Government Job and Other Recruitment Exams MCQs
Showing 50 questions (Total: 12229)
প্রাকৃতিক গ্যাস হচ্ছে--
Correct Answer:
খ: মিথেন
Explanation:
প্রাকৃতিক গ্যাস হচ্ছে-- সঠিক উত্তর মিথেন প্রকৃতিতে প্রাপ্ত গ্যাস হচ্ছে মিথেন।
Which of the following is an uncountable noun?
Correct Answer:
D: Food
Explanation:
Which of the following is an uncountable noun? Correct Answer Food যা গণনা করা যায় না, কিন্তু ওজন করা যায় তাই Uncountable noun. Food বা খাবার গণনা করা যায় না কিন্তু ওজন করা যায়। তাই এটি একটি Uncountable noun.
কয়লার মূল উপাদান কোনটি?
Correct Answer:
খ: কার্বন
Explanation:
কয়লার মূল উপাদান কোনটি? সঠিক উত্তর কার্বন কয়লার মূল উপাদান হচ্ছে কার্বন।
Which one is not an infinitive pronoun?
Correct Answer:
A: Today
Explanation:
Which one is not an infinitive pronoun? Correct Answer Today Today - আজ। Someday - কিছু দিন। One day - একদিন। Anyday - যেকোন দিন। এখানে infinitive pronoun হলো Today.
সুনির্দিষ্ট প্রতিকার আইনের ৯ ধারা অনুসারে প্রদত্ত ডিক্রির বিরুদ্ধে সংক্ষুদ্ধ পক্ষের কি প্রতিকার আছে?
Correct Answer:
ঘ: রিভিশন
Explanation:
সুনির্দিষ্ট প্রতিকার আইনের ৯ ধারা অনুসারে প্রদত্ত ডিক্রির বিরুদ্ধে সংক্ষুদ্ধ পক্ষের কি প্রতিকার আছে? সঠিক উত্তর রিভিশন সুনির্দিষ্ট প্রতিকার আইনের ৯ ধারা অনুসারে প্রদত্ত ডিক্রির বিরুদ্ধে সংক্ষুদ্ধ পক্ষ রিভিশন করতে পারে।
কোন তাপমাত্রায় পানির ঘনত্ব সবচেয়ে বেশি?
Correct Answer:
গ: ৪ ডিগ্রি সেলসিয়াস
Explanation:
কোন তাপমাত্রায় পানির ঘনত্ব সবচেয়ে বেশি? সঠিক উত্তর ৪ ডিগ্রি সেলসিয়াস ৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পানির ঘনত্ব সবচেয়ে বেশি।
তন্ডূল শব্দের অর্থ --
Correct Answer:
খ: চাল
Explanation:
তন্ডূল শব্দের অর্থ -- সঠিক উত্তর চাল তন্ডুল : (বিশেষ্য পদ) চাল চাউল.। (তন্ড্ + উল)।
সিূর্যের প্রখর উত্তাপে গরম হয় না কোনটি?
Correct Answer:
ক: গাছের পাতা
Explanation:
সিূর্যের প্রখর উত্তাপে গরম হয় না কোনটি? সঠিক উত্তর গাছের পাতা সূর্যের আলোয় পাতার পত্ররন্ধ্রগুলো খুলে যায়। যেকারণে দিনের বেলায় সর্বক্ষণ প্রস্বেদন হতে থাকে। আর উদ্ভিদদেহের অতিরিক্ত পানি প্রধানত পাতার (পত্ররন্ধ্রের) মাধ্যমে বাষ্পাকারে বের হয়ে যাওয়ার প্রক্রিয়ার নামই প্রস্বেদন। দিনের বেলায় সূর্যের আলোর উপস্থিতিতে প্রস্বেদনের হার অনেক বেড়ে যায়, অর্থাৎ পাতার চারপাশের বায়ু জলীয়বাষ্প দ্বারা সিক্ত হতে থাকে এবং জলীয়বাষ্পের তাপধারণ ক্ষমতা বেশি হওয়ায় তা চারপাশের পরিবেশ থেকে বেশি পরিমাণে তাপ গ্রহণ করে থাকে। এ কারণেই সূর্যের প্রখর আলোতেও গাছের পাতা গরম হয়ে যেতে পারে না। কেননা প্রস্বেদন প্রক্রিয়ায় নির্গত প্রচুর জলীয়বাষ্প সবসময়ই সেখান থেকে তাপ শোষণ করে নিচ্ছে।
কোনো ব্যক্তি কারো ক্ষতি করার উদ্দেশ্যে মিথ্যা ফৌজদারী মামলা দায়ের করলে, তার শাস্তির বিধান দন্ডবিধির কোন ধারায় উল্লেখ আছে?
Correct Answer:
খ: ২১১ ধারায়
বায়োগ্যাসে শতকরা কতভাগ মিথেন থাকে?
Correct Answer:
খ: ৬০-৭০
Explanation:
বায়োগ্যাসে শতকরা কতভাগ মিথেন থাকে? সঠিক উত্তর ৬০-৭০ গোবর ও অন্যান্য পচনশীল পর্দাথ পচানোর ফলে যে জ্বালানি গ্যাস তৈরি হয় তাই হচ্ছে বায়োগ্যাস। এতে ৬০/৭০ ভাগ জ্বালানি গ্যাস তৈরি হয়ে অবশিষ্ট অংশ উন্নতমানের জৈবসার হিসাবে ব্যবহৃত হতে পারে। জ্বালানি গবেষকরা বলছেন, মানব বিষ্ঠা, মোরগ - মুরগীর বিষ্ঠা, জৈব আবর্জনা এবং গোবর থেকে বায়োগ্যাস উৎপাদন সম্ভব। পৃথিবীর অনেক দেশেই এ জাতীয় পর্দাথ থেকে বায়োগ্যাস উৎপাদন করে কলকারখানা এবং গৃহস্থালি কাজে ব্যবহার হচ্ছে। বায়োগ্যাস ব্যবহার এবং উৎপাদনে চীন সব চেয়ে এগিয়ে আছ।
যে সব নিউক্লিয়াসের প্রোটন সংখ্যা সমান কিন্তু ভর সংখ্যা সমান নয়, তাদের বলে-
Correct Answer:
গ: আইসোটোপ
Explanation:
যে সব নিউক্লিয়াসের প্রোটন সংখ্যা সমান কিন্তু ভর সংখ্যা সমান নয়, তাদের বলে- সঠিক উত্তর আইসোটোপ আইসোটোপ হল একই মৌলিক পদার্থের ভিন্ন ভিন্ন পরমাণু যাদের পারমাণবিক সংখ্যা একই তবে নিউক্লিয়াসে নিউট্রনের সংখ্যা ভিন্ন। সমস্থানিকসমূহের পারমাণবিক সংখ্যা একই কিন্তু ভর সংখ্যা ভিন্ন। প্রোটনের সংখ্যা একই থাকায় সমস্থানিকসমূহের রাসায়নিক ও ভৌত ধর্মে অনেক সাদৃশ্য বিদ্যমান।
John Keats is a ---
Correct Answer:
A: poet
Explanation:
John Keats is a --- Correct Answer poet John keats ( 31 October 1795 - 23 February 1821) . John keats একজন ইংলিশ রোমান্টিক কবি। তার বিখ্যাত গ্রন্থ হলো - Ode to Autumn. Ode to a Nightingale.
বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী উপাদানের নাম কি?
Correct Answer:
গ: ক্রোমোজোম
Explanation:
বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী উপাদানের নাম কি? সঠিক উত্তর ক্রোমোজোম প্রতিটি কোষে অবস্থিত একপ্রকার তন্তময় বস্তু যা ক্ষারীয় রঞ্জক দ্বারা রঞ্জিত হয় তাকে ক্রোমোজোম বলা হয়। ক্রোমোজোম হচ্ছে বংশগতির প্রধান উপাদান। ক্রোমাটিন তন্তু কোষ বিভাজনের প্রোফেজ দশায় দণ্ডাকার গঠনে রূপান্তরিত হয়ে ক্রোমোজোমে পরিণত হয় যা জীবের সকল বৈশিষ্ট্য ধারণ করে এবং এর মাধ্যমেই বৈশিষ্ট্যসমূহ বংশ পরস্পরায় সঞ্চারিত হয়। ক্রোমোজোম ডিঅক্সিরাইবোনিউক্লিক এসিড বা ডিএনএ বা জীন অণু ধারণ করে এবং ডিএনএ - এর মাধ্যমে প্রোটিন সংশ্লেষ করে। ইহা নিউক্লিয়াসের মধ্যে অবস্থিত থাকে।
দোওয়ানী মামলায় যুগ্ম জেলা জজের আর্থিক এখতিয়ার কত?
Correct Answer:
ঘ: সীমাহীন
কম্পিউটারের অস্থায়ী স্মৃতিশক্তিকে বলে-
Correct Answer:
খ: রাম
Explanation:
কম্পিউটারের অস্থায়ী স্মৃতিশক্তিকে বলে- সঠিক উত্তর রাম RAM ( Random Access Memory )। হচ্ছে কম্পিউটারের অস্থায়ী স্মৃতি। কারণ বিদ্যুৎ সরবরাহ বন্ধ করলে RAM - এ সংরক্ষিত ডেটা মুছে যায়। RAM - এ সংরক্ষিত ডেটা খুব সহজেই পরিবর্তনীয়।
দেওয়ানী মামলার আরজী বাতিল হবে কোন ক্ষেত্রে?
Correct Answer:
গ: পর্যাপ্ত কোর্ট ফি প্রদত্ত না হলে
সুনামির কারণ--
Correct Answer:
খ: ভূমিকম্প
Explanation:
সুনামির কারণ-- সঠিক উত্তর ভূমিকম্প সুনামি এক প্রকার জলোচ্ছ্বাস,। বস্তুত সুনামিতে পোতাশ্রয়েই সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়। সুনামি হলো সাগর বা নদী বা অন্য কোনো জলক্ষেত্রে ভূমিকম্পের, ভূমিধ্বসের কিংবা আগ্নেয়গিরির উদ্গীরণের প্রভাবে সৃষ্ট জলোচ্ছ্বাস বা ঢেউ।
'ফৌজদারী মামলা শুরুর ক্ষেত্রে তামাদি প্রযোজ্য নয়'-- এই বক্তব্যের ব্যতিক্রম কোনটি?
Correct Answer:
ঘ: দন্ডাদেশের বিরুদ্ধে আপিল দায়ের
সবুজ বিপ্লব বলতে কি বোঝায়?
Correct Answer:
ঘ: ফলন বৃদ্ধির প্রচেষ্টা
Explanation:
সবুজ বিপ্লব বলতে কি বোঝায়? সঠিক উত্তর ফলন বৃদ্ধির প্রচেষ্টা সবুজ বিপ্লব (Green Revolution) বিংশ শতাব্দীর শেষার্ধে উচ্চ ফলনশীল বীজ, সার এবং সেচের পানি ব্যবহারের মাধ্যমে গম, ধান, ভুট্টা প্রভৃতির উৎপাদনে পৃথিবীর বিভিন্ন দেশে অতি দ্রুত যে বিরাট সাফল্য অর্জিত হয়েছে তাকে ‘সবুজ বিপ্লব’ হিসেবে আখ্যায়িত করা হয়। এখানে বিপ্লব শব্দটি ব্যবহার করা হয়েছে দ্রুত পরিবর্তন অর্থে। এ পরিবর্তন এসেছে প্রচলিত (Conventional) পদ্ধতির চাষাবাদ থেকে অধিক উৎপাদনক্ষম নতুন প্রযুক্তির চাষাবাদে রূপান্তরের মাধ্যমে। এর মাধ্যমে ফলন বৃদ্ধির চেষ্টা করা হয়।
টিপাইমুখ ভারতের কোন রাজ্যে অবস্থিত?
Correct Answer:
গ: মনিপুর
Explanation:
টিপাইমুখ ভারতের কোন রাজ্যে অবস্থিত? সঠিক উত্তর মনিপুর টিপাইমুখ বাঁধ, বাংলাদেশ - ভারত সীমান্তের ১০০ কিলোমিটার উজানে ভারতের বরাক নদীর ওপর নির্মিতব্য (২০০৯) একটি বাঁধ। টিপাইমুখ নামের গ্রামে বরাক এবং টুইভাই নদীর মিলনস্থল। এটি ভারতের মনিপুর রাজ্যে অবস্থিত। এই মিলনস্থলের ১ হাজার ৬০০ ফুট দূরে বরাক নদীতে ১৬২.৮ মিটার উঁচু। এবং ১ হাজার ৬০০ ফুট দীর্ঘ বাঁধ নির্মাণ করে ১ হাজার ৫০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য নিয়ে ভারত সরকার কাজ শুরু করেছে।
'এক বিলয়ন' শব্দগুলিকে সংখ্যায় প্রকাশ করতে হলে ১ এর পর কতটি শূণ্য লাগবে?
Correct Answer:
ঘ: ৯টি
Explanation:
'এক বিলয়ন' শব্দগুলিকে সংখ্যায় প্রকাশ করতে হলে ১ এর পর কতটি শূণ্য লাগবে? সঠিক উত্তর ৯টি ১ বিলিয়ন = ১০০০০০০০০০
সমুদ্রপৃষ্ঠে বায়ুর স্বাভাবিক চাপ কত?
Correct Answer:
গ: ৭৬ সেমি
Explanation:
সমুদ্রপৃষ্ঠে বায়ুর স্বাভাবিক চাপ কত? সঠিক উত্তর ৭৬ সেমি পৃথিবীর চারদিকে বায়ুমন্ডল বেষ্টন করে আছে । পৃথিবী তার মাধ্যাকর্ষণ শক্তির সাহায্যে বায়ুমন্ডলকে নিজের কেন্দ্রের দিকে আকর্ষণ করে । ফলে অন্যান্য পদার্থের মত বায়ুরও ওজন অনুভূত হয় । বায়ুর এই ওজনকেই বায়ুচাপ বলে । সমুদ্রপৃষ্ঠে বায়ুর চাপ এক বর্গ ইঞ্চিতে ১৪.৭ পাউন্ড বা প্রতি বর্গ সেন্টিমিটারে ১ কিলোগ্রাম ওজনের সমান । আবার, অন্য হিসাবে এক ইঞ্চি পারদের চাপ ৪৩ মিলিবারের সমান ধরা হয় । যতই উপরে ওঠা যায় বায়ুস্তরের গভীরতা ততই কম হয় । সেইজন্য চাপও কমে যায় । সমুদ্রপৃষ্ঠের ২৯.৯২ ইঞ্চি বায়ুর চাপ ৭৬০ মিলিমিটার বা ১০১৩.২ মিলিবারের সমান হয়ে থাকে ।
শুকানোর মাধ্যমে খাদ্য সংরক্ষণ করা যায় কারণ---
Correct Answer:
ঘ: পচনশীল জীবাণু পানি ছাড়া বাঁচে না
Explanation:
শুকানোর মাধ্যমে খাদ্য সংরক্ষণ করা যায় কারণ--- সঠিক উত্তর পচনশীল জীবাণু পানি ছাড়া বাঁচে না খাদ্যবস্তু থেকে পানি শুকিয়ে নিয়ে তা সংরক্ষণ করা যায়। এতে খাদ্যের ছত্রাক, জীবাণু ও এনজাইম প্রতিহত হয় এবং কোনো বিশেষ ব্যবস্থা ছাড়াই খাদ্য অনেকদিন সংরক্ষণ করা যায়। এই পদ্ধতিতে বড়ই, খেজুর, আঙুর ইত্যাদি সংরক্ষণ করা যায়।
বাংলাদেশে কোন উপজাতির লোকসংখ্যা সবচেয়ে বেশি?
Correct Answer:
গ: চাকমা
Explanation:
বাংলাদেশে কোন উপজাতির লোকসংখ্যা সবচেয়ে বেশি? সঠিক উত্তর চাকমা চাকমারা মঙ্গোলীয় জাতির একটি শাখা। বর্তমান মিয়ানমারের আরাকানে বসবাসকারী ডাইংনেট জাতিগোষ্ঠীকে চাকমাদের একটি শাখা হিসেবে গণ্য করা হয়। এবং এরা প্রধানত থেরাবাদ বৌদ্ধ ধর্মের অনুসারী। বুদ্ধপুর্ণিমা ছাড়া তাদের অন্যতম প্রধান আনন্দ উৎসব হচ্ছে বিজু। চাকমাদের জনসংখ্যা প্রায় ১০ লক্ষ।
এনজিও প্লাষ্টি হচ্ছে-
Correct Answer:
গ: হৃৎপিন্ডের বন্ধ শিরা বেলুনের সাহায্যে ফুলানো
Explanation:
এনজিও প্লাষ্টি হচ্ছে- সঠিক উত্তর হৃৎপিন্ডের বন্ধ শিরা বেলুনের সাহায্যে ফুলানো এনজিও ( Angio) শব্দের অর্থ হল রক্তনালী এবং প্লাস্টি (Plasty) শব্দের অর্থ হল ঢিলা করে দেওয়া । এই পদ্ধতিতে রক্তনালীর মধ্যের চর্বি জমে সরু হয়ে যাওয়া পথ প্রশস্থ বা ঢিলা করে দেওয়া হয়। যে পথে এনজিওগ্রাম করা হয়েছিল সেই একই পথে ক্যাথেটারের সংগে বেলুন প্রবেশ করানো হয় । তারপর ওই বেলুন ফুলিয়ে করনারী ধমনীর সরু অংশকে প্রশস্থ করা হয়। এতে করে ধমনীর ভেতরের রক্তের প্রবাহ স্বাভাবিক হয়। ধমনীর এই প্রশস্থতা ধরে রাখতে স্টেন বা রিং বসানো হয়। যদি দেখা যায় ব্লকের সংখ্যা তিন এর কম (অনেক সময় তিনটাও করা হয়) এবং ব্লকের পারসেন্টেজ ৭০ % এর বেশি তাহলে সেখানে এনজিও প্লাস্টি বা বেলুনিং এর মাধ্যমে স্টেনবারিং প্রতিস্থাপন করা হয়।
হাকালুকি হাওর কোন জেলার অংশ?
Correct Answer:
গ: সিলেট
Explanation:
হাকালুকি হাওর কোন জেলার অংশ? সঠিক উত্তর সিলেট হাকালুকি হাওর বাংলাদেশের সর্ববৃহৎ হাওর। এটি সিলেট জেলায় অবস্থিত। এটি এশিয়ার অন্যতম বৃহত্তম মিঠাপানির জলাভূমি। এর আয়তন ১৮,১১৫ হেক্টর, তন্মধ্যে শুধুমাত্র বিলের আয়তন ৪,৪০০ হেক্টর। এটি মৌলভীবাজার জেলার় বড়লেখা (৪০%), কুলাউড়া (৩০%), এবং সিলেট জেলার় ফেঞ্চুগঞ্জ (১৫%), গোলাপগঞ্জ (১০%) এবং বিয়ানীবাজার (৫%) জুড়ে বিস্তৃত। ভূতাত্ত্বিকভাবে এর অবস্থান, উত্তরে ভারতের মেঘালয় পাহাড় এবং পূর্বে ত্রিপুরা পাহাড়ের পাদদেশে।
কাঠ ও কয়লা প্রধানত কি?
Correct Answer:
গ: কার্বন
Explanation:
কাঠ ও কয়লা প্রধানত কি? সঠিক উত্তর কার্বন কাঠ ও কয়লা এক প্রকারের জীবাশ্ম জ্বালানী। প্রাচীন কালের বৃক্ষ দীর্ঘদিন মাটির তলায় চাপা পড়ে ধীরে ধীরে কয়লায় পরিণত হয়। সাধারণতঃ কয়লা কালো বর্ণের হয়ে থাকে। কার্বনের একটি রূপ। কাঠ কয়লা কাঠ হতে এবং খনিজ কয়লা খনিতে পাওয়া যায়।
বঙ্গবন্ধু সেতুর দৈর্ঘ্য কত কিলোমিটার?
Correct Answer:
গ: ৪.৮
Explanation:
বঙ্গবন্ধু সেতুর দৈর্ঘ্য কত কিলোমিটার? সঠিক উত্তর ৪.৮ বঙ্গবন্ধু সেতু বা - - যমুনা বহুমুখী সেতু বা যমুনা সেতু বাংলাদেশের যমুনা নদীর উপরে অবস্থিত একটি সড়ক ও রেল সেতু। ৪.৮ কিলোমিটার দৈর্ঘ্য বিশিষ্ট এই সেতুটি বাংলাদেশ এবং দক্ষিণ এশিয়ার দ্বিতীয় দীর্ঘতম সেতু। ১৯৯৮ সালে এর নির্মাণ কাজ শেষ হয়। এটি যমুনা নদীর পূর্ব তীরের ভূঞাপুর এবং পশ্চিম তীরের সিরাজগঞ্জকে সংযুক্ত করে। এটি বিশ্বে ১১তম এবং দক্ষিণ এশিয়ার ৬ষ্ঠ দীর্ঘতম সেতু। যমুনা বাংলাদেশের প্রধান তিনটি নদীর মধ্যে বৃহত্তর এবং প্রবাহিত পানি আয়তানিক পরিমাপের দিক থেকে বিশ্বে পঞ্চম বৃহত্তম।
কোন স্থানে ব্রহ্মপুত্র নদ যমুনা ও পুরাতন ব্রহ্মপুত্র নদে বিভক্ত হয়েছে?
Correct Answer:
গ: দেওয়ানগঞ্জ
Explanation:
কোন স্থানে ব্রহ্মপুত্র নদ যমুনা ও পুরাতন ব্রহ্মপুত্র নদে বিভক্ত হয়েছে? সঠিক উত্তর দেওয়ানগঞ্জ পুরাতন ব্রহ্মপুত্র নদ বাংলাদেশের উত্তর - কেন্দ্রীয় অঞ্চলের গাইবান্ধা, জামালপুর, শেরপুর, ময়মনসিংহ, কিশোরগঞ্জ ও নরসিংদী জেলার একটি নদ। নদটির দৈর্ঘ্য ২৮৩ কিলোমিটার, গড় প্রস্থ ২০০ মিটার এবং নদটির প্রকৃতি সর্পিলাকার। এটি যমুনা ও ব্রক্ষপুত্র নদ দেওয়ানগঞ্জ মিলিত হয়েছে।
পটাশিয়াম সবচেয়ে বেশি পাওয়া যায় কোন ফলে?
Correct Answer:
ঘ: ডাবে
Explanation:
পটাশিয়াম সবচেয়ে বেশি পাওয়া যায় কোন ফলে? সঠিক উত্তর ডাবে ডাবের পানি প্রাকৃতিক পুষ্টিগুণসম্পন্ন। ডাবের পানিতে আছে হাই পটাশিয়াম। ডাবের পানি পানে রক্তচাপের ভারসাম্য ঠিক থাকে। তবে অবশ্যই কচি ডাবের পানি পান করতে হবে। ডাব যত বড় হবে, চিনি ও ক্যালোরি তত বাড়তে থাকবে। ডাবের পানি মাংসপেশি তৈরিতে কাজে আসে। ফলে পেশিতে টান (মাসল ক্র্যাম্প) পড়ে না।
বিচার বিভাগ পৃথকীকরণ মামলার রায় প্রদান করা হয় কোন সালে?
Correct Answer:
ঘ: ১৯৯৯ সালে
পানি কত ডিগ্রি তাপমাত্রায় ফোটে?
Correct Answer:
খ: ১০০ ডিগ্রি সেলসিয়াস
Explanation:
পানি কত ডিগ্রি তাপমাত্রায় ফোটে? সঠিক উত্তর ১০০ ডিগ্রি সেলসিয়াস পানির স্ফুটনাংক ১০০ ডিগ্রি সেন্টিগ্রেড এবং গলনাগক ০ ডিগ্রি সেন্টিগ্রেড। ৪° সেলসিয়াস তাপমাত্রায় পানির ঘনত্ব সবচেয়ে বেশি।
বাংলাদেশ গণপরিষদের প্রথম স্পিকার কে ছিলেন?
Correct Answer:
খ: শাহ আব্দুল হামিদ
Explanation:
বাংলাদেশ গণপরিষদের প্রথম স্পিকার কে ছিলেন? সঠিক উত্তর শাহ আব্দুল হামিদ আব্দুল হামিদ (জন্ম: ১৮৯০ - মৃত্যু: ১ মে ১৯৭২) ছিলেন বাংলাদেশের একজন রাজনীতিবিদ।এবং গণপরিষদের প্রথম স্পীকার শাহ আব্দুল হামিদ কাজের মেয়াদ১০ এপ্রিল ১৯৭২ – ১ মে ১৯৭২।রাষ্ট্রপতি বিচারপতি আবু সাঈদ চৌধুরী।প্রধানমন্ত্রী শেখ মুজিবুর রহমান।ডেপুটি স্পিকার মোহাম্মদ উল্লাহ।
বাংলাদেশের কোন দ্বীপে পাহাড় আছে?
Correct Answer:
গ: মহেশখালী
Explanation:
বাংলাদেশের কোন দ্বীপে পাহাড় আছে? সঠিক উত্তর মহেশখালী মহেশখালী দ্বীপ বাংলাদেশের পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের একটি দ্বীপ। মহেশখালী বাংলাদেশের একমাত্র পার্বত্য দ্বীপ। এটি চারটি দ্বীপ নিয়ে গঠিত মহেশখালী উপজেলার বৃহত্তর দ্বীপ, বাকী তিনটি দ্বীপ হল সোনাদিয়া, মাতারবাড়ী ও ধলঘাটা। বর্তমানে দ্বীপের জনতা বাজার নামক স্থানে মহেশখালী সেতু নির্মিত হওয়ায় মূল ভূ - খন্ডের সাথে সরাসরি সড়ক যোগাযোগ আছে। মহেশখালী দ্বীপে পাহাড় আছে।
কোন তারিখে বাংলাদেশে রঙিন টেলিভিশন চালু হয়?
Correct Answer:
ঘ: ১ ডিসেম্বর ১৯৮০
Explanation:
কোন তারিখে বাংলাদেশে রঙিন টেলিভিশন চালু হয়? সঠিক উত্তর ১ ডিসেম্বর ১৯৮০ বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) বাংলাদেশের সরকারি টেলিভিশন সংস্থা। এটি ২৫ ডিসেম্বর ১৯৬৪ হতে সাদা - কালো সম্প্রচার শুরু করে। সে সময় এটি পাকিস্তান টেলিভিশন নামে পরিচিত ছিল। মুক্তিযুদ্ধের পর এর নাম পরিবর্তন করে বর্তমান নাম রাখা হয়। ১৯৮০ থেকে এটি রঙিন সম্প্রচার শুরু করে। এর প্রধান সম্প্রচার কেন্দ্র ঢাকা শহরের রামপুরা এলাকায় অবস্থিত। এছাড়া চট্টগ্রাম শহরের পাহাড়তলী এলাকায় এর একটি স্থানীয় সম্প্রচার কেন্দ্র রয়েছে। ২০০৪ সালে বিটিভি বিশ্বব্যাপী সম্প্রচারের জন্য বিটিভি ওয়ার্ল্ড নামে উপগ্রহভিত্তিক চ্যানেল স্থাপন করে।
Arbitration Council - এর গঠন প্রণালী কোন আইনে আছে?
Correct Answer:
ঘ: সালিস আইন,২০০১
ফেয়ার ফ্যাক্স হচ্ছে একটি--
Correct Answer:
গ: সংবাদ সংস্থা
ফসল উৎপাদানরে জন্য কোন ধরনের মাটি উত্তম?
Correct Answer:
ঘ: দো-আঁশ মাটি
Explanation:
ফসল উৎপাদানরে জন্য কোন ধরনের মাটি উত্তম? সঠিক উত্তর দো-আঁশ মাটি দেঁআশ মাটিতে বালু, কাদা এবং হিউমাস থাকে। বালু এবং কাদা থাকার কারণে এ মাটি এবং মাটির অন্যান্য উপাদান ধরে রাখতে পারে। এ মাটিতে পানি জমে থাকে না। এ সব কারনেই দোআঁশ মাটিতে ফসল ভালো জন্মায়।
প্রাচীন চন্দ্রদ্বীপের বর্তমান নাম কী?
Correct Answer:
খ: বরিশাল
Explanation:
প্রাচীন চন্দ্রদ্বীপের বর্তমান নাম কী? সঠিক উত্তর বরিশাল প্রাচীন বাংলার জনপদগুলোর মধ্যে একটি ক্ষুদ্র জনপদ চন্দ্রদ্বীপ। এর অবস্থান ছিল বলেশ্বর ও মেঘনা নদীর মধ্যবর্তী স্থানে। বর্তমান বরিশাল জেলাই ছিল চন্দ্রদ্বীপের মূল ভূখণ্ড। দক্ষিণ - পূর্ব বাংলায় মুসলিম আধিপত্য বিস্তারকালে রাজা দনুজমর্দন ‘চন্দ্রদ্বীপ’ নামের একটি স্বাধীন রাজ্য প্রতিষ্ঠা করেন। চতুর্দশ শতাব্দী পর্যন্ত রাজ্যটি চন্দ্রদ্বীপ নামেই প্রসিদ্ধি লাভ করে। চন্দ্রদ্বীপ নামের আগে এ অঞ্চলটির নাম ছিল ‘বাকলা’। তাই একপর্যায় অঞ্চলটি বাকলা - চন্দ্রদ্বীপ নামে পরিচিতি পায়। ১৭৯৬ সাল পর্যন্ত অঞ্চলটি বাকলা - চন্দ্রদ্ব্বীপ নামেই পরিচিত ছিল। ১৭৯৭ সালে ঢাকা জেলার দক্ষিণাঞ্চল নিয়ে বাকেরগঞ্জ জেলা প্রতিষ্ঠিত হয়। ১৮০১ সালে জেলার সদর দপ্তর বাকেরগঞ্জ জেলাকে বরিশালে স্থানান্তর করা হয়। পরে বাকেরগঞ্জ নামে করা হয় একটি উপজেলা।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সংবিধান কোন তারিখে গৃহীত হয়?
Correct Answer:
ঘ: ৪ নবেম্বর,১৯৭২
Explanation:
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সংবিধান কোন তারিখে গৃহীত হয়? সঠিক উত্তর ৪ নবেম্বর,১৯৭২ ব্যখাঃ খসড়া সংবিধানের ওপর তৃতীয় বা সর্বশেষ পাঠ অনুষ্ঠিত এবং গণপরিষদ কর্তৃক খসড়া সংবিধান গৃহীত হয় ৪ নভেম্বর ১৯৭২। খসড়া সংবিধান প্রণয়ন কমিটির প্রথম বৈঠক বসে ১৭ এপ্রিল ১৯৭২।
'Euro' চালু হয় কোন সালে?
Correct Answer:
খ: ১৯৯৯
Explanation:
'Euro' চালু হয় কোন সালে? সঠিক উত্তর ১৯৯৯ ইউরো হল ইউরোপীয় ইউনিয়ন দেশসমূহের মুদ্রা। বর্তমানে ইউরো ইউরোপের ২২টি দেশে ব্যবহৃত। ১৯৯৯ সালে ইউরোপের ১৪টি দেশ (অস্ট্রিয়া, বেলজিয়াম, জার্মানি, ফিনল্যান্ড, ফ্রান্স, আয়ারল্যান্ড, ইতালি, লুক্সেমবুর্গ, মোনাকো, নেদারল্যান্ডস, পর্তুগাল, স্পেন, সান মারিনো এবং ভ্যাটিকান সিটি) ইউরো প্রথমদিকে ব্যবহার করতে শুরু করে।
সাম্প্রতিক সপ্তাশ্চার্যের একটি হলো মাচুপিচু । এটি কোন সভ্যতার নিদর্শন ?
Correct Answer:
ক: ইনকা
Explanation:
সাম্প্রতিক সপ্তাশ্চার্যের একটি হলো মাচুপিচু । এটি কোন সভ্যতার নিদর্শন ? সঠিক উত্তর ইনকা মাচু পিকচু কলম্বাসের আমেরিকা আবিষ্কারের আগের সময়কার একটি ইনকা শহর। সমুদ্রপৃষ্ঠ থেকে যার উচ্চতা ২৪০০ মিটার। এটি পেরুর উরুবাম্বা উপত্যকার (Valle de Urubamba) ওপরে একটি পর্বতচূড়ায় অবস্থিত। ইনকা সভ্যতার সবচেয়ে পরিচিত নিদর্শন। যাকে প্রায়শঃ ইনকাদের হারানো শহর বলা হয়। এটি ১৪৫০ সালের দিকে নির্মিত হয়, কিন্তু এর এক শ বছর পর ইনকা সভ্যতা যখন স্পেন দ্বারা আক্রান্ত হয় তখন এটি পরিত্যাক্ত হয়ে পড়ে।
বিশ্ব পরিবেশ দিবস হচ্ছে--
Correct Answer:
খ: ৫ জুন
Explanation:
বিশ্ব পরিবেশ দিবস হচ্ছে-- সঠিক উত্তর ৫ জুন বিশ্ব পরিবেশ দিবস (সংক্ষেপে WED) প্রতি বছর ৫ জুন বিশ্বব্যাপী রাজনৈতিক কর্মোদ্যোগ আর জনসচেতনতার মাধ্যমে পরিবেশ সচেতনতার লক্ষ্যে পালিত দিবস। এই দিনটিতেই জাতিসংঘের মানবিক পরিবেশ কনফারেন্স শুরু হয়েছিল। এই কনফারেন্স হয়েছিল ১৯৭২ খ্রিষ্টাব্দের ৫ থেকে ১৬ জুন অবধি। এই কনফারেন্স ঐ বছরই চালু করেছিল জাতিসংঘের সাধারণ সভা। তখন থেকেই প্রতি বৎসর এই দিবস পালিত হয়ে আসছে। দিবসটি প্রথম পালিত হয় ১৯৭৪ খ্রিষ্টাব্দে। প্রতি বছরই দিবসটি আলাদা আলাদা শহরে, আলাদা আলাদা প্রতিপাদ্য বিষয় নিয়ে পালিত হয়।
Which one is a common noun?
Correct Answer:
A: infant
Explanation:
Which one is a common noun? Correct Answer infant Infant - শিশু অর্থাৎ এটি common noun বা উভলিঙ্গ
একাত্তরের যীশু -'- এর নির্মাতা কে?
Correct Answer:
খ: নাসির উদ্দিন ইউসুফ
Explanation:
একাত্তরের যীশু -'- এর নির্মাতা কে? সঠিক উত্তর নাসির উদ্দিন ইউসুফ ব্যাখাঃ "একাত্তরের যিশু" নাসির উদ্দিন ইউসুফ পরিচালিত মুক্তিযুদ্ধভিত্তিক স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র। আগামী , সূচনা মোরশেদুল ইসলাম পরিচালিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র।
মানব সভ্যতায় ফিনিশীয়দের অবদান কি?
Correct Answer:
গ: বর্ণমালা
Explanation:
মানব সভ্যতায় ফিনিশীয়দের অবদান কি? সঠিক উত্তর বর্ণমালা ফিনিশীয় বর্ণমালা হচ্ছে একটি প্রাচীন লিখনপদ্ধতি। এটির শিলালিপি খ্রিষ্টপূর্ব ১০৫০ সালেরও পুরনো। যাচাই করা সবচে প্রাচীন বর্ণমালা এটি। এই ফিনিশীয় বর্ণমালায় রয়েছে ২২টি অক্ষর, হয়, যার সবই ব্যঞ্জনবর্ণ, এবং আবজাদ হিসেবে বর্ণনা করা হয়। ফিনিশীয় ভাষা লুইখতে এটি ব্যবহৃত হতো যা ফিনিশীয় সভ্যতার সময় উত্তরাঞ্চলের একটি সেমিটিক ভাষা ছিল।
বাংলাদেশে জাতীয় সংসদের অধিবেশন কে আহবান করেন?
Correct Answer:
গ: মহামান্য রাষ্ট্রপতি
Explanation:
বাংলাদেশে জাতীয় সংসদের অধিবেশন কে আহবান করেন? সঠিক উত্তর মহামান্য রাষ্ট্রপতি ব্যাখাঃ বাংলাদেশের জাতীয় সংসদের অধিবেশন আহবান করেন মহামান্য রাষ্ট্রপতি। স্পিকার জাতীয় সংসদের সভাপতি । মাননীয় প্রধানমন্ত্রী জাতীয় সংসদের নেতা।
সদস্য রাষ্ট্র হিসেবে আফগানিস্তান কত সালে সার্কে যোগদান করে?
Correct Answer:
গ: ২০০৭ সালে
দ্বিতীয় মহাযুদ্ধে জাপান আত্মসমর্পণ করে--
Correct Answer:
ঘ: আগস্ট , ১৯৪৫
Explanation:
দ্বিতীয় মহাযুদ্ধে জাপান আত্মসমর্পণ করে-- সঠিক উত্তর আগস্ট , ১৯৪৫ জাপানের সম্রাট হিরোহিতো ১৯৪৫ সালের ১৫ আগস্ট আত্মসমর্পণ ঘোষণা করেন। , যার ফলশ্রুতিতে ২ সেপ্টেম্বর দ্বিতীয় বিশ্বযুদ্ধের ধ্বংসাযজ্ঞ বন্ধ হয়। ১৯৪৫ সালের জুলাই মাসের শেষ দিকে, জাপানি নৌবাহিনী তাদের প্রধান প্রধান অপারেশনে ব্যর্থ হতে থাকলে জাপানের উপর মিত্রবাহিনীর হামলা আসন্ন হয়ে আসে। ব্রিটিশ সাম্রাজ্য ও চীনের সাথে একত্রিত হয়ে আমেরিকা পটসড্যাম চুক্তিপত্রে জাপানের নিঃশর্ত আত্মসমর্পণের দাবি জানায়। অন্যথায় অবিলম্বে তাদের ধ্বংস করার হুমকি দেয়।
ফৌজদারী কার্যবিধির কোন ধারায় দায়রা জজ অপরাধ আমলে নিতে পারেন?
Correct Answer:
ক: ১৯৩ ধারায়