power and strength MCQs
Showing 50 questions (Total: 145)
নবায়নযোগ্য শক্তি উৎসের একটি উদাহরণ হলো-----
Correct Answer:
ঘ: সূর্য
Explanation:
নবায়নযোগ্য শক্তি উৎসের একটি উদাহরণ হলো----- সঠিক উত্তর সূর্য সূর্য থেকে প্রতিনিয়ত যে পরিমাণ শক্তি পৃথিবীতে এসে পৌঁছায় তা সূর্যের উৎপন্ন শক্তির দুই শত কোটি ভাগের এক ভাগ মাত্র। এই সৌরশক্তির অফুরন্ত ভাণ্ডার আমাদের প্রতিদিনের নানারকম কাজের চাহিদা মেটায়। বর্তমানে সৌরশক্তিকে ব্যবহার করে বাষ্প উৎপাদনের মাধ্যমে টারবাইন ও জেনারেটরের সাহায্যে বিদ্যুৎ উৎপাদন করা হয়। এ ছাড়া রান্নার কাজে সৌরচুল্লি ব্যবহার করা হয়ে থাকে। এই সৌরশক্তি বারবার ব্যবহার করা যাবে। কখনোই শেষ হবে না। তাই সৌর শক্তিকে নবায়নযোগ্য শক্তি বলা হয়। পৃথিবীতে প্রায় 99.97% শক্তির উৎস হলো সুর্য। সুর্যই সকল শক্তির মুল উৎস।
সৌরশক্তি হচ্ছে-
Correct Answer:
খ: নবায়নযোগ্য শক্তি
Explanation:
সৌরশক্তি হচ্ছে- সঠিক উত্তর নবায়নযোগ্য শক্তি সৌরশক্তি হচ্ছে নবায়নযোগ্য শক্তি। সৌরশক্তিকে আজকাল নবায়নযোগ্য শক্তি বিপুল শক্তি বহন করে আনে। এ শক্তিকে ধরে রাখার জন্য উদ্ভাবিত হয়েছে প্রয়োজনীয় প্রযুক্তি। যেমন - সৌরকোষ ।
তড়িৎশক্তি শব্দশক্তিতে রূপান্তরিত হয় কোন যন্ত্রের মাধ্যমে?
Correct Answer:
গ: লাউড স্পিকার
Explanation:
তড়িৎশক্তি শব্দশক্তিতে রূপান্তরিত হয় কোন যন্ত্রের মাধ্যমে? সঠিক উত্তর লাউড স্পিকার 'এমপ্লিফায়ার' বা বিবর্ধক শব্দশক্তিকে জোরালো করে। জেনারেটর যান্ত্রিকশক্তিকে বৈদ্যুতিক শক্তিতে রুপান্তিরত করে এবং মাইক্রোফোন শব্দতরঙ্গকে বিদ্যুৎ প্রবাহে পরিণত করে।
নিম্নের কোন বর্ণটির শক্তি সবচেয়ে বেশী ?
Correct Answer:
ঘ: বেগুনী
Explanation:
নিম্নের কোন বর্ণটির শক্তি সবচেয়ে বেশী ? সঠিক উত্তর বেগুনী বেগুনীবেগুনী হল নীলা, ল্যাভেন্ডার আর বিউটিবেরিসের বর্ণ। এর নাম করা হয়েছে বেগুনী ফুলের নাম অনুযায়ী। বেগুনী দৃশ্যমান বর্ণালীর সর্বশেষ বর্ণ যা নীল এবং অদৃশ্য অতিবেগুনীর মাঝামাঝি অবস্থান করে। এর প্রাধান্যপূর্ণ তরঙ্গদৈর্ঘ্য হল ৩৮০ - ৪৫০ ন্যানোমিটার (কিছু নির্দিষ্ট অবস্থায় রক্তবর্নেরও ৩১০ ন্যানোমিটার তরঙ্গদৈর্ঘ্য দেখা যায়)। যে আলোর তরঙ্গদৈর্ঘ্য বেগুনী অপেক্ষা ছোট কিন্তু রঞ্জনরশ্মি এবং গামারশ্মি অপেক্ষা বড় তাকে অতিবেগুনী বলে। ইতিহাসে চিত্রকরেরা যে বর্ণচাকতি ব্যবহার করত, বেগুনী তাতে নীল এবং রক্তবর্ণের মাঝামাঝি ছিল। কম্পিউটারের মনিটর এবং টেলিভিশন সেটে যা বেগুনীর মত দেখতে, তা আরজিবি বর্ণ মডেল দ্বারা নির্মিত, যা লাল এবং নীলের সমন্বয়ে তৈরি হয়। এখানে নীল লালের দ্বিগুণ উজ্জ্বল থাকে। কিন্তু এটি সত্যিকার বেগুনী হয়না, এটি কেবল নীলের চেয়ে ছোট একটি তরঙ্গদৈর্ঘ্য এর বদলে কয়েকটি উচ্চ তরঙ্গদৈর্ঘ্য এর যোগফল হয়। বেগুনী এবং রক্তবর্ণ প্রায় একই দেখা যায়, কিন্তু বেগুনী সত্যিকার অর্থে একটি রঙ, যার দৃশ্যমান বর্ণালীতে একটি নির্দিষ্ট অবস্থান আছে। আর রক্তবর্ণ একটি সংযুক্ত বর্ণ, যা নীল এবং লাল বর্ণের যোগফল। ইতিহাসে বেগুনী আর রক্তবর্ণ আভিজাত্য এবং মর্যাদার প্রতীক হয়ে ছিল। রোমের সম্রাটরা রক্তবর্ণের আলখেল্লা পরিধান করতেন, যা বাইজেন্থাইন সম্রাটরাও পরতেন। মধ্যযুগে বিশপ এবং বিশ্ববিদ্যালয়ের প্রফেসররা বেগুনী বস্ত্র পরিধান করতেন। এবং বিভিন্ন চিত্রকর্মে কুমারী মেরির পোশাকের রঙ বেগুনী দেখানো হয়েছে। ইউরোপ এবং যুক্তরাষ্ট্র এ কিছু জরিপ থেকে জানা যায় যে বেগুনীকে অনেকেই অপব্যয়, ব্যক্তিস্বাতন্ত্র্য, রীতিবিরুদ্ধ, কৃত্রিম এবং অস্পষ্টতার বর্ণ বলে মনে করে। চীনা চিত্রকর্মএ বেগুনী মহাবিশ্ব এর সাদৃশ্যের চিত্র বহন করে, কারণ এটি লাল এবং নীলের সমন্বয়ে সৃষ্ট। হিন্দুধর্ম এবং বৌদ্ধধর্মে বেগুনী মুকুট চক্রে শোভা পেয়েছে।
সুস্থ দৃষ্টিসম্পন্ন ব্যক্তি সর্বনিম্ন যে দুরত্ব পর্যন্ত বিনা শ্রান্তিতে স্পষ্ট দেখতে পায়
Correct Answer:
গ: 25 cm
Explanation:
সুস্থ দৃষ্টিসম্পন্ন ব্যক্তি সর্বনিম্ন যে দুরত্ব পর্যন্ত বিনা শ্রান্তিতে স্পষ্ট দেখতে পায় সঠিক উত্তর 25 cm নিকটদৃষ্টিনিকটদৃষ্টি বা হ্রস্বদৃষ্টি বা মায়োপিয়া (ইংরেজি: Myopia) চোখের ৪টি প্রধান রোগের মধ্যে ১টি। এটি আসলে চোখের সেই অবস্থা যখন চোখের তারারন্ধ্রের ভেতর দিয়ে আগত আলো অক্ষিগোলকের রেটিনায় আপতিত না হয়ে তার সামনে কোন স্থানেই একটি বিন্দুতে মিলিত হয়ে প্রতিবিম্ব সৃষ্টি করে ফেলে। ফলে চোখের নিকট দুরত্ব ২৫ সেন্টিমিটার এর বেশি দূরের কোন বস্তুর বিম্ব রেটিনার সামনে গঠিত হয়। ফলে বস্তুর স্পষ্ট প্রতিবিম্বও গঠিত হয় না আর ভালো দেখাও সম্ভব হয় না। এ জন্য মায়োপিয়াকে "ক্ষীণদৃষ্টি"ও বলা হয়। এর অন্যান্য নামের মধ্যে রয়েছে "অদূরবদ্ধ দৃষ্টি" এবং "স্বল্প দৃষ্টি"।
গ্রিনিচ মান সময় অপেক্ষা বাংলাদেশ সময় কত ঘণ্টা আগে?
Correct Answer:
ক: ৬ ঘণ্টা
Explanation:
গ্রিনিচ মান সময় অপেক্ষা বাংলাদেশ সময় কত ঘণ্টা আগে? সঠিক উত্তর ৬ ঘণ্টা সাধারণত সময়ের ব্যাবধান দাঘ্রিমা রেখার উপর নির্ভর করে। গ্রীনিচ মান মন্দির থেকে পশ্চিম দিকে সময় বিয়োগ হয় আর পূর্বদিকে সময় যোগ হয়। প্রতি ১ডিগ্রী দ্রাঘিমায় সময়ের পার্থক্য ৪মিনিট। বাংলাদেশ ৯০ডিগ্রী পূর্ব দ্রাঘিমায় অবস্থিত এইজন্য গ্রীনিচ মান থেকে ৯০*৪ = ৩৬০ বা ৬ঘন্টা যোগ করা হয়।
দুটি স্থানের মধ্যে দ্রাঘিমাংশের পার্থক্য ১ ডিগ্রী হলে সময়ের পার্থক্য কত?
Correct Answer:
ঘ: ৪ মিনিট
Explanation:
দুটি স্থানের মধ্যে দ্রাঘিমাংশের পার্থক্য ১ ডিগ্রী হলে সময়ের পার্থক্য কত? সঠিক উত্তর ৪ মিনিট দ্রাঘিমাংশ স্থানাঙ্ক ব্যবস্থার কেন্দ্রে পূর্বে বা পশ্চিমে, ভূপৃষ্ঠের কোন বিন্দু বিষুব রেখার সাথে উল্লম্ব কোন পরিধির (যা উত্তর ও দক্ষিণ মেরুকে ছেদ করেছে) সাথে যে কোণ উৎপন্ন করে তার পরিমাপ। একই দ্রাঘিমাংশের সমস্ত বিন্দুকে নিয়ে যে রেখা পাওয়া যায় তাদের বলে মেরিডিয়ান বা ভূ - মধ্য রেখা। প্রতিটি ভূ - মধ্য রেখা একটি অর্ধবৃত্ত কিন্তু কেউ কারো সমান্তরাল নয়। সংজ্ঞানুসারে প্রতিটি রেখা উত্তর ও দক্ষিণ মেরুতে মিলিত হয়। ঐতিহাসিকভাবে যে ভূ - মধ্য রেখাটি রয়াল অবজারভেটরি, গ্রীনউইচ (যুক্তরাজ্যের লন্ডনের কাছে) এর মধ্যে দিয়ে গেছে সেটিকে শূন্য - দ্রাঘিমাংশ বা প্রামাণ্য ভূ - মধ্য রেখা ধরা হয়। উদাহরণস্বরূপ: দুটি স্থানের মধ্যে দ্রাঘিমাংশের পার্থক্য ১ ডিগ্রী হলে সময়ের পার্থক্য ৪ মিনিট।
নদীতে বাঁধ দিয়ে জলবিদ্যুৎ উৎপাদনের সময় জলরাশিতে কোন শক্তি জমা হয়?
Correct Answer:
ক: স্থিতি শক্তি
Explanation:
নদীতে বাঁধ দিয়ে জলবিদ্যুৎ উৎপাদনের সময় জলরাশিতে কোন শক্তি জমা হয়? সঠিক উত্তর স্থিতি শক্তি স্বাভাবিক অবস্থান বা অবস্থা থেকে কোনো বস্তুকে অন্য অবস্থান বা অবস্থায় আনলে যে শক্তি সঞ্চিত হয়, তাকে স্থিতিশক্তি বলে।
সূর্যে শক্তি উৎপন্ন হয় -----
Correct Answer:
খ: পরমাণুর ফিউশন পদ্ধতিতে
Explanation:
সূর্যে শক্তি উৎপন্ন হয় ----- সঠিক উত্তর পরমাণুর ফিউশন পদ্ধতিতে দুটি কম ওজনের পরমাণুর নিউক্লিয়াসের সংযোজনে একটি অপেক্ষাকৃত ভারী পরমাণুর গঠন ও ফলস্বরুপ প্রচুর শক্তির উদ্ভব হলো পারমাণবিক ফিউশন পদ্ধতি । যেমন - দুটি হাইড্রোজেন পরমাণু যুক্ত হয়ে একটি হিলিয়াম পরমাণু ভর হাইড্রোজেন পরমাণু দুটির ভরের যোগফলের চেয়ে সামান্য কম । এ হারিয়ে যাওয়া ভরই শক্তিতে রুপান্তরিত হয় ও প্রচুর শক্তি পাওয়া যায়। সূর্য ও অন্যান্য নক্ষত্রে এ পদ্ধতিতে শক্তি তৈরি হয়।
জোয়ারের কত সময় পর ভাঁটার সৃষ্টি হয়?
Correct Answer:
ক: ৬ ঘণ্টা ১৩ মি.
Explanation:
জোয়ারের কত সময় পর ভাঁটার সৃষ্টি হয়? সঠিক উত্তর ৬ ঘণ্টা ১৩ মি. কোনো স্থানে একবার মুখ্য জোয়ার হওয়ার পর প্রায় ২৪ ঘণ্টা ৫২ মিনিট সময় অতিক্রম করলে পুনরায় সেখানে মুখ্য জোয়ার সৃষ্টি হয়। আবার কোনো স্থানে একবার মুখ্য জোয়ারের প্রায় ১২ ঘন্টা ২৬ মিনিট পরে একবার গৌণ জোয়ার সংঘটিত হয়। জোয়ারের প্রায় ৬ ঘণ্টা ১৩ মিনিট পরে ভাঁটা সংঘটিত হয়।
কোনো স্থানে দুপুর ১২টা হলে, তার ৫ ডিগ্রি পশ্চিমের স্থানে সময় হবে-
Correct Answer:
গ: ১১টা ৪০ মিঃ
Explanation:
কোনো স্থানে দুপুর ১২টা হলে, তার ৫ ডিগ্রি পশ্চিমের স্থানে সময় হবে- সঠিক উত্তর ১১টা ৪০ মিঃ আমরা জানি প্রতি ১ ডিগ্রী এর জন্য সময়ের পার্থক্য হয় ৪ মিনিট তাহলে ৫ ডিগ্রী এর জন্য ৪*৫ = ২০ মিনিট। আবার যেহেতু পশ্চিমে অবস্থান তাই এই ২০ মিনিট বিয়োগ হবে আর পূর্বের অবস্থানের বের করতে বললে সময়ের পার্থক্য যোগ করতে হবে সুতরাং সময় হবে (১১:৬০ - ০.২০) = ১১:৪০ মিনিট
কোনো স্থানের সময় সকাল ১১টা হলে তার ৬ ডিগ্রি পশ্চিমের স্থানে সময় হবে-
Correct Answer:
গ: ১০টা ৩৬ মিনিট
Explanation:
কোনো স্থানের সময় সকাল ১১টা হলে তার ৬ ডিগ্রি পশ্চিমের স্থানে সময় হবে- সঠিক উত্তর ১০টা ৩৬ মিনিট কোনো স্থানের সময় সকাল ১১ টা হলে তার ৬° পশ্চিমের স্থানে সময় হবে ১০টা বেজে ৩৬ মিনিট। আমরা জানি, ১° এর ব্যবধানে সময়ের পার্থক্য ৪ মিনিট। তাহলে ৬° এর ব্যবধানে সময়ের পার্থক্য হবে (৬×৪) = ২৪ মিনিট। যেহেতু ৬° পশ্চিমে তাই সময় হবে (১১ টা থেকে ২৪ মিনিট বাদ), অর্থাৎ ১০ টা বেজে ৩৬ মিনিট।
কোনটি নবায়নযোগ্য শক্তির উৎস?
Correct Answer:
ক: সূর্যরশ্মি
Explanation:
কোনটি নবায়নযোগ্য শক্তির উৎস? সঠিক উত্তর সূর্যরশ্মি যেসব শক্তির উৎস অফুরন্ত এবং বারবার ব্যবহার করা যায় তাদেরকে নবায়নযোগ্য শক্তির উৎস । অফুর্ত নয় এবং বারবার ব্যবহারের ফলে একসময় নিঃশেষিত হয়ে যায় সেগুলোকে অনবায়নযোগ্য শক্তির উৎস বলে । কয়লা, গ্যাস ,তেল ইত্যাদি অনবায়নযোগ্য শক্তির উৎস ।
ছায়াপথ তার নিজ অক্ষকে কেন্দ্র করে ঘুরে আসতে যে সময় লাগে তাকে কি বলে?
Correct Answer:
খ: কসমিক ইয়ার
Explanation:
ছায়াপথ তার নিজ অক্ষকে কেন্দ্র করে ঘুরে আসতে যে সময় লাগে তাকে কি বলে? সঠিক উত্তর কসমিক ইয়ার পৃথিবী ও অন্যান্য গ্রহগুলো যেমন প্রতিনিয়ত সূর্যকে কেন্দ্র করে ঘুরছে, তেমনি সূর্য ও তার গ্রহগুলোসমেত তার নিজ গ্যালাক্সির চারপাশে ঘুরছে। আবার এই গ্যালাক্সি বা ছায়াপথ তার অন্তর্ভুক্ত তারকারাজিসহ নিজ অক্ষকে কেন্দ্র করে সর্বদা পরিভ্রমণরত। ছায়াপথে তার নিজ অক্ষকে কেন্দ্র করে একবার ঘুরে আসতে যে সময় লাগে, তাকে 'কসমিক ইয়ার' বা 'কসমিক বর্ষ' বলে। একইভাবে সূর্যের চারদিকে একবার ঘুরে আসতে পৃথিবীর যে সময় লাগে, তাকে 'সােলার ইয়ার' (Solar year) বা, সৌর বছর' বলে।
বিচ্ছিন্ন অবস্থায় একটি পরমাণুর শক্তি ----
Correct Answer:
খ: যুক্ত অবস্থার চাইতে অধিক
Explanation:
বিচ্ছিন্ন অবস্থায় একটি পরমাণুর শক্তি ---- সঠিক উত্তর যুক্ত অবস্থার চাইতে অধিক পরমাণুর কেন্দ্র শক্তির অফুরন্ত ভাণ্ডার। বিচ্ছিন্ন অবস্থায় একটি পরমাণু এই শক্তি যুক্ত অবস্থার চাইতে অধিক। উল্লেখ্য, পরমাণুর ইলেকট্রন যত বেশি বাইরের শক্তিস্তরে থাকে এর গতিশক্তি তত বেশি হয়।
কোন যন্ত্রের সাহায্যে যান্ত্রিক শক্তিকে বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত করা হয়?
Correct Answer:
খ: ডায়নামো
Explanation:
কোন যন্ত্রের সাহায্যে যান্ত্রিক শক্তিকে বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত করা হয়? সঠিক উত্তর ডায়নামো ডায়নামো এখন একটি যন্ত্র যা যান্ত্রিকশক্তিকে বিদ্যুৎশক্তিতে রুপান্তরিত করে। অন্যদিকে বৈদ্যুতিক মটর , বৈদ্যুতিকশক্তিকে যান্ত্রিকশক্তিতে রুপান্তরিত করে।
কাপ্তাই পানি বিদ্যুৎ শক্তির মূল উৎস কি?
Correct Answer:
গ: পানির বিভব শক্তি
Explanation:
কাপ্তাই পানি বিদ্যুৎ শক্তির মূল উৎস কি? সঠিক উত্তর পানির বিভব শক্তি পানিবিদ্যুৎ কেন্দ্রে পানির বিভব শক্তিকে গতিশক্তিতে রূপান্তর করা হয়। গতিশক্তির সাহায্যে টারবাইনে ঘূর্ণন গতিশক্তির সৃষ্টি করা হয় এবং তা থেকে ডায়নামোর সাহায্যে তড়িৎ শক্তি উৎপাদন করা হয়।
আন্তর্জাতিক একক পদ্ধতি চালু হয় কত সালে?
Correct Answer:
গ: ১৯৬০ সালে
Explanation:
আন্তর্জাতিক একক পদ্ধতি চালু হয় কত সালে? সঠিক উত্তর ১৯৬০ সালে আন্তর্জাতিক একক পদ্ধতি চালু হয় ১৯৬০ সালে। আন্তর্জাতিক একক পদ্ধতি সংক্ষেপে এস.আই. (ফরাসি ভাষায় Système International) একক নামে পরিচিত। মেট্রিক একক এর আধুনিক সংস্করণ হল SI একক। দৈনন্দিন জীবনে ব্যবসা ও বিজ্ঞানে এটি পৃথিবীর সবচেয়ে বহুল ব্যবহৃত একক পদ্ধতি। ১৯৬০ সালে SI একক অর্থাৎ মিটার - কিলোগ্রাম - সেকেন্ড (MKS) পদ্ধতি, সেন্টিমিটার - গ্রাম - সেকেন্ড (CGS) অর্থাৎ Metric এককের পরিবর্তে চালু হয়।
কোন যন্ত্রের সাহায্যে বৈদ্যুতিক শক্তি থেকে যান্ত্রিক শক্তি উৎপন্ন করা যায়?
Correct Answer:
গ: বৈদ্যুতিক মোটর
Explanation:
কোন যন্ত্রের সাহায্যে বৈদ্যুতিক শক্তি থেকে যান্ত্রিক শক্তি উৎপন্ন করা যায়? সঠিক উত্তর বৈদ্যুতিক মোটর বৈদ্যুতিক মোটর হল এমন একটি কৌশল এবং ব্যবস্থা, যার মাধ্যমে বৈদ্যুতিক শক্তি যান্ত্রিক শক্তিতে রুপান্তরিত হয়। প্রকারভেদ অনু্যায়ী এর গঠন ও ক্ষমতা নিয়ন্ত্রিত হয়। বৈদ্যুতিক মোটর তড়িত প্রকৌশলের আলোচ্য একটি বিষয়। বৈদ্যুতিক মোটর মূলত ফ্যারাডের আবেশ সূত্রের উপর ভিত্তি করে তৈরী করা হয়ে থাকে। মোটরে প্রবাহিত তড়িৎ এর ধরন অনুযায়ী মোটর সাধারনত দুই ধরনের হয়ে থাকে। যেমনঃ এসি মোটর ও ডিসি মোটর
কোনটি শক্তি?
Correct Answer:
গ: তাপ
Explanation:
কোনটি শক্তি? সঠিক উত্তর তাপ শক্তিকে আমরা বিভিন্নরুপে দেখতে পাই। যেমন - তাপ, বিদ্যুৎ, শব্দ আলোক, চুম্বক, রাসায়নিক ও যান্ত্রিক শক্তি ইত্যাদি।
দুরত্বে ও সবচেয়ে বড় একক
Correct Answer:
গ: পারসেক
Explanation:
দুরত্বে ও সবচেয়ে বড় একক সঠিক উত্তর পারসেক ১ পারসেক = 206264.81 ( AU) = 30.856776 ট্রিলিয়ান কিলোমিটার। = 3.2615638 আলোকবর্ষ।
প্রাকৃতিক গ্যাসে কোন শক্তি সঞ্চিত থাকে?
Correct Answer:
গ: রাসায়নিক শক্তি
Explanation:
প্রাকৃতিক গ্যাসে কোন শক্তি সঞ্চিত থাকে? সঠিক উত্তর রাসায়নিক শক্তি প্রাকৃতিক গ্যাসে রাসায়নিক শক্তি সঞ্চিত থাকে। এর ব্যবহার প্রধানত জ্বালানি হিসেবে। গ্যাসের সাহায্যে তাপশক্তি উৎপাদিত হয় এবং তা থেকে বিদ্যুৎ কেন্দ্রে উৎপাদিত হয় বিদ্যুৎ।
’হার্ড ডিস্ক’ মাপার একক হল-
Correct Answer:
গ: গিগাবাইট
Explanation:
’হার্ড ডিস্ক’ মাপার একক হল- সঠিক উত্তর গিগাবাইট সাধারণত বর্তমানের হার্ডডিস্কগুলো গিগাবাইট ও টেরাবাইটে হিসাব করা হয়ে থাকে। হার্ডডিস্কের তথ্য ধারণক্ষমতার একক বাইট (Byte)। ১০২৪ বাইট এ ১ কিলোবাইট হয়। একই ভাবে - ১, ০৪৮, ৫৭৬ বাইট নিয়ে ১ মেগাবাইট হয়; ১, ০৭৩, ৭৪১, ৮২৪ বাইট নিয়ে ১ গিগাবাইট হয়; এবং ১, ০৯৯, ৫১১, ৬২৭, ৭৭৬ বাইট নিয়ে ১ টেরাবাইট হয়।
কম্পিউটারের অস্থায়ী স্মৃতিশক্তিকে বলে-
Correct Answer:
খ: রাম
Explanation:
কম্পিউটারের অস্থায়ী স্মৃতিশক্তিকে বলে- সঠিক উত্তর রাম RAM ( Random Access Memory )। হচ্ছে কম্পিউটারের অস্থায়ী স্মৃতি। কারণ বিদ্যুৎ সরবরাহ বন্ধ করলে RAM - এ সংরক্ষিত ডেটা মুছে যায়। RAM - এ সংরক্ষিত ডেটা খুব সহজেই পরিবর্তনীয়।
Nosocomial infaction এর উৎস হল-
Correct Answer:
ক: ডাক্তার ও নার্স
Explanation:
Nosocomial infaction এর উৎস হল- সঠিক উত্তর ডাক্তার ও নার্স নসোকোমিয়াল ইনফেকশন হ'ল এক ধরণের সংক্রমণ যা হাসপাতাল এবং অন্যান্য স্বাস্থ্যসেবা সুবিধায় ছড়িয়ে পড়ে। চিকিত্সা বিশ্বে এই অবস্থাটিকে স্বাস্থ্য - যত্ন সম্পর্কিত সংক্রমণ (এইচএআই) বা হাসপাতাল - অধিগ্রহণকৃত সংক্রমণ হিসাবেও অভিহিত করা হয়। কোনও হাসপাতালে সংক্রমণ দেখা দিলে সংক্রমণটিকে নসোকোমিয়াল হিসাবে শ্রেণীবদ্ধ করা যেতে পারে। নসোকোমিয়াল ইনফেকশনগুলি কেবল তখনই লক্ষণগুলি দেখায় যখন রোগীকে হাসপাতাল থেকে ছাড়ানো হয়। এছাড়াও, হাসপাতালের কর্মীরাও সংক্রামিত হওয়ার খুব সম্ভাবনা রয়েছে।
কাজের একক---
Correct Answer:
ঘ: জুল
Explanation:
কাজের একক--- সঠিক উত্তর জুল কাজের একক হল জুল। ক্ষমতার একক ওয়াট। বলের একক নিউটন।
তড়িৎশক্তিতে রুপান্তরিত হয় কোন যন্ত্রের মাধ্যমে--
Correct Answer:
খ: জেনারেটর
Explanation:
তড়িৎশক্তিতে রুপান্তরিত হয় কোন যন্ত্রের মাধ্যমে-- সঠিক উত্তর জেনারেটর উল্লিখিত অপশান গুলো শুধু জেনারেটর ই তড়িৎ উৎপন্ন করে।
বিদ্যুৎ শক্তির বাণিজ্যিক একক কি?
Correct Answer:
ঘ: কিলোওয়াট-ঘন্টা
Explanation:
বিদ্যুৎ শক্তির বাণিজ্যিক একক কি? সঠিক উত্তর কিলোওয়াট-ঘন্টা বিদ্যুৎ শক্তির বাণিজ্যিক একক - কিলোওয়াট ঘন্টা। ক্ষমতার একক ওয়াট, কাজের একক জুল এবং বিদ্যুৎ শক্তির বাণিজ্যিক একক কিলোওয়াট ঘন্টা। বাণিজ্যিকভাবে একে 'বোর্ড অফ ট্রেড ইউনিট' বা সংক্ষেপে শুধু ইউনিট বলা হয়ে থাকে।
কাজের একক কোনটি?
Correct Answer:
গ: জুল
Explanation:
কাজের একক কোনটি? সঠিক উত্তর জুল নিউটন - বলের একক প্যাসকেল - চাপের একক জুল - কাজের একক ওয়াট - ক্ষমতার একক
বৈদ্যুতিক ক্ষমতার একক--
Correct Answer:
ঘ: ওয়াট
Explanation:
বৈদ্যুতিক ক্ষমতার একক-- সঠিক উত্তর ওয়াট বৈদ্যুতিক ক্ষমতা হচ্ছে বৈদ্যুতিক সার্কিটের মধ্যে দিয়ে বৈদ্যুতিক শক্তি স্থানান্তরের হার। এর এস আই একক ওয়াট, এবং প্রতি সেকেন্ডে এক জুল হয়।
বৈদ্যুতিক ক্ষমতার একক-----
Correct Answer:
খ: ওয়াট
Explanation:
বৈদ্যুতিক ক্ষমতার একক----- সঠিক উত্তর ওয়াট প্রতি সেকেন্ডে এক জুল কাজ করার ক্ষমতাকে এক ওয়াট বলে। বৈদ্যুতিক ক্ষমতার একক ওয়াট। রোধ পরিমাপের একক ওহম। বিদ্যুৎ প্রবাহের একক অ্যামপিয়ার। তড়িৎ বিভব পার্থক্য, তড়িচ্চালক বল, ভোল্টেজ, বৈদ্যুতিক বিভবের একক হচ্ছে ভোল্ট।
চোখের কোন অঙ্গ আলোক শক্তিকে তড়িৎ সংকেতে পরিণত করে?
Correct Answer:
ঘ: রেটিনা
Explanation:
চোখের কোন অঙ্গ আলোক শক্তিকে তড়িৎ সংকেতে পরিণত করে? সঠিক উত্তর রেটিনা রেটিনা আলোক সংবেদি। তাই রেটিনার উপর আলো পড়লে তা তড়িৎ সংকেতে পরিণত করে মস্তিষ্কে প্রেরণ করে।
সাবান তৈরির সময় উপজাত হিসাবে পাওয়া যায়---
Correct Answer:
খ: গ্লিসারিন
Explanation:
সাবান তৈরির সময় উপজাত হিসাবে পাওয়া যায়--- সঠিক উত্তর গ্লিসারিন সাবান তৈরির প্রক্রিয়াটি হলো উচ্চতর ফ্যাটি এসিডের তৈল বা চর্বির ক্ষারীয় আর্দ্র বিশ্লেষণ। ব্যবহৃত ক্ষারের ধনাত্মক প্রান্ত এসিডের ঋণাত্মক প্রান্তের সাথে যুক্ত হয়ে সাবান ( জৈব এসিডের সোডিয়াম /পটাশিয়াম লবণ ) তৈরি করে। অপর অংশ গ্লিসারল গঠন করে যা এই প্রক্রিয়ার উপজাত হিসবে বিবেচিত।
দুটি স্থানের মধ্যে দ্রাঘিমাংশের পার্থক্য ১ ডিগ্রি সময়ের পার্থক্য কত?
Correct Answer:
গ: ৪ মিনিট
Explanation:
দুটি স্থানের মধ্যে দ্রাঘিমাংশের পার্থক্য ১ ডিগ্রি সময়ের পার্থক্য কত? সঠিক উত্তর ৪ মিনিট প্রশ্ন: দুটি স্থানের মধ্যে দ্রাঘিমাংশের পার্থক্য 1 ডিগ্রি হলে সময়ের পার্থক্য কত? উত্তর: 4 মিনিট বর্ণনা: দুটি স্থানের মধ্যে দ্রাঘিমাংশের পার্থক্য 1 ডিগ্রি হলে ওই স্থানের মধ্যে সময়ের পার্থক্য হবে 4 মিনিট।
সূর্যে শক্তি উৎপন্ন হয়--
Correct Answer:
খ: পরমাণুর ফিউশন পদ্ধতিতে
Explanation:
সূর্যে শক্তি উৎপন্ন হয়-- সঠিক উত্তর পরমাণুর ফিউশন পদ্ধতিতে পদ্ধতির নাম nuclear fusion. এখানে কম ভর বিশিষ্ট দুটি বা তার বেশি পরমাণু যুক্ত ভয়ে বেশি ভরের অপর একটি পরমাণুতে পরিবর্তিত হয়। এতে কিছুটা ভর শক্তিতে রূপান্তরিত হয় E = mc^2 সমীকরণ অনুযায়ী। এই শক্তিই নক্ষত্রে শক্তির যোগান দেয়। যেমন চারটি হাইড্রোজেন পরমাণু মিলিত হয়ে দুটি হিলিয়াম পরমাণু তৈরি করে
বৈদ্যুতিক ক্ষমতার একক -
Correct Answer:
ঘ: ওয়াট
Explanation:
বৈদ্যুতিক ক্ষমতার একক - সঠিক উত্তর ওয়াট বৈদ্যুতিক ক্ষমতার একক - ওয়াট। কাজের একক হলো - জুল। বলের একক - নিউটন। শক্তির একক হলো - জুল।
কাজের একক ----
Correct Answer:
ক: জুল
Explanation:
কাজের একক ---- সঠিক উত্তর জুল কাজের একক জুল। ক্ষমতার একক ওয়াট। বলের একক নিউটন।
সূর্যের নিজ অক্ষের উপর আবর্তন করতে সময় লাগে ----
Correct Answer:
ঘ: ২৫ দিন
Explanation:
সূর্যের নিজ অক্ষের উপর আবর্তন করতে সময় লাগে ---- সঠিক উত্তর ২৫ দিন সূর্য প্রায় ২৫ দিনে নিজ অক্ষের উপর একবার আবর্তন করে এবং ২০ কোটি বছরের ব্যবধানে আপন গ্যালাক্সির চারদিকে পরিক্রমণ করে।
ক্ষমতার একক---
Correct Answer:
ঘ: ওয়াট
Explanation:
ক্ষমতার একক--- সঠিক উত্তর ওয়াট ক্ষমতার একক ওয়াট। নিউটন বলের একক। ক্যালোরি এককের আন্তর্জাতিক পদ্ধতি প্রচলনের পূর্বে ব্যবহৃত তাপের একক। জুল আই এস পদ্ধতিতে কাজ বা শক্তি ও তাপের একক হিসেবে ব্যবহৃত হয়।
কোন হ্যালোজেন এসিডটি শক্তিশালী?
Correct Answer:
গ: HI
Explanation:
কোন হ্যালোজেন এসিডটি শক্তিশালী? সঠিক উত্তর HI HI হ্যালোজেন এসিডটি শক্তিশালী। হ্যালোজেন এসিডের ক্রিয়াশীলতার ক্রম হচ্ছেঃ HI>HBr>HCl>HF। অর্থাৎ HF হচ্ছে সবচেয়ে শক্তিশালী হ্যালোজেন এসিড।
ক্ষমতার একক ---
Correct Answer:
ক: ওয়াট
Explanation:
ক্ষমতার একক --- সঠিক উত্তর ওয়াট কাজের একক জুল। ক্ষমতার একক ওয়াট এক সেকেন্ডে এক জুল কাজ করার ক্ষমতাকে এক ওয়াট বলে। ক্যালরি হচ্ছে শক্তির একক, যা দিয়ে কোনো খাদ্য হতে আমাদের শরীরে কত শক্তি পাওয়া যায়, তা পরিমাপ করা হয়। আন্তর্জাতিক পদ্ধতিতে পৃষ্ঠটানের একক নিউটন
বৈদ্যুতিক ক্ষমতার একক হচ্ছে ---
Correct Answer:
ঘ: ওয়াট
Explanation:
বৈদ্যুতিক ক্ষমতার একক হচ্ছে --- সঠিক উত্তর ওয়াট আন্তর্জাতিক পদ্ধতিতে বিদ্যুৎ প্রবাহের একক অ্যাম্পিয়ার; বৈদ্যুতিক বিভব পার্থক্য বা পটেনশিয়াল মাপার একক ভোল্ট; বৈদ্যুতিক রোধ বা Resistance পরিমাপের একক ওহম। বৈদ্যুতিক ক্ষমতা পরিমাপের একক ওয়াট।
সুক্ষ্ম সময় মাপার যন্ত্রকে বলা হয়-
Correct Answer:
গ: ক্রনোমিটার
যে যন্ত্রের সাহায্যে যান্ত্রিক শক্তিকে বিদ্যুৎ শক্তিতে রুপান্তরিত করা হয় তাকে বলে-
Correct Answer:
গ: ডায়ানামো
আইনস্টাইনের পদার্থ ও শক্তির অভিন্নতা বিষয়ক সূত্র হলো-
Correct Answer:
গ: E=mc2
বায়ুমন্ডলের মোট শক্তির কত শতাংশ সূর্য হতে আসে?
Correct Answer:
গ: ৯৯.৯৭%
Explanation:
বায়ুমন্ডলের মোট শক্তির কত শতাংশ সূর্য হতে আসে? সঠিক উত্তর ৯৯.৯৭% বায়ুমণ্ডলের মোট শক্তির ৯৯.৯৭% আসে সূর্য থেকে। সূর্য থেকে আগত এ শক্তি বায়ুমণ্ডল তাপীয় শক্তি হিসেবে ধারণ করে। মেঘযুক্ত অবস্থায় বায়ুমণ্ডল ভেদকারী সূর্যরশ্মির প্রায় ৮০ শতাংশ পৃথিবীতে গৃহীত হয়।
ক্ষমতার একক হলো ---
Correct Answer:
খ: ওয়াট
Explanation:
ক্ষমতার একক হলো --- সঠিক উত্তর ওয়াট কাজের একক জুল। ক্ষমতার একক ওয়াট এক সেকেন্ডে এক জুল কাজ করার ক্ষমতাকে এক ওয়াট বলে। ক্যালরি হচ্ছে শক্তির একক, যা দিয়ে কোনো খাদ্য হতে আমাদের শরীরে কত শক্তি পাওয়া যায়, তা পরিমাপ করা হয়। আন্তর্জাতিক পদ্ধতিতে পৃষ্ঠটানের একক নিউটন
বৈদ্যুতিক ক্ষমতার একক কি?
Correct Answer:
খ: ওয়াট
Explanation:
বৈদ্যুতিক ক্ষমতার একক কি? সঠিক উত্তর ওয়াট কাজ ও শক্তির একক হলো জুল। বৈদ্যুতিক ক্ষমতার একক হচ্ছে ওয়াট। বলের একক হলো নিউটন। তাপের পূর্বের একক হল ক্যালরি।
সূর্যে শক্তি উৎপন্ন হয় ---
Correct Answer:
খ: পরমাণুর ফিউশন পদ্ধতিতে
Explanation:
সূর্যে শক্তি উৎপন্ন হয় --- সঠিক উত্তর পরমাণুর ফিউশন পদ্ধতিতে সূর্য হল আমাদের সৌরজগৎ এর শক্তির উৎস। সূর্যের শক্তি কাজে লাগিয়েই সকল গ্রহ গুলি বেঁচে থাকে। আর সূর্যের এই শক্তি আছে নিউক্লিয়ার ফিউশন বিক্রিয়া থেকে। সূর্যের মধ্যে রয়েছে ৭০% হাইড্রোজেন এবং ২৮ % হিলিয়াম। ফিউশন বিক্রিয়ার মাধ্যমে হাইড্রোজেন ধীরে ধীরে হিলিয়ামে পরিণত হয়।
সূর্যে শক্তি তৈরি হচ্ছে কোন প্রক্রিয়ায়?
Correct Answer:
গ: পারমাণবিক শক্তি প্রক্রিয়ায়
Explanation:
সূর্যে শক্তি তৈরি হচ্ছে কোন প্রক্রিয়ায়? সঠিক উত্তর পারমাণবিক শক্তি প্রক্রিয়ায় সূর্যে শক্তি তৈরি হচ্ছে পারমাণবিক শক্তি প্রক্রিয়ায়। সৌর শক্তি হল সূর্যরশ্মিকে কাজে লাগিয়ে বিদ্যুৎ শক্তিতে রুপান্তর করা। দুইভাবে রুপান্তরের এই কাজটি করা হয়ে থাকে - প্রত্যক্ষ ও পরোক্ষভাবে। প্রত্যক্ষভাবে সূর্যরশ্মিকে ব্যবহার করাকে ফোটো ভোলটাইক (পিভি) বলা হয়। প্রাথমিকভাবে ছোট ও মাঝারি পরিসরে এর ব্যবহার করা হয়ে থাকে। পরোক্ষভাবে সূর্যরশ্মিকে ব্যবহার করাকে বলা হয় ঘনীভূত সৌর শক্তি বা কনসেনট্রেডেট সোলার পাওয়ার (সিএসপি)।