Assistant Director of Department of Environment MCQs
Showing 16 questions (Total: 66)
অর্থবোধক ধ্বনিকে বলা হয়-
Correct Answer:
গ: শব্দ
Explanation:
অর্থবোধক ধ্বনিকে বলা হয়- সঠিক উত্তর শব্দ ১০২৪ বাইট = ১ কিলোবাইট ১০২৪ কিলোবাইট = ১ মেগাবাইট ১০২৪ মেগাবাইট = ১ গিগাবাইট ১০২৪ গিগাবাইট = ১ টেরাবাইট
'খোয়াব নামা' গ্রন্থের রচয়িতা
Correct Answer:
খ: আখতারুজ্জামান ইলিয়াস
Explanation:
'খোয়াব নামা' গ্রন্থের রচয়িতা সঠিক উত্তর আখতারুজ্জামান ইলিয়াস কথাসাহিত্যিক আখতারুজ্জামান ইলিয়াস রচিত উপন্যাস ‘খোয়াবনামা’ (১৯৪৬)। তার অন্য একটি উল্লেখযোগ্য উপন্যাস হলোঃ চিলেকোঠার সেপাই (১৯৮৭)। আনোয়ার পাশার মুক্তিযুদ্ধবিষয়ক উপন্যাস ‘রাইফেল রোটি আওরাত’। ভাষা আন্দোলনের শহীদদের স্মরণে রচিত গান ‘আমার ভাইয়ের রক্তে…’ আবদুল গাফফার চৌধুরীর অমর কর্ম।
'আকাশ কুসুম' বাগধারাটির অন্তর্নিহিত অর্থ হল-
Correct Answer:
ঘ: অলিক কল্পনা
Explanation:
'আকাশ কুসুম' বাগধারাটির অন্তর্নিহিত অর্থ হল- সঠিক উত্তর অলিক কল্পনা অধিকাংশ ফটোকপি মেশিন কাজ করে পোলারয়েড ফটোগ্রাফি পদ্ধতিতে।
বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকারের প্রথম প্রধান উপদেষ্টা কে ছিলেন?
Correct Answer:
ঘ: সাহাবুদ্দিন আহাম্মেদ
Explanation:
বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকারের প্রথম প্রধান উপদেষ্টা কে ছিলেন? সঠিক উত্তর সাহাবুদ্দিন আহাম্মেদ প্রবল গণঅভ্যুত্থানের মুখে ক্ষমতাসীন জেনারেল এরশাদ সরকার ১৯৯০ সালের ৪ ডিসেম্বর তৎকালীন বিরোধী দল ও জোটসমূহের প্রস্তাবিত নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের জন্য ঘোষিত রূপরেখা গ্রহণ করার ঘোষণা দেন। ৬ ডিসেম্বর ১৯৯০ এরশাদ সরকার পদত্যাদ করলে বিচারপতি সাহাবুদ্দীন আহমদের নেতৃত্বে নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে ব্যপকভাবে গ্রহণযোগ্য বাংলাদেশের পঞ্চম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। এরপর ১৯৯৬ সালের নির্বাচনে প্রথম সাংবিধানিক স্বীকৃতিপ্রাপ্ত তত্ত্বাবধায়ক সরকারের প্রধান ছিলেন বিচারপতি হাবিবুর রহমান, ২০০১ সালের নির্বাচনে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান ছিলেন বিচারপতি হাবিবুর রহমান, ২০০১ সালের নির্বাচনে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান ছিলেন বিচারপতি লতিফুর রহমান, ২০০৬ সালে সর্বশেষ তত্ত্বাবধায়ক সরকারের প্রথম প্রধান উপদেষ্টা ছিলেন ইয়াজউদ্দীন আহম্মেদ এবং পরে ফখরুদ্দীন আহমদ। ৩০ জুন ২০১১ সংবিধানের পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বাতিল করা হয়।
বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী কে ছিলেন ?
Correct Answer:
ঘ: তাজউদ্দীন আহমেদ
Explanation:
বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী কে ছিলেন ? সঠিক উত্তর তাজউদ্দীন আহমেদ বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদ ১০ এপ্রিল ১৯৭১ থেকে ১২ জানুয়ারি ১৯৭২ পর্যন্ত ক্ষমতায় ছিলেন। এরপর তিনি বঙ্গবন্ধুর হাতে ক্ষমতা হস্তান্তর করেন। সৈয়দ নজরুল ইসলাম ছিলেন মুজিবনগর সরকারের অস্থায়ী রাষ্ট্রপতি। ক্যাপ্টেন মনসুর আলী ছিলেন মুজিবনগর সরকারের অর্থ, বাণিজ্য, শিল্প ও যোগাযোগ মন্ত্রী। উল্লেখ্য, বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের ১৪ তম প্রধানমন্ত্রী হিসেবে ১২ জানুয়ারি ২০১৪ শপথ গ্রহণ করেন।
ক্রিকেটে বাংলাদেশ কোন সালে টেষ্টে মর্যাদা পায়?
Correct Answer:
ক: ২০০০
Explanation:
ক্রিকেটে বাংলাদেশ কোন সালে টেষ্টে মর্যাদা পায়? সঠিক উত্তর ২০০০ ২৬ জুন ২০০০ বাংলাদেশ টেষ্ট ক্রিকেটের মর্যাদা লাভ করে। বাংলাদেশ টেষ্ট ক্রিকেটের দশম সদস্য দেশ হিসেবে সর্বপ্রথম ভারতের বিরুদ্ধে ঢাকার মাঠে ৯ উইকেট পরাজিত হয়। প্রথম টেষ্ট অধিনায়ক ছিলেন নাঈমুর রহমান দুর্জয় এবং প্রথম টেষ্ট সেঞ্চুরিয়ান আমিনুল ইসলাম বুলবুল।
সম্প্রতি সোমালিয়ায় জলদস্যুরা বাংলাদেশের যে জাহাজটি ছিনতাই করেছে তার নাম কি?
Correct Answer:
খ: এমভি জাহান মনি
Explanation:
সম্প্রতি সোমালিয়ায় জলদস্যুরা বাংলাদেশের যে জাহাজটি ছিনতাই করেছে তার নাম কি? সঠিক উত্তর এমভি জাহান মনি ৫ ডিসেম্বর ২০১০ ভারতীয় উপকূলের অদূরে আরব সাগরের মিনিকয় দ্বীপে জলদস্যুর কবলে পড়ে বাংলাদেশের পতাকাবাহী জাহাজ ‘এমভি জাহানমণি’। ১২ ডিসেম্বর জলদস্যুর এটিকে গারাকাদ উপকূলে নিয়ে যায়। দীর্ঘ ৯৯ দিন দর কষাকষির পর ৪০ লাখ ডলার মুক্তিপণ নিয়ে সমঝোতার মধ্য দিয়ে জলদস্যুরা নাবিকসহ জাহাজটিকে মুক্তি দেয় ১৪ মার্চ ২০১১। ২১ মার্চ নাবিকেরা বাংলাদেশে ফিরে আসেন।
২০১১ ক্রিকেট বিশ্বকাপ প্রতিযোগিতায় কতটি দেশ অংশগ্রহন করে?
Correct Answer:
ক: ১২
Explanation:
২০১১ ক্রিকেট বিশ্বকাপ প্রতিযোগিতায় কতটি দেশ অংশগ্রহন করে? সঠিক উত্তর ১২ ২০১১ সালের দশম বিশ্বকাপ ক্রিকেটে ১৪ টি দেশ অংশগ্রহণ করে। দেশগুলো হলো - অষ্ট্রেলিয়া, কানাডা, কেনিয়া, নিউজিল্যান্ড, পাকিস্তান, শ্রীলংকা, জিম্বাবুয়ে, ইংল্যান্ড, ভারত, আয়ারল্যান্ড, নেদারল্যান্ডস, দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ এবং বাংলাদেশ। এ বিশ্বকাপ ক্রিকেটে চ্যাম্পিয়ন হয় ভারত এবং রানার্সআপ শ্রীলংকা। ২০১৫ সালে এগারতম বিশ্বকাপেও ১৪টি দল অংশগ্রহণ করে। এতে চ্যাম্পিয়ন হয় অষ্ট্রেলিয়া এবং রানার্সআপ নিউজিল্যান্ড।
যুক্তরাষ্ট্র ইউনিয়নে কোন ষ্টেট সর্বশেষে যোগ দেয়?
Correct Answer:
গ: হাওয়াই
Explanation:
যুক্তরাষ্ট্র ইউনিয়নে কোন ষ্টেট সর্বশেষে যোগ দেয়? সঠিক উত্তর হাওয়াই মার্কিন যুক্তরাষ্ট্রের পতাকায় ৫০ তম তারকাটি সংযুক্ত হয় ‘হাওয়াই’ অঙ্গরাজ্য অন্তর্ভুক্ত হওয়ার কারণে ১৯৫৯ সালের ২১ আগষ্ট। উল্লেখ্য, হাওয়াই ও আলাস্কা অঙ্গরাজ্য আমেরিকার মূল ভূখন্ডের বাইরে অবস্থিত।
ইউরোপীয় ইউনিয়নের সাধারন মুদ্রার নাম কি?
Correct Answer:
খ: ইউরো
Explanation:
ইউরোপীয় ইউনিয়নের সাধারন মুদ্রার নাম কি? সঠিক উত্তর ইউরো ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশসমূহ চালুকৃত একক মুদ্রার নাম ইউরো। এর জনক রবার্ট মুন্ডেল। ইউরো ১ জানুয়ারি ১৯৯৯ সালে চালু হয়। ইইউভুক্ত সর্বশেষ ১৯ তম দেশ হিসেবে লিথুয়ানিয়া ১ জানুয়ারি ২০১৫ ইউরো চালু করে। তবে কসোভা, সানমারিনোসহ ইইউ বহির্ভূত কয়েকটি দেশেও ইউরো চালু রয়েছে।
বিল্রুবিন তৈরি হয় শরীরের কোথায় থেকে?
Correct Answer:
ক: যকৃত
Explanation:
বিল্রুবিন তৈরি হয় শরীরের কোথায় থেকে? সঠিক উত্তর যকৃত হিম ( হিমোগ্লোবিন লৌহযুক্ত প্রস্থেটিক গ্রুপ) ভেঙে যে সমস্ত বর্জ্য পদার্থ তৈরি হয় হলুদ পিত্ত রঞ্জক বিলিরুবিন তাদের মধ্যে অন্যতম। বিলিরুবিন তৈরি হয় যকৃতে। দেহে বিলিরুবিন বেশি হলে তাকে জন্ডিস বলে।
বীরমুক্তিযোদ্ধা কর্ণেল তাহেরকে ফাঁসি দেওয়া হয় কোথায়?
Correct Answer:
ক: ঢাকা সেনানিবাস
Explanation:
বীরমুক্তিযোদ্ধা কর্ণেল তাহেরকে ফাঁসি দেওয়া হয় কোথায়? সঠিক উত্তর ঢাকা সেনানিবাস ১৯৭৬ সালের ২১ জুলাই ঢাকা কেন্দ্রীয় কারাগারে ফাঁসির মাধ্যমে কর্নেল তাহেরের মৃত্যুদন্ড কার্যকর করা হয়। মুক্তিযুদ্ধে তার বীরত্বের জন্য তাকে বীর উত্তম খেতাব প্রদান করা হয়েছিল। তিনি ১৯৩৮ সালে আসামের বদরপুরে জন্মগ্রহণ করেন।
বাংলাদেশের সর্ববৃহত ঈদের জামাত সাধারণত কোথায় অনুষ্ঠিত হয়?
Correct Answer:
ঘ: কিশোরগঞ্জের সোলাকিয়া
Explanation:
বাংলাদেশের সর্ববৃহত ঈদের জামাত সাধারণত কোথায় অনুষ্ঠিত হয়? সঠিক উত্তর কিশোরগঞ্জের সোলাকিয়া ‘শোলাকিয়া ঈদ জামাত’ বাংলাদেশে অনুষ্ঠিত সর্ববৃহৎ ঈদের জামাত। কিশোরগঞ্জ জেলা শহরের পূর্বপ্রান্তে নরসুন্দা নদীর উত্তর তীরে অবস্থিত শোলাকিয়া ঈদগাহ ময়দানে ঐতিহ্যবাহী এই জামাত অনুষ্ঠিত হয়। ঈশা খান মসনদ - ই - আলার জনৈক বংশধর দেওয়ান হায়বত খান কর্তৃক শোলাকিয়া ঈদ্গাহ স্থাপিত হয়েছিল বলে অনেকে মনে করেন। কথিত আছে যে, এখানে ঈদের প্রথম জামাত অনুষ্ঠিত হয় ১৭৫০ সালে।
x5-27=5x7-45
Correct Answer:
A: 1
Explanation:
x5-27=5x7-45 Correct Answer 1 <math xmlns = "http://www.w3.org/1998/Math/MathML"><mfrac><mi>x</mi><mn>5</mn></mfrac><mo> - </mo><mfrac><mn>2</mn><mn>7</mn></mfrac><mo> = </mo><mfrac><mrow><mn>5</mn><mi>x</mi></mrow><mn>7</mn></mfrac><mo> - </mo><mfrac><mn>4</mn><mn>5</mn></mfrac></math>7x - 10 = 25x - 2825x - 7x = 28 - 1018x = 18সুতরাং x = 1
a-ba=1 হলে, 6a2-a+1 এর মান কত?
Correct Answer:
ঘ: 47
Explanation:
a-ba=1 হলে, 6a2-a+1 এর মান কত? সঠিক উত্তর 47 <math xmlns = "http://www.w3.org/1998/Math/MathML"><mi>a</mi><mo> - </mo><mfrac><mn>6</mn><mi>a</mi></mfrac><mo> = </mo><mn>1</mn><mspace linebreak = "newline"/><msup><mi>a</mi><mn>2</mn></msup><mo> - </mo><mn>6</mn><mo> = </mo><mi>a</mi><mspace linebreak = "newline"/><msup><mi>a</mi><mn>2</mn></msup><mo> - </mo><mi>a</mi><mo> = </mo><mn>6</mn><mspace linebreak = "newline"/><mi>&#x9AA;</mi><mi>&#x9CD;</mi><mi>&#x9B0;</mi><mi>&#x9A6;</mi><mi>&#x9A4;</mi><mi>&#x9CD;</mi><mi>&#x9A4;</mi><mo>&#xA0;</mo><mi>&#x9B0;</mi><mi>&#x9BE;</mi><mi>&#x9B6;</mi><mi>&#x9BF;</mi><mfrac><mn>6</mn><mrow><msup><mi>a</mi><mn>2</mn></msup><mo> - </mo><mi>a</mi><mo> + </mo><mn>1</mn></mrow></mfrac><mo> = </mo><mo>&#xA0;</mo><mfrac><mn>6</mn><mrow><mn>6</mn><mo> + </mo><mn>1</mn></mrow></mfrac><mo> = </mo><mfrac><mn>6</mn><mn>7</mn></mfrac></math>
বাংলাদেশকে প্রথম স্বীকৃতিকারী দেশ কোনটি ?
Correct Answer:
ক: ভূটান
Explanation:
বাংলাদেশকে প্রথম স্বীকৃতিকারী দেশ কোনটি ? সঠিক উত্তর ভূটান বাংলাদেশকে প্রথম স্বীকৃতি প্রদানকারী দেশভুটান ও ভারত উভয় দেশই বাংলাদেশকে ১৯৭১ সালের ৬ ডিসেম্বর স্বীকৃতি দেয়, তবে ভারতের কয়েক ঘণ্টা আগে ভুটান স্বীকৃতি দিয়ে তারবার্তা পাঠায়।