general knowledge MCQs
Showing 50 questions (Total: 19105)
নাফটা চুক্তি কখন অনুমোদিত হয়?
Correct Answer:
গ: ১৯৯৩ সালে
বাংলাদেশ সবচেয়ে বেশি আমদানি করে--
Correct Answer:
ঘ: চীন থেকে
কুইন্সল্যান্ড কোন দেশের অংশ?
Correct Answer:
ঘ: অস্ট্রেলিয়া
লেনিনগ্রাদ শহরের বর্তমান নাম কি ?
Correct Answer:
ক: সেন্ট পিটার্সবার্গ
মগরা বাংলাদেশের কোথায় বাস করে?
Correct Answer:
ক: বান্দরবান
Explanation:
মগরা বাংলাদেশের কোথায় বাস করে? সঠিক উত্তর বান্দরবান মগ বাংলাদেশের উপজাতিদের একটি এরা বান্দরবান জেলায় বসবাস করে। মগ শব্দটি আরাকানের মারমা ও আরাকান/রাখাইনদেরকে বোঝাতে বাংলা ও দক্ষিণ এশিয়ার অন্যান্য জনগোষ্ঠীর ইতিহাসের আলোচনায় ব্যবহৃত হয়। ষোড়শ ও সপ্তদশ শতাব্দীতে আরাকানের ম্রক উ এর রাজ্য বাংলার চট্টগ্রাম অঞ্চলে তার অঞ্চল সম্প্রসারণ করে। আরাকান রাজ্যের নৌবাহিনী মগ নাবিক বা মগ জলদস্যু নামে পরিচিত ছিল।
বাংলাদেশের কোন জেলায় প্রথম সৌরবিদ্যুৎ প্রকল্প চালু হয় ?
Correct Answer:
খ: নরসিংদী
Explanation:
বাংলাদেশের কোন জেলায় প্রথম সৌরবিদ্যুৎ প্রকল্প চালু হয় ? সঠিক উত্তর নরসিংদী বাংলাদেশের নরসিংদী জেলার করিমপুর ও নজরপুরে প্রথম সৌর বিদ্যুৎ উৎপাদনকেন্দ্র স্থাপর করা হয়েছে। এ প্রকল্পে ফ্রান্স সরকার সহায়তা করেছে।
মাওরি কোন দেশের অধিবাসী?
Correct Answer:
গ: নিউজিল্যান্ড
যমুনা সার কারখানায় উৎপাদিত সার এর নাম কি ?
Correct Answer:
ক: ইউরিয়া
Explanation:
যমুনা সার কারখানায় উৎপাদিত সার এর নাম কি ? সঠিক উত্তর ইউরিয়া যমুনা সার কারখানা তারাকান্দি, জামালপুরে অবস্থিত। এ কারখানায় প্রাকৃতিক গ্যাস কাঁচামাল হিসেবে ব্যবহৃত হয় এবং ইউরিয়া সার উৎপন্ন হয়। এ কারখানাটি ১৯৮৯ সালে প্রতিষ্ঠিত হয়।
ফ্রোচার্ট .প্রতিক দিয়ে কি বুঝানো হয়?
Correct Answer:
ঘ: একত্রিকরণ
Explanation:
ফ্রোচার্ট .প্রতিক দিয়ে কি বুঝানো হয়? সঠিক উত্তর একত্রিকরণ ফ্লোচার্ট এর অপর নাম প্রবাহ চিত্র । অ্যালগরিদম এর চিত্ররূপ হল ফ্লোচার্ট। অ্যালগরিদম সহজে বুঝার জন্য ফ্লোচার্ট ব্যবহৃত হয় । ফ্লোচার্ট দেখে সহজে বুঝা যায় প্রোগ্রাম কীভাবে কাজ করে। বিভিন্ন ব্যক্তির ফ্লোচার্ট বিভিন্ন ধরনের হয়।
নিঝুম দ্বীপ কোন নদীর মোহনায় অবস্থিত ?
Correct Answer:
গ: মেঘনা
Explanation:
নিঝুম দ্বীপ কোন নদীর মোহনায় অবস্থিত ? সঠিক উত্তর মেঘনা নিঝুম দ্বীপ মেঘনা নদীর মোহনায় নোয়াখালীতে অবস্থিত। এ দ্বীপটি সমুদ্র সৈকত, উপকূলীয় সবুজ বেষ্টনী অঞ্চল এবংঅতিথি পাখির আগমনের জন্য বিখ্যাত। এ দ্বীপের পুরনো নাম বাউলার চর। এর আয়তন ৯১ বর্গ কিমি বা ৩৫ বর্গমাইল। ১৯৫০ সালে নোয়াখালীর মাঝিরা এটি আবিষ্কার করেন।
ওএএস সনদ কোথায় এবং কখন গৃহীত হয়?
Correct Answer:
ক: ১৯৪৮ সালে কলাম্বিয়ায়
Explanation:
ওএএস সনদ কোথায় এবং কখন গৃহীত হয়? সঠিক উত্তর ১৯৪৮ সালে কলাম্বিয়ায় ওএএস (OAS) সনদ গৃহীত হয় ১৯৪৮ সালে কলম্বিয়ায়। যুক্তরাষ্ট্রের বহুপক্ষীয় আঞ্চলিক সংগঠন অর্গানাইজেশন অব আমেরিকান স্টেটসের (ওএএস)।
বাংলাদেশের সবচাইতে ঘনবসতি পূর্ণ জেলা কোনটি?
Correct Answer:
খ: ঢাকা
Explanation:
বাংলাদেশের সবচাইতে ঘনবসতি পূর্ণ জেলা কোনটি? সঠিক উত্তর ঢাকা পঞ্চম আদমশুমারির চূড়ান্ত রিপোর্ট অনুযায়ী জেলা হিসেবে ঢাকা জেলায় জনসংখ্যার ঘনত্ব সবচেয়ে বেশি, প্রতি বর্গকিলোমিটারে ৮২২৯ জন এবং জনসংখ্যার ঘনত্ব সবচেয়ে কম বান্দরবানে, প্রতি বর্গকিলোমিটারে ৮৭ জন। ময়মনসিংহে প্রতি বর্গকিলোমিটারে ১১৬৩ জন, চট্টগ্রামে ১৪৪২ জন, কুমিল্লায় ১৭১২ জন বাস করে।
প্রতিটি সাইটের স্বতস্ত্র নামকে কি বলে?
Correct Answer:
খ: ডোমেইন
Explanation:
প্রতিটি সাইটের স্বতস্ত্র নামকে কি বলে? সঠিক উত্তর ডোমেইন অর্থাৎ ওয়েবসাইটে স্বতন্ত্র ঠিকানা তৈরির জন্য ডোমেইন নেম কিনতে হয়। i) প্রতিটি সাইটের একটি স্বতন্ত্র নাম থাকতে হয় যেটিকে ডোমেইন নেম বলে।
সিনট্যাক্স ভুল কি?
Correct Answer:
খ: প্রোগ্রামে ব্যাকরণগত ভুল
Explanation:
সিনট্যাক্স ভুল কি? সঠিক উত্তর প্রোগ্রামে ব্যাকরণগত ভুল প্রোগ্রাম লেখার সময় প্রোগ্রামে ব্যাকারণগত যে ভুল তাকে Syntax বলে। যেমন PRINT এর স্থলে PRIMT লেখা হয় তবে একটি প্রোগ্রামের ব্যাকারণগত ভুল।
বাংলাদেশের সংবিধানের কত নং অনুচ্ছেদে ' চিন্তা ও বিবেকের' স্বাধীনতা নিশ্চিত করা হয়েছে?
Correct Answer:
ক: ৩৯
Explanation:
বাংলাদেশের সংবিধানের কত নং অনুচ্ছেদে ' চিন্তা ও বিবেকের' স্বাধীনতা নিশ্চিত করা হয়েছে? সঠিক উত্তর ৩৯ ৩১ নং অনুচ্ছেদ আইনের আশ্রয় লাভের অধিকার, ৩৫ নং অনুচ্ছেদে বিচার ও দণ্ড সম্পর্কে রক্ষণ ৩৭ নং অনুচ্ছেদে সমাবেশের স্বাধীনতা এবং ৪১ নং অনুচ্ছেদে ধর্মীয় স্বাধীনতার কথা উলে্লখ রয়েছে। পক্ষান্তরে ৩৯ নং অনুচ্ছেদে চিন্তা ও বিবেকের স্বাধীনতার কথা বলা হয়েছে। সঠিক উত্তর এখানে দেয়া নেই।
কোন ইউরোপীয় জাতি প্রথম বাংলায় আগমন করে?
Correct Answer:
খ: পর্তুগীজ
মাদারীপুর শহর কোন নদীর তীরে অবস্থিত ?
Correct Answer:
গ: আড়িয়াল খাঁ
Explanation:
মাদারীপুর শহর কোন নদীর তীরে অবস্থিত ? সঠিক উত্তর আড়িয়াল খাঁ মাদারীপুর আড়িয়াঁল খাঁ নদীর তীরে অবস্থিত। মাদারীপুর দক্ষিণ বঙ্গোপসাগর থেকে সৃষ্ট, এ মতামত অনেকেরেই। পদ্মা, আড়িয়াল খাঁ, পালরদী ও কুমার এ জেলার প্রধান নদী। পীতাম্বর বিল, মরা পদ্মার বিল, হাউসদি বিল, ময়নাকাটা বিল, লাউসার বিল, লখ - ার বিল, পাতার বিল, শশিকর বিল, মাটিভাঙ্গা বিল, গৈদি বিলসহ ১১টি বিল বয়েছে। রয়েছে অসংখ্য খাল। দিন দিন নদী যেমন মরে যাচ্ছে তেমনি শুকিয়ে আবাদি জমিতে পরিণত হচ্ছে বিলগুলো আর খালগুলোরও বিলোপ ঘটছে।
ওয়েবসাইট তৈরির জন্য-
Correct Answer:
ঘ: উপরের সবগুলো
Explanation:
ওয়েবসাইট তৈরির জন্য- সঠিক উত্তর উপরের সবগুলো ওয়েবসাইট তৈরির জন্য ইন্টারনেটে একসেস করতে হবে। এ জন্য অবশ্যই ব্যান্ডউইথ থাকতে হবে। ওয়েবসাইটের জন্য ব্যান্ডউইথ, জায়গা ও ঠিকানা সবগুলোই প্রয়োজন।
পাকিস্তানের প্রথম প্রেসিডেন্টের না কি ?
Correct Answer:
গ: ইস্কান্দার মীর্জা
Explanation:
পাকিস্তানের প্রথম প্রেসিডেন্টের না কি ? সঠিক উত্তর ইস্কান্দার মীর্জা ইস্কান্দার মীর্জা - ১৩ নভেম্বর ১৮৯৯ – ১৩ নভেম্বর ১৯৬৯) ছিলেন একজন বাঙালি রাজনীতিবিদ এবং পাকিস্তানের প্রথম রাষ্ট্রপতি। তিনি ১৯৫৬ থেকে ১৯৫৮ সাল পর্যন্ত এই পদে দায়িত্বপালন করেন। এর পূর্বে ১৯৫৫ থেকে ১৯৫৬ সাল পর্যন্ত তিনি পাকিস্তানের শেষ গভর্নর জেনারেল হিসেবে দায়িত্বপালন করেছেন। তিনি সেনাবাহিনীতে যোগ দেন এবং পাকিস্তান সেনাবাহিনীতে মেজর জেনারেল পদে অবসর নেন।
GPS-এর পূর্ণাঙ্গ রূপ কি?
Correct Answer:
গ: Global positioning System
Explanation:
GPS-এর পূর্ণাঙ্গ রূপ কি? সঠিক উত্তর Global positioning System GPS - এর পূর্ণরূপ হলো - Global positioning system. এই সিস্টেম এর মাধ্যমে স্থান ও সময় অনুসারে আবহাওয়ার সার্বিক তথ্য নির্দেশত হয়।
দশভিত্তিক সংখ্যা চালু হয় কোন দেশে?
Correct Answer:
ক: ভারতে
Explanation:
দশভিত্তিক সংখ্যা চালু হয় কোন দেশে? সঠিক উত্তর ভারতে প্রাচীন ভারতীয়রা ( প্রায় ৫০০ খ্রিস্টাব্দের দিকে) দশমিক সংখ্যা পদ্ধতির ব্যবহার শুরু করেন। তবে দশমিক সংখ্যা পদ্ধতির বাস্তব রূপ প্রদান করেন আল খোয়ারিজমি। সঠিক উত্তর - ভারতে।
সম্প্রতি কোন দেশের কৃষ্ণাঙ্গরা শ্বেতাঙ্গদের খামার ভূমি দখল করে নিয়েছে?
Correct Answer:
গ: জিম্বাবুয়ে
Explanation:
সম্প্রতি কোন দেশের কৃষ্ণাঙ্গরা শ্বেতাঙ্গদের খামার ভূমি দখল করে নিয়েছে? সঠিক উত্তর জিম্বাবুয়ে দক্ষিণ আফ্রিকায় বসবাসকারী মাত্র ৮ ভাগ শ্বেতাঙ্গদের দখলে দেশের মোট জমির ৭২ ভাগ। আর ৭৬ শতাংশ কৃষ্ণাঙ্গ নাগরিক মাত্র ৪ ভাগ জমির মালিক। এর ফলে কোনো ভর্তুকি ছাড়াই দেশটির ১৩৯ শ্বেতাঙ্গ জমিদারের জমি সরকারের দখলে চলে যেতে পারে।
আওয়ামী মুসলীম লীগের প্রতিষ্ঠাতা সভাপতি--
Correct Answer:
ক: মাওলানা ভাসানী
সুডো (Pseudo ) কোন ধরনের শব্দ?
Correct Answer:
খ: গ্রিক
Explanation:
সুডো (Pseudo ) কোন ধরনের শব্দ? সঠিক উত্তর গ্রিক গ্রিক শব্দ হলো - দাম, সুডো। ইংরেজি শব্দ হলো - কমা, এজেন্ট,টেবিল। ইতালিয় শব্দ হলো - হারিকিরি, ক্যারাডে।
ইউরোপীয় পার্লামেন্ট কোথায় অবস্থিত?
Correct Answer:
খ: ব্রাসেলসে
ইরাকে মার্কিন আগ্রাসনের প্রথম বর্ষপূর্তি পালিত হয়--
Correct Answer:
খ: ২০০৪ সালের ২০ মার্চ
বাংলাদেশে বর্তমানে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সংখ্যা কত ?
Correct Answer:
ক: ৯৫ টি
কৃষক প্রজা পার্টির প্রতিষ্ঠাতা--
Correct Answer:
খ: এ.কে. ফজলুল হক
Explanation:
কৃষক প্রজা পার্টির প্রতিষ্ঠাতা-- সঠিক উত্তর এ.কে. ফজলুল হক প্রজা পার্টি ছিল ব্রিটিশ ভারতে গঠিত একটি রাজনৈতিক দল। এর প্রতিষ্ঠাতা ছিলেন - এ কে ফজলুল হক। প্রথমদিকে একে কাউন্সিল প্রজা পার্টি বা বঙ্গীয় প্রজা পার্টি বলা হত। পরে নিখিল বঙ্গ প্রজা সমিতি ও আরো পরে কৃষক প্রজা পার্টি নাম দেয়া হয়। ১৯২৯ সালের জুলাই মাসে এই দল প্রতিষ্ঠিত হয় এবং ১৯৩৭ সাল পর্যন্ত তা টিকে ছিল। পরবর্তীকালে পূর্ব পাকিস্তানে কৃষক শ্রমিক প্রজা পার্টি নামে দল পুনপ্রতিষ্ঠিত হয়।
বাংলাদেশের প্রধান সংবাদ সংস্থার নাম কি?
Correct Answer:
ঘ: বাসস
Explanation:
বাংলাদেশের প্রধান সংবাদ সংস্থার নাম কি? সঠিক উত্তর বাসস BSS বা বাসস যার পূর্ণরূপ বাংলাদেশ সংবাদ সংস্থা, এটি হচ্ছে বাংলাদেশের প্রধান ও রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থা। এটি ১ জানুয়ারি ১৯৭২ সালে প্রতিষ্ঠিত হয়।
কোনটি পদ্মার শাখা নদী?
Correct Answer:
ক: আড়িয়াল খাঁ
Explanation:
কোনটি পদ্মার শাখা নদী? সঠিক উত্তর আড়িয়াল খাঁ পদ্মা বাংলাদেশের প্রধান নদী। হিমালয়ে উৎপন্ন গঙ্গানদীর প্রধান শাখা এবং বাংলাদেশের দ্বিতীয় দীর্ঘতম নদী। বাংলাদেশের গুরুত্বপূর্ণ শহর রাজশাহী এই পদ্মার উত্তর তীরে অবস্থিত। পদ্মার সর্বোচ্চ গভীরতা ১,৫৭১ ফুট (৪৭৯ মিটার) এবং গড় গভীরতা ৯৬৮ফুট (২৯৫ মিটার)। বাংলাদেশে নদীটির দৈর্ঘ্য ১২০ কিলোমিটার গড় প্রস্থ ১০ কিলোমিটার। পদ্মার শাখা নদী হলো - আড়িয়াঁল খাঁ।
বাংলা নববষের 'পহেলা বৈশাখ চালু করেছিলেন-
Correct Answer:
গ: সম্রাট আকবর
Explanation:
বাংলা নববষের 'পহেলা বৈশাখ চালু করেছিলেন- সঠিক উত্তর সম্রাট আকবর সম্রাট আকবর বাংলা নববর্ষ " পহেলা বৈশাখ " চালু করেন। তিনি ১৫৮৪ সালে বাংলা সন প্রবর্তন করেন। লক্ষণ সেন হলো সেন বংশের সর্বশেষ ও বাংলার শেষ হিন্দু রাজা। সঠিক উত্তর - সম্রাট আকবর।
বাংলাদেশ সংবিধানের তৃতীয় ভাগের মৌলিক অধিকারসমূহ বলবৎ করার জন্য কোন সংক্ষুদ্ধ ব্যক্তি কোন অনুচ্ছেদ বলে আদালতে আবেদন করতে পারব?
Correct Answer:
গ: ১০২
ওয়েবসাইটের কাঠামো হলো-
Correct Answer:
খ: Home page
Explanation:
ওয়েবসাইটের কাঠামো হলো- সঠিক উত্তর Home page ওয়েবসাইটের কাঠামো হল তার home page. একটি ওয়েবসাইট তৈরি করতে চারটি ধারাবাহিক কাজ করতে হয় তা হল। ১. একটি স্বতন্ত্র নাম রেজিষ্ট্রেশন। ২. ওয়েব পেজ ডিজাইন। ৩. ওয়েব সার্ভারে পেইজ হোস্টিং। সুতরাং সঠিক উত্তর হল - ডোমেইন।
বাংলাকে কোন দেশের দ্বিতীয় রাষ্ট্রভাষা করা হয়েছে?
Correct Answer:
গ: সিয়েরা লিওন
সম্প্রতি ভূমিকম্পের কারণে জাপানের কোন পারমানবিক কেন্দ্র থেকে তেজক্রিয়তা ছড়িয়ে পড়েছে?
Correct Answer:
ঘ: ফুকুশিমা
Explanation:
সম্প্রতি ভূমিকম্পের কারণে জাপানের কোন পারমানবিক কেন্দ্র থেকে তেজক্রিয়তা ছড়িয়ে পড়েছে? সঠিক উত্তর ফুকুশিমা ভূমিকম্প ও সুনামির পর নতুন বিপর্যয় হিসেবে জাপানে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে বিস্ফোরণ ঘটে ১২ মার্চ ২০১১। রাজধানী টোকিওর ২৪০ কিলোমিটার উত্তরে ফুকুশিমা পরমাণবিক বিদ্যুৎ প্রকল্পের দাইচি – ১ কেন্দ্রে এ বিস্ফোরণ ঘটে। পরবর্তীতে আরো কয়েক দফা বিস্ফোরণে জাপানে পারমাণবিক বিপর্যয় ঘটে।
১৯৯১ সালের প্রথম উপসাগরীয় যুদ্ধে ক'টি দেশ নিয়ে বহুজাতিক বাহিনী গঠিত হয়েছিল?
Correct Answer:
গ: ২৮টি
কোন বাংলাদেশি প্রথম এভারেস্ট জয় করেন?
Correct Answer:
খ: মুসা ইব্রাহিম
Explanation:
কোন বাংলাদেশি প্রথম এভারেস্ট জয় করেন? সঠিক উত্তর মুসা ইব্রাহিম ২০১০ সালের ২৩ মে এভারেস্ট জয় করেন মুসা ইব্রাহীম। ১২ সেপ্টেম্বর ২০১১ আফ্রিকার কিলিমানজারো জয়ের মধ্য দিয়ে তিনি মাথায় আরেকটি বিজয় পালক যুক্ত করেন। প্রথম বাংলাদেশী হিসেবে তিনি জয় করেন দুই মহাদেশের সর্বোচ্চ দুই পর্বত। এম এ মুহিত বাংলাদেশের একমাত্র এভারেস্ট জয়ী ব্যক্তি, যিনি দুবার দুদিক থেকে এভারেস্ট জয় করেন। এভারেস্ট বিজয়ী বাংলাদেশের প্রথম নারী নিশাত মজুমদার (লক্ষ্মীপুর), ১৯ মে ২০১২। এভারেস্ট বিজয়ী বাংলাদেশের দ্বিতীয় নারী ওয়াসফিয়া নাজরীন (ফেনী), ২৬ মে ২০১২।
গণচীন বাংলাদেশকে স্বীকৃতি দেয়--
Correct Answer:
খ: ১৯৭৫ সালে
Explanation:
গণচীন বাংলাদেশকে স্বীকৃতি দেয়-- সঠিক উত্তর ১৯৭৫ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় স্বাধীনতা লাভকালে বাংলাদেশকে প্রথম স্বীকৃতি দেয় - ১৯৭১ সালে ভুটান। তার অল্প কয় ঘন্টাপরেই ভারত স্বীকৃতি দেয়। এবং গণচীন বাংলাদেশকে স্বীকৃতি দেয় ১৯৭৬ সালে।
২০০১ সালে ডারবানে অনুষ্ঠিত International Conference on Racism - এ অংশ নেয়--
Correct Answer:
খ: ১৬৩ টি দেশ
কম্পিউটার এর প্রিন্টার কোন ধরনের ডিভাইস?
Correct Answer:
ক: আউটউট
Explanation:
কম্পিউটার এর প্রিন্টার কোন ধরনের ডিভাইস? সঠিক উত্তর আউটউট প্রিন্টার হলো আউটপুট ডিভাইস। প্রিন্টার হল একটি পেরিফেরাল যন্ত্র। যা মানুষের বোধগম্য গ্রাফ, ছবি, শব্দ, লেখা কাগজে (সাধারণত) ছাপায়। সবচেয়ে সাধারণ প্রিন্টার দুটি হল সাদা - কালো এবং রঙিন। সাদা কালো লেজার প্রিন্টারগুলো দিয়ে কাগজপত্রাদি, দলিলাদি প্রিন্ট করা হয়। আর রঙিন ইন্ক জেট প্রিন্টার দিয়ে উচ্চ ও ছবির সমমানের ফলাফল পাওয়া যায়।
নব গঠিত রংপুর বিভাগে কতটি জেলা রয়েছে ?
Correct Answer:
ঘ: ৮টি
Explanation:
নব গঠিত রংপুর বিভাগে কতটি জেলা রয়েছে ? সঠিক উত্তর ৮টি রংপুর বিভাগের ৮টি জেলা হচ্ছে - রংপুর দিনাজপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, লালমনিরহাট, নীলফামারী, পঞ্চগড়, ঠাকুরগাঁও। মনে রাখার কৌশল হচ্ছে – “ঠাকুরের লাল নীল রঙের কুড়িটি গাই দিনে পঞ্চগড়ে থাকে।”
২০১৪ সালের বিশ্বকাপ ফুটবল প্রতিযোগিতা কোন দেশে অনুষ্ঠিত হয়েছে ?
Correct Answer:
ক: ব্রাজিল
Explanation:
২০১৪ সালের বিশ্বকাপ ফুটবল প্রতিযোগিতা কোন দেশে অনুষ্ঠিত হয়েছে ? সঠিক উত্তর ব্রাজিল ২০ তম বিশ্বকাপ ফুটবল ২০১৪ সালে ব্রাজিলে অনুষ্ঠিত হয়। ২০১৮ সালে রাশিয়ায় এবং ২০২২ সালে কাতারে বিশ্বকাপ ফুটবল অনুষি্ঠত হবে।
সার্কভুক্ত দেশের সংখ্যা কতটি ?
Correct Answer:
গ: ৮
Explanation:
সার্কভুক্ত দেশের সংখ্যা কতটি ? সঠিক উত্তর ৮ সার্কভুক্ত দেশ ৮টি। বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলংকা, নেপাল, ভুটান, মালদ্বীপ ও আফগানিস্তান। সর্বশেষ সদস্য আপগানিস্তান ৩ এপ্রিল ২০০৭ সালে সার্কে যোগদান করে।
জাতিসংঘের কোন মহাসচিব সম্প্রতি বাংলাদেশ সফর করেছেন?
Correct Answer:
খ: বান কি মুন
Explanation:
জাতিসংঘের কোন মহাসচিব সম্প্রতি বাংলাদেশ সফর করেছেন? সঠিক উত্তর বান কি মুন জাতিসংঘের মহাসচিব বান কি মুন তিনদিনের সফরে ঢাকা আসেন ১৩ নভেম্বর ২০১১। জাতিসংঘের মহাসচিব নির্বাচিত হওয়ার পর এটি তার দ্বিতীয় ঢাকা সফর। বাংলাদেশে অবস্থানকালে বান কি মুন মৌলভীবাজারের কমিউনিটি ক্লিনিক এবং ঢাকায় আন্তর্জাতিক উদরাময় গবেষণা কন্দ্রে (আইসিডিডিআর,বি) পরিদর্শন করেন। মহাসচিব ১৪ নভেম্বর ২০১১ ক্লাইমেট ভালনারেবল ফোরাম আয়োজিত একটি অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে অংশগ্রহণ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে জেলা প্রশাসনের তথ্যসেবাসংক্রান্ত ই - সার্ভিস উদ্বোধন করেন। এছাড়া বাংলাদেশ ইনস্টিটিউট অব পিস সাপোর্ট অপারেশন ট্রেনিং (বিআইপিএসওটি) পরিদর্শনের মাধ্যমে শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশের অবদানের প্রতি শ্রদ্ধা জানান।
বাংলাদেশকে স্বীকৃতি দানকারী প্রথম আরব দেশ-
Correct Answer:
খ: ইরাক
Explanation:
বাংলাদেশকে স্বীকৃতি দানকারী প্রথম আরব দেশ- সঠিক উত্তর ইরাক ইরাক প্রথম আরব দেশ হিসেবে বাংলাদেশকে স্বীকৃতি দেয়। এটি মধ্যপ্রাচ্যের স্বীকৃতিদানকারী প্রথম দেশ ছিল। ইরান স্বীকৃতি দিয়েছিল - ১৯৭৪ সালের ২২ ফেব্রুয়ারী। সঠিক উত্তর - ইরাক।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশেরে মনোগ্রামে কতটি তারকা চিহ্ আছে?
Correct Answer:
খ: ৪টি
স্বধীনতা যুদ্ধের সময় ঢাকা কত নং সেক্টরের অধীনে ছিল?
Correct Answer:
খ: ২নং
Explanation:
স্বধীনতা যুদ্ধের সময় ঢাকা কত নং সেক্টরের অধীনে ছিল? সঠিক উত্তর ২নং স্বাধীনতা যুদ্ধের সময় ঢাকা শহর ২ নং সেক্টরের অধীনে ছিল। আর ঢাকা জেলা টি ছিল ২ নং ও ৩ নং সেক্টরের অধীনে। সঠিক উত্তর - ২ নং।
আয়তনে পৃথিবীর বৃহত্তম হ্রদ কোনটি?
Correct Answer:
ক: কাস্পিয়ান
Explanation:
আয়তনে পৃথিবীর বৃহত্তম হ্রদ কোনটি? সঠিক উত্তর কাস্পিয়ান বিশ্বের বৃহত্তম হ্রদ কাস্পিয়ান সাগরের আয়তন ৩,৯৫,২৯৯ বর্গকিমি। এটি রাশিয়া, আজারবাইজান, কাজাখস্তান, তুর্কমেনিস্তান ও ইরানের কিছু অঞ্চল নিয়ে গঠিত। এর সর্বোচ্চ গভীরতা ৯৪৬ মিটার। বৈকাল হ্রদ রাশিয়ায় অবস্থিত বিশ্বের সবচেয়ে গভীর হ্রদ যুক্তরাষ্ট্র ও কানাডায় এবং ভিক্টোরিয়া হ্রদ তাঞ্জানিয়া এবং উগান্ডায় অবস্থিত।
জার্মানির প্রধানমন্ত্রীর মর্যাদাসম্পন্ন পদের নাম-
Correct Answer:
খ: চ্যান্সেলর
Explanation:
জার্মানির প্রধানমন্ত্রীর মর্যাদাসম্পন্ন পদের নাম- সঠিক উত্তর চ্যান্সেলর 'চ্যান্সেলর' জার্মানির প্রধানমন্ত্রীর মর্যাদাসম্পন্ন পদ। অ্যাঞ্জেলা মার্কেল হলেন এদেশের প্রথম নারী চ্যান্সেলর। সঠিক উত্তর - চ্যান্সেলর।
বাংলাদেশকে স্বীকৃতি দানকারী প্রথম আরব দেশ কোনটি?
Correct Answer:
ঘ: ইরাক
Explanation:
বাংলাদেশকে স্বীকৃতি দানকারী প্রথম আরব দেশ কোনটি? সঠিক উত্তর ইরাক বাংলাদেশকে সর্বপ্রথম স্বীকৃতি দেয় ভারত ৬ ডিসেম্বর ১৯৭১। তবে প্রথম আরব দেশ হিসেবে ইরাক ৮ জুলাই ১৯৭২ সালে স্বীকৃতি দেয়। ইরান ২২ ফেব্রুয়ারি ১৯৭৪ সালে বাংলাদেশকে স্বীকৃতি দেয়। কুয়েত ৪ নভেম্বর ১৯৭৩ এবং সৌদি আরব ১৬ আগস্ট ১৯৭৫ সালে বাংলাদেশকে স্বীকৃতি দেয়।