general knowledge MCQs
Showing 50 questions (Total: 19105)
বাংলাদেশের মুক্তিযুদ্ধের পটভূমিকায় নির্মিত ' ধীরে বহে মেঘনা' চলচ্চিত্রের নির্মাতা কে?
Correct Answer:
ক: আলমগীর কবির
Explanation:
বাংলাদেশের মুক্তিযুদ্ধের পটভূমিকায় নির্মিত ' ধীরে বহে মেঘনা' চলচ্চিত্রের নির্মাতা কে? সঠিক উত্তর আলমগীর কবির ১৯৭৩ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের পটভূমিকায় নির্মিত 'ধীরে বহে মেঘনা' চলচ্চিত্রের নির্মাতা আলমগীর কবির। হুমায়ূন আহমেদ নির্মিত মুক্তিযুদ্ধবিষয়ক চলচ্চিত্র আগুনের পরশমণি ও শ্যামল ছায়া । মুক্তিযুদ্ধের ওপর নির্মিত 'আবার তোরা মানুষ ' চলচ্চিত্র টি নির্মাণ করেন খান আতাউর রহমান। স্বাধীনতা যুদ্ধ নিয়ে সুভাষ দত্ত নির্মাণ করেন 'অরুণোদয়ের অগ্নিসাক্ষী' ।
ট্যারিফ কমিশন কোন মন্ত্রণালয়ের অধীন ---
Correct Answer:
ক: বাণিজ্য মন্ত্রণালয়
Explanation:
ট্যারিফ কমিশন কোন মন্ত্রণালয়ের অধীন --- সঠিক উত্তর বাণিজ্য মন্ত্রণালয় বাংলাদেশ ট্যারিফ কমিশন, বাংলাদেশ রপ্তানি উন্নয়ন ব্যুরো , বাংলাদেশ চা বোর্ড , ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ ইত্যাদি প্রতিষ্ঠান বাণিঝ্য মন্ত্রণালয়ের অধীন। অর্থ মন্ত্রণালয়ের অধীনে রয়েছে অর্থ বিভাগ। অভ্যন্তরীণ সম্পদ বিভাগ ও অর্থনৈতিক সম্পর্ক বিভাগ। পরিকল্পনা , পরিসংখ্যান ও তথ্যব্যবস্থাপনা, বাস্তবায়ন, পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ পরিকল্পনা মন্ত্রণালয়ের অন্তর্ভুক্ত। শিল্প মন্ত্রণালয়ের অধীনে রয়েছে বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশল কর্পোরেশন, বাংলাদেশ রসায়ন শিল্প কর্পোরেশন, বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন, বাংলাদেশ ইনস্টিটিউট অব ম্যানেজমেন্ট ইত্যাদি।
মাত্র ১টি সংসদীয় আসন ---
Correct Answer:
ঘ: রাঙামাটি জেলায়
Explanation:
মাত্র ১টি সংসদীয় আসন --- সঠিক উত্তর রাঙামাটি জেলায় লক্ষ্মীপুর জেলায় জাতীয় সংসদের আসন রয়েছে ৪ টি। মেহেরপুর ও ঝালকাঠি জেলায় রয়েছে ২ টি করে আসন। আর বাংলাদেশের তিন পার্বত্য জেলা বন্দরবান, খাগড়াছড়ি ও রাঙামাটিতে ১ টি জাতীয় সংসদীয় আসন রয়েছে।
জাতীয় সংসদে ' কাউন্টিং' ভোট কি?
Correct Answer:
গ: স্পিকারের ভোট
Explanation:
জাতীয় সংসদে ' কাউন্টিং' ভোট কি? সঠিক উত্তর স্পিকারের ভোট প্রশ্নে উল্লিখিত ' counting vote' না হয়ে ' casting vote' হবে। পরস্পরবিরোধী পক্ষদ্বয়ের ভোট সমান হলে জয়পরাজয় র্নিধারণের জন্য সভাপতি যে ভোট যদি থাকেন তাকে 'কাস্টিং ভোট' বলে। বাংলাদেশের জাতীয় সংসদের কাস্টিং ভোট হলো স্পিকারের ভোট।
NILG এর পূর্ণরূপ ---
Correct Answer:
খ: National Institute Local Government
Explanation:
NILG এর পূর্ণরূপ --- সঠিক উত্তর National Institute Local Government NILG - এর পূর্ণরুপ National Institute of Local Government (জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউট)। এটি বাংলাদেশের স্থানীয় সরকার ব্যবস্থায় সম্পৃক্ত মানব সম্পদের উন্নয়নে নিয়োজিত একটি প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি ১৯৬৯ সালের ১ জুলাই 'ইস্ট পাকিস্তান গভর্নমেন্ট এডুকেশনাল এন্ড ট্রেংনি ইনস্টিটিউশনস অর্ডিন্যাস ১৯৬১ ' অনুসারে স্থানীয় সরকার ইনস্টিটিউট নামে প্রতিষ্ঠিত হয়। ১৯৮০ সালে প্রতিষ্ঠানটির নামকরণ করা হয় জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউট।(NILG)
কোন মুঘল সম্রাট তার শাসনকালে বাংলায় প্রতিষ্ঠা লাভে ব্যর্থ হয়েছিল?
Correct Answer:
ক: সম্রাট হুমায়ুন
Explanation:
কোন মুঘল সম্রাট তার শাসনকালে বাংলায় প্রতিষ্ঠা লাভে ব্যর্থ হয়েছিল? সঠিক উত্তর সম্রাট হুমায়ুন মুঘল সম্রাট হুমায়ুন তার শাসনকালে বাংলায় প্রতিষ্ঠা লাভে ব্যর্থ হয়েছিল। নাসিরুদ্দিন মুহম্মদ হুমায়ুন (মার্চ ৬, ১৫০৮ - ২৭ জানুয়ারী, ১৫৫৬) মুঘল সাম্রাজ্যের দ্বিতীয় সম্রাট, যিনি ১৫৩০ খ্রিষ্টাব্দ থেকে ১৫৪০ খ্রিষ্টাব্দ এবং ১৫৫৫ খ্রিস্টাব্দ থেকে ১৫৫৬ খ্রিষ্টাব্দ পর্যন্ত দুই দফায় আধুনিক আফগানিস্তান, পাকিস্তান এবং ভারতের উত্তরাঞ্চলে রাজত্ব করেছেন। তিনি এই সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা সম্রাট বাবরের পুত্র ছিলেন। তিনি তার পিতা বাবরের মতই তার রাজত্ব হারিয়েছিলেন, কিন্তু পারস্য সাম্রাজ্যের সহায়তায় পরিনামসরুপ আরও বড় রাজ্য পেয়েছিলেন।
বাংলাদেশ সিভিল সার্ভিসের ক্যাডার সংখ্যা ---
Correct Answer:
ক: ২৬
Explanation:
বাংলাদেশ সিভিল সার্ভিসের ক্যাডার সংখ্যা --- সঠিক উত্তর ২৬ ১৮ জুলাই ১৯৭৫ চাকরি পুনর্গঠনে সরকারের ক্ষমতাকে কার্যকারিতা দেয়ার জন্য চাকরি আইন করা হয়, যা কার্যকর হয় ১ জুলাই ১৯৭৩ থেকে। ১৯৮০ সালে বাংলাদেশ সিভিল সার্ভিস ক্যাডার কম্পোজিশন অ্যান্ড ক্যাডার রুল জারির মাধ্যমে বাংলাদেশ সিভিল সার্ভিস (BCS) গঠন করা হয়। প্রথম দিকে ক্যাডার পৃথক করাতে সিভিল সার্ভিসের ক্যাডার সংখ্যা হয় ২৮ টি। ১৯৮৫ সালে স্বাস্থ্য ক্যাডার ও পরিবার পরিকল্পনা ক্যাডার পৃথক করাতে সিভিল সার্ভিসের ক্যাডার সংখ্যা দাঁড়ায় ২৯ টি । ১ নভেম্বর ২০০৭ নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ পৃথক হলে বিচার ক্যাডার বিলুপ্ত করে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশনের নিয়ন্ত্রণে নেয়া হয় । ফলে মোট ক্যাডার সংখ্যা হয় ২৮ টি । সর্বশেষ ১৫ সেপ্টেম্বর ২০১৪ বাংলাদেশ সিভিল সার্ভিস বিধিমালায় টেলিকমিউনিকেশন ক্যাডার বিলুপ্ত হয়। ফলে বর্তমানে বাংলাদেশ সিভিল সার্ভিসের ক্যাডার সংখ্যা ২৭ টি। বর্তমানে ২৬টি। ১৪ + ১২
সংবিধানের কোন অনুচ্ছেদে সরকারি কর্ম কমিশন গঠনের উল্লেখ আছে ---
Correct Answer:
গ: ১৩৭
Explanation:
সংবিধানের কোন অনুচ্ছেদে সরকারি কর্ম কমিশন গঠনের উল্লেখ আছে --- সঠিক উত্তর ১৩৭ বাংলাদেশ সংবিধানের ১৩৭ নং অনুচ্ছেদে সরকারি কর্ম কমিশন গঠন সম্পর্কে বলা হয়েছে। ১৩০, ১৩১ ও ১৪০ অনুচ্ছেদে যথাক্রমে অস্থায়ী মহা হিসাব নিরীক্ষক, প্রজাতন্ত্রের হিসাবরক্ষার আকার ও পদ্ধতি এবং সরকারি কমূ কমিশনের দায়িত্ব সম্পর্কে আলােকপাত করা হয়েছে।
বাংলাদেশ প্রথম বিশ্বকাপ ক্রিকেটে অংশ নেয়?
Correct Answer:
গ: ১৯৯৯ সালে
Explanation:
বাংলাদেশ প্রথম বিশ্বকাপ ক্রিকেটে অংশ নেয়? সঠিক উত্তর ১৯৯৯ সালে বাংলাদেশ প্রথম বিশ্বকাপ ক্রিকেটে অংশ নেয় ১৯৯৯ সালে। ১৯৯৭ সালে বাংলাদেশ আই সি সি চ্যাম্পিয়নশীপ এ বিজয়ী হবার মধ্য দিয়ে বিশ্ব ক্রিকেটের বৃহত্তম আসর “আই সি সি বিশ্বকাপ ক্রিকেট ১৯৯৯” এ খেলবার সুযোগ পায় । প্রথম বারের অংশগ্রহণ বাংলাদেশকে এনে দেয় শক্তিশালী পাকিস্তান এর বিপক্ষে ঐতিহাসিক বিজয়।
পূর্ব বাংলার যুক্তফ্রন্টের মন্ত্রিসভার প্রথম মূখ্যমন্ত্রীর নাম কি?
Correct Answer:
ক: এ কে ফজলুল হক
Explanation:
পূর্ব বাংলার যুক্তফ্রন্টের মন্ত্রিসভার প্রথম মূখ্যমন্ত্রীর নাম কি? সঠিক উত্তর এ কে ফজলুল হক পূর্ব বাংলার যুক্তফ্রন্টের মন্ত্রিসভার প্রথম মূখ্যমন্ত্রীর নাম এ কে ফজলুল হক। আবুল কাশেম ফজলুল হক (২৬ অক্টোবর ১৮৭৩ - ২৭ এপ্রিল ১৯৬২) বাঙালি রাজনীতিবিদ। বিংশ শতাব্দীর প্রথমার্ধে বাঙালি কূটনীতিক হিসেবে পরিচিত লাভ করেন। রাজনৈতিক মহল এবং সাধারণ মানুষের নিকট শেরেবাংলা এবং 'হক সাহেব' নামে পরিচিত ছিলেন। তিনি রাজনৈতিক অনেক পদে অধিষ্ঠান করেছেন, তার মধ্যে কলকাতার মেয়র (১৯৩৫), অবিভক্ত বাংলার প্রধানমন্ত্রী (১৯৩৭ - ১৯৪৩), পূর্ব পাকিস্তানের মুখ্যমন্ত্রী(১৯৫৪), পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী (১৯৫৫), পূর্ব পাকিস্তানের গভর্নর (১৯৫৬ - ১৯৫৮) অন্যতম। যুক্তফ্রন্ট গঠনে প্রধান নেতাদের মধ্যে তিনি অন্যতম।
ঢাকায় কেন্দ্রীয় শহীদ মিনার কে উম্মোচন করেন?
Correct Answer:
ক: শহীদ শফিউর রহমানের বাবা
Explanation:
ঢাকায় কেন্দ্রীয় শহীদ মিনার কে উম্মোচন করেন? সঠিক উত্তর শহীদ শফিউর রহমানের বাবা ঢাকায় কেন্দ্রীয় শহীদ মিনার শহীদ শফিউর রহমানের বাবা উম্মোচন করেন। কেন্দ্রীয় শহিদ মিনার ১৯৫২ খ্রিষ্টাব্দের ভাষা আন্দোলনের স্মৃতিসৌধ। এটি বাংলাদেশের রাজধানী ঢাকার কেন্দ্রস্থলে ঢাকা মেডিক্যাল কলেজের বহিপ্রাঙ্গনে অবস্থিত। প্রতি বছর ২১শে ফেব্রুয়ারি তারিখে এখানে হাজার হাজার মানুষ উপস্থিত হয়ে ভাষা আন্দোলনের শহিদদের প্রতি শ্রদ্ধার্ঘ্য নিবেদন করে। এটি ঢাকার কেন্দ্রস্থলে অবস্থিত অন্যতম পর্যটন বিন্দু। ২২ ফেব্রুয়ারি ১৯৫২ শহীদ শফিউরের পিতা অনানুষ্ঠানিকভাবে শহীদ মিনারের উদ্বোধন করেন।
অবস্থান অনুসারে বাংলাদেশের টারশিয়ারি পাহাড়কে কত ভাগে ভাগ করা হয়?
Correct Answer:
ক: ২ ভাগে
Explanation:
অবস্থান অনুসারে বাংলাদেশের টারশিয়ারি পাহাড়কে কত ভাগে ভাগ করা হয়? সঠিক উত্তর ২ ভাগে বাংলাদেশের দক্ষিণ - পূর্ব, উত্তর ও উত্তর - পূর্বাঞ্চলের পাহাড়সমূহ এ অঞ্চলের অন্তর্ভুক্ত। টারশিয়ারি যুগে হিমালয় পর্বত উত্থিত হওয়ার সময় এসব পাহাড় সৃষ্টি হয়। এগুলো টারশিয়ারি যুগের পাহাড় নামে খ্যাত । পাহাড়সমূহ মিজোরামের লুসাই এবং মিয়ানমারের আরাকান পাহাড়ের সমগোত্রীয়। এ পাহাড়গুলো বেলেপাথর , শেল ও কর্দম দ্বারা গঠিত। এ অঞ্চলের পাহাড়সমূহকে দুই ভাগে ভাগ করা হয়েছে। যথা : ক. দক্ষিণ - পূর্বাঞ্চলের পাহাড়সমূহ ও খ. উত্তর ও উত্তর - পূর্বাঞ্চলের পাহাড়সমূহ।
পূর্ব বাংলার প্রথম গভর্নর কে ছিলেন?
Correct Answer:
খ: চৌধুরী খালেকুজ্জামান
Explanation:
পূর্ব বাংলার প্রথম গভর্নর কে ছিলেন? সঠিক উত্তর চৌধুরী খালেকুজ্জামান পূর্ব বাংলার প্রথম গভর্নর ছিলেন চৌধুরী খালেকুজ্জামান। খালিকুজ্জামান পাকিস্তান মুসলিম লীগের প্রথম প্রেসিডেন্ট। ১৯৫৩ সালের ৩১ মার্চ থেকে ১৯৫৪ সালের ২৯ মে পর্যন্ত তিনি পূর্ব বাংলার গভর্নর হিসেবে দায়িত্বপালন করেছেন। ১৯৬৪ সালে পাথওয়ে টু পাকিস্তান নামে তার স্মৃতিকথা প্রকাশিত হয়। ১৯৬৭ সালে শাহরাহায় পাকিস্তান শিরোনামে বইয়ের উর্দু সংস্করণ প্রকাশিত হয়। ভারতের স্বাধীনতার মুহূর্তে ১৯৪৭ সালের ১৪ আগস্ট সংসদে ভাষণ দেয়া চারজন ব্যক্তির মধ্যে তিনি অন্যতম। অন্য তিনজন ব্যক্তি হলেন জওহরলাল নেহরু, ড. রাজেন্দ্র প্রসাদ ও ড. সর্বপল্লী রাধাকৃষ্ণণ।
বিখ্যাত সাধক শাহ সুলতান বলখীর মাজার কোথায় অবস্থিত?
Correct Answer:
ঘ: মহাস্থানগড়ে
Explanation:
বিখ্যাত সাধক শাহ সুলতান বলখীর মাজার কোথায় অবস্থিত? সঠিক উত্তর মহাস্থানগড়ে বিখ্যাত সাধক শাহ সুলতান বলখীর মাজার মহাস্থানগড়ে অবস্থিত। শাহ সুলতান বলখী মাহিসাওয়ার ১৪শ শতাব্দির মুসলিম ধর্ম প্রচারক তিনি পুণ্ড্রবর্ধন (বর্তমান বগুড়া জেলা) এবং সন্দ্বীপ ইসলাম প্রচার করেছিলেন। তিনি আফগানিস্তানের বালখ রাজ্যের সম্রাট ছিলেন। তিনি ছিলেন বালখ রাজ্যের সম্রাট শাহ আলী আসগরের পুত্র, পিতার মৃত্যুর পর তাকেই সম্রাট হিসেবে ঘোষণা করা হয় কিন্তু তিনি তার সাম্রাজ্য ছেড়ে দরবেশ হয়েছিলেন, ৪৪ হিজরীতে তিনি পুন্ড্রবর্ধনে আসার আগে প্রথমে বাংলার সন্দ্বীপে পৌছেন। পরে তিনি মহাস্তান গড়ে (পুন্ড্রবর্ধনের রাজধানী)আসেন।
বাংলাদেশ জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হয়-
Correct Answer:
গ: ১৯৮৬ সালে
Explanation:
বাংলাদেশ জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হয়- সঠিক উত্তর ১৯৮৬ সালে বাংলাদেশ জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হয় - ১৯৮৬ সালে। বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হুমায়ুন রশিদ চৌধুরী ১৯৮৬ সালে জাতিসংঘের সাধারণ পরিষদের ৪১ তম অধিবেশনে সাধারণ পরিষদের ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ছিলেন। বাংলাদেশ ২০০০ সালে আবারও সুরক্ষা কাউন্সিলে নির্বাচিত হয়েছিল এবং ২০০০ সালের মার্চ থেকে ২০০১ সালের জুন পর্যন্ত সুরক্ষা কাউন্সিলের সভাপতির দায়িত্ব পালন করেছিল। সুরক্ষা কাউন্সিলের মেয়াদকালে সিয়েরা লিওন সম্পর্কিত কমিটির সভাপতি ছিল বাংলাদেশ। একই সময়ে বাংলাদেশ নিষেধাজ্ঞার ভূমিকা সম্পর্কিত কার্যনির্বাহী কমিটির চেয়ারম্যানও ছিলেন। ২০০৬ থেকে ২০০৮ সাল পর্যন্ত বাংলাদেশ জাতিসংঘের মানবাধিকার কমিশনে দায়িত্ব পালন করেছে। প্রতিষ্ঠাতা সদস্য হিসাবে বাংলাদেশ পিস বিল্ডিং কমিশনে যোগ দেয়।
বাংলাদেশের লোকশিল্প যাদুঘর কোথায় অবস্থিত?
Correct Answer:
গ: সোনারগাঁয়ে
Explanation:
বাংলাদেশের লোকশিল্প যাদুঘর কোথায় অবস্থিত? সঠিক উত্তর সোনারগাঁয়ে বাংলাদেশের লোকশিল্প যাদুঘর সোনারগাঁয়ে অবস্থিত। শিল্পাচার্য জয়নুল লোক ও কারুশিল্প জাদুঘর, বাংলাদেশের প্রাচীন ঐতিহ্য রক্ষার্থে বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের উদ্যোগে গঠিত একটি জাদুঘর, যা ঢাকার অদূরে সোনাগাঁতে অবস্থিত।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান কার্যকর হয় কোন তারিখ হতে?
Correct Answer:
ঘ: ডিসেম্বর ১৬, ১৯৭২
Explanation:
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান কার্যকর হয় কোন তারিখ হতে? সঠিক উত্তর ডিসেম্বর ১৬, ১৯৭২ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান কার্যকর হয় ডিসেম্বর ১৬, ১৯৭২ তারিখ হতে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশ রাষ্ট্রের সর্বোচ্চ আইন। এটি একটি লিখিত দলিল। ১৯৭২ খ্রিষ্টাব্দের ৪ঠা নভেম্বর তারিখে বাংলাদেশের জাতীয় সংসদে এই সংবিধান গৃহীত হয় এবং একই বছরের ১৬ই ডিসেম্বর অর্থাৎ বাংলাদেশের বিজয় দিবসের প্রথম বার্ষিকী হতে এটি কার্যকর হয়। মূল সংবিধান ইংরেজি ভাষায় রচিত হয় এবং একে বাংলায় অনুবাদ করা হয়। তাই এটি বাংলা ও ইংরেজি উভয় ভাষায় বিদ্যমান। তবে ইংরেজি ও বাংলার মধ্যে অর্থগত বিরোধ দৃশ্যমান হলে বাংলা রূপ অনুসরণীয় হবে।
বাংলাদেশে মর্যাদা অনুসারে ৩য় বীরত্বসূচক খেতাব ----
Correct Answer:
ঘ: বীরবিক্রম
Explanation:
বাংলাদেশে মর্যাদা অনুসারে ৩য় বীরত্বসূচক খেতাব ---- সঠিক উত্তর বীরবিক্রম স্বাধীনতার পর ১৯৭২ সালের ১৪ ফেব্রুয়ারি মন্ত্রিপরিষদ সভায় চারটি বীরত্বসূচক খেতাবের নামকরণ করা হয়। মুক্তিযুদ্ধে অবদানের জন্য ৬৭৬ জনকে চারটি খেতাবে ভূমি করা হয়। সর্বোচ্চ পদমর্যাদার খেতাব বীরশ্রেষ্ঠ (৭ জন ) উচ্চ পদমর্যাদার খেতাব বীরউত্তম (৬৮ জন), প্রশংসা পদমর্যাদার খেতাব বীরপ্রতীক (৪২৬ জন)। এর মধ্যে তৃতীয় বীরত্বসূচক খেতাব বীরবিক্রম।
বাংলাদেশকে স্বীকৃতিদানকারী প্রথম অনারব মুসলিম দেশ কোনটি?
Correct Answer:
ক: সেনেগাল
Explanation:
বাংলাদেশকে স্বীকৃতিদানকারী প্রথম অনারব মুসলিম দেশ কোনটি? সঠিক উত্তর সেনেগাল বাংলাদেশকে স্বীকৃতিদানকারী প্রথম অনারব মুসলিম দেশ সেনেগাল (১ ফেব্রুয়ারি ১৯৭২) । প্রশ্নে উল্লিখিত অপশনগুলোর মধ্যে মালয়েশিয়া ও ইন্দোনেশিয়া অনারব মুসলিম দেশ হিসেবে বাংলাদেশকে স্বীকৃতি দান করে ২৫ ফেব্রুয়ারি ১৯৭২ । পাকিস্তান বাংলাদেশ কে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দিয়ে ২২ ফেব্রুয়ারি ১৯৭৪ ।
সলোমন- দ্বীপপুঞ্জ কোন মহাসাগরে অবস্থিত?
Correct Answer:
খ: প্রশান্ত মহাসাগর
Explanation:
সলোমন- দ্বীপপুঞ্জ কোন মহাসাগরে অবস্থিত? সঠিক উত্তর প্রশান্ত মহাসাগর সলোমন দ্বীপপঞ্জ পশ্চিম প্রশান্ত মহাসাগরীয় মেলোনেশিয়া অঞ্চলের একটি স্বাধীন দেশ। ২৮৪৫০ বর্গকিমি আয়তনের এ দেশটির জনসংখ্যা ৫ লাখ ৮৪ হাজার । প্রশান্ত মহাসাগরের আরো কতগুলো দ্বীপ হলো হাওয়াই দ্বীপপুঞ্জ, মার্শাল দ্বীপপুঞ্জ , ফিজি, তাহিতি, পালাউ প্রভৃতি। ভারত মহাসাগরের সেন্ট হেলেনা, সাওটোম ও প্রিন্সিপে , আয়ারল্যান্ড ও ইংল্যান্ড। আর আর্কটিক মহাসাগরের গ্রিনল্যান্ড ও আইসল্যান্ড প্রখ্যাত দ্বীপ।
চীনের জিনজিয়াং প্রদেশে বসবাসকারী প্রধান মুসলিম সম্প্রদায়ের নাম কি?
Correct Answer:
খ: উইঘুর
Explanation:
চীনের জিনজিয়াং প্রদেশে বসবাসকারী প্রধান মুসলিম সম্প্রদায়ের নাম কি? সঠিক উত্তর উইঘুর চীনের উত্তর - পশ্চিম জিনজিয়াং প্রদেশে বসবাসকারী প্রধান মুসলিম সম্প্রদায় হলো উইঘুর । আর তুর্কমেন , তাজিক ও কাজাখ মুসলিম সম্প্রদায় যথাক্রমে তুর্কমেনিস্তান, তাজিকিস্তান ও কাজাখস্তানে বাস করে।
সম্প্রতি ভারত Google কে নিচের কোন প্রোগ্রামের জন্য ছবি তোলা থেকে বিরত করে?
Correct Answer:
খ: Street View
Explanation:
সম্প্রতি ভারত Google কে নিচের কোন প্রোগ্রামের জন্য ছবি তোলা থেকে বিরত করে? সঠিক উত্তর Street View Google, বিশ্বের পর্যটন গুরুত্ব আছে এমন শহরগুলোর রাস্তার ৩৬০ ডিগ্রী ছবি ক্যামেরায় ধারণ কার্যক্রম শুরু করে ২০০৭ সালে। তারা এর নাম দিয়েছে Street View । ভারতসহ এশিয়ার দেশগুলোতে শুরু থেকেই এর কার্যক্রম চলে আসলেও সম্প্রতি ভারত তার নিরাপত্তা বাহিনীর রিপোর্টের ভিত্তিতে অভ্যন্তরীণ নিরাপত্তা বিঘ্নিত হওয়ার আশঙ্কায় Street View - এর কার্যক্রম নিষিদ্ধ করে।
নিম্নের কোনটি গ্রিন হাউজ গ্যাস নয়?
Correct Answer:
গ: অক্সিজেন
Explanation:
নিম্নের কোনটি গ্রিন হাউজ গ্যাস নয়? সঠিক উত্তর অক্সিজেন অক্সিজেন গ্রিনহাউজ গ্যাস নয়। বায়ুমণ্ডলে অনেক প্রকারের গ্রিনহাউজ গ্যাস আছে। কিন্তু নিম্নোক্তগুলো পর্যাপ্ত পরিমাণে বিদ্যমান। যেমন - নাইট্রাস অক্সাইড, কার্বন - ডাই - অক্সাইড , মিথেন ,ওজোন , সিএফসি ও জলীয় বাষ্প।
ক্রিকেটে বাংলাদেশ টেস্ট মর্যাদা পায় ---
Correct Answer:
ঘ: ২০০০ সালে
Explanation:
ক্রিকেটে বাংলাদেশ টেস্ট মর্যাদা পায় --- সঠিক উত্তর ২০০০ সালে বাংলাদেশ টেস্ট ক্রিকেটের দশম সদস্য হিসেবে খেলার মর্যাদা পায় ২৬ জুন ২০০০ । প্রথম টেস্ট ত্রিভুজ খেলে ভারতের সাথে। বাংলাদেশ ১৫ জুন ১৯৯৭ ও ক্রিকেট খেলার মর্যাদা লাভ করে। বিশ্বকাপ ক্রিকেটে বিশ্বকাপে ১৯৯৯ সালের ১৭ মে নিউজিল্যান্ডের বিপক্ষে অভিষেক ঘটে বাংলাদেশ দলের।
' কালাপানি' কোন দুই রাষ্ট্রের মধ্যে অমীমাংসিত ভূখণ্ড?
Correct Answer:
ক: ভারত ও নেপাল
Explanation:
' কালাপানি' কোন দুই রাষ্ট্রের মধ্যে অমীমাংসিত ভূখণ্ড? সঠিক উত্তর ভারত ও নেপাল 'কালাপানি' অমীমাংসিত ভূখণ্ডটি ভারত ও নেপালে মধ্যে অবস্থিত। এ ভূখণ্ডটি নেপালের মহাকালি এ ভারতের উত্তরাখণ্ড সীমানায় অবস্থিত। ১৯৬২ সালে ভারতের উত্তরাখণ্ড সীমানায় অবস্থিত। ১৯৬২ সালে ভারত - চীন যুদ্ধের পর থেকে এটা ভারতের ইন্দো - তিব্বতি সীমান্ত নিরাপত্তা বাহিনী নিয়ন্ত্রণ করে আসছে ভারত - বাংলাদেশের মধ্যে অচিহ্নিত সীমানা ২ কিলোমিটার যা বিলোনিয়া সেক্টরে মুহুরীর চরে অবস্থিত।
সংবিধান অনুযায়ী মিয়ানমারের সংসদে কত শতাংশ আসন অনির্বাচিত সামরিক বাহিনীর সদস্যদের জন্য সংরক্ষিত থাকবে?
Correct Answer:
ক: ২৫%
Explanation:
সংবিধান অনুযায়ী মিয়ানমারের সংসদে কত শতাংশ আসন অনির্বাচিত সামরিক বাহিনীর সদস্যদের জন্য সংরক্ষিত থাকবে? সঠিক উত্তর ২৫% মিয়ানমারের নিম্নকক্ষ বা হাউস অব রিপ্রেজেনটেটিভসের আসন সংখ্যা ৪৪০ টি। যার ২৫% অর্থাৎ ১১০ টি আসন অনির্বাচিত সামরিক বাহিনীর সদস্যদের জন্য সংরক্ষিত থাকবে।
জাতিসংঘের পরিবেশ বিষয়ক সংস্থা (UNEP) ও জলবায়ু বিষয়ক সংস্থা (WMO) এর মিলিত উদ্যোগে প্রতিষ্ঠা লাভ করে ----
Correct Answer:
ক: IPCC
Explanation:
জাতিসংঘের পরিবেশ বিষয়ক সংস্থা (UNEP) ও জলবায়ু বিষয়ক সংস্থা (WMO) এর মিলিত উদ্যোগে প্রতিষ্ঠা লাভ করে ---- সঠিক উত্তর IPCC IPCC বা Intergovernmental Panel on Climate Change নামক জাতিসংঘের পরিবশেবিষয়ক সংস্থাটি ১৯৮৮ সালে United Nations Environment Programme (UNEP)ও World Meteorological Organization (WMO) এর মিলিত উদ্যোগে গঠিত হয়। প্রকৃতপক্ষে এই প্যানেল হচ্ছে বিশ্বের শীর্ষস্থানীয় ২৫০০ বিজ্ঞানী ও বিশেষজ্ঞের একটি নেটওয়ার্ক , যা এক্ষেত্রে বৈজ্ঞানিক গবেষণাসমূহের মূল্যায়ন করে । অন্যদিকে, UNFCCC ( United Nations Framework Convention on Climate Change ) - তে স্বাক্ষরকারী দেশগুলোর প্রতি বছর মিলিত হওয়াকে COP বলা হয়। আর ২০১৫ সালের প্যারিসে অনুষ্ঠিত হওয়া সম্মেলনকে COP 21 বলে। Greenpeace নেদারল্যান্ডসভিত্তিক একটি আন্তর্জাতিক পরিবেশবাদী সংস্থা, যা ১৯৭১ সালে প্রতিষ্ঠিত হয় । Sierra Club যুক্তরাষ্ট্রভিত্তিক পরিবেশ বিষয়ক সংস্থ। এটি ১৮৯২ সালে প্রতিষ্ঠিত হয়।
কোন সংগঠনের কর্মসূচি আলোকিত মানুষ তৈরি ?
Correct Answer:
গ: বিশ্ব সাহিত্য কেন্দ্র
Explanation:
কোন সংগঠনের কর্মসূচি আলোকিত মানুষ তৈরি ? সঠিক উত্তর বিশ্ব সাহিত্য কেন্দ্র শিক্ষা ও সংস্কৃতিমুলক একটি প্রতিষ্ঠান বিশ্বসাহিত্য কেন’। মানুষের মধ্যে বই পড়ার অভ্যাস গড়ে তোলা এবং বিভিন বিষয়ক জ্ঞান ও রুচিশীল সংস্কৃতি চর্চার মাধ্যমে প্রগতিশীল চিন্তা - চেতনার বিকাশ ঘটানো এর উদ্দেশ্য। ঢাকার ১৪, কাজী নজরুল ইসলাম এভিনিউ'তে এর প্রধান কার্যলয় অবস্থিত।
বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচিত হবার সর্বনিম্ন বয়স কত?
Correct Answer:
ঘ: ৩৫
Explanation:
বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচিত হবার সর্বনিম্ন বয়স কত? সঠিক উত্তর ৩৫ বাংলাদেশের সংবিধান অনুযায়ী কোনো ব্যাক্তিকে প্রেসিডেন্ট হতে হলে কমপক্ষে তার বয়স ৩৫ বছর হতে হবে। প্রধানমন্ত্রী হতে হলে ২৫ বছর এবং জাতীয় সংসদ সদস্য ও স্পিকার হতে হলে ২৫ বছর হতে হবে । এক ব্যক্তি দুই মেয়াদকাল রাষ্ট্রপতি হতে পারেন। রাষ্ট্রপতি পদের মেয়াদ ৫ বছর ।
"Stop Genocide" প্রামাণ্য চিত্রটি নির্মাণ করে কে?
Correct Answer:
গ: জহির রায়হান
Explanation:
"Stop Genocide" প্রামাণ্য চিত্রটি নির্মাণ করে কে? সঠিক উত্তর জহির রায়হান জহির রায়হান একজন চলচ্চির নির্মাতা ও লেখক। ১৯৩৫ সালে তিনি ফেনী জেলার মজুপ্রর গ্রামে জন্মগ্রহণ করেন । ছাত্রজীবনেই তিনি লেখালেখিতে আগ্রহ প্রকাশ করেন। ১৯৬২ বঙ্গাব্দে তার প্রথম গল্পসমগ্র সূর্যগ্রহণ' প্রকাশিত হয়। ১৯৬১ সালে তার পরিচালিত প্রথম চলচ্চিত্র ‘কখনও আসেনি' মুক্তি পায়। তারপর একের পর এক তার নির্মিত চলচ্চিত্র মুক্তি পেতে থাকে। এসব থেকে নেয়া, আনোয়ারা, সঙ্গম এবং বাহানা। ১৯৭১ - এর ২৪ মার্চের পর তিনি কলকাতায় যান। সেখান থেকে পাকিভানি সামরিক জাভার গণহত্যার চিত্র সম্বলিত Stop Genocide নির্মাণ করেন। ছবিটি পৃথিবী জুড়ে আলোড়ন সৃষ্টি করে।
বঙ্গভঙ্গের সময় ভারতের গভর্নর জেনারেল কে ছিলেন?
Correct Answer:
খ: লর্ড কার্জন
Explanation:
বঙ্গভঙ্গের সময় ভারতের গভর্নর জেনারেল কে ছিলেন? সঠিক উত্তর লর্ড কার্জন বিংশ শতাব্দীর প্রথম দিকে ভারতীয় উপমহাদেশের প্রথম রাজনৈতিক ঘটনা ছিল ‘বঙ্গভঙ্গ’। ১৯০৫ সালের ১ সেপ্টেম্বর বাংলাকে বিভক্ত করে রাজশাহী, ঢাকা ও চট্টগ্রাম বিভাগসহ আসামকে নিয়ে ‘পূর্ব বাংলা ও আসাম’ নামে একটি প্রদেশ গঠন করা হয়। নতুন প্রদেশটির রাজধানী হয় প্রাচীন শহর ঢাকা। ভারতের তদানীন্তন গভর্নর জেনারেল ও ভাইসরয় লর্ড কার্জন বুঝেছিলেন, সাত কোটি অধিবাসী অধ্যুাষিত বাংলাকে একটি মাত্র কেন্দ্র থেকে কার্যকরভাবে শাসন করা সম্ভব নয়। স্যার ব্যামফিল্ড ফুলার ও স্যার এন্ড্রু ফ্রেজার প্রমুখ প্রশাসকগণ ছিলেন এর পরিকল্পনার প্রধান উদ্যোক্তা।
সুন্দরবন কে World Heritage ঘোষনা করেছে-
Correct Answer:
ঘ: ইউনেস্কো
Explanation:
সুন্দরবন কে World Heritage ঘোষনা করেছে- সঠিক উত্তর ইউনেস্কো ৬ ডিসে্বর ১৯৯৭ জাতিসংঘের সংস্থা ইউনেস্কো পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ বন সুন্দরবনকে ৭৯৮তম World Heritage ঘোষণা করে। বাংলাদেশের অন্তগর্ত সুন্দরবনের আয়তন ৬০১৭ বর্গ কিলোমিটার, যা দেশের সবচেয়ে বড় টাইডাল বন। ৪ ফেব্রুয়ারি ১৯৯৯ সুন্দরবনকে বন্যপ্রাণীর অভয়ারণা হিসেবে ঘোষণা করা হয় ।
কোন দেশ বাংলাকে “দ্বিতীয় ভাষা”র মর্যাদা দিয়েছে?
Correct Answer:
ক: সিয়েরালিওন
Explanation:
কোন দেশ বাংলাকে “দ্বিতীয় ভাষা”র মর্যাদা দিয়েছে? সঠিক উত্তর সিয়েরালিওন জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশী শান্তিরক্ষীর অনন্য অবদানের জন্য বাংলাকে দ্বিতীয় ভাষার মর্যাদা দিয়েছে আফ্রিকার দেশ সিয়েরা লিওন। ৭১,৮৪০ বর্গকিমি আয়তনের এ দেশাটির লোকসংখ্যা ৫৮ লক্ষ। রাজধানী ফ্রি টাউন, প্রধান ভাষা ইংরেজি।
”বেতবুনিয়া” ভু-উপগ্রহ কেন্দ্র কোন জেলায় অবস্থিত?
Correct Answer:
গ: রাঙামাটি
Explanation:
”বেতবুনিয়া” ভু-উপগ্রহ কেন্দ্র কোন জেলায় অবস্থিত? সঠিক উত্তর রাঙামাটি বহিবিশ্বের সাথে যোগাযোগের গুরুতপীর্ণ মাধাম নাম ‘বেতবুনিয়া ভূ - উপগ্রহ কেন্দ্র'। বেতবুনিয়া পার্বত্য রাঙামাটি জেলার কাউখালী থানায় অবস্থিত। ১৯৭৫ সালের ১৪ জুন এখানে ভূ - উপগ্রই কেন্দ্র স্থাপন করা হয় ১৯৬৪ সালের ২৫ ডিসেম্বর বাংলাদেশ টেলিভিশন উদ্বোধন করা হলেও দেশে তখন ভূ - উপগ্রহ কেন্দ্র না থাকায় বিশ্বের অন্যান্য দেশের ছবি দেখা যেত না। বেতবুনিয়ায় ভূ - উপগ্রহ কেন্দ্র স্থাপিত হওয়ায় ইউরোভিশনের বরাত দিয়ে সরাসরি ইউরোপ - আমেরিকাসহ বিশ্বের বিভিন্ন দেশের ছবি দেখতে পাওয়া যায়।
World Development Report নিম্নের কোন সংস্থাটির বার্ষিক প্রকাশনা?
Correct Answer:
খ: World Bank
Explanation:
World Development Report নিম্নের কোন সংস্থাটির বার্ষিক প্রকাশনা? সঠিক উত্তর World Bank World Development Report বার্ষিক প্রকাশনাটি IBRD বা World Bank - এর । Human Development Report প্রকাশ করে UNDP। আর Global Financial Stability Report প্রকাশ করে IMF ।
তেভাগা আন্দোলনের নেত্রী কে ছিলেন?
Correct Answer:
ক: ইলা মিত্র
Explanation:
তেভাগা আন্দোলনের নেত্রী কে ছিলেন? সঠিক উত্তর ইলা মিত্র ইলা মিত্র আদিবাসী ‘সাঁওতাল’দের নেত্রী ছিলেন এবং তাদের কাছে ‘রানী মা’ হিসেবে পরিচিত ছিলেন। বর্তমান চাপাইনবাবগঞ্জের নাচোল উপজেলায় তিনি কৃষক - সাঁওতালদেরে এক আন্দোলনের ডাক দেন ১৯৫০ সালের ৫ জানুয়ারি। কিন্তু পুলিশ এতে বাধা দেয় এবং তাকে গ্রেপ্তার করে।
ভেনিজুয়েলা কোন মহাদেশে-
Correct Answer:
গ: দক্ষিণ আমেরিকা
Explanation:
ভেনিজুয়েলা কোন মহাদেশে- সঠিক উত্তর দক্ষিণ আমেরিকা বিশ্বের উচ্চতম জলপ্রপাত অ্যাঞ্জেল ফলসের দেশ ভেনিজুয়েলা দক্ষিণ আমেরিকায় অবাস্থিত। প্রায় ৩ কোটি জনসংখ্যা অধ্যুষিত দেশটির আয়তন ৯,১২,০৫০ বর্গকিমি। রাজধানী কারাকাস, ভাষা স্প্যানিশ, মুদ্রা বলিভার এবং মাথাপিছু আয় ১১,৮৪৬ মাকিনি ডলার।
কোন দেশটি দক্ষিণ আমেরিকার অর্ন্তভুক্ত নয়?
Correct Answer:
গ: মেক্সিকো
Explanation:
কোন দেশটি দক্ষিণ আমেরিকার অর্ন্তভুক্ত নয়? সঠিক উত্তর মেক্সিকো অপশনে প্রদত্ত বলিভিয়া ও উরুওয়ে, চিলি দক্ষিণ আমেরিকার দেশ। অন্যদিকে, মেজিকো উত্তর আমেরিকার দেশ । দেশটির আয়তন ১৯, ৭২,৫৫০ বর্গকিমি এবং লোকসংখ্যা ১২ কোটি ৩৮ লক্ষ। ভাষা স্প্যানিশ ও মুদ্রা পেসো।
”বাংলাপিডিয়া” প্রকাশ করেছে কোন সংস্থা?
Correct Answer:
গ: এশিয়াটিক সোসাইটি অব বাংলাদেশ
Explanation:
”বাংলাপিডিয়া” প্রকাশ করেছে কোন সংস্থা? সঠিক উত্তর এশিয়াটিক সোসাইটি অব বাংলাদেশ বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি উন্নততর গবেষণা এবং মানুষ ও প্রকৃতি সম্পর্কিত আন্তজার্তিক, অরাজনৈতিক ও স্বেচ্ছাসেবী সংগঠন । জ্ঞানী ও বিদ্বান ব্যক্তিদের সমন্বয়ে এ সংগঠনটি ১৭৮৪ সালে তৎকালীন কলকাতায় প্রতিষ্ঠিত হয়। কলকাতা হাইকোর্টের তৎকালীন জর্জ স্যার উইলিয়াম জোনস এর প্রতিষ্ঠাতা। ১৯৪৭ সালে দেশ বিভক্তির পর ১৯৫২ সালের ৩ জানুয়ারি পাকিস্তান এশিয়াটিক সোসাইটি গঠিত হয়। ১৯৭১ সালে সংস্কার নামকরণ করা হয় বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি। স্বাধীনতা - উত্তরকালে এ প্রতিষ্ঠানটি ঢাকা বিশ্ববিদ্যালয এলাকায় স্থানান্তরিত হয়।
সপ্তদশ সার্ক সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়?
Correct Answer:
ঘ: আদ্দু
Explanation:
সপ্তদশ সার্ক সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়? সঠিক উত্তর আদ্দু ১৭তম সার্ক শীর্ষ সম্মেলন ১০ - ১১ নভেম্বর ২০১১ মালদ্বীপের আদ্দু শহরে অনুষ্ঠিত হয়। দক্ষিণ এশীয় সহযোগিতা সংস্থা (SAARC) আনুষ্ঠানিকভাবে গঠিত হয় ৮ ডিসেম্বর ১৯৮৫। সার্ক সচিবালয় অবস্থিত নেপালের কাঠমান্ডতে, সংস্থাটির বতর্মান মহাসচিব অর্জন বাহাদুর থাপা (নেপাল); ১২ অক্টোবর ২০১৪ - বর্তমান।
নিচের কোন দেশটি আফ্রিকা মহাদেশের অন্তর্গত নয়?
Correct Answer:
গ: গায়ানা
Explanation:
নিচের কোন দেশটি আফ্রিকা মহাদেশের অন্তর্গত নয়? সঠিক উত্তর গায়ানা অপশনে প্রদত্ত লাইবোরিয়া, মিশর ও কঙ্গো আফ্রিকা মহাদেশের দেশ। অন্যদিকে, গায়ানা দক্ষিণ আমোরিকার দেশ। ২১৪,৯৭০ বর্গকিমি আয়তন বিশিষ্ট দেশটির জনসংখ্যা ৮ লক্ষ। ভাষা ইংরেজি, মুদ্রা ডলার, সাক্ষরতার হার ৮৭%, মাথাপিছু আয় ৬,৩৪১ মার্কিন ডলার।
IMF এর সদর দপ্তর অবস্থিত -----
Correct Answer:
ক: ওয়াশিংটন ডিসি
Explanation:
IMF এর সদর দপ্তর অবস্থিত ----- সঠিক উত্তর ওয়াশিংটন ডিসি IMF ও বিশ্বব্যাংকের সদর দপ্তর যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে অবস্থিত। জাতিসংঘ ,FAO ও WTO - এর সদর দপ্তর যথাক্রমে নিউইয়র্ক , রোম ও জেনেভায় অবস্থিত।
কোন পদটি সাংবিধানিক পদ নয়?
Correct Answer:
গ: চেয়ারম্যান, মানবাধিকার কমিশন
Explanation:
কোন পদটি সাংবিধানিক পদ নয়? সঠিক উত্তর চেয়ারম্যান, মানবাধিকার কমিশন চেয়ারম্যান, মানবাধিকার কমিশন পদটি সাংবিধানিক পদ নয়। প্রধান নির্বাচন কমিশনার, চেয়ারম্যান, সরকারী কর্মকমিশন, মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক, উত্তর তিনটি পদ সাংবিধানিক পদ।
”কমনওয়েলথ” এর সদর দপ্তর কোথায়?
Correct Answer:
ঘ: লন্ডন
Explanation:
”কমনওয়েলথ” এর সদর দপ্তর কোথায়? সঠিক উত্তর লন্ডন ১৯৩১ সালে রেটিশ পার্লামেন্ট কর্তৃক অনুমোদিত আইন ‘স্ট্যাটিউট অব ওয়েস্টমিনিস্টার' (Statute of Westminister) - এ উপনিবেশগুলোর পূর্ণ স্বাধীনতা দেয়া করে। অতঃপর ১৯৪৯ সালে এটি প্রতিষ্ঠিত হয়। পূর্বনাম ব্রিটিশ কমনওয়েলথ অব নেশসনস। এ সংস্থার প্রতীকী প্রধান ব্রিটেনের রাজা বা রানী। সদর দপ্তর মালর্বরো হাউস, লন্ডন (স্থাপিত হয় ১৯৬৫ সালে)।
২২শে শ্রাবণ কেন স্মরণীয়?
Correct Answer:
ক: কবি গুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস
Explanation:
২২শে শ্রাবণ কেন স্মরণীয়? সঠিক উত্তর কবি গুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস রবীন্দ্রনাথ ঠাকুর এর জন্মঃ ২৫ শে বৈশাখ, ১২৬৮ মৃত্যুঃ ২২ শে শ্রাবণ, ১৩৪৮।২৫ বৈশাখ ১২৬৮ বঙ্গাব্দে কলকাতার জোড়াসাঁকোর ঠাকুর পরিবারে কবি গুরু জন্মগ্রহণ করেন। ১৯১৩ সালে তিনি ‘গীতাঞ্জলি’ ও অন্যান্য কাব্যের কয়েকটি কবিতার অনুবাদ Song Offerings - এর জন্য নোবেল পুরস্কার পান। ১৯৩০ সালে তিনি জার্মানিতে আইনস্টাইনের সাথে সাক্ষাৎ করেন। ১৯৩৬ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং ১৯৪০ সালে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় তাকে ডক্টরেট ডিগ্রি প্রদান করে। ২২ শ্রাবণ ১৩৪৮ বা ৭ আগস্ট ১৯৪১ তিনি মৃত্যুবরণ করেন।
বাংলা সনের প্রবর্তক কে?
Correct Answer:
গ: সম্রাট আকবর
Explanation:
বাংলা সনের প্রবর্তক কে? সঠিক উত্তর সম্রাট আকবর সম্রাট আকবরের নির্দেশে ফতেউল্লাহ সিরাজী বাংলা সন চালু করেন। এর উৎস ধরেন হিজরী সালকে। ১৫৫৬ সাল থেকে গণনা শুরু করা হয় এবং প্রবর্তন করা হয় ১৫৮৪ সালে।
মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে প্রবাসী গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অস্থায়ী সচিবালয় কোথায় ছিল?
Correct Answer:
ক: ৮নং থিয়েটার রোড, কলকাতা
Explanation:
মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে প্রবাসী গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অস্থায়ী সচিবালয় কোথায় ছিল? সঠিক উত্তর ৮নং থিয়েটার রোড, কলকাতা মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে প্রবাসী গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অস্থায়ী সচিবালয় ছিল ৮নং থিয়েটার রোড, কলকাতা। ১৯৭১ সালের ১৭ এপ্রিল বাংলাদেশের মেহেরপুর জেলার বৈদ্যনাথতলা গ্রামে শুরু হয়েছিল স্বাধীন বাংলাদেশ সরকারের প্রথম যাত্রা। পরবর্তী সময়ে বৈদ্যনাথতলা হয়ে যায় মুজিবনগর। আর তৎকালীন সরকারের অস্থায়ী কার্যালয় ছিল কলকাতার ঐতিহাসিক থিয়েটার রোডের ৮ নম্বর বাড়িটি। এখন এই সড়কের নামকরণ হয়েছে শেক্সপিয়ার সরণি। এই বাড়িতে বসেই পরিচালিত হয়েছিল বাংলাদেশের অস্থায়ী সরকারের কার্যক্রম। এবার এই থিয়েটার রোডের বাড়ি মুক্তিযুদ্ধের জাদুঘর হিসেবে তৈরির জন্য বাংলাদেশ সরকার, ভারত সরকার ও পশ্চিমবঙ্গ সরকারের সঙ্গে আলোচনা শুরু করেছে। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর অবশ্য ১৯৭২ সালে এই বাড়ি ভারতের কেন্দ্রীয় সরকার তুলে দিয়েছিল শ্রী অরবিন্দ আশ্রমকে। এরপর ১৯৭৩ সালের ১৬ ফেব্রুয়ারি থেকে এই ভবনের যাত্রা শুরু হয় শ্রী অরবিন্দ ভবন হিসেবে।
লিবিয়া কোন মহাদেশে অবস্থিত?
Correct Answer:
ক: আফ্রিকা
Explanation:
লিবিয়া কোন মহাদেশে অবস্থিত? সঠিক উত্তর আফ্রিকা ভূমধ্যসাগরের দক্ষিণ তীরে অবস্থিত উত্তর আফ্রিকার দেশ লিবিয়া। ১৭৫৯,৫৪০ বর্গকিমি আয়তনবিশিষ্ট দেশটির জনসংখ্যা মাত ৬৩ লক্ষ। দেশটির রাজধানী ত্রিপোলি, ভাষা আরবি এবং মুদ্রা দিনার।
ভূমিকম্প নির্ণায়ক যন্ত্র-
Correct Answer:
গ: সিসমোগ্রাফ
Explanation:
ভূমিকম্প নির্ণায়ক যন্ত্র- সঠিক উত্তর সিসমোগ্রাফ ক্রনোমিটার হলো সদ্য সময় পরিমাপক বা সমুদ্রের দ্রাঘিমা নিণার্মক যন্ত্র, ব্যারোমিটার বায়ুমন্ডলের চাপ নির্ণায়ক যন্ত্র, সিসমোগ্রাফ ভূমিকম্প নির্ণায়ক যন্ত্র। ম্যানোমিটার গ্যাসের চাপ নির্ণায়ক যন্ত্র।
আমর্ত্য সেন কোন বিষয়ে গবেষণা করে নোবেল পুরস্কার পান ?
Correct Answer:
ক: দূর্ভিক্ষ ও দারিদ্র্য
Explanation:
আমর্ত্য সেন কোন বিষয়ে গবেষণা করে নোবেল পুরস্কার পান ? সঠিক উত্তর দূর্ভিক্ষ ও দারিদ্র্য নোবেল পুরকার বিজয়ী বাঙালি অর্থনীতিবিদ অমর্ত্য সেনের জন্ ১৯৩৩ সালের ৩ নভেম্বর ভারতের। পশ্চিমবঙ্গে। ‘দুর্ভিক্ষ ও দারিদ্য' নিয়ে গবেষণার জন্য তিনি ১৯৯৮ সালে এশিয়ার প্রথম ব্যক্তি হিসেবে অর্থনীতিতে নোবেল পুরস্কার লাভ করেন।