poetry MCQs
Showing 50 questions (Total: 204)
'বীরঙ্গনা' কাব্যে পত্র সংখ্যা কত?
Correct Answer:
ক: ১১
Explanation:
'বীরঙ্গনা' কাব্যে পত্র সংখ্যা কত? সঠিক উত্তর ১১ 'বীরাঙ্গনা' কাব্যে পত্র সংখ্যা ১১ টি । বাংলা সাহিত্যের প্রথম বিদ্রোহী কবি মাইকেল মধুসূদন দত্তের বীরাঙ্গনা একটি পত্র কাব্য। অমিত্রাক্ষর ছন্দে রচিত এ কাব্যে পত্র সংখ্যা ১১ টি ।
মঙ্গল কাব্যে কোন দেবীর কাহিনী আছে?
Correct Answer:
গ: মনসা দেবী
Explanation:
মঙ্গল কাব্যে কোন দেবীর কাহিনী আছে? সঠিক উত্তর মনসা দেবী মঙ্গল কাব্যে মনসা দেবীর কাহিনী আছে। মনসামঙ্গল কাব্যের প্রধান দেবতা সর্পদেবী মনসা। মনসা মূলগতভাবে অনার্য দেবী। ভারতের আদিবাসী ও অন্ত্যজ সমাজে সর্পদেবী মনসার পূজা সুপ্রচলিত। বিশেষজ্ঞদের অনুমান, খ্রিষ্টীয় দশম - একাদশ শতাব্দীতে বাংলায় মনসার পূজা প্রবর্তিত হয়। পদ্মপুরাণ, দেবীভাগবত পুরাণ ও ব্রহ্মবৈবর্ত পুরাণ - এর মতো কয়েকটি আধুনিক উপপুরাণ গ্রন্থে দেবী মনসার উল্লেখ পাওয়া যায়; এই গ্রন্থগুলি অবশ্য খ্রিষ্টীয় একাদশ - দ্বাদশ শতাব্দীর পূর্বে রচিত হয়নি। লৌকিক দেবী হলেও কালক্রমে মনসা ব্রাহ্মণ্যতান্ত্রিক হিন্দুসমাজেও প্রতিপত্তি অর্জন করে; এমনকি চৈতন্যদেবের সমসাময়িক কালে শিক্ষিত বাঙালি সমাজেও মনসার পূজা প্রচলিত হয়
মুক্তিযুদ্ধ বিষয়ক কাব্য কোনটি?
Correct Answer:
গ: বাসন
Explanation:
মুক্তিযুদ্ধ বিষয়ক কাব্য কোনটি? সঠিক উত্তর বাসন মুক্তিযুদ্ধ বিষয়ক কাব্য হচ্ছে - বাসন।নাট্যগ্রন্থটির রচয়িতা সেলিম আল দীন।তিনি ছিলেন একজন প্রখ্যাত বাংলাদেশি নাট্যকার এবং গবেষক। স্বাধীনতা উত্তর বাংলাদেশের নাট্য আন্দোলনে তার উল্লেখযোগ্য ভূমিকা রয়েছে।তার অন্যান্য উল্লেখযোগ্য নাটক - জণ্ডিস ও বিবিধ বেলুন, চাকা,হরগোজ,কিত্তনখোলা ইত্যাদি।
‘দেওয়ানী মদিনা’ কোন কাব্যের অন্তর্গত?
Correct Answer:
ঘ: ময়মনসিংহ গীতিকা
Explanation:
‘দেওয়ানী মদিনা’ কোন কাব্যের অন্তর্গত? সঠিক উত্তর ময়মনসিংহ গীতিকা দেওয়ানা মদিনা - পালার রচয়িতা মনসুর বয়াতি। এটি মৈমনসিংহ - গীতিকা কাব্যের অন্তর্ভুক্ত মৈমনসিংহ - গীতিকা সম্পাদনা করেন ড. দীনেশচন্দ্র সেন।
'রাখালী' কাব্য কার লেখা?
Correct Answer:
খ: জসীমউদ্দীন
Explanation:
'রাখালী' কাব্য কার লেখা? সঠিক উত্তর জসীমউদ্দীন 'রাখালী' কাব্য জসীমউদ্দীনের লেখা। রাখালী বাংলাদেশের পল্লি কবি জসীম উদ্ দীনয়ের ১৯ টি কবিতা নিয়ে তৈরি একটি কবিতার বই। জসীম উদ্ দীনয়ের তরুন বয়সের লেখা কবিতাগুলো রয়েছ। বইটি ১৯২৭ সালে পলাশ প্রকাশনী থেকে প্রকাশ পায়। প্রচ্ছদ একেঁছেন নন্দলাল বসু। পৃষ্টা সংখ্যা ৬৮ টি। কবিতা গুলোতে পল্লির জীবন বেশি প্রভাব রয়েছে।
‘সঞ্চয়িতা’ কোন কবির কাব্য সংকলণ?
Correct Answer:
ক: রবীন্দ্রনাথ ঠাকুর
Explanation:
‘সঞ্চয়িতা’ কোন কবির কাব্য সংকলণ? সঠিক উত্তর রবীন্দ্রনাথ ঠাকুর Hints: রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্য সংকলন " সঞ্চয়িতা " কাজী নজরুলের কবিতা ও গানের সংকলন "সঞ্চয়িতা " জসীমউদ্দীন এর কবিতার সংকলন " সুচয়নী"
মহাশ্মশান কাব্যের কাহিনী কোন যুদ্ধভিত্তিক?
Correct Answer:
ক: পানিপথের তৃতীয় যুদ্ধ
Explanation:
মহাশ্মশান কাব্যের কাহিনী কোন যুদ্ধভিত্তিক? সঠিক উত্তর পানিপথের তৃতীয় যুদ্ধ কবি কায়কোবাদের মহাকাব্য তথা বাঙালি মুসলমান কবিদের প্রথম মহাকাব্য ‘মহাশ্মাশান’ (১৯০৫) ৩টি খন্ডে রচিত পানিপথের তৃতীয় যুদ্ধ (১৭৬১) নিয়ে লেখা।
”তিলোত্তমা” কাব্যটি কার রচিত?
Correct Answer:
গ: মুধুসূদন দত্ত
Explanation:
”তিলোত্তমা” কাব্যটি কার রচিত? সঠিক উত্তর মুধুসূদন দত্ত মহাভারতের সুন্দ ও উপসুন্দ কাহিনী অবলম্বন করে মাইকেল মধুসূদন দত্ত রচিত কাহিনীর নাম ‘তিলোত্তমা সম্ভব’ (১৮৬০) কাব্য। এটি তার প্রথম কাব্যগ্রন্থ এবং বাংলা সাহিত্যে অমিত্রাক্ষর ছন্দে রচিত প্রথম প্র্রকাশিত কাব্যগ্র্রন্থ।
গীতিকাব্য ভোরের পাখি কে?
Correct Answer:
গ: বিহারীলাল
Explanation:
গীতিকাব্য ভোরের পাখি কে? সঠিক উত্তর বিহারীলাল আধুনিক গীতি কবিতার স্রষ্টা বিহারীলালকে রবীন্দ্রনাথ ঠাকুর বাংলা গীতিকবিতার ধারার ‘ভোরের পাখি’ বলে আখ্যা দিয়েছিলেন। কারণ তিনিই প্রথম বাংলার ব্যক্তির আত্মলীনতা, ব্যক্তিগত অনুভূতি ও গীতোচ্ছ্বাস সহযোগে কবিতা রচনা করেন।
’অনল প্রবাহ’ কাব্যটি কার?
Correct Answer:
খ: ইসমাইল হোসেন সিরাজী
Explanation:
’অনল প্রবাহ’ কাব্যটি কার? সঠিক উত্তর ইসমাইল হোসেন সিরাজী এটি মুসলিম জাগরণমূলক কাব্য। প্রকাশিত হয় ১৯০০ খ্রিষ্টাব্দে। এটিতে হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়ের ‘ভারতভিক্ষা’, ‘ভারত বিলাপ’ ইত্যাদি কবিতার সুস্পষ্ট প্রভাব রয়েছে।
'চাষাভূষার কাব্য' কার রচনা ?
Correct Answer:
ক: নির্মলেন্দু গুণ
Explanation:
'চাষাভূষার কাব্য' কার রচনা ? সঠিক উত্তর নির্মলেন্দু গুণ কবি নির্মলেন্দু গুনের একটি উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ ‘চাষাভুষার কাব্য,’ যা ১৯৮১ সালে প্রকাশিত হয়।
”শাহনামা” কোথাকার মহাকাব্য?
Correct Answer:
গ: পারস্য
Explanation:
”শাহনামা” কোথাকার মহাকাব্য? সঠিক উত্তর পারস্য পারস্যের কবি ফেরদৌসী শাহনামা মহাকাব্যটি ৯৮০ সালে রচনা করেন। পরবর্তীতে বাংলায় অনুবাদ করেন মনির উদ্দীন ইউসুফ। শাহনামা হলো পারস্যের মহাকাব্য।
মেঘনাদ বধ কাব্যে সর্গ সংখ্যা কয়টি?
Correct Answer:
ঘ: ৯টি
Explanation:
মেঘনাদ বধ কাব্যে সর্গ সংখ্যা কয়টি? সঠিক উত্তর ৯টি মেঘনাদবধ কাব্যের সর্গ সংখ্যা ৯ টি। সংস্কৃত মহাকাব্য রামায়ণ এর ক্ষুদ্র ভগ্নাংশ কাহিনী নিয়ে ১৮৬১ সালে মাইকেল মধুসূদন দত্ত এই মহাকাব্য রচনা করেন। প্রধান চরিত্র রামায়ণ, মেঘনাদ, লক্ষণ, রাম, প্রমিলা, বিভীষণ, সিতা, শর্মা প্রভৃতি। প্রথম সর্গ (অধ্যায়) অভিষেক, নবম ও শেষ সর্গ সংস্ক্রিয়া।
”ছাড়পত্র” কাব্যটি কার রচনা?
Correct Answer:
গ: সুকান্ত ভট্টাচার্য
Explanation:
”ছাড়পত্র” কাব্যটি কার রচনা? সঠিক উত্তর সুকান্ত ভট্টাচার্য 'ছাড়পত্র' - কাব্যটি সুকান্ত ভট্টাচার্যের লেখা । কিশোর কবি সুকান্ত ভট্টাচার্য (১৯২৬ - ১৯৪৭) রচিত অন্যান্য কাব্যগ্রন্থ - ঘুম নেই, পূর্বাভাস, অভিযান, হরতাল ও গীতিগুচ্ছ। 'ছাড়পত্র' কাব্যের বিখ্যাত লাইন - এ বিশ্বকে এ শিশুর বাসযোগ্য করে যাব আমি ।
কোন কবি “ধর্মমঙ্গল” কাব্যের প্রণেতা?
Correct Answer:
খ: রূপরাম চক্রবর্তী
Explanation:
কোন কবি “ধর্মমঙ্গল” কাব্যের প্রণেতা? সঠিক উত্তর রূপরাম চক্রবর্তী বাংলা সাহিত্যের মধ্যযুগে বিশেষ এক শ্রেণীর ধর্মবিষয়ক আখ্যান কাব্য হলো মঙ্গলকাব্য। প্রায় বিশজন কবি ধর্মমঙ্গল কাব্য রচনা করেছিলেন বলে প্রমাণ পাওয়া গেছে। ধর্মমঙ্গল কাব্যের আদিকবি ময়ূরভট্ট। এছাড়াও খেলারাম চক্রবর্তী, মানিকরাম, রুপরাম, চক্রবর্তী, শ্যাম পন্ডিত, সীতারাম দাস, রাজারাম দাস, দ্বিজ প্রভুরাম, ঘনরাম চক্রবর্তী প্রমুখ ধর্মমঙ্গল কাব্য রচনা করেছেন।
কোনটি আধুনিক যুগের কাব্য?
Correct Answer:
ঘ: সারদা মঙ্গল
Explanation:
কোনটি আধুনিক যুগের কাব্য? সঠিক উত্তর সারদা মঙ্গল শ্রেণীগত দিক দিয়ে মঙ্গলকাব্যকে দুই ভাগে ভাগ করা যায়। যথা - পৌরাণিক ও লৌকিক। সারদা মঙ্গ্লকাব্য হলো লৌকিক মঙ্গলকাব্য। এ মঙ্গলকাব্যটি বিদ্যা ও চারুকলার অধিষ্ঠাত্রী দাবী সারদা বা সরস্বতীর কাহিনী অবলম্বনে রচিত। সারদা মঙ্গলের কবিগণ হলেন দয়ারাম, বীরেস্বর, রাজসিংহ প্রমুখ।
কোনটি “মহাকাব্য”?
Correct Answer:
গ: প্যারাডাইস লস্ট
Explanation:
কোনটি “মহাকাব্য”? সঠিক উত্তর প্যারাডাইস লস্ট জন মিল্টন রচিত ‘প্যারাডাইস লস্ট’ একটি মাহাকাব্য। এ মহাকাব্যটি প্যারাডাইস রিগেইনডকে অনুসরণ করে লেখা হয়, যা ১৬৬৭ সালে প্রকাশিত হয়। এ মহাকাব্যে আদম ইভের সৃষ্টি, স্বর্গ থেকে পতন দেখানো হয়েছে।
মধুসূদন দত্তের “মেঘনাদবধ কাব্য:-এর কাহিনী কোন মহাকাব্য থেকে নেয়া ?
Correct Answer:
ক: রামায়ণ
Explanation:
মধুসূদন দত্তের “মেঘনাদবধ কাব্য:-এর কাহিনী কোন মহাকাব্য থেকে নেয়া ? সঠিক উত্তর রামায়ণ সংস্কৃত মহাকাব্য ‘রামায়ণ’ - এর ক্ষুদ্র ভগ্নাংশ কাহিনী অবলম্বন করে মধুসূদন দত্ত ‘মেঘনাদবধ কাব্য’ রচনা করেন। এটি বাংলা সাহিত্যের প্রথম সার্থক মহাকাব্য। অমিত্রাক্ষর ছন্দে রচিত এ মহাকাব্যটি ১৮৬১ সালে প্রকাশিত হয়।
শাহ মুহম্মদ সগীর অনূদিত বিখ্যাত কাব্য কোনটি?
Correct Answer:
ক: ইউসুফ জোলেখা
Explanation:
শাহ মুহম্মদ সগীর অনূদিত বিখ্যাত কাব্য কোনটি? সঠিক উত্তর ইউসুফ জোলেখা বাংলা সাহিত্যের প্রথম মুসলমান করি শাহ মুহম্মদ সহীর গৌড়ের সুলতান গিয়াসউদ্দিন আজম শাহের রাজত্বকালে ইরানের মহাকবি ফেরদৌসী ও সুফীকবি জামীর মূল কাহিনী নিয়ে ‘ইউসুফ জোলেখা’ কাব্য অনুবাদ করেন।
কোনটি জীবনানন্দ দাশের কাব্য নয় ?
Correct Answer:
গ: বেলা শেষের গান
Explanation:
কোনটি জীবনানন্দ দাশের কাব্য নয় ? সঠিক উত্তর বেলা শেষের গান নির্জনতার কবি জীবনানন্দ দাশ রচিত কাব্যগ্রন্থগুলো হলো - ঝরাপালক, ধূসর পাণ্ডুলিপি, বনলতা সেন, মহাপৃথিবী, সাতটি তারার তিমির, রূপসী বাংলা, বেলা অবেলা কালবেলা প্রভৃতি।
বিপ্রদাস পিপলাই রচিত কাব্যের নাম কি?
Correct Answer:
খ: মনসা বিজয়
Explanation:
বিপ্রদাস পিপলাই রচিত কাব্যের নাম কি? সঠিক উত্তর মনসা বিজয় বিজয়গুপ্তের প্রায় সমসাময়িক কবি বিপ্রদাস পিপিলাই । তিনি বিজয় গুপ্তের মনসামঙ্গল রচনার এক বছর পর তার ‘মনসা বিজয়’ কাব্য রচনা করেন। এ কাব্যের প্রধান বৈশিষ্ট্য এর গল্প বৈচিত্র্য।
কোনো মঙ্গল কাব্যে কয়টি অংশ থাকে?
Correct Answer:
খ: ৫টি
গীতাঞ্জলি কাব্যের ইংরেজি অনুবাদের নাম কি?
Correct Answer:
খ: Song Offerings
মধুসুদন দত্তের 'মেঘনাদ বধ' প্রকৃতপক্ষে কোন রসের কাব্য?
Correct Answer:
ক: বীর রস
Explanation:
মধুসুদন দত্তের 'মেঘনাদ বধ' প্রকৃতপক্ষে কোন রসের কাব্য? সঠিক উত্তর বীর রস √দুল + অনা = দোলনা √খেল + অনা = খেলনা
'চাঁদ সওদাগর' বাংলা কোন কাব্যধারার চরিত্র?
Correct Answer:
খ: মনসামঙ্গল
Explanation:
'চাঁদ সওদাগর' বাংলা কোন কাব্যধারার চরিত্র? সঠিক উত্তর মনসামঙ্গল 'চাঁদ সওদাগর' বাংলা মনসামঙ্গল কাব্যধারার চরিত্র। মনসামঙ্গল বা পদ্মাপু্রাণ মধ্যযুগীয় বাংলা সাহিত্যের মঙ্গলকাব্য ধারার অন্যতম প্রধান কাব্য। এই ধারার অপর দুই প্রধান কাব্য চণ্ডীমঙ্গল ও ধর্মমঙ্গল কাব্যের তুলনায় মনসামঙ্গল প্রাচীনতর। মনসামঙ্গল একটি আখ্যানকাব্য। এই কাব্যের প্রধান আখ্যানটিও আবর্তিত হয়েছে মর্ত্যলোকে মনসার নিজ পূজা প্রচারের প্রয়াসকে কেন্দ্র করে। কাব্যের মূল উপজীব্য চাঁদ সদাগরের উপর দেবী মনসার অত্যাচার, চাঁদের পুত্র লখিন্দরের সর্পাঘাতে মৃত্যু ও পুত্রবধূ বেহুলার আত্মত্যাগের উপাখ্যান। এই কাব্যে সেযুগের হিন্দু বাঙালি সমাজের সমাজব্যবস্থা, অর্থনীতি, আচার - অনুষ্ঠান ইত্যাদি সম্পর্কে নানা অনুপূঙ্খ বর্ণনা পাওয়া যায়। চাঁদ সদাগর শুধুমাত্র এই কাব্যেরই নয়, বরং সমগ্র বাংলা সাহিত্যের অন্যতম বলিষ্ঠ চরিত্র; বেহুলা - লখিন্দরের করুণ উপাখ্যানটিও তার মানবিক আবেদনের কারণে আজও বাঙালি সমাজে জনপ্রিয়।
'ছাড়পত্র' কাব্যটি কার রচনা ?
Correct Answer:
গ: সুকান্ত ভট্টাচার্য্য
ইসলামের ইতিহাস ও ঐতিহ্য কোন কাব্যের উপজীব্য ?
Correct Answer:
খ: সাত সাগরের মাঝি
Explanation:
ইসলামের ইতিহাস ও ঐতিহ্য কোন কাব্যের উপজীব্য ? সঠিক উত্তর সাত সাগরের মাঝি ‘জিঞ্জির’ (১৯২৮) কাজী নজরুল ইসলামের জীবনীমূলক বিদ্রোহী কাব্য। ‘সাত সাগরের মাঝি’ (১৯৪৪) ফররুখ আহমদের ইসলামের ইতিহাস ও ঐতিহ্য সম্বলিত কাব্য। ‘দিলরুবা’ (১৯৩৩) আবদুল কাদির রচিত প্রেমপ্রধান কবিতা এবং ‘নূরনামা’ আবদুল হাকিমের বাংলা ভাষার গুণকীর্তনমূলক কাব্য।
'আমার সন্তান যেন থাকে দুধে ভাতে'- রচনাটি কার কাব্য থেকে নেয়া?
Correct Answer:
খ: ভারতচন্দ্র রায়গুণাকর
Explanation:
'আমার সন্তান যেন থাকে দুধে ভাতে'- রচনাটি কার কাব্য থেকে নেয়া? সঠিক উত্তর ভারতচন্দ্র রায়গুণাকর নবদ্বীপের রাজা কৃষ্ণচন্দ্রের সভাকবি ভারতচন্দ্র রায় গুনাকর এই উক্তিটি রচনা করেন। তিনি ঈশ্বরী পাটনী চরিত্রের মুখ দিয়ে এই কথা বলিয়েছেন।
কাব্যনাটক নয় ---
Correct Answer:
গ: দণ্ডকারণ্য
Explanation:
কাব্যনাটক নয় --- সঠিক উত্তর দণ্ডকারণ্য কাব্যনাটক নয় দণ্ডকারণ্য। প্রাচ্য ও পাশ্চাত্য নাট্যকলার সংমিশ্রণে রচিত দশুকারণ্য নাটকের রচিয়তা মুনীর চৌধরী। অন্যদিকে বিসর্জন, তপস্বী ও তরঙ্গিণী, নূরলদীনের সারাজীবন কাব্যনাটকের রচিয়তা - রবীন্দ্রনাথ ঠাকুর, বুদ্ধ দেব বসু, সৈয়দ শামসুল হক।
'এক পয়সার বাঁশি' কাব্যের রচয়িতা কে?
Correct Answer:
খ: জসীমউদ্দীন
'দিবারাত্রির কাব্য' একটি ---
Correct Answer:
গ: উপন্যাস
Explanation:
'দিবারাত্রির কাব্য' একটি --- সঠিক উত্তর উপন্যাস দিবা রাত্রির কাব্য মানিক বন্দোপাধ্যায়ের রচিত একটি উপন্যাস, এটি ১৯৩৬ সালে প্রকাশিত হয়
’মেঘনাদবধ কাব্য’ কত সালে প্রকাশিত হয়?
Correct Answer:
গ: ১৮৬১
Explanation:
’মেঘনাদবধ কাব্য’ কত সালে প্রকাশিত হয়? সঠিক উত্তর ১৮৬১ বিশ্বব্যাংক গ্রুপের পাঁচটি অঙ্গসংস্থার মধ্যে IDA – এ Soft Loan Window নামে পরিচিত।
' মহাশ্মশান ' মহাকাব্যটির রচয়িতা কে ?
Correct Answer:
ক: কায়কোবাদ
Explanation:
' মহাশ্মশান ' মহাকাব্যটির রচয়িতা কে ? সঠিক উত্তর কায়কোবাদ কায়কোবাদের শ্রেষ্ঠ কাব্যগ্রন্থ "মহাশ্মশান " (১৯০৫) মহাকাব্য। কাব্যটি ধারাবাহিকভাবে মহম্মদ রওশন আলী সম্পাদিত "কোহিনূর" পত্রিকায় প্রকাশিত হয়। পানি পথের তৃতীয় যুদ্ধ ( ১৭৬১) অবলম্বনে কাব্যটি রচিত।
' ফণি মনসা ' কাব্যের রচয়িতা কে?
Correct Answer:
ক: কাজী নজরুল ইসলাম
Explanation:
' ফণি মনসা ' কাব্যের রচয়িতা কে? সঠিক উত্তর কাজী নজরুল ইসলাম জাতীয় কবি কাজী নজরুল ইসলাম রচিত কাব্য - ফনি - মনসা। তার উল্লেখযোগ্য কাব্য গ্রন্থ হলো - অগ্নিবীণা, দোলন চাঁপা, ছায়ানট, বিষের বাঁশি, সাম্যবাদী ইত্যাদি।
লাইলী মজনু কাব্যের উপাখ্যান কোন দেশের?
Correct Answer:
গ: ইরান
স্বাধীনতা তুমি রবীন্দ্রনাথের আজর কবিতা অবিনাশী গান। স্বাধীনতা তুমি ----------------। কবিতাটির কবি কে?
Correct Answer:
ক: শামছুর রাহমান
Explanation:
স্বাধীনতা তুমি রবীন্দ্রনাথের আজর কবিতা অবিনাশী গান। স্বাধীনতা তুমি ----------------। কবিতাটির কবি কে? সঠিক উত্তর শামছুর রাহমান স্বাধীনতা তুমি রবি ঠাকুরের অজর কবিতা, অবিনাশী গান। স্বাধীনতা তুমি কাজী নজরুল, ঝাঁকড়া চুলের বাবরি দোলানাে মহান পুরুষ, সৃষ্টিসুখের উল্লাসে কাঁপা - এই পঙক্তিগুলাে কবি শামসুর রাহমানের 'স্বাধীনতা তুমি’ কবিতা থেকে নেয়া হয়েছে।
চন্ডীমঙ্গল কাব্যে কোন চরিত্রটি পাওয়া যায়?
Correct Answer:
ঘ: ফুল্লরা
Explanation:
চন্ডীমঙ্গল কাব্যে কোন চরিত্রটি পাওয়া যায়? সঠিক উত্তর ফুল্লরা চন্ডীদেবীর কাহিনি অবলম্বনে রচিত চণ্ডীমঙ্গল কাব্যে। চন্ডীমঙ্গল কাব্যের উল্লেখযোগ্য কবিগণ হলেন - মানিকদত্ত, দ্বিজ মাধব, মুকুন্দরাম চক্রবর্তী, দ্বিজরাম দেব, মুক্তরাম সেন। এ কাব্যের প্রধান চরিত্র হলো - ফুল্লরা, কালকেতু, ধনপতি, ভাড়ুদত্ত, মুরারী শীল৷ বাংলা সাহিত্যের প্রথম ঠগ চরিত্র ভাড়ুদত্ত।
মনসামঙ্গল কাব্যের রচয়িতা কোন কবি?
Correct Answer:
ক: বিজয় গুপ্ত
Explanation:
মনসামঙ্গল কাব্যের রচয়িতা কোন কবি? সঠিক উত্তর বিজয় গুপ্ত 'মনসামঙ্গল ' কাব্যের রচয়িতা কানাহরি দত্ত, নারায়ণ দেব, বিজয় গুপ্ত, বিপ্রদাস পিপিলাই, দ্বিজ বংশীদাস, কেতকাদাস ক্ষেমানন্দ প্রমুখ।
'দিবারাত্রির কাব্য' কার লেখা ?
Correct Answer:
ক: মানিক বন্দোপাধ্যায়
Explanation:
'দিবারাত্রির কাব্য' কার লেখা ? সঠিক উত্তর মানিক বন্দোপাধ্যায় মানিক বন্দ্যোপাধ্যায় রচিত উপন্যাস "দিবারাত্রির কাব্য"। তাঁর রচিত আরও কয়েকটি উপন্যাস : জননী, পুতুল নাচের ইতিকথা, পদ্মা নদীর মাঝি, শহরতলী, ইতিকথার পরের কথা।
সত্তেন্দ্রনাথ দত্তের একটি মৌলিক কাব্য
Correct Answer:
ঘ: বেণু-বীণা
'লাইলী মজনু ' কাব্যের উপাখ্যান কোন দেশের?
Correct Answer:
গ: ইরান
Explanation:
'লাইলী মজনু ' কাব্যের উপাখ্যান কোন দেশের? সঠিক উত্তর ইরান ‘লাইলী - মজনু’ কাব্যের উপাখ্যান ইরানের। এ কাব্যের মূল রয়িতা ফারসি কবি আবদুর রহমান জামি। দৌলত উজির বাহরাম খান এ কাব্যের অনুবাদ করেন। এ কাব্যে মানবিক প্রেমবোধ ফুটে উঠেছে।
হাসি ও ব্যঙ্গের নজরুল -কাব্য-
Correct Answer:
ক: পুবের হাওয়া
Explanation:
হাসি ও ব্যঙ্গের নজরুল -কাব্য- সঠিক উত্তর পুবের হাওয়া হাসি ও ব্যঙ্গের নজরুল কাব্য ‘পূবের হাওয়া’ প্রকাশিত ১৯২৫ সালে। কাব্যটিতে যেসব কবিতা অন্তর্ভূক্ত হয়েছে। - স্মরণে নিকটে, মানিনী, আশা হোলি, বে - শরম, সোহাগ, শরাবন - তুহুরা,বিরহ - বিধুরা, প্রণয় - নিবেদন ও ফুল - কুঁড়ি।
'অন্নদামঙ্গল' কাব্য কোন যুগের কাব্য?
Correct Answer:
ঘ: মধ্যযুগ
Explanation:
'অন্নদামঙ্গল' কাব্য কোন যুগের কাব্য? সঠিক উত্তর মধ্যযুগ অন্নদামঙ্গল রায়গুণাকর ভারতচন্দ্র রচিত একটি মঙ্গলকাব্য। এটি মধ্যযুগের রচনা। কাব্যটি দেবী অন্নপূর্ণার মাহাত্ম্য্যব্যঞ্জক। ১৭৫২ খ্রিষ্টাব্দে ভারতচন্দ্র এই কাব্য রচনা করেছিলেন। ভারতচন্দ্রের পৃষ্ঠপোষক নদিয়ারাজ কৃষ্ণচন্দ্র রায় বাংলায় প্রতিমায় দেবী অন্নপূর্ণার পূজা প্রচলন করেন। তিনিই ভারতচন্দ্রকে রায়গুণাকর উপাধি প্রদান করে দেবীর মাহাত্ম্যব্যঞ্জক একটি কাব্য রচনার অনুরোধ করেন।
'সোনালী কাবিন' কাব্যটির রচয়িতা কে?
Correct Answer:
খ: আল মাহমুদ
Explanation:
'সোনালী কাবিন' কাব্যটির রচয়িতা কে? সঠিক উত্তর আল মাহমুদ 'সোনালী কাবিন' এর রচয়িতা আল মাহমুদ 'সোনালী কাবিন' আল মাহামুদের সনেট জাতীয় কাব্য। আল মাহমুদ যে সকল সাহিত্য রচনা করেছেন তার মধ্যে সোনালী কাবিন তাকে বেশি পরিচিতি প্রদান করেছে। এতে মোট ১৪টি সনেট রয়েছে।
মহাকাব্য রচয়িতা হিসেবে বিশেষ উল্লেখযোগ্য __
Correct Answer:
গ: কায়কোবাদ
Explanation:
মহাকাব্য রচয়িতা হিসেবে বিশেষ উল্লেখযোগ্য __ সঠিক উত্তর কায়কোবাদ মহাকাব্য রচয়িতা হিসেবে বিশেষ উল্লেখযোগ্য __ কায়কোবাদ। কায়কোবাদ, মহাকবি কায়কোবাদ বা মুন্সী কায়কোবাদ (১৮৫৭ - ২১ জুলাই, ১৯৫১) বাংলা ভাষার উল্লেখযোগ্য কবি যাকে মহাকবিও বলা হয়। তার প্রকৃত নাম কাজেম আল কোরায়শী। “মীর মশাররফ, কায়কোবাদ, মোজাম্মেল হকের মধ্যে কায়কোবাদই হচ্ছেন সর্বতোভাবে একজন কবি। কাব্যের আদর্শ ও প্রেরণা তাঁর মধ্যেই লীলাময় হয়ে ওঠে। সেজন্য একথা বেশ জোরের সঙ্গে বলা যায় যে কবি কায়কোবাদই হচ্ছেন আধুনিক বাংলা সাহিত্যের প্রথম মুসলিম কবি।
নিচের কোনটি অনুবাদ কাব্য?
Correct Answer:
খ: মহাপৃথিবী
Explanation:
নিচের কোনটি অনুবাদ কাব্য? সঠিক উত্তর মহাপৃথিবী মহাপৃথিবী অনুবাদ কাব্য। মহাপৃথিবী কবি জীবনানন্দ দাশের চতুর্থ কাব্যগ্রন্থ। এটি প্রকাশিত হয় ১৯৪৪ খ্রিষ্টাব্দে (১৩৫১ বঙ্গাব্দ); প্রকাশক ছিলেন পূর্বাশা লিমিটেডের পক্ষে সত্যপ্রসন্ন ঘোষ। ঝরাপালক (১৯৪২), ধূসর পাণ্ডুলিপি (১৯৩৬) ও বনলতা সেন (১৯৪২) এর পর ১৯৪৪ খ্রিষ্টাব্দে ‘মহাপৃথিবী’ কাব্যগ্রন্থটি প্রকাশ করেছিলেন জীবনানন্দ দাশ। মহাপৃথিবী’র সবচেয়ে বিখ্যাত কবিতা আট বছর আগের একদিন।
'সিরাজুম মুনীরা' কাব্যগন্থের কবি কে?
Correct Answer:
ক: ফররুক আহমদ
Explanation:
'সিরাজুম মুনীরা' কাব্যগন্থের কবি কে? সঠিক উত্তর ফররুক আহমদ মুসলিম পুনর্জাগরণের কবি ফররুখ আহমদ রচিত কাব্যগ্রন্থ ' সিরাজুম মুনীরা'। তার রচিত আরো কয়েকটি কান্যগ্রন্হ - সাত সাগরের মাঝি, নৌফেল ও হাতেম, হাতেমতায়ী। তার সনেট সংকলন ' মুহূর্তের কবিতা'।
মধুসুদন দত্ত রচিত 'পত্রকাব্য' হচ্ছে--
Correct Answer:
ঘ: বীরাঙ্গনা
Explanation:
মধুসুদন দত্ত রচিত 'পত্রকাব্য' হচ্ছে-- সঠিক উত্তর বীরাঙ্গনা মাইকেল মধুসূদন দত্তের ' বীরাঙ্গনা ' বাংলা সাহিত্যের প্রথম পত্রকাব্য। এ কাব্যে মোট এগারটি পত্র আছে। ' ব্রজাঙ্গনা ' মধুসূদন দত্ত রচিত রাধা কৃষ্ণের গীতিকাব্য। তার রচিত নাটক ও কাব্য যথাক্রমে ' পদ্মাবতী ' ও ' তিলোত্তমাসম্ভব'। তিনি অমিত্রাক্ষর ছন্দের সর্বপ্রথম প্রয়োগ ঘটান ' পদ্মাবতী ' নাটকে।
'পদ্মাবতী' কাব্যের রচয়িতা কে ?
Correct Answer:
খ: আলাওল
Explanation:
'পদ্মাবতী' কাব্যের রচয়িতা কে ? সঠিক উত্তর আলাওল আরাকান রাজসভার কবিদের মধ্যে শ্রেষ্ঠ ছিলেন আলাওল। বাংলা সাহিত্য আরাকানকে রোসাঙ্গ বা রোসাং নামে উল্লেখ করা হয়। আলাওল রচিত গ্রন্থগুলি হলো পদ্মাবতী, তোহফা বা তত্ত্বোপদেশ হপ্ত পয়কর, সয়ফুলমূলক বদিউজ্জামান, সিকান্দরনামা, রাগতালনামা এবং দৌলত কাজীর অসমাপ্ত গ্রন্থ সতীয়না লোর চন্দ্রানী। পদ্মাবতী কাব্যটি মহাকবি আলাওল হিন্দি পদুমাবৎ থেকে বাংলায় অনুবাদ করেন।
'কাব্য সুধাকর'__ এর উপাধি?
Correct Answer:
ক: গোলাম মোস্তফা
Explanation:
'কাব্য সুধাকর'__ এর উপাধি? সঠিক উত্তর গোলাম মোস্তফা 'কাব্য সুধাকর'__ গোলাম মোস্তফা উপাধি । গোলাম মোস্তফা (জন্ম: ১৮৯৭ - মৃত্যু: ১৩ অক্টোবর ১৯৬৪) একজন বাঙালি লেখক এবং কবি। তার কাব্যের মূল বিষয় ছিল ইসলাম ও প্রেম। ১৯৫২ সালে যশোর সাহিত্য সংঘ কর্তৃক কাব্যসুধাকর ও ১৯৬০ সালে পাকিস্তান সরকার কর্তৃক সিতারা - ই - ইমতিয়াজ উপাধিতে ভূষিত হন কবি গোলাম মোস্তফা ।