Government Job and Other Recruitment Exams MCQs
Showing 50 questions (Total: 12229)
সিলিকন ভ্যালী কোথায় অবস্থিত?
Correct Answer:
খ: মার্কিন যুক্তরাষ্ট্রে
Explanation:
সিলিকন ভ্যালী কোথায় অবস্থিত? সঠিক উত্তর মার্কিন যুক্তরাষ্ট্রে ব্যাখাঃ সিলিকন ভ্যালি ৩০০ বর্গমাইল এলাকা জুড়ে বিস্তৃত একটি জায়গা যা মার্কিন যুক্তরাষ্ট্রের উত্তর ক্যালিফোর্নিয়াতে অবস্থিত। সানফ্রানসিসকো এবং সানহোসে এই দুই শহরের মাঝামাঝি সিলিকন ভ্যলি অবস্থিত।
এশিয়ায় প্রলয়ঙ্ককরী সুনামির উৎস কোথায় ছিল?
Correct Answer:
ঘ: ইন্দোনেশিয়ার আচেহতে
Explanation:
এশিয়ায় প্রলয়ঙ্ককরী সুনামির উৎস কোথায় ছিল? সঠিক উত্তর ইন্দোনেশিয়ার আচেহতে ২০০৪ সালের ২৬শে ডিসেম্বর ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপের উপকূলে সমুদ্রগর্ভে সংঘটিত ভূমিকম্প যে সুনামির অবতারণা ঘটায়, তা - তে দু’লাখ ত্রিশ হাজার মানুষ প্রাণ হারান – ইন্দোনেশিয়া থেকে সুদূর দক্ষিণ আফ্রিকা পর্যন্ত৷সমুদ্রগর্ভের ৩০ কিলোমিটার নীচে ছিল ভূমিকম্পের কেন্দ্রবিন্দু৷ নয় দশমিক এক থেকে নয় দশমিক তিন শক্তির জোরালো ভূকম্পন৷ শুধু তাই নয়, ভূকম্পন চলে প্রায় আট - দশ মিনিট ধরে, যা কিনা একটা রেকর্ড৷ সারা ভূগোলক নাকি এক সেন্টিমিটার কেঁপে যায়৷ বিজ্ঞানীরা এই ভূমিকম্পের নাম দিয়েছেন সুমাত্রা - আন্দামান ভূমিকম্প৷
গুগল কি ?
Correct Answer:
খ: সার্চ ইঞ্জিন
Explanation:
গুগল কি ? সঠিক উত্তর সার্চ ইঞ্জিন ব্যখাঃ গুগল একটি সার্চ ইঞ্জিন । গুগল মার্কিন যুক্তরাষ্ট্রের একটি বহুজাতিক ইন্টারনেট ও সফটওয়্যার কোম্পানি। অভিধান বা শব্দকোষ এক ধরনের বই, যাতে একটি নির্দিষ্ট ভাষায় শব্দসমূহ বর্ণনাক্রমে তালিকা ভুক্ত থাকে এবং শব্দসমূহের অর্থ, উচ্চারণ, বুৎপত্তি ব্যবহার ইত্যাদি বর্ণিত ও ব্যাখ্যায়িত থাকে।
'মূসক' কোন ধরনের কর?
Correct Answer:
গ: পরোক্ষ কর
Explanation:
'মূসক' কোন ধরনের কর? সঠিক উত্তর পরোক্ষ কর ব্যাখাঃ মূল্য সংযোজন কর ( মূসক), আমদানি শুল্ক, রপ্তানি শুল্ক, সম্পূরক শুল্ক এ খাত থেকে পরোক্ষ কর হিসেবে আদায় করা হয়। আয়কর একটি প্রত্যক্ষ কর। বাংলাদেশে মুল্য সংযোজন কর চালু হয় ১ জুলাই ১৯৯১।
কমনওয়েলথযুক্ত কোন দেশ আয়তনে সবচেয়ে বড়?
Correct Answer:
গ: কানাডা
Explanation:
কমনওয়েলথযুক্ত কোন দেশ আয়তনে সবচেয়ে বড়? সঠিক উত্তর কানাডা কানাডা উত্তর আমেরিকার উত্তরাংশে অবস্থিত একটি দেশ। এটার দশটি প্রদেশ ও তিনটি অধীন অঞ্চল ও আটলান্টিক মহাসাগর থেকে প্রশান্ত মহাসাগর এবং উত্তরে আর্কটিক মহাসাগর পর্যন্ত বিস্তৃত। হা যা এটিকে মোট আয়তনের দিক দিয়ে পৃথিবীর দ্বিতীয় বৃহত্তর দেশে পরিণত করেছে। এর আয়তন ৯৯,৬৪৮,৪৮০ বর্গকিলোমিটার।
বিশ্বের কোন দেশে সাগরতলে মন্ত্রিসভায় বৈঠক অনুষ্ঠিত হয়েছিল?
Correct Answer:
খ: মালদ্বীপে
যুক্তরােষ্ট্র নারীরা সর্বপ্রথম ভোটাধিকার লাভ করেন--
Correct Answer:
খ: ১৯২০ সালে
কোন প্রণালী আফ্রিককে ইউরোপ থেকে আলাদা করেছে?
Correct Answer:
ঘ: জিব্রাল্টার
Explanation:
কোন প্রণালী আফ্রিককে ইউরোপ থেকে আলাদা করেছে? সঠিক উত্তর জিব্রাল্টার ব্যাখাঃ আফ্রিকাকে ইউরোপ থেকে পৃথক করেছে জিব্রাল্টার প্রণালি। সুমাত্রা - মালয়েশিয়াকে পৃথক করেছে মালাক্কা প্রণালি। এশিয়া - আমেরিকাকে পৃথক করেছে বেরিং প্রণালি।
'ভাইরাস' একটি-
Correct Answer:
গ: কোষহীন জীব
Explanation:
'ভাইরাস' একটি- সঠিক উত্তর কোষহীন জীব ভাইরাস (Virus)হল একপ্রকার অতিক্ষুদ্র জৈব কণা বা অণুজীব যারা জীবিত কোষের ভিতরেই মাত্র বংশবৃদ্ধি করতে পারে। এরা এক্যারিওটা শ্রেণির সদস্য ও আণুবীক্ষণিক এবং অকোষীয়। এরা সরলতম জীব। তাই ভাইরাসকে এক প্রকার জীব হিসেবে বিবেচনা করা হয়। ভাইরাস মানুষ,পশু - পাখি, উদ্ভিদের বিভিন্ন রোগের জন্য দায়ী। এমনকি, কিছু ভাইরাস ব্যাক্টেরিয়ার মধ্যে বংশবৃদ্ধি করে - এদের ব্যাক্টেরিওফেজ (Bacteriophage) বলা হয়। এরা কোষহীন জীব।
প্রাচীন পুন্ডুনগরের বর্তমান নাম কি?
Correct Answer:
খ: মহাস্থানগড়
Explanation:
প্রাচীন পুন্ডুনগরের বর্তমান নাম কি? সঠিক উত্তর মহাস্থানগড় মহাস্থানগড় বাংলাদেশের একটি অন্যতম প্রাচীন পুরাকীর্তি। প্রসিদ্ধ এই নগরী ইতিহাসে পুণ্ড্রবর্ধন বা পুণ্ড্রনগর নামেও পরিচিত ছিল। এক সময় মহাস্থানগড় বাংলার রাজধানী ছিল। যিশু খ্রিষ্টের জন্মেরও আগে অর্থাৎ প্রায় আড়াই হাজার বছর পূর্বে এখানে সভ্য জনপদ গড়ে উঠেছিল প্রত্নতাত্ত্বিক ভাবেই তার প্রমাণ মিলেছে। ২০১৬ সালে এটি সার্কের সাংস্কৃতিক রাজধানী হিসেবে ঘোষণা হয়।
প্রাচীন পুন্ড্রবর্ধন কোথায় অবস্থিত?
Correct Answer:
খ: মহান্থানগড়
Explanation:
প্রাচীন পুন্ড্রবর্ধন কোথায় অবস্থিত? সঠিক উত্তর মহান্থানগড় ব্যাখাঃ প্রাচীন পুণ্ড্রবর্ধন মহাস্থানগড়ে অবস্থিত। পুণ্ড্রবর্ধন বাংলার প্রাচীনতম শহর। বাংলাদেশে পাওয়া প্রাচীন লিপি এ পুণ্ড্রবর্ধনে পাওয়া যায়।
জাতিসংঘ দিবস হচ্ছে--
Correct Answer:
গ: ২৪ অক্টোবর
Explanation:
জাতিসংঘ দিবস হচ্ছে-- সঠিক উত্তর ২৪ অক্টোবর জাতিসংঘ দিবস ২৪শে অক্টোবর তারিখে বিশ্বের সকল স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্রে উদযাপিত হয়। সাধারণ পরিষদের সিদ্ধান্ত অনুসারে জাতিসংঘ সনদ অনুমোদনের দিনে ১৯৪৮ সালে এ দিবস পালনের জন্য নির্দিষ্ট করা হয়েছিল।
কোন সালে চীনের নিকট হংকং হস্তান্তর করা হয়?
Correct Answer:
গ: ১৯৯৭
Explanation:
কোন সালে চীনের নিকট হংকং হস্তান্তর করা হয়? সঠিক উত্তর ১৯৯৭ ১৯৯০ সালের ৪ এপ্রিল হস্তান্তরের পর হংকং মৌলিক আইন আনুষ্ঠানিকভাবে হংকং এসএআর - এর ক্ষুদ্র - সংবিধান হিসাবে স্বীকৃত পায়। ১৯৯৭ সালের ১ জুলাই হংকংকে যুক্তরাজ্য কর্তৃক গণপ্রজাতন্ত্রী চীনের কাছে হস্তান্তর করা হয়।
পৃথিবীর দীর্ঘতম 'কক্সবাজার সমুদ্র সৈকত' এর দৈর্ঘ্য কত কিলোমিটার?
Correct Answer:
গ: ১৫৫
Explanation:
পৃথিবীর দীর্ঘতম 'কক্সবাজার সমুদ্র সৈকত' এর দৈর্ঘ্য কত কিলোমিটার? সঠিক উত্তর ১৫৫ কক্সবাজার বাংলাদেশের দক্ষিণ - পূর্বাঞ্চলে অবস্থিত একটি শহর, মৎস্য বন্দর এবং পর্যটন কেন্দ্র। এটি চট্টগ্রাম বিভাগের কক্সবাজার জেলার সদর দপ্তর। কক্সবাজার তার নৈসর্গিক সৌন্দর্য্যের জন্য বিখ্যাত। এখানে রয়েছে বিশ্বের দীর্ঘতম অবিচ্ছিন্ন প্রাকৃতিক বালুময় সমুদ্র সৈকত, যা ১২২ কি.মি. পর্যন্ত বিস্তৃত। এখানে রয়েছে বাংলাদেশের বৃহত্তম সামুদ্রিক মৎস্য বন্দর এবং সাবমেরিন ক্যাবল ল্যান্ডিং স্টেশন। একসময় কক্সবাজার পানোয়া নামেও পরিচিত ছিল যার আক্ষরিক অর্থ হচ্ছে হলুদ ফুল। এর আরো একটি প্রাচীন নাম হচ্ছে পালঙ্কি।
বাংলাদেশের তৃতীয় সমুদ্রবন্দর কোনটি?
Correct Answer:
খ: পায়রা
Explanation:
বাংলাদেশের তৃতীয় সমুদ্রবন্দর কোনটি? সঠিক উত্তর পায়রা ব্যাখাঃ বাংলাদেশের সমুদ্রবন্দর ৩ টি। যথা - চট্টগ্রাম, মংলা ও পায়রা। বাংলাদেশের তৃতীয় সমুদ্রবন্দর হলো পায়রা সমুদ্রবন্দর। পটুয়াখালী কলাপাড়ায় রাবনাবাদ চ্যানেল এ তৃতীয় সমুদ্রবন্দর নির্মিত হচ্ছে।
বাংলাদেশের নির্বাহী বিভাগ হতে বিচার বিভাগ স্বাধীন হয়--
Correct Answer:
খ: ১ নভেম্বর ২০০৭
টাইটানিক জাহাজ নিমজ্জিত হয় কোন সালে?
Correct Answer:
গ: ১৯১২
Explanation:
টাইটানিক জাহাজ নিমজ্জিত হয় কোন সালে? সঠিক উত্তর ১৯১২ আরএমএস টাইটানিক একটি ব্রিটিশ যাত্রীবাহী বৃহদাকার সামুদ্রিক জাহাজ ছিল। যা ১৫ এপ্রিল, ১৯১২ সালে জাহাজটির প্রথম সমুদ্রযাত্রায় সাউথহ্যাম্পটন থেকে নিউ ইয়র্ক সিটি যাওয়ার পথে হিমশৈলের (আইসবার্গের) সঙ্গে সংঘর্ষে উত্তর অ্যাটলান্টিক মহাসাগরে ডুবে যায়। এটি ঐ সময়ের সবচেয়ে বৃহৎ আধুনিক ও বিলাসবহুল যাত্রীবাহী জাহাজ ছিল।
রুশ বিপ্লব সংঘটিত হয়--
Correct Answer:
গ: ১৯১৭ সালে
Explanation:
রুশ বিপ্লব সংঘটিত হয়-- সঠিক উত্তর ১৯১৭ সালে রুশ বিপ্লব সংঘটিত হাজার ১৯১৭ সালে। ১৯১৭ সালের ২৫ অক্টোবর রাশিয়ার পেত্রোগ্রাদ শহরে শ্রমিক - সৈনিক - নাবিকের সশস্ত্র অভ্যুত্থান ও রাষ্ট্রক্ষমতা দখল ইতিহাসে রুশ বিপ্লব বা অক্টোবর বিপ্লব নামে পরিচিত। বিপ্লবের নেতৃত্বে ছিলেন ভ্লাদিমির ইলিয়াচ উলিয়ানভ লেলিনের নেতৃত্বাধীন রাশিয়ার কমিউনিস্ট পার্টি সংখ্যাগুরু 'বলশেভিক' অংশ। এর স্থায়িত্ব ছিল মাত্র ১০ দিন।
What a nice scenery it is! (Assertive )
Correct Answer:
C: It is a very nice scenery.
Explanation:
What a nice scenery it is! (Assertive ) Correct Answer It is a very nice scenery. Exclamatory থেকে Assertive করার নিয়ম: প্রদত্ত Exclamatory Sentence - টির Subject প্রথমে বসে + Verb বসে + a /an বসে ( যদি থাকে) + very /great + Adjective + প্রদত্ত Sentence - টির বাকী অংশ বসে + Full Stop (.) বসে। যেমন: What a fine flower it was! = The bird is very fine.
সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের সদস্য কতজন?
Correct Answer:
খ: তিনজন
Explanation:
সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের সদস্য কতজন? সঠিক উত্তর তিনজন বাংলাদেশ সংবিধানের ৯৬ (৩) অনুচ্ছেদ অনুযায়ী বাংলাদেশের প্রধান বিচারপতি এবং অন্যান্য বিচারকদের মধ্যে পরবর্তী যে দুজন কর্মে প্রবীণ তাদের নিয়ে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল গঠিত হবে । অর্থাৎ মোট সদস্য ৩ জন ।
ভোমরা স্থলবন্দর কোথায় অবস্থিত?
Correct Answer:
ঘ: সাতক্ষীরা
Explanation:
ভোমরা স্থলবন্দর কোথায় অবস্থিত? সঠিক উত্তর সাতক্ষীরা ব্যাখাঃ ভোমরা স্থলবন্দর সাতক্ষীরা জেলায় অবস্থিত। বেনাপোল স্থলবন্দর যশোর জেলায় অবস্থিত। হিলি ও বিরল স্থলবন্দর দিনাজপুর জেলায় অবস্থিত। আখাউড়া স্থলবন্দর ব্রাহ্মণবাড়িয়া জেলায় অবস্থিত।
কোন রাষ্ট্র Statue of Liberty আমেরিকাকে উপহার দেয়?
Correct Answer:
খ: ফ্রান্স
All love flower. (Interrogative )
Correct Answer:
A: Who does not love flower?
Explanation:
All love flower. (Interrogative ) Correct Answer Who does not love flower? Everybody/everyone/all যুক্ত Assertive sentence কে interrogative করার নিয়ম: Who + sub এবং tense অনুযায়ী don't/didn't/doesn't বসে + verb এর base form + verb এর পরের অংশ + ? যেমন: Assertive: All love flower. Interrogative: who does not love flower?
বাংলাদেশের সবোচ্চ পর্বতশৃঙ্গ কোনটি?
Correct Answer:
গ: তাজিংডং
Explanation:
বাংলাদেশের সবোচ্চ পর্বতশৃঙ্গ কোনটি? সঠিক উত্তর তাজিংডং ব্যাখাঃ বাংলাদেশের সর্বোচ্চ পর্বতশৃঙ্গের নাম তাজিং ডং যার অপর নাম বিজয়। তাজিং ডং বান্দরবানের রুমাতে অবস্থিত। তাজিং ডং এর উচ্চতা ১২৩১ মিটার বা ৪০৩৯ ফুট।
বাংলাদেশের GDP এর প্রধান খাত কি?
Correct Answer:
ক: সেবাখাত
Explanation:
বাংলাদেশের GDP এর প্রধান খাত কি? সঠিক উত্তর সেবাখাত ব্যাখাঃ বাংলাদেশের জিডিপিতে সবচেয়ে বেশি অবদান সেবা খাতের। ২০১৫ - ১৬ অর্থ বছরে সেবা খাতের অবদান ছিলে ৫৩.৪৯% শিল্প খাতের অবদান ছিলো ৩১.২৮% এবং কৃষি খাতের অবদান ছিলো ১৫.৩৩%।
Only Rina can do this sum. (Negative )
Correct Answer:
C: None but Rina can do this sum.
Explanation:
Only Rina can do this sum. (Negative ) Correct Answer None but Rina can do this sum. Affirmative থেকে Negative করতে হলে Only এর পরে কোনো প্রাণীবাচক শব্দ থাকলে only এর পরিবর্তে none but বসে। এবং only এর পরে জন্তুজানোয়ার বা অন্যকিছু থাকলে nothing but বসবে;Only এর পরে সংখ্যাবাচক শব্দ থাকলে not more than বসবে এবং only উঠে যায়।
ডিক্রি জারির জন্য প্রথম দরখাস্ত কত দিনের মধ্যে দাখিল করতে হবে?
Correct Answer:
ঘ: ১২ বছর
কোনো ব্যক্তির জবানবন্দি রেকর্ড করা হয়--
Correct Answer:
খ: ১৬৪ ধারায়
ডিক্রি জারি মূলে কোনো সম্পত্তি নিলাম বিক্রি হলে বিক্রির তারিখ হতে কত দিনের মধ্যে ক্রয়মূল্য আদলতে জমা দিতে হবে?
Correct Answer:
খ: ১৫ দিন
কততম সাংবিধানিক সংশোধনের মাধ্যমে সুপ্রিম কোর্টের বিকেন্দ্রায়ন করা হয়?
Correct Answer:
খ: ৮ম সংশোধনীর মাধ্যমে
বাংলাদেশে রাষ্ট্রধর্ম “ইসলাম” কোন সাংবিধানিক সংশোধনের মাধ্যমে প্রণীত হয়?
Correct Answer:
খ: ৮ম সাংবিধানিক সংশোধন
একজন বিচারধীন আসামি কোন ধারার বিধান অনুযায়ী তার ডিফেন্স এর সমর্থনে সাক্ষী হিসেবে সাক্ষ্য দিতে পারেন?
Correct Answer:
গ: ৩৪০
ফৌজাদারি মামলায় ফাইন প্রদান করা হলে তা কত দিন পরে আর আদায় করা যাবে না?
Correct Answer:
ঘ: কোনো সময়সীমা নেই
সেন্টমাির্টন দ্বীপের পুরাতন নাম কি ?
Correct Answer:
গ: নারিকেল জিনজিরা
Explanation:
সেন্টমাির্টন দ্বীপের পুরাতন নাম কি ? সঠিক উত্তর নারিকেল জিনজিরা সেন্ট মার্টিন দ্বীপ বাংলাদেশের সর্ব দক্ষিণে বঙ্গোপসাগরের উত্তর - পূর্বাংশে অবস্থিত একটি ছোট প্রবাল দ্বীপ (মাত্র ৮ বর্গকিলোমিটার)। এটি কক্সবাজার জেলার টেকনাফ হতে প্রায় ৯ কিলোমিটার দক্ষিণে ও মায়ানমার - এর উপকূল হতে ৮ কিলোমিটার পশ্চিমে নাফ নদীর মোহনায় অবস্থিত। প্রচুর নারিকেল পাওয়া যায় বলে স্থানীয়ভাবে একে নারিকেল জিঞ্জিরাও বলা হয়ে থাকে।
টেলিভিশনের বাংলা কার্টুন সিরিজ 'মীনা' কোন শিল্পীর সৃষ্টি?
Correct Answer:
ঘ: মুস্তাফা মনোয়ার
Explanation:
টেলিভিশনের বাংলা কার্টুন সিরিজ 'মীনা' কোন শিল্পীর সৃষ্টি? সঠিক উত্তর মুস্তাফা মনোয়ার বাংলাদেশের মিনা কার্টুন নির্মিত শিল্পী মোস্তফা মনোয়ার। মুস্তাফা মনোয়ার (জন্ম: - ১ সেপ্টেম্বর, ১৯৩৫) বাংলাদেশের একজন গুণী চিত্রশিল্পী। চিত্রশিল্পে তার স্বতঃস্ফুর্ত পদচারণা, বাংলাদেশে নতুন শিল্প আঙ্গিক পাপেটের বিকাশ, টেলিভিশন নাটকে অতুলনীয় কৃতিত্ব প্রদর্শন, শিল্পকলার উদার ও মহত্ শিক্ষক হিসেবে নিজেকে মেলে ধরা, দ্বিতীয় সাফ গেমসের মিশুক নির্মাণ।
পল্লী কবি জসিমউদদীন কত সালে মারা যান?
Correct Answer:
গ: ১৯৭৬
Explanation:
পল্লী কবি জসিমউদদীন কত সালে মারা যান? সঠিক উত্তর ১৯৭৬ পল্লী কবি জসিমউদদীন ১৯৭৬ সালে মারা যান। তিনি ১৪ মার্চ ১৯৭৬ সনে ঢাকায় মৃত্যুবরণ করেন। তার শেষ ইচ্ছা অনুসারে তাকে ফরিদপুর জেলার আম্বিকাপুর গ্রামে তার দাদীর কবরের পাশে দাফন করা হয়। গোবিন্দপুরে প্রতিবছর জানুয়ারি মাসে তার জন্মদিনকে স্মরণ করে জসীম মেলা নামে একটি পাক্ষিক উৎসব উদযাপন করা হয়। তার নামে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি আবাসিক হলের নামকরণ করা হয়েছে।
আধুনিক আন্তর্জাতিক আইনের “জনক” বলা হয়---
Correct Answer:
খ: হুগো গ্রসিয়াস
Explanation:
আধুনিক আন্তর্জাতিক আইনের “জনক” বলা হয়--- সঠিক উত্তর হুগো গ্রসিয়াস হুগো গ্রোশিয়াস (১০ এপ্রিল ১৫৮৩ - ২৮ আগস্ট ১৬৪৫) ছিলেন ওলন্দাজ প্রজাতন্ত্রের একজন আইনজ্ঞ। তিনি ফ্রান্সিসকো দে ভিতোরিয়া আর আলবার্তো জেন্তিলির সাথে মিলে প্রাকৃতিক আইনের উপর ভিত্তি করে আন্তর্জাতিক আইনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। তিনি ছিলেন একাধারে একজন দার্শনিক, ধর্মতাত্ত্বিক, ইতিহাসবেত্তা, কূটনীতিবিদ, নাট্যকার ও কবি।
which one is a collective noun?
Correct Answer:
B: gang
Explanation:
which one is a collective noun? Correct Answer gang Friendship and doctor is common noun.honesty is abstract noun. Gang is colletive noun.
বাংলাদেশের জাতীয় পশু কোনটি?
Correct Answer:
ঘ: রয়েল বেঙ্গল টাইগার
Explanation:
বাংলাদেশের জাতীয় পশু কোনটি? সঠিক উত্তর রয়েল বেঙ্গল টাইগার বাংলাদেশের জাতীয় পশু রয়েল বেঙ্গল টাইগার। রয়েল বেঙ্গল টাইগার সহজেই গরম আবহাওয়ায় খাপখাইয়ে নিতে পারে। উষ্ণমন্ডলীয় অরণ্য, ম্যানগ্রোভ জলাভূমি, পত্রগোচর বন - সর্বত্রই বসবাস করতে পারে। বাংলাদেশ, ভারত, ভুটান, নেপাল চীন ও পশ্চিম মিয়ানমার এদের আবাসভূমি।
মাকড়সার পা আছে-
Correct Answer:
গ: ৮টি
Explanation:
মাকড়সার পা আছে- সঠিক উত্তর ৮টি মাকড়সা আর্থোপোডা পর্বের আর্চেনিডা শ্রেণীর প্রাণী। আর্চেনিডা পর্বের প্রাণীদের আটটি পা থাকে।
লাহোর প্রস্তাব ১৯৪০-এর মূল বিষয় ছিল-
Correct Answer:
গ: একটি ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করা
Explanation:
লাহোর প্রস্তাব ১৯৪০-এর মূল বিষয় ছিল- সঠিক উত্তর একটি ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করা ভারতীয় মুসলমানদের সামাজিক, সাংস্কৃতিক পরিচিতি এবং অধিকার রক্ষার জন্য ১৯০৬ সালে মুসলিম লীগ গঠিত হওয়ার পর থেকে মুসলমানদের পক্ষে কোথা বলা শুরু করে যা থেকে শুরু হয় বিভাজন। অবশেষে মুসলমানদের অধিকার রক্ষার জন্য আলাদা রাষ্ট্র গঠনের দাবি উঠে। এই দাবির মধ্য দিয়ে ব্রিটিশ ভারতে মুসলিম জাতীয়তাবাদের উত্থান হয়েছিল। এই দাবির আনুষ্ঠানিক ঘোষণা হচ্ছে লাহোর প্রস্তাব। ১৯৪০ সালের ২৩ মার্চ লাহোরে অনুষ্ঠিত মুসলিম লীগের সম্মেলনে যোগ দিয়ে শেরে বাংলা এ কে ফজলুল হক যে ভাষণ দেন তা ঐতিহাসিক লাহোর প্রস্তাব নামে পরিচিত। লাহোর প্রস্তাবের প্রধান বিষয় ছিল ইসলামি রাষ্ট্র প্রতিষ্ঠা করা।
পৃথিবীতে মহাসাগরের সংখ্যা কত ?
Correct Answer:
গ: ৫ টি
Explanation:
পৃথিবীতে মহাসাগরের সংখ্যা কত ? সঠিক উত্তর ৫ টি মহাসাগর অতি প্রকাণ্ড ও লবণযুক্ত বিপুল জলরাশি যা পৃথিবীকে বেষ্টন করে আছে। পৃথিবীতে মহাসাগর রয়েছে ০৫টি। এগুলো হচ্ছে: ১. প্রশান্ত মহাসাগর; ২. আটলান্টিক মহাসাগর; ৩. ভারত মহাসাগর; ৪. এন্টার্কটিক মহাসাগর; ৫. আর্কটিক মহাসাগর।
জোয়ার- ভাটার তেজ কটাল কখন হয় ?
Correct Answer:
ঘ: অমাবস্যায়
Explanation:
জোয়ার- ভাটার তেজ কটাল কখন হয় ? সঠিক উত্তর অমাবস্যায় অমাবস্যা ও পূর্ণিমা তিথিতে পৃথিবী, চাঁদ ও সূর্য একই সরল রেখায় অবস্থান করলে, চন্দ্র ও সূর্যের মিলিত বলের প্রবল আকর্ষণে যে তীব্র জোয়ারের সৃষ্টি হয়, তাকে তেজ কটাল বা ভরা কটাল বা ভরা জোয়ার বলে।
কোন বাক্যে অতীত কাল বোঝানো হয়েছে ?
Correct Answer:
গ: সে কি গিয়েছিল ?
Explanation:
কোন বাক্যে অতীত কাল বোঝানো হয়েছে ? সঠিক উত্তর সে কি গিয়েছিল ? ‘সে কি গিয়েছিল?’ বাক্যটি দ্বারা অতীতকাল বোঝানো হয়েছে। যে ক্রিয়া আগে ঘটে গেছে তার কালকে অতীত কাল বলে। ‘আমি গিয়েছি’ও ‘তুমি যেতে থাক’ বাক্য দুটি বর্তমানকালের। যে ক্রিয়া বর্তমান সময়ে সম্পন্ন হয় তার কালকে বর্তমান কাল বলে।
ব্ল্যাক ফরেস্ট কোন দেশে অবস্থিত?
Correct Answer:
ক: জার্মানিতে
Explanation:
ব্ল্যাক ফরেস্ট কোন দেশে অবস্থিত? সঠিক উত্তর জার্মানিতে ব্ল্যাক ফরেস্ট পর্বতশ্রেণী দক্ষিণ - পশ্চিম জার্মানির বাডেন - ওয়ার্টেমবার্গ রাজ্যের একটি বৃহৎবনভূমি পর্বতশ্রেণী। এটি পশ্চিম এবং দক্ষিণে রাইন উপত্যকা দ্বারা আবদ্ধ। এর সর্বোচ্চ শিখরটির নাম ফিল্ডবার্গ যা সমুদ্রপৃষ্ঠ থেকে ১,৯৯৩ মিটার (৪,৯৮৮ ফুট) উঁচু। অঞ্চলটি আকারে প্রায় ১৬০ কিলোমিটার (১০০ মাইল) দীর্ঘ এবং এর প্রস্থ দক্ষিণে ৫০ কিমি (৩০ মাইল) এবং উত্তরে ৩০ কিলোমিটারের চেয়ে বেশি।
বাংলাদেশের GDP -এর প্রধান খাত-
Correct Answer:
ক: সেবাখাত
Explanation:
বাংলাদেশের GDP -এর প্রধান খাত- সঠিক উত্তর সেবাখাত বাংলাদেশের জিডিপির প্রধান খাত সেবাখাত। সেবাখাতকে প্রচলিত অর্থনৈতিক ক্ষেত্রতত্ত্বের তৃতীয় পর্যায়ের খাতও বলা হয়। সেবাখাত মূলত সেবা প্রদান করে থাকে, কিন্তু কোনো কিছু উৎপাদন করে না। খুচরা বিক্রয়, ব্যাংক, বিমা, হোটেল, রিয়েল স্টেট, শিক্ষা, স্বাস্থ্য, সামাজিক কর্মকাণ্ড, কম্পিউটার সেবা, বিনোদন, প্রচার মাধ্যম, যোগাযোগ, বিদ্যুৎ, গ্যাস, পানি সরবরাহ ইত্যাদি কাজ সেবাখাতের অন্তর্ভুক্ত
এশিয়ার দক্ষিণ ভাগ দিয়ে অতিক্রম করছে-
Correct Answer:
গ: কর্কট ক্রান্তি
Explanation:
এশিয়ার দক্ষিণ ভাগ দিয়ে অতিক্রম করছে- সঠিক উত্তর কর্কট ক্রান্তি পৃথিবীর নিরক্ষরেখা দিয়ে গমনকারী কল্পিত সমতলটির সূর্যের কেন্দ্রকে অতিক্রমকালীন মুহূর্তের জ্যোতি:বিষয়ক ঘটনাটিকে সাধারণভাবে বিষুব বলা হয়। অর্থাৎ বিষুব হল নিরক্ষরেখা উপরে সূর্যের উলম্ব অবস্থান তথা নিরক্ষরেখায় সৌরপাদ বিন্দুর আগমনই। প্রতি বছর সূর্যের একবারকরে উত্তরায়ণ ও দক্ষিণায়ন ঘটায় সূর্য প্রতি বছরে দুবার নিরক্ষরেখাকে অতিক্রম করে। ফলে প্রতিবছর দুটি বিষুব ঘটে। এশিয়ার মধ্যে ভাগ দিয়ে বিষুব রেখা অতিক্রম করেছে।
হোক্কাইডো দ্বীপটি কোথায়-
Correct Answer:
খ: জাপানে
Explanation:
হোক্কাইডো দ্বীপটি কোথায়- সঠিক উত্তর জাপানে হোক্কাইডো হল জাপানের দ্বিতীয় বৃহত্তম দ্বীপ এবং বৃহত্তম ও সবচেয়ে উত্তরে অবস্থিত প্রশাসনিক অঞ্চল। অতীতে এই দ্বীপের বিভিন্ন নাম ছিল, যেমন এযো, ইয়েযো, ইয়েসো প্রভৃতি। হোক্কাইদো হোনশু দ্বীপ থেকে ৎসুগারু প্রণালী দ্বারা বিচ্ছিন্ন। সমুদ্রের নিচে সেইকান্ সুড়ঙ্গের মাধ্যমে দুই দ্বীপের মধ্যে রেল যোগাযোগ ব্যবস্থা আছে। রাজধানী শহর সাপ্পোরো হল হোক্কাইদোর বৃহত্তম নগর।
বিরাম চিহ্ন কেন ব্যবহাত হয়?
Correct Answer:
খ: বাক্যের অর্থ স্পষ্টীকরনের জন্য
Explanation:
বিরাম চিহ্ন কেন ব্যবহাত হয়? সঠিক উত্তর বাক্যের অর্থ স্পষ্টীকরনের জন্য বিরাম চিহ্ন ব্যবহার হয় বাক্যের অর্থ স্পষ্টীকরনের জন্য। বিরামচিহ্ন বা ছেদচিহ্ন হল সেইসব সাংকেতিক চিহ্ন যেগুলো লেখ্যমাধ্যমে ব্যবহার করে বাক্যের বিভিন্ন ভাব, যেমন: জিজ্ঞাসা, বিস্ময়, সমাপ্তি ইত্যাদি সার্থকভাবে প্রকাশের মাধ্যমে বাক্যের অর্থ সুস্পষ্ট করা হয়। আমরা যখন কথা বলি তখন সবগুলো বাক্য একযোগে না বলে থেমে থেমে বলি। অনেক সময় আবেগ প্রকাশ করি। কিন্তু বাক্য লিখে প্রকাশ করার সময় বিরতি ও আবেগ নির্দেশ করতে যতিচিহ্নের প্রয়োজন হয়। বাক্যে যতিচিহ্নের অশুদ্ধ ব্যবহার ক্ষেত্রবিশেষে অর্থবিকৃতি ঘটাতে পারে।
পৃীথিবীর বৃহত্তম মহাদেশ-
Correct Answer:
গ: এশিয়া
Explanation:
পৃীথিবীর বৃহত্তম মহাদেশ- সঠিক উত্তর এশিয়া ব্যাখ্যা : পৃথিবীর বৃহত্তম মহাদেশ এশিয়ার আয়তন ৪,৪৫,৭৯,০০০ বর্গ কিমি । অন্যদিকে দ্বিতীয় বৃহত্তম মহাদেশ আফ্রিকার আয়তন ৩,০২,২১,০০০ বর্গ কিমি। তৃতীয় বৃহত্তম মহাদেশ উত্তর আমেরিকার আয়তন ২,৪২,৫৬,০০০ বর্গ কিমি এবং পঞ্চম বৃহত্তম ইউরোপ মহাদেশের আয়তন ৯৯,৩৮,০০০ বর্গ কিমি । উল্লেখ্য, বিশ্বের ক্ষুদ্রতম মহাদেশ ওশেনিয়ার আয়তন ৮১,১২,০০০ বর্গ কিমি ।