Notable books and characters in Bengali MCQs
Showing 50 questions (Total: 262)
”পঞ্চতন্ত্র” গ্রন্থটি কার রচনা?
Correct Answer:
গ: সৈয়দ মুজতবা আলী
Explanation:
”পঞ্চতন্ত্র” গ্রন্থটি কার রচনা? সঠিক উত্তর সৈয়দ মুজতবা আলী "পঞ্চতন্ত্র" গ্রন্থটি সৈয়দ মুজতবা আলীর রচনা। দুই পর্বে বিভক্ত এ প্রবন্ধ সংকলনে তার বিশেষ ও সরস গদ্যশৈলীর পরিচয় মেলে। এ প্রবন্ধের উল্লেখযোগ্য রচনা - বই কেনা, মোপাসাঁ, অনুবাদ, সাহিত্য, বিদেশে ইত্যাদি।
নজরুলের কোন গ্রন্থটি নিষিদ্ধ হয়েছিল?
Correct Answer:
ক: বিষের বাঁশি
Explanation:
নজরুলের কোন গ্রন্থটি নিষিদ্ধ হয়েছিল? সঠিক উত্তর বিষের বাঁশি "বিষের বাঁশি" কাজী নজরুল ইসলাম রচিত প্রথম নিষিদ্ধ গ্রন্থ। এ গ্রন্থটি আগস্ট ১৯২৪ প্রকাশিত হয় এবং অক্টোবর ১৯২৪ সালে নিষিদ্ধ হয়। তার মোট নিষিদ্ধ গ্রন্থ হলো - ৫ টি - বিষের বাঁশি, ভাঙার গান, প্রলয় শিখা, চন্দ্রবিন্দু, যুগবাণী।
জীবনানন্দ দাশের কাব্যগ্রন্থের নাম-
Correct Answer:
গ: ধূসর পাণ্ডুলিপি
Explanation:
জীবনানন্দ দাশের কাব্যগ্রন্থের নাম- সঠিক উত্তর ধূসর পাণ্ডুলিপি এক পয়সার বাঁশি, হাসু, ডালিম কুমার পল্লী কবি জসীমউদ্দীনের শিশুতোষ গ্রন্থ। রূপসী বাংলার কবি জীবনানন্দ দাশের কাব্যগ্রন্থ হচ্ছে - ধূসর পাণ্ডুলিপি, ঝরাপালক, বনলতা সেন, মহাপৃথিবী, রূপসী বাংলা, বেলা অবেলা কালবেলা ইত্যাদি।
সরকার কর্তৃক বাজেয়াপ্ত হওয়া নজরুলের একটি কাব্যগ্রন্থ-
Correct Answer:
গ: প্রলয়শিখা
Explanation:
সরকার কর্তৃক বাজেয়াপ্ত হওয়া নজরুলের একটি কাব্যগ্রন্থ- সঠিক উত্তর প্রলয়শিখা সর্বহারা, জিঞ্জীর, সাম্যবাদী - এ তিনটিই নজরুলের কাব্য গ্রন্থ। এগুলোর একটিই নিষিদ্ধ হয়নি। কবি নজরুল ইসলামের নিষিদ্ধ কাব্য গ্রন্থ হলো - প্রলয় শিখা, বিশের বাঁশি, ভাঙার গান।
নিচের কোন গ্রন্থটি উপন্যাস নয়?
Correct Answer:
গ: কবিতার কথা
Explanation:
নিচের কোন গ্রন্থটি উপন্যাস নয়? সঠিক উত্তর কবিতার কথা কবি জীবনানন্দ দাশ মূলত প্রাবন্ধিক না হলেও বেশ কিছু প্রবন্ধ - নিবন্ধ - আলোচনা লিখেছিলেন যার প্রতিটি অত্যন্ত মৌলিক চিন্তা - ভাবনার স্বাক্ষর বহন করে। তাঁর প্রবন্ধের সংকলন “কবিতার কথা” প্রকাশিত হয়েছিল তাঁর মৃত্যুর পর; ১৩৬২ তে। এতে তাঁর জীবদ্দশায় বিভিন্ন পত্র - পত্রিকায় মুদ্রিত পনেরটি প্রবন্ধ সংকলিত হয়েছিল। এই প্রবন্ধগুলি বহুল পঠিত। এই বিখ্যাত পনেরটি প্রবন্ধের বাইরেও জীবনানন্দের আরো কিছু প্রবন্ধ, নিবন্ধ, সমালোচনা রয়েছে। এই রচনাসমষ্টির সংখ্যা কত তা’ নিশ্চিত জানা নেই। তবে ইতোমধ্যে অধিকাংশেরই হদিশ করা গেছে এবং গ্রন্থস্থ হয়েছে।
কোন দু 'টি জীবনানন্দ দাশ রচিত কাব্যগ্রন্থ?
Correct Answer:
ক: বেলা অবেলা কালবেলা ও ধূসর পাণ্ডলিপি
Explanation:
কোন দু 'টি জীবনানন্দ দাশ রচিত কাব্যগ্রন্থ? সঠিক উত্তর বেলা অবেলা কালবেলা ও ধূসর পাণ্ডলিপি বেলা অবেলা কালবেলা ও ধূসর পাণ্ডুলিপি। রূপসী বাংলার কবি জীবনানন্দ দাশের উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ হলো - ঝরাপালক, ধূসর পাণ্ডুলিপি, বনলতা সেন, সাতটি তারার তিমির, রূপসী বাংলা, বেলা অবেলা কালবেলা প্রভৃতি।
কোন দু'জন ফোর্ট উইলিয়াম কলেজের বাংলা গ্রন্থ প্রণয়নকারী পণ্ডিত?
Correct Answer:
খ: মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার ও রামরাম বসু
Explanation:
কোন দু'জন ফোর্ট উইলিয়াম কলেজের বাংলা গ্রন্থ প্রণয়নকারী পণ্ডিত? সঠিক উত্তর মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার ও রামরাম বসু মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার ও রামরাম বসু দুজন ফোর্ট উইলিয়াম কলেজের বাংলা গ্রন্থ প্রণয়নকারী পন্ডিত। ১৮০০ খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত ফোর্ট উইলিয়াম কলেজে বাংলা গদ্য সাহিত্যের বিকাশে উইলিয়াম কেরি 'কথোপকথন'(১৮০১), ইতিহাসমালা (১৮১২), মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার, বত্রিশ সিংহাস, হিতোপদেশ, রাজাবলি (১৮০৮), রামরাম বসু, লিপিমালা(১৮০২) গ্রন্থ লিখেছেন ।
কোন গ্রন্থটি আলাওল রচিত?
Correct Answer:
ক: তোহফা
Explanation:
কোন গ্রন্থটি আলাওল রচিত? সঠিক উত্তর তোহফা তোহফা গ্রন্থটি আলাওল রচিত । মধ্যযুগের আরাকান রাজসভার উল্লেখযোগ্য মুসলিম কবি আলাওল রচিত কাব্য 'তোহফা' । তার আরো কয়েকটি উল্লেখযোগ্য গ্রন্থ - পদ্মাবতী, সয়ফুলমুকুল - বদিউজ্জামাল, হপ্তপয়কর, সিকান্দারনামা, রাগতালনামা । অন্যদিকে 'ইউসুফ - জুলেখা' ও 'মধুমালতি' কাব্য রচনা করেন যথাক্রমে শাহ মুহম্মদ সগীর ও মুহম্মদ কবীর । 'নূরনামা' নামে একাধারে কাব্য রচনা করেন আব্দুল হাকিম, আব্দুল করিম ও মীর মুহম্মদ শফী ।
কোন কাব্যগ্রন্থের জন্য রবীন্দ্রনাথ নোবেল পুরস্কার লাভ করেন?
Correct Answer:
ঘ: গীতাঞ্জলি
Explanation:
কোন কাব্যগ্রন্থের জন্য রবীন্দ্রনাথ নোবেল পুরস্কার লাভ করেন? সঠিক উত্তর গীতাঞ্জলি গীতাঞ্জলি কাব্যগ্রন্থের জন্য রবীন্দ্রনাথ নোবেল পুরস্কার লাভ করেন । বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের অন্যতম কাব্যগ্রন্থ 'গীতাঞ্জলি' (১৯১০) । কবি 'গীতাঞ্জলি' কাব্য অনুবাদ করেন 'Song Offerings' (১৯১২) নামে । এ কাব্যগ্রন্থের ভূমিকা লেখেন ইংরেজ কবি W.B Years । মূলত 'Song Offerings' গ্রন্থের জন্য ১৯১৩ সালে প্রথম এশীয় হিসেবে তিনি নোবেল পুরস্কার লাভ করেন । তার উল্লেখযোগ্য কয়েকটি কাব্যগ্রন্থ : সোনারতরী, বলাকা, গীতালি, বনফুল, পুনশ্চ, সেঁজুতি, চিত্রা, ক্ষণিকা, শেষ লেখা, জন্মদিনে ।
জীবনানন্দ দাশ রচিত কাব্যগ্রন্থ কোনটি?
Correct Answer:
খ: মহাপৃথিবী
Explanation:
জীবনানন্দ দাশ রচিত কাব্যগ্রন্থ কোনটি? সঠিক উত্তর মহাপৃথিবী রূপসী বাংলার কবি জীবনানন্দ দাশ রচিত কাব্যগ্রন্থ হলো "মহাপৃথিবী"। তার আরো কয়েকটি কাব্যগ্রন্থ হলো - ঝরাপালক, ধূসর পান্ডুলিপি, বনলতা সেন, রূপসী বাংলা, ইত্যাদি। সঠিক উত্তর - মহাপৃথিবী।
'রক্ত করবী' কোন জাতীয় গ্রন্থ ?
Correct Answer:
গ: নাটক
Explanation:
'রক্ত করবী' কোন জাতীয় গ্রন্থ ? সঠিক উত্তর নাটক রক্তকরবী নাটকটি রবীন্দ্রনাথ ঠাকুর কর্তৃক রচিত
"সাত সাগরের মাঝি" কাব্যগ্রন্থের রচয়িতা কে ?
Correct Answer:
খ: ফখরুখ আহমেদ
Explanation:
"সাত সাগরের মাঝি" কাব্যগ্রন্থের রচয়িতা কে ? সঠিক উত্তর ফখরুখ আহমেদ "সাত সাগরের মাঝি" - কাব্যগ্রন্থের রচয়িতা ফররুখ আহমদ।এতে স্থান পাওয়া একটি কবিতার নাম ও " সাত সাগরের মাঝি"।১৯৪৪ সালের ডিসেম্বর বইটি প্রকাশিত হয়।এই বইয়ের ১৯ টি কবিতার মধ্যে উল্লেখযোগ্য কবিতা হচ্ছে - পাঞ্জেরী, সিন্দাবাদ,আকাশ - নাবিক ইত্যাদি।বইটি উৎসর্গ করা হয় কবি আল্লামা ইকবালের প্রতি।
”আমার দেখা রাজনীতির পঞ্চাশ বছর” গ্রন্থটির রচয়িতা কে?
Correct Answer:
ঘ: আবুল মনসুর আহমদ
Explanation:
”আমার দেখা রাজনীতির পঞ্চাশ বছর” গ্রন্থটির রচয়িতা কে? সঠিক উত্তর আবুল মনসুর আহমদ আমার দেখা রাজনীতির পঞ্চাশ বছর প্রবন্ধগগ্রন্থটি আবুল মনসুর আহমদ রচিত
লিপিকা যে ধরনের গ্রন্থ-
Correct Answer:
খ: গদ্য
”ছাড়পত্র”-কার রচিত কাব্য গ্রন্থ?
Correct Answer:
গ: সুকান্ত ভট্টাচার্য
Explanation:
”ছাড়পত্র”-কার রচিত কাব্য গ্রন্থ? সঠিক উত্তর সুকান্ত ভট্টাচার্য সুকান্ত ভট্টাচার্য এর রাজনীতি সচেতন কাব্যগ্রন্থ হলো - ছাড়পত্র। এ গ্রন্থের উল্লেখযোগ্য পঙক্তি হলো - এ বিশ্বকে এ শিশুর বাসযোগ্য করে যাব আমি নবজাতকের কাছে এ আমার দৃঢ় অঙ্গীকার।
”একাত্তরের দিনগুলি” গ্রন্থের রচয়িতা কে?
Correct Answer:
গ: জাহানারা ইমাম
Explanation:
”একাত্তরের দিনগুলি” গ্রন্থের রচয়িতা কে? সঠিক উত্তর জাহানারা ইমাম মুক্তিযুদ্ধ ভিত্তিক স্মৃতিকথা "একাত্তরের দিনগুলি" এর রচয়িতা শহিদ জননী জাহানারা ইমাম। এখানে মুক্তিযুদ্ধের সময়ের প্রতিদিনের কাহিনি বর্ণিত আছে।
'শিব মন্দির' কাব্যগ্রন্থটির রচয়িতা কে?
Correct Answer:
ঘ: কায়কোবাদ
Explanation:
'শিব মন্দির' কাব্যগ্রন্থটির রচয়িতা কে? সঠিক উত্তর কায়কোবাদ 'শিব মন্দির' কাব্যগ্রন্থটির রচয়িতা কায়কোবাদ। কায়কোবাদ, মহাকবি কায়কোবাদ বা মুন্সী কায়কোবাদ (১৮৫৭ - ২১ জুলাই, ১৯৫১) বাংলা ভাষার উল্লেখযোগ্য কবি যাকে মহাকবিও বলা হয়। তার প্রকৃত নাম কাজেম আল কোরায়শী। বিরহ বিলাপ (১৮৭০) (এটি তার প্রথম কাব্যগ্রন্থ), কুসুম কানন (১৮৭৩), অশ্রুমালা (১৮৯৬); মহাশ্মশান (১৯০৪), এটি তার রচিত মহাকাব্য, শিব - মন্দির বা জীবন্ত সমাধি (১৯২১), অমিয় ধারা (১৯২৩)।
'শিকওয়াহ ও জওয়াব-ই-শিকওয়াহ' অনুবাদ গ্রন্থটির রচয়িতা কে?
Correct Answer:
গ: ড. মুহম্মদ শহীদুল্লাহ
Explanation:
'শিকওয়াহ ও জওয়াব-ই-শিকওয়াহ' অনুবাদ গ্রন্থটির রচয়িতা কে? সঠিক উত্তর ড. মুহম্মদ শহীদুল্লাহ 'শিকওয়াহ ও জওয়াব ই শিকওয়াহ' অনুবাদ গ্রন্থ টির রচয়িতা ডঃ মুহাম্মদ শহীদুল্লাহ। ডঃ মুহাম্মদ শহীদুল্লাহ ১০ জুলাই ১৮৮৫ সালে পশ্চিমবঙ্গের চব্বিশ পরগনা জেলার পেয়ারা গ্রামে জন্মগ্রহণ করেন। শিকওয়াহ ও জওয়াব ই শিকওয়াহ তার অন্যতম অনুবাদ গ্রন্থ। এছাড়াও তাঁর উল্লেখযোগ্য অনুবাদগ্রন্থ দিওয়ান - ই - হাফিজ, মহানবী, মহরম শরীফ।
'সর্বহারা' কাব্যগ্রন্থটির রচয়িতা কে?
Correct Answer:
ঘ: কাজী নজরুল ইসলাম
Explanation:
'সর্বহারা' কাব্যগ্রন্থটির রচয়িতা কে? সঠিক উত্তর কাজী নজরুল ইসলাম 'সর্বহারা' কাজী নজরুল ইসলামের একটি জীবনী মূলক কাব্য। সর্বহারা কাব্যটি ১৯২৬ সালে প্রকাশিত হয়। তার জীবনী মূলক কাব্যগ্রন্থের মধ্যে উল্লেখযোগ্য হলো চিত্তনামা, সর্বহারা, ফনিমনসা, সিন্ধু হিন্দোল, প্রলয় শিখা।
"সোনালী কাবিন" কাব্য গ্রন্থের রচয়িতা কে ?
Correct Answer:
ক: আল মাহমুদ
Explanation:
"সোনালী কাবিন" কাব্য গ্রন্থের রচয়িতা কে ? সঠিক উত্তর আল মাহমুদ 'সোনালী কাবিন' আল মাহমুদ রচিত কাব্যগ্রন্থ। এটি কবি আল মাহমুদের বিস্ময়কর সৃষ্টিকর্ম। তার রচিত কাব্যগ্রন্থ 'লোক লোকান্তর', 'অদৃষ্টবাদীদের রান্নাবান্না', 'বখতিয়ারের ঘোড়া', 'দ্বিতীয় ভাঙ্গন' ইত্যাদি।
কোনটি হযরত মুহাম্মদ (স)- এর জীবনী গ্রন্থ?
Correct Answer:
খ: মরু-ভাস্কর
Explanation:
কোনটি হযরত মুহাম্মদ (স)- এর জীবনী গ্রন্থ? সঠিক উত্তর মরু-ভাস্কর হযরত মুহাম্মদ ( স) এর জীবনীগ্রন্থ "মরুভাস্কর" (১৯৫৭) এর রচয়িতা কাজী নজরুল ইসলাম। নজরুল রচিত অপর একটি জীবনীমূলক গ্রন্থ "চিত্তনামা "। তার রচিত উল্লেখযোগ্য কাব্য গ্রন্থ হলো - অগ্নিবীণা, সাম্যবাদী ইত্যাদি।
‘আইন-ই-আকবর’ কার লেখা গ্রন্থ?
Correct Answer:
গ: আবুল ফজল
Explanation:
‘আইন-ই-আকবর’ কার লেখা গ্রন্থ? সঠিক উত্তর আবুল ফজল আইন - ই - আকবারী - গ্রন্থের রচয়িতা আবুল ফজল। তিনি৷ সম্রাট আকবরের সভাকবি ছিলেন। সৈয়দ হামজা পুঁথি সাহিত্যের প্রাচীনতম কবি। তার রচিত গ্রন্থ - মধুমালতী, আমীর হামজা ও হাতেমতাই। মধ্যযুগের মুসলমান কবিদের শ্রেষ্ঠ কবি আলাওল।
'সোনালী কাবিন' কোন কবির কাব্যগ্রন্থ?
Correct Answer:
ঘ: আল মাহমুদ
Explanation:
'সোনালী কাবিন' কোন কবির কাব্যগ্রন্থ? সঠিক উত্তর আল মাহমুদ 'সোনালী কাবিন' আল মাহমুদের কাব্যগ্রন্থ। সোনালী কাবিন আল মাহামুদের সনেট জাতীয় কাব্য যা ১৯৭৩ সালে প্রকাশিত হয়। আল মাহমুদ যে সকল সাহিত্য রচনা করেছেন তার মধ্যে সোনালী কাবিন তাকে বেশি পরিচিতি প্রদান করেছে। এতে মোট ৪১টি কবিতা রয়েছে। প্রথম কবিতা 'প্রকৃতি' এবং শেষ কবিতা ' সোনালী কাবিন '। সোনালী কাবিন কাব্যগ্রন্থটির আকর্ষণের পিছনে সবচেয়ে বড় কারন হচ্ছে সোনালী কাবিন নামক এই কবিতাটি। কারন এটি একক কোন কবিতা নয়। কবিতাটি ১৪টি সনেট দিয়ে সাজানো। ( মানে "সোনালী কাবিন" কাব্যগ্রন্থের 'সোনালী কাবিন' কবিতাটিতে ১৪ লাইনের আলাদা আলাদা ১৪টি কবিতা রয়েছে)।
‘দ্যা লিবারেশন অব বাংলাদেশ’ গ্রন্থের রচয়িতা কে?
Correct Answer:
ঘ: মেজর জেনারেল সুখওয়ান্ত সিং
Explanation:
‘দ্যা লিবারেশন অব বাংলাদেশ’ গ্রন্থের রচয়িতা কে? সঠিক উত্তর মেজর জেনারেল সুখওয়ান্ত সিং Hints: মুক্তিযুদ্ধভিত্তিক গ্রন্থ ' দ্যা লিবারেশন অব বাংলাদেশ ' গ্রন্থের রচিয়তা মেজর জেনারেল সুখওয়ান্ত সিং। মেজর রফিকুল ইসলামের মুক্তিযুদ্ধভিত্তিক গ্রন্থ গুলো হলো - একাত্তর এর বিজয় গাথা, শেখ মুজিব ও স্বাধীনতা সংগ্রাম, লক্ষ প্রাণের বিনিময়ে, মুক্তিযুদ্ধ ও বুদ্ধীজীবি, মুক্তিযুদ্ধের ইতিহাস ও প্রতিরোধের প্রথম প্রহর।
ইসমাইল হোসেন সিরাজী'র গ্রন্থ -
Correct Answer:
খ: রায় নন্দিনী
Explanation:
ইসমাইল হোসেন সিরাজী'র গ্রন্থ - সঠিক উত্তর রায় নন্দিনী ইসমাইল হোসেন সিরাজী'র গ্রন্থ - রায় নন্দিনী। সৈয়দ ইসমাইল হোসেন সিরাজী (১৮৮০ - ১৯৩১) ছিলেন একজন বাঙালি লেখক ও কবি। তিনি ১৯ ও ২০ শতকে বাঙালি মুসলিম পুনর্জাগরণের প্রবক্তাদের একজন। তিনি মুসলিমদের জন্যে বিজ্ঞানসাধনা, মাতৃভাষাচর্চা, নারীদের শিক্ষা এসবের পক্ষে লেখালেখি করেন। তার অনল - প্রবাহ কাব্যগ্রন্থটি সরকার বাজেয়াপ্ত করে এবং তিনি কারাবন্দী হন। তার উল্লেখযোগ্য উপন্যাস সম্পাদনা: রায়নন্দিনী (১৯১৫), তারাবাঈ (১৯১৬), ফিরোজা বেগম (১৯১৮), নূরউদ্দীন (১৯১৯), জাহানারা (১৯৩১)।
'চাকা' গ্রন্থটির রচয়িতা -
Correct Answer:
ক: সেলিম আল -দীন
Explanation:
'চাকা' গ্রন্থটির রচয়িতা - সঠিক উত্তর সেলিম আল -দীন 'চাকা' গ্রন্থটির রচয়িতা - সেলিম আল - দীন। সেলিম আল দীন (১৮ আগস্ট, ১৯৪৯ - ১৪ জানুয়ারি, ২০০৮) একজন প্রখ্যাত বাংলাদেশী নাট্যকার ও গবেষক। স্বাধীনতা উত্তর বাংলাদেশের নাট্য আন্দোলনে তার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তিনি নাটকের আঙ্গিক ও ভাষার উপর গবেষণা করেছেন। বাংলা নাটকের শিকড় সন্ধানী এ নাট্যকার ঐতিহ্যবাহী বাংলা নাট্যের বিষয় ও আঙ্গিক নিজ নাট্যে প্রয়োগের মাধ্যমে বাংলা নাটকের আপন বৈশিষ্ট্য তুলে ধরেছেন। উল্লেখযোগ্য নাটকসমূহ সম্পাদনা: জন্ডিস ও বিবিধ বেলুন (১৯৭৫), বাসন (১৯৮৫), মুনতাসির ফ্যান্টাসী( তন্ময় দাস ), শকুন্তলা, কীত্তনখোলা (১৯৮৬), কেরামতমঙ্গল (১৯৮৮), যৈবতী কন্যার মন (১৯৯৩), চাকা (১৯৯১)।
'আত্মঘাতী বাঙালী' কার রচিত গ্রন্থ ?
Correct Answer:
ঘ: নীরদচন্দ্র চৌধুরী
Explanation:
'আত্মঘাতী বাঙালী' কার রচিত গ্রন্থ ? সঠিক উত্তর নীরদচন্দ্র চৌধুরী ‘আত্মঘাতী বাঙ্গালী’ নীরকচন্দ্র চৌধুরী রচিত গ্রন্থ।
জীবনানন্দ দাশের প্রথম কাব্য গ্রন্থ কোনটি?
Correct Answer:
ক: ঝরা পালক
Explanation:
জীবনানন্দ দাশের প্রথম কাব্য গ্রন্থ কোনটি? সঠিক উত্তর ঝরা পালক জীবনানন্দ দাশের প্রথম কাব্য গ্রন্থ ঝরা পালক। ১৯২৭ খ্রিস্টাব্দে (১৩৩৪ বঙ্গাব্দ) কলকাতার সিটি কলেজে টিউটরের চাকুরী করার সময় জীবনানন্দ দাশ তাঁর প্রথম কাব্যগ্রন্থ ঝরাপালক প্রকাশ করেন। প্রকাশক হিসেবে লেখা ছিল: শ্রীসুধীরচন্দ্র সরকার, ৯০/২/এ হ্যারিসন রোড, কলিকাতা। গ্রন্থটি ছেপেছিলেন এ. চৌধুরী ফিনিক্স প্রিন্টিং ওয়ার্কস, ২৩ নং কালিদাস সিংহ লেন, কলিকাতা। প্রচ্ছদে পাখির আটিটি পালকের ছবি দেয়া ছিল।
”অমরকোষ” কি ধরনের গ্রন্থ?
Correct Answer:
গ: অভিধান
Explanation:
”অমরকোষ” কি ধরনের গ্রন্থ? সঠিক উত্তর অভিধান অমর বা অমর সিংহ প্রণীত সরল পদ্যে ১, ৫০০ শ্লোকে রচিত বিশ্ববিখ্যাত সংস্কৃত অভিধান। অমরকোষের প্রকৃত নাম - নামলিঙ্গানুশাসন। সঠিক উত্তর হবে - অভিধান।
”শকুন্তলা” কার লেখা গ্রন্থ?
Correct Answer:
খ: ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
Explanation:
”শকুন্তলা” কার লেখা গ্রন্থ? সঠিক উত্তর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর 'শকুন্তলা' ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এর লেখা গ্রন্থ। সমাজ সংস্কারক ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের (1820 - 1891) গদ্যগ্রন্থ 'শকুন্তলা' (1854) কালিদাসের 'অভিজ্ঞানশকুন্তলম্' নাটকের উপাখ্যান ভাগ এর বঙ্গানুবাদ।
”পথিক তুমি পথ হারাইয়াছ!” কোন্ গ্রন্থের অন্তর্গত?
Correct Answer:
গ: কপালকুন্ডলা
Explanation:
”পথিক তুমি পথ হারাইয়াছ!” কোন্ গ্রন্থের অন্তর্গত? সঠিক উত্তর কপালকুন্ডলা 'পথিক তুমি পথ হারাইয়াছ !' - কপালকুণ্ডলা গ্রন্থের অন্তর্গত। বাংলা সাহিত্যের প্রথম রোমান্টিক সংলাপ এটি, যা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কপালকুণ্ডলা (১৮৬৬) উপন্যাসের অন্তর্গত।
”বাংলার ইতিহাস” গ্রন্থটি কার রচনা?
Correct Answer:
ক: রমেশচন্দ্র মজুমদার
Explanation:
”বাংলার ইতিহাস” গ্রন্থটি কার রচনা? সঠিক উত্তর রমেশচন্দ্র মজুমদার 'বাংলার ইতিহাস' - গ্রন্থটি রচনা করেন রমেশ চন্দ্র মজুমদার। প্রশ্নে বাংলার ইতিহাস হলে উত্তর হবে রমেশচন্দ্র মজুমদার । অন্যথায় উত্তর নেই।
”নদী ও নারী” গ্রন্থটি কার লেখা?
Correct Answer:
খ: হুমায়ুন কবীর
Explanation:
”নদী ও নারী” গ্রন্থটি কার লেখা? সঠিক উত্তর হুমায়ুন কবীর 'নদী ও নারী' - গ্রন্থটি হুমায়ুন কবীরের লেখা । তিনি একাধারে লেখক ও রাজনীতিবিদ, তাঁর সম্পাদিত পত্রিকা 'চতুরঙ্গ'।
”ফোর্ট উইলিয়াম যুগে” সবচেয়ে বেশি গ্রন্থ রচনা করেছেন-
Correct Answer:
ক: মৃত্যুঞ্জয় বিদ্যালংকার
Explanation:
”ফোর্ট উইলিয়াম যুগে” সবচেয়ে বেশি গ্রন্থ রচনা করেছেন- সঠিক উত্তর মৃত্যুঞ্জয় বিদ্যালংকার ফোর্ট উইলিয়াম যুগে সবচেয়ে বেশি গ্রন্থ রচনা করেন মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার। তার রচিত গ্রন্থগুলো হলো বত্রিশ সিংহাসন, হিতোপদেশ, রাজাবলি, প্রবোধচন্দ্রিকা, বেদান্ত চন্দ্রিকা।
”পদ্মাবতী” কাব্যগ্রন্থের রচয়িতা কে?
Correct Answer:
গ: সৈয়দ আলাওল
Explanation:
”পদ্মাবতী” কাব্যগ্রন্থের রচয়িতা কে? সঠিক উত্তর সৈয়দ আলাওল দৌলত কাজী বিখ্যাত হয়ে আছেন ‘সতীময়না ও লোরচন্দ্রানী’ কাব্য রচনার জন্য। কোরেশী মাগন ঠাকুরের বিখ্যাত কাব্য ‘চন্দ্রাবতী’। সৈয়দ আলাওল বিখ্যাত হয়েছেন ‘পদ্মাবতী’ কাব্য রচনা করে। এছাড়া তার অন্যান্য রচনার মধ্যে ‘সয়ফুলমুলুক - বদিউজ্জামাল’, ‘হপ্তপয়কর’ বিশেষভাবে প্রণিধানযোগ্য। বাংলায় মুসলমান কবিগণের মধ্যে প্রাচীনতম কবি শাহ মুহম্মদ সগীর চতুর্দশ শতকের শেষে ‘ইউসুফ জুলেখা’ কাব্য রচনা করে অমর হয়ে আছেন। সঠিক উত্তর এক্ষেত্রে (গ)।
কৃষ্ণকুমারী কী ধরনের গ্রন্থ?
Correct Answer:
খ: নাটক
Explanation:
কৃষ্ণকুমারী কী ধরনের গ্রন্থ? সঠিক উত্তর নাটক ‘কৃষ্ণকুমারী’ মাইকেল মধূসূদন দত্ত রচিত একটি ঐতিহাসিক নাটক। ১৮৬১ সালে এটি প্রকাশিত হয়। তার অন্যান্য উল্লেখযোগ্য নাটক - প্রহসনগুলো হলোঃ শর্মিষ্ঠা (১৮৫৯), পদ্মাবতী (১৮৬০), একেই কি বলে সভ্যতা (১৮৬০), বুড়ো শালিকের ঘাড়ে রোঁ (১৮৬০) ইত্যাদি।
প্রভাতে-চিন্তা, নিভৃত-চিন্তা, নিশীথ-চিন্তা প্রভৃতি গ্রন্থের রচয়িতা-
Correct Answer:
গ: কালীপ্রসন্ন ঘোষ
Explanation:
প্রভাতে-চিন্তা, নিভৃত-চিন্তা, নিশীথ-চিন্তা প্রভৃতি গ্রন্থের রচয়িতা- সঠিক উত্তর কালীপ্রসন্ন ঘোষ কালীপ্রসন্ন ঘোষ বিদ্যাসাগরী রীতেতে গুরুগম্ভীর ভাষায় চিন্তামূলক প্রবন্ধ রচনা করে প্রসিদ্ধি লাভ করেন। তার উল্লেখযোগ্য গদ্যগ্রন্থগুলো হলো - প্রভাতে - চিন্তা (১৮৭৭), নিভৃত - চিন্তা (১৮৮৩), নিশীথ - চিন্তা (১৮৯৬), ভক্তির জয় (১৮৯৫), জানকীর অগ্নিপরীক্ষা (১৯০৫), ছায়া দর্শন (১৯১০) প্রভৃতি।
কোনটি শামসুর রাহমানের কাব্যগ্রন্থ নয়?
Correct Answer:
ঘ: বন্দীর বন্দনা
Explanation:
কোনটি শামসুর রাহমানের কাব্যগ্রন্থ নয়? সঠিক উত্তর বন্দীর বন্দনা আধুনিক কবি শামসুর রাহমান - এর উল্লেখযোগ্য কাব্যগ্রন্থগুলো হলো— প্রথম গান দ্বিতীয় মৃত্যুর আগে, রৌদ্র করোটিতে, বিধ্বস্ত নীলিমা, বন্দী শিবির থেকে, বাংলাদেশ স্বপ্ন দ্যাখে, উদ্ভট উটের পিঠে চলছে স্বদেশ, না বাস্তব না দুঃস্বপ্ন, নিজ বাসভূমে প্রভৃতি। কাজেই ‘বন্দীর বন্দনা’ তার কাব্যগ্রন্থ নয়। এ কাব্যগ্রন্থটি বুদ্ধদেব বসু লিখেছেন।
”বাংলাদেশ স্বপ্ন দ্যাখে” কার রচিত কাব্যগ্রন্থ?
Correct Answer:
ক: শামসুর রাহমান
Explanation:
”বাংলাদেশ স্বপ্ন দ্যাখে” কার রচিত কাব্যগ্রন্থ? সঠিক উত্তর শামসুর রাহমান আধুনিক কবি শামসুর রাহমান - এর উল্লেখযোগ্য কাব্যগ্রন্থগুলো হলো প্রথম গান দ্বিতীয় মৃত্যুর আগে, রৌদ্র করোটিতে, বিধ্বস্ত নীলিমা, বন্দী শিবির থেকে, বাংলাদেশ স্বপ্ন দ্যাখে, উদ্ভট উটের পিঠে চলছে স্বদেশ, না বাস্তব না দুঃস্বপ্ন, নিজ বাসভূমে প্রভৃতি।
”চাঁদের অমাবস্যা” কি জাতীয় গ্রন্থ?
Correct Answer:
গ: উপন্যাস
Explanation:
”চাঁদের অমাবস্যা” কি জাতীয় গ্রন্থ? সঠিক উত্তর উপন্যাস কথাসাহিত্যিক সৈয়দ ওয়ালীউল্লাহ রচিত উপন্যাস। এ উপন্যাস বিষয়বস্তু হলো গ্রামীণ সমাজে বিদ্যমান অসঙ্গতি এবং সমাজের উঁচু তলার মানুষের ভয়ে ভীতসন্ত্রস্ত দরিদ্র জনতা ।
'এলাটিং বেলাটিং' গ্রন্থের প্রনেতা কে?
Correct Answer:
ক: শামসুর রাহমান
Explanation:
'এলাটিং বেলাটিং' গ্রন্থের প্রনেতা কে? সঠিক উত্তর শামসুর রাহমান ‘এলাটিং বেলাটিং’ শামসুর রাহমান রচিত শিশুতোষ গ্রন্থ। এছাড়াও তার রচিত শিশুতোষ গ্রন্থ হলোঃ ধান ভানলে কুঁড়ো দেবো, রংধনু সাঁকো, লাল ফুলকির ছড়া ও স্মৃতির শহর।
মতিচুর, পদ্মরাগ, অবরোধবাসিনী প্রভৃতি গ্রন্থের রচয়িতা কে?
Correct Answer:
খ: বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
Explanation:
মতিচুর, পদ্মরাগ, অবরোধবাসিনী প্রভৃতি গ্রন্থের রচয়িতা কে? সঠিক উত্তর বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন "মতিচুর" বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের প্রথম গ্রন্থ। পদ্মরাগ ও অবরোধবাসিনী - তার দুটি উপন্যাস।
’শাহ্নামা’ মৌলিক গ্রন্থটি কার?
Correct Answer:
খ: ফেরদৌসী
Explanation:
’শাহ্নামা’ মৌলিক গ্রন্থটি কার? সঠিক উত্তর ফেরদৌসী ’শাহ্নামা’ মৌলিক গ্রন্থটি ফেরদৌসীর। শাহনামা অথবা শাহ্ - নামা পারস্যের (বর্তমান ইরান) কবি ফেরদৌসী দ্বারা লিখিত একটি দীর্ঘ মহাকাব্য। এটি একই সাথে ইরানের ও সারা বিশ্বের ফার্সি ভাষাভাষী লোকদের জন্য জাতীয় মহাকাব্য। ফেরদৌসী ৯৭৭ থেকে ১০১০ সালের মধ্যে ৩০ বছরের অধিক সময় ধরে এই মহাকাব্য রচনা করেন। শাহনামায় প্রায় ষাট হাজার শ্লোক রয়েছে। ইরানের ইতিহাস ও ঐতিহ্যকে তুলে আনা হয়েছে এই মহাকাব্যে। শাহনামাতে মূলত ইরানে ইসলাম পূর্ব ও সপ্তম শতাব্দীতে ইসলামী শাসন ব্যবস্থা চালু হওয়ার পরের কাহিনী বর্ণিত হয়েছে। এ কাহিনীতে রাজাদের গুণগান ও পরবর্তীকালে কবির নিজের অনুভূতির বহিঃপ্রকাশ ঘটেছে। বর্তমানে ইরান, তার পার্শ্ববর্তী ফার্সি ভাষায় কথা বলা আফগানিস্তান ও তাজাকিস্তানের লোকদের কাছে শাহনামা তাদের সাহিত্যের ধারক।
কোন গ্রন্থটি রাজা রাম মোহন রায়ের রচনা নয় ?
Correct Answer:
ক: বেদান্ত চন্দ্রিকা
Explanation:
কোন গ্রন্থটি রাজা রাম মোহন রায়ের রচনা নয় ? সঠিক উত্তর বেদান্ত চন্দ্রিকা রাজা রামমোহন রায় রচিত উল্লেখযোগ্য গ্রন্থ হলো - বেদান্ত গ্রন্থ, বেদান্ত সার, পথ্য প্রদান। বেদান্ত চন্দ্রিকা; গ্রন্থটির রচয়িতা - মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার। সঠিক উত্তর - বেদান্ত চন্দ্রিকা।
'সাত সাগরের মাঝি’ কাব্যগ্রন্থটির কবি কে?
Correct Answer:
গ: ফররুখ আহমেদ
Explanation:
'সাত সাগরের মাঝি’ কাব্যগ্রন্থটির কবি কে? সঠিক উত্তর ফররুখ আহমেদ 'সাত সাগরের মাঝি’ কাব্যগ্রন্থটির কবি ফররুখ আহমেদ। সাত সাগরের মাঝি কবি ফররুখ আহমদের একটি কাব্যগ্রন্থ। এতে স্থান পাওয়া একটি কবিতার নামও সাত সাগরের মাঝি। ১৯৪৪ সালের ডিসেম্বর মাসে বইটি প্রকাশিত হয়। এই বইয়ের ১৯টি কবিতার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে পাঞ্জেরী, সিন্দবাদ, আকাশ - নাবিক, ডাহুক, এই সব রাত্রি ইত্যাদি। বইটি উৎসর্গ করা হয় কবি আল্লামা ইকবালের প্রতি। বইটিতে পুনর্জাগরণের বাণী উচ্চারিত হয়েছে।
"একুশে ফেব্রুয়ারি" গ্রন্থের সম্পাদক কে?
Correct Answer:
খ: হাসান হাফিজুর রাহমান
Explanation:
"একুশে ফেব্রুয়ারি" গ্রন্থের সম্পাদক কে? সঠিক উত্তর হাসান হাফিজুর রাহমান "একুশে ফেব্রুয়ারি" গ্রন্থের সম্পাদক হাসান হাফিজুর রাহমান। হাসান হাফিজুর রহমান (জুন ১৪, ১৯৩২ – এপ্রিল ১, ১৯৮৩) বাংলাদেশের একজন প্রথিতযশা কবি, সাংবাদিক ও সমালোচক ছিলেন। তার পূর্বপুরুষ জামালপুর জেলার অন্তর্গত কুলকান্দি গ্রামে বাস করতেন। তিনি মুক্তিযুদ্ধের দলিল সম্পাদনার জন্য বিখ্যাত। ১৯৫২ সালের ভাষা আন্দোলনে তিনি সক্রিয় অবদান রাখেন। একুশের চেতনার উপর ভিত্তি করে তার কবিতা অমর একুশে প্রকাশিত হয় ১৯৫২ সালেই। এটি সহ আরও কিছু লেখা একত্রিত করে ১৯৫৩ সালে তিনি তাঁর প্রথম বই একুশে ফেব্রুয়ারি প্রকাশ করেন।
"পরানের গহীন ভিতর" কাব্যগ্রন্থের রচয়িতা কে?
Correct Answer:
গ: সৈয়দ শামসুল হক
Explanation:
"পরানের গহীন ভিতর" কাব্যগ্রন্থের রচয়িতা কে? সঠিক উত্তর সৈয়দ শামসুল হক "পরানের গহীন ভিতর" কাব্যগ্রন্থের রচয়িতা সৈয়দ শামসুল হক। সৈয়দ শামসুল হক (২৭ ডিসেম্বর ১৯৩৫ - ২৭ সেপ্টেম্বর ২০১৬) বিংশ শতাব্দীর শেষভাগে সক্রিয় একজন প্রখ্যাত বাংলাদেশী সাহিত্যিক। কবিতা, উপন্যাস, নাটক, ছোটগল্প, অনুবাদ তথা সাহিত্যের সকল শাখায় সাবলীল পদচারণার জন্য তাকে 'সব্যসাচী লেখক' বলা হয়। তার লেখকজীবন প্রায় ৬২ বছর ব্যাপী বিস্তৃত। সৈয়দ শামসুল হক মাত্র ২৯ বছর বয়সে বাংলা একাডেমি পুরস্কার লাভ করেছিলেন। সৈয়দ হকের কবিতায় রয়েছে গভীর অনুপ্রেরণা। তার প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ একদা এক রাজ্যে ১৯৬১ সালে প্রকাশিত হয়। পরে বৈশাখে রচিত পংক্তিমালা, পরাণের গহীন ভেতর, নাভিমূলে ভস্মাধার, আমার শহর ঢাকা, বেজান শহরের জন্য কেরাম, বৃষ্টি ও জলের কবিতা কাব্যগ্রন্থগুলো তাকে পাঠকমহলে জনপ্রিয় করে তুলে।
’পঞ্চতন্ত্র’ গ্রন্থটির কার রচনা?
Correct Answer:
গ: সৈয়দ মুজতবা আলী
’পঞ্চতন্ত্র’ গ্রন্থটি কার রচনা?
Correct Answer:
গ: সৈয়দ মুজতবা আলী
নিচের কোন কাব্যগ্রন্থটি শামসুর রাহমানের লেখা?
Correct Answer:
ঘ: নিজ বাসভূমে
Explanation:
নিচের কোন কাব্যগ্রন্থটি শামসুর রাহমানের লেখা? সঠিক উত্তর নিজ বাসভূমে Hints: শামসুর রাহমানের কয়েকটি বিখ্যাত কাব্যগ্রন্থের নাম হলো - নিজ বাসভূমে(১৯৭০), রৌদ্র করোটিতে (১৯৬৩), বিধ্বস্ত নীলিমা(১৯৬৭), নিরালোকে দিব্যরথ(১৯৬৮), বাংলাদেশ সপ্ন দেখে(১৯৭৭), প্রতিদিন ঘরহীন ঘরে (১৯৭৮), উদ্ভট উটের পিঠে চলেছে স্বদেশ(১৯৮২)