general knowledge MCQs
Showing 50 questions (Total: 19105)
বাংলাদেশের জাতীয় সংসদের কোরাম কতজন সদস্যের উপস্থিতি পূর্ণ হয়?
Correct Answer:
ঘ: ৬০ জন
Explanation:
বাংলাদেশের জাতীয় সংসদের কোরাম কতজন সদস্যের উপস্থিতি পূর্ণ হয়? সঠিক উত্তর ৬০ জন সংবিধানের ৭৫(২) অনুচ্ছেদ অনুযায়ী জাতীয় সংসদে কোরাম সদস্য সংখ্যা ৬০ জন।
বাংলাদেশের সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক কে ?
Correct Answer:
গ: রাষ্ট্রপতি
Explanation:
বাংলাদেশের সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক কে ? সঠিক উত্তর রাষ্ট্রপতি বাংলাদেশের রাষ্ট্রপতি সামরিক বাহিনীর সর্বাধিনায়ক এবং প্রতিরক্ষা মন্ত্রণালয় হল প্রধান প্রশাসনিক প্রতিষ্ঠান যেখানে সামরিক আইন তৈরী ও বাস্তবায়ন করা হয়। সামরিক নীতিমালা এবং কূটনৈতিক সিদ্ধান্ত গ্রহণে সহায়তা প্রদানের জন্য রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর একটি ছয় সদস্যবিশিষ্ট একটি উপদেষ্টা কমিটি রয়েছে। এই উপদেষ্টা কমিটির সদস্যরা হলেন বাংলাদেশ সামরিক বাহিনীর অন্তর্গত তিন বাহিনীর প্রধান, সামরিক বাহিনী বিভাগের প্রধান নির্বাহী কর্মকর্তা এবং রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর সামরিক সচিবগণ। এছাড়া এনএসআই, ডিজিএফআই, এবং বিজিবি এর সাধারণ পরিচালকগণ এই উপদেষ্টা পদের ক্ষমতাপ্রাপ্ত। ১৯৭১ - এর ২১শে নভেম্বর মুক্তিযুদ্ধ চলাকালে বাংলাদেশের সামরিক বাহিনী গঠিত হয়। এ কারণে এই দিনটিকে সশস্ত্র বাহিনী দিবস হিসাবে পালন করা হয়। এই দিনে বঙ্গভবন, ঢাকা, সামরিক বাহিনী সদর দফতর, ঢাকা সেনানিবাস এবং দেশের প্রতিটি সামরিক প্রতিষ্ঠানে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়ে থাকে।
মাটির ময়না’ ছবির নির্মাতা কে?
Correct Answer:
গ: তারেক মাসুদ
Explanation:
মাটির ময়না’ ছবির নির্মাতা কে? সঠিক উত্তর তারেক মাসুদ মাটির ময়না ২০০২ সালের বাংলাদেশী বাংলা যুদ্ধভিত্তিক নাট্য চলচ্চিত্র। এটি রচনা এবং পরিচালনা করেছেন তারেক মাসুদ। এটি তারেক পরিচালিত প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। তারেকের গল্প অবলম্বনে যৌথভাবে চলচ্চিত্রটির চিত্রনাট্য রচনা করেছেন তারেক এবং ক্যাথরিন মাসুদ। চলচ্চিত্রে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের প্রাক্কালে গণঅভ্যুত্থানের পটভূমিতে মাসুদের ছেলেবেলার অভিজ্ঞতা ফুটে উঠেছে। চলচ্চিত্রের মূল ভূমিকায় অভিনয় করেছেন নুরুল ইসলাম বাবলু, রাসেল ফরাজী, জয়ন্ত চট্টোপাধ্যায়, রোকেয়া প্রাচী, শোয়েব ইসলাম এবং লামিসা আর রিমঝিম।
এর মধ্যে কোন দেশ ভারতীয় মহাসাগরে নয়?
Correct Answer:
ঘ: মাল্টা
চাঁদে মানুষ প্রথম দেশ মহাশূন্যযানে যায়?
Correct Answer:
খ: অ্যাপোলো ১১
Explanation:
চাঁদে মানুষ প্রথম দেশ মহাশূন্যযানে যায়? সঠিক উত্তর অ্যাপোলো ১১ অ্যাপোলো ১১ প্রথম মনুষ্যবাহী মহাকাশ অভিযান, যা চাঁদে অবতরণ করে। এটি অ্যাপোলো প্রোগ্রামের ৫ম মহাকাশ অভিযাত্রা যাতে নভোচারীরা অংশ গ্রহণ করেছিলেন। ১৯৬৯ খ্রীস্টাব্দের জুলাই ১৬ তারিখে এই অভিযানের সূচনা হয়। এই অভিযানে অংশ নেন দলপতি নীল আর্মস্ট্রং, কমান্ড মডিউল চালক মাইকেল কলিন্স, এবং চান্দ্র অবতরণযানের চালক বাজ অলড্রিন। জুলাই ২০ তারিখে আর্মস্ট্রং ও অল্ড্রিন প্রথম মানুষ হিসাবে চাঁদে পা রাখেন।
বাংলাদেশের মুক্তিযুদ্ধে অসাধারণ বীরত্ব প্রদর্শনের জন্য সর্বমোট কতজনকে বীরত্বসূচক খেতাব প্রদান করা হয়?
Correct Answer:
ঘ: ৬৭৬ জন
Explanation:
বাংলাদেশের মুক্তিযুদ্ধে অসাধারণ বীরত্ব প্রদর্শনের জন্য সর্বমোট কতজনকে বীরত্বসূচক খেতাব প্রদান করা হয়? সঠিক উত্তর ৬৭৬ জন ১৯৭৩ সালের ১৫ ডিসেম্বর পূর্বে নির্বাচিত সকল মুক্তিযোদ্ধার নামসহ মোট ৬৭৬ জন মুক্তিযোদ্ধাকে নিম্নোক্ত খেতাব প্রদান করা হয়: বীরশ্রেষ্ঠ - ৭ জন বীর উত্তম - ৬৮ জন বীর বিক্রম - ১৭৫ জন বীর প্রতীক - ৪২৬ জন ১৯৯২ সালের ১৫ ডিসেম্বর জাতীয়ভাবে বীরত্বসূচক খেতাব প্রাপ্তদের পদক ও রিবন প্রদান করা হয়। ২০০১ সালের ৭ মার্চ খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের আর্থিক পুরস্কার এবং সনদপত্র প্রদান করা হয়।
জাপানের পুরাতন নাম _
Correct Answer:
গ: নিপ্পন
Explanation:
জাপানের পুরাতন নাম _ সঠিক উত্তর নিপ্পন ইংরেজি শব্দ জাপান শব্দটি সম্ভবত এসেছে জাপানি নাম নিহন - এর আদি মান্ডারিন চীনা বা উ চীনা উচ্চারণ থেকে। জাপানি ভাষায় এই শব্দটির উচ্চারণ নিপ্পন (এই শব্দ সম্পর্কেlisten (সাহায্য·তথ্য)) বা নিহন (এই শব্দ সম্পর্কেlisten (সাহায্য·তথ্য))। জাপানি জাতি নিজেদের বলে নিহনজিন এবং নিজেদের ভাষাকে বলে নিহঙ্গ । মেইজি পুনঃপ্রতিষ্ঠা থেকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষ পর্যন্ত জাপানের পোষাকি নাম ছিল দাই নিপ্পন তেইকোকু বা মহান জাপান সাম্রাজ্য। বর্তমানে নিপ্পন - কোকু বা নিহন - কোকু নামদুটি রাষ্ট্রের পোষাকি নাম হিসেবে ব্যবহৃত হয়। জাপানের মতো যেসব দেশগুলির পোষাকি নামে কোনো বর্ণনাত্মক অভিধা যুক্ত নেই, সেগুলিকেই কোকু (অর্থাৎ, দেশ, জাতি বা রাষ্ট্র) শব্দ দ্বারা অভিহিত করা হয়।
কোন আমলে সোনার গাঁও বাংলাদেশের রাজধানী ছিল?
Correct Answer:
খ: মোগল আমলে
Explanation:
কোন আমলে সোনার গাঁও বাংলাদেশের রাজধানী ছিল? সঠিক উত্তর মোগল আমলে মুঘল আমলে সোঁনারগাও বাংলাদেশের রাজধানী ছিলো। সোনারগাঁও ছিল বাংলার মুসলিম শাসকদের অধীনে পূর্ববঙ্গের একটি প্রশাসনিক কেন্দ্র। এটি বর্তমানে নারায়ণগঞ্জ জেলার একটি উপজেলা। এর অবস্থান ঢাকা থেকে ২৭ কিলোমিটার দক্ষিণ - পূর্বে। মধ্যযুগীয় নগরটির যথার্থ অবস্থান নির্দেশ করা কঠিন। বিক্ষিপ্ত নিদর্শনাদি থেকে প্রতীয়মান হয় যে, এটি পূর্বে মেঘনা, পশ্চিমে শীতলক্ষ্যা, দক্ষিণে ধলেশ্বরী ও উত্তরে ব্রহ্মপুত্র নদ দ্বারা বেষ্টিত একটি বিস্তৃত জনপদ ছিল।
সিলেট জেলার পূর্বনাম কি ছিল?
Correct Answer:
খ: জালালাবাদ
Explanation:
সিলেট জেলার পূর্বনাম কি ছিল? সঠিক উত্তর জালালাবাদ সিলেট জেলা (সিলেটি: ꠍꠤꠟꠐ) বাংলাদেশের উত্তর - পূর্বাঞ্চলের একটি প্রশাসনিক অঞ্চল সিলেট। এটি সিলেট বিভাগের অধিক্ষেত্রভুক্ত একটি জেলা। উপজেলার সংখ্যানুসারে সিলেট বাংলাদেশের একটি “এ” শ্রেণীভুক্ত জেলা। [২] সিলেট বাংলাদেশের উত্তর - পূর্বে অবস্থিত একটি প্রাচীন জনপদ। বনজ, খনিজ ও মৎস্য সম্পদে ভরপুর এবং প্রাকৃতিক সৌন্দর্য মন্ডিত এ জেলা দেশের আধ্যাত্মিক রাজধানী ও বিশ্বের দ্বিতীয় লন্ডন হিসেবে খ্যাত। [তথ্যসূত্র প্রয়োজন] জৈন্তিয়া পাহাড়ের অপরূপ দৃশ্য, জাফলং এর মনোমুগ্ধকর সৌন্দর্য, ভোলাগঞ্জের সারি সারি পাথরের স্তূপ, পাথরের বিছানাখ্যাত বিছনাকান্দি, রাতারগুল জলাবন পর্যটকদের টেনে আনে বার বার।
'গরুদা' কোন দেশের এয়ার লাইন্সের নাম?
Correct Answer:
গ: ইন্দোনেশিয়া
Explanation:
'গরুদা' কোন দেশের এয়ার লাইন্সের নাম? সঠিক উত্তর ইন্দোনেশিয়া গরুড় ইন্দোনেশিয়া(ইন্দোনেশীয়: Garuda Indonesia) ইন্দোনেশিয়ার একটি বিমান সংস্থা। ইন্দোনেশিয়ার পতাকা বহনকারী। বিমান পরিবহন সংস্থাটিই তার প্রাথমিক সদর দপ্তর। জাকার্তার কাছাকাছি ট্যানেরং শহরে সুকর্ণ - হাট্টা আন্তর্জাতিক বিমানবন্দর।
সাম্প্রতিক 'সুনামিতে ' ক্ষতিগ্রস্ত হয়নি__
Correct Answer:
খ: বাংলাদেশ
Explanation:
সাম্প্রতিক 'সুনামিতে ' ক্ষতিগ্রস্ত হয়নি__ সঠিক উত্তর বাংলাদেশ ২০০৪ ভারত মহাসাগরে ভূমিকম্প ইন্দোনেশিয়ার সুমাত্রা উপকূলে ০০:৫৮:৫৩ ইউটিসি, ২৬ ডিসেম্বর ঘটে। ভূমিকম্পটি উপকেন্দের সাথে ঘটে।এর প্রভাব পরিমাপ করা হয় ৯.১ থেকে ৯.৩ এর মাত্রায় যা IX এর সর্বোচ্চ মার্কেলি তীব্রতা ছিল।ভারতীয় প্লেট বার্মা প্লেট দ্বারা যখন বিভাজিত হয় তখন ভারতীয় মহাসাগরের সীমান্ত বর্তি বহির্দেশের সমভূমির মধ্য দিয়ে বিধ্বস্ত সুনামির একটি ধারাবাহিকতা সৃষ্টি করে যার ফলে সমুদ্রতলে মেগাথ্রাস্ট ভূমিকম্প ঘটে। এর ফলে ১৪টি দেশের ২,৩০,০০০ থেকে ২,৮০,০০০ জন মানুষ মারা যায় এবং উপকূলিয় অঞ্চল ৩০ মিটার (১০০ ফু) ঢেউয়ে প্লাবীত হয়। এটি লিপিবদ্ধ করা ইতিহাসে সবচেয়ে মারাত্মক প্রাকৃতিক বিপর্যয়ের মধ্যে একটি। ইন্দোনেশিয়াকে কঠিনভাবে ক্ষতিগ্রস্ত দেশ হিসেবে চিহ্নত করা হয়,এর পর শ্রীলংকা, ভারত ও থাইল্যান্ড কে পর্যায় ক্রমে ধরা হয়।
গ্লাসনস্ত নীতি কার সময়ে প্রণীত হয়?
Correct Answer:
খ: গর্ভাচেভ
Explanation:
গ্লাসনস্ত নীতি কার সময়ে প্রণীত হয়? সঠিক উত্তর গর্ভাচেভ গ্লাসনস্ত শব্দের অর্থ হলো মুক্ত অবস্থা। ১৯৯০ সালে সোভিয়েত নেতা মিখাইল গর্ভাচেক মানবধিকার ও সাংস্কৃতিক ক্ষেত্রে ব্যক্তি স্বাধীনতা ও মতামত প্রকাশের স্বাধিনতাকে স্বীকৃতি প্রদানের জন্য সে মুক্ত অবস্তা গ্রহন করেছিলেন। তাই গ্লাসনস্ত নামে পরিচিত।
সাধারণ দরিদ্র মহিলারা ক্ষুদ্র ঋণীর কত ভাগ?
Correct Answer:
ক: ৯৫ ভাগের বেশি
পৃথিবীর বৃহত্তম দ্বীপ _
Correct Answer:
গ: গ্রিনল্যান্ড
Explanation:
পৃথিবীর বৃহত্তম দ্বীপ _ সঠিক উত্তর গ্রিনল্যান্ড গ্রিনল্যান্ড উত্তর আটলান্টিক ও আর্কটিক মহাসাগরের মধ্যে অবস্থিত একটি সুবৃহৎ দ্বীপ যা ডেনমার্কের একটি স্ব - নিয়ন্ত্রিত অংশ হিসেবে স্বীকৃত। দ্বীপটির অধিকাংশই আর্কটিক বৃত্তের উত্তর অংশে অবস্থিত। এটি পশ্চিম দিকে ডেভিস প্রণালী ও ব্যাফিন উপসাগর দ্বারা প্রাথমিকভাবে কানাডীয় আর্কটিক দ্বীপপুঞ্জ থেকে বিচ্ছিন্ন হয়েছে এবং পূর্ব দিকে ডেনমার্ক প্রণালী দ্বারা আইসল্যান্ড থেকে পৃথক হয়েছে।
প্রতি কয় বছর পর পর এশিয়ান গেমস অনুষ্ঠিত হয়?
Correct Answer:
খ: চার বছর
Explanation:
প্রতি কয় বছর পর পর এশিয়ান গেমস অনুষ্ঠিত হয়? সঠিক উত্তর চার বছর প্রতি চার বছর পর পর এশিয়া গেমস অনুষ্ঠিত হয়। এবং ক্রিকেটে বিশ্বকাপ ফুটবল বিশ্বকাপ খেলও প্রতি চার বছর পর পর অনুষ্ঠিত হয়।
UNESCO - এর সদর দপ্তর কোথায়?
Correct Answer:
ক: প্যারিস
Explanation:
UNESCO - এর সদর দপ্তর কোথায়? সঠিক উত্তর প্যারিস ইউনেস্কো (UNESCO) জাতিসংঘের একটি বিশেষ সংস্থা। বিশ্বে শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতির প্রসার এবং উন্নয়নের মাধ্যমে মানুষের জীবন মানের উন্নয়ন ঘটানো এই সংস্থার কার্যক্রম। ১৯৪৫ সালের নভেম্বরে লন্ডন সম্মেলনে ইউনেস্কো প্রতিষ্ঠার সিদ্ধান্ত হয়। ১৯৪৬ সালে এই সংস্থা জাতিসংঘের সহায়ক সংস্থা হিসাবে স্বীকৃতি লাভ করে। প্যারিসে এর সদর দপ্তর অবস্থিত।
নাফটার সদস্য নয়__
Correct Answer:
ঘ: ভেনিজুয়েলা
Explanation:
নাফটার সদস্য নয়__ সঠিক উত্তর ভেনিজুয়েলা NAFTA এর পূর্ণরূপ হল - North American Free Trade Agreement . এটি সাক্ষরিত হয় ১৭ ডিসেম্বর ১৯৯২ এবং কার্যকর হয় ১ জানুয়ারি ১৯৯৪ সালে। নাফটার তিনটি সদস্য দেশ হল - যুক্তরাষ্ট্র , কানাডা ও মেক্সিকো।
জাতিসংঘ কবে প্রতিষ্ঠিত হয়?
Correct Answer:
গ: ১৯৪৫
Explanation:
জাতিসংঘ কবে প্রতিষ্ঠিত হয়? সঠিক উত্তর ১৯৪৫ ২৬ জুন ১৯৪৫ যুক্তরাষ্ট্রের সানফ্রান্সিসকোতে জাতিসংঘ সনদ স্বাক্ষরিত হয়। আর তা কার্যকর হয় ১৯৪৫ সালের ২৪ অক্টোবর। ৫১ সদস্য নিয়ে যাত্রা শুরু করলেও বর্তমানে এর সদস্য সংখ্যা ১৯৩।
A medicine or substrance that controls the effects of a poison or disease is called a/an------
Correct Answer:
D: antidote
'The God of Small Things' বইটি কার লিখা/
Correct Answer:
ক: অরুন্দ্বতী রায়
Explanation:
'The God of Small Things' বইটি কার লিখা/ সঠিক উত্তর অরুন্দ্বতী রায় The God of Small things হলো ভারতীয় লেখিকা Arundhati Roy - এর Semi - autobiographical উপন্যাস। এ উপন্যাসটির জন্য তিনি ১৯৯৭ সালে Booker Prize লাভ করেন।
মুজিবনগর সরকার কখন গঠিত হয়?
Correct Answer:
খ: ১০ ই এপ্রিল, ১৯৭১
Explanation:
মুজিবনগর সরকার কখন গঠিত হয়? সঠিক উত্তর ১০ ই এপ্রিল, ১৯৭১ ১৯৭১ সালে ২৬ মার্চ বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ শুরু হলে পাকিস্তান হানাদার বাহিনীর বিরুদ্ধে বিজয় নিশ্চিত করতে এবং যুদ্ধ সুষ্ঠুভাবে পরিচালনার জন্য, ১৯৭১ সালের ১০ এপ্রিল মুজিবনগর বা অস্থায়ী বা প্রবাসী বা বাংলাদেশের প্রথম সরকার গঠিত হয়। এ সরকারের রাষ্ট্রপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদ। এ সরকার গঠিত হয় মেহেরপুর জেলার বৈদ্যনাথতলার ভবের পাড়া (বর্তমান মুজিবনগর) গ্রামে। মুজিবনগর সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠান হয় ১৭ এপ্রিল ১৯৭১।
২০১৮ সালে অনুষ্ঠিত জি-সেভেন শীর্ষ সম্মেলনের পর যৌথ ঘোষণার স্বাক্ষর প্রদানে কোন দেশ বিরত ছিল?
Correct Answer:
ক: যুক্তরাষ্ট্র
Explanation:
২০১৮ সালে অনুষ্ঠিত জি-সেভেন শীর্ষ সম্মেলনের পর যৌথ ঘোষণার স্বাক্ষর প্রদানে কোন দেশ বিরত ছিল? সঠিক উত্তর যুক্তরাষ্ট্র ৮ - ৯ জুন ২০১৮ কানাডার কুইবেক অঙ্গরাজ্যের লা মালাবে শহরে অনুষ্ঠিত জি - ৭ এর ৪৪ তম সম্মেলনের পর গৃহীত যৌথ ঘোষণায় স্বাক্ষর প্রদানে যুক্তরাষ্ট্র বিরত ছিল।
জিরোসাম গেম আন্তর্জাতিক সম্পর্কে কোন তত্ত্বের সঙ্গে সংশ্লিষ্ট?
Correct Answer:
ঘ: উদারতাবাদ
Explanation:
জিরোসাম গেম আন্তর্জাতিক সম্পর্কে কোন তত্ত্বের সঙ্গে সংশ্লিষ্ট? সঠিক উত্তর উদারতাবাদ Zero - Sum - game (শূন্য অংকের খেলা ) এমন একটি খেলা বা প্রতিযোগিতা, যেখানে প্রতিযোগী দুই বা দুই পক্ষ। আর এ খেলায় একজনের অর্জন বা লাভ, অন্য জনের হারানো বা লোকসানের সমান। অর্থাৎ একজনের অর্জন থেকে অন্যজনের বর্জন বাদ দিলে সব সময় ফলাফল শূন্য হয়। এটি সাম্য ও মুক্তির উপর ভিত্তি করে সৃষ্ট এক ধরনের বৈশ্বিক রাজনৈতিক দর্শন। এ দুটি নীতির উপর ভিত্তি করে উদারতাবাদকে অনেক বিস্তৃত আকার দেয়া হয়েছে। জিরোসাম গেমের মধ্যে উদারতাবাদ - এ অর্থে পাওয়া যায় যে , এ প্রতিযোগিতায় যে কেউ সফল ও ব্যর্থ হওয়ার সম্ভাবনা থাকে।
বাংলাদেশের ২০১৮-১৯ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে বার্ষিক উন্নয়ন কর্মসূচির জন্য কত বরাদ্দ আছে?
Correct Answer:
খ: ১,৭৩,০০০ কোটি টাকা
Explanation:
বাংলাদেশের ২০১৮-১৯ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে বার্ষিক উন্নয়ন কর্মসূচির জন্য কত বরাদ্দ আছে? সঠিক উত্তর ১,৭৩,০০০ কোটি টাকা বাংলাদেশে ২০২০ - ২১ অর্থবছরের জাতীয় বাজেটে বার্ষিক উন্নয়ন কর্মসূচির জন্য বরাদ্দ করা হয়েছে ২, ০৫, ১৪৫ কোটি টাকা।
বিখ্যাত 'ওয়াশিংটন কনসেনসাস ' কোন বিষয়ের সঙ্গে জড়িত ?
Correct Answer:
খ: নয়া উদারতাবাদী অর্থনৈতিক নীতি বাস্তবায়ন
Explanation:
বিখ্যাত 'ওয়াশিংটন কনসেনসাস ' কোন বিষয়ের সঙ্গে জড়িত ? সঠিক উত্তর নয়া উদারতাবাদী অর্থনৈতিক নীতি বাস্তবায়ন বিখ্যাত Washington Consensus (ওয়াশিংটন কনসেনসাস) নয়া উদারতাবাদী অর্থনৈতিক নীতি বাস্তবায়নের সাথে সম্পৃক্ত। এ নীতিটি অর্থনীতিবিদ জন উইলিয়ামসন ১৯৯৩ সালে ভালো অর্থনৈতিক ব্যবস্থাপনার ভিত্তি মূলে তার এবং ওয়াশিংটন ভিত্তিক IBRD এবং IMF - এর কিছু নীতিমালাকে বুঝাতে ব্যবহার করেন। নীতিগুলো হচ্ছে - বাণিজ্য উদার করা , অন্তর্মুখী বিনিয়োগ বৃদ্ধি, অর্থনৈতিক - শৃঙ্খলা , দক্ষ সরকারি ব্যয়ের অগ্রাধিকার , কর সংস্কার , ফিন্যানসিয়াল উদারীকরণ ,প্রতিযোগিতামূলক বিনিময় হার, বেসরকারি খাতে হস্তান্তরকরণ নিয়ন্ত্রণ শিথিল করা এবং সম্পত্তির অধিকার নিশ্চিত করা।
মুক্তিযুদ্ধের সময় নৌ-কমান্ড গঠিত হয় কোন সেক্টর নিয়ে?
Correct Answer:
ক: ১০ নং সেক্টর
Explanation:
মুক্তিযুদ্ধের সময় নৌ-কমান্ড গঠিত হয় কোন সেক্টর নিয়ে? সঠিক উত্তর ১০ নং সেক্টর বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে বিজয় নিশ্চিত করতে এবং যুদ্ধ সুষ্ঠুভাবে পরিচালনার জন্য ১৯৭১ সালের ১১ জুলাই। সমগ্র বাংলাদেশকে ১১ টি সেক্টরে ভাগ করা হয়। তন্মধ্যে দেশের অভ্যন্তরীণ সকল নৌ চলাচল, বন্দর ও উপকূলীয় অঞ্চল নিয়ে গঠিত হয়েছিল ১০ নং সেক্টর বা নৌ সেক্টর। এ সেক্টরের কোন নির্দিষ্ট সেক্টর কমান্ডার ছিল না। । এ সেক্টর গঠনের উদ্যোক্তা ছিলেন ফ্রান্সে প্রশিক্ষণরত তৎকালীন পাকিস্তান নৌবাহিনীর আট জন বাঙালি কর্মকর্তা।
পলাশির যুদ্ধ কবে সংঘটিত হয়েছিল?
Correct Answer:
গ: জুন ২৩, ১৭৫৭
Explanation:
পলাশির যুদ্ধ কবে সংঘটিত হয়েছিল? সঠিক উত্তর জুন ২৩, ১৭৫৭ নবাব সিরাজউদ্দৌলা ও ইস্ট ইন্ডিয়া কোম্পানির মধ্যে ভাগীরথী নদীর তীরে অবস্থিত পলাশীর প্রান্তরে, ২৩ জুন ১৭৫৭ সালে, যে যুদ্ধ সংঘটিত হয় তা পলাশীর যুদ্ধ হিসেবে পরিচিত। এ যুদ্ধে প্রধান সেনাপতি মীর জাফর আলী খানের বিশ্বাসঘাতকতায় বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজউদ্দৌলা পরাজয় বরণ করেন।
যুক্তরাষ্ট্রে রপ্তানি বাণিজ্যের বৃহত্তম বাজার কোথায়?
Correct Answer:
গ: কানাডা
Explanation:
যুক্তরাষ্ট্রে রপ্তানি বাণিজ্যের বৃহত্তম বাজার কোথায়? সঠিক উত্তর কানাডা বর্তমানে যুক্তরাষ্ট্রের রপ্তানি বাণিজ্যের বৃহত্তম বাজার “কানাডা”।তথ্যসূত্র: দৈনিক যুগান্তর ( ৬ অক্টোবর, ২০২২, টিউটোরিয়াল পাতা, ৪৫ তম বিসিএস প্রস্তুতি-৩৯)এবং বেসিক ভিউ - নাঈম হাসান(পৃষ্ঠা নং :৩৩৫; জানুয়ারি ২০২৩ সংস্করণ)
আধুনিক রাষ্ট্রব্যবস্থা উদ্ভবের সময়কাল কোনটি?
Correct Answer:
গ: ১৬০০-১৮০০ সাল
Explanation:
আধুনিক রাষ্ট্রব্যবস্থা উদ্ভবের সময়কাল কোনটি? সঠিক উত্তর ১৬০০-১৮০০ সাল ১৬১৮ - ১৬৪৮ সময়কালে ত্রিশ বছরব্যাপী প্রথম সর্ব ইউরোপীয় যুদ্ধ সংঘটিত হয় প্রোটেস্ট্যান্ট ও রোমান ক্যাথলিকদের মধ্যে, যাতে প্রায় আশি লক্ষ মানুষ প্রাণ হারায়। যুদ্ধের এ ভয়াবহতা থেকে মুক্তি লাভের জন্য জার্মানির উত্তর - পশ্চিমের ওয়েস্টফ্যালিয়া নামক স্থানে ১৬৪৮ সালে একটি শান্তি চুক্তি স্বাক্ষরিত হয়, যেখানে উপরিউক্ত দুই পক্ষ স্বাক্ষর করে। এ চুক্তির মাধ্যমে আধুনিক বিশ্বে প্রথমবারের মতো প্রত্যেকটা রাষ্ট্রের সার্বভৌমত্বকে স্বীকৃতি দেয়া হয়, যেখানে রাষ্ট্রের অন্য রাষ্ট্র কর্তৃক অভ্যন্তরীণ ,বহিঃরাষ্ট্রীয় এবং সার্বভৌমত্বের বিষয়ে কোনোরুপ হস্তক্ষেপ না করার বিষয়ে নিশ্চয়তা দেয়া হয়েছে। ১৬৪৮ সাল থেকে ১৯৩৯ পর্যন্ত এবং স্নায়ুযুদ্ধের সময়কাল বাদে বর্তমান সময়ে ও রাষ্ট্রব্যবস্থা তথা আন্তর্জাতিক সম্পর্ক ওয়েস্টফ্যালিয়া নীতি অনুযায়ীই চলছে।
সর্বপ্রথম কোথায় ওপেক এর সদর দপ্তর স্থাপিত হয়?
Correct Answer:
ক: জেনেভা
Explanation:
সর্বপ্রথম কোথায় ওপেক এর সদর দপ্তর স্থাপিত হয়? সঠিক উত্তর জেনেভা ১৪ সেপ্টেম্বর ১৯৬০ গঠিতহয় Organization of the Petroleum Exporting Countries ( OPEC)। প্রতিষ্ঠাকালীন এ সংস্থার সদর দপ্তর ছিল সুইজারল্যান্ডের জেনেভায়। পরবর্তীতে ১৯৬৫ সালে সদর দপ্তর স্থানান্তরিত হয় অস্ট্রিয়ার ভিয়েনায়।
বাংলাদেশের জিডিপিতে কৃষি খাতের (ফসল, বন , প্রাণিসম্পদ, মৎস্যসহ) অবদান কত শতাংশ ?
Correct Answer:
ক: ১৪.৭৯ শতাংশ
Explanation:
বাংলাদেশের জিডিপিতে কৃষি খাতের (ফসল, বন , প্রাণিসম্পদ, মৎস্যসহ) অবদান কত শতাংশ ? সঠিক উত্তর ১৪.৭৯ শতাংশ অর্থনৈতিক সমীক্ষা ২০১৮ অনুসারে ২০১৬ - ১৭ অর্থবছরে বাংলাদেশের জিডিপিতে কৃষি খাতের অবদান ১৪.৭৪ শতাংশ। এছাড়া বিবিএস - এর চূড়ান্ত হিসাব মতে ২০১৭ - ১৮ অর্থবছরে অবদান ১৪.১৯ শতাংশ।
জাতিসংঘের 'Champion of the Earth' খেতাবপ্রাপ্ত কে?
Correct Answer:
ঘ: শেখ হাসিনা
Explanation:
জাতিসংঘের 'Champion of the Earth' খেতাবপ্রাপ্ত কে? সঠিক উত্তর শেখ হাসিনা ২০১৫ সালে জাতিসংঘ পরিবেশ কর্মসূচির (ইউনেপ) সর্বোচ্চ পুরস্কার 'চ্যাম্পিয়ন অব দ্যা আর্থ' খেতাব লাভ করেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর আগে ২০০৮ সালে বাংলাদেশের পরিবেশ বিজ্ঞানী ড. এ আতিক রহমান এ পরস্কার লাভ করেন।
ট্রাম্প-কিম শীর্ষ বৈঠকটি সিঙ্গাপুরের কোথায় অনুষ্ঠিত হয়েছিল?
Correct Answer:
ঘ: সেন্তোসা
Explanation:
ট্রাম্প-কিম শীর্ষ বৈঠকটি সিঙ্গাপুরের কোথায় অনুষ্ঠিত হয়েছিল? সঠিক উত্তর সেন্তোসা ১২ জুন ২০১৮ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও উত্তর কোরীয় নেতা কিম জং উনের মধ্যে ঐতিহাসিক বৈঠকটি অনুষ্ঠিত হয় সিঙ্গাপুরের সেন্তোসা দ্বীপে। সিঙ্গাপুর যে ৬৩ টি দ্বীপের সমন্বয়ে গঠিত, তার মধ্যে সেন্তোসা অন্যতম। ৫০০ হেক্টর জায়গার ওপর গড়ে ওঠা দ্বীপটি সিঙ্গাপুরের মূল ভূখন্ডের কাছে অবস্থিত। ১৯৪২ সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্রিটেনের আত্মসমর্পণের পর সিঙ্গাপুর জাপানের হাতে চলে যায়। তখন জাপানিরা এ দ্বীপটিকে 'সায়োনান' অর্থাৎ দক্ষিণের আলো' নামে নতুন নামকরণ করে। ১৯৭০ সালে সিঙ্গাপুর সরকার দ্বীপটির নাম পরিবর্তন করে রাখে 'সেন্তোসা' যার অর্থ 'সন্ধি ও শান্তি'।
কোন দেশের জাতীয় সংসদ দ্বি-কক্ষ বিশিষ্ট?
Correct Answer:
ক: মিয়ানমার
Explanation:
কোন দেশের জাতীয় সংসদ দ্বি-কক্ষ বিশিষ্ট? সঠিক উত্তর মিয়ানমার মিয়ানমারের জাতীয় সংসদ দ্বি - কক্ষ বিশিষ্ট। দেশটির দ্বি - কক্ষ বিশিষ্ট আইনসভা প্রিদাংসুর নিম্নকক্ষের নাম পিথু হুততাও ও উচ্চকক্ষের নাম অ্যামিয়োথা হুততাও। চীন, সিঙ্গাপুর ও ব্রুনাই - এর আইনসভা এককক্ষ বিশিষ্ট।
৯২ বছর বয়সী মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ-এর রাজনৈতিক জোট হচ্ছে?
Correct Answer:
ঘ: পাকাতান -হারুপান
Explanation:
৯২ বছর বয়সী মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ-এর রাজনৈতিক জোট হচ্ছে? সঠিক উত্তর পাকাতান -হারুপান ৯ মে ২০১৮ অনুষ্ঠিত মালয়েশিয়ার ১৪ তম সাধারণ নির্বাচনে জয়ী হয় মাহাথির মোহাম্মদের নেতৃত্বে গঠিত রাজনৈতিক জোট ' পাকাতান - হারুপান (PH) । এ নির্বাচনে ২২২ আসনের মধ্যে 'পাকাতন হারুপান' লাভ করে ১২৬ আসন এবং ক্ষমতসীন প্রধানমন্ত্রী নাজিব রাজাকের বারিসান ন্যাশনাল (BN) লাভ করে ৮৮ আসন ।
মেসোপটেমীয় সভ্যতা গড়ে উঠেছিল কোথায়?
Correct Answer:
ঘ: ট্রাইগ্রিস ও ইউফ্রেটিস নদীর তীরে
Explanation:
মেসোপটেমীয় সভ্যতা গড়ে উঠেছিল কোথায়? সঠিক উত্তর ট্রাইগ্রিস ও ইউফ্রেটিস নদীর তীরে ইরাক, ইরান, সিরিয়া এবং তুরঙ্ক অঞ্চল জুড়ে বিস্তৃত ছিল বিশ্বের সবচেয়ে প্রাচীন সভ্যতা মেসোপটেমিয়া ।সেচ নির্ভর প্রাচীন এ সভ্যতাটি গড়ে উঠেছিল ইউফ্রেটিস ও টাইগ্রিস (দজলা ও ফোরাত) নদীর তীরে।
বাইজেনটাইন সাম্রাজ্যের রাজধানী ছিল কোন নগরী ?
Correct Answer:
খ: কনস্টান্টিনোপল
Explanation:
বাইজেনটাইন সাম্রাজ্যের রাজধানী ছিল কোন নগরী ? সঠিক উত্তর কনস্টান্টিনোপল বাইজেন্টাইন সাম্রাজ্যের অপর নাম হচ্ছে পূর্বাঞ্চলীয় রোমান সাম্রাজ্য। ইসলামী বিশ্বে এই সাম্রাজ্য 'রুম' নামে পরিচিত ছিল। রোমান সম্রাট প্রথম কন্সট্যান্টাইন সম্রাট । তিনিই ৩৩০ খ্রিস্টাব্দে রোম থেকে তার রাজধানী বাইজেন্টিয়ামে সরিয়ে আনেন এবং এ শহরকে কনস্টান্টিনোপল নামে পুনর্গঠিত করেন।
ফলকেটিং কোন দেশের আইন সভা?
Correct Answer:
ক: ডেনমার্ক
Explanation:
ফলকেটিং কোন দেশের আইন সভা? সঠিক উত্তর ডেনমার্ক স্ক্যানডিনেভিয়ান অঞ্চলের দেশ ডেনমার্কের আইনসভা ফকেটিং (Folketing), নরওয়ের আইনসভা স্টরটিং ও ফিনল্যান্ডের আইনসভা এডুসকুন্তা। আর পশ্চিম ইউরোপের দেশ বেলজিয়ামের আইনসভায় নাম ফেডারেল পার্লামেন্ট ।
বাংলাদেশের প্রধান বিচারপতি নিয়োগ দেন কে?
Correct Answer:
ক: রাষ্ট্রপতি
Explanation:
বাংলাদেশের প্রধান বিচারপতি নিয়োগ দেন কে? সঠিক উত্তর রাষ্ট্রপতি বাংলাদেশের সংবিধানের ৯৫(১) অনুচ্ছেদে বলা হয়েছে - 'প্রধান বিচারপতি রাষ্ট্রপতি কর্তৃক নিযুক্ত হইবেন এবং প্রধান বিচার পতির সহিত পরামর্শ করিয়া রাষ্ট্রপতি অন্যান্য বিচারককে নিয়োগদান করিবেন।
Cozy Bear একটি কি?
Correct Answer:
খ: হ্যাকার গ্রুপ
Explanation:
Cozy Bear একটি কি? সঠিক উত্তর হ্যাকার গ্রুপ প্রযুক্তি বিশ্বে APT29 আইডেন্টিটি - ধারী Cozy Bear একটি রুশ হ্যাকার গ্রুপ । এন্টি ভাইরাস কোম্পানি ক্যাস্পারস্কির তথ্য মতে, এর জন্ম ২০০৮ সালে।
প্রজাতন্ত্রের নির্বাহী ক্ষমতা কার কর্তৃত্বে প্রযুক্ত হয়?
Correct Answer:
ক: প্রধানমন্ত্রী
Explanation:
প্রজাতন্ত্রের নির্বাহী ক্ষমতা কার কর্তৃত্বে প্রযুক্ত হয়? সঠিক উত্তর প্রধানমন্ত্রী যে রাষ্ট্র ব্যবস্থায় নির্দিষ্ট সময় অন্তর জনগণ কর্তৃক নির্বাচিত আইন পরিষদই সর্বোচ্চ ক্ষমতার অধিকারী হয় এবং সরকার পার্লামেন্টের কাছ দায়ী থাকে তাকে প্রজাতন্ত্র বলে। প্রজাতন্ত্রের নির্বাহী ক্ষমতা রাষ্ট্রপতি অথবা প্রধানমন্ত্রীর কর্তৃত্বে প্রযুক্ত হয়ে থাকে। প্রজাতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থা দু'ভাগে বিভক্ত - একভাগে মন্ত্রিপরিষদ শাসিত ব্যবস্থা দুভাগে বিভক্ত - একভাগে মন্ত্রিপরিষদ শাসিত ব্যবস্থায় প্রধানমন্ত্রীর নেতৃত্বাধীন মন্ত্রিপরিষদের হাতে নির্বাহী ক্ষমতা থাকে। অপরদিকে প্রেসিডেন্ট শাসিত প্রজাতান্ত্রিক রাষ্ট্রে প্রেসিডেন্ট সর্বময় ক্ষমতার অধিকারী।
সাম্প্রতিক কাতার সংকটের সময় কোন দেশটি কাতারের সাথে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে নাই?
Correct Answer:
ঘ: কুয়েত
Explanation:
সাম্প্রতিক কাতার সংকটের সময় কোন দেশটি কাতারের সাথে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে নাই? সঠিক উত্তর কুয়েত ৫ জুন ২০১৭ কাতারের সাথে বন্ধুপ্রতীম রাষ্ট্র সৌদি আরব, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত, মিসর , ইয়েমেন, লিবিয়া কর্তৃক কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করলে মধ্যপ্রাচ্যে যে নতুন রাজনৈতিক সংকটের শুরু হয় সেখানে কুয়েত কূটনৈতিক সম্পর্ক ছিন্ন না করে নিরপেক্ষ ভূমিকা পালন করে।
মায়া সভ্যতা বিশ্বের কোন অঞ্চলে বিরাজমান ছিল?
Correct Answer:
খ: মধ্য আমেরিকা
Explanation:
মায়া সভ্যতা বিশ্বের কোন অঞ্চলে বিরাজমান ছিল? সঠিক উত্তর মধ্য আমেরিকা মায়া সভ্যতা বিরাজমান ছিল বর্তমান যুগের মধ্য আমেরিকার এক বিস্তীর্ণ অঞ্চলজুড়ে। খ্রিষ্টপূর্ব ২০০০ অব্দে মেক্সিকোর জুকাটান উপদ্বীপ থেকে মায়া সভ্যতার যাত্রা শুরু যা বর্তমানের গুয়েতেমালা, বেলিজ, এলসালভাদর এবং হন্ডুরাস জুড়ে প্রসারিত হয়েছিল।
ন্যাশনাল লীগ ফর ডেমোক্রেসি কোন দেশের রাজনৈতিক দল?
Correct Answer:
খ: মিয়ানমার
Explanation:
ন্যাশনাল লীগ ফর ডেমোক্রেসি কোন দেশের রাজনৈতিক দল? সঠিক উত্তর মিয়ানমার মিয়ানমারের নোবেল বিজয়ী গণতান্ত্রিক নেত্রী অং সান সুচির নেতৃত্বে ২৭ সেপ্টম্বর ১৯৮৮ ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসি বা এনএলডি গঠিত হয়।
১৯৪৫ সালে প্রতিষ্ঠাকালীন সময়ে জাতসিংঘের মোট কতটি সদস্য রাষ্ট্র ছিল?
Correct Answer:
খ: ৫১
Explanation:
১৯৪৫ সালে প্রতিষ্ঠাকালীন সময়ে জাতসিংঘের মোট কতটি সদস্য রাষ্ট্র ছিল? সঠিক উত্তর ৫১ দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষ পর্যায়ে যুদ্ধ - বিগ্রহমুক্ত এক নতুন বিশ্বের নেতৃত্বদানকারী প্রতিষ্ঠান 'জাতিসংঘ' গঠন করার জন্য শান্তিপ্রিয় বিশ্বনেতারা ২৫ এপ্রিল - ২৬ জুন ১৯৪৫ সময়কালে যুকরাষ্ট্রের সানফ্রান্সিসকোতে এক সম্মেলনে মিলিত হন। এ সম্মেলনে উপস্থিত ৫০ টি রাষ্ট্রের প্রতিনিধিরা ২৬ জুন ১৯৪৫ সনদটি স্বাক্ষর করেন। পোল্যান্ড যুদ্ধে ব্যস্ত থাকার জন্য উক্ত সম্মেলনে উপস্থিত না থেকে পরে ১৫ অক্টোবর ১৯৪৫ সনদে স্বাক্ষর করে এবং ৫১ তম প্রতিষ্ঠাতা সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হয়।
বাংলাদেশের সংবিধানে মোট কয়টি তফসিল আছে?
Correct Answer:
ক: ৭টি
Explanation:
বাংলাদেশের সংবিধানে মোট কয়টি তফসিল আছে? সঠিক উত্তর ৭টি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের তফসিল বর্তমানে সাতটি। এ তফসিলগুলো সংবিধানের মূল কিছু অনুচ্ছেদের বিবরণ হিসেবে কাজ করে থাকে। সাতটি তফসিলের শিরোনামগুলো নিম্নরুপ : ১. অন্যান্য বিধান সত্ত্বেও কার্যকর আইন (অনুচ্ছেদ ৪৭) ২. দ্বিতীয় তফসিল বিলুপ্ত ৩. শপথ ও ঘােষণা (১৪৮ অনুচ্ছেদ ১৪৮) ৪. ক্রান্তিকালীন ও অস্থায়ী বিধানাবলী [১৫০ (১) অনুচ্ছেদ] ৫. ১৯৭১ সালের ৭ই মার্চ রেসকোর্স ময়দানে বঙ্গবন্ধু কর্তৃক প্রদত্ত ভাষণ।[১৫০ (২) অনুচ্ছেদ] ৬. ১৯৭১ সালের ২৫ শে মার্চ মধ্যরাতে অর্থাৎ ২৬ শে মার্চ প্রথম প্রহরে বঙ্গবন্ধু কর্তৃক বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা [১৫০(২) অনুচ্ছেদ) ] ৭. ১৯৭১ সালের ১০ এপ্রিলে মুজিবনগর সরকারের জারিকৃত স্বাধীনতার ঘোষণপত্র [১৫০(২) অনুচ্ছেদ]
বাংলাদেশের প্রধানমন্ত্রী হবার ন্যূনতম বয়স কত?
Correct Answer:
খ: ২৫ বছর
Explanation:
বাংলাদেশের প্রধানমন্ত্রী হবার ন্যূনতম বয়স কত? সঠিক উত্তর ২৫ বছর গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানে বাংলাদেশের প্রধানমন্ত্রী হওয়ার জন্য ন্যূনতম বয়স সংক্রান্ত সুনির্দিষ্ট কোনো শর্ত উল্লেখ নেই। তবে সংবিধানে ৬৬(১) অনুচ্ছেদে জাতীয় সংসদের সদস্য নির্বাচিত হওয়ার জন্য ন্যূনতম পচিঁশ বছর বয়ষ হওয়ার কথা উল্লেখ আছে। বাংলাদেশের মন্ত্রিপরিষদ শাসিত সরকার ব্যবস্থায় প্রধানমন্ত্রীকে প্রথমত নির্বাচনে অংশ নিয়ে সংখ্যাগরিষ্ঠ দলের সদস্য হিসেবে নির্বাচিত হতে হয় এবং এ সূত্রেই প্রধানমন্ত্রী হওয়ার ন্যূনতম বয়স পঁচিশ বছর ধরা হয়।
২০১৮ সালের বিশ্ব পরিবেশ দিবসের প্রতিপাদ্য বিষয় কোনটি?
Correct Answer:
খ: প্লাস্টিক দূষণকে পরাজিত করি
Explanation:
২০১৮ সালের বিশ্ব পরিবেশ দিবসের প্রতিপাদ্য বিষয় কোনটি? সঠিক উত্তর প্লাস্টিক দূষণকে পরাজিত করি ৫ জুন বিশ্বব্যাপী পরিবেশ দিবস পালিত হয়। ২০২০ সালের পরিবেশ দিবসের প্রতিপাদ্য ছিল 'প্রকৃতির জন্য সময়' (Time for nature)বিশ্ব পরিবেশ দিবস ২০২২-এর মূল প্রতিপাদ্য ও স্লোগান ছিল Only One Earth & Living Sustainably in Harmony with Nature ২০২৩ সালের বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে বাংলা উইকিপিডিয়ায় এই অনলাইন এডিটাথন আয়োজন করা হয়েছে। এবারের প্রতিপাদ্য "প্লাস্টিক দূষণ এড়ানো"
কোন বিদেশী পত্রিকা বঙ্গবন্ধুকে 'রাজনীতির কবি' উপাধি দিয়েছিলেন?
Correct Answer:
ক: নিউজ উইরুল (উইকস)
Explanation:
কোন বিদেশী পত্রিকা বঙ্গবন্ধুকে 'রাজনীতির কবি' উপাধি দিয়েছিলেন? সঠিক উত্তর নিউজ উইরুল (উইকস) ৫ এপ্রিল ১৯৭১ যুক্তরাষ্ট্রের সাপ্তাহিক ম্যাগাজিন Newsweek - এর সাংবাদিক লোবেন জেঙ্কিন্স তার প্রতিবেদনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে 'রাজনীতির কবি' (Poet of Politics ) বলে আখ্যায়িত করেছিলেন।
নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ পৃথক করার বিষয়টি সংবিধানের কোন অনুচ্ছেদে উল্লেখ রয়েছে?
Correct Answer:
ঘ: অনুচ্ছেদ ২২
Explanation:
নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ পৃথক করার বিষয়টি সংবিধানের কোন অনুচ্ছেদে উল্লেখ রয়েছে? সঠিক উত্তর অনুচ্ছেদ ২২ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ২২ নং অনুচ্ছেদে রাষ্ট্রের নির্বাহী বিভাগসমূহ থেকে বিচারবিভাগের পৃথকীকরণের কথা বলা হয়েছে। আর ২১, ২৩ ও ২৪ নং অনুচ্ছেদে যথাক্রমে বলা হয়েছে নাগরিক ও সরকারি কর্মচারীদের কর্তব্য, জাতীয় সংস্কৃতি এবং জাতীয় স্মৃতি নিদর্শন প্রভৃতির কথা।