general knowledge MCQs
Showing 50 questions (Total: 19105)
জাতিসংঘে বাংলাদেশের প্রথম স্থায়ী প্রতিনিধি ছিলেন-
Correct Answer:
ক: এস এ করিম
Explanation:
জাতিসংঘে বাংলাদেশের প্রথম স্থায়ী প্রতিনিধি ছিলেন- সঠিক উত্তর এস এ করিম জাতিসংঘে বাংলাদেশের প্রথম স্থায়ী প্রতিনিধি সৈয়দ আনোয়ারুল করিম(এস এ করিম)। তিনি ১৯৭৪ সালের ১৮ সেপ্টেম্বর স্থায়ী প্রতিনিধি হিসেবে যোগদান করেন।
বিশ্বের প্রথম ব্যাংক প্রতিষ্ঠিত হয়-
Correct Answer:
ঘ: চীনে
Explanation:
বিশ্বের প্রথম ব্যাংক প্রতিষ্ঠিত হয়- সঠিক উত্তর চীনে ব্যাংকিং ব্যবসা সর্বপ্রথম ইতালিতে শুরু হলেও বিশ্বের প্রথম ব্যাংক প্রতিষ্ঠিত হয় চীনে। বিশ্বের প্রথম ব্যাংক 'ব্যাংক অব শান্সী'। এটি প্রতিষ্ঠিত হয় খ্রীষ্টপূর্ব ৬০০অব্দে।
'রুটির ঝুড়ি' বলা হয়-
Correct Answer:
গ: প্রেইরি অঞ্চলকে
Explanation:
'রুটির ঝুড়ি' বলা হয়- সঠিক উত্তর প্রেইরি অঞ্চলকে মধ্য কানাডা হতে মধ্যমিসিসিপি অববাহিকা পর্যন্ত সুবিস্তৃত সমভূমি অঞ্চলে প্রচুর গমের চাষ করা হয়। মধ্য আমেরিকায় সুবিস্তৃত প্রেইরি তৃণভূমি অবস্থিত। এজন্য প্রেইরি অঞ্চলকে পৃথিবীর রুটির ঝুড়ি বলা হয়।
পলিথিন ব্যবহার নিষিদ্ধ করার বড় কারণ ----
Correct Answer:
খ: পরিবেশ দূষণ হ্রাস
Explanation:
পলিথিন ব্যবহার নিষিদ্ধ করার বড় কারণ ---- সঠিক উত্তর পরিবেশ দূষণ হ্রাস পলিথিন ও প্লাস্টিক দ্রব্য পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর । প্লাস্টিক এমন একটি পদার্থ যার আয়ুষ্কাল হাজার হাজার বছর, যা মাটিতে গেলে ক্ষয় হয়না বা মাটির সঙ্গে মিশে যায়না। এটি মাটিতে পানি ও প্রাকৃতিক যে পুষ্টি উপাদান রয়েছ তার চলাচলকে বাধাগ্রস্ত করে। ফলে মাটির গুনগত মান হ্রাস পায়। গাছ তার খাবার পায়না। মাটি ও পানিতে প্লাস্টিক কণা ছড়িয়ে পড়ে, যা হয়ত পানি থেকে মাছের শরীরে যাচ্ছে। তাই পলিথিন ব্যবহারের নিষিদ্ধের বড় কারণ হল পরিবেশ দূষণে হ্রাস ।
ইংলিশ চ্যানেল সংযুক্ত করেছে ----
Correct Answer:
খ: উত্তর সাগর ও আটলান্টিক মহাসাগরকে
Explanation:
ইংলিশ চ্যানেল সংযুক্ত করেছে ---- সঠিক উত্তর উত্তর সাগর ও আটলান্টিক মহাসাগরকে ইংলিশ চ্যানেল ফ্রান্স ও ব্রিটেনকে পৃথক করেছে এবং আটলান্টিক মহাসাগর ও উত্তর মহাসাগরকে সংযুক্ত করেছে। ইংলিশ চ্যানেলের দৈর্ঘ্য ৫৬০ কিলোমিটার, সর্বোচ্চ প্রস্থ ২৪০ কিলোমিটার এবং গড় গভীরতা ৬৩ মিটার।
গ্রেট বেবিয়ার রীফ কোথায় অবস্থিত?
Correct Answer:
ক: প্রশান্ত মহাসাগরে
Explanation:
গ্রেট বেবিয়ার রীফ কোথায় অবস্থিত? সঠিক উত্তর প্রশান্ত মহাসাগরে গ্রেট ও ব্যারিয়ার রিফ হচ্ছে পৃথিবীর দীর্ঘতম প্রবাল রিফ যা ২৯০০ এর বেশি একক রিফের সমন্বয়ে গঠিত। রিফটি অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ড রাজ্যের উপকূল ঘেঁষা প্রশান্ত মহাসাগরের কোরাল সাগরে অবস্থিত। UNESCO এটিকে ১৯৮১ সালে বিশ্ব হেরিটেজ সাইটেও অন্তর্ভুক্ত করে।
The State Acquisition and Tenancy Act, 1950 -এর ৯৬ ধারার কত উপ-ধারায় বলা হয়েছে, 'Nothing in this section shall be deemed to apply to homestead land'?
Correct Answer:
গ: 96(16)
মালদ্বীপ গঠিত হয়েছে কীভাবে?
Correct Answer:
ঘ: অনেকগুলো দ্বীপ নিয়ে
Explanation:
মালদ্বীপ গঠিত হয়েছে কীভাবে? সঠিক উত্তর অনেকগুলো দ্বীপ নিয়ে মালদ্বীপ ভারত মহাসাগরের একটি দ্বীপ রাষ্ট্র। এর রাজধানীর নাম মালে। দক্ষিণ এশীয় আঞ্চলিক জোট সার্ক এর সদস্য। অপরূপ সৌন্দর্যের লীলাভূমি এ দেশ বিশ্বের সবচেয়ে নিচু দেশ। পর্যটনের জন্য বিখ্যাত এ দেশের সমুদ্রপৃষ্ঠ থেকে সর্বোচ্চ উচ্চতা মাত্র দুই দশমিক তিন মিটার এবং গড় উচ্চতা মাত্র এক দশমিক পাঁচ মিটার। এক হাজার দুই শ’রও বেশি ছোট ছোট দ্বীপ নিয়ে গঠিত মালদ্বীপ।
প্রবল জোয়ারের কারণ, এ সময় ----
Correct Answer:
গ: সূর্য, পৃথিবী ও চন্দ্র এক সরলরেখায় থাকে
Explanation:
প্রবল জোয়ারের কারণ, এ সময় ---- সঠিক উত্তর সূর্য, পৃথিবী ও চন্দ্র এক সরলরেখায় থাকে অমাবস্যা ও পূর্ণিমা তিথিতে চন্দ্র, সূর্য ও পৃথিবী এক সরলরেখায় অবস্থান করে। ফলে চন্দ্র ও সূর্যের মিলিত আকর্ষণের প্রভাবে প্রবল জোয়ারের সৃষ্টি হয়।
১৫২৬ খ্রিস্টাব্দে পানিপথের প্রথম যুদ্ধে বাবর কাকে পরাজিত করেন?
Correct Answer:
ক: ইব্রাহিম লোদি
Explanation:
১৫২৬ খ্রিস্টাব্দে পানিপথের প্রথম যুদ্ধে বাবর কাকে পরাজিত করেন? সঠিক উত্তর ইব্রাহিম লোদি পানিপথ কোনো জলপথের নাম নয়। রাজধানী দিল্লীর উত্তরে অবস্থিত পানিপথ ভারতের হারিয়ানা প্রদেশের একটি শহরের নাম। মহাভারত অনুযায়ী, পানিপথ পঞ্চপাণ্ডব কর্তৃক প্রতিষ্ঠিত পাঁচটি শহরের মধ্যে অন্যতম। মহাভারতের ইতিহাস ছাপিয়ে পানিপথ মুখ্য হয়ে আছে মূলত পানিপথ প্রান্তরে ঘটে যাওয়া তিনটি বড় যুদ্ধের কারণে। পানিপথের প্রথম যুদ্ধ সংঘটিত হয় ১৫২৬ সালে। মোঘল অধিপতি বাবর এবং সুলতান ইব্রাহিম লোদির মধ্যে এই যুদ্ধ সংঘটিত হয়।
লালবাগ কেল্লার আদি নাম ----
Correct Answer:
গ: আওরঙ্গবাদ দুর্গ
Explanation:
লালবাগ কেল্লার আদি নাম ---- সঠিক উত্তর আওরঙ্গবাদ দুর্গ লালবাগ কেল্লার আদিনাম ‘আওরঙ্গবাদ’ দুর্গ। সম্রাট আওরঙ্গজেবের পুত্র শাহজাদা মোহাম্মদ আজম ১৬৭৮সালে লালবাগ কেল্লার নির্মাণ কাজ শুরু করেন, যা সমাপ্ত করেন শায়েস্তা খান।
নিশাত মজুমদার কত তারিখে এভারেস্টের চূড়ায় আরোহণ করেন?
Correct Answer:
খ: ১৯ মে ২০১২
Explanation:
নিশাত মজুমদার কত তারিখে এভারেস্টের চূড়ায় আরোহণ করেন? সঠিক উত্তর ১৯ মে ২০১২ ১ম - মুসা ইব্রাহিম - ২৩ মে, ২০১০ ২য় - এম. এ. মুহিত - ২১ মে, ২০১১ ও ১৯ মে, ২০১২ ৩য় - নিশাত মজুমদার - ১৯ মে, ২০১২ ৪র্থ - ওয়াসফিয়া নাজরীন - ২৬ মে, ২০১২ ৫ম - মোহাম্মদ খালেদ হোসেন - ২০ মে, ২০১৩
কোন বাংলাদেশী সর্বপ্রথম এভারেস্টের চূড়ায় আরোহণ করেন?
Correct Answer:
ক: মুসা ইব্রাহিম
Explanation:
কোন বাংলাদেশী সর্বপ্রথম এভারেস্টের চূড়ায় আরোহণ করেন? সঠিক উত্তর মুসা ইব্রাহিম অবস্থান নাম তারিখ ১ম মুসা ইব্রাহিম ২৩ মে, ২০১০ ২য় এম. এ. মুহিত ২১ মে, ২০১১ ও ১৯ মে, ২০১২ ৩য় নিশাত মজুমদার ১৯ মে, ২০১২ ৪র্থ ওয়াসফিয়া নাজরীন ২৬ মে, ২০১২ ৫ম মোহাম্মদ খালেদ হোসেন ২০ মে, ২০১৩
ঢাকা কোন সনে প্রথম বাংলার রাজধানী হয়েছিল?
Correct Answer:
ক: ১৬১০
বাংলাদেশে কোন সন থেকে গ্যাস উত্তোলন আরম্ভ হয়?
Correct Answer:
খ: ১৯৫৭
বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগে কতজন বিচারপতি আছে?
Correct Answer:
খ: ১১ জন
বাংলাদেশের উপজেলা ব্যবস্থা চালু হয় কোন সালে?
Correct Answer:
ক: ১৯৮২
সার্ক কোন সনে প্রতিষ্ঠিত হয়?
Correct Answer:
খ: ১৯৮১
লোহিত সাগর যে দুটি মহাদেশকে আলাদা করেছে--
Correct Answer:
ঘ: আফ্রিকা ও এশিয়া
Explanation:
লোহিত সাগর যে দুটি মহাদেশকে আলাদা করেছে-- সঠিক উত্তর আফ্রিকা ও এশিয়া ভারত মহাসাগরের একটি অংশ লোহিত সাগর এশিয়া ও আফ্রিকাকে পৃথক করেছে। সাগরটি দক্ষিণে বাব এল মান্দেব প্রণালী ও এডেন উপসাগরের মাধ্যমে ভারত মহাসাগরের সাথে যুক্ত।
চতুর্থ বিশ্ব নারী সম্মেলন অনুষ্ঠিত হয় কোথায়?
Correct Answer:
গ: বেইজিং
ইউরোপিয়ান ইউনিয়ন (ই ইউ) এর একক মুদ্রা চালু হয়েছে?
Correct Answer:
ক: ১ জানুয়ারি ১৯৯৯
Explanation:
ইউরোপিয়ান ইউনিয়ন (ই ইউ) এর একক মুদ্রা চালু হয়েছে? সঠিক উত্তর ১ জানুয়ারি ১৯৯৯ ইউরোপীয় সাধারণ মুদ্রা 'ইউরো' প্রথম চালু হয় ১৯৯৯ সালের ১ জানুয়ারি। বর্তমানে ইইউভুক্ত ১৯ টি দেশে ইউরো মুদ্রা চালু রয়েছে। উল্লেখ্য , 'ইউরো ব্যাংক নোট' প্রথম চালু হয় ১ জানুয়ারি ২০০২।
দক্ষিণ এশীয় রাষ্ট্রগুলো সাপটা চুক্তি সই করেছে--
Correct Answer:
গ: ১৯৯৩ সালে
Explanation:
দক্ষিণ এশীয় রাষ্ট্রগুলো সাপটা চুক্তি সই করেছে-- সঠিক উত্তর ১৯৯৩ সালে সাপটা (সার্ক অগ্রাদিকার বাণিজ্য চুক্তি) হচ্ছে দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা বা সার্কভুক্ত দেশগুলোর মধ্যকার সম্পাদিত একটি বাণিজ্য চুক্তি। SAPTA - এর পূর্ণরুপ SAARC Preferentail Trading সার্কের সপ্তম শীর্ষ সম্মেলনের শেষ দিন ১১ এপ্রিল ১৯৯৩ সার্ক দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীগণ এ চুক্তিতে স্বাক্ষর করেন। SAPTA কার্যকর হয় ৮ ডিসম্বর ১৯৯৫ থেকে।
ইউরো মুদ্রা চালু হয় কোন সালে ?
Correct Answer:
খ: ১৯৯৯
জাপানের আইনসভার নাম কি?
Correct Answer:
ঘ: ডায়েট
মাহাথির মোহাম্মদ কত বছর ক্ষমতায় ছিলেন?
Correct Answer:
খ: ২২ বছর
ন্যামের বর্তমান সদস্য সংখ্যা কত?
Correct Answer:
ঘ: ১২০
কমনওয়েলথ -এর মোট সদস্য সংখ্যা---
Correct Answer:
ঘ: 56
Explanation:
কমনওয়েলথ -এর মোট সদস্য সংখ্যা--- সঠিক উত্তর 56 কমনওয়েলথ অব নেশন্স বা কমনওয়েলথ অতীতে ইংরেজ সাম্রাজ্যভুক্ত ছিল এমন স্বাধীন জাতিসমূহ নিয়ে গঠিত আন্তর্জাতিক সংস্থা। বর্তমানে এই সংস্থার সদস্য সংখ্যা দক্ষিণ এশিয়ার ৩টি দেশ বাংলাদেশ, ভারত ও পাকিস্তান সহ সর্বমোট ৫৬। সর্বশেষ সদস্য টোগো। এই সংস্থার সচিবালয় লন্ডনে অবস্থিত। ব্রিটেনই এর নেতৃত্ব দিয়ে থাকে। পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে কমনওয়েলথ অব নেশন্স গঠিত হয়।
ভারতবর্ষে সর্বপ্রথম মুসলিম শাসন প্রতিষ্ঠা করেন---
Correct Answer:
ক: মুহম্মদ বিন কাসিম
Explanation:
ভারতবর্ষে সর্বপ্রথম মুসলিম শাসন প্রতিষ্ঠা করেন--- সঠিক উত্তর মুহম্মদ বিন কাসিম ভারতবর্ষে সর্বপ্রথম মুসলিম শাসন প্রতিষ্ঠা করেন - - - মুহম্মদ বিন কাসিম। মুহাম্মদ বিন কাসিম আল সাকাফি (৩১ ডিসেম্বর ৬৯৫ – ১৮ জুলাই ৭১৫) ছিলেন একজন উমাইয়া সেনাপতি। সিন্ধু নদসহ সিন্ধু ও মুলতান অঞ্চল তিনি জয় করে উমাইয়া খিলাফতের অন্তর্ভুক্ত করেন। তিনি তাইফে (বর্তমান সৌদি আরব) জন্মগ্রহণ করেন। তার সিন্ধু জয়ের কারণে মুসলিমদের পক্ষে মুসলিমদের ভারতীয় উপমহাদেশ বিজয়ের পথ প্রশস্ত হয়।
গঙ্গার পানি বন্টন চুক্তি প্রথম কোন সালে স্বাক্ষরিত হয়?
Correct Answer:
খ: ১৯৭৭
মুসলিম লীগ প্রতিষ্ঠা হয়--
Correct Answer:
খ: ১৯০৬ সালে
Explanation:
মুসলিম লীগ প্রতিষ্ঠা হয়-- সঠিক উত্তর ১৯০৬ সালে ১৯০৬ সালের ৩০ ডিসেম্বর ঢাকায় মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয়। মুসলিম লীগের প্রকৃত নাম ছিল 'নিখিল ভারত মুসলিম লীগ' মুসলিম লীগ গঠনের প্রধান উদ্যোক্তা ছিলেন নবাব সলিমুল্লাহ, আগা খান এবং নওয়াব ভিকার - উল - মূলুক।
পানি পথের প্রথম যুদ্ধ সংঘটিত হয়---
Correct Answer:
ক: ১৫২৬ সালে
Explanation:
পানি পথের প্রথম যুদ্ধ সংঘটিত হয়--- সঠিক উত্তর ১৫২৬ সালে পানিপথ কোনো জলপথের নাম নয়। রাজধানী দিল্লীর উত্তরে অবস্থিত পানিপথ ভারতের হারিয়ানা প্রদেশের একটি শহরের নাম। মহাভারত অনুযায়ী, পানিপথ পঞ্চপাণ্ডব কর্তৃক প্রতিষ্ঠিত পাঁচটি শহরের মধ্যে অন্যতম। মহাভারতের ইতিহাস ছাপিয়ে পানিপথ মুখ্য হয়ে আছে মূলত পানিপথ প্রান্তরে ঘটে যাওয়া তিনটি বড় যুদ্ধের কারণে। পানিপথের প্রথম যুদ্ধ সংঘটিত হয় ১৫২৬ সালে। মোঘল অধিপতি বাবর এবং সুলতান ইব্রাহিম লোদির মধ্যে এই যুদ্ধ সংঘটিত হয়।
উপমহাদেশের সর্বশেষ গভর্নর জেনারেল---
Correct Answer:
গ: লর্ড মাউন্টব্যাটেন
Explanation:
উপমহাদেশের সর্বশেষ গভর্নর জেনারেল--- সঠিক উত্তর লর্ড মাউন্টব্যাটেন উপমহাদেশের সর্বশেষ গভর্নর জেনারেল ছিলেন লর্ড মাউন্টব্যাটেন। লর্ড লুই মাউন্টব্যাটেন (২৫ জুন ১৯০০–২৭ আগস্ট ১৯৭৯) ব্রিটিশ নৌ বাহিনী অফিসার ও রানী দ্বিতীয় এলিজাবেথ - এর স্বামী প্রিন্স ফিলিপের মামা। ব্রিটিশ রাজপরিবারের সঙ্গে তার সম্পর্ক ছিল। এক ঐতিহাসিক সন্ধিক্ষণে ব্রিটিশ সরকার তাকে ভারতের গভর্নর জেনারেল করে পাঠায়। তিনি ছিলেন ভারতবর্ষের সর্বশেষ গভর্নর জেনারেল।
ইয়াসির আরাফাতের সদর দপ্তর কোথায়?
Correct Answer:
গ: রামাল্লা
Explanation:
ইয়াসির আরাফাতের সদর দপ্তর কোথায়? সঠিক উত্তর রামাল্লা ইয়াসির আরাফাতের সদর দপ্তর রামাল্লায়। ইয়াসির আরাফাত, ছিলেন একজন ফিলিস্তিনী নেতা। পিএলওর চেয়ারম্যান হিসাবে আরাফাত ইসরায়েলী দখলদারির বিরুদ্ধে সারাজীবন সংগ্রাম করেন। তিনি প্যালেস্টিনিয়ান অথরিটির প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেন। জীবনের একটা দীর্ঘ সময় আরাফাত ধর্মনিরপেক্ষ ফাতাহ দলের নেতৃত্ব দেন। রামাল্লাহ হল পশ্চিম তীরে অবস্থিত ফিলিস্তিনের একটি শহর। এটি জেরুজালেম থেকে ১০ কিলোমিটার (৬.২ মা) উত্তরে এবং সমুদ্র সমতল থেকে ৮৮০ মিটার (২,৮৯০ ফু) উচুতে অবস্থিত। রামাল্লাহ বর্তমানে ফিলিস্তিন জাতীয় কর্তৃপক্ষের বিধিসম্মত (ডি ফেক্টো) প্রশাসনিক রাজধানী হিসাবে ব্যবহৃত হচ্ছে। এটি ঐতিহাসিকভাবে একটি আরবীয় খ্রিস্টান শহর। বর্তমানে এটি মুসলমান অধ্যুষিত শহর, ২০০৭ সালে গননা অনুসারে যা প্রায় ২৭,০৯২ জন। সংখ্যালঘুদের মধ্যে খ্রিস্টান সম্প্রদায় অন্যতম।
এশিয়া মহাদেশে উৎপন্ন হয় পৃথিবীর প্রায় সমুদয়---
Correct Answer:
ঘ: চা
আল জাজিরা টিভি চ্যানেলের মূলকেন্দ্র কোথায়?
Correct Answer:
খ: দোহা
যৌথবাহিনী ইরাক আক্রমণ করে ২০০৩ সনের কোন মাসের কত তারিখে?
Correct Answer:
গ: ২০ মার্চ
সর্বজনীন মানবাধিকার ঘোষণা কবে গৃহীত হয়?
Correct Answer:
খ: ১৯৪৮
ষাট গম্বুজ মসজিদ বাংলাদেশের কোন জেলায় অবস্থিত?
Correct Answer:
গ: বাগেরহাট
বিশ্বকাপ ফুটবলের বর্তমান চ্যাম্পিয়ন কোন দেশ?
Correct Answer:
খ: জার্মানি
মিয়ানমারের সাথে বাংলাদেশের সীমান্তের দৈর্ঘ্য ---
Correct Answer:
খ: ২৮৩ কিমি
Explanation:
মিয়ানমারের সাথে বাংলাদেশের সীমান্তের দৈর্ঘ্য --- সঠিক উত্তর ২৮৩ কিমি বাংলাদেশ ও মিয়ানমার সীমান্ত বলতে এই দুই দেশের মধ্যে সীমানা নির্ধারণ রেখাকে বুঝায়। এই সীমানা রেখা বাংলাদেশের দক্ষিণ - পূর্বে এবং মিয়ানমারের পশ্চিমে অবস্থিত। সীমান্তের মোট দৈর্ঘ্য ২৮৩ কিলোমিটার (১২০ মাইল)। এটি মিয়ানমারের সবচেয়ে ছোট সীমান্ত এবং সেই সাথে এটি ভারতের সাথে দীর্ঘ সীমানার ব্যতীত বাংলাদেশের দ্বিতীয় সীমান্ত। এই সীমান্ত বাংলাদেশ, মিয়ানমার ও ভারত তিন দেশের মিলিত সীমানা বিন্দু থেকে শুরু এবং দক্ষিণ দিক হয়ে বঙ্গোপসাগর পর্যন্ত। সর্বশেষ অংশ নাফ নদী বরাবর বিস্তৃত।
মুদ্রার অবমূল্যায়নের উদ্দেশ্যে ---
Correct Answer:
গ: রপ্তানি বৃদ্ধি করা
Explanation:
মুদ্রার অবমূল্যায়নের উদ্দেশ্যে --- সঠিক উত্তর রপ্তানি বৃদ্ধি করা অন্যান্য দেশের মুদ্রার তুলনায় নিজ দেশের মুদ্রার মান কমিয়ে দেয়ার নাম মুদ্রার অবমূল্যায়ন বা devaluation । এটি করা হয় স্থির বিনিময় হার মুদ্রানীতির অধীনে । যখন দেশে ব্যয়ের পরিমাণ অন্যান্য দেশের তুলনায় বেশি গতিতে বেড়ে যায় তখন রপ্তানিকে ত্বরান্বিত করার জন্য মুদ্রার অবমূল্যায়ন অপরিহার্য হয়ে পড়ে ।
রয়টার কোন দেশের সংবাদ সংস্থা?
Correct Answer:
ক: যুক্তরাজ্য
ইরাক কুয়েত দখল করে কোন সনে?
Correct Answer:
খ: ১৯৯০
বাংলাদেশে বার্ষিক গড় বৃষ্টিপাতের পরিমাণ---
Correct Answer:
ঘ: ২০৩ সেমি
Explanation:
বাংলাদেশে বার্ষিক গড় বৃষ্টিপাতের পরিমাণ--- সঠিক উত্তর ২০৩ সেমি বাংলাদেশে বার্ষিক গড় তাপমাত্রা ২৬.০১° সেন্টিগ্রেড এবং গড় বৃষ্টিপাত ২০৩ সেন্টিমিটার। শীতকালীন তাপমাত্রা (নভেম্বর - ফেব্রুয়ারি) ঃ ২৯° সে. এবং সর্বনিম্নঃ ১১° সে.। গ্রীস্মকালীন তাপমাত্রা (এপ্রিল - সেপ্টেম্বর) ৩৪° সে. এবং সর্বনিম্নঃ ২১° সে.।
নিম্নের কোন আইনের মাধ্যমে বেনামি হস্তান্তর নিষিদ্ধ করা হয়েছে?
Correct Answer:
খ: The Land Reforms Ordinance, 1984
Explanation:
নিম্নের কোন আইনের মাধ্যমে বেনামি হস্তান্তর নিষিদ্ধ করা হয়েছে? সঠিক উত্তর The Land Reforms Ordinance, 1984 নীল যে অম্বর = নীলাম্বর। কর্মধারয় সমাস।
হিলারি ক্নিনটন কোন আসন হতে সিনেটর নির্বাচিত হন?
Correct Answer:
খ: নিউইয়র্ক
Explanation:
হিলারি ক্নিনটন কোন আসন হতে সিনেটর নির্বাচিত হন? সঠিক উত্তর নিউইয়র্ক হিলারি ক্লিনটন ২০০১ সালের ৩ জানুয়ারি নিউইয়র্ক থেকে ডেমোক্রেটিক পার্টির সিনেটর নির্বাচিত হন। এছাড়া ২০০৯ সালের ২১ ফেব্রুয়ারি মার্কিন যুক্তরাষ্ট্রের ৬৭ তম সেক্রেটারি ওফ স্টেটস হিসেবে তৎকালীন মার্কিন রাষ্ট্রপতি বারাক ওবামা কর্তৃক নিয়োগ পান। তাছাড়াও তিনি ১৯৯৩ সাল থেকে ২০০১ সাল পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্রের ফার্স্ট লেডি হিসেবে ছিলেন, যখন তার স্বামী বিল ক্লিনটন ৪২তম মার্কিন রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
বাংলাদেশে সরকারি মেডিকেল কলেজের সংখ্যা---
Correct Answer:
খ: ৩৩ টি
Explanation:
বাংলাদেশে সরকারি মেডিকেল কলেজের সংখ্যা--- সঠিক উত্তর ৩৩ টি ১৯৪৬ সালে ব্রিটিশ শাসনামলে ঢাকার বকশিবাজারে প্রতিষ্ঠিত ঢাকা মেডিকেল কলেজ এদেশের প্রথম সরকারি পর্যায়ে কলেজ প্রতিষ্ঠিত হওয়ায় বর্তমানে এ - জাতীয় শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা সাইত্রিশটি। সঠিক উত্তর হবে - ৩৭ টি।
স্টার্ট-২ চুক্তি কোন দুটি দেশের মধ্যে স্বাক্ষরিত হয়?
Correct Answer:
খ: যুক্তরাষ্ট্র- রাশিয়া
Explanation:
স্টার্ট-২ চুক্তি কোন দুটি দেশের মধ্যে স্বাক্ষরিত হয়? সঠিক উত্তর যুক্তরাষ্ট্র- রাশিয়া উত্তরঃ রাশিয়া ও মার্কিন যুক্তরাষ্ট্র। . উত্তরঃ রাশিয়া এবং যুক্তরাষ্ট্র স্ব স্ব পারমাণবিক ক্ষেপণাস্ত্র দুই - তৃতীয়াংশ ধ্বংষ করতে একমত হয়।
বাংলাদেশে শিক্ষার স্তর কয়টি ?
Correct Answer:
খ: তিনটি
দায়রা মামলা বিচারের কোন পর্যায় পর্যন্ত চার্জ পরিবর্তন করা যায়?
Correct Answer:
ঘ: রায় প্রস্তুতের সময় পর্যন্ত