general knowledge MCQs
Showing 50 questions (Total: 19105)
Which of the following earns highest amount of foreign currency for Bangladesh ?
Correct Answer:
B: Garments and Knitwear
স্বাধীনতা যুদ্ধে বাংলাদেশকে কয়টি সেক্টরে ভাগ করা হয়েছিল ?
Correct Answer:
গ: ১১টি
Explanation:
স্বাধীনতা যুদ্ধে বাংলাদেশকে কয়টি সেক্টরে ভাগ করা হয়েছিল ? সঠিক উত্তর ১১টি ১৯৭১ সালের ১০ এপ্রিল মুজিবনগর সরকার গঠনের পরের দিন তিনজন আঞ্চলিক অধিনায়কের নাম ঘোষণা করা হয় এবং প্রতিটি অঞ্চলকে একেকটি সেক্টর হিসেবে চিহ্নিত করা হয়। ১০ থেকে ১৭ জুলাই ১৯৭১ অনুষ্ঠিত সেক্টর কমান্ডারদের এক সম্মেলনে অপারেশন চালানোর সুবিধার্থে সমগ্র বাংলাদেশকে এগারোটি সেক্টরে ভাগ করা হয়।
বাংলায় রেলপথ চালূ হয়েছিল কোথা হতে কোথা পর্যন্ত?
Correct Answer:
খ: হাওড়া -চুচুড়া
বাংলাদেশের বৃহত্তম তাপবিদ্যু কোথায় অবস্থিত?
Correct Answer:
গ: ভেড়ামারায়
Explanation:
বাংলাদেশের বৃহত্তম তাপবিদ্যু কোথায় অবস্থিত? সঠিক উত্তর ভেড়ামারায় বাংলাদেশের বৃহত্তম তাপবিদ্যুৎ ভেড়ামারায় অবস্থিত। ভেড়ামারা তাপ বিদ্যুৎ কেন্দ্র থেকে প্রথম বিদ্যুৎ উৎপাদন শুরু হয় ১৯৭৬ সালে। তখন দুটি ইউনিট থেকে মোট ৪০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা হতো। প্রতিটি প্ল্যান্টের বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা ছিলো ২০ মেগাওয়াট। চাহিদার সাথে সঙ্গতি রেখে ১৯৮০ সালে আরো একটি প্ল্যান্ট এখানে নির্মাণ করা হয় যার বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা ৬০ মেগাওয়াট। দেশের দক্ষিণ - পশ্চিমাঞ্চল ছাড়াও উত্তরাঞ্চলে সীমাহীন লোডশেডিং ও বিদ্যুতের ঘাটতি কাটিয়ে ওঠার ক্ষেত্রে এই বিদ্যুৎ কেন্দ্রটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে থাকে। ২০১০ সালের দিকে ১টি ইউনিট থেকে বিদ্যুৎ উৎপাদন একদমই বন্ধ হয়ে যায়। বাকি দুইটি ইউনিট থেকে ৩০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব হয়।
নোবেল পুরস্কার এর প্রবর্তক দেশ কোনটি ?
Correct Answer:
ক: সুইডেন
বৃক্ষরোপণে জাতীয় পুরস্কার প্রবর্তন হয় কখন?
Correct Answer:
খ: ১৯৯২ সালে
LAN কার্ডের অপর নাম কি?
Correct Answer:
ক: Network Interface Card
Explanation:
LAN কার্ডের অপর নাম কি? সঠিক উত্তর Network Interface Card LAN কার্ডের অপর নাম Network Interface Card. LAN এর পূর্ণরূপ হল - Local Area Network.
অধ্যাদেশ প্রণয়ন ও জারি করতে পারেন কে?
Correct Answer:
গ: রাষ্ট্রপতি
Explanation:
অধ্যাদেশ প্রণয়ন ও জারি করতে পারেন কে? সঠিক উত্তর রাষ্ট্রপতি অধ্যাদেশ প্রণয়ন ও জারি করতে পারেন রাষ্ট্রপতি। বাংলাদেশের রাষ্ট্রপতি সংবিধানের ৯৩(১) অনুচ্ছেদ অনুসারে সংসদের অধিবেশন না থাকলে কোন জরুরী পরিস্থিতি মোকাবেলার জন্য অধ্যাদেশ জারি করতে পারেন। সংসদ ভেঙ্গে যাওয়া অবস্থায় ও তিনি ক্ষমতা প্রয়োগ করতে পারেন।
বাংলাদেশের উষ্ণতম স্থান কোনটি ?
Correct Answer:
গ: লালপুর
রয়টার্স কি?
Correct Answer:
ঘ: সংবাদ সংস্থা
ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম মুসলিম ভাইস চ্যন্সেলর ছিলেন-
Correct Answer:
গ: স্যার এ এফ রহমান
Explanation:
ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম মুসলিম ভাইস চ্যন্সেলর ছিলেন- সঠিক উত্তর স্যার এ এফ রহমান ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম মুসলিম এবং উপমহাদেশীয় ভাইস চ্যান্সেলর ছিলেন স্যার এ এফ রহমান। ১ জুলাই ১৯২১ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় নাথান কমিশনের রিপোর্টের উপর ভিত্তি করে প্রতিষ্ঠিত হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম চ্যান্সেলর লর্ড ডানডাস (জেসিআই) এবং ভাইস চ্যান্সেলর ফিলিপ জোসেফ (পি. জে) হার্টজ।
কর্ণফুলী নদীর উৎপত্তি কোথা থেকে?
Correct Answer:
খ: লুসাই পাহাড় থেকে
Explanation:
কর্ণফুলী নদীর উৎপত্তি কোথা থেকে? সঠিক উত্তর লুসাই পাহাড় থেকে কর্ণফুলী নদী ভারতের মিজোরাম প্রদেশের মমিত জেলার শৈতা গ্রাম (লুসাই পাহাড়) হতে শুরু হয়ে পার্বত্য চট্টগ্রাম ও চট্টগ্রামের মধ্য দিয়ে প্রবাহিত হয়ে চট্টগ্রামের পতেঙ্গার কাছে বঙ্গোপসাগরে মিলিত হয়েছে। এই নদীর মোহনাতে বাংলাদেশের প্রধান সমুদ্র বন্দর চট্টগ্রাম সমুদ্র বন্দর অবস্থিত। এই নদীর দৈর্ঘ্য ৩২০ কিলোমিটার।
গম্ভীরা গানের উৎপত্তি কোথায়?
Correct Answer:
ক: মালদহ
Explanation:
গম্ভীরা গানের উৎপত্তি কোথায়? সঠিক উত্তর মালদহ গম্ভীরা গানের উৎপত্তি মালদহ। গম্ভীরা বাংলাদেশের উত্তর অঞ্চল তথা রাজশাহী অঞ্চলের গান। এই গানের উৎপত্তি ভারতের পশ্চিমবঙ্গের মালদহ জেলায়।
বিশ্ববিখ্যাত 'মোনালিসা' চিত্রটির চিত্রকর কে?
Correct Answer:
গ: লিওনার্দো দ্য ভিঞ্চি
”সানফ্লাওয়ার” বিখ্যাত চিত্রকর্ম-এর চিত্রকর-
Correct Answer:
ঘ: ভিনসেট ভ্যানগগ
Explanation:
”সানফ্লাওয়ার” বিখ্যাত চিত্রকর্ম-এর চিত্রকর- সঠিক উত্তর ভিনসেট ভ্যানগগ ”সানফ্লাওয়ার” বিখ্যাত চিত্রকর্ম - এর চিত্রকর - ভিনসেট ভ্যানগগ। নেদারল্যান্ডসের বিখ্যাত চিত্রকর ভিনসেন্ট ভ্যানগগের চিত্রকর্ম সানফ্লাওয়ার। লিওনার্দো দা ভিঞ্চি জন্মগ্রহণ করেন ইতালির ফ্লোরেন্সে। তার বিখ্যাত চিত্রকর্মের মধ্যে অন্যতম হলো মোনালিসা, মেডুসা, দ্যা ম্যাডোনা অফ দ্য কার্নেশন, বেনিস ম্যাডোনা, দ্য ব্যাটল অফ অ্যানসিয়ারি ইত্যাদি।
আরব লীগ কখন প্রতিষ্ঠত হয়?
Correct Answer:
ঘ: ১৯৪৫ সালের ২২ মার্চ
ধান উৎপাদনে বিশ্বে বাংলাদেশের স্থান--
Correct Answer:
ক: চতুর্থ
১৯৯৩ সালে প্যালেস্টাইন সংকট সমাধানের লক্ষ্যে প্যালেস্টাইন ও ইসরাইলের মধ্যে যে ঐতিহাসিক চুক্তি স্বাক্ষরিত হয় তার নাম--
Correct Answer:
খ: অসলো চুক্তি
প্রথম জাতিসংঘ উন্নয়ন দশকের মেয়াদকাল ছিল--
Correct Answer:
গ: ১৯৭১-১৯৮০
হেবরন চুক্তি কখন স্বাক্ষরিত হয়?
Correct Answer:
ঘ: ১৫ জানুয়ারি, ১৯৯৭
Explanation:
হেবরন চুক্তি কখন স্বাক্ষরিত হয়? সঠিক উত্তর ১৫ জানুয়ারি, ১৯৯৭ হেবরন চুক্তি স্বাক্ষরিত হয় ১৫ জানুয়ারি, ১৯৯৭। হেবরন মসজিদ হত্যাকাণ্ড সংগঠিত হয়েছিল ২৫ ফেব্রুয়ারি ১৯৯৪ সালে।ইহুদিবাদি ইসরাইলের উগ্রপন্থি ইহুদিরা এই হত্যাকাণ্ড ঘটায়।তখন ইসরাইলের প্রধানমন্ত্রী ছিলেন আইজ্যাক রবিন।যখন ফিলিস্তিনের মুসলমানরা মসজিদ ই ইব্রাহিম এ নামাজ পড়তেছিল। ২৯ জন উগ্রপন্থি মিলে ১২৫ জন মুসলমানকে হত্যা করে।ওটা ছিল রমযান মাস এবং পরবর্তী ৪৮ ঘণ্টার মধ্যে ইসরাইলের সেনাবাহিনি আরও ১৯ জন মুসলমানকে হত্যা করে।
জোট নিরপেক্ষ আন্দোলনের ন্যাম প্রথম শীর্য সম্মেলন অনুষ্ঠিত হয়--
Correct Answer:
ক: বেলগ্রেডে
কোন রাষ্ট্রটি “গ্রুপ অব সেভেন” এর সদস্য নয়?
Correct Answer:
খ: ভারত
Explanation:
কোন রাষ্ট্রটি “গ্রুপ অব সেভেন” এর সদস্য নয়? সঠিক উত্তর ভারত ভারত রাষ্ট্রটি “গ্রুপ অব সেভেন” এর সদস্য নয়। রাশিয়া ব্যতীত শিল্পোন্নত সাতটি দেশের অর্থমন্ত্রীদের জোটকে বলা হয় গ্রুপ অফ সেভেন। এর সদস্য দেশগুলো হলো : কানাডা, যুক্তরাষ্ট্র, ফ্রান্স, জার্মানি, যুক্তরাজ্য, ইতালি ও জাপান।
সঙ্গীত শিল্পী আব্বাসউদ্দিন আহমেদ কত সালে জন্মগ্রহন করেন?
Correct Answer:
ঘ: ১৯০১
Explanation:
সঙ্গীত শিল্পী আব্বাসউদ্দিন আহমেদ কত সালে জন্মগ্রহন করেন? সঠিক উত্তর ১৯০১ সঙ্গীত শিল্পী আব্বাসউদ্দিন আহমেদ ১৯০১ সালে জন্মগ্রহন করেন। সংগীত শিল্পী আব্বাস উদ্দিন আহমেদ ভারতের পশ্চিমবঙ্গের কোচবিহার জেলার তুফানগঞ্জ মহকুমার বলরামপুর গ্রামের ২৭ অক্টোবর ১৯০১ জন্মগ্রহণ করেন। তিনি মারা যান ৩০ ডিসেম্বর ১৯৫৯।
”বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর” কোন মন্ত্রনালয়ের অধীন?
Correct Answer:
ক: কোনটিই নয়
Explanation:
”বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর” কোন মন্ত্রনালয়ের অধীন? সঠিক উত্তর কোনটিই নয় 'বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর' প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর ঢাকা আগারগাঁও এ অবস্থিত। এটি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে। প্রদত্ত অপশন গুলোর মধ্যে এর উত্তর নেই। তাই সঠিক উত্তর কোনোটিই নয় হবে।
Which subject is more focused in the national anthem of Bangladesh ?
Correct Answer:
A: Natural beauty of Bangladesh
কোন শহরের উপনাম “বিগ আপেল”?
Correct Answer:
গ: নিউইয়র্ক
Explanation:
কোন শহরের উপনাম “বিগ আপেল”? সঠিক উত্তর নিউইয়র্ক নিউইয়র্ক শহরের উপনাম “বিগ আপেল”। গগনচুম্বী অট্টালিকা শহর ও বিশ্বের রাজধানী নামে খ্যাত নিউইয়র্কে 'বিগ আপেল' উপ নামে ডাকা হয়।
The next world cup cricket will be held in --
Correct Answer:
C: England and Wales
Which of the following is the largest Muslim country ?
Correct Answer:
B: Indonesia
Who is the designer of national flag of Bangladesh?
Correct Answer:
B: Kamrul Hasan
IFC is the part of following Organization ?
Correct Answer:
B: World Bank
ঢাকার ঐতিহ্যবাহী নবাব পরিবারের সরকারি বাসভবন ছিল ---
Correct Answer:
ঘ: আহসান মঞ্জিল
Explanation:
ঢাকার ঐতিহ্যবাহী নবাব পরিবারের সরকারি বাসভবন ছিল --- সঠিক উত্তর আহসান মঞ্জিল ঢাকার ঐতিহ্যবাহী নবাব পরিবারের সরকারি বাসভবন ছিল আহসান মঞ্জিল। এটি ঢাকার ইসলামপুরে বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত। এর প্রতিষ্ঠাতা নবাব আব্দুল গনি। তিনি তার পুত্র খাজা আহসানুল্লাহ নামানুসারে এর নামকরণ করেন। এর নির্মাণকাল ১৮৫৯ - ১৮৭২ সাল ।
Grameen Bank is ---
Correct Answer:
D: a development bank
বাংলাদেশে 'The Bay of Bengal Industrial Growth Belt (BIG-B)' সহযোগিতার উদ্যোক্তা দেশ কোনটি?
Correct Answer:
গ: জাপান
Explanation:
বাংলাদেশে 'The Bay of Bengal Industrial Growth Belt (BIG-B)' সহযোগিতার উদ্যোক্তা দেশ কোনটি? সঠিক উত্তর জাপান জাপান। বাংলাদেশে ' The Bay of Bengal Industrial Growth Belt ( BIG - B)' সহযোগিতার উদ্যোক্তা দেশ জাপান । ২৫ - ২৮ মে ২০১৪ টোকিওতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে বৈঠকের সময় জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে বিগ - বি ধারণাটি তুলে ধরেন ।
Which wing of the World Bank is called the 'soft-loan-window' ?
Correct Answer:
B: IDA
বাংলাদেশের কোন বিভাগের সাথে ভারতের সীমান্ত নেই?
Correct Answer:
খ: বরিশাল
Explanation:
বাংলাদেশের কোন বিভাগের সাথে ভারতের সীমান্ত নেই? সঠিক উত্তর বরিশাল বাংলাদেশের সাথে ভারতের 'বরিশাল' বিভাগের সীমান্ত নেই। বাংলাদেশের বরিশাল বিভাগ ঢাকা বিভাগের সাথে ভারতের কোন সীমান্ত নেই। ভারতের সাথে বাংলাদেশের সীমান্তবর্তী মোট জেলা ৩০ টি। এরমধ্যে ময়মনসিংহ বিভাগে ৪ টি, সিলেট বিভাগে ৪ টি, চট্টগ্রাম বিভাগে ৬ টি, রাজশাহী বিভাগে ৪ টি, রংপুর বিভাগে ৬ টি এবং খুলনা বিভাগে ৬ টি সীমান্ত রয়েছে।
জাপান মার্কিন নৌ-ঘাঁটি 'পার্ল হারবার' আক্রমণ করে কত সালে?
Correct Answer:
খ: ১৯৪১
Explanation:
জাপান মার্কিন নৌ-ঘাঁটি 'পার্ল হারবার' আক্রমণ করে কত সালে? সঠিক উত্তর ১৯৪১ জাপান মার্কিন নৌ - ঘাঁটি পার্ল হারবারে বিমান হামলা চালায় ৭ ডিসেম্বর, ১৯৪১
'গুয়ানতানামো বন্দিশালা' কোন দেশে অবস্থিত?
Correct Answer:
গ: কিউবা
'একাত্তরের যীশু' চলচ্চিত্রের পরিচালক কে ছিলেন?
Correct Answer:
গ: নাসিরউদ্দিন ইউসুফ
Explanation:
'একাত্তরের যীশু' চলচ্চিত্রের পরিচালক কে ছিলেন? সঠিক উত্তর নাসিরউদ্দিন ইউসুফ নাসির উদ্দিন ইউসুফ। 'একাত্তরের যীশু' চলচ্চিত্রের পরিচালক ছিলেন নাসির উদ্দিন ইউসুফ । তানভীর মোকাম্মেল পরিচালিত মুক্তিযুদ্ধভিত্তিক স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র হল - হুলিয়া, স্মৃতি ৭১। মোরশেদুল ইসলাম পরিচালিত মুক্তিযুদ্ধভিত্তিক স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র হল - আগামী, সূচনা এবং তারেক মাসুদ পরিচালিত মুক্তিযুদ্ধভিত্তিক প্রামাণ্য চিত্র হলো - মুক্তির গান, মুক্তির কথা ।
ফিফা আয়োজিত 'দ্বাদশ বিশ্বকাপ'--এর অফিসিয়াল 'বল' -এর নাম কি?
Correct Answer:
গ: ব্রাজুকা
Explanation:
ফিফা আয়োজিত 'দ্বাদশ বিশ্বকাপ'--এর অফিসিয়াল 'বল' -এর নাম কি? সঠিক উত্তর ব্রাজুকা ফিফা আজিত 'দ্বাদশ বিশ্বকাপের' অফিশিয়াল বলের নাম ব্রাজুকা । ২০১৪ সালে ফিফা আয়োজিত 20 তম বিশ্বকাপ ফুটবলের দ্বাদশ অফিশিয়াল বলেন আমরা জোকা এবং মাসকট হলো ফুলেকো। ১৯৭০ সাল থেকে বিশ্বকাপ ফুটবলে অফিশিয়াল বলে প্রচলন হয়। সেই হিসেবে 1970 থেকে 2018 পর্যন্ত ১৩টি ফুটবল বিশ্বকাপ অনুষ্ঠিত হয় । উল্লেখ্য 2018 সালে ফিফা আয়োজিত 21 তম ফুটবল বিশ্বকাপের দ্বাদশ অফিশিয়াল বলের নাম ' টেলস্টার - 18 ।
বাংলাদেশ ও ভারতের মধ্যকার সমুদ্রসীমা বিষয়ক বিরোধের নিষ্পত্তি করেছে ------
Correct Answer:
খ: Permanent Court of Arbitration
Explanation:
বাংলাদেশ ও ভারতের মধ্যকার সমুদ্রসীমা বিষয়ক বিরোধের নিষ্পত্তি করেছে ------ সঠিক উত্তর Permanent Court of Arbitration মিয়ানমারের পর ভারতের সঙ্গেও বাংলাদেশের সমুদ্রসীমা নির্ধারিত হলো। নেদারল্যান্ডসের স্থায়ী সালিসি আদালতের (Permanent Court of Arbitration)রায়ে বঙ্গোপসাগরের বিরোধপূর্ণ ২৫ হাজার ৬০২ বর্গকিলোমিটার এলাকার মধ্যে ১৯ হাজার ৪৬৭ বর্গকিলোমিটার সমুদ্র এলাকা বাংলাদেশ পেয়েছে।
দেওয়ানী মামলায় Peremptory hearing--এর পূর্ব পর্যন্ত cost ছাড়া মোট কতটি মূলতবির আদেশ দেয়া যায়?
Correct Answer:
ঘ: ৬ টি
'সাগরকন্যা' বলা হয় কোন জেলাকে?
Correct Answer:
ক: পটুয়াখালী
Explanation:
'সাগরকন্যা' বলা হয় কোন জেলাকে? সঠিক উত্তর পটুয়াখালী সাগর কন্যা বলা হয় পটুয়াখালী জেলাকে। সাগর কন্যা বলা হয় পটুয়াখালী জেলাকে। এছাড়া বাংলার ভেনিস বলা হয় বরিশাল জেলা কে।
আরজিতে উল্লেখিত বক্তব্য লিখিত বর্ণনায় অস্বীকার করা না হলে সে বক্তব্য ---
Correct Answer:
গ: বিবাদীর স্বীকৃত বলে গণ্য হবে
বাদীর আরজি সংশোধনীয় দরখাস্ত নামঞ্জুরের আদেশের বিরুদ্ধে প্রতিকার কি?
Correct Answer:
ক: রিভিশন
মার্কিন যুক্তরাষ্ট্রের কোন অঙ্গরাজ্যটি রাশিয়ার নিকট থেকে ক্রয় করা হয়েছিল?
Correct Answer:
ক: আলাস্কা
Explanation:
মার্কিন যুক্তরাষ্ট্রের কোন অঙ্গরাজ্যটি রাশিয়ার নিকট থেকে ক্রয় করা হয়েছিল? সঠিক উত্তর আলাস্কা আলাস্কা। ১৮৬৭ সালে ৭২ লাখ ডলারের বিনিময় মার্কিন যুক্তরাষ্ট্র রাশিয়ার কাছ থেকে আলাস্কা ক্রয় করে।
ইতিহাসের জনক বা পিতা কে?
Correct Answer:
ক: হেরোডোটাস
Explanation:
ইতিহাসের জনক বা পিতা কে? সঠিক উত্তর হেরোডোটাস ইতিহাসের জনক বা পিতা হলেন হেরোডোটাস। ৪৮৪ খ্রিস্টপূর্বাব্দে বর্তমান তুরস্কের হেলিকন আছে জন্মগ্রহণ করেন হেরোডোটাস। তিনি সক্রেটিসের সমসাময়িক ছিলেন। তিনি ৪২৫ খ্রীষ্টপূর্বাব্দে মারা যান।
নিষেধাজ্ঞার ডিক্রি জারির দরখাস্ত দাখিলের মেয়াদকাল গণনা করা হলো ----
Correct Answer:
ক: ডিক্রির স্বাক্ষরের তারিখ হতে
কোড অব ক্রিমিনাল প্রসিডিওর-এর ৪৯১ ধারা অনুযায়ী 'হেবিয়াস কর্পাস' প্রকৃতির নির্দেশনামূলক আদেশ প্রদানের ক্ষমতা কোন আদালতের এখতিয়ারভুক্ত?
Correct Answer:
গ: হাইকোর্ট বিভাগ
মধ্যস্থতার মাধ্যমে প্রদত্ত আপোষ ডিক্রির কারণে কোনো পক্ষ সংক্ষুব্ধ হলে, তার প্রতিকার নিচের কোনটি?
Correct Answer:
ঘ: কোনোটিই নয়
কোন আরব দেশ সর্বপ্রথম বাংলাদেশ কে স্বীকৃতি প্রদান করে?
Correct Answer:
গ: ইরাক
Explanation:
কোন আরব দেশ সর্বপ্রথম বাংলাদেশ কে স্বীকৃতি প্রদান করে? সঠিক উত্তর ইরাক আরব দেশগুলোর মধ্যে সর্বপ্রথম বাংলাদেশকে স্বীকৃতি দেয় ইরাক। মহান মুক্তিযুদ্ধের শেষলগ্নে প্রথম দেশ হিসেবে ভারত ৬ ডিসেম্বর ১৯৭১ (মতান্তরে ৭ ডিসেম্বর) বাংলাদেশকে স্বীকৃতি দেয়। পরবর্তী দেশ হিসাবে ১৯৭১ - এর৭ ডিসেম্বর হিসাবে ভূটান বাংলাদেশকে স্বীকৃতি দেয় এশিয়ার বাহিরে প্রথম স্বীকৃতিদানকারী দেশ ছিল পূর্ব - জার্মানি ১১ জানুয়ারী ১৯৭২, তারপর বুলগেরিয়া ১২ জানুয়ারী, এবং রাশিয়া - সহ বাকী সোভিয়েত ব্লক দেয় ২৫ জানুয়ারী, ১৯৭২। প্রথম পশ্চিমী দেশ হিসাবে বাংলাদেশকে স্বীকৃতি দেয় ৪ ফেব্রুয়ারী, ১৯৭২। ১৯৭২ - এর ২৫শে ফেব্রুয়ারী পর্যন্ত বাংলাদেশ ৩০ দেশের স্বীকৃতি লাভ করে। মুসলিম দেশের মধ্যে মালেশিয়া এবং ইন্দোনেশিয়া ২৫ ফেব্রুয়ারী, ১৯৭২ স্বীকৃতি দেয়। প্রথম আরব দেশ হিসবে ইরাক স্বীকৃতি দেয় ৮ জুলাই, ১৯৭২। প্রথম আফ্রিকান দেশ সেনেগাল স্বীকৃতি দেয় ফেব্রুয়ারী ১৯৭২।