general knowledge MCQs
Showing 50 questions (Total: 19105)
আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি-এর সুরকার কে?
Correct Answer:
ঘ: আলতাফ মাহমুদ
Explanation:
আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি-এর সুরকার কে? সঠিক উত্তর আলতাফ মাহমুদ আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি.... একটি ভাষা আন্দোলন ভিত্তিক গান। ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারির নির্মম হত্যাযজ্ঞের পরপরই গানটি রচিত হয়। প্রথম সুরকার ছিলেন আব্দুল লতিফ, দ্বিতীয় সুরকার ছিলেন আলতাফ মাহমুদ।
পটাশিয়াম মৌলটির প্রতীক হলো---
Correct Answer:
গ: K
Explanation:
পটাশিয়াম মৌলটির প্রতীক হলো--- সঠিক উত্তর K পটাসিয়াম হলো একটি রাসায়নিক উপাদান যা কে প্রতীক দ্বারা প্রকাশ করা হএবং এর পারমাণবিক সংখ্যা ১৯ ৷ পটাসিয়াম হলো একটি রুপালি - সাদা ধাতু যা একটি ছুরির মাধ্যমে সামান্য শক্তি দিয়ে কাটার জন্য যথেষ্ট নরম। পটাসিয়াম মৌলটির প্রতীক K.
বিশ্ব অর্থনৈতিক সমীক্ষা, ২০১৫ অনুযায়ী বাংলাদেশের মাথাপিছু আয় (মা: ডলার)
Correct Answer:
খ: ১৩১৪
Explanation:
বিশ্ব অর্থনৈতিক সমীক্ষা, ২০১৫ অনুযায়ী বাংলাদেশের মাথাপিছু আয় (মা: ডলার) সঠিক উত্তর ১৩১৪ অর্থনৈতিক সমীক্ষা ২০১৫ অনুযায়ী বাংলাদেশের জনগণের মাথাপিছু আয় ছিলো ১, ৩১৪ মার্কিন ডলার। উল্লেখ্য অর্থনৈতিক সমীক্ষা ২০১৭ অনুযায়ী বর্তমান মাথাপিছু আয় ১, ৬০২ মার্কিন ডলার।
মার্কিন যুক্তরাষ্ট্রের কোন পেসিডেন্ট ১২ বছর ক্ষমতায় অধিষ্ঠিত ছিলেন?
Correct Answer:
গ: ফ্রাঙ্কলিন রুজভেল্ট
Explanation:
মার্কিন যুক্তরাষ্ট্রের কোন পেসিডেন্ট ১২ বছর ক্ষমতায় অধিষ্ঠিত ছিলেন? সঠিক উত্তর ফ্রাঙ্কলিন রুজভেল্ট মার্কিন যুক্তরাষ্ট্রের ৩২ তম প্রেসিডেন্ট ফ্রাঙ্কলিন ডি রুজভেল্ট ১২ বছর ক্ষমতায় অধিষ্ঠিত ছিলেন। মার্কিন প্রেসিডেন্ট হিসেবে জেমস মনরো এবং হ্যারি এস ট্রুম্যান ৭ বছর ক্ষমতায় ছিলেন।
কোন দেশটি অতীতে UN Security Council এর স্থায়ী সদস্য ছিল?
Correct Answer:
ক: USSR
Explanation:
কোন দেশটি অতীতে UN Security Council এর স্থায়ী সদস্য ছিল? সঠিক উত্তর USSR USSR - এর পূর্ণ রূপ হলো - - Union of soviet socialist Republic. এ নামটি ১৯২২ সালে গৃহীত হয়। সোভিয়েত ইউনিয়ন আনুষ্ঠানিকভাবে ২১ ডিসেম্বর ১৯৯১ সালে ভেঙে গেলে রাশিয়া নাম ধারণ করেন। কাজই সে হিসেবে Ussr অতীতে UN Security Council এর স্থায়ী সদস্য ছিল।
ঢাকার বিখ্যাত তারা মসজিদ কে তৈরি করেছিলেন?
Correct Answer:
ঘ: মির্জা গোলাম পীর
Explanation:
ঢাকার বিখ্যাত তারা মসজিদ কে তৈরি করেছিলেন? সঠিক উত্তর মির্জা গোলাম পীর ঢাকার আরমানিটোলায় অবস্থিত বিখ্যাত তারা মসজিদ তৈরি করেছিলেন জমিদার মীর্জা গোলাম পীর। সাদা মার্বেলের ৩ টি গম্বুজের ওপর নীল রাঙা তারায় খচিত এ মসজিদ নির্মিত হয় আঠারো শতকের প্রথম দিকে।
কোন দেশের মোট জাতীয় আয়কে মোট জনসংখ্যা দিয়ে ভাগ করলে পাওয়া যায় ---
Correct Answer:
গ: মাথাপিছু আয়
Explanation:
কোন দেশের মোট জাতীয় আয়কে মোট জনসংখ্যা দিয়ে ভাগ করলে পাওয়া যায় --- সঠিক উত্তর মাথাপিছু আয় কোনো দেশের মোট জাতীয় আয়কে মোট জনসংখ্যা দিয়ে ভাগ করলে পাওয়া যায় ঐ দেশের জনগণের মাথাপিছু আয়। অন্য দিকে জিডিপি হলো দেশের মোট অভ্যন্তরীণ উৎপাদন এবং জিএনপি হলো মোট জাতীয় উৎপাদন।
রোটেশন পদ্ধতি কোন খেলার সাথে সংশ্লিষ্ট?
Correct Answer:
খ: ভলিবল
Explanation:
রোটেশন পদ্ধতি কোন খেলার সাথে সংশ্লিষ্ট? সঠিক উত্তর ভলিবল রোটেশন পদ্ধতি ভলিবল খেলার সাথে সংশ্লিষ্ট। ভলিবল কোর্টের প্রত্যেক দলের ৬ জন খেলোয়াড় ঘড়ির কাঁটা যেভাবে ঘোরে সেভাবে রোটেশন করবে। সঠিক উত্তর - রোটেশন পদ্ধতি হলো ভলিবল খেলার সাথে সংশ্লিষ্ট।
কোন বিশ্বকাপ ক্রিকেটে বাংলাদেশের অভিষেক ঘটে ?
Correct Answer:
গ: ৭ম
Explanation:
কোন বিশ্বকাপ ক্রিকেটে বাংলাদেশের অভিষেক ঘটে ? সঠিক উত্তর ৭ম ১৯৯৯ সালে ৭ বিশ্বকাপ ক্রিকেটে বাংলাদেশের অভিষেক ঘটে এবং ১৭ মে বিশ্বকাপ ক্রিকেটে নিউজিল্যান্ডের বিপক্ষে দেশের অভিষেক ম্যাচটি অনুষ্ঠিত হয়েছিল। এ সময় বাংলাদেশ দলের অধিনায়ক ছিলেন আমিনুল ইসলাম বুলবুল।
কোনটি বাংলাদেশের একটি পাহাড়ী দ্বীপ?
Correct Answer:
ক: মহেশখালী
Explanation:
কোনটি বাংলাদেশের একটি পাহাড়ী দ্বীপ? সঠিক উত্তর মহেশখালী বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপ মহেশখালী। এটি কক্সবাজার জেলার মহেশখালী উপজেলায় অবস্থিত। এ দ্বীপটির আয়তন ৩৬২.১৮ বর্গকিমি। বাংলাদেশের সর্বদক্ষিণের দ্বীপ।
ক্রিকেট খেলার মাঠের পিচের দৈর্ঘ্য----
Correct Answer:
গ: ২২ গজ
Explanation:
ক্রিকেট খেলার মাঠের পিচের দৈর্ঘ্য---- সঠিক উত্তর ২২ গজ ক্রিকেট আইন অনুযায়ী ক্রিকেট পিচ হবে মাঠের মধ্যভাগে চতুর্ভুজাকৃতির। যার দৈর্ঘ্য হবে ২২ গজ ও প্রস্থ ৮ ফুট ৮ ইঞ্চি। ক্রিকেট পিচের নির্বাচন ও নিয়ন্ত্রণ খেলার আম্পায়ারদের হাতে থাকে।
বাংলাদেশ ব্যাংক সম্মুখস্থ শাপলা চত্বরের স্থপতি কে?
Correct Answer:
খ: আজিজুল জলিল পাশা
Explanation:
বাংলাদেশ ব্যাংক সম্মুখস্থ শাপলা চত্বরের স্থপতি কে? সঠিক উত্তর আজিজুল জলিল পাশা শাপলা চত্বর রাজধানীর বাণিজ্যিক এলাকা মতিঝিলের প্রাণকেন্দ্র স্থাপিত একই বিশালাকার শাপলা ফুলের ভাস্কর্য। ঝরনা দ্বারা বেষ্টিত এ ভাস্কর্যটির স্থপতি আজিজুল জলিল পাশা।
”অসমাপ্ত আত্মজীবনী” কার আত্মকথা?
Correct Answer:
গ: শেখ মুজিবুর রহমান
Explanation:
”অসমাপ্ত আত্মজীবনী” কার আত্মকথা? সঠিক উত্তর শেখ মুজিবুর রহমান কারাগারে বসে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের লেখা 'অসমাপ্ত আত্মজীবনী' প্রকাশ হয় ১৮ জুন ২০১২। ১৯৬৬ - ৬৯ সালে ঢাকা কেন্দ্রীয় কারাগারে অন্তরীণ অবস্থায় তিনি লিখেছেন এ জীবনী গ্রন্থটি।
আমাদের খাদ্য তালিকায় কমপক্ষে কতভাগ প্রাণিজ আমিষ থাকা দরকার?
Correct Answer:
খ: ২০ ভাগ
Explanation:
আমাদের খাদ্য তালিকায় কমপক্ষে কতভাগ প্রাণিজ আমিষ থাকা দরকার? সঠিক উত্তর ২০ ভাগ FAO ও WHO এর গাইডলাইন অনুযায়ী মানবদেহের শক্তির ১০ - ১৫% আসা উচিত আমিষ থেকে। আর এ আমিষের কমপক্ষে ২০ ভাগ আসতে হবে প্রাণিজ আমিষ থেকে।
আয়তনের দিক থেকে সবচেয়ে বড় মহাসাগর কোনটি?
Correct Answer:
খ: প্রশান্ত মহাসাগর
Explanation:
আয়তনের দিক থেকে সবচেয়ে বড় মহাসাগর কোনটি? সঠিক উত্তর প্রশান্ত মহাসাগর পৃথিবীতে ৫টি মহাসাগর আছে। আয়তনের দিক থেকে প্রশান্ত মহাসাগর বড়। এর আয়তন ১৫, ৫৫, ৫৭, ০০০ বর্গকিলোমিটার। পৃথিবীর গভীরতম সমুদ্র খাত মারিয়ানা ট্রেঞ্চ এ মহাসাগরে অবস্থিত।
মানুষের হৃৎপিন্ডে কতটি প্রকোষ্ঠ থাকে?
Correct Answer:
খ: ৪টি
Explanation:
মানুষের হৃৎপিন্ডে কতটি প্রকোষ্ঠ থাকে? সঠিক উত্তর ৪টি মানুষের হৃদপিণ্ড সম্পূর্ণভাবে চারটি প্রকোষ্ঠে বিভক্ত। উপরের দুটি পাতলা প্রাচীরযুক্ত ডান ও বাম অলিন্দ এবং নিচের দুটি পুরু প্রাচীরযুক্ত ডান ও বাম নিলয়। ব্যাঙের হৃদপিণ্ডে ৩ টি প্রকোষ্ঠ থাকে।
১-১০০ পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টি?
Correct Answer:
খ: ২৫টি
Explanation:
১-১০০ পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টি? সঠিক উত্তর ২৫টি ১ থেকে ১০০ পর্যন্ত মৌলিক সংখ্যা হলো - ২, ৩, ৫, ৭, ১১, ১৩, ১৭, ১৯, ২৩, ২৯, ৩১, ৩৭, ৪১, ৪৩, ৪৭, ৫৩, ৫৯, ৬১, ৬৭, ৭১, ৭৩, ৭৯, ৮৩, ৮৯ ও ৯৭। এদের সংখ্যা ২৫ টি।
শিল্প বিপ্লব কোন দেশে শুরু হয়েছিল?
Correct Answer:
গ: ইংল্যান্ড
Explanation:
শিল্প বিপ্লব কোন দেশে শুরু হয়েছিল? সঠিক উত্তর ইংল্যান্ড নতুন নতুন বৈজ্ঞানিক আবিষ্কারের প্রভাবে শিল্পকারখানায় যে গুনগত পরিবর্তন দেশের আর্থ সামাজিক সমৃদ্ধির পথ খুলে দেয় তার নাম শিল্প বিপ্লব। আঠারো শতকের শেষদিকে ইংল্যান্ডে শিল্প বিপ্লবের সূচনা।
বাংলাদেশের রাষ্ট্রীয় প্রতীকের ডিজাইনার কে?
Correct Answer:
ক: এ এন সাহা
Explanation:
বাংলাদেশের রাষ্ট্রীয় প্রতীকের ডিজাইনার কে? সঠিক উত্তর এ এন সাহা বাংলাদেশের রাষ্ট্রীয় প্রতীকের ডিজাইনার এ এন সাহা। জাতীয় পতাকার ডিজাইনার কামরুল হাসান। জয়নুল আবেদিন দেশের আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চিত্রশিল্পী।
সুন্দরবনকে বিশ্ব ঐতিহ্যের অংশ হিসেবে ঘোষণা করে কোন সংস্থা?
Correct Answer:
গ: UNESCO
Explanation:
সুন্দরবনকে বিশ্ব ঐতিহ্যের অংশ হিসেবে ঘোষণা করে কোন সংস্থা? সঠিক উত্তর UNESCO ১৯৯৭ সালের ৬ ডিসেম্বর UNESCO বাংলাদেশের সুন্দরবনকে ৭৯৮ তম বিশ্ব ঐতিহ্য হিসেবে ঘোষণা করে। বিশ্ব ঐতিহ্যের তিনটির মধ্যে অন্য দুটি হলো, পাহাড় পুর বৌদ্ধ বিহার, ষাট গম্বুজ মসজিদ।
একটি পেন্ডুলাম ঘড়ি বিষুবরেখা থেকে মেরুতে নিলে ঘড়িটি ---
Correct Answer:
খ: ফাস্ট হবে
Explanation:
একটি পেন্ডুলাম ঘড়ি বিষুবরেখা থেকে মেরুতে নিলে ঘড়িটি --- সঠিক উত্তর ফাস্ট হবে একটি পেন্ডুলাম ঘড়ি বিষুবরেখা থেকে মেরুতে নিলে ঘড়িটি - - - ফাস্ট হবে।
বাংলাদেশের ১ম নারী স্পিকার কে?
Correct Answer:
ক: শিরিন শারমিন চৌধুরী
Explanation:
বাংলাদেশের ১ম নারী স্পিকার কে? সঠিক উত্তর শিরিন শারমিন চৌধুরী ড. শিরিন শারমিন চৌধুরী বাংলাদেশের ইতিহাসে জানে সংসদের প্রথম নারী ও সর্বকনিষ্ঠ স্পিকার। এর পূর্বে তিনি বাংলাদেশ সরকারের মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ছিলেন।
মুক্তিযুদ্ধের বিরোধীতাকারী দেশ কোনটি?
Correct Answer:
ঘ: যুক্ত্ররাষ্ট্র
Explanation:
মুক্তিযুদ্ধের বিরোধীতাকারী দেশ কোনটি? সঠিক উত্তর যুক্ত্ররাষ্ট্র মুক্তিযুদ্ধের বিরোধিতাকারী দেশ - যুক্তরাষ্ট্র। বাংলাদেশের মুক্তিযুদ্ধের বিরোধিতাকারী দের মধ্যে পরাশক্তি মার্কিন যুক্তরাষ্ট্র ছিল অন্যতম।
সিরাজগঞ্জ শহর কোন নদীর তীরে অবস্থিত ?
Correct Answer:
খ: যমুনা
Explanation:
সিরাজগঞ্জ শহর কোন নদীর তীরে অবস্থিত ? সঠিক উত্তর যমুনা সিরাজগঞ্জ শহর যমুনা নদীর তীরে অবস্থিত। যমুনা নদী সোজা উত্তর থেকে দক্ষিণ দিকে প্রবাহিত হয়েছে। এ নদীর উপরই নির্মিত হয়েছে বঙ্গবন্ধু সেতু। যা টাঙ্গাইল ও সিরাজগঞ্জ জেলাদ্বয়কে যুক্ত করে রাজধানীর সাথে।
১৯৭১ সালের মুক্তিযুদ্ধকালে জাতিসংঘের মহাসচিব কে ছিলেন?
Correct Answer:
খ: উ থান্ট
Explanation:
১৯৭১ সালের মুক্তিযুদ্ধকালে জাতিসংঘের মহাসচিব কে ছিলেন? সঠিক উত্তর উ থান্ট ১৯৭১ সালের মুক্তিযুদ্ধকালে জাতিসংঘের মহাসচিব ছিলেন উ থান্ট। তিনি মায়ানমারের নাগরিক ছিলেন। তিনি ১৯৬১ - ১৯৭১ সাল পর্যন্ত জাতিসংঘের মহাসচিবের দায়িত্ব পালন করেন। তিনি ১৯৬১ সালে ভারপ্রাপ্ত মহাসচিব এবং পরবর্তীতে মহাসচিব নিযুক্ত হন। তার মেয়াদকালে বার্লিন প্রাচীরের সংকট, ভিয়েতনাম যুদ্ধ, ভারত - পাকিস্তান যুদ্ধ, বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ কৃতিত্বের সাথে সমাধান করে অবসর নেন।
ষাট গম্বুজ মসজিদ কোথায় অবস্থিত ?
Correct Answer:
ঘ: বাগেরহাট
Explanation:
ষাট গম্বুজ মসজিদ কোথায় অবস্থিত ? সঠিক উত্তর বাগেরহাট ষাট গম্বুজ মসজিদ বাগেরহাটে অবস্থিত। ষাট গম্বুজ মসজিদটি বর্তমানে বাগেরহাট শহর থেকে তিন মাইল পশ্চিমে গড়াদীঘির পূর্ব পাড়ে অবস্থিত। এটি নির্মাণ করেন খান জাহান আলী।
বাংলাদেশে কোন দেশের দূতাবাস নেই?
Correct Answer:
খ: তাইওয়ান
Explanation:
বাংলাদেশে কোন দেশের দূতাবাস নেই? সঠিক উত্তর তাইওয়ান বাংলাদেশে তাইওয়ানের দূতাবাস নেই। স্পেন, কাতার ও নেপালের দূতাবাস বাংলাদেশে রয়েছে। তবে চীনের সাথে বাংলাদেশের ভালো সম্পর্ক বিদ্যমান রয়েছে। তাইওয়ানের সাথে আমাদের বানিজ্য সম্পর্ক রয়েছে।
'এডেন' সমুদ্রবন্দরটি কোথায় অবস্থিত?
Correct Answer:
ক: ইয়েমেন
Explanation:
'এডেন' সমুদ্রবন্দরটি কোথায় অবস্থিত? সঠিক উত্তর ইয়েমেন 'এডেন' সমুদ্রবন্দরটি ইয়েমেনে অবস্থিত। আকাবা সমুদ্র বন্দরটি জর্ডানে অবস্থিত।
ভারতবর্ষে কোন সনে সিপাহী বিদ্রোহ হয়?
Correct Answer:
গ: ১৮৫৭
Explanation:
ভারতবর্ষে কোন সনে সিপাহী বিদ্রোহ হয়? সঠিক উত্তর ১৮৫৭ ভারতবর্ষে সিপাহী বিদ্রোহ হয় ১৮৫৭ সনে। শেষ মুঘল সম্রাট দ্বিতীয় বাহাদুর শাহ নেতৃত্বে ১৮৫৭ সালে সিপাহী বিদ্রোহ সংঘটিত হয়। ১৭৫৭ সালের ২৩ জুনে হয় ঐতিহাসিক পলাশীর যুদ্ধ।
মুজিবনগর সরকারের অর্থমন্ত্রী কে ছিলেন ?
Correct Answer:
গ: ক্যাপ্টেন মনসুর আলী
Explanation:
মুজিবনগর সরকারের অর্থমন্ত্রী কে ছিলেন ? সঠিক উত্তর ক্যাপ্টেন মনসুর আলী মুজিবনগর সরকারের অর্থমন্ত্রী ছিলেন ক্যাপ্টেন মনসুর আলী। ১৯৭১ সালের ১০ এপ্রিলে গঠিত মুজিবনগর সরকারের অর্থমন্ত্রী ছিলেন ক্যাপ্টেন মনসুর আলী।
জনসংখ্যার ভিত্তিতে সবচেয়ে বড় মুসলিম দেশ কোনটি?
Correct Answer:
খ: ইন্দোনেশিয়া
Explanation:
জনসংখ্যার ভিত্তিতে সবচেয়ে বড় মুসলিম দেশ কোনটি? সঠিক উত্তর ইন্দোনেশিয়া জনসংখ্যার ভিত্তিতে সবচেয়ে বড় মুসলিম দেশ ইন্দোনেশিয়া। সবচেয়ে বড় মুসলিম দেশ ইন্দোনেশিয়া, দ্বিতীয় পাকিস্তান এবং তৃতীয় বাংলাদেশ।
কোনটি পৃথিবীর বিশাল প্রাকৃতিক শোধনাগার?
Correct Answer:
খ: মাটি
Explanation:
কোনটি পৃথিবীর বিশাল প্রাকৃতিক শোধনাগার? সঠিক উত্তর মাটি মাটি পৃথিবীর বিশাল প্রাকৃতিক শোধনাগার। মাটি বা মৃত্তিকা হলো পৃথিবীর উপরিভাগের নরম ও দানাদার আবরণ। পাথর গুঁড়ো হয়ে সৃষ্ট খনিজ পদার্থ এবং জৈব যৌগ মিশ্রিত হয়ে মাটি গঠিত হয়। জৈব পদার্থের উপস্থিতিতে ভূমিক্ষয় আবহবিকার, বিচূর্ণিভবন ইত্যাদি প্রাকৃতিক ও রাসায়নিক পরিবর্তনের মাধ্যমে পাথর থেকে মাটির উদ্ভব হয়েছে। সে কারণে অতি প্রাচীন কালের মাটি পৃথিবীতে পাওয়া যায় না । ভূ - ত্বক, জলস্তর, বায়ুস্তর এবং জৈবস্তরের মিথস্ক্রিয়ার মাধ্যমে পাথর থেকে মাটি তৈরি হয়।
কোনটির অভাবে গলগণ্ড হয়?
Correct Answer:
ঘ: আয়োডিন
Explanation:
কোনটির অভাবে গলগণ্ড হয়? সঠিক উত্তর আয়োডিন আয়োডিনের অভাবে গলগন্ড রোগ হয়। আয়োডিনের অভাবজনিত রোগ হল গলগন্ড রোগ। আয়োডিনের অভাবে এ রোগ হয়। এ রোগ হলে গলার থাইরয়েড গ্রন্থি ফুলে যায়।
পিএলও কখন গঠিত হয় ?
Correct Answer:
ক: ১৯৬৪ সাল
Explanation:
পিএলও কখন গঠিত হয় ? সঠিক উত্তর ১৯৬৪ সাল পিএলও ১৯৬৪ সনে গঠিত হয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ব্রিটিশরা ইহুদিদের পক্ষে ফিলিস্তিন ত্যাগ করলে ১৯৪৮ সালে ফিলিস্তিনে ইহুদীরা ইসরাইল রাষ্ট্র প্রতিষ্ঠা করে।
পৃথিবীর বৃহত্তম মহাসাগর কোনটি ?
Correct Answer:
খ: প্রশান্ত মহাসাগর
Explanation:
পৃথিবীর বৃহত্তম মহাসাগর কোনটি ? সঠিক উত্তর প্রশান্ত মহাসাগর পৃথিবীর বৃহত্তম মহাসাগর হল প্রশান্ত মহাসাগর। আয়তনে বিশ্বের বৃহত্তম ও গভীরতম মহাসাগর হল প্রশান্ত মহাসাগর। এর আয়তন ১৫, ৫৫, ৫৭, ০০০ বর্গকিলোমিটার।
থিম্পু কোন দেশের রাজধানী ?
Correct Answer:
খ: ভূটান
Explanation:
থিম্পু কোন দেশের রাজধানী ? সঠিক উত্তর ভূটান ভুটানের রাজধানীর নাম 'থিম্পু'। ভুটানের রাজধানীর নাম। অপরদিকে তিব্বতের রাজধানী লাসা, মালদ্বীপের রাজধানীর নাম মালে এবং নেপালের রাজধানীর নাম কাঠমান্ডু ।
বাংলাদেশের কোন উপজাতির লোকসংখ্যা সবচেয়ে বেশি ?
Correct Answer:
খ: চাকমা
Explanation:
বাংলাদেশের কোন উপজাতির লোকসংখ্যা সবচেয়ে বেশি ? সঠিক উত্তর চাকমা চাকমা উপজাতির লোক সংখ্যা সবচেয়ে বেশি। বাংলাদেশ উপজাতির জনসংখ্যার প্রায় 2 মিলিয়ন বা 20 লাখের মত। আর সংখ্যাগরিষ্ঠ উপজাতি হল চাকমা। 2011 সালের আদমশুমারি অনুযায়ী চাকমা লোকসংখ্যা ৪৪৪৭৪৪৮ জন।
আয়তনের দিক থেক বাংলাদেশের বৃহত্তম জেলা কোনটি ?
Correct Answer:
ক: রাঙ্গামাটি পার্বত্য জেলা
Explanation:
আয়তনের দিক থেক বাংলাদেশের বৃহত্তম জেলা কোনটি ? সঠিক উত্তর রাঙ্গামাটি পার্বত্য জেলা আয়তনের দিক থেকে বাংলাদেশের বৃহত্তম জেলা রাঙ্গামাটি। পূর্বে বাংলাদেশের দক্ষিণ - পূর্বাঞ্চলের পার্বত্য অঞ্চল গুলো নিয়ে পার্বত্য রাঙামাটি জেলা নামে একটি জেলা ছিল তবে প্রশাসনের সুবিধার জন্য এরশাদ সরকার ১৯৬৪ সালে রাঙ্গামাটি বান্দরবান ও খাগড়াছড়ি নামে তিন পার্বত্য জেলায় বিভক্ত করার পরও রাঙ্গামাটি জেলার আয়তন সবচেয়ে বেশি।
পৃথিবীকে একবার প্রদক্ষিণ করতে চাঁদ-এর সময় লাগে ---
Correct Answer:
ক: ২৯ দিন ১২ঘণ্টা
Explanation:
পৃথিবীকে একবার প্রদক্ষিণ করতে চাঁদ-এর সময় লাগে --- সঠিক উত্তর ২৯ দিন ১২ঘণ্টা পৃথিবীকে একবার প্রদক্ষিণ করতে চাঁদ - এর সময় লাগে - - - ২৯ দিন ১২ঘণ্টা। চাঁদ পৃথিবীর একমাত্র উপগ্রহ। পৃথিবীকে একবার প্রদক্ষিণ করতে চাঁদের সময় লাগে ২৭ দিন ৮ ঘণ্টা। সোভিয়েত ইউনিয়ন ২ জানুয়ারি ১৯৫৯ সালে প্রথম চাঁদে নভোযান পাঠায়। ১৯৬৯ সালের ২০ জুলাই মানুষ প্রথম চাঁদে অবতরণ করেন।
বাংলাদেশের বৃহত্তম স্থলবন্দর ---
Correct Answer:
গ: বেনাপোল
Explanation:
বাংলাদেশের বৃহত্তম স্থলবন্দর --- সঠিক উত্তর বেনাপোল বেনাপোল ভারতের সীমান্তবর্তী বাংলাদেশের একটি পৌরশহর। বেনাপোলে বাংলাদেশের প্রধান এবং সবচেয়ে বড় স্থলবন্দর অবস্থিত। এই স্থলবন্দরের শুল্ক কার্যক্রম পরিচালনার জন্য রয়েছে বেনাপোল কাস্টম হাউজ। স্থলবন্দরের কার্যক্রম পরিচালনা করে বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষ। ভারত - বাংলাদেশ সীমান্তবর্তী বন্দরনগরী বেনাপোল যশোর জেলার শার্শা উপজেলার অন্তর্গত একটি পৌরশহর।
----এর অভাবে ঠোঁটে ও জিহ্বায় ঘা হয়?
Correct Answer:
খ: ভিটামিন 'বি'
Explanation:
----এর অভাবে ঠোঁটে ও জিহ্বায় ঘা হয়? সঠিক উত্তর ভিটামিন 'বি' ভিটামিন 'বি' - এর অভাবে ঠোঁটে ও জিহ্বায় ঘা হয়। ভিটামিন 'এ' এর অভাবে রাতকানা রোগ হয়। ভিটামিন 'বি' এর অভাবে ঠোঁট ও জিব্বায় ঘা হয়। ভিটামিন 'সি' এর অভাবে স্কার্ভি রোগ হয়। ভিটামিন 'ডি' এর অভাবে শিশুদের রিকেটস রোগ হয়।
আয়তনে বড় মহাসাগর কোনটি ?
Correct Answer:
খ: প্রশান্ত মহাসাগর
Explanation:
আয়তনে বড় মহাসাগর কোনটি ? সঠিক উত্তর প্রশান্ত মহাসাগর প্রশান্ত মহাসাগর পৃৃথিবীর মহাসাগর সম্বন্ধীয় বিভাগগুলির মধ্যে উপরি ক্ষেত্রফল ও গভীরতার বিচারে সর্বাধিক৷ এটি উত্তরে উত্তর মহাসাগর বা সুমেরু মহাসাগর থেকে দক্ষিণ মহাসাগর বা কুমেরু মহাসাগর, পক্ষান্তরে সংজ্ঞানুযায়ী অ্যান্টার্কটিকা পর্যন্ত বিস্তৃত৷ এর পশ্চিম সীমান্তে রয়েছে এশিয়া ও অস্ট্রেলিয়া এবং পূর্ব সীমান্তে রয়েছে উভয় আমেরিকা৷
স্বর্ণের খাদ বের করতে কোন এসিড ব্যবহার করা হয়?
Correct Answer:
খ: নাইট্রিক এসিড
Explanation:
স্বর্ণের খাদ বের করতে কোন এসিড ব্যবহার করা হয়? সঠিক উত্তর নাইট্রিক এসিড নাইট্রিক এসিড যার রাসায়নিক সংকেত HNO3, যা একুয়া ফর্টিস এবং স্পিরিট অফ নাইটার নামে পরিচিত। একটি সক্রিয় খনিজ এসিড। যৌগটি বিশুদ্ধ অবস্থায় বর্ণহীন, পুরাতন এসিড হলুদাভ রঙ ধারণ করে কারণ এটা ভেঙে নাইট্রোজেনের অক্সাইড এবং পানি তৈরি করে। বাণিজ্যিক ভাবে উৎপন্ন নাইট্রিক এসিডের ঘনত্ব ৬৮%। যখন নাইট্রিক এসিডের ঘনত্ব ৮৬% এর বেশি হয় তখন একে "'ধূমায়িত নাইট্রিক অ্যাসিড "' বলে।
'বিশ্ব পরিবেশ দিবস' কবে পালন করা হয়?
Correct Answer:
গ: ৫ জুন
Explanation:
'বিশ্ব পরিবেশ দিবস' কবে পালন করা হয়? সঠিক উত্তর ৫ জুন 'বিশ্ব পরিবেশ দিবস' কবে পালন করা হয় ৫ জুন। বিভিন্ন কারণে পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে। পরিবেশের ভারসাম্য বজায় রাখার জন্য সারা বিশ্বের মানুষকে সচেতন করার জন্য ৫ জুন বিশ্বব্যাপী বিশ্ব পরিবেশ দিবস পালন করা হয়।
বাংলাদেশে প্রথম বেসরকারি ব্যাংক কোনটি?
Correct Answer:
খ: আরব বাংলাদেশ ব্যাংক
Explanation:
বাংলাদেশে প্রথম বেসরকারি ব্যাংক কোনটি? সঠিক উত্তর আরব বাংলাদেশ ব্যাংক আরব বাংলাদেশ ব্যাংক লিমিটেড বাংলাদেশ এর প্রথম বেসরকারি ব্যাংক হিসাবে পরিচিত লাভ করে। এটি প্রতিষ্ঠা লাভ করে ১৯৮২ সালের ১২ এপ্রিল।
ফরাসি বিপ্লবের মূল শ্লোগান কি ছিল?
Correct Answer:
ঘ: ভ্রাতৃত্ব, সমতা ও স্বাধীনতা
Explanation:
ফরাসি বিপ্লবের মূল শ্লোগান কি ছিল? সঠিক উত্তর ভ্রাতৃত্ব, সমতা ও স্বাধীনতা ফরাসি বিপ্লবের মূল শ্লোগান ছিল ভ্রাতৃত্ব, সমতা ও স্বাধীনতা। লেখনীর মাধ্যমে ফরাসি বিপ্লবের উৎসাহ দানকারী রুশো ও ভলতেয়ার। রুশো 'Social contract ' গ্রন্থে এ উক্তিটি করেন।
নিচের কোনটি বাংলাদেশের জাতীয় বৃক্ষ ?
Correct Answer:
ক: আম বৃক্ষ
Explanation:
নিচের কোনটি বাংলাদেশের জাতীয় বৃক্ষ ? সঠিক উত্তর আম বৃক্ষ ভারত উপমহাদেশ ও ব্রহ্মদেশকে ( বর্তমানে মিয়ানমার) আমের উৎপত্তিস্থল বলে ধারণা করা হয়। আমগাছ দ্বিবীজপত্রী গুপ্তবীজি উদ্ভিদ। এর বৈজ্ঞানিক নাম Mangifera indica । বাংলাদেশ সরকার আম গাছকে জাতীয় বৃক্ষ হিসেবে ঘোষণা করেন 2010 সালের 15 নভেম্বর।
সেন্ট হেলেনা দ্বীপটি কোন মহাসাগরে অবস্থিত?
Correct Answer:
গ: আটলান্টিক মহাসাগর
Explanation:
সেন্ট হেলেনা দ্বীপটি কোন মহাসাগরে অবস্থিত? সঠিক উত্তর আটলান্টিক মহাসাগর সেন্ট হেলেনা দ্বীপ টি আটলান্টিক মহাসাগরে অবস্থিত। ফরাসি সম্রাট নেপোলিয়নকে ১৮১৫ খ্রিস্টাব্দে দক্ষিণ আটলান্টিক মহাসাগরের সেন্ট হেলেনা দ্বীপে নির্বাসন দেওয়া হয়। তিনি ১৮২১ খ্রিস্টাব্দে রোগাক্রান্ত হয়ে তিনি মৃত্যুবরণ করেন।
ইন্টারপোলের সদর দফতর কোথায়?
Correct Answer:
ঘ: ফ্রান্সের লিওঁ শহরে
Explanation:
ইন্টারপোলের সদর দফতর কোথায়? সঠিক উত্তর ফ্রান্সের লিওঁ শহরে ইন্টারপোলের সদর দপ্তর ফ্রান্সের লিঁও - তে। ইন্টারপোল পুলিশের একটি আন্তর্জাতিক সংস্থা। ১৯২৩ খ্রিস্টাব্দে গঠিত সংস্থাটির সদর দপ্তর অবস্থিত ফ্রান্সের নিউ শহরে। বর্তমান সদস্য ১৯২ (সর্বশেষ সদস্য সলোমন দ্বীপপুঞ্জ; ২৭ সেপ্টেম্বর ২০১৭)
সমুদ্র ভূমিকম্পের কারণে সৃষ্ট সামুদ্রিক ঢেউকে কি বলে?
Correct Answer:
গ: সুনামি
Explanation:
সমুদ্র ভূমিকম্পের কারণে সৃষ্ট সামুদ্রিক ঢেউকে কি বলে? সঠিক উত্তর সুনামি সমুদ্রের তলদেশে প্রবল ভূমিকম্প সংঘটিত হলে সমুদ্রপৃষ্ঠে প্রচন্ড ও ধ্বংসাত্মক বিশাল ঢেউয়ের সৃষ্টি হয়। এরূপ বিশাল সামুদ্রিক ঢেউগুলোকে সুনামি বলা হয়।