general knowledge MCQs
Showing 50 questions (Total: 19105)
বাংলাদেশের মুক্তিযুদ্ধের নৌ - কমান্ডার সেক্টর ____
Correct Answer:
খ: সেক্টর ১০
Explanation:
বাংলাদেশের মুক্তিযুদ্ধের নৌ - কমান্ডার সেক্টর ____ সঠিক উত্তর সেক্টর ১০ বাংলাদেশকে মুক্তিযুদ্ধের সময় যে ১১টি সেক্টরে ভাগ করা হয়েছিল তার মধ্য দেশের অভ্যন্তরীন সকল নৌ চলাচল, বন্দর এবং উপকূলীয় এলাকা নিয়ে গঠিত হয়েছিল ১০নং সেক্টর বা নৌ সেক্টর। এ সেক্টরের কোন নির্দিষ্ট সেক্টর কমান্ডার ছিল না। যখন যে সেক্টরে অপারেশন চলত তখন সেই সেক্টরের কমান্ডারদের সহযোগীতায় নৌ - গেরিলাদের কাজ করতে হত। তারা সরাসরি মুজিবনগর হেডকোয়ার্টারের অধীনে কাজ করতেন।
কোনটি শব্দের (Sound) ক্ষেত্রে সত্য?
Correct Answer:
খ: শব্দ শূন্য মাধ্যমে চলতে পারে না
Explanation:
কোনটি শব্দের (Sound) ক্ষেত্রে সত্য? সঠিক উত্তর শব্দ শূন্য মাধ্যমে চলতে পারে না শব্দ শূন্য মাধ্যমে চলতে পারে না। শব্দ চলতে মাধ্যমের প্রয়োজন হয়। কঠিন মাধ্যমে শব্দের বেগ সবচেয়ে বেশি। বায়ু মাধ্যমে শব্দের বেগ ৩৩২ মি:।
বাংলাদেশের একমাত্র মৎস্য প্রজনন ক্ষেত্র কোথায় অবস্থিত?
Correct Answer:
খ: হালদা নদী
Explanation:
বাংলাদেশের একমাত্র মৎস্য প্রজনন ক্ষেত্র কোথায় অবস্থিত? সঠিক উত্তর হালদা নদী বাংলাদেশের একমাত্র মৎস প্রজনন ক্ষেত্র খাগড়াছড়ি জেলার হালদা নদীতে অবস্থিত। এ নদীর দৈর্ঘ্য ১০৬ কিলোমিটার। এটি পৃথিবীর একমাত্র জোয়ার ভাটার নদী যেখানে রুই জাতীয় মাছ ডিম ছাড়ে।
বাংলাদেশে জাতীয় টেস্ট ক্রিকেট দলের বর্তমান অধিনায়ক কে?
Correct Answer:
ঘ: সাকিব আল হাসান
Explanation:
বাংলাদেশে জাতীয় টেস্ট ক্রিকেট দলের বর্তমান অধিনায়ক কে? সঠিক উত্তর সাকিব আল হাসান বাংলাদেশের জাতীয় টেস্ট ক্রিকেট দলের এবং টি ২০ ক্রিকেট দলের অধিনায়ক ছিলেন সাকিব আল হাসান। বাংলাদেশের ওয়ানডে দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা।
বাঙালির বেঁচে থাকার সনদ ৬ দফা আন্দোলন কত সালে হয়েছিল?
Correct Answer:
খ: ১৯৬৬ সালে
Explanation:
বাঙালির বেঁচে থাকার সনদ ৬ দফা আন্দোলন কত সালে হয়েছিল? সঠিক উত্তর ১৯৬৬ সালে পাকিস্তান শাসনামলে বাঙালিদের বেঁচে থাকার এবং বাংলার কৃষক - শ্রমিক মজুর আপমার মানুষের মুক্তির সনদ শেখ মুজিবুর রহমানের ১৯৬৬ সালের ৬ ফেব্রুয়ারি লাহোরে জাতীয় সম্মেলনে এ ঘোষণা করা হয়। এটি বাঙালির ম্যাগনাকাটা ও বলা হয়।
অ্যামনেস্টি ইন্টারন্যশনাল- এর মহাসচিব আইরিন খান কোন দেশের নাগরিক?
Correct Answer:
গ: বাংলাদেশ
Explanation:
অ্যামনেস্টি ইন্টারন্যশনাল- এর মহাসচিব আইরিন খান কোন দেশের নাগরিক? সঠিক উত্তর বাংলাদেশ মানবাধিকার সংরক্ষণের একটি আন্তর্জাতিক সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। এর মহাসচিব ছিলেন আইরিন খান। তিনি বাংলাদেশের নাগরিক। ৩১ ডিসেম্বর ২০০৯ অবসরে যান। বর্তমান মহাসচিব সলিল শেঠি, তিনি ২০১০ এ দায়িত্ব গ্রহণ করেন।
বাংলাদেশের White gold কোনটি ?
Correct Answer:
গ: চিংড়ি
Explanation:
বাংলাদেশের White gold কোনটি ? সঠিক উত্তর চিংড়ি চিংড়ির রক্ত সাদা; কারন এদের রক্তে কোনও হিমোগ্লোবিন উপাদান নাই। আর চিংড়ি রপ্তানি করে যে বৈদেশিক অর্থ আয় করা হয় তা সোনার ব্যবসার চেয়েও মূল্যবান বা দামী; সেই কারনেই চিংড়িকে সাদা সোনা (white gold) বলা হয়। চিংড়িকে মূলত বৈদেশিক মুদ্রা অর্জনকারী অন্যতম প্রধান খাত বলা জানা যায়।
'গ্রেট হল' কোথায় অবস্থিত ?
Correct Answer:
ক: চীন
Explanation:
'গ্রেট হল' কোথায় অবস্থিত ? সঠিক উত্তর চীন চীনের রাজধানী বেইজিংয়ের তিয়েন আনমেন স্কয়ারের পশ্চিম কোণে অবস্থিত চীনের বিখ্যাত 'গ্রেট হল। এটা মূলত চীনের ন্যাশনাল পিপলস কংগ্রেস - এর পার্লামেন্ট ভবন। গ্রেট হলের সাথে সাদৃশ্য রয়েছে এরুপ দুটি স্থাপনা হলো 'হোয়াইট হল' (লন্ডন) ও 'ইন্ডিপেন্ডেন্স হল (যুক্তরাষ্ট্র)।
পামটপ কি ?
Correct Answer:
ঘ: ছোট্ট কম্পিউটার
Explanation:
পামটপ কি ? সঠিক উত্তর ছোট্ট কম্পিউটার এক ধরনের ছোট কম্পিউটার যা হাতের তালুতে নিয়ে কাজ করা যায় ওজন মাত্র ১৭০ গ্রাম।
বাংলাদেশের বর্তমানে রক্তদান কোন প্রতিষ্ঠানটি শীর্ষে আছে?
Correct Answer:
গ: সন্ধানী
Explanation:
বাংলাদেশের বর্তমানে রক্তদান কোন প্রতিষ্ঠানটি শীর্ষে আছে? সঠিক উত্তর সন্ধানী সন্ধানী বাংলাদেশের স্বাস্থ্যখাতের একটি স্বেচ্ছাসেবী সংগঠন। ১৯৭৭ সালের ৫ ফেব্রুয়ারি ঢাকা মেডিকেল কলেজ থেকে যাত্রা শুরু করে বাংলাদেশে স্বেচ্ছায় রক্তদান ও মরণোত্তর চক্ষুদান আন্দোলনের পথিকৃৎ "সন্ধানী"। বাংলাদেশের প্রধান শহরগুলোতে সন্ধানীর কার্যক্রম পরিচালিত হয়। রক্ত দানের পাশাপাশি প্রতিষ্ঠানটি মানুষের চক্ষু ব্যাংক হিসেবে কাজ করে। মৃত্যুর পূর্বে স্বেচ্ছাপ্রণোদিত চক্ষু দানের ব্যাপারে উৎসাহ প্রদান করে থাকে যাতে ভবিষ্যতে সেগুলো অন্য কেউ ব্যবহার করতে পারেন। সমাজসেবায় অবদানের জন্য ২০০৪ সালে বাংলাদেশ সরকার প্রতিষ্ঠানটিকে দেশের সর্বোচ্চ বেসামরিক পুরস্কার স্বাধীনতা পুরস্করে ভূষিত করে।
”গজল ডোবা বাধ” বাংলাদেশের কোন নদীর উজানে অবস্থিত?
Correct Answer:
ঘ: তিস্তা
Explanation:
”গজল ডোবা বাধ” বাংলাদেশের কোন নদীর উজানে অবস্থিত? সঠিক উত্তর তিস্তা ১৯৯৮ সালে তিস্তা নদীর উপর স্থাপিত হয়েছে গজল ডোবা বাঁধ। তিস্তা নদীর বাংলাদেশ সীমান্তের ৬০ কিলোমিটার উজানে ভারত সরকার এ বাঁধটি নির্মাণ করে। সঠিক উত্তর - তিস্তা নদী।
EU পূর্ণরূপ কী?
Correct Answer:
ক: European Union
Explanation:
EU পূর্ণরূপ কী? সঠিক উত্তর European Union ২৫ মার্চ ১৯৫৭ সালের রোম চুক্তির মাধ্যমে ইউরোপীয় ইউনিয়ন যাত্রা শুরু হয়। তবে ১ জানুয়ারি ১৯৫৮ সালকে ইউরোপীয় ইউনিয়নের প্রতিষ্ঠা বছর ধরা হয়। ১ নভেম্বর ১৯৯৩ সাল থেকে বর্তমান নামে সংস্থাটি পরিচিত।
গ্রিনিচ টাইমের সাথে বাংলাদেশের সময়ের পার্থক্য কত?
Correct Answer:
গ: ৬ ঘন্টা
Explanation:
গ্রিনিচ টাইমের সাথে বাংলাদেশের সময়ের পার্থক্য কত? সঠিক উত্তর ৬ ঘন্টা লন্ডনের গ্রিনিচের উপর দিয়ে যে কাল্পনিক রেখা উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু পর্যন্ত অতিক্রম করেছে সে রেখাকে মূল মধ্য রেখা বা দ্রাঘিমা রেখা ধরা হয়। গ্রিনিচ থেকে বাংলাদেশ ৯০° পূর্বে অবস্থিত হওয়ায় সময়ের পার্থক্য ছয় ঘন্টা আগে।
বাংলাদেশের কোন অর্থমন্ত্রী সর্বপ্রথম বাজেট পেশ করেন?
Correct Answer:
ক: তাজউদ্দিন আহমেদ
Explanation:
বাংলাদেশের কোন অর্থমন্ত্রী সর্বপ্রথম বাজেট পেশ করেন? সঠিক উত্তর তাজউদ্দিন আহমেদ প্রথমবার স্বাধীন দেশের বাজেট নিয়ে বেশ উৎসাহ ছিল। তাজউদ্দিন আহমদ তার বাজেট কতিপয় ক্ষেত্রে কল্পনার ঘোষণা করেন। এতে করে কিছু পণ্যের দাম কমবে বলে উল্লেখও করা হয়। বাজেট বক্তৃতায় বলা হয়, এবারের বাজেটে পাকিস্তানি আমলের দুঃস্বপ্ন পরিত্যক্ত হয়েছে। প্রতিরক্ষা খাতের চেয়ে বেশি জোর দেওয়া হয় শিক্ষা ও কৃষি খাতে। প্রতিরক্ষা খাতে বরাদ্দ ছিল ৪০ কোটি টাকা, শিক্ষা খাতে বরাদ্দের পরিমাণ ৪৩ কোটি টাকা। এই বাজেটের অংকের মাত্রা সম্পর্কে অর্থমন্ত্রী বলেন, আমাদের উন্নয়ন পুনর্নির্মাণ ও পুনর্বাসন বাজেটের পরিমাণ যে সরকারের নিজস্ব সম্পদ পরিধির বাইরে সে সম্পর্কে আমরা সচেতন। কিন্তু আমরা সারা পৃথিবী থেকে উদার সাহায্য পাচ্ছি। সেই কারণেই উল্লেখিত অংকের সংখ্যা স্থির করতে মনস্থির করেছি।
'হ্যারি পটার' কি ?
Correct Answer:
গ: শিশুতোষ বইয়ের সিরিজ
Explanation:
'হ্যারি পটার' কি ? সঠিক উত্তর শিশুতোষ বইয়ের সিরিজ হ্যারি পটার ( Harry Potter) হচ্ছে ব্রিটিশ লেখিকা জে. কে. রাউলিং রচিত সাত খন্ডের কাল্পনিক উপন্যাসের একটি সিরিজ। এই সিরিজের উপন্যাসগুলির মূল বিষয় জাদুকরদের দুনিয়া নিয়ে এবং এর কাহিনী আবর্তিত হয়েছে হ্যারি পটার নামের এক কিশোর জাদুকরকে ঘিরে, যে তার দুই প্রিয় বন্ধু রন উইজলি ও হারমায়নি গ্রেঞ্জারকে সাথে নিয়ে নানা অ্যাডভেঞ্চারে অংশ নেয়। গল্পের বেশিরভাগ ঘটনা ঘটেছে হগওয়ার্টস স্কুল অব উইচক্র্যাফট এন্ড উইজার্ডরিতে।
বাংলাদেশের অষ্টম রাষ্ট্রপতি কে ছিলেন?
Correct Answer:
গ: জিয়াউর রহমান
Explanation:
বাংলাদেশের অষ্টম রাষ্ট্রপতি কে ছিলেন? সঠিক উত্তর জিয়াউর রহমান জিয়াউর রহমান (১৯ জানুয়ারি ১৯৩৬[১] – ৩০ মে ১৯৮১) ছিলেন বাংলাদেশের অষ্টম রাষ্ট্রপতি, প্রাক্তন সেনাপ্রধান এবং একজন মুক্তিযোদ্ধা। ১৯৭১ সালের ২৫ মার্চ পাকিস্তান সামরিক বাহিনী বাঙালি জনগণের উপর আক্রমণ করার পর তিনি তার পাকিস্তানি অধিনায়ককে বন্দি করে বিদ্রোহ করেন এবং সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলেন। পরে ১৯৭১ সালের ২৭শে মার্চ তিনি শেখ মুজিবুর রহমানের পক্ষে চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা করেন। তিনি মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার ও জেড ফোর্সের অধিনায়ক ছিলেন। মুক্তিযুদ্ধে বীরত্বের জন্য বাংলাদেশ সরকার তাকে বীর উত্তম উপাধিতে ভূষিত করে। মুক্তিযুদ্ধের পর জিয়াউর রহমান ১৯৭৭ সালের ২১শে এপ্রিল বাংলাদেশের রাষ্ট্রপতি হন[২] এবং ১৯৭৮ সালের ১লা সেপ্টেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দল প্রতিষ্ঠা করেন। তিনি চার বছর বাংলাদেশ শাসন করার পর ১৯৮১ সালের ৩০শে মে এক ব্যর্থ সামরিক অভ্যুত্থানে চট্টগ্রামে নিহত হন।
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশানাল এর সদর দপ্তর কোথায়?
Correct Answer:
ঘ: জার্মানি
Explanation:
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশানাল এর সদর দপ্তর কোথায়? সঠিক উত্তর জার্মানি TI এর পূর্ণ রূপ Transparency International. এটি জার্মানির বার্লিনভিত্তিক দুনীতি বিরোধী একটি বেসরকারি আন্তর্জাতিক সংস্থা।
কম্পিউটার পদ্ধতির দুটি প্রধান অঙ্গ হচ্ছে ---
Correct Answer:
ক: হার্ডওয়্যার ও সফটওয়্যার
Explanation:
কম্পিউটার পদ্ধতির দুটি প্রধান অঙ্গ হচ্ছে --- সঠিক উত্তর হার্ডওয়্যার ও সফটওয়্যার কম্পিউটার পদ্ধতির উপাদানগুলো হচ্ছে হার্ডওয়ার, সফটওয়্যার, হিউম্যানওয়্যার বা ব্যবহারকারী, ও ডাটা বা ইনফরমেশন।
গঙ্গার পানিবন্টন চুক্তি কবে স্বাক্ষরিত হয়?
Correct Answer:
ক: ১২ ডিসেম্বর , ১৯৯৬
Explanation:
গঙ্গার পানিবন্টন চুক্তি কবে স্বাক্ষরিত হয়? সঠিক উত্তর ১২ ডিসেম্বর , ১৯৯৬ ১৯৯৬ সালের ১২ ডিসেম্বর নতুন দিল্লিতে ভারতের প্রধানমন্ত্রী এইচ. ডি. দেবেগৌড়া ও বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওয়াজেদ একটি সামগ্রিক বৈদেশিক চুক্তি সাক্ষর করেন। এই চুক্তিটি ছিল বাংলাদেশকে ন্যূনতম জলসরাবরাহের গ্যারান্টি সহ ৩০ বছরের জলবণ্টন চুক্তি। উল্লেখ্য, গঙ্গার নিম্ন অববাহিকায় বাংলাদেশের অধিকার স্বীকৃত
২০১০ সালের বিশ্বকাপ ফুটবলে মোট কয়টি দেশ অংশগ্রহণ করেছে?
Correct Answer:
ক: ২০৪
Explanation:
২০১০ সালের বিশ্বকাপ ফুটবলে মোট কয়টি দেশ অংশগ্রহণ করেছে? সঠিক উত্তর ২০৪ ২০১০ সালে ১৯তম বিশ্বকাপ ফুটবলের বাছাইপর্বে ২০৪টি দেশ অংশ নেয়। এর মধ্যে চূড়ান্ত পর্বে অংশগ্রহণ করে ৩২টি দেশ। ২০১৪ সালের ২০তম বিশ্বকাপ বাছাইপর্বে ২০৩টি এবং চূড়ান্ত পর্বে ৩২টি দেশ অংশ নেয়। ২০১৮ সালে ২১তম বিশ্বকাপ বাছাইপর্বে ২০৭ টি এবং চূড়ান্ত পর্বে ৩২টি দেশ অংশ নেয়।
কম্পিউটারের ডিজিটাল পদ্ধতির অভ্যন্তরে সাধারণত যে সংখ্যা পদ্ধতি ব্যবহার করা হয়, তাকে বলে ---
Correct Answer:
ঘ: বাইনারি
Explanation:
কম্পিউটারের ডিজিটাল পদ্ধতির অভ্যন্তরে সাধারণত যে সংখ্যা পদ্ধতি ব্যবহার করা হয়, তাকে বলে --- সঠিক উত্তর বাইনারি কম্পিউটারে তথ্য প্রক্রিয়াকরণ এর জন্য সাধারণত বাইনারি পদ্ধতি ব্যবহার করা হয়। বাইনারি পদ্ধতিতে কোন বড় সংখ্যা লেখার জন্য অক্টাল হেক্সাডেসিমেল পদ্ধতি ব্যবহার করা হয়। কম্পিউটারে দশমিক পদ্ধতির ব্যবহার হয় না।
মোট কতজন মহান মুক্তিযোদ্ধা বীরশ্রেষ্ঠ খেতাব প্রাপ্ত হয়েছেন?
Correct Answer:
খ: ৭ জন
Explanation:
মোট কতজন মহান মুক্তিযোদ্ধা বীরশ্রেষ্ঠ খেতাব প্রাপ্ত হয়েছেন? সঠিক উত্তর ৭ জন বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে অসামান্য অবদানের জন্য সর্বমোট ৬৭৬ জন ব্যক্তিত্বকে চারটি খেতাবে ভূষিত করা হয়। বীরশ্রেষ্ঠ ৭ জন, বীরউত্তম ৬৮ জন, বীরবিক্রম ১৭৫ জন, বীরপ্রতীক ৪২৬ জনকে খেতাব প্রদান করা হয়।
লেবানের রাজধানীর নাম কি?
Correct Answer:
ক: বৈরুত
Explanation:
লেবানের রাজধানীর নাম কি? সঠিক উত্তর বৈরুত পশ্চিম এশিয়ার একটি দেশ লেবানন। মুসলিম সংখ্যা গরিষ্ঠ এ দেশটির রাজধানী বৈরুত। মধ্যপ্রাচ্যের এ দেশটির অফিসিয়াল ভাষা আরবি। লেবাননের মুদ্রার নাম পাউন্ড।
উদ্ভিস কোষ থেকে বাষ্পাকারে পানি বের হয়ে যাওয়ার প্রণালীকে বলে ---
Correct Answer:
গ: প্রস্বেদন
Explanation:
উদ্ভিস কোষ থেকে বাষ্পাকারে পানি বের হয়ে যাওয়ার প্রণালীকে বলে --- সঠিক উত্তর প্রস্বেদন উদ্ভিদের পাতা ও অন্যান্য বায়বীয় অঙ্গ হতে জলীয়বাষ্প আকারে পানি বের হয়ে যাওয়ার প্রক্রিয়াকে প্রস্বেদন বলে। পদার্থের তরল অবস্থা থেকে বায়বীয় অবস্থায় পরিবর্তনকে বাষ্পীভবন বলে। শ্বসন প্রক্রিয়ায় উদ্ভিদ কোষে সঞ্চিত খাদ্য জরিত হয়ে শক্তি নির্গত হয়। ব্যাপন প্রক্রিয়ায় পদার্থের অণুগুলো অধিক ঘন স্থান থেকে কম ঘন ছড়িয়ে পড়ে।
চন্দ্রদ্বীপের বর্তমান নাম কি?
Correct Answer:
খ: বরিশাল
Explanation:
চন্দ্রদ্বীপের বর্তমান নাম কি? সঠিক উত্তর বরিশাল বরিশালের পুরাতন নাম বাকেরগঞ্জ, চন্দ্রদ্বীপ, ইসমাইলপুর। ফরিদপুরের পুরাতন নাম বাঞ্চারামপুর। সঠিক উত্তর - চন্দ্রদ্বীপ।
Kyoto Protocol কোন দেশে স্বাক্ষরিত হয়?
Correct Answer:
গ: জাপানে
Explanation:
Kyoto Protocol কোন দেশে স্বাক্ষরিত হয়? সঠিক উত্তর জাপানে ১১ ডিসেম্বর ১৯৯৭ ভূমণ্ডলের তাপবৃদ্ধি ও আবহাওয়ার পরিবর্তন বাধা বিষয়ক কিয়োটা প্রটোকল স্বাক্ষরিত হয় জাপানের প্রাচীন রাজধানী কিয়োটোতে।
জাতিসংঘের বর্তমান মহাসচিবের নাম কি?
Correct Answer:
ঘ: অ্যান্টনিও গুতেরেস
Explanation:
জাতিসংঘের বর্তমান মহাসচিবের নাম কি? সঠিক উত্তর অ্যান্টনিও গুতেরেস জাতিসংঘের বর্তমান নবম মহাসচিব পর্তুগালের সাবেক প্রধানমন্ত্রী ও UNHCR - এর সাবেক প্রধান অ্যান্টেনিও ম্যানুয়েল দ্য অলিভেইরা গুতেরেস। দায়িত্ব গ্রহণ করেন ১ জানুয়ারি ২০১৭।
বাংলাদেশের খরস্রোতা নদী কোনটি?
Correct Answer:
ঘ: কর্ণফুলী
Explanation:
বাংলাদেশের খরস্রোতা নদী কোনটি? সঠিক উত্তর কর্ণফুলী বাংলাদেশের সবচেয়ে খরস্রোতা নদী হলো কর্ণফুলী। এটি মিজোরামের লুসাই পাহাড়ে জন্ম নিয়ে পার্বত্য চট্টগ্রাম ও চট্টগ্রাম হয়ে বঙ্গোপসাগরে পতিত হয়েছে। এর দৈর্ঘ্য ১৮০ কিমি।
ডুরান্ড লাইন কি?
Correct Answer:
ক: আফগান-পাকিস্তান সীমান্ত রেখা
Explanation:
ডুরান্ড লাইন কি? সঠিক উত্তর আফগান-পাকিস্তান সীমান্ত রেখা ডুরান্ড লাউন হলো স্যার হেনরি মার্টিমার ডুরান্ড কর্তৃক ১৮৯৬ সালে ভারত ও আফগানিস্তানের মধ্যে চিহ্নিত সীমারেখা
আন্তজাতিক মাতৃভাষা দিবস কবে থেকে পালন হচ্ছে?
Correct Answer:
ক: ২০০০
Explanation:
আন্তজাতিক মাতৃভাষা দিবস কবে থেকে পালন হচ্ছে? সঠিক উত্তর ২০০০ ১৭ নভেম্বর ১৯৯৯ একুশে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করা হলেও ২০০০ খ্রিস্টাব্দ থেকে তা বিশ্বব্যাপী পালন করা হচ্ছে সঠিক উত্তর - ২০০০ সাল।
শতকরা হিসেবে সার্কভুক্ত কোন দেশে বনভূমির পরিমাণ সবচেয়ে বেশি?
Correct Answer:
খ: ভুটান
Explanation:
শতকরা হিসেবে সার্কভুক্ত কোন দেশে বনভূমির পরিমাণ সবচেয়ে বেশি? সঠিক উত্তর ভুটান শতকরা হিসেবে সার্কভুক্ত দেশগুলোর মধ্যে ভুটানে বনভূমির পরিমাণ সবচেয়ে বেশি। দক্ষিণ এশিয়ার দেশ ভুটানে বনভূমির পরিমাণ ৩, ২৪৯ হাজার হেক্টর যা তার মোট আয়তনের ৬৯%।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধের স্থপতি কে?
Correct Answer:
ঘ: কেউই নয়
Explanation:
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধের স্থপতি কে? সঠিক উত্তর কেউই নয় শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ ১৯৭১ সালের ১৪ই ডিসেম্বর বাংলাদেশের মুক্তিযুদ্ধে পাকিস্তানি বাহিনীর হাতে নিহত বুদ্ধিজীবীদের স্মরণে নির্মিত একটি স্মৃতি স্মারক। এই স্মৃতিসৌধটি ঢাকার মোহাম্মদপুর থানার রায়েরবাজার এলাকায় অবস্থিত। [১] স্মৃতিসৌধটির নকশা করেছেন স্থপতি ফরিদ ইউ আহমেদ ও জামি আল শাফি।[২][৩][৪] মুক্তিযুদ্ধে শহীদ সন্তানদের সংগঠন প্রজন্ম ৭১ - এর সহায়তায় রায়েরবাজারে স্মরণ তৈরির প্রাথমিক প্রস্তাবনা আনা হয়েছিল, যারা ১৯৯১ সালে এর একটি অস্থায়ী ভিত্তিপ্রস্তর স্থাপন করে
স্বাধীন বাংলাদেশের প্রথম প্রেসিডেন্ট ---
Correct Answer:
ঘ: শেখ মুজিবুর রহমান
Explanation:
স্বাধীন বাংলাদেশের প্রথম প্রেসিডেন্ট --- সঠিক উত্তর শেখ মুজিবুর রহমান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সম্মোহনী নেতা বাংলাদেশের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। বাংলাদেশের স্থপতি শেখ মুজিবুর রহমান ছিলেন পূর্ব পাকিস্তান মুসলিম ছাত্রলীগের প্রতিষ্ঠাতা সদস্য (১৯৪৮), পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগের অন্যতম প্রতিষ্ঠাতা যুগ্ন সম্পাদক(১৯৪৯), আওয়ামী লীগের সাধারণ সম্পাদক(১৯৫৩ - ১৯৬৬), সভাপতি (১৯৬৬ - ৭৪), তিনি বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি (তাঁর অনুপস্থিতি ২৬ মার্চ ১৯৭১ থেকে ১১ জানুয়ারি ১৯৭২ পর্যন্ত)।
নেলসন ম্যান্ডেলাকে কত সালে যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়?
Correct Answer:
খ: ১৯৬৪
Explanation:
নেলসন ম্যান্ডেলাকে কত সালে যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়? সঠিক উত্তর ১৯৬৪ নেলসন ম্যান্ডেলা ১৯৬৪ সাল থেকে ১৯৯০ সাল পর্যন্ত মোট ২৭ বছর কারাজীবন ভোগ করেন। ১১ ফেব্রুয়ারি ১৯৯০ বিশ্ব জনমতের চাপে দক্ষিণ আফ্রিকার বর্ণবাদী কৃষ্ণাঙ্গ সরকার তাকে মুক্তি দিতে বাধ্য হন। ১০ মে ১৯৯৪ সালে তিনি প্রেসিডেন্ট নির্বাচিত হন।
দেশলাই কাঠিতে কোনটি থাকে না?
Correct Answer:
ঘ: সবকটিই
Explanation:
দেশলাই কাঠিতে কোনটি থাকে না? সঠিক উত্তর সবকটিই দেয়াশলাই কাঠি তে লোহিত ফসফরাস ব্যবহার করা হয়।
ইংল্যান্ড ও আজেন্টিনার মধ্যে ফকল্যান্ড দ্বীপ নিয়ে যুদ্ধ কত সালে হয়?
Correct Answer:
খ: ১৯৮২
Explanation:
ইংল্যান্ড ও আজেন্টিনার মধ্যে ফকল্যান্ড দ্বীপ নিয়ে যুদ্ধ কত সালে হয়? সঠিক উত্তর ১৯৮২ ১৯৮২ খ্রিস্টাব্দে আর্জেন্টিনা ব্রিটেনের কাছ থেকে ফকল্যান্ড দ্বীপ দখল করে নিলে ঐ বছরই ব্রিটেন তা পুনরুদ্ধার করে। বর্তমানে দ্বীপটির মালিকানা ব্রিটেনের হাতে।
যশোর কোন নদীর তীরে অবস্থিত?
Correct Answer:
গ: কপোতাক্ষ
Explanation:
যশোর কোন নদীর তীরে অবস্থিত? সঠিক উত্তর কপোতাক্ষ যশোর কপোতাক্ষ নদীর তীরে অবস্থিত। সিরাজগঞ্জ, টাঙ্গাইল যমুনা নদীর তীরে অবস্থিত। মংলা পশুর নদীর তীরে অবস্থিত। কুষ্টিয়া গড়াই নদীর তীরে অবস্থিত।
দক্ষিণ গোলার্ধে উত্তর- আয়নান্ত ঘটে কখন?
Correct Answer:
খ: ২২ ডিসেম্বর
Explanation:
দক্ষিণ গোলার্ধে উত্তর- আয়নান্ত ঘটে কখন? সঠিক উত্তর ২২ ডিসেম্বর ২১ জুন উত্তর গোলার্ধে সূর্যের দিকে সবচেয়ে বেশি ঝুঁকে থাকে তাই ঐদিন উত্তর গোলার্ধে দীর্ঘতম দিন এবং ক্ষুদ্রতম রাত হয়। ২২ ডিসেম্বর দক্ষিণ গোলার্ধ ও সূর্যের দিকে সবচেয়ে বেশি ঝুঁকে থাকে তাই ঐদিন দক্ষিণ গোলার্ধে দীর্ঘতম দিন ও ক্ষুদ্রতম রাত হয়। ২২ ডিসেম্বর সূর্য দক্ষিণায়নের শেষ সীমানায় পৌঁছায় তাই একে দক্ষিণ অয়নান্ত বলে।
'এলাটিং বেলাটিং' কার লেখা বই?
Correct Answer:
ঘ: শামসুর রাহমান
Explanation:
'এলাটিং বেলাটিং' কার লেখা বই? সঠিক উত্তর শামসুর রাহমান আধুনিক কবি শামসুর রাহমান লেখা - এলাটিং বেলাটিং" শিশু কিশোর সাহিত্য গ্রন্থ এটি। তার মোট শিশু কিশোর সাহিত্য গ্রন্থ রয়েছে ৯টি। শামসুর রাহমান ১৯২৯ সালে জন্মগ্রহণ করেন এবং ২০০৬ সালে মৃত্যু বরণ করেন।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সংবিধানে মোট কতটি তফসিল রয়েছে?
Correct Answer:
গ: ৭টি
Explanation:
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সংবিধানে মোট কতটি তফসিল রয়েছে? সঠিক উত্তর ৭টি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সংবিধান মোট সাতটি তফসিল রয়েছে। এ সংবিধানে ১৫৩ টি অনুচ্ছেদ ও একটি প্রস্তাবনা রয়েছে। বাংলাদেশের সংবিধানের মোট ভাগ ১১ টি।
কমনওয়েলথ গেমস কত বছর পর পর অনুষ্ঠিত হয়?
Correct Answer:
ক: ৪ বছর
Explanation:
কমনওয়েলথ গেমস কত বছর পর পর অনুষ্ঠিত হয়? সঠিক উত্তর ৪ বছর ১৯৩০ সালে এর নাম ছিল ব্রিটিশ এস্পায়ার গেমস। পরবর্তীতে বিভিন্ন নামে এর নামকরণ করা হয় এবং সর্বশেষ কমনওয়েলথ গেমস নামকরণ করা হয় ১৯৯০ সালে। ২০১০ সালে ১৯ তম কমনওয়েলথ গেমস অনুষ্ঠিত হয়। এটি প্রতি ৪ বছর পর পর অনুষ্ঠিত হয়।
বাংলাদেশের পতাকা প্রথম উত্তোলন করা হয় ---
Correct Answer:
ক: ২ মার্চ, ১৯৭১
Explanation:
বাংলাদেশের পতাকা প্রথম উত্তোলন করা হয় --- সঠিক উত্তর ২ মার্চ, ১৯৭১ ১৯৭১ সালের ২ মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয়েই প্রথম উত্তোলিত হয় গাঢ় সবুজের মাঝে লাল বৃত্তে স্বাধীন বাংলাদেশের সোনালী মানচিত্র খচিত পতাকা। সকাল ১১ টায় ডাকসুর তৎকালীন সহ সভাপতি আ স ম আব্দুর রব ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলায় ছাত্র সংগ্রাম পরিষদের ঢাকা বিশাল সমাবেশে পতাকা উত্তোলন করেন।
একটি মর্টারের মধ্যে বাঁধাইয়ের উপাদান কোনটি?
Correct Answer:
ঘ: সব কয়টি
Explanation:
একটি মর্টারের মধ্যে বাঁধাইয়ের উপাদান কোনটি? সঠিক উত্তর সব কয়টি মর্টার একটি বিশেষ ধরনের পাত্র যা বালু, সিমেন্ট ও চুনজাতীয় পদার্থের সমন্বয়ে তৈরি হয়। এটি অত্যন্ত শক্ত ও তাপরোধী। ল্যাবরেটরিতে মণ্ড পেস্ট তৈরিতে এটি ব্যবহার করা হয়।
টেস্টিং সল্ট -এর রাসায়িনিক নাম কি?
Correct Answer:
ঘ: মনোসোডিয়াম গ্লুটামেট
Explanation:
টেস্টিং সল্ট -এর রাসায়িনিক নাম কি? সঠিক উত্তর মনোসোডিয়াম গ্লুটামেট সঠিক উত্তর মনোসোডিয়াম গ্লুটামেট। টেস্টিং সল্ট এর রাসায়নিক সংকেত HOOC - (CH2)2 - CH (NH2) - COONa.
ক্যাম্প ডেভিড চুক্তি কবে স্বাক্ষরিত হয়?
Correct Answer:
ক: ১৯৭৮
Explanation:
ক্যাম্প ডেভিড চুক্তি কবে স্বাক্ষরিত হয়? সঠিক উত্তর ১৯৭৮ ১৭ সেপ্টেম্বর ১৯৭৮ সালে মধ্যপ্রাচ্যে শান্তি স্থাপনের প্রচেষ্টায় মার্কিন প্রেসিডেন্ট জিমি কার্টারের মধ্যস্থতায় মিশর ও ইসরাইলের মধ্যে যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডে মার্কিন প্রেসিডেন্টের অবকাশযাপন কেন্দ্র ক্যাম্প ডেভিড নামক স্থানে এ চুক্তিটি স্বাক্ষরিত হয়।
মার্কিন যুক্তরাষ্ট্র UNESCO ত্যাগ করে কবে?
Correct Answer:
গ: ১৯৮৫
Explanation:
মার্কিন যুক্তরাষ্ট্র UNESCO ত্যাগ করে কবে? সঠিক উত্তর ১৯৮৫ মার্কিন যুক্তরাষ্ট্র ইউনেস্কোর সদস্য ৪ নভেম্বর ১৯৪৬ - ৩১ ডিসেম্বর ১৯৪৮ পর্যন্ত। দেশটি ১৯৮৫ সালে সদস্যপদ ত্যাগ করে এবং পুনরায় ইউনেস্কোতে ফিরে আসে ১২ সেপ্টেম্বর ২০০২ সাল। এবং সদস্য পদ লাভ করে ১২ অক্টোবর ২০০৩ সালে।
বিশ্বকাপ ক্রিকেটের প্রথম আয়োজন হয় কত সালে এবং কোথায়?
Correct Answer:
ক: ১৯৭৫ সালে ইংল্যাডের লর্ডসে
Explanation:
বিশ্বকাপ ক্রিকেটের প্রথম আয়োজন হয় কত সালে এবং কোথায়? সঠিক উত্তর ১৯৭৫ সালে ইংল্যাডের লর্ডসে প্রথম বিশ্বকাপ অনুষ্ঠিত হয় ১৯৭৫ সালে, ইংল্যান্ডের লর্ডসে। এতে ওয়েস্ট ইন্ডিজ চ্যাম্পিয়ান ও অস্ট্রেলিয়া রানার্স আপ হয়। ২০১৫ সালে ১১ তম বিশ্বকাপ ক্রিকেট অনুষ্ঠিত হয় অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের যৌথ আয়োজনে।
বদরের যুদ্ধ কত সালে সংঘটিত হয়?
Correct Answer:
ঘ: ৬২৪
Explanation:
বদরের যুদ্ধ কত সালে সংঘটিত হয়? সঠিক উত্তর ৬২৪ মক্কার বদর নামক স্থানে মুসলিম বাহিনী ও মক্কার পৌত্তলিকদের মধ্যে এ যুদ্ধ সংঘটিত হয়। এ যুদ্ধে ৭০ জন কাফের নিহত হয় এবং ৭০ জন বন্দী হয়। মুসলমানদের পক্ষে ১৩ জন শহীদ হন মুসলমানরা এ যুদ্ধে জয়ী হয়।
পাকিস্তানের গণপরিষদের প্রথম অধিবেশনে রাষ্ট্রভাষা বাংলা করার দাবি জানান -
Correct Answer:
ঘ: কুমিল্লার ধীরেন্দ্রনাত দত্ত
Explanation:
পাকিস্তানের গণপরিষদের প্রথম অধিবেশনে রাষ্ট্রভাষা বাংলা করার দাবি জানান - সঠিক উত্তর কুমিল্লার ধীরেন্দ্রনাত দত্ত ১৯৪৮ সালের ২৫শে ফেব্রুয়ারি তারিখে পাকিস্তান গণপরিষদে ইংরেজি ও উর্দুর পাশাপাশি সদস্যদের বাংলায় বক্তৃতা প্রদান এবং সরকারি কাজে বাংলা ভাষা ব্যবহারের জন্য একটি সংশোধনী প্রস্তাব উত্থাপন করেন গণপরিষদ সদস্য ধীরেন্দ্রনাথ দত্ত।
বাংলাদেশে সংবিধান সর্বপ্রথম কোন তারিখে গণপরিষদে উত্থাপিত হয়?
Correct Answer:
খ: ১২ অক্টোবর, ১৯৭২
Explanation:
বাংলাদেশে সংবিধান সর্বপ্রথম কোন তারিখে গণপরিষদে উত্থাপিত হয়? সঠিক উত্তর ১২ অক্টোবর, ১৯৭২ ১৯৭২ সালের ২৩ মার্চ রাষ্ট্রপতি কর্তৃক বাংলাদেশ গণপরিষদ আদেশ জারি হওয়ার প্রেক্ষিতে বাংলাদেশ সংবিধান প্রণয়নের প্রক্রিয়া শুরু হয়। ১৯৭২ সালের ১০ এপ্রিল গণপরিষদের প্রথম অধিবেশন বসে। পরদিন ৩৪ জন সদস্যের সমন্বয়ে ডঃ কামাল হোসেনের সভাপতিত্বে একটি খসড়া সংবিধান প্রণয়ন কমিটি গঠন করা হয়। গণপরিষদে বিবেচনার জন্য ১২ অক্টোবর সংবিধান বিল উত্থাপন করা হয়। ১৯৭২ সালের ১৬ ডিসেম্বর থেকে সংবিধান কার্যকর করা হয়।