general knowledge MCQs
Showing 50 questions (Total: 19105)
প্রধান বীজ উৎপাদনকারী সরকারি প্রতিষ্ঠান -----
Correct Answer:
গ: BADC
Explanation:
প্রধান বীজ উৎপাদনকারী সরকারি প্রতিষ্ঠান ----- সঠিক উত্তর BADC BARI - এর পূর্ণরুপ Bangladesh Agricultural Research Institute । এটি দেশের বৃহত্তম বহুবিধ ফসল গবেষণা প্রতিষ্ঠান। BINA (Bangladesh Institute of Nuclear Agriculture ) বাংলাদেশের একটি পরমাণু কৃষি গবেষণা প্রতিষ্ঠান। BRRI ( Bangladesh Rice Research Institute ) ধান গবেষণা প্রতিষ্ঠান। আর BADC ( Bangladesh Agricultural Development Corporation ) বাংলাদেশে উচ্চ ফলনশীল বিভিন্ন ফসলের বীজ উৎপাদন, সংরক্ষণ ও সরবরাহ বৃদ্ধি করা , সেচ প্রযুক্তি উন্নয়ন , ভূ - উপরিস্থ পানির সর্বোত্তম ব্যবহার ও মানসম্পন্ন সার সরবরাহ করে।
সারপ্লাস ভ্যালু অব লেবার তত্ত্বের প্রবক্তা কে?
Correct Answer:
গ: কার্ল মার্কস
Explanation:
সারপ্লাস ভ্যালু অব লেবার তত্ত্বের প্রবক্তা কে? সঠিক উত্তর কার্ল মার্কস সারপ্লাস ভ্যালু অব লেবার তত্ত্বের প্রবক্তা কার্ল মার্কস। কার্ল হাইনরিশ মার্ক্স (৫ই মে, ১৮১৮ – ১৪ই মার্চ, ১৮৮৩) একজন জার্মান দার্শনিক, অর্থনীতিবিদ, ইতিহাসবেত্তা, সমাজ বিজ্ঞানী, রাজনৈতিক তাত্ত্বিক, সমাজতান্ত্রিক বিপ্লবী। সমগ্র মানব ইতিহাসের সবচেয়ে প্রভাবশালী ব্যক্তিত্বদের একজন মার্ক্স। মার্ক্সের সবচেয়ে গুরুত্বপূর্ণ রচনাগুলোর মাঝে রয়েছে তিন খণ্ডে রচিত পুঁজি এবং ফ্রিডরিখ এঙ্গেলসের সাথে যৌথভাবে রচিত কমিউনিস্ট ইশতেহার (১৮৪৮)।
ব্যাংকে গচ্ছিত রাখার ঝুঁকি কে বহন করে?
Correct Answer:
ক: ব্যাংক নিজেই
Explanation:
ব্যাংকে গচ্ছিত রাখার ঝুঁকি কে বহন করে? সঠিক উত্তর ব্যাংক নিজেই ব্যাংকে গচ্ছিত রাখার ঝুঁকি বহন করে ব্যাংক নিজেই। ব্যাংকসমূহ তাদের ব্যবসা পরিচালনার জন্য বিভিন্ন ঝুঁকির মুখোমুখি হয়। ব্যাংকের অন্যতম প্রধান ঝুঁকি হচ্ছে প্রয়োজনীয় মূলধন সংরক্ষণ করা। বর্তমান সময়ে দেখা যায় অনেক ব্যাংক নিয়ন্ত্রণকারী সংস্থার দ্বারা নির্ধারিত পর্যাপ্ত মূলধন সংরক্ষণে ব্যর্থ হচ্ছে। এছাড়াও, ব্যাংক অন্যান্য যেসকল ঝুঁকির সম্মুখীন হয় তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছেঃ ক্রেডিট বা ঋণ ঝুঁকি, তারল্য ঝুঁকি, বাজার ঝুঁকি, পরিচালনাগত ঝুঁকি, সুনামের ঝুঁকি, সামষ্টিক অর্থনৈতিক ঝুঁকি।
বাংলাদেশে সবচেয়ে বেশি উৎপাদিত হয় ---
Correct Answer:
গ: বোরো ধান
Explanation:
বাংলাদেশে সবচেয়ে বেশি উৎপাদিত হয় --- সঠিক উত্তর বোরো ধান বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা ২০১৬ অনুযায়ী ২০১৪ - ১৫ অর্থবছরে বাংলাদেশে আউশ ধান উৎপাদনের পরিমাণ ২৩.২৮ লক্ষ মেট্রিক টন। আমন ধান উৎপাদন হয় ১৩১.৯০ লক্ষ মেট্রিক টন। আর বোরো ধান উৎপাদনের পরিমাণ ১৯১.৯২ লক্ষ মেট্রিক টন।
দক্ষিণ তালপট্টি দ্বীপের অপর নাম কী-
Correct Answer:
গ: পূর্বাশা দ্বীপ
Explanation:
দক্ষিণ তালপট্টি দ্বীপের অপর নাম কী- সঠিক উত্তর পূর্বাশা দ্বীপ দক্ষিণ তালপট্টি দ্বীপের অপর নাম পূর্বাশা দ্বীপ। হাড়িয়াভাংগা নদীর মোহনায় বঙ্গোপসাগরে দক্ষিণ তালপট্টি বা পূর্বাশা দ্বীপের অবস্থান। গঙ্গা - ব্রহ্মপুত্র বদ্বীপ অঞ্চলের উপকূলে অবস্থিত এবং পশ্চিমবঙ্গ রাজ্যের দক্ষিণ চব্বিশ পরগনা জেলার উপকূলবর্তী দ্বীপ। ১৯৭০ সালে ভোলা সাইক্লোনের পরবর্তীকালে বঙ্গোপসাগরে এর আবির্ভাব ঘটে, এবং কিছুকাল পরে এর অস্তিত্ত্ব বিলীন হয়।
" সকল নাগরিক সমান" - বাংলাদেশের সংবিধানের কোন অনুচ্ছেদে উল্লেখ রয়েছে?
Correct Answer:
ক: ২৭ অনুচ্ছেদ
Explanation:
" সকল নাগরিক সমান" - বাংলাদেশের সংবিধানের কোন অনুচ্ছেদে উল্লেখ রয়েছে? সঠিক উত্তর ২৭ অনুচ্ছেদ " সকল নাগরিক সমান" - বাংলাদেশের সংবিধানের ২৭ অনুচ্ছেদে উল্লেখ রয়েছে। বাংলাদেশের সংবিধান আইনের দৃষ্টিতে সবাইকে সমানভাবে দেখেছে৷ সংবিধানে আইনের দৃষ্টিতে সমতা নিশ্চিত করা হয়েছে৷ ২৭ অনুচ্ছেদে বলা হয়েছে ‘‘সকল নাগরিক আইনের দৃষ্টিতে সমান এবং আইনের সমান আশ্রয় লাভের অধিকারী৷''
কোন দেশের গৃহযুদ্ধের কারনে ইউরোপজুড়ে অভিবাসী সংকট
Correct Answer:
গ: সিরিয়া
Explanation:
কোন দেশের গৃহযুদ্ধের কারনে ইউরোপজুড়ে অভিবাসী সংকট সঠিক উত্তর সিরিয়া সিরিয়া গৃহযুদ্ধের কারনে ইউরোপজুড়ে অভিবাসী সংকট হয়। ২০১১–২০১২ এর সিরীয় অভ্যুত্থ্যান মধ্যপ্রাচ্যের সিরিয়ায় চলমান একটি সহিংস অভ্যুত্থান। অনেকে একে আরবের বিভিন্ন দেশে ঘটে যাওয়া সরকারবিরোধী অভ্যুত্থান তথা আরব বসন্তের অংশ হিসেবে দেখেন। ২০১১ সালের ২৬শে জানুয়ারি সিরিয়ায় শুরু হওয়া দেশব্যাপী গণ বিক্ষোভ প্রদর্শন এক সময় অভ্যুত্থানে রূপ নেয়। বিক্ষোভকারীদের দাবী ছিল রাষ্ট্রপতি বাশার আল - আসাদের পদত্যাগ, তার সরকারের ক্ষমতাচ্যুতি এবং সিরিয়া দীর্ঘ ৫ দশকের আরব সোশ্যালিস্ট বাথ পার্টি (আরবি নাম: হিয্ব আল - বা'ত আল - আরাবি আল - ইশতিরাকি - কুত্র সুরিয়া) শাসনের পতন।
বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় জাতিসংঘের মহাসচিব ছিলেন-
Correct Answer:
গ: উ থান্ট
Explanation:
বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় জাতিসংঘের মহাসচিব ছিলেন- সঠিক উত্তর উ থান্ট বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় জাতিসংঘের মহাসচিব ছিলেন - উ থান্ট। মহা থ্রায় সিথু উ থান্ট (জানুয়ারি ২২, ১৯০৯ – নভেম্বর ২৫, ১৯৭৪) ছিলেন বর্মী কূটনীতিবিদ এবং জাতিসংঘের তৃতীয় মহাসচিব। তিনি ১৯৬১ থেকে ১৯৭১ সাল পর্যন্ত মহাসচিবের দায়িত্ব পালন করেন। এক বিমান দুর্ঘটনায় জাতিসংঘের ২য় মহাসচিবের মৃত্যু হলে সেপ্টেম্বর ১৯৬১ সালে তাকে মহাসচিব পদের জন্য নির্বাচিত করা হয়।
হোয়াইট হাউসে বসবাসকারী প্রথম মার্কিন প্রেসিডেন্ট?
Correct Answer:
গ: জন এডামস
Explanation:
হোয়াইট হাউসে বসবাসকারী প্রথম মার্কিন প্রেসিডেন্ট? সঠিক উত্তর জন এডামস হোয়াইট হাউসে বসবাসকারী প্রথম মার্কিন প্রেসিডেন্ট জন এডামস। জন অ্যাডামস (অক্টোবর ৩০, ১৭৩৫ – জুলাই ৪, ১৮২৬) ছিলেন মার্কিন যুক্তরাষ্ট্রের দ্বিতীয় রাষ্ট্রপতি এবং প্রথম উপরাষ্ট্রপতি। তিনি ছিলেন একজন আইনজীবী, কূটনীতিক, রাজনৈতিক ভাষ্যকার, ও মার্কিন যুক্তরাষ্ট্রের জনকদের মধ্যে অন্যতম।
প্রাচীন গ্রীসের অন্ধ মহাকবির নাম কি?
Correct Answer:
ক: হোমার
Explanation:
প্রাচীন গ্রীসের অন্ধ মহাকবির নাম কি? সঠিক উত্তর হোমার প্রাচীন গ্রীসের অন্ধ মহাকবির নাম হোমার। হোমার ছিলেন এক প্রাচীন গ্রিক মহাকাব্যিক কবি। তিনি ইলিয়াড ও ওডিসি মহাকাব্য এবং হোমারীয় স্তোত্রাবলির রচয়িতা। হোমারের মহাকাব্যগুলো থেকেই পাশ্চাত্য সাহিত্যধারাটির সূচনা হয়েছিল। কথাসাহিত্য ও সাহিত্যের সাধারণ ইতিহাসে এই দুই মহাকাব্যের প্রভাব অপরিসীম। হোমারের সময়কাল নিয়ে প্রাচীনকালেই যথেষ্ট বিতর্ক ছিল; আজও আছে। হেরোডোটাসের মতে, হোমার হেরোডোটাসের জন্মের চারশো বছর আগে অর্থাৎ ৮৫০ খ্রিষ্টপূর্বাব্দ নাগাদ বিদ্যমান ছিলেন। কিন্তু অন্যান্য প্রাচীন সূত্রে তাঁকে ট্রয় যুদ্ধের অনেক নিকটবর্তী সময়ের (১১৯৪ - ১১৮৪ খ্রিষ্টপূর্বাব্দ) মানুষ মনে করা হয়েছে।
ক্রিকেটে বাংলাদেশ কত সালে টেস্ট মর্যাদা লাভ করে ?
Correct Answer:
খ: ২০০০
Explanation:
ক্রিকেটে বাংলাদেশ কত সালে টেস্ট মর্যাদা লাভ করে ? সঠিক উত্তর ২০০০ ক্রিকেটে বাংলাদেশ ২০০০ সালে টেস্ট মর্যাদা লাভ করে। বাংলাদেশ ক্রিকেট দল আন্তর্জাতিক ক্রিকেটে জাতীয় ক্রিকেট দল হিসেবে বাংলাদেশের প্রতিনিধিত্ব করে। তারা "টাইগারস্" নামেও পরিচিত। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (সংক্ষেপে বিসিবি) এই দল পরিচালনা করে। বাংলাদেশ আইসিসি'র টেস্ট ও একদিনের আন্তর্জাতিক মর্যাদাপ্রাপ্ত স্থায়ী সদস্য দেশগুলোর অন্তর্ভুক্ত। ১০ম টেস্টখেলুড়ে দেশ হিসেবে ভারতের বিপক্ষে ২০০০ সালে ঢাকায় বাংলাদেশ নিজেদের প্রথম টেস্ট ম্যাচ খেলে।
সরকারি হিসাব মতে বাংলাদেশিদের গড় আয়ু ----
Correct Answer:
গ: ৭০.৯ বছর
Explanation:
সরকারি হিসাব মতে বাংলাদেশিদের গড় আয়ু ---- সঠিক উত্তর ৭০.৯ বছর বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা ২০১৬ অনুযায়ী প্রত্যাশিত গড় আয়ুষ্কাল (২০১৪) ৭০.৭ বছর। এর মধ্যে পুরুষ ৬৯.১ বছর এবং নারী ৭১.৬ বছর। অন্যদিকে ২২ জুন ২০১৬ বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (BBS) Report on Bangladesh Sample Vital Registration system (SVRS) 2015 প্রকাশ করে। এ রিপোর্ট মতে, প্রত্যাশিত আয়ুষ্কাল ৭০.৯ বছর ( ৭০ বছর ১০ মাস ২৪ দিন) ।
যুদ্ধ অপরাধের বিচারের জন্য ট্রাইবুনাল গঠন করা হয়-
Correct Answer:
খ: ১০ জুন, ২০১০
Explanation:
যুদ্ধ অপরাধের বিচারের জন্য ট্রাইবুনাল গঠন করা হয়- সঠিক উত্তর ১০ জুন, ২০১০ যুদ্ধ অপরাধের বিচারের জন্য ট্রাইবুনাল গঠন করা হয় - ১০ জুন, ২০১০। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (বাংলাদেশ) (International Crimes Tribunal (Bangladesh), সংক্ষেপে ICT (Bangladesh) বাংলাদেশে প্রতিষ্ঠিত একটি অপরাধ ট্রাইবুনাল যার উদ্দেশ্য হচ্ছে ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ চলাকালে সংঘটিত আন্তর্জাতিক অপরাধসমূহের বিচার করা। এর আওতায় পড়ে যুদ্ধাপরাধ, গণহত্যা, মানবতার বিরুদ্ধে অপরাধ এবং শান্তির বিরুদ্ধে অপরাধ। বাংলাদেশের স্বাধীনতা লাভের ৩৯ বছর পর যুদ্ধাপরাধের দায়ে অভিযুক্তদের বিচারের জন্য ২০১০ সালের ২৫শে মার্চ ট্রাইবুনাল, আইনজীবী প্যানেল এবং তদন্ত সংস্থা গঠন করা হয়। ২০১০ সালের ২৫শে মার্চ আন্তর্জাতিক অপরাধ (ট্রাইবুনাল) আইন ১৯৭৩ - এর ৬ ধারার বলে তিন সদস্য বিশিষ্ট একটি ট্রাইব্যুনাল গঠন করা হয় । সেই ট্রাইব্যুনালের চেয়ারম্যান নিয়োগ করা হয় বিচারপতি মো. নিজামুল হক এবং অন্য দুজন বিচারক ছিলেন বিচারপতি এ টি এম ফজলে কবীর এবং অবসরপ্রাপ্ত জেলা জজ এ কে এম জহির আহমেদ । পরবর্তীতে ২০১২ সালের ২২শে মার্চ ট্রাইব্যুনাল - ২ গঠিত হওয়ার পর এটিএম ফজলে কবীর প্রথম ট্রাইব্যুনাল থেকে সরে গিয়ে দ্বিতীয়টির চেয়ারম্যানের পদ গ্রহণ করেন ।
বাংলাদেশে সরাসরি সর্বোচ্চ বিনিয়োগকারী দেশ-
Correct Answer:
ক: যুক্ত্ররাষ্ট্র
Explanation:
বাংলাদেশে সরাসরি সর্বোচ্চ বিনিয়োগকারী দেশ- সঠিক উত্তর যুক্ত্ররাষ্ট্র বাংলাদেশে সরাসরি সর্বোচ্চ বিনিয়োগকারী দেশ - যুক্ত্ররাষ্ট্র। বাংলাদেশের অর্থনীতিতে চীনের দাপট এখন সবচেয়ে বেশি। ২০১৬ সনের পর থেকে বাংলাদেশের বিভিন্ন খাতে বিনিয়োগ বাড়িয়েছে দেশটি। ফলে এই মুহূর্তে চীনই বাংলাদেশের সর্ববৃহৎ বিনিয়োগকারী রাষ্ট্র। সরকারি হিসেব অনুযায়ী যুক্তরাষ্ট্রের স্থান চতুর্থ। এক সময় যুক্তরাষ্ট্র ছিল শীর্ষে। বাংলাদেশের বিনিয়োগ খাতেই চীনের বিনিযোগ বেশি। ২০১৮ সালে বাংলাদেশে বৈদেশিক সরাসরি বিনিয়োগ ৩৬০ কোটি ডলার। এর মধ্যে চীনই করেছে বেশি। বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের মহাপরিচালক শামস আল মুজাহিদ বলেছেন, বিশ্বের প্রায় সর্বত্রই এখন চীন বৃহৎ বিনিয়োগকারী। বাংলাদেশেও এর ব্যতিক্রম নয়। গত বছর চীনের পর নেদারল্যান্ড ছিল দ্বিতীয় সর্বোচ্চ বিনিয়োগকারী রাষ্ট্র। দেশটি বিনিয়োগ করে ৬৯ কোটি ২০ লাখ ডলার। ৩৭ কোটি ১০ লাখ ডলার বিনিয়োগ করে তৃতীয় স্থানে বৃটেন।
জাতীয় সংসদ ভবন কত একর জায়গার উপর প্রতিষ্ঠিত?
Correct Answer:
খ: ২১৫ একর
Explanation:
জাতীয় সংসদ ভবন কত একর জায়গার উপর প্রতিষ্ঠিত? সঠিক উত্তর ২১৫ একর জাতীয় সংসদ ভবন ২১৫ একর জায়গার উপর প্রতিষ্ঠিত। বাংলাদেশের জাতীয় সংসদ ভবন পৃথিবীর দৃষ্টিনন্দন আইনসভা ভবনের একটি। রাজধানী ঢাকার শের - ই - বাংলা নগরে অবস্থিত জাতীয় সংসদ ভবন এলাকার আয়তন ২১৫ একর। যেখানে মূল ভবনের পাশাপাশি রয়েছে উন্মুক্ত সবুজ পরিসর, মনোরম জলাধার ও সংসদ সদস্যদের কার্যালয়। ১৯৬১ সালে এ ভবনের নির্মাণ কাজ শুরু হয়। ইতিহাসের নানা চড়াই উৎরাই পেরিয়ে ১৯৮২ সালের ২৮ জানুয়ারি এ ভবনের উদ্বোধন করা হয়। দৃষ্টিনন্দন এ ভবনের নকশা করেছেন যুক্তরাষ্ট্রের প্রখ্যাত স্থপতি লুই আই কান। সংসদ ভবন এলাকাকে প্রধান ভবন, দক্ষিণ প্লাজা ও প্রেসিডেন্সিয়াল প্লাজা এই তিনটি অংশে ভাগ করা হয়েছে।
যে জেলায় হাজংদের বসবাস নেই ----
Correct Answer:
গ: সিলেট
Explanation:
যে জেলায় হাজংদের বসবাস নেই ---- সঠিক উত্তর সিলেট বাংলাদেশে মোট ৪৫ টি ক্ষুদ্র - নৃগোষ্ঠী বসবাস করে। এদের মধ্যে হাজং উপজাতির বসবাস শেরপুর, ময়মনসিংহ, সুনামগঞ্জ ও নেত্রকোনায়। সিলেট জেলায় বসবাসকারী উপজাতি হলো খাসি (খাসিয়া ) , গারো, নায়েক, পাত্র, বীন, বোনাজ, মুণ্ডা, মণিপুরী ও ভূমি হাজং ছাড়াও ময়মনসিংহ জেলায় গারো, বর্মণ ও ডালু উপজাতির বসবাস রয়েছে। রাজবংশী ও কোচ উপজাতি বাস করে শেরপুর জেলায়।
সীমান্ত গান্ধী নামে পরিচিত কে ?
Correct Answer:
ঘ: খান আবদুল গাফফার খান
Explanation:
সীমান্ত গান্ধী নামে পরিচিত কে ? সঠিক উত্তর খান আবদুল গাফফার খান সীমান্ত গান্ধি নামে পরিচিত খান আব্দুল গাফফার খান। মাহাত্না গান্ধি ভারতের জনক ও অহিংস আন্দোলনের প্রবর্তক। জওহরলাল নেহেরু স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী।
নিচের কোনটি দক্ষিণ এশীয় দেশ নয় ?
Correct Answer:
ঘ: মিয়ানমার
Explanation:
নিচের কোনটি দক্ষিণ এশীয় দেশ নয় ? সঠিক উত্তর মিয়ানমার দক্ষিণ এশিয়ার দেশ ৯ টি। ভারত, বাংলাদেশ, পাকিস্তান, শ্রীলঙ্কা, নেপাল, ভুটান, মালদ্বীপ, আফগানিস্তান ও ইরান দক্ষিণ এশিয়ার দেশ। মিয়ানমার দক্ষিণ - পূর্ব এশিয়ার দেশ। দক্ষিণ - পূর্ব এশিয়ার দেশ ১১টি।
কোন বাঙালি নেতার নামের আগে নেতাজি বলা হয়?
Correct Answer:
ঘ: সুভাসচন্দ্র বসু
Explanation:
কোন বাঙালি নেতার নামের আগে নেতাজি বলা হয়? সঠিক উত্তর সুভাসচন্দ্র বসু বাঙালি নেতার নামের আগে নেতাজি বলা হয় - সুভাসচন্দ্র বসুর। সুভাষচন্দ্র বসু (জন্ম: ২৩ জানুয়ারি, ১৮৯৭ ) ভারতের স্বাধীনতা সংগ্রামের এক চিরস্মরণীয় কিংবদন্তি নেতা। তিনি নেতাজি নামে সমধিক পরিচিত। সুভাষচন্দ্র পরপর দু'বার ভারতীয় জাতীয় কংগ্রেসের সভাপতি নির্বাচিত হন। কিন্তু মহাত্মা গান্ধীর সঙ্গে আদর্শগত সংঘাত এবং কংগ্রেসের বৈদেশিক ও অভ্যন্তরীণ নীতির প্রকাশ্য সমালোচনা বিরুদ্ধ - মত প্রকাশ করার জন্য তাঁকে পদত্যাগ করতে হয়।
২০১১ সালের আদমশুমারি অনুযায়ী বাংলাদেশে নারী-পুরুষের অনুমাত ----
Correct Answer:
গ: ১০০ঃ১০০.৩
Explanation:
২০১১ সালের আদমশুমারি অনুযায়ী বাংলাদেশে নারী-পুরুষের অনুমাত ---- সঠিক উত্তর ১০০ঃ১০০.৩ বাংলাদেশের সর্বশেষ (পঞ্চম) আদমশুমারি ২০১১ অনুযায়ী নারীর সংখ্যা ৭,৪৭,৯১,৯৭৮ জন এবং পুরুষের সংখ্যা ৭,৪৯,৮০,৩৮৬ জন। নারী ও পুরুষের অনুপাত ১০০ঃ ১০০.৩ ।
মোনালিসা ছবিটির শিল্পি হলেন-
Correct Answer:
ঘ: লিওনার্দো - দ্যা ভিঞ্চি
Explanation:
মোনালিসা ছবিটির শিল্পি হলেন- সঠিক উত্তর লিওনার্দো - দ্যা ভিঞ্চি মোনালিসা ছবিটির শিল্পি হলেন - লিওনার্দো - দ্যা ভিঞ্চি। লিওনার্দো দা ভিঞ্চি (এপ্রিল ১৪/এপ্রিল ১৫, ১৪৫২ - মে ২, ১৫১৯) ইতালীয় রেনেসাঁসের কালজয়ী চিত্রশিল্পী। অবশ্য বহুমুখী প্রতিভাধর লিওনার্দো দা ভিঞ্চির অন্যান্য পরিচয়ও সুবিদিত - ভাস্কর, স্থপতি, সঙ্গীতজ্ঞ, সমরযন্ত্রশিল্পী এবং বিংশ শতাব্দীর বহু বৈজ্ঞানিক আবিষ্কারের নেপথ্য জনক। লিওনার্দো দ্য ভিঞ্চির জন্ম ফ্লোরেন্সের অদূরবতী ভিঞ্চি নগরের এক গ্রামে, ১৪৫২ সালের ১৪/১৫ই এপ্রিল। তার বিখ্যাত শিল্পকর্মগুলোর মধ্যে মোনালিসা, দ্য লাস্ট সাপার অন্যতম। তার শৈল্পিক মেধার বিকাশ ঘটে খুব অল্প বয়সেই। আনুমানিক ১৪৬৯ সালে রেনেসাঁসের অপর বিশিষ্ট শিল্পী ও ভাস্কর আন্দ্রেয়া ভেরোচ্চিয়োর কাছে ছবি আঁকায় ভিঞ্চির শিক্ষানবিশ জীবনের সূচনা।
বঙ্গবন্ধু শেখমুজিবুর রহমানের ৭ মার্চের ভাষণ কোথায় অনুষ্ঠিত হয় ?
Correct Answer:
খ: রেসকোর্স ময়দানে
Explanation:
বঙ্গবন্ধু শেখমুজিবুর রহমানের ৭ মার্চের ভাষণ কোথায় অনুষ্ঠিত হয় ? সঠিক উত্তর রেসকোর্স ময়দানে ৭ মার্চ ১৯৭১ ঢাকার রেসকোর্স ময়দানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ প্রদান করেন। রেসকোর্স ময়দানের অপর নাম সোহরাওয়ার্দী উদ্যান।
কোনটি চির শান্তির শহর নামে পরিচিত?
Correct Answer:
ক: রোম
Explanation:
কোনটি চির শান্তির শহর নামে পরিচিত? সঠিক উত্তর রোম চির শান্তির শহর, নীরব শহর ও সাত পাহাড়ের শহর বলা হয় ইতালির রোমকে। নিশ্চুপ সড়ক শহর, দ্বীপের নগরীকে বলা হয় ইতালির ভেনিসকে।
গ্রিনিস মান সময় অপেক্ষা বাংলাদেশের সময় কত ঘন্টা আগে?
Correct Answer:
ক: ৬ ঘন্টা
Explanation:
গ্রিনিস মান সময় অপেক্ষা বাংলাদেশের সময় কত ঘন্টা আগে? সঠিক উত্তর ৬ ঘন্টা গ্রিনিচ মান সময় ( Greenwich mean time) এক ধরনের আন্তর্জাতিক মানদণ্ডে প্রণীত সময় পদ্ধতি। গ্রিনিচ মান সময় অপেক্ষা বাংলাদেশে সময় ৬ ঘন্টা আগে।
২০১১ সালের আদমশুমারি অনুযায়ী বাংলাদেশে Household প্রতি জনসংখ্যা ----
Correct Answer:
ক: ৪.৪ জন
Explanation:
২০১১ সালের আদমশুমারি অনুযায়ী বাংলাদেশে Household প্রতি জনসংখ্যা ---- সঠিক উত্তর ৪.৪ জন পঞ্চম আদমশুমারি ২০১১ অনুযায়ী বাংলাদেশে House hold প্রতি জনসংখ্যা বা খানা প্রতি জনসংখ্যা ৪.৪ জন।
ওয়ারী- বটেশ্বরের সভ্যতা কত প্রাচীন?
Correct Answer:
ক: ২৫০০ বছর
Explanation:
ওয়ারী- বটেশ্বরের সভ্যতা কত প্রাচীন? সঠিক উত্তর ২৫০০ বছর ওয়ারী - বটেশ্বরের সভ্যতা ২৫০০ বছর প্রাচীন। উয়ারী - বটেশ্বর বাংলাদেশের রাজধানী শহর ঢাকা থেকে ৭০ কিলোমিটার উত্তর - পূর্বে নরসিংদীর বেলাবো ও শিবপুর উপজেলায় অবস্থিত উয়ারী ও বটেশ্বর নামীয় দুটি গ্রামব্যাপী একটি প্রত্নতাত্ত্বিক স্থান। ধারণা করা হয় এটি মাটির নিচে অবস্থিত একটি দুর্গ - নগরী। বিশেষজ্ঞদের ধারণা অনুযায়ী এটি প্রায় আড়াই হাজার বছরের পুরনো। তবে ২০০০ খ্রিষ্টাব্দে আবিষ্কৃত কিছু প্রত্ন নিদর্শনে মার্কিন যুক্তরাষ্ট্র, নেদারল্যাণ্ডস এবং নিউ জিল্যাণ্ড তিনটি দেশের পরীক্ষাগারে কার্বন - ১৪ পরীক্ষার প্রেক্ষিতে উয়ারীর বসতিকে খ্রিস্টপূর্ব ৪৫০ অব্দের বলে নিশ্চিত করা হয়েছে।
দেশ স্বাধীন হওয়ার পর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কোন তারিখে দেশে প্রত্যাবর্তন করেন?
Correct Answer:
গ: ১০ জানুয়ারি ১৯৭২
Explanation:
দেশ স্বাধীন হওয়ার পর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কোন তারিখে দেশে প্রত্যাবর্তন করেন? সঠিক উত্তর ১০ জানুয়ারি ১৯৭২ ২৬ মার্চ ১৯৭১ বঙ্গবন্ধুকে গ্রেফতার করে করাচিতে নিয়ে যাওয়া হয়। ৮ জানুয়ারি ১৯৭২ পাকিস্তান সরকার বঙ্গবন্ধুকে মুক্তি দেয়। ১০ জানুয়ারি ১৯৭২ বঙ্গবন্ধু দিল্লি হয়ে বাংলাদেশে প্রত্যাবর্তন করেন।
মুক্তিযুদ্ধে প্রথম সশস্র প্রতিরোধ গড়ে তলেন-
Correct Answer:
খ: ইস্টবেঙ্গল রেজিমেন্ট
Explanation:
মুক্তিযুদ্ধে প্রথম সশস্র প্রতিরোধ গড়ে তলেন- সঠিক উত্তর ইস্টবেঙ্গল রেজিমেন্ট মুক্তিযুদ্ধে প্রথম সশস্র প্রতিরোধ গড়ে তলেন - ইস্টবেঙ্গল রেজিমেন্ট। ইস্ট বেঙ্গল রেজিমেন্ট, বাংলাদেশ সেনাবাহিনীর একটি পদাতিক রেজিমেন্ট। এটি বাংলাদেশ সেনাবাহিনীর সর্ববৃহৎ সংগঠন। ব্রিটিশ শাসন থেকে পাকিস্তানের স্বাধীন হওয়ার পর ১৯৪৮ সালের ১৫ ফেব্রুয়ারি ইস্ট বেঙ্গল রেজিমেন্ট গঠিত হয়। নতুন পাকিস্তান সেনাবাহিনী মূলত দেশের পশ্চিমাংশের মানুষের সমন্বয়ে গঠিত হয়েছিল।
২০১৫-১৬ অর্থবছের বাংলাদেশের অর্জিত অর্থনৈতিক প্রবৃদ্ধির হার ----
Correct Answer:
ঘ: ৭.৫%
Explanation:
২০১৫-১৬ অর্থবছের বাংলাদেশের অর্জিত অর্থনৈতিক প্রবৃদ্ধির হার ---- সঠিক উত্তর ৭.৫% বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা ২০১৬ অনযায়ী বাংলাদেশ পরিসংখ্যার ব্যুরোর হিসাব মতে ২০১৫ - ১৬ , ২০১৪ - ১৫ অর্থবছরে জিডিপি প্রবৃদ্ধির হার ছিল যথাক্রমে ৬.০৬ ও ৬.৫৫ শতাংশ । বাংলাদেশের ২০২০ - ২০২১ অর্থবছরে বাজেট জিডিপির প্রক্ষেপিত প্রবৃদ্ধির হার ৫.২%
বেনাপোল স্থলবন্দর সংলগ্ন ভারতীয় স্থলবন্দর----
Correct Answer:
ক: পেট্রাপোল
Explanation:
বেনাপোল স্থলবন্দর সংলগ্ন ভারতীয় স্থলবন্দর---- সঠিক উত্তর পেট্রাপোল বাংলাদেশের সর্ববৃহৎ স্থলবন্দর যশোর জেলা বেনাপোল ভারতীয় পেট্রাপোল স্থলবন্দরের সাথে সংযুক্ত এটি চালু হওয়ার ঘোষণা করা হয় ১২ জানুয়ারি ২০০২ ভারতের বাংলা প্রদেশের কৃষ্ণনগর স্থলবন্দরের সাথে সংলগ্ন বাংলাদেশের চুয়াডাঙ্গার দর্শনা স্থলবন্দর। সিলেটের তামাবিল এবং চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থুলবন্দর যথাক্রমে ভারতের মেঘালয় রাজ্যের ডাউকি এবং পশ্চিমবঙ্গের মোহাদিপুর স্থলবন্দরের সাথে সংযুক্ত।
স্থায়ী সালিশ আদালত কোথায় ?
Correct Answer:
ক: হেগে
Explanation:
স্থায়ী সালিশ আদালত কোথায় ? সঠিক উত্তর হেগে স্থায়ী সালিসি আদালত ( pca) প্রতিষ্ঠিত হয় ২৯ জুলাই ১৮৯৯। PCA এর পূর্ণ রুপ permanent court of Arbitration. স্থায়ী সালিসি আদালত এর সদর দপ্তর নেদারল্যান্ডসের হেগে অবস্থিত।
আন্তর্জাতিক আদালতের সভাপতির মেয়াদকাল কত বছর?
Correct Answer:
খ: ০৩ বছর
Explanation:
আন্তর্জাতিক আদালতের সভাপতির মেয়াদকাল কত বছর? সঠিক উত্তর ০৩ বছর আন্তর্জাতিক আদালতের সদর দপ্তর নেদারল্যান্ডসের হেগে অবস্থিত। এটি প্রতিষ্ঠিত হয় ২৪ অক্টোবর ১৯৪৫ সালে। আন্তর্জাতিক আদালতের বিচারক সংখ্যা ১৫ জন। আন্তর্জাতিক আদালতের সভাপতির মেয়াদ ৩ বছর। বর্তমান সভাপতি ফ্রান্সের রনি আব্রাহাম।
মুক্তিযুদ্ধে প্রথম শুক্রমুক্ত জেলা হলো-
Correct Answer:
গ: যশোর
Explanation:
মুক্তিযুদ্ধে প্রথম শুক্রমুক্ত জেলা হলো- সঠিক উত্তর যশোর মুক্তিযুদ্ধে প্রথম শুক্রমুক্ত জেলা হলো - যশোর। বাংলাদেশের মুক্তিযুদ্ধে প্রথম শত্রুমুক্ত জেলা হচ্ছে ঝিনাইদহ। ঝিনাইদহ স্বাধীন হয় ১৯৭১ সালের ৬ ডিসেম্বরে। কিন্তু ঝিনাইদহ তখনও জেলা হয়নি। ঝিনাইদহ তৎকালীন যশোর জেলার একটি মহকুমা ছিলো। ঝিনাইদহ অঞ্চল স্বাধীন হওয়ার পরপই সমগ্র যশোর স্বাধীন হয়। তাই সেই সময়ের হিসাবে বলতে গেলে প্রথম স্বাধীন জেলা যশোর এবং বর্তমান সময়ের জেলার হিসাবে বলতে গেলে প্রথম স্বাধীন জেলা ঝিনাইদহ।
বাংলাদেশে সবচেয়ে বেশি রপ্তানি করে ---
Correct Answer:
ক: চীন
Explanation:
বাংলাদেশে সবচেয়ে বেশি রপ্তানি করে --- সঠিক উত্তর চীন এশিয়া প্যাসিফিক ট্রেইড এগ্রিমেন্টের (আপটা) অধীনে চীনের বাজারে বাংলাদেশ এখন তিন হাজার ৯৫টি পণ্যে শুল্কমুক্ত প্রবেশাধিকার পাচ্ছে৷ এক জুলাই থেকে সেখানে যুক্ত হচ্ছে আরো পাঁচ হাজার ১৬১টি পণ্য৷ সব মিলিয়ে সংখ্যাটি দাঁড়াল ৮, ২৫৬ টিতে৷ এই পরিমাণ বাংলাদেশের মোট রপ্তানি পণ্যের ৯৭ শতাংশ৷বাংলাদেশ এবং চীনের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্যের আকার প্রায় পনেরশো কোটি ডলারের৷ বাংলাদেশ ব্যাংকের হিসাব বলছে ২০১৮ - ১৯ অর্থবছরে ১৩৬৪ কোটি ডলারের পণ্য আমদানি হয়েছে দেশটি থেকে, বিপরীতে রপ্তানি আয় ছিল মাত্র ৮৩ কোটি ডলার৷
আলোকিত মানুষ চাই" এটি কোন প্রতিষ্ঠানের স্লোগান?
Correct Answer:
খ: বিশ্বসাহিত্য কেন্দ্র
Explanation:
আলোকিত মানুষ চাই" এটি কোন প্রতিষ্ঠানের স্লোগান? সঠিক উত্তর বিশ্বসাহিত্য কেন্দ্র আলোকিত মানুষ চাই" এটি বিশ্বসাহিত্য কেন্দ্র প্রতিষ্ঠানের স্লোগান। বিশ্বসাহিত্য কেন্দ্র অনলাইন বইপড়া কর্মসূচি Toggle navigation বিশ্বসাহিত্য কেন্দ্র বই সংখ্যা: 42 বিশ্ব সাহিত্য কেন্দ্র বাংলাদেশের একটি সামাজিক সংগঠন যার মূল লক্ষ্য কিশোর ও যুব সমাজকে আলোকিত মানুষ হিসাবে গড়ে তোলা। এই সংগঠনের মূল কৌশল হলো গ্রন্থপাঠের মাধ্যমে তরুণদের সঠিক পথে পরিচালিত করা। আলোকিত মানুষ চাই - এই শ্লোগানের উপর ভিত্তি করে সংগঠনটি বাংলাদেশে বই পড়া ও সৎ চিন্তা বিকাশ ঘটানোর জন্য কাজ করে থাকে। এর মূল কার্যালয় ঢাকার বাংলামটর এলাকায় অবস্থিত। তবে দেশব্যাপী শাখা রয়েছে। আবদুল্লাহ আবু সায়ীদ এর উদ্যোগে ১৯৭৮ সনে এই সংগঠন প্রতিষ্ঠিত হয়। "মানুষ তার স্বপ্নের সমান বড়" এই স্বপ্ন নিয়েই বর্তমানে সারা দেশের প্রায় ১৭ লক্ষাধিক ছাত্রছাত্রী বই পড়া কর্মসূচির সাথে জড়িত।
বাংলাদেশে চীনা মাটির সন্ধান পাওয়া গেছে-
Correct Answer:
ক: বিজয়পুরে
Explanation:
বাংলাদেশে চীনা মাটির সন্ধান পাওয়া গেছে- সঠিক উত্তর বিজয়পুরে চীনা মাটি হল কেওলিন কর্দম মনিক দ্বারা গঠিত উন্নতমানের কর্দম। চীনা মাটি প্রধানত ব্যবহার করা হয় সিরামিক শিল্পে। ১৯৬২ সালে বাংলাদেশের জয়পুরহাটে জামালগঞ্জে উন্নতমানের কয়লার সন্ধান পাওয়া গেছে।
বাংলাদেশে তৈরি জাহাজ 'স্টেলা মেরিস' রপ্তানি হয়েছে ---
Correct Answer:
খ: ডেনিমার্কে
Explanation:
বাংলাদেশে তৈরি জাহাজ 'স্টেলা মেরিস' রপ্তানি হয়েছে --- সঠিক উত্তর ডেনিমার্কে বাংলাদেশ তৈরি জাহাজ 'স্টেলা মেরিস' ১৫ ২০০৮ ডেনমার্কে রপ্তানি করা হয়। এ জাহাজটির রপ্তানি প্রতিষ্ঠান আনন্দ শিপইয়ার্ড লিমিটেড।
বাংলাদেশে সরকারি EPZ সংখ্যা ----
Correct Answer:
খ: ৮টি
Explanation:
বাংলাদেশে সরকারি EPZ সংখ্যা ---- সঠিক উত্তর ৮টি বাংলাদেশে সরকারি ইপিজেড - এর সংখ্যা ৮ টি। যথা : চট্টগ্রাম , ঢাকা, মংলা , ঈশ্বরদী, উত্তরা, কুমিল্লা, আদমজী ও কর্ণফুলী। ১৯৮৩ সালে কার্যক্রম চালু হওয়া দেশের প্রথম সরকারি ইপিজেড চট্রগ্রাম । দেশের প্রথম ও একমাত্র বেসরকারি EPZ - এর নাম KEPZ (চট্রগ্রাম) । আয়তনে বাংলাদেশের বৃহৎ EPZ ঢাকা।
মন্ত্রিপরিষদের সাপ্তাহিক বৈঠক বসে-
Correct Answer:
খ: সোমবার
Explanation:
মন্ত্রিপরিষদের সাপ্তাহিক বৈঠক বসে- সঠিক উত্তর সোমবার মন্ত্রিপরিষদের সাপ্তাহিক বৈঠক বসে - সোমবার।
মোশে দায়ান কোন দেশের প্রধানমন্ত্রী ছিলেন?
Correct Answer:
ঘ: কোন দেশের প্রধানমনত্রী ছিলেন না
Explanation:
মোশে দায়ান কোন দেশের প্রধানমন্ত্রী ছিলেন? সঠিক উত্তর কোন দেশের প্রধানমনত্রী ছিলেন না মোশে দায়ান একজন ইসরায়েলি সামরিক নেতা এবং রাজনীতিবিদ ছিলেন। মিশর ও ইসরায়েলের মধ্যে শান্তি চুক্তির আলোচনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন।
সুন্দরবনকে 'বিশ্ব ঐতিহ্য -এর অংশ হিসেবে ঘোষণা করে কোন সংস্থা?
Correct Answer:
ক: UNESCO
Explanation:
সুন্দরবনকে 'বিশ্ব ঐতিহ্য -এর অংশ হিসেবে ঘোষণা করে কোন সংস্থা? সঠিক উত্তর UNESCO সুন্দরবনকে ' বিশ্ব ঐতিহ্য ' - এর অংশ হিসেবে ঘোষণা করা UNESCO. ইউনেস্কো সুন্দরবনকে বিশ্ব ঐতিহ্য হিসেবে স্বীকৃতি দেয় ৬ ডিসেম্বর ১৯৯৭। সুন্দরবন বিশ্ব ঐতিহ্যের তালিকায় ৭৯৮ তম।
ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশের সংখ্যা কত?
Correct Answer:
ক: ২৭ টি
Explanation:
ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশের সংখ্যা কত? সঠিক উত্তর ২৭ টি ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশের সংখ্যা ২৭ টি। ইউরোপীয় ইউনিয়নের ইউরোপ মহাদেশের অধিকাংশ দেশের একটি অর্থনৈতিক ও রাজনৈতিক জোট। এর অধীনে অভিন্ন মূদ্রা (ইউরো), ইউরোপীয় সংসদ, ইত্যাদি অনেক বিষয় রয়েছে। বর্তমানে ইউরোপীয় ইউনিয়নের সদস্য রাষ্ট্র সংখ্যা ২৭টি।
'রিংগিত' কোন দেশের মুদ্রার নাম?
Correct Answer:
ক: মালয়েশিয়া
Explanation:
'রিংগিত' কোন দেশের মুদ্রার নাম? সঠিক উত্তর মালয়েশিয়া মালয়েশিয়ার মুদ্রার নাম রিংগিট
" রাজা মরে না" এই উক্তিটি কোন দেশের সনবিধানে উল্লেখ আছে?
Correct Answer:
ঘ: গ্রেট বিটেন
Explanation:
" রাজা মরে না" এই উক্তিটি কোন দেশের সনবিধানে উল্লেখ আছে? সঠিক উত্তর গ্রেট বিটেন পৃথিবীর প্রাচীনতম সংবিধানের মধ্যে ব্রিটিশ বা ইংল্যান্ডের সংবিধান অন্যতম। সংবিধান হল একটি রাষ্ট্রের শাসন কার্য, বিচার ও নাগরিক অধিকার প্রতিষ্ঠার বিধিবদ্ধ দলিল। ''The Mother of all Constitution'' নামে খ্যাত বিশ্বের সবচেয়ে প্রাচীন সংবিধান ব্রিটিশ সংবিধান।রাষ্ট্রটির সরকারি নাম গ্রেইট ব্রিটেন এবং উত্তর আয়ারল্যান্ডের যুক্তরাজ্য (ইংরেজি: United Kingdom of Great Britain and Northern Ireland) এবং ব্রিটেন (Britain) নামেও পরিচিত।
বাংলায় '৭৬ -এর মন্বন্তর 'এর সময়কাল-
Correct Answer:
ক: ১৭৭০
Explanation:
বাংলায় '৭৬ -এর মন্বন্তর 'এর সময়কাল- সঠিক উত্তর ১৭৭০ বাংলায় '৭৬ - এর মন্বন্তর 'এর সময়কাল - ১৭৭০ সাল। ছিয়াত্তরের মন্বন্তর বাংলার ইতিহাসে সর্বাপেক্ষা ভয়াবহ দুর্ভিক্ষ নামে পরিচিত। ১১৭৬ বঙ্গাব্দে ( খ্রি. ১৭৭০) এই দুর্ভিক্ষ হয়েছিল বলে একে 'ছিয়াত্তরের মন্বন্তর' বলা হয়।
বঙ্গভঙ্গের সুপারিশ করেন-
Correct Answer:
ক: লর্ড কার্জন
Explanation:
বঙ্গভঙ্গের সুপারিশ করেন- সঠিক উত্তর লর্ড কার্জন বঙ্গভঙ্গের সুপারিশ করেন তৎকালীন ব্রিটিশ ভারতের ভাইসরয় লর্ড কার্জন। তার সুপারিশের ভিত্তিতে ১৯০৫ সালে বঙ্গভঙ্গ হয়। কিন্তু হিন্দুদের তীব্র বিরোধিতার মুখে বঙ্গভঙ্গের রদ হয় ১৯১১ সালে। আর বঙ্গভঙ্গ রদের জন্য সুপারিশ করেন লর্ড হার্ডিঞ্জ।
নোয়াখালী ও কুমিল্লা প্রাচীন বাংলার কোন জনপদের অন্তর্ভুক্ত ছিল?
Correct Answer:
ক: সমতট
Explanation:
নোয়াখালী ও কুমিল্লা প্রাচীন বাংলার কোন জনপদের অন্তর্ভুক্ত ছিল? সঠিক উত্তর সমতট প্রাচীন কালে বাংলায় যে কয়েকটি জনপদের নাম শোনা যায় তাদের মধ্যে অন্যতম হলো সমতট। বর্তমান নোয়াখালী ও কুমিল্লা অঞ্চল এর অংশ বিশেষ ছিল। হরিকেল হলো প্রাচীন বাংলার আরেকটি জনপদ। যার অংশবিশেষ হলো বর্তমান সিলেট ও চট্টগ্রাম অঞ্চল। বরিশাল জেলার প্রাচীন নাম ছিল চন্দ্রদ্বীপ।
বাংলাদেশের প্রথম মোবাইল ব্যাংকিং শুরু করে -----
Correct Answer:
খ: ডাচ-বাংলা ব্যাংক
Explanation:
বাংলাদেশের প্রথম মোবাইল ব্যাংকিং শুরু করে ----- সঠিক উত্তর ডাচ-বাংলা ব্যাংক বাংলাদেশে প্রথম মোবাইল ব্যাংকিং আনুষ্ঠানিকভাবে শুরু করে ডাচ্ - বাংলা ব্যাংক ৩১ মার্চ ২০১১। এপ্রিল ২০১৩ থেকে প্রচলিত ব্র্যাক ব্যাংকের বহুল জনপ্রিয় মোবাইল ব্যাংকিং উদ্ভব হয় । ১৯৯৭ সালে। বাংলাদেশে মার্চেন্ট ব্যাংকিংয়ের প্রবর্তক এবি ব্যাংক লিমিটেড। ডেবিট কার্ড, ইলেকট্রনিক ব্যাংকিং ও জয়েন্ট ভেঞ্চার ব্যাংক ধারণার ও প্রবর্তন করে ডাচ্ - বাংলা ব্যাংক।
ধরিত্রী সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়?
Correct Answer:
খ: ব্রাজিলের রিওডিজেনিরোতে
Explanation:
ধরিত্রী সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়? সঠিক উত্তর ব্রাজিলের রিওডিজেনিরোতে জাতিসংঘের উদ্যোগে ৩ - ১৪ জুন ১৯৯২ ব্রাজিলের রিও ডি জেনিরোতে পরিবেশ ও উন্নয়বিষয়ক প্রথম ধরিত্রী সম্মেলন অনুষ্ঠিত হয়। রিও ডি জেনিরোতে দীর্ঘ আলোচনার মাধ্যমে বিশ্ব পরিবেশ ও উন্নয়নের মধ্যে সমন্বয় সাধনের জন্য ২৭ টি নীতিমালা অনুমোদিত হয়। অন্যদিকে ২৬ আগস্ট থেকে ৪ সেপ্টেম্বর ২০০২ দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে অনুষ্ঠিত হয় বিশ্ব টেকসই উন্নয়ন শীর্ষ সম্মেলন বা দ্বিতীয় ধরিত্রী সম্মেলন। দ্বিতীয় ধরিত্রী সম্মেলনে মোট ৩৭ টি অঙ্গীকার গ্রহণ করা হয়।
বাংলাদেশের কোন জাতীয় সংসদে প্রধানমন্ত্রীর প্রশ্নোত্তর পর্ব চালু হয়?
Correct Answer:
গ: সপ্তম
Explanation:
বাংলাদেশের কোন জাতীয় সংসদে প্রধানমন্ত্রীর প্রশ্নোত্তর পর্ব চালু হয়? সঠিক উত্তর সপ্তম ১৯৯৬ সালের ১২ জুন সপ্তম জাতীয় সংসদ নির্বাচনে বিজয় লাভ করে বাংলাদেশ আওয়ামী লীগ সরকার গঠন করে। এ সপ্তম জাতীয় সংসদে সর্বপ্রথম প্রধান মন্ত্রীর প্রশ্নোত্তর পর্ব চালু করা হয়। সংসদের অধিবেশন চলাকালে সপ্তাহের একটি নির্দিষ্ট দিনে সংসদ - সদস্যগণ প্রধানমন্ত্রীকে বিভিন্ন বিষয়ে প্রশ্ন করেন এবং তিনি তার জবাব দেন। প্রথম দিকে এ প্রশ্নোত্তর পর্বের জন্য সময় বরাদ্দ ছিল ১৫ মিনিট। পরে তা বাড়িয়ে ৩০ মিনিট করা হয় । সরকারি দলের সদস্যদের জন্য ১৫ মিনিট ধার্য করা হয়।