় ' কোন কারকে কোন বিভক্তি?
Correct Answer:
খ: অধিকরণে ৭মী
Explanation:
'পাতায় পাতায় পড়ে নিশির শিশির'--বাক্যে 'পাতায় পাতায় ' কোন কারকে কোন বিভক্তি? সঠিক উত্তর অধিকরণে ৭মী ক্রিয়া সম্পাদনের কাল (সময়) এবং আধারকে অধিকরণ কারক বলে। অধিকরণ কারকে সপ্তমী অর্থাৎ 'এ' 'য়' 'তে' ইত্যাদি বিভক্তি যুক্ত হয়। যেমন - আধার (স্থান): আমরা রোজ স্কুলে যাই। এ বাড়িতে কেউ নেই। পাতায় পাতায় পড়ে নিশির শিশির। কাল (সময়): প্রভাতে সূর্য ওঠে। বসন্তে কোকিল ডাকে।
'তিনি চোখে দেখেন না' বাক্যে চোখ কোন কারক?
Correct Answer:
খ: করণ
Explanation:
'তিনি চোখে দেখেন না' বাক্যে চোখ কোন কারক? সঠিক উত্তর করণ ক্রিয়া সম্পাদনের যন্ত্র, উপায় বা সহায়ককেই করণ কারক বলে। এখানে 'চোখ' দেখার উপায় হওয়ায় এটি করণ কারক। ক্রিয়াকে 'কী' দিয়ে' প্রশ্ন করলেও এর উত্তরে চোখ পাওয়া যায়।
'আয়ু যেন পদ্ম পাতায় নীর'- বাক্যে পদ্ম পাতায় কোন কারক?
Correct Answer:
ঘ: অধিকরণ কারক
Explanation:
'আয়ু যেন পদ্ম পাতায় নীর'- বাক্যে পদ্ম পাতায় কোন কারক? সঠিক উত্তর অধিকরণ কারক ক্রিয়া সম্পাদনের কাল এবং আধার বা স্থানকে বলা হয় অধিকরণ কারক। তাই এ বাক্যে 'পদ্ম পাতা' অধিকরণ কারক হবে।
'মাঠে ধান ফলেছে' -বাক্যে 'মাঠে' কোন কারক?
Correct Answer:
খ: স্থানাধিকরণ
Explanation:
'মাঠে ধান ফলেছে' -বাক্যে 'মাঠে' কোন কারক? সঠিক উত্তর স্থানাধিকরণ ক্রিয়া সম্পাদনের স্থানকে বলে আধারাধিকরণ বা স্থানাধিকরণ। মাঠে ধান ফলেছে। তাই ‘মাঠ’ এখানে স্থানাধিকরণ কারক হবে। এরূপ আরো কিছু উদাহরণ: আমরা রোজ স্কুলে যাই। এ বাড়িতে কেউ নেই।
'আলোয় আঁধার কাটে' -বাক্যে 'আলোয়' কোন কারক?
Correct Answer:
ঘ: করণ
Explanation:
'আলোয় আঁধার কাটে' -বাক্যে 'আলোয়' কোন কারক? সঠিক উত্তর করণ ক্রিয়া সম্পাদনের যন্ত্র, সহায়ক বা উপায়কে করণ কারক বেল। আলো এখানে আঁধার দূর করার উপায় হওয়াতে এটি হবে করণ কারক।
'দশে' মিলে কারি কাজ বাক্যে নির্দেশিত কারক-
Correct Answer:
ক: কর্তৃকারক
Explanation:
'দশে' মিলে কারি কাজ বাক্যে নির্দেশিত কারক- সঠিক উত্তর কর্তৃকারক দশে মিলে করি কাজ - বাক্যে নির্দেশিত কারক হলো কর্তৃকারক। যে ক্রিয়া সম্পাদন করে সেই কর্তা। তাই "দশে" এখানে কর্তৃকারকে সপ্তমী বিভক্তি।
গাড়ী "স্টেশন" ছাড়ল -বাক্যে উদ্ধৃত শব্দটি কোন কারকে কোন বিভক্তি?
Correct Answer:
গ: অপাদানে শূন্য
Explanation:
গাড়ী "স্টেশন" ছাড়ল -বাক্যে উদ্ধৃত শব্দটি কোন কারকে কোন বিভক্তি? সঠিক উত্তর অপাদানে শূন্য যা থেকে কিছু বিচ্যুত, গৃহীত, জাত, বিরত, আরম্ভ, দূরীভূত ও রক্ষিত হয় এবং যা দেখে কেউ ভীত হয় তাকেই অপাদান কারক বলে। মূলত গাড়ি স্টেশন ছাড়ল ব্যক্যটির মাধ্যমে বিচ্যুত বা অপসারিত বুঝানো হয়েছে এবং স্টেশন শব্দের শেষে বিভক্তি শূন্য তাই বাক্যের কারক বিভক্তি এখানে অপাদান কারকে শূন্য বিভক্তি অথবা অপাদানে শূন্য। অপাদান কারকের উদাহরণ বিচ্যুত গাছ থেকে পাতা পড়ে।গৃহীত শুক্তি থেকে মুক্তো মেলে।জাত জমি থেকে ফসল পাই।বিরত পাপে বিরত হও।দূরীভূত দেশ থেকে পঙ্গপাল চলে গেছে।রক্ষিত বিপদ থেকে বাঁচাও।আরম্ভ সোমবার থেকে পরীক্ষা শুরু।ভীত বাঘকে ভয় পায় না কে?
"পড়াশোনায়" মন দাও -বাক্যে উদ্ধৃত শব্দটি কোন কারকে কোন বিভক্তি?
Correct Answer:
ঘ: অধিকরণে ৭মী
Explanation:
"পড়াশোনায়" মন দাও -বাক্যে উদ্ধৃত শব্দটি কোন কারকে কোন বিভক্তি? সঠিক উত্তর অধিকরণে ৭মী স্থান, কাল ও সময় অথবা কোন বিষয়ের প্রতি বোঝালে অধিকরণ হহয় এবং শেষে এ,য়,তে হলে ৭মী বিভক্তি হহয়। ততাই এএটি হবে অধিকরণে ৭মী।
কারক কত প্রকার?
Correct Answer:
গ: ছয় প্রকার
Explanation:
কারক কত প্রকার? সঠিক উত্তর ছয় প্রকার বাক্যস্থিত ক্রিয়াপদের সঙ্গে নামপদের যে সম্পর্ক তাকে কারক বলে। কারক ৬ প্রকার তা হলো - - কতৃকারক, কর্মকারক, করণ কারক, সম্প্রদান কারক, অপাদান কারক ও অধিকরণ কারক।
খালেদ "বই" পড়ে ---বাক্যে উদ্ধৃত শব্দটি কোন কারকে কোন বিভক্তি?
Correct Answer:
গ: কর্মে শূন্য
Explanation:
খালেদ "বই" পড়ে ---বাক্যে উদ্ধৃত শব্দটি কোন কারকে কোন বিভক্তি? সঠিক উত্তর কর্মে শূন্য খালেদ "বই" পড়ে - - - বাক্যে উদ্ধৃত শব্দটি কর্ম কারকে শূন্য বিভক্তি। যাকে আশ্রয় করে কর্তা ক্রিয়া সম্পন্ন করে, তাকে কর্মকারক বলে। কর্ম দুই প্রকার: মুখ্য কর্ম ও গৌণ কর্ম। উদাহরণ : ঘোড়া গাড়ি টানে। আমাকে একখানা বই দাও।
"ব্যায়ামে" শরীর ভাল থাকে ---বাক্যে উদ্ধৃত শব্দটি কোন কারকে কোন বিভক্তি?
Correct Answer:
ক: করণে ৭মী
Explanation:
"ব্যায়ামে" শরীর ভাল থাকে ---বাক্যে উদ্ধৃত শব্দটি কোন কারকে কোন বিভক্তি? সঠিক উত্তর করণে ৭মী "ব্যায়ামে" শরীর ভাল থাকে - - - বাক্যে উদ্ধৃত শব্দটি করণ কারকে ৭মী বিভক্তি। করণ' শব্দের অর্থ: যন্ত্র, সহায়ক বা উপায়। ক্রিয়া সম্পাদনের যন্ত্র, উপকরণ বা সহায়ককেই করণ কারক বলা হয়। বাক্যস্থিত ক্রিয়াপদের সঙ্গে 'কিসের দ্বারা' বা 'কী উপায়ে' প্রশ্ন করলে যে উত্তরটি পাওয়া যায়, তা - ই করণ কারক। যেমন - নীরা কলম দিয়ে লেখে। 'জগতেকীর্তিমান হয় সাধনায়।
”গাড়ি স্টেশন ছাড়ে” এখানে “স্টেশন” কোন কারকে কোন বিভক্তি?
Correct Answer:
গ: অপাদানে শূন্য
Explanation:
”গাড়ি স্টেশন ছাড়ে” এখানে “স্টেশন” কোন কারকে কোন বিভক্তি? সঠিক উত্তর অপাদানে শূন্য যা থেকে কিছু গৃহীত, বিচ্যুত, জাত, বিরত, রক্ষিত হয় তাকে যা দেখে কেউ ভীত হয় তাকেই অপাদান কারক বলে। যেমন - গাড়ি স্টেশন ছাড়ে। এখানে স্টেশন অপাদানে শূন্য বিভক্তি।
”বুলবুলিতে ধান খেয়েছে” বাক্যে “বুলবুলিতে” শব্দটি কোন কারকে কোন বিভক্তি?
Correct Answer:
ক: কর্তায় ৭মী
Explanation:
”বুলবুলিতে ধান খেয়েছে” বাক্যে “বুলবুলিতে” শব্দটি কোন কারকে কোন বিভক্তি? সঠিক উত্তর কর্তায় ৭মী ক্রিয়ার সঙ্গে কে বা কারা যোগ করে প্রশ্ন করলে কর্তৃকারক হয়। "বুলবুলিতে" শব্দটিতে এ বিভক্তি প্রকাশ পেয়েছে। তাই সঠিক উত্তর- কর্তৃকারকে ৭মী বিভক্তি
আমি কি ডরাই সখি ভিখারী "রাঘবে"?--বাক্যে উদ্ধৃত শব্দটি কোন কারকে কোন বিভক্তি?
Correct Answer:
খ: অপাদানে ৭মী
Explanation:
আমি কি ডরাই সখি ভিখারী "রাঘবে"?--বাক্যে উদ্ধৃত শব্দটি কোন কারকে কোন বিভক্তি? সঠিক উত্তর অপাদানে ৭মী আমি কি ডরাই সখি ভিখারী "রাঘবে"? - - বাক্যে উদ্ধৃত শব্দটি অপাদান কারকে সপ্তমী বিভক্তি। অপাদান কারক বলতে এমন একটি উপায় বোঝায়, যার সাহায্যে বাক্যস্থিত কোন শব্দের রূপ পরিবর্তন করে বা অন্য কোন উপায়ে শব্দটির সাথে বাক্যের অন্যান্য অংশের সাথে বিশেষ এক ধরনের সম্পর্ক স্থাপন করা হয়। যা থেকে কিছু বিচ্যুত, জাত, বিরত, আরম্ভ, উৎপন্ন, দূরীভূত ও রক্ষিত হয় এবং যা দেখে কেউ ভীত হয়, তাকেই অপাদান কারক বলে। অপাদান কারক মূলত বিশেষ্য পদ এবং এর সাথে সম্পর্কিত পদ যেমন বিশেষণ বা সর্বনামের উপর প্রযুক্ত হয়।
"গুণহীনে" ত্যাগ কর --বাক্যে উদ্ধৃত শব্দটি কোন কারকে কোন বিভক্তি?
Correct Answer:
ক: কর্মে ৭মী
Explanation:
"গুণহীনে" ত্যাগ কর --বাক্যে উদ্ধৃত শব্দটি কোন কারকে কোন বিভক্তি? সঠিক উত্তর কর্মে ৭মী "গুণহীনে" ত্যাগ কর - - বাক্যে উদ্ধৃত শব্দটি কর্ম কারকে সপ্তমী বিভক্তি। ক্রিয়াপদের সাথে কর্ম পদের সম্পর্ককে কর্মকারক বলে। তিনি বাগান দেখাশোনা করেন। কি বা কাকে দিয়ে প্রশ্নের উত্তরে কর্মকারক পাওয়া যায়।
"খনিতে" সোনা পাওয়া যায়---বাক্যে উদ্ধৃত শব্দটি কোন কারকে কোন বিভক্তি?
Correct Answer:
খ: অপাদানে ৭মী
Explanation:
"খনিতে" সোনা পাওয়া যায়---বাক্যে উদ্ধৃত শব্দটি কোন কারকে কোন বিভক্তি? সঠিক উত্তর অপাদানে ৭মী "খনিতে" সোনা পাওয়া যায় - - - বাক্যে উদ্ধৃত শব্দটি অপাদান কারকে সপ্তমী বিভক্তি। যা থেকে কিছু বিচ্যুত, জাত, বিরত, আরম্ভ, উৎপন্ন, দূরীভূত ও রক্ষিত হয় এবং যা দেখে কেউ ভীত হয়, তাকেই অপাদান কারক বলে। অপাদান কারক মূলত বিশেষ্য পদ এবং এর সাথে সম্পর্কিত পদ যেমন বিশেষণ বা সর্বনামের উপর প্রযুক্ত হয়। যেমন : গাছ থেকে পাতা পড়ে। মেঘ থেকে বৃষ্টি পড়ে।
"আলোয়" আঁধার কাটে---বাক্যে উদ্ধৃত শব্দটি কোন কারকে কোন বিভক্তি?
Correct Answer:
খ: করণে ৭মী
Explanation:
"আলোয়" আঁধার কাটে---বাক্যে উদ্ধৃত শব্দটি কোন কারকে কোন বিভক্তি? সঠিক উত্তর করণে ৭মী "আলোয়" আঁধার কাটে - - - বাক্যে উদ্ধৃত শব্দটি করণ কারকে সপ্তমী বিভক্তি। 'করণ' শব্দের অর্থ: যন্ত্র, সহায়ক বা উপায়। ক্রিয়া সম্পাদনের যন্ত্র, উপকরণ বা সহায়ককেই করণ কারক বলা হয়। বাক্যস্থিত ক্রিয়াপদের সঙ্গে 'কিসের দ্বারা' বা 'কী উপায়ে' প্রশ্ন করলে যে উত্তরটি পাওয়া যায়, তা - ই করণ কারক। যেমন - নীরা কলম দিয়ে লেখে।