general knowledge MCQs
Showing 50 questions (Total: 19105)
মহামুনি বিহার কোথায় অবস্থিত?
Correct Answer:
খ: চট্ট্রগ্রামের রাউজানে
Explanation:
মহামুনি বিহার কোথায় অবস্থিত? সঠিক উত্তর চট্ট্রগ্রামের রাউজানে মহামুনি বিহার চট্টগ্রামের রাউজানে অবস্থিত। মঙ সার্কেলের রাজা বর্তমান রাউজান উপজেলার কদলপর গ্রামে ১৮৪৩ খ্রিস্টাব্দে বিহারটি প্রতিষ্ঠা করেন।
ইনসুলিন প্রথম কত সালে কোন দেশে আবিস্কৃত হয়?
Correct Answer:
গ: ১৯২২ সালে জামার্নিতে
Explanation:
ইনসুলিন প্রথম কত সালে কোন দেশে আবিস্কৃত হয়? সঠিক উত্তর ১৯২২ সালে জামার্নিতে ইনসুলিন একটি বহুমূত্র রোগ। ইনসুলিন প্রথম ১৯২২ সালে জার্মানিতে আবিষ্কৃত হয়। ডায়াবেটিস রোগের চিকিৎসার কাজে ইনসুলিন ব্যবহৃত করা হয়।
স্বাধীনতার পূর্বে ইন্দোনেশিয়া কোন দেশের উপনিবেশ ছিল?
Correct Answer:
গ: নেদারল্যান্ড
জাতিসংঘ কোন সালে জন্ম লাভ করে?
Correct Answer:
ক: ১৯৪৫ সালে
Explanation:
জাতিসংঘ কোন সালে জন্ম লাভ করে? সঠিক উত্তর ১৯৪৫ সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষের দিকে ১৯৪৫ সালের ২৫ এপ্রিল থেকে ২৬ জুন সানফ্রান্সিসকোতে আন্তর্জাতিক সংগঠন প্রশ্নে 'জাতিসমূহের সম্মেলনে' ৫০টি দেশের প্রতিনিধিরা জাতিসংঘ সনদ রচনা করেন। সম্মেলনে অংশগ্রহণকারী ৫০ টি রাষ্ট্রের প্রতিনিধিরা ১৯৪৫ সালের ২৬ জুন অনুমোদন ও স্বাক্ষর করেন। পোল্যান্ড সম্মেলনে উপস্থিত না থাকলেও পড়ে এতে স্বাক্ষর প্রদান করে প্রথম স্বাক্ষরকারী ৫১ টি রাষ্ট্রের একটিতে পরিণত হয়।
ইহুদি রাষ্ট্র প্রতিষ্ঠায় প্রতিশ্রুতি ' সম্বলিত ' বেলফোর ঘোষণা ' কখন দেয়া হয়েছিল?
Correct Answer:
খ: ১৯১৭
পৃথিবীর ক্ষুদ্রতম রাষ্ট্র কোনটি?
Correct Answer:
খ: ভ্যাটিকান
ভূমিকম্প নির্দেশক যন্ত্রের নাম কি?
Correct Answer:
খ: সিসমোমিটার
Explanation:
ভূমিকম্প নির্দেশক যন্ত্রের নাম কি? সঠিক উত্তর সিসমোমিটার ভূমিকম্পের মাত্রা নির্ণয়ের যন্ত্রের নাম সিসমোগ্রাফ। সিমমোমিটার সিসমোগ্রাফের একটি সেন্সর, সংকেত নিয়ন্ত্রক উপাদান। ব্যারোমিটার বায়ুর চাপ মাপার যন্ত্র। ল্যাকটোমিটার দুধের শুদ্ধতা নির্ণয় করার কাজে ব্যবহৃত হয়। থার্মোমিটার তাপমাত্রা নির্ণয়ের কাজে ব্যবহার করা হয়।
ইস্তাম্বুল শহরটি কোন দুই মহাদেশ জুড়ে অবস্থিত ?
Correct Answer:
ঘ: এশিয়া ও ইউরোপ
২১ শে ফ্রেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে প্রথম স্বীকৃতি প্রদানকারী সংস্থা কোনটি ?
Correct Answer:
খ: ইউনেস্কো
Explanation:
২১ শে ফ্রেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে প্রথম স্বীকৃতি প্রদানকারী সংস্থা কোনটি ? সঠিক উত্তর ইউনেস্কো শহীদ ও আন্তর্জাতিক মাতৃভষা দিবস পালিত হয় ২১ ফেব্রুয়ারি। ২১ ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে প্রথম স্বীকৃতিপ্রদানকারী সংস্থা ইউনেস্কো। ১৭ নভেম্বরে ১৯৯৯ সংস্থাটি এ ঘোষণা করে। ইউনেস্কো ৩০তম (নির্বাহী পরিষদের ১৫৭তম অধিবেশনে) সাধারণ অধিবেশনে ২১ ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দেয়।
নারীর মানবাধিকার প্রতিষ্ঠায় বর্তমান সরকারের সবচেয়ে শক্তিশালী পদক্ষেপ হলো-
Correct Answer:
গ: সন্তানের পরিচয়দানে মায়ের নাম উল্লেখের নিয়ম প্রবর্তন
নিচের কোনটি কসোভোর রাজধানী?
Correct Answer:
খ: প্রিস্টিনা
টেলিফোনের জনক কে ?
Correct Answer:
ক: আলেকজান্ডার গ্রাহাম বেল
Explanation:
টেলিফোনের জনক কে ? সঠিক উত্তর আলেকজান্ডার গ্রাহাম বেল টেলিফোনের জনক - আলেক জেন্ডার গ্রাহামবেল। বৈদ্যুতিক বাতির জনক - টমাস আলভা এডিসন। কম্পিউটারের আবিষ্কারক - হাওয়র্ড আইকেন ।
সুয়েজ খাল কোন দুই সাগরকে যুক্ত করেছে ?
Correct Answer:
ঘ: লোহিত সাগর ও ভূমধ্যসাগর
Explanation:
সুয়েজ খাল কোন দুই সাগরকে যুক্ত করেছে ? সঠিক উত্তর লোহিত সাগর ও ভূমধ্যসাগর সুয়েজ খাল (ইংরেজি: Suez Canal, আরবি: قناة السويس) মিশরের সিনাই উপদ্বীপের পশ্চিমে অবস্থিত একটি কৃত্তিম সামুদ্রিক খাল। এটি সুয়েজের ইস্তমাসের মাধ্যমে ভূমধ্যসাগরকে লোহিত সাগরের সাথে যুক্ত করেছে এবং আফ্রিকা ও এশিয়াকে বিভক্ত করেছে।
'চীনের প্রাচীর' চীন দেশের কোন সীমান্ত অবস্থিত?
Correct Answer:
গ: পূর্ব
শিল্পী লিওনার্দ্যে দ্য ভিঞ্চি কোন দেশের লোক?
Correct Answer:
খ: ইতালি
Explanation:
শিল্পী লিওনার্দ্যে দ্য ভিঞ্চি কোন দেশের লোক? সঠিক উত্তর ইতালি লিওনার্দ্যে দ্য ভিঞ্চি ইতালীয় রেনেসাঁসের কালজয়ী চিত্রশিল্পী। অবশ্য বহুমুখী প্রতিভাধর লিওনার্দ্যে দ্য ভিঞ্চির অন্যান্য পরিচয়ও সুবিদিত - ভাস্কর, স্থপতি, সঙ্গীতজ্ঞ, সমরযন্ত্রশিল্পী এবং বিংশ শতাব্দীর বহু বৈজ্ঞানিক আবিষ্কারের নেপথ্য জনক। লিওনার্দ্যে দ্য ভিঞ্চির জন্ম ফ্লোরেন্সের অদূরবতী ভিঞ্চি নগরের এক গ্রামে, ১৪৫২ সালের ১৪/১৫ই এপ্রিল। তার বিখ্যাত শিল্পকর্মগুলোর মধ্যে মোনালিসা, দ্য লাস্ট সাপার অন্যতম।
কোন দেশটি ফুটবলে একসাথে বিশ্ব ও ইউরোপিয়ান চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে?
Correct Answer:
ঘ: ফ্রান্স
সংযুক্তির পূর্বে উত্তর ও দক্ষিণ ভিয়েতনামের সীমানা কোন অক্ষরেখা দ্বারা চিহ্নিত ছিল?
Correct Answer:
খ: ১৭ ডিগ্রী সমান্তরাল
মার্কিন যুক্তরাষ্ট্রের জাতীয় দিবস কোনটি?
Correct Answer:
গ: ৪ জুলাই
জাপানের সর্বশেষ যে প্রধানমন্ত্রী বাংলাদেশ সফরে আসেন তার নাম -
Correct Answer:
ঘ: সিনজে অ্যাবে
বাংলাদেশের সাথে মিয়ানমার সীমানার নদীর নাম কি ?
Correct Answer:
গ: নাফ নদী
Explanation:
বাংলাদেশের সাথে মিয়ানমার সীমানার নদীর নাম কি ? সঠিক উত্তর নাফ নদী নাফ নদীর তীরে অবস্থিত টেকনাফ, যা কক্সবাজার জেলার একটি উপজেলা। বাংলাদেশের সর্ব দক্ষিশ - পূর্ব সীমান্তে এ উপজেলাটির অবস্থান। মিয়ানমার থেকে বাংলাদেশকে কক্সবাজার) পৃথক করেছে এ নদটি। এ নদীর সৈ ৫৬ কিমি।
প্রাচীন মিশরের ফারাও রাজা তুতেনখামেনের সমাধি আবিষ্কৃত হয় ইংরেজি - সালে।
Correct Answer:
খ: ১৯২২ সালে
Explanation:
প্রাচীন মিশরের ফারাও রাজা তুতেনখামেনের সমাধি আবিষ্কৃত হয় ইংরেজি - সালে। সঠিক উত্তর ১৯২২ সালে মিশরীয় সভ্যতার ইতিহাসে প্রখ্যাত ফারাও রাজাদের মধ্যে তুতেন খামেন ছিলেন তুলনামুলকভাবে কম পরিচিত। তিনি বিখ্যাত হয়ে ওঠেন তার মমি আবিষ্কারের পর। ইজিপ্টের রাজা তুতেনখামেনের কথা শুনলেই মনে হয় এগুলো বাস্তব নয়, কোনো রূপকথার সমুদ্রে ডুব দিলাম। যার রয়েছে অজস্র রহস্য। তবে নেই কোনো রহস্যভেদের ঠিকানা। হিস্ট্রি ডটকমের ওয়েবসাইট অনুসারে, তুতেনখামেন ছিলেন ইজিপ্টের সর্বকনিষ্ঠ রাজা যিনি ১৩০৫ খিষ্টপূর্বে জন্ম নেন। তার বাবা আখেন আতেনও ইজিপ্টের শাসক ছিলেন। বাবার মৃত্যুর পর নয় বছর বয়সে তুতেন সিংহাসনে বসেন। তবে আখেন আতেনের মৃত্যু স্বাভাবিক ছিল, নাকি তাকে হত্যা করা হয়েছিল সেটা নিয়ে মতভেদ রয়েছে। আখেন আতেন ছিলেন সুর্যের এবং বাতাসের উপাসক, যেটি তিনি প্রজাদের উপরে চাপিয়ে দিতে চেয়েছিলেন। একারণে তিনি তার বংশনাম পরিবর্তন করে আতেন বংশে নিজের নাম লেখান। ধারণা করা হয়, একারণেই তার পতন ঘটে। প্রজাদের সমর্থন ফিরে পাওয়ার জন্য তুতেন তার বাবার বংশের নামে নাম তুতেন খাতেন থেকে হন তুতেন খামেন। ১৯বছর বয়সে তুতেনের মৃত্যু ঘটে। তখন রাজাদের দেহ মৃত্যুর পরে মমি করে সেটিকে রাশিরাশি পাথর চাপা দিয়ে পিরামিডের ভেতর রাখা হত।
সাধারণত Pulse দেখা হয় কোন ধমনীতে?
Correct Answer:
গ: Radial
Explanation:
সাধারণত Pulse দেখা হয় কোন ধমনীতে? সঠিক উত্তর Radial সাধারণত Pulse দেখা হয় Radial ধমনীতে । হৃৎপিণ্ড অধিকাংশ প্রাণীতে একটি পেশীবহুল অঙ্গ, যা পৌনঃপুনিক ছন্দময় সংকোচনের মাধ্যমে সংবহনতন্ত্রের রক্তনালির মধ্য দিয়ে সারা দেহে রক্ত পাম্প করে। এনিলিডা, মলাস্কা এবং আর্থ্রোপোডা পর্বের প্রাণীদের দেহেও অনুরূপ অঙ্গ বিদ্যমান। পাম্পকৃত রক্ত দেহে অক্সিজেন ও পুষ্টি পদার্থ বহন করে নিয়ে যায়, আর ফুসফুসে বিভিন্ন বিপাকজাত বর্জ্য, যেমন - কার্বন ডাই অক্সাইড বহন করে নিয়ে আসে। মানুষের দেহে, হৃদপিণ্ডের আকার প্রায় একটি বদ্ধ মুষ্টির সমান এবং এটি বুকের মধ্য প্রকোষ্ঠতে ফুসফুস দুটির মাঝখানে অবস্থিত ।
www দিয়ে বোঝানো হয়-
Correct Answer:
খ: World Wide Web
ধারালো যন্ত্রপাতি জীবাণুমুক্ত করার ভাল পদ্ধতি--
Correct Answer:
ক: Autoclave
Explanation:
ধারালো যন্ত্রপাতি জীবাণুমুক্ত করার ভাল পদ্ধতি-- সঠিক উত্তর Autoclave ধারালো যন্ত্রপাতি জীবাণুমুক্ত করার ভাল পদ্ধতি - - Autoclave । জোসেফ লিস্টার, ১ম ব্যারন লিস্টার, ওএম, পিসি, পিআরএস (৫ এপ্রিল ১৮২৭ - ১০ ফেব্রুয়ারি ১৯১২), ১৮৮৩ থেকে ১৮৯৭ সালের মধ্যে স্যার জোসেফ লিস্টর নামে পরিচিত, বিটি। তিনি ছিলেন একজন ব্রিটিশ শল্যচিকিৎসক এবং বীজাণু বারক শল্যচিকিৎসার একজন প্রবর্তক। লিস্টার, গ্লাসগো রয়্যাল ইনফার্মারিতে কাজ করার সময় জীবাণুমুক্ত অস্ত্রোপচারের ধারণাটি প্রচার করেছিলেন। সার্জিক্যাল যন্ত্রপাতি বিশুদ্ধ করতে এবং ক্ষতগুলি পরিষ্কার করার ক্ষেত্রে কার্বলিক অ্যাসিডের (বর্তমানে ফেনল নামে পরিচিত) ব্যবহার, লিস্টার সফলভাবে প্রবর্তন করেন। অণুজীববিদ্যায় লুই পাস্তুরের অগ্রগতি প্রয়োগ করে, লিস্টার এন্টিসেপটিক হিসাবে কার্বলিক অ্যাসিডের ব্যবহার চূড়ান্ত করেন, এতে শল্যচিকৎসার ক্ষেত্রে কার্বলিক অ্যাসিড প্রথমবারের মতো বহুল ব্যবহৃত এন্টিসেপটিক হয়ে উঠে। তিনি প্রথমেই সন্দেহ করেছিলেন যে এটি পর্যাপ্ত জীবাণুনাশক হিসাবে প্রমাণিত হবে কারণ এটি নিকাশীর বর্জ্য দ্বারা সেচকৃত ক্ষেত থেকে দুর্গন্ধ লাঘব করতে ব্যবহৃত হতো। তিনি ধারণা করেছিলেন যে, এটি নিরাপদ কারণ কার্বলিক অ্যাসিড ব্যবহৃত ক্ষেতগুলিতে যে পশুগুলো চরানো হতো তাদের উপর এটি কোনও আপত্তিজনক প্রভাব ফেলেনি। লিস্টারের কাজ, অস্ত্রোপচারের পরবর্তী সংক্রমণের সম্ভাবনা হ্রাস করে এবং রোগীদের জন্য অস্ত্রোপচারকে আরও নিরাপদ করে তোলে, এ কারণে, তাকে "আধুনিক অস্ত্রোপচারের জনক" হিসাবে আখ্যায়িত করা হয়।
কোনটি True labour এর বৈশিষ্ট্য-
Correct Answer:
খ: Cervical dilatation
Explanation:
কোনটি True labour এর বৈশিষ্ট্য- সঠিক উত্তর Cervical dilatation True labour এর বৈশিষ্ট্য - Cervical dilatation. Cervical dilation (or cervical dilatation) is the opening of the cervix, the entrance to the uterus, during childbirth, miscarriage, induced abortion, or gynecological surgery. Cervical dilation may occur naturally, or may be induced surgically or medically.
'www' -এর পুরো রূপ হচ্ছে---
Correct Answer:
খ: World wide web
Explanation:
'www' -এর পুরো রূপ হচ্ছে--- সঠিক উত্তর World wide web বার্নার্স - লি ১৯৮০ - র দশকের শুরুর দিকেই হাইপারটেক্সট নিয়ে গবেষণা শুরু করেন। ওয়েবের একটি শুরুর দিকের প্রোটোটাইপ রূপ ১৯৮৯ সাল থেকে সার্নে ব্যবহৃত হতে শুরু করে। বার্নার্সের এই উদ্ভাবন দ্রুত বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ছড়িয়ে পড়ে। তদের উদ্ভাবিত এ ব্যবস্থাই পরবর্তীতে ইন্টারনেটের মাধ্যমে WWW বা World Wide Web নামে ব্যাপক জনপ্রিয়তা পায়।
২০১০ সালের বিশ্বকাপ ফুটবলের ফাইনাল ম্যাচ কবে হবে?
Correct Answer:
ক: ১১ জুলাই
Explanation:
২০১০ সালের বিশ্বকাপ ফুটবলের ফাইনাল ম্যাচ কবে হবে? সঠিক উত্তর ১১ জুলাই ২০১০ সালের ১৯ তম বিশ্বকাপ ফুটবল অনুষ্ঠিত হয় ১১ জুন থেকে ১১ জুলাই দক্ষিণ আফ্রিকায়। ১৯ তম বিশ্বকাপ ফুটবলের উদ্বোধনী ম্যাচ ১১ জুন এবং ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয় ১১ জুলাই জোহানেসবার্গের সকার সিটি স্টেডিয়ামে।
বাংলাদেশের প্রথম অস্থায়ী সরকার গঠিত হয় -
Correct Answer:
ক: ১০ এপ্রিল ১৯৭১
Explanation:
বাংলাদেশের প্রথম অস্থায়ী সরকার গঠিত হয় - সঠিক উত্তর ১০ এপ্রিল ১৯৭১ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ অস্থায়ী সরকার (যা মুজিবনগর সরকার বা প্রবাসী বাংলাদেশ সরকার নামেও পরিচিত) মুক্তিযুদ্ধ চলাকালীন ১৯৭১ সালের ১০ এপ্রিল গঠন করা হয়। ১৯৭১ সালের ১৭ই এপ্রিল এই সরকারের মন্ত্রিপরিষদের সদস্যরা বৈদ্যনাথতলায় (বর্তমান মুজিবনগর) শপথ গ্রহণ করেন। ১৯৭১ সালের ২৬শে মার্চ বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা এবং পাকিস্তানী হানাদার বাহিনীর বিরুদ্ধে দেশের জনগণের প্রতিরোধযুদ্ধ শুরু হলেও বাংলাদেশের মুক্তিযুদ্ধ পরিচালনার জন্য মুক্তিবাহিনী সংগঠন ও সমন্বয়, আন্তর্জাতিক সম্প্রদায়ের সমর্থন আদায় এবং এই যুদ্ধে প্রত্যক্ষ সহায়তাকারী রাষ্ট্র ভারতের সরকার ও সেনাবাহিনীর সঙ্গে সাংগঠনিক সম্পর্ক রক্ষায় এই সরকারের ভূমিকা ছিল অপরিসীম। এই সরকার গঠনের সঙ্গে সঙ্গে পাকিস্তানী সেনাবাহিনীর বিরুদ্ধে প্রতিরোধযুদ্ধ প্রবল যুদ্ধে রূপ নেয় এবং স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে বাংলাদেশের বিজয় অর্জন ত্বরান্বিত হয়।
যে দুটি দেশের সাথে বাংলাদেশের সীমানা রয়েছে সে দুটির নাম কি?
Correct Answer:
ঘ: ভারত ও মিয়ানমার
Explanation:
যে দুটি দেশের সাথে বাংলাদেশের সীমানা রয়েছে সে দুটির নাম কি? সঠিক উত্তর ভারত ও মিয়ানমার বাংলাদেশের সাথে ভারত ও মিয়ানমারের সীমানা রয়েছে। মিয়ানমারের সীমান্তবর্তী বাংলাদেশের জেলা ৩ টি। - রাঙামাটি, বান্দরবান ও কক্সবাজার। ভারতের সীমান্তবর্তী বাংলাদেশের জেলা ৩০ টি।
বাংলাদেশের প্রথম অস্থায়ী সরকার গঠিত হয়েছিল ---
Correct Answer:
ক: মেহেরপুরে
Explanation:
বাংলাদেশের প্রথম অস্থায়ী সরকার গঠিত হয়েছিল --- সঠিক উত্তর মেহেরপুরে ১৯৭১ সালের ১০ এপ্রিল মুজিবনগর থেকে জারিকৃত স্বাধীনতার ঘোষনা পত্রের মাধ্যমে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের প্রথম মুজিবনগর সরকার গঠন করা হয়। ১৯৭১ সালের ১৭ এপ্রিল বর্তমান মেহেরপুর জেলার ভূতনাথ তলায় আমবাগানে বাংলাদেশের সরকার আনুষ্ঠানিক শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়।
বাংলাদেশে সংসদীয় গণতন্ত্রের উত্তরণ ঘটে কখন?
Correct Answer:
ক: ৬ আগষ্ট ১৯৯১
নিচের কোনটি নাটক ?
Correct Answer:
গ: উত্তরণ
ভূ-গোলকে কতটি অক্ষাংশ রেখা আছে?
Correct Answer:
গ: ১৮০
Explanation:
ভূ-গোলকে কতটি অক্ষাংশ রেখা আছে? সঠিক উত্তর ১৮০ নিরক্ষরেখা কেন্দ্র করে উত্তরে বা দক্ষিনে কোন স্থানের কৌণিক দূরত্ব কে ঐ স্থানের অক্ষাংশ বলে। ভূ গোলকের উত্তর গোলার্ধে ৯০ টি এবং দক্ষিণ গোলার্ধে ৯০ টি মোট ১৮০ অক্ষাংশ রেখা আছে।
যে মৌল বা যৌগ ইলেকট্রন দান করে তাকে কি বলে?
Correct Answer:
গ: বিজারক
Explanation:
যে মৌল বা যৌগ ইলেকট্রন দান করে তাকে কি বলে? সঠিক উত্তর বিজারক যে মৌল বা যৌগ ইলেকট্রন দান করে তাকে বিজারক বলে। যে বস্তি অন্য কোনো বস্তুর বিজারণ ঘটায় এবং নিজে জারিত হয় তাকে বিজারক বলে। উদাহরণ হচ্ছে - সকল ধাতু, হাইড্রোজেন, কার্বন।
পৃথিবীর জমজ নামে পরিচিত কোন গ্রহ?
Correct Answer:
ঘ: শুক্র
Explanation:
পৃথিবীর জমজ নামে পরিচিত কোন গ্রহ? সঠিক উত্তর শুক্র পৃথিবীর নিকটতম গ্রহ শুক্র। তাই শুক্র গ্রহকে পৃথিবীর জমজ ধরা হয়।
পদ্মা ও যমুনা নদী কোথায় মিলিত হয়েছে?
Correct Answer:
ঘ: গোয়ালন্দ
Explanation:
পদ্মা ও যমুনা নদী কোথায় মিলিত হয়েছে? সঠিক উত্তর গোয়ালন্দ পদ্মা নদী মূলত গঙ্গার নিম্ন স্রোতধারার নাম। আরো নির্দিষ্টভাবে বলা যায় গোয়ালন্দ ঘাটে গঙ্গা ও যমুনা সঙ্গমস্থলের পরবর্তী মিলিত প্রবাহই পদ্মা নামে অভিহিত।
কার্বোহাইড্রেটে সি এইচ ও -এর অনুপাত কত?
Correct Answer:
খ: ১ঃ২ঃ১
মেমোরি ভাগ করা হয়েছে ----
Correct Answer:
ক: দুই ভাগে
Explanation:
মেমোরি ভাগ করা হয়েছে ---- সঠিক উত্তর দুই ভাগে মেমোরি কে দুই ভাগে ভাগ করা যায়। যথা: প্রধান মেমোরি ও সহায়ক মেমোরি।
বধ্যভূমি স্মৃতিসৌধ, রায়েরবাজার-এর নকশাবিদ কে ছিলেন?
Correct Answer:
খ: ফরিদউদ্দিন আহমেদ ও জামি আল সাফি
Explanation:
বধ্যভূমি স্মৃতিসৌধ, রায়েরবাজার-এর নকশাবিদ কে ছিলেন? সঠিক উত্তর ফরিদউদ্দিন আহমেদ ও জামি আল সাফি ঢাকার রায়েরবাজার এ ইটখোলায় নির্মিত বধ্যভূমি স্মৃতিসৌধ। এটির স্থপতি ফরিদ উদ্দিন আহমেদ ও জামি আল শাফি।
বাংলাদেশের সবচেয়ে উত্তরে অবস্থিত স্থানের নাম কি?
Correct Answer:
ক: বাংলাবান্ধা
Explanation:
বাংলাদেশের সবচেয়ে উত্তরে অবস্থিত স্থানের নাম কি? সঠিক উত্তর বাংলাবান্ধা হিমালয়ের কোল ঘেঁষে বাংলাদেশের সর্ব উত্তরের উপজেলার তেতুলিয়া। পঞ্চগড় জেলার এই উপজেলায় ১ নং বাংলাবান্ধা ইউনিয়নে অবস্থিত বাংলাদেশ মানচিত্রের সর্ব উত্তরের স্থান বাংলাবান্ধা জিরো পয়েন্ট ও বাংলাবান্ধা স্থলবন্দর।
বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান-এর পদবি কি ছিল?
Correct Answer:
ক: সিপাহী
Explanation:
বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান-এর পদবি কি ছিল? সঠিক উত্তর সিপাহী বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী হামিদুর রহমান ১৯৭০ সালে মুজাহিদ বাহিনীতে যোগদান করেন। ১৯৭১ সালের ২ ফেব্রুয়ারি যোগদান করেন পাকিস্তান সেনাবাহিনীতে। সিপাহী হিসেবে ১নং ইস্টবেঙ্গল রেজিমেন্ট থেকে তারা সৈনিক নাম্বার দেওয়া হয় ৩৯৪৩০১৪।
ঢাকার মোহাম্মদপুরে অবস্থিত সাতগম্বুজ মসজিদটি কবে নির্মিত হয়েছিল?
Correct Answer:
ক: সপ্তদশ শতাব্দী
Explanation:
ঢাকার মোহাম্মদপুরে অবস্থিত সাতগম্বুজ মসজিদটি কবে নির্মিত হয়েছিল? সঠিক উত্তর সপ্তদশ শতাব্দী সাত গম্বুজ মসজিদ ঢাকা শহরের মোহাম্মদপুর এলাকায় অবস্থিত। সাত গম্বুজ বিশিষ্ট মসজিদ এর তিনটি গম্বুজ নামাজ এর উপর এবং বাকি চারটি চার কোণের টাওয়ারের উপর স্থাপিত। মসজিদটি সপ্তদশ শতাব্দীর বলে প্রতীয়মান হয়।
ইউরো মুদ্রার জনক কে?
Correct Answer:
খ: রবার্ট মুন্ডেল
Explanation:
ইউরো মুদ্রার জনক কে? সঠিক উত্তর রবার্ট মুন্ডেল ইউরো হল ইউরোপীয় ইউনিয়ন দেশসমূহের মুদ্রা। বর্তমানে ইউরো ইউরোপের ২২টি দেশে ব্যবহৃত। ১৯৯৯ সালে ইউরোপের ১৪টি দেশ (অস্ট্রিয়া, বেলজিয়াম, জার্মানি, ফিনল্যান্ড, ফ্রান্স, আয়ারল্যান্ড, ইতালি, লুক্সেমবুর্গ, মোনাকো, নেদারল্যান্ডস, পর্তুগাল, স্পেন, সান মারিনো এবং ভ্যাটিকান সিটি) ইউরো প্রথমদিকে ব্যবহার করতে শুরু করে। ইউরো মুদ্রার জনক রবার্ট মুন্ডেল।
প্রথম বিশ্বকাপ ক্রিকেটে 'ম্যান অব দ্য ম্যাচ' নির্বাচিত হন কে ?
Correct Answer:
ক: ক্লাইভ লয়েড
Explanation:
প্রথম বিশ্বকাপ ক্রিকেটে 'ম্যান অব দ্য ম্যাচ' নির্বাচিত হন কে ? সঠিক উত্তর ক্লাইভ লয়েড বিশ্বকাপ ক্রিকেটের প্রথম আয়োজন করা হয় ১৯৭৫ সালের ইংল্যান্ডের লর্ডসে অনুষ্ঠিত হয়। প্রথম বিশ্বকাপ ক্রিকেটে ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হয় - - ক্লাইভ লয়েড।
সামরিক শাসন জারি হলে জনগণের -
Correct Answer:
গ: সার্বভৌমত্ব উহ্য থাকে
Explanation:
সামরিক শাসন জারি হলে জনগণের - সঠিক উত্তর সার্বভৌমত্ব উহ্য থাকে সামরিক শাসন হল সর্বোচ্চ পর্যায়ের সামরিক কর্তার শাসন যেখানে শাসনকর্তা হন সামরিক বাহিনীর প্রধান স্বয়ং। পূর্ববর্তী সরকারের প্রশাসনিক, আইনি ও বিচারবিভাগীয় ব্যবস্থার বাতিলকরনের মাধ্যমে ক্ষমতা দখল করেন উক্ত সামরিক প্রধান। সাময়িকভাবে সাধারন শাসকদের ব্যার্থতায় তাদের হাত থেকে সমস্ত ক্ষমতা সামরিক শাসকের হাতে যায় ও কার্যকরী হয়। (উদাঃ নিরাপত্তাজনিত কারণে বা জরুরী অবস্থার ভিত্তিতেও সামরিক শাসন চালু হতে পারে) সরকার জনগনের ওপর জোর করে সামরিক শাসন চাপিয়ে দিতে পারে আইনের শাসনকে বলবৎ করার নামে। সাধারনত প্রাসাদ বিপ্লব বা প্রাসাদ ষড়যন্ত্রের মাধ্যমে (২০০৬ এবং ২০১৪ সালে থাইল্যান্ডে যেমন ঘটেছিল) সামরিক শাসন জারী হতে পারে। গন আন্দোলন দমনে (১৯৮৯ এ চীনের তিয়েনআনমেন স্কোয়ার, ১৯৮৯ বা ২০০৯ এ ইরানের সবুজ আন্দোলন), রাজনৈতিক বিরোধীতাকে সামাল দিতে (পোলান্ডে, ১৯৮১) বা অভ্যুত্থান / অনাগত অভ্যুত্থানকে দমন করতে সামরিক শাসন জারী হওয়ার ইতিহাস আছে। এছাড়া বৃহৎ প্রাকৃতিক বিপর্যয় ইত্যাদিতেও তা হতে পারে। বিভিন্ন দেশের বিভিন্ন প্রকার জরুরি অবস্থায় এই শাসনের বিধান দেখতে পাওয়া যায়। জাতীয় গোলযোগে, সাধারন নির্বাচিত সরকারের ব্যর্থতায় সামরিক শাসন জারী হওয়ার উদাহরণ আছে দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তর জার্মানি ও জাপান ও আমেরিকান গৃহযুদ্ধের পরে দেশের পূনর্গঠনের সময়।
'সার্পেন্ট অব দি নাইল' নামে পরিচিত কে?
Correct Answer:
খ: রানী ক্লিওপেট্রা
Explanation:
'সার্পেন্ট অব দি নাইল' নামে পরিচিত কে? সঠিক উত্তর রানী ক্লিওপেট্রা সপ্তম ক্লিওপেট্রা ফিলোপেটর (ইংরেজি: Cleopatra VII Philopator, – আগস্ট ১২, ৩০ খ্রিস্টপূর্ব ইতিহাসে কেবল ক্লিওপেট্রা নামে পরিচিত, ছিলেন টলেমিক মিশরের সর্বশেষ সক্রিয় ফারাও। তার সন্তান ক্যাসিওরণ মনোনিত ফারাও ছিলেন তার রাজত্বের পর, মিশর তৎকালীন সম্প্রতি প্রতিষ্ঠিত রোমান সাম্রাজ্যের একটি প্রদেশে পরিণত হয়।
প্রতিফলিত শব্দকে বলা হয় ---
Correct Answer:
গ: প্রতিধ্বনি
Explanation:
প্রতিফলিত শব্দকে বলা হয় --- সঠিক উত্তর প্রতিধ্বনি শব্দের প্রতিফলনের উদাহরণ হচ্ছে প্রতিধ্বনি। উৎসের অনিয়মিত কম্পনের ফলে সৃষ্ট শব্দকে কলাহল বলে। তীক্ষ্ণতা শব্দের একটি বৈশিষ্ট্য যার সাহায্যে কোন সূরা ও কোন শুয়োর মোটা তা বুঝা যায়।
সূর্য থেকে পৃথিবীতে তাপ আসে---
Correct Answer:
ক: বিকিরণ পদ্ধতিতে
Explanation:
সূর্য থেকে পৃথিবীতে তাপ আসে--- সঠিক উত্তর বিকিরণ পদ্ধতিতে পরিবহন ও পরিচলন পদ্ধতিতে তাপ সঞ্চালনের জন্য মাধ্যমের প্রয়োজন হয়। কিন্তু বিকিরণ পদ্ধতিতে তাপ সঞ্চালনের জন্য কোন জর মাধ্যমের প্রয়োজন হয় না। পৃথিবী ও সূর্যের মধ্যে কয়েক শ কিলোমিটার বায়ুমণ্ডল ব্যতীত আর কোন জড় নেই। সূর্য থেকে তাপ তরিত চুম্বক তরঙ্গ আকারে বিকিরণ পদ্ধতিতে পৃথিবীতে আসে।
মালদ্বীপের মুদ্রা কোনটি?
Correct Answer:
গ: রুপাইয়া
Explanation:
মালদ্বীপের মুদ্রা কোনটি? সঠিক উত্তর রুপাইয়া মালদ্বীপের মুদ্রার নাম - রূপাইয়া। বাংলাদেশের মুদ্রা হলো - টাকা। ভারত, পাকিস্তান, শ্রীলংকার মুদ্রার নাম - রূপি। ভুটানের মুদ্রার নাম - গুলট্রাম।
সর্বাধিক স্নেহজাতীয় পদার্থ কোন খাদ্যে বিদ্যমান?
Correct Answer:
ক: দুধ
Explanation:
সর্বাধিক স্নেহজাতীয় পদার্থ কোন খাদ্যে বিদ্যমান? সঠিক উত্তর দুধ প্রদত্ত চারটি খাদ্যের মধ্যে দুধে সর্বাধিক স্নেহ জাতীয় পদার্থ বিদ্যমান। অপরদিকে চিনি ও আলুতে শর্করা জাতীয় খাদ্য উপাদান বিদ্যমান।