general knowledge MCQs
Showing 50 questions (Total: 19105)
মুসলিম আইনে 'মুশাই' অর্থ_
Correct Answer:
গ: অবিভক্ত অংশ
Explanation:
মুসলিম আইনে 'মুশাই' অর্থ_ সঠিক উত্তর অবিভক্ত অংশ মুশাহর ( Musha) অর্থ হলো কোনো সম্পত্তিতে অবিভাজ্য বা অবিভক্ত অংশ। সম্পত্তি যদি অবিভাজ্য হয়, তাহলে মুশাহর দান বৈধ। সম্পত্তি বিভাজ্য বা বিভক্ত অংশের দান বৈধ হবে না যতক্ষণ পর্যন্ত না উক্ত অংশ ভাগ করা হয় এবং দানকারীর সম্পত্তি হতে পৃথক করা হয়।
বাংলাদেশ সরকারী কর্মকমিশন সংবিধানের কোন অনুচ্ছেদ অনুযায়ী গঠিত?
Correct Answer:
ঘ: ১৩৭
নিচের কোনটি ব্যবস্থাপনা প্রক্রিয়ার সর্বশেষ কাজ ?
Correct Answer:
খ: নিয়ন্ত্রণ
বাংলাদেশে স্থানীয় শাসন ব্যবস্থা প্রবর্তন করেন কে?
Correct Answer:
ক: লর্ড রিপন
Explanation:
বাংলাদেশে স্থানীয় শাসন ব্যবস্থা প্রবর্তন করেন কে? সঠিক উত্তর লর্ড রিপন লর্ড রিপন স্থানীয় শাসন ব্যবস্থার প্রবর্তন করেন।
পারিবারিক আদালতের ডিক্রিকৃত টাকা আদায়ের জন্য দায়িক (Judgment debtor) -কে _ পর্যন্ত কারাদন্ড দেয়া যায় ।
Correct Answer:
খ: ৩
Explanation:
পারিবারিক আদালতের ডিক্রিকৃত টাকা আদায়ের জন্য দায়িক (Judgment debtor) -কে _ পর্যন্ত কারাদন্ড দেয়া যায় । সঠিক উত্তর ৩ পারিবারিক আদালতের ডিক্রিকৃত টাকা আদায়ের জন্য দেওয়ানী আদালত হিসেবে এবং প্রথম শ্রেনীর ম্যাজিস্ট্রেট কর্তৃক ১৬(৩খ) ধারা অনুসারে ৩ মাস পর্যন্ত কারাদণ্ড প্রদান করতে পারবে। যদি দ্রুত জরিমানা পরিশোধ করে তাহলে জরিমানা পরিশোধ পর্যন্ত আটক রাখা যাবে।
প্রাচীন বাংলার সমতট জনপথের বর্তমান অবস্থান কোনটি?
Correct Answer:
গ: কুমিল্লা অঞ্চল
Explanation:
প্রাচীন বাংলার সমতট জনপথের বর্তমান অবস্থান কোনটি? সঠিক উত্তর কুমিল্লা অঞ্চল প্রাচীন বাংলার সমতট জনপদের বর্তমান অবস্থান কুমিল্লা অঞ্চল। তাই সঠিক উত্তর: কুমিল্লা অঞ্চল।
মুনাফা অর্জিত হয়েছে , কিন্তু নগদে গ্রহণ এবং লিপিবদ্ধ করা না হলে কোন হিসাবের ডেবিট করতে হবে ?
Correct Answer:
ঘ: বকেয়া আয় ডেবিট হবে
একজন মুসলিম তার স্ত্রীকে একখণ্ড জমি দান করেন এবং দখল বুঝিয়ে দেন। এমতাবস্থায় দানটি__
Correct Answer:
ক: প্রত্যাহারযোগ্য
Explanation:
একজন মুসলিম তার স্ত্রীকে একখণ্ড জমি দান করেন এবং দখল বুঝিয়ে দেন। এমতাবস্থায় দানটি__ সঠিক উত্তর প্রত্যাহারযোগ্য দখলপ্রদানের পূর্বে প্রদত্ত হেবা বা দান দাতা কর্তৃক বাতিল করা যেতে পারে, কারণ দখল প্রদানের পূর্বে দান আদৌ সম্পূর্ণ হয়না। তবে দখল অর্পনের পরও দান প্রত্যাহার করা যায় যদি, ১) স্বামী স্ত্রীকে এবং স্ত্রী স্বামীকে দান করে ২) দানগ্রহীতা যখন মারা যায় ৩) প্রদত্ত বস্তুটি হারালে বা ধ্বংস হলে
দেনমোহরের জন্য মামলা দায়েরের তামাদির মেয়াদ কত?
Correct Answer:
ক: তিন বছর
Explanation:
দেনমোহরের জন্য মামলা দায়েরের তামাদির মেয়াদ কত? সঠিক উত্তর তিন বছর তামাদি আইন, ১৯০৮ এর ১০৪ অনুচ্ছেদ মতে, মৃত্যু বা তালাক দ্বারা যখন বিবাহ বিচ্ছেদ হয় তখন বিলম্বিত দেনমোহরের জন্য একজন মুসলিম মহিলার মামলা দায়েরের ক্ষেত্রে তামাদির সময়কাল ৩ বছর হবে।
এশিয়ার নগর রাষ্ট্র কোনটি?
Correct Answer:
ক: সিঙ্গাপুর
বাংলাদেশের জাতীয় সংসদে মহিলাদের জন্য সংরক্ষিত আসন সংখ্যা কত?
Correct Answer:
গ: ৫০টি
পিতা -মাতার ভরণ-পোষণ আইন, ২০১৩ এর অধীনে বিচারের ক্ষততাপ্রাপ্ত আদালত_
Correct Answer:
ঘ: প্রথম শ্রেণীর জুডিসিয়াল/ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট
Explanation:
পিতা -মাতার ভরণ-পোষণ আইন, ২০১৩ এর অধীনে বিচারের ক্ষততাপ্রাপ্ত আদালত_ সঠিক উত্তর প্রথম শ্রেণীর জুডিসিয়াল/ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট পিতা মাতার ভরণ পোষণ আইন, ২০১৩ এর অধীনে ভরণ পোষণের জন্য মামলা করা যায় প্রথম শ্রেনীর জুডিসিয়াল/ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে।
The Code of Criminal Procedure , 1898 এর কোন ধারার বিধান মতে দায়রা আদালত আসামীকে অব্যাহতি দিতে পারে?
Correct Answer:
গ: 265 C
Explanation:
The Code of Criminal Procedure , 1898 এর কোন ধারার বিধান মতে দায়রা আদালত আসামীকে অব্যাহতি দিতে পারে? সঠিক উত্তর 265 C The Code of Criminal procedure, 1898 - এর 265C ধারার বিধান মতে, মামলার নথি এবং দাখিলকৃত দলিলাদি মূল্যায়ন করে আসামীর বিরুদ্ধে মামলা চালাবার কোনো কারণ না থাকলে আদালত আসামীকে অব্যহতি দিতে পারে।
আমন ধান আহরণ করা হয় কোন মাসে?
Correct Answer:
ঘ: অগ্রহায়ণ-পৌষ
যুক্তরাষ্ট্র এর মোট অঙ্গরাজ্য কয়টি?
Correct Answer:
ক: ৫০টি
Female urethra এর length --
Correct Answer:
ক: 4 cm
ছিয়াত্তরের মন্বন্তর, নামক দুভিক্ষ ইংরেজি কোন সালে হয়েছিল?
Correct Answer:
খ: ১৭৭০ খ্রি
অভিযোগ বিষয়ে শুনানিকালে অভিযক্ত ব্যক্তি কর্তৃক দাখিলকৃতা বিতর্কিত দলিলাদি বিবেচনা করা যাবে কি না?
Correct Answer:
গ: না
Explanation:
অভিযোগ বিষয়ে শুনানিকালে অভিযক্ত ব্যক্তি কর্তৃক দাখিলকৃতা বিতর্কিত দলিলাদি বিবেচনা করা যাবে কি না? সঠিক উত্তর না 'দেওয়ানী কার্যবিধি ১৯০৮ ' - এর ৬ আদেশের ১৬ বিধিতে আরজি বা জবাব কর্তন এবং ৬ আদেশের ১৭ বিধিতে আরজি বা জবাব সংশোধন করার কথা বলা হয়েছে। দাখিলকৃত বিতর্কিত দলিলাদি এই বিধিতে মোকদ্দমার বিচার আরম্ভ হইবার আগে না উপস্থাপন করলে শুনানিকালে অভিযুক্ত ব্যক্তি কর্তৃক বা তার পক্ষে অন্য কেউ পেশ করতে পারবে না বা আদালত বিবেচনা করবে না।
কোন সালে বাংলোকে রাষ্ট্রভাষা হিসেবে সাংবিধানিক স্বীকৃতি দেওয়া হয়?
Correct Answer:
গ: ১৯৫৬ সালে
জনসংখ্যার ভিত্তিতে পৃথিবীর বৃহত্তম মুসল্লিম রাষ্ট্র কোনটি?
Correct Answer:
গ: ইন্দোনেশিয়া
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন , ১৯৯০ এর বিধানমতে বে _ আইনী বা হয়রানিমূলক তল্লাশীর সর্বোচ্চ কারাদণ্ড_
Correct Answer:
খ: ১ বছর
Explanation:
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন , ১৯৯০ এর বিধানমতে বে _ আইনী বা হয়রানিমূলক তল্লাশীর সর্বোচ্চ কারাদণ্ড_ সঠিক উত্তর ১ বছর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ১৯৯০ এর বিধানমতে বে - আইনি বা হয়রানিমূলক তল্লাশীর সর্বোচ্চ কারাদণ্ড ১ বছর। এ ছাড়া বিদেশি নাগরিক লাইসেন্স প্রাপ্ত বারে বসে অ্যালকোহল পান ১০(৪) ধারায় পান করলে এবং হয়রানিমূলক তল্লাশী বা হয়রানি করলে একই দন্ডে দন্ডিত হবে।
বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংকের নাম কী?
Correct Answer:
খ: বাংলাদেশ ব্যাংক
Explanation:
বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংকের নাম কী? সঠিক উত্তর বাংলাদেশ ব্যাংক বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংকের নাম বাংলাদেশ ব্যাংক। বাংলাদেশ ব্যাংক হচ্ছে বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক। এটি বাংলাদেশ ব্যাংক আদেশ, ১৯৭২ - এর মাধ্যমে ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর প্রতিষ্ঠা লাভ করে। এটির কার্যনির্বাহী প্রধান গভর্নর হিসাবে আখ্যায়িত। বাংলাদেশ ব্যাংক একটি রেগুলেটরি সংস্থা এবং কার্যতঃ ব্যাংকসমূহের ব্যাংক। রাষ্ট্রের পক্ষে এটি দেশের ব্যাংক এবং ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানসমূহেকে নিয়ন্ত্রণ করে থাকে। দেশের মুদ্রানীতি বাংলাদেশ ব্যাংক কর্তৃক নিরূপিত ও পরিচালিত হয়। এটি দেশের বৈদেশিক মুদ্রার তহবিল সংরক্ষণ করে থাকে। এছাড়া এটি বৈদেশিক মুদ্রার বিপরীতে বাংলাদেশী টাকার বিনিময় হার নির্ধারণ করে।
The penal code , ১৮৬০ এর ৩০০ ধারায় উল্লিখিত খুনের সংজ্ঞায় কয়টি ব্যতিক্রম আছে?
Correct Answer:
ঘ: ৫ টি
Explanation:
The penal code , ১৮৬০ এর ৩০০ ধারায় উল্লিখিত খুনের সংজ্ঞায় কয়টি ব্যতিক্রম আছে? সঠিক উত্তর ৫ টি The Penal Code, 1860 - এর ৩০০ ধারায় উল্লিখিত খুনের সংজ্ঞায় ৫ টি ব্যতিক্রম আছে। যথা - ১. মারাত্মক বা আকস্মিক প্ররোচনায় সংযম হারাইয়া প্ররোচনাকারীকে বা ভুলক্রমে বা দূর্ঘটনাক্রমে অন্য ব্যক্তির মৃত্যু ঘটায়। ২. অপরাধী সরলমনে আত্মরক্ষার বা সম্পত্তি রক্ষায় কোনোরূপ পরিকল্পনা ব্যতীত মৃত্যু ঘটায়। ৩. অপরাধকারী সরকারি কর্মচারী হিসেবে বা কর্মচারীর সাহায্যকারী হিসেবে দায়িত্ব সুষ্ঠুভাবে সম্পাদনে আইনানুগ বলিয়া সরল মনে কর্তব্য পালন করতে যেয়ে মৃত্যু ঘটালে। ৪. পরিকল্পনা ব্যতীত আকস্মিক বিবাদের সময় উত্তেজনায় মৃত্যু ঘটলে। ৫. ১৮ বছরের ঊর্ধ্বে স্বীয় সম্মতিতে মৃত্যুবরণ করে।
মাদার তেরেসা জন্ম কোন দেশে?
Correct Answer:
গ: মেসিডোনিয়া
নিচের কোনটি ই _মেইল সার্ভিস নয়?
Correct Answer:
ঘ: Drop box
Explanation:
নিচের কোনটি ই _মেইল সার্ভিস নয়? সঠিক উত্তর Drop box ই - মেইল এর পূর্ণরূপ হলাে ইলেকট্রনিক মেইল (Electronic Mail) / Gmail , Yahoo mail, Hot mail (Top নাম Outlook.com) Zoho mail, AOL mail প্রভৃতি বর্তমানে উল্লেখযােগ্য ফ্রি ইমেইল সার্ভিস প্রােভাইডার।
The penal code, 1860 অনুযায়ী দণ্ড কত প্রকার?
Correct Answer:
গ: ৫
Explanation:
The penal code, 1860 অনুযায়ী দণ্ড কত প্রকার? সঠিক উত্তর ৫ The Penal Code, 1860 - এর ধারা মতে শাস্তি ৫ প্রকার। যথা - ১. মৃত্যুদন্ড ২. যাবজ্জীবন কারাদণ্ড ৩. কারাদণ্ড ( সশ্রম, বিনাশ্রম) ৪. সম্পত্তি বাজেয়াপ্তকরণ ৫. অর্থদন্ড
বাংলাদেশের স্বাধীনতা ইশতেহার করে কোথায় পাট কর হয়?
Correct Answer:
ঘ: ৩ মার্চ ১৯৭১ পল্টন ময়দান
সোভিয়েত ইউনিয়ন ভেঙ্গে যাওয়ার পর আয়তনে পৃথিবীর বৃহত্তম দেশ কোনটি?
Correct Answer:
ঘ: রাশিয়া
Explanation:
সোভিয়েত ইউনিয়ন ভেঙ্গে যাওয়ার পর আয়তনে পৃথিবীর বৃহত্তম দেশ কোনটি? সঠিক উত্তর রাশিয়া সােভিয়েত ইউনিয়ন ভেঙ্গে যাওয়ার পর আয়তনে পৃথিবীর বৃহত্তম দেশ রাশিয়া। এর আয়তন ১,৭০,৭৫,২০০ বর্গ কিমি। রাশিয়ার লােকসংখ্যা ১৪.৪০ কোটি। আয়তনে দ্বিতীয় বৃহত্তম দেশ কানাডার আয়তন ৯৯, ৭৬,১৪০ বর্গ কিমি।
জনপ্রিয় অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের সর্বশেষ সংস্করণের নাম __
Correct Answer:
ঘ: ওরিও
Explanation:
জনপ্রিয় অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের সর্বশেষ সংস্করণের নাম __ সঠিক উত্তর ওরিও উল্লিখিত অপশন গুলোর মধ্যে সর্বশেষ সংস্করণ অরিও (২০ আগস্ট ২০১৭) তবে ৮ সেপ্টেম্বর ২০২০ উন্মুক্ত করা হয় সর্বশেষ সংস্করণ অ্যানড্রয়েড ১১ (আর)।
কত সালের মধ্যে বাংলাদেশকে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জন করতে হবে?
Correct Answer:
গ: ২০৩০
Explanation:
কত সালের মধ্যে বাংলাদেশকে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জন করতে হবে? সঠিক উত্তর ২০৩০ 'টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা' (এসডিজি) জাতিসংঘ কর্তৃক গৃহীত হয় ২০১৫ সালে। এর মেয়াদকাল ২০১৬ - ২০৩০। এছাড়া এসডিজির ১৭টি গােল ও ১৬৯টি সুনির্দিষ্ট টার্গেট রয়েছে।
স্বাস্থ্য বিষয়ক সাময়িকী ল্যানসেট এর মতে স্বাস্থ্য সেবা সূচকে কোন দেশের অবস্থান বাংলাদেশের উপরে?
Correct Answer:
খ: শ্রীলংকা
Explanation:
স্বাস্থ্য বিষয়ক সাময়িকী ল্যানসেট এর মতে স্বাস্থ্য সেবা সূচকে কোন দেশের অবস্থান বাংলাদেশের উপরে? সঠিক উত্তর শ্রীলংকা যুক্তরাজ্যভিত্তিক স্বাস্থ্যবিষয়ক সাময়িকী ল্যানসেট (The Lancet) - এর মতে স্বাসস্থ্যসেবা সূচকে ১৯৫টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ১৩৩তম। ভারত ১৪৫তম, শ্রীলংকা ৭১তম, পাকিস্তান ১৫৪তম ও নেপাল ১৪৯তম।
রাখাইন প্রদেশের পূর্ব নাম ছিল__
Correct Answer:
ক: আরাকান
উচ্চ পর্যায়ের ব্যবস্থাপকের মধ্যে পড়ে না কোনটি ?
Correct Answer:
গ: সুপারভাইজার
The boy reads a book. What kind of verb 'reads' in the sentence is?
Correct Answer:
C: Transitive verb
কাদের ভোটে পরিচালকমগুলী নির্বাচিত হয় ?
Correct Answer:
খ: শেয়ারহোন্ডার
'বাট্টা হিসাব' সমীকরণ পদ্ধতিতে কোন হিসাব ?
Correct Answer:
ঘ: মালিকানা স্বত্ব হিসাব
সমন্বয় জাবেদা লেখা হয়
Correct Answer:
গ: প্রকৃত জাবেদায়
কোন হিসাবটি রেওয়ামিলের ক্রেডিট দিকে বসবে না ?
Correct Answer:
খ: দেনাদার
The Negotiable Instruments Act, 1881 এর ১৩৮ (১) ধারা মতে চেক ডিসঅনারের মামালায় আদালত চেকে বর্ণিত টাকার তিনগুণ অর্থদন্ড প্রদান করলে তার কী পরিমাণ অভিযোগকরী পাবেন?
Correct Answer:
খ: চেকের সমপরিমাণ টাকা
আইন -শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ (দ্রুত বিচার) আইন , ২০০২ -এর কোন ধারা অনুযায়ী ক্যামেরা গৃহীত ছবি, রেকর্ডকৃত কথাবার্তা উক্ত আইনের অধীনে অপরধের বিচারে সাক্ষ্য হিসেবে গৃহীত হবে?
Correct Answer:
গ: ১৪ ধারা
Explanation:
আইন -শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ (দ্রুত বিচার) আইন , ২০০২ -এর কোন ধারা অনুযায়ী ক্যামেরা গৃহীত ছবি, রেকর্ডকৃত কথাবার্তা উক্ত আইনের অধীনে অপরধের বিচারে সাক্ষ্য হিসেবে গৃহীত হবে? সঠিক উত্তর ১৪ ধারা আইন শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ ( দ্রুত বিচার) আইন, ২০০২ - এর ১৪ ধারায় বলা হয়েছে ক্যামেরায় গৃহীত ছবি, রেকর্ডকৃত কথাবার্তা উক্ত আইনের অধীনে অপরাধের বিচারে সাক্ষ্য হিসেবে গৃহীত হবে। এই ধারার অপরাধে সর্বনিম্ন ২ বছর এবং সর্বোচ্চ ৫ বছর কারাদণ্ড অর্থদণ্ডে দন্ডিত হবে।
The Code of criminal Procedure , 1898 এর Section 161 অনুযায়ী সাক্ষীদের পরীক্ষা করতে পারেন_
Correct Answer:
ক: অভিযোগ তদন্তকারী পুলিশ কর্মকর্তা
Explanation:
The Code of criminal Procedure , 1898 এর Section 161 অনুযায়ী সাক্ষীদের পরীক্ষা করতে পারেন_ সঠিক উত্তর অভিযোগ তদন্তকারী পুলিশ কর্মকর্তা ফৌজদারি কার্যবিধি ১৯৯৮ এর ১৬১ ধারায় যেই ব্যক্তি সংশ্লিষ্ট ঘটনা এবং অবস্থা সম্পর্কে অবগত আছেন তদন্তকারী পুলিশ কর্মকর্তা তাহাকে মৌখিকভাবে জিজ্ঞাসা করিবেন। প্রদত্ত বিবৃতি অনুযায়ী সাক্ষীদের পরীক্ষা ( Examine) করে সাক্ষীর লিখিয়া লইবেন।
Complainant তার Complaint প্রত্যাহার করলে জুডিসিয়াল ম্যাজিস্ট্রে _
Correct Answer:
ক: অভিযুক্ত ব্যক্তিকে খালাস দিবেন
Explanation:
Complainant তার Complaint প্রত্যাহার করলে জুডিসিয়াল ম্যাজিস্ট্রে _ সঠিক উত্তর অভিযুক্ত ব্যক্তিকে খালাস দিবেন Complainant বা অভিযোগকারী জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটের নিকট দায়েরকৃত অভিযোগ বা colplaint প্রত্যাহার করলে এবং তা যদি অনুসন্ধান করার আদেশ প্রদান করার পূর্বে হয় তবে অভিযুক্ত ব্যক্তিকে খালাস ( acquit) দিবেন।
ভূমি জরিপের সময় কোন আইনের বিধি ৩০ এর আলোকে আপত্তি দেয়া যায়?
Correct Answer:
ঘ: The Tenancy Rules, 1954
Explanation:
ভূমি জরিপের সময় কোন আইনের বিধি ৩০ এর আলোকে আপত্তি দেয়া যায়? সঠিক উত্তর The Tenancy Rules, 1954 The Tenancy Rules, 1954 - এর ৩০ বিধি অনুসারে ভূমি জরিপের সময় আপত্তি দেয়া যায়। এই বিধির মাধ্যমে ভূমির মালিক ৩০(১) (g) অনুসারে আবেদন করতে পারে এবং যে কোনো সময় তার আপত্তিগুলো তুলে ধরতে পারে। Security of tenure under section 5 মতে দেশের আদালত তার সিদ্ধান্ত প্রদান করবে।
শহরের রাস্তায় ট্রাফিক পুলিশ সাধারণত সাদা ছাতা ও সাদা জামা ব্যবহার করে থাক, কারণ__
Correct Answer:
গ: তাপ বিকিরণ থেকে বাঁচার জন্য
Explanation:
শহরের রাস্তায় ট্রাফিক পুলিশ সাধারণত সাদা ছাতা ও সাদা জামা ব্যবহার করে থাক, কারণ__ সঠিক উত্তর তাপ বিকিরণ থেকে বাঁচার জন্য সাদা কাপড় তাপ বিকিরণ করে অথচ রঙ্গীণ কাপড় তাপ শোষণ করে । মূলতঃ তাপ থেকে বাঁচতেই সাদা কাপড় পড়ে।
একজন কৃষি জমির মালিক কত পরিমাণ কৃষি জমি নিজ মালিকানায় রাখতে পারবেন?
Correct Answer:
ক: ৬০ বিঘা
Explanation:
একজন কৃষি জমির মালিক কত পরিমাণ কৃষি জমি নিজ মালিকানায় রাখতে পারবেন? সঠিক উত্তর ৬০ বিঘা একজন কৃষি জমির মালিক ৬০ বিঘার বেশি কৃষি জমি নিজ মালিকানায় রাখতে পারেনা। যদি উত্তরাধিকার সূত্রে কোনো প্লাবনের ( Diluvion) ভূমি জেগে উঠে এবং তা তার বিদ্যমান সম্পত্তিসহ ৬০ বিঘার বেশি হয় তবে তা রাষ্ট্রীয় অধিগ্রহণ এবং প্রজাস্বত্ব আইন, ১৯৫০ এর ৮৬(৫) ধারা অনুসারে সরকারের নিকট বর্তাবে। অন্যদিকে ৯০ ধারা অনুসারে কোনো ব্যক্তি তার নিজের এবং পরিবারের জন্য সব মিলিয়ে ৩৭৫ বিঘার বেশি ভূমি গ্রহণ বা ক্রয় করতে পারবেন না।
The Non-Agricultural Tenancy Act, 1949 - এ বর্ণিত অগ্রক্রয় কোন ক্ষেত্রে প্রযোজ্য হবে?
Correct Answer:
খ: ভূমি হস্তান্তর
Explanation:
The Non-Agricultural Tenancy Act, 1949 - এ বর্ণিত অগ্রক্রয় কোন ক্ষেত্রে প্রযোজ্য হবে? সঠিক উত্তর ভূমি হস্তান্তর ১৯৪৯ সালের অকৃষি প্রজাস্বত্ব আইনটি ভূমি ( Non Agricultural Land) এবং অকৃষি প্রজার ( Non - Agricultural Tenant) ক্ষেত্রে প্রযোজ্য। The Non - Agricultural Tenancy, 1949 এর ২৪ ধারার অধীনে অগ্রক্রয়ের ভিত্তিতে ভূমি হস্তান্তর ( Transfer of Land) করা হয়। ২৩ ধারার ভূমি বিক্রয়ের নোটিশের ৪ মাসের মধ্যে এবং নোটিশ প্রদত্ত না হলে অবগত হওয়ার ৪ মাসের মধ্যে অগ্রক্রয় এর আবেদন করতে হয়। অগ্রক্রয়ের তামাদির মেয়াদ ১ বছর।
রেজিস্ট্রেশন বাধ্যতামূলক এরুপ কোনো দলিল রেজিষ্ট্রি করা না হলে তা কোনো স্থাবর সম্পত্তির উপর কোনো অধিকার, স্বত্ব, স্বার্থ সৃষ্টি করে না মর্মে বিধানটি The Registration Act, 1908 -এর কোন ধারায় বর্ণিত হয়েছে?
Correct Answer:
খ: ৪৯
Explanation:
রেজিস্ট্রেশন বাধ্যতামূলক এরুপ কোনো দলিল রেজিষ্ট্রি করা না হলে তা কোনো স্থাবর সম্পত্তির উপর কোনো অধিকার, স্বত্ব, স্বার্থ সৃষ্টি করে না মর্মে বিধানটি The Registration Act, 1908 -এর কোন ধারায় বর্ণিত হয়েছে? সঠিক উত্তর ৪৯ ২০০৪ সালে স্থাবর সম্পত্তি বিক্রয় রেজিষ্ট্রেশন বাধ্যতামূলক করা হয়েছে। রেজিষ্ট্রেশন বাধ্যতামূলক এরূপ কোনো দলিল রেজিষ্ট্রেশন করা না হলে তা কোনো স্হাবর সম্পত্তির উপর কোনো অধিকার স্বত্ব, স্বার্থ সৃষ্টি করবে না। The Resistration Act, 1908 - এর ৪৯ ধারায় রেজিষ্ট্রেশন ছাড়া দলিল গ্রহণযোগ্য নয় বলা হয়েছে।
একজন বাড়িওয়ালাকে তার পাওনা ভাড়া আদায়ে The Small Cause Courts Act, 1887 এর 27A ধারার বিধানমতে কত দিনের মধ্যে Small Causes Court এর আবেদন করতে হবে?
Correct Answer:
খ: ১২ মাস
Explanation:
একজন বাড়িওয়ালাকে তার পাওনা ভাড়া আদায়ে The Small Cause Courts Act, 1887 এর 27A ধারার বিধানমতে কত দিনের মধ্যে Small Causes Court এর আবেদন করতে হবে? সঠিক উত্তর ১২ মাস Small Causes Courts Act, 1887 এর ২৭ ধারার অধীনে যেকোনো ব্যক্তি সম্পত্তি বাজেয়াপ্ত ( Distress warrant) - এর জন্য আবেদন করতে পারে। ২৭(A) ধারায় বলা হয়েছে একজন বাড়িওয়ালা তার পাওনা ভাড়া আদায়ের জন্য ১২ মাসের বা ১ বছরের মধ্যে Small Causes Court - আবেদন করতে হবে।
ক্যাসেটের ফিতায় শব্দ রক্ষিত থাকে কি হিসেবে?
Correct Answer:
গ: চুম্বক ক্ষেত্র হিসাবে
ইস্পাত সাধারণ লোহা থেকে ভিন্ন । কারণ এতে __
Correct Answer:
খ: সুনিয়ন্ত্রিত পরিমাণ কার্বন রয়েছে
Explanation:
ইস্পাত সাধারণ লোহা থেকে ভিন্ন । কারণ এতে __ সঠিক উত্তর সুনিয়ন্ত্রিত পরিমাণ কার্বন রয়েছে ইস্পাত সাধারণ লোহা থেকে ভিন্ন, কারণ এতে সুনিয়ন্ত্রিত পরিমাণ কার্বন রয়েছে । ইস্পাত একটি লোহা ও কার্বনের সংকর যাতে মান ভেদে মোট ওজনের ০ .২% থেকে ২.১% কার্বন থাকে। ম্যাংগানিজ, ক্রোমিয়াম, ভ্যানাডিয়াম এবং ট্যাংস্টেন লোহার সাথে ব্যবহৃত হলেও কার্বন সবচেয়ে সাশ্রয়ী। লোহার সাথে এই ধাতুগুলো যুক্ত হয়ে লোহার দৃঢ়তা বৃদ্ধি করে। নিন্ম গলনাংক ও ঠালাই যৌগ্যতার জন্য উচ্চ কার্বনযুক্ত সংকর ঠালাই লোহা (কাস্ট আয়রণ) নামে পরিচিত। ইস্পাত সাধারণ লোহা থেকে ভিন্ন, কারণ এতে সুনিয়ন্ত্রিত পরিমাণ কার্বন রয়েছে ।