Language and Bengali language MCQs
Showing 50 questions (Total: 341)
বাংলা ভাষা কোন শব্দ দুটি গ্রহণ করেছে চীনা ভাষা হতে?
Correct Answer:
গ: চা, চিনি
Explanation:
বাংলা ভাষা কোন শব্দ দুটি গ্রহণ করেছে চীনা ভাষা হতে? সঠিক উত্তর চা, চিনি চা, চিনি , লিচু, এলাচি, তুফান, সাম্পান, লবি ইত্যাদি শব্দ চীনা ভাষা হতে বাংলা ভাষায় এসেছে। অন্যদিকে খদ্দর ও হরতাল গুজরাটি শব্দ। চাকু ও চাকর চিনা শব্দ। রিকশা ও রেস্তোরাঁ যথাক্রমে - জাপানি ও ফরাসি শব্দ।
১৯৫২-এর 'রাষ্ট্রভাষা বাংলা চাই' -এর পটভূমিতে রচিত 'কবর' নাটকের রচয়িতা কে ?
Correct Answer:
ক: মুনীর চৌধুরী
' বকলম ' শব্দ বাংলা ভাষায় এসেছে ----
Correct Answer:
খ: আরবি ভাষা থেকে
Explanation:
' বকলম ' শব্দ বাংলা ভাষায় এসেছে ---- সঠিক উত্তর আরবি ভাষা থেকে বকলম শব্দটি বাংলা ভাষায় ফারসি ভাষা থেকে এসেছে। ফারসি ভাষা থেকে বহু শব্দ বাংলা ভাষায় এসেছে। যেমন:আইন, কানুন, বাদশা, জায়নামাজ, পির, বুজুর্গ, আজাদ আমদানি ইত্যাদি।
বাংলা ভাষার রচিত প্রথম দৈনিক পত্রিকা কোনটি?
Correct Answer:
খ: সংবাদ প্রভাকর
Explanation:
বাংলা ভাষার রচিত প্রথম দৈনিক পত্রিকা কোনটি? সঠিক উত্তর সংবাদ প্রভাকর বাংলা ভাষায় প্রকাশিত প্রথম দৈনিক পত্রিকা হলো দৈনিক সংবাদ প্রভাকর ( ১৯৩৯)। পত্রিকাটি ঈশ্বরচন্দ্র গুপ্তের সম্পাদনায় প্রকাশিত হয়। সমাচার দর্পণ (১৮১৮) ও দিকদর্শন (১৮১৮), জন ক্লার্ক মার্শম্যান সম্পাদিত পত্রিকা। ঢাকা প্রকাশ ( ১৮৬১), কৃষ্ণচন্দ্র মজুমদারের সম্পাদিত পত্রিকা।
বাংলা গদ্য সাহিত্য কোন লেখকের রচনা রীতিকে 'আলালি ভাষা' আখ্যা দেওয়া হয়?
Correct Answer:
ক: প্যারীচাঁদ মিত্র
Explanation:
বাংলা গদ্য সাহিত্য কোন লেখকের রচনা রীতিকে 'আলালি ভাষা' আখ্যা দেওয়া হয়? সঠিক উত্তর প্যারীচাঁদ মিত্র বাংলা গদ্য সাহিত্যে প্যারীচাঁদ মিত্র - র রচনা রীতিকে " আলালি ভাষা বলা হয় "। তিনি এই রীতি ব্যবহার করে তার ও বাংলা সাহিত্যর প্রথম উপন্যাস "আলালের ঘরের দুলাল" রচনা করেন। কালীপ্রসন্ন সিংহ অনুসৃত রীতিকে বলা হয় " হুতোমী বাংলা"।
ভাষার জন্য যারা প্রান দিয়েছেন, তাদের একজনের নাম উল্লেখ করুন।
Correct Answer:
গ: সালাম
Explanation:
ভাষার জন্য যারা প্রান দিয়েছেন, তাদের একজনের নাম উল্লেখ করুন। সঠিক উত্তর সালাম ১৯৫২ সালে সালের ২১ ফেব্রুয়ারি ভাষার জন্য যারা জীবন দিয়েছেন তারা হলেন - রফিকউদ্দিন আহমদ, আবুল বরকত, আবদুস সালাম, শফিউর রহমান, আবদুল জব্বার, আবদুল আওয়াল, অহিউল্লাহ।
বাংলা ভাষার পরাশ্রয়ী বর্ণ কতটি?
Correct Answer:
ক: ৩
বাংলা ভাষার বর্ণের সংখ্যা কত?
Correct Answer:
ক: ৫০ টি
Explanation:
বাংলা ভাষার বর্ণের সংখ্যা কত? সঠিক উত্তর ৫০ টি বাংলা বর্ণমালা ৫০ টি বর্ণ রয়েছে । তার মধ্যে স্বরবর্ণ ১১ টি এবং ব্যঞ্জনবর্ণ ৩৯ টি । পূর্ণমাত্রা, অর্ধমাত্রা ও মাত্রাহীন বর্ণের সংখ্যা যথাক্রমে ৩২ টি, ৮ টি ও ১০ টি ।
মোদের গরব মোদের আশা আ-মরি বাংলা ভাষা - এর রচয়িতা কে?
Correct Answer:
খ: অতুলপ্রসাদ সেন
Explanation:
মোদের গরব মোদের আশা আ-মরি বাংলা ভাষা - এর রচয়িতা কে? সঠিক উত্তর অতুলপ্রসাদ সেন অতুলপ্রসাদ সেনের জন্ম ঢাকায় হলো তিনি কর্মস্থল লক্ষ্ণৌ শহরের স্থায়ীভাবে বসবাস করতেন। তার বিখ্যাত চরণ 'মোদের গর্ব মোদের আশা/ আ - মরি বাংলা ভাষা'। আব্দুল গফফার চৌধুরী কর্তৃক বাংলা ভাষা আন্দোলনের শহীদদের স্মরণে রচিত গান - 'আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি। '
বাংলা সাহিত্যে চলিত ভাষায় রচিত প্রথম গ্রন্থ?
Correct Answer:
গ: বীরবলের হালখাতা
Explanation:
বাংলা সাহিত্যে চলিত ভাষায় রচিত প্রথম গ্রন্থ? সঠিক উত্তর বীরবলের হালখাতা প্রমথ চৌধুরী কিছুদিন কলকাতা হাইকোর্টে আইন ব্যবসা করেন । কিছুকাল কলকাতা বিশ্ববিদ্যালয়ের আইন কলেজে পড়ান । তিনি ঠাকুর এস্টেটের ম্যানেজার ছিলেন। এছাড়াও তিনি মাসিক সবুজপত্র ও বিশ্বভারতী সম্পাদনা করেন।রবীন্দ্রনাথের অগ্রজ সত্যেন্দ্রনাথ ঠাকুরের(১৮৪২ - ১৯২৩) কন্যা ইন্দিরা দেবীর (১৮৭৩ - ১৯৬০) সহিত তাহার বিবাহ হয়। তিনি ছিলেন রবীন্দ্রনাথের ভাইঝি জামাই। লেখক আশুতোষ চৌধুরী(১৮৮৮ - ১৯৪৪) সম্পর্কে প্রমথ চৌধুরীর অগ্রজ। রবীন্দ্রনাথের ভগিনী প্রতিভা দেবীর সহিত আশুতোষ চৌধুরী বিবাহ হয়। তার সাহিত্যিক ছদ্মনাম ছিল বীরবল। তার সম্পাদিত সবুজ পত্র বাংলা সাহিত্যে চলতি ভাষারীতি প্রবর্তনে আগ্রণী ভূমিকা পালন করে। তার প্রবর্তিত গদ্যরীতিতে “সবুজ পত্র” নামে বিখ্যাত সাহিত্যপত্র ইতিহাসে প্রতিষ্ঠিত হয়েছেন। তারই নেতৃত্বে বাংলা সাহিত্যে নতুন গদ্যধারা সূচিত হয়। তিনি বাংলা সাহিত্যে ইতালিয় সনেট এর প্রবর্তক।[১] রচনাসমগ্র প্রবন্ধ গ্রন্থ তেল - নুন - লকড়ী (১৯০৬) বীরবলের হালখাতা (১৯১৬) নানাকথা (১৯১৯) আমাদের শিক্ষা (১৯২০) রায়তের কথা (১৯১৯) নানাচর্চা (১৯৩২) প্রবন্ধ সংগ্রহ(১৯৫২ ১ম খণ্ড ও ১৯৫৩ ২য় খণ্ড)[২]
বাংলা নাটকের ফর্ম ও ভাষা নিয়ে নিরীক্ষাধর্মী কাজ করেছেন -
Correct Answer:
ঘ: সেলিম আল দীন
Explanation:
বাংলা নাটকের ফর্ম ও ভাষা নিয়ে নিরীক্ষাধর্মী কাজ করেছেন - সঠিক উত্তর সেলিম আল দীন বাংলা নাটকের ফর্ম ও ভাষা নিয়ে নিরীক্ষাধর্মী কাজ করেছেন নাট্যকার সেলিম আল দীন। তিনি বাংলা নাটকের বিষয়বস্তু নির্বাচনেও স্বতন্ত্র বৈশিষ্ট্যের পরিচয় দিয়েছেন। তার রচিত কয়েকটি নাটক : চাকা, ঘুম নেই, জন্ডিস ও বিবিধ বেলুন, মুনতাসীর ফ্যান্টাসি, কেরামতমঙ্গল, কীত্তনখোলা, হাতহদাই, হরগজ।
মুহাম্মদ শহিদুল্লাহ এর মতে বাংলাভাষা যে প্রাকৃত রূপ থেকে এসেছে -
Correct Answer:
গ: গৌড়
Explanation:
মুহাম্মদ শহিদুল্লাহ এর মতে বাংলাভাষা যে প্রাকৃত রূপ থেকে এসেছে - সঠিক উত্তর গৌড় ড. মুহম্মদ শহীদুল্লাহর মতে, বাংলা ভাষার উদ্ভব হয়েছে গৌড়ি প্রাকৃত থেকে সপ্তম শতাব্দীতে। অন্য দিকে ড.সুনীতিকুমার ও জর্জ গ্রিয়ারসনের মতে বাংলা ভাষার উদ্ভব হয়েছে মাগধী প্রাকৃত থেকে।
বাংলা ভাষার প্রথম সার্থক মহাকাব্য
Correct Answer:
খ: মেঘনাথবধ কাব্য
Explanation:
বাংলা ভাষার প্রথম সার্থক মহাকাব্য সঠিক উত্তর মেঘনাথবধ কাব্য বাংলা সাহিত্যের প্রথম মহাকাব্য / প্রথম সার্থক মহাকাব্য মাইকেল রচিত মেঘনাদ বধ কাব্য। এটি সংস্কৃত মহাকাব্য রামায়ণ এর কাহিনী অবলম্বনে রচিত।
বাংলা ভাষা ও সাহিত্য প্রাচীন নিদেশনা কি
Correct Answer:
ঘ: চর্চাপদ
ড. মুহাম্মদ শহীদুল্লাহ্ -এর মতে বাংলাভাষা যে প্রাকৃত রুপ থেকে এসেছে __
Correct Answer:
গ: গৌড়ী
Explanation:
ড. মুহাম্মদ শহীদুল্লাহ্ -এর মতে বাংলাভাষা যে প্রাকৃত রুপ থেকে এসেছে __ সঠিক উত্তর গৌড়ী ড. মুহাম্মদ শহীদুল্লাহ্ - এর মতে বাংলাভাষা যে প্রাকৃত রুপ থেকে এসেছে - গৌড়ী। মাগধী প্রাকৃত ভারত বর্ষের আদি একটি ভাষা। ভাষার ক্রমবিবর্তেনের ধারায় মাগাধি প্রাকৃত বা মাগধি ভাষা থেকে উৎপন্ন হয়েছে ভোজপুরী, মৈথিলি, ওড়িয়া, বাংলা,কামতাপুরী(রাজবংশী) এবং অসমিয়া। ভারতের অঞ্চলের বিচারে এই ছয়টি ভাষার আদি রূপ হিসেবে দুটি ভাগে ভাগ করা হয়। এর পশ্চিমাঞ্চলের প্রাকৃতকে বলা হয় 'পশ্চিম - মাগধি'। আর পূর্বাঞ্চলের মাগধিকে বলা হয় পূর্বাঞ্চলীয় মাগধি। ড. শহীদুল্লাহর মতে: "গৌড়ীয় প্রাকৃত হতেই গৌড়ীয় অপভ্রংশের মাধ্যমে বাংলা ভাষার উদ্ভব হয়েছে "।
বাংলা এবংমৈথিলী ভাষার সমন্বয়ে যে ভাষার সৃষ্টি হয়েছে তার নাম কি?
Correct Answer:
ঘ: ব্রজবুলি
বাংলা ভাষাউ রচিত প্রথম নাটক কোনটি।
Correct Answer:
ঘ: ভদ্রার্জুন
Explanation:
বাংলা ভাষাউ রচিত প্রথম নাটক কোনটি। সঠিক উত্তর ভদ্রার্জুন বাংলা ভাষায় রচিত প্রথম নাটক ভদ্রার্জুন। তারাচরণ শিকদার একজন বিশিষ্ট সাহিত্যিক ও নাট্যকার। তিনি বাংলা সাহিত্যের প্রথম মৌলিক নাটক ভদ্রার্জুন (১৮৫২) এর রচয়িতা। পারতপক্ষে এটি বাঙালি কর্তৃক রচিত প্রথম নাটক। তবে শর্মিষ্ঠা - কে (১৮৫৯) প্রথম সার্থক ও আধুনিক নাটক হিসেবে আখ্যায়িত করা হয়, যার রচয়িতা মাইকেল মধুসূদন দত্ত।
বাংলা ভাষায় কত প্রকার শব্দ রয়েছে?
Correct Answer:
ঘ: ৫
কে বহু ভাষাবিদ পণ্ডিত ও গবেষক ছিলেন?
Correct Answer:
গ: ড. মুহম্মদ শহীদুল্লাহ
Explanation:
কে বহু ভাষাবিদ পণ্ডিত ও গবেষক ছিলেন? সঠিক উত্তর ড. মুহম্মদ শহীদুল্লাহ ডক্টর মুহম্মদ শহীদুল্লাহ (১০ জুলাই ১৮৮৫ - ১৩ জুলাই ১৯৬৯) ভারতীয় উপমহাদেশের একজন স্মরণীয় বাঙালি ব্যক্তিত্ব, বহুভাষাবিদ, বিশিষ্ট শিক্ষক ও দার্শনিক ছিলেন। তিনি ভারতের পশ্চিমবঙ্গের অবিভক্ত চব্বিশ পরগণা জেলার পেয়ারা গ্রামে জন্মগ্রহণ করেন।
বাংলা ভাষায় প্রথম কোরান শরীফ অনুবাদ করেন কে?
Correct Answer:
ক: গিরীশচন্দ্র সেন
Explanation:
বাংলা ভাষায় প্রথম কোরান শরীফ অনুবাদ করেন কে? সঠিক উত্তর গিরীশচন্দ্র সেন বাংলা ভাষায় প্রথম কোরআন অনুবাদ করেন ভাই গিরীশচন্দ্র সেন। তার পৈতৃক বাড়ি নরসিংদী জেলায়। স্যার জগদীশচন্দ্র বসুকে বলা হয় 'গাছের জীবন আছে' তত্ত্বের জনক। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর হলেন বাংলা গদ্যের জনক এবং সতীদাহ প্রথা বিলোপের অন্যতম নায়ক হলেন রাজা রামমোহন রায়।
বাংলা ভাষায় স্পর্শ বর্ণের সংখ্যা কয়টি?
Correct Answer:
গ: ২৫ টি
Explanation:
বাংলা ভাষায় স্পর্শ বর্ণের সংখ্যা কয়টি? সঠিক উত্তর ২৫ টি বাংলা ভাষায় স্পর্শ বর্ণের সংখ্যা ২৫টি। স্পর্শ ব্যঞ্জন : ক থেকে ম পর্যন্ত প্রথম ২৫ টি ব্যঞ্জনধ্বনি উচ্চারিত হওয়ার সময় ফুসফুস থেকে বের হওয়া বাতাস মুখগহবরের কোন না কোন জায়গা স্পর্শ করে যায়। এজন্য এই ২৫টি বর্ণকে বলা হয় স্পর্শধ্বনি বা স্পৃষ্টধ্বনি।
মানুষের ভাষা কিসের সাহায্যে সৃষ্টি হয়?
Correct Answer:
ঘ: বাগযন্ত্রের সাহায্যে
'বাংলা ভাষার ইতিবৃত্ত' রচনা করেছেন --
Correct Answer:
গ: মুহম্মদ শহীদুল্লাহ
Explanation:
'বাংলা ভাষার ইতিবৃত্ত' রচনা করেছেন -- সঠিক উত্তর মুহম্মদ শহীদুল্লাহ ভাষাবিজ্ঞানী, গবেষক মুহাম্মদ ষীদুল্লাহ ভাষাতত্ত্ব বিষয়ক তিনটি বই রচনা করেন। এ বই তিনটি হলো ভাষা ও সাহিত্য (১৯৩১), বাংলা ব্যাকরণ (১৯৫৮), বাংলা ভাষার ইতিবৃত্ত (১৯৬৫) ।
মোদের গর্ব মোদের আশা _ আ মরি বাংলা ভাষা____ লিখেছেন
Correct Answer:
গ: অতুল প্রসাদ সেন
Explanation:
মোদের গর্ব মোদের আশা _ আ মরি বাংলা ভাষা____ লিখেছেন সঠিক উত্তর অতুল প্রসাদ সেন মোদের গরব মোদের আশা আমরি বাংলা ভাষা - অতুল প্রসাদ সেন এর কবিতা। অতুলপ্রসাদ সেন ছিলেন ব্রিটিশ ভারতবর্ষে ঊনবিংশ শতাব্দীতে আবির্ভুত একজন বিশিষ্ট বাঙালি গীতিকার, সুরকার ও গায়ক। তিনি একজন বিশিষ্ট সঙ্গীতবিদও ছিলেন। তার রচিত গানগুলির মূল উপজীব্য বিষয় ছিল দেশপ্রেম, ভক্তি ও প্রেম।
চলিত ভাষারীতির প্রথম মুখপত্র কোনটি?
Correct Answer:
ঘ: সবুজপত্র
Explanation:
চলিত ভাষারীতির প্রথম মুখপত্র কোনটি? সঠিক উত্তর সবুজপত্র চলিত ভাষারীতির প্রথম মুখপত্র হলো সবুজপত্র। বিংশ শতাব্দির প্রথম ভাগে বাংলা ভাষায় অন্যতম প্রধান সাময়িক পত্রিকা ছিলো সবুজ পত্র। প্রমথ চৌধুরীর সম্পাদনায় এটি প্রকাশিত হতো। এর প্রথম প্রকাশ বাংলা ১৩২১ সালে (ইংরেজি: ১৯১৪ খ্রি.)। সবুজ পত্রে কখনো কোনো বিজ্ঞাপন এবং ছবি প্রকাশিত হয় নি। প্রমথ চৌধুরী সাময়িকীটিকে বাণিজ্যিকভাবে আকর্ষনীয় রূপ প্রদানের জন্যে কোনো চেষ্টা করেননি বরং তিনি এর মান এবং আদর্শ সমুন্নত রাখার প্রতি অত্যন্ত সতর্ক ছিলেন। তাই সবুজ পত্র সাধারণ পাঠক ও লেখকদের কাছে জনপ্রিয় হতে পারেনি। প্রথম পর্যায়ে এটি ১৩২৯ বঙ্গাব্দ(১৯২২ সাল)পর্যন্ত প্রকাশিত হয়। দ্বিতীয় পর্যায়ে সবুজ পত্রের প্রকাশনা শুরু হয় ১৩৩২ বঙ্গাব্দ থেকে। সাময়িকীটি শেষ পর্যন্ত ১৩৩৪ বঙ্গাব্দে (১৯২৭ সালে) বন্ধ হয়ে যায়।
বাংলা ভাষা কোন মূল ভাষাবংশের অন্তর্গত ?
Correct Answer:
ঘ: ইন্দো-ইউরোপীয়
Explanation:
বাংলা ভাষা কোন মূল ভাষাবংশের অন্তর্গত ? সঠিক উত্তর ইন্দো-ইউরোপীয় বাংলা ভাষা (বাঙলা, বাঙ্গলা, তথা বাঙ্গালা নামগুলোতেও পরিচিত) একটি ইন্দো - আর্য ভাষা, যা দক্ষিণ এশিয়ার বাঙালি জাতির প্রধান কথ্য ও লেখ্য ভাষা। মাতৃভাষীর সংখ্যায় বাংলা ইন্দো - ইউরোপীয় ভাষা পরিবারের চতুর্থ ও বিশ্বের ষষ্ঠ বৃহত্তম ভাষা।
ভাষার মূল উপাদান কোনটি?
Correct Answer:
ঘ: ধ্বনি
Explanation:
ভাষার মূল উপাদান কোনটি? সঠিক উত্তর ধ্বনি ভাষার মূল উপাদান ধ্বনি। ধ্বনি ভাষার মূল উপাদান। ধ্বনির সাহায্যে ভাষার সৃষ্টি হয় কিন্তু ভাষার মূল উপকরণ বাক্য এবং বাক্যের মৌলিক উপাদান শব্দ।
ব্যুৎপত্তিগতভাবে বাংলা ভাষার শব্দকে কয়টি ভাগে ভাগ করা হয়েছে?
Correct Answer:
গ: পাঁচটি
Explanation:
ব্যুৎপত্তিগতভাবে বাংলা ভাষার শব্দকে কয়টি ভাগে ভাগ করা হয়েছে? সঠিক উত্তর পাঁচটি ব্যুৎপত্তিগতভাবে বাংলা ভাষার শব্দকে পাঁচটি ভাগে ভাগ করা হয়েছে। বাংলা ভাষার শব্দকে উৎপত্তিগত দিক দিয়ে পাঁচ ভাগে ভাগ করা হয়েছে। এ ভাগগুলো হলো : ১. তৎসম শব্দ, ২. অর্ধ - তৎসম শব্দ, ৩. তদ্ভব শব্দ, ৪. দেশি শব্দ ও ৫. বিদেশি শব্দ।
বাংলা ভাষার একই পদ বিশেষ্য ও বিশেষণরুপে ব্যবহৃত হতে পারে তার উদাহরণ কোনটি?
Correct Answer:
গ: আপন ভালো সবাই চায়
Explanation:
বাংলা ভাষার একই পদ বিশেষ্য ও বিশেষণরুপে ব্যবহৃত হতে পারে তার উদাহরণ কোনটি? সঠিক উত্তর আপন ভালো সবাই চায় আপন ভালো সবাই চায়। এখানে ভালো শব্দটি একাধারে বিশেষ্য ও বিশেষণ রূপে ব্যবহৃত হতে পারে। বিশেষ্য রূপেঃ আপন ভালো সবাই চায়। বিশেষণ রূপেঃ ভালো আমটি নিয়ে আসো।
বাংলা ভাষায় ব্যঞ্জনবর্ণ কয়টি?
Correct Answer:
ক: ৩৯ টি
Explanation:
বাংলা ভাষায় ব্যঞ্জনবর্ণ কয়টি? সঠিক উত্তর ৩৯ টি বাংলা বর্ণমালায় ৫০ টি বর্ণ রয়েছে। তার মধ্যে স্বরবর্ণ ১১ টি ও ব্যঞ্জনবর্ণ ৩৯ টি।
বাংলা ভাষায় রচিত সবচেয়ে প্রাচীন গ্রন্থ কোনটি?
Correct Answer:
ঘ: চর্যাপদ
Explanation:
বাংলা ভাষায় রচিত সবচেয়ে প্রাচীন গ্রন্থ কোনটি? সঠিক উত্তর চর্যাপদ বাংলা ভাষায় রচিত সবচেয়ে প্রাচীন গ্রন্থ চর্যাপদ ।মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী ১৯০৭ সালে নেপালের রাজগ্রন্থশালা থেকে চর্যাপদ আবিষ্কার করেন। ড. মুহাম্মদ শহীদুল্লাহর মতে, চর্যাপদের রচনাকাল সপ্তম থেকে দ্বাদশ শতক। এ হিসাবে চর্যাপদের বয়স = ২০১৭ - ৬৫০ = ১৩৬৭ বছর। ড . সুনীতিকুমার এর মতে, দশম থেকে দ্বাদশ। এ হিসেবে চর্যাপদের বয়স = ২০১৭ - ৯৫০ = ১০৬৭ বছর।
বাংলা ভাষায় যৌগিক স্বরবর্ণ কয়টি ?
Correct Answer:
খ: ২ টি
Explanation:
বাংলা ভাষায় যৌগিক স্বরবর্ণ কয়টি ? সঠিক উত্তর ২ টি বাংলায় যৌগিক স্বরধ্বনি দুইটি : ঐ এবং ঔ। হ্রস স্বর : ৪ টি - অ, ই, উ, ঋ। দীর্ঘ স্বর : ৭টি - আ, ঈ, ঊ, এ, ঐ, ও, ঔ।
বাংলা ভাষায় রচিত প্রথম দৈনিক পত্রিকা কোনটি?
Correct Answer:
খ: সংবাদ প্রভাকর
Explanation:
বাংলা ভাষায় রচিত প্রথম দৈনিক পত্রিকা কোনটি? সঠিক উত্তর সংবাদ প্রভাকর বাংলা ভাষায় প্রকাশিত প্রথম দৈনিক পত্রিকা হল দৈনিক সংবাদ প্রভাকর (১৯৩৯)। পত্রিকাটি ঈশ্বরচন্দ্র গুপ্তের সম্পাদনায় প্রকাশিত হয়। সমাচার দর্পণ (১৮১৮) ও দিকদর্শন (১৮১৮), জন ক্লার্ক মার্শম্যান সম্পাদিত পত্রিকা। ঢাকা প্রকাশ (১৮৬১), কৃষ্ণচন্দ্র মজুমদারের সম্পাদিত পত্রিকা।
কোন ভাষা হতে বাংলা ভাষার উদ্ভদ হয়েছে?
Correct Answer:
খ: প্রাকৃত
Explanation:
কোন ভাষা হতে বাংলা ভাষার উদ্ভদ হয়েছে? সঠিক উত্তর প্রাকৃত ইন্দো - ইউরোপীয় ভাষা গোষ্ঠীর প্রাকৃত ভাষার রূপ থেকে বাংলা ভাষার সৃষ্টি।
বাংলা ভাষার আধুনিক যুগের সূচনার সাল ধরা হয়?
Correct Answer:
খ: ১৮০০
Explanation:
বাংলা ভাষার আধুনিক যুগের সূচনার সাল ধরা হয়? সঠিক উত্তর ১৮০০ বাংলা ভাষা বা সাহিত্যের যুগ কে প্রধানত তিনটি পর্বে বিভক্ত করা হয়। যথা: প্রাচীন যুগ ৬৫০ - ১২০০ পর্যন্ত, মধ্যযুগ ১২০১ - ১৮০০ পযর্ন্ত, আধুনিক যুগ ১৮০১ - থেকে বর্তমান।
বাংলা ভাষায় রচিত প্রাচীনতম গ্রন্থ কোনটি?
Correct Answer:
খ: চর্যাপদ
Explanation:
বাংলা ভাষায় রচিত প্রাচীনতম গ্রন্থ কোনটি? সঠিক উত্তর চর্যাপদ বাংলা ভাষায় রচিত প্রাচীনতম গ্রন্থ 'চর্যাপদ; যা গান হিসেবে রচিত হয়েছে। শেকশুভোদয়া অন্ধকার যুগের সাহিত্য নিদর্শন। শ্রীকৃষ্ণকীর্তন ও রামায়ণ মধ্যযুগের সাহিত্য নিদর্শন।
ভাষার সংবিধান কোনটি ?
Correct Answer:
গ: ব্যাকরণ
Explanation:
ভাষার সংবিধান কোনটি ? সঠিক উত্তর ব্যাকরণ ভাষার সংবিধান হলো ব্যাকরণ। শব্দের ক্ষুদ্রতম একক হলো ধ্বনি। সমাস হলো ভাষাকে সংক্ষেপ করে। বাংলায় মোট বর্ণমালা হলো ৫০ টি। স্বরবর্ণ ১১টি ব্যঞ্জনবর্ণ ৩৯ টি।
হ-কার লোপের প্রবণতা কোন ভাষার অন্যতম বৈশিষ্ট্য ?
Correct Answer:
খ: চলিত
Explanation:
হ-কার লোপের প্রবণতা কোন ভাষার অন্যতম বৈশিষ্ট্য ? সঠিক উত্তর চলিত হ - কার লোপের প্রবণতা চলিত ভাষার অন্যতম বৈশিষ্ট্য । আধুনিক চলিত ভাষায় অনেক সময় দুই স্বরের মাঝামাঝি হ - কারের লোপ হয় যেমন: পুরহিত> পুরত, গাহিল> গাইল, চাহে> চায় ।
বাংলা ভাষার আদি গ্রন্থ কোনটি?
Correct Answer:
গ: চর্যাপদ
Explanation:
বাংলা ভাষার আদি গ্রন্থ কোনটি? সঠিক উত্তর চর্যাপদ বাংলা ভাষার আদি গ্রন্থ চর্যাপদ। চর্যাপদ বাংলা ভাষার প্রাচীনতম পদ সংকলন তথা সাহিত্য নিদর্শন। নব্য ভারতীয় আর্যভাষারও প্রাচীনতর রচনা এটি। খ্রিষ্টীয় অষ্টম থেকে দ্বাদশ শতাব্দীর মধ্যবর্তী সময়ে রচিত এই গীতিপদাবলির রচয়িতারা ছিলেন সহজিয়া বৌদ্ধ সিদ্ধাচার্যগণ। ১৯০৭ খ্রিস্টাব্দে মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী, নেপালের রাজদরবারের গ্রন্থশালা থেকে চর্যার একটি খণ্ডিত পুঁথি উদ্ধার করেন। পরবর্তীতে আচার্য সুনীতিকুমার চট্টোপাধ্যায় ভাষাতাত্ত্বিক বিশ্লেষণের মাধ্যমে চর্যাপদের সঙ্গে বাংলা ভাষার অনস্বীকার্য যোগসূত্র বৈজ্ঞানিক যুক্তিসহ প্রতিষ্ঠিত করেন। চর্যাপদের প্রধান কবিগণ হলেন লুইপাদ, কাহ্নপাদ, ভুসুকুপাদ, শবরপাদ প্রমুখ।
বাংলা ভাষার উৎপত্তি হয়েছে_
Correct Answer:
ক: সপ্তম শতাব্দীতে
Explanation:
বাংলা ভাষার উৎপত্তি হয়েছে_ সঠিক উত্তর সপ্তম শতাব্দীতে বাংলা ভাষা (বাঙলা, বাঙ্গলা, তথা বাঙ্গালা নামগুলোতেও পরিচিত) একটি ইন্দো - আর্য ভাষা, যা দক্ষিণ এশিয়ার বাঙালি জাতির প্রধান কথ্য ও লেখ্য ভাষা। মাতৃভাষীর সংখ্যায় বাংলা ইন্দো - ইউরোপীয় ভাষা পরিবারের চতুর্থ ও বিশ্বের ষষ্ঠ বৃহত্তম ভাষা।মোট ব্যবহারকারীর সংখ্যা অনুসারে বাংলা বিশ্বের সপ্তম বৃহত্তম ভাষা। বাংলা সার্বভৌম ভাষাভিত্তিক জাতিরাষ্ট্র বাংলাদেশের একমাত্র রাষ্ট্রভাষা তথা সরকারি ভাষা এবং ভারতের পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, আসামের বরাক উপত্যকার সরকারি ভাষা। বঙ্গোপসাগরে অবস্থিত আন্দামান দ্বীপপুঞ্জের প্রধান কথ্য ভাষা বাংলা। এছাড়া ভারতের ঝাড়খণ্ড, বিহার, মেঘালয়, মিজোরাম, উড়িষ্যা রাজ্যগুলোতে উল্লেখযোগ্য পরিমাণে বাংলাভাষী জনগণ রয়েছে। ভারতে হিন্দির পরেই সর্বাধিক প্রচলিত ভাষা বাংলা।এছাড়াও মধ্য প্রাচ্য, আমেরিকা ও ইউরোপে উল্লেখযোগ্য পরিমাণে বাংলাভাষী অভিবাসী রয়েছে। সারা বিশ্বে সব মিলিয়ে ২৬ কোটির অধিক লোক দৈনন্দিন জীবনে বাংলা ব্যবহার করে। বাংলাদেশের জাতীয় সঙ্গীত এবং ভারতের জাতীয় সঙ্গীত ও স্তোত্র বাংলাতে রচিত। বাংলা ভাষা বিকাশের ইতিহাস ১৩০০ বছর পুরনো। চর্যাপদ এ ভাষার আদি নিদর্শন। অষ্টম শতক থেকে বাংলায় রচিত সাহিত্যের বিশাল ভাণ্ডারের মধ্য দিয়ে অষ্টাদশ শতকের শেষে এসে বাংলা ভাষা তার বর্তমান রূপ পরিগ্রহণ করে। বাংলা ভাষার লিপি হল বাংলা লিপি। বাংলাদেশ ও পশ্চিমবঙ্গে প্রচলিত বাংলা ভাষার মধ্যে শব্দগত ও উচ্চারণগত সামান্য পার্থক্য রয়েছে। বাংলার নবজাগরণে ও বাংলার সাংস্কৃতিক বিবিধতাকে এক সূত্রে গ্রন্থনে এবং বাঙালি জাতীয়তাবাদের বিকাশে তথা বাংলাদেশ গঠনে বাংলা ভাষা ও সাহিত্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। ১৯৪৭ থেকে ১৯৫২ খ্রিষ্টাব্দে পূর্ব বাংলায় সংগঠিত বাংলা ভাষা আন্দোলন এই ভাষার সাথে বাঙালি অস্তিত্বের যোগসূত্র স্থাপন করেছে। ১৯৫২ খ্রিষ্টাব্দের ২১শে ফেব্রুয়ারি, ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রতিবাদী ছাত্র ও আন্দোলনকারীরা সংখ্যাগরিষ্ঠের মাতৃভাষা বাংলাকে রাষ্ট্রভাষাকরণের দাবীতে নিজেদের জীবন উৎসর্গ করেন। ১৯৮৭ সালের বাংলা ভাষা প্রচলন আইন বাংলাদেশের সকল রাষ্ট্রীয় কাজে বাংলার ব্যবহার বাধ্যতামূলক করেছে। ১৯৫২'র ভাষা শহিদদের সংগ্রামের স্বীকৃতি স্বরূপ ১৯৯৯ খ্রিষ্টাব্দে ইউনেস্কো ২১শে ফেব্রুয়ারি দিনটিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করে।
কোন ভাষা থেকে বাংলা ভাষার উৎপত্তি?
Correct Answer:
খ: মাগধী প্রাকৃত
Explanation:
কোন ভাষা থেকে বাংলা ভাষার উৎপত্তি? সঠিক উত্তর মাগধী প্রাকৃত স্যার জর্জ গ্রিয়ারসন ও ড. সুনীতিকুমার চট্টোপাধ্যায় সহ অধিকাংশ মতে বাংলা ভাষার জন্ম হয়েছে মাগধী প্রাকৃত থেকে।
প্রত্যেক ভাষারই মৌলিক অংশ কতটি ?
Correct Answer:
খ: ৪টি
Explanation:
প্রত্যেক ভাষারই মৌলিক অংশ কতটি ? সঠিক উত্তর ৪টি প্রত্যেক ভাষারই চারটি মৌলিক অংশ থাকে।যেমনঃ. ১.ধ্বনি(Sound). ২.শব্দ(Word). ৩.বাক্য(Sentence). ৪.অর্থ( Meaning).
বাংলা ভাষায় কত প্রকারের উপসর্গ পাওয়া যায়?
Correct Answer:
খ: ৩ প্রকার
Explanation:
বাংলা ভাষায় কত প্রকারের উপসর্গ পাওয়া যায়? সঠিক উত্তর ৩ প্রকার বাংলা ভাষায় ব্যবহৃত উপসর্গ মূলত ৩ প্রকার - বাংলা উপসর্গ, তৎসম বা সংস্কৃত উপসর্গ ও বিদেশি উপসর্গ।
'মোদের গরব মোদেস আশা ,আ-মরি বাংলা ভাষা '- এই পঙক্তিটির রচয়িতা কে ?
Correct Answer:
খ: অতুল প্রসাদ
Explanation:
'মোদের গরব মোদেস আশা ,আ-মরি বাংলা ভাষা '- এই পঙক্তিটির রচয়িতা কে ? সঠিক উত্তর অতুল প্রসাদ অতুলপ্রসাদ সেন কর্তৃক রচিত 'মোদের গরব মোদের আশা, আ - মরি বাংলা ভাষা!' গানটি ষাটের দশকে পূর্ব বাংলায় বাঙালি জাতীয়তাবাদী আন্দোলনে আন্দোলনকারীদের মনে উদ্দীপনার সঞ্চার করেছিল। তার রচিত গান প্রায় দু'শো।
কোন ভাষা থেকে বাংলা ভাষার জন্ম ?
Correct Answer:
গ: মাগধী প্রাকৃত
Explanation:
কোন ভাষা থেকে বাংলা ভাষার জন্ম ? সঠিক উত্তর মাগধী প্রাকৃত ড.সুনীতিকুমার চট্টোপাধ্যায় ও জর্জ গ্রিয়ারসনের মতে মাগধী প্রাকৃত থেকে বাংলা ভাষার জন্ম।
আঞ্চলিক ভাষার অপর নাম কি?
Correct Answer:
খ: উপভাষা
Explanation:
আঞ্চলিক ভাষার অপর নাম কি? সঠিক উত্তর উপভাষা ‘কোনো নির্দিষ্ট বা সীমিত অঞ্চলের মানুষের মুখের ভাষা রূপকে আঞ্চলিক ভাষা বা উপভাষা বলা হয়।
বাংলা ভাষায় যতিচিহূ মোট কয়টি ?
Correct Answer:
ক: ১২ টি
Explanation:
বাংলা ভাষায় যতিচিহূ মোট কয়টি ? সঠিক উত্তর ১২ টি যতি/ছেদ চিহ্নের প্রবর্তক - ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। যতি চিহ্ন মোট ১২ টি।
পশতু কোন এলাকার ভাষা?
Correct Answer:
ক: পাঞ্জাব
Explanation:
পশতু কোন এলাকার ভাষা? সঠিক উত্তর পাঞ্জাব পশতু পাঞ্জাব এলাকার ভাষা। এছাড়াও আফগানিস্তান ও পাকিস্তানের উত্তর - পশ্চিম সীমান্তপ্রদেশের অদিবাসীদের ভাষা পশতু।
নিচের যে ভাষাগুচ্ছ একই পরিবারভুক্ত নয় __
Correct Answer:
খ: আসাম, তামিল, উড়িষ্যা
Explanation:
নিচের যে ভাষাগুচ্ছ একই পরিবারভুক্ত নয় __ সঠিক উত্তর আসাম, তামিল, উড়িষ্যা ভাষা পরিবার বলতে বংশগতভাবে সম্পর্কিত একাধিক ভাষাকে বোঝায় ও বলা হয়, যেগুলো একটি সাধারণ আদি ভাষা থেকে উদ্ভূত। বিশ্বে প্রায় ১০০টিরও বেশি ভাষা পরিবার বিদ্যমান। ইন্দো - ইউরোপীয় ভাষা পরিবারের অন্তর্গত ভাষাসমূহ: ইংরেজি, উর্দু, সিন্ধি, হিন্দি, গুজরাটি, পাঞ্জাবি, মারাঠি, বাংলা, ওরিয়া, অসমিয়া, ভোজপুরি ইত্যাদি। দ্রাবিড় ভাষা পরিবারের অন্তর্গত ভাষাসমূহ : তামিল, তেলেগু, কন্নড় ও মালয়ালম ভাষা। প্রশ্নে উল্লিখিত তামিল ভাষাটি দ্রাবিড় পরিবারভুক্ত আর অন্য ভাষাগুলো ইন্দো - ইউরোপীয় পরিবারভুক্ত।
বাংলা কোন ভাষাগোষ্ঠীর অন্তর্গত ?
Correct Answer:
খ: ইন্দো-ইউরোপীয়
Explanation:
বাংলা কোন ভাষাগোষ্ঠীর অন্তর্গত ? সঠিক উত্তর ইন্দো-ইউরোপীয় বাংলা ইন্দো - ইউরোপীয় ভাষাগোষ্ঠীর অন্তর্গত। ইন্দো - ইউরোপীয় ভাষাসমূহ পৃথিবীর আদি ভাষা পরিবারের একটি। এই ভাষা পরিবারের অন্তর্গত ভাষা ও উপভাষাসমূহ বিশ্বের ৬টি মহাদেশে পাওয়া যায়। বেশির ভাগ ইন্দো - ইউরোপীয় ভাষা ইউরোপ ও দক্ষিণ এশিয়ায় বিবর্তন হয়। হিন্দি,বাংলা, ইংরেজি, লাতিন, ফার্সি ও রুশ ছাড়াও বিশ্বের অনেক অনেক ভাষা এই পরিবারের অন্তর্গত।