general knowledge MCQs
Showing 50 questions (Total: 19105)
কৃষক প্রজা পার্টির প্রতিষ্ঠাতা কে?
Correct Answer:
খ: এ.কে ফজলুল হক
Explanation:
কৃষক প্রজা পার্টির প্রতিষ্ঠাতা কে? সঠিক উত্তর এ.কে ফজলুল হক প্রজা পার্টি ছিল ব্রিটিশ ভারতে গঠিত একটি রাজনৈতিক দল। এর প্রতিষ্ঠাতা ছিলেন - এ কে ফজলুল হক। প্রথমদিকে একে কাউন্সিল প্রজা পার্টি বা বঙ্গীয় প্রজা পার্টি বলা হত। পরে নিখিল বঙ্গ প্রজা সমিতি ও আরো পরে কৃষক প্রজা পার্টি নাম দেয়া হয়। ১৯২৯ সালের জুলাই মাসে এই দল প্রতিষ্ঠিত হয় এবং ১৯৩৭ সাল পর্যন্ত তা টিকে ছিল। পরবর্তীকালে পূর্ব পাকিস্তানে কৃষক শ্রমিক প্রজা পার্টি নামে দল পুনপ্রতিষ্ঠিত হয়।
“জেনেটিকস” শব্দের প্রথম প্রয়োগ করেন কে?
Correct Answer:
খ: বেটসন
রাখাইনের পূর্ব নাম কী?
Correct Answer:
খ: আরাকান
Explanation:
রাখাইনের পূর্ব নাম কী? সঠিক উত্তর আরাকান ১৪৩০ - ১৭৮৪ সার পর্যন্ত ২২০০০ বর্গমাইল আয়তনের আরাকান স্বাধীন রাজ্র ছিল। ১৭৮৪ সালে মিয়ানমারের রাজা বোদাওফাায়া েএটি দখল করে বার্মার ( মিয়ানমার ) করদ রাজ্যে পরিণত করে। ১৯৮১ সালে মিয়ানমারের সামরিক জান্তা আরাকান রাজে্যর নাম পরিবর্তন করে রাখাইন প্রদেশ নামকরণ করে।
মধ্যপ্রাচোর কোন দেশে সংসদ নেই?
Correct Answer:
গ: সৌদি আরব
বাংলাদেশ সরকার বীরশ্রেষ্ঠ দের নাম কবে ঘোষণা করে?
Correct Answer:
গ: ১৫ ডিসেম্বর ১৯৭৩
কোনটি গণনা পদ্ধতি নয়?
Correct Answer:
খ: বিসিডি
“নীল ময়ূরের যৌবন' উপন্যাসের রচয়িতার নাম -
Correct Answer:
ঘ: সেলিনা হোসেন
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ আগরতলা ষড়যন্ত্র মামলায় মোট আসামি সংখ্যা ছিল কতজন?
Correct Answer:
খ: ৩৫
আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল সংস্থা (ICAO) এর বর্তমান মহাসচিব কে?
Correct Answer:
খ: হুয়ান কার্লোস সালাজার
জাতিসংঘের টেকসই উন্নয়নের লক্ষ্য কয়টি?
Correct Answer:
গ: ১৭
বিশ্ব স্বাস্থ্য সংস্থার (WHO) সদর দপ্তর কোথায়?
Correct Answer:
ঘ: জেনেভা
Explanation:
বিশ্ব স্বাস্থ্য সংস্থার (WHO) সদর দপ্তর কোথায়? সঠিক উত্তর জেনেভা বিশ্ব স্বাস্থ সংস্থা (WHO) জাতিসংঘের একটি বিশেষায়িত সংস্থা । ৭ এপ্রির , ১৯৪৮ সালে এটি প্রতিষ্ঠিত হয়। এর সদর দপ্তর সুইজারল্যান্ডের জেনেভায় অবস্থিত । বর্তমান সদস্য সংখ্যা ১৯৪ এবং সবশেষ সদস্য দক্ষিণ সুদান। সংস্থাটির বর্তমান প্রধান তেদরস আধানোম গেব্রিয়াসুস
মায়া সভ্যতাটি আবিষ্কার হয়-
Correct Answer:
ঘ: মধ্য আমেরিকায়
Trafalgar Square এর অবস্থান-
Correct Answer:
খ: ইংল্যান্ড
Explanation:
Trafalgar Square এর অবস্থান- সঠিক উত্তর ইংল্যান্ড ট্রাফালগার স্কয়ার (ইংরেজি: Trafalgar Square) ইংল্যান্ডের সেন্ট্রাল লন্ডনে অবস্থিত একটি সাধারণ জনগণের মিলনস্থল এবং পর্যটক আকর্ষণ সৃষ্টিকারী স্থানবিশেষ। এ স্থানটির পূর্ব নাম ছিল চেরিং ক্রস। এর কেন্দ্রস্থলে নেলসন'স কলাম রয়েছে যার চতুর্পার্শ্বে চারটি সিংহ ভাস্কর্য বিদ্যমান।
জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের শান্তিরক্ষীরা বর্তমান দায়িত্ব পালন করেছেন কয়টি দেশে?
Correct Answer:
খ: ১১
প্রথম সাফ গেমস অনুষ্ঠিত হয় কোথায়?
Correct Answer:
গ: কাঠমুন্ডু
আফগানিস্থানে রাজতন্ত্রের অবসান ঘটে কোন সালে?
Correct Answer:
খ: ১৯৭৩
বিশ্ব মানবাধিকার দিবস-
Correct Answer:
খ: ১০ ডিসেম্বর
From which country the SMART card (NID) of Bangladesh Election Commission was made?
Correct Answer:
B: France
Explanation:
From which country the SMART card (NID) of Bangladesh Election Commission was made? Correct Answer France দেশের নাগরিকদের টেকসই ডিজিটাল জাতীয় পরিচয় পত্রের সুবিধা দিতে SMART কার্ড তৈরি করা হচ্ছে। SMART কার্ড এর মাধ্যমে দেশের নাগরিকদের ডিজিটাল তথ্য সংরক্ষিত থাকবে। SMART কার্ড তৈরির জন্য ফরাসি ঠিকাদারি প্রতিষ্ঠান অবার্থুর টেকনোলজিস এর সাথে বাংলাদেশের নির্বাচন কমিশন চুক্তি করে। এ চুক্তির আওতায় ফরাসি প্রতিষ্ঠানটি বাংলাদেশের নাগরিকদের জন্য SMART কার্ড তৈরি করে।
What is the Cash Reserve Ration (CRR) for the scheduled commercial Bank in Bangladesh?
Correct Answer:
B: 4%
Explanation:
What is the Cash Reserve Ration (CRR) for the scheduled commercial Bank in Bangladesh? Correct Answer 4% বাংলাদেশ ব্যাংক বাণিজ্যিক ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান গুলোকে যে হারে ঋণ দিয়ে থাকে তা ব্যাংকিং খাতে মৌলিক নীতি নির্ধারণী ‘ব্যাংক হার' হিসেবে পরিচিত। বর্তমানে বাংলাদেশের ব্যাংক রেট ৪%। উল্লেখ্য, ২০০৩ সালের পর থেকে ব্যাংক রেট ছিল ৫ শতাংশ। ২৯ জুলাই, ২০২০ বাংলাদেশ ব্যাংক ১৭ বছর পর ব্যাংক রেট ১ শতাংশ কমিয়ে ৪ শতাংশ করে।
North Atlantic Treaty Organization এর প্রতিষ্ঠাকালীন সদর দপ্তর কোথায় ছিল?
Correct Answer:
খ: প্যারিস
’গ্রীনব্যাক’ কি নামি পরিচিত?
Correct Answer:
ক: মার্কিন ডলার
Explanation:
’গ্রীনব্যাক’ কি নামি পরিচিত? সঠিক উত্তর মার্কিন ডলার গৃহযুদ্ধের সময় তৈরি করা কাগজের অর্থ ছিল একটি নাম যা আটকে ছিল বেসামরিক যুদ্ধের সময় মার্কিন যুক্তরাষ্ট্রে গ্রিনব্যাকগুলি কাগজের মুদ্রা হিসাবে মুদ্রিত বিল ছিল। অবশ্যই এই নামটি দেওয়া হয়েছিল, কারণ বিলগুলি সবুজ কালি দিয়ে মুদ্রিত হয়েছিল।
আকাবা একটি-
Correct Answer:
ক: সমুদ্র বন্দর
Explanation:
আকাবা একটি- সঠিক উত্তর সমুদ্র বন্দর আকাবা সমুদ্র বন্দর কন্টেইনার টার্মিনাল একটি সরবরাহ কেন্দ্র এবং জর্ডানের অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ অংশ।
বাংলাদেশের সংবিধান প্রণয়ন কমিটিতে মহিলা সদস্য ছিলেন কতজন?
Correct Answer:
ক: ১
Explanation:
বাংলাদেশের সংবিধান প্রণয়ন কমিটিতে মহিলা সদস্য ছিলেন কতজন? সঠিক উত্তর ১ বাংলাদেশের সংবিধান প্রণয়নের উদ্দেশ্যে ১৯৭২ সালের ১১ এপ্রিল ড. কামাল হোসেনকে সভাপতি করে ৩৪ সদস্যের একটি কমিটি গঠন করা হয়। এই কমিটিতে একমাত্র নারী সদস্য ছিলেন রাজিয়া বানু।
২০২১ সালের টোকিও অলিম্পিকে পদকজয়ী দেশের সংখ্যা কত?
Correct Answer:
ঘ: 93
ইরান -ইরাক যুক্তবিরতির তদাকির কাজে নিয়োজিত জাতিসংঘের বাহিনী কোন নামে পরিচিত ছিল?
Correct Answer:
খ: UNIIMOG
Explanation:
ইরান -ইরাক যুক্তবিরতির তদাকির কাজে নিয়োজিত জাতিসংঘের বাহিনী কোন নামে পরিচিত ছিল? সঠিক উত্তর UNIIMOG The United Nations Iran–Iraq Military Observer Group (UNIIMOG) was a United Nations commission created during the Iran–Iraq War by the United Nations Security Council in Resolution 619 of August 9, 1988. The withdrawal of UNIIMOG forces in 1991 marked the official end to the Iran–Iraq War
The first woman to climb Mount Everest was-
Correct Answer:
C: Junko Tabei
Explanation:
The first woman to climb Mount Everest was- Correct Answer Junko Tabei জাপানের নাগরিক জুনকো তাবেই প্রথম নারী পর্বতারোহী হিসেবে ১৯৭৫ সালে বিশ্বের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ (৮৮৫০ মিটার) এভারেস্ট জয় করেন। এভারেস্ট জয়ের পাশাপাশি প্রথম নারী হিসেবে ১৯৯২ সালে পৃথিবীর সাতটি মহাদেশের সাতটি সর্বোচ্চ পর্বতচূড়া জয় করেন।
আন্তর্জাতিক গণতন্ত্র দিবস কোন তারিখে পালিত হয়?
Correct Answer:
ক: ১৫ সেপ্টেম্বর
Explanation:
আন্তর্জাতিক গণতন্ত্র দিবস কোন তারিখে পালিত হয়? সঠিক উত্তর ১৫ সেপ্টেম্বর আন্তর্জাতিক গণতন্ত্র দিবস জাতিসংঘ কর্তৃক ২০০৭ সাল থেকে সদস্যভূক্ত দেশগুলোতে গনতন্ত্র সম্পর্কে আগ্রহ সৃষ্টি এবং গনতন্ত্র চর্চাকে উৎসাহিত করার জন্য প্রচলিত একটি বিশেষ দিন, যা প্রতি বছর '১৫ সেপ্টেম্বর' তারিখে পালিত হয়।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানে কতটি অনুচ্ছেদ আছে?
Correct Answer:
খ: ১৫৩টি
Explanation:
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানে কতটি অনুচ্ছেদ আছে? সঠিক উত্তর ১৫৩টি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশ রাষ্ট্রের সর্বোচ্চ আইন। এটি একটি লিখিত দলিল। ১৯৭২ খ্রিষ্টাব্দের ৪ঠা নভেম্বর তারিখে বাংলাদেশের জাতীয় সংসদে এই সংবিধান গৃহীত হয় এবং একই বছরের ১৬ই ডিসেম্বর অর্থাৎ বাংলাদেশের বিজয় দিবসের প্রথম বার্ষিকী হতে এটি কার্যকর হয়। এটি বাংলা ও ইংরেজি উভয় ভাষায় বিদ্যমান। তবে ইংরেজি ও বাংলার মধ্যে অর্থগত বিরোধ দৃশ্যমান হলে বাংলা রূপ অনুসরণীয় হবে। ১০ই এপ্রিল ২০১৮ সালের সপ্তদশ সংশোধনী সহ বাংলাদেশের সংবিধান সর্বমোট ১৭ বার সংশোধীত হয়েছে। এই সংবিধান সংশোধনের জন্য সংবিধানের ১৪২নং অনুচ্ছেদ অনুযায়ী জাতীয় সংসদের সদস্যদের মোট সংখ্যার দুই তৃতীয়াংশ সদস্যের ভোটের প্রয়োজন হয়। তবে পঞ্চম সংশোধনী , সপ্তম সংশোধনী , ত্রয়োদশ সংশোধনী ও ষোড়শ সংশোধনী বাতিলের আদেশে বাংলাদেশ সুপ্রীম কোর্ট রায় দিয়েছে যে, সংবিধানের মূল কাঠামো পরিবর্তন হয়ে যায় এরূপ কোনো সংশোধনী এতে আনা যাবে না; আনা হলে তা হবে এখতিয়ার বহির্ভূত। বাংলাদেশের সংবিধান কেবল বাংলাদেশের সর্বোচ্চ আইনই নয়; - সংবিধানে বাংলাদেশ নামক রাষ্ট্রের মূল চরিত্র বর্ণিত রয়েছে। এতে বাংলাদেশের ভৌগোলিক সীমারেখা বিধৃত আছে। দেশটি হবে প্রজাতান্ত্রিক, গণতন্ত্র হবে এদেশের প্রশাসনিক ভিত্তি, জনগণ হবে সকল ক্ষমতার উৎস এবং বিচার বিভাগ হবে স্বাধীন। জনগণ সকল ক্ষমতার উৎস হলেও দেশ আইন দ্বারা পরিচালিত হবে। সংবিধানে জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র ও ধর্মনিরপেক্ষতা - কে রাষ্ট্র পরিচালনার মূলনীতি হিসেবে গ্রহণ করা হয়েছে। (প্রথম ভাগ) প্রজাতন্ত্র ১৷ প্রজাতন্ত্র ২৷ প্রজাতন্ত্রের রাষ্ট্রীয় সীমানা ২ক৷ রাষ্ট্রধর্ম ৩৷ রাষ্ট্রভাষা ৪৷ জাতীয় সঙ্গীত, পতাকা ও প্রতীক ৪ক। জাতির পিতার প্রতিকৃতি ৫৷ রাজধানী ৬৷ নাগরিকত্ব ৭৷ সংবিধানের প্রাধান্য ৭ক। সংবিধান বাতিল, স্থগিতকরণ, ইত্যাদি অপরাধ ৭খ। সংবিধানের মৌলিক বিধানাবলী সংশোধন অযোগ্য (দ্বিতীয় ভাগ) রাষ্ট্র পরিচালনার মূলনীতি ৮৷ মূলনীতিসমূহ ৯। জাতীয়তাবাদ ১০। সমাজতন্ত্র ও শোষণমুক্তি ১১৷ গণতন্ত্র ও মানবাধিকার ১২। ধর্ম নিরপেক্ষতা ও ধর্মীয় স্বাধীনতা ১৩৷ মালিকানার নীতি ১৪৷ কৃষক ও শ্রমিকের মুক্তি ১৫৷ মৌলিক প্রয়োজনের ব্যবস্থা ১৬৷ গ্রামীণ উন্নয়ন ও কৃষি বিপ্লব ১৭৷ অবৈতনিক ও বাধ্যতামূলক শিক্ষা ১৮৷ জনস্বাস্থ্য ও নৈতিকতা ১৮ক। পরিবেশ ও জীব - বৈচিত্র্য সংরক্ষণ ও উন্নয়ন ১৯৷ সুযোগের সমতা ২০৷ অধিকার ও কর্তব্যরূপে কর্ম ২১৷ নাগরিক ও সরকারী কর্মচারীদের কর্তব্য ২২৷ নির্বাহী বিভাগ হইতে বিচার বিভাগের পৃথকীকরণ ২৩৷ জাতীয় সংস্কৃতি ২৩ক। উপজাতি, ক্ষুদ্র জাতিসত্তা, নৃ - গোষ্ঠী ও সম্প্রদায়ের সংস্কৃতি ২৪৷ জাতীয় স্মৃতিনিদর্শন, প্রভৃতি ২৫৷ আন্তর্জাতিক শান্তি, নিরাপত্তা ও সংহতির উন্নয়ন (তৃতীয় ভাগ) মৌলিক অধিকার ২৬। মৌলিক অধিকারের সহিত অসমঞ্জস আইন বাতিল ২৭। আইনের দৃষ্টিতে সমতা ২৮। ধর্ম, প্রভৃতি কারণে বৈষম্য ২৯। সরকারী নিয়োগ - লাভে সুযোগের সমতা ৩০। বিদেশী, খেতাব, প্রভৃতি গ্রহণ নিষিদ্ধকরণ ৩১। আইনের আশ্রয় - লাভের অধিকার ৩২। জীবন ও ব্যক্তি - স্বাধীনতার অধিকাররক্ষণ ৩৩। গ্রেপ্তার ও আটক সম্পর্কে রক্ষাকবচ ৩৪। জবরদস্তি - শ্রম নিষিদ্ধকরণ ৩৫। বিচার ও দন্ড সম্পর্কে রক্ষণ ৩৬। চলাফেরার স্বাধীনতা ৩৭। সমাবেশের স্বাধীনতা ৩৮। সংগঠনের স্বাধীনতা ৩৯। চিন্তা ও বিবেকের স্বাধীনতা এবং বাক্ - স্বাধীনতা ৪০। পেশা বা বৃত্তির স্বাধীনতা ৪১। ধর্মীয় স্বাধীনতা ৪২। সম্পত্তির অধিকার ৪৩। গৃহ ও যোগাযোগের রক্ষণ ৪৪। মৌলিক অধিকার বলবৎকরণ ৪৫। শৃঙ্খলামূলক আইনের ক্ষেত্রে অধিকারের পরিবর্তন ৪৬। দায়মুক্তি - বিধানের ক্ষমতা ৪৭। কতিপয় আইনের হেফাজত ৪৭ক। সংবিধানের কতিপয় বিধানের অপ্রযোজ্যতা (চতুর্থ ভাগ) নির্বাহী বিভাগ ১ম পরিচ্ছেদঃ রাষ্ট্রপতি ৪৮। রাষ্ট্রপতি ৪৯। ক্ষমা প্রদর্শনের অধিকার ৫০। রাষ্ট্রপতি - পদের মেয়াদ ৫১। রাষ্ট্রপতির দায়মুক্তি ৫২। রাষ্ট্রপতির অভিশংসন ৫৩। অসামর্থ্যের কারণে রাষ্ট্রপতির অপসারণ ৫৪। অনুপস্থিতি প্রভৃতির - কালে রাষ্ট্রপতি - পদে স্পীকার ২য় পরিচ্ছেদঃ প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভা ৫৫। মন্ত্রিসভা ৫৬। মন্ত্রিগণ ৫৭। প্রধানমন্ত্রীর পদের মেয়াদ ৫৮। অন্যান্য মন্ত্রীর পদের মেয়াদ ৫৮ক [বিলুপ্ত] ২ক পরিচ্ছেদ নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার [সংবিধান (পঞ্চদশ সংশোধন) আইন, ২০১১ (২০১১ সনের ১৪ নং আইন) - এর ২১ ধারাবলে পরিচ্ছেদটি বিলুপ্ত।] [বিলুপ্ত] ৩য় পরিচ্ছেদঃ স্থানীয় শাসন ৫৯। স্থানীয় শাসন ৬০। স্থানীয় শাসন সংক্রান্ত প্রতিষ্ঠানের ক্ষমতা ৪র্থ পরিচ্ছেদঃ প্রতিরক্ষা কর্মবিভাগ ৬১। সর্বাধিনায়কতা ৬২। প্রতিরক্ষা কর্মবিভাগে ভর্তি প্রভৃতি ৬৩। যুদ্ধ ৫ম পরিচ্ছেদঃ অ্যাটর্নি - জেনারেল ৬৪। অ্যাটর্নি - জেনারেল (পঞ্চম ভাগ) আইনসভা ১ম পরিচ্ছেদঃ সংসদ ৬৫। সংসদ - প্রতিষ্ঠা ৬৬। সংসদে নির্বাচিত হইবার যোগ্যতা ও অযোগ্যতা ৬৭। সদস্যদের আসন শূন্য হওয়া ৬৮। সংসদ - সদস্যদের [পারিশ্রমিক] প্রভৃতি ৬৯। শপথ গ্রহণের পূর্বে আসন গ্রহণ বা ভোট দান করিলে সদস্যের অর্থদন্ড ৭০। রাজনৈতিক দল হইতে পদত্যাগ বা দলের বিপক্ষে ভোটদানের কারণে আসন শূন্য হওয়া ৭১। দ্বৈত - সদস্যতায় বাধা ৭২। সংসদের অধিবেশন ৭৩। সংসদে রাষ্ট্রপতির ভাষণ ও বাণী ৭৩ক। সংসদ সম্পর্কে মন্ত্রীগণের অধিকার ৭৪। স্পীকার ও ডেপুটি স্পীকার ৭৫। কার্যপ্রণালী - বিধি, কোরাম প্রভৃতি ৭৬। সংসদের স্থায়ী কমিটিসমূহ ৭৭। ন্যায়পাল ৭৮। সংসদ ও সদস্যদের বিশেষ অধিকার ও দায়মুক্তি ৭৯। সংসদ - সচিবালয় ২য় পরিচ্ছেদঃ আইন প্রনয়ন ও অর্থসংক্রান্ত পদ্ধতি ৮০। আইন প্রণয়ন পদ্ধতি ৮১। অর্থবিল ৮২। আর্থিক ব্যবস্থাবলীর সুপারিশ ৮৩। সংসদের আইন ব্যতীত করারোপে বাধা ৮৪। সংযুক্ত তহবিল ও প্রজাতন্ত্রের সরকারী হিসাব ৮৫। সরকারী অর্থের নিয়ন্ত্রণ ৮৬। প্রজাতন্ত্রের সরকারী হিসাবে প্রদেয় অর্থ ৮৭। বার্ষিক আর্থিক বিবৃতি ৮৮। সংযুক্ত তহবিলের উপর দায় ৮৯। বার্ষিক আর্থিক বিবৃতি সম্পর্কিত পদ্ধতি ৯০। নির্দিষ্টকরণ আইন ৯১। সম্পূরক ও অতিরিক্ত মঞ্জুরী ৯২। হিসাব, ঋণ প্রভৃতির উপর ভোট ৯২ক। [বিলুপ্ত] ৩য় পরিচ্ছেদঃ অধ্যাদেশপ্রণয়ন - ক্ষমতা ৯৩। অধ্যাদেশপ্রণয়ন - ক্ষমতা (ষষ্ঠ ভাগ) বিচারবিভাগ ১ম পরিচ্ছেদঃ সুপ্রীম কোর্ট ৯৪। সুপ্রীম কোর্ট প্রতিষ্ঠা ৯৫। বিচারক - নিয়োগ ৯৬। বিচারকের পদের মেয়াদ ৯৭। অস্থায়ী প্রধান বিচারপতি নিয়োগ ৯৮। সুপ্রীম কোর্টের অতিরিক্ত বিচারকগণ ৯৯। অবসর গ্রহণের পর বিচারগণের অক্ষমতা ১০০। সুপ্রীম কোর্টের আসন ১০১। হাইকোর্ট বিভাগের এখতিয়ার ১০২। কতিপয় আদেশ ও নির্দেশ প্রভৃতি দানের ক্ষেত্রে হাইকোর্ট বিভাগের ক্ষমতা ১০৩। আপীল বিভাগের এখতিয়ার ১০৪। আপীল বিভাগের পরোয়ানা জারী ও নির্বাহ ১০৫। আপীল বিভাগ কর্তৃক রায় বা আদেশ পুনর্বিবেচনা ১০৬। সুপ্রীম কোর্টের উপদেষ্টামূলক এখতিয়ার ১০৭। সুপ্রীম কোর্টের বিধি - প্রণয়ন - ক্ষমতা ১০৮। "কোর্ট অব রেকর্ড" রূপে সুপ্রীম কোর্ট ১০৯। আদালতসমূহের উপর তত্ত্বাবধান ও নিয়ন্ত্রণ ১১০। অধস্তন আদালত হইতে হাইকোর্ট বিভাগে মামলা স্থানান্তর ১১১। সুপ্রীম কোর্টের রায়ের বাধ্যতামূলক কার্যকরতা ১১২। সুপ্রীম কোর্টের সহায়তা ১১৩। সুপ্রীম কোর্টের কর্মচারীগণ ২য় পরিচ্ছেদঃ অধস্তন আদালত ১১৪। অধস্তন আদালত - সমূহ প্রতিষ্ঠা ১১৫। অধস্তন আদালতে নিয়োগ ১১৬। অধস্তন আদালতসমূহের নিয়ন্ত্রণ ও শৃঙ্খলা ১১৬ক। বিচারবিভাগীয় কর্মচারীগণ বিচারকার্য পালনের ক্ষেত্রে স্বাধীন ৩য় পরিচ্ছেদঃ প্রশাসনিক ট্রাইব্যুনাল ১১৭। প্রশাসনিক ট্রাইব্যুনালসমূহ ষষ্ঠ ক ভাগ - জাতীয়দল [সংবিধান (পঞ্চদশ সংশোধন) আইন, ২০১১ (২০১১ সনের ১৪ নং আইন) - এর ৪১ ধারাবলে বিলুপ্ত।] [বিলুপ্ত] (সপ্তম ভাগ) নির্বাচন ১১৮। নির্বাচন কমিশন প্রতিষ্ঠা ১১৯। নির্বাচন কমিশনের দায়িত্ব ১২০। নির্বাচন কমিশনের কর্মচারীগণ ১২১। প্রতি এলাকার জন্য একটিমাত্র ভোটার তালিকা ১২২। ভোটার - তালিকায় নামভুক্তির যোগ্যতা ১২৩। নির্বাচন - অনুষ্ঠানের সময় ১২৪। নির্বাচন সম্পর্কে সংসদের বিধান প্রণয়নের ক্ষমতা ১২৫। নির্বাচনী আইন ও নির্বাচনের বৈধতা ১২৬। নির্বাচন কমিশনকে নির্বাহী কর্তৃপক্ষের সহায়তাদান (অষ্টম ভাগ) মহা হিসাব - নিরীক্ষক ও নিয়ন্ত্রক ১২৭। মহা হিসাব - নিরীক্ষক পদের প্রতিষ্ঠা ১২৮। মহা - হিসাব নিরীক্ষকের দায়িত্ব ১২৯। মহা হিসাব - নিরীক্ষকের কর্মের মেয়াদ ১৩০। অস্থায়ী মহা হিসাব - নিরীক্ষক ১৩১। প্রজাতন্ত্রের হিসাব - রক্ষার আকার ও পদ্ধতি ১৩২। সংসদে মহা হিসাব - নিরীক্ষকের রিপোর্ট উপস্থাপন (নবম ভাগ) বাংলাদেশের কর্মবিভাগ ১ম পরিচ্ছেদঃ কর্মবিভাগ ১৩৩। নিয়োগ ও কর্মের শর্তাবলী ১৩৪। কর্মের মেয়াদ ১৩৫। অসামরিক সরকারী কর্মচারীদের বরখাস্ত প্রভৃতি ১৩৬। কর্মবিভাগ - পুনর্গঠন ২য় পরিচ্ছেদঃ সরকারী কর্ম কমিশন ১৩৭। কমিশন - প্রতিষ্ঠা ১৩৮। সদস্য - নিয়োগ ১৩৯। পদের মেয়াদ ১৪০। কমিশনের দায়িত্ব ১৪১। বার্ষিক রিপোর্ট ৫ নবম - ক ভাগ জরুরী বিধানাবলী ১৪১ক। জরুরী - অবস্থা ঘোষণা ১৪১খ। জরুরী - অবস্থার সময় সংবিধানের কতিপয় অনুচ্ছেদের বিধান স্থগিতকরণ ১৪১গ। জরুরী - অবস্থার সময় মৌলিক অধিকারসমূহ স্থগিতকরণ (দশম ভাগ) সংবিধান - সংশোধন ১৪২। সংবিধানের বিধান সংশোধনের ক্ষমতা (একাদশ ভাগ) বিবিধ ১৪৩। প্রজাতন্ত্রের সম্পত্তি ১৪৪। সম্পত্তি ও কারবার প্রভৃতি - প্রসঙ্গে নির্বাহী কর্তৃত্ব ১৪৫। চুক্তি ও দলিল ১৪৫ক। আন্তর্জাতিক চুক্তি ১৪৬। বাংলাদেশের নামে মামলা ১৪৭। কতিপয় পদাধিকারীর পারিশ্রমিক প্রভৃতি ১৪৮। পদের শপথ ১৪৯। প্রচলিত আইনের হেফাজত ১৫০। ক্রান্তিকালীন ও অস্থায়ী বিধানাবলী ১৫১। রহিতকরণ ১৫২। ব্যাখ্যা ১৫৩। প্রবর্তন, উল্লেখ ও নির্ভরযোগ্য পাঠ
২২ অক্টোবর বাংলা ভাষার কোন অন্যতম প্রধান কোভিদ প্রয়োগ দিবস?
Correct Answer:
গ: জীবনানন্দ দাশ
কোভিড-১৯ ভাইরাস বাংলাদেশে প্রথম কবে সনাক্ত হয়?
Correct Answer:
খ: ৮ মার্চ, ২০২০
Explanation:
কোভিড-১৯ ভাইরাস বাংলাদেশে প্রথম কবে সনাক্ত হয়? সঠিক উত্তর ৮ মার্চ, ২০২০ ৮ মার্চ, আইইডিসিআর এর পরিচালক মীরজাদী সেব্রিনা ফ্লোরা বাংলাদেশে প্রথম করোনভাইরাস শনাক্তের বিষয়টি নিশ্চিত করেন। ঢাকায় এক সংবাদ সম্মেলনে তিন জন ব্যক্তির শরীরে করোনাভাইরাসের উপস্থিতির কথা ঘোষণা করেন তিনি। তিনি জানান, তাদের বয়স ২০ থেকে ৩৫ এর মধ্যে। তাদের অবস্থা স্থিতিশীল বলে জানানো হয়। রোগীদের মধ্যে দুজন পুরুষ প্রবাসী বাংলাদেশি ছিলেন যারা সবে ইতালি থেকে ফিরে এসেছিলেন এবং একজন মহিলা আত্মীয় ছিলেন, যিনি তাদের একজনের সংস্পর্শে এসে সংক্রমিত হন।
What is the length of each stump in Cricket?
Correct Answer:
A: 28inches
Explanation:
What is the length of each stump in Cricket? Correct Answer 28inches ক্রিকেট প্রতি দলে এগারো জন খেলোয়াড় নিয়ে গঠিত দুটি দলের মধ্যে ব্যাট ও বলের খেলা। ডিম্বাকৃতির মাঠ বা গ্রাউন্ডে এ খেলা অনুষ্ঠিত হয়। খেলা পরিচালনার জন্য তিনজন আম্পায়ার ও একজন ম্যাচ রেফারি থাকেন। ক্রিকেট ব্যাটের দৈর্ঘ্য সর্বাধিক ৩৮ ইঞ্চি ও প্রস্থ সর্বাধিক ৪.৫.ইঞ্চি। আর স্টাম্পের উচ্চতা ২৮ ইঞ্চি এবং পিচের দৈর্ঘ্য ২২ গজ।
Which one of the following countires is not a member of the OPEC?
Correct Answer:
C: Malaysia
Explanation:
Which one of the following countires is not a member of the OPEC? Correct Answer Malaysia ১৪ সেপ্টেম্বর, ১৯৬০ দক্ষিণ আমেরিকার তেলসমৃদ্ধ দেশ ভেনিজুয়েলার উদ্যোগে Organization of petroleum exporting countries (OPEC) গঠন করা হয়। এর সদর দপ্তর অস্ট্রিয়ার ভিয়েনায় অবস্থিত। এর প্রতিষ্ঠাকালীন সদস্য ৫টি এবং বর্তমান (২০২১ ) সদস্য দেশের সংখ্যা ১৩টি। ২০০৮ সালে ইন্দোনেশিয়া OPEC থেকে নিজেদের প্রত্যাহার করে নেয়। ২০১৬ সালে পুনরায় যোগদান করেন এবং ২০১৬ এর শেষে আবার সদস্যপদ প্রত্যাহার করে নেয়। বর্তমানে মালয়েশিয়া ও ইন্দোনেশিয়া OPEC এর সদস্য নয়।
বঙ্গবন্ধু বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টার কত একর জমিতে নির্মিত হয়েছে?
Correct Answer:
ঘ: ২০
ব্যাডমিন্টন কোন দেশের জাতীয় খেলা ?
Correct Answer:
খ: ইন্দোনেশিয়া
Explanation:
ব্যাডমিন্টন কোন দেশের জাতীয় খেলা ? সঠিক উত্তর ইন্দোনেশিয়া ব্যাডমিন্টন ইন্দোনেশিয়ার জাতীয় খেলা । অনেকে মনে করেন ব্যাডমিন্টন মালয়েশিয়ার জাতীয় খেলা, কিন্তু তা না। মালয়েশিয়ার জাতীয় খেলা হচ্ছে সেপাক টাৰ্কো। এ খেলা অনেকটা ব্যাডমিন্টন খেলার মতো, তবে এ খেলায় হাত ব্যাবহার করা হয় না ।
ইসলামিক সহযোগিতা সংস্থা এর দাপ্তরিক ভাষা কয়টি?
Correct Answer:
খ: ৩
" The lady with the Lamp' নামে পরিচিত-
Correct Answer:
খ: ফ্লোরেন্স নাইটিঙ্গেল
Explanation:
" The lady with the Lamp' নামে পরিচিত- সঠিক উত্তর ফ্লোরেন্স নাইটিঙ্গেল ফ্লোরেন্স নাইটিঙ্গেল (মে ১২, ১৮২০ – আগস্ট ১৩, ১৯১০) ছিলেন আধুনিক নার্সিং সেবার অগ্রদূত, একজন লেখিকা এবং পরিসংখ্যানবিদ। যিনি দ্যা লেডি উইথ দ্যা ল্যাম্প নামে পরিচিত ছিলেন।
কোন মহান দার্শনিক লাইসিয়াম নামে একটি শিক্ষা কেন্দ্র স্থাপন করেছিলেন?
Correct Answer:
গ: এরিস্টোটল
রাজা ভূমিবল কত বছর থাইল্যান্ডের সিংহাসনে আসীন ছিলেন?
Correct Answer:
ঘ: ৭০ বছর
বাংলাদেশের অস্থায়ী সরকার কবে শপথ গ্রহণ করেছিল?
Correct Answer:
ক: ১৭ এপ্রিল, ১৯৭১
Explanation:
বাংলাদেশের অস্থায়ী সরকার কবে শপথ গ্রহণ করেছিল? সঠিক উত্তর ১৭ এপ্রিল, ১৯৭১ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ অস্থায়ী সরকার (যা মুজিবনগর সরকার বা প্রবাসী বাংলাদেশ সরকার নামেও পরিচিত) মুক্তিযুদ্ধ চলাকালীন ১৯৭১ সালের ১০ এপ্রিল জনগনের রায়ে নির্বাচিত সদস্যদের নিয়ে গঠন করা হয়। ১৯৭১ সালের ১৭ই এপ্রিল এই সরকারের মন্ত্রিপরিষদের সদস্যরা বৈদ্যনাথতলায় (বর্তমান মুজিবনগর) শপথ গ্রহণ করেন।
যুক্তরাষ্ট্রের কংগ্রেসের উচ্চ কক্ষের নাম কি?
Correct Answer:
খ: হাউস অব সিনেট
নিম্নের কোন দুর্যোগ 'hydro- meteorological' দুর্যোগ হিসেবে পরিচিত?
Correct Answer:
ক: বন্যা
Explanation:
নিম্নের কোন দুর্যোগ 'hydro- meteorological' দুর্যোগ হিসেবে পরিচিত? সঠিক উত্তর বন্যা সবকয়টি।Hydro-meteorological হল- আবহাওয়া-জলবায়ুগত বা সামুদ্রিক দুর্যোগ।দুর্যোগগুলো হল- বন্যা, খরা, ঘূর্ণিঝড়, ভুমিধস বা পলিক্ষয়
মুক্তিযুদ্ধে অবদানের জন্য খেতাবপ্রাপ্ত দু-জন নারী মুক্তিযােদ্ধা হলেন-
Correct Answer:
ঘ: ক্যাপ্টেন সিতারা বেগম ও তারামন বিবি
Explanation:
মুক্তিযুদ্ধে অবদানের জন্য খেতাবপ্রাপ্ত দু-জন নারী মুক্তিযােদ্ধা হলেন- সঠিক উত্তর ক্যাপ্টেন সিতারা বেগম ও তারামন বিবি তারামন বিবি তারামন বিবি নামে পরিচিত এই নারীর নাম তারামন বেগম। দেশকে শত্রুমুক্ত করতে সম্মুখ সমরে অস্ত্র হাতে লড়েছেন তিনি। বীরত্বের জন্য ১৯৭৩ সালে পেয়েছেন বীরপ্রতীক খেতাব। বাংলাদেশের খেতাবপ্রাপ্ত দু'জন নারী বীরপ্রতীকের একজন তারামন বিবি। একাত্তরে দেশমাতাকে শত্রুমুক্ত করতে সক্রিয়ভাবে অংশ নিয়েছিলেন মুক্তিযুদ্ধে। মুক্তিযুদ্ধের সময় তখন তিনি অনেক ছোট। বয়স হবে ১৪ - ১৫। ছোট থাকতেই বাবা মারা যান। মা তখনও বেঁচে ছিলেন। সাত ভাই - বোনকে নিয়ে কষ্টের সংসার ছিল তাদের। তখন সময়টা ছিল চৈত্র মাস। দেশে তখন যুদ্ধ শুরু হয়ে গেছে। পাকিস্তানি হানাদার বাহিনী নির্বিচারে বাঙালিদের হত্যা করছে, জ্বালিয়ে দিচ্ছে বাড়িঘর। আতঙ্ক চারদিকে। কুড়িগ্রামের রাজীবপুর উপজেলার শংকর মাধবপুর ইউনিয়নে বাস করতেন তারামন বিবি ও তার পরিবার। যুদ্ধের সময় যখন মানুষ এক জায়গা থেকে পালিয়ে আরেক জায়গায় যাচ্ছে, তখন তারাও একদিন গ্রাম ছেড়ে পালিয়ে পাশের ইউনিয়ন কোদালকাঠিতে আশ্রয় নেন। সেখানে ছিল বিভিন্ন এলাকা থেকে পালিয়ে আসা তাদের মতো অনেক মানুষ। সবাই উপাস। নেই কারও জন্য খাবার। এমনই এক সময় তারামন বিবিকে মুক্তিযোদ্ধাদের জন্য রান্নার প্রস্তাব দেন মুহিব হাবিলদার নামের এক ব্যক্তি। তারামন বিবির মাকে অনেক কষ্টে রাজি করিয়ে মুহিব হাবিলদার ধর্ম মেয়ে করে নেন তাকে। এ ক্ষেত্রে অনেকটা সহায়তা করেন মুক্তিযুদ্ধের সংগঠক আজিজ মাস্টার। এরপর তারামন বিবি চলে যান কোদালকাঠির দশঘরিয়া মুক্তিযোদ্ধা ক্যাম্পে। সেখানে রান্না করা, পাতিল ধোয়া আর অস্ত্র পরিস্কার করার কাজ শুরু করেন। এটি ছিল ইস্ট বেঙ্গল রেজিমেন্টের একটি যুদ্ধ ক্যাম্প। শুরু হয় তার যুদ্ধের জীবন। তার ধর্ম বাবা মুহিব হাবিলদারই তাকে অস্ত্র চালানোর প্রশিক্ষণ দেন। রাইফেল চালানো কিছুটা কষ্টের হওয়ায় স্টেনগান চালানোর প্রশিক্ষণ নেন তিনি। তারপর মুক্তিযোদ্ধাদের সঙ্গে অংশ নিতে শুরু করেন প্রতিটি অপারেশনে। সফল হন যুদ্ধক্ষেত্রে। গোয়েন্দা তথ্য আনতে বেরোলে মাথায় গোবর লাগিয়ে, মুখে কালি দিয়ে উপুড় হয়ে গড়াতে গড়াতে শত্রুর কাছাকাছি চলে যেতেন তারামন বিবি। কোথায় শত্রুর অস্ত্র আছে, কোথায় অপারেশন চালাতে হবে - এসব তথ্য এনে দিতেন মুক্তিযোদ্ধাদের। তারপর শুরু করতেন পরিকল্পনামাফিক অপারেশন। ২০১৮ সালের ১ ডিসেম্বর সাহসী এই নারী তারামন বিবি মৃত্যুবরণ করেন। সিতারা বেগম স্বাধীনতা যুদ্ধে বিশেষ অবদানের জন্য বীরপ্রতীকপ্রাপ্ত আরেকজন নারী হলেন সিতারা বেগম। আমাদের মায়েরা অস্ত্র হাতে মাতৃভূমিকে রক্ষা করতে জানেন, তা যেন প্রমাণ করে দেন সিতারা বেগম। ১৯৪৬ সালের ৫ সেপ্টেম্বর কিশোরগঞ্জে জন্ম সিতারা বেগমের। তার বাবা মো. ইসরাইল মিয়া ছিলেন একজন আইনজীবী। বৈবাহিক সূত্রে তিনি সিতারা রহমান নামে পরিচিত। কিশোরগঞ্জে সিতারা বেগম শৈশব কাটান। সেখান থেকে ম্যাট্রিক পাস করার পর হলি ক্রস কলেজ থেকে ইন্টারমিডিয়েট পাস করেন এবং ঢাকা মেডিকেল কলেজে (ঢামেক) ভর্তি হন। ঢামেক থেকে পাস করার পর তিনি পাকিস্তান সেনাবাহিনীর সেনা মেডিকেলে লেফটেন্যান্ট হিসেবে যোগ দেন। ১৯৭০ সালে সিতারা বেগম কুমিল্লা ক্যান্টনমেন্টে নিয়োজিত ছিলেন। সেই সময় তার বড় ভাই মুক্তিযোদ্ধা মেজর এটিএম হায়দার পাকিস্তান থেকে কুমিল্লায় বদলি হয়ে আসেন। তিনি কুমিল্লার তৃতীয় কমান্ডো ব্যাটালিয়নে যোগ দেন। ১৯৭১ সালের ফেব্রুয়ারিতে সিতারা ও তার ভাই হায়দার ঈদের ছুটিতে কিশোরগঞ্জের বাড়িতে যান। কিন্তু সেই সময়ে দেশজুড়ে অসহযোগ আন্দোলন শুরু হয়। হায়দার তার বোনকে ক্যান্টনমেন্টে আর ফিরে না যাওয়ার জন্য বলেন। পরবর্তী সময়ে তিনি তার বোন সিতারা, মা - বাবা ও কয়েকজন মুক্তিযোদ্ধাকে ভারতে পাঠান। স্বাধীনতা যুদ্ধে আহত বা অসুস্থ মুক্তিযোদ্ধাদের চিকিৎসাসেবা দেওয়ার জন্য বিভিন্ন সেক্টরে চিকিৎসাকেন্দ্র স্থাপন করা হয়। 'বাংলাদেশ হাসপাতাল' নামে ২ নম্বর সেক্টরে এমন একটি হাসপাতাল ছিল; যা প্রথমে স্থাপিত হয় সীমান্ত - সংলগ্ন ভারতের সোনামুড়ায়। পরে স্থানান্তর করা হয় আগরতলার বিশ্রামগঞ্জে। জুলাই মাসে ডা. সিতারা বেগম বাংলাদেশ হাসপাতালে যোগ দেন। পরে হাসপাতালের সিও (কমান্ডিং অফিসার) কর্মকর্তা হিসেবে কাজ করেন। যুদ্ধে আহত মুক্তিযোদ্ধাদের ওই হাসপাতালে পাঠানো হতো। যাদের কেউ শেলের স্পিল্গন্টারে আঘাতপ্রাপ্ত, কেউ গুলিবিদ্ধ। ওষুধপথ্য ও চিকিৎসা সরঞ্জামের স্বল্পতা সত্ত্বেও সেবার কোনো ত্রুটি ছিল না। এ ক্ষেত্রে সিতারা বেগম তার মেধা, শ্রম ও দক্ষতা দিয়ে সফলতার সঙ্গে দায়িত্ব পালনের মাধ্যমে বিশেষ অবদান রাখেন। ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর সিতারা বেগম রেডিওতে বাংলাদেশের বিজয়ের সংবাদ শুনে ঢাকা আসেন। পরবর্তী সময়ে ১৯৭৫ সালে তার ভাই মেজর হায়দার খুন হলে ডা. সিতারা ও তার পরিবার বাংলাদেশ ছেড়ে চলে যান এবং মার্কিন যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে থাকেন। তার দুই মেয়ে ও এক ছেলে। মুক্তিযুদ্ধে সরাসরি অংশগ্রহণ না করেও তিনি বিশেষ অবদান রাখেন স্বাধীনতা যুদ্ধে। এ অবদানের জন্য তৎকালীন সরকার সিতারা বেগমকে বীরপ্রতীক উপাধিতে ভূষিত করে।
Which one of the following theories of Communism is not a Doctrine of Kal Marx?
Correct Answer:
D: Theory of New Democracy
Explanation:
Which one of the following theories of Communism is not a Doctrine of Kal Marx? Correct Answer Theory of New Democracy জার্মান দার্শনিক কার্ল মার্কস সমাজ ব্যবস্থার পরিবর্তনে যে সকল theory প্রদান করেছেন তার মধ্যে অন্যতম হলো Dialectical Materialism, Historical Materialist, Class Struggle, অন্যদিকে নয়া গণতন্ত্রের (Theory of New Democracy) প্রবক্তা হলেন চীনের মাও সেতুং। এ তত্ত্বের মূল কথা হলো সাম্রাজ্যবাদ ও সামন্তবাদকে পরাজিত করে নতুন ধরনের রাজনীতি, অর্থনীতি ও সংস্কৃতির বিকাশ সাধন।
আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশের প্রতিষ্ঠিত হয় কত সালে?
Correct Answer:
ঘ: ১৯৭৯
Explanation:
আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশের প্রতিষ্ঠিত হয় কত সালে? সঠিক উত্তর ১৯৭৯ ICDDR, B was established in Dhaka in the 1960s as the South-East Asia Treaty Organization (SEATO) Cholera Research Laboratory. In 1978, the CRL received fresh impetus and a new name – the International Centre for Diarrhoeal Disease Research, Bangladesh. In recent years, we have been known simply as icddr,b.
The Nuclear Non- Proliferatin Treaty came into force in-
Correct Answer:
B: 1970
Explanation:
The Nuclear Non- Proliferatin Treaty came into force in- Correct Answer 1970 পারমাণবিক অস্ত্রের প্রসার রোধ, পারমাণবিক অস্ত্রের ব্যবহার নিষিদ্ধকরণ ও শান্তিপূর্ণ ব্যবহার নিশ্চিত করার উদ্দেশ্যে ১৯৬৮ সালে Treaty on the Non - Proliferation of Nuclear weapons (NPT) চুক্তি স্বাক্ষরিত হয়। ৫ মার্চ, ১৯৭০ সালে এটি কার্যকর হয়।
দক্ষিণ এশিয়ার কোন দেশের পার্লামেন্টে নারী সদস্য হার সর্বাধিক?
Correct Answer:
ক: নেপাল
Free market economy started in Bangladesh-
Correct Answer:
C: 1991
Explanation:
Free market economy started in Bangladesh- Correct Answer 1991 ব্যক্তিগত মালিকানা এবং ব্যক্তি স্বাতন্ত্র্যবাদকে অবলম্বন করে মুক্তবাজার অর্থনীতির ধারণা গড়ে উঠেছে। ১৯৮০ এর দশক থেকে বিশ্বব্যাংক এবং আইএমএফ তৃতীয় বিশ্বের ৭৬টি দেশে কাঠামো পুনর্বিন্যাস সংস্কার কর্মসূচি চালু করে। এই কর্মসূচির আওতায় এসব দেশকে অবাধ বাজারমুখী সংস্কার কর্মসূচি বাস্তবায়নের জন্য ১৯৮০ থেকে ১৯৯১ সময়কালে ৪১০০ কোটি ডলারের ২৫৮টি ঋণ প্রদান করা হয়। বাংলাদেশও এই কর্মসূচির অন্তর্ভুক্ত হয় এব বাংলাদেশে ১ জানুয়ারি, ১৯৯১ মুক্তবাজার অর্থনীতি চালু হয় ।
বাংলাদেশের সংবিধান গৃহীত হয়-
Correct Answer:
খ: ৪ নভেম্বর, ১৯৭২
Explanation:
বাংলাদেশের সংবিধান গৃহীত হয়- সঠিক উত্তর ৪ নভেম্বর, ১৯৭২ ১৯৭২ সালের ৪ নভেম্বর গণপরিষদে বাংলাদেশের সংবিধান গৃহীত হয় এবং ১৬ ডিসেম্বর ১৯৭২ (বিজয় দিবস) থেকে কার্যকর হয়।
আমার দেখা নয়াচীন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের লেখা কততম প্রকাশিত গ্রন্থ
Correct Answer:
গ: তৃতীয়
Explanation:
আমার দেখা নয়াচীন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের লেখা কততম প্রকাশিত গ্রন্থ সঠিক উত্তর তৃতীয় বাংলা একাডেমি প্রকাশ করছে চীন সফরের অভিজ্ঞতা নিয়ে বঙ্গবন্ধুর লেখা বই ‘আমার দেখা নয়া চীন। এর আগে বঙ্গবন্ধুর ‘অসমাপ্ত আত্মজীবনী’ ও ‘কারাগারের রোজনামচা’ নামে আরও দুইটি বই প্রকাশিত হয়েছে।
আগরতলা ষড়যন্ত্র মামলায় কতজনকে আসামী করা হয়?
Correct Answer:
গ: ৩৫ জন