Bengali drama MCQs
Showing 50 questions (Total: 229)
সৈয়দ ওয়ালী উল্লাহর নাটক কোনটি?
Correct Answer:
ঘ: সুড়ঙ্গ
Explanation:
সৈয়দ ওয়ালী উল্লাহর নাটক কোনটি? সঠিক উত্তর সুড়ঙ্গ কথাসাহিত্যিক সৈয়দ ওয়ালীউল্লাহ রচিত নাটক বহিপীর, তরঙ্গভঙ্গ ,সুড়ঙ্গ ,উজানে মৃত্যু।
‘চিরকুমার সভা’ নাটকটির লেখক কে?
Correct Answer:
ক: রবীন্দ্রনাথ ঠাকুর
Explanation:
‘চিরকুমার সভা’ নাটকটির লেখক কে? সঠিক উত্তর রবীন্দ্রনাথ ঠাকুর চিরকুমার সভা হল একটি জনপ্রিয় হাসির বাংলা চলচ্চিত্র যা পরিচালনা করেন দেবকী বসু। রবীন্দ্রনাথ ঠাকুর এর নাটক অবলম্বনে এই চলচ্চিত্রটি নির্মিত হয়েছিল। এই চলচ্চিত্রটি ১৯৫৬ সালে দীলিপ পিকচার্স ব্যানারে মুক্তি পেয়েছিল এবং সংগীত পরিচালনা করেছেন সন্তোষ সেনগুপ্ত। এই চলচ্চিত্রটির মুখ্য চরিত্রে অভিনয় করেন অনিতা গুহ, উত্তম কুমার, অহীন্দ্র চৌধুরী, অজিত চ্যাটার্জী এবং জহর রায়।
‘তারাবাঈ’ নাটকটির লেখক কে?
Correct Answer:
ঘ: দ্বিজেন্দ্রলাল রায়
Explanation:
‘তারাবাঈ’ নাটকটির লেখক কে? সঠিক উত্তর দ্বিজেন্দ্রলাল রায় দ্বিজেন্দ্রলাল বায়ের ইতিহাসাশ্রয়ী নাটক - তারাবাঈ (১৯০৩)(প্রথম ঐতিহাহাসিক নাটক) রানা প্রতাপসিংহ (১৯০৫) দুর্গাদাস (১৯০৬) সোরার রুস্তম (১৯০৮) নূরজাহান (১৯০৮) মেবার পতন (১৯০৮) সাজাহান (১৯০৯)(সর্বশ্রেষ্ঠ নাটক) চন্দ্রগুপ্ত (১৯১২) সিংহল বিজয় (১৯১৫)
”নেমেসিস” নাটকটি কার লেখা ?
Correct Answer:
ক: নুরুল মোমেন
Explanation:
”নেমেসিস” নাটকটি কার লেখা ? সঠিক উত্তর নুরুল মোমেন নুরুল মোমেনের শ্রেষ্ঠ নাটক ‘নেমেসিস’। ১৯৩৯ - ৪৩ সালের দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রেক্ষাপটে নূরুল মোমেন ১৯৪৪ সালে নাটকটি লেখেন এবং ‘শনিবার চিঠি’ পত্রিকায় তা প্রকাশিত হয়। নূরুল মোমেন যশোর জেলার বুড়োইচ গ্রামে ২৫ নভেম্বর ১৯০৬ জন্মগ্রহণ করেন। তিনি মূলত নাট্যকার ছিলেন।
”কবর” নাটক কার রচনা?
Correct Answer:
খ: মুনীর চৌধুরী
Explanation:
”কবর” নাটক কার রচনা? সঠিক উত্তর মুনীর চৌধুরী শিক্ষাবিদ, নাটকার, সমালোচক ও বাগ্মী চৌধুরী (১৯২৫ - ১৯৭১ খ্রি.) ‘কবর’ (১৯৬৬) নাটকটি ১৯৫২ সালের ভাষা আন্দোলনের পটভূমিতে রচনা করেন। তার অন্যান্য উল্লেখযোগ্য নাটক হলো - ‘রক্তাক্ত প্রান্তর’ (১৯৬২),‘চিঠি’ (১৯৬৬), ‘দপ্তকারণ্য’ (১৯৬৬) ইত্যাদি।
বাংলা মৌলিক নাটকের যাত্রা শুরু হয় কোন নাট্যকারের হাতে ?
Correct Answer:
ঘ: রামনারায়ণ তর্করত্ন
Explanation:
বাংলা মৌলিক নাটকের যাত্রা শুরু হয় কোন নাট্যকারের হাতে ? সঠিক উত্তর রামনারায়ণ তর্করত্ন রামনারায়ণের পিতা রামধন শিরোমনি সেকালের একজন নামকরা পন্ডিত ছিলেন। তার দাদা প্রাণকৃষ্ণ বিদ্যাসাগর সংস্কৃত কলেজের অধ্যাপক ছিলেন। রামনারায়ণ সংস্কৃত কলেজে ১৮৪৩ থেকে ১৮৫৩ সাল পর্যন্ত অধ্যয়ন করেন। তিনি প্রথমে হিন্দু মেট্রোপলিটন কলেজে প্রধান পন্ডিত হিসেবে এবং পরে সংস্কৃত কলেজে অধ্যাপক হিসেবে কাজ করেন। প্রায় ২৭ বছর তিনি সংস্কৃত কলেজে অধ্যাপনা করেন। ১৮৮২ সালে এই কলেজ থেকে অবসর গ্রহণ করে তিনি নিজগ্রাম হরিনাভিতে চতুষ্পাঠী খুলে অধ্যাপনার দ্বারা বাকি জীবন অতিবাহিত করেন।
'কবর' নাটকটিতে কয়টি চরিত্রের বিকাশ লক্ষ্য করা যায়?
Correct Answer:
গ: চারটি
Explanation:
'কবর' নাটকটিতে কয়টি চরিত্রের বিকাশ লক্ষ্য করা যায়? সঠিক উত্তর চারটি ১৯৫২ সালের ২১ শে ফেব্রুয়ারির পটভূমিতে রচিত 'কবর' নাটকের রচয়িতা মুনীর চৌধুর। তিনি নাটকটি ১৯৫২ সালের পটভূমিতে ১৯৫৩ সালের ১৭ ই জানুয়ারী রচনা করেন। ১৯৫৩ সালে কারাগারেই এটি প্রথম মঞ্চায়ন করা হয়।
‘জমিদার দর্পণ’ নাটকটি কে লিখেছেন?
Correct Answer:
খ: মীর মশাররফ হোসেন
Explanation:
‘জমিদার দর্পণ’ নাটকটি কে লিখেছেন? সঠিক উত্তর মীর মশাররফ হোসেন জমিদার দর্পন মীর মোশাররফ হোসেন রচিত নাটক প্রকাশিত হয় ১৮৭৩ সালে
’অয়ময়’ নাটকটি কে রচনা করেছেন?
Correct Answer:
ক: হুমায়ূন আহমেদ
Explanation:
’অয়ময়’ নাটকটি কে রচনা করেছেন? সঠিক উত্তর হুমায়ূন আহমেদ অয়ময় হুমায়ূন আহমেদ রচিত উপন্যাস এটি অবলম্বনে টিভি নাটক নির্মিত হয়েছে
'আমলার মামলা' নাটকটি লিখেছেন--
Correct Answer:
ক: শওকত ওসমান
Explanation:
'আমলার মামলা' নাটকটি লিখেছেন-- সঠিক উত্তর শওকত ওসমান 'আমলার মামলা' নাটকটি লিখেছেন - - শওকত ওসমান। শেখ আজিজুর রহমান (২ জানুয়ারি ১৯১৭–মে ১৪, ১৯৯৮), যিনি শওকত ওসমান কলমি নামে অধিক পরিচিত, বাংলাদেশের একজন চিন্তক, লেখক ও কথাসাহিত্যিক। তিনি একাধারে নাটক, গল্প, উপন্যাস, প্রবন্ধ, রম্যরচনা, রাজনৈতিক লেখা, শিশু - কিশোর সাহিত্য রচনা করেছেন। তার উল্লেখযোগ্য নাটক হচ্ছে : আমলার মামলা (১৯৪৯), পূর্ণ স্বাধীনতা চূর্ণ স্বাধীনতা (১৯৯০), তস্কর ও লস্কর, কাঁকর মনি
'শাহজাহান' নাটকের নাট্যকার কে?
Correct Answer:
ক: দ্বিজেন্দ্রলাল রায়
Explanation:
'শাহজাহান' নাটকের নাট্যকার কে? সঠিক উত্তর দ্বিজেন্দ্রলাল রায় 'শাহজাহান' নাটকের নাট্যকার দ্বিজেন্দ্রলাল রায়। দ্বিজেন্দ্রলাল রায় (১৯ জুলাই ১৮৬৩ - ১৭ মে ১৯১৩) ছিলেন একজন বিশিষ্ট বাঙালি কবি, নাট্যকার ও সংগীতস্রষ্টা। তিনি ডি. এল. রায় নামেও পরিচিত ছিলেন। তিনি প্রায় ৫০০ গান রচনা করেন। এই গানগুলি বাংলা সংগীত জগতে দ্বিজেন্দ্রগীতি নামে পরিচিত। তাঁর বিখ্যাত গান "ধনধান্যে পুষ্পে ভরা", "বঙ্গ আমার! জননী আমার! ধাত্রী আমার! আমার দেশ" ইত্যাদি আজও সমান জনপ্রিয়। তিনি অনেকগুলি নাটক রচনা করেন। তাঁর নাটকগুলি চার শ্রেণিতে বিন্যস্ত: প্রহসন, কাব্যনাট্য, ঐতিহাসিক নাটক ও সামাজিক নাটক। তাঁর রচিত কাব্যগ্রন্থগুলির মধ্যে জীবদ্দশায় প্রকাশিত আর্যগাথা (১ম ও ২য় ভাগ) ও মন্দ্র বিখ্যাত। দ্বিজেন্দ্রলাল রায়ের বিখ্যাত নাটকগুলির মধ্যে উল্লেখযোগ্য একঘরে, কল্কি - অবতার, বিরহ, সীতা, তারাবাঈ, দুর্গাদাস, রাণা প্রতাপসিংহ, মেবার - পতন, নূরজাহান, সাজাহান, চন্দ্রগুপ্ত, সিংহল - বিজয় ইত্যাদি।
'আনোয়ার পাশা' নাটকটির রচয়িতা কে ?
Correct Answer:
গ: ইব্রাহিম খাঁ
Explanation:
'আনোয়ার পাশা' নাটকটির রচয়িতা কে ? সঠিক উত্তর ইব্রাহিম খাঁ 'আনোয়ার পাশা' নাটকটির রচয়িতা ইব্রাহিম খাঁ। ইবরাহীম খাঁ (ফেব্রুয়ারি ১৮৯৪ - ২৯ মার্চ ১৯৭৮) উপমহাদেশের প্রখ্যাত শিক্ষাবিদ, সাহিত্যিক ও সমাজ সংস্কারক। তিনি টাঙ্গাইল জেলার তৎকালীন ভুঞাপুর থানার অন্তর্গত বিরামদী গ্রামে জন্মগ্রহণ করেন। তার বাবার নাম শাবাজ খাঁ ও মায়ের নাম রতন খানম। ইবরাহীম খাঁ ১৯৭৮ সালের ২৯ মার্চ ঢাকায় মৃত্যুবরণ করেন। উল্লেখযোগ্য গ্রন্থ সম্পাদনা কামাল পাশা আনোয়ার পাশা কাফেলা বৌ বেগম আল বোখারা বাতায়ন ইস্তাম্বুল যাত্রীর পত্র ইসলামের মর্মকথা
'কবর' নাটকের রচয়িতা --
Correct Answer:
ঘ: মুনীর চৌধুরী
Explanation:
'কবর' নাটকের রচয়িতা -- সঠিক উত্তর মুনীর চৌধুরী 'কবর' নাটকের রচয়িতা - - মুনীর চৌধুরী। আবু নয়ীম মোহাম্মদ মুনীর চৌধুরী (২৭ নভেম্বর ১৯২৫ - ১৪ ডিসেম্বর ১৯৭১) ছিলেন একজন বাংলাদেশি শিক্ষাবিদ, নাট্যকার, সাহিত্য সমালোচক, ভাষাবিজ্ঞানী, বাগ্মী এবং বুদ্ধিজীবী। তিনি ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ চলাকালীন পাকিস্তানি সামরিক বাহিনী কর্তৃক বাংলাদেশী বুদ্ধিজীবী হত্যাকাণ্ডের অন্যতম একজন শিকার। তিনি তৎকালীন ঢাকা জেলার মানিকগঞ্জে জন্মগ্রহণ করেন। তার পৈতৃক নিবাস নোয়াখালী জেলার চাটখিল থানাধীন গোপাইরবাগ গ্রামে। কবর (রচনাকাল ১৯৫৩, প্রকাশকাল ১৯৬৬) পূর্ববাংলার প্রথম প্রতিবাদী নাটক। নাটকটির পটভূমি হলো ১৯৫২ এর ভাষা আন্দোলন।
'নীলদর্পণ' নাটক রচনা করেছেন--
Correct Answer:
গ: দীনবন্ধু মিত্র
Explanation:
'নীলদর্পণ' নাটক রচনা করেছেন-- সঠিক উত্তর দীনবন্ধু মিত্র 'নীলদর্পণ' নাটক রচনা করেছেন - - দীনবন্ধু মিত্র। দীনবন্ধু মিত্র (ইংরেজি: Dinabandhu Mitra; ১৮৩০–১ নভেম্বর, ১৮৭৩) ১৮২৯ সালের ১০ই এপ্রিল চৌবেড়িয়া দীনবন্ধু বিদ্যালয় (উ.মা) এই দিনে তার জন্মদিন পালন করে। দীনবন্ধু মিত্রের প্রথম প্রকাশিত নাটক নীলদর্পণ প্রকাশিত হয় ১৮৬০ খ্রিষ্টাব্দে। এর পরে ১৮৬৩ খ্রিষ্টাব্দে প্রকাশিত হয় তার দ্বিতীয় নাটক নবীন তপস্বিনী। দীনবন্ধুর দুটি উৎকৃষ্ট প্রহসন হল ''সধবার একাদশী'' ও বিয়ে পাগলা বুড়ো। ১৮৭২ খ্রিষ্টাব্দে তার অপর এক প্রহসন জামাই বারিক প্রকাশিত হয়। ১৮৭৩ খ্রিষ্টাব্দে প্রকাশিত হয় তার সর্বশেষ নাটক কমলে কামিনী।
‘ওরা কদম আলী’ নাটকটি কে লিখেছেন?
Correct Answer:
গ: মামুনুর রশীদ
Explanation:
‘ওরা কদম আলী’ নাটকটি কে লিখেছেন? সঠিক উত্তর মামুনুর রশীদ ‘ওরা কদম আলী’ নাটকটি লিখেছেন মামুনুর রশীদ। মামুনুর রশীদ (জন্ম ২৯ ফেব্রুয়ারি ১৯৪৮) একজন প্রখ্যাত বাংলাদেশী নাট্যকার, অভিনেতা ও নাট্য পরিচালক। স্বাধীনতা উত্তর বাংলাদেশের মঞ্চ আন্দোলনের পথিকৃত। তার নাট্যকর্মে প্রখর সমাজ সচেতনতা লক্ষনীয়। শ্রেণী সংগ্রাম তার নাটকের এক গুরুত্বপূর্ণ বিষয়বস্তু। তার উল্লেখযোগ্য নাটক হচ্ছে: ১৯৭৪ গন্ধর্ব নগরী, ১৯৭৬ ওরা কদম আলী, ১৯৮১ ওরা আছে বলেই, ১৯৮৩ ইবলিশ, ১৯৮৪ এখানে নোঙর, ১৯৮৫ গিনিপিগ, ১৯৮৬ অববাহিকা ।
‘রক্তাক্ত প্রান্তর’ নাটকটির রচয়িতা কে?
Correct Answer:
ঘ: মুনীর চৌধুরী
Explanation:
‘রক্তাক্ত প্রান্তর’ নাটকটির রচয়িতা কে? সঠিক উত্তর মুনীর চৌধুরী ‘রক্তাক্ত প্রান্তর’ নাটকটির রচয়িতা মুনীর চৌধুরী। আবু নয়ীম মোহাম্মদ মুনীর চৌধুরী (২৭ নভেম্বর ১৯২৫ - ১৪ ডিসেম্বর ১৯৭১) ছিলেন একজন বাংলাদেশি শিক্ষাবিদ, নাট্যকার, সাহিত্য সমালোচক, ভাষাবিজ্ঞানী, বাগ্মী এবং বুদ্ধিজীবী। তিনি ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ চলাকালীন পাকিস্তানি সামরিক বাহিনী কর্তৃক বাংলাদেশী বুদ্ধিজীবী হত্যাকাণ্ডের অন্যতম একজন শিকার। তিনি তৎকালীন ঢাকা জেলার মানিকগঞ্জে জন্মগ্রহণ করেন। তার পৈতৃক নিবাস নোয়াখালী জেলার চাটখিল থানাধীন গোপাইরবাগ গ্রামে। রক্তাক্ত প্রান্তর (১৯৬২): পানিপথের তৃতীয় যুদ্ধের কাহিনী এর মূল উপজীব্য। এতে তিনি যুদ্ধবিরোধী মনোভাব প্রকাশ করেন। নাটকটির জন্য তিনি ১৯৬২ সালে বাংলা একাডেমি পুরস্কার পান।
"কবর" নাটকটির লেখক কে-
Correct Answer:
ঘ: মুনীর চৌধুরী
Explanation:
"কবর" নাটকটির লেখক কে- সঠিক উত্তর মুনীর চৌধুরী "কবর" নাটকটির লেখক কে - মুনীর চৌধুরী। আবু নয়ীম মোহাম্মদ মুনীর চৌধুরী (২৭ নভেম্বর ১৯২৫ - ১৪ ডিসেম্বর ১৯৭১) ছিলেন একজন বাংলাদেশি শিক্ষাবিদ, নাট্যকার, সাহিত্য সমালোচক, ভাষাবিজ্ঞানী, বাগ্মী এবং বুদ্ধিজীবী। তিনি ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ চলাকালীন পাকিস্তানি সামরিক বাহিনী কর্তৃক বাংলাদেশী বুদ্ধিজীবী হত্যাকাণ্ডের অন্যতম একজন শিকার। কবর (রচনাকাল ১৯৫৩, প্রকাশকাল ১৯৬৬) পূর্ববাংলার প্রথম প্রতিবাদী নাটক। নাটকটির পটভূমি হলো ১৯৫২ এর ভাষা আন্দোলন।
'নীলদর্পণ' নাটকটি কোথা থেকে প্রকাশিত ?
Correct Answer:
ক: ঢাকা
Explanation:
'নীলদর্পণ' নাটকটি কোথা থেকে প্রকাশিত ? সঠিক উত্তর ঢাকা নাট্যকার দীনবন্ধু মিত্র রচিত 'নীলদর্পণ' (১৯৮০) নাটকটি ঢাকা থেকে প্রকাশিত প্রথম গ্রন্থ। এটি নীলকরদের অত্যাচার ও নীলচাষীদের দুঃখ ও কষ্ট নিয়ে রচিত।
”Uncle Tom's Cabin"-এর সাথে তুলনা করা হয় কোন নাটককে?
Correct Answer:
খ: নীল দর্পণ
Explanation:
”Uncle Tom's Cabin"-এর সাথে তুলনা করা হয় কোন নাটককে? সঠিক উত্তর নীল দর্পণ বাংলাদেশে রচিত, বাংলাদেশে মুদ্রায়ন, বাংলাদেশে মঞ্চায়ন, বাংলাদেশের নাটক খ্যাত দীনবন্ধু মিত্রের "নীল দর্পণ "নাটকটিকে ইংরেজি সাহিত্যের "Uncle Tom's Cabin "এর সাথে তুলনা করা হয়।
' স্বাধীনতা আমার স্বাধীনতা' নাটকের রচয়িতা কে?
Correct Answer:
খ: মমতাজউদ্দীন আহমদ
Explanation:
' স্বাধীনতা আমার স্বাধীনতা' নাটকের রচয়িতা কে? সঠিক উত্তর মমতাজউদ্দীন আহমদ ' স্বাধীনতা আমার স্বাধীনতা' নাটকের রচয়িতা মমতাজউদ্দীন আহমদ। মমতাজউদদীন আহমদ (১৮ জানুয়ারি ১৯৩৫ – ২ জুন ২০১৯) ছিলেন একজন প্রখ্যাত বাংলাদেশি নাট্যকার, অভিনেতা ও ভাষাসৈনিক। তিনি স্বাধীনতা উত্তর বাংলাদেশের নাট্য আন্দোলনের অন্যতম পথিকৃত যিনি এক অঙ্কের নাটক লেখায় বিশেষ পারদর্শিতার স্বাক্ষর রেখেছিলেন। নাটকে বিশেষ অবদানের জন্য তিনি ১৯৭৬ সালে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ও ১৯৯৭ সালে একুশে পদক লাভ করেন।
একুশের উপর বহুল প্রচারিত নাটক কোনটি?
Correct Answer:
ক: কবর
Explanation:
একুশের উপর বহুল প্রচারিত নাটক কোনটি? সঠিক উত্তর কবর ভাষা আন্দোলন এর প্রেক্ষাপটে প্রথম রচিত নাটক কবর। নাটকটি রচনা করেছেন মুনীর চৌধুরী। ১৯৫৩ সালের জানুয়ারি মাসে ভাষা আন্দোলনে সক্রিয় থাকার কারণে তিনি গ্রেফতার হন। তারপর সেখানে জেলখানায় বসে রচনা করেন বিখ্যাত কবর নাটক। নাটকটি প্রথম মঞ্চস্থ হয় জেলখানায় ১৯৫৩ সালের ২১ ফেব্রুয়ারি প্রথম শহীদ দিবস উদযাপন উপলক্ষে।
ঐতিহাসিক নাটক কোনটি?
Correct Answer:
ক: নূরজাহান
Explanation:
ঐতিহাসিক নাটক কোনটি? সঠিক উত্তর নূরজাহান নুরজাহান দ্বিজেন্দ্রলাল রায় রচিত ঐতিহাসিক নাটক। তাঁর রচিত উল্লেখযোগ্য ঐতিহাসিক নাটক হল: তারাবাঈ, প্রতাপ সিংহ, দুর্গাদাস, সাজাহান, মেবার পতন।
বাংলা ভাষায় রচিত প্রথম নাটক কোনটি?
Correct Answer:
গ: ভদ্রার্জুন
Explanation:
বাংলা ভাষায় রচিত প্রথম নাটক কোনটি? সঠিক উত্তর ভদ্রার্জুন বাংলা ভাষায় রচিত প্রথম নাটক ভদ্রার্জুন। বাংলা ভাষায় রচিত প্রথম নাটক তারাচরণ শিকদার রচিত ভদ্রার্জুন। এটি ইংরেজি ও সংস্কৃতির যুক্ত আদর্শে রচিত প্রথম মৌলিক নাটক।
”অপর্ণা” রবীন্দ্রনাথ ঠাকুরের কোন নাটকের নায়িকা?
Correct Answer:
ক: বিসর্জন
Explanation:
”অপর্ণা” রবীন্দ্রনাথ ঠাকুরের কোন নাটকের নায়িকা? সঠিক উত্তর বিসর্জন ”অপর্ণা” রবীন্দ্রনাথ ঠাকুরের বিসর্জন নাটকের নায়িকা। অমিত্রাক্ষর ছন্দে রচিত বিসর্জন নাটকটি তার মঞ্চসফল এবং জনপ্রিয় নাটক গুলির মধ্যে অন্যতম। রবীন্দ্রনাথ স্বয়ং এ নাটকের প্রধান দুটি চরিত্র রঘুপতি ও জয়সিংহের ভূমিকায় বিভিন্ন সময়ে অভিনয় করেন। এ নাটকের প্রধান চরিত্র হলো অর্পনা, রঘুপতি, জয়সিংহ, গুণবতী, গোবিন্দমাণিক্য।
"পায়ের আওয়াজ পাওয়া যায়" নাটকটি কার রচনা?
Correct Answer:
খ: সৈয়দ শামসুল হক
Explanation:
"পায়ের আওয়াজ পাওয়া যায়" নাটকটি কার রচনা? সঠিক উত্তর সৈয়দ শামসুল হক ‘পায়ের আওয়াজ পাওয়া যায’ সৈয়দ শামসুল হকের মুক্তিযুদ্ধভিত্তিক নাটক। এটি মুক্তিযুদ্ধকে অবলম্বন করে লেখা তার সবচেয়ে সার্থক ও মঞ্চসফল নাটক। লেখক এটি কাব্যনাট্যর আঙ্গিকে লিখেছেন। উত্তর বাংলার আঞ্চলিক শব্দের নিপুণ ব্যবহার রয়েছে এ নাটকে। গতিশীল ভাষার ব্যবহারের মধ্য দিয়ে যুদ্ধকালীন বাস্তবতার কুশলী প্রয়োগ ঘটেছে এ নাটকে। যুদ্ধশেষে মুক্তিবাহিনীর গ্রামে প্রবেশের সময়কার ঘটনা এখানে সংলাপ ব্যবহারের কুশলতায় উদ্ভাসিত হয়ে উঠেছে। এ কাব্যনাট্যে বাঙালির দেশপ্রেম, দেশের শত্রুর প্রতি প্রবল ঘৃণা এবংআক্রোশের সাথে বাঙালির সাংস্কৃতিক জীবনের চিত্র রূপায়িত হয়েছে।
প্রথম সার্থক বাংলা নাটক --
Correct Answer:
ক: শর্মিষ্ঠা
Explanation:
প্রথম সার্থক বাংলা নাটক -- সঠিক উত্তর শর্মিষ্ঠা প্রথম সার্থক বাংলা নাটক - - শর্মিষ্ঠা। মহাকবি মাইকেল মধুসূদন দত্ত (২৫ জানুয়ারি ১৮২৪ – ২৯ জুন ১৮৭৩) ঊনবিংশ শতাব্দীর অন্যতম শ্রেষ্ঠ বাঙালি কবি ও নাট্যকার এবং প্রহসন রচয়িতা। তাকে বাংলার নবজাগরণ সাহিত্যের অন্যতম পুরোধা ব্যক্তিত্ব গণ্য করা হয়। আধুনিক বাংলা সাহিত্যের প্রথম বিদ্রোহী কবি হিসেবেও তিনি পরিচিত। শর্মিষ্ঠা ১৮৫৯ বাংলা সাহিত্যের প্রথম সার্থক নাটক।
জসীমউদ্দীনের নাটক--
Correct Answer:
ক: বেদের মেয়ে
Explanation:
জসীমউদ্দীনের নাটক-- সঠিক উত্তর বেদের মেয়ে জসীমউদ্দীনের নাটক - - বেদের মেয়ে। তার অন্যান্য নাটক : পদ্মাপার (১৯৫০), বেদের মেয়ে (১৯৫১), মধুমালা (১৯৫১), পল্লীবধূ (১৯৫৬) গ্রামের মেয়ে (১৯৫৯) ওগো পুস্পধনু (১৯৬৮) আসমান সিংহ (১৯৮৬)।
নীল-দর্পণ নাটকের রচয়িতা কে ?
Correct Answer:
ক: দীন বন্ধু মিত্র
Explanation:
নীল-দর্পণ নাটকের রচয়িতা কে ? সঠিক উত্তর দীন বন্ধু মিত্র ঊনবিংশ শতাব্দীর মধ্যভাগে নীলকরদের অত্যাচারে পীড়িত সাধারণ কৃষক - জীবনের মর্মন্তুদ ছবি ‘নীল দর্পণ’ নাটকটিতে প্রকাশিত হয়। গ্রন্থটির ইংরেজি অনুবাদ করেন মধুসূদন দত্ত এবং তা প্রকাশ করেন রেভারেন্ড জেমস লঙ। উল্লেখযোগ্য চরিত্রঃ গোলক বসু, নবীন মাধব, রাইচরণ, তোরাপ, সাবিত্রী, সরলতা, ক্ষেত্রমণি ইত্যাদি।
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের 'ভ্রান্তিবিলাস' কোন নাটকের গদ্য অনুবাদ ?
Correct Answer:
গ: কমেডি অব এররস
Explanation:
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের 'ভ্রান্তিবিলাস' কোন নাটকের গদ্য অনুবাদ ? সঠিক উত্তর কমেডি অব এররস দ্য কমেডি অফ এররস ( The Comedy of Errors) হল উইলিয়াম শেকসপিয়র রচিত প্রথম নাটকগুলির অন্যতম। তাঁর কমেডিগুলির মধ্যে এটিই সংক্ষিপ্ততম এবং সর্বাধিক হাস্যরসোদ্দীপক। এই নাটকের হাস্যরসের প্রধান উৎস ভাঁড়ামি ও পরিচয় - বিভ্রান্তি এবং সেই সঙ্গে যমক ও শব্দক্রীড়ার ব্যবহার। শেকসপিয়র রচিত এই দ্য কমেডি অফ এররস ও দ্য টেম্পেস্ট নাটক দু’টিতেই কেবল অ্যাসিস্টটলীয় সময় - ঐক্যের নীতিটি (অর্থাৎ, নাটকীয় ঘটনাবস্তুর সময়কাল অনধিক চব্বিশ ঘণ্টা) অনুসৃত হয়েছে। সমগ্র বিশ্বে এই নাটকটি একাধিক অপেরা, মঞ্চ প্রযোজনা, চলচ্চিত্র ও মিউজিক্যাল থিয়েটারে অভিযোজিত হয়েছে। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের 'ভ্রান্তিবিলাস' “দ্য কমেডি অফ এররস “ নাটকের গদ্য অনুবাদ ।
রবীন্দ্রনাথ ঠাকুর তার রচিত কোন নাটকটি কাজী নজরুল ইসলামকে উৎসর্গ করেছিল?
Correct Answer:
গ: বসন্ত
Explanation:
রবীন্দ্রনাথ ঠাকুর তার রচিত কোন নাটকটি কাজী নজরুল ইসলামকে উৎসর্গ করেছিল? সঠিক উত্তর বসন্ত রবীন্দ্রনাথ ঠাকুর তার রচিত বসন্ত নাটকটি কাজী নজরুল ইসলামকে উৎসর্গ করেছিল। বসন্ত রবীন্দ্রনাথ ঠাকুর রচিত একটি ঋতুনাট্য। ১৩২৯ বঙ্গাব্দের ১০ ফাল্গুন নাটকটি প্রথম গ্রন্থাকারে প্রকাশিত হয়। এটি একটি পালাগান এবং নাটকের আঙ্গিকে রচিত রবীন্দ্রনাথের প্রথম পালাগান। এটি কবির প্রথম ঋতুনাট্যও বটে। নাটকের বিষয়বস্তু বসন্তের আগমন ও বিদায়। নাটকে ব্যবহৃত গানগুলি গীতবিতান গীতিসংকলনের প্রকৃতি পর্যায়ের বসন্ত উপপর্যায়ের অন্তর্গত। রবীন্দ্রনাথ নাটকটি উৎসর্গ করেন কাজী নজরুল ইসলামের উদ্দেশ্যে। পরে এই নাটকটি ঋতু - উৎসব (১৯২৬) সংকলন গ্রন্থে সংকলিত হয়।
'সুবচন নির্বাসনে' নাটকটির রচয়িতা কে?
Correct Answer:
খ: আবদুল্লাহ আল মামুন
Explanation:
'সুবচন নির্বাসনে' নাটকটির রচয়িতা কে? সঠিক উত্তর আবদুল্লাহ আল মামুন 'সুবচন নির্বাসনে' নাটকটির রচয়িতা আব্দুল্লাহ আল মামুন রচিত।
জসীমউদ্দীনের নাটক কোনটি?
Correct Answer:
খ: বেদের মেয়ে
Explanation:
জসীমউদ্দীনের নাটক কোনটি? সঠিক উত্তর বেদের মেয়ে জসীমউদ্দীনের নাটক 'বেদের মেয়ে'। তাঁর রচিত অন্যান্য নাটক হল : পদ্মাপার, মধুমালা, পল্লীবধূ , গ্রামের মেয়ে। রাখালী, মাটির কান্না তার কাব্যগ্রন্থ। জসিম উদ্দিনর একমাত্র উপন্যাস 'বোবা কাহিনী'।
কোনটি নাটক ?
Correct Answer:
ক: ডাকঘর
Explanation:
কোনটি নাটক ? সঠিক উত্তর ডাকঘর রজনী - বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত একটি রোমান্সধর্মী উপন্যাস। গৃহদাহ - শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত উপন্যাস। তিথিডোর - বুদ্ধদেব বসু রচিত একটি উপন্যাস। ডাকঘর - রবীন্দ্রনাথ ঠাকুর রচিত একটি নাটক। তাই, সঠিক উত্তর: নাটক
”জন্ডিস ও বিবিধ বেলুন” নাটকটির রচয়িতা কে?
Correct Answer:
ঘ: সেলিম আল দীন
Explanation:
”জন্ডিস ও বিবিধ বেলুন” নাটকটির রচয়িতা কে? সঠিক উত্তর সেলিম আল দীন ”জন্ডিস ও বিবিধ বেলুন” নাটকটির রচয়িতা সেলিম আল দীন। সেলিম আল দীন নাটকের আঙ্গিক ও ভাষার উপর গবেষণা করেছেন। বাংলা নাটকের শিকড় সন্ধানী এ নাট্যকার ঐতিহ্যবাহী বাংলা নাট্যের বিষয় ও আঙ্গিক নিজ নাট্যে প্রয়োগের মাধ্যমে বাংলা নাটকের আপন বৈশিষ্ট্য তুলে ধরেছেন। সর্প বিষয়ক গল্প ও অন্যান্য নাটক, জণ্ডিস ও বিবিধ বেলুন, প্রাচ্য, কিত্তনখোলা, হাত হদাই, চাকা ইত্যাদি নাটকের রচয়িতা বাংলা নাটকের শিকর সন্ধানী নাট্যকার সেলিম আল দীন।
সামাজিক নাটক কোনটি?
Correct Answer:
খ: সধবার একাদশী
Explanation:
সামাজিক নাটক কোনটি? সঠিক উত্তর সধবার একাদশী 'সধবার একাদশী' একটি সামাজিক নাটক বা প্রহসন। উনবিংশ শতাব্দীর মধ্যভাগে সুরাপান ও বেশ্যাবৃত্তি যুবকদের জীবনে বিপর্যয় সৃষ্টি করেছিল। এই সামাজিক বিপর্যয় এর কাহিনী নিয়ে দীনবন্ধু মিত্র ১৮৬৬ সালে রচনা করেন 'সধবার একাদশী' প্রহসনটি। তার আরো দুটি প্রহসন হল জামাই বারিক ও বিয়ে পাগলা বুড়ো।
'কবর' নাটক কার রচনা?
Correct Answer:
গ: মুনীর চৌধুরী
Explanation:
'কবর' নাটক কার রচনা? সঠিক উত্তর মুনীর চৌধুরী 'কবর' নাটক মুনীর চৌধুরী রচনা। আবু নয়ীম মোহাম্মদ মুনীর চৌধুরী (২৭ নভেম্বর ১৯২৫ - ১৪ ডিসেম্বর ১৯৭১) ছিলেন একজন বাংলাদেশি শিক্ষাবিদ, নাট্যকার, সাহিত্য সমালোচক, ভাষাবিজ্ঞানী, বাগ্মী এবং বুদ্ধিজীবী। তিনি ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ চলাকালীন পাকিস্তানি সামরিক বাহিনী কর্তৃক বাংলাদেশী বুদ্ধিজীবী হত্যাকাণ্ডের অন্যতম একজন শিকার। কবর (রচনাকাল ১৯৫৩, প্রকাশকাল ১৯৬৬) পূর্ববাংলার প্রথম প্রতিবাদী নাটক। নাটকটির পটভূমি হলো ১৯৫২ এর ভাষা আন্দোলন।
”অপরাহ্ন” নাটকটির রচয়িতা কে?
Correct Answer:
গ: হুমায়ূন আহমেদ
Explanation:
”অপরাহ্ন” নাটকটির রচয়িতা কে? সঠিক উত্তর হুমায়ূন আহমেদ ”অপরাহ্ন” নাটকটির রচয়িতা হুমায়ূন আহমেদ। 'অপরাহ্ন' নাটকটির রচয়িতা হুমায়ূন আহমেদ। তার উল্লেখযোগ্য টিভি নাটক এইসব দিনরাত্রি, বহুব্রীহি, কোথাও কেউ নেই, অয়োময়, আজ রবিবার, চন্দ্রগ্রহণ ইত্যাদি।
"নীলদর্পণ” নাটকটি কার লেখা?
Correct Answer:
ঘ: দীনবন্ধু মিত্র
Explanation:
"নীলদর্পণ” নাটকটি কার লেখা? সঠিক উত্তর দীনবন্ধু মিত্র নীলদর্পণ নাটকটি লিখেছেন দীনবন্ধু মিত্র। ঢাকা থেকে প্রকাশিত প্রথম গ্রন্থ; যা ১৮৬০ সালে ঢাকার বাংলাপ্রেস থেকে প্রকাশিত হয়।
”একেই কি বলে সভ্যতা” কোন ধরনের নাটক?
Correct Answer:
খ: প্রহসন
Explanation:
”একেই কি বলে সভ্যতা” কোন ধরনের নাটক? সঠিক উত্তর প্রহসন 'একেই কি বলে সভ্যতা ' - মাইকেল মধুসূদন দত্ত রচিত দুই অঙ্ক বিশিষ্ট প্রহসন জাতীয় নাটক । এখানে লেখক নবলদ্ধ ইংরেজি শিক্ষাভিমানী যুবকদের উচ্ছৃঙ্খলভাব ও অনাচারের কথা বর্ণনা করেছেন।
ভাষা আন্দোলনের পটভুমিকায় রচিত মুনীর চৌধুরীর নাটক কোনটি?
Correct Answer:
ঘ: কবর
Explanation:
ভাষা আন্দোলনের পটভুমিকায় রচিত মুনীর চৌধুরীর নাটক কোনটি? সঠিক উত্তর কবর ভাষা আন্দোলনের পটভূমিকায় রচিত মুনীর চৌধুরীর নাটক 'কবর' (১৯৬৬) । এটি মার্কিন নাট্যকার I Irwin Shaw রচিত Bury the Dead (১৯৩৬) নাটক অনুসরণে দেশীয় ঘটনা কেন্দ্র করে রচিত। পানিপথের তৃতীয় যুদ্ধের (১৭৬২) ঘটনা অবলম্বনে রচিত - 'রক্তাক্ত প্রান্তর'(১৯৬২) ।
মাইকেল মধুসূদন দত্তের “কৃষ্ণকুমারী” কোন ধরনের নাটক?
Correct Answer:
ক: ট্র্যাজিডি
Explanation:
মাইকেল মধুসূদন দত্তের “কৃষ্ণকুমারী” কোন ধরনের নাটক? সঠিক উত্তর ট্র্যাজিডি বিস্ময়কর প্রতিভার অধিকারী মাইকেল মধূসূদন দত্ত বাংলা সাহিত্যে প্রথম আধুনিক কবি, সনেট রচয়িতা, সার্থক নাটক রচয়িতা, প্রথম সার্থক ট্র্যাজিডি নাটক রচয়িতাসহ বহু প্রথমের জনক। বাংলা সাহিত্যের প্রথম সার্থক ট্র্যাজেডি নাটক 'কৃষ্ণকুমারী' (১৮৬১) । নাট্যকার এর কাহিনি সংগ্রহ করেছেন উইলিয়াম টডের 'রাজস্থান' গ্রন্থ থেকে। কৃষ্ণকুমারী ,মদনিকা, ভীমসিংহ , জগৎসিংহ, ধনদাস - নাটকটির প্রধান চরিত্র।
'রমনা পার্কে' নাটকটি কে রচনা করেছেন?
Correct Answer:
গ: ড. নীলিমা ইব্রাহীম
Explanation:
'রমনা পার্কে' নাটকটি কে রচনা করেছেন? সঠিক উত্তর ড. নীলিমা ইব্রাহীম ড. নীলিমা ইব্রাহীম : বাংলাদেশের একজন বিশিষ্ট শিক্ষাবিদ, সাহিত্যিক ও সমাজকর্মী। ছোটগল্প রমনা পার্কে ১৯৬৪উপন্যাসবিশ শতকের মেয়ে ১৯৫৮এক পথ দুই বাক ১৯৫৮কেয়াবন সঞ্চারিনী ১৯৫৮বহ্নিবলয় ১৯৮৫নাটকদুইয়ে দুইয়ে চার ১৯৬৪যে অরণ্যে আলো নেই ১৯৭৪রোদজ্বলা বিকেল ১৯৭৪সূর্যাস্তের পরনব মেঘদূতপ্রবন্ধআমি বীরাঙ্গনা বলছিশরৎ প্রতিভা
বাংলা সাহিত্যের প্রথম সার্থক ট্রজেডি নাটক--
Correct Answer:
গ: কৃষ্ণকুমারী
Explanation:
বাংলা সাহিত্যের প্রথম সার্থক ট্রজেডি নাটক-- সঠিক উত্তর কৃষ্ণকুমারী বাংলা সাহিত্যের প্রথম সার্থক ট্রজেডি নাটক - - কৃষ্ণকুমারী। কৃষ্ণকুমারী (১৮৬১) মাইকেল মধুসূদন দত্ত রচিত বাংলা সাহিত্যের প্রথম সার্থক ট্রাজেডি নাটক। নাটকটির কাহিনী উইলিয়াম টডের 'রাজস্থান' নামক গ্রন্থ থেকে সংগৃহীত হয়েছে। এই নাটকের উল্লেখযোগ্য চরিত্রগুলো হলো: কৃষ্ণকুমারী, মদনিকা, বিলাসবতী, ভীমসিংহ, জগৎসিংহ, মানসিংহ, ধনদাস প্রমূখ। নাটকটি ১৮৬০ সালে রচিত হলেও প্রকাশিত হয় ১৮৬১ সালে। মাইকেল মধুসূদন দত্তের কৃষ্ণকুমারী নাটকে নায়িকা চরিত্রে অভিনয় করেন কৃষ্ণকুমারী নিজে। নাটকে কাহিনী প্রবাহিত হয় মদনিকা এবং ধনদাস চরিত্রের মাধ্যমে। নাটকের মূল বিষয়বস্তু হল কৃষ্ণকুমারীর নিজের জীবন বিসর্জন। কৃষ্ণকুমারী রূপে গুণে অনন্য। তার একটি চিত্রপট দেখে জগৎসিংহ তাকে বিবাহ করার জন্য ব্যাকুল হয়েপড়ে। ধনদাসের মাধ্যমে ভীমসিংহের কাছে রাজা জগৎসিংহ কৃষ্ণার বিবাহের পয়গাম পাঠান। ধনদাস এই নাটকে একটি হীন চরিত্র সে টাকার জন্য সব করতে পারে।
মীর মশাররফ হোসেন লিখিত নিচের রচনাগুলোর মধ্যে কোনটি নাটক?
Correct Answer:
ঘ: জমিদার দর্পণ
Explanation:
মীর মশাররফ হোসেন লিখিত নিচের রচনাগুলোর মধ্যে কোনটি নাটক? সঠিক উত্তর জমিদার দর্পণ মীর মশাররফ হোসেন লিখিত নিচের রচনাগুলোর মধ্যে জমিদার দর্পণ একটি নাটক। জমিদার দর্পণ নাটকের সমাজ চিত্র হোসেন, মীর মশাররফ (১৮৪৭ - ১৯১২) ঔপন্যাসিক, নাট্যকার, প্রাবন্ধিক। ১৮৪৭ সালের ১৩ নভেম্বর কুষ্টিয়া জেলার লাহিনীপাড়ায় তাঁর জন্ম। পিতা মীর মোয়াজ্জেম হোসেন ছিলেন জমিদার। জমীদার দর্পন নাটকের প্রকৃত মূল্য সমাজ চিত্র অংকনে, সামাজিক আনেদনে বৃটিশ শাসনের এক গুরুত্ব পূর্নকালে ধর্ম ধ্বজী মানুষের মুখোশ উন্মোচন, বিচার ব্যবস্থার ত্রূটি ও দুনীতি এবং অত্যাচার অবিচার মোচনে রাজশক্তির প্রতি অহতুক নির্ভরতা ও প্রতিকার প্রার্থনার চিত্র এখানে রূপায়িত।
”কবর” নাটকের পটভূমি কী?
Correct Answer:
খ: ভাষা আন্দোলন
Explanation:
”কবর” নাটকের পটভূমি কী? সঠিক উত্তর ভাষা আন্দোলন 'প্রখ্যাত নাট্যকার মুনির চৌধুরী রচিত 'কবর' নাটকের পটভূমি ছিল 'ভাষা আন্দোলন। এটি ১৯৫৩ সালে জেলে বসে রচনা করেন। তিনি নাটকটি মার্কিন নাট্যকার Irwin Shaw রচিত Bury the Dead (1936) নাটক অনুসরণে এ দেশীয় ঘটনাকে কেন্দ্র করে রচনা করেন।
”কবর” নাটকটি কে রচনা করেছেন?
Correct Answer:
ঘ: মুনীর চৌধুরী
Explanation:
”কবর” নাটকটি কে রচনা করেছেন? সঠিক উত্তর মুনীর চৌধুরী কবর নাটকটি রচনা করেন - মুনীর চৌধুরী। মুনীর চৌধুরী ছিলেন একজন বাঙালি শিক্ষাবিদ, নাট্যকার, সাহিত্য সমালোচক, বাগ্মী এবং বুদ্ধিজীবী। কবর নাটকটির রচনা কাল ১৯৫৩। তিনি জেলখানায় বসে নাটকটি রচনা করেন। এটি ১৯৫৩ সালের ২১শে ফেব্রুয়ারি তে প্রথম শহীদ দিবস উদযাপন উপলক্ষে জেলখানায় প্রথম মঞ্চস্থ হয়। এটি প্রকাশিত হয় ১৯৬৬ সালে।
ভাষার কোন রীতি নাটকের সংলাপ ও বক্ততায় তার উপযোগী ?
Correct Answer:
গ: চলিত রীতি
Explanation:
ভাষার কোন রীতি নাটকের সংলাপ ও বক্ততায় তার উপযোগী ? সঠিক উত্তর চলিত রীতি চলিত রীতি নাটকের সংলাপ ও বক্তৃতার জন্য উপযোগী। কারণ চলিত রীতি সংক্ষিপ্ত ও সহজবোধ্য । চলিত রীতি পরিবর্তনশীল। একশ বছর আগে যে চলিত রীতি ছিল, কালের প্রবাহে বর্তমানে তা অনেকটা পরিবর্তিত হয়ে সহজ রূপ লাভ করেছে। এই রীতি আলাপ আলোচনারর উপযোগী কারণ তদ্ভব শব্দবহুল।
”ছেঁড়া তার” নাটকটির রচয়িতা কে?
Correct Answer:
খ: তুলসী লাহিড়ী
Explanation:
”ছেঁড়া তার” নাটকটির রচয়িতা কে? সঠিক উত্তর তুলসী লাহিড়ী তুলসী লাহিড়ী বিখ্যাত নাট্যকার, অভিনেতা, গ্রামোফোন কোম্পানির সুরকার, বাংলা ছায়াছবির জনপ্রিয় চিত্রনাট্যকার। নাটক রচনা ও অভিনয় দিয়ে নাট্য আন্দোলনের এক নতুন দিগন্ত উন্মোচিত করেছিলেন। নাটকের নাম - মায়ের দাবি (১৯৪১), পথিক (১৯৫১), লক্ষ্মীপ্রিয়ার সংসার (১৯৫৯), মণিকাঞ্চন, মায়া - কাজল, চোরাবালি, সর্বহারা ছেঁড়া তার”
নেমোসিস নাটক লিখেছেন-
Correct Answer:
গ: নুরুল মোমেন
Explanation:
নেমোসিস নাটক লিখেছেন- সঠিক উত্তর নুরুল মোমেন নেমেসিস নাটক লিখেছেন নুরুল মোমেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন সময়ে বাংলায় সংঘটিত মন্বন্তরের প্রেক্ষাপটে রচিত নাটক নেমেসিস। ১৯৪৪ সালে নাটকটি "শনিবারের চিঠি" পত্রিকায় প্রকাশিত হয়।
দীনবন্ধু মিত্রের কোন নাটকের অভিনয় দেখতে এসে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মঞ্চে জুতো ছুঁড়ে মেরেছিলেন?
Correct Answer:
গ: নীলদর্পণ
Explanation:
দীনবন্ধু মিত্রের কোন নাটকের অভিনয় দেখতে এসে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মঞ্চে জুতো ছুঁড়ে মেরেছিলেন? সঠিক উত্তর নীলদর্পণ দীনবন্ধু মিত্রের "নীল দর্পণ " নাটক দেখতে এসে ইশ্বরচন্দ্র বিদ্যাসাগর মঞ্চে জুতা ছুড়ে মেরেছিল। ১৮৭২ সালের ডিসেম্বরে কলকাতায় শুরু হয় ন্যাশনাল থিয়েটার। প্রথম রজনীতে অভিনীত হয় "নীল দর্পণ "। সেখানে বিখ্যাত অভিনেতা অর্ধেন্দুশেখর মুস্তাফি রূপদান করেন চারটি চরিত্রে। তন্মধ্যে অত্যাচারী নীলকর মি.উড এর চরিত্রের অভিনয় দেখে আমন্ত্রিত ইশ্বরচন্দ্র বিদ্যাসাগর নিজের জুতা ছুড়ে মারেন। আর সেটাকে অর্ধেন্দুশেখর মুস্তাফি নিজের অভিনয়ের পুরস্কার মনে করে মাথাই তুলে নেন।