general knowledge MCQs
Showing 50 questions (Total: 19105)
“আলোর কণা” তত্ত্বের প্রবক্তা কে?
Correct Answer:
ক: আইজ্যাক নিউটন
Explanation:
“আলোর কণা” তত্ত্বের প্রবক্তা কে? সঠিক উত্তর আইজ্যাক নিউটন কণা তত্ত্ব আবিস্কার করেন - স্যার আইজ্যাক নিউটন. তরঙ্গ তত্ত্ব আবিস্কার করেন - হাইগেন। তড়িৎ চৌম্বকতত্ত্ব আবিষ্কার করেন - ম্যাক্সওয়েল। কোয়ান্টাম তত্ত্ব আবিষ্কার করেন- ম্যাক্সপ্লাঙ্ক.
কোন শহরটি "বিগ অ্যাপেল" নামে পরিচিত?
Correct Answer:
ঘ: নিউইয়র্ক
Explanation:
কোন শহরটি "বিগ অ্যাপেল" নামে পরিচিত? সঠিক উত্তর নিউইয়র্ক 'Big Apple' বলা হয় যুক্তরাষ্ট্রের শহর নিউইয়র্ককে।
প্রোগ্রাম থেকে কপি করা ডেটা কোথায় সংরক্ষিত থাকে?
Correct Answer:
গ: ক্লিপবোর্ড
Explanation:
প্রোগ্রাম থেকে কপি করা ডেটা কোথায় সংরক্ষিত থাকে? সঠিক উত্তর ক্লিপবোর্ড প্রোগ্রাম থেকে কপি করা ডাটা এমনকি অপারেটিং সিস্টেম ও (OS) কম্পিউটার চালু করার সময় হার্ডডিস্ক থেকে অস্থায়ী মেমোরি র্যামে (Random Access Memory) জমা হয় এবং কম্পিউটার বন্ধ করলে তা মুছে যায়।
আকাশের উজ্জ্বলতম নক্ষত্র কোনটি?
Correct Answer:
ক: লুব্ধক
Explanation:
আকাশের উজ্জ্বলতম নক্ষত্র কোনটি? সঠিক উত্তর লুব্ধক লুব্ধক ( ইংরেজি নাম: Sirius) পৃথিবীর আকাশের উজ্জ্বলতম তারা। ইংরেজিতে কখনও কখনও "আলফা ক্যানিস মেজরিস" নামে আখ্যায়িত হয়। এটি একটি জোড়া বা যুগ্মতারা। লুব্ধক বলতে মূলত "সিরিয়াস এ" তারাটিকে বোঝায়। এর একটি প্রতিবেশী শ্বেত বামন তারা আছে যার নাম "সিরিয়াস বি"। লুব্ধকের আপাত প্রভা -১.৪৭ যা আকাশের দ্বিতীয় উজ্জ্বল তারা ক্যানোপাস বা অগস্ত্য থেকে দু’গুণ বেশি উজ্জ্বল। জোড়া তারার উজ্জ্বল তারাটি হল প্রধান সারণীর বর্ণালী টাইপ A০ অথবা A১, যার নাম সিরিয়াস A, আর সেটির সঙ্গী তারা একটি ম্লান শ্বেত বামন, যাকে সিরিয়াস B বলা হয়। তারা একে অপরকে ৫০ বছরে একবার প্রদক্ষিণ করে, সেই সময়ে তাদের মধ্যে দূরত্ব ৮.২ থেকে ৩১.৫ জ্যোতির্বিদ্যা এককের মধ্যে ওঠানামা করে।লুব্ধক এত উজ্জ্বল দুটি কারণে- এর স্বকীয় উজ্জ্বলতা এবং এর অবস্থান পৃথিবীর খুবই নিকটে। জ্যোতির্বিজ্ঞানীদের হিসাব অনুযায়ী এই তারা সৌরমণ্ডল থেকে মাত্র ৮.৬ আলোকবর্ষ দূরে এবং লুব্ধকজগৎ সৌরমণ্ডলের নিকটতম প্রতিবেশী। লুব্ধক ধীরে ধীরে সৌরমণ্ডলের নিকটবর্তী হচ্ছে; এ কারণে আগামী ৬০,০০০ বছরে এর উজ্জ্বলতা সামান্য বৃদ্ধি পাবে। এই সময়ের পর লুব্ধক সৌরমণ্ডল থেকে দূরে সরে যাবে কিন্তু আরো ২,১০,০০০ বছর লুব্ধক পৃথিবীর আকাশে উজ্জ্বল তারা হিসেবেই থাকবে।লুব্ধক জগৎ দুটি তারার সমন্বয়ে গঠিত। "সিরিউস এ" এর ভর সূর্যের ভরের প্রায় দ্বিগুণ এবং এর ঔজ্জ্বল্য সূর্যের ২৫ গুণ। কিন্তু এর ঔজ্জ্বল্য অন্যান্য তারা হতে কম যেমন "ক্যানোপাস" বা "রাইজেল"। জ্যোতির্বিজ্ঞানীদের মতে লুব্ধক জগৎ -এর জন্ম ২০০০-৩০০০ লক্ষ বছর পূর্বে। তুলোনামুলক ভারী তারাটি "সিরিউস বি" ১২০০ লক্ষ্য বছর পূর্বে শ্বেত বামন তারায় পরিণত হয়েছে।
আসাদগেট নামের পটভূমির সাথে জড়িত কোন সোন?
Correct Answer:
গ: ১৯৬৯ সন
Explanation:
আসাদগেট নামের পটভূমির সাথে জড়িত কোন সোন? সঠিক উত্তর ১৯৬৯ সন আসাদ গেট বাংলাদেশের রাজধানী ঢাকা শহরের লালমাটিয়ায় অবস্থিত একটি তোরণ। এই তোরণের নাম অনুযায়ী ঐ জায়গার নাম আসাদগেট হয়ে গেছে। এই রাস্তা আসাদগেট থেকে মোহাম্মদপুর চলে গিয়েছে। এটি জাতীয় সংসদ ভবনের ডান পার্শ্বে অবস্থিত। এর আগের নাম আইয়ুব গেট। পাকিস্তানের রাষ্ট্রপতি আইয়ুব খান ঢাকায় এসে মোহাম্মদপুর এলাকার প্রথম পনেরটি বাড়ি কিছু পরিবারের জন্য বরাদ্দ করেন। সেই কারণেই মোহাম্মদপুর এলাকার প্রধান রাস্তার প্রধানগেটটির নামকরণ করা হয়েছিল আইয়ুব গেট। ১৯৬৯ সালে ১১ দফা দাবী আদায়ের গণ আন্দোলনে ২০ জানুয়ারি তারিখে পুলিশের গুলিতে শহীদ হন ছাত্রনেতা আমানুল্লাহ আসাদুজ্জামান। শহীদ আসাদের রক্তমাখা শার্ট নিয়ে পরদিন রাজধানী ঢাকায় বের হয় শোক মিছিল। বিক্ষুদ্ধ জনতা সেই সময়ই ছুটে যান মোহাম্মদপুর তৎকালীন আইয়ুব গেটের সামনে এবং প্রতিবাদের ক্ষুদ্ধ প্রতীক হিসাবে আইয়ুব গেটের নামফলক গুড়িয়ে দিয়ে রক্ত দিয়েই লেখেন আসাদ গেট। আসাদের স্মৃতি রক্ষার জন্য ঢাকাবাসী আইয়ুব গেটের নাম পরিবর্তন করে আসাদ গেট রাখেন।
ইউনেস্কো কবে সুন্দরবনকে বিশ্ব ঐতিহ্য হিসেবে ঘোষণা করে?
Correct Answer:
খ: ১৯৯৭ সাল
Explanation:
ইউনেস্কো কবে সুন্দরবনকে বিশ্ব ঐতিহ্য হিসেবে ঘোষণা করে? সঠিক উত্তর ১৯৯৭ সাল সুন্দরবন ৬ ডিসেম্বর ১৯৯৭ খ্রিস্টাব্দে ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে স্বীকৃতি লাভ করে।
'ভেটো' কথাটি কোন শব্দ থেকে আগত?
Correct Answer:
ক: ল্যাটিন
ভূ-মধ্যসাগর ও আটলান্টিক মহাসাগরের মধ্যে কোন প্রণালির অবস্থান?
Correct Answer:
ঘ: জিব্রাল্টার
"War and Peace" উপন্যাসের রচয়িতা কে?
Correct Answer:
ঘ: লিও টলস্টয়
"আল আকসা মসজিদ কোথায় অবস্থিত?
Correct Answer:
ক: ফিলিস্তিন
কোনটিতে রোবটের ব্যবহার করা হয়?
Correct Answer:
ক: জটিল সার্জারি চিকিৎসায়
Explanation:
কোনটিতে রোবটের ব্যবহার করা হয়? সঠিক উত্তর জটিল সার্জারি চিকিৎসায় জটিল সার্জারিতে রোবটের ব্যবহার করা হয়ে থাকে। মানুষ দ্বারা পরিচালিত হলেও এটার কর্মক্ষমতা প্রায় নির্ভুল ।
পৃথিবীতে সবচেয়ে মূল্যবান ধাতু কোনটি?
Correct Answer:
ঘ: প্লাটিনাম
উচ্চ ফলনশীল শস্য উৎপাদনে কোন প্রযুক্তি ব্যবহৃত হয়?
Correct Answer:
ঘ: জেনেটিক ইঞ্জিনিয়ারিং
‘হামাস’ কোন দেশের সংগঠন?
Correct Answer:
খ: ফিলিস্তিন
আমেরিকার স্বাধীনতা ঘোষণা করা হয় কোন সালে?
Correct Answer:
গ: ১৭৭৬
ইসলামি সম্মেলন সংস্থার সচিবালয় অবস্থিত-
Correct Answer:
ক: জেদ্দা
‘আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা' এর সদর দপ্তর-
Correct Answer:
গ: ভিয়েনা
Explanation:
‘আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা' এর সদর দপ্তর- সঠিক উত্তর ভিয়েনা আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা (আইএইএ) (ইংরেজি: International Atomic Energy Agency (IAEA)) বিশ্বে পরমাণবিক শক্তির শান্তিপূর্ণ ব্যবহার এবং সামরিক উদ্দেশ্যে এর ব্যবহার রোধকল্পে কাজ করে থাকে। এই সংস্থাটি ১৯৫৭ সালের ২৯ জুলাই প্রতিষ্ঠিত হয়। এর সদর দপ্তর অস্ট্রিয়ার ভিয়েনায় অবস্থিত।আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার বর্তমান সদস্য সংখ্যা ১৭৫ টি।
'লীগ অব নেশনস' কোন সালে বিলুপ্ত হয়?
Correct Answer:
ঘ: ১৯৪৬ সালে
Explanation:
'লীগ অব নেশনস' কোন সালে বিলুপ্ত হয়? সঠিক উত্তর ১৯৪৬ সালে ত্রিশের দশকে লীগ অব নেশনস বিভিন্ন আগ্রাসনের বিরুদ্ধে দাঁড়াতে ব্যর্থ হয়। সংস্থাটি থেকে সরে দাঁড়ায় জার্মানি, জাপান, ইতালি, স্পেনসহ আরো কিছু দেশ। সংস্থাটি দ্বিতীয় বিশ্বযুদ্ধও এড়াতে পারেনি। সাংগঠনিক দুর্বলতা ও বিশ্বশান্তি বিধানে ব্যর্থ হয়ে ১৯৪৬ সালে সংস্থাটির বিলুপ্তি ঘটে।
স্বাধীন বাংলাদেশের পতাকা প্রথম উত্তোলিত হয়েছিল ১৯৭১ সালের-
Correct Answer:
ঘ: ২ মার্চ
Explanation:
স্বাধীন বাংলাদেশের পতাকা প্রথম উত্তোলিত হয়েছিল ১৯৭১ সালের- সঠিক উত্তর ২ মার্চ ২ মার্চ বাংলাদেশের জাতীয় পতাকা দিবস। একাত্তরের এই দিনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবনে প্রথম জাতীয় পতাকা তোলা হয়েছিল। সবুজ জমিনের ওপর লাল বৃত্তের মাঝখানে সোনালি মানচিত্র খচিত পতাকা। ওইদিন পতাকা উত্তোলন করেছিলেন ডাকসুর সহসভাপতি আ স ম আবদুর রব।
এশীয় ডেভেলপমেন্ট ব্যাংকের প্রধান কার্যালয় কোথায়?
Correct Answer:
ঘ: ম্যানিলা
রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় কোন সালে?
Correct Answer:
খ: ১৯৫৩
Explanation:
রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় কোন সালে? সঠিক উত্তর ১৯৫৩ রাজশাহী বিশ্ববিদ্যালয় বাংলাদেশের রাজশাহী বিভাগের রাজশাহী জেলায় অবস্থিত দেশের দ্বিতীয় বৃহত্তম বিশ্ববিদ্যালয়। এটি দেশের একমাত্র স্বয়ংসম্পূর্ণ বিশ্ববিদ্যালয় ও ডিজিটাল ক্যাম্পাস। ১৯৫৩ সালের ৬ জুলাই এটি প্রতিষ্ঠিত হয়। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বর্তমান শিক্ষার্থীর সংখ্যা প্রায় ৩৬ হাজার৷ প্রাচ্যের ক্যামব্রিজ খ্যাত এই বিশ্ববিদ্যালয়টি রাজশাহী বিশ্ববিদ্যালয় রেলওয়ে স্টেশন ও ঢাকা-রাজশাহী মহাসড়কের পাশে রাজশাহী শহর থেকে ৫ কিলোমিটার দূরে অবস্থিত৷
‘বীরশ্রেষ্ঠ' পদকপ্রাপ্তদের সংখ্যা কত?
Correct Answer:
ক: সাত
Explanation:
‘বীরশ্রেষ্ঠ' পদকপ্রাপ্তদের সংখ্যা কত? সঠিক উত্তর সাত বর্তমানে ৬৭৬ জন বীরত্বসূচক পদক খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা রয়েছেন। এর মধ্যে বীরশ্রেষ্ঠ রয়েছেন ৭ জন, বীর উত্তম ৬৮ জন, বীর বিক্রম ১৭৫ জন ও বীর প্রতীক ৪২৬ জন। এঁদের মধ্যে সেনাবাহিনীর ২৯১ জন, নৌবাহিনীর ২১ জন, বিমানবাহিনীর ২৩ জন, বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ১১ জন, পুলিশ বাহিনীর ৫ জন এবং গণবাহিনীর ২১৮ জন যোদ্ধা রয়েছেন।
মহান মুক্তিযুদ্ধকালীন কনসার্ট ফর বাংলাদেশ কোথায় অনুষ্ঠিত হয়েছিল?
Correct Answer:
খ: নিউইয়র্ক
Explanation:
মহান মুক্তিযুদ্ধকালীন কনসার্ট ফর বাংলাদেশ কোথায় অনুষ্ঠিত হয়েছিল? সঠিক উত্তর নিউইয়র্ক দ্য কনসার্ট ফর বাংলাদেশ (বা বাঙলা দেশ, দেশের পূর্ববানান অনুসারে) ছিল ১ আগস্ট ১৯৭১ সালের রবিবার ২.৩০ এবং ৮.০০ অপরাহ্নে নিউ ইয়র্ক সিটির ম্যাডিসন স্কোয়ার গার্ডেনে প্রায় ৪০,০০০ দর্শকের উপস্থিতিতে অনুষ্ঠিত, সাবেক বিটল্স সঙ্গীতদলের লিড গিটারবাদক জর্জ হ্যারিসন এবং ভারতীয় সেতারবাদক রবিশঙ্কর কর্তৃক সংগঠিত দুটি বেনিফিট কনসার্ট। এই প্রদর্শনী পূর্ব পাকিস্তানের (বর্তমানে বাংলাদেশ) শরণার্থীদের জন্য আন্তর্জাতিক সচেতনতা এবং তহবিল ত্রাণ প্রচেষ্টা বাড়াতে, মূলত বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ-সম্পর্কিত বাংলাদেশের নৃশংসতার ফলে সাহায্যের উদ্দেশ্যে আয়োজন করা হয়েছিলো।
জাতিসংঘে নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য পদ কত সময়ের জন্য?
Correct Answer:
ক: ২ বছর
Explanation:
জাতিসংঘে নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য পদ কত সময়ের জন্য? সঠিক উত্তর ২ বছর প্রতি বছর জানুয়ারি মাসে, এই দশ অস্থায়ী সদস্য দুই বছরের জন্য সাধারণ পরিষদ কর্তৃক নির্বাচিত করা হয়। প্রতি বছর পাঁচটি সদস্য দেশ নির্বাচিত করা হয়।
বাংলাদেশের জাতীয় প্রতীকে কতটি তারকা আছে?
Correct Answer:
ঘ: ৪
Explanation:
বাংলাদেশের জাতীয় প্রতীকে কতটি তারকা আছে? সঠিক উত্তর ৪ বাংলাদেশের জাতীয় প্রতীকের কেন্দ্রে রয়েছে পানিতে ভাসমান একটি শাপলা ফুল যা বাংলাদেশের জাতীয় ফুল। শাপলা ফুলটিকে বেষ্টন করে আছে ধানের দুটি শীষ। চূড়ায় পাটগাছের পরস্পরযুক্ত তিনটি পাতা এবং পাতার উভয় পার্শ্বে দুটি করে মোট চারটি তারকা। পানি, ধান ও পাট প্রতীকে বৈশিষ্ট্যমণ্ডিত হয়েছে বাংলাদেশের নিসর্গ ও অর্থনীতি। এ তিনটি উপাদানের উপর স্থাপিত জলজ প্রস্ফুটিত শাপলা হলো অঙ্গীকার, সৌন্দর্য ও সুরুচির প্রতীক।
বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে কতজন মুক্তিযোদ্ধা 'বীরবিক্রম' খেতাবে ভূষিত হয়?
Correct Answer:
গ: ১৭৫ জন
Explanation:
বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে কতজন মুক্তিযোদ্ধা 'বীরবিক্রম' খেতাবে ভূষিত হয়? সঠিক উত্তর ১৭৫ জন বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে অবদানকারী বিশেষ বিশেষ মুক্তিযোদ্ধাদেরকে তাদের অবদানের ভিত্তিতে বাংলাদেশ সরকার বীরশ্রেষ্ঠ, বীর-উত্তম, বীর বিক্রম ও বীরপ্রতীক উপাধিতে ভূষিত করেন। বীরবিক্রম তৃতীয় সর্বোচ্চ উপাধি। ১৯৭৩ সালের ১৫ ডিসেম্বর পূর্বে নির্বাচিত সকল মুক্তিযোদ্ধার নামসহ মোট ৬৭৬ জন মুক্তিযোদ্ধাকে নিম্নোক্ত খেতাব প্রদান করা হয়:বীরশ্রেষ্ঠ - ৭ জনবীর উত্তম - ৬৮ জনবীর বিক্রম - ১৭৫ জনবীর প্রতীক - ৪২৬ জন
বাংলাদেশের কোথায় জুম চাষ হয়?
Correct Answer:
ক: বান্দরবান
Explanation:
বাংলাদেশের কোথায় জুম চাষ হয়? সঠিক উত্তর বান্দরবান জুম চাষ পার্বত্য অঞ্চলের (রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান) ক্ষুদ্র - নৃগোষ্ঠীদের জীবন - জীবিকার প্রধান অবলম্বন। বর্তমানে প্রতি বছর প্রায় ২০, ০০০ হেক্টর ভূমি এ পদ্ধতিেত চাষাবাদ করা হয়।
বাংলাদেশের সংবিধান কতটি ভাষায় রচিত?
Correct Answer:
ঘ: ২টি
Explanation:
বাংলাদেশের সংবিধান কতটি ভাষায় রচিত? সঠিক উত্তর ২টি 1. Bangla2.English
শিশুর ভাষা শিক্ষায় প্রথম মাধ্যম কে?
Correct Answer:
গ: মা
বাংলাদেশের জাতীয় সংসদের মোট আসন কয়টি?
Correct Answer:
খ: ৩৫০টি
Explanation:
বাংলাদেশের জাতীয় সংসদের মোট আসন কয়টি? সঠিক উত্তর ৩৫০টি এককক্ষ বিশিষ্ট এ আইনসভার সদস্য সংখ্যা ৩৫০; যার মধ্যে ৩০০ জন সংসদ সদস্য জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হয়ে থাকেন এবং অবশিষ্ট ৫০টি আসন নারীদের জন্য সংরক্ষিত।
কাতার বিশ্বকাপ ২০২২ এ তৃতীয়স্থান অর্জনকারী দেশ কোনটি?
Correct Answer:
গ: ক্রোয়েশিয়া
Explanation:
কাতার বিশ্বকাপ ২০২২ এ তৃতীয়স্থান অর্জনকারী দেশ কোনটি? সঠিক উত্তর ক্রোয়েশিয়া স্থান নির্ধারণী ম্যাচে আফ্রিকার দেশ মরক্কোকে ২-১ গোলে হারিয়ে কাতার বিশ্বকাপ ২০২২-এ তৃতীয় স্থান দখল করল ২০১৮-বিশ্বকাপের রানার আপ ক্রোয়েশিয়া।।
সংসদ অধিবেশন কে আহবান করেন?
Correct Answer:
ঘ: মহামান্য রাষ্ট্রপতি
Explanation:
সংসদ অধিবেশন কে আহবান করেন? সঠিক উত্তর মহামান্য রাষ্ট্রপতি সংবিধানের ৭২(১) অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি সংসদের অধিবেশনে আহ্বান করেন।
জাতীয় যুবদিবস কবে পালিত হয়?
Correct Answer:
খ: ১ নভেম্বর
Explanation:
জাতীয় যুবদিবস কবে পালিত হয়? সঠিক উত্তর ১ নভেম্বর ১। মুক্তিযোদ্ধা দিবস ১ ডিসেম্বর২। জাতীয় যুবদিবস ১ নভেম্বর
"ওয়াটার লু' যুদ্ধক্ষেত্র কোথায় অবস্থিত?
Correct Answer:
ক: বেলজিয়াম
Explanation:
"ওয়াটার লু' যুদ্ধক্ষেত্র কোথায় অবস্থিত? সঠিক উত্তর বেলজিয়াম ইউরোপের ইতিহাসে ১৮১৫ সালে সংঘটিত ওয়াটার লু যুদ্ধ একটি যুগান্তকারী ঘটনা। ব্রিটেন, রাশিয়া, প্রুশিয়া ও অস্ট্রিয়ার সম্মিলিত বাহিনী এবং ফ্রান্সের সম্রাট নেপোলিয়নের মধ্যে এ ভাগ্য নির্ধারণকারী ওয়াটার লু যুদ্ধ সংঘটিত হয়। ওয়াটার লু যুদ্ধ মহাবীর নেপোলিয়নের জীবনের সর্বশেষ যুদ্ধ। এ যুদ্ধে পরাজয়ের মাধ্যমে তার চূড়ান্ত পতন ঘটে।
'অসমাপ্ত আত্মজীবনী' কার রচনা?
Correct Answer:
ঘ: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
Explanation:
'অসমাপ্ত আত্মজীবনী' কার রচনা? সঠিক উত্তর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অসমাপ্ত আত্মজীবনী শেখ মুজিবুর রহমানের আত্মজীবনী সংকলন। ২০১২ সালের জুনে এ বইটি প্রকাশিত হয়।[১] এ পর্যন্ত ক্রমান্বয়ে ইংরেজি, উর্দু, জাপানি, চিনা, আরবি, ফরাসি, হিন্দি, তুর্কি, নেপালি, স্পেনীয়, অসমীয়া, ইতালীয়,মালয়, কোরীয়, রুশ ,মারাঠি ও সর্বশেষ গ্রীক ভাষায় বইটির অনুবাদ প্রকাশিত হয়েছে।
বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় প্রথম কোন জেলা শত্রুমুক্ত হয়?
Correct Answer:
ঘ: যশোর
ভাষা আন্দোলন পূর্ব বাংলায় কোন ভাবাদর্শ ছড়িয়ে দেয়?
Correct Answer:
ক: বাঙালি জাতীয়তাবাদ
SDG'র লক্ষ্যমাত্রা কোন সালের মধ্যে অর্জন করতে হবে।
Correct Answer:
খ: ২০৩০
Explanation:
SDG'র লক্ষ্যমাত্রা কোন সালের মধ্যে অর্জন করতে হবে। সঠিক উত্তর ২০৩০ SDGs-এর মেয়াদ ২০১৬ থেকে ২০৩০ সাল। এতে মোট ১৭টি লক্ষ্যমাত্রা ও ১৬৯টি সুনির্দিষ্ট লক্ষ্য অন্তর্ভুক্ত রয়েছে ।
বর্ণালীর প্রান্তীয় বৰ্ণ কি কি?
Correct Answer:
গ: বেগুনী ও লাল
Explanation:
বর্ণালীর প্রান্তীয় বৰ্ণ কি কি? সঠিক উত্তর বেগুনী ও লাল ১৭ শতকের দিকে স্যার আইজাক নিউটন সূর্যের সাদা আলোকে প্রিজমের মধ্য দিয়ে চালনা করে দেখেছিলেন যে সাদা আলো থেকে সাতটি বর্ণ তৈরি হয়। এগুলো হলো বেগুনি, নীল, আসমানি, সবুজ, হলুদ, কমলা ও লাল। এভাবে বর্ণালি আবিষ্কৃত হয়।
Which country in the world shares its border with the most countries?
Correct Answer:
C: Russia
Explanation:
Which country in the world shares its border with the most countries? Correct Answer Russia Both China and Russia have the most neighboring countries, with 14 neighbors each.
13. Shakib Al Hasan has recently been selected as the best athlete in the history of Bangladesh by-
Correct Answer:
B: BSPA
Explanation:
13. Shakib Al Hasan has recently been selected as the best athlete in the history of Bangladesh by- Correct Answer BSPA Cricketer Shakib Al Hasan won the best sportsperson award for the last 50 years as the Bangladesh Sports Press Association marked its 60th founding anniversary.
Which of the following has the highest number of green apparel factories in the world?
Correct Answer:
D: Bangladesh
Explanation:
Which of the following has the highest number of green apparel factories in the world? Correct Answer Bangladesh The United States Green Building Council (USGBC) has been recognized 180 readymade garment (RMG) factories of Bangladesh as green.
The Nobel Prize for Literature in 2022 has been awarded to –
Correct Answer:
B: Annie Ernaux
Explanation:
The Nobel Prize for Literature in 2022 has been awarded to – Correct Answer Annie Ernaux Ernaux was the 16th French writer – the first Frenchwoman – and the 17th female author, to receive the Nobel Prize in Literature 2022.
What is the extreme poverty rate of Bangladesh as per the Economics Index, 2022?
Correct Answer:
C: 10.5%
Explanation:
What is the extreme poverty rate of Bangladesh as per the Economics Index, 2022? Correct Answer 10.5% দেশে চরম দারিদ্র সীমার নিচে বাস করে সাড়ে ১০ শতাংশ মানুষ এবং দারিদ্র সীমার নিচে বাস করে সাড়ে বিশ শতাংশ মানুষ।
The southernmost town of the world resides in-
Correct Answer:
C: Chile
Explanation:
The southernmost town of the world resides in- Correct Answer Chile Chile in South America is the country that extends the farthest south in the world. Although the continent of Antarctica is farther south, it is not a country.
Who has written the famous novel 'Pather Panchali'?
Correct Answer:
B: Bibhutibhushan Bandyopadhyay
Explanation:
Who has written the famous novel 'Pather Panchali'? Correct Answer Bibhutibhushan Bandyopadhyay Pother Panchali (Bengali: পথের পাঁচালী Song of the Little Road) is a 1929 novel written by Bibhutibhushan Bandyopadhyay and was later adapted into a 1955 film of the same name by Satyajit Ray.
What is the name of the country where no prime minister has ever served a full term?
Correct Answer:
D: Pakistan
How many districts are touched by the Sundarbans?
Correct Answer:
C: 5
Explanation:
How many districts are touched by the Sundarbans? Correct Answer 5 সুন্দরবন বাংলাদেশের ৫ টি জেলাকে স্পর্শ করেছে। খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা, পটুয়াখালী , বরগুনা
Which of the following desert s located in Mongolia?
Correct Answer:
A: Gobi desert
Explanation:
Which of the following desert s located in Mongolia? Correct Answer Gobi desert গোবি মরুভূমি এশিয়া মহাদেশের সবচেয়ে বড় মরুভূমি যা চীন এবং মঙ্গোলিয়ার দক্ষিণাংশ জুড়ে রয়েছে। ১,৫০০ কি.মি. জুড়ে বিস্তৃৃত। এটি বিশ্বের তৃতীয় বৃহত্তম মরুভূমি। এর আয়তন ১২ লক্ষ ৯৫ হাজার বর্গ কি.মি।
A Chronometer is used to measure
Correct Answer:
A: Time
Explanation:
A Chronometer is used to measure Correct Answer Time Chronometer is an instrument for measuring time accurately in spite of motion or variations in temperature, humidity, and air pressure.So it can be used as a clock for determining the longitude of a vessel at sea.