general knowledge MCQs
Showing 50 questions (Total: 19105)
বিশ্বের প্রাচীনতম সভ্যতা কোথায় গড়ে উঠেছিল ?
Correct Answer:
গ: মেসোপটেমিয়ায়
Explanation:
বিশ্বের প্রাচীনতম সভ্যতা কোথায় গড়ে উঠেছিল ? সঠিক উত্তর মেসোপটেমিয়ায় মেসোপটেমিয় সভ্যতা পৃথিবীর প্রাচীনতম সভ্যতার অন্যতম। খ্রিস্টপূর্ব ৩৫০০ হতে খ্রিস্টপূর্ব ৩০০০ অব্দের মধ্যে মেসোপটেমিয়ায় অতি উন্নত এক সভ্যতার উন্মেষ ঘটেছিল।
ইন্টারপোলের সদর দপ্তর কোথায় অবস্থিত ?
Correct Answer:
গ: লিও
Explanation:
ইন্টারপোলের সদর দপ্তর কোথায় অবস্থিত ? সঠিক উত্তর লিও ইন্টারপোল একটি আন্তর্জাতিক পুলিশ সংস্থা । এটির নামকরন করা হয়েছে International - এর Inter এবং Police - এর Pol নিয়ে । ইন্টারপোল প্রতিষ্ঠিত হয় ১৯২৩ সালে । Interpol - এর পূর্ণরুপ International Criminal Police Organization । এর সদর দপ্তর অবস্থিত লিও ( ফ্রান্স ) ।
পরিবেশের উপর বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ 'ম্যাগসাসে' পুরস্কার ২০১২ প্রাপ্ত হন _____
Correct Answer:
গ: সৈয়দা রেজোয়ানা হাসান
বৃক্ষ সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় কোন জাতীয় খাদ্য তৈরি করে?
Correct Answer:
ক: শর্করা
Explanation:
বৃক্ষ সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় কোন জাতীয় খাদ্য তৈরি করে? সঠিক উত্তর শর্করা বৃক্ষ সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় শর্করা জাতীয় খাদ্য তৈরি করে । সালোকসংশ্লেষ শব্দটি দুটি গ্রিক শব্দ photos (অর্থ: আলোক; এখানে সূর্যালোক) ও synthesis (অর্থ: সংশ্লেষণ, বা তৈরি করা) এর সমন্বয়ে গঠিত। আবার সালোকসংশ্লেষ কথাটি বিশ্লেষণ করলে দেখা যায়, সালোক শব্দটির অর্থ হলো - - সূর্যালোকের উপস্থিতি এবং সংশ্লেষ শব্দটির অর্থ—কোনো কিছু উৎপাদিত হওয়া। এক কথায় সালোকসংশ্লেষ এর অর্থ দাঁড়ায় সূর্যালোকের উপস্থিতিতে রাসায়নিক সংশ্লেষ। যে জৈব রাসায়নিক প্রক্রিয়ার মাধ্যমে সবুজ উদ্ভিদ কোষে সূর্যালোকের উপস্থিতিতে, পরিবেশ থেকে গৃহীত কার্বন ডাইঅক্সাইড (CO2) ও মূল দ্বারা শোষিত জলের বিক্রিয়ায় শর্করা জাতীয় খাদ্যের সংশ্লেষ ঘটে এবং গৃহীত কার্বন ডাইঅক্সাইডের সমপরিমাণ অক্সিজেন প্রকৃতিতে নির্গত হয়, তাকে সালোকসংশ্লেষ বলে। এই প্রক্রিয়ায় সজীব উদ্ভিদকোষে উপস্থিত ক্লোরোফিল নামক রঞ্জক আলোকশক্তিকে রাসায়নিক শক্তিতে রূপান্তরিত করে এবং তা উৎপন্ন শর্করাজাতীয় খাদ্যের মধ্যে স্থিতিশক্তি রূপে সঞ্চিত রাখে। এই শক্তি পরবর্তীকালে স্বভোজী উদ্ভিদ দ্বারা অথবা শাকাহারী প্রাণীদের গৌণ পুষ্টিতে সাহায্য করে। সবুজ উদ্ভিদ ছাড়া কিছু জীবাণু এবং কিছু আদ্যপ্রাণীর মধ্যেও এই প্রক্রিয়া পরিদৃষ্ট হয়। যে শারীরবৃত্তিয় জারণ - বিজারণ প্রক্রিয়ায় কিছু জীবাণু, আদ্যপ্রানী ও ক্লোরোফিল যুক্ত সজীব কোশে (উদ্ভিদ) সূর্যালোকের উপস্থিতিতে, পরিবেশ থেকে গৃহিত কার্বন ডাই অক্সাইড ও মূলরোম দ্বারা শোষিত জলের রাসায়নিক বিক্রিয়ায় সরল শর্করা জাতীয় খাদ্য উৎপন্ন হয় ও কার্বন ডাই অক্সাইডের সমপরিমান অক্সিজেন উত্পন্ন হয় এবং সৌরশক্তির আবদ্ধ ঘটে, তাকে বা সেই প্রক্রিয়াকে সালোকসংশ্লেষ বলে।
জাতিসংঘ কত সালে প্রতিষ্ঠিত হয় ?
Correct Answer:
গ: ১৯৪৫
বাংলাদেশের গভীরতম নদী কোনটি?
Correct Answer:
খ: মেঘনা
Explanation:
বাংলাদেশের গভীরতম নদী কোনটি? সঠিক উত্তর মেঘনা বাংলা দেশের দীর্ঘতম, প্রশস্ততম, গভীরতম নদী মেঘনা। মেঘনা নদী আসামের নাগা মণিপুরের দক্ষিণে লুসাই পাহাড়ে উৎপন্ন হয়েছে এবং পতিত হয়েছে বঙ্গোপসাগরে।
বীরশ্রেষ্ঠ মুন্সী আবদুর রউফ-এর পদবী কি ছিল?
Correct Answer:
গ: ল্যান্স নায়েক
Explanation:
বীরশ্রেষ্ঠ মুন্সী আবদুর রউফ-এর পদবী কি ছিল? সঠিক উত্তর ল্যান্স নায়েক ল্যান্স নায়েক মুন্সি আব্দুর রউফ (১ মে ১৯৪৩ - ৮ এপ্রিল ১৯৭১) বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণকারী একজন শহীদ মুক্তিযোদ্ধা। বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে চরম সাহসিকতা আর অসামান্য বীরত্বের স্বীকৃতিস্বরূপ যে সাতজন বীরকে বাংলাদেশের সর্বোচ্চ সামরিক সম্মান “বীর শ্রেষ্ঠ” উপাধিতে ভূষিত করা হয় তিনি তাঁদের অন্যতম।
বাংলাদেশের জাতীয় সংগীত 'আমার সোনার বাংলা' এর সুরকার কে?
Correct Answer:
ক: রবীন্দ্রনাথ ঠাকুর
Explanation:
বাংলাদেশের জাতীয় সংগীত 'আমার সোনার বাংলা' এর সুরকার কে? সঠিক উত্তর রবীন্দ্রনাথ ঠাকুর বাংলাদেশের জাতীয় সংগীতের রচয়িতা ও সুরকার রবীন্দ্রনাথ ঠাকুর। 'আমার সোনার বাংলা' প্রথম প্রকাশিত হয় ১৯০৫ সালে (বাংলা ১৩১২) বঙ্গদর্শন পত্রিকায়। 'আমার সোনার বাংলা' বাংলাদেশের জাতীয় সংগীত হিসেবে গৃহীত হয় ১৩ জানুয়ারি, ১৯৭২ সালে।
স্বাধীন বাংলা বেতার কেন্দ্র প্রথম স্থাপন করা হয় ----
Correct Answer:
ক: কালুরঘাট, চট্টগ্রাম
Explanation:
স্বাধীন বাংলা বেতার কেন্দ্র প্রথম স্থাপন করা হয় ---- সঠিক উত্তর কালুরঘাট, চট্টগ্রাম স্বাধীন বাংলা বেতার কেন্দ্র একটি অস্থায়ী বেতার সম্প্রচার কেন্দ্র যা বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধকালে প্রতিষ্ঠা করা হয়েছিল। এটি প্রতিষ্ঠিত করা হয় চট্টগ্রাম কালুরঘাট। ১৯৭১ খ্রিষ্টাব্দের ৬ ডিসেম্বর ভারত বাংলাদেশকে সার্বভৌম স্বাধীন রাষ্ট্র হিসাবে আনুষ্ঠানিক স্বীকৃতি দেবার পর এর নাম বদলে বাংলাদেশ বেতার করা হয়। এরই ধারাবাহিকতায় ১৯৭১ খ্রিষ্টাব্দের ২২ ডিসেম্বর স্বাধীন বাংলাদেশে ঢাকা থেকে সম্প্রচার শুরু করে বাংলাদেশ বেতার যা এতকাল রেডিও পাকিস্তানের ঢাকা কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত ছিল।
২০১০ সালে সাহিত্যে নোবেলজয়ী মারিও বার্গার য়োসা কোন দেশে জন্মগ্রহণ করেন?
Correct Answer:
গ: পেরু
Explanation:
২০১০ সালে সাহিত্যে নোবেলজয়ী মারিও বার্গার য়োসা কোন দেশে জন্মগ্রহণ করেন? সঠিক উত্তর পেরু মারিও বার্গাস ইয়োসো পেরুর শীর্ষস্থানীয় কথাসাহিত্যিক ও গদ্যকার যিনি ২০১০ খ্রিষ্টাব্দে সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন। তার রাজনীতিস্নাত রচনাবলীতে ল্যাটিন আমেরিকায় ক্ষমতা ও দুর্নীতির অমানিশা তীব্র ও নিবিড়ভাবে চিত্রিত। বিংশ শতকের হিস্পানী লেখকদের মধ্যে তিনি অন্যতম প্রধান। তার রচিত উপন্যাস, নাটক এবং গদ্যগ্রন্থের সংখ্যা ৩০ - এর অধিক।
২০১০ সালের বিশ্বকাপ ফুটবলে কোন দেশ রানার্স আপ হয়েছে?
Correct Answer:
ক: নেদারল্যান্ডস
Explanation:
২০১০ সালের বিশ্বকাপ ফুটবলে কোন দেশ রানার্স আপ হয়েছে? সঠিক উত্তর নেদারল্যান্ডস ২০১০ ফিফা বিশ্বকাপের ফাইনাল খেলাটি অনুষ্ঠিত হয় ২০১০ সালের ১১ জুলাই তারিখে। দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গ শহরের সকার সিটি স্টেডিয়ামে অনুষ্ঠিত এই খেলাটির মাধ্যমে ২০১০ ফিফা বিশ্বকাপের শিরোপাজয়ী দলটিকে নির্ধারণ করা হয়। এই খেলায় স্পেন, নেদাল্যান্ডসকে ১–০ গোলে পরাজিত করে।
চাঁদের মাটিতে প্রথম পা রাখেন ----
Correct Answer:
ঘ: নীল আর্মস্ট্রং
Explanation:
চাঁদের মাটিতে প্রথম পা রাখেন ---- সঠিক উত্তর নীল আর্মস্ট্রং নীল আর্মস্ট্রং এপোলো - ১১ নভোযানে করে মহাকাশে যান। তিনি ২০ জুলাই, ১৯৬৯ সালে চাঁদের মাটিতে পা রাখেন এবং প্রায় আড়াই ঘণ্টা সেখানে অবস্থান করেন। এই অভিযানে তার সাথে ছিলেন এডুইন অলড্রিন জুনিয়র ও মাইকেল কলিন্স।
বিশ্বকাপ ফুটবল কত বছর পর পর অনুষ্ঠিত হয়?
Correct Answer:
খ: ৪ বছর
Explanation:
বিশ্বকাপ ফুটবল কত বছর পর পর অনুষ্ঠিত হয়? সঠিক উত্তর ৪ বছর বিশ্বকাপ ফুটবল খেলা শুরু হয় ১৯৩০ সালে। বিশ্বকাপ ফুটবলের বর্তমান ট্রফির নাম ‘ফিফা বিশ্বকাপ’। ফিফা বিশ্বকাপ পূর্বে জুলে রিমে কাপ নামে পরিচিত ছিল। বিশ্বকাপ ফুটবল সর্বাধিক পাঁচবার জয় করেছে ব্রাজিল।
'রিচার্ড হ্যাডলি' বিখ্যাত ---
Correct Answer:
খ: ক্রিকেটার হিসেবে
Explanation:
'রিচার্ড হ্যাডলি' বিখ্যাত --- সঠিক উত্তর ক্রিকেটার হিসেবে স্যার রিচার্ড জন হ্যাডলি নিউজিল্যান্ডের একজন বিখ্যাত ক্রিকেটার। রিচার্ড হ্যাডলি টেস্ট ক্রিকেটে প্রথম বোলার হিসেবে ৪০০ উইকেট লাভ করেছিলেন।
ব্রিটিশ ভারতের শেষ ভাইসরয় কে?
Correct Answer:
গ: মাউন্টব্যাটেন
'ওভাল' কোন খেলার জন্য বিখ্যাত ?
Correct Answer:
ঘ: ক্রিকেট
Explanation:
'ওভাল' কোন খেলার জন্য বিখ্যাত ? সঠিক উত্তর ক্রিকেট দি ওভাল লন্ডনের কেনিংটনে অবস্থিত একটি আন্তর্জাতিক ক্রিকেট মাঠ। ইংল্যান্ডের গুরুত্বপূর্ণ ক্রিকেট খেলাগুলো এখানে অনুষ্ঠিত হয়ে থাকে। ব্যবসায়িক অংশীদারত্বের কারণে এটি বর্তমানে কিয়া ওভাল নামে পরিচিত। অতীতে স্টেডিয়ামটিকে মাঝে - মধ্যেই কেনিংটন ওভাল নামে ডাকা হতো।
পানিমিশ্রিত দুধ পরীক্ষা যন্ত্রের নাম কি?
Correct Answer:
গ: ল্যাকটোমিটার
Explanation:
পানিমিশ্রিত দুধ পরীক্ষা যন্ত্রের নাম কি? সঠিক উত্তর ল্যাকটোমিটার যানবাহনের অতিক্রান্ত দূরত্ব পরিমাপক যন্ত্রের নাম ওডোমিটার; গ্যাসের চাপ পরিমাপক যন্ত্রের নাম ম্যানোমিটার; দুধ পরীক্ষার যন্ত্রের নাম ল্যাক্টোমিটার মিটার।
পরবর্তী বিশ্বকাপ ক্রিকেট কোথায় অনুষ্ঠিত হবে?
Correct Answer:
খ: অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড
Explanation:
পরবর্তী বিশ্বকাপ ক্রিকেট কোথায় অনুষ্ঠিত হবে? সঠিক উত্তর অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড ২০২৩ ক্রিকেট বিশ্বকাপ পূর্ব নির্ধারিত ক্রীড়া হিসেবে স্বাগতিক ভারতে অনুষ্ঠিত হবে। এর পূর্বে ১৯৮৭ সালে পাকিস্তানের সাথে, ১৯৯৬ সালে পাকিস্তান ও শ্রীলঙ্কা এবং ২০১১ সালে শ্রীলঙ্কা ও বাংলাদেশের সাথে যৌথভাবে বিশ্বকাপ প্রতিযোগিতার আয়োজন করেছিল।
ব্রহ্মপুত্রের প্রধান শাখা কোন নদী ?
Correct Answer:
খ: যমুনা
Explanation:
ব্রহ্মপুত্রের প্রধান শাখা কোন নদী ? সঠিক উত্তর যমুনা ব্রহ্মপুত্র নদীর সর্বাধিক প্রস্থ ১০৪২৬ মিটার (বাহাদুরাবাদ)। এটিই বাংলাদেশের নদীগুলোর মধ্যে সবচেয়ে দীর্ঘ পথ অতিক্রম করেছে। ব্রহ্মপুত্রের প্রধান শাখা হচ্ছে যমুনা।
দুইটি স্থানের মধ্যে দ্রাঘিমাংশের পার্থক্য ১ ডিগ্রী হলে সময়ের পার্থক্য কত হবে?
Correct Answer:
গ: ৪ মিনিট
Explanation:
দুইটি স্থানের মধ্যে দ্রাঘিমাংশের পার্থক্য ১ ডিগ্রী হলে সময়ের পার্থক্য কত হবে? সঠিক উত্তর ৪ মিনিট পৃথিবীকে ৩৬০° দ্রাঘিমারেখা দিয়ে ভাগ করা হয়েছে। পৃথিবী নিজ অক্ষের উপর পশ্চিম থেকে পূর্ব দিকে ঘুরছে। প্রতি ২৪ ঘণ্টায় একবার পুরোটি ঘুরে আসছে। ৩৬০° আসতে সময় লাগে ২৪ ঘণ্টা বা ১৪৪০ মিনিট। ১৪৪০÷৩৬০ = ৪ মিনিট। অর্থাৎ প্রতি ডিগ্রি দ্রাঘিমার পার্থক্যের জন্য সময় লাগে ৪ মিনিট।
২০০১ সালের ন্যাম সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে?
Correct Answer:
গ: ঢাকা
'স্ক্যানার' হলো একটি ---
Correct Answer:
খ: ইনপুট ডিভাইস
Explanation:
'স্ক্যানার' হলো একটি --- সঠিক উত্তর ইনপুট ডিভাইস স্ক্যানার এর মত কম্পিউটারের অন্যান্য ইনপুট যন্ত্রের মধ্যে কিবোর্ড, মাউস, জয়স্টিক, কার্ড রিডার মাইক্রোফোন ইত্যাদি প্রধান। অন্যদিকে আউটপুট যন্ত্র এর মধ্যে মনিটর, প্রিন্টার, প্লটার, স্পিকার, ইত্যাদি প্রধান।
'ফ্রেইঞ্জ বেকেনবাওয়ার' বিখ্যাত ---
Correct Answer:
গ: ফুটবলার হিসাবে
Explanation:
'ফ্রেইঞ্জ বেকেনবাওয়ার' বিখ্যাত --- সঠিক উত্তর ফুটবলার হিসাবে ফ্রেইঞ্জ বেকেনবাওয়ার জার্মানির বিখ্যাত ফুটবলার। ১৯৭৪ সালে তার অধিনায়কত্বে এবং ১৯৯০ সালে তার কোচিং নেতৃত্বে জার্মানি বিশ্বকাপ ফুটবলে চ্যাম্পিয়ন হয়।
বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী ছিলেন ---
Correct Answer:
খ: তাজউদ্দিন আহমেদ
Explanation:
বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী ছিলেন --- সঠিক উত্তর তাজউদ্দিন আহমেদ বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী হলেন তাজউদ্দিন আহমেদ। বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি হলেন শেখ মুজিবুর রহমান। এবং প্রথম অস্থায়ী রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম।
২০০৬ সালে বিশ্বকাপ ফুটবল কোথায় অনুষ্ঠিত হয়েছিল?
Correct Answer:
ঘ: জার্মানি
Explanation:
২০০৬ সালে বিশ্বকাপ ফুটবল কোথায় অনুষ্ঠিত হয়েছিল? সঠিক উত্তর জার্মানি ১৮ তম বিশ্বকাপ ফুটবল অনুষ্ঠিত হয় জার্মানিতে ২০০৬ সালের ৯ জুন থেকে ৯ জুলাই। ২০১০ সালের ১৯ তম বিশ্বকাপ ফুটবল অনুষ্ঠিত হয় দক্ষিণ আফ্রিকায়। উল্লেখ্য ২০১৪ সালে ব্রাজিল ২০১৮ সালে রাশিয়ায় অনুষ্ঠিত হয় এবং ২০২২ সালে কাতার বিশ্বকাপ ফুটবল অনুষ্ঠিত হবে।
পদ্মা সেতুর কোন কোন পিলারের উপর প্রথম স্প্যানটি বসানো হয়েছে?
Correct Answer:
ঘ: ৩৭ ও ৩৮
Explanation:
পদ্মা সেতুর কোন কোন পিলারের উপর প্রথম স্প্যানটি বসানো হয়েছে? সঠিক উত্তর ৩৭ ও ৩৮ পদ্মা সেতুর ৩৭ ও ৩৮ পিলারের উপর প্রথম স্প্যানটি বসানো হয়েছে । ২৯ সেপ্টেম্বর ২০১৭ পদ্মা সেতুর জাজিরা প্রান্তের ৩৭ ও ৩৮ নং পিলারের উপর প্রথম স্প্যান বসানোর মাধ্যমে পদ্মা সেতু দৃশ্যমান হয় । ৬.১৫ কিমি দৈর্ঘ্য ও ১৮.১০ মিটার প্রস্থের পদ্মা সেতুর মোট পিলার ৪২টি ও স্প্যান ৪১টি ।
চন্দ্রে অবতরণকারী প্রথম চন্দ্রযানের নাম ---
Correct Answer:
খ: অ্যাপোলো-১১
Explanation:
চন্দ্রে অবতরণকারী প্রথম চন্দ্রযানের নাম --- সঠিক উত্তর অ্যাপোলো-১১ ১৯৬৬ সালে ৩ ফেব্রুয়ারি ৯ নবযান চাঁদে অবতরণকারী প্রথম মহাশূন্য অনুসন্ধানী যান। কিন্তু ১৯৬৯ সালের ২০ জুলাই অ্যাপোলো - ১১ প্রথমবারের মতো মনুষ্য নিয়ে অবতরণ করে।
”ইদলিব” শহরটি কোন দেশে অবস্থিত?
Correct Answer:
খ: সিরিয়া
Explanation:
”ইদলিব” শহরটি কোন দেশে অবস্থিত? সঠিক উত্তর সিরিয়া ”ইদলিব” শহরটি সিরিয়া দেশে অবস্থিত । 'ইদলিব' শহর সিরিয়ার উত্তর - পশ্চিমাঞ্চলের প্রাদেশিক রাজধানী । 'ইদলিব' শহরটি সিরিয়ায় অবস্থিত ।
বাংলাদেশ রেলওয়ের সার্বিক সদর দফতর অবস্থিত ---
Correct Answer:
ঘ: ঢাকা
Explanation:
বাংলাদেশ রেলওয়ের সার্বিক সদর দফতর অবস্থিত --- সঠিক উত্তর ঢাকা বাংলাদেশ রেলওয়ের এর সার্বিক সদর দপ্তর ঢাকা রমনার আব্দুল গনি রোডে অবস্থিত।
বাংলাদেশে সংসদ ভবনের স্থপতি কে?
Correct Answer:
ক: লুই কান
Explanation:
বাংলাদেশে সংসদ ভবনের স্থপতি কে? সঠিক উত্তর লুই কান বাংলাদেশে সংসদ ভবনের স্থপতি লুই কান । বাংলাদেশের জাতীয় সংসদ ভবনের স্থপতি লুই আই কান (এস্তোনীয় বংশোদ্ভূত মার্কিন নাগরিক) । ২১৫ একর জমির উপর প্রতিষ্ঠিত ৯ তলা বিশিষ্ট জাতীয় সংসদ ভবন উদ্বোধন করা হয় ২৮ জানুয়ারি ১৯৮২ ।
”মোসাদ কোন দেশের গোয়েন্দা সংস্থা?
Correct Answer:
ঘ: ইসরায়েল
Explanation:
”মোসাদ কোন দেশের গোয়েন্দা সংস্থা? সঠিক উত্তর ইসরায়েল 'মোসাদ' ইসরায়েল দেশের গোয়েন্দা সংস্থা । মোসাদ (ইনস্টিটিউট ফর ইন্টেলিজেন্স অ্যান্ড স্পেশাল অপারেশন্স) ১৯৪৯ সালে গঠিত ইসরাইলের প্রধান ও জাতীয় গোয়েন্দা সংস্থা । এর সদর দপ্তর ইসরাইলের রাজধানী তেল আবিবে অবস্থিত ।
সম্প্রতি ভারতের কোন মন্ত্রী বাংলাদেশ সফর করে গেলেন?
Correct Answer:
গ: বিদেশ (পররাষ্ট্র) মন্ত্রী
Explanation:
সম্প্রতি ভারতের কোন মন্ত্রী বাংলাদেশ সফর করে গেলেন? সঠিক উত্তর বিদেশ (পররাষ্ট্র) মন্ত্রী সম্প্রতি ভারতের বিদেশ (পররাষ্ট্র) মন্ত্রী বাংলাদেশ সফর করে গেলেন । ২৩ অক্টোবর ২০১৭ ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ যৌথ পরামর্শক কমিটির বৈঠকে অংশ নিতে বাংলাদেশে আসেন । উল্লেখ্য, ১৯ আগস্ট ২০১৯ ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুব্রামানিয়াম জয়শঙ্কর তিনদিনের সফরে বাংলাদেশে আসেন ।
'খাসিয়া উপজাতি' কোন জেলায় অধিক বাস করে?
Correct Answer:
খ: সিলেট
Explanation:
'খাসিয়া উপজাতি' কোন জেলায় অধিক বাস করে? সঠিক উত্তর সিলেট খাসিয়া মঙ্গোলিয়ার বংশোদ্ভূত উপজাতি। এরা বাংলাদেশের অন্যতম মাতৃতান্ত্রিক গোষ্ঠী। এদেশি খাসিয়ারা প্রায় পাঁচ শতাধিক বছর আগে আসাম থেকে আগত। তারা আসামি এসেছিল সম্ভবত তিব্বত থেকে। বাংলাদেশ সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজারে খাসিয়া বাস করে।
বাংলাদেশের প্রথম নারী নির্বাচন কমিশনার কে?
Correct Answer:
খ: বেগম কবিতা খানম
Explanation:
বাংলাদেশের প্রথম নারী নির্বাচন কমিশনার কে? সঠিক উত্তর বেগম কবিতা খানম বাংলাদেশের প্রথম নারী নির্বাচন কমিশনার বেগম কবিতা খানম । বাংলাদেশের প্রথম নারী নির্বাচন কমিশনার বেগম কবিতা খানম । ৬ ফেব্রুয়ারি ২০১৭ সাবেক সচিব কে এম নূরুল হুদার নেতৃত্বে গঠিত পাঁচ সদস্য বিশিষ্ট কমিশনের সদস্য তিনি । বেগম কবিতা খানম ১৯৫৭ শোলে নওগাঁ জেলায় জন্মগ্রহণ করেন । ২০১৩ সালে তিনি রাজশাহী জেলা ও দায়রা জজ হিসেবে অবসর গ্রহণ করেন ।
বাংলাদেশের প্রথম অস্থায়ী সরকার গঠিত হয়েছিল---
Correct Answer:
গ: মেহেরপুরে
Explanation:
বাংলাদেশের প্রথম অস্থায়ী সরকার গঠিত হয়েছিল--- সঠিক উত্তর মেহেরপুরে ১৯৭১ সালের ১০ এপ্রিল মুজিবনগর থেকে জারিকৃত স্বাধীনতার ঘোষনা পত্রের মাধ্যমে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের প্রথম বা মুজিবনগর সরকার গঠন করা হয়। ১৯৭১ সালের ১৭ এপ্রিল বর্তমান মেহেরপুর জেলার বৈদ্যনাথতলায় আমবাগানে বাংলাদেশ সরকারের আনুষ্ঠানিক শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়।
সম্প্রতি কোন স্থলবন্দর আনুষ্ঠানিক যাত্রা শুরু কবে?
Correct Answer:
ক: তামাবিল স্থবন্দর
Explanation:
সম্প্রতি কোন স্থলবন্দর আনুষ্ঠানিক যাত্রা শুরু কবে? সঠিক উত্তর তামাবিল স্থবন্দর সম্প্রতি তামাবিল স্থবন্দর স্থলবন্দর আনুষ্ঠানিক যাত্রা শুরু কবে । ২৭ অক্টোবর ২০১৭ সিলেটের গোয়াইনঘাট সীমান্ত এলাকায় অবস্থিত তামাবিল স্থলবন্দর উদ্বোধন করা হয় । এই স্থলবন্দরের মাধ্যমে ভারতের উত্তর - পূর্বাঞ্চলীয় রাজ্য মেঘালয়, আসাম, মনিপুর, নাগাল্যান্ডসহ অন্যান্য রাজ্যের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য বৃদ্ধি পাবে । সিলেট বিভাগের প্রথম এবং দেশের ১১তম এই স্থলবন্দর এটি ।
বাংলাদেশের জাতীয় উদ্যান ---
Correct Answer:
খ: বোটানিক্যাল উদ্যান
Explanation:
বাংলাদেশের জাতীয় উদ্যান --- সঠিক উত্তর বোটানিক্যাল উদ্যান বর্তমানে বাংলাদেশে জাতীয় উদ্যান বা ন্যাশনাল পার্ক ১৭ টি। উইকিপিডিয়া এর মতে ১৯ টি। এখানকার কোনটিই জাতীয় উদ্যান নয়। সর্বশেষ শেখ জামাল ইনানী জাতীয় উদ্যান।
মুক্তিযুদ্ধ যাদুঘর ঢাকার কোন এলাকায় অবস্থিত?
Correct Answer:
ঘ: আগারগাঁও
Explanation:
মুক্তিযুদ্ধ যাদুঘর ঢাকার কোন এলাকায় অবস্থিত? সঠিক উত্তর আগারগাঁও মুক্তিযুদ্ধ যাদুঘর ঢাকার আগারগাঁও এলাকায় অবস্থিত । মুক্তিযুদ্ধ জাদুঘর ঢাকার আগারগাঁওয়ে অবস্থিত । এই জাদুঘর বাংলাদেশের গৌরবময় মুক্তিযুদ্ধ সংক্রান্ত নিদর্শন ও স্মারকচিহ্নসমূহ সংগ্রহ, সংরক্ষণ ও প্রদর্শন করে থাকে । ১৯৯৬ সালের ২২ মার্চ ঢাকাস্থ সেগুনবাগিচার একটি পুরনো দ্বিতল বাড়িতে প্রতিষ্ঠিত হয় মুক্তিযুদ্ধ জাদুঘর । প্রতিষ্ঠার ২১ বছর পর ১৬ এপ্রিল ২০১৭ জাদুঘরটি আগারগাঁওয়ের নিজস্ব ভবনে নিয়ে যাওয়া হয় ।
চট্টগ্রাম কোন নদীর তীরে অবস্থিত?
Correct Answer:
ঘ: কর্ণফুলী
Explanation:
চট্টগ্রাম কোন নদীর তীরে অবস্থিত? সঠিক উত্তর কর্ণফুলী কর্ণফুলী নদী চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রাম এলাকার সবচেয়ে গুরুত্বপূর্ণ নদী। এই নদীটি ভারতের মিজোরাম রাজ্যের লুসাই পাহাড় থেকে উৎপত্তি। চট্টগ্রাম সদর ও চট্টগ্রাম বন্দর কর্ণফুলী নদীর তীরে অবস্থিত।
বীরশ্রেষ্ঠ মহিউদ্দিন জাহাঙ্গীর-এর পদবী কি ছিল?
Correct Answer:
খ: ক্যাপ্টেন
Explanation:
বীরশ্রেষ্ঠ মহিউদ্দিন জাহাঙ্গীর-এর পদবী কি ছিল? সঠিক উত্তর ক্যাপ্টেন বীরশ্রেষ্ঠ শহীদ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীরের জন্ম বরিশাল জেলার বাবুগঞ্জ উপজেলার রহিমগঞ্জ গ্রামে। ১৯৭১ সালের ১২ ডিসেম্বর মুক্তি বাহিনী তার নেতৃত্বে চাঁপাইনবাবগঞ্জ আক্রমণ করে। যুদ্ধে অপরিসীম বীরত্ব প্রদর্শন করে ১৪ ডিসেম্বর সকালে পাকিস্তানি বাহিনীর স্নাইপার বুলেটের আঘাতে তিনি শহীদ হন।
”সাঙ্গু” নদী কোথায়?
Correct Answer:
গ: বান্দরবান
Explanation:
”সাঙ্গু” নদী কোথায়? সঠিক উত্তর বান্দরবান ”সাঙ্গু” নদী বান্দরবান । সাঙ্গু নদী বা শঙ্খ নদী, বাংলাদেশের পূর্ব - পাহাড়ি অঞ্চলের চট্টগ্রাম ও বান্দরবন জেলার একটি নদী। নদীটির দৈর্ঘ্য ২৯৪ কিলোমিটার, গড় প্রস্থ ১১৯ মিটার এবং নদীটির প্রকৃতি সর্পিলাকার। বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড বা "পাউবো" কর্তৃক সাঙ্গু নদীর প্রদত্ত পরিচিতি নম্বর পূর্ব - পাহাড়ি অঞ্চলের নদী নং ১৫ ।
পৃথিবীর একমাত্র উপগ্রহ ---
Correct Answer:
গ: চন্দ্র
Explanation:
পৃথিবীর একমাত্র উপগ্রহ --- সঠিক উত্তর চন্দ্র পৃথিবী সূর্যের তৃতীয় নিকটতম গ্রহ। সূর্য থেকে পৃথিবীর গড় দূরত্ব প্রায় ১৫ কোটি কিলোমিটার। এর বেশ প্রায় ১২, ৬৬৭ কিলোমিটার। পৃথিবীর নিজ অক্ষে একবার আবর্তন করতে সময় লাগে ২৩ ঘন্টা ৫৬ মিনিট ৪ সেকেন্ড। পৃথিবী একবার সূর্যকে প্রদক্ষিণ করতে সময় নেয় ৩৬৫ দিন ৫ ঘন্টা ৪৮ মিনিট ৪৭ সেকেন্ড। তাই এখানে ৩৬৫ দিনে এক বছর। চাঁদ পৃথিবীর একমাত্র উপগ্রহ।
সৌদি আরবের রাজধানীর নাম কি?
Correct Answer:
ঘ: রিয়াদ
Explanation:
সৌদি আরবের রাজধানীর নাম কি? সঠিক উত্তর রিয়াদ সৌদি আরবের রাজধানীর নাম রিয়াদ । রিয়াদ সৌদি আরবের রাজধানী। এবং এটি সৌদি আরবের সবচেয়ে বড় শহর। এটি নজদ অঞ্চলের আর - রিয়াদ প্রদেশের অংশ, এবং আরব উপদ্বীপের মধ্যভাগের মালভূমি অঞ্চলে অবস্থিত। এখানে প্রায় ৪২, ৬০, ০০০ মানুষের বসবাস রয়েছে, যা সারা দেশের মোট জনসংখ্যার ২০%। রিয়াদের অবস্থান হল ২৪°৪২'৪২" উত্তর অক্ষাংশ, ৪৬°৪৩'২৭" পূর্ব দ্রাঘিমাংশ। সৌদী আরবের রাজধানী রিয়াদ সমুদ্রপৃষ্ঠের ২৫০০ ফিট উপরে আরব উপদ্বীপের মধ্যস্থলে নাজদের গ্রেট চুনাপাথর মালভূমিতে অবস্থিত। রিয়াদ শহর রিয়াদ পৌরসভার ও রিয়াদ উন্নয়ন কর্তৃপক্ষের অধীনস্থ ১৭টি উপ পৌরসভায় বিভক্ত। এর প্রধান হলেন রিয়াদ প্রদেশের যুবরাজ তুর্কি বিন আব্দুল্লাহ বিন আব্দুল আজিজ। ঊষর মরুর মধ্যে অবস্থিত রিয়াদে কদাচিৎ বৃষ্টিপাত হয়। ৫টি বাঁধে বৃষ্টির পানি ধরে রাখা হয়। এছাড়া রয়েছে ৯৬টি কূপ, এবং ২৯০ মাইল (৪৬৭ কিমি) পাইপলাইন, যার মাধ্যমে পারস্য উপসাগরের লবন - মুক্তকরণ কেন্দ্র হতে বিপুল পরিমাণে পানি নিয়ে আসা হয়।
কোন দেশ ইউরোপ এবং এশিয়া উভয় মহাদেশের অন্তর্ভুক্ত?
Correct Answer:
গ: তুরস্ক
Explanation:
কোন দেশ ইউরোপ এবং এশিয়া উভয় মহাদেশের অন্তর্ভুক্ত? সঠিক উত্তর তুরস্ক তুরস্ক দেশ ইউরোপ এবং এশিয়া উভয় মহাদেশের অন্তর্ভুক্ত । পশ্চিম এশিয়ার দেশ তুরস্কের বিখ্যাত শহর ইস্তানবুল ইউরোপ মহাদেশে অবস্থিত । এজন্য তুরস্ককে 'ইউরেশিয়ান কান্ট্রি' এবং ইস্তানবুলকে 'ইউরেশিয়ান সিটি' বলা হয় ।
ইকের মুদ্রার নাম কি?
Correct Answer:
ঘ: দিনার
Explanation:
ইকের মুদ্রার নাম কি? সঠিক উত্তর দিনার ইকের মুদ্রার নাম দিনার । ইরাকের মুদ্রার নাম দিনার । এছাড়া অন্য যেসব দেশের মুদ্রার নাম দিনার সেগুলো হলো - বাহারাইন, জর্ডান, কুয়েত, মেসিডোনিয়া, সার্বিয়া, আলজেরিয়া, লিবিয়া ও তিউনিসিয়া ।
জাতিসংঘের নবম মহাসচিব অ্যান্টনিও গুতেরেস কত তারিখ থেকে দায়িত্ব পালন করছেন?
Correct Answer:
ক: ১ জানুয়ারি ২০১৭
Explanation:
জাতিসংঘের নবম মহাসচিব অ্যান্টনিও গুতেরেস কত তারিখ থেকে দায়িত্ব পালন করছেন? সঠিক উত্তর ১ জানুয়ারি ২০১৭ জাতিসংঘের নবম মহাসচিব অ্যান্টনিও গুতেরেস ১ জানুয়ারি ২০১৭ তারিখ থেকে দায়িত্ব পালন করছেন । জাতিসংঘের বর্তমান মহাসচিব হিসেবে পর্তুগালের নাগরিক আন্তোনিও গুতারেস ১ জানুয়ারি, ২০১৭ সালে দায়িত্বভার গ্রহণ করেন। ৩১ ডিসেম্বর, ২০১১ সালে বান কি মুনের প্রথম দফার মেয়াদকাল শেষ হয়। পরবর্তীতে কোনরূপ বিরোধিতা না আসায় ২১ জুন, ২০১১ সাল থেকে 2016 সাল পর্যন্ত মুন দ্বিতীয় মেয়াদে জাতিসংঘের মহাসচিবরূপে দায়িত্ব পালন করছেন। আন্তোনিও ম্যানুয়েল দে অলিভেরা গুতেরেস, জিসিএল, জিসিসি (পর্তুগিজ উচ্চারণ: জন্ম: ৩০ এপ্রিল, ১৯৪৯) লিসবনে জন্মগ্রহণকারী প্রখ্যাত পর্তুগীজ রাজনীতিবিদ, সাবেক প্রধানমন্ত্রী ও কূটনীতিবিদ। তিনি জাতিসংঘের বর্তমান মহাসচিব । এরপূর্বে জুন, ২০০৫ থেকে ডিসেম্বর, ২০১৫ পর্যন্ত জাতিসংঘ শরণার্থীবিষয়ক হাইকমিশনার ছিলেন। অক্টোবর, ২০১৬ সালে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ তাকে জাতিসংঘের পরবর্তী মহাসচিব হিসেবে ঘোষণা করে। তিনি বান কি মুনের স্থলাভিষিক্ত হন। ১৯৯৫ থেকে ২০০২ সাল মেয়াদে পর্তুগালের প্রধানমন্ত্রী ছিলেন আন্তোনিও গুতেরেস। এছাড়াও সোশ্যালিস্ট ইন্টারন্যাশনালের সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেছেন তিনি।
”মহেঞ্জোদারো” কোন সভ্যতার অংশ?
Correct Answer:
খ: সিন্ধু
Explanation:
”মহেঞ্জোদারো” কোন সভ্যতার অংশ? সঠিক উত্তর সিন্ধু ”মহেঞ্জোদারো” সিন্ধু সভ্যতার অংশ । মহেঞ্জোদারো ছিল প্রাচীন ভারতের সিন্ধু সভ্যতার বৃহত্তম নগর - বসতিগুলির মধ্যে অন্যতম। এটি অধুনা পাকিস্তান রাষ্ট্রের সিন্ধু প্রদেশের লারকানা জেলায় অবস্থিত। ২৬০০ খ্রিষ্টপূর্বাব্দ নাগাদ নির্মিত এই শহরটি ছিল বিশ্বের প্রাচীনতম শহরগুলির অন্যতম এবং প্রাচীন মিশর, মেসোপটেমিয়া ও ক্রিটের সভ্যতার সমসাময়িক। এই শহরের পুরাতাত্ত্বিক ধ্বংসাবশেষ বর্তমানে একটি ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থান। এটিকে "একটি প্রাচীন সিন্ধু মহানগর" নামেও অভিহিত করা হয়। ১৯২২ সালে রাখালদাস বন্দ্যোপাধ্যায় নামের এক বাঙালি এই শহর আবিষ্কার করেন । ১৯৮০ সালে এ শহরটিকে বিশ্ব ঐতিহ্যের অংশ হিসেবে ঘোষণা করা হয় ।
নীলগিরি পাহাড় কোথায় অবস্থিত?
Correct Answer:
খ: বান্দরবান
Explanation:
নীলগিরি পাহাড় কোথায় অবস্থিত? সঠিক উত্তর বান্দরবান নীলগিরি পাহাড় বান্দরবান অবস্থিত । নীলগিরি পর্যটন কেন্দ্র বাংলাদেশের বান্দরবান জেলায় তেংপ্লং চুট পাহাড়চূড়ায় অবস্থিত একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র। এটি বাংলাদেশের সর্ব উঁচুতে অবস্থিত পর্যটন কেন্দ্র। সমুদ্রপৃষ্ঠ থেকে ২২০০ ফুট উচ্চে অবস্থানের কারণে নীলগিরি পর্যটন কেন্দ্র সর্বদা মেঘমণ্ডিত আর এটাই এই পর্যটন কেন্দ্রের বিশেষ আকর্ষণ। একবিংশ শতাব্দীর শুরু থেকে নীলগিরি ধীরে ধীরে দেশব্যাপী মানুষের কাছে পর্যটন কেন্দ্র হিসাবে পরিচিতি লাভ করতে শুরু করে। এই পুরো পর্যটন কেন্দ্রটিই আদিবাসীদের ভূমি দখল করে প্রতিষ্ঠা করেছিল বাংলাদেশ সেনাবাহিনী এবং তারাই এর পরিচালনা করে থাকেন। এই পর্যটন কেন্দ্রটি বান্দরবান জেলা সদর থেকে ৫০ কিলোমিটার দূরে কাফ্রুপাড়াসংলগ্ন পাহাড় চূড়ায় অবস্থিত। বান্দরবানের আলীকদম থেকে থানচীগামী রাস্তা ধরে পাহাড়ী পথে নীলগিরি পৌঁছানো যায়।
বাংলার সর্বপ্রাচীন জনপদের নাম কী?
Correct Answer:
ক: পুন্ড্র
Explanation:
বাংলার সর্বপ্রাচীন জনপদের নাম কী? সঠিক উত্তর পুন্ড্র বাংলার সর্বপ্রাচীন জনপদের নাম পুন্ড্র । প্ৰাচীনযুগে বাংলা নামে কোনো অখণ্ড রাষ্ট্ৰ ছিল না। বাংলার বিভিন্ন অংশ তখন বঙ্গ, পুণ্ড্ৰ, গৌড়, হরিকেল, সমতট, বরেন্দ্ৰ এরকম প্ৰায় ১৬টি জনপদে বিভক্ত ছিল। বাংলার বিভিন্ন অংশে অবস্থিত প্ৰাচীন জনপদগুলোর সীমা ও বিস্তৃতি সঠিকভাবে নির্ণয় করা অসম্ভব। কেননা বিভিন্ন সময়ে এসব জনপদের সীমানা হ্ৰাস অথবা বৃদ্ধি পেয়েছে। বাংলার জনপদগুলোর মধ্যে প্ৰাচীনতম হলো পুণ্ড্ৰ। পৌন্দ্রিক শব্দ থেকে ‘পু নামের উৎপত্তি। এর অর্থ - আখ বা চিনি। বাংলাদেশের সর্বপ্রাচীন জনপদ হলাে পু। বগুড়া, রাজশাহী, রংপুর ও দিনাজপুর জেলার অবস্থানভূমিকে কেন্দ্র করে গড়ে উঠে পুণ্ড্র জনপদ। প্রাচীন পুণ্ড রাজ্যের রাজধানী ছিল পুণ্ড্রবর্ধন বা পুণ্ড্রনগর। সম্রাট অশােকের রাজত্বকালে প্রাচীন পুণ্ডু রাজ্যের স্বাধীনতা বিলুপ্ত হয়। বর্তমান অবস্থান বগুড়া জেলার মহাস্থানগড়। বৈদিক সাহিত্য ও মহাভারতে এ জাতির উল্লেখ আছে। পাল রাজারা উত্তরবঙ্গকে তাদের পিতৃভূমি মনে করত। সেজন্য এর নামকরণ করেছিল বারিন্দ্রী। এই বারিন্দ্রী থেকে বরেন্দ্র শব্দের উৎপত্তি। বর্তমান করতােয়া নদীর পশ্চিম তীরের লালমাটি সমৃদ্ধ অঞ্চলই বরেন্দ্রভূমি নামে পরিচিত। গঙ্গা ও করতােয়া নদীর পশ্চিমাংশের মধ্যবর্তী অংশকে রামায়ণে বারিন্দ্রীমণ্ডল বলে উল্লেখ করা হয়েছে।
কিউবার নেতা ফিদেল ক্যাস্ত্রো কত তারিখ মারা যান?
Correct Answer:
ক: ২৫ নভেম্বর ২০১৬
Explanation:
কিউবার নেতা ফিদেল ক্যাস্ত্রো কত তারিখ মারা যান? সঠিক উত্তর ২৫ নভেম্বর ২০১৬ কিউবার নেতা ফিদেল ক্যাস্ত্রো ২৫ নভেম্বর ২০১৬ তারিখ মারা যান । ফিদেল আলেজান্দ্রো কাস্ত্রো রুজ (আমেরিকান স্পেনীয়: এই শব্দ সম্পর্কেaudio (সাহায্য·তথ্য); জন্মঃ আগস্ট ১৩, ১৯২৬ - মৃত্যুঃ নভেম্বর ২৫, ২০১৬) যিনি ফিদেল কাস্ত্রো বা শুধুই কাস্ত্রো নামে পরিচিত; তিনি একজন কিউবান রাজনৈতিক নেতা ও সমাজতন্ত্রী বিপ্লবী। কিউবা বিপ্লবের প্রধান নেতা ফিদেল ফেব্রুয়ারি ১৯৫৯ থেকে ডিসেম্বর ১৯৭৬ পর্যন্ত কিউবার প্রধানমন্ত্রী ছিলেন, এরপর ফেব্রুয়ারি ২০০৮ - এ তার স্বেচ্ছায় সরে যাওয়ার আগ পর্যন্ত কিউবার মন্ত্রী পরিষদের প্রেসিডেন্ট ছিলেন। তিনি ১৯৬১ সালে কিউবা কমিউনিস্ট দলের প্রতিষ্ঠালগ্ন থেকে মৃত্যুর আগ পর্যন্ত প্রধান হিসেবে ছিলেন। এর আগে শারীরিক অসুস্থতার কারণে ২০০৮ সালে তিনি তার দায়িত্ব ভাই রাউল কাস্ত্রোর কাছে অর্পণ করেছিলেন।