The first of Bengali literature MCQs
Showing 50 questions (Total: 51)
বাংলা সাহিত্যে চলিত রীতির প্রবর্তক কে?
Correct Answer:
খ: প্রমথ চৌধুরী
Explanation:
বাংলা সাহিত্যে চলিত রীতির প্রবর্তক কে? সঠিক উত্তর প্রমথ চৌধুরী প্রমথ চৌধুরী কিছুদিন কলকাতা হাইকোর্টে আইন ব্যবসা করেন । কিছুকাল কলকাতা বিশ্ববিদ্যালয়ের আইন কলেজে পড়ান । তিনি ঠাকুর এস্টেটের ম্যানেজার ছিলেন। এছাড়াও তিনি মাসিক সবুজপত্র ও বিশ্বভারতী সম্পাদনা করেন। রবীন্দ্রনাথের অগ্রজ সত্যেন্দ্রনাথ ঠাকুরের(১৮৪২ - ১৯২৩) কন্যা ইন্দিরা দেবীর (১৮৭৩ - ১৯৬০) সহিত তাহার বিবাহ হয়। তিনি ছিলেন রবীন্দ্রনাথের ভাইঝি জামাই। লেখক আশুতোষ চৌধুরী(১৮৮৮ - ১৯৪৪) সম্পর্কে প্রমথ চৌধুরীর অগ্রজ। রবীন্দ্রনাথের ভগিনী প্রতিভা দেবীর সহিত আশুতোষ চৌধুরী বিবাহ হয়। তার সাহিত্যিক ছদ্মনাম ছিল বীরবল। তার সম্পাদিত সবুজ পত্র বাংলা সাহিত্যে চলতি ভাষারীতি প্রবর্তনে আগ্রণী ভূমিকা পালন করে। তার প্রবর্তিত গদ্যরীতিতে “সবুজ পত্র” নামে বিখ্যাত সাহিত্যপত্র ইতিহাসে প্রতিষ্ঠিত হয়েছেন। তারই নেতৃত্বে বাংলা সাহিত্যে নতুন গদ্যধারা সূচিত হয়। তিনি বাংলা সাহিত্যে ইতালিয় সনেট এর প্রবর্তক। 'সবুজপত্র' ১৯১৪ সালে প্রকাশিত হয়
বাংলা সাহিত্যের প্রথম স্বার্থক নাটক কোনটি?
Correct Answer:
গ: শর্মিষ্ঠা
Explanation:
বাংলা সাহিত্যের প্রথম স্বার্থক নাটক কোনটি? সঠিক উত্তর শর্মিষ্ঠা মাইকেল মধুসূদন দত্তের প্রথম বাংলা নাটক তথা বাংলা সাহিত্যের প্রথম সার্থক বাংলা নাটক শর্মিষ্ঠা সম্পর্কে সংক্ষেপে সাধারণ তথ্য: - - - - - - - - - - - # এটি রচিত হয় ১৮৫৯ সালে। # এটি বাংলা সাহিত্যের প্রথম সার্থক নাটক। # নাটকটি মহাভারতের কাহিনীকে উপজীব্য করে পাশ্চাত্য রীতিতে রচিত হয়। # নাটকটির কাহিনী মহাভারতের আদিপর্বে বর্ণিত রাজা যযাতি, শর্মিষ্ঠা ও দেবযানির ত্রিকোন প্রেমের কাহিনী কেন্দ্রিক। # নাটকটি রচনার পর সাফল্যের সাথে পাইকপারা বেলগাছিয়া নাট্যমঞ্চে মঞ্চায়িত হয়। # মাইকেল মধুসূদন দত্ত তাঁর এই নাটকটি রচনা মহাকবি কালিদাসের প্রতি উৎসর্গ করেন। # ১৮৫৯ সালে লেখক নিজেই ইংরেজিতে অনুবদি করেন।
বাংলা সাহিত্যের প্রথম ইতিহাস গ্রন্থ কোনটি?
Correct Answer:
খ: বঙ্গভাষা ও সাহিত্য
Explanation:
বাংলা সাহিত্যের প্রথম ইতিহাস গ্রন্থ কোনটি? সঠিক উত্তর বঙ্গভাষা ও সাহিত্য দীনেশচন্দ্র সেনগুপ্তের 'বঙ্গভাষা ও সাহিত্য' বাংলা সাহিত্যের ইতিহাস বিষয়ক প্রথম প্রবন্ধগ্রন্থ। ১৮৯৬ সালে এটি প্রকাশিত হয়।
বাংলা সাহিত্যের প্রথম মুসলিম ঔপন্যাসিকের নাম কি ?
Correct Answer:
গ: মীর মশাররফ হোসেন
Explanation:
বাংলা সাহিত্যের প্রথম মুসলিম ঔপন্যাসিকের নাম কি ? সঠিক উত্তর মীর মশাররফ হোসেন বাংলা সাহিত্যের প্রথম মুসলিম ঔপন্যাসিক মীর মশাররফ হোসেন 'রত্নবতী' উপন্যাসটি রচনা করেন ১৮৬৯ সালে, যা বাংলা সাহিত্যে মুসলিম রচিত প্রথম উপন্যাস। মীর মশররফ হোসেনের জন্ম কুষ্টিয়ার লাহিনীপাড়া গ্রামে ১৩ নভেম্বর ১৮৪৭ খ্রিষ্টাব্দে। তিনি ঔপন্যাসিক, নাট্যকার ও প্রাবন্ধিক। তার বিখ্যাত উপন্যাস 'বিষাদ - সিন্ধু' (১৮৮৫ - ১৮৯১) ।
বাংলা সাহিত্যের অন্যতম বিশিষ্ট পত্রিকা ' কল্লোল ' কত সালে প্রথম প্রকাশিত হয় ?
Correct Answer:
ক: ১৯২৩ সালে
Explanation:
বাংলা সাহিত্যের অন্যতম বিশিষ্ট পত্রিকা ' কল্লোল ' কত সালে প্রথম প্রকাশিত হয় ? সঠিক উত্তর ১৯২৩ সালে বাংলা সাহিত্যের অন্যতম বিশিষ্ট পত্রিকা 'কল্লোল' ১৯২৩ সালে প্রথম প্রকাশিত হয় । 'কল্লোল ' পত্রিকার সম্পাদক ছিলেন দীনেশরঞ্জন দাশ। পত্রিকাটি সাত বছর চলমান থাকার পর বন্ধ হয়ে যায়।
বাংলা সাহিত্যের প্রথম সার্থক মহাকাব্য কোনটি?
Correct Answer:
ঘ: মেঘনাদবধ কাব্য
Explanation:
বাংলা সাহিত্যের প্রথম সার্থক মহাকাব্য কোনটি? সঠিক উত্তর মেঘনাদবধ কাব্য বাংলা সাহিত্যের সার্থক মহাকবি, সনেটের প্রবর্তক মাইকেলমধুসূদন দত্ত রচিত ‘মেঘনাদবধ’ (১৮৬১) বাংলা সাহিত্যের প্রথম সার্থক মহাকাব্য। অন্যদিকে, ‘বৃত্রসংহার’ (দুইখণ্ডে প্রকাশিত) হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়ের, ‘এয়ীকাব্য’ নবীনচন্দ্র সেন রচিত এবং মহাশ্মশান' (১৯০৪) মহাকাব্যটি কায়কোবাদ রচনা করেন।
বাংলা সাহিত্যের প্রথম মহিলা কবি কে?
Correct Answer:
গ: নওয়াব ফয়জুন্নেসা চৌধুরানী
Explanation:
বাংলা সাহিত্যের প্রথম মহিলা কবি কে? সঠিক উত্তর নওয়াব ফয়জুন্নেসা চৌধুরানী রবীন্দ্রযুগে যে কয়জন বাংলা সাহিত্য সাধনা করে যশ ও খ্যাতি অর্জন করেন, নবাব ফয়জুন্নেসা তাদের মধ্যে অন্যতম। আধুনিক বাংলা সাহিত্যের ইতিহাসে প্রথম মুসলিম সাহিত্যিক হিসেবে নবাব ফয়জুন্নেসার নাম চিরস্মরণীয়। তার সাহিত্য সাধনার খুব অল্প সময়ে তিনি বঙ্কিমচন্দ্রের সমসাময়িক লেখক। শুধু তাই নয় প্রথম মুসলিম গদ্য - পদ্যে লেখিকা ছিলেন। ১৮৭৬ খ্রীস্টাব্দে ১০ ফেব্রুয়ারি ঢাকা গিরিশচন্দ্র মুদ্রণ যন্ত্র থেকে শ্রীমতি নবাব ফয়জুন্নেসা চৌধুরাণী রচিত সাহিত্য গ্রন্থ ‘রূপজালাল' প্রকাশিত হয়। ব্রিটিশ অপশাসনের ফলে মুসলিম সমাজে কুসংস্কারের বেড়াজালে অবরোধবাসিনী হয়েও ফয়জুন্নেসা সাহিত্য সাধনার মাধ্যমে একটি গৌরবময় স্থান অধিকার করে আছেন। রূপজালাল ব্যতীত ফয়জুন্নেসা কর্তৃক দু'খানি গ্রন্থের নাম পাওয়া যায় - সঙ্গীত লহরী ও সঙ্গীত সার প্রকাশিত হলেও তা এখন দুষ্প্রাপ্য। একথা বললে অত্যুক্তি হবে না সাহিত্য সাধনায় ফয়জুন্নেসার পথ ধরে বেগম রোকেয়ার আবির্ভাব হয়েছে । বাংলার নারীদের সাহিত্যে অবদানে নওয়াব ফয়জুন্নেসা সর্বাগ্রে। সূত্র: উইকিপিডিয়া
বাংলা সাহিত্যের প্রথম সার্থক ঔপন্যাসিক কে?
Correct Answer:
খ: বঙ্কিম চন্দ্র চট্টোপাধ্যায়
Explanation:
বাংলা সাহিত্যের প্রথম সার্থক ঔপন্যাসিক কে? সঠিক উত্তর বঙ্কিম চন্দ্র চট্টোপাধ্যায় প্রথম উপন্যাস রচনা করেন - প্যারিচাঁদ মিত্র, আলালের ঘরের দুলাল। প্রথম স্বার্থক উপন্যাস রচনা করেন - বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, দুর্গেশনন্দিনী।
আধুনিক বাংলা সাহিত্যের প্রথম বিদ্রোহী কবি-
Correct Answer:
ক: মাইকেল মধুসূদন দত্ত
Explanation:
আধুনিক বাংলা সাহিত্যের প্রথম বিদ্রোহী কবি- সঠিক উত্তর মাইকেল মধুসূদন দত্ত মহাকবি মাইকেল মধুসূদন দত্ত (২৫ জানুয়ারি ১৮২৪ – ২৯ জুন ১৮৭৩) ঊনবিংশ শতাব্দীর অন্যতম শ্রেষ্ঠ বাঙালি কবি ও নাট্যকার এবং প্রহসন রচয়িতা। তাকে বাংলার নবজাগরণ সাহিত্যের অন্যতম পুরোধা ব্যক্তিত্ব গণ্য করা হয়। আধুনিক বাংলা সাহিত্যের প্রথম বিদ্রোহী কবি হিসেবেও তিনি পরিচিত।
বাংলা সাহিত্যের প্রথম স্বার্থক উপন্যাস কোনটি?
Correct Answer:
ঘ: দুর্গেশ নন্দিনী
Explanation:
বাংলা সাহিত্যের প্রথম স্বার্থক উপন্যাস কোনটি? সঠিক উত্তর দুর্গেশ নন্দিনী দুর্গেশনন্দিনী সাহিত্যসম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত প্রথম উপন্যাস। এটি বাংলা সাহিত্যের প্রথম সার্থক উপন্যাস। ১৮৬৫ সালের মার্চ মাসে এই উপন্যাসটি প্রকাশিত হয়। দুর্গেশনন্দিনী বঙ্কিমচন্দ্রের চব্বিশ থেকে ছাব্বিশ বছর বয়সের রচনা। এই উপন্যাস প্রকাশিত হওয়ার পর বাংলা কথাসাহিত্যের ধারায় এক নতুন যুগ প্রবর্তিত হয়।
বাংলা সাহিত্যের প্রথম উপন্যাস কোনটি ?
Correct Answer:
খ: আলালের ঘরের দুলাল
Explanation:
বাংলা সাহিত্যের প্রথম উপন্যাস কোনটি ? সঠিক উত্তর আলালের ঘরের দুলাল বাংলা সাহিত্যের প্রথম উপন্যাস প্যারীচাঁদ মিত্র (টেকচাঁদ ঠাকুর) রচিত ‘আলালের ঘরের দুলাল’। এটি ১৮৫৮ সালে প্রকাশিত হয়। বঙ্কিমচন্দ্রের ‘কপালকুণ্ডলা’ উপন্যাসটি ১৮৬৬ সালে প্রকাশিত হয়। মীর মশাররফ হোসেনের ‘বিষাদ সিন্ধু’ ১৮৯১ সালে প্রকাশিত হয়।
বাংলা সাহিত্যের প্রথম মুসলমান কবি-
Correct Answer:
ক: শাহ মুহম্মদ সগীর
Explanation:
বাংলা সাহিত্যের প্রথম মুসলমান কবি- সঠিক উত্তর শাহ মুহম্মদ সগীর বাংলা সাহিত্যের মুসলমান কবি শাহ্ মুহাম্মদ সগীর। শাহ্ মুহাম্মদ সগীর কতৃক রচিত বাংলা সাহিত্যের প্রথম প্রণয়োপাখ্যান ' ইউসুফ জুলেখা '।
বাংলা সাহিত্যে প্রথম প্রণয়োপাখ্যান কোনটি?
Correct Answer:
খ: ইউসুফ জোলেখা
Explanation:
বাংলা সাহিত্যে প্রথম প্রণয়োপাখ্যান কোনটি? সঠিক উত্তর ইউসুফ জোলেখা শাহ মুহাম্মদ সগীর রচিত বাংলা সাহিত্যের প্রথম প্রণয়োপাখ্যান ' ইউসুফ জুলেখা ' 'পদ্মাবতী ' আলাওল এর লেখা। লাইলি মজনু - দৌলত উজির বাহরাম এর লেখা।
বাংলা সাহিত্যে প্রথম চলিত রীতির ব্যবহারকারী কে?
Correct Answer:
গ: প্রমথ চৌধুরী
Explanation:
বাংলা সাহিত্যে প্রথম চলিত রীতির ব্যবহারকারী কে? সঠিক উত্তর প্রমথ চৌধুরী বাংলা সাহিত্যে প্রথম চলিত রীতির ব্যবহারকারী প্রমথ চৌধুরী। প্রমথ চৌধুরী (৭ আগস্ট ১৮৬৮ — ২ সেপ্টেম্বর ১৯৪৬) বিংশ শতাব্দীর অন্যতম প্রাবন্ধিক, কবি ও লেখক। তার পৈতৃক নিবাস ছিল বর্তমান বাংলাদেশের পাবনা জেলার চাটমোহর উপজেলার হরিপুর গ্রামে। তিনি বাংলা গদ্যে চলিতরীতির প্রবর্তক; এছাড়া বাংলা সাহিত্যে প্রথম বিদ্রূপাত্মক প্রবন্ধ রচনা করেন। সবুজপত্র পত্রিকা সম্পাদনার মাধ্যমে বাংলা সাহিত্যে চলিতরীতি প্রবর্তন করেন। গল্পকার ও সনেটকার হিসেবেও তাঁর বিশিষ্ট অবদান রয়েছে।
বাংলা সাহিত্যে সর্বপ্রথম প্রচুর পরিমাণ আরবি ও ফারসি শব্দের ব্যবহার করেন-
Correct Answer:
ঘ: মোহিতলাল মজুমদার
Explanation:
বাংলা সাহিত্যে সর্বপ্রথম প্রচুর পরিমাণ আরবি ও ফারসি শব্দের ব্যবহার করেন- সঠিক উত্তর মোহিতলাল মজুমদার বাংলা সাহিত্যে প্রথম প্রচুর আরবি ও ফারসি শব্দের ব্যবহার করেন মোহিতলাল মজুমদার। তারপরে কাজী নজরুল ইসলাম বাংলা সাহিত্যে আরবি ফারসি শব্দের ব্যবহার করেন।
কোনটি বাংলা সাহিত্যের প্রথম নিদর্শন ?
Correct Answer:
গ: চর্যাপদ
Explanation:
কোনটি বাংলা সাহিত্যের প্রথম নিদর্শন ? সঠিক উত্তর চর্যাপদ বাংলা সাহিত্যের প্রথম নিদর্শন চর্যাপদ। চর্যাপদ বাংলা ভাষার প্রাচীনতম পদ সংকলন তথা সাহিত্য নিদর্শন। নব্য ভারতীয় আর্যভাষার ও প্রাচীনতম নিদর্শন এটি। ১৯০৭ খ্রীষ্টাব্দে মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী নেপালের রাজদরবারের গ্রন্থশালা থেকে চর্যারর একটি পুঁথি উদ্ধার করেন। চর্যাপদ এর প্রধান কবিগণ হলেন - লুইপা, কাহ্নপা, শবর পা, ভুসুকু পা ইত্যাদি।
বাংলা সাহিত্যে প্রথম উল্লেখযোগ্য মুসলমান সাহিত্যিক কে?
Correct Answer:
ঘ: মীর মশাররফ হোসেন
Explanation:
বাংলা সাহিত্যে প্রথম উল্লেখযোগ্য মুসলমান সাহিত্যিক কে? সঠিক উত্তর মীর মশাররফ হোসেন বাংলা সাহিত্যে প্রথম উল্লেখযোগ্য মুসলমান সাহিত্যিক মীর মশাররফ হোসেন। সৈয়দ মীর মশাররফ হোসেন (নভেম্বর ১৩, ১৮৪৭ - ডিসেম্বর ১৯, ১৯১১) ছিলেন একজন বাঙালি ঔপন্যাসিক, নাট্যকার ও প্রাবন্ধিক। তিনি বাংলা ভাষার অন্যতম প্রধান গদ্যশিল্পী ও বাঙালি মুসলমান সাহিত্যিকদের পথিকৃৎ। কারবালার যুদ্ধকে উপজীব্য করে রচিত বিষাদ সিন্ধু তার সবচেয়ে জনপ্রিয় সাহিত্যকর্ম।
বাংলা সাহিত্যের প্রথম উপন্যাস কোনটি?
Correct Answer:
গ: আলালের ঘরের দুলাল
Explanation:
বাংলা সাহিত্যের প্রথম উপন্যাস কোনটি? সঠিক উত্তর আলালের ঘরের দুলাল বাংলা সাহিত্যের প্রথম উপন্যাস আলালের ঘরের দুলাল। "আলালের ঘরের দুলাল" বাংলা ভাষায় রচিত প্রথম সফল উপন্যাস। প্যারীচাঁদ মিত্র ওরফে টেকচাঁদ ঠাকুর ১৮৫৮ সালে এটি রচনা করেন। কলকাতার সমকালীন সমাজ এর প্রধান বিষয়বস্তু। "ঠকচাচা" এর অন্যতম প্রধান চরিত্র। উচ্চবৃত্ত ঘরের আদুরের সন্তান মতিলাল এর উচ্ছৃঙ্খল জীবনাচার এতে বর্ণিত হয়েছে।
বাংলা সাহিত্যের প্রথম মুসলিম কবি---
Correct Answer:
ক: শাহ মুহম্মদ সগীর
Explanation:
বাংলা সাহিত্যের প্রথম মুসলিম কবি--- সঠিক উত্তর শাহ মুহম্মদ সগীর কবি শাহ মুহম্মদ সগীরের জন্ম আনুমানিক ১৪ থেকে ১৫ শতক। বিশেষজ্ঞদের মতে তিনি রাজকর্মচারী ছিলেন। তার 'ইউসুফ জোলেখা' কাব্যটি সুলতান গিয়াসউদ্দিন আজম শাহের আমলে রচিত । এটি একটি কাহিনী - কাব্য। এ দেশের মুসলমানদের ধর্মকথা শোনাবার উদ্দেশ্যে তিনি কাব্য রচনায় প্রয়াসী হলে ও তার কাব্য শিল্পমূল্যেও সমৃদ্ধ।
বাংলা সাহিত্যের প্রথম ট্র্যাজেডি নাটকের নাম-
Correct Answer:
খ: কৃষ্ণকুমারী
Explanation:
বাংলা সাহিত্যের প্রথম ট্র্যাজেডি নাটকের নাম- সঠিক উত্তর কৃষ্ণকুমারী বাংলা সাহিত্যের প্রথম ট্র্যাজেডি নাটকের নাম - কৃষ্ণকুমারী। কৃষ্ণকুমারী নাটকের রচয়িতা মাইকেল মধুসূদন দত্ত। নাটকটির কাহিনী উইলিয়াম টডের "রাজস্থান " নামক গ্রন্থ থেকে সংগৃহীত হয়েছে। নাটকটি ১৮৬০ সালে রচিত হলেও প্রকাশিত হয় ১৮৬১ সালে।
বাংলা সাহিত্যের প্রথম সার্থক ট্রাজেডি কোনটি?
Correct Answer:
ক: কৃষ্ণকুমারী
Explanation:
বাংলা সাহিত্যের প্রথম সার্থক ট্রাজেডি কোনটি? সঠিক উত্তর কৃষ্ণকুমারী মাইকেল মধুসূদন দত্ত রচিত 'কৃষ্ণকুমারী' (1861) বাংলা সাহিত্যের প্রথম সার্থক ট্রাজেডি নাটক। মাইকেল এই নাটকের কাহিনী উইলিয়াম টডের 'রাজস্থান' নামক গ্রন্থ থেকে সংগ্রহ করেন। এই নাটকের প্রধান চরিত্র হলো কৃষ্ণকুমারী, মদনিকা, ভীমসিংহ, জগৎসিংহ প্রমুখ।
বাংলা সাহিত্যের প্রথম নারীবাদী লেখিকা কে?
Correct Answer:
গ: বেগম রোকেয়া সাখাওয়াত
Explanation:
বাংলা সাহিত্যের প্রথম নারীবাদী লেখিকা কে? সঠিক উত্তর বেগম রোকেয়া সাখাওয়াত বাংলা সাহিত্যের প্রথম নারীবাদী লেখিকা বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন। রোকেয়া সাখাওয়াত হোসেন (সাধারণত বেগম রোকেয়া নামে অধিক পরিচিত; ৯ ডিসেম্বর ১৮৮০ - ৯ ডিসেম্বর ১৯৩২) হলেন একজন বাঙালি চিন্তাবিদ, প্রাবন্ধিক, ঔপন্যাসিক, সাহিত্যিক ও সমাজ সংস্কারক। তিনি বাঙালি মুসলিম নারী জাগরণের অগ্রদূত এবং প্রথম বাঙালি নারীবাদী। ২০০৪ খ্রিষ্টাব্দে বিবিসি বাংলার 'সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি' জরিপে ষষ্ঠ নির্বাচিত হয়েছিলেন বেগম রোকেয়া। ছোটগল্প, কবিতা, প্রবন্ধ, উপন্যাস, বিজ্ঞান কল্পকাহিনী ও শ্লেষাত্মক রচনায় রোকেয়ার স্টাইল ছিল স্বকীয় বৈশিষ্ট্যমন্ডিত।
বাংলা সাহিত্যের প্রথম মুসলিম নাট্যকার কে?
Correct Answer:
গ: মীর মশাররফ হোসেন
Explanation:
বাংলা সাহিত্যের প্রথম মুসলিম নাট্যকার কে? সঠিক উত্তর মীর মশাররফ হোসেন বাংলা সাহিত্যের মুসলিম নাট্যকার হলেন - মীর মশাররফ হোসেন। তার দুটি উল্লেখযোগ্য নাটক - জমীদার দর্পণ ও বসন্তকুমারী তিনি ১৯৪৭ সালে জন্মগ্রহণ করেন এবং মৃত্যু বরণ করেন ১৯১২ সালে।
বাংলা সাহিত্যের প্রথম সার্থক ট্র্যাজেডি নাটক-
Correct Answer:
ক: কৃষ্ণকুমারী
Explanation:
বাংলা সাহিত্যের প্রথম সার্থক ট্র্যাজেডি নাটক- সঠিক উত্তর কৃষ্ণকুমারী বাংলা সাহিত্যের প্রথম সার্থক ট্র্যাজেডি নাটক হলো - কৃষ্ণকুমারী। কৃষ্ণকুমারী - নাটকটি মাইকেল মধুসূদন দত্ত রচিত। নাটকটির কাহিনী উইলিয়াম টডের "রাজস্থান" গ্রন্থ থেকে সংগৃহীত।
বাংলা সাহিত্যের ইতিহাস বিষয়ক প্রথম উল্লেখযোগ্য গ্রন্থ কার রচনা?
Correct Answer:
গ: দীনেশচন্দ্র সেন
Explanation:
বাংলা সাহিত্যের ইতিহাস বিষয়ক প্রথম উল্লেখযোগ্য গ্রন্থ কার রচনা? সঠিক উত্তর দীনেশচন্দ্র সেন দীনেশচন্দ্র সেন রচিত বাংলা সাহিত্যের ইতিহাস বিষয়ক গ্রন্থের নাম "বঙ্গভাষা ও সাহিত্য "। এটি ১৮৯৬ সালে প্রকাশিত হয়। ড.মুহাম্মদ শহীদুল্লাহ্ ইতিহাস বিষয়ক গ্রন্থ - বাংলা সাহিত্যের কথা।
বাংলা সাহিত্যে “সনেট” প্রথম প্রবর্তন করেন কে?
Correct Answer:
ঘ: মাইকেল মধুসূদন দত্ত
Explanation:
বাংলা সাহিত্যে “সনেট” প্রথম প্রবর্তন করেন কে? সঠিক উত্তর মাইকেল মধুসূদন দত্ত বাংলা সাহিত্যে সনেট রচনার প্রবর্তক মাইকেল মধুসূদন দত্ত। সনেটের আদি নিবাস ইতালি। পেত্রার্ক হলেন সনেটের জনক। চৌদ্দ পঙক্তির চৌদ্দ অক্ষর রচিত কবিতাকে সনেট বলে।
বাংলা সাহিত্যের প্রথম সার্থক নাটক কোনটি?
Correct Answer:
গ: শর্মিষ্ঠা
Explanation:
বাংলা সাহিত্যের প্রথম সার্থক নাটক কোনটি? সঠিক উত্তর শর্মিষ্ঠা বাংলা সাহিত্যের প্রথম সার্থক নাটক শর্মিষ্ঠা। নাটকটি ১৮৫৯ সালে প্রথম প্রকাশিত হয়। এটি মধুসূদন রচিত ও প্রকাশিত প্রথম বাংলা গ্রন্থ। পদ্মাবতী (১৮৬০), কৃষ্ণকুমারী (১৮৬১ ) মধুসূদনের রচিত নাটক।
বাংলা সাহিত্যে চলিত ভাষায় রচিত প্রথম গ্রন্থ--
Correct Answer:
ঘ: বীরবলের হালখাতা
Explanation:
বাংলা সাহিত্যে চলিত ভাষায় রচিত প্রথম গ্রন্থ-- সঠিক উত্তর বীরবলের হালখাতা বাংলা সাহিত্যে চলিত ভাষায় রচিত প্রথম গ্রন্থ - - বীরবলের হালখাতা । বাংলা গদ্য চলিতরীতির প্রবর্তক প্রমথ চৌধুরী । তার প্রবন্ধগ্রন্থ 'বীরবলের হালখাতা' বাংলা সাহিত্যে চলিত ভাষায় রচিত প্রথম গ্রন্থ । অন্যদিকে 'রায়তের কথা' ও 'তেল নুন লকড়ি' তার প্রবন্ধগ্রন্থ । 'নারীর মূল্য' শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত উল্লেখযোগ্য প্রবন্ধগ্রন্থ ।
বাংলা সাহিত্যের প্রথম সার্থক উপন্যাস কোনটি?
Correct Answer:
ক: দুর্গেশনন্দিনী
Explanation:
বাংলা সাহিত্যের প্রথম সার্থক উপন্যাস কোনটি? সঠিক উত্তর দুর্গেশনন্দিনী বাংলা সাহিত্যের প্রথম সার্থক উপন্যাস দুর্গেশনন্দিনী । বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়েকে বাংলা সাহিত্যে উপন্যাসের জনক বলা হয় । তার রচিত 'দুর্গেশনন্দিনী' (১৮৬৫) বাংলা সাহিত্যের প্রথম সার্থক উপন্যাস । এ উপন্যাসের প্রধান চরিত্র : বিমলা, আয়েশা, জগৎসিংহ, তিলোত্তমা । তার আরো কয়েকটি উল্লেখযোগ্য উপন্যাস : কপালকুণ্ডলা, মৃণালিনী, রাজসিংহ, কৃষ্ণকান্তের উইল, চন্দ্রশেখর, বিষবৃক্ষ । অন্যদিকে চোখের বালি, পথের দাবী ও আলালের ঘরের দুলাল উপন্যাসের রচয়িতা হলেন যথাক্রমে রবীন্দ্রনাথ ঠাকুর, শরৎচন্দ্র চট্টোপাধ্যায় ও প্যারীচাঁদ মিত্র ।
বাংলা সাহিত্যের প্রথম নারী কবি কে?
Correct Answer:
গ: চন্দ্রাবতী
Explanation:
বাংলা সাহিত্যের প্রথম নারী কবি কে? সঠিক উত্তর চন্দ্রাবতী বাংলা সাহিত্যের প্রথম বাংলা কবি চন্দ্রাবতী ( ১৫৫০ - ১৬০০)। চন্দ্রাবতীর পিতা ছিলেন মনসামঙ্গলের কবি দ্বিজ বংশীদাস। তার উল্লেখযোগ্য কাব্য - মলুয়া, রামায়ণ ইত্যাদি।
বাংলা সাহিত্যে প্রথম আধুনিক কবি কে?
Correct Answer:
ক: মাইকেল মধুসূদন দত্ত
Explanation:
বাংলা সাহিত্যে প্রথম আধুনিক কবি কে? সঠিক উত্তর মাইকেল মধুসূদন দত্ত মাইকেল মধুসূদন দত্তকে বাংলা সাহিত্যের প্রথম বিদ্রোহী লেখক, প্রথম আধুনিক কবি, প্রথম আধুনিক নাট্যকার, অমিত্রাক্ষর ছন্দের প্রবর্তক, প্রথম সার্থক ট্র্যাজেডির রচয়িতা অবিধায় ভূষিত হয়।
বাংলা সাহিত্যের প্রথম উপন্যাস-
Correct Answer:
ক: আলালের ঘরের দুলাল
Explanation:
বাংলা সাহিত্যের প্রথম উপন্যাস- সঠিক উত্তর আলালের ঘরের দুলাল বাংলা সাহিত্যের প্রথম উপন্যাস ‘আলালের ঘরের দুলাল’। এ উপন্যাসের লেখক প্যারীচাদ মিত্র। উপন্যাসটিতে কুশিক্ষা, সঙ্গ, অভিভাবকের প্রশ্রয় ও অমনোযোগিতায় ধনীর সন্তানের জীবনের দুঃখজনক পরিনাম এবং দুঃখ - দুর্দশা ভোগের পর পুনরায় ভালো মানুষ হয়ে ওঠার দৃষ্টান্ত উপস্থাপিত হয়েছে।
বাংলা সাহিত্যে প্রথম উপন্যাস কোনটি?
Correct Answer:
খ: আলালের ঘরের দুলাল
Explanation:
বাংলা সাহিত্যে প্রথম উপন্যাস কোনটি? সঠিক উত্তর আলালের ঘরের দুলাল ‘আনোয়ারা’ ১৯১৪ সালে রচিত নজিবর রহমানের একটি উপন্যাস। বাংলা সাহিত্যের প্রথম মুসলমান কবি শাহ মুহম্মদ সগীর ‘ইউসুফ জুলেখা’ কাব্য রচনা করেন পঞ্চদশ শতকের প্রথম শতকে। ফারসি কবি জামীর কাব্য অনুসারে ষোড়শ শতকের মাঝামাঝি সময়ে দৌলত উজির বাহরাম খান রচনা করেন ‘লাইলী - মজনু’ কাব্য। কালগত দিক থেকে বাংলা সাহিত্যের প্রথম উপন্যাস প্যারীচাঁদ মিত্র ওরফে টেকচাঁদ ঠাকুর রচিত ‘আলালের ঘরের দুলাল’ (১৮৫৮)।
বাংলা সাহিত্যের প্রথম সার্থক ট্র্যাজেডি নাটক -
Correct Answer:
গ: কৃষ্ণকুমারী
Explanation:
বাংলা সাহিত্যের প্রথম সার্থক ট্র্যাজেডি নাটক - সঠিক উত্তর কৃষ্ণকুমারী বাংলা সাহিত্যের প্রথম সার্থক ট্র্যাজেডি নাটক - কৃষ্ণকুমারী। এটি রচনা করেন মাইকেল মধুসূদন দত্ত। নাটকটি ১৮৬০ সালে রচিত হলেও প্রকাশিত হয় ১৮৬১ সালে। এই নাটকের উল্লেখযোগ্য চরিত্র - কৃষ্ণকুমারী, মদনিকা, বিলাসবতী, ভিমসিংহ, মানসিংহ, ইত্যাদি।
বাংলা সাহিত্যের প্রথম উপন্যাস ---
Correct Answer:
খ: পেরিচাঁদ মিত্রের আলালের ঘরের দুলাল
বাংলা সাহিত্যের প্রথম মহাকবি --
Correct Answer:
গ: মাইকেল মধুসূদন দত্ত
Explanation:
বাংলা সাহিত্যের প্রথম মহাকবি -- সঠিক উত্তর মাইকেল মধুসূদন দত্ত বাংলা সাহিত্যের প্রথম মহাকবি - - মাইকেল মধুসূদন দত্ত। মহাকবি মাইকেল মধুসূদন দত্ত (২৫ জানুয়ারি ১৮২৪ – ২৯ জুন ১৮৭৩) ঊনবিংশ শতাব্দীর অন্যতম শ্রেষ্ঠ বাঙালি কবি ও নাট্যকার এবং প্রহসন রচয়িতা। তাকে বাংলার নবজাগরণ সাহিত্যের অন্যতম পুরোধা ব্যক্তিত্ব গণ্য করা হয়। আধুনিক বাংলা সাহিত্যের প্রথম বিদ্রোহী কবি হিসেবেও তিনি পরিচিত।
বাংলা সাহিত্যের প্রথম সার্থক ট্রাজেডি নাটক-
Correct Answer:
গ: কৃষ্ণকুমারী
Explanation:
বাংলা সাহিত্যের প্রথম সার্থক ট্রাজেডি নাটক- সঠিক উত্তর কৃষ্ণকুমারী বাংলা সাহিত্যের প্রথম সার্থক ট্রাজেডি নাটক - কৃষ্ণকুমারী। কৃষ্ণকুমারী (১৮৬১) মাইকেল মধুসূদন দত্ত রচিত বাংলা সাহিত্যের প্রথম সার্থক ট্রাজেডি নাটক। নাটকটির কাহিনী উইলিয়াম টডের 'রাজস্থান' নামক গ্রন্থ থেকে সংগৃহীত হয়েছে। এই নাটকের উল্লেখযোগ্য চরিত্রগুলো হলো: কৃষ্ণকুমারী, মদনিকা, বিলাসবতী, ভীমসিংহ, জগৎসিংহ, মানসিংহ, ধনদাস প্রমূখ। নাটকটি ১৮৬০ সালে রচিত হলেও প্রকাশিত হয় ১৮৬১ সালে। মাইকেল মধুসূদন দত্তের কৃষ্ণকুমারী নাটকে নায়িকা চরিত্রে অভিনয় করেন কৃষ্ণকুমারী নিজে। নাটকে কাহিনী প্রবাহিত হয় মদনিকা এবং ধনদাস চরিত্রের মাধ্যমে।
বাংলা সাহিত্যের প্রথম আধুনিক উপন্যাস কোনটি?
Correct Answer:
ঘ: দুর্গেশনন্দিনী
Explanation:
বাংলা সাহিত্যের প্রথম আধুনিক উপন্যাস কোনটি? সঠিক উত্তর দুর্গেশনন্দিনী বঙ্কিম চট্টোপাধ্যায়ের প্রথম উপন্যাস 'দুর্গেশনন্দিনী' (১৮৬৫)। এটি বাংলা সাহিত্যের প্রথম সার্থক উপন্যাস। 'কপালকুন্ডলা' (১৮৬৬) তার রচিত দ্বিতীয় উপন্যাস।
বাংলা সাহিত্যের প্রথম স্বার্থক ঔপন্যাসিকের নাম কি?
Correct Answer:
গ: বঙ্কিমচন্দ্র চট্রোপাধ্যায়
Explanation:
বাংলা সাহিত্যের প্রথম স্বার্থক ঔপন্যাসিকের নাম কি? সঠিক উত্তর বঙ্কিমচন্দ্র চট্রোপাধ্যায় বাংলা সাহিত্যের প্রথম সার্থক উপন্যাস দুর্গেশনন্দিনী। এর রচয়িতা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। অর্থাৎ তিনি বাংলা সাহিত্যের প্রথম সার্থক ঔপন্যাসিক।
বাংলা সাহিত্যের ইতিহাসে প্রথম মহিলা কবি কে?
Correct Answer:
ঘ: চন্দ্রাবতী
Explanation:
বাংলা সাহিত্যের ইতিহাসে প্রথম মহিলা কবি কে? সঠিক উত্তর চন্দ্রাবতী বাংলা সাহিত্যের ইতিহাসে প্রথম মহিলা কবি চন্দ্রাবতী। চন্দ্রাবতী ষোড়শ শতাব্দীর কবি এবং বাংলা সাহিত্যের ইতিহাসে প্রথম বাঙালি মহিলা কবি৷ এই বিদূষী নারী অন্যান্য কাব্য ছাড়াও পিতার আদেশে বাংলা ভাষায় রামায়ণ রচনা করেছিলেন। পরবর্তীকালে, মৈমনসিংহ গীতিকার এক কবি নয়ানচাঁদ ঘোষ চন্দ্রাবতী চরিতকথা রচনা করেন।
বাংলা সাহিত্যের প্রথম মহাকবি -
Correct Answer:
ক: মাইকেল মধুসূদন দত্ত
Explanation:
বাংলা সাহিত্যের প্রথম মহাকবি - সঠিক উত্তর মাইকেল মধুসূদন দত্ত বাংলা সাহিত্যের প্রথম মহাকবি মাইকেল মধুসূদন দত্ত। তার রচিত বাংলা সাহিত্যের প্রথম সার্থক মহাকাব্য মেঘনাদবধ কাব্য। রামায়ণ - এর কাহিনি অবলম্বনে রচিত করুণ রসের এ মহাকাব্যে মােট ৯টি স্বর্গ রয়েছে। কায়কোবাদও মহাকাব্য রচনা করেছেন। তার রচিত মহাকাব্য মহাশ্মশান। মধ্যযুগের অন্যতম মুসলিম কবি আলাওল রচিত শ্রেষ্ঠ কাব্য 'পদ্মাবতী'। বাংলা সাহিত্যে প্রথম মুসলিম গদ্যগ্রন্থ রচয়িতা মীর মশাররফ হােসেন। তার রচিত প্রথম গদ্যগ্রন্থ রত্নবতী।
বাংলা সাহিত্যের অন্যতম বিশিষ্ট পত্রিকা 'কল্লোল' কত সালে প্রথম প্রকাশিত হয়?
Correct Answer:
ঘ: ১৯২৩
বাংলা সাহিত্যের প্রথম আধুনিক কবি কে?
Correct Answer:
ক: মাইকেল মধুসূদন দত্ত
Explanation:
বাংলা সাহিত্যের প্রথম আধুনিক কবি কে? সঠিক উত্তর মাইকেল মধুসূদন দত্ত বাংলা সাহিত্যের প্রবাদপুরুষ, বাংলায় অমিত্রাক্ষর ছন্দের প্রবর্তক, সনেট রচয়িতা মধুকবি মাইকেল মধুসূদন দত্ত।
বাংলা সাহিত্যের প্রথম সার্থক ট্রাজেডি নাটক কোনটি?
Correct Answer:
গ: কৃষ্ণকুমারী
Explanation:
বাংলা সাহিত্যের প্রথম সার্থক ট্রাজেডি নাটক কোনটি? সঠিক উত্তর কৃষ্ণকুমারী মাইকেল মধুসুদন দত্ত রচিত বাংলা সাহিত্যের প্রতম সার্থক ট্রাজিডির নাটক ‘ কৃষ্ণকুমারী (১৮৬১) উইলিয়াম টডের ’ ’ রাজস্থান’ নামক গ্রন্থ তেকে মধুসুদনএ নাটকেরা কাহিনী সংগ্রহ করেন। মহারাজা প্রতাপসিংগের বংশধর উদয়পরাহিতপতি মহারাজা ভীশসিংহের দুহিতা কৃষ্ণকুমারী বিষাদময় জীবনই নাটকের বিষয় বস্তু । ইকেল মধূসদন দত্ত রচিত বাংলা সাহিত্যের প্রতম সার্থক নাটক ‘ শর্মিষ্ঠা’ ( ১৮৫৯) ।মীর মশাররফ হোসেনের ‘ বস্তকুমারী ( ১৮৭৩) নাটক বাংলা সাহিত্যের মুসলমাান রচিত প্রতম নাটক । দ্বিজেন্দ্রলাল রায় কর্তৃক সম্রাট সাজাহানের ওপর প্রথমস ঐতিহাসিক নাটক ‘ সাজাহান ‘ ( ১৯০৯)।
বাংলা সাহিত্যের প্রথম প্রণয়োপাধ্যান কোনটি?
Correct Answer:
খ: ইউসুুফ -জোলেখা
Explanation:
বাংলা সাহিত্যের প্রথম প্রণয়োপাধ্যান কোনটি? সঠিক উত্তর ইউসুুফ -জোলেখা বাংলা সাহিত্যের প্রথম মুসলমান কবি শাহ মুহাম্মদ সগীর রচিত ‘ইউসুফ জোলেখা' বাংলা সাহিত্যে প্রথম রোমান্টিক প্রণয়োপাখ্যান। এ কাব্যের বিষয়বস্তু তৈমুর বাদশাহের কন্যা জোলেখার সাথে ক্রীতদাস ইউসুফের প্রণয়কাহিনী।
বাংলা সাহিত্যের প্রথম গদ্যগ্রন্থ-
Correct Answer:
ক: কৃপার শাস্ত্রের অর্থভেদ
বাংলা সাহিত্যে প্রথম মহিলা ঔপন্যাসিকের নাম কী?
Correct Answer:
গ: স্বর্ণকুমারী দেবী
Explanation:
বাংলা সাহিত্যে প্রথম মহিলা ঔপন্যাসিকের নাম কী? সঠিক উত্তর স্বর্ণকুমারী দেবী স্বর্ণকুমারী দেবী (২৮ আগস্ট, ১৮৫৫ – ৩ জুলাই, ১৯৩২) একজন বাঙালি কবি, ঔপন্যাসিক, সংগীতকার ও সমাজ সংস্কারক। তিনিই ছিলেন আধুনিক বাংলা সাহিত্যের প্রথম উল্লেখযোগ্য মহিলা সাহিত্যিক। স্বর্ণকুমারী দেবী জন্ম ২৮ অগস্ট, ১৮৫৫ কলকাতা, বাংলা প্রেসিডেন্সি, ব্রিটিশ ভারত (অধুনা পশ্চিমবঙ্গ, ভারত) মৃত্যু ৩ জুলাই, ১৯৩২ কলকাতা, বাংলা প্রেসিডেন্সি, ব্রিটিশ ভারত (অধুনা পশ্চিমবঙ্গ, ভারত) পেশা কবি, ঔপন্যাসিক, সংগীতজ্ঞ ও সমাজ সংস্কারক দাম্পত্য সঙ্গী জানকীনাথ ঘোষাল সূত্রঃ উইকিপিডিয়া
বাংলা সাহিত্যের প্রথম নাগরিক কবি কে?
Correct Answer:
ক: ভারতচন্দ্র রায়
বাংলা সাহিত্যের প্রথম সার্থক নাটক-
Correct Answer:
খ: শর্মিষ্ঠা
Explanation:
বাংলা সাহিত্যের প্রথম সার্থক নাটক- সঠিক উত্তর শর্মিষ্ঠা বাংলা সাহিত্যের প্রথম সার্থক নাটক শর্মিষ্ঠা। নাটকটি ১৮৫৯ সালে প্রথম প্রকাশিত হয়। এটি মধুসূদন রচিত ও প্রকাশিত প্রথম বাংলা গ্রন্থ। পদ্মাবতী (১৮৬০), কৃষ্ণকুমারী (১৮৬১ ) মধুসূদনের রচিত নাটক।
বাংলা সাহিত্যের প্রথম মহিলা ঐপন্যাসিক স্বর্ণকুমারী দেবী রচিত প্রথম উপন্যাসের নাম কি?
Correct Answer:
খ: দীপনির্বাণ
Explanation:
বাংলা সাহিত্যের প্রথম মহিলা ঐপন্যাসিক স্বর্ণকুমারী দেবী রচিত প্রথম উপন্যাসের নাম কি? সঠিক উত্তর দীপনির্বাণ স্বর্ণকুমারী দেবী (১৮৫৫-১৯৩২) ছিলেন মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরের চতুর্থ কন্যা এবং রবীন্দ্রনাথ ঠাকুরের জ্যেষ্ঠ ভগিনী। তিনি প্রথম বাঙালি মহিলা ঔপন্যাসিক এবং আধুনিক যুগের প্রথম মহিলা কবি। দীপনির্বাণ (১৮৭৬) তাঁর প্রথম প্রকাশিত উপন্যাস, যা জাতীয়তাবাদী চেতনায় লেখা।