The conflict is over MCQs
Showing 16 questions (Total: 16)
কোনটি দ্বন্দ্ব সমাস?
Correct Answer:
গ: হাটেবাজারে
Explanation:
কোনটি দ্বন্দ্ব সমাস? সঠিক উত্তর হাটেবাজারে a. কোকিলকন্ঠী - কোকিলের ন্যায় কন্ঠ যার (বহুব্রীহি সমাস) b. রাতজাগা - রাতে জাগা (সপ্তমী তৎপুরুষ) c. হাটেবাজারে - হাটে ও বাজারে (দ্বন্দ্ব সমাস)। d. মেনিমুখো - মেনির (বিড়াল) মতো মুখ (উপমিত কর্মধারায় সমাস)।
কোনটি দ্বন্দ্ব সমাসের উদাহরণ ?
Correct Answer:
খ: ভাই-বোন
Explanation:
কোনটি দ্বন্দ্ব সমাসের উদাহরণ ? সঠিক উত্তর ভাই-বোন সিংহাসন :সিংহ চিহ্নিত আসন (মধ্যপদলোপী কর্মধারয় সমাস) : ভাইবোন : ভাই ও বোন (দ্বন্দ্ব সমাস) : কানাকানি : কানে কানে যে কথা (ব্যতিহার বহুব্রীহি সমাস); গাছপাকা: গাছে পাকা (সপ্তমী তৎপুরুষ সমাস)।
নিচের কোনটি দ্বন্দ্ব সমাস?
Correct Answer:
গ: অহিনকুল
Explanation:
নিচের কোনটি দ্বন্দ্ব সমাস? সঠিক উত্তর অহিনকুল যে সমাসে প্রত্যেকটি সমস্যমান পদের অর্থের সমান প্রাধান্য থাকে, তাকে দ্বন্দ্ব সমাস বলে। যেমন: অহি - নকুল। এটি একটি বিরোধার্থক দ্বন্দ্ব সমাস।
কোনটি দ্বন্দ্ব সমাসের উদাহরণ?
Correct Answer:
ঘ: অহি নকুল
Explanation:
কোনটি দ্বন্দ্ব সমাসের উদাহরণ? সঠিক উত্তর অহি নকুল অহি - নকুল শব্দের ব্যাসবাক্য 'অহি ও নকুল'। দ্বন্দ্ব সমাসের পূর্বপদ ও পরপদ এর সম্বন্ধ বোঝানোর জন্য ব্যাসবাক্য সংযোজক অব্যয় 'ও', 'আর', 'এবং' ইত্যাদি ব্যবহৃত হয়। প্রশ্নে প্রদত্ত অপর দুটি শব্দই নঞর্থক তৎপুরুষ সমাসের উদাহরণ। নয় ন্যায় = অন্যায়, নয় আসক্ত = অনাসক্ত। আমরণ এর ব্যাসবাক্য 'মরণ পর্যন্ত'। এটি অব্যয়ীভাব সমাস।
কোনটি দ্বন্দ্ব সমাস ?
Correct Answer:
গ: হাটেবাজারে
Explanation:
কোনটি দ্বন্দ্ব সমাস ? সঠিক উত্তর হাটেবাজারে a. কোকিলকন্ঠী - কোকিলের ন্যায় কন্ঠ যার (বহুব্রীহিসমাস) b. রাতজাগা - রাতে জাগা (সপ্তমীতৎপুরুষ) c. হাটেবাজারে - হাটে ও বাজারে (দ্বন্দ্ব সমাস)। d. মেনিমুখো - মেনির (বিড়াল) মতো মুখ (উপমিতকর্মধারায় সমাস)।
সহচর শব্দযোগে গঠিত দ্বন্দ্ব সমাসের উদাহরণ-
Correct Answer:
ক: ধুতি-চাদর
Explanation:
সহচর শব্দযোগে গঠিত দ্বন্দ্ব সমাসের উদাহরণ- সঠিক উত্তর ধুতি-চাদর প্রায় সমার্থক ও সহচর শব্দযোগে গঠিত দ্বন্দ্ব সমাস: কাপড় - চোপড়, পোকা - মাকড়, দয়া - মায়া, ধূতি - চাদর ইত্যাদি।
কোনটি দ্বন্দ্ব সমাসের উদাহরন?
Correct Answer:
খ: ভাই-বোন
Explanation:
কোনটি দ্বন্দ্ব সমাসের উদাহরন? সঠিক উত্তর ভাই-বোন ভাই - বোন দ্বন্দ্ব সমাসের উদাহরন। যে সমাসে প্রতিটি সমস্যমান পদের অর্থের সমান প্রাধান্য থাকে এবং ব্যাসবাক্যে একটি সংযোজক অব্যয় (কখনো বিয়োজক) দ্বারা যুক্ত থাকে, তাকে দ্বন্দ্ব সমাস বলে। যেমন: তাল ও তমাল = তাল - তমাল, দোয়াত ও কলম = দোয়াত - কলম। এখানে তাল ও তমাল এবং দোয়াত ও কলম - প্রতিটি পদেরই অর্থের প্রাধান্য সমস্ত পদে রক্ষিত হয়েছে।
নিচের কোনটি সমার্থক শব্দযোগে দ্বন্দ্ব সমাস?
Correct Answer:
ঘ: খাতা -পত্র
Explanation:
নিচের কোনটি সমার্থক শব্দযোগে দ্বন্দ্ব সমাস? সঠিক উত্তর খাতা -পত্র খাতা - পত্র সমার্থক শব্দযোগে দ্বন্দ্ব সমাস। যে সমাসে প্রতিটি সমস্যমান পদের অর্থের সমান প্রাধান্য থাকে এবং ব্যাসবাক্যে একটি সংযোজক অব্যয় (কখনো বিয়োজক) দ্বারা যুক্ত থাকে, তাকে দ্বন্দ্ব সমাস বলে। যেমন: তাল ও তমাল = তাল - তমাল, দোয়াত ও কলম = দোয়াত - কলম। এখানে তাল ও তমাল এবং দোয়াত ও কলম - প্রতিটি পদেরই অর্থের প্রাধান্য সমস্ত পদে রক্ষিত হয়েছে।
সহচর শব্দযোগে গঠিত দ্বন্দ্ব সমাসের উদাহরণ _
Correct Answer:
ক: ধূতি - চাদর
Explanation:
সহচর শব্দযোগে গঠিত দ্বন্দ্ব সমাসের উদাহরণ _ সঠিক উত্তর ধূতি - চাদর ধূতি - চাদর সহচর শব্দ যোগে গঠিত দ্বন্দ্ব সমাস। প্রায় সমার্থক ও সহচর শব্দ যোগে গঠিত আরও কয়েকটি দ্বন্দ্ব সমাস : কাপড় - চোপড়, পোকা - মাকড়, দয়া - মায়া ইত্যাদি। ঘর - বার, আকার - ইঙ্গিত ও বুক - পিঠ শব্দত্রয় যথাক্রমে বিপরীতার্থক, অঙ্গদাচক ও দুটি ক্রিয়া বিশেষণ যোগে গঠিত দ্বন্দ্ব সমাস।
নিচের কোনটি দ্বন্দ্ব সমাসের উদাহরণ?
Correct Answer:
খ: অহি-নকুল
Explanation:
নিচের কোনটি দ্বন্দ্ব সমাসের উদাহরণ? সঠিক উত্তর অহি-নকুল যে সমাসে প্রতিটি সমস্যমান পদের অর্থের সমান প্রাধান্য থাকে এবং ব্যাসবাক্যে একটি সংযোজক অব্যয় (কখনো বিয়োজক) দ্বারা যুক্ত থাকে, তাকে দ্বন্দ্ব সমাস বলে। যেমন: তাল ও তমাল = তাল - তমাল, দোয়াত ও কলম = দোয়াত - কলম। অহিনকুল = অহি - নকুল। এখানে তাল ও তমাল এবং দোয়াত ও কলম - প্রতিটি পদেরই অর্থের প্রাধান্য সমস্ত পদে রক্ষিত হয়েছে। দ্বন্দ্ব জন্য ব্যাসবাক্যে এবং, ও, আর - এই অব্যয় পদগুলো ব্যবহৃত হয়।যেমন: মাতা ও পিতা = মাতা - পিতা।
'হাট-বাজার' কোন অর্থে দ্বন্দ্ব সমাস ?
Correct Answer:
ঘ: সমার্থে
Explanation:
'হাট-বাজার' কোন অর্থে দ্বন্দ্ব সমাস ? সঠিক উত্তর সমার্থে হাট - বাজার সমার্থক শব্দ যোগে গঠিত সমাস। মা - বাবা মিলনার্থক শব্দযোগে গঠিত সমাস। দা - কুমড়া বিরোধার্থক শব্দযোগে গঠিত সমাস।
নিচের কোনটি অলুক দ্বন্দ্ব সমাসের উদাহরণ?
Correct Answer:
ক: দেশে-বিদেশে
Explanation:
নিচের কোনটি অলুক দ্বন্দ্ব সমাসের উদাহরণ? সঠিক উত্তর দেশে-বিদেশে যে দ্বন্দ্ব সমাসের সমস্যমান পদের বিভক্তি সমস্ত পদে অক্ষুন্ন থাকে তাকে অলুক দ্বন্দ্ব সমাস বলে ।যেমন: জলে - স্থলে, হাতে - কলমে, দুধে - ভাতে, দেশে - বিদেশে ইত্যাদি।
‘হাট-বাজার’ কোন অর্থে দ্বন্দ্ব সমাস?
Correct Answer:
ঘ: সমার্থে
দ্বন্দ্ব সমাসে দ্বন্দ্ব শব্দের অর্থ hol-
Correct Answer:
খ: জোড়া
Explanation:
দ্বন্দ্ব সমাসে দ্বন্দ্ব শব্দের অর্থ hol- সঠিক উত্তর জোড়া দ্বন্দ্ব বলতে জোড়া বুঝায়। যে সমাসে প্রত্যেকটি সমস্যমান পদের অর্থের প্রাধান্য থাকে তাকে দ্বন্দ্ব সমাস বলে। যেমন: মাতা ও পিতা = মাতাপিতা।
নিচের কোনটি সমাথক দ্বন্দ্ব সমাসের দৃষ্টান্ত নয়?
Correct Answer:
খ: লেনদেন
Explanation:
নিচের কোনটি সমাথক দ্বন্দ্ব সমাসের দৃষ্টান্ত নয়? সঠিক উত্তর লেনদেন এখানে লেনদেন = লেন ও দেন হলো বিপরীতার্থক দ্বন্দ্ব সমাস।
‘হাট -বাজার’ কোন অর্থে দ্বন্দ্ব সমাস?
Correct Answer:
ঘ: সমার্থে
Explanation:
‘হাট -বাজার’ কোন অর্থে দ্বন্দ্ব সমাস? সঠিক উত্তর সমার্থে যে সমাসে প্রতিটি সমস্যমান পদের অর্থের সমান প্রাধান্য থাকে এবং ব্যাসবাক্যে একটি সংযোজক অব্যয় (কখনো বিয়োজক) দ্বারা যুক্ত থাকে, তাকে দ্বন্দ্ব সমাস বলে।