Teacher Registration and Certification Examination MCQs
Showing 50 questions (Total: 1868)
মানবদেহের প্রতিটি কোষে কত জোড়া ত্রুোমোজোম আছে ?
Correct Answer:
খ: ২৩
Explanation:
মানবদেহের প্রতিটি কোষে কত জোড়া ত্রুোমোজোম আছে ? সঠিক উত্তর ২৩ ২৩ জোড়া ( সূত্রঃঃ নবম - দশম জীববিজ্ঞান বই)
সিডর কি ?
Correct Answer:
ক: ঘূর্ণিঝড়
Explanation:
সিডর কি ? সঠিক উত্তর ঘূর্ণিঝড় সিডর (Sidr) এ যাবৎকালে বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড়সমূহের মধ্যে সর্বাপেক্ষা শক্তিশালী। বঙ্গোপসাগরের কেন্দ্রীয় অঞ্চল থেকে উৎপত্তি লাভের পরই ক্রমশ শক্তি সঞ্চয় করতে থাকে। এ সময় বাতাসের সর্বোচ্চ গতিবেগ ছিল ঘন্টায় প্রায় ২৬০ কিমি সাফাইর - সিম্পসন অনুযায়ী ৫ মাত্রার ঘূর্ণিঝড়ের সমতুল্য। ২০০৭ সালের ১৫ই নভেম্বর ঘূর্ণিঝড়টি বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে প্রচন্ডভাবে আঘাত করে।
জাতিসংঘের প্রশাসনিক কাজ করে কোন শাখা ?
Correct Answer:
গ: জাতিসংঘ সচিবালয়
Explanation:
জাতিসংঘের প্রশাসনিক কাজ করে কোন শাখা ? সঠিক উত্তর জাতিসংঘ সচিবালয় জাতিসংঘ সচিবালয় (: United Nations Secretariat) জাতিসংঘের ছয়টি গুরুত্বপূর্ণ শাখা বা সংস্থার অন্যতম একটি শাখা। এ শাখাটি সেক্রেটারিয়েট কিংবা সম্পাদকীয় দপ্তর কিংবা শাসন বিভাগীয় সংস্থা হিসেবেও পরিচিত। এটি জাতিসংঘের প্রশাসনিক বিভাগ হিসেবে দায়িত্ব পালন করছে। সংস্থার প্রধান হিসেবে রয়েছেন একজন মহাসচিব। মহসচিবকে সহযোগিতা করছেন বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আসা একদল কর্মকতা - কর্মচারী।
আলজাজিরা কোন দেশের সংবাদ সংস্থা ?
Correct Answer:
ক: কাতার
Explanation:
আলজাজিরা কোন দেশের সংবাদ সংস্থা ? সঠিক উত্তর কাতার আল জাজিরা এছাড়াও আলজাজিরা হিসাবে পরিচিত এবং জেএসসি হল আল জাজিরা মিডিয়া নেটওয়ার্ক মালিকানাধীন এবং কাতারের দোহা সদর দফতর থেকে সম্প্রচারিত একটি সংবাদভিত্তিক টেলিভিশন চ্যানেল।
বিজ্ঞানীরা ইবোলা ভাইরাস সনাক্ত করেন কবে ?
Correct Answer:
খ: ১৯৭৬ সালে
Explanation:
বিজ্ঞানীরা ইবোলা ভাইরাস সনাক্ত করেন কবে ? সঠিক উত্তর ১৯৭৬ সালে ইবোলা হচ্ছে ইবোলাভাইরাস গণের পাঁচটি ভাইরাসের মধ্যে অন্যতম একটি এই ভাইরাস ইবোলা ভাইরাস ডিজিজ বা ইবোলা হিমোরেজিক ডিজিজ করে এবং ২০১৩ - ২০১৫ সালে পশ্চিম আফ্রিকায় মহামারী সৃষ্টি করে। এটি ১৯৭৬ সালে প্রথম বিজ্ঞানীরা ধরে।
CNG এর পূর্ণরূপ কী ?
Correct Answer:
খ: Compressed Natural Gas
Explanation:
CNG এর পূর্ণরূপ কী ? সঠিক উত্তর Compressed Natural Gas সংকুচিত প্রাকৃতিক গ্যাস (কমপ্রেসড ন্যাচারাল গ্যাস সংক্ষেপ: সিএনজি) জ্বালানি হিসেবে ব্যবহৃত প্রাকৃতিক গ্যাসের একটি রূপ। CNG গ্যাসকে চাপের মাধ্যমে তরলে পরিণত করে তা গ্যাস - ট্যাংকে জমা করা হয়।
বাংলাদেশের সবচেয়ে ছোট বিভাগ কোনটি ?
Correct Answer:
ক: ময়মনসিংহ
Explanation:
বাংলাদেশের সবচেয়ে ছোট বিভাগ কোনটি ? সঠিক উত্তর ময়মনসিংহ ময়মনসিংহ বিভাগ বাংলাদেশের অষ্টম প্রশাসনিক বিভাগ। জামালপুর, শেরপুর, ময়মনসিংহ ও নেত্রকোণা জেলা নিয়ে ময়মনসিংহ বিভাগ গঠিত। ১৮২৯ সালে ঢাকা বিভাগ প্রতিষ্ঠার সময় থেকে ২০১৫ সালের ১৩ সেপ্টেম্বর পর্যন্ত এই বৃহত্তর ময়মনসিংহ অঞ্চল ঢাকা বিভাগের অংশ ছিল।
রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প কোথায় অবস্থিত ?
Correct Answer:
ঘ: ঈশ্বরদী , পাবনা
Explanation:
রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প কোথায় অবস্থিত ? সঠিক উত্তর ঈশ্বরদী , পাবনা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র যা বাংলাদেশের পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার রূপপুর নামক স্থানে নির্মীত হচ্ছে। এটি হতে যাচ্ছে বাংলাদেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র যার প্রথম ইউনিট ২০২৩ সালে বিদ্যুৎ উৎপাদন কার্যক্রম শুরু করবে। এই বিদ্যুৎ কেন্দ্রটি রাশিয়ার রোসাটোম স্টেট অ্যাটমিক এনার্জি কর্পোরেশন কর্তৃক নির্মিত হচ্ছে।
"আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি , ______ আমি কি ভুলিতে পারি" _____ গানটির গীতিকার কে ?
Correct Answer:
গ: আব্দুল গাফফার চৌধুরী
Explanation:
"আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি , ______ আমি কি ভুলিতে পারি" _____ গানটির গীতিকার কে ? সঠিক উত্তর আব্দুল গাফফার চৌধুরী যাআমার ভাইয়ের রক্তে রাঙানো হিসেবে সুপরিচিত । এই গানের কথায় ১৯৫২ সালের ফেব্রুয়ারি ২১ তারিখে সংঘটিত বাংলা ভাষা আন্দোলনের ইতিহাস ফুটে উঠেছে। সাংবাদিক ও লেখক আবদুল গাফফার চৌধুরী ১৯৫২ সালের ২১শে ফেব্রুয়ারিতে গানটি রচনা করেন।
জাতিসংঘ দিবস পালিত হয় কোন তারিখে ?
Correct Answer:
গ: ২৪ অক্টোবর
Explanation:
জাতিসংঘ দিবস পালিত হয় কোন তারিখে ? সঠিক উত্তর ২৪ অক্টোবর জাতিসংঘ দিবস ২৪শে অক্টোবর তারিখে বিশ্বের সকল স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্রে উদযাপিত হয়। সাধারণ পরিষদের সিদ্ধান্ত অনুসারে জাতিসংঘ সনদ অনুমোদনের দিনে ১৯৪৮ সালে এ দিবস পালনের জন্য নির্দিষ্ট করা হয়েছিল।
বাংলাদেশ রেলওয়ের সর্ববৃহৎ কারখানা কোথায় ?
Correct Answer:
গ: সৈয়দপুর
Explanation:
বাংলাদেশ রেলওয়ের সর্ববৃহৎ কারখানা কোথায় ? সঠিক উত্তর সৈয়দপুর বাংলাদেশ রেলওয়ের সর্ববৃহৎ কারখানা নীলফামরী জেলার সৈয়দপুরে অবস্থিত। পাকশীতে বাংলাদেশের সর্ববৃহৎ রেলসেতু হার্ডিঞ্জ ব্রিজ রয়েছে। ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় সবচেয়ে বড় রেল স্টেশনের নাম হলো কমলাপুর রেলওয়ে স্টেশন।
বাংলাদেশের প্রাচীনতম নগরকেন্দ্র কোনটি ?
Correct Answer:
গ: মহাস্থানগড়
Explanation:
বাংলাদেশের প্রাচীনতম নগরকেন্দ্র কোনটি ? সঠিক উত্তর মহাস্থানগড় বাংলার উল্লেখযোগ্য প্রাচীন জনপদগুলো হলো পুণ্ডু, গৌড় ,বঙ্গ ,হরিকেল , সমতট প্রভৃতি। পুণ্ডু হলো বাংলার প্রাচীনতম জনপদ ও সমৃদ্ধশালী রাজ্য। যার রাজধানী ছিল পুণ্ডুনগর। খ্রিষ্টপূর্ব দ্বিতীয় শতাব্দীতে এই নগরীটি প্রতিষ্ঠিত হওয়ার ব্যাপারে প্রমাণ পাওয়া যায়। উল্লেখ্য, পুণ্ডুনগরের বর্তমান নাম - ই হলো মহাস্থানগড় যা বর্তমান বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলায় অবস্থিত।
নেদারল্যান্ডের মুদ্রার নাম-
Correct Answer:
খ: ইউরো
Explanation:
নেদারল্যান্ডের মুদ্রার নাম- সঠিক উত্তর ইউরো Euro (ইউরাে) হল ইউরােপীয় ইউনিয়নভুক্ত দেশসমূহের একক মুদ্রা। ১ জানুয়ারি, ১৯৯৯ সালে ইউরাে মুদ্রা চালু হয়। ১ জানুয়ারি, ২০০২ ইউরাে নােট চালু হয় এবং একই সাথে ইউরাের দেশগুলাে পুরাতন মুদ্রা বাতিল করে দেয়। ফলে একক মুদ্রা হিসাবে। “ইউরাে’ চালু হয়। বর্তমানে ইউরােপীয় ইউনিয়নভুক্ত ১৯টি দেশে ইউরাে মুদ্রা চালু আছে। যথা - বেলজিয়াম, নেদারল্যান্ড, লুক্সেমবার্গ, ইতালি, ফ্রান্স, জার্মানি, আয়ারল্যান্ড, স্পেন, পতুর্গাল, অস্ট্রিয়া, ফিনল্যান্ড, গ্রিস, স্লোভেনিয়া, সাইপ্রাস, মাল্টা, স্লোভাকিয়া, এস্তোনিয়া, লাটভিয়া এবং লিথুয়ানিয়া। ১ জানুয়ারি, ২০১৫ লিথুয়ানিয়া ১৯তম দেশ হিসেবে ইউরাে মুদ্রা গ্রহণ করে। ইউরােপীয় ইউনিয়নের বাহিরে কসােভাে, মন্টিনিগ্রো, এন্ডােরা, মােনাকো, ভ্যাটিকান সিটি, স্যানমেরিনাে ‘ইউরাে’ কে একক মুদ্রা হিসাবে ব্যবহার করে। ইউরােপীয় ইউনিয়নভুক্ত দেশ যুক্তরাজ্য এখনাে 'ইউরাে' গ্রহণ করেনি। রবার্ট মুন্ডেলকে ইউরো মুদ্রার জনক বলা হয়।
সার্কভূক্ত কোন দেশটির দূতাবাস বাংলাদেশে নেই ?
Correct Answer:
ঘ: মালদ্বীপ
Explanation:
সার্কভূক্ত কোন দেশটির দূতাবাস বাংলাদেশে নেই ? সঠিক উত্তর মালদ্বীপ বাংলাদেশে সার্কভুক্ত দেশ মালদ্বীপের দূতাবা নেই। গত ৩১ মার্চ, ২০১৬ তারিখ সোমবার থেকে দেশটির দূতাবাস বন্ধ করা হয়েছে। অর্থনৈতিক সংকটের কারণে তাদের এই দূতাবাস বন্ধ করতে হয়েছে।
থাইল্যান্ডের নব-নির্বাচিত প্রধানমন্ত্রির নাম কি ?
Correct Answer:
ক: প্রাইউথ শান-ওশা
Explanation:
থাইল্যান্ডের নব-নির্বাচিত প্রধানমন্ত্রির নাম কি ? সঠিক উত্তর প্রাইউথ শান-ওশা ইংলাক সিনাওয়াত্রা থাইল্যান্ডের প্রথম নারী প্রধানমন্ত্রী। ২০১১ সালের সাধারণ নির্বাচনে তিনি পিউ থাই পার্টি থেকে বিজয়ী হয়ে ২৮তম প্রধানমন্ত্রী নিবার্চিত হন। তার ভাই থাকসিন সিনাওয়াত্রা থাইল্যান্ডের প্রধানমন্ত্রী ছিলেন। গত ৩ জুলাই ২০১১ এর সাধারণ নির্বাচনে ইংলাকের দল পুয়ে থাই পার্টি এককভাবে ২৬৫ আসন লাভ করেছে।
কোন গ্যাস ওজনস্তর ক্ষয়ের জন্য দায়ী ?
Correct Answer:
গ: CFC
Explanation:
কোন গ্যাস ওজনস্তর ক্ষয়ের জন্য দায়ী ? সঠিক উত্তর CFC CFC (ক্লোরোফ্লুরোকার্বনস) এবং অন্যান্য ক্ষয়কারী অন্যান্য যৌগসমূহকে ওজোনস্তর ক্ষয়কারী যৌগ ('ODS) হিসেবে অভিহিত করা হয়ে থাকে। ওজোনস্তর ক্ষতিকর অতিবেগুনী রশ্মি যেমন UVB তরঙ্গ (২৮০–৩১৫ nm) পৃথিবীর বায়ুমন্ডলে প্রবেশে বাধা প্রদান করে।
আন্তর্জাতিক আদালতে বিচারকের সংখ্যা কত ?
Correct Answer:
ঘ: ১৫ জন
Explanation:
আন্তর্জাতিক আদালতে বিচারকের সংখ্যা কত ? সঠিক উত্তর ১৫ জন আন্তর্জাতিক আদালত হলো জাতিসংঘের একটি মূল অঙ্গসংস্থা। সদর দপ্তর নেদারল্যান্ডের 'দি দেগ' শহরে। ১৫ জন বিচারকের সমন্বয়ে এই আদালত গঠিত যাদের চাকরির মেয়াদ হলো ৯ বছর। আন্তর্জাতিক বিরোধের ক্ষেত্রে জাতিসংঘের যে কোনো সদস্য রাষ্ট্র অন্য সদস্য রাষ্ট্রর বিরুদ্ধে এই আদালতের নিকট বিচারপ্রার্থী হতে পারে।
তেঁতুলে কোন ধরনের এসিড থাকে ?
Correct Answer:
খ: টারটারিক এসিড
Explanation:
তেঁতুলে কোন ধরনের এসিড থাকে ? সঠিক উত্তর টারটারিক এসিড তেঁতুলে টারটারিক এসিড ধরনের এসিড থাকে । তেঁতুল এর বৈজ্ঞানিক নাম: Tamarindus indica । এটি একপ্রকার টক ফল বিশেষ। এর টক স্বাদের জন্য দায়ী এর এসিডের গুনাগুণ। এই এসিড হলো - টারটারিক এসিড।
২০১৪ সালের বিশ্বকাপ ফুটবলে গোল্ডেন বল লাভ করেন কেন ?
Correct Answer:
গ: লিওনেল মেসি
Explanation:
২০১৪ সালের বিশ্বকাপ ফুটবলে গোল্ডেন বল লাভ করেন কেন ? সঠিক উত্তর লিওনেল মেসি ব্রাজিলে অনুষ্ঠিত বিশ্বকাপ ফুটবল ২০১৪ তে গোল্ডেন বল লাভ করে আর্জেন্টিনার সুপারস্টার লিওনেল মেসি। গোল্ডেন বুট লাভ করে কলম্বিয়ার তারকা হামেস রড্রিগুয়েজ (গোল ৬টি) । উল্লেখ্য , বিশ্বকাপ শিরোপা লাভ করে জার্মানি এবং রানার্স আপ হয় আর্জেন্টিনা।
বাংলাদেশের বৃহত্তম সেচ প্রকল্প কোনটি ?
Correct Answer:
খ: তিস্তা সেচ প্রকল্প
Explanation:
বাংলাদেশের বৃহত্তম সেচ প্রকল্প কোনটি ? সঠিক উত্তর তিস্তা সেচ প্রকল্প বাংলাদেশের বৃহত্তম সেচ প্রকল্প হলো 'তিস্তা সেচ প্রকল্প' মূলত এটির নাম তিস্তা ব্যারেজ সেচ প্রকল্প ( TBIP)। এটি লালমনিরহাট জেলার তিস্তা নদীর ডালিয়া ও দোয়ানী পয়েন্টে অবস্থিত। এই প্রকল্পটি বগুড়া রেললাইন এবং পূর্বদিকে বগুড়া - কাউনিয়া রেললাইন দ্বারা বেষ্টিত। ৭ লক্ষ ৫০ হাজার হেক্টর ভূমি এলাকা প্রকল্পটির আওতাধীন হলেও ৫ লক্ষ ৪০ হাজার হেক্টর ভূমিতে সেচ প্রদান করা হয়।
আন্তর্জাতিক শিক্ষক দিবস কোনটি ?
Correct Answer:
গ: ৫ অক্টোবর
Explanation:
আন্তর্জাতিক শিক্ষক দিবস কোনটি ? সঠিক উত্তর ৫ অক্টোবর বিশ্বব্যাপী শিক্ষক পরিষদ (Teachers' organizations world wide ) কর্তৃক ১৯৯৪ সাল হতে প্রতিবছরের ৫ অক্টোবর 'আন্তর্জাতিক শিক্ষক দিবস' পালিত হয়ে আসছে। বর্তমানে ১০০ টির বেশি দিবস' পালিত হয়ে আসছে। বর্তমানে ১০০ টির বেশি দেশে এ দিবসটি মর্যাদার সাথে পালিত হয়।
২০১৪ সালে শান্তিতে নোবেল পেয়েছেন কে ?
Correct Answer:
খ: মালালা ইউসুফজাঈ
Explanation:
২০১৪ সালে শান্তিতে নোবেল পেয়েছেন কে ? সঠিক উত্তর মালালা ইউসুফজাঈ ২০১৪ সালে শান্তিতে নোবেল লাভ করে পাকিস্তানের মালালা ইউসুফজাঈ ও ভারতের কৈলাস সত্যার্থী। নারী শিক্ষায় গুরুত্বপূর্ণ অবদানের জন্য 'নরওয়েজিয়ান নোবেল কমিটি' তাদের বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ এই পুরস্কারে ভূষিত করে। উল্লেখ্য, মালালা ইউসুফজাঈ হলো বিশ্বের সর্বকনিষ্ঠ নোবেল জয়ী। ২০১৬ সালে শান্তিতে পুরস্কার লাভ করেন কমম্বিয়ার হুয়ান ম্যানুয়েল সান্তোস।
ওয়ারী বটেশ্বর কোথায় অবস্থিত ?
Correct Answer:
গ: নরসিংদী
Explanation:
ওয়ারী বটেশ্বর কোথায় অবস্থিত ? সঠিক উত্তর নরসিংদী ওয়ারী বটেশ্বর কোথায় অবস্থিত নরসিংদী । উয়ারী - বটেশ্বর বাংলাদেশের রাজধানী শহর ঢাকা থেকে ৭০ কিলোমিটার উত্তর - পূর্বে নরসিংদীর বেলাবো ও শিবপুর উপজেলায় অবস্থিত উয়ারী ও বটেশ্বর নামীয় দুটি গ্রামব্যাপী একটি প্রত্নতাত্ত্বিক স্থান। ধারণা করা হয় এটি মাটির নিচে অবস্থিত একটি দুর্গ - নগরী। বিশেষজ্ঞদের ধারণা অনুযায়ী এটি প্রায় আড়াই হাজার বছরের পুরনো। তবে ২০০০ খ্রিষ্টাব্দে আবিষ্কৃত কিছু প্রত্ন নিদর্শনে মার্কিন যুক্তরাষ্ট্র, নেদারল্যাণ্ডস এবং নিউ জিল্যাণ্ড তিনটি দেশের পরীক্ষাগারে কার্বন - ১৪ পরীক্ষার প্রেক্ষিতে উয়ারীর বসতিকে খ্রিস্টপূর্ব ৪৫০ অব্দের বলে নিশ্চিত করা হয়েছে। বাংলাদেশ সরকারের প্রত্নতত্ত্ব অধিদপ্তর উয়ারী - বটেশ্বর এলাকায় উৎখনন কর্ম চলমান রেখেছে। সর্বশেষ ২ জানুয়ারী ২০১৭ তারিখে উয়ারীতে উৎখনন কালে বেশ কিছু প্রত্ননিদর্শন সংগৃহীত হয়েছে।
নিচের কোনটি জীবাশ্ম জ্বালানি নয় ?
Correct Answer:
ঘ: বায়োগ্যাস
Explanation:
নিচের কোনটি জীবাশ্ম জ্বালানি নয় ? সঠিক উত্তর বায়োগ্যাস জীবাশ্ম জ্বালানি নয় বায়োগ্যাস । বায়োগ্যাস হলো পচনশীল জৈববস্তুসমূহ হতে তৈরি গ্যাস। সব প্রাণীরই মল হতে প্রক্রিয়াজাতকরণের মাধ্যমে এ গ্যাস তৈরি করা যায়। পশুর গোবর ও অন্যান্য পচনশীল পদার্থ বাতাসের অনুপস্থিতিতে পঁচানোর ফলে যে গ্যাস তৈরি হয় তাই হচ্ছে বায়োগ্যাস। তবে গৃহপালিত বা বাণিজ্যিকভাবে পালিত পশুপাখি এবং মানব মল সহজলভ্য বলে এগুলোই বেশি ব্যবহার করা হয়। এজাতীয় গ্যাসে অধিকাংশ পরিমাণই থাকে মিথেন গ্যাস। বায়োগ্যাস উৎপাদনের পর অবশিষ্ট আবর্জনাটুকু উত্তম জৈব সার হিসেবে বেশ কার্যকরী ।
৮৬ তম অস্কার পুরস্কার-২০১৪ এর সেরা চলচ্চিত্র কোনটি ?
Correct Answer:
গ: টুয়েলভ ইয়ার্স অ্যা স্লেভ
Explanation:
৮৬ তম অস্কার পুরস্কার-২০১৪ এর সেরা চলচ্চিত্র কোনটি ? সঠিক উত্তর টুয়েলভ ইয়ার্স অ্যা স্লেভ ২০১৬ সালে ৮৮ তম অস্কার পুরস্কারের সেরা চলচ্চিত্র নির্বাচিত হয় 'স্পটলাইট (পরিচালক আলেসান্দ্রো গঞ্জালেস ইনারিত)।
G-8 এর একমাত্র এশীয় দেশ কোনটি ?
Correct Answer:
খ: জাপান
Explanation:
G-8 এর একমাত্র এশীয় দেশ কোনটি ? সঠিক উত্তর জাপান জি৮ তথা গ্রুপ অব এইট বিশ্বের আটটি শিল্পোন্নত দেশের একটি অর্থনৈতিক বলয়। এর পূর্বসূরী যথাক্রমে জি৬ (গ্রুপ অব সিক্স) এবং জি৭ (গ্রুপ অব সেভেন)। ফ্রান্সের উদ্যোগে ১৯৭৫ খ্রিষ্টাব্দে বিশ্বের ৬টি দেশ যথা ফ্রান্স, জার্মানি, ইতালি, জাপান, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র মিলে আন্তজার্তিক অর্থনৈতিক বলয় জি৬ গঠিত হয়। ১৯৭৬ খ্রিষ্টাব্দে এই বলয়ে কানাডার যোগদানের মধ্য দিয়ে এটি জি৭ - এ পরিণত হয়।
Mouse (মাউস) একটি____
Correct Answer:
গ: Input device
Explanation:
Mouse (মাউস) একটি____ সঠিক উত্তর Input device কম্পিউটার সিস্টেমের দুটি প্রধান অংশ হার্ডওয়্যার ও সফটওয়্যার। কিবোর্ড, মাউস, স্ক্যানার, ওয়েবক্যাম, সেন্সর ওএমআর এবং ওসিআর বহুল ব্যবহৃত কয়েকটি ইনপুট ডিভাইস। মনিটর, প্রিন্টার, প্লটার, ও ভিজ্যুয়াল ডিসপ্লে ইউনিট বহুল ব্যবহৃত কয়েকটি আউটপুট ডিভাইস। মডেম, টাচস্ক্রিন, ডিজিটাল ক্যামেরা কয়েকটি ইনপুট - আউটপুট ডিভাইস।
পৃথিবীর কোন দেশে খুব বেশি ভূমিকম্প অনুভূত হয় ?
Correct Answer:
গ: জাপান
Explanation:
পৃথিবীর কোন দেশে খুব বেশি ভূমিকম্প অনুভূত হয় ? সঠিক উত্তর জাপান ভূমিকম্প এবং অগ্নুৎপাত জাপানের প্রাকৃতিক বৈশিষ্ট্য। যার ফলে অন্য দেশের চেয়ে জাপানে বেশি ভূমিকম্প অনুভূত হয়।
VDU এর পূর্ণরূপ হচ্ছে____
Correct Answer:
গ: Visual Display Unit
ড্রোন কি ?
Correct Answer:
ক: চালকবিহীন বিমান
Explanation:
ড্রোন কি ? সঠিক উত্তর চালকবিহীন বিমান মনুষ্যবিহীন যুদ্ধবিমান যা যুদ্ধ ড্রোন বা ড্রোন হিসেবে পরিচিত এক ধরনের মনুষ্যবিহীন আকাশযান। এগুলোতে কোনো চালকের প্রয়োজন হয় না।
সিরিয়াল পোর্ট মাউসে পিন থাকে____
Correct Answer:
ক: ৯ টি
Explanation:
সিরিয়াল পোর্ট মাউসে পিন থাকে____ সঠিক উত্তর ৯ টি ৯ টি ফিমেল (female) পিন থাকে যা মাদারবোর্ডের সংশ্লিষ্ট D-type মেল পয়েন্টে যুক্ত হয়।
পানিতে কোন ভিটামিন দ্রবণীয় ?
Correct Answer:
খ: B ও C
Explanation:
পানিতে কোন ভিটামিন দ্রবণীয় ? সঠিক উত্তর B ও C স্নেহে দ্রবণীয় ভিটামিন A, D, E ও K । পানিতে দ্রবণীয় ভিটামিন B ও C।
বাংলাদেশের কোন বনাঞ্চলকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট ঘোষণা করা হয়েছে ?
Correct Answer:
খ: সুন্দরবন
Explanation:
বাংলাদেশের কোন বনাঞ্চলকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট ঘোষণা করা হয়েছে ? সঠিক উত্তর সুন্দরবন বাংলাদেশে 'ওয়ার্ল্ড হেরিটেজ সাইট' রয়েছে তিনটি। বাগেরহাটের ষাট গম্বুজ মসজিদ , নওগাঁর পাহাড়পুর বৌদ্ধ বিহার ও খুলনা অঞ্চলের সুন্দরবন হলো বিশ্ব ঐতিহ্যের অংশ । ১৯৯৭ সালের ৬ ডিসেম্বর ইউনেস্কো সুন্দরবনের ১,৪৯,৫০০ হেক্টর বা ১৩৯৫ বর্গ কিলোমিটার এলাকাকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট বা বিশ্ব ঐতিহ্যের নিদর্শন হিসেবে ঘোষণা করে। উল্লেখ্য, এটি ইউনেস্কো ঘোষিত ৭৯৮ তম বিশ্ব ঐতিহ্য এলাকা।
বিলিরুবিন তৈরি হয়____
Correct Answer:
ক: যকৃতে
Explanation:
বিলিরুবিন তৈরি হয়____ সঠিক উত্তর যকৃতে বিলুরুবিন হচ্ছে পিত্তরসের কমলা বর্ণের প্রধান রঞ্জক পদার্থ, হিমোগ্লোবিনের প্রধান দুটি উপাদান - প্রোটিন অংশ গ্লোবিন ও লৌহযুক্ত অংশ হিম। হিম ভেঙ্গে শেষ পর্যন্ত বিলুরুবিনে পরিণত হয়। স্তন্যপায়ী প্রাণীর পিত্তরসের প্রায় সবটুকু বিলুরুবিনই গ্লুকোরোনাইট কনজুগেট হিসেবে বর্তমান থাকে। বিলুরুবিন গ্লুকোরোনাইট যকৃত কস থেকে ছোট ছোট পিত্তনালিকা দিয়ে শেষ পর্যন্ত সাধারণ পিত্তনালী হয় ক্ষুদ্রান্তে পৌঁছায়।
http- কোনটির সংক্ষিপ্ত রূপ ?
Correct Answer:
ক: Hyper Text Transfer Protocol
Explanation:
http- কোনটির সংক্ষিপ্ত রূপ ? সঠিক উত্তর Hyper Text Transfer Protocol Http - Hyper text transfer protocol Html - Hyper text markup language
বিশ্ব এইডস দিবস বছরের কোন তারিখ পালন করা হয় ?
Correct Answer:
গ: ১ ডিসেম্বর
Explanation:
বিশ্ব এইডস দিবস বছরের কোন তারিখ পালন করা হয় ? সঠিক উত্তর ১ ডিসেম্বর ৫ জুন পরিবেশ দিবস ১ নভেম্বর জাতীয় যুব দিবস ১ ডিসেম্বর এইডস দিবস ১০ ডিসেম্বর বিশ্ব মানবাধিকার দিবস
বাংলাদেশের সংবিধানে মোট অনুচ্ছেদ আছে ?
Correct Answer:
ঘ: ১৫৩ টি
Explanation:
বাংলাদেশের সংবিধানে মোট অনুচ্ছেদ আছে ? সঠিক উত্তর ১৫৩ টি বাংলাদেশ সংবিধানের ১১ ভাগ ও ১৫৩ টি অনুচ্ছেদ রয়েছে। সংসদের দুই - তৃতীয়াংশ ভোটের মাধ্যমে সংবিধান সংশোধন সম্ভব। বাংলাদেশ সংবিধানে এখন পর্যন্ত ১৭ টি সংশোধনী আনা হয়েছে।
জাপানের পার্লামেন্টের নাম কি ?
Correct Answer:
ক: ডায়েট
Explanation:
জাপানের পার্লামেন্টের নাম কি ? সঠিক উত্তর ডায়েট জাপানের পার্লামেন্টের নাম ডায়েট। যুক্তরাষ্ট্রের পার্লামেন্টের নাম কংগ্রেস। কংগ্রেসের উচ্চকক্ষের নাম সিনেট। ইসরাইলের পার্লামেন্টের নাম নেসেট ।
সার্ক কোন বছর প্রতিষ্ঠিত হয় ?
Correct Answer:
খ: ১৯৮৫
Explanation:
সার্ক কোন বছর প্রতিষ্ঠিত হয় ? সঠিক উত্তর ১৯৮৫ সার্ক হলো দক্ষিণ এশিয়া একটি আঞ্চলিক সহযোগিতা সংস্থা। বাংলাদেশের প্রাক্তন রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছিলেন সার্ক প্রতিষ্ঠার স্বপ্নদ্রষ্ট্রা । ১৯৮৫ সালে ৮ ডিসেম্বর 'সার্ক সনদ' স্বাক্ষরিত হওয়াার মাধ্যমে এটি আনুষ্ঠানিকভাবে গঠিত হয়। বর্তমানে এর সদস্যভুক্ত মোট দেশের সংখ্যা ৮ টি । সর্বশেষ ২০১৪ সালের ২৬ - ২৭ নভেম্বর সার্কের ১৮ তম শীর্ষ সম্মেলন নেপালের রাজধানী কাঠমান্ডুতে অনুষ্ঠিত হয়েছে। উল্লেখ্য, কাঠমান্ডুতে সার্কের সচিবালয় রয়েছে।
He gave me a dress which was expensive. (Simple)
Correct Answer:
D: He gave me an expensive dress.
Explanation:
He gave me a dress which was expensive. (Simple) Correct Answer He gave me an expensive dress. Simple sentence এ একটি মাত্র finite verb থাকে এবং expensive এর পূর্বে article an বসে। সুতরাং সঠিক উত্তর - He gave me an expensive dress.
সাবান তৈরীর উপজাত হিসেবে পাওয়া যায়____
Correct Answer:
ক: গ্লিসারিন
Explanation:
সাবান তৈরীর উপজাত হিসেবে পাওয়া যায়____ সঠিক উত্তর গ্লিসারিন সাবান তৈরীর উপজাত হিসেবে পাওয়া যায়____গ্লিসারিন । সাবান (ইংরেজি: Soap) হচ্ছে ফ্যাটি এসিডের লবণ। সাবান মুলত কোন কিছু ধোয়া, গোসল করা এবং পরিষ্কার করার কাজে ব্যবহার করা হয়। এছাড়াও সাবান টেক্সটাইল শিল্পে পিচ্ছিলকারক (লুব্রিকেন্ট) হিসেবে ব্যবহার করা হয়ে থাকে। যেসব সাবান পরিষ্কারক হিসেবে ব্যবহার করা হয়, সেগুলো মূলত উদ্ভিজ্জ অথবা প্রাণীজ তেল এর গাঢ় ক্ষারীয় দ্রবণ থেকে নিষ্কাশন করা হয় (তেল বা চর্বিতে তিন মোল ফ্যাটি অ্যাসিড এক মোল গ্লিসারল এর সাথে সংযুক্ত থাকে)। এই ক্ষারীয় দ্রবণকে কখনও কখনও লেই সাবান (lye soap) বলা হয়ে থাকে, যেটি সাবানায়ন প্রক্রিয়ায় তৈরি করা হয়। উল্লেখ্য যে, লেই সাবান বলতে একরকমের ক্ষারজাতীয় বস্তু সাবান বোঝানো হয়, যেটি সোডিয়াম হাইড্রোক্সাইড থেকে তৈরি করা হয়। সাবানায়ন বিক্রিয়ায় ট্রাইগ্লিসারাইড চর্বি বা ট্রাইগ্লিসারাইড ফ্যাট প্রথমে ফ্যাটি অ্যাসিড দিয়ে পানির সাথে রাসায়নিক প্রক্রিয়ায় বিয়োজন (হাইড্রোলাইসিস) করা হয় এবং এটি পরে ক্ষারের সাথে বিক্রিয়া করে অশোধিত সাবান তৈরি করে। যেখানে বিভিন্ন ধরনের সাবানের লবণ, ফ্যাট, ক্ষার, পানি এবং উৎপাদিত গ্লিসারল (গ্লিসারিন) থাকে। এই গ্লিসারিন একটি উপকারি উপজাত, যেটি সাবানে উপস্থিত থেকে সাবানের মোলায়েম কারক হিসেবে কাজ করতে পারে অথবা আলাদা করে অন্য কাজেও ব্যবহার করা যায়। বেশীরভাগ তৈলাক্ত বা তেল জাতীয় পিচ্ছিলকারক পদার্থের প্রধান উপাদান হচ্ছে সাবান। যেগুলো সাধারনত ক্যালসিয়াম সাবান অথবা লিথিয়াম সাবান এর দুগ্ধ জাতীয় নির্যাসবিশেষ এবং খনিজ তেল হয়ে থাকে। এই ক্যালসিয়াম এবং লিথিয়াম এর পিচ্ছিলকারক হিসেবে ব্যাপকভাবে ব্যবহৃত হয়। এছাড়াও অনেক ধাতব সাবান যেমন অ্যালুমিনিয়াম, সোডিয়াম এবং এদের মিশ্রিত সাবান। এছাড়াও এই ধরনের সাবান তেলের সান্দ্রতা বাড়ানোর জন্য ঘনকারক হিসেবেও ব্যবহার করা হয়। ফরাসী সময়ে, চুনের সাথে জলপাইয়ের তেল মিশিয়ে পিচ্ছিলকারক গ্রিজ তৈরি করা হত। হাত ধোঁয়া এবং স্বাস্থ্যের জন্য সাবান বেশ কার্যকর। কিন্তু বিভিন্ন সময়ে সাবান সহজলভ্য থাকে না। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, সেসব সময়ে হাত ধোয়ার জন্য ছাই, বালি অথবা মাটি ব্যবহার করা যেতে পারে ।
সুইডেনের মুদ্রার নাম কি ?
Correct Answer:
খ: ক্রোনা
Explanation:
সুইডেনের মুদ্রার নাম কি ? সঠিক উত্তর ক্রোনা সুইডেনের মূদ্রার নাম ক্রোনা। ( সূত্রঃ উইকিপিডিয়া)
কীট-পতঙ্গ সম্পর্কিত বিদ্যা হলো___
Correct Answer:
গ: এনপোমলিজি
Explanation:
কীট-পতঙ্গ সম্পর্কিত বিদ্যা হলো___ সঠিক উত্তর এনপোমলিজি কীট - পতঙ্গ সম্পর্কিত বিদ্যা হলো___এনপোমলিজি । পতঙ্গ, কীট বা পোকা বা কীটপতঙ্গ (ইংরেজি: Insect) হলো আর্থ্রোপোডা পর্বের অন্তর্গত অমেরুদন্ডীদের একটি শ্রেণী যাদের একটি করে কাইটিনযুক্ত বহিঃকঙ্কাল, একটি তিন খন্ডের দেহ (মস্তক, ধড় ও উদর), তিন জোড়া করে সংযুক্ত পা, জটিল পুঞ্জাক্ষি, এবং এক জোড়া করে শুঙ্গ বা এ্যান্টেনা রয়েছে। এরা হল পৃথিবীর প্রাণীদের মধ্যে সবচাইতে বৈচিত্রময় যাদের দশ লাখেরও বেশি বর্ণনাকৃত প্রজাতি রয়েছে এবং এখন পর্যন্ত জানা জীবন্ত জীবকূলের অর্ধেকেরও বেশির প্রতিনিধিত্ব এরাই করে। এখন পর্যন্ত বিদ্যমান প্রজাতির সংখ্যা ৬০ লক্ষ থেকে ১ কোটির মধ্যে। এরা সম্ভবত পৃথিবীর ৯০ শতাংশেরও বেশি বিসদৃশ প্রাণীর প্রতিনিধিত্ব করে। প্রায় সব ধরনের পরিবেশেই এদেরকে পাওয়া যায়।
বিশ্বের সবচেয়ে প্রাচীন সভ্যতা কোনটি ?
Correct Answer:
খ: মেসোপটিমিয়া সভ্যতা
Explanation:
বিশ্বের সবচেয়ে প্রাচীন সভ্যতা কোনটি ? সঠিক উত্তর মেসোপটিমিয়া সভ্যতা বিশ্বের সবচেয়ে প্রাচীনতম সভ্যতা মেসোপটেমীয় সভ্যতা গড়ে ওঠে মেসোপটেমিয়ায়। সিন্ধু সভ্যতা গড়ে ওঠে পাকিস্তানের মহেঞ্জোদারো হরপ্পাতে। মিশরীয় সভ্যতা গড়ে উঠে নীল নদীর তীরে।
CIRDAP- এর সদর দপ্তর কোথায় ?
Correct Answer:
খ: ঢাকা
Explanation:
CIRDAP- এর সদর দপ্তর কোথায় ? সঠিক উত্তর ঢাকা এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের পল্লীর জনগণের দারিদ্র্য বিমোচন ও ভাগ্যোন্নয়নের জন্য সিরডাপ (CIRDAP) প্রতিষ্ঠিত হয় ১৯৭৯ সালের ৬ জুলাই। বর্তমানে এই সংস্থার সদস্যভুক্ত দেশ হলো ১৫ টি । ঢাকায় সুপ্রিম কোর্টের সামনে চামেলী হাউসে সিরডাপের সদর দপ্তর অবস্থিত।
' মাটির ময়না ' ছবি নির্মাণ করেন কে ?
Correct Answer:
গ: তারেক মাসুদ
Explanation:
' মাটির ময়না ' ছবি নির্মাণ করেন কে ? সঠিক উত্তর তারেক মাসুদ ' মাটির ময়না ' ছবি নির্মাণ করেন তারেক মাসুদ। বাংলাদেশ 2002 সালে মাটির ময়না চলচ্চিত্রের প্রথম অস্কার প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।
তিতাস গ্যাসক্ষেত্রটি কোথায় ?
Correct Answer:
ক: ব্রাহ্মণবাড়িয়া
Explanation:
তিতাস গ্যাসক্ষেত্রটি কোথায় ? সঠিক উত্তর ব্রাহ্মণবাড়িয়া বাংলাদেশের বৃহত্তম গ্যাসক্ষেত্র তিতাস গ্যাসক্ষেত্র। এটি ব্রাহ্মণবাড়িয়া অবস্থিত। ঢাকায় সরবরাহকৃত আসে তিতাস গ্যাসক্ষেত্র থেকে।
সে সাঁতরাতে জানে না। এর সঠিক ইংরেজি--
Correct Answer:
গ: He does not know how to swim.
Explanation:
সে সাঁতরাতে জানে না। এর সঠিক ইংরেজি-- সঠিক উত্তর He does not know how to swim. know এর পর verb আসলে verb + ing বা to + verb ব্যবহার হয় না। সেক্ষেত্রে know + how to + verb নিয়মটি প্রযোজ্য হবে।
কোন দেশের রাজাকে ' Son of God ' বলা হতো ?
Correct Answer:
ঘ: চীন
Explanation:
কোন দেশের রাজাকে ' Son of God ' বলা হতো ? সঠিক উত্তর চীন রাজা মরে না উক্তিটির ব্রিটেনের রাজার ক্ষেত্রে বলা হয়।
A wearer knows where ---.
Correct Answer:
C: the shoe pinches
Explanation:
A wearer knows where ---. Correct Answer the shoe pinches She is one of the delegates 'who was chosen' to attend the convention Who indicates delegates. Delegates is a plural word. So verb will be 'were'.