Notable books and characters in Bengali MCQs
Showing 50 questions (Total: 262)
নিম্নলিখিত কোন গ্রন্থটি নাট্যগীতি কাব্য?
Correct Answer:
গ: শ্রীকৃষ্ণকীর্তন
Explanation:
নিম্নলিখিত কোন গ্রন্থটি নাট্যগীতি কাব্য? সঠিক উত্তর শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণকীর্তন গ্রন্থটি নাট্যগীতি কাব্য। শ্রীকৃষ্ণকীর্তন বড়ুচণ্ডীদাস নামক জনৈক মধ্যযুগীয় কবি রচিত রাধাকৃষ্ণের প্রণয়কথা বিষয়ক একটি আখ্যানকাব্য। ১৯০৯ সালে{তারিখ অজানা} বসন্তরঞ্জন রায় বিদ্বদ্বল্লভ পশ্চিম বঙ্গের বাঁকুড়া জেলার বিষ্ণুপুরের নিকটবর্তী কাঁকিল্যা (কালিয়া) গ্রামের শ্রীনিবাস আচার্যের দৌহিত্র বংশীয় দেবেন্দ্রনাথ মুখোপাধ্যায় নামক এক ব্রাহ্মণের বাড়ির গোয়ালঘরের মাচার ওপর থেকে এই কাব্যের একটি পুথি আবিষ্কার করেন। ১৯১৬ সালে তারই সম্পাদনায় বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে ‘শ্রীকৃষ্ণকীর্তন’ নামে পুথিটি প্রকাশিত হয়; যদিও কারও কারও মতে মূল গ্রন্থটির নাম ছিল ‘শ্রীকৃষ্ণসন্দর্ভ’। বৌদ্ধ - সহজীয়া গ্রন্থ চর্যাপদের পর এটিই আদি - মধ্য বাংলা ভাষার প্রাচীনতম আবিষ্কৃত নিদর্শন।
’সাত নরী হার’ কাব্যগ্রন্থটি কোন কবির রচনা?
Correct Answer:
খ: আবু জাফর ওবায়দুল্লাহ
Explanation:
’সাত নরী হার’ কাব্যগ্রন্থটি কোন কবির রচনা? সঠিক উত্তর আবু জাফর ওবায়দুল্লাহ আবু জাফর ওবায়দুল্লাহ রচিত প্রথম কাব্যগ্রন্থ সাত নরী হার (১৯৫৫)। তার অন্যতম কাব্যগ্রন্থ "আমি কিংবদন্তির কথা বলছি"।
’তোমাকে অভিবাদ প্রিয়তমা’ কাব্যগ্রন্থের কবি কে?
Correct Answer:
ঘ: শহীদ কাদরী
Explanation:
’তোমাকে অভিবাদ প্রিয়তমা’ কাব্যগ্রন্থের কবি কে? সঠিক উত্তর শহীদ কাদরী 'তোমাকে অভিবাদন প্রিয়তমা' (১৯৭৪) কাব্যগ্রন্থের কবি শহীদ কাদরী। তিনি ১৯৪২ সালের ১৪ আগস্ট ঢাকাতে জন্মগ্রহণ করেন। তার প্রকাশিত গ্রন্থগুলোর মধ্যে অন্যতম হলো - উত্তরাধিকার (১৯৬৭) ,তোমাকে অভিবাদন প্রিয়তমা (১৯৭৪) ,কোথা ও কোনো ক্রন্দন নেই (১৯৭৮) ,আমার চুম্বনগুলো পৌঁছে দাও (২০০৭) ।
মুক্তিযুদ্ধের পটভূমিতে রচিত কাব্যগ্রন্থ কোনটি?
Correct Answer:
খ: বন্দী শিবির থেকে
Explanation:
মুক্তিযুদ্ধের পটভূমিতে রচিত কাব্যগ্রন্থ কোনটি? সঠিক উত্তর বন্দী শিবির থেকে মুক্তিযুদ্ধের পটভূমিতে রচিত শামসুর রাহমানের কাব্যগ্রন্থ 'বন্দী শিবির থেকে' (১৯৭২) । এ কাব্যের প্রতিটি কবিতায় স্বাধীনতা যুদ্ধাকালীন আবেগ ও প্রত্যাশা ব্যক্ত হয়েছে। একাব্যের উল্লেখ্যযোগ্য কবিতা : তোমাকে পাওয়ার জন্যে হে স্বাধীনতা, মধুস্মৃতি, স্বাধীনতা তুমি রক্তাক্ত প্রান্তরে। আরো কয়েকটি মুক্তিযুদ্ধভিত্তিক কাব্যগ্রন্থ : আর্তনাদে বিবর্ণ (ড. মযহারুল ইসলাম, যখন উদ্যত সঙ্গীন (হাসান হাফিজুর রহমান) ও আমার প্রতিদিনের শব্দ (সৈয়দ আলী আহসান)। অন্যদিকে নেকড়ে অরণ্য, নিষিদ্ধ লোবান ও প্রিয়যোদ্ধা প্রিয়তম মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাসের রচয়িতা যথাক্রমে শওকত ওসমান, সৈয়দ শামসুল হক ও হারুন হাবীব।
কোনটি বরীন্দ্রনাথ ঠাকুরের কাব্যগ্রন্থ?
Correct Answer:
ক: শেষলেখা
Explanation:
কোনটি বরীন্দ্রনাথ ঠাকুরের কাব্যগ্রন্থ? সঠিক উত্তর শেষলেখা বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের সর্বেশেষ কাব্যগ্রন্থ শেষলেখা (১৯৪১) । তিনি মোট ৫৬ টি কাব্যগ্রন্থ রচনা করেন। তার রচিত কয়েকটি উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ: বনফুল, মানসী, সোনার তরী, চিত্রা, কল্পনা, বলাকা, গীতাঞ্জলি , ক্ষণিকা, সেজুঁতি , জন্মদিন। অন্যদিকে 'শেষপ্রশ্ন' উপন্যাস ও 'শেষকথা' ছোটগল্পের রচয়িতা যথাক্রমে শরৎচন্দ্র চট্রোপাধ্যায় ও রবীন্দ্রনাথ ঠাকুর ।
‘পরানের গহীন ভিতর’ কাব্যগ্রন্থে রচয়িতা কে?
Correct Answer:
গ: সৈয়দ শামসুল হক
Explanation:
‘পরানের গহীন ভিতর’ কাব্যগ্রন্থে রচয়িতা কে? সঠিক উত্তর সৈয়দ শামসুল হক ব্যাখাঃ সৈয়দ শামসুল হক রচিত কাব্যগ্রন্থ " পরানের গহীন ভিতর"। তার উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ - "একদা এক রাজ্য", " কাননে কাননে তোমারই সন্ধানে", এবং " আমি জন্ম গ্রহন করিনি"।
’ছায়াহরিণ’ কাব্যগ্রন্থটির রচয়িতা কে?
Correct Answer:
ক: আহসান হাবীব
Explanation:
’ছায়াহরিণ’ কাব্যগ্রন্থটির রচয়িতা কে? সঠিক উত্তর আহসান হাবীব ছায়া হরিণ (১৯৬২) কাব্যটি আহসান হাবীব রচিত দ্বিতীয় কাব্য।
'বিশ্ব নবী' গ্রন্থটি কে লিখেছেন?
Correct Answer:
ক: গোলাম মোস্তফা
Explanation:
'বিশ্ব নবী' গ্রন্থটি কে লিখেছেন? সঠিক উত্তর গোলাম মোস্তফা বিশ্বনবী গোলাম মোস্তফা রচিত হযরত মুহাম্মদ (স) এর জীবনীগ্রন্থ। ইসলাম ও জিহাদ, ইসলাম ও কমিউনিজম তার বিখ্যাত গদ্য গ্রন্থ।
কোনটি নাট্যগ্রন্থ?
Correct Answer:
ঘ: রক্ত করবী
Explanation:
কোনটি নাট্যগ্রন্থ? সঠিক উত্তর রক্ত করবী বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর রচিত নাটক ‘রক্তকরবী’ (১৯২৪)। ‘সুলতানার স্বপ্ন’ বেগম রোকেয়া সাখাওয়াত রচিত উপন্যাস। ‘ঘরেবাইরে’ রবীন্দ্রনাথের একটি উপন্যাস।
'খোয়াব নামা' গ্রন্থের রচয়িতা
Correct Answer:
খ: আখতারুজ্জামান ইলিয়াস
Explanation:
'খোয়াব নামা' গ্রন্থের রচয়িতা সঠিক উত্তর আখতারুজ্জামান ইলিয়াস কথাসাহিত্যিক আখতারুজ্জামান ইলিয়াস রচিত উপন্যাস ‘খোয়াবনামা’ (১৯৪৬)। তার অন্য একটি উল্লেখযোগ্য উপন্যাস হলোঃ চিলেকোঠার সেপাই (১৯৮৭)। আনোয়ার পাশার মুক্তিযুদ্ধবিষয়ক উপন্যাস ‘রাইফেল রোটি আওরাত’। ভাষা আন্দোলনের শহীদদের স্মরণে রচিত গান ‘আমার ভাইয়ের রক্তে…’ আবদুল গাফফার চৌধুরীর অমর কর্ম।
'চাঁদের অমাবশ্যা' গ্রন্থ কে রচনা করনে?
Correct Answer:
ঘ: সৈয়দ ওয়ালিউল্লাহ
Explanation:
'চাঁদের অমাবশ্যা' গ্রন্থ কে রচনা করনে? সঠিক উত্তর সৈয়দ ওয়ালিউল্লাহ স্থির - চঞ্চল আবির্ভাব - তিরোভাব আকস্মিক - চিরন্তন
হেমিংওয়ে‘র ‘দি ওল্ড ম্যান আন্ড দি সি‘ গ্রন্থের বঙ্গানুবাদ করেছেন
Correct Answer:
ঘ: ফতেহ লোহানী
‘বৈকুন্ঠের উইল‘ গ্রন্থের রচয়িতা
Correct Answer:
ক: শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
ডক্টর মুহাম্মদ শহীদুল্লাহ রচিত গ্রন্থ
Correct Answer:
খ: বাংলা ভাষার ইতিবৃত্ত
’কালের কলস’ কাব্যগ্রন্থের কবি
Correct Answer:
গ: আল মাহমুদ
নিম্নের কোনটি মুক্তিযুদ্ধ ভিত্তিক গ্রন্থ নয়?
Correct Answer:
ঘ: মাতাল হাওয়া
Explanation:
নিম্নের কোনটি মুক্তিযুদ্ধ ভিত্তিক গ্রন্থ নয়? সঠিক উত্তর মাতাল হাওয়া আগুনের পরশমণি, জোছনা ও জননীর গল্প এবং অনিলবাগচীর একদিন - এ তিনটি হুমায়ুন আহমেদ রচিত মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস। ‘মাতাল’ উপান্যাসটিও তার রচিত।
'আগুনমুখার মেয়ে' গ্রন্থটি কে রচনা করেছেন?
Correct Answer:
গ: নুরজাহান বোস
Explanation:
'আগুনমুখার মেয়ে' গ্রন্থটি কে রচনা করেছেন? সঠিক উত্তর নুরজাহান বোস ব্যাখাঃ সমাজসেবক, মানবধিকার কর্মী ও খ্যাতিমান লেখিকা নুরজাহান বোসের জন্ম পটুয়াখালী জেলার কাটাখালীতে আগুনমুখা নদী তীরবর্তী গ্রামে। দীর্ঘদিন থেকেছেন আমেরিকায়, ঘুরেছেন বহু দেশ। কিন্তু ভুলেননি নিজ দেশ এবং লড়াই করে বেঁচে থাকা ঘুরে দাঁড়ানো সাহসী নারীদের কথা। সেই অভিজ্ঞতা আলোকেই পরবর্তী সময়ে তিনি লিখেছেন আত্নজৈবনিক গ্রন্থ " আগুনমুখার মেয়ে" যা ভীষনভাবে পাঠকনন্দিত হয়েছে দুই বাংলায়।
'যে জলে আগুন জ্বলে' কাব্যগ্রন্থের কবি --
Correct Answer:
খ: হেলাল হাফিজ
'গেরিলা ও বীরাঙ্গনা' কার রচিত গ্রন্থ?
Correct Answer:
গ: সেলিনা হোসেন
Explanation:
'গেরিলা ও বীরাঙ্গনা' কার রচিত গ্রন্থ? সঠিক উত্তর সেলিনা হোসেন সেলিনা হোসেন রচিত মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস - গেরিলা ও বীরাঙ্গনা ( ২০১৪)। তার রচিত আরও কয়েকটি উল্লেখযোগ্য উপন্যাস : জলোচ্ছ্বাস, হাঙ্গর নদী গ্রেনেড, পোকামাকড়ের ঘরবসতি, কাঁটাতারে প্রজাপতি।
‘একাত্তরের দিনগুলি‘ গ্রন্থ রচনা করেছেন -
Correct Answer:
খ: জাহানারা ইমাম
’ছায়া হরিণ’ কার গ্রন্থ :
Correct Answer:
গ: আহসান হাবীব
আখরারুজ্জামান ইলিয়াস রচিত গ্রন্থ -
Correct Answer:
খ: সংস্কৃুতির ভাঙ্গা সেতু
Explanation:
আখরারুজ্জামান ইলিয়াস রচিত গ্রন্থ - সঠিক উত্তর সংস্কৃুতির ভাঙ্গা সেতু আখতারুজ্জামান ইলিয়াস রচিত প্রবন্ধ গ্রন্থ - সংস্কৃতির ভাঙ্গা সেতু। তার উল্লেখযোগ্য রচনা হলো - চিলেকোঠার সেপাই, খোয়াবনামা উপন্যাস।
‘ব্রজবিলাস’ গ্রন্থের রচয়িতা -
Correct Answer:
ঘ: ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
Explanation:
‘ব্রজবিলাস’ গ্রন্থের রচয়িতা - সঠিক উত্তর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ব্রজবিলাস - ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর রচিত গ্রন্থ। ১৮৮৪ সালে প্রকাশিত হয়। তার উল্লেখযোগ্য গ্রন্থ হলো - বেতাল পঞ্চবিংশতি, শকুন্তলা, প্রভাবতী সম্ভাসণ, বর্ণপরিচয় ইত্যাদি।
হাসান হাফিজুর রহমান রচিত কাব্যগ্রন্থ -
Correct Answer:
ঘ: ভবিতব্যের বাণিজ্যতরী
Explanation:
হাসান হাফিজুর রহমান রচিত কাব্যগ্রন্থ - সঠিক উত্তর ভবিতব্যের বাণিজ্যতরী ভবিতব্যের বাণিজ্যতরী - কাব্য গ্রন্থটির রচয়িতা হলেন হাসান হাফিজুর রহমান। এটি ১৯৮৩ সালে প্রকাশিত হয়। তার উল্লেখযোগ্য কাব্য গ্রন্থ হলো - বিমুখ প্রান্তর, আর্ত শব্দাবলী, অন্তিম স্বরের মতো।
'প্রেমাংশু রক্ত চাই' কাব্যগ্রন্থের প্রণেতা হলেন -
Correct Answer:
খ: নির্মলেন্দু গুণ
'দেয়াল' গ্রন্থটির রচয়িতা কে?
Correct Answer:
ক: হুমায়ূন আহমেদ
Explanation:
'দেয়াল' গ্রন্থটির রচয়িতা কে? সঠিক উত্তর হুমায়ূন আহমেদ দোয়েল গ্রন্থটির রচিয়তা হুমায়ুন আহমেদ। এটি তার রচিত রাজনৈতিক গ্রন্থ। তার রচিত উল্লেখযোগ্য উপন্যাস : নন্দিত নরকে, শঙ্কনীল কারাগারা, এইসব দিনরাত্রি।
'সংশপ্তক' কোন জাতীয় গ্রন্থ?
Correct Answer:
খ: উপন্যাস
Explanation:
'সংশপ্তক' কোন জাতীয় গ্রন্থ? সঠিক উত্তর উপন্যাস "সংশপ্তক " শহীদুল্লা কায়সার রচিত উপন্যাস। এ উপন্যাসের ঢাকা ও কলকাতা নাগরিক পরিবেশের সঙ্গে বাকুলিয়া ও তালতলি গ্রামের গ্রামীণ পরিবেশের প্রতীকে সমগ্র বাংলাদেশের জীবনযাপন তুলে ধরা হয়েছে। এটিকে মহাকাব্যিক উপন্যাস বলা হয়। তার রচিত আরেকটি উপন্যাস "সারেংবৌ"।
কবি শামসুর রাহমানের কাব্যগ্রন্থ কোনটি?
Correct Answer:
ঘ: প্রথম গান দ্বিতীয় মৃত্যুর আগে
Explanation:
কবি শামসুর রাহমানের কাব্যগ্রন্থ কোনটি? সঠিক উত্তর প্রথম গান দ্বিতীয় মৃত্যুর আগে "প্রথম গান দ্বিতীয় মৃত্যুর আগে" শামসুর রাহমানের প্রথম কাব্যগ্রন্থ। এছাড়াও রৌদ্র করোটিতে , বিধ্বস্ত নীলিমা, বন্দী শিবির থেকে, বাংলাদেশে স্বপ্ন দ্যাখে, উদ্বট উটের পিঠে চলছে স্বদেশ, এক ফোঁটা কেমন অনল, বুক তাঁর বাংলাদেশের হৃদয়ে ইত্যাদি কাব্যগ্রন্থগুলো তিনি রচনা করেন।
'কাল নিরবধি' গ্রন্থটি যার আত্মজীবনী?
Correct Answer:
খ: আনিসুজ্জামান
Explanation:
'কাল নিরবধি' গ্রন্থটি যার আত্মজীবনী? সঠিক উত্তর আনিসুজ্জামান জাতীয় অধ্যাপক আনিসুজ্জামান রচিত আত্মজীবনী মূলক গ্রন্থ হলো - কাল নিরবধি। তার রচিত উল্লেখযোগ্য গ্রন্থ হলো - স্বরূপের সন্ধানে, পুরনো বাংলা গদ্য, আঠারো শতকের চিঠি, আমার একাত্তর।
দেয়াল গ্রন্থটির রচয়িতা কে?
Correct Answer:
ক: হুমায়ুন আহমেদ
Explanation:
দেয়াল গ্রন্থটির রচয়িতা কে? সঠিক উত্তর হুমায়ুন আহমেদ দেয়াল হুমায়ুন আহমদের একটি রাজনৈতিক উপন্যাস।
সংশপ্তক - কোন জাতীয় গ্রন্থ?
Correct Answer:
খ: উপন্যাস
Explanation:
সংশপ্তক - কোন জাতীয় গ্রন্থ? সঠিক উত্তর উপন্যাস শহীদুল্লাহ কায়সারের দুটি বিখ্যাত উপন্যাস সংশপ্তক ও সারেং বৌ।
বাংলাদেশ স্বপ্ন দেখে - কাব্যগ্রন্থের রচয়িতা কে ?
Correct Answer:
খ: শামছুর রহমান
Explanation:
বাংলাদেশ স্বপ্ন দেখে - কাব্যগ্রন্থের রচয়িতা কে ? সঠিক উত্তর শামছুর রহমান বাংলাদেশের আধুনিক কবি শামসুর রহমান। তার প্রকাশিত কাব্যের সংখ্যা ৬৫ টি । তাঁর রচিত প্রথম কাব্যগ্রন্থের নাম - প্রথম গান, দ্বিতীয় মৃত্যুর আগে (১৯৬০)। বাংলাদেশ স্বপ্ন দেখে কাব্যগ্রন্থের ১৯৭৭ সালে প্রকাশিত হয়।
সিরাজমার মুনীরা কার কাব্যগ্রন্থের নাম?
Correct Answer:
ক: ফররুখ আহমদ
Explanation:
সিরাজমার মুনীরা কার কাব্যগ্রন্থের নাম? সঠিক উত্তর ফররুখ আহমদ 'সিরাজুম মুনীরা' কাব্যগ্রন্থটির রচয়িতা মুসলিম রেনেসাঁর কবি ফররুখ আহমেদ। তার রচিত আরও কয়েকটি কাব্যগ্রন্থ হলাে সাত সাগরের মাঝি, হাতেমতায়ী, নৌফেল ও হাতেম, মুহর্তের কবিতা। তার শিশুতােষ গ্রন্থ : পাখির বাসা।
কারাগারে রোজনামচা - গ্রন্থটির রচয়িতা কে?
Correct Answer:
গ: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
Explanation:
কারাগারে রোজনামচা - গ্রন্থটির রচয়িতা কে? সঠিক উত্তর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দ্বিতীয় আত্মজীবনীমুলক গ্রন্থ 'কারাগারের রোজনামচা'। এই বইটি বাংলা একাডেমি কর্তৃক প্রকাশিত হয় ১৭ মার্চ ২০১৭ সালে। গ্রন্থটিতে ১৯৬৬ - ১৯৬৮ সালে বঙ্গবন্ধুর কারাস্মৃতি স্থান পেয়েছে।
হাতেম তায়ী - গ্রন্থটির রচয়িতা কে?
Correct Answer:
গ: ফখরুল আহমদ
Explanation:
হাতেম তায়ী - গ্রন্থটির রচয়িতা কে? সঠিক উত্তর ফখরুল আহমদ হাতেম তায়ী গ্রন্থ টি ফররুখ আহমদ রচিত এটি ১৯৬৬ সালে প্রকাশিত হয়
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অনুবাদ গ্রন্থটি হচ্ছে -
Correct Answer:
খ: ভ্রান্তি বিলাস
Explanation:
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অনুবাদ গ্রন্থটি হচ্ছে - সঠিক উত্তর ভ্রান্তি বিলাস ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর অনুবাদগ্রন্থ হলো - ভ্রান্তিবিলাস (১৮৬৯)। এছাড়া তার অন্যান্য অনুবাদ গ্রন্থ - বেতাল পঞ্চবিংশতি (১৮৪৭), শকুন্তলা (১৮৫৪), সীতার বনবাস (১৮৬০)।
কারবালা ও শহরনামা কাব্যগ্রন্থটির রচয়িতা কে?
Correct Answer:
গ: আবদুল হাকিম
Explanation:
কারবালা ও শহরনামা কাব্যগ্রন্থটির রচয়িতা কে? সঠিক উত্তর আবদুল হাকিম কবি আবদুল হাকিম রচিত বিখ্যাত কাব্য গ্রন্থ হলো - কারবাল ও শহরনামা। তার রচিত আরো কয়েকটি কাব্যগ্রন্থ - নূরনামা, নসীহৎনামা, লালমতী সয়ফুলমুলক। শাহ মুহম্মদ সগীর রচিত বিখ্যাত কাব্য গ্রন্থ হলো - ইউসুফ জুলেখা।
রোকেয়া সাখাওয়াত হোসেনের 'সুলতানার স্বপ্ন' কোন ধরনের গ্রন্থ ?
Correct Answer:
ক: উপন্যাস
Explanation:
রোকেয়া সাখাওয়াত হোসেনের 'সুলতানার স্বপ্ন' কোন ধরনের গ্রন্থ ? সঠিক উত্তর উপন্যাস রোকেয়া সাখাওয়াত হোসেনের 'সুলতানার স্বপ্ন' - একটি উপন্যাস। সুলতানার স্বপ্ন ভারতবর্ষের অগ্রণী নারীবাদী লেখিকা রোকেয়া সাখাওয়াত হোসেন রচিত একটি উপন্যাসিকা। গ্রন্থটি ১৯০৫ সালে মাদ্রাজের দ্য ইন্ডিয়ান লেডিজ ম্যাগাজিন (The Indian Ladies' Magazine) - এ সুলতানা'স ড্রিম (Sultana's Dream) শিরোনামে প্রথম প্রকাশিত হয়। ১৯০৮ সালে উপন্যাসিকাটি পুস্তিকা আকারে প্রকাশিত হয়। উপন্যাসিকাটি বাংলায় প্রথম প্রকাশিত হয় ১৯২২ সালে মতিচূর ২য় খণ্ডে সুলতানার স্বপ্ন নামে।
রোকেয়া সাখাওয়াত হোসেন রচিত গ্রন্থ কোনটি?
Correct Answer:
খ: পদ্মরাগ
Explanation:
রোকেয়া সাখাওয়াত হোসেন রচিত গ্রন্থ কোনটি? সঠিক উত্তর পদ্মরাগ পদ্মরাগ (উপন্যাস) - রােকেয়া সাখাওয়াত হােসেন পদ্ম গােখরা (গল্প) - কাজী নজরুল ইসলাম পদ্মাবতী (নাটক) - মাইকেল মধুসূদন দত্ত পদ্মাবতী (কাব্য) - আলাওল পদ্মাবতী (সমালােচনামূলক) - সৈয়দ আলী আহসান পদ্মানদীর মাঝি (উপন্যাস) - মানিক বন্দ্যোপাধ্যায়। পদ্মা মেঘনা যমুনা (উপন্যাস) - আবু জাফর শামসুদ্দীন
কাল নিরবধি গ্রন্থটি যার আত্মজীবনি
Correct Answer:
খ: আনিসুসজ্জামান
Explanation:
কাল নিরবধি গ্রন্থটি যার আত্মজীবনি সঠিক উত্তর আনিসুসজ্জামান জাতীয় অধ্যাপক আনিসুজ্জামান রচিত আত্মজীবনী মূলক গ্রন্থ হলো - কাল নিরবধি।তার রচিত উল্লেখযোগ্য গ্রন্থ হলো - স্বরূপের সন্ধানে, পুরনো বাংলা গদ্য, আঠারো শতকের চিঠি, আমার একাত্তর।
ভাষা আন্দোলনের উপর রচিত জহির রায়হানের গ্রন্থটির নাম কি?
Correct Answer:
খ: আরেক ফাল্গুন
Explanation:
ভাষা আন্দোলনের উপর রচিত জহির রায়হানের গ্রন্থটির নাম কি? সঠিক উত্তর আরেক ফাল্গুন জহির রায়হান ভাষা আন্দোলনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। আরেক ফাল্গুন তার বায়ান্নর একুশে ফেব্রুয়ারির ভাষা আন্দোলনভিত্তিক উপন্যাস।
শামসুর রাহমানের গদ্য গ্রন্থ_
Correct Answer:
খ: স্মৃতির শহর
Explanation:
শামসুর রাহমানের গদ্য গ্রন্থ_ সঠিক উত্তর স্মৃতির শহর প্রতিদিন ঘরহীন ঘরে, বাংলাদেশ স্বপ্ন দ্যাখে (১৯৭৭), বুক তার বাংলাদেশের হৃদয় (১৯৮৮) শামসুর রাহমান রচিত কাব্যগ্রন্থ। শিশুতোষ গদ্য গ্রন্থ ‘স্মৃতির শহর’ (১৯৭৯)।
'লীলাবতী' গ্রন্থটি সংক্রান্ত নিম্নােক্ত কোন তথ্যটি সঠিক?
Correct Answer:
ক: নাটক, দীনবন্ধু মিত্র
Explanation:
'লীলাবতী' গ্রন্থটি সংক্রান্ত নিম্নােক্ত কোন তথ্যটি সঠিক? সঠিক উত্তর নাটক, দীনবন্ধু মিত্র 'লীলাবতী' গ্রন্থটি সংক্রান্ত নিম্নােক্ত তথ্যটি সঠিক - নাটক, দীনবন্ধু মিত্র। লীলাবতী একটি সামাজিক নাটক। এর কাহিনীজাল অত্যন্ত জটিল। কলকাতার সম্পন্ন গৃহস্থ হরিবিলাস চট্টোপাধ্যায় ও তার সন্তানদের দ্বন্দ্ব জটিল জীবনকে কেন্দ্র করে আবর্তিত হয়েছে এই কাহিনী। ললিত ও লীলাবতীর প্রণয় কথাই নাটকের মূল উপজীব্য। তবে সাধারণ নাগরিক জীবনের এমন রোম্যান্টিক উপস্থাপনায় নাটকের বাস্তবতা আদৌ রক্ষিত হয়নি। যদিও এই নাটকে বিষয়বস্তুর রহস্যঘনতা আছে, সংঘাত ও আকস্মিকতা আছে, এমনকি শেষের দিকে যথেষ্ট গতিও সঞ্চারিত হয়েছে। কিন্তু আদিরসভিত্তিক কাহিনী ও রসসৃষ্টির ব্যর্থতাই শেষ পর্যন্ত কাহিনীকে স্বার্থকতাদান থেকে বঞ্চিত করেছে।
'অসমাপ্ত আত্মজীবনী' গ্রন্থটি কার রচনা?
Correct Answer:
ঘ: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
'ছায়াহরিণ' কাব্যগ্রন্থটির রচয়িতা কে?
Correct Answer:
ক: আহসান হাবীব
'পদ্মরাগ' কার লেখা গ্রন্থ?
Correct Answer:
গ: বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
Explanation:
'পদ্মরাগ' কার লেখা গ্রন্থ? সঠিক উত্তর বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন পদ্মরাগ (উপন্যাস) - রােকেয়া সাখাওয়াত হােসেন। পদ্ম গােখরা (গল্প) - কাজী নজরুল ইসলাম। পদ্মাবতী (নাটক) - মাইকেল মধুসূদন দত্ত। পদ্মাবতী (কাব্য) - আলাওল। পদ্মাবতী (সমালােচনামূলক) - সৈয়দ আলী আহসান। পদ্মানদীর মাঝি (উপন্যাস) - মানিক বন্দ্যোপাধ্যায়। পদ্মা মেঘনা যমুনা (উপন্যাস) - আবু জাফর শামসুদ্দীন।
মীর মশাররফ হোসেন কোন ধরনের গ্রন্থ রচনায় কৃতিত্ব দেখিয়েছেন?
Correct Answer:
ঘ: সাহিত্যরস সমৃদ্ধ গ্রন্থ
Explanation:
মীর মশাররফ হোসেন কোন ধরনের গ্রন্থ রচনায় কৃতিত্ব দেখিয়েছেন? সঠিক উত্তর সাহিত্যরস সমৃদ্ধ গ্রন্থ মীর মশাররফ হোসেন সাহিত্যরস সমৃদ্ধ গ্রন্থ রচনায় কৃতিত্ব দেখিয়েছেন। সৈয়দ মীর মশাররফ হোসেন (নভেম্বর ১৩, ১৮৪৭ - ডিসেম্বর ১৯, ১৯১১) ছিলেন একজন বাঙালি ঔপন্যাসিক, নাট্যকার ও প্রাবন্ধিক। তিনি বাংলা ভাষার অন্যতম প্রধান গদ্যশিল্পী ও বাঙালি মুসলমান সাহিত্যিকদের পথিকৃৎ। কারবালার যুদ্ধকে উপজীব্য করে রচিত বিষাদ সিন্ধু তার সবচেয়ে জনপ্রিয় সাহিত্যকর্ম।
'চার ইয়ারী কথা' গ্রন্থটি কার রচনা?
Correct Answer:
গ: প্রমথ চৌধুরী
Explanation:
'চার ইয়ারী কথা' গ্রন্থটি কার রচনা? সঠিক উত্তর প্রমথ চৌধুরী প্রমথ চৌধুরী (৭ আগস্ট ১৮৬৮ — ২ সেপ্টেম্বর ১৯৪৬) বিংশ শতাব্দীর অন্যতম প্রাবন্ধিক, কবি ও লেখক। তার পৈতৃক নিবাস ছিল বর্তমান বাংলাদেশের পাবনা জেলার চাটমোহর উপজেলার হরিপুর গ্রামে। তিনি বাংলা গদ্যে চলিতরীতির প্রবর্তক; এছাড়া বাংলা সাহিত্যে প্রথম বিদ্রূপাত্মক প্রবন্ধ রচনা করেন। সবুজপত্র পত্রিকা সম্পাদনার মাধ্যমে বাংলা সাহিত্যে চলিতরীতি প্রবর্তন করেন। গল্পকার ও সনেটকার হিসেবেও তাঁর বিশিষ্ট অবদান রয়েছে। গল্পগ্রন্থ সম্পাদনাঃ চার - ইয়ারী কথা (১৯১৬) আহুতি (১৯১৯) নীললোহিত (১৯৪১) "অনুকথা সপ্তক" "ঘোষালে ত্রিকথা"
'একক সন্ধ্যায় বসন্ত' গ্রন্থটির রচয়িতা__
Correct Answer:
গ: সৈয়দ আলী আহসান
Explanation:
'একক সন্ধ্যায় বসন্ত' গ্রন্থটির রচয়িতা__ সঠিক উত্তর সৈয়দ আলী আহসান সৈয়দ আলী আহসান রচিত কাব্য গ্রন্থ হলো - একক সন্ধ্যায় বসন্ত। তার রচিত কাব্যগ্রন্থগুলোর মধ্যে রয়েছে - অনেক আকাশ, একক সন্ধ্যায় বসন্ত, সহসা সচকিত, উচ্চারণ, আমার প্রতিদিনের শব্দ, প্রেম যেখানে সর্বস্ব। বিবিধ ক্ষেত্রে অবদানের স্বীকৃতি হিসেবে তিনি একুশে পদক, স্বাধীনতা ও বাংলা একাডেমিসহ বহু পুরস্কার ও সম্মাননায় ভূষিত হন। ২০০২ সালের ২৫ জুলাই তিনি ঢাকায় মৃত্যুবরণ করেন।
ইসমাইল হোসেন সিরাজীর গ্রন্থ__
Correct Answer:
ঘ: রায়নন্দিনী
Explanation:
ইসমাইল হোসেন সিরাজীর গ্রন্থ__ সঠিক উত্তর রায়নন্দিনী সৈয়দ ইসমাইল হোসেন সিরাজী ছিলেন একজন বাঙালি লেখক ও কবি। তিনি ১৯ ও ২০ শতকে বাঙালি মুসলিম পুনর্জাগরণের প্রবক্তাদের একজন। তিনি মুসলিমদের জন্যে বিজ্ঞানসাধনা, মাতৃভাষাচর্চা, নারীদের শিক্ষা এসবের পক্ষে লেখালেখি করেন। তার অনল - প্রবাহ কাব্যগ্রন্থটি সরকার বাজেয়াপ্ত করে এবং তিনি কারাবন্দী হন। তার উল্লেখযোগ্য গ্রন্থ হলো - রায়নন্দিনী।