general knowledge MCQs
Showing 50 questions (Total: 19105)
বিশ্বের কোন শহরটি নিষিদ্ধ শহর নামে পরিচিত?
Correct Answer:
ক: লাসা
এসডিজি-৪ কোন বিষয়ের সাথে সম্পর্কিত ?
Correct Answer:
গ: মানসম্মত শিক্ষা
Explanation:
এসডিজি-৪ কোন বিষয়ের সাথে সম্পর্কিত ? সঠিক উত্তর মানসম্মত শিক্ষা এসডিজি ( Sustainable Development Goals) - এর মোট লক্ষ্য ১৭ টি। এর মধ্যে প্রথম, দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ লক্ষ্য হলো যথাক্রমে দারিদ্র্যনির্মূল, ক্ষুধামুক্তি, সুস্বাস্থ্য ও মানসম্মত শিক্ষা।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার কারাগার জীবনে লেখা দিনপঞ্জির নাম দিয়েছিলেন _
Correct Answer:
ক: কারাগারের রোজনামচা
Explanation:
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার কারাগার জীবনে লেখা দিনপঞ্জির নাম দিয়েছিলেন _ সঠিক উত্তর কারাগারের রোজনামচা বঙ্গবন্ধু এই গ্রন্থটির নাম দিয়েছিলেন খালা বাটি কম্বল জেলখানার সম্বল কিন্তু এই গ্রন্থটি কারাগারের রোজনামচা নামে প্রকাশিত হয় । সুতরাং সঠিক উত্তর হবে থালা বাটি কম্বল জেলখানার সম্বল।
নদীতে বাঁধ দেয় জলবিদ্যুৎ উৎপাদনের সময় সঞ্চিত জলরাশিতে কোন শক্তি জমা হয়?
Correct Answer:
ক: স্থিতি শক্তি
Explanation:
নদীতে বাঁধ দেয় জলবিদ্যুৎ উৎপাদনের সময় সঞ্চিত জলরাশিতে কোন শক্তি জমা হয়? সঠিক উত্তর স্থিতি শক্তি খরস্রোতা নদীর পানির গতিশক্তি ব্যবহার করে জল বিদ্যুৎ উৎপাদন করা হয়। তবে পানিকে অপেক্ষাকৃত উঁচু স্থানে বাঁধ দিয়ে রেখে দিলে তাতে স্হিতি শক্তি বা বিভব শক্তি সন্ঞ্চিত হয়। বাঁধ থেকে পানি যখন নিচের দিকে ছেড়ে দেয়া হয় তখন সণ্ঞ্চিত বিভব শক্তি গতি শক্তিতে পরিণত হয়, যা টারবাইন ঘুরাতে ব্যবহৃত হয়।
বিশ্ব আবহাওয়া সংস্থা'_ এর সদর দপ্তর কোথায় অবস্থিত?
Correct Answer:
খ: সুইজারল্যান্ড
৭ ই মার্চের ভাষণে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কয় দফা দাবি পেশ করেন?
Correct Answer:
গ: ৪ দফা
Ping pong Diplomacy কোন দেশের সাথে সম্পর্কিত ?
Correct Answer:
ঘ: চীন
Explanation:
Ping pong Diplomacy কোন দেশের সাথে সম্পর্কিত ? সঠিক উত্তর চীন ১৯৭১ সালে টেবিল টেনিস বিশ্বকাপে অংশগ্রহণ করতে জাপানে আসা মার্কিন খেলোয়াড়দের দেশের মাটিতে আমন্ত্রণ জানায় চীন। এক সপ্তাহ স্হায়ী সেই সফরে বিখ্যাত মার্কিন খেলোয়াড় গ্লেন কয়ান মুখোমুখি হয়েছিলেন তিনবারের বিশ্বসেরা ঝুয়াং ঝেদংয়ের। এর সূত্র ধরেই ১৯৭২ - এ প্রথম মার্কিন প্রেসিডেন্ট হিসেবে চীন সফরে আসেন রিচার্ড নিক্সন। অর্থাৎ পিংপং বা টেবিল টেনিসকে ঘিরে চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে যে কূটনৈতিক সম্পর্ক গড়ে উঠেছিল তাই পিংপং ডিপলোমেসি নামে পরিচিত।
সংবিধানের কোন অনুচ্ছেদ অনুযায়ী বাংলাদেশের নাগরিকগণ 'বাংলাদেশি' হিসেবে পরিচিত হবেন?
Correct Answer:
খ: ৬(২)
'Bangladesh Road ' কোন শহরের একটি সড়কের নাম?
Correct Answer:
ক: Danane Town
Explanation:
'Bangladesh Road ' কোন শহরের একটি সড়কের নাম? সঠিক উত্তর Danane Town পশ্চিম আফ্রিকার দেশ আইভরি কোস্টের সর্বপশ্চিমের লাইবেরিয়া ও গিনির সীমান্তবর্তী শহর Danane town। শহরটির স্হানীয় কর্তৃপক্ষ বাংলাদেশি শান্তিরক্ষীদের অবদানের স্বীকৃতিস্বরূপ ২০০৭ সালে ' Bangladesh Road ' নামে সেখানকার একটি রাস্তার নামকরণ করে।
নিচের কোনাটি এলডিসি হতে উত্তরণের যোগ্যতা নয়?
Correct Answer:
গ: রপ্তানি আয় সূচক
Explanation:
নিচের কোনাটি এলডিসি হতে উত্তরণের যোগ্যতা নয়? সঠিক উত্তর রপ্তানি আয় সূচক স্বল্পোন্নত দেশের অন্তর্ভুক্তি বা উত্তরণের সূচকগুলো হচ্ছে তিন বছরের মাথাপিছু মোট জাতীয় আয় ( GNI), পুষ্টি, স্বাস্থ্য, স্কুলে ভর্তি ও স্বাক্ষরতার হারের সমন্বয়ে তৈরি মানব সম্পদ সূচক (HAI) এবং প্রাকৃতিক দূর্যোগ, বাণিজ্য ও অর্থনৈতিক - আঘাত, জনসংখ্যার পরিমাণ এবং বিশ্ববাজার থেকে একটি দেশের দূরত্বের ওপর ভিত্তি করে তৈরি আর্থিক ভঙ্গুরতা সূচক ( EVI)।
২০১৮ বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা কোন দেশের অধিবাসী?
Correct Answer:
গ: ইংল্যান্ড
স্বাধীনতা যুদ্ধে অবদান রাখার জন্য কতজন নারীকে বীর প্রতীক উপাধিতে ভূষিত করা হয়?
Correct Answer:
ক: ২
Explanation:
স্বাধীনতা যুদ্ধে অবদান রাখার জন্য কতজন নারীকে বীর প্রতীক উপাধিতে ভূষিত করা হয়? সঠিক উত্তর ২ ক্যাপ্টেন সেতারা বেগম ও তারামন বিবি।
জাতিসংঘের বর্তমান মহাসচিব কোন দেশের অধিবাসী?
Correct Answer:
খ: পর্তুগাল
নিচের কোনটি জয়নুল আবেদিনের সৃষ্ট চিত্রকর্ম?
Correct Answer:
ঘ: সবগুলোই
২১ তম বিশ্বকাপ ফুটবল আসরে কয়টি মুসলিম দেশ অংশ নিচ্ছে?
Correct Answer:
খ: ৭টি
Explanation:
২১ তম বিশ্বকাপ ফুটবল আসরে কয়টি মুসলিম দেশ অংশ নিচ্ছে? সঠিক উত্তর ৭টি সৌদি আরব, মিশর, আলজেরিয়া, সেনেগাল, নাইজেরিয়া, ইরান ইত্যাদি।
Organization of Islamic Conference (OIC) - এর সদস্য দেশ কয়টি ?
Correct Answer:
গ: ৫৭
ইষ্ট ইন্ডিয়া কোম্পানির বিরুদ্ধে অস্ত্র ধারণ করে প্রথম শহীদ হয়েছিলেন __
Correct Answer:
গ: সৈয়দ নিসার আলী
Explanation:
ইষ্ট ইন্ডিয়া কোম্পানির বিরুদ্ধে অস্ত্র ধারণ করে প্রথম শহীদ হয়েছিলেন __ সঠিক উত্তর সৈয়দ নিসার আলী তিতুমীরের আসল নাম ছিলো সৈয়দ মীর নিসার আলী।
কোন দেশে সবচেয়ে বেশি সংখ্যক ভাষা ব্যবহৃত হয়?
Correct Answer:
গ: পাপুয়া নিউ গিনি
Explanation:
কোন দেশে সবচেয়ে বেশি সংখ্যক ভাষা ব্যবহৃত হয়? সঠিক উত্তর পাপুয়া নিউ গিনি ৮৭১ টি ভাষা ব্যবহৃত হয়।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান অনুসারে বাঙালি জাতীয়তাবাদের ভিত্তি হবে বাঙালি জাতির _
Correct Answer:
খ: ঐক্য ও সংহতি
বীরশেষ্ঠ হামিদুর রহমানের পদবি কি ছিল?
Correct Answer:
ক: সিপাহি
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের কোন ভাগের অনুচ্ছেদসমূহ জাতীয় সংসদ সংশোধন করতে পারে?
Correct Answer:
ঘ: চতুর্থ
Explanation:
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের কোন ভাগের অনুচ্ছেদসমূহ জাতীয় সংসদ সংশোধন করতে পারে? সঠিক উত্তর চতুর্থ বাংলাদেশ সংবিধানের প্রথম ভাগের ১৪২ অনুচ্ছেদে যাহা কিছুই থাকুক না কেনো, সংবিধানের প্রস্তাবনা প্রথম, দ্বিতীয় ও তৃতীয় ভাগের সকল অনুচ্ছেদ, নবম - ক ভাগে, একাদশ ভাগের ১৫০ অনুচ্ছেদসমূহ, অন্যান্য মৌলিক কাঠামো সংক্রান্ত অনুচ্ছেদসমূহের বিধানবলি সংযোজন, পরিবর্তন, প্রতিস্থাপন, রহিতকরণ কিংবা অন্য কোনো পন্হায় সংশোধনের অযোগ্য হবে। সুতরাং চতুর্থ ভাগের অনুচ্ছেদ সংশোধন করতে পারে।
বাংলাদেশের স্বাধীনতার ঘোষণাপত্র কোন তারিখে জারি করা হয়?
Correct Answer:
ঘ: ১০ এপ্রিল, ১৯৭১
Explanation:
বাংলাদেশের স্বাধীনতার ঘোষণাপত্র কোন তারিখে জারি করা হয়? সঠিক উত্তর ১০ এপ্রিল, ১৯৭১ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭১ সালের ২৬ মার্চের প্রথম প্রহরে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন। স্বাধীনতার এ ঘোষণা আনুষ্ঠানিকভাবে জারি করা হয় ১০ এপ্রিল ১৯৭১। একই দিনে গঠিত হয় বাংলাদেশের প্রথম সরকার। আর এ সরকার শপথ গ্রহণ করে ১৭ এপ্রিল ১৯৭১।
বঙ্গবন্ধু স্যাটেলাইট -০১ এর উৎক্ষেপনকারী রকেটটি কোন দেশে তৈরী হয়েছে?
Correct Answer:
ঘ: আমেরিকা
Explanation:
বঙ্গবন্ধু স্যাটেলাইট -০১ এর উৎক্ষেপনকারী রকেটটি কোন দেশে তৈরী হয়েছে? সঠিক উত্তর আমেরিকা মার্কিন যুক্তরাষ্ট্রের বেসরকারি মহাকাশ গবেষণা সংস্থা Space X - এর তৈরিকৃত Falcon 9 রকেটের মাধ্যমেই উৎক্ষেপণ করা হয় বঙ্গবন্ধু স্যাটেলাইট - ১। এ রকেট টি এমনভাবে তৈরি করা হয়েছে যা একাধিক বার ব্যবহার করা যাবে।
In Anwar Hossain Chowdhury vs. Bangladesh 41 DL (AD) the supreme Court established the __
Correct Answer:
A: doctrine of basic structure of the constitution
Explanation:
In Anwar Hossain Chowdhury vs. Bangladesh 41 DL (AD) the supreme Court established the __ Correct Answer doctrine of basic structure of the constitution আনোয়ার হোসেন চৌধুরী সিলেটের কৃতি সন্তান ।
ধারে ক্রয় লেনদেনে বিক্রেতার নাম উল্লেখ না থাকলে কোনটিকে প্রতিপক্ষ ধরতে হয়?
Correct Answer:
ঘ: পাওনাদার হিসাবকে
'আমার ভাইয়ের রক্তে রাঙ্গানোএকুশে ফেব্রয়ারি আমি কি ভুলিতে পারি' গানটির প্রনেতা কে?
Correct Answer:
খ: আব্দুল গাফফার চৌধুরী
Explanation:
'আমার ভাইয়ের রক্তে রাঙ্গানোএকুশে ফেব্রয়ারি আমি কি ভুলিতে পারি' গানটির প্রনেতা কে? সঠিক উত্তর আব্দুল গাফফার চৌধুরী 'আমার ভাইয়ের রক্তে রাঙ্গানো একুশে ফেব্রুয়ারি ' - গানটির রচয়িতা আবদুল গাফফার চৌধুরী। এ গানটির প্রথম সুরকার আবদুল লতিফ এবং বর্তমান সুরকার আলতাফ মাহমুদ।
Writ of Quo-Warranto এর উল্লেখ রয়েছে সংবিধানের কোন অনুচ্ছেদে?
Correct Answer:
ক: ১০২ (খ) (আ)
Explanation:
Writ of Quo-Warranto এর উল্লেখ রয়েছে সংবিধানের কোন অনুচ্ছেদে? সঠিক উত্তর ১০২ (খ) (আ) সংবিধানের ১০২(খ) (আ) অনুচ্ছেদে বলা হয়েছে কোনো সরকারি পদে আসীন বা আসীন বলিয়া বিবেচিত কোনো ব্যক্তিকে তিনি কোনো কর্তৃত্ববলে অনুরূপ পদমর্যাদায় অধিষ্ঠানের দাবি করিতেছেন, তাহা প্রদর্শনের নির্দেশ প্রদান করিয়া উক্ত বিভাগ আদেশ দান করিতে পারিবেন।
আর্থিক অবস্থা বিবরণীতে দায় হিসেবে দেখান হয়__
Correct Answer:
ক: মূলধন জাতীয় আয়
সুনাম সম্পদ হওয়ার কারণ কি?
Correct Answer:
ক: ইহা মুনাফা অর্জনে সাহায্য করে
বিশ্ব খাদ্য ও কৃষি সংস্থার সদর দফতর কোথায়?
Correct Answer:
ক: রোম
TIN এর পূর্ণরূপ -
Correct Answer:
গ: ট্যাকস পেয়ার আইডেন্টিফিকেশন নাম্বার
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ৬ দফা কোন সালে ও কোথায় ঘোষনা করেন?
Correct Answer:
ক: ১৯৬৬ সালে লাহোরে
বাংলাদেশের সংবিধান কোন তারিখে থেকে কার্যকর হয়?
Correct Answer:
ঘ: ১৬ ডিসেম্বর ১৯৭২
কোনটি বিলম্বিত ব্যয়?
Correct Answer:
খ: পণ্য তৈরির গবেষণা ব্যয়
সকল বালক-বালিকাকে অবৈতনিক ও বাধ্যতামূলক শিক্ষাদানের কার্যকর ব্যবস্থা গ্রহণের বিষয়ে রাষ্ট্রের দায়িত্বের কথা সংবিধানের কোন অনুচ্ছেদে বলা হয়েছে?
Correct Answer:
গ: ১৭
Explanation:
সকল বালক-বালিকাকে অবৈতনিক ও বাধ্যতামূলক শিক্ষাদানের কার্যকর ব্যবস্থা গ্রহণের বিষয়ে রাষ্ট্রের দায়িত্বের কথা সংবিধানের কোন অনুচ্ছেদে বলা হয়েছে? সঠিক উত্তর ১৭ সংবিধানের দ্বিতীয় ভাগের ১৭ এর (ক), (খ), (গ) অনুচ্ছেদে অবৈতনিক ও বাধ্যতামূলক শিক্ষাদানের কার্যকর ব্যবস্হা গ্রহণের বিষয়ে রাষ্ট্রের দায়িত্বের কথা বলা হয়েছে।
The Evidence Act , 1872 প্রণয়ন করেন_
Correct Answer:
C: James stephen
Explanation:
The Evidence Act , 1872 প্রণয়ন করেন_ Correct Answer James stephen ১৮৩৫ সালে ১০ নং আইন দ্বারা সাক্ষ্য আইন প্রথম বারের মতো বিধিবদ্ধ ভাবে প্রণয়ন করা হয়। ১৮৩৫ থেকে ১৮৫৫ সালের অনেক আইন জারি হয়। এদের মধ্যে ১৮৫৫ সালে ২ নং আইন উল্লেখযোগ্য হলেও সবশেষে স্যার জেমস্ স্টিফেন - এর তৈরি সাক্ষ্য আইন ১৮৭২ (১ নং আইন) সাক্ষ্য আইন হিসেবে ১৫ মার্চ ১৮৭২ প্রকাশ পায় এবং ১ সেপ্টেম্বর ১৮৭২ তা কার্যকর হয়।
দ্বিতীয় বিশ্বযুদ্ধ কখন শুরু হয়?
Correct Answer:
ক: ১ সেপ্টেম্বর ১৯৩৯
Kazi Mukhlesur Rahman vs. Bangladesh 26 DLR (SC) (Berubari Case ) is also known as the _
Correct Answer:
B: Third Amendment case
ব্যাংক মিলকরণ বিবরণী তৈরি করার সময়ে জমাদানকারীর বইয়ের জেরের সাথে কোনটি যোগ করতে করতে হয় ?
Correct Answer:
খ: অর্জিত সুদ
বঙ্গবন্ধুর লেখা আত্মজীবনীতে কত সাল পর্যন্ত ঘটনাবলি স্থান পেয়েছে?
Correct Answer:
ক: ১৯৫৫
অনাদেয় দেনার সঞ্চিতির প্রকৃতি কি?
Correct Answer:
খ: ক্ষতি
কোন মুসলিম সেনাপতি সিন্ধু জয় করেন?
Correct Answer:
ক: মুহাম্মদ বিন- কাশিম
বিশ্বি প্রথম কোন শহরে সেল পোন চালু হয়?
Correct Answer:
খ: শিকাগো
মৃত্যুকালীন ঘোষণার ক্ষেত্রে নিচের কোনটি সঠিক?
Correct Answer:
ঘ: মৃত্যুকালীন ঘোষণা যে কোনো ব্যক্তির সামনে দেয়া যাবে
Explanation:
মৃত্যুকালীন ঘোষণার ক্ষেত্রে নিচের কোনটি সঠিক? সঠিক উত্তর মৃত্যুকালীন ঘোষণা যে কোনো ব্যক্তির সামনে দেয়া যাবে সাক্ষ্য আইন ১৮৭২ - এর ৩২(১) ধারায় বলা হয়েছে, যে ক্ষেত্রে মৃত ব্যক্তির মৃত্যুর কারণ সম্পর্কে প্রশ্ন উঠে, সেক্ষেত্রে ঐ মৃত ব্যক্তি তার মৃত্যুর কারণ সম্পর্কে বিবৃতি দিয়ে থাকলে তা সাক্ষ্য হিসেবে গ্রহণযোগ্য যে কোনো ব্যক্তির নিকট বিবৃত সাক্ষ্য পরবর্তীতে মৃত্যুকালীন ঘোষণা ( Dying Declaration) হিসেবে গ্রহণযোগ্য হবে।
বিনিয়োগ কোন ধরনের সম্পত্তি?
Correct Answer:
ঘ: চলতি সম্পত্তি
প্রেষণা দানের আর্থিক উপায় কোনটি ?
Correct Answer:
খ: বাসস্থান সুবিধা
রাষ্ট্র ভাষা সংগ্রাম পরিষদ গঠন হয় কোন সালে?
Correct Answer:
ক: ১৯৪৭ সালে
নিচের কোনটি প্রধান সমন্বয় এন্ট্রি নয়?
Correct Answer:
খ: অর্জিত রাজস্ব
বেতনে , কমিশন , ভাড়া ইত্যাদি কোন ধরনের খরচ ?
Correct Answer:
খ: পরোক্ষ খরচ
কোনো আইন পূর্ববর্তী আইনকে বাতিল করে প্রবর্তিত হলে ঐ আইন পূর্ববর্তী বাতিলকৃত আইনের অধীনে যথাযথভাবে কৃত বা ব্যাহত কোনো কার্যক্রম _
Correct Answer:
গ: প্রাপ্ত অধিকারকে ক্ষুন্ন করবে না
Explanation:
কোনো আইন পূর্ববর্তী আইনকে বাতিল করে প্রবর্তিত হলে ঐ আইন পূর্ববর্তী বাতিলকৃত আইনের অধীনে যথাযথভাবে কৃত বা ব্যাহত কোনো কার্যক্রম _ সঠিক উত্তর প্রাপ্ত অধিকারকে ক্ষুন্ন করবে না প্রাপ্ত অধিকারকে ক্ষুণ্ন করবে না যদি পূর্ববর্তী আইনের অধীনে যথাযথভাবে কৃত বা ব্যাহত কোনো কার্যক্রম হয়ে থাকে। পূর্ববর্তী আইন বাতিল হওয়ার সময় থেকে সংগঠিত কোনো কার্য, বাতিল পরবর্তী নতুন আইন অনুসরণ করবে।