Organic acids present in various foods MCQs
Showing 11 questions (Total: 11)
খাদ্যজাত দ্রব্যের মান সঠিক রাখার জন্য প্যাকেটের ভিতর প্রলেপ করার প্রযুক্তি হলো
Correct Answer:
খ: ন্যানোটেকনোলজি
Explanation:
খাদ্যজাত দ্রব্যের মান সঠিক রাখার জন্য প্যাকেটের ভিতর প্রলেপ করার প্রযুক্তি হলো সঠিক উত্তর ন্যানোটেকনোলজি ন্যানোপ্রযুক্তিন্যানোপ্রযুক্তি (ন্যানোটেকনলজি বা সংক্ষেপে ন্যানোটেক) পদার্থকে আণবিক পর্যায়ে পরিবর্তন ও নিয়ন্ত্রণ করবার বিদ্যা। ন্যানোটেকনোলজি বা ন্যানোপ্রযুক্তিকে সংক্ষেপে ন্যানোটেক বলা হয়। ন্যানোটেকনোলজি পদার্থকে আণবিক পর্যায়ে পরিবর্তন ও নিয়ন্ত্রণ করার বিদ্যা। সাধারণত ন্যানোপ্রযুক্তি এমন সব কাঠামো নিয়ে কাজ করে যা অন্তত একটি মাত্রায় ১০০ ন্যানোমিটার থেকে ছোট। ন্যানোপ্রযুক্তি বহুমাত্রিক, এর সীমানা প্রচলিত সেমিকন্ডাকটর পদার্থবিদ্যা থেকে অত্যাধুনিক আণবিক স্বয়ং - সংশ্লেষণ প্রযুক্তি পর্যন্ত; আণবিক কাঠামোর নিয়ন্ত্রণ থেকে নতুন বৈশিষ্ট্যসম্পন্ন ন্যানোপদার্থের উদ্ভাবন পর্যন্ত বিস্তৃত। রিচার্ড ফাইনম্যানকে ন্যানোপ্রযুক্তির জনক বলা হয়। ন্যানোপ্রযুক্তির ব্যবহার চিকিৎসাবিজ্ঞান, ইলেকট্রনিক্স, শক্তি উৎপাদনসহ বহু ক্ষেত্রে বৈপ্লবিক পরিবর্তন আনতে পারে। অপরদিকে পরিবেশের উপর এর সম্ভাব্য বিরূপ প্রভাব নিয়েও সংশয় রয়েছে। তারপরও পৃথিবীর বহু দেশে ন্যানোপ্রযুক্তি নিয়ে ব্যাপক গবেষণা চলছে।
সুষম খাদ্যের উপাদান কয়টি?
Correct Answer:
গ: ৬ টি
Explanation:
সুষম খাদ্যের উপাদান কয়টি? সঠিক উত্তর ৬ টি মানবদেহের পুষ্টির চাহিদা সঠিকভাবে পূরণের জন্য সুষম খাদ্য গ্রহণ করা অপরিহার্য। সুষম খাদ্যের উপাদান ৬ টি। এগুলো হলো: শর্করা বা শ্বেতসার, আমিষ বা প্রোটিন , ভিটামিন বা খাদ্যপ্রাণ, খনিজ লবণ, ফ্যাট বা চর্বি ও পানি।
কোলেস্টেরল এক ধরনের ----
Correct Answer:
ক: অসম্পৃক্ত এলকোহল
Explanation:
কোলেস্টেরল এক ধরনের ---- সঠিক উত্তর অসম্পৃক্ত এলকোহল কোলেস্টেরল হলো একধরনের প্রাণীজ স্টেরল। স্টেরল হলো উদ্ভিজ্জ তেল ও প্রাণীজ চর্বি। এগুলো দানাদার যৌগ এবং কাঠামােতে একটি হাইড্রোক্সিল গ্রুপ আছে। স্টেরলগুলোকে কঠিন/ অসম্পৃক্ত বলা হয়।
ইউরিয়া সার থেকে উদ্ভিদ কি খাদ্য উপাদান গ্রহন করে?
Correct Answer:
খ: নাইট্রোজেন
Explanation:
ইউরিয়া সার থেকে উদ্ভিদ কি খাদ্য উপাদান গ্রহন করে? সঠিক উত্তর নাইট্রোজেন নাইট্রোজেন গ্যাসকে একটি বিশেষ প্রক্রিয়ায় অ্যামোনিয়ায় রুপান্তরিত করা হয় এবং অ্যামোনিয়া থেকে ইউরিয়া সার উৎপন্ন করা হয়। তাই উদ্ভিদ খাদ্য উপাদান হিসেবে ইউরিয়া সার হতে নাইট্রোজেনই গ্রহণ করে। ইউরিয়া সারে নাইট্রোজেনের পরিমাণ ৪৬% ।
নিচের কোনটি আমিষ জাতীয় খাদ্য হজমে সাহায্য করে?
Correct Answer:
ক: ট্রিপসিন
Explanation:
নিচের কোনটি আমিষ জাতীয় খাদ্য হজমে সাহায্য করে? সঠিক উত্তর ট্রিপসিন ট্রিপসিন এনজাইন আমিষ জাতীয় খাদ্য পরিপাক করেটায়ালিন ও অ্যামাইলেজ এনজাইন শর্করা জাতীয় খাদ্য পরিপাক করেলাইপেজ এনজাইন স্নেহ বা লিপিড জাতীয় খাদ্য পরিপাক করে
কোন খাদ্যে প্রোটিন বেশি?
Correct Answer:
গ: মসুর ডাল
Explanation:
কোন খাদ্যে প্রোটিন বেশি? সঠিক উত্তর মসুর ডাল প্রাণী এবং উদ্ভিদ উভয় জগৎ থেকেই প্রচুর পরিমাণে আমিষ পাওয়া যায়। গরুর মাংস ও মসুরের ডাল উভয়ই আমিষ বা প্রোটিন জাতীয় খাদ্য। তবে মসুরের ডালে বেশি পরিমাণে প্রোটিন পাওয়া যায়। প্রতি ১০০ গ্রাম মসুর ডালে প্রোটিনের পরিমাণ ২৫.১ গ্রাম এবং গরুর মাংসে ২২.৬ গ্রাম। উল্লেখ্য ভাত ও ময়দা শর্করা জাতীয় খাদ্য। সূত্র : জীববিজ্ঞান নবম - দশম শ্রেণী' পৃষ্ঠা ৬৪ ; সংস্করণ নভেম্বর ২০১২ এনসিটিবি।
অতিরিক্ত খাদ্য থেকে লিভারে সঞ্চিত সুগার হল -----
Correct Answer:
ক: গ্লাইকোজেন
Explanation:
অতিরিক্ত খাদ্য থেকে লিভারে সঞ্চিত সুগার হল ----- সঠিক উত্তর গ্লাইকোজেন খাদ্য বিভিন্ন এনজাইম দ্বারা পরিপাক হয়ে ক্ষুদ্রতম অংশে পরিণত হয় । এগুলো সাধারণত মনোস্যাকারাইসে পরিশােষিত হয়। অতিরিক্ত খাদ্য হতে উৎপন্ন সুগার ভবিষ্যতের জন্য লিভার সঞ্চয় করে রাখে। এ সুগার হলো গ্লাইকোজেন জাতীয় খাদ্য।
মানবদেহের বৃদ্ধির জন্য কোন খাদ্য প্রয়োজন?
Correct Answer:
ক: আমিষ
Explanation:
মানবদেহের বৃদ্ধির জন্য কোন খাদ্য প্রয়োজন? সঠিক উত্তর আমিষ আমিষ বা প্রটিন দেহ কোষ বৃদ্ধির প্রধান এবং অন্যতম উপাদান।
'অ্যাকোয়া রিজিয়া' বলতে কি বোঝায়?
Correct Answer:
গ: কনসেনট্রেটেড হাইড্রোক্লোরিক এসিড ও নাইট্রিক এসিডের মিশ্রণ
CH3OH এবং CH3CH2OH এর মধ্যে পার্থক্য করার জন্য ব্যবহার করা হয়__
Correct Answer:
ক: Iodoform test
Explanation:
CH3OH এবং CH3CH2OH এর মধ্যে পার্থক্য করার জন্য ব্যবহার করা হয়__ সঠিক উত্তর Iodoform test মিথানল ও ইথানল উভয়েই প্রাইমারি (১°) অ্যালকোহল। এদের মধ্যে ইথানলের অণুতে মিথাইল মূলক আছে যা আয়ােডিনের সাথে NaOH - এর উপস্থিতিতে CHI (মিথাইল আয়ােডাইড) উৎপন্ন করে। মিথানলে α - C - এর সাথে এরূপ মিথাইল মূলক থাকে না। অর্থাৎ এ বিক্রিয়া দ্বারা মিথাইল ও ইথানলের মধ্যে পার্থক্য করা যায়।
গাছের খাদ্য তালিকায় আছে
Correct Answer:
ক: N, P, K, S ও Zn
Explanation:
[১৮৬০ খ্রিস্টাব্দে ম্যাক্স এবং নপ পরীক্ষায় দেখান যে, উদ্ভিদের সার্বিক বৃদ্ধির প্রয়োজনে দশটি খনিজ উপাদান বিশেষ দরকারি। এগুলো হচ্ছে - কার্বন (C) , হাইড্রোজেন (H), অক্সিজেন (O), নাইট্রোজেন (N), ফসফরাস (P) , পটাশিয়াম (K) , ক্যালসিয়াম (Ca), সালফার (S), ম্যাগনেসিয়াম (Mg) এবং লোহা (Fe)। উপরোক্ত প্রশ্নের (ক) তালিকায় সবগুলোই এই দশ প্রকার খনিজের মধ্যে রয়েছে। সুতরাং সঠিক উত্তর (ক)।]