general knowledge MCQs
Showing 50 questions (Total: 19105)
বাংলাদেশ ও মায়ানমারকে বিভক্ত কারী নদী কোনটি ?
Correct Answer:
ঘ: নাফ
Explanation:
বাংলাদেশ ও মায়ানমারকে বিভক্ত কারী নদী কোনটি ? সঠিক উত্তর নাফ মিয়ানমার ও বাংলাদেশকে (কক্সবাজার) পৃথক করেছে নাফ নদী। এ নদীর দৈর্ঘ্য ৫৬ কিমি। এ নদী নাইক্ষ্যংছড়ি, উখিয়া ও টেকনাফ এলাকায় প্রবাহিত হয়ে টেকনাফে বঙ্গোপসাগরে পড়েছে। মিয়ানমারের আকিয়াব বন্দর এ নদীর বাম তীরে অবস্থিত।
জাফনা দ্বীপ কোথায়?
Correct Answer:
খ: শ্রীলংকা
Explanation:
জাফনা দ্বীপ কোথায়? সঠিক উত্তর শ্রীলংকা জাফনা হলো শ্রীলঙ্কার একটি শহর।এটি দেশের উত্তর অংশে জাফনা দ্বীপে অবস্থিত। এই শহরটি মান্নান উপসাগরের তীরে অবস্থিত।জাফনায় একটি সিমেন্ট কারখানা রয়েছে।এই শহরের বেসির ভাগ অধিবাসি তামিল ভাষার মানুষ। এই শহর ও তার পাশের অঞ্চলের তালিম মানুষের দ্বারা স্বাধিন জাফনা গঠনের চেষ্টা চালু হয় ১৯৮০ সালের দিকেএর পর ২০০৯ সালে দেশের সেনা বাহীনির সঙ্গে এখান কার জন গনের সঙ্গে সস্ত সংগ্রাম শুরু হয়।এর পর ধীরে ধীরে তামিল ভাষার মানুষ পিছু হটে ।
চরফ্যাশন কোন জেলায় ?
Correct Answer:
ক: ভোলা
Explanation:
চরফ্যাশন কোন জেলায় ? সঠিক উত্তর ভোলা চরফ্যাশন বাংলাদেশের ভোলা জেলার অন্তর্গত একটি উপজেলা, যা ৪টি থানার অধীনে ১টি পৌরসভা ও ২১টি ইউনিয়ন নিয়ে গঠিত। এটি বরিশাল বিভাগ এর অধীনে ভোলা জেলার দক্ষিণাংশে অবস্থিত। এটি কৃষি ও জেলে ভিত্তিক অঞ্চল। কৃষি কাজের মধ্যে প্রধানত ধান, ডাল, আলু, সুপারি, নারকেল ইত্যাদির চাষ করা হয়ে থাকে।
মানব পাচার প্রতিরোধ ও দমন আইন, ২০১০ -এ সংঘবদ্ধ মানব পাচার গোষ্ঠীর প্রত্যেক অপরাধ সংঘটনকারীর সর্বোচ্চ শাস্তি ----
Correct Answer:
ক: মৃত্যুদণ্ড
মুক্তিযুদ্ধভিত্তিক প্রামাণ্য চলচ্চিত্র 'স্মৃতি ৭১' -এর পরিচালক কে?
Correct Answer:
ঘ: তানভীর মোকাম্মেল
Explanation:
মুক্তিযুদ্ধভিত্তিক প্রামাণ্য চলচ্চিত্র 'স্মৃতি ৭১' -এর পরিচালক কে? সঠিক উত্তর তানভীর মোকাম্মেল বাংলাদেশের জন্মলগ্ন থেকে বিভিন্ন সময়ে মুক্তিযুদ্ধ বিষয়ক চলচ্চিত্র নির্মাণ হয়ে আসছে। "স্মৃতি ৭১" তানভীর মোকাম্মেল রচিত মুক্তিযুদ্ধ বিষয়ক স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র।
সিডর (SIDR) শব্দের অর্থ কি?
Correct Answer:
খ: Eye
Explanation:
সিডর (SIDR) শব্দের অর্থ কি? সঠিক উত্তর Eye সিডর সিংহলি শব্দ। এর অর্থ চোখ বা Eye. প্রকৃতপক্ষে এটি একটি ঘূণিঝড়ের নাম, যা বাংলাদেশের দক্ষিণ উপকূলে ২০০৭ সালের ১৫ নভেম্বর ব্যাপক হারে আঘাত হানে।
মুজিবনগর স্মৃতিসৌধের স্থপতি কে?
Correct Answer:
ঘ: তানভির কবির
Explanation:
মুজিবনগর স্মৃতিসৌধের স্থপতি কে? সঠিক উত্তর তানভির কবির মুজিবনগর স্মৃতিসৌধ এর স্থপতি তানভীর কবির। মুজিবনগর স্মৃতিসৌধ নির্মাণ এর মূল কাজ শুরু হয় ১৯৮৭ সালে। তৎকালীন প্রেসিডেন্ট হুসেইন মোহাম্মাদ এরশাদ স্বাধীনতার স্মৃতি ধরে রাখতে ২৩ স্তরের স্মৃতিসৌধ গড়ে তোলেন।
মরক্কোর প্রধান সমুদ্রবন্দর হলো ---
Correct Answer:
ঘ: ক্যাসব্ল্যাঙ্কা
Explanation:
মরক্কোর প্রধান সমুদ্রবন্দর হলো --- সঠিক উত্তর ক্যাসব্ল্যাঙ্কা ক্যাসাব্লাঙ্কা একই সাথে মরক্কোর প্রধান সমুদ্র বন্দর এবং বাণিজ্যিক কেন্দ্র।
ধলেশ্বরী নদীর শাখা কোনটি?
Correct Answer:
খ: বুড়িগঙ্গা
Explanation:
ধলেশ্বরী নদীর শাখা কোনটি? সঠিক উত্তর বুড়িগঙ্গা ধলেশ্বরী নদীর শাখা নদী বুড়িগঙ্গা। ধলেশ্বরী নদী বাংলাদেশের উত্তর - কেন্দ্রীয় অঞ্চলের টাঙ্গাইল জেলা, মানিকগঞ্জ জেলা, ঢাকা জেলা নারায়ণগঞ্জ জেলা এবং মুন্সীগঞ্জ জেলার একটি নদী। নদীটির দৈর্ঘ্য ২৯২ কিলোমিটার, গড় প্রস্থ ১৪৪ মিটার এবং নদীটির প্রকৃতি সর্পিলাকার। বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড বা "পাউবো" কর্তৃক ধলেশ্বরী নদীর প্রদত্ত পরিচিতি নম্বর উত্তর - কেন্দ্রীয় অঞ্চলের নদী নং ২৭। নদীটি মূলত বাংলাদেশের মধ্যভাগে দিয়ে প্রবাহিত একটি জলধারা। এটি যমুনা নদীর একটি শাখা।
'আইন' অর্থ কোন আইন, আধ্যাদেশ, আদেশ, বিধি, প্রবিধান, উপ-আইন, বিজ্ঞপ্তি ও অন্যান্য আইনগত দলিল এবং বাংলাদেশে আইনের ক্ষমতাসম্পন্ন যে কোনো প্রথা বা রীতি ---আইনের এ ব্যাখ্যা কোথায় প্রদান করা হয়েছে?
Correct Answer:
খ: গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সংবিধানে
The code of Criminal Procedure, 1898 এর Section 249-এর অধীনে বিচার বন্ধ হলে অভিযুক্ত ব্যক্তি ---
Correct Answer:
খ: মুক্তি পাবে
বাংলাদেশ ক্রিকেটে টেস্ট স্ট্যাটাস লাভ করে কোন সালে?
Correct Answer:
খ: ২৬ জুন ২০০০
Explanation:
বাংলাদেশ ক্রিকেটে টেস্ট স্ট্যাটাস লাভ করে কোন সালে? সঠিক উত্তর ২৬ জুন ২০০০ ১৯৯৭ সাল থেকে বাংলাদেশ ক্রিকেট দল আইসিসি ওয়ানডে খেলুড়ে দেশ হিসেবে ওয়ানডে খেলে আসছে। ২০০০ সালের ২৬ জুন তারা দশম টেস্ট খেলুড়ে দেশ হিসেবে আইসিসি'র সদস্যপদ লাভ করে। ২০২০ সালের ২৫ ফেব্রুয়ারি পর্যন্ত তারা মোট ১১৯ টি টেস্ট ম্যাচ খেলেছে এবং ১৪ টি ম্যাচে জয়লাভ করে। তারা সর্বপ্রথম টেস্ট জেতে জিম্বাবুয়ের বিপক্ষে। পরবর্তী টেস্ট দু'টো জিতে তারা ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে । জানুয়ারি, ২০২১ সালে বাংলাদেশ আইসিসি র্যাংকিং অনুযায়ী টেস্টে ৯ম, ওডিআইয়ে ৭ম এবং টুয়েন্টি২০ আন্তর্জাতিকের রেটিংয়ে ৮ম স্থানে অবস্থান করছে।
২০১৫ সালে ২১শে পদকপ্রাপ্ত বিশিষ্ট নাগরিকের সংখ্যা-
Correct Answer:
গ: ১৫ জন
Explanation:
২০১৫ সালে ২১শে পদকপ্রাপ্ত বিশিষ্ট নাগরিকের সংখ্যা- সঠিক উত্তর ১৫ জন সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ১৯৭৬ সালে একুশে পদক প্রবর্তন করেন। শিল্প, সাহিত্য, ভাষা, শিক্ষা, সাংবাদিকতা, অর্থনীতি ও দারিদ্র্য বিমোচনে জাতীয় পর্যায়ে অনন্য অবদান রাখার জন্য স্বীকৃতি হিসেবে সর্বোচ্চ ১৫ জনকে একুশে পদক দেয়া হয়। ২০১৫ সালে ৯ টি বিষয়ের উপর ১৫ জন কে এই পদকে ভুষিত করা হয়।
বাংলাদেশের শীতলতম মাস কোনটি ?
Correct Answer:
খ: জানুয়ারী
Explanation:
বাংলাদেশের শীতলতম মাস কোনটি ? সঠিক উত্তর জানুয়ারী বাংলাদেশের শীতলতম মাস জানুয়ারি এবং উষ্ণতম মাস এপ্রিল। জানুয়ারি মাসে বাংলাদেশের গড় তাপমাত্রা ১৮° সেলসিয়াস (সর্বোচ্চ ২৯° সে. ও সর্বনিম্ন ১১° সে.)।
অপারেশন জ্যাকপট হলোঃ
Correct Answer:
গ: নৌ অভিযান
Explanation:
অপারেশন জ্যাকপট হলোঃ সঠিক উত্তর নৌ অভিযান ১৯৭১ সালের ১৫ আগস্ট এ মুক্তিযোদ্ধারা পাকিস্তান হানাদার বাহিনীর বাংলাদেশে নৌপথের সৈন্য ও অন্যান্য সরঞ্জাম পরিবহনের ব্যবস্থা বানচাল করে দেয় এবং চট্টগ্রাম, চাঁদপুর, মংলা ও নোয়াখালী অঞ্চলে অভিযান চালিয়ে পাকিস্তান নৌবাহিনীর কারগো জাহাজ এমভি আল আব্বাস, এমভি ওহরমাজদ সহ সাতটি জাহাজ ধ্বংস করে দেয়। একেই বলা হয় "অপারেশন জ্যাকপট"।
দেশব্যাপী বাধ্যতামুলক প্রাথমিক শিক্ষা চালু করা হয়-
Correct Answer:
গ: ১ জানুয়ারী ১৯৯৩
Explanation:
দেশব্যাপী বাধ্যতামুলক প্রাথমিক শিক্ষা চালু করা হয়- সঠিক উত্তর ১ জানুয়ারী ১৯৯৩ ১৯৯৩ সালের ১ জানুয়ারি দেশব্যাপী বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা চালু হয়। প্রাথমিকভাবে দেশের ৬৮ টি উপজেলায় প্রাথমিক শিক্ষা বাধ্যতামূলক ভাবে চালু করা হয় ১৯৯২ সালের ১ জানুয়ারি। আর এ সংক্রান্ত আইন পাশ হয় ১৯৯০ সালে।
গণ পরিষদ আদেশ জারি করা হয়-
Correct Answer:
ক: ২৩ মার্চ ১৯৭২
Explanation:
গণ পরিষদ আদেশ জারি করা হয়- সঠিক উত্তর ২৩ মার্চ ১৯৭২ শেখ মুজিবর রহমান বাংলাদেশে গণপরিষদ আদেশ জারি করেন ১৯৭২ সালের ২৩ মার্চ। এটি কার্যকর করা হয় ২৬ মার্চ, ১৯৭২। গণপরিষদ এর প্রথম অধিবেশন বসে ১৯৭২ সালের ১০ এপ্রিল। গণপরিষদ এর সদস্য সংখ্যা ছিল ৪০৩ জন।
রাষ্ট্রের সকল নির্বাহী ও বিচার বিভাগীয় কর্তৃপক্ষ সংবিধানের কোন অনুচ্ছেদ অনুযায়ী সুপ্রিম কোর্টকে সহায়তা করতে বাধ্য ---
Correct Answer:
ঘ: ১১২
ময়মনসিংহ জেলার পূর্বনাম-
Correct Answer:
ঘ: নাসিরাবাদ
Explanation:
ময়মনসিংহ জেলার পূর্বনাম- সঠিক উত্তর নাসিরাবাদ ময়মনসিংহ জেলা গঠিত হয় ১৭৮৭ সালে। এর প্রাচীন নাম ছিল নাসিরাবাদ। সুলতানি আমলে সিলেটের নাম ছিল জালালাবাদ। ইসলামাবাদ চট্টগ্রাম এর প্রাচীন নাম। আর সিংহজানী জামালপুরের পুরাতন নাম।
বাংলাদেশের একটি আঞ্চলিক নৃত্য 'জারি' হলো-
Correct Answer:
খ: ঢাকা অঞ্চলের
Explanation:
বাংলাদেশের একটি আঞ্চলিক নৃত্য 'জারি' হলো- সঠিক উত্তর ঢাকা অঞ্চলের অঞ্চল - আঞ্চলিক নৃত্য ঢাকা, ময়মনসিংহ - জারি রংপুর, রাজশাহী - ঝুমুর খুলনা, ফরিদপুর, যশোর - ধুপ সিলেট - মণিপুরী
লাইবেরিয়ার রাজধানীর নাম-
Correct Answer:
খ: মনরোভিয়া
Explanation:
লাইবেরিয়ার রাজধানীর নাম- সঠিক উত্তর মনরোভিয়া মনরোভিয়া লাইবেরিয়ার রাজধানী। আফ্রিকা মহাদেশের দেশ কমোরোসের রাজধানী মরোনি। পৃথিবীর ২য় বৃহত্তম দেশ কানাডার রাজধানী অটোয়া।
মিয়ানমারের মুদ্রার নাম-
Correct Answer:
ক: কিয়াট
Explanation:
মিয়ানমারের মুদ্রার নাম- সঠিক উত্তর কিয়াট মিয়ানমারের মুদ্রার নাম কিয়াট। গুলট্রাম ভুটানের মুদ্রা। শ্বেত হাতির দেশ নামে পরিচিত থাইল্যান্ড। থাইল্যান্ডের মুদ্রা হলো বাথ।
'Obiter Dictum' means ---
Correct Answer:
B: a thing said by the way
Explanation:
'Obiter Dictum' means --- Correct Answer a thing said by the way বিচারকের মন্তব্যে
প্রশান্ত মহাসাগরের গভীরতম খাত-
Correct Answer:
ক: মারিয়ানা ট্রেঞ্চ
Explanation:
প্রশান্ত মহাসাগরের গভীরতম খাত- সঠিক উত্তর মারিয়ানা ট্রেঞ্চ আয়তনে বিশ্বের বৃহত্তম ও গভীরতম প্রশান্ত মহাসাগরের গভীরতম খাত মারিয়ানা ট্রেঞ্চ। পোয়েটরিকা আটলান্টিক মহাসাগরের গভীরতম স্থান।
একতরফা ডিক্রির বিরুদ্ধে বিবাদীর প্রতিকার কী?
Correct Answer:
ঘ: সবগুলো প্রতিকার বিদ্যামান
Green peace হলো-
Correct Answer:
ঘ: পরিবেশবাদী সংগঠন
Explanation:
Green peace হলো- সঠিক উত্তর পরিবেশবাদী সংগঠন Green peace হলো আন্তর্জাতিক পরিবেশবাদী সংগঠন। ১৯৭০ সালে কানাডার ভ্যাঙ্কুভারে যুক্তরাষ্ট্রের দ্বিতীয় পারমানবিক পরীক্ষা বন্ধের দাবিতে গঠিত হয় "Don't Make a Wave Committee ".পরে ১৯৭১ সালে এর নাম পরিবর্তন করে প্রতিষ্ঠা করা হয় গ্রিন পিস।
অর্থনীতিতে নোবেল পুরস্কার ২০১৪ লাভ করেন-
Correct Answer:
ক: জ্য তিরোল
Explanation:
অর্থনীতিতে নোবেল পুরস্কার ২০১৪ লাভ করেন- সঠিক উত্তর জ্য তিরোল বাজার সক্ষমতা ও নিয়ন্ত্রণ বিষয় বিশ্লেষণ এর জন্য ২০১৪ সালে অর্থনীতিতে নোবেল পুরস্কার পান অর্থনীতিবিদ জ্যাঁ তিরোল। তিনি ১৯৫৩ সালের ৯ আগস্ট ফ্রান্সে জন্মগ্রহণ করেন।
'Veritas, a Quocunque Dictur, Deo Est'--এর দ্বারা কী বোঝায়?
Correct Answer:
খ: Truth, by whom so ever pronounced, is from God.
Explanation:
'Veritas, a Quocunque Dictur, Deo Est'--এর দ্বারা কী বোঝায়? সঠিক উত্তর Truth, by whom so ever pronounced, is from God. 'Veritas, aQuocunque Dictur, Dro Est ' এর অর্থ হলো সত্য কথা যে ঈ বলুক সেটা আসলে ঈশ্বর এর থেকে আসে বা ঈশ্বরের প্রতিরূপ সত্য।
'Jurisprudence was the first of the social sciences to be born'--উক্তিটি কার?
Correct Answer:
ক: Wurzel
'Ante Litem Motam'--এর অর্থ কী?
Correct Answer:
ক: Before litigation commenced
Explanation:
'Ante Litem Motam'--এর অর্থ কী? সঠিক উত্তর Before litigation commenced "Ante Litem Motam" হলো বিচার শুরু হবার আগের সময় বা অবস্থা অর্থাৎ The Time or Condition before Litigation Commenced.
তেজস্ক্রিয়তা আবিষ্কার করেন-
Correct Answer:
ঘ: হেনরি বেকেরেল
Explanation:
তেজস্ক্রিয়তা আবিষ্কার করেন- সঠিক উত্তর হেনরি বেকেরেল তেজস্ক্রিয়তা আবিষ্কার করেন হেনরি বেকেরেল। তিনি ফ্রান্সের নাগরিক। মাদাম কুরি রেডিয়াম ও পলোনিয়াম আবিষ্কার করেন। জন রাদারফোর্ড প্রোটন এবং অটোহ্যান ফিশন আবিষ্কার করেন।
'Culpae Paena Par Esto' --শব্দমালা দ্বারা কী বোঝায়?
Correct Answer:
খ: Let punishment be in proportion to the crime.
Explanation:
'Culpae Paena Par Esto' --শব্দমালা দ্বারা কী বোঝায়? সঠিক উত্তর Let punishment be in proportion to the crime. Culpae Paena Par Esto - এটি judiciary এর মূল ভিত্তি সমুহের একটি। যার অর্থ :Let punishment be in proportion to the crime বা অপরাধ অনুযায়ী শাস্তি হবে।
'The specific performance of a contract may be obtained by any party thereto' বিধানটি the specific Relief Act,1877- এর কোন ধারায় বর্ণিত হয়েছে?
Correct Answer:
গ: 23(a)
'Stare Decisis'--এর অর্থ কী?
Correct Answer:
গ: To stand by thing decided
Explanation:
'Stare Decisis'--এর অর্থ কী? সঠিক উত্তর To stand by thing decided "Stare Decisis" হলো কোন পূর্ব নির্ধারিত বিষয়ের উপর অটল থাকা বা সে অনুযায়ী চলা। অর্থাৎ - To stand by thing decided.
'Corruption wins not more than honesty'--উক্তিটি কার?
Correct Answer:
খ: William Shakespeare
Explanation:
'Corruption wins not more than honesty'--উক্তিটি কার? সঠিক উত্তর William Shakespeare "Corruption wins not more than honesty " - উক্তিতি William Shakespeare এর "The merchant of Venice " নামক play থেকে নেওয়া।
'Ipse Dixit' শব্দমালা দ্বারা কী বোঝায়?
Correct Answer:
খ: A bare assertion resting on one's own authority
Explanation:
'Ipse Dixit' শব্দমালা দ্বারা কী বোঝায়? সঠিক উত্তর A bare assertion resting on one's own authority Ipse Dixit একটি ল্যাটিন phrase যার অর্থ এমন কোন বক্তব্য যার কোন আইনগত বা যৌক্তিক প্রমান নাও থাকতে পারে এবং যে বক্তব্যের দায় - দায়িত্ব সসম্পূর্ণ বক্তার নিজের।
বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন গঠিত হয়-
Correct Answer:
খ: ১৯৭৩ সালে
Explanation:
বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন গঠিত হয়- সঠিক উত্তর ১৯৭৩ সালে বাংলাদেশে পরমাণু কমিশন গঠিত হয় ১৯৭৩ সালের ২৭ ফেব্রুয়ারি। এর পুরাতন নাম ছিল বাংলাদেশ আণবিক শক্তি কমিশন। বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের বৃহৎ প্রতিষ্ঠান হল পরমাণু শক্তি গবেষণা প্রতিষ্ঠান।
সাবেক সোভিয়েত ইউনিয়ন ভেঙ্গে ১৫ টি রাষ্ট্র গঠিত হয়-
Correct Answer:
খ: ১৯৯১ সনে
Explanation:
সাবেক সোভিয়েত ইউনিয়ন ভেঙ্গে ১৫ টি রাষ্ট্র গঠিত হয়- সঠিক উত্তর ১৯৯১ সনে ১৯৯১ সালে সাবেক সোভিয়েত ইউনিয়ন ভেঙ্গে ১৫ টি রাষ্ট্র গঠিত হয়। আনুষ্ঠানিকভাবে বিলুপ্ত ঘোষণা করা হয় ১৯৯১ সালের ২১ ডিসেম্বর।
মাইকেল অ্যাঞ্জেলো হলেন-
Correct Answer:
খ: ইতালীর অধিবাসী
Explanation:
মাইকেল অ্যাঞ্জেলো হলেন- সঠিক উত্তর ইতালীর অধিবাসী মাইকেল অ্যাঞ্জেলো ইতালির একজন বিখ্যাত চিত্রকর। তিনি ১৪৭৫ সালের ৬ মার্চ ইতালির কাপ্রেসের তুস্কানে জন্মগ্রহণ করেন। তার বিখ্যাত ভাস্কর্য ও স্থাপত হলো - ডেভিড, মোজেম, দ্য ম্যাডোনা এন্ড চাইল্ড ইত্যাদি।
"The upright judge condemns crimes but he does not hate the criminals" -উক্তিটি কার?
Correct Answer:
ক: William Shakespeare
Explanation:
"The upright judge condemns crimes but he does not hate the criminals" -উক্তিটি কার? সঠিক উত্তর William Shakespeare William Shakespeare was an English playwright, poet, and actor, widely regarded as the greatest writer in the English language and the world's greatest dramatist. He is often called England's national poet and the "Bard of Avon".
'It is the judges who are the guardians of justice in this land.' -উক্তিটি কার?
Correct Answer:
গ: Lord Denning (M.R.)
Explanation:
'It is the judges who are the guardians of justice in this land.' -উক্তিটি কার? সঠিক উত্তর Lord Denning (M.R.) 'It is the judges who are the guardians justice in this land' - উক্তিটি প্রখ্যাত আইনজ্ঞ Lord Denning (M.R) - এর।
" Judges like Caesar's wife should be above suspicion. "--উক্তিটি কার?
Correct Answer:
ক: Bowen L J
Explanation:
" Judges like Caesar's wife should be above suspicion. "--উক্তিটি কার? সঠিক উত্তর Bowen L J Bowen was born at Woolaston in Gloucestershire — his father, Rev. Christopher Bowen, originally of Hollymount, County Mayo, being then curate of the parish and his mother, Catherine Steele (1807/8–1902) his younger brother was Edward Ernest Bowen, a long - serving Harrow schoolmaster. He was educated at Lille in France, Blackheath and Rugby schools, leaving the latter in 1853 having won a scholarship to Balliol College, Oxford. There he made good his earlier academic promise, winning the principal classical scholarships and prizes of his time. He was elected a Fellow of Balliol in 1857 while an undergraduate and became President of the Oxford Union in 1858.
জাতিসংঘ সনদ সাক্ষরিত হয়-
Correct Answer:
ক: সানফ্রান্সিসকোতে
Explanation:
জাতিসংঘ সনদ সাক্ষরিত হয়- সঠিক উত্তর সানফ্রান্সিসকোতে ১৯৪৫ সালের ২৬ জুন যুক্তরাষ্ট্রের সানফ্রানসিসকো তে জাতিসংঘ সনদে ৫০ টি দেশ স্বাক্ষর করে। এ সনদ কার্যকর হয় ১৯৪৫ সালের ২৪ অক্টোবর। এর সদর দপ্তর যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক এ। বর্তমানে এর সদস্য সংখ্যা ১৯৩ টি।
উত্তমাশা অন্তরীপ অবস্থিত-
Correct Answer:
খ: দক্ষিণ আফ্রিকায়
Explanation:
উত্তমাশা অন্তরীপ অবস্থিত- সঠিক উত্তর দক্ষিণ আফ্রিকায় ভূ ভাগের কোন অংশ যদি সরু হয়ে সাগরের মধ্যে প্রসারিত থাকে তবে ভূ ভাগের সে অংশটিকে অন্তরীপ বলে। উত্তমাশা অন্তরীপ অবস্থিত দক্ষিণ আফ্রিকায়।
মৃতের ওয়ারিশ কায়েম সংক্রান্ত তামাদির বিধান The Limitation Act-এর কোন Article-এ বর্ণিত আছে?
Correct Answer:
ক: 175
মহম্মদ ঘোরি পৃথ্বীরাজ চৌহানের মধ্যে দ্বিতীয় তরাইনের যুদ্ধ কত সালে সংঘটিত হয়?
Correct Answer:
খ: ১১৯২
Explanation:
মহম্মদ ঘোরি পৃথ্বীরাজ চৌহানের মধ্যে দ্বিতীয় তরাইনের যুদ্ধ কত সালে সংঘটিত হয়? সঠিক উত্তর ১১৯২ তরাইনের যুদ্ধ ১১৯১ ও ১১৯২ সালে বর্তমান হরিয়ানার থানেশ্বরের নিকটে তরাইন নামক শহরের নিকটে সংঘটিত হয়। এই স্থান দিল্লি থেকে ১৫০ কিলোমিটার (৯৩ মা) উত্তরে অবস্থিত। মুহাম্মদ ঘুরির নেতৃত্বাধীন ঘুরি বাহিনী ও পৃথ্বীরাজ চৌহানের নেতৃত্বে চৌহান রাজপুত বাহিনীর মধ্যে এই যুদ্ধগুলো সংঘটিত হয়।
The Family Courts Ordinance, 1985 -এর কত ধারায় Pretrial Proceeding সংক্রান্ত বিধান বর্ণিত আছে?
Correct Answer:
খ: ১০
Lease agreement এ অন্য কিছু না থাকলে 'Lease of a premises given for the purpose of preparing ornaments'-এর ক্ষেত্রে ভাড়াটে উচ্ছেদ করতে গেলে কত দিনের নোটিশ দিতে হবে?
Correct Answer:
ক: ১৫ দিন
'A judge should be sans et sans reproche'--উক্তিটি কার?
Correct Answer:
ক: Lord Denning
Explanation:
'A judge should be sans et sans reproche'--উক্তিটি কার? সঠিক উত্তর Lord Denning A list of cases involving Lord Denning is bound to be incomplete, since he delivered around 2000 reported judgments. Lord Denning served as a judge for nearly 40 years, from 1944 to 1982. He often played a decisive role in developing the law and was influential around the Commonwealth and common law world.
কম্পিউটারের আবিষ্কারক হলেন-
Correct Answer:
ঘ: কেহই নয়
Explanation:
কম্পিউটারের আবিষ্কারক হলেন- সঠিক উত্তর কেহই নয় কম্পিউটারের আবিষ্কারক হলেন হাওয়ার্ড আইকন। কম্পিউটারের জনক হলেন চার্লস ব্যাবেজ।