Directorate of Family Planning | Medical Technologist (Lab) MCQs
Showing 50 questions (Total: 54)
বাংলা বর্ণমালার পূর্ণমাত্রা, অর্ধমাত্রা মাত্রাহীন বর্ণের সংখ্যা যথাক্রমে
Correct Answer:
ক: ৩২, ৮, ১০
Explanation:
বাংলা বর্ণমালার পূর্ণমাত্রা, অর্ধমাত্রা মাত্রাহীন বর্ণের সংখ্যা যথাক্রমে সঠিক উত্তর ৩২, ৮, ১০ বাংলা বর্ণমালায় বর্ণসংখ্যা (স্বরবর্ণ ১১ টি এবং ব্যঞ্জনবর্ণ ৩৯ টি) - ৫০টি। তন্মধ্যে মাত্রাহীন বর্ণ ১০ টি (স্বরবর্ণ ৪ টি - এ, ঐ, ও, ঔ এবং ব্যঞ্জনবর্ণ ৬ টি - ঙ, ঞ, ৎ, ং, ঃ, ঁ)। অর্ধমাত্রার বর্ণ ৮ টি (স্বরবর্ণ ১টি - ঋ এবং ব্যঞ্জনবর্ণ ৭ টি - খ, গ, ণ, থ, প, শ)। পূর্ণমাত্রার বর্ণ ৩২ টি (স্বরবর্ণ ৬ টি ব্যঞ্জনবর্ণ ২৬ টি)।
নিচের কোনটির সাহায্যে মানুষ সূক্ষ্মভাবে মনের ভাব প্রকাশ করতে পারে?
Correct Answer:
খ: কণ্ঠধ্বনির সাহায্যে
Explanation:
নিচের কোনটির সাহায্যে মানুষ সূক্ষ্মভাবে মনের ভাব প্রকাশ করতে পারে? সঠিক উত্তর কণ্ঠধ্বনির সাহায্যে মানুষের মুখে উচ্চারিত অর্থবোধক ধ্বনিকে ভাষা বলে।
উচ্চারণে স্থান অনুযায়ী কোনগুলো তালব্য বর্ণ
Correct Answer:
খ: য, র
Explanation:
উচ্চারণে স্থান অনুযায়ী কোনগুলো তালব্য বর্ণ সঠিক উত্তর য, র জ্বিহবার মাঝের অংশটি মুখের ভিতরের তালুতে স্পর্শ করে যেসব বর্ণ উচ্চারণ করা হয় সেগুলোকে তালব্য বর্ণ বলে।বাংলা বর্ণমালায় মোট ৮টি তালব্য বর্ণ আছে।সেগুলো হলো: চ, ছ, জ, ঝ, ও, শ, য, য়
কোনটি নিপাতনে সিদ্ধ সন্ধি?
Correct Answer:
গ: বন + পতি = বনস্পতি
Explanation:
কোনটি নিপাতনে সিদ্ধ সন্ধি? সঠিক উত্তর বন + পতি = বনস্পতি নিপাতনে সিদ্ধ ব্যাঞ্জনসন্ধির উদাহরণঃদিব্+লোক = দ্যুলোকআ+চর্য = আশ্চর্যবৃহৎ+পতি = বৃহস্পতিমনস্+ঈষা = মনীষাগো+য = গব্যহরি+চন্দ্র = হরিশচন্দ্রতৎ+কর = তস্করগো+পদ = গোষ্পদপতৎ+অঞ্জলি = পতঞ্জলিএক+দশ = একাদশষট্+দশ = ষোড়শবন+পতি = বনস্পতিপর+পর = পরস্পরমনে রাখার কৌশলঃদ্যুলোকে প্রায়শ্চিত্ত, একাদশে বৃহস্পতি, ষোড়শী মনীষা, হরিশচন্দ্রকে পতঞ্জলি,আশ্চর্য বিশ্বামিত্র, বনস্পতি তস্কর।
‘তন্ময়' শব্দের সন্ধিবিচ্ছেদ কোনটি?
Correct Answer:
ক: তৎ + ময়
Explanation:
‘তন্ময়' শব্দের সন্ধিবিচ্ছেদ কোনটি? সঠিক উত্তর তৎ + ময় তন্ময় - বিশেষ নিয়মে সাধিত ব্যঞ্জন সন্ধি
ক্রিয়া প্রকৃতির অন্য নাম কী?
Correct Answer:
ক: ধাতু
বাংলা ভাষার মূল উৎস-
Correct Answer:
খ: অনার্য ভাষা
Explanation:
বাংলা ভাষার মূল উৎস- সঠিক উত্তর অনার্য ভাষা বাংলার আদি অধিবাসীদের বাসা ছিল অস্ট্রিক। কিন্তু অপশনে অস্ট্রিক না থাকায় অনার্য হবে। আর্যদের প্রাচীন ভাষার নাম বৈদিক ভাষা।
আদেশ, উপদেশ, নিষেধ এগুলো ক্রিয়ার কোন ভাব?
Correct Answer:
খ: অনুজ্ঞা ভাব
শিক্ষক শ্রেণীকক্ষে এলেন' এ বাক্যটি কোন কালের ক্রিয়া?
Correct Answer:
ঘ: সাধারণ অতীত
খাঁটি বাংলায় কোন সন্ধি নেই?
Correct Answer:
গ: বিসর্গসন্ধি
Explanation:
খাঁটি বাংলায় কোন সন্ধি নেই? সঠিক উত্তর বিসর্গসন্ধি খাঁটি বাংলা শব্দে কখনো বিসর্গ সন্ধি হয় না
"গাছটা মড়মড় করে ভেঙ্গে পড়ল।" - এখানে 'মড়মড়' কোন অনুকৃতির ধ্বন্যাত্মক শব্দ?
Correct Answer:
খ: বস্তুর ধ্বনির
Explanation:
"গাছটা মড়মড় করে ভেঙ্গে পড়ল।" - এখানে 'মড়মড়' কোন অনুকৃতির ধ্বন্যাত্মক শব্দ? সঠিক উত্তর বস্তুর ধ্বনির কোনো কিছুর স্বাভাবিক বা কাল্পনিক অনুকৃতিবিশিষ্ট শব্দের রূপকে ধ্বন্যাত্মক শব্দ বলে। ধ্বন্যাত্মক শব্দ কতগুলো ধ্বনির মিলিত রূপ। এই সম্মিলিত ধ্বনি একদিকে কানে শোনা ধ্বনির অনুকরণে সৃষ্ট, অন্যদিকে মানুষের নানা সূক্ষ্ম অনুভূতির প্রতীক। যেমন :মানুষের ধ্বনির অনুকৃতি = ভেউ ভেউ : লোকটি ভেউ ভেউ করে কান্না শুরু করল।জীবজন্তুর ধ্বনির অনুকৃতি = ঘেউ ঘেউ : কুকুরটি ঘেউ ঘেউ করে চিৎকার করছে।বস্তুর ধ্বনির অনুকৃতি = মড়মড় : গাছটা মড়মড় করে ভেঙে পড়ল।অনুভূতির কাল্পনিক অনুকৃতি = ছম ছম : ভয়ে গা ছম ছম করছে।
এতক্ষণ অপেক্ষা করলাম কিন্তু গাড়ি পেলাম না' - এটি কোন শ্রেণীর বাক্য?
Correct Answer:
ঘ: যৌগিক
Explanation:
এতক্ষণ অপেক্ষা করলাম কিন্তু গাড়ি পেলাম না' - এটি কোন শ্রেণীর বাক্য? সঠিক উত্তর যৌগিক যৌগিক বাক্যে সবসময় কিন্তু যুক্ত থাকে।
হাইফেন" -কে বাংলায় কী বলে?
Correct Answer:
ঘ: সংযোগ চিহ্ন
"বাবা বাজার ইলিশ থেকে এনেছেন" - বাক্যটি সার্থক বাক্যের কোন গুণ হারিয়েছে?
Correct Answer:
খ: আসত্তি
Explanation:
"বাবা বাজার ইলিশ থেকে এনেছেন" - বাক্যটি সার্থক বাক্যের কোন গুণ হারিয়েছে? সঠিক উত্তর আসত্তি একটি সার্থক বাক্যের গুণাবলি: ভাষার বিচারে একটি সার্থক বাক্যের নিচে তিনটি গুণ থাকা আবশ্যক।১। আকাঙ্ক্ষা, ২। আসত্তি এবং ৩। যোগ্যতা।আকাঙ্ক্ষা: বাক্যের অর্থ পরিষ্কারভাবে বোঝার জন্য এক পদের পর অন্য পদ শোনার যে ইচ্ছা, তা-ই আকাঙ্ক্ষা। যেমন: ‘চাঁদ পৃথিবীর চারিদিকে—’ বললে বাক্যটি সম্পূর্ণ মনোভাব প্রকাশ করে না, আরও কিছু শোনার ইচ্ছা হয়। বাক্যটি এভাবে পূর্ণাঙ্গ করা যায়— ‘চাঁদ পৃথিবীর চারিদিকে ঘোরে’। এখানে আকাঙ্ক্ষার নিবৃত্তি হয়েছে বলে পূর্ণাঙ্গ বাক্য।আসত্তি: বাক্যের অর্থসংগতি রক্ষার জন্য সুশৃঙ্খল পদ বিন্যাসই আসত্তি। মনোভাব প্রকাশের জন্য বাক্যে শব্দগুলো এমনভাবে পরপর সাজাতে হবে যাতে মনোভাব প্রকাশ বাধাগ্রস্ত না হয়। যেমন: কাল বিতরণী হবে উৎসব কলেজে আমাদের পুরষ্কার অনুষ্ঠিত। এখানে পদগুলোর সঠিকভাবে সন্নিবেশ না হওয়ায় বাক্যের অন্তনির্হিত ভাবটি যথাযথভাবে প্রকাশিত হয়নি। তাই এটিকে বাক্য বলা যায় না। এ ক্ষেত্রে পদগুলোকে নিচের যথাস্থানে সন্নিবিষ্ট করতে হবে। কাল আমাদের কলেজে পুরস্কার বিতরণী উৎসব অনুষ্ঠিত হবে। এটি একটি আসত্তি সম্পন্ন বাক্য।যোগ্যতা: বাক্যস্থিত পদগুলোর অন্তর্গত এবং ভাবগত মিলনবন্ধনের যোগ্যতা। যেমন: বর্ষার বৃষ্টিতে প্লাবনের সৃষ্টি হয়। এটি একটি যোগ্যতাসম্পন্ন বাক্য। কারণ, বাক্যটিতে পদগুলোর অর্থগত এবং ভাবগত সমন্বয় রয়েছে। কিন্তু বর্ষার রৌদ্র প্লাবনের সৃষ্টি করে বললে বাক্যটি ভাব প্রকাশের যোগ্যতা হারাবে, কারণ, রৌদ্র প্লাবন সৃষ্টি করে না।
"তার যেন সেখানে যাওয়া হয়" বাক্যটি কোন বাচ্য?
Correct Answer:
গ: ভাববাচ্য
Explanation:
"তার যেন সেখানে যাওয়া হয়" বাক্যটি কোন বাচ্য? সঠিক উত্তর ভাববাচ্য ‘বাচ্য’ শব্দের অর্থ- "বক্তব্য বলার যোগ্য কোনো কথা"। ব্যক্তিভেদে বাচনভঙ্গি অনুযায়ী কর্তা, কর্ম বা ক্রিয়াপদের প্রাধান্য নির্দেশ করে ক্রিয়াপদের রূপের যে পরিবর্তন ঘটে, তাকে বাচ্য (Voice) বলে।প্রকাশভঙ্গির ভিন্নতা অনুযায়ী বাচ্য ৩ প্রকার: ১. কর্তাবাচ্য বা কর্তৃবাচ্য ২. কর্মবাচ্য ৩. ভাববাচ্যকর্তাবাচ্যএই ধরনের বাচ্যে ক্রিয়াপদ কর্তাকে অনুসরণ করে, তাই এর নাম কর্তাবাচ্য। উদাহরণ:আমি ভাত খাই।এই বাক্যে খাই ক্রিয়াপদ আমি-কে (কর্তা) অনুসরণ করে।কর্মবাচ্যকর্মবাচ্যে ক্রিয়াপদ কর্মকে অনুসরণ করে, তাকে কর্মবাচ্য বলে। অর্থাৎ, ক্রিয়াপদ একটি কাজের (কর্ম) মধ্য দিয়ে যায় বা তার অবস্থা পরিবর্তিত হয়। তাই কর্মপদই এই বাচ্যে প্রধান। উদাহরণ:আমার দ্বারা ভাত খাওয়া হয়।এই বাক্যে ক্রিয়াপদ খাওয়া হয় কর্মপদ ভাত কে অনুসরণ করে।কর্মপদে দ্বারা, দিয়ে, কর্তৃক, মাধ্যমে ইত্যাদি অনুসর্গের মাধ্যমে কর্তা ও কর্ম সংযুক্ত এবং ক্রিয়াপদের সঙ্গে সম্পর্কিত থাকে।ভাববাচ্যভাববাচ্য বাংলা ভাষায় ব্যবহৃত একটি "মধ্যম বাচ্য", অর্থাৎ বাচ্য গঠনের সাধারণ নিয়মের (কর্তা-ক্রিয়া নীতি) সঙ্গে সম্পর্কিত নয় এবং কর্মবাচ্য ও কর্তাবাচ্য থেকে কিছুটা ভিন্ন। ভাববাচ্যে ক্রিয়া-বিশেষ্য বাক্যের ক্রিয়াপদকে নিয়ন্ত্রণ করে। ভাববাচ্যে কর্ম অনুপস্থিত। উদাহরণ:আমার খাওয়া হয়েছে।এই বাক্যে ত্রিয়াপদ খাওয়া বাক্যের কর্তাকে নিয়ন্ত্রণ করছে।
মুহুর্তে অভিমান ভোলা' এ অর্থে কোন বাগধারাটি ব্যবহার হয়ে থাকে?
Correct Answer:
খ: বিড়ালের আড়াই পাক
'Out and out' means
Correct Answer:
B: Thoroughly
Vice results ...... misery.
Correct Answer:
D: in
রূপক কর্মধারয় সমাসের উদাহরণ কোনটি?
Correct Answer:
গ: ক্রোধানল
Explanation:
রূপক কর্মধারয় সমাসের উদাহরণ কোনটি? সঠিক উত্তর ক্রোধানল রূপক কর্মধারয় সমাসে উপমেয় পদ পূর্বে বসে ও উপমান পদ পরে বসে (উপমান অর্থ তুলনীয় বস্তু। প্রত্যক্ষ কোনো বস্তুর সাথে পরোক্ষ কোনো বস্তুর তুলনা করলে প্রত্যক্ষ বস্তুটিকে বলা হয় উপমেয়, এবং যার সাথে তুলনা করা হয়েছে তাকে বলা হয় উপমান।) এবং সমস্যমান পদে 'রূপ' অথবা 'ই' যোগ করে ব্যাসবাক্য গঠন করা হয়। যেমন: ক্রোধ রূপ অনল= ক্রোধানল, বিষাদ রূপ সিন্ধু= বিষাদসিন্ধু, মন রূপ মাঝি= মনমাঝি।
'light' is to 'dark' as 'cold' is to
Correct Answer:
A: hot
Explanation:
'light' is to 'dark' as 'cold' is to Correct Answer hot Light (আলো) এর বিপরীত শব্দ dark (অন্ধকার)।cold (ঠান্ডা) এর বিপরীত শব্দ hot (গরম)।
What is the antonym of 'Queer?
Correct Answer:
B: Orderly
Explanation:
What is the antonym of 'Queer? Correct Answer Orderly Queer = অদ্ভুতadjective: queer; comparative adjective: queerer; superlative adjective: queereststrange; odd“she had a queer feeling that they were being watched” Orderly = সুশৃঙ্খল
বাক্য কমা অপেক্ষা বেশী বিরতির প্রয়োজন হলে কি বসে?
Correct Answer:
খ: সেমিকোলন
'অটবি বায়ুবশে উঠিত সে উচ্ছসি' বাক্যটির অটবি শব্দটির প্রতিশব্দ কোনটি?
Correct Answer:
খ: অরণ্য
This is ....... useful book for research.
Correct Answer:
B: a
Explanation:
This is ....... useful book for research. Correct Answer a এই word গুলোর উচ্চারণে সবসময়ই প্রথম consonant sound (হ, ইউ, য) আসে এবং এগুলোর পূর্বে Indefinite article- (a) ব্যবহৃত হয়।European, Universal, Eucalyptus, Uniform, Eulogy, Union, Euphemism, Hall, University, Heavy, House, Home. >>>এই word উচ্চারণে সবসময়ই প্রথম Vowel sound (অ্যা আ) আসে এবং এগুলোর পূর্বে Indefinite article (an) ব্যবহৃত হয়।Hour, Heir, Herbal, Understanding, Honor, Uncle, Umbrella, Unnatural
Choose the correct preposition 'My brother has no interest .... music.
Correct Answer:
B: in
He did it..... his own accord.
Correct Answer:
A: of
"Macbeth" is-
Correct Answer:
A: a play
To meet trouble halfway' means:
Correct Answer:
B: to be puzzled
The word "Lunar' is related to
Correct Answer:
C: moon
Explanation:
The word "Lunar' is related to Correct Answer moon Lunar (চন্দ্রসংক্রান্ত) শব্দটি moon (চাঁদ) এর সাথে সম্পর্কিত।
'Right and left' means-
Correct Answer:
D: Everywhere
A person who knows many language is called-
Correct Answer:
C: polyglot
Explanation:
A person who knows many language is called- Correct Answer polyglot Polyglot = a person who knows and is able to use several languages.
Love for the whole world is called-
Correct Answer:
D: Philanthropy
Explanation:
Love for the whole world is called- Correct Answer Philanthropy Philanthropy the activity of helping the poor, especially by giving them moneyPhilanthropy refers to charitable acts or other good works that help others or society as a whole. Philanthropy can include donating money to a worthy cause or volunteering time, effort, or other forms of altruism. Examples:The rise in philanthropy helps fill growing funding gaps across Europe.He has been acclaimed by people around the world for his works of public philanthropy.He was a man of great intellect, huge personal charm and extraordinary generous philanthropy.
বার্ষিক ১২% মুনাফার কত বছরে ১০০০০ টাকার মুনাফা ৪৮০০ টাকা হবে?
Correct Answer:
ঘ: ৪ বছর
Explanation:
বার্ষিক ১২% মুনাফার কত বছরে ১০০০০ টাকার মুনাফা ৪৮০০ টাকা হবে? সঠিক উত্তর ৪ বছর We have,i = 4800P = 10000r = 12 %, n =? I know ,i = nprOr, 4800 = n × 10000 ×12100n = 48001200 = 4So, বছর = 4
x-1x=5 হলে x-1x2 এর মান কত?
Correct Answer:
ঘ: 29
Explanation:
x-1x=5 হলে x-1x2 এর মান কত? সঠিক উত্তর 29 We have ,x+1x=5(x -1x)2 = 52 + 4 = 29
x - y = 10 এবং xy = 30 হলে, x3-y3এর মান কত?
Correct Answer:
খ: 1900
Explanation:
x - y = 10 এবং xy = 30 হলে, x3-y3এর মান কত? সঠিক উত্তর 1900 We have ,x - y= 10xy = 30 x3-y3 =x - y3+3xy (x-y) = 103 + 3 × 30 × 10 =1900
a+b = 5 এবং a-b = 3 হলে ab এর মান কত?
Correct Answer:
ক: 4
Explanation:
a+b = 5 এবং a-b = 3 হলে ab এর মান কত? সঠিক উত্তর 4 a + b = 5a - b = 3ab = (a+b/2)2 -(a-b/2)2 = (5/2)2 - (3/2)2 = 25/4 - 9/4 = 16/4 = 4
9x2-9x-4 এর উৎপাদকে বিশ্লেষণ কর?
Correct Answer:
ক: (3x+1)(3x-4)
9, 36, 81 ... এর ৬ষ্ঠ পদের সংখ্যাটি কত?
Correct Answer:
খ: 324
Explanation:
9, 36, 81 ... এর ৬ষ্ঠ পদের সংখ্যাটি কত? সঠিক উত্তর 324 দে ওয়া আছে, ধারাটি = 9, 36, 81, … … … =32 , 62 , 92, 122, 152,182, ... ... ... সুতরাং, ধারাটির ৬ষ্ঠ তম পদ = 182 = 324
পিতা ও দুই পুত্রের বর্তমান গড় বয়স ২০ বছর। দুই বছর পর দুই পুত্রের গড় বয়স ১২ হলে পিতার বর্তমান বয়স কত?
Correct Answer:
ক: ৪০ বছর
Explanation:
পিতা ও দুই পুত্রের বর্তমান গড় বয়স ২০ বছর। দুই বছর পর দুই পুত্রের গড় বয়স ১২ হলে পিতার বর্তমান বয়স কত? সঠিক উত্তর ৪০ বছর পিতা ও দুই পুত্রের বয়সের সমষ্টি = ২০*৩ = ৬০ বছরদুই বছর পরে দুই পুত্রের বয়সের সমষ্টি হবে = ১২*২ = ২৪ বছরদুই বছর আগে অর্থাৎ বর্তমানে দুই পুত্রের বয়সের সমষ্টি = ২৪-২-২ = ২০ বছরঅতএব, পিতার বর্তমান বয়স = ৬০-২০ = ৪০ বছর (উত্তর)
লঞ্চ ও স্রোতের গতিবেগ যথাক্রমে ঘণ্টায় ১৫ কিলোমিটার ও ৫ কিলোমিটার। নদীপথে ৩০ কিলোমিটার গিয়ে আবার ফিরে আসতে কত ঘণ্টা সময় লাগবে?
Correct Answer:
খ: ৪.৫
Explanation:
লঞ্চ ও স্রোতের গতিবেগ যথাক্রমে ঘণ্টায় ১৫ কিলোমিটার ও ৫ কিলোমিটার। নদীপথে ৩০ কিলোমিটার গিয়ে আবার ফিরে আসতে কত ঘণ্টা সময় লাগবে? সঠিক উত্তর ৪.৫ যেতে সময লাগবে= ৩০/১৫+৫=১.৫ মিনিটআসতে সময় লাগবে= ৩০/ ১৫-৫= ৩ মিনিটমোট সময় লাগবে (১.৫+৩)= ৪.৫ মিনিট
ক্ষুদ্রতম কোন সংখ্যাকে ১৬, ২৪ এবং ৩৬ দ্বারা ভাগ করলে যথাক্রমে ৬, ১৪, ২৬ ভাগশেষ কত থাকবে?
Correct Answer:
খ: ১৩৪
Explanation:
ক্ষুদ্রতম কোন সংখ্যাকে ১৬, ২৪ এবং ৩৬ দ্বারা ভাগ করলে যথাক্রমে ৬, ১৪, ২৬ ভাগশেষ কত থাকবে? সঠিক উত্তর ১৩৪ নির্ণেয় ল, সা, গু = 2 × 2 × 2 × 2 × 3 × 3 = ১৪৪ক্ষুদ্রতম কোন সংখ্যাকে ১৬, ২৪ এবং ৩৬ দ্বারা ভাগ করলে যথাক্রমে ৬, ১৪, ২৬ ভাগশেষ থাকবে = ১৪৪ -১০ = ১৩৪
একটি সংখ্যার ৪ গুণের সাথে ১০ যোগ করা হলে উত্তর হয় সংখ্যাটির ৫ গুণ অপেক্ষা ৫ কম। সংখ্যাটি কত?
Correct Answer:
গ: ১৫
Explanation:
একটি সংখ্যার ৪ গুণের সাথে ১০ যোগ করা হলে উত্তর হয় সংখ্যাটির ৫ গুণ অপেক্ষা ৫ কম। সংখ্যাটি কত? সঠিক উত্তর ১৫ মনে করি,সংখ্যাটি xপ্রশ্নমতে, 4x+10=5x-5=>4x-5x=-5-10=>-x=-15=>x=15উত্তর - ১৫
১২ জন শ্রমিক ৩ দিনে ৭২০ টাকা আয় করে। ৯ জন শ্রমিক কতদিনে সমপরিমাণ টাকা আয় করে?
Correct Answer:
খ: ৪ দিনে
গোদ রোগের জন্য দায়ী কোন জীবাণু?
Correct Answer:
ক: ফাইলেরিয়া কৃমি
Explanation:
গোদ রোগের জন্য দায়ী কোন জীবাণু? সঠিক উত্তর ফাইলেরিয়া কৃমি গোদ রোগ বা ফাইলেরিয়াসিস (Filariasis) এক প্রকার পরজীবী ঘটিত রোগ। এটি ক্রান্তীয় অঞ্চলের সংক্রামক রোগ যা সূতার মতো একজাতের (ফাইলেরিওয়ডিয়া Filarioidea পরিবারভুক্ত নিমাটোড) গোলকৃমি দ্বারা সংঘটিত হয়।
৩টি সংখ্যার গড় ৩৩, দুইটি সংখ্যা ২৪ এবং ৪২ হলে অপর সংখ্যাটি কত?
Correct Answer:
খ: ৩৩
Explanation:
৩টি সংখ্যার গড় ৩৩, দুইটি সংখ্যা ২৪ এবং ৪২ হলে অপর সংখ্যাটি কত? সঠিক উত্তর ৩৩ তিনটি সংখ্যার যোগফল = ৩ × ৩৩ = ৯৯দুইটি সংখ্যার যোগফল = ৪২ + ২৪ = ৬৬ ৩য় সংখ্যাটি = ৯৯ - ৬৬ = ৩৩
পানির ছোট ফোনা পানির কোন গুণের কারণে গোলাকৃতি হয়।
Correct Answer:
ঘ: পৃষ্টটান
Explanation:
পানির ছোট ফোনা পানির কোন গুণের কারণে গোলাকৃতি হয়। সঠিক উত্তর পৃষ্টটান পৃষ্ঠটান (Surface Tension)সংজ্ঞা : কোনো তরল পৃষ্ঠের উপর যদি একটি রেখা কল্পনা করা হয় তবে ঐ রেখার প্রতি একক দৈর্ঘ্যে রেখার সাথে লম্বভাবে এবং পৃষ্ঠের স্পর্শকরূপে রেখার উভয় পাশে যে বল ক্রিয়া করে তাকে ঐ তরলের পৃষ্ঠটান বলে ।
কারাগারের রোজনামচা' একটি-
Correct Answer:
খ: দিনলিপি
জাতীয় টিকাদান কর্মসূচীতে মোট কয়টি প্রতিষেধক টিকা নেওয়া হয়?
Correct Answer:
গ: ১০টি
Explanation:
জাতীয় টিকাদান কর্মসূচীতে মোট কয়টি প্রতিষেধক টিকা নেওয়া হয়? সঠিক উত্তর ১০টি সঠিক উত্তরঃ দেশে বর্তমানে ১০ ধরনের টিকা দেওয়া হয়। ১৯৯৫ সালে পোলিও নির্মূল এবং মা ও নবজাতকের ধনুষ্টংকার নির্মূল কর্মসূচি শুরু হয়; ২০০৩ সালে হেপাটাইটিস বি টিকা দেওয়া শুরু হয়; ২০১২ সালে এমআর টিকা এবং হামের দ্বিতীয় ডোজ দেওয়া শুরু হয়; ২০১৫ সালে পিসিভি ও আইপিভি টিকা দেওয়া শুরু হয়। দেশে বর্তমানে ১০ ধরনের টিকা দেওয়া হয়। শূন্য থেকে দুই বছর বয়সী সব শিশু এবং ১৫ থেকে ৪৯ বছর বয়সী সন্তান ধারণক্ষম সব নারী টিকা কর্মসূচির আওতায় আছে।
পূর্ণ বয়স্ক ব্যক্তির শরীরে Amino Acid এর সংখ্যা
Correct Answer:
খ: ২০ টি
Explanation:
পূর্ণ বয়স্ক ব্যক্তির শরীরে Amino Acid এর সংখ্যা সঠিক উত্তর ২০ টি মানবদেহে, 20টি অ্যামিনো অ্যাসিড রয়েছে যা প্রোটিনের বিল্ডিং ব্লক হিসাবে কাজ করে। এই অ্যামিনো অ্যাসিডগুলির মধ্যে নয়টি অপরিহার্য বলে বিবেচিত হয় - সেগুলি অবশ্যই খাদ্যে গ্রহণ করা উচিত - যেখানে পাঁচটি অপ্রয়োজনীয় বলে বিবেচিত হয় যে সেগুলি মানবদেহ দ্বারা তৈরি করা যেতে পারে।
মানুষের মুখে কর্তন দত্ত কয়টি?
Correct Answer:
গ: ৮ টি
Explanation:
মানুষের মুখে কর্তন দত্ত কয়টি? সঠিক উত্তর ৮ টি মানুষের মুখে চার ধরনের দাঁত রয়েছে। এগুলো হলোIncisor( কর্তন), Canine( ছেদন), Premolar ( অগ্রপেষণ), Molar ( পেষণ)।একজন প্রাপ্ত বয়স্ক মানুষের ৩২ টি দাঁতের মধ্যে উপরের পাটিতে থাকে ১৬ টি আর নিচে ১৬ টি।প্রতি পাটিতে ১৬ টি দাঁতের মধ্যে সামনের ৪ টি Incisor বা কর্তন দাঁত। তার পরেই যে সুচালো দাঁতটি রয়েছে সেটি হলো Canine বা ছেদন। মাংসাশী প্রানীদের এই দাঁত অনেক লম্বা থাকে। তার পরে দুটি( এক পাশে) অগ্রপেষণ। সবার শেষে আক্কেল দাঁতসহ তিনটি( এক পাশে) দাঁত হলো পেষণ দাঁত যা আমাদের চাবানোর কাজে লাগে।অর্থাৎ মানুষের মোট ৩২ টি দাঁতের মধ্যে কর্তন দাঁত ৪ + ৪ = ৮ টি। ছেদন ২ + ২ = ৪ টি। অগ্রপেষণ ৪ + ৪ = ৮ টি এবং পেষণ দাঁত ৬ + ৬ = ১২ টি।