Government Job and Other Recruitment Exams MCQs
Showing 50 questions (Total: 12229)
কোনটির স্ত্রীলিঙ্গ ভিন্ন শব্দ ?
Correct Answer:
ক: বিদ্বান
Explanation:
কোনটির স্ত্রীলিঙ্গ ভিন্ন শব্দ ? সঠিক উত্তর বিদ্বান গায়ক - গায়িকা, কোকিল - কোকিলা, দাদা - দাদি এগুলো লিঙ্গের সাধারণ নিয়মে গঠিত হয়েছে। 'বিদ্বান - বিদুষী ' - ব্যতিক্রম।
বিশ্বের প্রাচীন সভ্যতার দেশ-
Correct Answer:
খ: মেসোপটিমিয়া
Explanation:
বিশ্বের প্রাচীন সভ্যতার দেশ- সঠিক উত্তর মেসোপটিমিয়া মেসোপটেমিয়া বর্তমান ইরাকের টাইগ্রিস বা দজলা ও ইউফ্রেটিস বা ফোরাত নদী দুটির মধ্যবর্তী অঞ্চলে গড়ে উঠেছিল। অধুনা ইরাক, সিরিয়ার উত্তরাংশ, তুরষ্কের উত্তরাংশ এবং ইরানের খুযেস্তান প্রদেশের অঞ্চলগুলোই প্রাচীন কালে মেসোপটেমিয়ার অন্তর্গত ছিল বলে মনে করা হয় । মেসোপটেমিয় সভ্যতা পৃথিবীর প্রাচীনতম সভ্যতার অন্যতম।
ব্রিটিশ আমলে বাংলাদেশে যে সব আন্দোলন হয়েছিলো তাদের মধ্যে কোনটি প্রধান ?
Correct Answer:
গ: ফরায়েজী আন্দোলন
Explanation:
ব্রিটিশ আমলে বাংলাদেশে যে সব আন্দোলন হয়েছিলো তাদের মধ্যে কোনটি প্রধান ? সঠিক উত্তর ফরায়েজী আন্দোলন ব্রিটিশ আমলে বাংলাদেশে যে সব আন্দোলন হয়েছিল তার মধ্যে ফরায়েজী আন্দোলন অন্যতম। ফরায়েজী আন্দোলনের প্রতিষ্ঠাতা হাজী শরীয়তউল্লাহ্। শরীয়তউল্লাহ্ ১৭৮১ সালে মাদারীপুরে জন্মগ্রহণ করেন। তিনি ১৮১৮ সালে ফরায়েজী আন্দোলন শুরু করেন এবং ১৮৪০ সালে মৃত্যুবরণ করেন। শরীয়তউল্লাহর মৃত্যুর পর ফরায়েজী আন্দোলনের নেতৃত্ব গ্রহণ করেন দুদু মিয়া।
কে মুসলিম লীগ প্রতিষ্ঠা করেন?
Correct Answer:
খ: নবাব সলিমুল্লাহ
Explanation:
কে মুসলিম লীগ প্রতিষ্ঠা করেন? সঠিক উত্তর নবাব সলিমুল্লাহ ১৯০৬ সালের ৩০ ডিসেম্বর ঢাকায় মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয়। মুসলিম লীগের প্রকৃত নাম ছিল 'নিখিল ভারত মুসলিম লীগ' মুসলিম লীগ গঠনের প্রধান উদ্যোক্তা ছিলেন নবাব সলিমুল্লাহ, আগা খান এবং নওয়াব ভিকার - উল - মূলুক।
১৯৫৪ সালের পূর্বে বাংলার প্রাদেশিক নির্বাচনের ২১ দফায় ১ম দফা ছিল?
Correct Answer:
ক: বাংলা ভাষাকে রাষ্ট্র ভাষার স্বীকৃতি দেয়া
Explanation:
১৯৫৪ সালের পূর্বে বাংলার প্রাদেশিক নির্বাচনের ২১ দফায় ১ম দফা ছিল? সঠিক উত্তর বাংলা ভাষাকে রাষ্ট্র ভাষার স্বীকৃতি দেয়া ১৯৫৪ সালের ১০ মার্চ এর নির্বাচন পরিচালিত হয় ২১ দফার অনুযায়ী। এই ২১ দফার প্রথম দফা ছিল বাংলাকে পাকিস্থানের অন্যতম রাষ্ট্রভাষা করা। ১৯৫৪ সালের পূর্বে এর প্রথম দফা ছিল সকল রাজবন্দিদের মুক্তি
'বন্যেরা বনে সুন্দর , শিশুরা মাতৃক্রোড়ে ' এ উক্তিটির প্রকৃত তাৎপর্য হচ্ছে--
Correct Answer:
ঘ: জীবনমাত্রই স্বাভাবিক অবস্থানে সুন্দর
Explanation:
'বন্যেরা বনে সুন্দর , শিশুরা মাতৃক্রোড়ে ' এ উক্তিটির প্রকৃত তাৎপর্য হচ্ছে-- সঠিক উত্তর জীবনমাত্রই স্বাভাবিক অবস্থানে সুন্দর 'বন্যেরা বনে সুন্দর , শিশুরা মাতৃক্রোড়ে ' এ উক্তিটির প্রকৃত তাৎপর্য হচ্ছে - - জীবনমাত্রই স্বাভাবিক অবস্থানে সুন্দর
বাংলাদেশের জাতীয় সঙ্গীতের রচয়িতা -
Correct Answer:
ঘ: রবীন্দ্রনাথ ঠাকুর
Explanation:
বাংলাদেশের জাতীয় সঙ্গীতের রচয়িতা - সঠিক উত্তর রবীন্দ্রনাথ ঠাকুর বাংলাদেশের জাতীয় সঙ্গীত 'আমার সোনার বাংলা ' - এর রচিয়তা ও সুরকার রবীন্দ্রনাথ ঠাকুর । ১৯০৫ সালে (১৩১২ বঙ্গাব্দে) এটি একটি কবিতা হিসেবে 'বঙ্গদর্শন' পত্রিকার প্রকাশিত হয়। ২৫ চরণের এ কবিতাটির প্রথম ১০ চরণ ১৩ জানুয়ারি ১৯৭২ বাংলাদেশের স্বাধীনতা ঘোষণাপত্রে জাতীয় সঙ্গীত হিসেবে গৃহীত হয়। উৎসব অনুষ্ঠানে জাতীয় সঙ্গীতের প্রথম চার চরণ বাজানো হয়।
বাংলা নববর্ষ ১লা বৈশাখ চালু করেন-
Correct Answer:
গ: সম্রাট আকবর
Explanation:
বাংলা নববর্ষ ১লা বৈশাখ চালু করেন- সঠিক উত্তর সম্রাট আকবর বাংলা নববর্ষ বা পহেলা বৈশাখ চালু করেন সম্রাট আকবর । তার পুরো নাম আব্দুল - ফথ জালাল উদ্দিন মোহাম্মদ আকবর। তিনি ছিলেন মুঘল সাম্রাজ্যের তৃতীয় সম্রাট, মোগল বংশের সর্বশ্রেষ্ঠ শাসক আব্দুল - ফথ জালাল উদ্দিন মোহাম্মদ আকবর। ১৫৩০ খ্রিষ্টাব্দে মোগল সাম্রাজ্যের দ্বিতীয় সম্রাট হুমায়ুন - এর মৃত্যুর পর, তাঁর জ্যেষ্ঠপুত্র আকবর মাত্র ১৪ বছর বয়সে সিংহাসনে বসেন। মায়ের নাম হামিদা বানু।
বৃহত্তম ও গভীরতম মহাসাগর-
Correct Answer:
খ: প্রশান্ত মহাসাগর
Explanation:
বৃহত্তম ও গভীরতম মহাসাগর- সঠিক উত্তর প্রশান্ত মহাসাগর প্রশান্ত মহাসাগর পৃথিবীর প্রথম বৃহত্তম মহাসাগর। এটি দক্ষিণে অ্যান্টার্কটিকা পর্যন্ত বিস্তৃত; পশ্চিমে এশিয়া এবং অস্ট্রেলিয়া ঘেরা; এবং এর পূর্বে রয়েছে দুই মহাদেশ। প্রশান্ত মহাসাগরের আয়তন ১৬৯.২ মিলিয়ন বর্গকিলোমিটার (৬৫.৩ মিলিয়ন বর্গমাইল)। যা পৃথিবী পৃষ্ঠের প্রায় ৩২ শতাংশ, সমস্ত জলভাগের ৪৬%। এবং পৃথিবীর সমস্ত ভূমি পৃষ্ঠের চেয়ে আয়তনে বেশি। ভু - মধ্যরেখা একে উত্তর প্রশান্ত মহাসাগর এবং দক্ষিণ প্রশান্ত মহাসাগরে ভাগ করেছে। এর গভীরতা ৪,০০০ মিটার (১৩,০০০ ফুট)এবং পশ্চিম উত্তর প্রশান্ত সাগরের মারিয়ানা টেঞ্চ হলো পৃথিবীর সবচেয়ে গভীরতম বিন্দু যার গভীরতা ১০,৯১১ মিটার।
'বৈরাগ্য সাধনে ----- সে আমার নয়' শূণ্যস্থান পূরণ করুন।
Correct Answer:
ক: মুক্তি
Explanation:
'বৈরাগ্য সাধনে ----- সে আমার নয়' শূণ্যস্থান পূরণ করুন। সঠিক উত্তর মুক্তি বৈরাগ্য সাধনে মুক্তি সে আমার নয়। প্রদত্ত লাইনটি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর রচিত কবিতার নাম।কবিতার প্রথম লাইন ও উপরের অংশটুকু।
বাংলাদেশের প্রথম ঔষধ পার্ক-
Correct Answer:
ক: মুন্সীগঞ্জের গজারিয়ায়
Explanation:
বাংলাদেশের প্রথম ঔষধ পার্ক- সঠিক উত্তর মুন্সীগঞ্জের গজারিয়ায় গজারিয়া উপজেলা বাংলাদেশের মুন্সিগঞ্জ জেলার একটি প্রশাসনিক এলাকা। এটি একটি সুপ্রাচীন জনপদ। গজারিয়া উপজেলার উত্তর - পশ্চিমে নারায়নগঞ্জের সোনারগাঁ উপজেলা, দক্ষিণে কুমিল্লার দাউদকান্দি উপজেলা ও পুর্বে মেঘনা থানা এবং দক্ষিণ পশ্চিমে চাঁদপুরের মতলব উপজেলা।
বাংলাদেশের বিভাগ কয়টি ?
Correct Answer:
খ: ৮ টি
Explanation:
বাংলাদেশের বিভাগ কয়টি ? সঠিক উত্তর ৮ টি বাংলাদেশ আটটি প্রধান প্রশাসনিক অঞ্চলে বিভক্ত যাদের বাংলায় বিভাগ হিসাবে অভিহিত করা হয়। প্রত্যেকটি বিভাগের নাম ওই অঞ্চলের প্রধান শহরের নামে নামকরণ করা হয়েছে। বাংলাদেশের বিভাগ গুলো হলো: ঢাকা বিভাগ চট্টগ্রাম বিভাগ রাজশাহী বিভাগ খুলনা বিভাগ বরিশাল বিভাগ সিলেট বিভাগ রংপুর বিভাগ ময়মনসিংহ বিভাগ
প্রাণীজগতের উৎপত্তি ও বংশ সম্বন্ধীয় বিদ্যাকে বলে
Correct Answer:
ক: জেনেটিক্স
Explanation:
প্রাণীজগতের উৎপত্তি ও বংশ সম্বন্ধীয় বিদ্যাকে বলে সঠিক উত্তর জেনেটিক্স প্রাণীজগতের উৎপত্তি ও বংশ সম্বন্ধীয় বিদ্যাকে বলে জেনেটিক্স। জীব বিজ্ঞানের যে শাখায় বংশগতির রীতিনীতি অর্থাৎ বংশানুক্রমিক, গুণাবলীর, উৎপত্তি, প্রকৃতি ও আচরণ সম্পর্কে আলোচিত হয়, সে শাখাকে বংশগতিবিদ্যা জেনেটিক্স বলে। ইভোলিউশন অর্থ অভিব্যক্তি বা বিবর্তন। এ শাখায় বিভিন্ন প্রাণীর উৎপত্তি, ধারাবাহিক পরিবর্তন ও বিকাশ সম্বন্ধে আলোচনা করা হয়।
বারাক ওবামা যুক্ত রাষ্ট্রের কততম প্রেসিডেন্ট?
Correct Answer:
ক: ৪৪
আন্তর্জাতিক পরিবেশ দিবস-
Correct Answer:
ঘ: ৫ জুন
বাংলাদেশের পতাকা ১৯৭১ সালে প্রথম কোন তারিখে উত্তোলিত হয়?
Correct Answer:
খ: ২ মার্চ
Explanation:
বাংলাদেশের পতাকা ১৯৭১ সালে প্রথম কোন তারিখে উত্তোলিত হয়? সঠিক উত্তর ২ মার্চ আখতারুজ্জামান ইলিয়াস রচিত উপন্যাসঃ চিলে কোঠার সেপাই, খোয়াবনামা।
স্বাধীনতা যুদ্ধকালে বাংলাদেশের অস্থায়ী সরকার কোন তারিখে গঠিত হয়?
Correct Answer:
গ: ১০ এপ্রিল
Explanation:
স্বাধীনতা যুদ্ধকালে বাংলাদেশের অস্থায়ী সরকার কোন তারিখে গঠিত হয়? সঠিক উত্তর ১০ এপ্রিল তৎসম শব্দঃ চন্দ্র, সূর্য, নক্ষত্র, ভবন, মনুষ্য, ধর্ম, পাত্র, মস্তক, অন্ন, গৃহ, চরণ, তৃণ, অগ্রহায়, ভাষা।
বাখরাবাদ গ্যাসক্ষেত্র কোথায় অবস্থিত?
Correct Answer:
ঘ: কুমিল্লায়
Explanation:
বাখরাবাদ গ্যাসক্ষেত্র কোথায় অবস্থিত? সঠিক উত্তর কুমিল্লায় বাখরাবাদ গ্যাসক্ষেত্রটি কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলায় অবস্থিত। ঢাকা থেকে এটির অবস্থান ৪০ কিলোমিটার পূর্বে। তিতাস ও হবিগঞ্জ গ্যাসক্ষেত্র এর মতো এটিও ১৯৬৯ সালে তদানিন্তন পাকিস্তান শেল অয়েল কোম্পানি আবিষ্কার করে।
বাড়ি বা রাস্তার নম্বরের পরে কোন চিহ্ন বসে ?
Correct Answer:
খ: কমা
Explanation:
বাড়ি বা রাস্তার নম্বরের পরে কোন চিহ্ন বসে ? সঠিক উত্তর কমা বাড়ি বা রাস্তার নাম্বারের পরে কমা বসে
শিল্পবিপ্লব কোন দেশে প্রথম শুরু হয়?
Correct Answer:
ক: ইংল্যান্ড
ভাষার কোন রীতি তদ্ভব শব্দ বহুল ?
Correct Answer:
খ: চলিতরীতি
Explanation:
ভাষার কোন রীতি তদ্ভব শব্দ বহুল ? সঠিক উত্তর চলিতরীতি সাধু রীতি তৎসম শব্দ বহুল। তৎসম শব্দ বলতে বোঝায় যে সব শব্দ সংস্কৃত ভাষা থেকে সরাসরি বাংলায় এসেছে এবং যাদের রুপ অপরিবর্তিত রয়েছে। যেমন - - চন্দ্র, ভবন, ধর্ম, ইত্যাদি। সঠিক উত্তর - সাধুরীতি।
জমি খেকে বেদখল হওয়ার পর কতদিনের মধ্যে স্বত্ব দখল পুনরুদ্ধারের মামলা দায়ের করতে হবে?
Correct Answer:
ঘ: ১২ বছর
বাংলাদেশের বিখ্যাত মণিপুরী নাচ কোন অঞ্চলের?
Correct Answer:
ক: সিলেট
Explanation:
বাংলাদেশের বিখ্যাত মণিপুরী নাচ কোন অঞ্চলের? সঠিক উত্তর সিলেট মণিপুরীদের সংস্কৃতি অত্যন্ত সমৃদ্ধ ও ঐতিহ্যবাহী। মণিপুরী সংস্কৃতির উজ্জ্বলতম দিক হলো মণিপুরী নৃত্য যা বিশ্বব্যাপী সমাদৃত। মনিপুরী সিলেটে বসবাসরত মনিপুরী উপজাতিদের একটি নৃত্য , যা সারা দেশে ব্যাপকভাবে সমাদৃত।
”আরব বসন্ত” বলতে কি বুঝায়?
Correct Answer:
খ: আরবের বিভিন্ন দেশে গণজাগরণ
Explanation:
”আরব বসন্ত” বলতে কি বুঝায়? সঠিক উত্তর আরবের বিভিন্ন দেশে গণজাগরণ ”আরব বসন্ত” বলতে আরবের বিভিন্ন দেশে গণজাগরণকে বুঝায়। ২০১০ সালের শেষের দিকে শুরু হওয়া আরব রাষ্ট্র সমূহের জনগণের বিভিন্ন দাবিতে বিক্ষোভ ও আন্দোলন সংগঠিত হয় তাই আরব বসন্ত বা আর রবিউল আরাবী নামে বিশ্বব্যাপী পরিচিত।
ভৌগোলিকভাবে গুরুত্বপূর্ণ যে কাল্পনিক রেখাটি বাংলাদেশের উপর দিয়ে গিয়েছে তা হলো-
Correct Answer:
খ: কর্কটক্রান্তি রেখা
Explanation:
ভৌগোলিকভাবে গুরুত্বপূর্ণ যে কাল্পনিক রেখাটি বাংলাদেশের উপর দিয়ে গিয়েছে তা হলো- সঠিক উত্তর কর্কটক্রান্তি রেখা ভৌগোলিকভাবে গুরুত্বপূর্ণ যে কাল্পনিক রেখাট বাংলাদেশের উপর দিয়ে গিয়েছে তাকে কর্কটক্রান্তি রেখা বা ট্রপিক অফ ক্যান্সার বলা হয়।
সর্বোচ্চ আদালত কর্তৃক বিচার বিভাগ পৃথকীকরণ মামলার রায় দেয়া হয় কোন সালে?
Correct Answer:
ঘ: ১৯৯৯
এইচ. আই. ভি কি?
Correct Answer:
ঘ: ভাইরাস
Explanation:
এইচ. আই. ভি কি? সঠিক উত্তর ভাইরাস এইচ. আই. ভি হল একটি ভাইরাস। HIV (এইচ. আই. ভি) এর পূর্ণরূপ হল : Human Immunodeficiency Virus। অর্থাৎ hiv - 1 ধরনের ভাইরাস। শরীরে এইচআইভি ভাইরাস পজিটিভ হলে এইডস রোগ হয়।
Who is not a romantic poet?
Correct Answer:
D: T. S. Eliot
Explanation:
Who is not a romantic poet? Correct Answer T. S. Eliot টি এস এলিয়টের পূর্ণ নাম টমাস স্টার্নস এলিয়ট। মূলত কবি হিসেবেই বিশ্বে তার পরিচিতি। তবে প্রাবন্ধিক, প্রকাশক, নাট্যকার, সাহিত্য ও সমাজ - সমালোচক হিসেবে খ্যাতি কুড়িয়েছেন। প্রথম বিশ্বযুদ্ধ - উত্তর পচনশীল, ফাটল - ধরা সমাজের প্রতিচ্ছবি উঠে আসে টি এস এলিয়ট নামের সঙ্গে। নিজস্ব সাহিত্যকর্ম, বিশেষত কবিতায় তৎকালীন মানুষ ও সমাজের বাস্তব চিত্র পূর্ণাঙ্গরূপে তুলে ধরতে পেরেছিলেন বলেই তার নাম একটি যুগের সমার্থক হয়ে দাঁড়িয়েছে।
মঙ্গলকাব্য রচনার মূলে উল্লিখিত কারণ কি?
Correct Answer:
খ: স্বপ্নে দেবী কর্তৃক আদেশ লাভ
Explanation:
মঙ্গলকাব্য রচনার মূলে উল্লিখিত কারণ কি? সঠিক উত্তর স্বপ্নে দেবী কর্তৃক আদেশ লাভ মঙ্গলকাব্য রচনার মূলে উল্লিখিত কারণ স্বপ্নে দেবী কর্তৃক আদেশ লাভ। দ্বিতীয় অংশে কবি ব্যাখ্যা করেন কেন তিনি কিংবদন্তীটি রচনা করেছেন। কবি নিজের পরিচয় তুলে ধরেন এবং সেই দেবদর্শনের বর্ণনা দেন যা তাকে কবিতাটি লিখতে অনুপ্রাণিত করেছে। দেবদর্শন প্রধানত স্বপ্ন বা কোন স্বর্গীয় আদেশ হিসেবে আসে।
কোন রাষ্ট্রগুলো দ্বীপের সমষ্টি?
Correct Answer:
খ: জাপান ও ফিলিপাইন
Explanation:
কোন রাষ্ট্রগুলো দ্বীপের সমষ্টি? সঠিক উত্তর জাপান ও ফিলিপাইন জাপান পূর্ব এশিয়ার দেশ। এটি একটি দ্বীপ রাষ্ট্র। জাপানের প্রধান চারটি দ্বীপ হল হোক্কইডো, হনসু, শিকোকু ও কিউসু। আর ফিলিপাইন দক্ষিণ - পূর্ব এশিয়ার একটি দ্বীপ রাষ্ট্র। এটি ৭, ১০৭টি দ্বীপ নিয়ে গঠিত।
দ্বিতীয় বিশ্বযুদ্ধে পার্ল হারবার আক্রমণ করেছিল কোন দেশ?
Correct Answer:
ঘ: জাপান
Explanation:
দ্বিতীয় বিশ্বযুদ্ধে পার্ল হারবার আক্রমণ করেছিল কোন দেশ? সঠিক উত্তর জাপান দ্বিতীয় বিশ্বযুদ্ধে পার্ল হারবার আক্রমণ করেছিল জাপান। দ্বিতীয় বিশ্বযুদ্ধে অংশগ্রহণকারী জাপান - জার্মানি ও ইতালি শক্তিকে একত্রে অক্ষশক্তি বলা হয়। জাপান ১৯৪১ সালের ৭ ডিসেম্বর পার্ল হারবারে অবস্থিত মার্কিন নৌঘাঁটি আক্রমণ করে। এজন্য ১৯৪১ সালের ১ ডিসেম্বর মার্কিন যুক্তরাষ্ট্র সরাসরি দ্বিতীয় বিশ্ব যুদ্ধে অংশগ্রহণ করে।
Which of the following dramas is not a tragedy?
Correct Answer:
B: The Tempest
Explanation:
Which of the following dramas is not a tragedy? Correct Answer The Tempest টেম্পেস্ট উইলিয়াম শেক্সপিয়রের একটি নাটক। এটি ১৬১০ এবং ১৬১১ এর মধ্যে রচিত হয়েছে বলে মনে করা হয় এবং সাধারণত শেক্সপিয়ারের লেখা শেষ নাটক হিসাবে বিবেচিত হয়। এটি শেক্সপিয়ারের মৃত্যুর সাত বছর পরে ১৬২৩ সালে বই আকারে প্রথম প্রকাশিত হয়েছিল, প্রথম ফোলিওতে, শেক্সপিয়ারের সম্পূর্ণ রচনাগুলির প্রথম সংগ্রহ। নাটকটি একটি কৌতুক হিসাবে শ্রেণীবদ্ধ করা হয়েছে কারণ এটির একটি সুখী সমাপ্তি রয়েছে যেখানে দুটি চরিত্র বিয়ে করতে চলেছে এবং অতীতে ভুল কাজটি যথাযথ হয়েছে। ফ্যান্টাসি নাটকটির একটি গুরুত্বপূর্ণ উপাদানও তৈরি করে, যাদুবিদ্যার জন্য যাদুকর এবং যাদুকর প্রাণীর অস্তিত্ব অপরিহার্য।
মহাস্থানগড়ের পুরাতন নাম কি?
Correct Answer:
খ: পুন্ড্রবর্ধন
Explanation:
মহাস্থানগড়ের পুরাতন নাম কি? সঠিক উত্তর পুন্ড্রবর্ধন প্রাচীন বাংলার জনপদ গুলোর মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ হলো পুন্ড্রূ। এই জনপদের রাজধানী ছিল পুন্ড্রু নগর। পরবর্তীকালে এর নামকরণ করা হয় মহাস্থানগড়।
Who is the writer of 'The Good Earth'?
Correct Answer:
C: pearl S. Buck
Explanation:
Who is the writer of 'The Good Earth'? Correct Answer pearl S. Buck যুক্তরাষ্ট্রের pearl S.Buck (1829 - 1973) সালে তার বিখ্যাত "The Good Earth" গ্রন্থে চীনের কৃষক জীবনের উপর উন্নত ও মহাকাব্যিক বর্ণনা এবং তার জীবন ভিত্তিক রচনার জন্য সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করে।
NAFTA-এর সদস্য সংখ্যা কত?
Correct Answer:
গ: ৩
Explanation:
NAFTA-এর সদস্য সংখ্যা কত? সঠিক উত্তর ৩ NAFTA এর পূর্ণরূপ North American Free Trade Agreement। এটি স্বাক্ষরিত হয় ১৭ ডিসেম্বর ১৯৯২ এবং কার্যকর হয় ১ জানুয়ারি ১৯৯৪। নাফটার তিনটি সদস্য দেশ হল - যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো।
What is the meaning of 'Renaissance'?
Correct Answer:
A: The revival of learning
”শ্রীকৃষ্ণকীর্তন” কাব্য রচনা করেন-
Correct Answer:
খ: বড়ু চন্ডীদাস
Explanation:
”শ্রীকৃষ্ণকীর্তন” কাব্য রচনা করেন- সঠিক উত্তর বড়ু চন্ডীদাস শ্রীকৃষ্ণকীর্তন কাব্য মধ্যযুগের প্রথম কাব্য। এর রচয়িতা কবি বড়ু চন্ডীদাস। ১৯০৯ সালে বসন্তরঞ্জন রায় বিদ্বদ্বল্লভ পশ্চিমবঙ্গের বাকুড়া জেলার কাকিল্যা গ্রামে এক গৃহস্থ বাড়ির গোয়াল ঘর থেকে আবিষ্কার করেন।
বলাইচাঁদ মুখোপাধ্যায়ের ছদ্মনাম কোনটি?
Correct Answer:
ঘ: বনফুল
Explanation:
বলাইচাঁদ মুখোপাধ্যায়ের ছদ্মনাম কোনটি? সঠিক উত্তর বনফুল যাযাবর - বিনয় মুখোপাধ্যায় জরাসন্ধ - চারুচন্দ্র মুখোপাধ্যায় রাজশেখর বসু - পরশুরাম প্রমথ চৌধুরী - বীরবল
প্রথম বিশ্বযুদ্ধ চলাকালীন বেলফোর ঘোঘণা ১৯১৭ এর মূল প্রতিপাদ্য ছিল-
Correct Answer:
ঘ: ইহুদিদের জন্য একটি জাতি রাষ্ট্র গঠন
Explanation:
প্রথম বিশ্বযুদ্ধ চলাকালীন বেলফোর ঘোঘণা ১৯১৭ এর মূল প্রতিপাদ্য ছিল- সঠিক উত্তর ইহুদিদের জন্য একটি জাতি রাষ্ট্র গঠন ১৯১৭ সালের ২ নভেম্বর ব্রিটেনের তৎকালীন পররাষ্ট্র সচিব স্যার বেলফোর প্রখ্যাত ব্রিটিশ ইহুদি লর্ড রথচাইল্ড এর কাছে ফিলিস্তিনে ইহুদীদের একটি রাষ্ট্র প্রতিষ্ঠার ব্যাপারে যে চিঠি লিখেন সেটি ইতিহাসে বেলফোর ঘোষণা নামে খ্যাত। বেলফোর ঘোষণার মূল প্রতিপাদ্য বিষয় ছিল ইহুদিদের জন্য একটি জাতি রাষ্ট্র গঠন করা।
মুক্তিযুদ্ধের আত্মসমর্পণের দলিল কোথায় স্বাক্ষরিত হয়?
Correct Answer:
ক: সোহরাওয়ার্দী উদ্যান
Explanation:
মুক্তিযুদ্ধের আত্মসমর্পণের দলিল কোথায় স্বাক্ষরিত হয়? সঠিক উত্তর সোহরাওয়ার্দী উদ্যান মুক্তিযুদ্ধের আত্মসমর্পণের দলিল স্বাক্ষরিত হয় সোহরাওয়ার্দী উদ্যানে ১৯৭১ সালে ১৬ ডিসেম্বরে। এ দলিলে পাকিস্তান হানাদার বাহিনীর পক্ষে স্টার কমান্ডের অধিনায়ক আমির আবদুল্লাহ খান নিয়াজী আর মিত্র বাহিনীর পক্ষে জেনারেল জগজিৎ সিং অরোরা স্বাক্ষর করেন। বাংলাদেশের পক্ষে সেখানে উপস্থিত ছিলেন এ কে খন্দকার।
৭ মার্চ ১৯৭১ এর বঙ্গবন্ধুর ভাষণের মূল বক্তব্য কি ছিল?
Correct Answer:
ক: স্বাধীনতা সংগ্রাম তথা মুক্তি সংগ্রামের ঘোষণা
Explanation:
৭ মার্চ ১৯৭১ এর বঙ্গবন্ধুর ভাষণের মূল বক্তব্য কি ছিল? সঠিক উত্তর স্বাধীনতা সংগ্রাম তথা মুক্তি সংগ্রামের ঘোষণা বাঙালি জাতির মুক্তির বিবেচনায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ভাষণকে বিশ্বের শ্রেষ্ঠ ভাষণ গুলোর অন্যতম ভাষণ বলা হয়। এই ভাষণে কে বাঙালি জাতির মুক্তির সনদ বলা হয়। এই ভাষণের মূল বক্তব্য স্বাধীনতার সংগ্রাম তথা মুক্তির সংগ্রামের ঘোষণা।
ক্রিয়ার মূল অংশকে বলা হয়--
Correct Answer:
ক: ধাতু
Explanation:
ক্রিয়ার মূল অংশকে বলা হয়-- সঠিক উত্তর ধাতু ক্রিয়ার মূল অংশকে ধাতু বলা হয়। অন্যকথায় ক্রিয়াপদকে বিশ্লেষণ করলে দুটো অংশ পাওয়া যায়। ১.ধাতু বা ক্রিয়ামুল ২.ক্রিয়া বিভক্তি ক্রিয়াপদ থেকে ক্রিয়া বিভক্তি বাদ দিলে যা থাকে তাই ধাতু।
বৈদ্যুতিক ঘন্টায় বিদ্যুৎ শক্তি কোন প্রকার শক্তিতে রূপান্তরিত হয়?
Correct Answer:
ক: শব্দ শক্তিতে
Explanation:
বৈদ্যুতিক ঘন্টায় বিদ্যুৎ শক্তি কোন প্রকার শক্তিতে রূপান্তরিত হয়? সঠিক উত্তর শব্দ শক্তিতে বৈদ্যুতিক ঘণ্টায় বিদ্যুৎ শক্তি শব্দ শক্তিতে রূপান্তরিত হয়। বৈদ্যুতিক বাল্বে বিদ্যুৎশক্তি আলোক শক্তিতে ও তাপ শক্তিতে রূপান্তরিত হয়।
নিচের কোনটি শরৎচন্দ্রের আত্মজীবনীমূলক উপন্যাস?
Correct Answer:
গ: শ্রীকান্ত
Explanation:
নিচের কোনটি শরৎচন্দ্রের আত্মজীবনীমূলক উপন্যাস? সঠিক উত্তর শ্রীকান্ত শ্রীকান্ত শরৎচন্দ্র চট্টোপাধ্যায় এর আত্মজীবনী মূলক উপন্যাস। এর ৪ খন্ড। ১ম খন্ড (১৯১৭), ২য় খন্ড (১৯১৮), ৩য় খন্ড (১৯২৭) প্রকাশিত হয় মাসিক "ভারত বর্ষ" পত্রিকায়, ৪র্থ খন্ড (১৯৩৩) প্রকাশিত হয় বিচিত্রা পত্রিকায়।
খাঁটি বাংলা উপসর্গ কয়টি?
Correct Answer:
ক: ২১টি
Explanation:
খাঁটি বাংলা উপসর্গ কয়টি? সঠিক উত্তর ২১টি খাটি বাংলা উপসর্গ মোট ২১ টি :অ, অজ, অঘা, অনা, আ, আন, আব, আড়, ইতি পাতি, ঊন(ঊনা), কদ, কু, হা, রাম, ভর, সা, স, সু, বি, নি।
কোনটি 'উপপদ তৎপুরুষের ' উদাহরণ ?
Correct Answer:
ঘ: ছেলেধরা
Explanation:
কোনটি 'উপপদ তৎপুরুষের ' উদাহরণ ? সঠিক উত্তর ছেলেধরা 'উপপদ তৎপুরুষের ' উদাহরণ ছেলেধরা। যে পদের পরবর্তী ক্রিয়ামূলের সঙ্গে কৃৎ প্রত্যয় যুক্ত হয়, সে পদকে উপপদ বলে। কৃদন্ত পদের সাথে উপপদের যে সমাস হয়, তাকে উপপদ তৎপুরুষ সমাস বলে। যেমন: জলে চরে যা = জলচর, জল দেয় যা = জলদ, পঙ্কে জন্মে যা = পঙ্কজ ইত্যাদি। এরূপ - গৃহস্থ, সত্যবাদী, ইন্দ্রজিৎ, ছেলেধরা, ধামাধরা, পকেটমার, পাতাচাটা, হাড়ভাঙ্গা, মাছিমারা, ছারপোকা, ঘরপোড়া, বর্ণচোরা, গলাকাটা, পা - চাটা, পাড়াবেড়ানি, ছা - পোষা ইত্যাদি।
বাংলা ছন্দ কত প্রকার?
Correct Answer:
ক: ৩
Explanation:
বাংলা ছন্দ কত প্রকার? সঠিক উত্তর ৩ বাংলা ছন্দ ৩ প্রকার। যেমন: ১.স্বরবৃত্ত ছন্দ ২.অক্ষরবৃত্ত ছন্দ ৩.মাত্রাবৃত্ত ছন্দ
'King Liar' is a-
Correct Answer:
C: Tragedy
Explanation:
'King Liar' is a- Correct Answer Tragedy King Lear is a tragedy written by William Shakespeare. There are two versions, but modern editors usually conflate these to produce a single play. Both versions are based on the mythological Leir of Britain. King Lear relinquishes his power and land to two of his daughters. He becomes destitute and insane and a proscribed crux of political machinations.
মাইকেল মধুসূদন দত্তের জীবনকাল--
Correct Answer:
খ: ১৮২৪-১৮৭৩
Explanation:
মাইকেল মধুসূদন দত্তের জীবনকাল-- সঠিক উত্তর ১৮২৪-১৮৭৩ মাইকেল মধুসূদন দত্ত ১৮২৪ সালের ২৫ জানুয়ারি বাংলা প্রেসিডেন্সির যশোর জেলার(অধুনা বাংলাদেশ রাষ্ট্রের যশোর জেলার কেশবপুর উপজেলার)সাগরদাঁড়ি গ্রামের এক সম্ভ্রান্ত হিন্দু কায়স্থ পরিবারে জন্মগ্রহণ করেন এবং১৮৭৩ সালের ২৯ শে জুন আলিপুর জেনারেল হস্পিটাল এ মৃত্যুবরণ করেন।
নিচের কোনটি সাধুরীতির উদাহরণ?
Correct Answer:
খ: তখন গভীর ছায়া নামিয়া আসিল সবখানে
Explanation:
নিচের কোনটি সাধুরীতির উদাহরণ? সঠিক উত্তর তখন গভীর ছায়া নামিয়া আসিল সবখানে ততোধিক শব্দের সন্ধি বিচ্ছেদ ততঃ + অধিক। এটি বিসর্গ সন্ধি সাধিত শব্দ। অ - ধ্বনির পরিস্থিত বিসর্গ এর পরে অ - ধ্বনি থাকলে অ + ঃ + অ - এ তিন মিলে ও কার হয়।