general knowledge MCQs
Showing 50 questions (Total: 19105)
বাংলাদেশের বৃহত্তম তাপ বিদ্যুৎকেন্দ্র অবস্থিত ______
Correct Answer:
ক: ভেড়ামারা
Explanation:
বাংলাদেশের বৃহত্তম তাপ বিদ্যুৎকেন্দ্র অবস্থিত ______ সঠিক উত্তর ভেড়ামারা ভেড়ামারা তাপ বিদ্যুৎ কেন্দ্র চালু হয় - ১২.০৪.২০১৮, এটি দক্ষিণ - পশ্চিমাঞ্চলের সর্ববৃহৎ বিদ্যুৎ কেন্দ্র ভেড়ামারা ৪১০ মেগাওয়াট কম্বাইন্ড সাইকেল পাওয়ার প্লান্ট (সিসিপিপি)
সোনাদিয়া দ্বীপ কেন বিখ্যাত ?
Correct Answer:
ঘ: সামুদ্রিক মাছ শিকারের জন্য
Explanation:
সোনাদিয়া দ্বীপ কেন বিখ্যাত ? সঠিক উত্তর সামুদ্রিক মাছ শিকারের জন্য এ দ্বীপটির অবস্থান কক্সবাজারের পশ্চিমে বঙ্গোপসাগরের গভিরে। এ দ্বীপটি সামুদ্রিক মাছ শিকার এবং অতিথি পাখির জন্য বিখ্যাত।
কোনটি জরায়ুর অংশ নয়?
Correct Answer:
গ: Vagina
Explanation:
কোনটি জরায়ুর অংশ নয়? সঠিক উত্তর Vagina Vagina জরায়ুর অংশ নয় । জরায়ু (ইংরেজিতে womb ঊম্ বা uterus ইউটেরাস্ মূলতঃ লাতিন উচ্চারণে উতেরুস্), স্ত্রী প্রজনন তন্ত্রের একটি অন্যতম প্রধান অঙ্গ। এটি মানুষসহ বেশিরভাগ স্তন্যপায়ী প্রাণীর প্রধান প্রজনন অঙ্গ। জরায়ু একটি হরমোন প্রতিক্রিয়াশীল অঙ্গ। বিভিন্ন সময়ে বিভিন্ন হরমোন ক্ষরণের দ্বারা এর কার্যপ্রণালী নিয়ন্ত্রিত হয়। গর্ভধারণ কালে ফিটাস জরায়ুর অভ্যন্তরে বড়ো ও বিকশিত হয়। ইউটেরাস বা জরায়ু শব্দটি মূলত চিকিৎসা সংক্রান্ত ক্ষেত্রে ব্যবহৃত হয়, অপরদিকে দৈনন্দিন ব্যবহারে মূলত ওম্ব বা গর্ভথলি শব্দটি প্রাধান্য পায়। ইংরেজিতে জরায়ুকে বহুবচনে uteruses (ইউটেরাসেস) বা uteri (ইউটেরি) বলে। জরায়ুর প্রান্তদেশ মোট তিনটি। একটি সারভিক্সে এসে শেষ হয়, যা যোনিতে গিয়ে উন্মুক্ত হয়। অপর দুটি প্রান্ত জরায়ুর উভয় পাশে দুই ফেলোপিয়ান নালিতে উন্মুক্ত।
১৯৫২ সাল বাংলাদেশের ইতিহাসে যে জন্য বিখ্যাত _____
Correct Answer:
খ: ভাষা আন্দোলন
Explanation:
১৯৫২ সাল বাংলাদেশের ইতিহাসে যে জন্য বিখ্যাত _____ সঠিক উত্তর ভাষা আন্দোলন ভাষা আন্দোলন দিবস (যা রাষ্ট্রভাষা দিবস বা শহীদ দিবস নামেও পরিচিত) বাংলাদেশে পালিত একটি জাতীয় দিবস। ১৯৫২ সালে তদানীন্তন পূর্ব বাংলায় আন্দোলনের মাধ্যমে বাংলাকে রাষ্ট্রভাষার মর্যাদা দেয়ার লক্ষ্যে যারা শহীদ হয় তাদের প্রতি যথাযথ সম্মান প্রদর্শনের জন্য এই জাতীয় দিবসটি পালন করা হয়।
Ectopic pregnancy এর ক্ষেত্রে সত্যি নয়
Correct Answer:
ঘ: Uterus এ হয়
Explanation:
Ectopic pregnancy এর ক্ষেত্রে সত্যি নয় সঠিক উত্তর Uterus এ হয় Ectopic pregnancy এর ক্ষেত্রে সত্যি নয় Uterus এ হয় । Uteras বা গর্ভাশয়ের বাইরে যদি নিষেক সম্পন্ন হয় তবে তাকে Ectopic pregnancy বলে । সাধারণত ফেলোপিয়ান টিউব, Cervix ও Overy তে এমন নিষেক ঘটতে দেখা যায় । এক্ষেত্রে গর্ভধারণকারীর অনেক ব্যথা ও ব্লেডিং হয় ।
বাংলাদেশের সংবিধানের ১ম সংশোধনীর উদ্দেশ্য কি ছিল?
Correct Answer:
ঘ: যুদ্ধবন্দীর বিচার
Explanation:
বাংলাদেশের সংবিধানের ১ম সংশোধনীর উদ্দেশ্য কি ছিল? সঠিক উত্তর যুদ্ধবন্দীর বিচার বাংলাদেশের সংবিধানের ১ম সংশোধনী জাতীয় সংসদে পাস করা হয় ১৯৭৩ সালের ১৫ জুলাই। এটি সংসদে তুলে ধরেন তৎকালীন আইনমন্ত্রী মনোরঞ্জন ধর। এই সংশোধনীর বিষয়বস্তু ছিল যুদ্ধাপরাধীসহ অন্যান্য গণবিরোধীদের বিচার।
বাংলাদেশ সরকার 'প্রাথমিক শিক্ষা' সবার জন্য নিশ্চিত করা জন্য আগামী কত সালকে নির্ধারিত করেছে ?
Correct Answer:
গ: ২০১৫
Explanation:
বাংলাদেশ সরকার 'প্রাথমিক শিক্ষা' সবার জন্য নিশ্চিত করা জন্য আগামী কত সালকে নির্ধারিত করেছে ? সঠিক উত্তর ২০১৫ ২০০০ খ্রিস্টাব্দে জাতিসংঘের সাধারণ পরিষদে গৃহীত ‘মিলেনিয়াম ডেভেলপমেন্ট লক্ষ্যমাত্রা’ অনুযায়ী ১০০ ভাগ শিক্ষার হার নিশ্চিতকরণে সময় নির্ধারণ করে হয়েছে ২০১৫ খ্রিস্টাব্দ পর্যন্ত।
'অর্থ বিল' সম্পর্কিত বিধানবলী আমাদের সংবিধানের কোন আর্টিক্যালে উল্লেখ আছে?
Correct Answer:
খ: ৮১ (১)
বাংলাদেশের বার্ষিক রাজস্ব আয় কত?
Correct Answer:
খ: ১,৩৯,৬৭০ কোটি টাকা
বাংলাদেশে মোট কয়টি ক্যাডেট কলেজ আছে ?
Correct Answer:
গ: ১২টি
Explanation:
বাংলাদেশে মোট কয়টি ক্যাডেট কলেজ আছে ? সঠিক উত্তর ১২টি ১২ তম ও সর্বশেষ ক্যাডেট কলেজ জয়পুরহাট গার্লস ক্যাডেট কলেক (২০০৬), জয়পুরগাট। এর মধ্যে ৩টি মেয়েদের জন্য।
কিভাবে Fetal distress বুঝা যায়?
Correct Answer:
ক: FHR দেখে
Explanation:
কিভাবে Fetal distress বুঝা যায়? সঠিক উত্তর FHR দেখে FHR দেখে Fetal distress বুঝা যায় । গর্ভের ফেটাল বা বাচ্চার হার্ট রেটের অস্বাভাবিক অবস্থা বুঝে ফেটাল - এর distress বুঝা যায় । যদি হার্ট বিট অনেক বেশি বা অনেক কম হয় তবে এ থেকে বোঝা যায় ফেটাল কোনো সমস্যাযুক্ত অবস্থায় আছে ।
এনড্রয়েড অপারেটিং সিস্টেমের জন্য কোনটি সঠিক?
Correct Answer:
ঘ: সবগুলো সঠিক
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম তারিখ কবে?
Correct Answer:
ক: ১৭ মার্চ ১৯২০
Explanation:
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম তারিখ কবে? সঠিক উত্তর ১৭ মার্চ ১৯২০ জাতির জনক বাংলাদেশের স্বাধীনতার স্থপতি শেখ মুজিবুর রহমান ১৯২০ সালের ১৭ মার্চ ফরিদপুর জেলার ( গোপালগঞ্জ) পাটগাতি ইউনিয়নের টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন। তার পিতা শেখ লুৎফর রহমান। মাতা সায়েরা খাতুন। বঙ্গবন্ধুর ডাক নাম খোকা।
বাংলাদেশের সংবিধানের প্রথম সংশোধনীর উদ্দেশ্য কি ছিল ?
Correct Answer:
খ: ৯৩ হাজার যুদ্ধবন্দির বিচার অনুষ্ঠান
Explanation:
বাংলাদেশের সংবিধানের প্রথম সংশোধনীর উদ্দেশ্য কি ছিল ? সঠিক উত্তর ৯৩ হাজার যুদ্ধবন্দির বিচার অনুষ্ঠান প্রথম সংশধনী গৃহিত হয় ১৫ জুলাই ১৯৭৩, রাষ্ট্রপতি অনুমোদন করেন ১৭ জুলাই ১৯৭৩। এ সংশোধনীর উদ্দেশ্য ছিল ’৭১ সালের স্বাধীনতা যুদ্ধে যারা গণহত্যাজনিত অপ্রাধ,যুদ্ধাপরাধ এবং মানবতাবিরোধী অপরাধে লিপ্ত ছিল তাদের বেচারের জন্য সরকারকে ক্ষমতা প্রদান। এ সংশধনির মাধ্যমে যুদ্ধাপরাধীদের আইনের আশ্রয়, প্রকাশ্য বিচার, সুপ্রিম কোর্টে মামলা দায়ের করার অধিকার থেকে বঞ্চিত করা হয়।
প্রসব পরবর্তী জটিলতা ---
Correct Answer:
খ: পিউপোরিয়াল সেপসিস
Explanation:
প্রসব পরবর্তী জটিলতা --- সঠিক উত্তর পিউপোরিয়াল সেপসিস প্রসব পরবর্তী জটিলতা - - - পিউপোরিয়াল সেপসিস । পিউপোরিয়াল সেপসিস হলো জননপথের বিশেষ ধরনের সংক্রমণ যা প্রসবের তিন সপ্তাহের মধ্যে দেখা দিতে পারে । এর বৈশিষ্ট্যসমূহ হলো - 1. উচ্চ তাপমাত্রা ও উচ্চ নাড়ী স্পন্দন, 2. দুর্গন্ধযুক্ত লকিয়া স্রাব, 3. তলপেটের বেদনা ও স্পর্শকাতরতা ইত্যাদি ।
কোনটি Hypovolumic Shock এ লক্ষন?
Correct Answer:
গ: Headache
Explanation:
কোনটি Hypovolumic Shock এ লক্ষন? সঠিক উত্তর Headache Hypovolumic Shock এ লক্ষন Headache । Hypovolumic Shock এ লক্ষনগুলো হলো মাথা ব্যথা Headache, মাথা ঝিমঝিম করা, ঘারে প্রচন্ড ব্যথা ইত্যাদি । সুতরাং সঠিক উত্তর হবে (গ) Headache.
Eclampsia সাধারণত কি পরীক্ষা করে বুঝা যায়?
Correct Answer:
খ: Blood pressure
Explanation:
Eclampsia সাধারণত কি পরীক্ষা করে বুঝা যায়? সঠিক উত্তর Blood pressure Eclampsia সাধারণত Blood pressure পরীক্ষা করে বুঝা যায় । Eclampsia সাধারণত গর্ভবতী মায়েদের একটি রোগ যা Blood pressure পরীক্ষার দ্বারা বুঝা যায় । গর্ভবতী মায়েদের এ রোগটি হলো এক ধরনের disorder যা High Blood Pressure - এর কারণে হয়ে থাকে ।
বাংলাদেশকে কোন আরব দেশ সর্বপ্রথম স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি প্রদান করে ?
Correct Answer:
গ: ইরাক
Explanation:
বাংলাদেশকে কোন আরব দেশ সর্বপ্রথম স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি প্রদান করে ? সঠিক উত্তর ইরাক ৮ জুলাই ১৯৭২ ইরাক বাংলাদেশকে স্বীকৃতে দেয়। ১৫ সেপ্টেম্বর ১৯৭৩ মিশর বাংলাদেশকে স্বীকৃতি দেয়। ৪ নভেম্বর ১৯৭৩ কুয়েত বাংলাদেশকে স্বীকৃতি দেয়।
Growing mile stone বলতে বুঝায় না--
Correct Answer:
ঘ: দাঁত উঠা
Explanation:
Growing mile stone বলতে বুঝায় না-- সঠিক উত্তর দাঁত উঠা Growing mile stone বলতে বুঝায় না - - দাঁত উঠা । Growing mile stone শিশুদের একটি গুরুত্বপূর্ণ শারীরিক বিকাশ যেখানে অন্তর্ভুক্ত শিশুদের বসতে পারা, হটাতে পারা, দৌড়াইতে পারা ইত্যাদি । দাঁত উঠানোর এখানে অন্তর্ভুক্ত না ।
আমাদের সংবিধানের পঞ্চম ভাগে আইন প্রণয়ন ও অর্থ সংক্রান্ত পদ্ধতি কোন পরিচ্ছদে লিপিবদ্ধ আছে?
Correct Answer:
ক: দ্বিতীয় পরিচ্ছেদ
পৃথিবীর নিকটতম গ্রহ ----
Correct Answer:
গ: শুক্র
Explanation:
পৃথিবীর নিকটতম গ্রহ ---- সঠিক উত্তর শুক্র পৃথিবীর দুটি প্রতিবেশী গ্রহ হচ্ছে শুক্র ও মঙ্গল। এরমধ্যে শুক্র গ্রহের দূরত্ব ৪.৩ কোটি কিলোমিটার এবং মঙ্গল গ্রহের দূরত্ব ৭.৮ কোটি কিলোমিটার। অতএব পৃথিবীর নিকটতম গ্রহ শুক্র।
সাহিত্যে নোবেল পুরস্কার পান প্রথম ভারতীয় -
Correct Answer:
খ: রবীন্দ্রনাথ ঠাকুর
নিম্নে উল্লিখিত ফৌজদারি আদালতের যে তালিকা দেয়া হলো তার মধ্যে কোনটির অবস্থান প্রথম হওয়া উচিত বলে মনে করেন ?
Correct Answer:
ক: মেট্রোপলিটন ম্যাজিষ্ট্রেটের আদালত
Explanation:
নিম্নে উল্লিখিত ফৌজদারি আদালতের যে তালিকা দেয়া হলো তার মধ্যে কোনটির অবস্থান প্রথম হওয়া উচিত বলে মনে করেন ? সঠিক উত্তর মেট্রোপলিটন ম্যাজিষ্ট্রেটের আদালত এ আদালত কেবল বিভাগীয় শহরে থাকে ।
কোনটি High risk pregnancy?
Correct Answer:
খ: Hypertension in pregnancy
Explanation:
কোনটি High risk pregnancy? সঠিক উত্তর Hypertension in pregnancy Hypertension in pregnancy High risk pregnancy. গর্ভবতী মায়েদের উচ্চ ঝুঁকি হলো উচ্চ রক্তচাপ বা Hypertension । উচ্চ রক্তচাপ সম্পন্ন গর্ভবতী মায়েরা অকালে মৃত্যুর মুখে পতিত হতে পারে ।
Neonatal jaundice এর চিকিৎসা--
Correct Answer:
গ: সকালের সূর্যের আলো
Explanation:
Neonatal jaundice এর চিকিৎসা-- সঠিক উত্তর সকালের সূর্যের আলো Neonatal jaundice এর চিকিৎসা - - সকালের সূর্যের আলো । জন্ডিস (ইংরেজি: Jaundice) যা ইক্টেরাস (icterus) নামেও পরিচিত, আসলে কোন রোগ নয়, এটি রোগের লক্ষণ মাত্র। জন্ডিস হলে রক্তে বিলরুবিনের মাত্রা বেড়ে যায় ফলে ত্বক, স্ক্লের বা চোখের সাদা অংশ ও অন্যন্য মিউকাস ঝিল্লি হলুদ হয়ে যায়। রক্তে বিলিরুবিনের ঘনত্ব 1.2 mg/dL এর নিচে থাকে (25 µmol/L এর নিচে)। 3 mg/dL বা 50 µmol/L এর বেশি হলে জন্ডিস হয়। jaundice শব্দটি ফরাসি শব্দ jaunisse, থেকে এসেছে যার অর্থ হলুদাভ। রক্তে বিলিরুবিনের মাত্রা বেড়ে গেলে জন্ডিস দেখা দেয়। আমাদের রক্তের লোহিত কণিকাগুলো একটা সময়ে স্বাভাবিক নিয়মেই ভেঙ্গে গিয়ে বিলিরুবিন তৈরি করে যা পরবর্তীতে লিভারে প্রক্রিয়াজাত হয়ে পিত্তরসের সাথে পিত্তনালীর মাধ্যমে পরিপাকতন্ত্রে প্রবেশ করে। অন্ত্র থেকে বিলিরুবিন পায়খানার মাধ্যমে শরীর থেকে বেরিয়ে যায়। বিলিরুবিনের এই দীর্ঘ পথ পরিক্রমায় যে কোনো অসঙ্গতি দেখা দিলে রক্তে বিলিরুবিন বেড়ে যায় আর দেখা দেয় জন্ডিস। এই রোগে চামড়া পাণ্ডুর বা ফ্যাকাশে দেখায় বলে একে আগে পাণ্ডুরোগ বলা হত ।
ষাট গম্বুজ মসজিদ বাংলাদেশের কোন জেলায় অবস্থিত ?
Correct Answer:
গ: বাগেরহাট
Explanation:
ষাট গম্বুজ মসজিদ বাংলাদেশের কোন জেলায় অবস্থিত ? সঠিক উত্তর বাগেরহাট ষাট গম্বুজ মসজিদ বাংলাদেশের বাগেরহাট জেলার দক্ষিণ - পশ্চিমে অবস্থিত একটি প্রাচীন মসজিদ। মসজিদটির গায়ে কোনো শিলালিপি নেই। তাই এটি কে নির্মাণ করেছিলেন বা কোন সময়ে নির্মাণ করা হয়েছিল সে সম্বন্ধে সঠিক কোনো তথ্য পাওয়া যায় না। তবে মসজিদটির স্থাপত্যশৈলী দেখলে এটি যে খান জাহান আলী নির্মাণ করেছিলেন
মুজিবনগর কোন জেলায় অবস্থিত ?
Correct Answer:
খ: মেহেরপুর
Explanation:
মুজিবনগর কোন জেলায় অবস্থিত ? সঠিক উত্তর মেহেরপুর মুজিবনগর বাংলাদেশের মেহেরপুর জেলায় অবস্থিত এটি একটি ঐতিহাসিক স্থান । বাংলাদেশের প্রথম অস্থায়ী সরকার। তৎকালীন আগরতলায় বর্তমান মুজিবনগরের আম্রকাননে ১০ এপ্রিল সরকারের মন্ত্রী পরিষদ শপথ নিয়েছিল। এই সরকারের রাষ্ট্রপতি ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং অস্থায়ী রাষ্ট্রপতি ছিলেন সৈয়দ নজরুল ইসলাম।
HIV ছড়ায়
Correct Answer:
D: রক্তের মাধ্যমে
Explanation:
HIV ছড়ায় Correct Answer রক্তের মাধ্যমে HIV ছড়ায় রক্তের মাধ্যমে । এইডস (ইংরেজি: AIDS; পূর্ণরূপ: Acquired Immuno Deficiency Syndrome) বা অর্জিত প্রতিরক্ষার অভাবজনিত রোগলক্ষণসমষ্টি হচ্ছে এইচ.আই.ভি. (HIV; পূর্ণরূপ: human immunodeficiency virus) তথা "মানব প্রতিরক্ষা অভাবসৃষ্টিকারী ভাইরাস" নামক ভাইরাসের কারণে সৃষ্ট একটি রোগলক্ষণসমষ্টি, যা মানুষের দেহে রোগ - প্রতিরোধের ক্ষমতা বা প্রতিরক্ষা তথা অনাক্রম্যতা হ্রাস করে। এর ফলে একজন এইডস রোগী খুব সহজেই যে কোনও সংক্রামক রোগে আক্রান্ত হতে পারেন, যা শেষ পর্যন্ত তার মৃত্যু ঘটাতে পারে। এইচ.আই.ভি. (মানব প্রতিরক্ষা অভাবসৃষ্টিকারী ভাইরাস) সংক্রমণের সঙ্গে সঙ্গেই সর্বদা এইডস হয়না। শুরুতে ক্ষেত্রবিশেষে ইনফ্লুয়েঞ্জা জাতীয় উপসর্গ দেখা যেতে পারে। এরপর বহুদিন কোনও উপসর্গ দেখা যায় না। এইচ.আই.ভি. ভাইরাসের আক্রমণ বৃদ্ধির সাথে সাথে দেহের প্রতিরক্ষাতন্ত্র বা অনাক্রম্যতন্ত্র দুর্বল হতে থাকে এবং আক্রান্ত ব্যক্তি সাধারণ সংক্রামক ব্যাধি যেমন যক্ষ্মায় যেমন আক্রান্ত হতে পারেন, তেমনই সুযোগসন্ধানী সংক্রামক ব্যাধি এবং অর্বুদ বা টিউমারের শিকার হতে পারেন, যেগুলি কেবলমাত্র সেসব লোকেরই হয়, যাদের দেহের অনাক্রম্যতন্ত্র (বা রোগ প্রতিরোধ ব্যবস্থা) কাজ করে না। এইচ.আই.ভি. সংক্রমণের এই পর্যায়টিকেই এইডস বলা হয়। এই পর্যায়ে প্রায়শই রোগীর অনিচ্ছাকৃতভাবে ও অত্যধিক পরিমাণে ওজন হ্রাস পায়। মানবদেহে HIV প্রবেশ করে - HIV/AIDS আক্রান্ত ব্যক্তির রক্ত, ব্যবহৃত সুচ/সিরিঞ্জ, অঙ্গ প্রতিস্থাপন, অনৈতিক ও অনিরাপদ দৈহিক মিলন ও মায়ের মাধ্যমে ।
বাংলার রাজধানী হিসেবে সোনারগাঁও এর পত্তন করে-
Correct Answer:
ঘ: ঈশা খাঁন
বিখ্যাত বাংলাপিডিয়ার প্রকাশক কোন প্রতিষ্ঠান ?
Correct Answer:
খ: এশিয়াটিক সোসাইটি অব বাংলাদেশ
Explanation:
বিখ্যাত বাংলাপিডিয়ার প্রকাশক কোন প্রতিষ্ঠান ? সঠিক উত্তর এশিয়াটিক সোসাইটি অব বাংলাদেশ ২০০৩ খ্রিস্টাব্দে ১০ খন্ডে বাংলা ও ইংরেজি ভাষায় অধ্যাপক সিরাজুল ইস্লামের সম্পাদনায় ‘বাংলাপিডিয়া’ নামে বাংলাদেশের একটি জাতীয় জ্ঞানকোষ প্রকাশ করে এশিয়াটিক সোসাইটি অব বাংলাদেশ। বর্তমানে এটি ১৪ খন্ডে বিভক্ত।
VSAT ব্যবহার করা হয়-
Correct Answer:
গ: ভূ-পৃষ্ঠের একস্থানে থেকে অন্যস্থানে টেলিফোনের মাধ্যমে যোগাযোগ সহজতর করার জন্য
বাংলাদেশের সর্বাধিক বৈদেশিক মুদ্রা অর্জনকারী খাত কী ?
Correct Answer:
ক: রেডিমেড গার্মেন্টস
বাংলায় চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করা হয় কোন সনে ?
Correct Answer:
ঘ: ১৭৯৩ সনে
Explanation:
বাংলায় চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করা হয় কোন সনে ? সঠিক উত্তর ১৭৯৩ সনে চিরস্থায়ী বন্দোবস্ত ১৭৯৩ সালে কর্নওয়ালিস প্রশাসন কর্তৃক ইস্ট ইন্ডিয়া কোম্পানি সরকার ও বাংলার ভূমি মালিকদের (সকল শ্রেণির জমিদার ও স্বতন্ত্র তালুকদারদের) মধ্যে সম্পাদিত একটি স্থায়ী চুক্তি। এর প্রবক্তা লর্ড কর্নওয়ালিস। এ চুক্তির আওতায় জমিদার ঔপনিবেশিক রাষ্ট্রব্যবস্থায় ভূ - সম্পত্তির নিরঙ্কুশ স্বত্বাধিকারী হন।
Pregnancy তে কোনটি Breast change নয়?
Correct Answer:
খ: Areola becomes pink
Explanation:
Pregnancy তে কোনটি Breast change নয়? সঠিক উত্তর Areola becomes pink Pregnancy তে Areola becomes pink Breast change নয় । গর্ভবতী মায়েদের গর্ভাবস্থায় তাদের Breast যে ধরনের change হয় তা হলো Breast size increases; Breast secretion, Secondary areola appear ইত্যাদি । সেই সময় Areola গোলাপী বর্ণ ধারণ করে না ।
চিকুনগুনিয়া কোন মশার কামড়ে হয়?
Correct Answer:
খ: এডিস
Explanation:
চিকুনগুনিয়া কোন মশার কামড়ে হয়? সঠিক উত্তর এডিস চিকুনগুনিয়া এডিস মশার কামড়ে হয় । চিকুনগুনিয়া হচ্ছে চিকুনগুনিয়া ভাইরাস (CHIKV) দ্বারা সৃষ্ট একটি সংক্রমণ। এই ভাইরাস শরীরে প্রবেশের দুই থেকে চার দিনের মধ্যে আকস্মিক জ্বর শুরু হয় এবং এর সাথে অস্থিসন্ধিতে ব্যথা থাকে যা কয়েক সপ্তাহ, মাস বা বছর পর্যন্ত স্থায়ী হতে পারে। এই রোগে মৃত্যু ঝুঁকি প্রতি দশ হাজারে এক জন বা এর চেয়েও কম তবে বয়স্কদের ক্ষেত্রে এই রোগের জটিলতা তুলনামূলক বেশি হয় । এই ভাইরাসটি মশার কামড়ের মাধ্যমে মানব শরীরে প্রবেশ করে। এডিস গণের দুটি প্রজাতি এডিস ইজিপ্টি ও এডিস এলবোপিকটাস এই ভাইরাসের বাহক হিসেবে পরিচিত। তারা মূলত দিনের আলোতে কাঁমড় দিয়ে থাকে। মানুষ ছাড়াও কয়েকটি প্রাণি বানর, পাখি, তীক্ষ্ণ দন্ত প্রাণী যেমন ইঁদুরে এই ভাইরাসের জীবনচক্র বিদ্যমান। রোগ সাধারণত রক্ত পরীক্ষা করে ভাইরাসের আরএনএ বা ভাইরাসের এন্টিবডির মাধ্যমে নির্ণয় করা হয়। এই রোগের উপসর্গকে অনেক সময় ডেঙ্গু জ্বর এবং জিকা জ্বরের সাথে ভুল করে তুলনা করা হয়। একক সংক্রমণের পর এটি বিশ্বাস করা হয় যে, বেশিরভাগ মানুষই অনাক্রম্য হয়ে পড়ে। এখানেই ডেঙ্গু ভাইরাসের সাথে এর পার্থক্য কারণ ডেঙ্গু ভাইরাস শুধু স্তন্যপায়ীদের আক্রান্ত করে ।
কোন বাংলাদেশেী প্রথম সাঁতার ইংলিশ চ্যানেল অতিক্রম করে?
Correct Answer:
গ: ব্রজেন দাস
বর্তমান বছর আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম বৃদ্ধিতে পৃথিবীর সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দেশ-
Correct Answer:
খ: যুক্তরাষ্ট্র
জাতিসংঘের মিলেনিয়াম সামিটের প্রথম ঘোষণা কোনটি?
Correct Answer:
ঘ: ২০১৫ সালের মধ্যে হত দরিদ্রদের এবং বিশুদ্ধ পানীয় জলের বঞ্চিতদের বর্তমান সংখ্যার অর্ধেক হ্রাসকরণ
আটলান্টসি তৃতীয় বারের মতো ২০০০ সালে মহাশূন্য স্টেশনের সাথে সংযুক্ত হয়-
Correct Answer:
ঘ: ৭ সেপ্টেম্বর
Post mature pregnancy কখন হয়?
Correct Answer:
গ: > 42 wks
Explanation:
Post mature pregnancy কখন হয়? সঠিক উত্তর > 42 wks Post mature pregnancy > 42 wks হয় । Expected data of Delivery গণনা হয় ৯ মাস প্লাস ৭ দিন । Post mature pregnancy হয় 42 weeks থেকে বেশি সময়ে ।
Cx dilataton কত cm হলে partograph শুরু করা হয়?
Correct Answer:
খ: 4 cm
এবারের অলিম্পিকে কর্তৃপক্ষ 'গ্রীন গেইম' খেলার প্রতিশুতিবদ্ধ যার অর্থ হলো-
Correct Answer:
গ: অলিম্পিক ভিলেজে যাবতীয় দূষণমুক্ত পরিবেশে খেলোয়াড়দের রাখার ব্যবস্থা করা
২০০০ সালে সিডনিতে অনুষ্ঠিত অলিম্পিকে বিভিন্র খেলার সংখ্যা প্রায়-
Correct Answer:
গ: ৩০০
২১ ফেব্রুয়ারী আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে ঘোষণা করে জাতিসংঘের কোন সংস্থা?
Correct Answer:
খ: ইউনেস্কো
Explanation:
২১ ফেব্রুয়ারী আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে ঘোষণা করে জাতিসংঘের কোন সংস্থা? সঠিক উত্তর ইউনেস্কো ২১ ফেব্রুয়ারী আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে ঘোষণা করে জাতিসংঘের ইউনেস্কো সংস্থা । কানাডার ভ্যাঙ্কুভার শহরে বসবাসরত দুই বাঙালি রফিকুল ইসলাম এবং আব্দুস সালাম প্রাথমিক উদ্যোক্তা হিসেবে একুশে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণার আবেদন জানিয়েছিলেন জাতিসংঘের মহাসচিব কফি আনানের কাছে ১৯৯৮ খ্রিষ্টাব্দে। সে সময় সেক্রেটারী জেনারেলের প্রধান তথ্য কর্মচারী হিসেবে কর্মরত হাসান ফেরদৌসের নজরে এ চিঠিটি আসে। তিনি ১৯৯৮ সালের ২০ শে জানুয়ারী রফিককে অনুরোধ করেন তিনি যেন জাতিসংঘের অন্য কোন সদস্য রাষ্ট্রের কারো কাছ থেকে একই ধরনের প্রস্তাব আনার ব্যবস্থা করেন। পরে রফিক, আব্দুস সালামকে সাথে নিয়ে “মাদার ল্যাংগুয়েজ লাভার্স অফ দ্যা ওর্য়াল্ড” নামে একটি সংগঠন দাঁড় করান। এতে একজন ইংরেজিভাষী, একজন জার্মানভাষী, একজন ক্যান্টোনিজভাষী, একজন কাচ্চিভাষী সদস্য ছিলেন। তারা আবারো কফি আনানকে “এ গ্রুপ অব মাদার ল্যাংগুয়েজ অফ দ্যা ওর্য়াল্ড” - এর পক্ষ থেকে একটি চিঠি লেখেন, এবং চিঠির একটি কপি ইউএনওর কানাডীয় দূত ডেভিড ফাওলারের কাছেও প্রেরণ করা হয়। ১৯৯৯ সালে তারা জোশেফের সাথে ও পরে ইউনেস্কোর আনা মারিয়ার সাথে দেখা করেন, আনা মারিয়া পরামর্শ দেন তাদের প্রস্তাব ৫ টি সদস্য দেশ – ক্যানাডা, ভারত, হাঙ্গেরি, ফিনল্যান্ড এবং বাংলাদেশ দ্বারা আনীত হতে হবে। তারপর বাংলাদেশের বিভিন্ন কর্মকর্তা প্রস্তাবের পক্ষে সমর্থন দানে ২৯টি দেশ অনুরোধ জানাতে কাজ করেন। ১৯৯৯ খ্রিষ্টাব্দের ১৭ নভেম্বর অনুষ্ঠিত ইউনেস্কোর প্যারিস অধিবেশনে প্রস্তাব উত্থাপন করা হয় ও এতে ১৮৮টি দেশ সমর্থন জানালে একুশে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করা হয় এবং ২০০০ সালের ২১ ফেব্রুয়ারি থেকে দিবসটি জাতিসঙ্ঘের সদস্যদেশসমূহে যথাযথ মর্যাদায় পালিত হচ্ছে। ২০১০ সালের ২১ অক্টোবর বৃহস্পতিবার জাতিসংঘ সাধারণ পরিষদের ৬৫তম অধিবেশনে এখন থেকে প্রতিবছর একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করবে জাতিসংঘ। - এ - সংক্রান্ত একটি প্রস্তাব সর্বসম্মতভাবে পাস হয়। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালনের প্রস্তাবটি সাধারণ পরিষদের ৬৫তম অধিবেশনে উত্থাপন করে বাংলাদেশ। মে মাসে ১১৩ সদস্যবিশিষ্ট জাতিসংঘের তথ্যবিষয়ক কমিটিতে প্রস্তাবটি সর্বসম্মতভাবে পাস হয়।
বাংলাদেশের মুসা ইব্রাহীম কত তারিখে পৃথিবীর সর্বোচ্চ পর্বতশৃঙ্গ এভারেস্টের শিখরে পা রাখেন?
Correct Answer:
ক: ২৩ মে ২০১০
Explanation:
বাংলাদেশের মুসা ইব্রাহীম কত তারিখে পৃথিবীর সর্বোচ্চ পর্বতশৃঙ্গ এভারেস্টের শিখরে পা রাখেন? সঠিক উত্তর ২৩ মে ২০১০ বাংলাদেশের এভারেস্ট বিজয়ী: ১ম - মুসা ইব্রাহিম - ২৩ মে, ২০১০ ২য় - এম এ মুহিত - ২১ মে, ২০১১ ও ১৯ মে, ২০১২ ৩য় - নিশাত মজুমদার - ১৯ মে, ২০১২ ৪র্থ - ওয়াসফিয়া নাজরীন - ২৬ মে, ২০১২ ৫ম - মোহাম্মদ খালেদ হোসেন - ২০ মে, ২০১৩
সাগর কন্যা কোন জেলায় ভৌগোলিক নাম ?
Correct Answer:
ঘ: পটুয়াখালী
Explanation:
সাগর কন্যা কোন জেলায় ভৌগোলিক নাম ? সঠিক উত্তর পটুয়াখালী কুয়াকাটা বাংলাদেশের দক্ষিণ - পশ্চিমাঞ্চলের একটি সমুদ্র সৈকত ও পর্যটনকেন্দ্র। এটি বাংলাদেশের পটুয়াখালী জেলায় অবস্থিত। পর্যটকদের কাছে কুয়াকাটা "সাগরকন্যা" হিসেবে পরিচিত। ১৮ কিলোমিটার দৈর্ঘ্যের সৈকত বিশিষ্ট কুয়াকাটা বাংলাদেশের অন্যতম নৈসর্গিক সমুদ্র সৈকত। এটি বাংলাদেশের একমাত্র সৈকত যেখান থেকে সূর্যোদয় এবং সূর্যাস্ত দুটোই দেখা যায়।
১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশ কয়টি সেক্টরে বিভক্ত ছিল ?
Correct Answer:
ঘ: ১১ টি
Explanation:
১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশ কয়টি সেক্টরে বিভক্ত ছিল ? সঠিক উত্তর ১১ টি ১৯৭১ সালে সংগঠিত বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ পরিচলনায় অস্থায়ী বাংলাদেশ সরকারের পক্ষ থেকে যুদ্ধ পরিচালনার জন্য বাংলাদেশের সমগ্র ভূখণ্ডকে ১১টি যুদ্ধক্ষেত্র বা সেক্টরে ভাগ করা হয়।
জাতীয় সংসদ ভবনের স্থপতি কে ?
Correct Answer:
খ: লুই আইক্যান
Explanation:
জাতীয় সংসদ ভবনের স্থপতি কে ? সঠিক উত্তর লুই আইক্যান জাতীয় সংসদ ভবন বাংলাদেশের জাতীয় সংসদের প্রধান ভবন। এটি ঢাকার শেরেবাংলা নগর এলাকায় অবস্থিত। প্রখ্যাত মার্কিন স্থপতি লুই আই কান এটির মূল স্থপতি।
মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে ছিলেন?
Correct Answer:
ক: সম্রাট বাবর
Explanation:
মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে ছিলেন? সঠিক উত্তর সম্রাট বাবর মুঘলদের আদি বাসভূমি মঙ্গোলিয়া। ভারতীয় উপমহাদেশে মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা জহিরউদ্দিন মুহাম্মদ বাবর। পানিপথের প্রথম যুদ্ধে ইব্রাহিম লোদীকে পরাজিত করে বাবর মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠা করেন। পানিপথের প্রথম যুদ্ধ সংঘটিত হয় ২১ এপ্রিল, ১৫২৬ সালে।
প্রাচীন চন্দদ্বীপের বর্তমান নাম কী ?
Correct Answer:
ঘ: বরিশাল
Explanation:
প্রাচীন চন্দদ্বীপের বর্তমান নাম কী ? সঠিক উত্তর বরিশাল প্রাচীন চন্দদ্বীপের বর্তমান নাম = বরিশাল । Normal 0 false false false EN - US X - NONE X - NONE /* Style Definitions */ table.MsoNormalTable {mso - style - name:"Table Normal"; mso - tstyle - rowband - size:0; mso - tstyle - colband - size:0; mso - style - noshow:yes; mso - style - priority:99; mso - style - qformat:yes; mso - style - parent:""; mso - padding - alt:0in 5.4pt 0in 5.4pt; mso - para - margin - top:0in; mso - para - margin - right:0in; mso - para - margin - bottom:10.0pt; mso - para - margin - left:0in; line - height:115%; mso - pagination:widow - orphan; font - size:11.0pt; font - family:"Calibri", "sans - serif"; mso - ascii - font - family:Calibri; mso - ascii - theme - font:minor - latin; mso - hansi - font - family:Calibri; mso - hansi - theme - font:minor - latin; mso - bidi - font - family:"Times New Roman"; mso - bidi - theme - font:minor - bidi;}