Dhaka South City Corporation (Accounts Assistant) MCQs
Showing 15 questions (Total: 15)
‘লালসালু’ উপন্যাস কার লেখা?
Correct Answer:
খ: সৈয়দ ওয়ালীউল্লাহ
Explanation:
‘লালসালু’ উপন্যাস কার লেখা? সঠিক উত্তর সৈয়দ ওয়ালীউল্লাহ 'লালসালু’ উপন্যাসের রচয়িতা “সৈয়দ ওয়ালীউল্লাহ”। উপন্যাসটিতে ধর্ম নিয়ে ব্যক্তিস্বার্থ চরিতার্থকারীতে স্বরূপ উম্মোচন ও নারী জাগরেনের প্রেক্ষাপটে সমাজসচেতনতা বিষয়ে আলোকপাত করা হয়েছে। ‘লালসালু’ উপন্যাসের ইংরেজি অনুবাদের নামঃ Tree without Roots.
‘বিদ্রোহী’ কবিতাটি কোন কাব্যগ্রন্থের অর্ন্তগত?
Correct Answer:
খ: অগ্নিবীণা
Explanation:
‘বিদ্রোহী’ কবিতাটি কোন কাব্যগ্রন্থের অর্ন্তগত? সঠিক উত্তর অগ্নিবীণা জাতীয় কবি কাজী নজরুল ইসলামের অগ্নিবীণা’ কাব্যের দ্বিতীয় কবিতার নাম হলো ‘বিদ্রোহী’। বিষয়ের বাঁশি’ জাতীয় কবি কাজী নজরুল ইসলাম রচিত একটি কাব্যগ্রন্থ। ছায়ানট ও সর্বহারা কবি কাজী নজরুলের বিখ্যাত দুটি কাব্যগ্রন্থ।
বাংলা ছোট গল্পের জনক কাকে বলা হয়?
Correct Answer:
খ: রবীন্দ্রনাথ ঠাকুর
Explanation:
বাংলা ছোট গল্পের জনক কাকে বলা হয়? সঠিক উত্তর রবীন্দ্রনাথ ঠাকুর ছোটগল্প কথাসাহিত্যের একটি বিশেষ ধারা। রবীন্দ্রনাথ ঠাকুরকে ছোট গল্পের জনক বলা হয়। তাঁর বিখ্যাত ছোটগল্পগলি হলোঃ পোস্টমাস্টার, ব্যবধান, অতিথি , খোতা বাবুর প্রত্যাবর্তন, মালুদান, কাবুলিওয়ালা ইত্যাদি।
বাংলা ভাষায় আরবি থেকে আগত শব্দটি হলঃ
Correct Answer:
গ: খবর
Explanation:
বাংলা ভাষায় আরবি থেকে আগত শব্দটি হলঃ সঠিক উত্তর খবর বাংলায় ব্যবহৃত আরবি শব্দগুলোক দুটি প্রধান ভাগে ভাগ করা যায়। ১. ধর্মসংক্রান্ত শব্দ ঃ আল্লাহ্ ইসলাম ,ঈমান, ওজু, কোরবানি, কুরআন, কিয়ামত, গোসল, জান্নাত , জাহান্নাম, তওবা, তসবি, জাকাত, হজ, হাদিস, হারাম, হালাল, ইত্যাদি। ২. প্রশাসনিক ও সাংস্কৃতি শব্দঃ আদালত, আলেম, ঈদ, আনসান, উকিল, ওজর, এজলাস, এলম, কানুন, কলম, কিতাব, কেচ্ছা, খারিজ, গায়েব, দোয়াত, নগদ, বাকি, মহকুমা. মুন্সেফ, মোক্তার , রায় ইত্যাদি
‘ঘর’ শব্দের সমার্থক শব্দ কোনটি?
Correct Answer:
ক: সদন
Explanation:
‘ঘর’ শব্দের সমার্থক শব্দ কোনটি? সঠিক উত্তর সদন ’ঘর’ এর সমার্থক শব্দগুলি হলোঃ আলয়, নিবাস, নিকেততন, সনদ ইত্যাদি
The word ‘hopeful’ is a/an
Correct Answer:
C: adjective
Explanation:
The word ‘hopeful’ is a/an Correct Answer adjective Hopeful হলো, Adjective যার অর্থ আশাবাদী। আর F'Hopefully হলো Adverb যার অর্থ ‘ আশা করা যায়; আশার প্রদরূপে’ । Hopefulness হলো Noun যার অর্থ ‘আশাবাদ’।
Choose the countable noun.
Correct Answer:
D: Table
Explanation:
Choose the countable noun. Correct Answer Table Dream ( স্বপ্ন) Thought ( চিন্তা) Salt ( লবণ) এগুলো Uncountable noun বলে। কারণ এগুলো গণনা করা যায় না।
He is ------- M.A.
Correct Answer:
B: an
Explanation:
He is ------- M.A. Correct Answer an Abbreviation (শব্দের সংক্ষিপ্তরূপ) এর প্রথম অক্ষর Consonat হলেও তা উচ্চারণ করার সময় যদি Vowel sound আসে তাহলে তার আগে a' না বসে 'an' বসে। যেমনঃ Papia is an M.A ( M ‘এম’ উচ্চারণের প্রথমে এ’)
একটি গাড়ির চাকা প্রতি মিনিটে ৯০ বার ঘুরে। এক সেকেন্ডে চাকাটি কত ডিগ্রী ঘুরবে?
Correct Answer:
ঘ: ৫৪০°
Explanation:
একটি গাড়ির চাকা প্রতি মিনিটে ৯০ বার ঘুরে। এক সেকেন্ডে চাকাটি কত ডিগ্রী ঘুরবে? সঠিক উত্তর ৫৪০° ১ বার ঘুরলে অতিক্রম তরে = ৩৬০° ∴ ৯০ বার ঘুরলে অতিক্রম করে = (৩৬০ × ৯০)° ∴ ৬০ সেকেন্ডে চাকাটি ঘুরে = (৩৬০ × ৯০)° ∴ ১ সেকেন্ডে ঘুরে = ৩৬০ × ৯০৬০ = ৫৪০°
৪ ঃ ২৫ এর দ্বিগুাণুপাত কত?
Correct Answer:
গ: ১৬ ঃ ৬২৫
Explanation:
৪ ঃ ২৫ এর দ্বিগুাণুপাত কত? সঠিক উত্তর ১৬ ঃ ৬২৫ কোনো সরল অনুপাতের পূর্ব রাশির বর্গকে পূর্ব রাশি এবং উত্তর রাশির বর্গকে উত্তর রাশি ধরে প্রাপ্ত অনুপাতকে দ্বিগাণুপাত বলে। যেমনঃ ৩ ঃ ২ এর দ্বিগুাণুপাত ৯৪৪.
কোন সংখ্যাকে ৪ ও ৬ দ্বারা ভাগ করলে প্রতিক্ষেত্রে ভাগশেষ ২ থাকে?
Correct Answer:
ঘ: 14
Explanation:
কোন সংখ্যাকে ৪ ও ৬ দ্বারা ভাগ করলে প্রতিক্ষেত্রে ভাগশেষ ২ থাকে? সঠিক উত্তর 14 8 ও ৬ এর ল.সা.গু. = ১২ .:. নির্ণেয় সংখ্যা = ১২ + ২ = ১৪
দুটি সংখ্যার ল.সা.গু ৯০ এবং গ.সা.গু ১৫। একটি সংখ্যা ৪৫ হলে অপরটি কত?
Correct Answer:
ক: 30
Explanation:
দুটি সংখ্যার ল.সা.গু ৯০ এবং গ.সা.গু ১৫। একটি সংখ্যা ৪৫ হলে অপরটি কত? সঠিক উত্তর 30 অপর সংখা = ৯০×১৫৪৫ = ৩০
কম্পিউটার ভাইরাস একটি -------।
Correct Answer:
ক: প্রোগ্রাম
Explanation:
কম্পিউটার ভাইরাস একটি -------। সঠিক উত্তর প্রোগ্রাম কম্পিউটার ভাইরাস এ ধরনের প্রোগ্রাম যা স্বয়ংক্রিয়ভাবে নির্বাহ (Self Executed), সংক্রমণ (Self Extracted), নিজস্ব সংখ্যাবৃদ্ধি (Self Replicated) করে। এই প্রোগ্রাম কিছু নির্দেশ বহন করে যা কম্পিউটারের সিপিইউ কর্তৃক গ্রহণ কম্পিউটারকে অস্বাভাবিক, অগ্রহণযোগ্য এবং অস্বস্তি দায়ক কাজ করতে বাধ্য করে। এই প্রোগ্রামের উদ্দেশ্য কম্পিউটার ব্যবহারকারীকে বিড়ম্বনায় ফেলা। কম্পিউটারের পরিভাষায় ভাইরাস (Virus) শব্দটির পূর্ণরূপ হলো Vital Information Resources Under Seize অর্থাৎ গুরুত্বপূর্ণ তথ্যগুলো বাজেয়াপ্ত করা হয়েছে। গবেষক ফ্রেডরিক কোহেন (Frederick Cohen) এই ভাইরাসের নামকরণ করেন। এটি একটি Software বা প্রোগ্রাম যা দ্বারা কম্পিউটারের অপারেটিং সিস্টেম ক্ষতিসাধন করে থাকে।
পাচঁ অংকের ক্ষুদ্রতম সংখ্যাটি হতে চার অংকের বৃহত্তম সংখ্যার বিয়োগফল কত?
Correct Answer:
গ: 1
Explanation:
পাচঁ অংকের ক্ষুদ্রতম সংখ্যাটি হতে চার অংকের বৃহত্তম সংখ্যার বিয়োগফল কত? সঠিক উত্তর 1 পাঁচ অংকের ক্ষুদ্রতম সংখ্যা = ১০০০০ চার অংকের বৃহত্তম সংখ্যা = ৯৯৯৯ .:. সংখ্যা দুটির অন্তর = ১ [বিয়োগ করে]
কোন জেলার সবচেয়ে বেশী চা বাগান আছে?
Correct Answer:
গ: মৌলভীবাজার
Explanation:
কোন জেলার সবচেয়ে বেশী চা বাগান আছে? সঠিক উত্তর মৌলভীবাজার বাংলাদেশে সবচেয়ে বেশি ৯২টি চা বাগান রয়েছে মৌলভীবাজার জেলায়। উল্লেখ্য, বাংলাদেশের প্রথম চা সালে শ্রীমঙ্গল, মৌলভীবাজারে যাত্রা শুরু করে। বর্তমানে বাংলাদেশে জাদুঘর সেপ্টেম্বর ২০০৯ ১৬৭টি চা বাগান রয়েছে।