Factors and division MCQs
Showing 50 questions (Total: 387)
আমার যাওয়া হয়নি- ‘আমার’ কোন কারকে কারকে কোন বিভক্তি ?
Correct Answer:
গ: কর্তায় ষষ্ঠী
Explanation:
আমার যাওয়া হয়নি- ‘আমার’ কোন কারকে কারকে কোন বিভক্তি ? সঠিক উত্তর কর্তায় ষষ্ঠী ' আমার যাওয়া হয়নি ' বাক্যে ' আমার ' শব্দটি কতৃকারকে ষষ্ঠী বিভক্তি। ক্রিয়ার সঙ্গে ' কে, কারা যোগ করে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় তাই কতৃকারক। র ;বা এর ; ষষ্ঠী বিভক্তি।
'তিনি' চোখে দেখেন না; - চোখে কোন কারক ?
Correct Answer:
ঘ: করণ
Explanation:
'তিনি' চোখে দেখেন না; - চোখে কোন কারক ? সঠিক উত্তর করণ 'তিনি' চোখে দেখেন না; - চোখে করণ কারক। 'করণ' শব্দের অর্থ: যন্ত্র, সহায়ক বা উপায়। ক্রিয়া সম্পাদনের যন্ত্র, উপকরণ বা সহায়ককেই করণ কারক বলা হয়। বাক্যস্থিত ক্রিয়াপদের সঙ্গে 'কিসের দ্বারা' বা 'কী উপায়ে' প্রশ্ন করলে যে উত্তরটি পাওয়া যায়, তা - ই করণ কারক। যেমন - নীরা কলম দিয়ে লেখে। (উপকরণ - কলম) 'জগতে কীর্তিমান হয় সাধনায়। ' (উপায় - সাধনা)
গুণহীনে ত্যাগ কর। -বাক্যে ”গুণহীনে” কোন কারকে কোন বিভক্তি?
Correct Answer:
ক: কর্মে ৭মী
Explanation:
গুণহীনে ত্যাগ কর। -বাক্যে ”গুণহীনে” কোন কারকে কোন বিভক্তি? সঠিক উত্তর কর্মে ৭মী গুণহীনে ত্যাগ কর। - বাক্যে ”গুণহীনে” কর্ম কারকে সপ্তমী বিভক্তি। যাকে আশ্রয় করে কর্তা ক্রিয়া সম্পন্ন করে, তাকে কর্মকারক বলে। কর্ম দুই প্রকার: মুখ্য কর্ম ও গৌণ কর্ম। যেমন: ছেলেটিকে বিছানায় শোয়াও। গুনহীনে ত্যাগ করো।
”কান্নায় শোক কমে” বাক্যে “কান্নায়” কোন কারক?
Correct Answer:
ঘ: অধিকরণ কারক
Explanation:
”কান্নায় শোক কমে” বাক্যে “কান্নায়” কোন কারক? সঠিক উত্তর অধিকরণ কারক ”কান্নায় শোক কমে” বাক্যে “কান্নায়” অধিকরণ কারক। ক্রিয়া সম্পাদনের কাল এবং আধার কে অধিকরণ কারক বলে। যেমন : সূর্যদয়ে অন্ধকার দূরীভূত হয়। কান্নায় শোক কমে।
”সব ঝিনুকে মুক্তা মিলে না” বাক্যে “ঝিনুকে” কোন কারকে কোন বিভক্তি?
Correct Answer:
খ: অপাদানে ৭মী
Explanation:
”সব ঝিনুকে মুক্তা মিলে না” বাক্যে “ঝিনুকে” কোন কারকে কোন বিভক্তি? সঠিক উত্তর অপাদানে ৭মী ”সব ঝিনুকে মুক্তা মিলে না” বাক্যে “ঝিনুকে” অপাদান কারকে সপ্তমী বিভক্তি। যা থেকে কিছু বিচ্যুত গৃহীত জাত বিরত আরম্ভ দূরীভূত ও রক্ষিত হয় এবং যা দেখি কেউ ভীত হয় তাকেই অপাদান কারক বলে। যেমন: সব ঝিনুকে মুক্তা মিলেনা বাক্যে ঝিনুক শব্দটি অপাদান কারক আর 'এ' থাকায় এটি সপ্তমী বিভক্তি।
'ঘরেতে ভ্রমর এল গুণগুণিয়ে' -- ঘরেতে কোন কারকে কোন বিভক্তি ?
Correct Answer:
গ: অধিকরণে ৭মী
Explanation:
'ঘরেতে ভ্রমর এল গুণগুণিয়ে' -- ঘরেতে কোন কারকে কোন বিভক্তি ? সঠিক উত্তর অধিকরণে ৭মী যে সমাস দ্বারা কোন স্থান বা জায়গা বুঝায় তাকে অধিকরণ কারক বলে। ঘরেতে ভ্রমর এলো গুণগুণিয়ে - এখানে, ঘরে বলতে কোন স্থান বুঝিয়েছে, তাই এটি অধিকরণ কারক আর তে হচ্ছে সপ্তমী বিভক্তি। তাই সঠিক উত্তর - অধিকরণে ৭মী।
বজ্রে তোমার বাজে বাঁশী? কোন কারকে কোন বিভক্তি?
Correct Answer:
খ: অপাদানে ৭মী
Explanation:
বজ্রে তোমার বাজে বাঁশী? কোন কারকে কোন বিভক্তি? সঠিক উত্তর অপাদানে ৭মী বজ্রে তোমার বাজে বাঁশী? অধিকরণ কারকে সপ্তমী বিভক্তি। ক্রিয়া সম্পাদনের কাল (সময়) এবং আধারকে অধিকরণ কারক বলে। অধিকরণ কারকে সপ্তমী অর্থাৎ 'এ' 'য়' 'তে' ইত্যাদি বিভক্তি যুক্ত হয়। যেমন - বজ্রে তোমার বাজে বাঁশী।
”এমন ছেলে আর দেখিনি” বাক্যে ”ছেলে” শব্দটি কোন কারকে কোন বিভক্তি?
Correct Answer:
খ: কর্মে শূন্য
Explanation:
”এমন ছেলে আর দেখিনি” বাক্যে ”ছেলে” শব্দটি কোন কারকে কোন বিভক্তি? সঠিক উত্তর কর্মে শূন্য ”এমন ছেলে আর দেখিনি” বাক্যে ”ছেলে” শব্দটি কর্ম কারকে শূন্য বিভক্তি। যাকে আশ্রয় করে কর্তা ক্রিয়া সম্পন্ন করে, তাকে কর্ম কারক বলে। ক্রিয়ার সঙ্গে 'কী' বা 'কাকে' দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায়, তা - ই কর্ম কারক। যেমন: ডাক্তার ডাক। তাকে বলো। ইত্যাদি।
”বুলবুলিতে ধান খেয়েছে”--এই বাক্যের “বুলবুলিতে” শব্দে কোন কারকে কোন বিভক্তি রয়েছে?
Correct Answer:
গ: কর্তৃকারকে ৭মী
Explanation:
”বুলবুলিতে ধান খেয়েছে”--এই বাক্যের “বুলবুলিতে” শব্দে কোন কারকে কোন বিভক্তি রয়েছে? সঠিক উত্তর কর্তৃকারকে ৭মী ”বুলবুলিতে ধান খেয়েছে” - - এই বাক্যের “বুলবুলিতে” শব্দে কর্তৃ কারকে সপ্তমী বিভক্তি। বাক্যস্থিত যে বিশেষ্য বা সর্বনাম পদ ক্রিয়া সম্পন্ন করে তা, ক্রিয়ার কর্তা বা কর্তৃকারক। ক্রিয়ার সঙ্গে 'কে' বা 'কারা' যোগ করে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায়, তা - ই কর্তৃকারক। যেমন: - খোকা বই পড়ে। (কে পড়ে? খোকা - কর্তৃকারক)। মেয়েরা ফুল তোলে। (কে তোলে? মেয়েরা - কর্তৃকারক)।
'পৃথিবীতে কে কাহার?'--- এই বাক্যে 'পৃথিবীতে' পদটি কোন কারকে কোন বিভক্তিতে সম্পন্ন?
Correct Answer:
গ: অধিকরণ কারকে সপ্তমী বিভক্তি
Explanation:
'পৃথিবীতে কে কাহার?'--- এই বাক্যে 'পৃথিবীতে' পদটি কোন কারকে কোন বিভক্তিতে সম্পন্ন? সঠিক উত্তর অধিকরণ কারকে সপ্তমী বিভক্তি ক্রিয়া সম্পাদনের কাল (সময়) এবং আধারকে অধিকরণ কারক বলে। অধিকরণ কারকে সাধারণত সপ্তমী অর্থাৎ এ, য়, তে ইত্যাদি বিভক্তি যুক্ত হয়। যেমন - বাড়িতে কেউ নেই। (আধারাধিকরণ)বসন্তে কোকিল ডাকে। (কালাধিকরণ)সূর্যোদয়ে অন্ধকার দূরীভূত হয়। (ভাবাধিকরণ)
অধিকরণ কারকে সপ্তমী বিভক্তির উদাহরণ কোনটি?
Correct Answer:
খ: গোয়ালে গরু আছে
Explanation:
অধিকরণ কারকে সপ্তমী বিভক্তির উদাহরণ কোনটি? সঠিক উত্তর গোয়ালে গরু আছে অধিকরণ কারকে সপ্তমী বিভক্তির উদাহরণ গোয়ালে গরু আছে। ক্রিয়া সম্পাদনের কাল (সময়) এবং আধারকে অধিকরণ কারক বলে। অধিকরণ কারকে সপ্তমী অর্থাৎ 'এ' 'য়' 'তে' ইত্যাদি বিভক্তি যুক্ত হয়। যেমন - আধার (স্থান): আমরা রোজ স্কুলে যাই। এ বাড়িতে কেউ নেই। কাল (সময়): প্রভাতে সূর্য ওঠে। বসন্তে কোকিল ডাকে।
”জগতে কীর্তিমান হও সাধনায়”--বাক্যে “সাধনায়” শব্দটি কোন কারকে কোন বিভক্তি?
Correct Answer:
ঘ: করণে ৭মী
Explanation:
”জগতে কীর্তিমান হও সাধনায়”--বাক্যে “সাধনায়” শব্দটি কোন কারকে কোন বিভক্তি? সঠিক উত্তর করণে ৭মী ”জগতে কীর্তিমান হও সাধনায়” - - বাক্যে “সাধনায়” শব্দটি করণ কারকে সপ্তমী বিভক্তি। করণ শব্দটির অর্থ যন্ত্র, সহায়ক বা উপায়। অতএব ক্রিয়া সম্পাদনের যন্ত্র, উপকরণ বা সহায়ক এই করণ কারক বলে। যেমন - যে বরশি দিয়ে মাছ ধরা হয়।
”তিনি ব্যকরণে পন্ডিত” -বাক্যে “ব্যকরণে” শব্দটি কোন কারকে কোন বিভক্তি?
Correct Answer:
ক: অধিকরণে ৭মী
Explanation:
”তিনি ব্যকরণে পন্ডিত” -বাক্যে “ব্যকরণে” শব্দটি কোন কারকে কোন বিভক্তি? সঠিক উত্তর অধিকরণে ৭মী ”তিনি ব্যকরণে পন্ডিত” - বাক্যে “ব্যকরণে” শব্দটি অধিকরণ কারকে সপ্তমী বিভক্তি। ক্রিয়ার আঁধারকে অধিকরণ কারক বলে। অর্থাৎ যে স্থানে বা যে বিষয়টি আশ্রয় করে ক্রিয়া সম্পাদন হয় সে বিষয়ে সময় বা স্থানকে অধিকরণ কারক বলে। যেমন পুকুরে মাছ আছে।
'নতুন ধান্যে হবে নবান্ন'-- এই বাক্যের 'ধান্যে' পদে কোন কারক ও বিভক্তি প্রযুক্ত হয়েছে?
Correct Answer:
গ: করণে ৭মী
Explanation:
'নতুন ধান্যে হবে নবান্ন'-- এই বাক্যের 'ধান্যে' পদে কোন কারক ও বিভক্তি প্রযুক্ত হয়েছে? সঠিক উত্তর করণে ৭মী 'নতুন ধান্যে হবে নবান্ন' - - এই বাক্যের 'ধান্যে' পদে করণ কারকে ৭মী বিভক্তি প্রযুক্ত হয়েছে। 'করণ' শব্দের অর্থ: যন্ত্র, সহায়ক বা উপায়। ক্রিয়া সম্পাদনের যন্ত্র, উপকরণ বা সহায়ককেই করণ কারক বলা হয়। বাক্যস্থিত ক্রিয়াপদের সঙ্গে 'কিসের দ্বারা' বা 'কী উপায়ে' প্রশ্ন করলে যে উত্তরটি পাওয়া যায়, তা - ই করণ কারক। যেমন - নীরা কলম দিয়ে লেখে। (উপকরণ - কলম) 'জগতে কীর্তিমান হয় সাধনায়। ' (উপায় - সাধনা)
অধিকরণ কারকের উদাহরণ কোনটি?
Correct Answer:
ক: তিলে তৈল আছে
Explanation:
অধিকরণ কারকের উদাহরণ কোনটি? সঠিক উত্তর তিলে তৈল আছে অধিকরণ কারকের উদাহরণ হচ্ছে তিলে তৈল আছে। ক্রিয়া সম্পাদনের কাল এবং আঁধারকে অধিকরণ কারক বলে। অর্থাৎ স্থান সময় বিষয় বুঝান অধিকরণ কারক হয়। যেমন : তিলে তৈল আছে, পৃথিবীতে কে কাহার।
”তিনি ব্যাকরণে পন্ডিত”- বাক্যে ”ব্যাকরণে” শব্দটি কোন কারকে কোন বিভক্তি?
Correct Answer:
ঘ: অধিকরণে সপ্তমী
Explanation:
”তিনি ব্যাকরণে পন্ডিত”- বাক্যে ”ব্যাকরণে” শব্দটি কোন কারকে কোন বিভক্তি? সঠিক উত্তর অধিকরণে সপ্তমী ”তিনি ব্যাকরণে পন্ডিত” - বাক্যে ”ব্যাকরণে” শব্দটি অধিকরণ কারকে সপ্তমী বিভক্তি। ক্রিয়া সম্পাদনের কাল এবং আঁধারকে অধিকরণ কারক বলে। যেমন : তিনি ব্যাকরণে পন্ডিত, কাননে কুসুমকলি সকলি ফুটিল।
কম্পিউটারের আবিষ্কারক হলেন-
Correct Answer:
ঘ: কেহই নয়
Explanation:
কম্পিউটারের আবিষ্কারক হলেন- সঠিক উত্তর কেহই নয় কম্পিউটারের আবিষ্কারক হলেন হাওয়ার্ড আইকন। কম্পিউটারের জনক হলেন চার্লস ব্যাবেজ।
কোনটি করণ কারকে সপ্তমী বিভক্তির উদাহরণ?
Correct Answer:
ঘ: টাকায় কি না হয়
Explanation:
কোনটি করণ কারকে সপ্তমী বিভক্তির উদাহরণ? সঠিক উত্তর টাকায় কি না হয় 'টাকায় কি না হয়' বাক্যটি করণ কারকে সপ্তমী বিভক্তি। করণ শব্দটির অর্থ যন্ত্র, সহায়ক বা উপায়। বাক্যের ক্রিয়াপদের সঙ্গে 'কিসের দ্বারা' বা 'কিসের উপায়' প্রশ্ন করলে উত্তর পাওয়া যায় তাকে করণ কারক বলে। এখানে ক্রিয়াকে কিসের দ্বারা প্রশ্ন করলে উত্তর পাওয়া যায় টাকা এবং টাকার সাথে সপ্তমী বিভক্তি য় যুক্ত হয়েছে।
”আমাকে যেতে হবে”-- বাক্যে ”আমাকে” শব্দটি কোন কারকে কোন বিভক্তি?
Correct Answer:
খ: কর্মে দ্বিতীয়া
Explanation:
”আমাকে যেতে হবে”-- বাক্যে ”আমাকে” শব্দটি কোন কারকে কোন বিভক্তি? সঠিক উত্তর কর্মে দ্বিতীয়া কর্তৃকারকে দ্বিতীয়া বিভক্তি হবে। কারণ এখানে যাওয়ার কাজটি নিজেকেই করতে হবে।
'আমার গানের মালা আমি করব কারে দান' বাক্যে 'কারে' শব্দটির কারক ও বিভক্তি কোনটি?
Correct Answer:
গ: কর্মে সপ্তমী
Explanation:
'আমার গানের মালা আমি করব কারে দান' বাক্যে 'কারে' শব্দটির কারক ও বিভক্তি কোনটি? সঠিক উত্তর কর্মে সপ্তমী আমরা জানি - - কর্তা মুখ্য/গৌণ কর্মের মাধ্যমে ক্রিয়া সম্পাদন করে, এ বাক্যে "গানের মালা" মুখ্য - কর্ম এবং "কারে" গৌণ - কর্ম;সুতরাং "কারে" কর্মে সপ্তমী।
সাদা মেঘে বৃষ্টি হয় না- এখানে মেঘে কোন কারক?
Correct Answer:
খ: অপাদান কারক
Explanation:
সাদা মেঘে বৃষ্টি হয় না- এখানে মেঘে কোন কারক? সঠিক উত্তর অপাদান কারক সাদা মেঘে বৃষ্টি হয় না - এখানে মেঘে অপাদান কারক। যা থেকে কিছু বিচ্যুত, গৃহীত, জাত, বিরত, আরম্ভ, দূরীভূত ও রক্ষিত হয় এবং যা দেখে কেউ ভীত হয় তাদের অপাদান কারক বলে। যেমন সাদা মেঘে বৃষ্টি হয় না এখানে 'মেঘে' হল অপাদান কারকে সপ্তমী বিভক্তি।
”পলাতক দাসে দাও স্বাধীনতা”- এখানে “দাসে” কোন কারকে কোন বিভক্তি?
Correct Answer:
ঘ: সম্প্রদানে সপ্তমী
Explanation:
”পলাতক দাসে দাও স্বাধীনতা”- এখানে “দাসে” কোন কারকে কোন বিভক্তি? সঠিক উত্তর সম্প্রদানে সপ্তমী যাকে স্বত্ব ত্যাগ করে দান অর্চনা সাহায্য ইত্যাদি করা হয় তাকে সম্প্রদান কারক বলে। যেমন 'পলাতক দাসে দাও স্বাধীনতা' 'অন্ধজনে দেহ আলো'। এখানে 'দাসে' এবং 'অন্ধজনে' সম্প্রদান কারকে সপ্তমী বিভক্তি।
”মাঠে ধান ফলেছে” বাক্যে- “মাঠে” কোন কারক?
Correct Answer:
ঘ: স্থানাধিকরণ
Explanation:
”মাঠে ধান ফলেছে” বাক্যে- “মাঠে” কোন কারক? সঠিক উত্তর স্থানাধিকরণ ”মাঠে ধান ফলেছে” বাক্যে - “মাঠে” স্থানাধিকরণ কারক। ক্রিয়া সম্পাদনের কাল এবং আঁধারকে অধিকরণ কারক বলে। মাঠে ধান ফলে সেখানে 'মাঠে' হলো আধারাধিকরণ বা স্থানাধিকারী কারক।
কাননে কুসুমকলি সকলি ফুটিল -এ বাক্যে 'কাননে' কোন কারক ও বিভত্তি?
Correct Answer:
গ: অধিকরণে সপ্তমী
Explanation:
কাননে কুসুমকলি সকলি ফুটিল -এ বাক্যে 'কাননে' কোন কারক ও বিভত্তি? সঠিক উত্তর অধিকরণে সপ্তমী কাননে কুসুমকলি সকলি ফুটিল - এ বাক্যে 'কাননে' অধিকরণ কারকে সপ্তমী বিভত্তি। ক্রিয়া সম্পাদনের কাল (সময়) এবং আধারকে অধিকরণ কারক বলে। [ অধিকরণ কারকে সপ্তমী অর্থাৎ 'এ' 'য়' 'তে' ইত্যাদি বিভক্তি যুক্ত হয়। যেমন - আধার (স্থান): আমরা রোজ স্কুলে যাই। এ বাড়িতে কেউ নেই। কাল (সময়): প্রভাতে সূর্য ওঠে। বসন্তে কোকিল ডাকে।
'তিলে তৈল হয়' -- এ বাক্যে কোন কারকে কোন বিভক্তি বিদ্যমান?
Correct Answer:
খ: অপাদান কারকে তৃতীয়া
Explanation:
'তিলে তৈল হয়' -- এ বাক্যে কোন কারকে কোন বিভক্তি বিদ্যমান? সঠিক উত্তর অপাদান কারকে তৃতীয়া 'তিলে তৈল হয়' - - এ বাক্যে অপাদান কারকে তৃতীয়া বিভক্তি বিদ্যমান। যা থেকে কিছু বিচ্যুত, জাত, বিরত, আরম্ভ, উৎপন্ন, দূরীভূত ও রক্ষিত হয় এবং যা দেখে কেউ ভীত হয়, তাকেই অপাদান কারক বলে। অপাদান কারক মূলত বিশেষ্য পদ এবং এর সাথে সম্পর্কিত পদ যেমন বিশেষণ বা সর্বনামের উপর প্রযুক্ত হয়। অপাদান কারক দিয়ে সাধারণত কোন কিছু থেকে সরে যাওয়া অর্থ বোঝানো হয়। বাংলা ভাষাতে বিশেষ্যের পরে হইতে, থেকে (পঞ্চমী বিভক্তি), দিয়া, দিয়ে (তৃতীয়া বিভক্তি) ইত্যাদি অনুসর্গ ব্যবহার করে সাধারণত অপাদান কারক বোঝানো হয়। যেমন - বিচ্যুত: গাছ থেকে পাতা পড়ে। মেঘ থেকে বৃষ্টি পড়ে। গৃহীত: সুক্তি থেকে মুক্তো মেলে। দুধ থেকে দই হয়। জাত: জমি থেকে ফসল পাই। খেঁজুর রসে গুড় হয়।
”কারক” শব্দটির অর্থ?
Correct Answer:
গ: যা ক্রিয়া সম্পাদন করে
Explanation:
”কারক” শব্দটির অর্থ? সঠিক উত্তর যা ক্রিয়া সম্পাদন করে ”কারক” শব্দটির অর্থ - যা ক্রিয়া সম্পাদন করে। 'কারক' শব্দটির অর্থ ক্রীড়া সম্পাদক বা যা ক্রিয়া সম্পাদন করে। যার সাহায্যে কোন বাক্যের ক্রিয়া সম্পাদন করা হয় তাকে কারক বলা হয়।
' "পরাজয়ে" ডরে না বীর' বাক্যের ডাবল কোটেশনে শব্দটি কোন কারকে কোন বিভক্তি?
Correct Answer:
ঘ: অপাদানে ৭মী
Explanation:
' "পরাজয়ে" ডরে না বীর' বাক্যের ডাবল কোটেশনে শব্দটি কোন কারকে কোন বিভক্তি? সঠিক উত্তর অপাদানে ৭মী "পরাজয়ে" ডরে না বীর' বাক্যের ডাবল কোটেশনে শব্দটি অপাদান কারকে সপ্তমী বিভক্তি। যা থেকে কিছু বিচ্যুত, জাত, বিরত, আরম্ভ, উৎপন্ন, দূরীভূত ও রক্ষিত হয় এবং যা দেখে কেউ ভীত হয়, তাকেই অপাদান কারক বলে। অপাদান কারক মূলত বিশেষ্য পদ এবং এর সাথে সম্পর্কিত পদ যেমন বিশেষণ বা সর্বনামের উপর প্রযুক্ত হয়। সপ্তমী বা এ বিভক্তি : 'বিপদে মোরে করিবে ত্রাণ, এ নহে মোর প্রার্থনা। ' লোকমুখে শুনেছি। তিলে তৈল হয়। দুধে দই হয়। খেঁজুর রসে গুড় হয়। পাপে বিরত হও।
'কপোল ভাসিয়া গেল নয়নের জলে' বাক্যের নিম্নরেখ শব্দটি কোন কারকে কোন বিভক্তি?
Correct Answer:
গ: কর্মে শূন্য
Explanation:
'কপোল ভাসিয়া গেল নয়নের জলে' বাক্যের নিম্নরেখ শব্দটি কোন কারকে কোন বিভক্তি? সঠিক উত্তর কর্মে শূন্য 'কপোল ভাসিয়া গেল নয়নের জলে' বাক্যের নিম্নরেখ শব্দটি কর্ম কারকে শূন্য বিভক্তি। যাকে আশ্রয় করে কর্তা ক্রিয়া সম্পন্ন করে, তাকে কর্মকারক বলে। কর্ম দুই প্রকার: মুখ্য কর্ম ও গৌণ কর্ম। যেমন: বাবা আমাকে (গৌণ কর্ম) একটি কলম (মুখ্য কর্ম) কিনে দিয়েছেন। ডাক্তার ডাক। পুলিশ ডাক। ঘোড়া গাড়ি টানে। আমাকে একখানা বই দাও।
জল পড়ে , পাতা নড়ে___ ‘জল’ শব্দটি কোন কারকে কোন বিভক্তি ?
Correct Answer:
ক: কর্তায় শূন্য
Explanation:
জল পড়ে , পাতা নড়ে___ ‘জল’ শব্দটি কোন কারকে কোন বিভক্তি ? সঠিক উত্তর কর্তায় শূন্য জল পড়ে, পাতা নড়ে। এখানে জল কর্তায় শূণ্য কারক। কারণ, বাক্যস্থিত যে বিশেষ্য বা সর্বনাম পদ ক্রিয়া সম্পাদন করে, তাকে কর্তৃকারক বলে। ক্রিয়ার সঙ্গে কি বা কে বা কারা যোগ করে প্রশ্ন কলে যে উত্তর পাওয়া যায় তা - ই কর্তৃকারক। প্রদত্ত বাক্যে, কি পড়ে প্রশ্ন করলে উত্তর পাওয়া যাবে জল। তাই জল কর্তৃকারক। আর কোন বিভক্তি নেই তাই কর্তায় শূণ্য।
”বুলবুলিতে ধান খেয়েছে” বাক্যের “বুলবুলিতে” কোন কারক ও বিভক্তি রয়েছে?
Correct Answer:
গ: কর্তৃকারকে সপ্তমী
Explanation:
”বুলবুলিতে ধান খেয়েছে” বাক্যের “বুলবুলিতে” কোন কারক ও বিভক্তি রয়েছে? সঠিক উত্তর কর্তৃকারকে সপ্তমী বাক্যস্থিত যে বিশেষ্য ও সর্বনাম পদ ক্রিয়া সম্পন্ন করে তা ক্রিয়ার কর্তা বা কর্তৃ কারক। যেমন - বুলবুলিতে ধান খেয়েছে এ বাক্যে 'বুলবুলিতে' কর্তৃ কারকে সপ্তমী বিভক্তি।
‘অন্ধজনে দেহ আলো।’___ বাক্যে ‘অন্ধজনে’ কোন কারকে কোন বিভক্তি ?
Correct Answer:
গ: সম্প্রদানে ৭মী
Explanation:
‘অন্ধজনে দেহ আলো।’___ বাক্যে ‘অন্ধজনে’ কোন কারকে কোন বিভক্তি ? সঠিক উত্তর সম্প্রদানে ৭মী অন্ধজনে দেহ আলো। এখানে, অন্ধজনে - সম্প্রদান কারকে সপ্তমী। কারণ, যাকে স্বত্ব ত্যাগ করে দান, অর্চনা, সাহায্য ইত্যাদি করা হয়, তাকে সম্প্রদান কারক বলে। বস্তু নয় - ব্যক্তিই সম্প্রদান কারক। এইজন্য অন্ধজন সম্প্রদান কারক আর "এ" হচ্ছে ৭মী বিভক্তি। তাই সম্প্রদানে ৭মী বিভক্তি।
আলোয় আঁধার দূর হয়। --এই বাক্যে 'আলোয়' পদটি কোন কারকের উদাহরণ?
Correct Answer:
খ: করণ
Explanation:
আলোয় আঁধার দূর হয়। --এই বাক্যে 'আলোয়' পদটি কোন কারকের উদাহরণ? সঠিক উত্তর করণ আলোয় আঁধার দুর হয়। এখানে, আলোয় - করণ কারকে ৭মী। কারণ, করণ শব্দটির অর্থ - যন্ত্র সহায়ক বা উপায়। ক্রিয়া সম্পাদনের যন্ত্র, উপকরণ বা সহায়ককেই করণ কারক বলা হয়। বাক্যস্থিত ক্রিয়াপদের সঙ্গে কীসের, দ্বারা বা কী উপায়ে প্রশ্ন করলে যে উত্তরটি পাওয়া যায়, তা - ই করণ কারক। এখানে, যদি প্রশ্ন করা হয় "কী উপায়ে " আঁধার দূর হয়, তাহলে উত্তর পাওয়া যাবে আলো। তাই সঠিক উত্তর : করণ কারক।
নিচের কোন শব্দটিতে কর্তায় শূন্য বিভক্তি রয়েছে?
Correct Answer:
খ: বাঁশি
Explanation:
নিচের কোন শব্দটিতে কর্তায় শূন্য বিভক্তি রয়েছে? সঠিক উত্তর বাঁশি সঠিক উত্তর কোনোটিই নয়। বাবাকে ভয় পাই - অপাদানে দ্বিতীয়া, বাঁশি বাজে - কর্তায় শূন্য, ফলে বৃক্ষের পরিচয় - করণে সপ্তমী, পাপে বিরত হও - অপাদানে সপ্তমী।
অধিকরণ কারকে পঞ্চমী বিভক্তির উদাহরণ আছে কোন বাক্যে?
Correct Answer:
ক: জমি থেকে বাড়ি দেখা যায়
Explanation:
অধিকরণ কারকে পঞ্চমী বিভক্তির উদাহরণ আছে কোন বাক্যে? সঠিক উত্তর জমি থেকে বাড়ি দেখা যায় অধিকরণ কারক: ক্রিয়া সম্পাদনের কাল বা সময় এবং আধারকে অধিকরণ কারক বলে। অধিকরণ কারকে বিভিন্ন ধরনের বিভক্তি যুক্ত হয়। যেমন: পঞ্চমী বিভক্তি: জমি থেকে বাড়ি দেখা যায়।
আপেক্ষিকতাবাদের আবিষ্কারক কে?
Correct Answer:
ঘ: আইনস্টাইন
Explanation:
আপেক্ষিকতাবাদের আবিষ্কারক কে? সঠিক উত্তর আইনস্টাইন আপেক্ষিক তত্ত্বের আবিষ্কার করেন আলবার্ট আইনস্টাইন। আলবার্ট আইনস্টাইন সর্বপ্রথম দাবী করেন যে পরমস্থান, পরমকাল এবং পরমভর বলতে কিছুই নেই। স্থান,কাল এবং ভর তিনটিকেই আপেক্ষিক ধরে তিনি তার বিখ্যাত আপেক্ষিকতা তত্ত্ব প্রস্তাব করেন । এর দুইটি রূপ আছে: বিশেষ আপেক্ষিকতা তত্ত্ব এবং সাধারণ আপেক্ষিকতা তত্ত্ব। অনেক সময় আপেক্ষিকতা বলতে গ্যালিলিওর আপেক্ষিকতা ও বুঝানো হয়।
কোনটি করণ কারকে শূন্য বিভক্তির উদাহরণ?
Correct Answer:
খ: বুদ্ধি খাটিয়ে কাজ কর
Explanation:
কোনটি করণ কারকে শূন্য বিভক্তির উদাহরণ? সঠিক উত্তর বুদ্ধি খাটিয়ে কাজ কর করণ কারকে শূন্য বিভক্তির উদাহরণ বুদ্ধি খাটিয়ে কাজ কর। 'করণ' শব্দের অর্থ: যন্ত্র, সহায়ক বা উপায়। ক্রিয়া সম্পাদনের যন্ত্র, উপকরণ বা সহায়ককেই করণ কারক বলা হয়। করণ কারকে শূণ্য বা অ বিভক্তি। যেমন: ছাত্ররা বল খেলে। (অকর্মক ক্রিয়া) ডাকাতেরা গৃহস্বামীর মাথায় লাঠি মেরেছে। কৃষক লাঙ্গল চষছে।
কোনটি অধিকরণ কারকে সপ্তমী বিভক্তির উদাহরণ?
Correct Answer:
গ: গগণে গরজে মেঘ ঘন বরষা
Explanation:
কোনটি অধিকরণ কারকে সপ্তমী বিভক্তির উদাহরণ? সঠিক উত্তর গগণে গরজে মেঘ ঘন বরষা অধিকরণ কারকে সপ্তমী বিভক্তির উদাহরণ - গগণে গরজে মেঘ ঘন বরষা। ক্রিয়া সম্পাদনের কাল (সময়) এবং আধারকে অধিকরণ কারক বলে। অধিকরণ কারকে সপ্তমী অর্থাৎ 'এ' 'য়' 'তে' ইত্যাদি বিভক্তি যুক্ত হয়। যেমন - আধার (স্থান): আমরা রোজ স্কুলে যাই। এ বাড়িতে কেউ নেই। কাল (সময়): প্রভাতে সূর্য ওঠে। বসন্তে কোকিল ডাকে।
" 'ধন' হইতে সুখ হয় না " বাক্যের নিম্নরেখ শব্দটি কোন কারকে কোন বিভক্তি?
Correct Answer:
গ: অপাদানে ৫মী
Explanation:
" 'ধন' হইতে সুখ হয় না " বাক্যের নিম্নরেখ শব্দটি কোন কারকে কোন বিভক্তি? সঠিক উত্তর অপাদানে ৫মী " 'ধন' হইতে সুখ হয় না " বাক্যের নিম্নরেখ শব্দটি অপাদান কারকে পঞ্চমী বিভক্তি। যা থেকে কিছু বিচ্যুত, জাত, বিরত, আরম্ভ, উৎপন্ন, দূরীভূত ও রক্ষিত হয় এবং যা দেখে কেউ ভীত হয়, তাকেই অপাদান কারক বলে। অপাদান কারক দিয়ে সাধারণত কোন কিছু থেকে সরে যাওয়া অর্থ বোঝানো হয়। বাংলা ভাষাতে বিশেষ্যের পরে হইতে, থেকে (পঞ্চমী বিভক্তি) ইত্যাদি অনুসর্গ ব্যবহার করে সাধারণত অপাদান কারক বোঝানো হয়। যেমন - বিচ্যুত: গাছ থেকে পাতা পড়ে। মেঘ থেকে বৃষ্টি পড়ে। গৃহীত: সুক্তি থেকে মুক্তো মেলে। দুধ থেকে দই হয়। জাত: জমি থেকে ফসল পাই। খেঁজুর রসে গুড় হয়।
" 'আজকে' নগদ কালকে ধার " বাক্যের নিম্নরেখ শব্দটি কোন কারকে কোন বিভক্তি?
Correct Answer:
ক: অধিকরণে ২য়া
Explanation:
" 'আজকে' নগদ কালকে ধার " বাক্যের নিম্নরেখ শব্দটি কোন কারকে কোন বিভক্তি? সঠিক উত্তর অধিকরণে ২য়া " 'আজকে' নগদ কালকে ধার " বাক্যের নিম্নরেখ শব্দটি অধিকরণ কারকে ২য়া বিভক্তি। ক্রিয়া সম্পাদনের কাল (সময়) এবং আধারকে অধিকরণ কারক বলে। অধিকরণ কারকে দ্বিতীয়া বিভক্তি হলো যেমন: মন আমার নাচে রে আজিকে।
'এ সাবানে কাপড় কাচা চলবে না' -- এখানে 'সাবানে' কোন কারকে কোন বিভক্তি?
Correct Answer:
ঘ: করণে সপ্তমী
Explanation:
'এ সাবানে কাপড় কাচা চলবে না' -- এখানে 'সাবানে' কোন কারকে কোন বিভক্তি? সঠিক উত্তর করণে সপ্তমী 'এ সাবানে কাপড় কাচা চলবে না' - - এখানে 'সাবানে' করণ কারকে সপ্তমী বিভক্তি। 'করণ' শব্দের অর্থ: যন্ত্র, সহায়ক বা উপায়। ক্রিয়া সম্পাদনের যন্ত্র, উপকরণ বা সহায়ককেই করণ কারক বলা হয়। বাক্যস্থিত ক্রিয়াপদের সঙ্গে 'কিসের দ্বারা' বা 'কী উপায়ে' প্রশ্ন করলে যে উত্তরটি পাওয়া যায়, তা - ই করণ কারক। যেমন - নীরা কলম দিয়ে লেখে। (উপকরণ - কলম) 'জগতে কীর্তিমান হয় সাধনায়। ' (উপায় - সাধনা) সপ্তমী বা এ বিভক্তি: ফুলে ফুলে ঘর ভরেছে। আকাশ মেঘে ঢাকা। শিকারী বিড়াল গোঁফে চেনা যায়। জ্ঞানে বিমল আনন্দ লাভ হয়।
'পাতায় পাতায় পড়ে নিশির শিশির' । 'পাতায় পাতায়' কোন কারকে কোন বিভক্তি ?
Correct Answer:
খ: অধিকরণে ৭মী
Explanation:
'পাতায় পাতায় পড়ে নিশির শিশির' । 'পাতায় পাতায়' কোন কারকে কোন বিভক্তি ? সঠিক উত্তর অধিকরণে ৭মী "পাতায় পাতায় পড়ে শিশির" - বাক্যটিতে পাতায় হচ্ছে অধিকরণে ৭মী কারক। কারণ, ক্রিয়া সম্পাদনের কাল বা সময় এবং আধারকে অধিকরণ কারক বলে। অধিকরণ কারকে সপ্তমী অর্থাৎ এ, য়, তে ইত্যাদি বিভক্তি যুক্ত হয়। এখানে, পাতা অধিকরণ কারক আর "য়" - ৭মী বিভক্তি, তাই সঠিক উত্তর: অধিকরণে ৭মী।
'দশে মিলে করি কাজ' । 'দশে' কোন কারকে কোন বিভক্তি ?
Correct Answer:
ঘ: কর্তৃকারকে ৭মী
Explanation:
'দশে মিলে করি কাজ' । 'দশে' কোন কারকে কোন বিভক্তি ? সঠিক উত্তর কর্তৃকারকে ৭মী বাক্যস্থিত যে বিশেষ্য বা সর্বনাম পদ ক্রিয়া সম্পন্ন করে তা, ক্রিয়ার কর্তা বা কর্তৃকারক। কর্তৃকারকে সপ্তমী বা এ বিভক্তি: গাঁয়ে মানে না, আপনি মোড়ল। দশে মিলে করি কাজ। বাপে না জিজ্ঞাসে, মায়ে না সম্ভাষে। পাগলে কিনা বলে, ছাগলে কিনা খায়। বাঘে - মহিষে খানা একঘাটে খাবে না। দশে মিলে করি কাজ।
'বুলবুলিতে ধান খেয়েছে' --- এই বাক্যের 'বুলবুলিতে' পদে কোন কারক ও বিভক্তি প্রযুক্ত হয়েছে?
Correct Answer:
গ: কর্তৃকারকে সপ্তমী
Explanation:
'বুলবুলিতে ধান খেয়েছে' --- এই বাক্যের 'বুলবুলিতে' পদে কোন কারক ও বিভক্তি প্রযুক্ত হয়েছে? সঠিক উত্তর কর্তৃকারকে সপ্তমী বাক্যস্থিত যে বিশেষ্য বা সর্বনাম পদ ক্রিয়া সম্পাদন করে তা ক্রিয়ার কর্তা বা কর্তৃকারক। ক্রিয়ার সঙ্গে কে বা কারা যোগ করে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায়, তা - ই কর্তৃকারক। যেমন: বুলবুলিতে ধান খেয়েছে। এখানে কে ধান খেয়েছে প্রশ্ন করলে উত্তর পাওয়া যাবে, বুলবুলিতে, তাই বুলবুলি কর্তৃকারক আর "তে" হচ্ছে ৭মী বিভক্তি। তাই সঠিক উত্তর : কর্তৃকারকে ৭মী।
নিম্নের কোনটি বিভক্তি নয়?
Correct Answer:
ঘ: পর্যন্ত
Explanation:
নিম্নের কোনটি বিভক্তি নয়? সঠিক উত্তর পর্যন্ত বাক্যস্থিত একটি শব্দের সঙ্গে অন্য শব্দের অন্বয় সাধনের জন্য যে সকল বর্ণ যুক্ত হয় তাদেরকে বিভক্তি বলে। বিভক্তি স্থানীয় কয়েকটি অব্যয় শব্দ ও কারক সম্বন্ধ নির্ণয়ের জন্য বাংলায় প্রচলিত রয়েছে। যেমন: দ্বারা, দিয়ে, হতে, থেকে ইত্যাদি।
ফুলে ফুলে ঘর ভরেছে । ‘ফুলে ফুলে’ কোন কারকে কোন বিভক্তি ?
Correct Answer:
গ: করণ কারকে সপ্তমী বিভক্তি
Explanation:
ফুলে ফুলে ঘর ভরেছে । ‘ফুলে ফুলে’ কোন কারকে কোন বিভক্তি ? সঠিক উত্তর করণ কারকে সপ্তমী বিভক্তি কোনো কিছু দিয়ে কোনো কিছু হলে বা করা হলে থাকে করণ কারক বলে। ফুল দিয়ে ঘর ভরেছে তাই করণ কারক হয়েছে।
গাড়ি 'স্টেশন' ছাড়ল ---এখানে 'স্টেশন' কোন কারকের কোন বিভক্তি?
Correct Answer:
গ: অপাদান কারকের শূন্য
Explanation:
গাড়ি 'স্টেশন' ছাড়ল ---এখানে 'স্টেশন' কোন কারকের কোন বিভক্তি? সঠিক উত্তর অপাদান কারকের শূন্য যা থেকে কিছু বিচ্যুত , গৃহীত, জাত, বিরত, আরম্ভ, দূরীভূত ও রক্ষিত হয় এবং যা দেখে কেউ ভীত হয়, তাকেই অপাদান কারক বলে। যেমন : পাপে বিরত হও। অপাদান কারকে বিভিন্ন বিভক্তি ছাড়াও হতে , থেকে, দিয়া, দিয়ে ইত্যাদি অনুসর্গ ব্যবহৃত হয়। যথা: তিনি কুষ্টিয়া থেকে এসেছেন।
'পড়ায় আমার মন বসে না' এখানে 'পড়ায়'কোন কারকে কোন বিভক্তি?
Correct Answer:
ক: কর্ম কারকে ৭মী বিভক্তি
Explanation:
'পড়ায় আমার মন বসে না' এখানে 'পড়ায়'কোন কারকে কোন বিভক্তি? সঠিক উত্তর কর্ম কারকে ৭মী বিভক্তি 'পড়ায় আমার মন বনে না' - এখানে 'পড়ায়' কর্ম কারকে ৭মী বিভক্তি। কিসে প্রশ্ন করলে 'পড়া' পাওয়া যায় যেহেতু এটি কর্মকারক।
দোষী ছাত্রটিকে জরিমানা করা হয়েছে। --- এখানে 'ছাত্রটিকে' কোন কারকে কোন বিভক্তি?
Correct Answer:
ঘ: কর্মকারকে দ্বিতীয়া
Explanation:
দোষী ছাত্রটিকে জরিমানা করা হয়েছে। --- এখানে 'ছাত্রটিকে' কোন কারকে কোন বিভক্তি? সঠিক উত্তর কর্মকারকে দ্বিতীয়া কর্তায় দ্বিতীয়া বিভক্তি বসিরকে যেতে হবে। করণে দ্বিতীয়া বিভক্তি পুরাতন তাসকে খেলা যায় না। অধিকরণে দ্বিতীয়া বিভক্তি ঘরকে যাও। কর্মকারকে দ্বিতীয়া বিভক্তি দোষী ছাত্রটিকে জরিমানা করা হয়েছে। দ্বিতীয়া বিভক্তির উদারহণ একবচন - ০ অ, এ, (য়) তে, এতে। বহুবচন - রা, এরা, গুলি (গুলো ) গণ।
'কান্নায় শোক কমে' - এখানে 'কান্নায়' কোন কারকে কোন বিভক্তি?
Correct Answer:
গ: অধিকরণে ৭মী
Explanation:
'কান্নায় শোক কমে' - এখানে 'কান্নায়' কোন কারকে কোন বিভক্তি? সঠিক উত্তর অধিকরণে ৭মী যদি কোন ক্রিয়াবাচক বিশেষ্য অন্য কোন ক্রিয়ার কোনরূপ ভাবের অভিব্যক্তি প্রকাশ করে, তবে তাকে ভাবাধিকরণ কারক বলে। ভাবাধিকরণ কারকে সবসময় সপ্তমী বিভক্তির (এ, য়, তে) প্রয়োগ হয় বলে একে ভাবে সপ্তমী বলা হয়। যেমন: কান্নায় শোক মন্দীভূত হয়। তাই এটি অধিকরণে সপ্তমী।
কারক নির্ণয় করুন --'লোভে' পাপ 'পাপে' মৃত্যু।
Correct Answer:
গ: অপাদান কারক
Explanation:
কারক নির্ণয় করুন --'লোভে' পাপ 'পাপে' মৃত্যু। সঠিক উত্তর অপাদান কারক " লোভে পাপ, পাপে মৃত্যু " - প্রদত্ত বাক্যে "লোভে" শব্দটি অপাদান কারক। কারণ, যা থেকে কিছু বিচ্যুত, গৃহিত, জাত, বিরত, আরম্ভ, দূরীভূত ও রক্ষিত হয় এবং যা দেখে কেউ ভীত হয়, তাকেই অপাদান কারক বলে। এখানে লোভে মানে লোভ থেকে, তাই প্রদত্ত বাক্যটি অপাদান কারকে ৭মী।