balanced diet MCQs
Showing 26 questions (Total: 26)
খাদ্যজাত দ্রব্যের মান সঠিক রাখার জন্য প্যাকেটের ভিতর প্রলেপ করার প্রযুক্তি হলো
Correct Answer:
খ: ন্যানোটেকনোলজি
Explanation:
খাদ্যজাত দ্রব্যের মান সঠিক রাখার জন্য প্যাকেটের ভিতর প্রলেপ করার প্রযুক্তি হলো সঠিক উত্তর ন্যানোটেকনোলজি ন্যানোপ্রযুক্তিন্যানোপ্রযুক্তি (ন্যানোটেকনলজি বা সংক্ষেপে ন্যানোটেক) পদার্থকে আণবিক পর্যায়ে পরিবর্তন ও নিয়ন্ত্রণ করবার বিদ্যা। ন্যানোটেকনোলজি বা ন্যানোপ্রযুক্তিকে সংক্ষেপে ন্যানোটেক বলা হয়। ন্যানোটেকনোলজি পদার্থকে আণবিক পর্যায়ে পরিবর্তন ও নিয়ন্ত্রণ করার বিদ্যা। সাধারণত ন্যানোপ্রযুক্তি এমন সব কাঠামো নিয়ে কাজ করে যা অন্তত একটি মাত্রায় ১০০ ন্যানোমিটার থেকে ছোট। ন্যানোপ্রযুক্তি বহুমাত্রিক, এর সীমানা প্রচলিত সেমিকন্ডাকটর পদার্থবিদ্যা থেকে অত্যাধুনিক আণবিক স্বয়ং - সংশ্লেষণ প্রযুক্তি পর্যন্ত; আণবিক কাঠামোর নিয়ন্ত্রণ থেকে নতুন বৈশিষ্ট্যসম্পন্ন ন্যানোপদার্থের উদ্ভাবন পর্যন্ত বিস্তৃত। রিচার্ড ফাইনম্যানকে ন্যানোপ্রযুক্তির জনক বলা হয়। ন্যানোপ্রযুক্তির ব্যবহার চিকিৎসাবিজ্ঞান, ইলেকট্রনিক্স, শক্তি উৎপাদনসহ বহু ক্ষেত্রে বৈপ্লবিক পরিবর্তন আনতে পারে। অপরদিকে পরিবেশের উপর এর সম্ভাব্য বিরূপ প্রভাব নিয়েও সংশয় রয়েছে। তারপরও পৃথিবীর বহু দেশে ন্যানোপ্রযুক্তি নিয়ে ব্যাপক গবেষণা চলছে।
সুষম খাদ্যের উপাদান কয়টি?
Correct Answer:
গ: ৬ টি
Explanation:
সুষম খাদ্যের উপাদান কয়টি? সঠিক উত্তর ৬ টি মানবদেহের পুষ্টির চাহিদা সঠিকভাবে পূরণের জন্য সুষম খাদ্য গ্রহণ করা অপরিহার্য। সুষম খাদ্যের উপাদান ৬ টি। এগুলো হলো: শর্করা বা শ্বেতসার, আমিষ বা প্রোটিন , ভিটামিন বা খাদ্যপ্রাণ, খনিজ লবণ, ফ্যাট বা চর্বি ও পানি।
ইউরিয়া সার থেকে উদ্ভিদ কি খাদ্য উপাদান গ্রহন করে?
Correct Answer:
খ: নাইট্রোজেন
Explanation:
ইউরিয়া সার থেকে উদ্ভিদ কি খাদ্য উপাদান গ্রহন করে? সঠিক উত্তর নাইট্রোজেন নাইট্রোজেন গ্যাসকে একটি বিশেষ প্রক্রিয়ায় অ্যামোনিয়ায় রুপান্তরিত করা হয় এবং অ্যামোনিয়া থেকে ইউরিয়া সার উৎপন্ন করা হয়। তাই উদ্ভিদ খাদ্য উপাদান হিসেবে ইউরিয়া সার হতে নাইট্রোজেনই গ্রহণ করে। ইউরিয়া সারে নাইট্রোজেনের পরিমাণ ৪৬% ।
নিচের কোনটি আমিষ জাতীয় খাদ্য হজমে সাহায্য করে?
Correct Answer:
ক: ট্রিপসিন
Explanation:
নিচের কোনটি আমিষ জাতীয় খাদ্য হজমে সাহায্য করে? সঠিক উত্তর ট্রিপসিন ট্রিপসিন এনজাইন আমিষ জাতীয় খাদ্য পরিপাক করেটায়ালিন ও অ্যামাইলেজ এনজাইন শর্করা জাতীয় খাদ্য পরিপাক করেলাইপেজ এনজাইন স্নেহ বা লিপিড জাতীয় খাদ্য পরিপাক করে
কোন খাদ্যে প্রোটিন বেশি?
Correct Answer:
গ: মসুর ডাল
Explanation:
কোন খাদ্যে প্রোটিন বেশি? সঠিক উত্তর মসুর ডাল প্রাণী এবং উদ্ভিদ উভয় জগৎ থেকেই প্রচুর পরিমাণে আমিষ পাওয়া যায়। গরুর মাংস ও মসুরের ডাল উভয়ই আমিষ বা প্রোটিন জাতীয় খাদ্য। তবে মসুরের ডালে বেশি পরিমাণে প্রোটিন পাওয়া যায়। প্রতি ১০০ গ্রাম মসুর ডালে প্রোটিনের পরিমাণ ২৫.১ গ্রাম এবং গরুর মাংসে ২২.৬ গ্রাম। উল্লেখ্য ভাত ও ময়দা শর্করা জাতীয় খাদ্য। সূত্র : জীববিজ্ঞান নবম - দশম শ্রেণী' পৃষ্ঠা ৬৪ ; সংস্করণ নভেম্বর ২০১২ এনসিটিবি।
অতিরিক্ত খাদ্য থেকে লিভারে সঞ্চিত সুগার হল -----
Correct Answer:
ক: গ্লাইকোজেন
Explanation:
অতিরিক্ত খাদ্য থেকে লিভারে সঞ্চিত সুগার হল ----- সঠিক উত্তর গ্লাইকোজেন খাদ্য বিভিন্ন এনজাইম দ্বারা পরিপাক হয়ে ক্ষুদ্রতম অংশে পরিণত হয় । এগুলো সাধারণত মনোস্যাকারাইসে পরিশােষিত হয়। অতিরিক্ত খাদ্য হতে উৎপন্ন সুগার ভবিষ্যতের জন্য লিভার সঞ্চয় করে রাখে। এ সুগার হলো গ্লাইকোজেন জাতীয় খাদ্য।
মানবদেহের বৃদ্ধির জন্য কোন খাদ্য প্রয়োজন?
Correct Answer:
ক: আমিষ
Explanation:
মানবদেহের বৃদ্ধির জন্য কোন খাদ্য প্রয়োজন? সঠিক উত্তর আমিষ আমিষ বা প্রটিন দেহ কোষ বৃদ্ধির প্রধান এবং অন্যতম উপাদান।
সুষমখাদ্য শর্করা, আমিষ ও চর্বিজাতীয় খাদ্যের অনুপাত কিরুপ?
Correct Answer:
গ: ৪ঃ১ঃ১
Explanation:
সুষমখাদ্য শর্করা, আমিষ ও চর্বিজাতীয় খাদ্যের অনুপাত কিরুপ? সঠিক উত্তর ৪ঃ১ঃ১ সুষম খাদ্যের উপাদান ৬ টি। এগুলা হলো শর্করা, আমিষ, চর্বি, ভিটামিন, খনিজ লবণ এবং পানি। সুষম খাদ্যে শর্করা, আমিষ ও চর্বির অনুপাত ৪ঃ১ঃ১।
সুষম খাদ্যের উপাদান কয়টি ?
Correct Answer:
খ: ৬ টি
Explanation:
সুষম খাদ্যের উপাদান কয়টি ? সঠিক উত্তর ৬ টি মানবদেহের পুষ্টির চাহিদা সঠিকভাবে পূরণের জন্য সুষম খাদ্য গ্রহণ করা অপরিহার্য। সুষম খাদ্যের উপাদান ৬ টি। এগুলো হলো : শর্করা বা শ্বেতসার, আমিষ বা প্রোটিন, ভিটামিন বা খাদ্যপ্রাণ, খনিজ লবণ, ফ্যাট বা চর্বি বা পানি।
'মিষ্টি কুমড়া' কোন ধরনের খাদ্য?
Correct Answer:
ঘ: ভিটামিন
Explanation:
'মিষ্টি কুমড়া' কোন ধরনের খাদ্য? সঠিক উত্তর ভিটামিন 'মিষ্টি কুমড়া' ভিটামিন জাতীয় খাদ্য। মাছ, মাংস, দুধ, ডাল, বাদাম ইত্যাদি আমিষের উৎস। ঘি, মাখন, চিনাবাদাম, চর্বি ইত্যাদি স্নেহ পদার্থের উৎস। কড ও শার্ক মাছের তেল, শাকসবজি, কলা, পেয়ারা, বেল ইত্যাদি ভিটামিনের প্রধান উৎস।
নিচের কোনটিকে আদর্শ খাদ্য বলে?
Correct Answer:
গ: দুধ
Explanation:
নিচের কোনটিকে আদর্শ খাদ্য বলে? সঠিক উত্তর দুধ দুধ আদর্শ খাদ্য। কারণ খাদ্যের ৬ টি উপাদানের সবগুলোই দুধে বিদ্যমান রয়েছে। এজন্য দুধকে আদর্শ খাদ্য বলা হয়।
কোন খাদ্যে পচন ধরে না ?
Correct Answer:
খ: মধু
কো খাদ্যে পচন ধরে না?
Correct Answer:
ক: মধু
Explanation:
কো খাদ্যে পচন ধরে না? সঠিক উত্তর মধু অতি প্রাচীনকালে থেকেই মধু পুষ্টিকর ও মিষ্টি খাদ্যরুপে ব্যবহার হয়ে আসছে। ফুলে ফুলে ঘুরে কর্মী মৌমাছিরা যে ঘন মিষ্টি তরল পদার্থ সংগ্রহ করে মধুথলিতে জমা করে তাই মধু। এ থলির ভেতর বিভিন্ন এনজাইমের প্রভাবে সুক্রোজ ভেঙে ফ্রুক্টোজ ও গ্লুকোজ, জৈব এসিড, খনিজ লবণ, ভিটামিন ও বিভিন্ন উদ্ভিদ রঞ্জকের এক জটিল মিশ্রণ। মধু কিছুটা অম্ল প্রকৃতির হওয়ায় জীবাণুনাশক হিসেবেও ব্যবহৃত হয়। অন্যদিকে, ফল ও দুধ সহজেই অণুজীব দ্বারা আক্রান্ত হওয়ায় নষ্ট হয়ে যায়। সুতরাং সঠিক উত্তর হবে (ক)।
’শিমের বিচি’ কোন ধরনের খাদ্য?
Correct Answer:
ক: আমিষ
Explanation:
’শিমের বিচি’ কোন ধরনের খাদ্য? সঠিক উত্তর আমিষ শিমের বিচি এক ধরনের আমিষ। পুষ্টি বিজ্ঞানীদের মতে, প্রতি ১০০ গ্রাম খাওয়ার উপযোগী শিমের বিচিতে খাদ্য উপাদান হল - খাদ্যশক্তি ৩৪৭ কিলো ক্যালরি, আমিষ ২৪.৯ গ্রাম, চর্বি ০.৮০ গ্রাম, শর্করা ৬০ - ১ গ্রাম, ক্যালসিয়াম ৬০ মিলিগ্রাম এবং লৌহ ২.৭ মিলিগ্রাম।
কোন খাদ্যে পচন ধরে না?
Correct Answer:
ক: মধু
Explanation:
কোন খাদ্যে পচন ধরে না? সঠিক উত্তর মধু মিয়ানমারের সাথে বাংলাদেশের তিনটি জেলার সীমান্ত রয়েছে। এগুলো হলো : রাঙামাটি, বান্দরবান ও কক্সবাজার। এদের মধ্যে রাঙামাটির সাথে ভারত এবং মিয়ানমার উভয় দেশেরই সীমান্ত রয়েছে। অন্যদিকে ভারতের সাথে বাংলাদেশের ৩০টি জেলার সীমান্ত সংযোগ রয়েছে। চট্টগ্রাম, কুমিল্লা ও ফেনী এই ৩০টি জেলার অন্তর্গত।
সুষম খাদ্যে শর্করা, আমিষ ও চর্বির অনুপাত কত?
Correct Answer:
গ: ৪ঃ১ঃ১
Explanation:
সুষম খাদ্যে শর্করা, আমিষ ও চর্বির অনুপাত কত? সঠিক উত্তর ৪ঃ১ঃ১ সুষম খাদ্য ৬ টি যথা - শর্করা, আমিষ, চর্বি, ভিটামিন, খনিজ লবণ ও পানি। প্রধান তিনটি সুষম খাদ্য শর্করা, আমিষ ও স্নেহপদার্থের অনুপাত ৪ঃ১ঃ১।
'শিমের বিচি' কোন ধরনের খাদ্য ?
Correct Answer:
ক: আমিষ
Explanation:
'শিমের বিচি' কোন ধরনের খাদ্য ? সঠিক উত্তর আমিষ শিমের বিচিতে শতকরা ২০ ভাগ প্রোটিন ও উচ্চমাত্রার কার্বোহাইড্রেট রয়েছে।
খাদ্য নিরাপত্তা বিষয়টি সরাসরি কিসের সাথে সম্পর্কযুক্ত?
Correct Answer:
ক: কৃষি অর্থনীতি
খাদ্য সংরক্ষক হিসেবে কোনটি ব্যবহৃত হয়?
Correct Answer:
ঘ: খাদ্যলবণ
Explanation:
খাদ্য সংরক্ষক হিসেবে কোনটি ব্যবহৃত হয়? সঠিক উত্তর খাদ্যলবণ লবণ বিভিন্ন খাদ্যে অনুজীবেন বিস্তার রোধ করতে সহায়তা করে তাই খাদ্য সংরক্ষণে লবণের ভূমিকা অপরিসীম । এটি খাদ্য সংরক্ষণের প্রাচীনতম পদ্ধতি।
খাদ্য হজম প্রক্রিয়া শুরু হয়-
Correct Answer:
ক: পাকস্থলিতে
Explanation:
খাদ্য হজম প্রক্রিয়া শুরু হয়- সঠিক উত্তর পাকস্থলিতে খাদ্য পরিপাক প্রক্রিয়া প্রধানত পাকস্থলীতে শুরু হয়। বিশেষ করে আমিষ জাতীয় খাদ্যের পরিপাকে পাকস্থলীর ভূমিকা প্রধান। সাধারণত: শর্করা এবং স্নেহ জাতীয় খাদ্য পাকস্থলীতে পরিপাক হয় না।
ইদানিং সুপার ফুড বলে পরিচিত খাদ্য কি বৈশিষ্ট্য বহন করে?
Correct Answer:
গ: উষ্ণ রক্তচাপ নিয়ন্ত্রণ করে
সুষম খাদ্যে প্রধান তিনটি খাদ্য উপাদানের অনুপাত (শর্করা : আমিশ : স্নেহপদার্থ)-
Correct Answer:
ক: ৪ : ১ : ১
Explanation:
সুষম খাদ্যে প্রধান তিনটি খাদ্য উপাদানের অনুপাত (শর্করা : আমিশ : স্নেহপদার্থ)- সঠিক উত্তর ৪ : ১ : ১ সুষম খাদ্য ৬ টি যথা - শর্করা, আমিষ, চর্বি, ভিটামিন, খনিজ লবণ ও পানি। প্রধান তিনটি সুষম খাদ্য শর্করা, আমিষ ও স্নেহপদার্থের অনুপাত ৪ঃ১ঃ১।
খাদ্য রপ্তানিতে শীর্ষ কোন দেশ?
Correct Answer:
গ: যুক্তরাষ্ট্র
Explanation:
খাদ্য রপ্তানিতে শীর্ষ কোন দেশ? সঠিক উত্তর যুক্তরাষ্ট্র খাদ্য রপ্তানিতে শীর্ষ দেশ যুক্তরাষ্ট্র। চীন ষষ্ট, ভারত দ্বাদশ এবং যুক্তরাজ্য চতুর্দশ।
কোন প্রক্রিয়ায় উদ্ভিদ খাদ্য তৈরী করে?
Correct Answer:
গ: সালোকসংশ্লেষণ
Explanation:
কোন প্রক্রিয়ায় উদ্ভিদ খাদ্য তৈরী করে? সঠিক উত্তর সালোকসংশ্লেষণ সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় উদ্ভিদ খাদ্য তৈরী করে।
সুষম খাদ্যের উপাদান কতটি?
Correct Answer:
ক: ৬টি
Explanation:
[সুষম খাদ্যের উপাদান হলো ছয়টি। দেহ গঠনের উপযোগী খাদ্য বা আমিষ। শক্তি সরবরাহকারী খাদ্য বা শর্করা ও স্নেহ জাতীয় পদার্থ। প্রতিরক্ষামূলক খাদ্য বা ভিটামিন ও খনিজ লবণ। আবশ্যিক প্রাণরক্ষাকারী উপাদান বা পানি।]
গাছের খাদ্য তালিকায় আছে
Correct Answer:
ক: N, P, K, S ও Zn
Explanation:
[১৮৬০ খ্রিস্টাব্দে ম্যাক্স এবং নপ পরীক্ষায় দেখান যে, উদ্ভিদের সার্বিক বৃদ্ধির প্রয়োজনে দশটি খনিজ উপাদান বিশেষ দরকারি। এগুলো হচ্ছে - কার্বন (C) , হাইড্রোজেন (H), অক্সিজেন (O), নাইট্রোজেন (N), ফসফরাস (P) , পটাশিয়াম (K) , ক্যালসিয়াম (Ca), সালফার (S), ম্যাগনেসিয়াম (Mg) এবং লোহা (Fe)। উপরোক্ত প্রশ্নের (ক) তালিকায় সবগুলোই এই দশ প্রকার খনিজের মধ্যে রয়েছে। সুতরাং সঠিক উত্তর (ক)।]