general knowledge MCQs
Showing 50 questions (Total: 19105)
Presumption as to correctness of record of rights সংক্রান্ত বিধানটি The State Acquisition and Tenancy Act , 1950 এর কত ধারায় বর্ণিত হয়েছে?
Correct Answer:
খ: ১৪৪ এ
Explanation:
Presumption as to correctness of record of rights সংক্রান্ত বিধানটি The State Acquisition and Tenancy Act , 1950 এর কত ধারায় বর্ণিত হয়েছে? সঠিক উত্তর ১৪৪ এ The State Acquisition and Tenancy Act, 1950 এর ১৪৪(ক) ধারার খতিয়ানের বিশুদ্ধতা অনুমান সম্পর্কে বলা হয়েছে। ১৪৪ ধারায় রাজস্ব কর্মকর্তা আদেশ এবং আদেশ দ্বারা সংক্ষুব্ধ ব্যক্তি আপীল করে। ১৪৪(খ) ধারায় জেলায় বা জেলায় বা জেলার অংশ বা স্হানীয় এলাকায় খাজনা নির্ধারণ বিষয়ে বলা হয়েছে। ১৪৫(খ) ধারায় সরকার কর্তৃক Land Appeallate Tribunal গঠন করতে পারার কথা বলা হয়েছে।
কোনটি বিশ্লেষণ করে একাধিক বছরের আর্ধিক অবস্থার তুলনামূলক মূল্যায়ন সম্ভব ?
Correct Answer:
গ: নগদ প্রবাহ বিশ্লেষণ
কান্তজীউ মন্দির কোন জেলায় অবস্থি?
Correct Answer:
খ: দিনাজপুর
Explanation:
কান্তজীউ মন্দির কোন জেলায় অবস্থি? সঠিক উত্তর দিনাজপুর কান্তজীউ মন্দির বা কান্তনগর মন্দির ইটের তৈরি আঠারাে শতকের একটি মন্দির যা দিনাজপুর শহর থেকে ১৯ কিমি উত্তরে কান্তনগর নামে এক নিভৃত গ্রামে অবস্থিত।
The state Acquisition and Tenancy Act, 1950 এর ৮৬ ধারা মতে সিকস্থি জমি কত দিনের মধ্যে স্বস্থানে পুনঃউদ্ভব হলে তাতে মূল মালিকের স্বত্ব-স্বার্থ অক্ষুন্ন থাকবে?
Correct Answer:
খ: ৩০ বছর
Explanation:
The state Acquisition and Tenancy Act, 1950 এর ৮৬ ধারা মতে সিকস্থি জমি কত দিনের মধ্যে স্বস্থানে পুনঃউদ্ভব হলে তাতে মূল মালিকের স্বত্ব-স্বার্থ অক্ষুন্ন থাকবে? সঠিক উত্তর ৩০ বছর The State Acquisition and Tenancy Act, 1950 এর ৮৬ ধারা মতে কোনো ভূমি প্লাবনে ( Diluvion) তলিয়ে গিয়ে পুনরায় জেগে উঠলে এবং তা যদি ৩০ বছরের মধ্যে হয় তবে তাতে মূল মালিকের বা উত্তরাধিকারীর স্বত্ব - স্বার্থ অক্ষুণ্ণ থাকবে।
সমুদ্রের তীরে একটা বিস্ফোরণ ঘটলে কে আগে শব্দ শুনতে পারে?
Correct Answer:
খ: এক কিলোমিটার দূরে সমুদ্রে অবস্থানকারী একজন ব্যক্তি
মানুষের চামড়ার রঙ নিয়ন্ত্রন করে কোনটি?
Correct Answer:
ক: ডি এন এ
Explanation:
মানুষের চামড়ার রঙ নিয়ন্ত্রন করে কোনটি? সঠিক উত্তর ডি এন এ মানুষের চামড়ার রং নিয়ন্ত্রণ করে ডিএনএ (DNA = Deoxyribonucleic Acid)। তবে মেলানিন নামক একধরনের পদার্থ এক্ষেত্রে প্রত্যক্ষ ভূমিকা রাখে। সজীব কোষে অবস্থিত স্বপ্রজননশীল, পরিব্যক্তিক্ষম, সকল প্রকার জৈবনিক কার্যের নিয়ন্ত্রক এবং বংশগত বৈশিষ্ট্যের ধারক ও বাহক যে নিউক্লিক এসিড তাকে DNA বলে ।
২০২২ সালের বিশ্বকাপ ফুটবল কোন দেশে অনুষ্ঠিত হবে?
Correct Answer:
ঘ: কাতার
Explanation:
২০২২ সালের বিশ্বকাপ ফুটবল কোন দেশে অনুষ্ঠিত হবে? সঠিক উত্তর কাতার ২০২২ সালের ফিফা বিশ্বকাপের ২২তম আসর অনুষ্ঠিত হবে মধ্যপ্রাচ্যের পারস্য উপসাগরের পশ্চিম তীরে অবস্থিত আয়তনে ছােট কিন্তু অর্থনৈতিক ও রাজনৈতিকভাবে অত্যন্ত শক্তিশালী দেশ কাতারে। ২০২৬ সালে ফিফা বিশ্বকাপের ২৩তম আসর অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্র, কানাডা এবং মেক্সিকোতে।
পাহাড়ে উঠায় বা সিঁড়ি ভাঙ্গায় পরিশ্রম বেশি হয়, কারণ __
Correct Answer:
খ: অভিকর্ষ বলের বিপরীত কাজ করতে হয় বলে
কোন হিসাব সর্বদা ডেবিট জের প্রদান করে ?
Correct Answer:
খ: সম্পত্তি জাতীয় হিসাব
বঙ্গবন্ধু স্যাটেলাইট -০১ কিসের নাম?
Correct Answer:
খ: কৃত্রিম উপগ্রহ
Explanation:
বঙ্গবন্ধু স্যাটেলাইট -০১ কিসের নাম? সঠিক উত্তর কৃত্রিম উপগ্রহ বঙ্গবন্ধু স্যাটেলাইট - ১ হলাে বাংলাদেশের একমাত্র কৃত্রিম উপগ্রহের নাম। যােগাযােগ, আবহাওয়ার পূর্বাভাস ও গবেষণা ছাড়াও পৃথিবীর বাইরের নানা তথ্য - উপাত্ত জানতে ১২ মে ২০১৮ মহাকাশে পাঠানাে হয় কৃত্রিম ভূ - উপগ্রহ তথা স্যাটেলাইট। এর মাধ্যমে ৫৭তম দেশ হিসেবে বিশ্ব স্যাটেলাইট ক্লাবে গৌরবময় অভিষেক হয় বাংলাদেশের।
সম্প্রতি দুটি বড় গ্যাসক্ষেত্র বাংলাদেশের কোন জেলায় আবিষ্কৃত হয়েছে?
Correct Answer:
ক: ভোলা
সমাপ্তি ব্যালেন্স খতিয়ানের একই পৃষ্ঠায় নিচের দিকে নিতে হলে কোন শব্দ সংক্ষেপে ব্যবহত হয় ?
Correct Answer:
ক: সি/ডি
রেডি ও আইসোটেপ হচ্ছে এমন একটা আইসোটাপ যা_
Correct Answer:
গ: তেজস্ক্রিয়
পদ্মা সেতুর ১ম স্প্যান বসানোর দিন সেতু দৃশ্যমান হয় কোন তারিখে?
Correct Answer:
খ: ৩০ সেপ্টেম্বর ২০১৭
নবায়নযোগ্য জ্বালানি-
Correct Answer:
ক: পরমাণু শক্তি
If two typist can type two pages in two minutes ,how many typists will it take to type 18 pages in six minutes .
Correct Answer:
B: 6
কোন প্রকার বন্ধকের ক্ষেত্রে বন্ধকদাতার ঋণ পরিশোধের কোনো বাধ্যবাধকতা থাকে না _
Correct Answer:
ক: Usufructuary Mortgage
Explanation:
কোন প্রকার বন্ধকের ক্ষেত্রে বন্ধকদাতার ঋণ পরিশোধের কোনো বাধ্যবাধকতা থাকে না _ সঠিক উত্তর Usufructuary Mortgage সম্পত্তি হস্তান্তর আইনের ৫৮ ধারায় ৬ ধরনের বন্ধকের মধ্যে 'খাইখালাসি বন্ধক' ( Unufructuary Mortgage) - এর ক্ষেত্রে বন্ধকদাতার ঋণ পরিশোধের কোনো বাধ্যবাধকতা থাকেনা। এই বন্ধকে বন্ধক গ্রহীতা বন্ধককৃত সম্পদ একটি নির্দিষ্ট মেয়াদে ভোগ করে এবং মেয়াদ শেষে বন্ধকদাতাকে ফেরত দেয়।
আবহাওয়া সম্পর্কীয় বিজ্ঞান _
Correct Answer:
গ: মেটিওরোলজি
নিচের কোনটিকে 'Books Original Entry' বলা হয় ?
Correct Answer:
খ: জাবেদা
ভাষার জন্য যারা প্রাণ দিয়েছেন, তাদের একজনের নাম উল্লেক করুন।
Correct Answer:
গ: সালাম
Explanation:
ভাষার জন্য যারা প্রাণ দিয়েছেন, তাদের একজনের নাম উল্লেক করুন। সঠিক উত্তর সালাম ১৯৫২ সালে ভাষা আন্দোলনে পূর্ব বালার ছাত্ররা ১৪৪ ধারা ভঙ্গ করে রাজপথে মিছিল বের করে। তখন পাকবাহিনীর গুলিতে অনেক ছাত্র নিহত হয় তার মধ্যে রফিক, বরকত, সালাম আরো অনেকে নিহত হন।
মহাস্থানগড় মৌর্য আমলে কী নামে পরিচিত ছিল?
Correct Answer:
খ: পুন্ড্রনগর
গ্রীন হাউজ এফক্টের পরিণতিতে বাংলাদেশের সবচেয়ে গুরুতর ক্ষতি কি হবে?
Correct Answer:
গ: নিম্নভূমি নিমজ্জিত হবে
Explanation:
গ্রীন হাউজ এফক্টের পরিণতিতে বাংলাদেশের সবচেয়ে গুরুতর ক্ষতি কি হবে? সঠিক উত্তর নিম্নভূমি নিমজ্জিত হবে গ্রীনহাউজের পরিণতিতে ভয়াবহ ক্ষতির সম্মুখীন হবে বাংলাদেশ। জলবায়ুর বিরূপ প্রভাব যে দেশগুলোতে মারাত্বক আকার ধারণ করবে বাংলাদেশ তার মধ্যে অন্যতম। পরিবেশবাদী সংস্থা জার্মান ওয়াচের প্রতিবেদনে বাংলাদেশকে ৭ম ঝুকিপূর্ন দেশ বলে চিহ্নিত হয়েছে। সমুদ্রপৃষ্ঠের উচ্চতা ২ - ৫ সেন্টিমিটার বৃদ্ধিতে তলিয়েযাবে বাংলাদেশের ১৭% নিম্নাঞ্চল আর সেই সাথে ৩কোটি মানুষ হবে ক্লাইমেট রিফিউজি।
উত্তরকালীন অসম্ভবতা এর ক্ষেত্রে নিচের কোন শর্তটি প্রযোজ্য নয়?
Correct Answer:
গ: অসম্ভবতা অঙ্গিকারকারীর অবহেলার কারণে হয়
Explanation:
উত্তরকালীন অসম্ভবতা এর ক্ষেত্রে নিচের কোন শর্তটি প্রযোজ্য নয়? সঠিক উত্তর অসম্ভবতা অঙ্গিকারকারীর অবহেলার কারণে হয় ১৮৭২ সালের চুক্তি আইন অনুসারে উত্তরাকালীন অসম্ভবতা ( Supervening impossibility) হচ্ছে কোনো চুক্তি গঠনের সময় যা সম্ভব বলে প্রতীয়মান হয় কিন্তু পরবর্তীতে কোনো কোনো অপ্রত্যাশিত ঘটনার ফলে চুক্তি পালন অসম্ভব হয়ে পড়ে এবং চুক্তিটি বাতিল ও বিলুপ্ত হয়ে যায়। তাই অসম্ভবতা অঙ্গীকারবদ্ধকারীর অবহেলার কারণে হয় এই শর্তটি Supervening impossibility এর ক্ষেত্রে প্রযোজ্য নয়।
কম্পিউটার পদ্ধতির দুটি প্রধান অঙ্গ হচ্ছে_
Correct Answer:
ক: কেন্দ্রীয় প্রক্রিয়াকরণ অংশ ও স্মৃতি অংশ
Explanation:
কম্পিউটার পদ্ধতির দুটি প্রধান অঙ্গ হচ্ছে_ সঠিক উত্তর কেন্দ্রীয় প্রক্রিয়াকরণ অংশ ও স্মৃতি অংশ কম্পিউটার পদ্ধতির উপাদানগুলো হচ্ছে হার্ডওয়ার, সফটওয়্যার, হিউম্যানওয়্যার বা ব্যবহারকারী, ও ডাটা বা ইনফরমেশন।
রোহিঙ্গা ইস্যুতে কোন দেশের আর্ন্তজাতিক গণ-আদালতের রায়ে মিয়ানমার কে দোষী সাব্যস্ত করা হয়েছে?
Correct Answer:
খ: মালয়েশিয়া
মনপুরা-৭০ কী?
Correct Answer:
গ: একটি চিত্রকর্ম
Explanation:
মনপুরা-৭০ কী? সঠিক উত্তর একটি চিত্রকর্ম ১৯৭০ সালে দেশের দক্ষিণাঞ্চলে সংঘটিত ভয়াবহ ঘূর্ণিঝড়ের প্রেক্ষাপট নিয়ে শিল্পাচার্য জয়নুল আবেদিনের আঁকা চিত্রকর্ম 'মনপুরা - ৭০'। এছাড়া তাঁর আঁকা কয়েকটি বিখ্যাত চিত্রকর্ম হলো: ম্যাডোনা ৪৩, সংগ্রাম, পাইন্যার মা, গায়ের বধূ ও মইটানা ইত্যাদি।
The Transfer of Property Act, 1882 এর বিধান মতে নিন্মের কোনটি নালিশযোগ্য দাবী নয়
Correct Answer:
ক: জামানত বিহীন ঋণ
Explanation:
The Transfer of Property Act, 1882 এর বিধান মতে নিন্মের কোনটি নালিশযোগ্য দাবী নয় সঠিক উত্তর জামানত বিহীন ঋণ 'জামানত বিহীন ঋণ' The Transfer of Poperty Act, 1882 - এর বিধান মতে নালিশযোগ্য দাবি হতে হলে জামানতের মাধ্যমে চুক্তি করতে হয় এবং চুক্তিতে বিনিময়, লাভ ইত্যাদি উল্লেখ করতে হয়।
লিখিত নোটিশ ছাড়া সরকারের বিরুদ্ধে কোনো মামলা দায়ের করা হলে লিখিত জবাব দাখিলের জন্য আদালত সরকারকে কমপক্ষে -- সময় দিবেন?
Correct Answer:
গ: ৩ মাস
Explanation:
লিখিত নোটিশ ছাড়া সরকারের বিরুদ্ধে কোনো মামলা দায়ের করা হলে লিখিত জবাব দাখিলের জন্য আদালত সরকারকে কমপক্ষে -- সময় দিবেন? সঠিক উত্তর ৩ মাস The Code of Civil Procedure, 1908 এর ৯ ধারায় মামলা দায়ের করার ক্ষেত্রে লিখিত নোটিশ ছাড়া সরকারের বিরুদ্ধে কোনো মামলা দায়ের করা হলে লিখিত জবাব দাখিলের জন্য আদালত সরকারকে কমপক্ষে ৩ মাস সময় দিবে। জবাব প্রদানের ক্ষেত্রে দেওয়ানী কার্যবিধির ৬ আদেশের ১ বিধি অনুসরণ করতে হবে।
রিসিভার নিয়োগ দেয়া হয় The code of Civil Procedure , 1908 এর __ অনুযায়ী ।
Correct Answer:
ক: Order XL, rule 1
Explanation:
রিসিভার নিয়োগ দেয়া হয় The code of Civil Procedure , 1908 এর __ অনুযায়ী । সঠিক উত্তর Order XL, rule 1 দেওয়ানী কার্যবিধির ৪০ আদেশের বিধিতে রিসিভার নিয়োগ দেয়া সম্পর্কে বলা হয়েছে। ৪০ আদেশের ১(১)(ক) বিধিতে বলা হয়েছে, ডিক্রির পূর্বে বা পরে ১(১)(খ) সম্পত্তির দখল বা জিম্মাদারী হইতে কোনো ব্যক্তিকে অপসারণ, ১(১)(গ) রিসিভারের দখলে, জিম্মাদারি বা ব্যবস্হাপনায় অর্পণ করিতে এবং ১(১)(ঘ) বিধিতে মালিকের ক্ষমতার অনুরূপ রিসিভারের ক্ষমতা প্রদান করা হয়েছে।
২১ ফেব্রুয়ারি আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা কোন সংস্থা ?
Correct Answer:
গ: UNESCO
Explanation:
২১ ফেব্রুয়ারি আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা কোন সংস্থা ? সঠিক উত্তর UNESCO বাঙালি জাতির ১৯৫২ সালের আত্মত্যাগের দীর্ঘ ৪৭ বছর পর ১৯৯৯ সালের ১৭ নভেম্বর UNESCO ২১ ফেব্রুয়ারিকে 'আন্তর্জাতিক মাতৃভাষা দিবস' হিসেবে স্বীকৃতি প্রদান করে। ২০০০ সালের ২১ ফেব্রুয়ারি UNESCO - র ১৮৮ টি সদস্য রাষ্ট্রে দিবসটি প্রথমবারের মতো পালিত হয়।
বিশ্বের বৃহত্তম হ্রসের নাম-
Correct Answer:
ক: কাম্পিয়ান সাগর
Explanation:
বিশ্বের বৃহত্তম হ্রসের নাম- সঠিক উত্তর কাম্পিয়ান সাগর বিশ্বের বৃহত্তম হ্রদ কাম্পিয়ান সাগর এর আয়তন ৩, ৯৫, ২৯৯ বর্গ কিলোমিটার। এটি রাশিয়া, আজারবাইজান, কাজাকিস্তান, তুর্কেমিনিস্তান, ও ইরানের কিছু অঞ্চল নিয়ে গঠিত। এর সর্বোচ্চ গভীরতা ৯৪৬ মিটার। বৈকাল রদ রাশিয়ায় অবস্থিত বিশ্বের সবচেয়ে গভীর হ্রদ। যার গভীরতা সর্বোচ্চ ১, ৭৪১ মিটার।
মারমা উপজাতির পারিবারিক কাঠামো-
Correct Answer:
গ: পিতৃতান্ত্রিক
Explanation:
মারমা উপজাতির পারিবারিক কাঠামো- সঠিক উত্তর পিতৃতান্ত্রিক মারমা উপজাতি দের পরিবারের প্রধান পিতৃতান্ত্রিক। এছাড়াও চাকমা, সাঁওতাল এদের ও পরিবারের প্রধান পিতৃতান্ত্রিক। শুধু গারো এবং খাসিয়া উপজাতি দের পরিবারের প্রধান মাতৃতান্ত্রিক।
গণতন্ত্রের সূচনা হয় কোন দেশে?
Correct Answer:
ঘ: গ্রিস
Explanation:
গণতন্ত্রের সূচনা হয় কোন দেশে? সঠিক উত্তর গ্রিস গ্রিক কে বলা হয় গণতন্ত্রের সূতিকাগার। প্রাচীন গ্রিসে প্রথম গণতন্ত্রের সূচনা হয় এথেন্সে। তবে প্রথম দিকে এথেন্স ছিল রাজতন্ত্র।
১৯২১ সালে প্রতিষ্ঠিত হয়-
Correct Answer:
ক: ঢাকা বিশ্ববিদ্যালয়
Explanation:
১৯২১ সালে প্রতিষ্ঠিত হয়- সঠিক উত্তর ঢাকা বিশ্ববিদ্যালয় ১৯২১ সালের ১ জুন প্রতিষ্ঠিত হয় ঢাকা বিশ্ববিদ্যালয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য এ এফ রহমান।
আবহাওয়ায় ৯০% আর্দ্রতা মানে_
Correct Answer:
গ: বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ সম্পৃক্ত অবস্থায় ৯০%
Explanation:
আবহাওয়ায় ৯০% আর্দ্রতা মানে_ সঠিক উত্তর বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ সম্পৃক্ত অবস্থায় ৯০% কোনো এলাকার বায়ুমণ্ডলে প্রকৃতপক্ষে যতখানি জলীয় বাষ্প আছে এবং যতখানি জলীয় বাষ্প থাকতে পারে তার শতকরা অনুপাতই হলো আপেক্ষিক আর্দ্রতা। আবহাওয়ায় ৯০% আর্দ্রতা বলতে বুঝায় বায়ু যতখানি জলীয় বাষ্প ধারন করতে পারে তার ৯০% জলীয় বাষ্প রয়েছে।
বাংলাদেশের কোন শহরটিকে প্রথম 'সাইবার সিটি' বলা হয়?
Correct Answer:
ক: সিলেট
Explanation:
বাংলাদেশের কোন শহরটিকে প্রথম 'সাইবার সিটি' বলা হয়? সঠিক উত্তর সিলেট বাংলাদেশের উত্তর - পূর্বঞ্চলের জেলা সিলেট শহরকে দেশের প্রথম "সাইবার সিটি " বলা হয়। সঠিক উত্তর - সিলেট।
প্রথম সার্ক সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়-
Correct Answer:
খ: ঢাকা
Explanation:
প্রথম সার্ক সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়- সঠিক উত্তর ঢাকা ৮ ডিসেম্বর ১৯৮৫ গঠিত হওয়া আঞ্চলিক অর্থনৈতিক সংস্থা সার্ক এর প্রথম সম্মেলন অনুষ্ঠিত হয় ঢাকায়। ৭ - ৮ ডিসেম্বর ১৯৮৫ দু'দিন ব্যাপী এ শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়।
বাংলাদেশের শহীদ বুদ্ধিজীবী দিবস কোনটি?
Correct Answer:
ক: ১৪ ডিসেম্বর
Explanation:
বাংলাদেশের শহীদ বুদ্ধিজীবী দিবস কোনটি? সঠিক উত্তর ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস বাংলাদেশে পালিত একটি বিশেষ দিবস। প্রতিবছর ১৪ ডিসেম্বর দিনটিকে শহীদ বুদ্ধিজীবী দিবস হিসেবে পালন করা হয়। ১৯৭১ সালের ১০ থেকে ১৪ ডিসেম্বর পাকিস্তান সেনাবাহিনী বাংলাদেশের প্রথম শ্রেনীর সকল বুদ্ধিজীবীকে হত্যা করে।
গঙ্গা ব্রহ্মপুত্র-মেঘনার সম্মিলিত অববাহিকার কত শতাংশ বাংলাদেশের অন্তর্ভুক্ত ?
Correct Answer:
ঘ: ৩৩
Explanation:
গঙ্গা ব্রহ্মপুত্র-মেঘনার সম্মিলিত অববাহিকার কত শতাংশ বাংলাদেশের অন্তর্ভুক্ত ? সঠিক উত্তর ৩৩ ভারতের আসামের দুটি প্রধান স্রোতধারা দিবাং ও লোহিত ‘ব্রহ্মপুত্র’ নামে ৭২৫ কি.মি. ভেতর দিয়ে পশ্চিম দিকে প্রবাহিত হয়ে কুড়িগ্রামের মাজহিয়ালীতে বাংলাদেশে প্রবেশ করেছে ও আরো অগ্রসর হয়ে যমুনা নামে গোয়ালন্দের নিকট পদ্মা (গঙ্গা) নদীর সাথে মিশেছে। তবে ব্রহ্মপুত্রের মূল স্রোতধারাটি দেওয়ানগঞ্জের কাছে দিক পরিবর্তন করে ভৈরববাজারের নিকট মেঘনা নদীর সাথে মিশেছে। ব্রহ্মপুত্র - মেঘনা এ সম্মিলিত নদী অববাহিকার প্রায় ৩৩ শতাংশ বাংলাদেশে অবস্থিত।
কোন দেশের সংবিধান অলিখিত?
Correct Answer:
ক: যুক্তরাজ্য
Explanation:
কোন দেশের সংবিধান অলিখিত? সঠিক উত্তর যুক্তরাজ্য অলিখিত সংবিধান বা unwritten constitution মানে অলিখিত ঠিক না, এর মানে হলো uncodified constitution। উদাহরণ স্বরূপ যেমন ইংল্যান্ড বা ব্রিটেন বা United Kingdom। এদের সংবিধান হলো অলিখিত সংবিধান।
বাংলাদেশ সর্বপ্রথম কোন দলের বিরুদ্ধে ওয়ানডে ও টেস্ট সিরিজ জয়লাভ করে?
Correct Answer:
খ: জিম্বাবুয়ে
Explanation:
বাংলাদেশ সর্বপ্রথম কোন দলের বিরুদ্ধে ওয়ানডে ও টেস্ট সিরিজ জয়লাভ করে? সঠিক উত্তর জিম্বাবুয়ে বাংলাদেশ আন্তর্জাতিক ক্রিকেট সর্বপ্রথম আত্মপ্রকাশ করে ১৯৭৯ সালে ইংল্যান্ডে অনুষ্ঠিত আইসিসি ট্রফিতে অংশগ্রহণ করার মাধ্যমে। ২০২০ সালের ২৫ ফেব্রুয়ারী পর্যন্ত তারা মোট ১১৯ টি টেস্ট ম্যাচ খেলেছে এবং ১৪ টি ম্যাচে জয়লাভ করে। তারা সর্বপ্রথম টেস্ট জিতে জিম্বাবুয়ের বিপক্ষে। পরবর্তী টেস্ট দুটো জিতে তার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে।
চিকনগুনিয়া’ কিসের মাধ্যমে ছড়ায়?
Correct Answer:
ক: িএডিস মশার মাধ্যমে
Explanation:
চিকনগুনিয়া’ কিসের মাধ্যমে ছড়ায়? সঠিক উত্তর িএডিস মশার মাধ্যমে চিকুনগুনিয়া ভাইরাসজনিত জ্বর এসিড মশা কামড়ে ছড়ায়। প্রধানত Aedes aegypti ও Aedes albopictus মশকীর কামড়ের মাধ্যমে মানব শরীরে চিকুনগুনিয়া রোগের সংক্রমণ ঘটে।
হিমছড়ি কোন শহরের নিকট অবস্থিত?
Correct Answer:
গ: কক্সবাজার
Explanation:
হিমছড়ি কোন শহরের নিকট অবস্থিত? সঠিক উত্তর কক্সবাজার হিমছড়ি বাংলাদেশের চট্টগ্রাম বিভাগের কক্সবাজার জেলায় অবস্থিত একটি পর্যটনস্থল। কক্সবাজার থেকে এটি ১২ কিলোমিটার দূরে অবস্থিত।
মুক্তিযুদ্ধের বাংলাদেশকে কয়টি সেক্টরকে ভাগ করা হয়েছিল?
Correct Answer:
খ: ১১ টি
Explanation:
মুক্তিযুদ্ধের বাংলাদেশকে কয়টি সেক্টরকে ভাগ করা হয়েছিল? সঠিক উত্তর ১১ টি জেনারেল এম এ জি ওসমানী আনুষ্ঠানিকভাবে সশস্ত্র বাহিনী এবং মুক্তিবাহিনীর প্রধান সেনাপতি দায়িত্ব গ্রহণ করে মুক্তিযুদ্ধ পরিচালনার সামরিক কৌশল হিসেবে তৎকালীন পূর্ব পাকিস্তানের সমগ্র ভৌগলিক এলাকাকে ১১টি সেক্টরে ভাগ করেন।
মসজিদের শহর বলা হয় কোনটিকে?
Correct Answer:
গ: ঢাকা
Explanation:
মসজিদের শহর বলা হয় কোনটিকে? সঠিক উত্তর ঢাকা ইস্তাম্বুল, ১৪৫৩ সাল থেকে উসমানীয় সাম্রাজ্যের রাজধানী এবং মধ্যপ্রাচ্যের বৃহত্তম শহর, এখানে অসংখ্য মসজিদ রয়েছে। ২০০৭ সালে, ইস্তাম্বুলে ২৯৪৪ টি সক্রিয় মসজিদ ছিলো।
অর্থনৈতিক সমীক্ষা ২০১৬ অনুসারে বাংলাদেশের মাথা পিছু আয় কত মার্কিন ডলার ?
Correct Answer:
গ: ১৪৬৬
Explanation:
অর্থনৈতিক সমীক্ষা ২০১৬ অনুসারে বাংলাদেশের মাথা পিছু আয় কত মার্কিন ডলার ? সঠিক উত্তর ১৪৬৬ অর্থনৈতিক সমীক্ষা ২০১৬ অনুসারে বাংলাদেশের মাথাপিছু আয় ছিলো ১, ৪৬৬ মার্কিন ডলার। আর অর্থনৈতিক সমীক্ষা ২০১৮ অনুযায়ী বাংলাদেশের মাথাপিছু আয় ১, ৭৫২ মার্কিন ডলার।
বাংলাদেলের জাতীয় পতাকার ডিজাইনার কে?
Correct Answer:
খ: কামরুল হাসান
Explanation:
বাংলাদেলের জাতীয় পতাকার ডিজাইনার কে? সঠিক উত্তর কামরুল হাসান মানচিত্রখচিত প্রথম জাতীয় পতাকার নকশা তৈরি করেন শিবনারায়ণ দাস। বর্তমান জাতীয় পতাকার ডিজাইন করেন বাংলাদেশের প্রখ্যাত চিত্রশিল্পী কামরুল হাসান। কামরুল হাসান বাংলাদেশের জাতীয় প্রতীকেরও ডিজাইন করেন। বাংলাদেশের জাতীয় পতাকা প্রথম উত্তোলন করা হয় ঢাকা বিশ্ববিদ্যায়ের বটতলায় এক ছাত্রসভায় ২ মার্চ ১৯৭১।
ILO সদর দপ্তর কোথায় অবস্থিত ?
Correct Answer:
খ: জেনেভায়
Explanation:
ILO সদর দপ্তর কোথায় অবস্থিত ? সঠিক উত্তর জেনেভায় জেনেভা সুইজারল্যান্ডে অবস্থিত একটি বিখ্যাত শহর। ILO ছাড়াও জেনেভায় WHO, WTO, WMO, WIPO প্রভৃতি সংস্থার সদর দপ্তর অবস্থিত।
এশীয় উন্নয়ন ব্যাংক (ADB) এর সদর দপ্তর কোন শহরে?
Correct Answer:
গ: ম্যানিলা
Explanation:
এশীয় উন্নয়ন ব্যাংক (ADB) এর সদর দপ্তর কোন শহরে? সঠিক উত্তর ম্যানিলা ADB (Asian Development Bank) প্রতিষ্ঠিত হয় ২২ আগস্ট ১৯৬৬ এবং এটি আনুষ্ঠানিকভাবে কাজ শুরু করে ১৯৬৬ সালের ১৯ ডিসেম্বর। এর সদরদপ্তর ফিলিপাইনের ম্যানিলায় অবস্থিত।
জাতির পিতা বঙ্গবন্ধু মুজিবুর রহমান কর্তৃক রচিত ‘বায়ান্নর দিনগুলো’ তে কারাগারে অনশনরত বঙ্গবন্ধু সঙ্গী কে ছিলেন?
Correct Answer:
খ: মহিউদ্দিন আহমদ
Explanation:
জাতির পিতা বঙ্গবন্ধু মুজিবুর রহমান কর্তৃক রচিত ‘বায়ান্নর দিনগুলো’ তে কারাগারে অনশনরত বঙ্গবন্ধু সঙ্গী কে ছিলেন? সঠিক উত্তর মহিউদ্দিন আহমদ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 'বায়ান্নোর দিনগুলো' তার "অসমাপ্ত আত্মজীবনী"(২০১২) গ্রন্থ থেকে সংকলিত হয়েছে। তিনি ১৯৬৭ সালের মাঝামাঝি সময়ে ঢাকা সেন্ট্রাল জেলে রাজ বন্দী থাকা অবস্থায় এই আত্মজীবনী লেখা আরম্ভ করেন। এ সময় কারাগারে অনশন রত বঙ্গবন্ধুর সঙ্গে ছিলেন মহিউদ্দিন আহমেদ।