general knowledge MCQs
Showing 50 questions (Total: 19105)
বাংলাদেশের সংবিধানের কোন অনুচ্ছেদে নারী-পুরুষের সমতা নিশ্চিত করা হয়েছে?
Correct Answer:
খ: ২৮ (২)
Explanation:
বাংলাদেশের সংবিধানের কোন অনুচ্ছেদে নারী-পুরুষের সমতা নিশ্চিত করা হয়েছে? সঠিক উত্তর ২৮ (২) সংবিধানের ২৮(১) অনুচ্ছেদে আছে, 'কেবল ধর্ম, গোষ্ঠী,বর্ণ, নারী - পরুষভেদে বা জন্মস্থানের কারণে কোন নাগরিকের প্রতি রাষ্ট্র বৈষম্য প্রদর্শন করিবেন না'। সংবিধানের ২৮ (২) অনুচ্ছেদে বলা আছে, 'রাষ্ট্র ও গণজীবনের সর্বস্তরের নারী পুরুষের সমান অধিকার লাভ করিবেন'।
বিশ্বকাপ ক্রিকেট বাংলাদেশের অভিষেক হয় কত সালে?
Correct Answer:
ক: ১৯৯৯
Explanation:
বিশ্বকাপ ক্রিকেট বাংলাদেশের অভিষেক হয় কত সালে? সঠিক উত্তর ১৯৯৯ বিশ্বকাপ ক্রিকেটে বাংলাদেশের অভিষেক হয় ১৯৯৯ সালে। বিশ্বকাপ ক্রিকেটে বাংলাদেশের অভিষেক হয় ১৭ মে ১৯৯৯ সালে সপ্তম বিশ্বকাপে নিউজিল্যান্ডের বিপক্ষে। বিশ্বকাপ ক্রিকেটে বাংলাদেশের প্রথম জয়লাভ করে সপ্তম বিশ্বকাপে ২২ রানে স্কটল্যান্ড এর বিপক্ষে।
বিশ্বের প্রথম পরিবেশ সম্মেলন কোনটি?
Correct Answer:
ঘ: স্টকহোম সম্মেলন
শান্তির জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কবে জুলিও কুরী পুরষ্কার পান-
Correct Answer:
ক: ১৯৭৩ সালে ২৩ মে
Explanation:
শান্তির জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কবে জুলিও কুরী পুরষ্কার পান- সঠিক উত্তর ১৯৭৩ সালে ২৩ মে শান্তিতে অবদান রাখার জন্য বিশ্ব শান্তি পরিষদ বঙ্গব্নধু শেখ মুজিবুর রহমানকে ১০ অক্টোবর, ১৯৭২ সালে ‘জুলিও কুরি’ পদকে ভূষিত করে। আর এই পুরষ্কার প্রদান করা হয় ২৩ মে, ১৯৭৩ সালে।
কোন মাধ্যমে শব্দের গতি সবচেয়ে বেশী?
Correct Answer:
খ: কঠিন ধাতব পদার্থে
Explanation:
কোন মাধ্যমে শব্দের গতি সবচেয়ে বেশী? সঠিক উত্তর কঠিন ধাতব পদার্থে কঠিন পদার্থের মাধ্যমে শব্দের গতি সবচেয়ে বেশি। শব্দ এক প্রকার যান্ত্রিক তরঙ্গ। তাই শব্দ চলার জন্য মাধ্যমের প্রয়োজন। শব্দের বেগ কঠিন পদার্থে সবচেয়ে বেশি। তরলে তার চেয়ে কম এবং বায়োবীয় পদার্থে সবচেয়ে কম। আরো শূন্য মাধ্যমে শব্দের বেগ শূন্য।
কোন সংস্থা ২১ ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে ঘোষণা করে?
Correct Answer:
ক: ইউনেস্কো
Explanation:
কোন সংস্থা ২১ ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে ঘোষণা করে? সঠিক উত্তর ইউনেস্কো ১৯৯৯ খ্রিষ্টাব্দের ১৭ নভেম্বর অনুষ্ঠিত ইউনেস্কোর প্যারিস অধিবেশনে প্রস্তাব উত্থাপন করা হয় ও এতে ১৮৮টি দেশ সমর্থন জানালে একুশে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করা হয় এবং ২০০০ সালের ২১ ফেব্রুয়ারি থেকে দিবসটি জাতিসংঘের সদস্যদেশসমূহে যথাযথ মর্যাদায় পালিত হয়ে আসছে।
‘নাসা’ কোন দেশের মহাকাশ গবেষণা কেন্দ্র?
Correct Answer:
খ: যুক্তরাষ্ট্র
Explanation:
‘নাসা’ কোন দেশের মহাকাশ গবেষণা কেন্দ্র? সঠিক উত্তর যুক্তরাষ্ট্র ন্যাশনাল অ্যারোনটিক্স অ্যান্ড স্পেস অ্যাডমিনিস্ট্রেশন (ইংরেজি: National Aeronautics and Space Administration (NASA)) হল মার্কিন যুক্তরাষ্ট্রের একটি স্বাধীন সংস্থা; যা বিমানচালনাবিদ্যা ও মহাকাশ সম্পর্কিত গবেষণা করে থাকে।
কোন দেশের সাথে বাংলাদেশের বাণিজ্য ঘাটতি সবচাইতে বেশি?
Correct Answer:
ঘ: চীন
WTO প্রতিষ্ঠিত হয় কবে?
Correct Answer:
ঘ: ১৯৯৫
Explanation:
WTO প্রতিষ্ঠিত হয় কবে? সঠিক উত্তর ১৯৯৫ GATT কখন WTO - তে রুপান্তরিত হয় ১৯৯৫ সালে। বিশ্ব বাণিজ্য সংস্থা (ইংরেজি World Trade Organization ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন) একটি আন্তর্জাতিক সংস্থা, যা বিশ্বের বাণিজ্য সংক্রান্ত নীতি প্রবর্তন এবং সদস্য রাষ্ট্র বা পক্ষ সমূহের মধ্যকার মতপার্থক্য দূর করতে সাহায্য করে থাকে। বিশ্ব বাণিজ্য সংস্থার সদর দপ্তর সুইজারল্যান্ডের জেনেভা শহরে অবস্থিত। বিশ্ব বাণিজ্য সংস্থা ১৯৯৫ সালে প্রতিষ্ঠিত হয়। সিল্ক রোডের প্রারম্ভিক দিনগুলি থেকে ট্যারিফ এবং ট্রেডের সাধারণ চুক্তি (জিএটিটি) এবং বিশ্ব বাণিজ্য সংস্থার জন্মের থেকে, বাণিজ্য অর্থনৈতিক উন্নয়নে সহায়তা করে এবং জাতিগুলোর মধ্যে শান্তিপূর্ণ সম্পর্ক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।
কোনটি ASEAN এর সদস্য নয়?
Correct Answer:
খ: ভারত
বাংলাদেশের সর্বোচ্চ রাষ্ট্রীয় পদক কোনটি?
Correct Answer:
খ: স্বাধীনতা পদক
Explanation:
বাংলাদেশের সর্বোচ্চ রাষ্ট্রীয় পদক কোনটি? সঠিক উত্তর স্বাধীনতা পদক স্বাধীনতা দিবস পুরস্কার বা স্বাধীনতা পুরস্কার বাংলাদেশ সরকার কর্তৃক প্রদত্ত সর্বোচ্চ বেসামরিক সম্মাননা পদক। ১৯৭১ সালের বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের বীর শহীদদের স্মরণে ১৯৭৭ সাল থেকে প্রতি বছর বাংলাদেশের স্বাধীনতা দিবস ২৬শে মার্চ এই পদক প্রদান করা হয়ে আসছে।
WHO এর সদর দপ্তর কোথায় অবস্থিত?
Correct Answer:
খ: জেনেভা
Explanation:
WHO এর সদর দপ্তর কোথায় অবস্থিত? সঠিক উত্তর জেনেভা WHO - এর সদর দপ্তর সুইজারল্যান্ডের জেনেভায় অবস্থিত। ৭ এপ্রিল ১৯৪৮ সালে এটি প্রতিষ্ঠিত হয়। WHO - এর পূর্ণরূপ - World Health Organisation. জাতিসংঘের বিশেষ সংস্থার মর্যাদা লাভ করে।
মুক্তিযুদ্ধকালে জর্জ হ্যারিসন আয়োজিত কনসার্টের নাম কি ছিল?
Correct Answer:
খ: কনসার্ট ফর বাংলাদেশ
Explanation:
মুক্তিযুদ্ধকালে জর্জ হ্যারিসন আয়োজিত কনসার্টের নাম কি ছিল? সঠিক উত্তর কনসার্ট ফর বাংলাদেশ দ্য কনসার্ট ফর বাংলাদেশ (বা বাঙলা দেশ, দেশের পূর্ববানান অনুসারে) ছিল ১ আগস্ট ১৯৭১ সালের রবিবার ২.৩০ এবং ৮.০০ অপরাহ্নে নিউ ইয়র্ক সিটির ম্যাডিসন স্কোয়ার গার্ডেনে প্রায় ৪০,০০০ দর্শকের উপস্থিতিতে অনুষ্ঠিত, সাবেক বিটল্স সঙ্গীতদলের লিড গিটারবাদক জর্জ হ্যারিসন এবং ভারতীয় সেতারবাদক রবিশঙ্কর
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের কততম অনুচ্ছেদে শিক্ষার অধিকারের বিষয়টি বর্ণিত আছে?
Correct Answer:
গ: ১৭
Explanation:
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের কততম অনুচ্ছেদে শিক্ষার অধিকারের বিষয়টি বর্ণিত আছে? সঠিক উত্তর ১৭ ১৫ নং অনুচ্ছেদের আছে, মৌলিক প্রয়োজনের ব্যবস্থা, । ১৬ নং অনুচ্ছেদে আছে, গ্রামীণ উন্নয়ন ও কৃষি বিপ্লব । ১৭ নং অনুচ্ছেদে আছে ‘অবৈতনিক ও বাধ্যতামূলক শিক্ষা।
বাংলাদেশের সংবিধানের রক্ষক কে?
Correct Answer:
গ: সুপ্রিমকোর্ট
Explanation:
বাংলাদেশের সংবিধানের রক্ষক কে? সঠিক উত্তর সুপ্রিমকোর্ট সুপ্রিম কোর্ট হচ্ছে বাংলাদেশের বিচারবিভাগের সর্বোচ্চ আদালত। সাংবিধানিক ভাবে আপিল ও হাইকোর্ট বিভাগ নিয়ে এটি গঠিত। সুপ্রিম কোর্টের প্রধান হচ্ছেন প্রধান বিচারপতি। বাংলাদেশের সংবিধানের রক্ষক হচ্ছে -সুপ্রিমকোর্ট
কোন দেশটি ASEAN জোটভুক্ত নয়?
Correct Answer:
ক: জাপান
Explanation:
কোন দেশটি ASEAN জোটভুক্ত নয়? সঠিক উত্তর জাপান দক্ষিণ - পূর্ব এশীয় জাতি সংস্থা (Association of Southeast Asian Nations) বা আসিয়ান দক্ষিণ - পূর্ব এশিয়ার দশটি রাষ্ট্র নিয়ে গঠিত একটি রাজনৈতিক ও অর্থনৈতিক সংস্থা, যা ১৯৬৭ সালের ৮ আগস্ট ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ফিলিপাইন, সিঙ্গাপুর ও থাইল্যান্ড দ্বারা প্রতিষ্ঠিত হয়। তারপর থেকে, ব্রুনেই, কম্বোডিয়া, লাওস, মিয়ানমার, এবং ভিয়েতনাম সদস্যপদ লাভ করে।
জাতীয় পাট দিবস কবে?
Correct Answer:
ক: ০৬ মার্চ
Explanation:
জাতীয় পাট দিবস কবে? সঠিক উত্তর ০৬ মার্চ পাটের সঙ্গে স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের পটভূমি বিবেচনায় ২০১৬ সালে প্রতি বছর ৬ মার্চ জাতীয়ভাবে পাট দিবস আয়োজনের ঘোষণা দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর পরের বছর থেকে প্রতিবছর বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালিত হয়ে আসছে।
বাংলাদেশে রেলওয়ের যাত্রা শুরু-
Correct Answer:
ক: ১৫ নভেম্বর, ১৮৬২
এশিয়াকে আফ্রিকা থেকে পৃথক করেছে কোন প্রণালী?
Correct Answer:
গ: বাবেল মান্দের প্রণালী
Explanation:
এশিয়াকে আফ্রিকা থেকে পৃথক করেছে কোন প্রণালী? সঠিক উত্তর বাবেল মান্দের প্রণালী এশিয়াকে আফ্রিকা মহাদেশ থেকে পৃথক করেছে বাবেল মান্দেব প্রণালী আর সংযুক্ত করেছে এডেন সাগর লোহিত সাগর।
রূপকল্প - ২০৪১ বাস্তবায়নের সময়কাল-
Correct Answer:
ঘ: ২০২১-২০৪১
Explanation:
রূপকল্প - ২০৪১ বাস্তবায়নের সময়কাল- সঠিক উত্তর ২০২১-২০৪১ বাংলাদেশকে ২০৪১ সালের মধ্যে একটি উন্নত দেশে পরিণত করার উদ্দেশ্যে সরকার ‘পারস্পেকটিভ প্ল্যান অব বাংলাদেশ ২০২১ - ২০৪১’ তৈরি করেছে। রূপকল্প - ২০৪১ বাস্তবায়নের জন্য যেসব ক্ষেত্রের উন্নয়ন প্রয়োজন ওই পরিকল্পনায় সেসবের উল্লেখ রয়েছে। সময়ের বিবেচনায় ওই সব ক্ষেত্রের উন্নয়নের জন্য প্রয়োজন পড়বে অভ্যন্তরীণ প্রচেষ্টাকে যথেষ্ট শক্তিশালী করা। আর অভ্যন্তরীণ নীতি, কর্মসূচি এবং বাস্তবায়ন মাপকাঠি সংশ্লিষ্ট ক্ষেত্রগুলোর উন্নয়নে বলিষ্ঠ ভূমিকা রাখবে
মুজিবনগর সরকারের প্রেসিডেন্ট কে ছিলেন?
Correct Answer:
ক: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
মহান মুক্তিযুদ্ধের Tank Battle of Shiromoni এর রণকৌশৈল কয়টি দেশের সামরিক প্রশিক্ষণ একাডেমীতে পাঠ্য?
Correct Answer:
গ: ৩৫
Explanation:
মহান মুক্তিযুদ্ধের Tank Battle of Shiromoni এর রণকৌশৈল কয়টি দেশের সামরিক প্রশিক্ষণ একাডেমীতে পাঠ্য? সঠিক উত্তর ৩৫ ট্যাংক ব্যাটল অফ শিরোমণি” নামে পরিচিত এ যুদ্ধের রণকৌশল এতটাই বীরত্বপূর্ণ ছিলো, যে পৃথিবীর ৩৫টি দেশের মিলিটারি একাডেমিতে বিশেষ একটি চ্যাপ্টার হিসেবে পড়ানো হয় ব্যাটল অফ শিরোমণির গল্প।
স্কান্ডিনেভিয়া অঞ্চলের দেশ নয় কোনটি?
Correct Answer:
ঘ: ফ্রান্স
Explanation:
স্কান্ডিনেভিয়া অঞ্চলের দেশ নয় কোনটি? সঠিক উত্তর ফ্রান্স স্ক্যান্ডিনেভিয়া (ইংরেজি: Scandinavia) (প্রাচীন স্ক্যান্ডিয়া) উত্তর ইউরোপের তিনটি দেশ তথা রাজতন্ত্র - - নরওয়ে, সুইডেন ও ডেনমার্কের জন্য দেয়া নাম।
কোন শহরটি ‘বিগ আপেল’ নামে পরিচিত?
Correct Answer:
খ: নিউইয়র্ক
Explanation:
কোন শহরটি ‘বিগ আপেল’ নামে পরিচিত? সঠিক উত্তর নিউইয়র্ক শান্তির শহর বলা হয় ইতালির রোমকে। 'Big Apple' বলা হয় যুক্তরাষ্ট্রের শহর নিউইয়র্ককে।
ডিয়েগো ম্যারাডোনা কোন ক্লাবের হয়ে পেশাদার ফুটবল খেলেছেন?
Correct Answer:
ঘ: উপরের সবগুলো
Explanation:
ডিয়েগো ম্যারাডোনা কোন ক্লাবের হয়ে পেশাদার ফুটবল খেলেছেন? সঠিক উত্তর উপরের সবগুলো ১৯৭৬ – ৭৭ মৌসুমে, আর্জেন্টিনীয় ফুটবল ক্লাব আর্জেন্তিনোস জুনিয়র্সের মূল দলের হয়ে খেলার মাধ্যমে তিনি তার জ্যেষ্ঠ পর্যায়ের খেলোয়াড়ি জীবন শুরু করেন; আর্জেন্তিনোস জুনিয়র্সের ৫ মৌসুমে ১৬৭ ম্যাচে অংশগ্রহণ করার পর তিনি প্রায় ১.৫ মিলিয়ন ইউরোর বিনিময়ে আরেক আর্জেন্টিনীয় ক্লাব বোকা জুনিয়র্সে যোগদান করেন।
CNG এর পূর্ণরূপ কী?
Correct Answer:
গ: Compressed Natural Gas
Explanation:
CNG এর পূর্ণরূপ কী? সঠিক উত্তর Compressed Natural Gas সংকুচিত প্রাকৃতিক গ্যাস হল একটি জ্বালানী যা পেট্রল, ডিজেল জ্বালানী এবং তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (LPG) - এর পরিবর্তে ব্যবহার করা যেতে পারে। প্রাকৃতিক গ্যাস সংকুচিত করে CNG তৈরি করা হয়, যা প্রধানত মিথেন (CH4) দ্বারা গঠিত।
৭৫ তম কান চলচ্চিত্র উৎসবে নিচের কোন চলচ্চিত্রটির ট্রেলার উদ্বোধন করা হয়?
Correct Answer:
গ: মুজিব একটি জাতির রূপকার
Explanation:
৭৫ তম কান চলচ্চিত্র উৎসবে নিচের কোন চলচ্চিত্রটির ট্রেলার উদ্বোধন করা হয়? সঠিক উত্তর মুজিব একটি জাতির রূপকার ৭৫ তম কান চলচ্চিত্র উৎসবে ‘মুজিব: একটি জাতির রূপকার’ (Mujib: The Making of a Nation) সিনেমাটির ট্রেলার উদ্বোধন করা হয়েছে।ফ্রান্সে কান চলচ্চিত্র উৎসবের ৭৫তম আসরের তৃতীয় দিন বৃহস্পতিবার স্থানীয় সময় সন্ধ্যা ছয়টায় ভারতীয় প্যাভিলিয়নে বাংলাদেশ-ভারত যৌথ উদ্যোগে নির্মিত এই বায়োপিকের ট্রেলার উদ্বোধন করা হয়।
‘নালন্দা মহাবিহার’ কি?
Correct Answer:
ঘ: প্রাচীন শিক্ষাকেন্দ্র বা বিশ্ববিদ্যালয়
Explanation:
‘নালন্দা মহাবিহার’ কি? সঠিক উত্তর প্রাচীন শিক্ষাকেন্দ্র বা বিশ্ববিদ্যালয় নালন্দা মহাবিহার সাত শতকে প্রসিদ্ধি অর্জনকারী বৌদ্ধ শিক্ষা ও সংস্কৃতির কেন্দ্র। বিহারের পাটনা থেকে ৮৫ কিমি দক্ষিণ - পূর্বে এবং আধুনিক রাজগিরের ১১ কিমি উত্তরে অবস্থিত বড়গাঁও গ্রামের কাছে নালন্দার প্রাচীন ধ্বংসাবশেষ রয়েছে। বাংলার ভৌগোলিক সীমানার বাইরে অবস্থিত হলেও নালন্দা মহাবিহারের সঙ্গে এতদঞ্চলের ঘনিষ্ঠ যোগাযোগ ছিল।
Special Drawing Right এর Currency Basket এর কোন মুদ্রার Weight সর্বাপেক্ষা কম?
Correct Answer:
ক: পাউন্ড স্টার্লিং
সিরডাপ ( CIRDAP) এর সদর দপ্তর অবিস্থত-
Correct Answer:
ঘ: ঢাকা
Explanation:
সিরডাপ ( CIRDAP) এর সদর দপ্তর অবিস্থত- সঠিক উত্তর ঢাকা CIRDAP - Centre on Integrated Rural Development for Asia and the Pacific.. CIRDAP গঠিত হয় ৬ জুলাই, ১৯৭৯ সালে। এর সদর দপ্তর ঢাকা তে অবস্থিত, সুপ্রিমকোর্ট এর চামেলী হাউজে। এর সদস্য সংখ্যা ১৫ টি।
বাংলাদেশ রেলওয়েতে বিদ্যমান রেলওয়ে গেজ কয়টি?
Correct Answer:
খ: ৩
Explanation:
বাংলাদেশ রেলওয়েতে বিদ্যমান রেলওয়ে গেজ কয়টি? সঠিক উত্তর ৩ রেলেওয়ে গেজ ৩টিঃ- ১/ ন্যারো গেজ ২/ মিটার গেজ ৩/ ব্রড গেজ
The new Facebook's company name `Meta' is a -
Correct Answer:
A: Grack word
আন্তর্জাতিক নারী দিবস কত তারিখে পালিত হয়?
Correct Answer:
খ: ৮ মার্চ
Explanation:
আন্তর্জাতিক নারী দিবস কত তারিখে পালিত হয়? সঠিক উত্তর ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস প্রতি বছর মার্চ মাসের ৮ তারিখে পালিত হয়। নারী সম্পর্কে সমাজকে সচেতন করতেই এই দিবসে উদ্দেশ্য। সমাজের সবস্তরে নারীর সাফল্য ও জয়গান গাওয়ার দিন নারী দিবস। ১৯০৯ সালে প্রথমবারের মতো নারী দিবস পালিত হয়।
New Development Bank (NDB) এর প্রথম প্রেসিডেন্ট এর নাম কি?
Correct Answer:
ঘ: কোনটিই নয়
Explanation:
New Development Bank (NDB) এর প্রথম প্রেসিডেন্ট এর নাম কি? সঠিক উত্তর কোনটিই নয় নিউ ডেভেলপমেন্ট ব্যাংকটির প্রথম ও বর্তমান প্রেসিডেন্ট মার্কোস প্রাদো ট্রয়জো।
দোলকের ঘূর্ণন কে আবিষ্কার করেন?
Correct Answer:
ক: গ্যালিলিও গ্যালিলেই
During Liberation War of Bangladesh, Dhaka was under which sector?
Correct Answer:
B: sector 2
‘Pantheon’ (প্যান্থিয়ন) কোন দেশের একটি গোলাকার মন্দির?
Correct Answer:
খ: রোমান
Explanation:
‘Pantheon’ (প্যান্থিয়ন) কোন দেশের একটি গোলাকার মন্দির? সঠিক উত্তর রোমান সমস্ত দেবতার মন্দির ‘প্যানথিয়ন’ প্রাচীন রোমের নির্মাণ প্রতিভা একটি অলৌকিক ঘটনা। এটিই একমাত্র পৌত্তলিক মন্দির, পরবর্তী যুগে পুনর্নিমাণ এবং ধ্বংস এবং ধ্বংস হয়নি।
কোন নদ/নদী ময়মনসিংহ শহরের পাম দিয়ে প্রবাহিত?
Correct Answer:
ক: পুরাতন বক্ষপুত্র
Explanation:
কোন নদ/নদী ময়মনসিংহ শহরের পাম দিয়ে প্রবাহিত? সঠিক উত্তর পুরাতন বক্ষপুত্র ময়মনসিংহ শহরের পাশ দিয়েই বয়ে গেছে ব্রহ্মপুত্র নদ
কোথায় বাংলাদেশ, ভারত ও মায়ানমারের সীমান্ত পরস্পরকে ছুঁয়েছে?
Correct Answer:
ক: রাঙ্গামাটি
Explanation:
কোথায় বাংলাদেশ, ভারত ও মায়ানমারের সীমান্ত পরস্পরকে ছুঁয়েছে? সঠিক উত্তর রাঙ্গামাটি বাংলাদেশ, ভারত ও মায়ানমারের সীমান্ত পরস্পরকে ছুঁয়েছে - - রাঙামাটিতে। রাঙ্গামাটি জেলা বাংলাদেশের দক্ষিণ - পূর্বাঞ্চলে অবস্থিত চট্টগ্রাম বিভাগের একটি প্রশাসনিক অঞ্চল। এটি একটি পার্বত্য জেলা। এ জেলার দক্ষিণে বান্দরবান জেলা, পশ্চিমে চট্টগ্রাম জেলা ও খাগড়াছড়ি জেলা, উত্তরে ভারতের ত্রিপুরা প্রদেশ এবং পূর্বে ভারতের মিজোরাম প্রদেশ ও মায়ানমারের চিন প্রদেশ অবস্থিত। এটি বাংলাদেশের একমাত্র জেলা, যার সাথে ভারত ও মায়ানমার দুটি দেশেরই আন্তর্জাতিক সীমানা রয়েছে।
রেঁনেসা আন্দোলন কোথায় শুরু হয়েছিল?
Correct Answer:
গ: ইতালী
Explanation:
রেঁনেসা আন্দোলন কোথায় শুরু হয়েছিল? সঠিক উত্তর ইতালী ফরাসি শব্দ রেনেসাঁস (Renaissance) কথাটির অর্থ হল নবজাগরণ বা পুনর্জন্ম। এককথায় নবজাগরণ বলতে ভাব - বিপ্লবকে বোঝায়। ফরাসি ঐতিহাসিক মিশেলে 1855 খ্রিষ্টাব্দের রেনেসাঁস শব্দটি প্রথম ব্যবহার করেন। পঞ্চদশ - ষোড়শ শতকের ইউরোপে গ্রিক ও রোমান শিক্ষা - সংস্কৃতির প্রভাবে এক উদার ও যুক্তিশীল নতুন চেতনার জন্ম হয়। ফ্লোরেন্স প্রজাতন্ত্রে রেনেসাঁ শুরু হয়েছিল, ইতালির অনেক রাজ্যের মধ্যে একটি।
কোন শিল্পী The Concert for Bangladesh - এ সক্রিয় অংশগ্রহণ করেন?
Correct Answer:
ঘ: এরিক ক্লাপটন
Explanation:
কোন শিল্পী The Concert for Bangladesh - এ সক্রিয় অংশগ্রহণ করেন? সঠিক উত্তর এরিক ক্লাপটন কনসার্টে অংশগ্রহণকারী শিল্পীদের সাক্ষাৎকার নেয়া হয়, যাঁদের মধ্যে ছিলেন - রবি শংকর, এরিক ক্ল্যাপটন, রিঙ্গো স্টার, বিলি প্রিস্টন, জিম কেল্টনার, জিম হর্ন, লিয়ন রাসেল এবং ক্লস ভোরম্যান যাঁরা তাদের অভিজ্ঞতার কথা বর্ণনা করেন।
রাশিয়ার সীমান্তবর্তী দেশ নয়?
Correct Answer:
গ: রোমানিয়া
Explanation:
রাশিয়ার সীমান্তবর্তী দেশ নয়? সঠিক উত্তর রোমানিয়া রাশিয়ার উত্তর - পশ্চিম থেকে দক্ষিণ - পূর্ব পর্যন্ত নরওয়ে, ফিনল্যান্ড, এস্তোনিয়া, লাটভিয়া, লিথুয়ানিয়া ও পোল্যান্ড (উভয় দেশই কালিনিনগ্রাদ অব্লাস্ত সীমান্ত দিয়ে যুক্ত), বেলারুশ, ইউক্রেন, জর্জিয়া, আজারবাইজান, কাজাখস্তান, চীন, মঙ্গোলিয়া ও উত্তর কোরিয়ার সাথে সীমান্ত আছে।
What is the capital of Estonia?
Correct Answer:
C: Tallinn
Who is the designer of the official logo of Bangladesh Government?
Correct Answer:
A: A. N. A. Shaha
কোন দেশের পুরাতন নাম আবিসিনিয়া ?
Correct Answer:
গ: ইথিওপিয়া
Explanation:
কোন দেশের পুরাতন নাম আবিসিনিয়া ? সঠিক উত্তর ইথিওপিয়া অতীতে আবিসিনিয়া নামে পরিচিত এই দেশটি সমগ্র ইতিহাস জুড়েই বিদেশী পরাশক্তির শাসন থেকে স্বাধীন ছিল, যা দেশটির জাতীয় ঐক্যের অন্যতম ভিত্তি। আধুনিক ইথিওপিয়া রাষ্ট্রটি ১৮৯৬ খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়। এখানে একটি যুক্তরাষ্ট্রীয় প্রজাতান্ত্রিক সংসদীয় সরকার ব্যবস্থা বিদ্যমান।
বাংলাদেশে প্রধান নির্বাচন কমিশনার নিয়োগ দেন কে?
Correct Answer:
গ: রাষ্ট্রপতি
What is the length (in kilometer) of the Padma Bridge?
Correct Answer:
C: 6.15
‘স্টপ জেনোসাইড’ প্রামাণ্য চলচ্চিত্রের মূল বিষয়বস্তু–
Correct Answer:
গ: মুক্তিযুদ্ধ
Explanation:
‘স্টপ জেনোসাইড’ প্রামাণ্য চলচ্চিত্রের মূল বিষয়বস্তু– সঠিক উত্তর মুক্তিযুদ্ধ স্টপ জেনোসাইড (গণহত্যা বন্ধ কর) বাংলাদেশের মুক্তিযুদ্ধের উপর নির্মিত একটি প্রামাণ্য চলচ্চিত্র। শহীদ বুদ্ধিজীবী ও বিশিষ্ট চলচ্চিত্রকার জহির রায়হান বাংলাদেশের মুক্তিযুদ্ধ চলাকালে ১৯৭১ খ্রিষ্টাব্দে ২০ মিনিট দৈর্ঘ্যের এই তথ্যচিত্রটি তৈরি করেন।
Broadcasting rights of BCB for the recent 2 Years is given-
Correct Answer:
A: BenTech
Who is the first Bangladeshi woman to climb the world's highest peak, the Mount Everest?
Correct Answer:
A: Nishat Mujumder