Men or parties MCQs
Showing 29 questions (Total: 29)
দুটি পুরুষবাচক শব্দ রয়েছে কোনটির?
Correct Answer:
ক: ননদ
Explanation:
দুটি পুরুষবাচক শব্দ রয়েছে কোনটির? সঠিক উত্তর ননদ ননদ এর দুটি পুরুষবাচক শব্দ হল - দেবর,নন্দাই। প্রিয় - প্রিয়া, শিষ্য - শিষ্যা, খানসামা - আয়া।
নিচের কোন পুরুষবাচক শব্দের স্ত্রীবাচক শব্দ নেই?
Correct Answer:
খ: কবিরাজ
Explanation:
নিচের কোন পুরুষবাচক শব্দের স্ত্রীবাচক শব্দ নেই? সঠিক উত্তর কবিরাজ কিছু #নিত্য পুরুষবাচক শব্দ :এদের কখনো স্ত্রীবাচক শব্দ হয় না। রাষ্ট্রপতি, কাজী, কুস্তিগীর, কবিরাজ, পুরোহিত, জামাতা, কৃতদার, অকৃতদার, যোদ্ধা, ঢাকী, বিচারপতি, সেনাপতি.
'সে' কোন পুরুষ ?
Correct Answer:
ক: প্রথম
Explanation:
'সে' কোন পুরুষ ? সঠিক উত্তর প্রথম বাংলা ব্যাকরণে পুরুষ তিন প্রকারঃ ১. উত্তম পুরুষ, ২. মধ্যম পুরুষ ও ৩. প্রথম পুরুষ। উত্তম পুরুষঃ নিজকে বোঝানোর জন্য যে সর্বনাম পদ ব্যবহৃত হয় তাকে উত্তর পুরুষ বলে। যেমন - আমি, আমরা, মুই, মোরা ইত্যাদি। মধ্যম পুরষঃ কারো সাথে কথা বলার সময় তাকে মধ্যম পুরুষ বলে। যেমন - তুমি, তুই, আপনি, তোমরা, তোরা, আপনারা ইত্যাদি। প্রথম পুরুষ বা নাম পুরুষঃ কারো সম্বন্ধে কিছু বলতে হলে তাকে বোঝানোর জন্য যে সর্বনাম পদ ব্যবহৃত হয় তাকে প্রথম পুরুষ বলে। যেমন - সে, তিনি, তারা, তাঁরা, ও, উনি, ওরা, ওঁরা, ইনি ইত্যাদি। এছাড়া বিশেষ্য পদ বা বিশেষণরুপে ব্যবহৃত অন্য পদও প্রথম পুরুষ হিসেবে বিবেচিত। ‘আমি’ ও ‘তুমি’ ছাড়া যাবতীয় সর্বনাম পদ প্রথম পুরুষ। প্রথম পুরুষকে নাম পুরুষও বলা হয়।
কোনটি 'উপপদ তৎপুরুষের ' উদাহরণ ?
Correct Answer:
ঘ: ছেলেধরা
Explanation:
কোনটি 'উপপদ তৎপুরুষের ' উদাহরণ ? সঠিক উত্তর ছেলেধরা 'উপপদ তৎপুরুষের ' উদাহরণ ছেলেধরা। যে পদের পরবর্তী ক্রিয়ামূলের সঙ্গে কৃৎ প্রত্যয় যুক্ত হয়, সে পদকে উপপদ বলে। কৃদন্ত পদের সাথে উপপদের যে সমাস হয়, তাকে উপপদ তৎপুরুষ সমাস বলে। যেমন: জলে চরে যা = জলচর, জল দেয় যা = জলদ, পঙ্কে জন্মে যা = পঙ্কজ ইত্যাদি। এরূপ - গৃহস্থ, সত্যবাদী, ইন্দ্রজিৎ, ছেলেধরা, ধামাধরা, পকেটমার, পাতাচাটা, হাড়ভাঙ্গা, মাছিমারা, ছারপোকা, ঘরপোড়া, বর্ণচোরা, গলাকাটা, পা - চাটা, পাড়াবেড়ানি, ছা - পোষা ইত্যাদি।
সারাংশ কোন পুরুষে লিখতে হয় ?
Correct Answer:
গ: প্রথম পুরুষ
Explanation:
সারাংশ কোন পুরুষে লিখতে হয় ? সঠিক উত্তর প্রথম পুরুষ সারাংশ প্রথম পুরুষে লিখতে হয়য়। সারাংশ এর ভাষা সহজ ও সাবলীল হওয়া দরকার। বাক্যের বক্তা যে বিশেষ্য বা সর্বনামের দ্বারা বক্তা ও শ্রোতার বাইরে অন্য কাওরে নির্দেশ করে, তাকে প্রথম পুরুষ বলে। প্রথম পুরুষ ব্যবহার করলে বাক্যের গঠন সহজ ও সাবলীল হয়। এই জন্য প্রথম পুরুষ ব্যবহার করা হয়।
কোন শব্দটি তৎপুরুষ শব্দ?
Correct Answer:
খ: মধুমাখা
Explanation:
কোন শব্দটি তৎপুরুষ শব্দ? সঠিক উত্তর মধুমাখা 'মধুমাখা' শব্দটি তৎপুরুষ শব্দ। পূর্ব পদের বিভক্তি লোপ পেয়ে যে সমাস হয় এবং যে সমাসে পরপদের অর্থ প্রধান ভাবে বোঝায় তাকে তৎপুরুষ সমাস বলে। যেমন : মধু দিয়ে মাখা = মধু মাখা, শ্রম দ্বারা লব্ধ = শ্রম লব্ধ।
”উত্তম পুরুষ” উপন্যাসের রচয়িতা কে?
Correct Answer:
ক: রশীদ করিম
Explanation:
”উত্তম পুরুষ” উপন্যাসের রচয়িতা কে? সঠিক উত্তর রশীদ করিম ”উত্তম পুরুষ” উপন্যাসের রচয়িতা রশীদ করিম। রশীদ করিমের উল্লেখযোগ্য উপন্যাস - উত্তম পুরুষ, আমার যত গ্লানি এবং প্রসন্ন পাষাণ। এর মধ্যে উত্তম পুরুষ প্রথম রচনা।
পুরুষবাচক শব্দ কোনটি?
Correct Answer:
খ: মায়াবী
Explanation:
পুরুষবাচক শব্দ কোনটি? সঠিক উত্তর মায়াবী পুরুষবাচক শব্দ : যে শব্দ পুরুষ বা ছেলে বোঝায়, তাকে পুরুষবাচক শব্দ বলে। যেমন - বাপ, ভাই, ছেলে, ইত্যাদি। স্ত্রীবাচক শব্দ : যে শব্দ নারী বা স্ত্রী বা মেয়ে বোঝায়, তাকে স্ত্রীবাচক শব্দ বলে। যেমন - মা, বোন, মেয়ে, ইত্যাদি। সংস্কৃত স্ত্রী প্রত্যয় যোগে পুরুষ হতে স্ত্রীবাচক শব্দ গঠন > নী, ঈনী - প্রত্যয় : মায়াবী - মায়াবিনী, কুহক - কুহকিনী, যোগী - যোগিনী, মেধাবী - মেধাবিনী, দুঃখী - দুঃখিনী
বাংলা সাহিত্যধারার প্রতিষ্ঠাতা পুরুষ হলেন-
Correct Answer:
ঘ: বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
Explanation:
বাংলা সাহিত্যধারার প্রতিষ্ঠাতা পুরুষ হলেন- সঠিক উত্তর বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বাংলা সাহিত্য ধারার প্রতিষ্ঠাতা পুরুষ হলেন প্যারীচাঁদ মিত্র। তিনি বাংলা সাহিত্যে আলালের ঘরের দুলাল নামে প্রথম উপন্যাস রচনা করেন। তিনি এই উপন্যাসে প্রথম চলিত ভাষা প্রয়োগ করেন। কাজী নজরুল ইসলাম প্রথম রণসংগীত এবং বিদ্রোহী কবিতা রচনা করেন। রবীন্দ্রনাথ ঠাকুর সার্থক ছোটগল্পের প্রবর্তক হিসেবে খ্যাত। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় প্রথম সার্থক উপন্যাসের প্রবর্তক হিসেবে খ্যাত।
কেবল পুরুষ বোঝায় এমন শব্দ কোনটি?
Correct Answer:
গ: কৃতদার
Explanation:
কেবল পুরুষ বোঝায় এমন শব্দ কোনটি? সঠিক উত্তর কৃতদার কতগুলো শব্দ শুধু পুরুষ বোঝায়। যেমন: কবিরাজ, ঢাকী, কৃতদার, অকৃতদার ইত্যাদি। তাই সঠিক উত্তর: কৃতদার।
'উত্তম পুরুষ' উপন্যাসের রচয়িতা কে?
Correct Answer:
ক: রশীদ করিম
Explanation:
'উত্তম পুরুষ' উপন্যাসের রচয়িতা কে? সঠিক উত্তর রশীদ করিম রশীদ করিমের উল্লেখযোগ্য উপন্যাস - উত্তম পুরুষ, আমার যত গ্লানি এবং প্রসন্ন পাষাণ। এর মধ্যে উত্তম পুরুষ প্রথম রচনা।
কোনটি উত্তম পুরুষের উদাহরণ ?
Correct Answer:
ক: আমি
Explanation:
কোনটি উত্তম পুরুষের উদাহরণ ? সঠিক উত্তর আমি উত্তম পুরুষ : বক্তা নিজের নামের পরিবর্তে যে সর্বনাম ব্যবহার করেন তাকে উত্তম পুরুষ বলে। যেমন: আমি, আমরা, আমাকে, আমাদের ইত্যাদি। তাই সঠিক উত্তর : আমি
বাংলায় কোন পদের পুরুষ নাই?
Correct Answer:
ক: বিশেষন ও অব্যয়
Explanation:
বাংলায় কোন পদের পুরুষ নাই? সঠিক উত্তর বিশেষন ও অব্যয় বিশেষণ ও অব্যয় পদের পুরুষ হয় না। বিশেষণ পদ শুধু বিশেষ্য, সর্বনাম ও ক্রিয়াপদের দোষ, গুণ, অবস্থা, সংখ, পরিমাণ ইত্যাদি প্রকাশ করে। বিশেষণ পদের কোন পুরুষ হয় না। আবার, অব্যয় শব্দের সাথে কোন বিভক্তিচিহ্ন যুক্ত হয় না, সেগুলোর একবচন বা বহুবচন হয় না এবং স্ত্রী ও পুরুষবাচকতা নির্ণয় করা যায় না।
উত্তম পুরুষ উপন্যাসের রচয়িতা-
Correct Answer:
গ: রশীদ করিম
”ক্রিয়ারকাল ও পুরুষ” ব্যাকরণের কোন অংশে আলোচিত হয় ?
Correct Answer:
খ: রূপতত্ত্বে
Explanation:
”ক্রিয়ারকাল ও পুরুষ” ব্যাকরণের কোন অংশে আলোচিত হয় ? সঠিক উত্তর রূপতত্ত্বে রূপতত্ত্বে এক বা একাধিক ধনের অর্থবোধক সম্মেলনে শব্দ তৈরি হয়। শব্দের ক্ষুদ্রাংশকে বলা হয় রূপ (Morpheme) । রূপ গঠিত হয় শব্দ দ্বারা। সেজন্য শব্দতত্বকে রূপতত্ত্ব বলে।
নিচের কোন শব্দটির পুরুষবাচক শব্দ নেই?
Correct Answer:
ঘ: ডাইনী
Explanation:
নিচের কোন শব্দটির পুরুষবাচক শব্দ নেই? সঠিক উত্তর ডাইনী নিত্য স্ত্রীবাচক শব্দ বলতে শুধু স্ত্রী বাচক শব্দ বোঝায়। নিত্য স্ত্রী বাচক শব্দের কখনো পুরুষ বাচক শব্দ হয়না। যেমন - সতীন, কুলটা, বিমাতা, পোয়াতী, সধবা, বিধবা, ডাইনি ইত্যাদি।
বাংলা উপন্যাস সাহিত্যধারার প্রতিষ্ঠাতা পুরুষ হলেন-
Correct Answer:
ক: বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
Explanation:
বাংলা উপন্যাস সাহিত্যধারার প্রতিষ্ঠাতা পুরুষ হলেন- সঠিক উত্তর বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় হলেন বাংলা উপন্যাস সাহিত্যের প্রতিষ্ঠাতা পুরুষ। বাংলা সাহিত্যের প্রথম সার্থক উপন্যাস "দুর্গেশনন্দিনী " তার অমরাকীর্তি। তার অন্যান্য উপন্যাস - কপালকুণ্ডলা, কৃষ্ণকান্তের উইল, রজনী, বিষবৃক্ষ, রাজসিংহ, সীতারাম প্রভৃতি।
নিচের কোন পুরুষবাচক শব্দের দুটি স্ত্রীবাচক শব্দ রয়েছে?
Correct Answer:
ঘ: ভাই
Explanation:
নিচের কোন পুরুষবাচক শব্দের দুটি স্ত্রীবাচক শব্দ রয়েছে? সঠিক উত্তর ভাই কিছু কিছু পুরুষবাচক শব্দের দুটি করে স্ত্রীবাচক শব্দ রয়েছে। যেমন: দেবর - ননদ এবং জা ভাই - বোন এবং ভাবী( ভাইয়ের স্ত্রী) তাই সঠিক উত্তর : ভাই।
’সে যেতে চায় তথাপি বসে আছে’ -এটি কোন শ্রেণীর বাক্য?
Correct Answer:
খ: জটিল বাক্য
কোন পুরুষবাচক-নারীবাচক শব্দজোড় অশুদ্ধ?
Correct Answer:
ঘ: ভাই-বোনাই
Explanation:
কোন পুরুষবাচক-নারীবাচক শব্দজোড় অশুদ্ধ? সঠিক উত্তর ভাই-বোনাই অশুদ্ধ পুরুষবাচক শব্দ - নারীবাচক শব্দজোড়া - ভাই - বোনাই। এর শুদ্ধরুপ - ভাই - বোন।
নিচের কোনটি পুরুষবাচক শব্দ ?
Correct Answer:
গ: শঙ্খী
Explanation:
নিচের কোনটি পুরুষবাচক শব্দ ? সঠিক উত্তর শঙ্খী শঙ্খী - শব্দটি হলো পুরুষবাচক শব্দ। এছাড়াও আরো কয়েকটি পুরুষ বাচক শব্দ হলো - - ঢাকী, কৃতদার, মাঝি, পুরোহিত ইত্যাদি। নিত্য,নারীবাচক শব্দ হলো - সৎমা, এয়ো, দাই, সধবা ইত্যাদি।
অনুপস্থিতি ব্যক্তি কোন পুরুষ?
Correct Answer:
খ: নাম পুরুষ
কোন পুরুষ এর অনুজ্ঞা পদ হয় না?
Correct Answer:
ক: উত্তম পুরুষ
Explanation:
কোন পুরুষ এর অনুজ্ঞা পদ হয় না? সঠিক উত্তর উত্তম পুরুষ উত্তম পুরুষের অনুজ্ঞা পদ হয় না। উত্তম পুরুষ: বক্তা নিজের নামের পরিবর্তে যে সর্বনাম ব্যবহার করেন তাকেই উত্তম পুরুষ বলে । আমি প্রতিদিন বিদ্যালয়ে যাই। আমরা বিকেলবেলা মাঠে খেলা করি । আমাকে মা একটা কলম কিনে দিয়েছেন। আমাদের বাড়ির সামনে একটা খেলার মাঠ আছে। সাধারণভাবে চলিতগদ্যে উত্তম পুরুষের এই উদাহরণগুলো প্রচলিত ।
নিচের কোন স্ত্রীবাচক শব্দের দুটি পুরুষবাচক শব্দ রয়েছে ?
Correct Answer:
খ: ননদ
Explanation:
নিচের কোন স্ত্রীবাচক শব্দের দুটি পুরুষবাচক শব্দ রয়েছে ? সঠিক উত্তর ননদ কবিরাজ, ঢাকী, কৃতদার, অকৃতদার - - ৩. কতোগুলো শব্দ শুধু স্ত্রীবাচক হয়। যেমন - সতীন, সৎমা, সধবা ৪. কিছু পুরুষবাচক শব্দের দুটো করে স্ত্রীবাচক শব্দ আছে - দেবর - ননদ (দেবরের বোন), জা (দেবরের স্ত্রী)।
বাংলা ব্যাকারণে পুরুষ কত প্রকার?
Correct Answer:
খ: ৩ প্রকার
কোনটি পুরুষ ও স্ত্রীবাচক দুই বোঝায়?
Correct Answer:
ঘ: পাখি
Explanation:
কোনটি পুরুষ ও স্ত্রীবাচক দুই বোঝায়? সঠিক উত্তর পাখি কতগুলো বাংলা শব্দে পুরুষ এবং স্ত্রী দুই - ই বোঝায়। যেমনঃ পাখি, জন, শিশু, সন্তান, শিক্ষিত, গুরু ইত্যাদি।
‘উত্তম পুরুষ’ উপন্যাসের রচয়িতা কে?
Correct Answer:
ঘ: রশীদ করিম
Explanation:
‘উত্তম পুরুষ’ উপন্যাসের রচয়িতা কে? সঠিক উত্তর রশীদ করিম রশীদ করিমের উল্লেখযোগ্য উপন্যাস - উত্তম পুরুষ, আমার যত গ্লানি এবং প্রসন্ন পাষাণ। এর মধ্যে উত্তম পুরুষ প্রথম রচনা।
’উত্তম পুরুষ’ উপন্যাসের রচয়িতা কে?
Correct Answer:
ঘ: রশীদ করিম
Explanation:
’উত্তম পুরুষ’ উপন্যাসের রচয়িতা কে? সঠিক উত্তর রশীদ করিম রশীদ করিমের প্রথম উপন্যাস 'উত্তম পুরুষ' (১৯৬১)। এটি তাঁর শ্রেষ্ঠ উপন্যাস, যা দেশবিভাগের প্রেক্ষাপটে নগরজীবনের বৈশিষ্ট্য অবলম্বনে রচিত। এ উপন্যাসের জন্য তিনি ১৯৬১ সালে ‘আদমজী পুরস্কার পান।
নিচের কোনটির পুরুষবাচক রুপ নেই?
Correct Answer:
খ: কুলটা
Explanation:
নিচের কোনটির পুরুষবাচক রুপ নেই? সঠিক উত্তর কুলটা কুলটা - [বিশেষ্য] [বিশেষণ পদ] (স্ত্রীলিঙ্গ) কুলত্যাগকারিণী, ভ্রষ্টা।