Bahubrihi Samas MCQs
Showing 25 questions (Total: 25)
'লাঠালাঠি' শব্দটির সমাস----
Correct Answer:
খ: বহুব্রীহি
Explanation:
'লাঠালাঠি' শব্দটির সমাস---- সঠিক উত্তর বহুব্রীহি যে সমাসের পূর্বপদ ও পরপদ কারো অর্থ প্রাধান্য পায় না , সম্পূর্ণ তৃতীয় একটি অর্থ প্রকাশ পায়, তাকে বহুব্রীহি সমাস বলে। প্রধানত বহুব্রীহি সমাস সাত প্রকার:১/ সমানাধিকরন বহুব্রীহি: দশানন—দশ আনন যার২/ ব্যাধিকরণ বহুব্রীহি: পাপমতি - - পাপে মতি যার৩/ মধ্যপদোলোপি বহুব্রীহি: বিড়ালাক্ষী - - বিড়ালের অক্ষির মতো অক্ষি যার৪/ অলোপ বহুব্রীহি: মুখেভাত - - মুখে ভাত দেওয়া হয় যে অনুষ্ঠানে। ৫/ ব্যাতিহার বহুব্রীহি: লাঠালাঠি - - লাঠিতে লাঠিতে লড়াই। ৬/ না বহুব্রীহি: নির্বাক - - নেই বাক যার। ৭/সহার্থক বহুব্রীহি: সবাক - - বাকের সহিত বর্তমান
বহুব্রীহি সমাসবদ্ধ পদ কোনটি?
Correct Answer:
খ: অনমনীয়
Explanation:
বহুব্রীহি সমাসবদ্ধ পদ কোনটি? সঠিক উত্তর অনমনীয় জন দ্বারা শ্রুতি = জনশ্রুতি (তৃতীয়া তৎপুরুষ) ; তপের নিমিত্ত বন = তপোবন (চতুর্থী তৎপুরুষ) ; খাস যে মহল = খাসমহল (কর্মধারয়); নেই নমন যার = অনমনীয় ( নঞ বহুব্রীহি সমাস) সুতরাং সঠিক উত্তর (খ) ।
কোনটি বহুব্রীহি সমাসের উদাহরণ?
Correct Answer:
ক: সুবর্ণ (সু বর্ণ যার)
Explanation:
কোনটি বহুব্রীহি সমাসের উদাহরণ? সঠিক উত্তর সুবর্ণ (সু বর্ণ যার) বহুব্রীহি সমাসের উদাহরণ : সুবর্ণ (সু বর্ণ যার)। যে সমাসে সমস্যমান পদগুলোর কোনোটির অর্থ না বুঝিয়ে, অন্য কোনো পদকে বোঝায়, তাকে বহুব্রীহি সমাস বলে। যেমন: বহু ব্রীহি (ধান) আছে যার = বহুব্রীহি। এখানের 'বহু' কিংবা 'ধান' কোনোটিরই অর্থের প্রাধান্য নেই, যার বহু ধান আছে এমন লোককে বোঝাচ্ছে। বহুব্রীহি সমাসে সাধারণত যার, যাতে ইত্যাদি শব্দ ব্যাসবাক্যরূপে ব্যবহৃত হয়।
কোনটি ব্যতিহার বহুব্রীহি সমাস?
Correct Answer:
ঘ: কানাকানি
Explanation:
কোনটি ব্যতিহার বহুব্রীহি সমাস? সঠিক উত্তর কানাকানি ব্যতিহার বহুব্রীহি সমাস কানাকানি। ক্রিয়ার পারস্পরিক অর্থে ব্যতিহার বহুব্রীহি হয়। এ সমাসে পূর্বপদে 'আ' এবং পরপদে 'ই' যুক্ত হয়। যেমন: হাতে হাতে যে যুদ্ধ = হাতাহাতি, কানে কানে যে কথা = কানাকানি। এরূপ - চুলাচুলি, কাড়াকাড়ি, গালাগালি, দেখাদেখি, কোলাকুলি, লাঠালাঠি, হাসাহাসি, গুঁতাগুঁতি, ঘুষাঘুষি ইত্যাদি।
নিচের সমাসবদ্ধ পদগুলির মাঝে কোনটি 'ব্যতিহার বহুব্রীহি 'র উদাহরণ?
Correct Answer:
খ: হাতাহাতি
Explanation:
নিচের সমাসবদ্ধ পদগুলির মাঝে কোনটি 'ব্যতিহার বহুব্রীহি 'র উদাহরণ? সঠিক উত্তর হাতাহাতি ব্যতিহার বহুব্রীহি : ক্রিয়ার পারস্পারিক অর্থে ব্যতিহার বহুব্রীহি সমাস হয়। এ সমাসে পূর্বপদে " আ" এবং উত্তরপদে "ই" যুক্ত হয়। যেমন: হাতে হাতে যে যুদ্ধ - হাতাহাতি, কানে কানে যে কথা - কানাকানি ইত্যাদি। তাই সঠিক উত্তর : হাতাহাতি।
'কানাকানি' কোন বহুব্রীহি সমাসের উদাহরণ?
Correct Answer:
ক: ব্যতিহার
Explanation:
'কানাকানি' কোন বহুব্রীহি সমাসের উদাহরণ? সঠিক উত্তর ব্যতিহার একই রূপ দুটি বিশেষ্য পদ এক সাথে বসে পরস্পর একই জাতীয় কাজ করলে যে সমাস হয় তাকে বলা হয় ব্যতিহার বহুব্রীহি সমাস। যেমন:কানে কানে যে কথা - কানাকানি।
নিচের কোনটি বহুব্রীহি সমাস?
Correct Answer:
ক: কানাকানি
Explanation:
নিচের কোনটি বহুব্রীহি সমাস? সঠিক উত্তর কানাকানি ক্রিয়ার পারস্পারিক অর্থে ব্যতিহার বহুব্রীহি সমাস হয়। এ সমাসে পূর্বপদে আ এবং উত্তরপদে ই যুক্ত হয়। যেমন: কানে কানে যে কথা - কানাকানি। তাই সঠিক উত্তর: কানাকানি।
বহুব্রীহি সমাসের উদাহরণ কোনটি?
Correct Answer:
খ: সুগন্ধি
Explanation:
বহুব্রীহি সমাসের উদাহরণ কোনটি? সঠিক উত্তর সুগন্ধি বহুব্রীহি সমাস চেনার উপায় হলো এই সমাসে সমস্যমান পদ গুলোর কোনটির অর্থ প্রাধান্য না পেয়ে অন্য কোনো তৃতীয় পদের অর্থ প্রাধান্য পায়। ব্যাসবাক্য যে, যিনি, যার প্রভৃতি শব্দ থাকে।
কোনটি বহুব্রীহি সমাস?
Correct Answer:
ক: দশানন
Explanation:
কোনটি বহুব্রীহি সমাস? সঠিক উত্তর দশানন দশ আনন আছে যার = দশানন, এটি বহুব্রীহি সমাস। যে সমাসে সমস্যমান পদগুলাের কোনােটির অর্থ না বুঝিয়ে, অন্য কোনাে পদকে বােঝায়, তাকে বহুবীহি সমাস বলে। যেমন : বহুব্রীহি (ধান) আছে যার = বহুব্রীহি।
অন্তরীপ সমস্তপদটি কোন বহুব্রীহি সমাসের অন্তর্গত?
Correct Answer:
গ: নিপাতনে সিদ্ধ বহুব্রীহি
Explanation:
অন্তরীপ সমস্তপদটি কোন বহুব্রীহি সমাসের অন্তর্গত? সঠিক উত্তর নিপাতনে সিদ্ধ বহুব্রীহি অন্তরীপ সমস্তপদটি নিপাতনে সিদ্ধ বহুব্রীহি সমাসের অন্তর্গত। এই ধরনের বহুব্রীহি সমাস কোনো নিয়মের অধীনে নয়। যেমন: দু দিকে অপ যার = দ্বীপ, অন্তর্গত অপ যার = অন্তরীপ, নরাকারের পশু যে = নরপশু, জীবিত থেকেও যে মৃত = জীবন্মৃত, পণ্ডিত হয়েও যে মূর্খ = পণ্ডিতমূর্খ ইত্যাদি।
নিচের কোনটি মধ্যপদলোপী বহুব্রীহি সমাসের উদাহারণ নয়?
Correct Answer:
ঘ: বেতার
Explanation:
নিচের কোনটি মধ্যপদলোপী বহুব্রীহি সমাসের উদাহারণ নয়? সঠিক উত্তর বেতার বহুব্রীহি সমাসের ব্যাখ্যার জন্য ব্যবহৃত বাক্যাংশের কোনো অংশ যদি সমস্তপদে লোপ পায়, তবে তাকে মধ্যপদলোপী বহুব্রীহি বলে। যেমন: বিড়ালের চোখের ন্যায় চোখ যে নারীর = বিড়ালচোখী, হাতে খড়ি দেওয়া হয় যে অনুষ্ঠানে = হাতেখড়ি , মেনিমুখো । বিশেষ্য পূর্বপদের আগে নঞ্ (না অর্থবোধক) অব্যয় যোগ করে বহুব্রীহি সমাস কিরা হলে তাকে নঞ্ বহুব্রীহি বলে। যেমন: বে (নাই) তার = বেতার ।
বহুব্রীহি সমাসের উদাহরণ নয় -
Correct Answer:
খ: সপ্ন
Explanation:
বহুব্রীহি সমাসের উদাহরণ নয় - সঠিক উত্তর সপ্ন বহুব্রীহি সমাস নয় স্বপ্ন। অন্যদিকে জলের সঙ্গে বর্তমান = সজল; সুন্দর শ্রী যার = সুশ্রী ও একদিকে গোঁ থাকে এমন স্বভাব যার = একগুয়ে বহুব্রীহি সমাস।
নিচের কোনটি মধ্যপদলোপী বহুব্রীহি সমাসের উদাহরণ নয়?
Correct Answer:
ঘ: বেতার
Explanation:
নিচের কোনটি মধ্যপদলোপী বহুব্রীহি সমাসের উদাহরণ নয়? সঠিক উত্তর বেতার বহুব্রীহি সমাসের ব্যাখ্যার জন্য ব্যবহৃত বাক্যাংশের কোনো অংশ যদি সমস্তপদে লোপ পায়, তবে তাকে মধ্যপদলোপী বহুব্রীহি বলে। যেমন: বিড়ালের চোখের ন্যায় চোখ যে নারীর = বিড়ালচোখী, হাতে খড়ি দেওয়া হয় যে অনুষ্ঠানে = হাতেখড়ি , মেনিমুখো । বিশেষ্য পূর্বপদের আগে নঞ্ (না অর্থবোধক) অব্যয় যোগ করে বহুব্রীহি সমাস কিরা হলে তাকে নঞ্ বহুব্রীহি বলে। যেমন: বে (নাই) তার = বেতার ।
বহুব্রীহি সমাস কয় প্রকার ?
Correct Answer:
খ: আট প্রকার
Explanation:
বহুব্রীহি সমাস কয় প্রকার ? সঠিক উত্তর আট প্রকার বহুব্রীহি সমাস আট প্রকার। যে সমাসে সমস্যমান পদগুলোর কোনোটির অর্থ না বুঝিয়ে, অন্য কোনো পদকে বোঝায়, তাকে বহুব্রীহি সমাস বলে। যেমন: বহু ব্রীহি (ধান) আছে যার = বহুব্রীহি। বহুব্রীহি সমাস আট প্রকার। যথা: ১. সমানাধিকরণ বহুব্রীহি, ২. ব্যাধিকরণ বহুব্রীহি, ৩. ব্যতিহার বহুব্রীহি, ৪. নঞ্ বহুব্রীহি, ৫. মধ্যপদলোপী বহুব্রীহি, ৬. প্রত্যয়ান্ত বহুব্রীহি, ৭. অলুক বহুব্রীহি, ৮. সংখ্যাবাচক বহুব্রীহি।
কোনটি বহুব্রীহি সমাসের উদারন?
Correct Answer:
গ: দশানন
Explanation:
কোনটি বহুব্রীহি সমাসের উদারন? সঠিক উত্তর দশানন দশানন বহুব্রীহি সমাসের উদাহরন। যে সমাসে সমস্যমান পদগুলোর কোনোটির অর্থ না বুঝিয়ে, অন্য কোনো পদকে বোঝায়, তাকে বহুব্রীহি সমাস বলে। যেমন: বহু ব্রীহি (ধান) আছে যার = বহুব্রীহি। এখানের 'বহু' কিংবা 'ধান' কোনোটিরই অর্থের প্রাধান্য নেই, যার বহু ধান আছে এমন লোককে বোঝাচ্ছে।
কোনটি বহুব্রীহি সমাসে নিষ্পন্ন ?
Correct Answer:
ক: চুলাচুলি
Explanation:
কোনটি বহুব্রীহি সমাসে নিষ্পন্ন ? সঠিক উত্তর চুলাচুলি ব্যতিহার বহুব্রীহি ক্রিয়ার পারস্পরিক অর্থে ব্যতিহার বহুব্রীহি হয়। এ সমাসে পূর্বপদে 'আ' এবং পরপদে 'ই' যুক্ত হয়। যেমন: হাতে হাতে যে যুদ্ধ = হাতাহাতি, কানে কানে যে কথা = কানাকানি। এরূপ - চুলাচুলি, কাড়াকাড়ি, গালাগালি, দেখাদেখি, কোলাকুলি, লাঠালাঠি, হাসাহাসি, গুঁতাগুঁতি, ঘুষাঘুষি ইত্যাদি।
কোনটি বহুব্রীহি সমাসের উদাহরণ ?
Correct Answer:
গ: হাতাহাতি
Explanation:
কোনটি বহুব্রীহি সমাসের উদাহরণ ? সঠিক উত্তর হাতাহাতি তেমাথা (তিন মাথার সমাহার ) - দ্বিগু, হাতাহাতি (হাতে হাতে যে যুদ্ধ) - ব্যতিহার বহুব্রীহি, মনগড়া (মন দ্বারা গড়া ) - তৃতীয়া তৎপুরুষ ।
বহুব্রীহি সমাস কয় প্রকার?
Correct Answer:
ক: আট প্রকার
বহুব্রীহি সমাস বদ্ধ পথ কোনটি?
Correct Answer:
খ: অনমনীয়
মধ্যপদলোপী বহুব্রীহি সমাসের উদাহরণ-
Correct Answer:
গ: হাতেখড়ি
নিচের যেপি বহুব্রীহি সমাসের দৃষ্টান্ত নয়-
Correct Answer:
ঘ: অনুতাপ
'আশীবিষ' কোন বহুব্রীহি সমাসের উদাহরণ?
Correct Answer:
ক: ব্যাধিকরণ বহুরীহি
Explanation:
'আশীবিষ' কোন বহুব্রীহি সমাসের উদাহরণ? সঠিক উত্তর ব্যাধিকরণ বহুরীহি ব্যাধিকরণ বহুব্রীহি সমাস এ পূর্ব পদ এবং পরপদ কোনটিই বিশেষণ হয় না।যেমনঃ আশীতে (দাঁতে ) বিষ যার= আশীবিষ।
নিপাতনে সিদ্ধ বহুব্রীহি সমাসের উদাহরণ কোনটি?
Correct Answer:
ঘ: অন্তরীপ
নিচের কোনটি ব্যতিহার বহুব্রীহি সমাসের উদাহরণ?
Correct Answer:
গ: কানাকানি
Explanation:
নিচের কোনটি ব্যতিহার বহুব্রীহি সমাসের উদাহরণ? সঠিক উত্তর কানাকানি যে বহুব্রীহি সমাসে দুটি একরূপ বিশেষ্য দিয়ে এক জাতীয় কাজ বোঝায় তাকে ব্যতিহার বহুব্রীহি সমাস বলে। যেমন: কানে কানে যে কথা = কানাকানি। আশীবিষ = আশীতে বিষ যার (ব্যাধিকরণ বহুব্রীহি), হাতেখড়ি = হাতে খড়ি দেয়া হয় অনুষ্ঠানে (অলুক বহুব্রীহি সমাস।
ব্যধিকরণ বহুব্রীহি সমাস কোনটি?
Correct Answer:
ঘ: কথাসর্বস্ব