strength MCQs
Showing 50 questions (Total: 57)
নবায়নযোগ্য শক্তি উৎসের একটি উদাহরণ হলো-----
Correct Answer:
ঘ: সূর্য
Explanation:
নবায়নযোগ্য শক্তি উৎসের একটি উদাহরণ হলো----- সঠিক উত্তর সূর্য সূর্য থেকে প্রতিনিয়ত যে পরিমাণ শক্তি পৃথিবীতে এসে পৌঁছায় তা সূর্যের উৎপন্ন শক্তির দুই শত কোটি ভাগের এক ভাগ মাত্র। এই সৌরশক্তির অফুরন্ত ভাণ্ডার আমাদের প্রতিদিনের নানারকম কাজের চাহিদা মেটায়। বর্তমানে সৌরশক্তিকে ব্যবহার করে বাষ্প উৎপাদনের মাধ্যমে টারবাইন ও জেনারেটরের সাহায্যে বিদ্যুৎ উৎপাদন করা হয়। এ ছাড়া রান্নার কাজে সৌরচুল্লি ব্যবহার করা হয়ে থাকে। এই সৌরশক্তি বারবার ব্যবহার করা যাবে। কখনোই শেষ হবে না। তাই সৌর শক্তিকে নবায়নযোগ্য শক্তি বলা হয়। পৃথিবীতে প্রায় 99.97% শক্তির উৎস হলো সুর্য। সুর্যই সকল শক্তির মুল উৎস।
সৌরশক্তি হচ্ছে-
Correct Answer:
খ: নবায়নযোগ্য শক্তি
Explanation:
সৌরশক্তি হচ্ছে- সঠিক উত্তর নবায়নযোগ্য শক্তি সৌরশক্তি হচ্ছে নবায়নযোগ্য শক্তি। সৌরশক্তিকে আজকাল নবায়নযোগ্য শক্তি বিপুল শক্তি বহন করে আনে। এ শক্তিকে ধরে রাখার জন্য উদ্ভাবিত হয়েছে প্রয়োজনীয় প্রযুক্তি। যেমন - সৌরকোষ ।
তড়িৎশক্তি শব্দশক্তিতে রূপান্তরিত হয় কোন যন্ত্রের মাধ্যমে?
Correct Answer:
গ: লাউড স্পিকার
Explanation:
তড়িৎশক্তি শব্দশক্তিতে রূপান্তরিত হয় কোন যন্ত্রের মাধ্যমে? সঠিক উত্তর লাউড স্পিকার 'এমপ্লিফায়ার' বা বিবর্ধক শব্দশক্তিকে জোরালো করে। জেনারেটর যান্ত্রিকশক্তিকে বৈদ্যুতিক শক্তিতে রুপান্তিরত করে এবং মাইক্রোফোন শব্দতরঙ্গকে বিদ্যুৎ প্রবাহে পরিণত করে।
নিম্নের কোন বর্ণটির শক্তি সবচেয়ে বেশী ?
Correct Answer:
ঘ: বেগুনী
Explanation:
নিম্নের কোন বর্ণটির শক্তি সবচেয়ে বেশী ? সঠিক উত্তর বেগুনী বেগুনীবেগুনী হল নীলা, ল্যাভেন্ডার আর বিউটিবেরিসের বর্ণ। এর নাম করা হয়েছে বেগুনী ফুলের নাম অনুযায়ী। বেগুনী দৃশ্যমান বর্ণালীর সর্বশেষ বর্ণ যা নীল এবং অদৃশ্য অতিবেগুনীর মাঝামাঝি অবস্থান করে। এর প্রাধান্যপূর্ণ তরঙ্গদৈর্ঘ্য হল ৩৮০ - ৪৫০ ন্যানোমিটার (কিছু নির্দিষ্ট অবস্থায় রক্তবর্নেরও ৩১০ ন্যানোমিটার তরঙ্গদৈর্ঘ্য দেখা যায়)। যে আলোর তরঙ্গদৈর্ঘ্য বেগুনী অপেক্ষা ছোট কিন্তু রঞ্জনরশ্মি এবং গামারশ্মি অপেক্ষা বড় তাকে অতিবেগুনী বলে। ইতিহাসে চিত্রকরেরা যে বর্ণচাকতি ব্যবহার করত, বেগুনী তাতে নীল এবং রক্তবর্ণের মাঝামাঝি ছিল। কম্পিউটারের মনিটর এবং টেলিভিশন সেটে যা বেগুনীর মত দেখতে, তা আরজিবি বর্ণ মডেল দ্বারা নির্মিত, যা লাল এবং নীলের সমন্বয়ে তৈরি হয়। এখানে নীল লালের দ্বিগুণ উজ্জ্বল থাকে। কিন্তু এটি সত্যিকার বেগুনী হয়না, এটি কেবল নীলের চেয়ে ছোট একটি তরঙ্গদৈর্ঘ্য এর বদলে কয়েকটি উচ্চ তরঙ্গদৈর্ঘ্য এর যোগফল হয়। বেগুনী এবং রক্তবর্ণ প্রায় একই দেখা যায়, কিন্তু বেগুনী সত্যিকার অর্থে একটি রঙ, যার দৃশ্যমান বর্ণালীতে একটি নির্দিষ্ট অবস্থান আছে। আর রক্তবর্ণ একটি সংযুক্ত বর্ণ, যা নীল এবং লাল বর্ণের যোগফল। ইতিহাসে বেগুনী আর রক্তবর্ণ আভিজাত্য এবং মর্যাদার প্রতীক হয়ে ছিল। রোমের সম্রাটরা রক্তবর্ণের আলখেল্লা পরিধান করতেন, যা বাইজেন্থাইন সম্রাটরাও পরতেন। মধ্যযুগে বিশপ এবং বিশ্ববিদ্যালয়ের প্রফেসররা বেগুনী বস্ত্র পরিধান করতেন। এবং বিভিন্ন চিত্রকর্মে কুমারী মেরির পোশাকের রঙ বেগুনী দেখানো হয়েছে। ইউরোপ এবং যুক্তরাষ্ট্র এ কিছু জরিপ থেকে জানা যায় যে বেগুনীকে অনেকেই অপব্যয়, ব্যক্তিস্বাতন্ত্র্য, রীতিবিরুদ্ধ, কৃত্রিম এবং অস্পষ্টতার বর্ণ বলে মনে করে। চীনা চিত্রকর্মএ বেগুনী মহাবিশ্ব এর সাদৃশ্যের চিত্র বহন করে, কারণ এটি লাল এবং নীলের সমন্বয়ে সৃষ্ট। হিন্দুধর্ম এবং বৌদ্ধধর্মে বেগুনী মুকুট চক্রে শোভা পেয়েছে।
নদীতে বাঁধ দিয়ে জলবিদ্যুৎ উৎপাদনের সময় জলরাশিতে কোন শক্তি জমা হয়?
Correct Answer:
ক: স্থিতি শক্তি
Explanation:
নদীতে বাঁধ দিয়ে জলবিদ্যুৎ উৎপাদনের সময় জলরাশিতে কোন শক্তি জমা হয়? সঠিক উত্তর স্থিতি শক্তি স্বাভাবিক অবস্থান বা অবস্থা থেকে কোনো বস্তুকে অন্য অবস্থান বা অবস্থায় আনলে যে শক্তি সঞ্চিত হয়, তাকে স্থিতিশক্তি বলে।
সূর্যে শক্তি উৎপন্ন হয় -----
Correct Answer:
খ: পরমাণুর ফিউশন পদ্ধতিতে
Explanation:
সূর্যে শক্তি উৎপন্ন হয় ----- সঠিক উত্তর পরমাণুর ফিউশন পদ্ধতিতে দুটি কম ওজনের পরমাণুর নিউক্লিয়াসের সংযোজনে একটি অপেক্ষাকৃত ভারী পরমাণুর গঠন ও ফলস্বরুপ প্রচুর শক্তির উদ্ভব হলো পারমাণবিক ফিউশন পদ্ধতি । যেমন - দুটি হাইড্রোজেন পরমাণু যুক্ত হয়ে একটি হিলিয়াম পরমাণু ভর হাইড্রোজেন পরমাণু দুটির ভরের যোগফলের চেয়ে সামান্য কম । এ হারিয়ে যাওয়া ভরই শক্তিতে রুপান্তরিত হয় ও প্রচুর শক্তি পাওয়া যায়। সূর্য ও অন্যান্য নক্ষত্রে এ পদ্ধতিতে শক্তি তৈরি হয়।
কোনটি নবায়নযোগ্য শক্তির উৎস?
Correct Answer:
ক: সূর্যরশ্মি
Explanation:
কোনটি নবায়নযোগ্য শক্তির উৎস? সঠিক উত্তর সূর্যরশ্মি যেসব শক্তির উৎস অফুরন্ত এবং বারবার ব্যবহার করা যায় তাদেরকে নবায়নযোগ্য শক্তির উৎস । অফুর্ত নয় এবং বারবার ব্যবহারের ফলে একসময় নিঃশেষিত হয়ে যায় সেগুলোকে অনবায়নযোগ্য শক্তির উৎস বলে । কয়লা, গ্যাস ,তেল ইত্যাদি অনবায়নযোগ্য শক্তির উৎস ।
বিচ্ছিন্ন অবস্থায় একটি পরমাণুর শক্তি ----
Correct Answer:
খ: যুক্ত অবস্থার চাইতে অধিক
Explanation:
বিচ্ছিন্ন অবস্থায় একটি পরমাণুর শক্তি ---- সঠিক উত্তর যুক্ত অবস্থার চাইতে অধিক পরমাণুর কেন্দ্র শক্তির অফুরন্ত ভাণ্ডার। বিচ্ছিন্ন অবস্থায় একটি পরমাণু এই শক্তি যুক্ত অবস্থার চাইতে অধিক। উল্লেখ্য, পরমাণুর ইলেকট্রন যত বেশি বাইরের শক্তিস্তরে থাকে এর গতিশক্তি তত বেশি হয়।
কোন যন্ত্রের সাহায্যে যান্ত্রিক শক্তিকে বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত করা হয়?
Correct Answer:
খ: ডায়নামো
Explanation:
কোন যন্ত্রের সাহায্যে যান্ত্রিক শক্তিকে বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত করা হয়? সঠিক উত্তর ডায়নামো ডায়নামো এখন একটি যন্ত্র যা যান্ত্রিকশক্তিকে বিদ্যুৎশক্তিতে রুপান্তরিত করে। অন্যদিকে বৈদ্যুতিক মটর , বৈদ্যুতিকশক্তিকে যান্ত্রিকশক্তিতে রুপান্তরিত করে।
কাপ্তাই পানি বিদ্যুৎ শক্তির মূল উৎস কি?
Correct Answer:
গ: পানির বিভব শক্তি
Explanation:
কাপ্তাই পানি বিদ্যুৎ শক্তির মূল উৎস কি? সঠিক উত্তর পানির বিভব শক্তি পানিবিদ্যুৎ কেন্দ্রে পানির বিভব শক্তিকে গতিশক্তিতে রূপান্তর করা হয়। গতিশক্তির সাহায্যে টারবাইনে ঘূর্ণন গতিশক্তির সৃষ্টি করা হয় এবং তা থেকে ডায়নামোর সাহায্যে তড়িৎ শক্তি উৎপাদন করা হয়।
কোন যন্ত্রের সাহায্যে বৈদ্যুতিক শক্তি থেকে যান্ত্রিক শক্তি উৎপন্ন করা যায়?
Correct Answer:
গ: বৈদ্যুতিক মোটর
Explanation:
কোন যন্ত্রের সাহায্যে বৈদ্যুতিক শক্তি থেকে যান্ত্রিক শক্তি উৎপন্ন করা যায়? সঠিক উত্তর বৈদ্যুতিক মোটর বৈদ্যুতিক মোটর হল এমন একটি কৌশল এবং ব্যবস্থা, যার মাধ্যমে বৈদ্যুতিক শক্তি যান্ত্রিক শক্তিতে রুপান্তরিত হয়। প্রকারভেদ অনু্যায়ী এর গঠন ও ক্ষমতা নিয়ন্ত্রিত হয়। বৈদ্যুতিক মোটর তড়িত প্রকৌশলের আলোচ্য একটি বিষয়। বৈদ্যুতিক মোটর মূলত ফ্যারাডের আবেশ সূত্রের উপর ভিত্তি করে তৈরী করা হয়ে থাকে। মোটরে প্রবাহিত তড়িৎ এর ধরন অনুযায়ী মোটর সাধারনত দুই ধরনের হয়ে থাকে। যেমনঃ এসি মোটর ও ডিসি মোটর
কোনটি শক্তি?
Correct Answer:
গ: তাপ
Explanation:
কোনটি শক্তি? সঠিক উত্তর তাপ শক্তিকে আমরা বিভিন্নরুপে দেখতে পাই। যেমন - তাপ, বিদ্যুৎ, শব্দ আলোক, চুম্বক, রাসায়নিক ও যান্ত্রিক শক্তি ইত্যাদি।
কম্পিউটারের অস্থায়ী স্মৃতিশক্তিকে বলে-
Correct Answer:
খ: রাম
Explanation:
কম্পিউটারের অস্থায়ী স্মৃতিশক্তিকে বলে- সঠিক উত্তর রাম RAM ( Random Access Memory )। হচ্ছে কম্পিউটারের অস্থায়ী স্মৃতি। কারণ বিদ্যুৎ সরবরাহ বন্ধ করলে RAM - এ সংরক্ষিত ডেটা মুছে যায়। RAM - এ সংরক্ষিত ডেটা খুব সহজেই পরিবর্তনীয়।
তড়িৎশক্তিতে রুপান্তরিত হয় কোন যন্ত্রের মাধ্যমে--
Correct Answer:
খ: জেনারেটর
Explanation:
তড়িৎশক্তিতে রুপান্তরিত হয় কোন যন্ত্রের মাধ্যমে-- সঠিক উত্তর জেনারেটর উল্লিখিত অপশান গুলো শুধু জেনারেটর ই তড়িৎ উৎপন্ন করে।
বিদ্যুৎ শক্তির বাণিজ্যিক একক কি?
Correct Answer:
ঘ: কিলোওয়াট-ঘন্টা
Explanation:
বিদ্যুৎ শক্তির বাণিজ্যিক একক কি? সঠিক উত্তর কিলোওয়াট-ঘন্টা বিদ্যুৎ শক্তির বাণিজ্যিক একক - কিলোওয়াট ঘন্টা। ক্ষমতার একক ওয়াট, কাজের একক জুল এবং বিদ্যুৎ শক্তির বাণিজ্যিক একক কিলোওয়াট ঘন্টা। বাণিজ্যিকভাবে একে 'বোর্ড অফ ট্রেড ইউনিট' বা সংক্ষেপে শুধু ইউনিট বলা হয়ে থাকে।
চোখের কোন অঙ্গ আলোক শক্তিকে তড়িৎ সংকেতে পরিণত করে?
Correct Answer:
ঘ: রেটিনা
Explanation:
চোখের কোন অঙ্গ আলোক শক্তিকে তড়িৎ সংকেতে পরিণত করে? সঠিক উত্তর রেটিনা রেটিনা আলোক সংবেদি। তাই রেটিনার উপর আলো পড়লে তা তড়িৎ সংকেতে পরিণত করে মস্তিষ্কে প্রেরণ করে।
সূর্যে শক্তি উৎপন্ন হয়--
Correct Answer:
খ: পরমাণুর ফিউশন পদ্ধতিতে
Explanation:
সূর্যে শক্তি উৎপন্ন হয়-- সঠিক উত্তর পরমাণুর ফিউশন পদ্ধতিতে পদ্ধতির নাম nuclear fusion. এখানে কম ভর বিশিষ্ট দুটি বা তার বেশি পরমাণু যুক্ত ভয়ে বেশি ভরের অপর একটি পরমাণুতে পরিবর্তিত হয়। এতে কিছুটা ভর শক্তিতে রূপান্তরিত হয় E = mc^2 সমীকরণ অনুযায়ী। এই শক্তিই নক্ষত্রে শক্তির যোগান দেয়। যেমন চারটি হাইড্রোজেন পরমাণু মিলিত হয়ে দুটি হিলিয়াম পরমাণু তৈরি করে
কোন হ্যালোজেন এসিডটি শক্তিশালী?
Correct Answer:
গ: HI
Explanation:
কোন হ্যালোজেন এসিডটি শক্তিশালী? সঠিক উত্তর HI HI হ্যালোজেন এসিডটি শক্তিশালী। হ্যালোজেন এসিডের ক্রিয়াশীলতার ক্রম হচ্ছেঃ HI>HBr>HCl>HF। অর্থাৎ HF হচ্ছে সবচেয়ে শক্তিশালী হ্যালোজেন এসিড।
যে যন্ত্রের সাহায্যে যান্ত্রিক শক্তিকে বিদ্যুৎ শক্তিতে রুপান্তরিত করা হয় তাকে বলে-
Correct Answer:
গ: ডায়ানামো
আইনস্টাইনের পদার্থ ও শক্তির অভিন্নতা বিষয়ক সূত্র হলো-
Correct Answer:
গ: E=mc2
বায়ুমন্ডলের মোট শক্তির কত শতাংশ সূর্য হতে আসে?
Correct Answer:
গ: ৯৯.৯৭%
Explanation:
বায়ুমন্ডলের মোট শক্তির কত শতাংশ সূর্য হতে আসে? সঠিক উত্তর ৯৯.৯৭% বায়ুমণ্ডলের মোট শক্তির ৯৯.৯৭% আসে সূর্য থেকে। সূর্য থেকে আগত এ শক্তি বায়ুমণ্ডল তাপীয় শক্তি হিসেবে ধারণ করে। মেঘযুক্ত অবস্থায় বায়ুমণ্ডল ভেদকারী সূর্যরশ্মির প্রায় ৮০ শতাংশ পৃথিবীতে গৃহীত হয়।
সূর্যে শক্তি উৎপন্ন হয় ---
Correct Answer:
খ: পরমাণুর ফিউশন পদ্ধতিতে
Explanation:
সূর্যে শক্তি উৎপন্ন হয় --- সঠিক উত্তর পরমাণুর ফিউশন পদ্ধতিতে সূর্য হল আমাদের সৌরজগৎ এর শক্তির উৎস। সূর্যের শক্তি কাজে লাগিয়েই সকল গ্রহ গুলি বেঁচে থাকে। আর সূর্যের এই শক্তি আছে নিউক্লিয়ার ফিউশন বিক্রিয়া থেকে। সূর্যের মধ্যে রয়েছে ৭০% হাইড্রোজেন এবং ২৮ % হিলিয়াম। ফিউশন বিক্রিয়ার মাধ্যমে হাইড্রোজেন ধীরে ধীরে হিলিয়ামে পরিণত হয়।
সূর্যে শক্তি তৈরি হচ্ছে কোন প্রক্রিয়ায়?
Correct Answer:
গ: পারমাণবিক শক্তি প্রক্রিয়ায়
Explanation:
সূর্যে শক্তি তৈরি হচ্ছে কোন প্রক্রিয়ায়? সঠিক উত্তর পারমাণবিক শক্তি প্রক্রিয়ায় সূর্যে শক্তি তৈরি হচ্ছে পারমাণবিক শক্তি প্রক্রিয়ায়। সৌর শক্তি হল সূর্যরশ্মিকে কাজে লাগিয়ে বিদ্যুৎ শক্তিতে রুপান্তর করা। দুইভাবে রুপান্তরের এই কাজটি করা হয়ে থাকে - প্রত্যক্ষ ও পরোক্ষভাবে। প্রত্যক্ষভাবে সূর্যরশ্মিকে ব্যবহার করাকে ফোটো ভোলটাইক (পিভি) বলা হয়। প্রাথমিকভাবে ছোট ও মাঝারি পরিসরে এর ব্যবহার করা হয়ে থাকে। পরোক্ষভাবে সূর্যরশ্মিকে ব্যবহার করাকে বলা হয় ঘনীভূত সৌর শক্তি বা কনসেনট্রেডেট সোলার পাওয়ার (সিএসপি)।
একটি হালকা ও একটি ভারী বস্তুর ভরবেগ সমান ।এদের মধ্যে কোনটির গতিশক্তি বেশি হবে?
Correct Answer:
খ: হালকাটির
Explanation:
একটি হালকা ও একটি ভারী বস্তুর ভরবেগ সমান ।এদের মধ্যে কোনটির গতিশক্তি বেশি হবে? সঠিক উত্তর হালকাটির গতিশক্তি Ek= ½mv<sup>2</sup>(স্কয়ার)ভর(m) ও বেগ(v) বাড়লে গতিশক্তি বাড়ে।
কোন যন্ত্র যান্ত্রিক শক্তিকে তড়িৎ শক্তিকে রুপান্তিত করে?
Correct Answer:
খ: ডায়নামো
Explanation:
কোন যন্ত্র যান্ত্রিক শক্তিকে তড়িৎ শক্তিকে রুপান্তিত করে? সঠিক উত্তর ডায়নামো ডায়নামো যান্ত্রিক শক্তিকে তড়িৎ শক্তিতে রূপান্তরিত করে। ডায়নামো তত্ত্ব হলো এমন প্রকৃয়া, যার মাধ্যমে কোন অপার্থিব জিনিস যেমন পৃথিবী বা তারকারাজি চৌম্বকীয় ক্ষেত্র তৈরি করে। ডায়নামো তত্ত্ব বর্ণনা করে, যে প্রকৃয়ায় ঘূর্ণনশীল, পরিচলনরত এবং বিদ্যুৎ পরিবাহী কোন তরল সৌর সময়ের মধ্যে একটি চৌম্বক ক্ষেত্র বজায় রাখে।
তড়িৎশক্তি শব্দশক্তিতে রুপান্তরিত হয় কোন যন্ত্রের মাধ্যমে ?
Correct Answer:
গ: লাউড স্পিকার
Explanation:
তড়িৎশক্তি শব্দশক্তিতে রুপান্তরিত হয় কোন যন্ত্রের মাধ্যমে ? সঠিক উত্তর লাউড স্পিকার লাউডস্পিকার একটি বৈদ্যুতিক যন্ত্র। যার সাহায্যে বৈদ্যুতিক তরঙ্গ থেকে শব্দ তরঙ্গে রূপান্তরিত হয়। ১৯২৫ সালে অ্যাডওয়ার্ড ডাব্লু কেলোগ এবং চেস্টার ডব্লু রাইস লাউডস্পিকার আবিষ্কার করেছিলেন।
শরীরে শক্তি যোগাতে দরকার -
Correct Answer:
গ: খাদ্য
বৈদ্যুতিক শক্তির একক কি?
Correct Answer:
ঘ: ওয়াট
Explanation:
বৈদ্যুতিক শক্তির একক কি? সঠিক উত্তর ওয়াট ওয়াট আন্তর্জাতিক একক পদ্ধতিতে ক্ষমতার একক। স্কট্স ইঞ্জিনিয়ার জেমস ওয়াটের (১৭৩৬–১৮১৯) একক বা মানের নাম করেছিল। এইটি জুল প্রতি সেকেন্ড হিসেবে সংজ্ঞায়িত করা হয়।
দেহে শক্তি তৈরির মাধ্যম-
Correct Answer:
খ: শ্বসন
Explanation:
দেহে শক্তি তৈরির মাধ্যম- সঠিক উত্তর শ্বসন প্রাণী তার কোষে অবস্থিত খাদ্যকে দহন করে শক্তি নির্গত করে। প্রাণী দেহে খাদ্য দহনের নাম শ্বসন।
একজন প্রাপ্তবয়স্ক পুরুষের দৈনিক খাদ্য শক্তির স্বীকৃত চাহিদার পরিমাণ কত ?
Correct Answer:
ক: ৩০০০ ক্যালোরি
Explanation:
একজন প্রাপ্তবয়স্ক পুরুষের দৈনিক খাদ্য শক্তির স্বীকৃত চাহিদার পরিমাণ কত ? সঠিক উত্তর ৩০০০ ক্যালোরি ৮ মার্চ সারা বিশ্বে নারী দিবস হিসেবে পালিত হয়। নারীর প্রতি সকল প্রকার সহিংসতা রোধে এবং নারীদের সমঅধিকার বাস্তবায়নই এ দিবস পালনের মূল লক্ষ্য।
সূর্যে শক্তি উৎপন্ন হয় _
Correct Answer:
গ: পরমাণুর ফিউশন পদ্ধতিতে
Explanation:
সূর্যে শক্তি উৎপন্ন হয় _ সঠিক উত্তর পরমাণুর ফিউশন পদ্ধতিতে দুটি কম ওজনের পরমাণুর নিউক্লিয়াসের সংযোজনে একটি অপেক্ষাকৃত ভারী পরমাণুর গঠন ও ফলস্বরূপ প্রচুর শক্তির উদ্ভব হলো পারমাণবিক ফিউশন পদ্ধতি। যেমন - দুটি হাইড্রোজেন পরমাণু যুক্ত হয়ে একটি হিলিয়াম পরমাণু ভর হাইড্রোজেন পরমাণু দুটির ভরের যোগফলের চেয়ে সামান্য কম। এ হারিয়ে যাওয়া ভরই শক্তিতে রুপান্তরিত হয় ও প্রচুর শক্তি পাওয়া যায়। সূর্য ও অন্যান্য নক্ষত্রে এ পদ্ধতিতে শক্তি তৈরি হয়।
নিচের কোন যৌগটি শক্তিশালী হাইড্রোজেন বন্ধন গঠন করে?
Correct Answer:
ঘ: হাইড্রোজেন ফ্লুরাইড
Explanation:
নিচের কোন যৌগটি শক্তিশালী হাইড্রোজেন বন্ধন গঠন করে? সঠিক উত্তর হাইড্রোজেন ফ্লুরাইড মৌলসমূহের মধ্যে হাইড্রোজেনের (H) তড়িৎ ঋণাত্মকতা সবচেয়ে কম ও ফ্লোরিনের (F) তড়িৎ ঋণাত্মকতা সবচেয়ে বেশি। তাই এ দুটির মধ্যে গঠিত H...E বন্ধন (হাইড্রোজেন বন্ধন) সবচেয়ে শক্তিশালী।
তড়িৎ শক্তি শব্দ শক্তিতে রুপান্তরিত হয় যে যন্ত্রের সাহায্যে তা হলো __
Correct Answer:
খ: লাউড স্পিকার
Explanation:
তড়িৎ শক্তি শব্দ শক্তিতে রুপান্তরিত হয় যে যন্ত্রের সাহায্যে তা হলো __ সঠিক উত্তর লাউড স্পিকার ম্যাগনেটিক ফিল্ডের আকর্ষন বিকর্ষণে স্পিকারের পর্দা কাপাকাপির কারণে সামনের বাতাসে কম্পন সৃষ্টি হওয়ার ফলে আমরা স্পিকার থেকে ভেসে আসা শব্দ শুনতে পাই। আর এভাবেই ইলেক্ট্রনিক সিগন্যালের শব্দ শক্তিতে রূপান্তর হয়।
প্রাকৃতিক গ্যাসের কোন শক্তি সঞ্চিত থাকে?
Correct Answer:
গ: রাসায়নিক শক্তি
Explanation:
প্রাকৃতিক গ্যাসের কোন শক্তি সঞ্চিত থাকে? সঠিক উত্তর রাসায়নিক শক্তি প্রাকৃতিক গ্যাসে রাসায়নিক শক্তি সঞ্চিত থাকে। এর ব্যবহার প্রধানত জ্বালানি হিসেবে। গ্যাসের সাহায্যে তাপশক্তি উৎপাদিত হয়
কম্পিউটারের স্থায়ী স্মৃতিশক্তিকে কী বলে?
Correct Answer:
খ: ROM
Explanation:
কম্পিউটারের স্থায়ী স্মৃতিশক্তিকে কী বলে? সঠিক উত্তর ROM কম্পিউটারের স্থায়ী স্মৃতিশক্তিকে ROM বলে । কম্পিউটারের স্থায়ী স্মৃতিশক্তি ROM - এর পূর্ণরূপ হলো Read Only Memory । RAM (Random Access Memory) হলো কম্পিউটারের অস্থায়ী স্মৃতি । হার্ডওয়্যার হলো কম্পিউটারের বাহ্যিক কাঠামো এবং সফটওয়্যার হলো অদৃশ্য বস্তু ।
নিচের কোনটি কোম্পানির তারল্যশক্তির নির্দেশক ?
Correct Answer:
ঘ: Current ratio
Explanation:
নিচের কোনটি কোম্পানির তারল্যশক্তির নির্দেশক ? সঠিক উত্তর Current ratio কোনাে ব্যবসায় বর্তমান সম্পদে সম্ভাব্য ক্ষতির জন্য | নিরাপদ একটি মার্জিন Current ratio বা বর্তমান | অনুপাত। যেমন - তালিকা সংকোচন বা সংগ্রহযােগ্য। | অ্যাকাউন্ট হিসেবে তার বর্তমান ঋণের পেমেন্ট সময়সূচি | অনুযায়ী পূরণের জন্য যথেষ্ট বর্তমান সম্পদ আছে কিনা। তার একটি ইঙ্গিত দেয় Current ratio । এটি ব্যবসার আর্থিক স্বাস্থ্যের মান পরিমাপক।
নিচের কোন যন্ত্রে রাসায়নিক শক্তি বৈদ্যুতিক শক্তিতে রুপান্তরিত হয়?
Correct Answer:
খ: ব্যাটারী
Explanation:
নিচের কোন যন্ত্রে রাসায়নিক শক্তি বৈদ্যুতিক শক্তিতে রুপান্তরিত হয়? সঠিক উত্তর ব্যাটারী ব্যাটারী রাসায়নিক শক্তি বৈদ্যুতিক শক্তিতে রুপান্তরিত হয়। রাসায়নিক বিক্রিয়ার ফলেও তা ঘটে। এক্ষেত্রে রাসায়নিক শক্তি তাপ শক্তিতে রূপান্তরিত হয়। সাধারণত বিদ্যুৎ কোষে রাসায়নিক দ্রব্যের বিক্রিয়ার ফলে বিদ্যুৎ উৎপন্ন হয়। এক্ষেত্রে রাসায়নিক শক্তি বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত হয়।
A device which coverts chemical energy into electrical energy is called?
Correct Answer:
D: Battery
Explanation:
A device which coverts chemical energy into electrical energy is called? Correct Answer Battery A battery is a device that converts chemical energy contained within its active materials directly into electric energy by means of an electrochemical oxidation - reduction (redox) reaction.
As the number of cylinders on multi cylinder engines increases the power to weight ratio
Correct Answer:
C: Increases
Explanation:
As the number of cylinders on multi cylinder engines increases the power to weight ratio Correct Answer Increases Entomology is the study of insects and their relationship to humans, the environment, and other organisms. Entomologists make great contributions to such diverse fields as agriculture, chemistry, biology, human/animal health, molecular science, criminology, and forensics.
বিদ্যুৎ শক্তিকে শব্দ শক্তিতে রুপান্তরিত করা হয় কোন যন্ত্রের মাধ্যমে -
Correct Answer:
ক: লাউড স্পিকার
Explanation:
বিদ্যুৎ শক্তিকে শব্দ শক্তিতে রুপান্তরিত করা হয় কোন যন্ত্রের মাধ্যমে - সঠিক উত্তর লাউড স্পিকার 107. বিদ্যুৎ শক্তিকে শব্দ শক্তিতে রুপান্তরিত করা হয় কোন যন্ত্রের মাধ্যমে - Loudspeaker
'শিক্ষা হলো মানুষের অন্তর্নিহিত শক্তিসমূহের পরিপূর্ণ বিকাশ সাধন' - এ উক্তিটি কার ?
Correct Answer:
ক: পেস্তালৎসী
Explanation:
'শিক্ষা হলো মানুষের অন্তর্নিহিত শক্তিসমূহের পরিপূর্ণ বিকাশ সাধন' - এ উক্তিটি কার ? সঠিক উত্তর পেস্তালৎসী শিক্ষা সম্পর্কে বিখ্যাত কয়েকজন মনীষীর উক্তি : 'আমি মন বিজ্ঞানসম্মত শিক্ষা চাই' - পেস্তালৎসী । 'একজন আদর্শ মা একশ বিদ্যালয়ের শিক্ষকের সমান' - জন হারবার্ট । 'শিক্ষার লক্ষ্য হলো সুস্থ দেহ সুস্থ মন তৈরি করা' - এরিস্টটল ।
কোনটি শক্তির অনবায়নযোগ্য উৎস ?
Correct Answer:
ঘ: কয়লা
Explanation:
কোনটি শক্তির অনবায়নযোগ্য উৎস ? সঠিক উত্তর কয়লা অ - নবায়নযোগ্য শক্তি (Non - renewable Energy) নবায়ন করা যায় না এমন জ্বালানি বা শক্তি। ব্যবহারের সঙ্গে সঙ্গে এ ধরনের শক্তিসম্পদের মজুত কমতে থাকে এবং সঞ্চয় সীমিত হওয়ার দরুন তা একসময় নিঃশেষ হয়ে যায়। সকল প্রকার জীবাশ্ম জ্বালানি এ শ্রেণির অন্তর্ভুক্ত।
১০০ ওয়াটের একটি বৈদ্যুতিক বাতি প্রতিদিন ৭ ঘণ্টা জ্বালালে ২০২০ সালের ফেব্রুয়ারি মাসে কত তরিৎ শক্তি খরচ হবে?
Correct Answer:
ক: 20.3 kwh
Explanation:
১০০ ওয়াটের একটি বৈদ্যুতিক বাতি প্রতিদিন ৭ ঘণ্টা জ্বালালে ২০২০ সালের ফেব্রুয়ারি মাসে কত তরিৎ শক্তি খরচ হবে? সঠিক উত্তর 20.3 kwh আমরা জানি, ব্যয়িত তড়িৎ শক্তি B = wt1000kwh ⇒ B = 100×7×291000 = 20.3kwh এখানে, w = 100 370 ; t = (9 × 29) h; B = তড়িৎ শক্তি। উল্লেখ্য, ২০২০ সালের ফেব্রুয়ারি লিপইয়ার ছিল।
সালোকসংশ্লেষণ সূর্যের আলোর রাসায়নিক শক্তিতে পরিণত করার কমদক্ষতা হলো-
Correct Answer:
গ: ৩-৬%
Explanation:
সালোকসংশ্লেষণ সূর্যের আলোর রাসায়নিক শক্তিতে পরিণত করার কমদক্ষতা হলো- সঠিক উত্তর ৩-৬% প্রকৃতপক্ষে, যে কোনও ক্ষেত্রেই, গাছপালা সমস্ত আগত সূর্যালোক ব্যবহার করে না (শ্বসন, প্রতিফলন, আলোক বাধা এবং আলোক স্যাচুরেশনের কারণে) এবং সমস্ত সংগ্রহ করা শক্তিকে বায়োমাসে রূপান্তরিত করে না, যা 3%-6 % এর সাধারণ সালোকসংশ্লেষণ দক্ষতা নিয়ে আসে। % মোট সৌর বিকিরণ উপর ভিত্তি করে
১০০ ওয়াটের একটি বৈদ্যুতিক বাল্ব এক ঘন্টা চললে কত শক্তি ব্যয় হয়?
Correct Answer:
ঘ: ৩৬০০০০ জুল
Explanation:
১০০ ওয়াটের একটি বৈদ্যুতিক বাল্ব এক ঘন্টা চললে কত শক্তি ব্যয় হয়? সঠিক উত্তর ৩৬০০০০ জুল আমরা জানি,w = P× TW = 100×3600 = 360000W = 360000 জুল
মানবদেহে শক্তি উৎপাদনের প্রধান উৎস
Correct Answer:
গ: শ্বসন
Explanation:
মানবদেহে শক্তি উৎপাদনের প্রধান উৎস সঠিক উত্তর শ্বসন মানবদেহে শক্তি উৎপাদনের প্রধান উৎস শ্বসন। শ্বসন প্রক্রিয়ার শর্করা ,আমিষ , চর্বি , জৈব এসিড ইত্যাদি খাদ্যদ্রব্য অক্সিজেন সহযোগে জারিত হয়ে শক্তি ও কার্বন ডাই - অক্সাইড উৎপন্ন করে।
কোনটি নবায়নযোগ্য শক্তি নয়?
Correct Answer:
ঘ: নিউক্লিয়ার
Explanation:
কোনটি নবায়নযোগ্য শক্তি নয়? সঠিক উত্তর নিউক্লিয়ার যেসব শক্তির উৎস অফুরন্ত এবং বারবার ব্যবহার করা যায় তাদেরকে নবায়নযোগ্য শক্তির উৎস বলা হয়। সূর্য, পানি, বায়ু, পারমাণবিক শক্তি, সমুদ্রের ঢেউ ইত্যাদি হলো নবায়নযোগ্য শক্তির উৎসের উদাহরণ।
10 কেজি ভরের একটি স্থির বস্তুর ওপর 10 সেকেন্ড ব্যাপী 10 নিউটন বল প্রয়োগ করা হলে উহার গতিশক্তি কত?
Correct Answer:
খ: 500j
পৃথিবীর শক্তির মূল উৎস কোনটি?
Correct Answer:
খ: সূর্য
Explanation:
পৃথিবীর শক্তির মূল উৎস কোনটি? সঠিক উত্তর সূর্য পৃথিবীর সব শক্তির মূল উৎস সূর্য। সূর্য থেকে যে শক্তি পাওয়া যায় তাকে সৌরশক্তি বলে। সূর্য থেকে প্রতিনিয়ত যে পরিমাণ শক্তি পৃথিবীতে এসে পৌঁছায় তা সূর্যের উৎপন্ন শক্তির দুই শত কোটি ভাগের এক ভাগ মাত্র। এই সৌরশক্তির অফুরন্ত ভাণ্ডার আমাদের প্রতিদিনের নানারকম কাজের চাহিদা মেটায়। উদ্ভিদ এই শক্তি ব্যবহার করে সালোকসংশ্লেষণ প্রক্রিয়া চালু রাখে যা থেকে প্রাপ্ত শক্তি তারা রাসায়নিক শক্তিতে (অক্সিজেন ও স্বল্প পরিমাণ কার্বন যৌগ) পরিণত করে। বর্তমানে সৌরশক্তিকে ব্যবহার করে বাষ্প উৎপাদনের মাধ্যমে টারবাইন ও জেনারেটরের সাহায্যে বিদ্যুৎ উৎপাদন করা হয়। এ ছাড়া রান্নার কাজে সৌরচুল্লি ব্যবহার করা হয়ে থাকে। এই সৌরশক্তি বারবার ব্যবহার করা যাবে। কখনোই শেষ হবে না। তাই সৌর শক্তিকে নবায়নযোগ্য শক্তি বলা হয়।
কোনটি নবায়নযোগ্য শক্তির উৎস নয়?
Correct Answer:
গ: প্রাকৃতিক গ্যাস
Explanation:
কোনটি নবায়নযোগ্য শক্তির উৎস নয়? সঠিক উত্তর প্রাকৃতিক গ্যাস নবায়নযোগ্য শক্তি বা রিনিউয়েবল এনার্জি হলো এমন শক্তির উৎস যা স্বল্প সময়ের ব্যবধানে পুনরায় ব্যবহার করা যায় এবং এর ফলে শক্তির উৎসটি নিঃশেষ হয়ে যায় না।বিভিন্ন প্রাকৃতিক উৎস যেমন: সূর্যের আলো ও তাপ, বায়ু প্রবাহ, জলপ্রবাহ, জৈব শক্তি (জৈবভর), ভূ-তাপ, সমুদ্র তরঙ্গ, সমুদ্র-তাপ, জোয়ার-ভাটা, শহুরে আবর্জনা, হাইড্রোজেন ফুয়েল সেল ইত্যাদি নবায়নযোগ্য শক্তির উৎস হিসেবে বিবেচিত হয়।